Primary School Assistant Teacher (Muktijoddha Quota) MCQs
Showing 50 questions (Total: 57)
'Calm' --এর সমার্থক শব্দ কোনটি?
Correct Answer:
ক: Quiet
Explanation:
'Calm' --এর সমার্থক শব্দ কোনটি? সঠিক উত্তর Quiet প্রশ্নের Calm শব্দের অর্থ 'শান্ত'। এখানে প্রথম option টিতে আছে quite যার অর্থ হলো শান্ত। সুতরাং প্রথম option টিই সঠিক। angry, inflamate, agitated, শব্দগুলোর অর্থ যথাক্রমে রাগান্বিত উত্তেজিত এবং আলোড়িত।
I spent----with the patient বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে ---
Correct Answer:
খ: some time
Explanation:
I spent----with the patient বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে --- সঠিক উত্তর some time some time - কিছু সময়; sometimes - মাঝে মাঝে; sometime - অনির্দিষ্ট কোন সময়ে।
'Immortal' --এর সমার্থক শব্দ কোনটি?
Correct Answer:
খ: Deathless
Explanation:
'Immortal' --এর সমার্থক শব্দ কোনটি? সঠিক উত্তর Deathless Immortal শব্দের অর্থ অমর বা মরণশীল নয়। এখানে দ্বিতীয় option এর 'Deathless' শব্দের অর্থ মরণশীল। Mortal, finite, transient শব্দগুলোর অর্থ যথাক্রমে মরণশীল, সীমিত এবং ক্ষণস্থায়ী। সুতরাং বলা যায় যে দ্বিতীয় option টি সঠিক।
'In black and white'--- phrase --টির অর্থ কি?
Correct Answer:
খ: In writing
Explanation:
'In black and white'--- phrase --টির অর্থ কি? সঠিক উত্তর In writing 'In black and white' - phrase টির অর্থ হলো - লিখিতভাবে। এখানে দ্বিতীয় option এর in writing এর অর্থ লিখিতভাবে। প্রথম option এর verbally যার অর্থ মৌখিকভাবে এবং তৃতীয় ও চতুর্থ option এর শব্দ দুটির অর্থ যথাক্রমে সমসাময়িক এবং মিথ্যা সুতরাং বলা যায় যে দ্বিতীয় option টি সঠিক।
I am looking forward-----you. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে ---
Correct Answer:
ঘ: to seeing
Explanation:
I am looking forward-----you. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে --- সঠিক উত্তর to seeing Right form of verbs - এর নিয়ম অনুযায়ী look forward to এবং with a view to এ দুটি phrase - এর পরে verb + ing form বসে। এখানে, look forward - এর পরে gap দেয়া আছে। সুতরাং এখানে, gap এ to + verb + ing এই অংশটি বসবে। আর এই structure টি রয়েছে to seeing - এ।
'Milk and water'--- phrase --টির অর্থ কি?
