Primary School Head Teacher Recruitment Examination-(Rajshahi Division) MCQs
Showing 27 questions (Total: 27)
‘সিরাজউদ্দৌলা’ নাটকের নাট্যকার-
Correct Answer:
খ: সিকান্দার আবুজাফর
Explanation:
‘সিরাজউদ্দৌলা’ নাটকের নাট্যকার- সঠিক উত্তর সিকান্দার আবুজাফর সিকান্দার আবু জাফর ১৯১৯ সালের ৩১ মার্চ সাতক্ষীরা জেলার তেঁতুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম সৈয়দ মঈনুদ্দীন হাশেমী, আর মাতা জোবেদা খানম। কবির প্রকৃত নাম ছিল সৈয়দ সিকান্দার আবু জাফর হাশেমী বখত। স্থানীয় তালা বিডি ইনস্টিটিউশন থেকে ১৯৩৬ সনে তিনি মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। তিনি কলকাতার বঙ্গবাসী কলেজে কিছুদিন অধ্যয়ন করেন। প্রথমে তিনি কলকাতার একটি সরকারী সংস্থায় চাকরি করেন। ১৯৪৩ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত তিনি কাজী নজরুল ইসলাম সম্পাদিত দৈনিক নবযুগ পত্রিকার সঙ্গেও গভীরভাবে সম্পৃক্ত হন। চাকরি এবং সাংবাদিকতার পাশাপাশি স্বাধীন ব্যবসায়ের প্রতিও তিনি একসময় মনোযোগী হয়ে ওঠেন। ভারত বিভক্তির পর তিনি কলকাতার জীবন ছেড়ে ঢাকায় চলে আসেন। ঢাকায় এসে একদিকে সাহিত্যচর্চা, অন্যদিকে ব্যবসায় মনোনিবেশ করেন তিনি। ১৯৫০ থেকে ১৯৫৪ সাল পর্যন্ত তিনি রেডিও পাকিস্তান ঢাকা কেন্দ্রে স্টাফ আর্টিস্ট হিসেবে কাজ করেন। সিকান্দার আবু জাফরের জীবনের একটা বৃহত্তর অংশ জুড়ে আছে তাঁর সাংবাদিক কর্মধারা। কলকাতা থেকে ঢাকায় আসার পরে তিনি দৈনিক সংবাদ পত্রিকায় সম্পাদীয় বিভাগে কিছুদিন কাজ করেন। দৈনিক সংবাদের প্রথম সম্পাদকীয় তাঁরই লেখা। সংবাদের পর তিনি ইত্তেফাক এবং মিল্লাত পত্রিকায়ও সম্পাদকীয় বিভাগে কাজ করেন। ১৯৫৭ সালে সিকান্দার আবু জাফরের সম্পাদনায় প্রকাশিত হয় বিখ্যাত সমকাল পত্রিকা। বাংলাদেশের সাহিত্য-সংস্কৃতির ইতিহাসে সমকাল পত্রিকার অবদান অসামান্য। নতুন লেখক সৃষ্টিতে সমকাল-এর সম্পাদক ও সহকারী সম্পাদক পালন করেন ঐতিহাসিক ভূমিকা। ১৯৭১ সালে মুজিবনগর থেকে তাঁর সম্পাদনায় প্রকাশিত হয় অভিযান পত্রিকা। আমাদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে অভিযান পত্রিকার প্রকাশ একটি দুঃসাহসী এবং ঐতিহাসিক ঘটনা। সিকান্দার আবু জাফরের সাহিত্যজীবনও গৌরবোজ্জ্বল কীর্তিতে ভাস্বর। স্কুল জীবন থেকেই তিনি কবিতা লিখতে আরম্ভ করেন। কর্মজীবনের সঙ্গে সঙ্গে অগ্রসর হতে থাকে তাঁর সাহিত্যসাধনা। একে একে প্রকাশিত হতে থাকে তাঁর কাব্য, উপন্যাস, নাটক, ছড়া ও অনুবাদগ্রন্থসমূহ। গীতিকার ও সুরকার হিসেবেও তিনি বিশেষ কৃতিত্বের পরিচয় দিয়েছেন। বাংলাদেশের সাহিত্য সংস্কৃতি এবং প্রগতিশীল আন্দোলনের সঙ্গেও সিকান্দার আবু জাফরের নাম অবিচ্ছেদ্যভাবে জড়িত। তাঁর ‘আমাদের সংগ্রাম চলবেই