Government Job and Other Recruitment Exams MCQs
Showing 50 questions (Total: 12229)
পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক কে?
Correct Answer:
গ: সৈয়দ হামজা
Explanation:
পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক কে? সঠিক উত্তর সৈয়দ হামজা পুঁথিসাহিত্য হলো অষ্টাদশ শতকের দ্বিতীয়ার্ধে আরবি - ফারসি শব্দ মিশ্রিত এক ধরনের বিশেষ ভাষা রীতিতে রচিত সাহিত্য কর্ম। পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক দৌলত কাজী হলেও অষ্টাদশ শতকের শেষ দিকে ফকির গরীবুল্লাহ, সৈয়দ হামজা প্রমুখ এ কাব্য রচনা করেন।
কোন শব্দটি ধ্বন্যাত্মক দ্বিরক্তির উদাহরণ?
Correct Answer:
খ: টনটন
Explanation:
কোন শব্দটি ধ্বন্যাত্মক দ্বিরক্তির উদাহরণ? সঠিক উত্তর টনটন কোনো কিছুর স্বাভাবিক বা কাল্পনিক অনুকৃতিবিশিষ্ট শব্দের রূপকে ধন্যাত্ম শব্দ বলে। ধন্যাত্মক দ্বিরুক্তির কয়েকটি উদাহরণ হলো - টনটন, মড়মড়, ঝমঝম, কুট কুট, মিন মিন, মিউ মিউ।
পাঁচ লিটার পানির ওজন কত?
Correct Answer:
ঘ: ৫ কিলোগ্রাম
Explanation:
পাঁচ লিটার পানির ওজন কত? সঠিক উত্তর ৫ কিলোগ্রাম ১ লিটার বিশুদ্ধ পানির ভর ১ কেজি।
”যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান”-- পঙ্ক্তিটি কোন কবির রচনা?
Correct Answer:
গ: সৈয়দ শামসুল হক
Explanation:
”যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান”-- পঙ্ক্তিটি কোন কবির রচনা? সঠিক উত্তর সৈয়দ শামসুল হক ”যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান” - - পঙ্ক্তিটি সৈয়দ শামসুল হকের আমার পরিচয় কবিতার। সৈয়দ শামসুল হক বিংশ শতাব্দীর শেষভাগে সক্রিয় একজন প্রখ্যাত বাংলাদেশী সাহিত্যিক। কবিতা, উপন্যাস, নাটক, ছোটগল্প, অনুবাদ তথা সাহিত্যের সকল শাখায় সাবলীল পদচারণার জন্য তাকে 'সব্যসাচী লেখক' বলা হয়। তার লেখকজীবন প্রায় ৬২ বছর ব্যাপী বিস্তৃত সৈয়দ শামসুল হক মাত্র ২৯ বছর বয়সে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেছিলেন। বাংলা একাডেমি পুরস্কার পাওয়া সাহিত্যিকদের মধ্যে তিনিই সবচেয়ে কম বয়সে এ পুরস্কার লাভ করেছেন।
কোন বস্তুটির স্থিতিস্থাপকতা কম ?
Correct Answer:
গ: রাবার
Explanation:
কোন বস্তুটির স্থিতিস্থাপকতা কম ? সঠিক উত্তর রাবার বল প্রয়োগের কারণে বিকৃত হয়ে যাওয়া কোন বস্তুর বল সরিয়ে নেয়ার পর আদি অবস্থায় ফিরে যেতে পারার ধর্মকে স্থিতিস্থাপকতা (Elasticity) বলা হয়। যে সকল বস্তুর এই গুণ আছে তাদের স্থিতিস্থাপক বস্তু (Elastic) বলে।
শব্দের জন্য কোন মাধ্যম সবচেয়ে ভালো বাহক?
Correct Answer:
ক: কঠিন পদার্থ
কোনটি Collective Noun?
Correct Answer:
খ: Class
কোন শব্দটি উপসর্গযোগে গঠিত?
Correct Answer:
ক: আগাছা
Explanation:
কোন শব্দটি উপসর্গযোগে গঠিত? সঠিক উত্তর আগাছা বাংলা ভাষার উপসর্গ তিন প্রকার - - বাংলা, তৎসম, বিদেশি উপসর্গ। বাংলা ও তৎসম উভয় উপসর্গে আ, সু, বি, নি এ চারটি উপসর্গ রয়েছে। আগাছা উপসর্গটি নিকৃষ্ট বা বাজে অর্থে ব্যবহৃত হয়েছে।
প্রখ্যাত সাহিত্যিক শওকত ওসমানের প্রকৃত নাম কোনটি?
