Government Job and Other Recruitment Exams MCQs
Showing 50 questions (Total: 12229)
আলো হলো-
Correct Answer:
ঘ: শক্তি
Explanation:
আলো হলো- সঠিক উত্তর শক্তি প্রশ্ন: আলো হলো - - - উত্তর: শক্তি ব্যাখ্যা: আলো এক প্রকার শক্তি বা বাহ্যিক কারণ যা চোখে প্রবেশ করে দর্শনের অনুভূতি জন্মায় । আলো শূন্যস্থানে 3*টেন টু দি পাওয়ার 8 .মাইনাস 1 বেগে চলে।
সমুদ্রে পানির গভীরতা মাপার যন্ত্র --
Correct Answer:
ঘ: ফ্যাদোমিটার
Explanation:
সমুদ্রে পানির গভীরতা মাপার যন্ত্র -- সঠিক উত্তর ফ্যাদোমিটার ফ্যাদোমিটার যন্ত্রের মাধ্যমে শব্দের প্রতিধ্বনি ব্যবহার করে সমুদ্রের পানির গভীরতা মাপা হয়। দৈর্ঘ্য পরিমাপের একক মিটার।
বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর-এর পদবী কি ছিল?
Correct Answer:
খ: ক্যাপ্টেন
Explanation:
বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর-এর পদবী কি ছিল? সঠিক উত্তর ক্যাপ্টেন বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের জন্ম বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার রহিমগঞ্জ গ্রামে। ১৯৭১ সালের ১২ ডিসেম্বর মুক্তি বাহিনী তার নেতৃত্বে চাঁপাইনবাবগঞ্জ আক্রমণ করে। যুদ্ধে অপরিসীম বীরত্ব প্রদর্শন করে ১৪ ডিসেম্বর সকালে পাকিস্তানি বাহিনীর স্নাইপার বুলেটের আঘাতে তিনি শহীদ হন।
সে নাকি আসবে না ।' এ বাক্যে না অব্যয়ের প্রয়োগ কি অর্থে হয়েছে?
Correct Answer:
খ: সম্ভাবনা অর্থে
Explanation:
সে নাকি আসবে না ।' এ বাক্যে না অব্যয়ের প্রয়োগ কি অর্থে হয়েছে? সঠিক উত্তর সম্ভাবনা অর্থে অনন্বয়ী অব্যয় : যে সকল অব্যয় বাক্যের অন্য পদের সঙ্গে কোন সম্বন্ধ না রেখে স্বাধীনভাবে নানাবিধ ভাব প্রকাশে ব্যবহৃত হয়, তাকে অনন্বয়ী অব্যয় বলে। যেমন: সম্ভাবণা অর্থে - সে নাকি চলে যাবে।
কোন দেশ ইউরোপ এবং এশিয়া উভয় মহাদেশের অন্তর্ভুক্ত?
Correct Answer:
গ: তুরস্ক
Explanation:
কোন দেশ ইউরোপ এবং এশিয়া উভয় মহাদেশের অন্তর্ভুক্ত? সঠিক উত্তর তুরস্ক তুরস্ক দেশ ইউরোপ এবং এশিয়া উভয় মহাদেশের অন্তর্ভুক্ত । পশ্চিম এশিয়ার দেশ তুরস্কের বিখ্যাত শহর ইস্তানবুল ইউরোপ মহাদেশে অবস্থিত । এজন্য তুরস্ককে 'ইউরেশিয়ান কান্ট্রি' এবং ইস্তানবুলকে 'ইউরেশিয়ান সিটি' বলা হয় ।
বিশ্বকবি রবীন্দ্রনাথ বিশ্ববিজ্ঞানী -এর সাথে দর্শন , মানুষ ও বিজ্ঞান নিয়ে আলাপচারিতা করেছিলেন।
Correct Answer:
খ: আইনস্টইন
Explanation:
বিশ্বকবি রবীন্দ্রনাথ বিশ্ববিজ্ঞানী -এর সাথে দর্শন , মানুষ ও বিজ্ঞান নিয়ে আলাপচারিতা করেছিলেন। সঠিক উত্তর আইনস্টইন অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের রাজধানী 'সিডনিʼ কে দক্ষিণের রাণী বলা হয়। এটি অস্ট্রেলিয়ার দক্ষিণ - পূর্ব উপকূলে অবস্থিত দেশটির বৃহত্তম ও সবচেয়ে জনবহুল শহর এবং বন্দর নগরী।
Complete the following sentence with the correct tense: We were watching the news when the telephone --
Correct Answer:
C: rang
কোন বাক্যটি শুদ্ধ তা নির্দেশ করুন।
Correct Answer:
গ: কৃত্তিবাস বাংলা রামায়ণ লিখেছেন
Explanation:
কোন বাক্যটি শুদ্ধ তা নির্দেশ করুন। সঠিক উত্তর কৃত্তিবাস বাংলা রামায়ণ লিখেছেন সঠিক বাক্য হলো - কৃত্তিবাস বাংলা রামায়ণ লিখেছেন। বাল্মিকী রামায়ণের প্রথম অনুবাদক। এবং এর শ্রেষ্ঠ অনুবাদক হলো কৃত্তিবাস।
”মহেঞ্জোদারো” কোন সভ্যতার অংশ?
