Motor Vehicle Inspector of BRTA under Ministry of Road Transport & Bridges MCQs
Showing 50 questions (Total: 70)
একটি ত্রিদেশিয় ক্রিকেট খেলায় প্রত্যেক অন্যদেশের সাথে একবার মাত্র খেলবে। মোট কয়টি খেলা অনুষ্ঠিত হবে?
Correct Answer:
গ: ৩ টি
Explanation:
একটি ত্রিদেশিয় ক্রিকেট খেলায় প্রত্যেক অন্যদেশের সাথে একবার মাত্র খেলবে। মোট কয়টি খেলা অনুষ্ঠিত হবে? সঠিক উত্তর ৩ টি একটি ত্রিদেশীয় ক্রিকেট খেলায় প্রত্যেকে অন্যদেশের সাথে একবার মাত্র খেললে মোট খেলার সংখ্যা = ৩Cz টি = ৩!/২!(৩ - ২)! টি = ৬/২ = ৩ টি
যদি data ও time প্রদর্শন সিসটেম ভুল হয় তাহলে আপনি সেটি পুনরায় সেট করার জন্য নিচের কোনটি?
Correct Answer:
ক: Control panel
Explanation:
যদি data ও time প্রদর্শন সিসটেম ভুল হয় তাহলে আপনি সেটি পুনরায় সেট করার জন্য নিচের কোনটি? সঠিক উত্তর Control panel কম্পিউটারের Control panel এর clock and region option এ গিয়ে date and time পুনরায় সেট করা যায়।
ঈশ্বর কনা কোনটি?
Correct Answer:
ক: হিগস বোসন
Explanation:
ঈশ্বর কনা কোনটি? সঠিক উত্তর হিগস বোসন হিগস বোসন ক্ষেত্র নামক তাত্ত্বিক বল ক্ষেত্র সমস্ত বিশ্বে ছড়িয়ে আছে। ভরহীন কণা এ ক্ষেত্রে প্রবেশ করলে তা ধীরে ধীরে ভর লাভ করে। ফলে চলার গতি হ্রাস পায়। সুতরাং সঠিক উত্তর হবে - ঈশ্বর কনা হল হিগস বোসন।
সামাজিক যোগাযোগ মাধ্যম কোনটি?
Correct Answer:
ঘ: সব কয়টি
Explanation:
সামাজিক যোগাযোগ মাধ্যম কোনটি? সঠিক উত্তর সব কয়টি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে মানুষ যোগাযোগ ও ভাব প্রকাশের জন্য মেসেজ, ছ, , ভিডিও ইত্যাদি বিনিময় কিংবা আদান প্রদান করার জন্য ঢ়ে মাধ্যম ব্যবহার করা হয় তাকে সামাজিক যোগাযোগ মাধ্যম বলে। এমন কয়েকটি হলো - ফেসবুক, মেসেঞ্জার, ইউটিউব, টুইটার।
লগারিদমের প্রবর্তক কে?
Correct Answer:
ঘ: জন নেপিয়ার
Explanation:
লগারিদমের প্রবর্তক কে? সঠিক উত্তর জন নেপিয়ার নেপিরিয়ান লগারিদম প্রথম প্রকাশিত হয় ১৬১৪ সালে। হেনরি ব্রিগস সাধারণ (১০ ভিত্তিক) লগারিদমের সূত্রপাত করেন, যা সহজে ব্যবহারযোগ্য ছিল। লগারিদম এর টেবিল চার শতাব্দী ধরে অনেক ভাবে প্রকাশিত হয়। লগারিদমগুলির ধারণাটি স্লাইড রুল নির্মাণের জন্যও ব্যবহৃত হয়েছিল,যা ১৯৭০ সাল পর্যন্ত বিজ্ঞান ও প্রকৌশলে সর্বব্যাপী হয়ে ওঠে।
"g" এর মান কোথায় সর্বাধিক?
Correct Answer:
ঘ: মেরু অঞ্চলে
Explanation:
"g" এর মান কোথায় সর্বাধিক? সঠিক উত্তর মেরু অঞ্চলে পৃথিবী পৃষ্ঠে g - এর মান সর্বাধিক। ভূ - কেন্দ্রে g - এর মান শূন্য। অপশন অনুযায়ী মেরু অঞ্চলে g - এর মান সর্বাধিক।
বাংলাদেশের একমাত্র মৎস্য প্রজনন ক্ষেত্র কোথায় অবস্থিত?