Correct Answer:
ঘ: শেখ আজিজুর রহমান
Explanation:
প্রখ্যাত সাহিত্যিক শওকত ওসমানের প্রকৃত নাম কোনটি? সঠিক উত্তর শেখ আজিজুর রহমান কথা সাহিত্যক শওকত ওসমানের প্রকৃত নাম শেখ আজিজুর রহমান। গ্রন্থাগারে প্রকাশিত তার প্রথম গ্রন্থ জননী। তার উল্লেখযোগ্য উপন্যাস - ক্রীতদাসদের হাসি, চৌরসন্ধি, জাহান্নাম হয়তে বিদায়, নেকড়ে অরণ্য।
সমুদ্রের গভীরতা মাপার জন্য ব্যবহৃত যন্ত্রের নাম-
Correct Answer:
গ: ফ্যাদোমিটার
কোনটি মহাকাব্য?
Correct Answer:
ক: মহাশ্মশান
Explanation:
কোনটি মহাকাব্য? সঠিক উত্তর মহাশ্মশান আধুনিক বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি কায়কোবাদ। তার রচিত মহাকাব্য মহাশ্মশান (১৯০৪ )। পানিপথের তৃতীয় যুদ্ধ অবলম্বনে তিনি এ মহাকাব্য রচনা করেন। নীল দর্পন হলো দীনবন্ধু মিত্রের লেখা।
”সবুজপত্র” পত্রিকার সম্পাদক কে?
Correct Answer:
ঘ: প্রমথ চৌধুরী
Explanation:
”সবুজপত্র” পত্রিকার সম্পাদক কে? সঠিক উত্তর প্রমথ চৌধুরী বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক প্রমথ চৌধুরী সবুজপত্র পত্রিকার সম্পাদক। বাংলা গদ্যরীতির বিকাশে এ পত্রিকার গুরুত্ব অপরসীম। অন্য দিকে ঈশ্বরচন্দ্র গুপ্তের উল্লেখযোগ্য পত্রিকা হলো সংবাদ প্রভাকর।
”নানা” শব্দের বিপরীত শব্দ কোনটি?
Correct Answer:
ঘ: এক
Explanation:
”নানা” শব্দের বিপরীত শব্দ কোনটি? সঠিক উত্তর এক নানা - - এক। যত - - তত। নানা এর বিপরীত শব্দ হলো এক। সঠিক উত্তর - এক।
কাজী নজরুল ইসলাম রচিত “বিদ্রোহী” কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
Correct Answer:
খ: অগ্নিবীণা
Explanation:
কাজী নজরুল ইসলাম রচিত “বিদ্রোহী” কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? সঠিক উত্তর অগ্নিবীণা কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ হলো অগ্নিবাণা। এ কাব্যগ্রন্থের দ্বিতীয় কবিতা হলো 'বিদ্রোহী' ১৯২২ সালে সাপ্তাহিক বিজলী পত্রিকায় প্রকাশিত হয়। অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা প্রলয়োল্লাস।
”পদ্মাবতী” কাব্যের রচয়িতা আলাওল কোন যুগের কবি?
Correct Answer:
খ: মধ্য যুগের
Explanation:
”পদ্মাবতী” কাব্যের রচয়িতা আলাওল কোন যুগের কবি? সঠিক উত্তর মধ্য যুগের মধ্যযুগের অন্যতম কবি আলাওল। সতের শতকের কবি আলাওল ছিলেন আরাকান রাজসভার শ্রেষ্ঠ মুসলিম কবি। তার রচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হলো - পদ্মাবতী, হপ্ত পয়কার, সিকান্দার নামা, তোহফা। মধ্যযুগের কয়েকজন কবি হল - শাহ মুহম্মদ সগীর, দৌলত কাজী, সারিবিদ খান।
কোনগুলো ওষ্ঠ্যধ্বনি?
Correct Answer:
খ: প ফ ব ভ
Explanation:
কোনগুলো ওষ্ঠ্যধ্বনি? সঠিক উত্তর প ফ ব ভ উচ্চারণের স্থান অনুযায়ী ওষ্ঠ্যধ্বনি হলো - প, প, ব, ভ। তালব্য ধ্বনি হলো - চ, ছ, জ, ঝ। মূর্ধন্য ধ্বনি হলো - ত, থ, দ, ধ।
সালাম সালাম হাজার সালাম গানটির গায়ক কে?