Correct Answer:
খ: সিন্ধু
Explanation:
”মহেঞ্জোদারো” কোন সভ্যতার অংশ? সঠিক উত্তর সিন্ধু ”মহেঞ্জোদারো” সিন্ধু সভ্যতার অংশ । মহেঞ্জোদারো ছিল প্রাচীন ভারতের সিন্ধু সভ্যতার বৃহত্তম নগর - বসতিগুলির মধ্যে অন্যতম। এটি অধুনা পাকিস্তান রাষ্ট্রের সিন্ধু প্রদেশের লারকানা জেলায় অবস্থিত। ২৬০০ খ্রিষ্টপূর্বাব্দ নাগাদ নির্মিত এই শহরটি ছিল বিশ্বের প্রাচীনতম শহরগুলির অন্যতম এবং প্রাচীন মিশর, মেসোপটেমিয়া ও ক্রিটের সভ্যতার সমসাময়িক। এই শহরের পুরাতাত্ত্বিক ধ্বংসাবশেষ বর্তমানে একটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। এটিকে "একটি প্রাচীন সিন্ধু মহানগর" নামেও অভিহিত করা হয়। ১৯২২ সালে রাখালদাস বন্দ্যোপাধ্যায় নামের এক বাঙালি এই শহর আবিষ্কার করেন । ১৯৮০ সালে এ শহরটিকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা করা হয় ।
নীলগিরি পাহাড় কোথায় অবস্থিত?
Correct Answer:
খ: বান্দরবান
Explanation:
নীলগিরি পাহাড় কোথায় অবস্থিত? সঠিক উত্তর বান্দরবান নীলগিরি পাহাড় বান্দরবান অবস্থিত । নীলগিরি পর্যটন কেন্দ্র বাংলাদেশের বান্দরবান জেলায় তেংপ্লং চুট পাহাড়চূড়ায় অবস্থিত একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এটি বাংলাদেশের সর্ব উঁচুতে অবস্থিত পর্যটন কেন্দ্র। সমুদ্রপৃষ্ঠ থেকে ২২০০ ফুট উচ্চে অবস্থানের কারণে নীলগিরি পর্যটন কেন্দ্র সর্বদা মেঘমণ্ডিত আর এটাই এই পর্যটন কেন্দ্রের বিশেষ আকর্ষণ। একবিংশ শতাব্দীর শুরু থেকে নীলগিরি ধীরে ধীরে দেশব্যাপী মানুষের কাছে পর্যটন কেন্দ্র হিসাবে পরিচিতি লাভ করতে শুরু করে। এই পুরো পর্যটন কেন্দ্রটিই আদিবাসীদের ভূমি দখল করে প্রতিষ্ঠা করেছিল বাংলাদেশ সেনাবাহিনী এবং তারাই এর পরিচালনা করে থাকেন। এই পর্যটন কেন্দ্রটি বান্দরবান জেলা সদর থেকে ৫০ কিলোমিটার দূরে কাফ্রুপাড়াসংলগ্ন পাহাড় চূড়ায় অবস্থিত। বান্দরবানের আলীকদম থেকে থানচীগামী রাস্তা ধরে পাহাড়ী পথে নীলগিরি পৌঁছানো যায়।
বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কী?
Correct Answer:
ক: পুন্ড্র
Explanation:
বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কী? সঠিক উত্তর পুন্ড্র বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম পুন্ড্র । প্ৰাচীনযুগে বাংলা নামে কোনো অখণ্ড রাষ্ট্ৰ ছিল না। বাংলার বিভিন্ন অংশ তখন বঙ্গ, পুণ্ড্ৰ, গৌড়, হরিকেল, সমতট, বরেন্দ্ৰ এরকম প্ৰায় ১৬টি জনপদে বিভক্ত ছিল। বাংলার বিভিন্ন অংশে অবস্থিত প্ৰাচীন জনপদগুলোর সীমা ও বিস্তৃতি সঠিকভাবে নির্ণয় করা অসম্ভব। কেননা বিভিন্ন সময়ে এসব জনপদের সীমানা হ্ৰাস অথবা বৃদ্ধি পেয়েছে। বাংলার জনপদগুলোর মধ্যে প্ৰাচীনতম হলো পুণ্ড্ৰ। পৌন্দ্রিক শব্দ থেকে ‘পু নামের উৎপত্তি। এর অর্থ - আখ বা চিনি। বাংলাদেশের সর্বপ্রাচীন জনপদ হলাে পু। বগুড়া, রাজশাহী, রংপুর ও দিনাজপুর জেলার অবস্থানভূমিকে কেন্দ্র করে গড়ে উঠে পুণ্ড্র জনপদ। প্রাচীন পুণ্ড রাজ্যের রাজধানী ছিল পুণ্ড্রবর্ধন বা পুণ্ড্রনগর। সম্রাট অশােকের রাজত্বকালে প্রাচীন পুণ্ডু রাজ্যের স্বাধীনতা বিলুপ্ত হয়। বর্তমান অবস্থান বগুড়া জেলার মহাস্থানগড়। বৈদিক সাহিত্য ও মহাভারতে এ জাতির উল্লেখ আছে। পাল রাজারা উত্তরবঙ্গকে তাদের পিতৃভূমি মনে করত। সেজন্য এর নামকরণ করেছিল বারিন্দ্রী। এই বারিন্দ্রী থেকে বরেন্দ্র শব্দের উৎপত্তি। বর্তমান করতােয়া নদীর পশ্চিম তীরের লালমাটি সমৃদ্ধ অঞ্চলই বরেন্দ্রভূমি নামে পরিচিত। গঙ্গা ও করতােয়া নদীর পশ্চিমাংশের মধ্যবর্তী অংশকে রামায়ণে বারিন্দ্রীমণ্ডল বলে উল্লেখ করা হয়েছে।
”পাহাড়পুর” কোন জেলায় অবস্থিত?