Correct Answer:
খ: হালদা নদী
Explanation:
বাংলাদেশের একমাত্র মৎস্য প্রজনন ক্ষেত্র কোথায় অবস্থিত? সঠিক উত্তর হালদা নদী বাংলাদেশের একমাত্র মৎস প্রজনন ক্ষেত্র খাগড়াছড়ি জেলার হালদা নদীতে অবস্থিত। এ নদীর দৈর্ঘ্য ১০৬ কিলোমিটার। এটি পৃথিবীর একমাত্র জোয়ার ভাটার নদী যেখানে রুই জাতীয় মাছ ডিম ছাড়ে।
বাংলাদেশে জাতীয় টেস্ট ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক কে?
Correct Answer:
ঘ: সাকিব আল হাসান
Explanation:
বাংলাদেশে জাতীয় টেস্ট ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক কে? সঠিক উত্তর সাকিব আল হাসান বাংলাদেশের জাতীয় টেস্ট ক্রিকেট দলের এবং টি ২০ ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন সাকিব আল হাসান। বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
বাঙালির বেঁচে থাকার সনদ ৬ দফা আন্দোলন কত সালে হয়েছিল?
Correct Answer:
খ: ১৯৬৬ সালে
Explanation:
বাঙালির বেঁচে থাকার সনদ ৬ দফা আন্দোলন কত সালে হয়েছিল? সঠিক উত্তর ১৯৬৬ সালে পাকিস্তান শাসনামলে বাঙালিদের বেঁচে থাকার এবং বাংলার কৃষক - শ্রমিক মজুর আপমার মানুষের মুক্তির সনদ শেখ মুজিবুর রহমানের ১৯৬৬ সালের ৬ ফেব্রুয়ারি লাহোরে জাতীয় সম্মেলনে এ ঘোষণা করা হয়। এটি বাঙালির ম্যাগনাকাটা ও বলা হয়।
”গজল ডোবা বাধ” বাংলাদেশের কোন নদীর উজানে অবস্থিত?
Correct Answer:
ঘ: তিস্তা
Explanation:
”গজল ডোবা বাধ” বাংলাদেশের কোন নদীর উজানে অবস্থিত? সঠিক উত্তর তিস্তা ১৯৯৮ সালে তিস্তা নদীর উপর স্থাপিত হয়েছে গজল ডোবা বাঁধ। তিস্তা নদীর বাংলাদেশ সীমান্তের ৬০ কিলোমিটার উজানে ভারত সরকার এ বাঁধটি নির্মাণ করে। সঠিক উত্তর - তিস্তা নদী।
EU পূর্ণরূপ কী?
Correct Answer:
ক: European Union
Explanation:
EU পূর্ণরূপ কী? সঠিক উত্তর European Union ২৫ মার্চ ১৯৫৭ সালের রোম চুক্তির মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন যাত্রা শুরু হয়। তবে ১ জানুয়ারি ১৯৫৮ সালকে ইউরোপীয় ইউনিয়নের প্রতিষ্ঠা বছর ধরা হয়। ১ নভেম্বর ১৯৯৩ সাল থেকে বর্তমান নামে সংস্থাটি পরিচিত।
গ্রিনিচ টাইমের সাথে বাংলাদেশের সময়ের পার্থক্য কত?
Correct Answer:
গ: ৬ ঘন্টা
Explanation:
গ্রিনিচ টাইমের সাথে বাংলাদেশের সময়ের পার্থক্য কত? সঠিক উত্তর ৬ ঘন্টা লন্ডনের গ্রিনিচের উপর দিয়ে যে কাল্পনিক রেখা উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত অতিক্রম করেছে সে রেখাকে মূল মধ্য রেখা বা দ্রাঘিমা রেখা ধরা হয়। গ্রিনিচ থেকে বাংলাদেশ ৯০° পূর্বে অবস্থিত হওয়ায় সময়ের পার্থক্য ছয় ঘন্টা আগে।
WBC (White Blood Cell) এর জীবন কতদিন?