Correct Answer:
গ: Lifeless dull
Explanation:
'Milk and water'--- phrase --টির অর্থ কি? সঠিক উত্তর Lifeless dull 'Milk and water' - phrase টির অর্থ মূলত প্রাণহীন, দুর্বল ইত্যাদি। এখানে তৃতীয় option টিতে lifeless, dull শব্দদ্বয়ের অর্থ প্রদত্ত phrase এর অর্থের সাথে মিলে যায়। সুতরাং তৃতীয় option টি সঠিক।
' Who can do it?' বাক্যটির Passive form হবে----
Correct Answer:
ঘ: By whom can it be done
Explanation:
' Who can do it?' বাক্যটির Passive form হবে---- সঠিক উত্তর By whom can it be done Who যুক্ত বাক্যকে Passive form করার সময় বাক্যের শুরুতে By whom + Auxiliary Verb + Subject + be + Verb এর Past Participle বসে।
'I shall do the work' বাক্যটির Passive form হবে----
Correct Answer:
গ: The work will be done by me
Explanation:
'I shall do the work' বাক্যটির Passive form হবে---- সঠিক উত্তর The work will be done by me Future Indefinite থাকায় Active voice এর object + will + be + verb এর Past participle + by + Active এর subject এর objective case।
He said, "Alas! I am ruined". বাক্যটির Indirect speech হবে ----
Correct Answer:
খ: He exclaimed with sorrow that he was ruined
Explanation:
He said, "Alas! I am ruined". বাক্যটির Indirect speech হবে ---- সঠিক উত্তর He exclaimed with sorrow that he was ruined ‘Reporting verb’ হিসেবে ‘said’ এবং তারপরে Alas! থাকায় এগুলোর পরিবর্তে Indirect speech এ ‘exclaimed with sorrow’ বসাতে হবে ও conjunction হিসেবে ‘that’ ব্যবহার হবে। অতঃপর Subject (he) এবং tense ও person অনুযায়ী ‘to be’ verb (was) + বাকি অংশ।
He said, "What a pity!" বাক্যটির Indirect speech হবে----
Correct Answer:
গ: He exclaimed that it was a great pity
Explanation:
He said, "What a pity!" বাক্যটির Indirect speech হবে---- সঠিক উত্তর He exclaimed that it was a great pity Reported speech এ sub না থাকায় সুবিধাজনক subject it বসিবে exclamatory sentence - কে assertive বাক্যে রূপান্তর করতে হবে এবং reporting verb - কে অনুসরণ করে verb এবং noun - এর পূর্বে great বসাতে হবে। সুতরাং বাক্যটির সঠিক indirect speech হলো - He exclaimed that it was a great pity.
This ring is made of gold --বাক্য ' gold' শব্দটি কোন প্রকারের Noun?
Correct Answer:
গ: Material noun
Explanation:
This ring is made of gold --বাক্য ' gold' শব্দটি কোন প্রকারের Noun? সঠিক উত্তর Material noun এই প্রশ্নে gold একটি material noun। কারণ যে noun কোন পদার্থের সমুদয় অংশকে এককভাবে বোঝায় এবং তার অন্তর্গত কোন খন্ড বা অংশকে বোঝায় না তাকে material noun বলে। এই noun যে বস্তু কে নির্দেশ করে তাকে গণনা করা যায় না অন্যভাবে পরিমাপ করা যায় মাত্র। সুতরাং gold একটি material noun। অর্থাৎ তৃতীয় option টি সঠিক।
'Our team is better than yours' --বাক্য ' team' শব্দটি কোন প্রকারের Noun?
Correct Answer:
খ: Collective noun
Explanation:
'Our team is better than yours' --বাক্য ' team' শব্দটি কোন প্রকারের Noun? সঠিক উত্তর Collective noun Team শব্দটি দ্বারা সমষ্টিগত ভাবে কোন player দের দল কে বোঝাচ্ছে। সুতরাং যে noun একজাতীয় ব্যক্তি বা বস্তু ইত্যাদির সমষ্টিকে বোঝায় তাকে collective noun বলে। যেহেতু এখানে team দ্বারা এক জাতীয় player দের সমষ্টিগত ভাবে বুঝাচ্ছে সেহেতু team শব্দটি collective noun । এক্ষেত্রে দ্বিতীয় option টি সঠিক।
'কথা' এর সমার্থক শব্দ কোনটি?
Correct Answer:
খ: বচন
Explanation:
'কথা' এর সমার্থক শব্দ কোনটি? সঠিক উত্তর বচন কথা শব্দটির সমার্থক শব্দ ভাষা, বচন, উক্তি, প্রসঙ্গ, বিষয়, খবর, তথ্য, বিবরণ, বৃত্তান্ত ইত্যাদি।
যার আগমনের কোনো তিথি নেই ---- এক কোথায় কী?