চলবে' গানটি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় বিপুল প্রেরণার উৎস হয়ে কাজ করেছে। বাংলাদেশের সাহিত্যিক, সাংবাদিক ও সাধারণ মানুষের জন্য তাঁর সংগ্রাম ছিল নিরলস ও অকুণ্ঠ। নাটকে বিশেষ অবদানের জন্য ১৯৬৬ সালে তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন। ১৯৭৫ সালের ৫ আগস্ট তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন । সিকান্দার আবু জাফরের প্রধান সাহিত্যকর্ম : কবিতা: প্রসন্ন প্রহর (১৯৬৫), বৈরীবৃষ্টিতে (১৯৬৫), তিমিরান্তিক (১৯৬৫), কবিতা ১৩৭২ (১৯৬৮), কবিতা- ১৩৭৪ (১৯৬৮), বৃশ্চিক লগ্ন (১৯৭১), বাঙলা ছাড়ো (১৯৭২)।গানের বই : মালব কৌশিক (১৯৬৬)উপন্যাস : মাটি আর অশ্রু (১৯৪২), জয়ের পথে (১৯৪৩), পূরবী (১৯৪৪), নতুন সকাল (১৯৪৫)নাটক: শকুন্ত উপাখ্যান (১৯৫৮), সিরাজউদ্দৌলা (১৯৬৫), মহাকবি আলাউল (১৯৬৬);অনুবাদ: যাদুর কলস (১৯৫৯), সেন্ট লুইয়ের সেতু (১৯৬১), পশ্চিমের পারাবাত (১৯৬২), রুবাইয়াৎ-ই ওমর খৈয়াম (১৯৬৬), সিংয়ের নাটক (১৯৭১)।:
‘ফণিমনসা’ কাব্যের রচয়িতা কে?
Correct Answer:
ক: কাজী নজরুল ইসলাম
Explanation:
‘ফণিমনসা’ কাব্যের রচয়িতা কে? সঠিক উত্তর কাজী নজরুল ইসলাম 'ফণিমনসা'’ কাজী নজরুল ইসলামের একটি বিদ্রোহাত্মক কাব্যগ্রন্থ। তাঁর অন্যান্য বিদ্রোহ প্রধান কাব্যগ্রন্থগুলো হল অগ্নিবীণা, বিষের বাঁশি, ভাঙার গান, সাম্যবাদী, সর্বহারা ইত্যাদি।
‘সূর্য’-এর সমার্থক শব্দ নয়-
Correct Answer:
ক: সুধাকর
Explanation:
‘সূর্য’-এর সমার্থক শব্দ নয়- সঠিক উত্তর সুধাকর সুধাকর, সুধাধার, সুধানিধি, সুধাংশু - [বিশেষ্য পদ] চন্দ্র।
The bird sings (sweetly). The quotation word is --
Correct Answer:
C: An adverb
Explanation:
The bird sings (sweetly). The quotation word is -- Correct Answer An adverb Adverb - verb কে নিয়ে অতিরিক্ত তথ্য দেওয়াই adverb এর প্রাথমিক কাজ।
'Everything hinges -- what happens next' বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-
Correct Answer:
ঘ: upon
Explanation:
'Everything hinges -- what happens next' বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে- সঠিক উত্তর upon Hinges upon = to depend on (নির্ভর করা)
'You should not blush -- shame at your own mistake' বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-
Correct Answer:
গ: with
Explanation:
'You should not blush -- shame at your own mistake' বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে- সঠিক উত্তর with Blush with shame = লজ্জার সাথে লজ্জা। সম্পূর্ন অর্থ ; আপনাকে লজ্জার সাথে লজ্জা দেয়া উচিত নয়।
Which is the noun form of the word 'laugh'?