Correct Answer:
ক: ১ দিন
Explanation:
WBC (White Blood Cell) এর জীবন কতদিন? সঠিক উত্তর ১ দিন WBC বা শ্বেত রক্ত কণিকার নিদিষ্ট কোনো আকার নেই। এগুলো হিমোগ্লোবিনবিহীন এবং নিউক্লিয়াসযুক্ত বড় আকারের কোষ। শ্বেত কণিকার গড় আয়ু ১ - ১৫ দিন।
Kyoto Protocol কোন দেশে স্বাক্ষরিত হয়?
Correct Answer:
গ: জাপানে
Explanation:
Kyoto Protocol কোন দেশে স্বাক্ষরিত হয়? সঠিক উত্তর জাপানে ১১ ডিসেম্বর ১৯৯৭ ভূমণ্ডলের তাপবৃদ্ধি ও আবহাওয়ার পরিবর্তন বাধা বিষয়ক কিয়োটা প্রটোকল স্বাক্ষরিত হয় জাপানের প্রাচীন রাজধানী কিয়োটোতে।
জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি?
Correct Answer:
ঘ: অ্যান্টনিও গুতেরেস
Explanation:
জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি? সঠিক উত্তর অ্যান্টনিও গুতেরেস জাতিসংঘের বর্তমান নবম মহাসচিব পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী ও UNHCR - এর সাবেক প্রধান অ্যান্টেনিও ম্যানুয়েল দ্য অলিভেইরা গুতেরেস। দায়িত্ব গ্রহণ করেন ১ জানুয়ারি ২০১৭।
রংধনু সৃষ্টির বেলায় পানির কণাগুলো :
Correct Answer:
গ: প্রিজমের কাজ করে
Explanation:
রংধনু সৃষ্টির বেলায় পানির কণাগুলো : সঠিক উত্তর প্রিজমের কাজ করে প্রিজমের সাদা আলো পতিত হলে তা সাতটি বর্ণে বিশ্লিষ্ট হয়। এটাই আলোর বিচ্ছুরণ। বৃষ্টির ফোটায় সূর্যের আলো পড়লে, বৃষ্টির ফোঁটা ও প্রিজমের ন্যায় কাজ করে। সঠিক উত্তর - প্রিজমের কাজ করে।
শতকরা হিসেবে সার্কভুক্ত কোন দেশে বনভূমির পরিমাণ সবচেয়ে বেশি?
Correct Answer:
খ: ভুটান
Explanation:
শতকরা হিসেবে সার্কভুক্ত কোন দেশে বনভূমির পরিমাণ সবচেয়ে বেশি? সঠিক উত্তর ভুটান শতকরা হিসেবে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে ভুটানে বনভূমির পরিমাণ সবচেয়ে বেশি। দক্ষিণ এশিয়ার দেশ ভুটানে বনভূমির পরিমাণ ৩, ২৪৯ হাজার হেক্টর যা তার মোট আয়তনের ৬৯%।
Find the antonym of "superficial"
Correct Answer:
C: profound
Explanation:
Find the antonym of "superficial" Correct Answer profound Superficial - উপরিগত, অগভীর profound - গভীর। careless - যত্নহীন, অসাবধান। indifferent - উদাসীন। Sufficient - পর্যাপ্ত। সুতরাং সঠিক উত্তর - profound.
Choose the correct passive form of "All his students like him"
Correct Answer:
A: He is liked by all his students
Explanation:
Choose the correct passive form of "All his students like him" Correct Answer He is liked by all his students Present indefinite tense এর passive voice এর structure : - obj কে sub + am / is / are + verb এর p.p + by + sub কে obj. সুতরাং সঠিক উত্তর - He is liked by all his students.
একটি মর্টারের মধ্যে বাঁধাইয়ের উপাদান কোনটি?
Correct Answer:
ঘ: সব কয়টি
Explanation:
একটি মর্টারের মধ্যে বাঁধাইয়ের উপাদান কোনটি? সঠিক উত্তর সব কয়টি মর্টার একটি বিশেষ ধরনের পাত্র যা বালু, সিমেন্ট ও চুনজাতীয় পদার্থের সমন্বয়ে তৈরি হয়। এটি অত্যন্ত শক্ত ও তাপরোধী। ল্যাবরেটরিতে মণ্ড পেস্ট তৈরিতে এটি ব্যবহার করা হয়।
Select the appropriate modal verb. Is it important that James----read the letter before I send it?