Correct Answer:
ঘ: নওগাঁ
Explanation:
”পাহাড়পুর” কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর নওগাঁ ”পাহাড়পুর” নওগাঁ জেলায় অবস্থিত । পাহাড়পুর বৌদ্ধবিহার বা সোমপুর বিহার বা সোমপুর মহাবিহার বর্তমানে ধ্বংসপ্রাপ্ত একটি প্রাচীন বৌদ্ধ বিহার। পালবংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপাল দেব (৭৮১ - ৮২১) অষ্টম শতকের শেষের দিকে বা নবম শতকে এই বিহার তৈরি করছিলেন। ১৮৭৯ খ্রিস্টাব্দে স্যার আলেকজান্ডার কানিংহাম এই বিশাল স্থাপনা আবিষ্কার করেন। নওগাঁ জেলা বাংলাদেশের উত্তর - পশ্চিমাঞ্চলের রাজশাহী বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। উপজেলার সংখ্যানুসারে নওগাঁ বাংলাদেশের একটি “এ” শ্রেণীভুক্ত জেলা। নওগাঁ জেলা ভৌগোলিকভাবে বৃহত্তর বরেন্দ্র ভূমির অংশ। বাংলাদেশের উত্তর - পশ্চিমভাগে বাংলাদেশ - ভারত আন্তর্জাতিক সীমারেখা সংলগ্ন যে ভূখণ্ডটি ১৯৮৪ - র পহেলা মার্চের পূর্ব পর্যন্ত নওগাঁ মহকুমা হিসেবে গণ্য হত, তা - ই হয়েছে বর্তমান বাংলাদেশের নওগাঁ জেলা।
কবি জসীমউদ্দীনের জীবনকাল কোনটি?
Correct Answer:
ক: ১৯০৩-১৯৭৬
Explanation:
কবি জসীমউদ্দীনের জীবনকাল কোনটি? সঠিক উত্তর ১৯০৩-১৯৭৬ জসীমউদ্দিন ১ জানুয়ারি ১৯০৩ সালে মাতুলালয়ে অর্থাৎ ফরিদপুরের তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭৬ সালের ১৩ মার্চ মৃত্যু বরণ করে। ১৪ মার্চ ফরিদপুরে আম্বিকাপুরে তাকে সমাহিত করা হয়।
কোন দুটি গ্রন্থ বেগম রোকেয়ার রচনা?
Correct Answer:
খ: পদ্মরাগ ও অবরোধবাসিনী
Explanation:
কোন দুটি গ্রন্থ বেগম রোকেয়ার রচনা? সঠিক উত্তর পদ্মরাগ ও অবরোধবাসিনী পদ্মরাগ ১৯২৪, এবং অবরোধবাসিনী ১৯৩১ সালে রচিত বেগম রোকেয়ার উল্লেখযোগ্য গ্রন্থ। অবরোধবাসিনী কতকগুলো ঐতিহাসিক ও চাক্ষুষ সত্য ঘটনার হাসি কান্না নিয়ে রচিত নকশাধর্মী ছোটগল্প সমগ্র।
গ্রিন হাউস ইফেক্টের ফলে বাংলাদেশের সবচেয়ে গুরুতর ক্ষতি কী হবে?
Correct Answer:
খ: নিম্নভূমি নিমজ্জিত হবে
Explanation:
গ্রিন হাউস ইফেক্টের ফলে বাংলাদেশের সবচেয়ে গুরুতর ক্ষতি কী হবে? সঠিক উত্তর নিম্নভূমি নিমজ্জিত হবে গ্রিন হাউস ইফেক্টের ফলে বাংলাদেশের সবচেয়ে গুরুতর ক্ষতি নিম্নভূমি নিমজ্জিত হবে । গ্রীন হাউস ইফেক্ট এর ফলে বাংলাদেশের নিম্নভূমি নিমজ্জিত হবে । ফলে বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশে উপকূলীয় এলাকার এক বিরাট অংশ পানির নিচে তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে । সময়ে অসময়ে জলোচ্ছ্বাসের শিকারি হয়ে ফসল ডুবে যাবে, দূষিত হবে সুপেয় পানি, লোনা পানি প্রবেশের ঝুঁকি বাড়বে । বনাঞ্চল ধ্বংস হবে, বন্য জীবজন্তূর সংখ্যা হ্রাস পাবে ।
”হাড়িভাঙ্গা” নাম কোন ফলের?