Correct Answer:
C: Laughter
Explanation:
Which is the noun form of the word 'laugh'? Correct Answer Laughter Noun form of laugh is laughter
কম্পিউটার হার্ডওয়্যার বলতে বোঝানো হয়-
Correct Answer:
গ: কম্পিউটার ও সংশ্লিষ্ট যান্ত্রিক সরঞ্জাম
Explanation:
কম্পিউটার হার্ডওয়্যার বলতে বোঝানো হয়- সঠিক উত্তর কম্পিউটার ও সংশ্লিষ্ট যান্ত্রিক সরঞ্জাম একটি কম্পিউটারকে সাধারনত দুটি ভাগে ভাগ করা যায় যথা হার্ডওয়্যার এবং সফটওয়্যার। হার্ডওয়্যার হল সেই সব অংশ যা দৃশ্যত এবং স্পর্শ করা যায়, যার কাঠামো আছে। যেমন মনিটর, মাউস, কেসিং, মাদারবোর্ড, রম, সি.ডি, ডি.ভি.ডি. ইত্যাদি।
কোন মাটিতে সমান পরিমাণে বালি, পলি ও কাঁদা থাকে?
Correct Answer:
ঘ: দোঁ-আশ মাটি
Explanation:
কোন মাটিতে সমান পরিমাণে বালি, পলি ও কাঁদা থাকে? সঠিক উত্তর দোঁ-আশ মাটি ময়লা, আবর্জনা, গাছ - পালা ও জীব জন্তু পচে যে সার তৈরী হয়, তাকেই হিউমাস বলে। বালু ৫০% আর হিউমাস ৫০% মিশ্রিত করলেই দো'আশ মাটি তৈরী হয়। স্বাভাবিক ভাবে আমাদের দেশে জমিজমায় যে মাটি দেখা যায় তাই দো'আশ মাটি। এই মাটিতে পানি ঢাললে ধীরে ধীরে শুষে নেয়। দো'আশ মাটি শুকালে চাকা বাধে তবে সামান্য আঘাতেই ভেঙ্গে চুরচুর হয়ে যায়।
কিউলেক্স মশা কোন রোগের জীবাণু ছড়ায়?
Correct Answer:
গ: গোদ
Explanation:
কিউলেক্স মশা কোন রোগের জীবাণু ছড়ায়? সঠিক উত্তর গোদ কিউলেক্স মশার প্রাদুর্ভাব সাধারণত প্রতি বছরের নভেম্বর থেকে মার্চ পর্যন্ত থাকে। এই মশার কামড়ের ফলে গোদ রোগ হওয়ার আশঙ্কা রয়েছে। যদিও বাংলাদেশে গোদ ছড়ানোর আশঙ্কা কম। কারণ কিউলেক্স মশা প্রায় ১০ হাজার বার কামড়ালে এই রোগ হয়।
যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে বলা হয়-
Correct Answer:
ঘ: নিয়ত বায়ু
Explanation:
যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে বলা হয়- সঠিক উত্তর নিয়ত বায়ু ভূপৃষ্ঠের উচ্চ চাপ বলয় থেকে নিম্ন চাপ বলয়ে যে বায়ু সারা বছর নিয়মিতভাবে প্রবাহিত হয়, তাকে নিয়ত বায়ু বলে। নিয়ত বায়ুকে প্রধানত তিনটি শ্রেণিতে ভাগ করা যায়। যেমন - অয়ন বায়ু বা বাণিজ্য বায়ু, পশ্চিমা বায়ু ও মেরুদেশীয় বায়ু।
ঘর্ষণ, তাপ, রাসায়নিক ইত্যাদি প্রক্রিয়ায় সহজেই পরমাণু থেকে নির্গত হয়-
Correct Answer:
ক: ইলেক্ট্রন
Explanation:
ঘর্ষণ, তাপ, রাসায়নিক ইত্যাদি প্রক্রিয়ায় সহজেই পরমাণু থেকে নির্গত হয়- সঠিক উত্তর ইলেক্ট্রন ইলেকট্রন একটি অধঃ - পরমাণু মৌলিক কণা যা একটি ঋণাত্মক তড়িৎ আধান বহন করে। ইলেকট্রন একটি স্পিন - ১/২ অর্থাৎ ফার্মিয়ন এবং লেপ্টন শ্রেনীভুক্ত। এটি প্রধানত তড়িৎ - চুম্বকীয় মিথষ্ক্রিয়ায় অংশগ্রহণ করে। পারমাণবিক কেন্দ্রের সঙ্গে একত্র হয়ে ইলেকট্রন পরমাণু তৈরি করে এবং এর রাসায়নিক বন্ধনে অংশগ্রহণ করে।
পৃথিবীতে নানা জাতি সৃষ্টির কারণ কী?