Correct Answer:
খ: অতিথি
Explanation:
যার আগমনের কোনো তিথি নেই ---- এক কোথায় কী? সঠিক উত্তর অতিথি অতিথি হলো যার আগমনের কোন তিথি নেই। ভিখারি হলো যে ভিক্ষা করে এবং শরণার্থী হলো আশ্রয়ের জন্য আবেদন করে এমন। অন্যদিকে একাদশে বৃহস্পতি একটি বাগধারা যার অর্থ সৌভাগ্যের বিষয়।
'অত্যন্ত' এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
Correct Answer:
ক: অতি + অন্ত
Explanation:
'অত্যন্ত' এর সন্ধি বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর অতি + অন্ত সন্ধি বিচ্ছেদ এর নিয়ম অনুসারে, ই - কারের পর ই ও ঈ ভিন্ন অন্য স্বর থাকলে ই 'য' হয় এবং য - ফলা লেখার সময় পরবর্তী ব্যঞ্জন এর সাথে লেখা হয় সুতরাং অত্যন্ত = অতি + অন্ত।
'শিরে-সংক্রান্তি' --অর্থ কী?
Correct Answer:
গ: আসন্ন বিপদ
Explanation:
'শিরে-সংক্রান্তি' --অর্থ কী? সঠিক উত্তর আসন্ন বিপদ 'আসন্ন বিপদ' অর্থে 'শিরে সংক্রান্তি' ব্যবহৃত হয়। অন্যদিকে 'মহাবিপদ' বা 'বড় বিপদ' অর্থে আকাশ ভেঙ্গে পড়া ব্যবহৃত হয়। আবার 'ঘোর বিপদে নিপতিত' অর্থে 'স্বখাত সলিলে' ব্যবহৃত হয়।
বেমানান (মানানোর অভাব) কোন সমাস?
Correct Answer:
ক: অব্যয়ীভাব
Explanation:
বেমানান (মানানোর অভাব) কোন সমাস? সঠিক উত্তর অব্যয়ীভাব পূর্বপদে অব্যয় যোগে যে সমাস হয় এবং যাতে অব্যয়ের অর্থটিই প্রধানরূপে প্রতীয়মান হয়, তাকে অব্যয়ীভাব সমাস বলে। যেমন— মানানোর অভাব = বেমানান, জলের অভাব = নির্জল ইত্যাদি। অব্যয়ীভাব সমাসে অব্যয় পদটি সমিপ্য, বীপ্সা, অভাব, যোগ্যতা, অতিক্রম, পশ্চাৎ, পর্যন্ত ইত্যাদি অর্থে ব্যবহূত হয়ে থাকে।
প্রাণভয় (প্রাণ যাওয়ার ভয়) কোন সমাস?
Correct Answer:
খ: কর্মধারয়
Explanation:
প্রাণভয় (প্রাণ যাওয়ার ভয়) কোন সমাস? সঠিক উত্তর কর্মধারয় যেখানে বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন পদের সাথে বিশেষ্য ব বিশেষ্য পদে সমাস হয় এবং পরপদের অর্থ প্রধান রূপে প্রতীয়মান হয়, তাকে কর্মধারয় সমাস বলা হয়। এখানে প্রাণ যাওয়ার ভয় = প্রাণভয়। সুতরাং এটি কর্মধারয় সমাস।
'উত্তম' এর সমার্থক শব্দ কোনটি?
Correct Answer:
ক: প্রধান
Explanation:
'উত্তম' এর সমার্থক শব্দ কোনটি? সঠিক উত্তর প্রধান উত্তম শব্দটির সমার্থক শব্দ - ভালো, হিতকর, কল্যাণকর, শ্রেষ্ঠ, উৎকৃষ্ট, প্রধান ইত্যাদি।
"পড়াশোনায়" মন দাও ---বাক্য নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
গ: অধিকরণ কারকে সপ্তমী
Explanation:
"পড়াশোনায়" মন দাও ---বাক্য নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর অধিকরণ কারকে সপ্তমী ক্রিয়াপদকে ধরে কোথায় কোন স্থানে কখন কোন সময় কবে, কোন বিষয়ে বা ব্যাপারে এই প্রকার প্রশ্ন করলে তার উত্তরে অধিকরণ কারক পাওয়া যায়। এখানে 'পড়াশোনায় মন দাও' বাক্যে 'কোথায় বা কোন বিষয়ে মন দাও? এর উত্তরে পাওয়া যাবে 'পড়াশোনায়'। সুতরাং এটি অধিকরণ কারক। আবার এটির সাথে 'য়' থাকায় এটি সপ্তমী বিভক্তি।
"টাকায়" অসাধ্য সাধন হয় ---বাক্য নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
খ: করণ কারকে সপ্তমী
Explanation:
"টাকায়" অসাধ্য সাধন হয় ---বাক্য নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর করণ কারকে সপ্তমী বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে 'কি দিয়ে' 'কিসের দ্বারা' বা 'কি উপায়ে' প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই করণ কারক। সুতরাং নিম্নরেখ শব্দটি করণ কারক। আবার এটির সঙ্গে 'য়' থাকায় এটি সপ্তমী বিভক্তি।
'বেদের মেয়ে' নাটকটির রচয়িয়া কে?