Correct Answer:
গ: আম
Explanation:
”হাড়িভাঙ্গা” নাম কোন ফলের? সঠিক উত্তর আম ”হাড়িভাঙ্গা” নাম আম ফলের । হাড়িভাঙ্গা আম বাংলাদেশের একটি বিখ্যাত ও সুস্বাদু আম। বিশ্ব বিখ্যাত এ হাড়িভাঙ্গা আমের উৎপত্তি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ ইউনিয়ন থেকে। বিশ্বখ্যাত, স্বাদে গন্ধে অতুলনীয় বাংলাদেশের আশ বিহীন হাড়িভাঙ্গা আম। গাছ লক্ষ্যণীয় ও আকর্ষণীয়। ডগা পূষ্ট ও বলিষ্ঠ। ডালে জোড়কলম লাগালে গাছ অতি দ্রুত বৃদ্ধি পায়। চারা রোপনের পরবর্তী বছরেই মুকুল আসে। হাড়িভাঙ্গা আম গাছের অন্যতম বৈশিষ্ট্য হলো গাছের ডালপালা উর্ধ্বমূখী বা আকাশচুম্বী হওয়ার চেয়ে পাশে বেশি বিস্তৃত হয়। উচ্চতা কম হওয়ায় ঝড় - বাতাসে গাছ উপড়ে পড়েনা এবং আম কম ঝরে।
”ষ্ণ” যুক্তবর্ণকে ভাঙ্গলে কোন কোন বর্ণ পাওয়া যায়?
Correct Answer:
গ: ষ্+ণ
Explanation:
”ষ্ণ” যুক্তবর্ণকে ভাঙ্গলে কোন কোন বর্ণ পাওয়া যায়? সঠিক উত্তর ষ্+ণ বাংলা কিছু গুরুত্বপূর্ণ যুক্ত বর্ণ: ১. ক্ষ = ক + ষ ২. ষ্ণ = ষ + ণ ৩. জ্ঞ = জ + ঞ ৪. ঞ্জ = ঞ + জ ৫. হ্ম = হ + ম ৬. ঞ্চ = ঞ + চ ৭. ঙ্গ = ঙ + গ ৮. ঙ্ক = ঙ + ক ৯. ট্ট = ট + ট ১০. ক্ষ্ম = ক্ষ + ম = ক + ষ + ম ১১. হ্ন = হ + ন ১২. হ্ণ = হ + ণ ১৩. ব্ধ = ব + ধ
"Stop Genocide" (স্টপ জেনোসাইড) প্রামাণ্যচিত্রটির নির্মাতা কে?
Correct Answer:
খ: জহির রায়হান
Explanation:
"Stop Genocide" (স্টপ জেনোসাইড) প্রামাণ্যচিত্রটির নির্মাতা কে? সঠিক উত্তর জহির রায়হান "Stop Genocide" (স্টপ জেনোসাইড) প্রামাণ্যচিত্রটির নির্মাতা জহির রায়হান । স্টপ জেনোসাইড (গণহত্যা বন্ধ কর) বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর নির্মিত একটি প্রামাণ্য চলচ্চিত্র। শহীদ বুদ্ধিজীবী ও বিশিষ্ট চলচ্চিত্রকার জহির রায়হান বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ খ্রিষ্টাব্দে ২০ মিনিট দৈর্ঘ্যের এই তথ্যচিত্রটি তৈরি করেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন ভারতে আশ্রয়গ্রহণকারী বাঙ্গালীদের দুঃখ - দুর্দশা, হানাদার পাকিস্তানী সামরিক বাহিনীর হত্যাযজ্ঞ, ভারতে বাংলাদেশের অস্থায়ী সরকারের দিনকাল প্রভৃতি এই তথ্যচিত্রে তুলে ধরা হয়েছিল। এর প্রথম প্রদর্শনী হয় এক অজ্ঞাত স্থানে, যেখানে অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমেদ, মুজিবনগর সরকারের মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের জন্য বিশ্বব্যাপী জনমত তৈরি করার ক্ষেত্রে 'স্টপ জেনোসাইড' অত্যন্ত গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছিলো। মুক্তিযুদ্ধ বিষয়ে এখন পর্যন্ত নির্মিত ছবিগুলোর মধ্যে শিল্পগত ও গুণগত সাফল্যের দিক থেকে এই চলচ্চিত্রটিকে শীর্ষে স্থান দেয়া হয়ে থাকে।
with this fog, I'm sure the train "will" be late. which expression may replace the underlined phrase?
Correct Answer:
B: is bound to be late
UNDP'র সদর দপ্তর কোথায় অবস্থিত?