Correct Answer:
ক: আব্দুল জব্বার
Explanation:
সালাম সালাম হাজার সালাম গানটির গায়ক কে? সঠিক উত্তর আব্দুল জব্বার সালাম সালাম হাজার সালাম - গানটির শিল্পী ও সুরকার হলেন সঙ্গীত শিল্পী আব্দুল জব্বার। জনপ্রিয় এ গানটির গীতিকার ফজলে খোদা শিল্পী আব্দুল জব্বারের গাওয়া আরো কয়েকটি গান হলো - জয় বাংলার জয়, ওরে নীল দরিয়া, তুমি কি দেখেছো কভু ইত্যাদি।
ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম কি?
Correct Answer:
ঘ: দ্রৌপদী মুর্মু
Explanation:
ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম কি? সঠিক উত্তর দ্রৌপদী মুর্মু ২৪ জুলাই ২০১৭ ভারতের ত্রয়োদশতম রাষ্ট্রপতি প্রবণ মুখার্জি মেয়াদ শেষ হলে, পরের দিন ২৫ জুলাই ২০১৭ শপথ নিয়ে দায়িত্ব গ্রহণ করেন নতুন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তিনি হলেন ভারতীয় দশম রাষ্ট্রপতি কে আর নারায়ণের পর ভারতের দ্বিতীয় দলিত রাষ্ট্রপতি।
রেড ইন্ডিয়ান কাদের বলা হয়?
Correct Answer:
ঘ: আমেরিকার আদি অধিবাসীগণ
Explanation:
রেড ইন্ডিয়ান কাদের বলা হয়? সঠিক উত্তর আমেরিকার আদি অধিবাসীগণ আমেরিকার আদি অধিবাসীদের নাম রেড ইন্ডিয়ান। ইতালির নাবিক ক্রিস্টোফার কলম্বাস ১৪৯২' সালে আমেরিকা আবিষ্কার করেন।
কোনটির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম?
Correct Answer:
ক: বেগুনী আলো
রোহিঙ্গা শরণার্থীগণ মিয়ানমারের কোন অঞ্চলের অধিবাসী?
Correct Answer:
গ: নর্থ রাখাই স্টেট
Explanation:
রোহিঙ্গা শরণার্থীগণ মিয়ানমারের কোন অঞ্চলের অধিবাসী? সঠিক উত্তর নর্থ রাখাই স্টেট মিয়ানমারের নর্থ রাখাইন স্টেট এর অধিবাসী হলো রোহিঙ্গা জাতি। আরাকান এট প্রাচীন নাম ব্রহ্ম জনপদ, বর্তমানে রাখাইন। রাখাইন শব্দটি এসেছে পালি থেকে যার প্রতিশব্দ "রাক্ষসপুর"।
নিশীথ সূর্যের দেশ কোনটি?
Correct Answer:
ঘ: নরওয়ে
Explanation:
নিশীথ সূর্যের দেশ কোনটি? সঠিক উত্তর নরওয়ে নরওয়ে উত্তর গোলার্ধের দেশ হওয়ায় মে থেকে জুলাই মাস পর্যন্ত সূর্যাস্ত না গিয়ে সবসময়ই আকাশ আলোকিত রাখে। এর ফলে এ সময় রাতের অন্ধকারের পরিবর্তে গোধুলির আলো বজায় থাকে সারারাত। তাই বিশ্ব জুড়ে নিশীথ সূর্যের দেশ নরওয়ে।
সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ ১৪০ ডিগ্রী হলে বহুভুজটির বাহুর সংখ্যা হবে ---
Correct Answer:
গ: ৯
Explanation:
সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ ১৪০ ডিগ্রী হলে বহুভুজটির বাহুর সংখ্যা হবে --- সঠিক উত্তর ৯ অন্তঃকোণ = 140° সুতরাং বহিঃস্থ কোণ = (180 - 140) = 40° সুতরাং বাহুর সংখ্যা = (360/40) = 9 টি ( উত্তর )
পারমাণবিক ভর বা ওজন ধারণার প্রবর্তক কে?
Correct Answer:
গ: জন ডাল্টন
Explanation:
পারমাণবিক ভর বা ওজন ধারণার প্রবর্তক কে? সঠিক উত্তর জন ডাল্টন ডাল্টন বা সমন্বিত পারমাণবিক ভর একক ভর পরিমাপের বিশেষ একটি একক, রসায়ন ও পদার্থবিজ্ঞানে যার বহুল ব্যবহার রয়েছে। সাধারণত রাসায়নিক বন্ধনে আবদ্ধ নয়, স্থিতাবস্থায় এরূপ একটি কার্বন - ১২ পরমাণুর ভরের ১/১২ অংশকে বলা হয় এক ডাল্টন। পারমাণবিক ভর ধ্রুবক যদি mu হয়,তাহলে mu = m(12 C)/12 = ১ ডাল্টন।
যুক্তরাষ্ট্রের নারীগণ কোন সালে ভোটাধিকার অর্জন করেন?