Correct Answer:
ক: জসীমউদ্দীন
Explanation:
'বেদের মেয়ে' নাটকটির রচয়িয়া কে? সঠিক উত্তর জসীমউদ্দীন 'বেদের মেয়ে' নাটকটির রচয়িতা জসিম উদ্দিন।
'পদ্মানদীর মাঝি' মানিক বন্দ্যোপাধ্যায় রচিত একটি ---
Correct Answer:
ক: উপন্যাস
Explanation:
'পদ্মানদীর মাঝি' মানিক বন্দ্যোপাধ্যায় রচিত একটি --- সঠিক উত্তর উপন্যাস পদ্মা নদীর মাঝি (১৯৩৬) মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি বিখ্যাত উপন্যাস । এটি ১৯৩৪ সাল থেকে পূর্বাশা পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। পদ্মা তীরবর্তী ধীবর জীবন উপন্যাসটির মূল উপজীব্য।
'মনীষা' এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
Correct Answer:
খ: মনস + ঈষা
Explanation:
'মনীষা' এর সন্ধি বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর মনস + ঈষা বাংলা ব্যাকরণে এমন কিছু সন্ধি রয়েছে যেগুলো নিয়মবহির্ভূত, কিন্তু প্রচলিত। এদেরকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলা হয়। যেমন আ + চর্য = আশ্চর্য, বৃহৎ + প্রতি = বৃহস্পতি; মনস + ঈষা = মনীষা; ষট্ + দশ = ষোড়শ ইত্যাদি।
'স্ক্যানার' হলো একটি ---
Correct Answer:
খ: ইনপুট ডিভাইস
Explanation:
'স্ক্যানার' হলো একটি --- সঠিক উত্তর ইনপুট ডিভাইস স্ক্যানার এর মত কম্পিউটারের অন্যান্য ইনপুট যন্ত্রের মধ্যে কিবোর্ড, মাউস, জয়স্টিক, কার্ড রিডার মাইক্রোফোন ইত্যাদি প্রধান। অন্যদিকে আউটপুট যন্ত্র এর মধ্যে মনিটর, প্রিন্টার, প্লটার, স্পিকার, ইত্যাদি প্রধান।
'ফ্রেইঞ্জ বেকেনবাওয়ার' বিখ্যাত ---
Correct Answer:
গ: ফুটবলার হিসাবে
Explanation:
'ফ্রেইঞ্জ বেকেনবাওয়ার' বিখ্যাত --- সঠিক উত্তর ফুটবলার হিসাবে ফ্রেইঞ্জ বেকেনবাওয়ার জার্মানির বিখ্যাত ফুটবলার। ১৯৭৪ সালে তার অধিনায়কত্বে এবং ১৯৯০ সালে তার কোচিং নেতৃত্বে জার্মানি বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয়।
বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন ---
Correct Answer:
খ: তাজউদ্দিন আহমেদ
Explanation:
বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন --- সঠিক উত্তর তাজউদ্দিন আহমেদ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী হলেন তাজউদ্দিন আহমেদ। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি হলেন শেখ মুজিবুর রহমান। এবং প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম।
২০০৬ সালে বিশ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