Correct Answer:
ঘ: নিউইয়র্ক
Explanation:
UNDP'র সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর নিউইয়র্ক UNDP'র সদর দপ্তর নিউইয়র্ক অবস্থিত । জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী (United Nations Development Programme) বা ইউএনডিপি (UNDP) জাতিসংঘ সাধারণ পরিষদের একটি সহায়ক সংস্থা। ১৯৬৫ সালের ২২শে নভেম্বর এই সংস্থা প্রতিষ্ঠিত হয়। উন্নয়নশীল দেশ সমূহে সম্পদের পরিকল্পিত ব্যবহার এবং সম্পদ আহরণে সাহায্য করা এই সংস্থার উদ্দেশ্য। প্রয়োজনীয় ক্ষেত্রে এই সংস্থা আর্থিক সহায়তা প্রদান করে থাকে। এই সংস্থার সদর দপ্তর নিউ ইয়র্কে অবস্থিত।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কি?
Correct Answer:
গ: অনিলা দেবী
Explanation:
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কি? সঠিক উত্তর অনিলা দেবী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ছদ্মনাম 'অনিলা দেবী'। দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের ছদ্মনাম 'দৃষ্টিহীন'। বিনয় কৃষ্ণ মুখোপাধ্যায়ের ছদ্মনাম - যযাবর। সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম - নীল লোহিত।
Elizabethan Tragedy is centred on --
Correct Answer:
A: revenge
”র্যাডক্লিফ লাইন” কোন দুটি দেশের চিহ্নিত সীমারেখা?
Correct Answer:
খ: ভারত-পাকিস্তান
Explanation:
”র্যাডক্লিফ লাইন” কোন দুটি দেশের চিহ্নিত সীমারেখা? সঠিক উত্তর ভারত-পাকিস্তান ”র্যাডক্লিফ লাইন” ভারত - পাকিস্তান দুটি দেশের চিহ্নিত সীমারেখা । র্যাডক্লিফ লাইন বা র্যাডক্লিফ রেখা হল ব্রিটিশ ভারতের পাঞ্জাব প্রদেশ ও বেঙ্গল প্রেসিডেন্সিকে বিভাজন করে নবগঠিত ভারত ও পাকিস্তানের সীমানা নির্ধারনকারী রেখা৷ এটি এই রেখার পরিকল্পক স্যার শেরিল র্যাডক্লিফ এর নামে নামাঙ্কিত৷ তিনি প্রায় ৮.৮ কোটি মানুষের বসতি ও সর্বমোট ১, ৭৫, ০০০ বর্গকিলোমিটার বিস্তৃৃত বাংলা ও পাঞ্জাব উভয় প্রদেশের জনবিন্যাসগত সুষ্ঠু বিভাজন পরিকল্পনার যুগ্মসভাপতি হিসাবে নিযুক্ত ছিলেন৷ ১৭ই আগস্ট ১৯৪৭ খ্রিষ্টাব্দে ভারত বিভাজন সংক্রান্ত সীমানা নির্ধারন রেখার অন্তিম পরিকল্পনা প্রকাশ করা হয়৷ বর্তমানে এই রেখাটির পশ্চিমভাগ ভারত - পাকিস্তান সীমান্ত ও পূর্বভাগ বাংলাদেশ - ভারত সীমান্ত নামে পরিচিত৷
”মন্ডলী” যুক্ত করে সঠিক বহুবচন হয়েছে নিচের কোনটিতে?
Correct Answer:
ক: সম্পাদকমন্ডলী
Explanation:
”মন্ডলী” যুক্ত করে সঠিক বহুবচন হয়েছে নিচের কোনটিতে? সঠিক উত্তর সম্পাদকমন্ডলী 'মণ্ডলী' উন্নত প্রানীবাচক ( মনুষ্য ) শব্দের বহুবচনে ব্যবহৃত হয়। যেমন - - শিক্ষকমণ্ডলী, সম্পাদকমণ্ডলী।
বিখ্যাত চিত্রকর্ম “তিন কন্যা” এর চিত্রকর কে?
Correct Answer:
খ: কামরুল হাসান
Explanation:
বিখ্যাত চিত্রকর্ম “তিন কন্যা” এর চিত্রকর কে? সঠিক উত্তর কামরুল হাসান বিখ্যাত চিত্রকর্ম “তিন কন্যা” এর চিত্রকর কামরুল হাসান । বিখ্যাত 'তিনকন্যা' চিত্রকর্মের চিত্রশিল্পী হলেন কামরুল হাসান । জয়নুল আবেদিনের বিখ্যাত চিত্রকর্মগুলো হলো ম্যাডোনা - ১৯৪৩, মনপুরা - ৭০, সংগ্রাম, মইটানা প্রভৃতি । 'শিশুস্বর্গ' চিত্রাঙ্কন প্রতিষ্ঠানের জন্য এস এম সুলতান সমধিক পরিচিত । অন্যদিকে রফিকুন্নবী বাংলাদেশের শ্রেষ্ঠ কার্টুনিস্ট ।
পরিকল্পনা কমিশনের গৃহীত পদক্ষেপ অনুযায়ী সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা কোন মেয়াদে হবে?