Correct Answer:
খ: ১৯২০
Explanation:
যুক্তরাষ্ট্রের নারীগণ কোন সালে ভোটাধিকার অর্জন করেন? সঠিক উত্তর ১৯২০ ১৯০২ সালে অস্ট্রেলিয়া, ১৯২০ সালে যুক্তরাষ্ট্র, ১৯৩১ সালে শ্রীলঙ্কা, ১৯৪৭ সালে আর্জেন্টিনার নারীগণ ভোটাধিকার অর্জন করে। ১৮৯৩ সালে সর্বপ্রথম নিউজিল্যান্ডের নারীরা ভোটাধিকার লাভ করে।
”ষ্ণ” যুক্তবর্ণটি গঠিত হয়েছে নিম্নরূপে---
Correct Answer:
ক: ষ্+ণ
Explanation:
”ষ্ণ” যুক্তবর্ণটি গঠিত হয়েছে নিম্নরূপে--- সঠিক উত্তর ষ্+ণ ষ্ণ = যুক্তবর্ণের বিশিষ্ট রূপ ষ্ + ণ। কয়েকটি গুরুত্বপূর্ণ সংযুক্ত বর্ণ হলো - ক্ষ = ক + ষ, জ্ঞ = জ্ + ঞ, হৃ = হ + ঋ, হ্ন = হ্ + ন ইত্যাদি।
ভারতে প্রথম প্রতীক মুদ্রা প্রবর্থন করেন কে?
Correct Answer:
ঘ: মুহম্মদ বিন তুঘলক
Explanation:
ভারতে প্রথম প্রতীক মুদ্রা প্রবর্থন করেন কে? সঠিক উত্তর মুহম্মদ বিন তুঘলক মুহম্মদ বিন তুঘলক ভারতে প্রথম প্রতীক মুদ্রা প্রবর্তন করেন। দিল্লির তুঘলক বংশের দ্বিতীয় সুলতান হিসেবে তিনি ১৩২৫ থেকে ১৩৫ খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন।
অতিরিক্ত শর্করা দেহে জমা থাকে কিভাবে ?
Correct Answer:
গ: গ্লাইকোজেনরুপে
Explanation:
অতিরিক্ত শর্করা দেহে জমা থাকে কিভাবে ? সঠিক উত্তর গ্লাইকোজেনরুপে গ্লাইকোজেন হোল একটি পুষ্টিজাত পলিস্যাকারাইড। এটি প্রাণীদেহের প্রধান সঞ্চিত খাদ্য উপাদান হলেও নীলাভ সবুজ শৈবাল (সায়ানোব্যাক্টেরিয়া) ও কতিপয় ছত্রাক (যেমন - ইস্ট) - এর খাদ্য উপাদান হিসেবে বিরাজ করে। গ্লাইকোজেনের মূল গাঠনিক একক হলো α - D - গ্লুকোজ। অ্যামাইলোপেকটিন এর মত এর অণু শৃঙ্খল ও শাখান্বিত। প্রতি শাখায় ১০ - ২০ টি গ্লুকোজ একক থাকে। হাইড্রোলাইসিস শেষে গ্লাইকোজেন হতে কেবল আলফা - D গ্লুকোজ অণু পাওয়া যায়।এর আণবিক সংকেত C6H10O5 । প্রাণিদেহে লিভার ও পেশিতে বেশি করে গ্লাইকোজেন জমা থাকে যা প্রয়োজনে গ্লুকোজ এ পরিণত হয়ে কার্বন ও শক্তি সরবরাহ করে। সঞ্চিত খাদ্য হিসেবে কাজ করে গ্লাইকোজেন।
কোন দেশটি এককক্ষ বিশিষ্ট আইন সভা--
Correct Answer:
ক: সুইডেন
Explanation:
কোন দেশটি এককক্ষ বিশিষ্ট আইন সভা-- সঠিক উত্তর সুইডেন সুইডেনের আইনসভা এককক্ষ বিশিষ্ট। এর নাম ডায়েট ( রিকসডাগ)। দেশটির সরকার পদ্ধতি হলো "সাংবিধানিক রাজতন্ত্র"।
স্বাধীনতা উত্তর মুক্তিযুদ্ধবিষয়ক প্রথম পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র কোনটি?