Correct Answer:
ঘ: জার্মানি
Explanation:
২০০৬ সালে বিশ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর জার্মানি ১৮ তম বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয় জার্মানিতে ২০০৬ সালের ৯ জুন থেকে ৯ জুলাই। ২০১০ সালের ১৯ তম বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয় দক্ষিণ আফ্রিকায়। উল্লেখ্য ২০১৪ সালে ব্রাজিল ২০১৮ সালে রাশিয়ায় অনুষ্ঠিত হয় এবং ২০২২ সালে কাতার বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে।
চন্দ্রে অবতরণকারী প্রথম চন্দ্রযানের নাম ---
Correct Answer:
খ: অ্যাপোলো-১১
Explanation:
চন্দ্রে অবতরণকারী প্রথম চন্দ্রযানের নাম --- সঠিক উত্তর অ্যাপোলো-১১ ১৯৬৬ সালে ৩ ফেব্রুয়ারি ৯ নবযান চাঁদে অবতরণকারী প্রথম মহাশূন্য অনুসন্ধানী যান। কিন্তু ১৯৬৯ সালের ২০ জুলাই অ্যাপোলো - ১১ প্রথমবারের মতো মনুষ্য নিয়ে অবতরণ করে।
হৃৎপিণ্ডের গতি নির্ণায়ক যন্ত্র ---
Correct Answer:
ঘ: কার্ডিওগ্রাফ
Explanation:
হৃৎপিণ্ডের গতি নির্ণায়ক যন্ত্র --- সঠিক উত্তর কার্ডিওগ্রাফ কম্পাস দিক নির্দেশক যন্ত্র। গ্যালভানোমিটার হচ্ছে তড়িৎ প্রবাহ পরিমাপের যন্ত্র। স্টেথোস্কোপ মানব শরীরের রক্ত সঞ্চালনের শব্দ শোনার কাজে ব্যবহৃত হয়। কার্ডিওগ্রাফ হৃদপিন্ডের গতি নির্ণয়ের জন্য ব্যবহৃত হয়।
সূর্যোদয়ের অব্যবহিত পূর্বের সময়কে বলা হয় ---
Correct Answer:
ক: ঊষা
বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয়েছিল---
Correct Answer:
গ: মেহেরপুরে
Explanation:
বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয়েছিল--- সঠিক উত্তর মেহেরপুরে ১৯৭১ সালের ১০ এপ্রিল মুজিবনগর থেকে জারিকৃত স্বাধীনতার ঘোষনা পত্রের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম বা মুজিবনগর সরকার গঠন করা হয়। ১৯৭১ সালের ১৭ এপ্রিল বর্তমান মেহেরপুর জেলার বৈদ্যনাথতলায় আমবাগানে বাংলাদেশ সরকারের আনুষ্ঠানিক শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের জাতীয় উদ্যান ---
Correct Answer:
খ: বোটানিক্যাল উদ্যান
Explanation:
বাংলাদেশের জাতীয় উদ্যান --- সঠিক উত্তর বোটানিক্যাল উদ্যান বর্তমানে বাংলাদেশে জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক ১৭ টি। উইকিপিডিয়া এর মতে ১৯ টি। এখানকার কোনটিই জাতীয় উদ্যান নয়। সর্বশেষ শেখ জামাল ইনানী জাতীয় উদ্যান।
চট্টগ্রাম কোন নদীর তীরে অবস্থিত?