Correct Answer:
খ: ২০১৬-২০২০
Explanation:
পরিকল্পনা কমিশনের গৃহীত পদক্ষেপ অনুযায়ী সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা কোন মেয়াদে হবে? সঠিক উত্তর ২০১৬-২০২০ পরিকল্পনা কমিশনের গৃহীত পদক্ষেপ অনুযায়ী সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা ২০১৬ - ২০২০ মেয়াদে হবে । পরিকল্পনা কমিশনের গৃহীত পদক্ষেপ অনুযায়ী সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদ হলো ২০১৬ - ২০২০ সাল । ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি দরিদ্রমুক্ত ও মধ্যম আয়ের দেশ হিসেবে পরিণত করার লক্ষ্যে প্রেক্ষিত পরিকল্পনা ২০১০ - ২০২১ গ্রহণ করা হয় । এই প্রেক্ষিত পরিকল্পনাটি ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা ২০১১ - ২০১৫ এবং সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা ২০১৬ - ২০২০ - এর মাধ্যমে বাস্তবায়িত হবে ।
চাপের একক হচ্ছে ---
Correct Answer:
ক: প্যাসকেল
Explanation:
চাপের একক হচ্ছে --- সঠিক উত্তর প্যাসকেল আন্তর্জাতিক পদ্ধতিতে চাপের একক প্যাসকেল। কুলম্ব হলো চার্জ বা আধানের একক। নিউটন বলের একক। ভোল্ট হলো তড়িৎ বিভব ও তড়িতচ্চালক শক্তির একক।
বাংলায় 'ছড়া' শব্দের ইংরেজি -
Correct Answer:
ঘ: Rhyme
”মংডু” কোন দুটি দেশের সীমান্ত এলাকা?
Correct Answer:
ক: বাংলাদেশ-মিয়ানমার
Explanation:
”মংডু” কোন দুটি দেশের সীমান্ত এলাকা? সঠিক উত্তর বাংলাদেশ-মিয়ানমার ”মংডু” বাংলাদেশ - মিয়ানমার দুটি দেশের সীমান্ত এলাকা । মংডু হলো বাংলাদেশের কক্সবাজার সীমান্তে মিয়ানমারের একটি জেলা শহর । নাফ নদীর মাধ্যমে মংডু ও বাংলাদেশের টেকনাফ শহর আলাদা হয়ে আছে । টেকনাফ - মংডু বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যকার একটি সীমান্ত বাণিজ্যি এলাকা ও বটে । মংডু মায়ানমারের (বার্মা) পশ্চিম অংশে অবস্থিত রাখাইন প্রদেশের একটি শহর। এটি মংডু টাউনশিপ ও মংডু জেলার প্রশাসনিক আসন। মংডু মায়ানমারের একটি শহর এবং এটি বাংলাদেশের সীমানায় অবস্থিত। মংডু বুথিডং থেকে ১৬ মাইল দূরে। দুই শহর মে ইউ পর্বতমালা দ্বারা পৃথক হয়েছে এবং ১৯১৮ সালে নির্মিত দুটি সুড়ঙ্গ দ্বারা সংযুক্ত হয়েছে। মংডু ও এর আশেপাশের জেলায় একটি বৃহৎ রোহিঙ্গা জনগোষ্ঠী আছে।
Wordsworth was inspired by--
Correct Answer:
A: the French Revolution
নিচের কোন দেশ NATO এর সদস্য নয?
Correct Answer:
গ: অস্ট্রিয়া
Explanation:
নিচের কোন দেশ NATO এর সদস্য নয? সঠিক উত্তর অস্ট্রিয়া NATO - এর পূর্ণরুপ North Atlantic Treaty Organization । ৪ এপ্রিল ১৯৪৯ ন্যাটো প্রতিষ্ঠিত হয়। ন্যাটোর বর্তমান সদস্য দেশ ২৮ টি ।
'হাসান নিয়মিত পড়াশোনা করে বলে পুরস্কার পায়'।- এই জটিল বাক্যের সরল রূপ হলো-
Correct Answer:
ক: নিয়মিত পড়াশোনা করার কারনেই হাসান পুরস্কার পায়
Explanation:
'হাসান নিয়মিত পড়াশোনা করে বলে পুরস্কার পায়'।- এই জটিল বাক্যের সরল রূপ হলো- সঠিক উত্তর নিয়মিত পড়াশোনা করার কারনেই হাসান পুরস্কার পায় 'হাসান নিয়মিত পড়াশোনা করে বলে পুরস্কার পায়। ' - এ জটিল বাক্যের সরলরূপ হল - নিয়মিত পড়াশোনা করার কারণেই হাসান পুরস্কার পায়।
পলাশীর যুদ্ধ কত সালে সংঘটিত হয়?
Correct Answer:
খ: ১৭৫৭ সালে
Explanation:
পলাশীর যুদ্ধ কত সালে সংঘটিত হয়? সঠিক উত্তর ১৭৫৭ সালে ১৭৫৭ সালের ২৩ জুন নবাব সিরাজদৌলা ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে পলাশীর যুদ্ধ সংঘটিত হয়। এ যুদ্ধ আধ ঘন্টার মতো স্থায়ী ছিল এবং প্রধান সেনাপতি মীর জাফর আলী খানের বিশ্বাসঘাতকতার দরুন নবাব পরিচিত হন।
কত তাপমাত্রার পানির ঘনত্ব সবচেয়ে বেশি?