Correct Answer:
C: should
Explanation:
Select the appropriate modal verb. Is it important that James----read the letter before I send it? Correct Answer should বাক্যে It is important এর পর that থাকাতে subjunctive - এর ব্যবহার অনুসারে verb এর base from বসে আবার আমরা এ সকল ক্ষেত্রে should + verb from ও বসাতে পারি। কারণ option এ modal verb ব্যবহার করা হয়েছে।
Find the correct indirect speech. He said "I am well"
Correct Answer:
C: He said that he was well
Explanation:
Find the correct indirect speech. He said "I am well" Correct Answer He said that he was well That clause টি simple present tense থেকে simple past tense এ হবে কেননা Reporting verb past tense এ আছে আর reported speech এর subject I, he কে follow করে he হবে। সুতরাং সঠিক উত্তর - He said that he was ill.
What is the plural form of "it"?
Correct Answer:
C: They
Explanation:
What is the plural form of "it"? Correct Answer They It - ইহা। They - তাদের। There - সেখানে। অপ্রাণীবাচক অর্থে it - এর plural from হলো they. Correct answer - they.
Find the correct spelling :
Correct Answer:
C: Definition
Explanation:
Find the correct spelling : Correct Answer Definition Option গুলোর মধ্যে সঠিক বানানযুক্ত শব্দ হলো - - Definition. Definition এর অর্থ হলো সংজ্ঞা।
Fill in the blank with appropriate preposition : The discussion was deferred----the next meeting.
Correct Answer:
C: to
Explanation:
Fill in the blank with appropriate preposition : The discussion was deferred----the next meeting. Correct Answer to Defer to + future time অর্থ ভবিষ্যতের নির্দিষ্ট সময় অবধি মূলতবি রাখা; বিলম্বিত করা। সুতরাং সঠিক উত্তর - The discussion was deferred ( to) the next meeting.
Choose the appropriate tag :He can go to University by bus,---?
Correct Answer:
C: can't he
Explanation:
Choose the appropriate tag :He can go to University by bus,---? Correct Answer can't he Affirmative বাক্যের tag question হবে negative আর modal verb থাকলে তার negative from + sub বসবে। সুতরাং সঠিক - can't he.
Complete the sentence : If the sun didn't shine fruits---
Correct Answer:
A: would't ripen
Explanation:
Complete the sentence : If the sun didn't shine fruits--- Correct Answer would't ripen If clause টি যদি past indefinite tense হয় তাহলে structure হবে sub + would ( not) + verb এর base from. সুতরাং সঠিক উত্তর - wouldn’t ripen.
The word "friendly is a/an---
Correct Answer:
B: adjective
Explanation:
The word "friendly is a/an--- Correct Answer adjective Friendly শব্দটি adjective. শব্দের শেষে ly থাকলেই আমরা শব্দটিকে adverb বলতে পারবো না। word এর শেষে ly যুক্ত আরো কয়েকটি adjective এর উদাহরণ হলো motherly, fatherly, sisterly, costly.
Choose the simple sentence of "Munir is a boy he is good".
Correct Answer:
D: Munir is a good boy
Explanation:
Choose the simple sentence of "Munir is a boy he is good". Correct Answer Munir is a good boy Relative pronoun এর পর be verb + adjective থাকলে simple করার জন্য adjective টি relative pronoun এর ঠিক পূর্বের noun এর পূর্বে বসাতে হবে। সুতরাং বাক্যটির সঠিক simple sentence হলো Munir is a good boy.
Choose the correct option : After three months of investigations, the---the accident was still unclear.
Correct Answer:
A: cause of
Explanation:
Choose the correct option : After three months of investigations, the---the accident was still unclear. Correct Answer cause of Cause of accident অর্থ দুর্ঘটনার কারণ। তিনমাস তদন্তের পরও দুর্ঘটনার কারণ অস্পষ্ট ছিল। আর reason for বসে reason of না। Because ofএর পর phrase বসে clause না।
Choose the correct word to fill in the gap.Tom looks rather---What shall we do to cheer him up?