Correct Answer:
ঘ: কর্ণফুলী
Explanation:
চট্টগ্রাম কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর কর্ণফুলী কর্ণফুলী নদী চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম এলাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ নদী। এই নদীটি ভারতের মিজোরাম রাজ্যের লুসাই পাহাড় থেকে উৎপত্তি। চট্টগ্রাম সদর ও চট্টগ্রাম বন্দর কর্ণফুলী নদীর তীরে অবস্থিত।
পৃথিবীর একমাত্র উপগ্রহ ---
Correct Answer:
গ: চন্দ্র
Explanation:
পৃথিবীর একমাত্র উপগ্রহ --- সঠিক উত্তর চন্দ্র পৃথিবী সূর্যের তৃতীয় নিকটতম গ্রহ। সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব প্রায় ১৫ কোটি কিলোমিটার। এর বেশ প্রায় ১২, ৬৬৭ কিলোমিটার। পৃথিবীর নিজ অক্ষে একবার আবর্তন করতে সময় লাগে ২৩ ঘন্টা ৫৬ মিনিট ৪ সেকেন্ড। পৃথিবী একবার সূর্যকে প্রদক্ষিণ করতে সময় নেয় ৩৬৫ দিন ৫ ঘন্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড। তাই এখানে ৩৬৫ দিনে এক বছর। চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ।
উদ্ভিদের বৃদ্ধি সবচেয়ে বেশি হয় --
Correct Answer:
ক: কাণ্ডের অগ্রভাবে
Explanation:
উদ্ভিদের বৃদ্ধি সবচেয়ে বেশি হয় -- সঠিক উত্তর কাণ্ডের অগ্রভাবে উদ্ভিদের দেহের সকল অংশেই কম বেশি বৃদ্ধি পায় তবে কান্ড এবং ফুলের অগ্রভাগে উদ্ভিদের বৃদ্ধি মাত্রা সবচেয়ে বেশি।
মানব দেহের সর্ববৃহৎ অঙ্গ ---
Correct Answer:
ঘ: ত্বক
Explanation:
মানব দেহের সর্ববৃহৎ অঙ্গ --- সঠিক উত্তর ত্বক মানবদেহের সর্ববৃহৎ অঙ্গ হলো ত্বক। আর মানবদেহের সর্ববৃহৎ গ্রন্থি হচ্ছে যকৃত।
আগ্রার দুর্গের নির্মাতা কে?
Correct Answer:
ক: সম্রাট শাহজাহান
Explanation:
আগ্রার দুর্গের নির্মাতা কে? সঠিক উত্তর সম্রাট শাহজাহান ষোড়শ শতাব্দীর মুঘল সম্রাট বাবর, হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, আওরঙ্গজেব আগ্রার দুর্গে বসবাস করেছেন। সপ্তদশ শতাব্দীতে মুঘল সম্রাট শাজাহান দুর্গটিকে আরও আকর্ষণীয় করে নির্মাণ করেন।
উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন কোনটি?
Correct Answer:
খ: ২১ জুন
Explanation:
উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন কোনটি? সঠিক উত্তর ২১ জুন ২১ জুন তারিখে উত্তর গোলার্ধে দীর্ঘতম দিন ও ক্ষুদ্রতম রাত হয়। এ তারিখে সূর্যের উত্তরায়ন এর ফলে সূর্য থেকে পৃথিবীর দক্ষিণ গোলার্ধের দ্রুত দূরত্ব সবচেয়ে বেশি হয় একে অপসুর বলে। অন্যদিকে ২২ ডিসেম্বর দক্ষিণ গোলার্ধে বড় দিন এবং ছোট রাত হয়।
শব্দ রেকর্ড করার জন্য ব্যবহৃত যন্ত্র হল ---
Correct Answer:
গ: Phonograph
Explanation:
শব্দ রেকর্ড করার জন্য ব্যবহৃত যন্ত্র হল --- সঠিক উত্তর Phonograph ব্যারোমিটার হচ্ছে বায়ুমন্ডলের চাপ নির্ণয়ক যন্ত্র; ল্যাকটোমিটার দুধের বিশুদ্ধতা নির্ণায়ক যন্ত্র; শব্দ রেকর্ড করার যন্ত্রের নাম ফনোগ্রাফ এবং অডিওমিটার হচ্ছে মোটর গাড়ির গতি নির্ণায়ক যন্ত্র।
যখন বন্দুক থেকে গুলি ছোড়া হয়, তখন ---
Correct Answer:
খ: বন্দুক একই ভরবেগে পিছিয়ে আসে
Explanation:
যখন বন্দুক থেকে গুলি ছোড়া হয়, তখন --- সঠিক উত্তর বন্দুক একই ভরবেগে পিছিয়ে আসে ভরবেগের সংরক্ষণ সূত্র অনুসারে ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া অন্যকোন বল কাজ না করলে তাদের মোট ভোরের পরিবর্তন হয় না। সুতরাং বন্দুক থেকে গুলি ছোড়ার পর গুলি যে ভরবেগের সামনে এগিয়ে যায় বন্দুক একই ভরবেগের পিছিয়ে আসে।
বাংলাদেশকে স্বীকৃতি দানকারী দ্বিতীয় দেশ --
Correct Answer:
গ: ভারত
Explanation:
বাংলাদেশকে স্বীকৃতি দানকারী দ্বিতীয় দেশ -- সঠিক উত্তর ভারত ১৯৭১ সালের ৬ ডিসেম্বর ভুটান সরকার স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে সর্বপ্রথম আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়। একই সালের ৬ ডিসেম্বর ভুটানের কয়েক ঘণ্টা পরেই দ্বিতীয় দেশ হিসেবে ভারত বাংলাদেশকে স্বীকৃতি দেয়।
২০১০ সালের বিশ্বকাপ ফুটবলে কোন দেশ চতুর্থ স্থান অধিকার করেছে?
Correct Answer:
ক: উরুগুয়ে
Explanation:
২০১০ সালের বিশ্বকাপ ফুটবলে কোন দেশ চতুর্থ স্থান অধিকার করেছে? সঠিক উত্তর উরুগুয়ে ২০১০ সালের ১৯ তম বিশ্বকাপ অনুষ্ঠিত হয় ১১ জুন থেকে ১১ জুলাই দক্ষিণ আফ্রিকা। এ আসরে চ্যাম্পিয়ন হয় স্পেন রানার্সআপ নেদারল্যান্ডস এবং তৃতীয় ও চতুর্থ স্থান যথাক্রমে জার্মানি ও উরুগুয়ে।
বৃত্তের বৃহত্তম জ্যা হচ্ছে ---
Correct Answer:
গ: ব্যাস
Explanation:
বৃত্তের বৃহত্তম জ্যা হচ্ছে --- সঠিক উত্তর ব্যাস ব্যাখ্যা: বৃত্তের বৃহত্তম জ্যা - টি বৃত্তের কেন্দ্রগামী। এটি কোনো বৃত্তের পরিধির মধ্যে অবস্থান করে। বৃত্তের পরিধির উপরের দু' টি বিন্দু যোগ করে জ্যা আঁকা হয়। বৃত্তের বৃহত্তম জ্যা - কে ব্যাস বলে। ব্যাস - এর অর্ধেক হল ব্যাসার্ধ। ব্যাসার্ধ - টি বৃত্তের কেন্দ্র - কে পরিধির সাথে যোগ করে।
দুইটি সংখ্যার অনুপাত ৫ঃ ৮। ছোট সংখ্যাটি ৬৫ হলে, বড় সংখ্যাটি কত?
Correct Answer:
খ: ১০৪
Explanation:
দুইটি সংখ্যার অনুপাত ৫ঃ ৮। ছোট সংখ্যাটি ৬৫ হলে, বড় সংখ্যাটি কত? সঠিক উত্তর ১০৪ দুইটি সংখ্যার অনুপাত ৫:৮ । এখান থেকে বলা যায়, ছোট সংখ্যাটি ৫ অংশ এবং বড় সংখ্যাটি ৮ অংশ । আমাদের প্রশ্নে দেওয়া আছে , ছোট সংখ্যাটি ৬৫ । তাহলে আমরা লিখতে পারি , ৫ অংশ = ৬৫ ১ অংশ = (৬৫÷৫) বা ১৩ প্রশ্নে চাওয়া হয়েছে , বড় সংখ্যাটি কত ? যেহেতু ১ অংশের মান ১৩ । কাজেই ৮ অংশের মান (১৩×৮) বা ১০৪ অত - এব, বড় সংখ্যাটি ১০৪
দুইটি রাশির অনুপাত ৪ঃ ৭। পূর্ব রাশি ২৪ হলে, উওর রাশি কত?