Correct Answer:
গ: ওরা ১১ জন
Explanation:
স্বাধীনতা উত্তর মুক্তিযুদ্ধবিষয়ক প্রথম পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র কোনটি? সঠিক উত্তর ওরা ১১ জন ১৯৭১ এ মহান স্বাধীনতা যুদ্ধের পটভূমিতে নির্মিত, ওরা ১১ জন, চলচ্চিত্রটি পরিচালনা করেছেন বিখ্যাত পরিচালক চাষী নজরুল ইসলাম। তার এমন আরো কয়েকটি উল্লেখযোগ্য চলচ্চিত্র হলে - সংগ্রাম, হাঙর নদী গ্রেনেড, মেঘের পরে মেঘ ইত্যাদি।
দুধের শ্বেতসার বা শর্করাকে বলা হয়-
Correct Answer:
ঘ: ল্যাকটোজ
Explanation:
দুধের শ্বেতসার বা শর্করাকে বলা হয়- সঠিক উত্তর ল্যাকটোজ দুধ এবং দুগ্ধজাতীয় খাবারে ল্যাকটোজ নামক একটি উপাদান থাকে যা মূলত একটি শর্করা। ল্যাকটোজ একটি ডাইস্যাকারাইড বা দ্বিআণবিক শর্করা, কারণ এক একটি ল্যাকটোজ দুটি অণু দ্বারা গঠিত - এক অণু গ্যালাকটোজ এবং এক অণু গ্লুকোজ। দুধের ২ থেকে ৪ শতাংশ শর্করা হল ল্যাকটোজ। এর আণবিক সঙ্কেত হল C12H22O11।
ক্লোরোফিল ছাড়া সম্পন্ন হয় না ----
Correct Answer:
ঘ: সালোকসংশ্লেষণ
Explanation:
ক্লোরোফিল ছাড়া সম্পন্ন হয় না ---- সঠিক উত্তর সালোকসংশ্লেষণ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদ ক্লোরোফিল এর সাহায্যে সূর্যের আলোর উপস্থিতিতে শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে। শ্বসন প্রক্রিয়ায় উদ্ভিদ কোষে সঞ্চিত খাদ্য জারিত হয়ে শক্তি নির্গত হয়। রেচন প্রক্রিয়া প্রাণীদেহের নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থ নিষ্কাশন হয়।
Mismatched Blood Transfusion-এর তাৎক্ষণিক ব্যবস্থা কি নিতে হবে?
Correct Answer:
খ: Blood দেয়া বন্ধ Steroid দেয়া
Explanation:
Mismatched Blood Transfusion-এর তাৎক্ষণিক ব্যবস্থা কি নিতে হবে? সঠিক উত্তর Blood দেয়া বন্ধ Steroid দেয়া Mismatched transfusions in the ABO - system entail more or less severe intravascular hemolysis, in some cases even combined with multiorgan failure and death. This is due to severe antibody reactions between circulating allo - antibodies and the corresponding antigens of the mismatched red blood cells (RBC).
মানবদেহের রক্ত চাপ নির্ণায়ক যন্ত্র---
Correct Answer:
ক: স্ফিগমোম্যানোমিটার
Explanation:
মানবদেহের রক্ত চাপ নির্ণায়ক যন্ত্র--- সঠিক উত্তর স্ফিগমোম্যানোমিটার স্ফিগমোম্যানোমিটার মানবদেহের রক্তচাপ নির্ণায়ক যন্ত্র, স্টেথস্কোপ হৃদপিণ্ড ও ফুসফুসের শব্দ নির্ণয়ক যন্ত্র। কার্ডিওগ্রাফ হৃদপিণ্ডের গতি নির্ণায়ক যন্ত্র এবং ইকোকার্ডিওগ্রাফ হৃদপিণ্ডের কর্মক্ষমতা ও রোগ শনাক্তকরণ যন্ত্র।
কোনটি Upper Limb এর বোন নয়?
Correct Answer:
ক: Femur
Explanation:
কোনটি Upper Limb এর বোন নয়? সঠিক উত্তর Femur Upper Limb বা উপরের উগ্রবাহু শরীরের উপরের দেহের একটি কার্যকরী একক। এটি তিনটি বিভাগ নিয়ে গঠিত। উপরের বাহু, বাহু এবং হাত - এটি কাঁধের জয়েন্ট থেকে আঙ্গুল পর্যন্ত প্রসারিত এবং ৩০ টি হাড় রয়েছে। এটিতে অনেকগুলি স্নায়ু, রক্তনালী (ধমনী এবং শিরা) এবং পেশী থাকে।
জেনেটিক্সের জনক কে?