Correct Answer:
গ: ৪ ডিগ্রী সেন্টিগ্রেড
Explanation:
কত তাপমাত্রার পানির ঘনত্ব সবচেয়ে বেশি? সঠিক উত্তর ৪ ডিগ্রী সেন্টিগ্রেড সাধারণত কোন বস্তুর তাপমাত্রা হ্রাস করলে এর ঘনত্ব বৃদ্ধি পায়। পানির একমাত্র ব্যতিক্রমী প্রসারণ হচ্ছে পানির তাপমাত্রা কমিয়ে ৪° সেন্টিগ্রেডে আনলে এর ঘনত্ব সবচেয়ে বেশি হয় এবং ৪° থেকে তাপমাত্রা কমিয়ে আনলে এর ঘনত্ব কমতে থাকে। পানির এ ধর্মের জন্যই বরফ পানিতে ভাসে।
ভাষা আন্দোলন ভিত্তিক নাটক-
Correct Answer:
খ: কবর
Explanation:
ভাষা আন্দোলন ভিত্তিক নাটক- সঠিক উত্তর কবর কবর নাটকটির রচয়িতা মুনীর চৌধুরী। এটি ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত হয়। নাটকটি ১৯৫৩ সালে জেলখনায় বসে লেখা হয় এবং সর্বপ্রথম জেলখানায় ১৯৫৩ সালের ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস উদযাপন উপলক্ষে মঞ্চস্থ হয়।
'সন্ধ্যা' শব্দের বিশেষণ নির্দেশ করুন।
Correct Answer:
ঘ: সান্ধ্য
Explanation:
'সন্ধ্যা' শব্দের বিশেষণ নির্দেশ করুন। সঠিক উত্তর সান্ধ্য 'সন্ধ্যা' শব্দের বিশেষণ হলো সান্ধ্য। যে পদ বিশেষ্য, সর্বনাম ও ক্রিয়া পদের দোষ, গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাকে বিশেষণ বলে। যেমন - গুনবান, রূপবান, চলন্ত গাড়ি, নীল আকাশ।
ছন্দ কত প্রকার?
Correct Answer:
গ: তিন প্রকার
Explanation:
ছন্দ কত প্রকার? সঠিক উত্তর তিন প্রকার ভাষার শ্রুতি মধুর ধ্বনি বিন্যাস এবং বাক্যের পরিনিতিই হল ছন্দ। ছন্দ তিন প্রকার যথা: ক. স্বরবৃত্ত ছন্দ, খ. মাত্রাবৃত্ত ছন্দ ও গ. অক্ষরবৃত্ত ছন্দ।
when water --- , it tums into ice.
Correct Answer:
A: freezes
স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ এবং স্পর্শকের অন্তর্ভুক্ত কোণ ----
Correct Answer:
ঘ: এক সমকোণ
Explanation:
স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ এবং স্পর্শকের অন্তর্ভুক্ত কোণ ---- সঠিক উত্তর এক সমকোণ বৃত্তের যে কোন বিন্দুতে অঙ্কিত স্পর্শক স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব। সুতরাং এদের অন্তর্ভুক্ত কোণ হবে ৯০° বা সমকোণ।
বিশ্বের কোন শহরকে “দক্ষিণের রাণী” বলা হয়?
Correct Answer:
গ: সিডনি
Explanation:
বিশ্বের কোন শহরকে “দক্ষিণের রাণী” বলা হয়? সঠিক উত্তর সিডনি অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের রাজধানী 'সিডনিʼ কে দক্ষিণের রাণী বলা হয়। এটি অস্ট্রেলিয়ার দক্ষিণ - পূর্ব উপকূলে অবস্থিত দেশটির বৃহত্তম ও সবচেয়ে জনবহুল শহর এবং বন্দর নগরী।
বিশ্ব পরিবেশ দিবস-
Correct Answer:
গ: ৫ জুন
Explanation:
বিশ্ব পরিবেশ দিবস- সঠিক উত্তর ৫ জুন 5 মে আন্তর্জাতিক ধাত্রী দিবস। 15 মে আন্তর্জাতিক পরিবেশ দিবস এবং 5 জুন বিশ্ব পরিবেশ দিবস।
বাংলাদেশের উষ্ণতম মাস কোনটি?
Correct Answer:
খ: এপ্রিল
Explanation:
বাংলাদেশের উষ্ণতম মাস কোনটি? সঠিক উত্তর এপ্রিল বাংলাদেশের উষ্ণতম মাস এপ্রিল এবং শীতলতম মাস জানুয়ারি ।
পদ্মা নদীর উপনদী কোনটি?
Correct Answer:
খ: মহানন্দা
Explanation:
পদ্মা নদীর উপনদী কোনটি? সঠিক উত্তর মহানন্দা পদ্মার প্রধান উপনদী মহানন্দা এবং পুনর্ভবা ।
সাত গুম্বুজ মসজিদ কোথায় অবস্থিত?
Correct Answer:
গ: ঢাকা
Explanation:
সাত গুম্বুজ মসজিদ কোথায় অবস্থিত? সঠিক উত্তর ঢাকা সাত গম্বুজ মসজিদ ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত মুঘল আমলে নির্মিত একটি মসজিদ। এই মসজিদটি চারটি মিনারসহ সাতটি গম্বুজের কারণে মসজিদের নাম হয়েছে 'সাতগম্বুজ মসজিদ'।
কোন বিদেশি মিশনের প্রথম বাংলাদেশে পতাকা উত্তোলিত হয়?