Correct Answer:
ক: ৪২
Explanation:
দুইটি রাশির অনুপাত ৪ঃ ৭। পূর্ব রাশি ২৪ হলে, উওর রাশি কত? সঠিক উত্তর ৪২ দেওয়া আছে,দুটি রাশির অনুপাত ৪: ৭মনে করি, রাশি দুইটি ৪ক, ৭ক।প্রশ্নমতে, ৪ক = ২৪বা, ক = ২৪৪সুতরাং, ক = ৬উত্তর রাশি = ৭ক = ৭ × ৬ = ৪২
কমিশনের হার ৩.৫ টাকা হলে, ৩০০০ টাকা মূল্যের জিনিস বিক্রয় করে কত কমিশন পাওয়া যাবে?
Correct Answer:
গ: ১০৫ টাকা
Explanation:
কমিশনের হার ৩.৫ টাকা হলে, ৩০০০ টাকা মূল্যের জিনিস বিক্রয় করে কত কমিশন পাওয়া যাবে? সঠিক উত্তর ১০৫ টাকা ১০০ টাকায় কমিশন পাওয়া যায় = ৩.৫ টাকা ৩০০০ টাকা মূল্যের জিনিস বিক্রয় করে কত কমিশন পাওয়া যাবে = (৩০০০ * ৩.৫)/১০০ = ১০৫ টাকা
১, ৩, ৪, ৭, ১১, ১৮ ------ক্রমটির পরবর্তী পদ কত?
Correct Answer:
খ: ২৯
Explanation:
১, ৩, ৪, ৭, ১১, ১৮ ------ক্রমটির পরবর্তী পদ কত? সঠিক উত্তর ২৯ ১, ৩, ৪, ৭, ১১, ১৮ ৪ = ৩ + ১, ৭ = ৪ + ৩, ১১ = ৪ + ৭, ১৮ = ৭ + ১১ এই ধারায় কোন পদ সংখ্যাকে তার পূর্ববর্তী দুইটি পদের সমষ্টি করলে পাওয়া যায়, পরবর্তী পদ = ১১ + ১৮ = ২৯
একটি পাঠ্যবই প্রকৃত মূল্যের শতকরা ৯০ ভাগ মূল্যে ৭২ টাকায় বিক্রয় করা হল। বইটির প্রকৃত মূল্য কত?
Correct Answer:
গ: ৮০ টাকা
Explanation:
একটি পাঠ্যবই প্রকৃত মূল্যের শতকরা ৯০ ভাগ মূল্যে ৭২ টাকায় বিক্রয় করা হল। বইটির প্রকৃত মূল্য কত? সঠিক উত্তর ৮০ টাকা বিক্রয় মূল্য 90 টাকা হলে বইটির প্রকৃত মূল্য 100 টাকা সুতরাং বিক্রয় মূল্য 1 টাকা হলে প্রকৃত মূল্য (100 ÷ 90) টাকা সুতরাং বিক্রয় মূল্য 72 টাকা হলে প্রকৃত মূল্য = ( 100 ÷ 90 ) × 72 = 80 টাকা ( উত্তর )
কোন শ্রেণিতে ২৫ জন ছাত্রের বয়সের গড় ১০ বছর। শিক্ষকসহ তাদের বয়সের গড় ১২ বছর হলে, শিক্ষকের বয়স কত?
Correct Answer:
খ: ৬২বছর
Explanation:
কোন শ্রেণিতে ২৫ জন ছাত্রের বয়সের গড় ১০ বছর। শিক্ষকসহ তাদের বয়সের গড় ১২ বছর হলে, শিক্ষকের বয়স কত? সঠিক উত্তর ৬২বছর ২৫ জন ছাত্রের মোট বয়স = ২৫×১০ = ২৫০ শিক্ষকসহ ২৫ জন ছাত্রের মোট বয়স = ২৬×১২ = ৩১২ শিক্ষকদের বয়স = (৩১২ - ২৫০) = ৬২