Correct Answer:
খ: মেন্ডেল
Explanation:
জেনেটিক্সের জনক কে? সঠিক উত্তর মেন্ডেল আধুনিক বংশাণুবিজ্ঞানের সূচনাপর্ব অনুসন্ধান করলে দেখা যায় গ্রেগর ইয়োহান মেন্ডেল নামক এক জার্মান - চেক অগাস্টিনিয়ান সন্ন্যাসী ও বিজ্ঞানী প্রথম উদ্ভিদে বংশবৈশিষ্ট্য প্রবাহ পর্যবেক্ষণ করেন। তার নিবন্ধ "Versuche über Pflanzenhybriden" (উদ্ভিদ সঙ্করায়নের পরীক্ষা), যা তিনি ১৮৬৫ খ্রিষ্টাব্দে ব্রুনোর Naturforschender Verein (প্রকৃতি গবেষণা সমাজ) - এ উপস্থাপন করেন, তাতে তিনি নির্দিষ্ট কিছু মটরশুঁটি গাছের বৈশিষ্ট্যসমূহের বংশগতিগত উদ্ভব অনুসন্ধান করেন এবং তাদের গাণিতিকভাবে সূত্রাবদ্ধ করেন। যদিও বংশগতির এই বিন্যাস কেবল অল্প কিছু আচরণের ব্যাখ্যা দিতে পারত, এই তত্ত্বটির সাফল্য ছিল তা দেখায় বংশগতি কণাসদৃশ পদার্থে তৈরি এবং তা আহরণযোগ্য নয়।
DIC অর্থ কি?
Correct Answer:
গ: Disseminated Intravascular Coagulation
Explanation:
DIC অর্থ কি? সঠিক উত্তর Disseminated Intravascular Coagulation ডি আই সি একটি রোগের সংক্ষিপ্ত রূপ, যার পুরো নাম ডেসিমিনেটেড ইন্ট্রাভাসকুলার কোয়াগুলেশন (disseminated intravascular coagulation)। এটা হলে রক্ত নালীর মধ্যেই রক্ত জমাট বাধতে শুরু করে, অনেক ক্ষুদ্র ক্ষুদ্র ক্লট তৈরী হয়। এই প্রচুর পরিমানে clot গুলো তৈরী হতে রক্তের অধিকাংশ প্লাটেলেট এবং ক্লটিং ফ্যাক্টর ব্যবহৃত হয়ে যায়, যার ফলে তখন শরীরের ক্ষুদ্র কোন অংশ কেটে গেলে তা থেকে অবিরাম ধারায় রক্তপাত হতে থাকে আর তা কোন অবস্থাতেই বন্ধ করা যায় না।
কোন দেশ SAGQ -এর সাথে যুক্ত নয়?
Correct Answer:
ক: শ্রীলংকা
Explanation:
কোন দেশ SAGQ -এর সাথে যুক্ত নয়? সঠিক উত্তর শ্রীলংকা বাংলাদেশ, ভুটান, ভারত এবং নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে south asian growth quadrangle (SAGQ) গঠিত হয় ১৯৯৬ সালে। পরবর্তীতে মালদ্বীপে অনুষ্ঠিত সার্ক সম্মেলন ১৯৭৭ এ অনুমোদন লাভ করে।
পি এ ন -ডায়োডকে ফরোয়ার্ড বায়াস করলে রোধ -
Correct Answer:
খ: কমে
Explanation:
পি এ ন -ডায়োডকে ফরোয়ার্ড বায়াস করলে রোধ - সঠিক উত্তর কমে একটি পি–এন সংযোগ (p - n junction) গঠিত হয় একটি পি - ধরনের এবং একটি এন - ধরনের অর্ধপরিবাহীর সংযোগস্থলে। অর্ধপরিবাহীর একটি একক ক্রিস্টাল ডোপায়নের মাধ্যমে পাশাপাশি একটি পি - এবং একটি এন - ধরনের অর্ধপরিবাহী তৈরি করা হলে, এদের সংযোগস্থলে পি–এন সংযোগের সৃষ্টি হয়। দুটি বিচ্ছিন্ন পি এবং এন টুকরার মাধ্যমে পি–এন সংযোগ তৈরি করা হয় না কারণ, এক্ষেত্রে এদের সংযোগস্থলে একটা গ্রেইন অঞ্চলের তৈরি হয় যা পি–এন সংযোগের বৈশিষ্টাবলীকে বাধাগ্রস্থ করে। এজন্য পি–এন সংযোগগুলো তৈরি করা হয় একটি অর্ধপরিবাহীর একক ক্রিস্টালে ডোপিং - এর মাধ্যমে, যেমন আয়ন ইমপ্ল্যান্টেশন, ডোপেন্টের