Correct Answer:
B: depressed
Explanation:
Choose the correct word to fill in the gap.Tom looks rather---What shall we do to cheer him up? Correct Answer depressed শূন্যস্থানে depressed বসবে। Noun Tom depression গ্রহণ করছে সুতরাং verb + ed বসবে আর depression তৈরি করলে verb + ing হতো। যেমন - your activities are depressing.
----English are Industrious.
Correct Answer:
B: The
Explanation:
----English are Industrious. Correct Answer The ইংরেজ জাতি বোঝাতে English - এর পূর্বে the বসবে। The English অর্থ ইংরেজরা। সুতরাং সঠিক উত্তর - The English are industrious.
They praised the honesty of the girl. Here the word "honesty" is a/an---
Correct Answer:
B: abstract noun
Explanation:
They praised the honesty of the girl. Here the word "honesty" is a/an--- Correct Answer abstract noun বাক্যে কোনো word underline করা নেই। বাক্যে Noun আছে দুটি। Honesty শব্দটি underline করা থাকলে উত্তর হতো abstract noun আর girl কে underline করা থাকলে উত্তর হতো common noun.
"মা, তোর বদনখানি মলিন হলে আমি নয়ন জলে ভাসি” চরণটির রচয়িতা----
Correct Answer:
গ: রবীন্দ্রনাথ ঠাকুর
Explanation:
"মা, তোর বদনখানি মলিন হলে আমি নয়ন জলে ভাসি” চরণটির রচয়িতা---- সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর মা, তোর বদনখানি মলিন হলে, আমি নয়ন জলে ভাসি - এটি বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত আমাদের জাতীয় সংগীতের একটি চরণ। বাংলাদেশের রণসংগীতের রচয়িতা কাজী নজরুল ইসলাম।
”সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই”- পঙ্ক্তিটি কে রচনা করেছেন?
Correct Answer:
ঘ: চন্ডীদাস
Explanation:
”সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই”- পঙ্ক্তিটি কে রচনা করেছেন? সঠিক উত্তর চন্ডীদাস 'সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই' - - এই পঙক্তিটি চণ্ডীদাস রচিত। সুখের লাগিয়া এঘর অনলে পুড়িয়া গেল, অমিয় - সাগরে সিনান করিতে গরল ভেল - - এই পঙক্তিটি জ্ঞানদাস রচিত।
"To build castles in the air" means---
Correct Answer:
B: To be a dreamer
Explanation:
"To build castles in the air" means--- Correct Answer To be a dreamer To build Castle's in the air - - এটি একটি phrase. এটির অর্থ - - আকাশ কুসুম কল্পনা করা। বাক্যে প্রদত্ত অপশনে সঠিক উত্তর এর অর্থ হল - To be a dreamer - - এটার অর্থ আকাশ কুসুম কল্পনা করা।
”কুয়াশার বুকে ভেসে একদিন আসিব ও কাঁঠালছায়ায়” কে আসবেন?
Correct Answer:
ঘ: জীবনানন্দ দাশ
Explanation:
”কুয়াশার বুকে ভেসে একদিন আসিব ও কাঁঠালছায়ায়” কে আসবেন? সঠিক উত্তর জীবনানন্দ দাশ 'কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠালছায়ায়' - এ চরণটুকু রূপসী বাংলার কবি জীবনানন্দ দাস - এর 'রুপসী বাংলা' কাব্য থেকে নেওয়া হয়েছে।
”অবরোধবাসিনী” গ্রন্থের রচয়িতা কে?
Correct Answer:
গ: রোকেয়া সাখাওয়াত হোসেন
Explanation:
”অবরোধবাসিনী” গ্রন্থের রচয়িতা কে? সঠিক উত্তর রোকেয়া সাখাওয়াত হোসেন 'অবরোধেরবাসিনী' রোকেয়ার একটি উল্লেখযোগ্য গ্রন্থ। কতগুলো ঐতিহাসিক ও চাক্ষুষ সত্য ঘটনা হাসি কান্না নিয়ে এ গ্রন্থের কাহিনি রচিত। নকশাধর্মী ছোট ছোট রচনাগুলোর মধ্যে ফুটে উঠেছে অবরুদ্ধ নারীর মর্মান্তিক কথা।
”সরস” শব্দের বিপরীত অর্থবোধক শব্দ কোনটি?