Correct Answer:
ঘ: ভৌগোলিক
Explanation:
পৃথিবীতে নানা জাতি সৃষ্টির কারণ কী? সঠিক উত্তর ভৌগোলিক পৃথিবীতে ভিন্ন ভিন্ন জাতি সৃষ্টির কারন ভৌগলিক অবস্থান
কোন গ্যাস নিজে জ্বলে কিন্তু অন্যকে জ্বলতে সাহায্য করে না?
Correct Answer:
গ: হাইড্রোজেন
Explanation:
কোন গ্যাস নিজে জ্বলে কিন্তু অন্যকে জ্বলতে সাহায্য করে না? সঠিক উত্তর হাইড্রোজেন হাইড্রোজেন মৌলিক পদার্থ (Element), সংক্ষেপে মৌল। ভর সব চেয়ে কম। মানে সবার চাইতে হালকা। সাধারণ তাপমাত্রায় গ্যাস। তাপমাত্রা খুব কমালে ( - 240oC) তরল অবস্থায় পৌঁছে যায়। আরও নিচু তাপমাত্রায় হয়ে যায় কঠিন। হাইড্রোজেন গ্যাস নিজে জ্বলে কিন্তু অন্যকে জ্বলতে সাহায্য করে না।
২০০৫ সালের ফিফার বর্ষসেরা ফুটবলার-
Correct Answer:
ঘ: রোনালদিনহো
Explanation:
২০০৫ সালের ফিফার বর্ষসেরা ফুটবলার- সঠিক উত্তর রোনালদিনহো ২০০৫ সালের ফিফা বর্ষসেরা ফুটবলার ছিলেন ব্রাজিলের রোনালদিনহো
ইউরোপ থেকে সমুদ্রপথে ভারতবর্ষে আসার পথ আবিস্কৃত হয়-
Correct Answer:
খ: ১৪৮৭ সালে
Explanation:
ইউরোপ থেকে সমুদ্রপথে ভারতবর্ষে আসার পথ আবিস্কৃত হয়- সঠিক উত্তর ১৪৮৭ সালে ইউরোপ থেকে ভারতবর্ষে আসার সমুদ্রপথ আবিষ্কার হয় ১৪৮৭ সালে
কত সালে সার্ক গঠিত হয়?
Correct Answer:
ঘ: ১৯৮৫ সালে
Explanation:
কত সালে সার্ক গঠিত হয়? সঠিক উত্তর ১৯৮৫ সালে সার্ক প্রতিষ্ঠিত হয় ১৯৮৫ সালের ৮ই ডিসেম্বর। এর স্বপ্নদ্রষ্টা ছিলেন জিয়াউর রহমান। ১৯৮০ সালের ২ মে তিনি প্গরথম এই উদ্যোগ নেন। গণচীন ও জাপানকে সার্কের পর্যবেক্ষক হিসেবে নির্বাচিত করা হয়েছিল। বর্তমানে পর্যবেক্ষক দেশ ৯টি। নেপালের রাজধানী কাঠমুন্ডুতে সার্কের সদর দফতর অবস্থিত। অফিসিয়াল ভাষা ইংরেজি। প্রতি ২ বছর পর পর সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গ ঐ সরলরেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের কত গুণ?