ব্যাপন, বা এপিট্যাক্সি (একধরনের ডোপায়িত ক্রিস্টালের একটি স্তরের উপর অন্যধরনের ডোপায়িত ক্রিস্টালের অারেকটি স্তর সৃষ্টি করা) দিয়ে। একটি সিলিকন পি - এন সংযোগ যেখানে কোন বিভব প্রয়োগ করা হয়নি। প্রায় সবধরনের অর্ধপরিবাহী যন্ত্রাংশ, যেমন ডায়োড, ট্রানজিস্টর, সৌর কোষ, লাইট - এমিটিং ডায়োড এবং ইন্টিগ্রেটেড বর্তনী পি–এন সংযোগ দিয়ে তৈরি। এসব যন্ত্রাংশে পি–এন সংযোগ হলো সক্রিয় অঞ্চল যেখানে যন্ত্রের ইলেকট্রনিক কর্মকান্ড অনুষ্ঠিত হয়। যেমন, একটি সাধারণ এন–পি–এন বা পি - এন - পি বাইপোলার সংযোগ ট্রানজিস্টরে ২টি পি–এন সংযোগ সিরিজে থাকে।
বিশ্বের কোন দেশের সর্বাধিক দরিদ্র মানুষের বসবাস?
Correct Answer:
ক: ভারত
Explanation:
বিশ্বের কোন দেশের সর্বাধিক দরিদ্র মানুষের বসবাস? সঠিক উত্তর ভারত বিশ্বের সর্বাধিক দরিদ্র মানুষের বসবাস ভারতে। দেশটির মোট জনসংখ্যা প্রায় ১৩৪ কোটি। এর মধ্যে সরকারি হিসাব মতেই ৩৬ কোটি ৩০ লাখের বেশি মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। যা মোট জনসংখ্যা ২৮ শতাংশ।
বিখ্যাত ল্যান্ডমার্ক টাওয়ার অবস্থিত?
Correct Answer:
গ: টোকিওতে
Explanation:
বিখ্যাত ল্যান্ডমার্ক টাওয়ার অবস্থিত? সঠিক উত্তর টোকিওতে জাপানের টোকিও শহরে অবস্থিত ল্যান্ডমার্ক টাওয়ার। এটি ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হয়। এর উচ্চতা ৯৭১ ফুট। এটা ৭০ তলা বিশিষ্ট।
উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র---
Correct Answer:
খ: ট্যাকোমিটার
Explanation:
উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র--- সঠিক উত্তর ট্যাকোমিটার সূক্ষ্মভাবে সময় নির্ণায়ক যন্ত্র ক্রোনোমিটার। উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র ট্যাকোমিটার। তরল আপেক্ষিক গুরুত্ব নির্ণায়ক যন্ত্র হাইড্রোমিটার। মোটর গাড়ির গতি নির্ণায়ক যন্ত্র হলো ওডোমিটার।
কোনটি “চির শান্তির শহর” হিসেবে পরিচিত?
Correct Answer:
ক: রোম
Explanation:
কোনটি “চির শান্তির শহর” হিসেবে পরিচিত? সঠিক উত্তর রোম চির শান্তির শহর, নীরব শহর, সাত পাহাড়ের শহর হিসেবে খ্যাত ইতালির রোম। নিশ্চুপ সড়ক শহর ও দ্বীপের নগরী ভেনিস (ইতালি)। পোপের শহর ভ্যাটিকান সিটি।
কোন মশার কামড়ে চিকুনগুনিয়া জ্বর হয়?
Correct Answer:
গ: এডিস
Explanation:
কোন মশার কামড়ে চিকুনগুনিয়া জ্বর হয়? সঠিক উত্তর এডিস চিকুনগুনিয়া একটি ভাইরাস জনিত জ্বর যা আক্রান্ত মশার কামড়ের মাধ্যমে মানুষ থেকে মানুষে ছড়ায়। এ রোগ ডেঙ্গু, জিকা’র মতোই এডিস প্রজাতির মশার কামড়ের মাধ্যমে ছড়ায়। রোগটি প্রথম ১৯৫২ সালে আফ্রিকাতে দেখা যায়। পরবর্তীতে এশিয়ার বিভিন্ন দেশ যেমন - ভারত, শ্রীলংকা, থাইল্যান্ড, মায়ানমার এবং ইন্দোনেশিয়াতে এর বিস্তার দেখা যায়।
বাংলা আদি অধিবাসীগণ কোন ভাষাভাষী ছিলেন?