Correct Answer:
গ: নীরস
Explanation:
”সরস” শব্দের বিপরীত অর্থবোধক শব্দ কোনটি? সঠিক উত্তর নীরস সরস সংস্কৃত বিশেষণ পদ। এর অর্থ রসযুক্ত, রসালো, সহৃদয়, রসিক। নীরস সংস্কৃত বিশেষণ পদ। এর অর্থ রসহীন বৈচিত্রহীন, ম্লান, রসবোধশূন্য।
Choose the correct option : Selim is absent because he--- a cold.
Correct Answer:
D: has
Explanation:
Choose the correct option : Selim is absent because he--- a cold. Correct Answer has বাক্যে sub হলো selim. Selim অনুপস্থিত কারণ তার ঠাণ্ডা লেগেছে। He এর পর verb এর singular from ব্যবহৃত হয়। সুতরাং have না বসে has বসবে।
The "Romantic age" in English Literature started into the publication of---
Correct Answer:
C: Lyrical Ballads
Explanation:
The "Romantic age" in English Literature started into the publication of--- Correct Answer Lyrical Ballads ১৭৯৮ সালে Wordsworth এবং Coleridge এর সম্মিলিত লেখা Lyrical Ballads - এর প্রকাশনার মাধ্যমে Romantic Age এর সূচনা হয়। সুতরাং সঠিক উত্তর - Lyrical Ballads.
কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি?
Correct Answer:
খ: নীলপদ্ম
Explanation:
কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি? সঠিক উত্তর নীলপদ্ম যেখানে বিশেষণ বা বিশেষণভাবাপন্ন পদের সাথে বিশেষ্য পদের সমাস হয় এবং পরপদের অর্থই প্রধানরূপে প্রতীয়মান হয়, তাকে কর্মধারায় সমাস বলে। যেমন - নীল যে পদ্ম = নীলপদ্ম।
সেলিনা হোসের কোন গ্রন্থ অবলম্বনে চলচ্চিত্র নির্মিত হয়েছে?
Correct Answer:
খ: পোকামাকড়ের ঘরবসতি
Explanation:
সেলিনা হোসের কোন গ্রন্থ অবলম্বনে চলচ্চিত্র নির্মিত হয়েছে? সঠিক উত্তর পোকামাকড়ের ঘরবসতি 'পোকামাকড়ের ঘরবসতি' চলচ্চিত্র, যা পরিচালনা করেন আক্তারুজ্জামান। ১৯৮৬ সনে প্রকাশিত ঔপন্যাসিক সেলিনা হোসেনের 'পোকামাকড়ের ঘরবসতি' উপন্যাস অবলম্বনে নির্মিত চলচ্চিত্র প্রযোজনা করেছেন চিত্রনায়িকা ববিতা।
কাজী নজরুল ইসলাম রচিত “বিদ্রোহী” কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
Correct Answer:
খ: অগ্নিবীণা
Explanation:
কাজী নজরুল ইসলাম রচিত “বিদ্রোহী” কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? সঠিক উত্তর অগ্নিবীণা 'ব্রিদ্রোহী' কবিতাটি কাজী নজরুল ইসলাম এর অগ্নিবীণা কাব্যের অর্ন্তগত। এ কাব্যের আরো কয়েকটি কবিতা হল - - প্রলয়োল্লাস, রক্তাম্বরধারিণী মা, কামালপাশা, আনোয়ার, রণভেরী, কোরবাণী, মোহররম ইত্যাদি।
”বাংলা গদ্যে জনক” বলা হয় কাকে?
Correct Answer:
ক: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
Explanation:
”বাংলা গদ্যে জনক” বলা হয় কাকে? সঠিক উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিদ্যাসাগর বাংলা গদ্যে সুললিত শব্দবিন্যাস, পদবিভাগ ও যতি সন্নিবেশে সুবোধ্যও শিল্প গুণান্বিত করে তোলেন। এ জন্য বিদ্যাসাগরকে বাংলা গদ্যের জনক বলা হয়।
কো বাক্যে ধন্যাত্মক শব্দ ব্যবহৃত হয়েছে?