Correct Answer:
গ: চারগুণ
Explanation:
একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গ ঐ সরলরেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের কত গুণ? সঠিক উত্তর চারগুণ একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গ ঐ সরলরেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের ৪ গুণ।
তিন পুত্রের বয়সের গড় ১৬ বছর। পিতাসহ পুত্রদের বয়সের গড় ২৫ বছর। পিতার বয়স কত?
Correct Answer:
ক: ৫২ বছর
Explanation:
তিন পুত্রের বয়সের গড় ১৬ বছর। পিতাসহ পুত্রদের বয়সের গড় ২৫ বছর। পিতার বয়স কত? সঠিক উত্তর ৫২ বছর পিতার বয়স = {(২৫*৪) - (১৬*৪)} = ৫২ বছর
১৪৪, ৮১, ৩৬- এর পরবর্তী সংখ্যাটি কত?
Correct Answer:
গ: ৯
Explanation:
১৪৪, ৮১, ৩৬- এর পরবর্তী সংখ্যাটি কত? সঠিক উত্তর ৯ ১৪৪, ৮১, ৩৬ এর পরের সংখ্যা হবে ৯
৬ জন স্ত্রীলোক অথবা ৮ জন বালক একটি কাজ ১২ দিনে শেষ করতে পারে। ৩ জন স্ত্রীলোক ও ১২ জন বালক ঐ কাজটি কতদিনে করতে পারবে?
Correct Answer:
ক: ৬ দিনে
Explanation:
৬ জন স্ত্রীলোক অথবা ৮ জন বালক একটি কাজ ১২ দিনে শেষ করতে পারে। ৩ জন স্ত্রীলোক ও ১২ জন বালক ঐ কাজটি কতদিনে করতে পারবে? সঠিক উত্তর ৬ দিনে shortcut 6W = 8B 3W = 4B (3W + 12B) = 16 B 8 boy can do the work in12 days 16 boy do the work in 6 days
৬ বছর আগে পিতার বয়স ছিল পুত্রের বয়সের ৫ গুণ, বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের ৩ গুণ। তাহলে পিতা ও পুত্রের বর্তমান বয়স কত?
Correct Answer:
খ: ৩৬ বছর, ১২ বছর
Explanation:
৬ বছর আগে পিতার বয়স ছিল পুত্রের বয়সের ৫ গুণ, বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের ৩ গুণ। তাহলে পিতা ও পুত্রের বর্তমান বয়স কত? সঠিক উত্তর ৩৬ বছর, ১২ বছর মনে করি, বর্তমানে পুত্রের বয়স = ক বছর বর্তমানে পিতার বয়স = ৩ক বছর ৬ বছর পূর্বে পুত্রের বয়স = (ক - ৬) বছর ৬ বছর পূর্বে পিতার বয়স = (৩ক - ৬) বছর প্রশ্নমতে, ৩ক - ৬ = ৫ (ক - ৬) বা, ৩ক - ৬ = ৫ক - ৩০ বা, ৫ক - ৩ক = ৩০ - ৬ বা, ২ক = ২৪ বা, ক = ২৪/২ ∴ক = ১২ ∴পুত্রের বয়স ১২ বছর, পিতারবয়স (৩x১২) = ৩৬বছর।
xa+xb=1 সমীকরণে x এর মান কত?
Correct Answer:
খ: aba+b
Explanation:
xa+xb=1 সমীকরণে x এর মান কত? সঠিক উত্তর aba+b Given, xa+xb=1 ⇒bx+axab=1⇒bx+ax = ab⇒x(a+b) = ab... x=aba+b
(x-1x)2=3 x3-1x3= কত?
Correct Answer:
C: 63
একটি বাঁশের ১৩ অংশ কাদায়, ৩৫ অংশ পানিতে এবং ৬ হাত পানির উপরে আছে। বাঁশটি কত হাত লম্বা?
Correct Answer:
ক: ৯০ হাত
কোন ভগ্নাংশটি ২৩ থেকে বড়?
Correct Answer:
খ: ৮১১
বৃত্তস্থঃ সামান্তরিক একটি_
Correct Answer:
ঘ: আয়তক্ষেত্র