Correct Answer:
গ: অস্ট্রিক
Explanation:
বাংলা আদি অধিবাসীগণ কোন ভাষাভাষী ছিলেন? সঠিক উত্তর অস্ট্রিক অস্ট্রিক প্রাচীন বাংলার একটি নৃ - গোষ্ঠী। প্রাচীন সাহিত্যে এরা নিষাদ নামে পরিচিত। এরা বাংলাদেশের কোল, ভীল, সাঁওতাল প্রভৃতি জনগোষ্ঠীর পূর্বপুরুষ রূপে চিহ্নিত। ফলে বাংলার আদি অধিবাসীদের অস্ট্রিক ভাষাভাষী ছিলেন।
পীট কয়লার বৈশিষ্ট্য হলো-
Correct Answer:
খ: ভিজা ও নরম
Explanation:
পীট কয়লার বৈশিষ্ট্য হলো- সঠিক উত্তর ভিজা ও নরম পিঠ কয়লা হয় ভেজা ও নরম। কয়লা এক প্রকারের জীবাশ্ম জ্বালানী। প্রাচীন কালের বৃক্ষ দীর্ঘদিন মাটির তলায় চাপা পড়ে ধীরে ধীরে কয়লায় পরিণত হয়। সাধারণতঃ কয়লা কালো বর্ণের হয়ে থাকে। কার্বনের একটি রূপ। কাঠ কয়লা কাঠ হতে এবং খনিজ কয়লা খনিতে পাওয়া যায়। ইন্দোনেশিয়া, ভারত, চিন প্রভৃতি দেশে কয়লা খনি আছে।
কে জোট নিরপেক্ষ আন্দোলনের সাথে যুক্ত নয়?
Correct Answer:
ঘ: আনোয়ার সাদাত
Explanation:
কে জোট নিরপেক্ষ আন্দোলনের সাথে যুক্ত নয়? সঠিক উত্তর আনোয়ার সাদাত ১৯৬১ সালে প্রতিষ্ঠিত জোট নিরপেক্ষ আন্দোলন এর উদ্যোক্তা ছিলেন মার্শাল টিটো, কাওয়ামে নক্রুমা, জওহরলাল নেহেরু, জামাল আবদুল নাসের এবং ড. সুকর্ণ।
কোন কঠিন পদার্থকেউত্তপ্ত করলে সরাসরি বাষ্পে পরিণত হয়। এ প্রক্রিয়াকে বলা হয়-
Correct Answer:
খ: ঊর্ধ্বপাতন
Explanation:
কোন কঠিন পদার্থকেউত্তপ্ত করলে সরাসরি বাষ্পে পরিণত হয়। এ প্রক্রিয়াকে বলা হয়- সঠিক উত্তর ঊর্ধ্বপাতন কঠিন পদার্থকে বাষ্পীভবনের মাধ্যমে তরল পদার্থে পরিণত করা যায়, এবং তরল পদার্থকে ঘনীভবনের মাধ্যমে কঠিন পদার্থে রূপান্তরিত করা যায়।এছাড়াও কঠিন পদার্থকে ঊর্ধ্বপাতন প্রক্রিয়ার মাধ্যমে সরাসরি বাষ্পে রূপান্তরিত করা যায়, এবং বাষ্পও অপসারণ প্রক্রিয়ায় সরাসরি কঠিনে পরিণত হতে পারে।
'ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে, উল্টোটা করতে গেলে মুখে শুধু কালিই পড়ে'-উক্তিটি করেছেন-
Correct Answer:
খ: প্রমথ চৌধুরী
Explanation:
'ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে, উল্টোটা করতে গেলে মুখে শুধু কালিই পড়ে'-উক্তিটি করেছেন- সঠিক উত্তর প্রমথ চৌধুরী "ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে, উল্টোটা করতে গেলে মুখে শুধু কালিই পড়ে" - উক্তিটি প্রমথ চৌধুরীর। তিনি ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রাবন্ধিক, কবি ও লেখক। তিনি বাংলা গদ্যে চলিতরীতির প্রবর্তক। তিনি বাংলা সাহিত্যে প্রথম বিদ্রুপাত্মক প্রবন্ধ রচনা করেন। সবুজপত্র পত্রিকা সম্পাদনের মাধ্যমে তিনি বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তন করেন।
ওজোন স্তরের ফাটলের জন্য মূলত দায়ী কোন গ্যাস?
Correct Answer:
ক: ক্লোরো ফ্লোরো কার্বন