Correct Answer:
খ: টিপ টিপ বৃষ্টি পড়েছে।
Explanation:
কো বাক্যে ধন্যাত্মক শব্দ ব্যবহৃত হয়েছে? সঠিক উত্তর টিপ টিপ বৃষ্টি পড়েছে। কোনো কিছুর স্বাভাবিক বা কাল্পনিক অনুকৃতিবিশিষ্ট শব্দের রূপকে ধ্বন্যাত্নক শব্দ বলে। যেমন - - ক্রমাগত ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ার অনুকার শব্দ। উদাহরণ - টিপ টিপ করে বৃষ্টি পড়া।
মীর মশার্রফ হোসেন রচিত গ্রন্থ কোনটি?
Correct Answer:
ক: বিষাদসিন্ধু
Explanation:
মীর মশার্রফ হোসেন রচিত গ্রন্থ কোনটি? সঠিক উত্তর বিষাদসিন্ধু মীর মশাররফ হোসেন রচিত গ্রন্থ হলো - বিষাদসিন্ধু। মহাশ্মশান, ভ্রান্তিবিলাস ও কথোপকথন গ্রন্থের রচয়িতা যথাক্রমে - কায়কোবাদ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও উইলিয়াম কেরি।
কোন বাক্যে অনুরোধ বোঝানো হয়েছে?
Correct Answer:
ক: তুমি ভাই আমার কাজটি করে দিও তো।
Explanation:
কোন বাক্যে অনুরোধ বোঝানো হয়েছে? সঠিক উত্তর তুমি ভাই আমার কাজটি করে দিও তো। আদেশ, অনুরোধ, অনুমতি, প্রার্থনা, অনুনয় প্রভৃতি অর্থে বর্তমান এবং ভবিষ্যৎকালে মধ্যম পুরুষে ক্রিয়াপদের যেরূপ হয় তাকা অনুৃঙ্গা পদ বলে। যেমন - - তুমি ভাই আমার কাজটি করে দিও তো।
কোন শব্দটি শুদ্ধ বানানে লেখা হয়েছে?
Correct Answer:
গ: দ্বন্দ্ব
Explanation:
কোন শব্দটি শুদ্ধ বানানে লেখা হয়েছে? সঠিক উত্তর দ্বন্দ্ব প্রদত্ত বাক্যে শব্দটির শুদ্ধ বানান হলো - - দ্বন্দ্ব। বাংলা ভাষায় সমাসকে ৬ টি ভাগে ভাগ করা হয় তার মধ্যে দ্বন্দ্ব সমাস একটি। যেমন - জায়া ও পতি, হাট ও বাজার।
জাহানারা ইমাম রচিত ডায়েরিমূলক লেখা কোনটি?
Correct Answer:
ঘ: একাত্তরের দিনগুলি
Explanation:
জাহানারা ইমাম রচিত ডায়েরিমূলক লেখা কোনটি? সঠিক উত্তর একাত্তরের দিনগুলি জাহানারা ইমাম রচিত ডায়েরিমূলক লেখা একাত্তরের দিনগুলি। একাত্তরের দিনগুলি বাংলাদেশী কথাসাহিত্যিক জাহানারা ইমাম রচিত মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থ। বইটি প্রথম প্রকাশিত হয় ১৯৮৬ সালের ফেব্রুয়ারি মাসে, এরপর আরো অনেকবার এটি পুনঃমুদ্রিত হয়। বইটি ব্যক্তিগত দিনলিপি আকারে লেখা, যার শুরু ১৯৭১ সালের ১ মার্চ এবং সমাপ্তি সেই বছরের ১৭ ডিসেম্বর। মুক্তিযুদ্ধ চলাকালে ঢাকা শহরের অবস্থা ও গেরিলা তৎপরতার বাস্তব চিত্র এতে উঠে এসেছে। বইটিতে তার সন্তান শফি ইমাম রুমী অন্যতম প্রধান চরিত্র হিসেবে দেখা দেয় এবং তার মৃত্যুর জন্য জাহানারা ইমাম শহীদ জননী উপাধি পান।