Correct Answer:
খ: কলকাতা
Explanation:
কোন বিদেশি মিশনের প্রথম বাংলাদেশে পতাকা উত্তোলিত হয়? সঠিক উত্তর কলকাতা বাংলাদেশের বাইরে বিদেশি মিশনে বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করে কলকাতা উপ হাইকমিশন ১৯৭১ সালের ১৮ এপ্রিল ভারতের কলকাতায় বাংলাদেশ মিশনে সর্বপ্রথম স্বাধীন বাংলাদেশের মানচিত্র খচিত জাতীয় পতাকা উত্তোলন করা হয় । সেটি উত্তোলন করেন ভারতের কলকাতায় পাকিস্তান দূতাবাসের তৎকালীন ডেপুটি হাই কমিশনার হিসাবে কর্মরত বীর মুক্তিযােদ্ধা এম হােসেন আলী ।
কোন বাক্যে যৌগিক ক্রিয়ার উদাহরণ নেই?
Correct Answer:
গ: মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন
Explanation:
কোন বাক্যে যৌগিক ক্রিয়ার উদাহরণ নেই? সঠিক উত্তর মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন একটি সমাপিকা ক্রিয়া ও একটি অসমাপিকা ক্রিয়া যদি একত্রে একটি বিশেষ বা সম্প্রসারিত অর্থ প্রকাশ করে তবে তাকে যৌগিক ক্রিয়া বলে। এখানে যৌগিক ক্রিয়ার উদাহরণ হলো - মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন।
'ভালো' কোন বাক্যে বিশেষ্য অর্থে ব্যবহৃত হয়েছে?
Correct Answer:
খ: নিজের ভালো কে না চায়?
Explanation:
'ভালো' কোন বাক্যে বিশেষ্য অর্থে ব্যবহৃত হয়েছে? সঠিক উত্তর নিজের ভালো কে না চায়? কোনো ব্যাক্তি, জাতি, সমষ্টি, বস্তু, স্থান, কাল, ভাব, গুণের নামকে বিশেষ্য পদ বলে। নিজের ভালো কে না চায়? এ বাক্যে গুণের নাম বোঝাচ্ছে। অর্থাৎ এখানে ভালো শব্দটি গুণবাচক বিশেষ্য।
'অনুসর্গ' সম্পর্কে কোন বাক্যটি সঠিক নয়?
Correct Answer:
ক: ধাতুর পূর্বে বসে নতুন নতুন শব্দ গঠন করে ।
Explanation:
'অনুসর্গ' সম্পর্কে কোন বাক্যটি সঠিক নয়? সঠিক উত্তর ধাতুর পূর্বে বসে নতুন নতুন শব্দ গঠন করে । বাংলা ভাষায় যে অব্যয় শব্দগুলো কখনো স্বাধীন পদরূপে, আবার কখনো শব্দ বিভক্তির ন্যায় বাক্যে ব্যবহৃত হয়ে বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে, সেগুলোকে অনুসর্গ বলে। যেমন - বিনা/বিনে, বিহনে, প্রতি, সহ, ওপর, হেতু প্রভৃতি।
নিচের কোনটি সরলবাক্য তা চিহ্নিত করুন।
Correct Answer:
গ: ইহাদের মত রূপবতী নারী আমার অন্তঃপুরে নাই
Explanation:
নিচের কোনটি সরলবাক্য তা চিহ্নিত করুন। সঠিক উত্তর ইহাদের মত রূপবতী নারী আমার অন্তঃপুরে নাই ইহাদের মত রূপবতী রমণী আমার অন্তঃপরে নাই - এ বাক্যটি ছাড়া অন্য বাক্যগুলোতে খন্ডবাক্য বিদ্যমান। সুতরাং অন্য তিনটি সরল বাক্য নয়। অপশন গ - তে আশ্রিত বাক্য নেই। সুতরাং এটি সরল বাক্য।
বাংলা সাহিত্যের গদ্যের জনক কে?
Correct Answer:
গ: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
Explanation:
বাংলা সাহিত্যের গদ্যের জনক কে? সঠিক উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উনবিংশ শতকের একজন বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ, সমাজ সংস্কারক ও গদ্যকার। তাঁর প্রকৃত নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। সংস্কৃত ভাষা ও সাহিত্যে অগাধ পাণ্ডিত্যের জন্য প্রথম জীবনেই তিনি বিদ্যাসাগর উপাধি লাভ করেন। সংস্কৃত ছাড়াও বাংলা ও ইংরেজি ভাষায় বিশেষ ব্যুৎপত্তি ছিল তাঁর। তিনিই প্রথম বাংলা লিপি সংস্কার করে তাকে যুক্তিবহ ও অপরবোধ্য করে তোলেন। বাংলা গদ্যের প্রথম সার্থক রূপকার তিনিই। তাঁকে বাংলা গদ্যের প্রথম শিল্পী বলে অভিহিত করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর।