Upazila Women Officer of Directorate of Women Affairs MCQs
Showing 50 questions (Total: 65)
সার্কের প্রথম মহাসচিব কে?
Correct Answer:
ক: জনাব আবুল আহসান
Explanation:
সার্কের প্রথম মহাসচিব কে? সঠিক উত্তর জনাব আবুল আহসান ১৯৮১ সালে ভারত, পাকিস্তান ও শ্রীলংকা প্রতিনিধিগন কলোম্বোতে মিলিত হয়। এরপর আগস্ট ১৯৮৩ সালে, দিল্লিতে রাষ্ট্রপ্রধানগনের এক সম্মেলনে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর, নেপাল, মালদ্বীপ ও ভুটানসহ দক্ষিণ এশিয়ার ৭টি দেশ নিয়ে সার্ক প্রতিষ্ঠিত হয়।
আরব দেশগুলোর মধ্যে বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় কোন দেশ?
Correct Answer:
খ: ইরাক
Explanation:
আরব দেশগুলোর মধ্যে বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় কোন দেশ? সঠিক উত্তর ইরাক ব্যাখ্যা : আরব ভূখন্ডের দেশ হিসাবে প্রথম ইরাক বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে ৮ জুলাই ১৯৭২ এবং প্রথম মুসলিম দেশ হিসাবে সেনেগাল ১ ফেব্রুয়ারি ১৯৭২ বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে । মিশর বাংলাদেশকে স্বীকৃতি দেয় ১৫ সেপ্টেম্বর ১৯৭৩, কুয়েত স্বীকৃতি দেয় ৪ নভেম্বর ১৯৭৩ । উল্লেখ্য, বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম দেশ ভারত (৬ ডিসেম্বর, ১৯৭১) ।
কোন পণ্য রপ্তানি করে বাংলাদেশ সর্বাধিক বৈদেশিক মুদ্রা আয় করে?
Correct Answer:
গ: তৈরি পোশাক
Explanation:
কোন পণ্য রপ্তানি করে বাংলাদেশ সর্বাধিক বৈদেশিক মুদ্রা আয় করে? সঠিক উত্তর তৈরি পোশাক বাংলাদেশের তৈরি পোশাক শিল্প যাত্রা শুরু করে ষাটের দশকে। তবে সত্তরের দশকের শেষের দিকে রপ্তানিমুখী খাত হিসেবে এই শিল্পের উন্নয়ন ঘটতে থাকে। বর্তমানে এটি বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানিমুখী শিল্পখাত। বাংলাদেশের তৈরি পোশাক শিল্প - এর কৌশল হলো কম মূল্যে বিশ্ববাজারে উন্নত মানের পোশাক সরবরাহ করা। শস্তায় শ্রমিক পাওয়া যায় বলেই এটি সম্ভব হয়। বাংলাদেশের তৈরি পোশাক শিল্প - এ নারী ম্রমিকের নিয়োগ প্রায় ৭০ শতাংশ।
স্বাধীনতার স্বরণে নির্মিত ভাস্কর্য 'জাগ্রত চৌরঙ্গী' কোথায় অবস্থিত?
Correct Answer:
ক: জয়দেবপুর
Explanation:
স্বাধীনতার স্বরণে নির্মিত ভাস্কর্য 'জাগ্রত চৌরঙ্গী' কোথায় অবস্থিত? সঠিক উত্তর জয়দেবপুর জাগ্রত চৌরঙ্গী মুক্তিযুদ্ধের মহান শহীদদের অসামান্য আত্মত্যাগের স্মরণে নির্মিত ভাস্কর্য যা ১৯৭৩ সালে ভাস্কর আবদুর রাজ্জাক নির্মাণ করেন। মুক্তিযুদ্ধের প্রেরণায় নির্মিত এটিই প্রথম ভাস্কর্য।
ভাওয়াইয়া কোন অঞ্চলের লোকসঙ্গীত?
Correct Answer:
খ: রংপুর
Explanation:
ভাওয়াইয়া কোন অঞ্চলের লোকসঙ্গীত? সঠিক উত্তর রংপুর ভাওয়াইয়া গানের আকরভূমি রংপুর। বাংলাদেশের উত্তরাঞ্চলের নদী - নালা কম থাকায় গরুর গাড়িতে চলাচলের প্রচলন ছিল। আর গরুর গাড়ির গাড়োয়ান রাত্রে গাড়ি চলাবস্থায় বিরহ ভাবাবেগে কাতর হয়ে আপন মনে গান ধরে। উঁচু - নিচু রাস্তায় গাড়ির চাকা পড়লে তার গানের সুরে আধো - ভাঙ্গা বা ভাঁজ পড়ে। এই রকম সুরে ভাঙ্গা বা ভাঁজ পড়া গীতরীতিই 'ভাওয়াইয়া' গানে লক্ষণীয়। প্রেম - বিয়োগে উদ্বেলিত গলার স্বর জড়িয়ে যেরকম হয়, সেরকম একটা সুরের ভাঁজ উঁচু স্বর হতে ক্রমশঃ নিচের দিকে নেমে আসে। সুরে ভাঁজ পড়া ভাওয়াইয়া গানের স্বকীয় বৈশিষ্ট্য।
ফরায়েজী আন্দোলনের নেতা কে ছিলেন?
Correct Answer:
খ: হাজী শরিয়তউল্লাহ
Explanation:
ফরায়েজী আন্দোলনের নেতা কে ছিলেন? সঠিক উত্তর হাজী শরিয়তউল্লাহ ফরায়েজি আন্দোলন হলো একটি ও রাজনৈতিক আন্দোলন ১৯ শতকের প্রথম দিকে সূচিত হয়ে ছিলো। ফরায়েজি আন্দোলনের মুখপাত্র ছিলেন বিখ্যাত সমাজ সংস্কারক হাজী শরীয়তুল্লাহ। ইসলামের অবশ্য করণীয় কাজকে বলে 'ফরজ'। এই 'ফরজ' শব্দ থেকেই 'ফরায়েজি' এসেছে। ফরাজী আন্দোলন ধর্মীয় সংস্কারের উদ্দেশ্যে সূচিত হলেও পরবর্তীতে এটি কৃষকদের আন্দোলনে রূপ লাভ করে। হাজী শরীয়তুল্লাহ ফরিদপুর ও তার আশে পাশের অঞ্চলে সংগঠিত এই আন্দোলনের নেতৃত্ব দেন। [১] ধর্মীয় সংস্কারের পাশপাশি কৃষকদের জমিদার, নীলকরদের অত্যাচার ও শোষন হতে মুক্ত করা ছিল এই আন্দোলনের লক্ষ্য। [২] হাজী শরিয়তুল্লাহ - র মৃত্যুর পর তার পুত্র দুদু মিয়া এই আন্দোলনের নেতৃত্ব দেন।
'মহাস্থান' কোন নদীর তীরে অবস্থিত?
Correct Answer:
খ: করতোয়া
Explanation:
'মহাস্থান' কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর করতোয়া মহাস্থানগড় বাংলাদেশের একটি অন্যতম প্রাচীন পুরাকীর্তি। প্রসিদ্ধ এই নগরী ইতিহাসে পুণ্ড্রবর্ধন বা পুণ্ড্রনগর নামেও পরিচিত ছিল। এক সময় মহাস্থানগড় বাংলার রাজধানী ছিল। যিশু খ্রিষ্টের জন্মেরও আগে অর্থাৎ প্রায় আড়াই হাজার বছর পূর্বে এখানে সভ্য জনপদ গড়ে উঠেছিল প্রত্নতাত্ত্বিক ভাবেই তার প্রমাণ মিলেছে। ২০১৬ সালে এটি সার্কের সাংস্কৃতিক রাজধানী হিসেবে ঘোষণা হয়। প্রাচীর বেষ্টিত এই নগরীর ভেতর রয়েছে বিভিন্ন আমলের প্রত্নতাত্ত্বিক নিদর্শন। কয়েক শতাব্দী পর্যন্ত এ স্থান মৌর্য, গুপ্ত, পাল, সেন শাসকবর্গের প্রাদেশিক রাজধানী ও পরবর্তীকালে হিন্দু সামন্ত রাজাদের রাজধানী ছিল। তৃতীয় খ্রিষ্টপূর্বাব্দ থেকে পঞ্চদশ খ্রিষ্টাব্দ পর্যন্ত অসংখ্য হিন্দু রাজা ও অন্যান্য ধর্মের রাজারা রাজত্ব করেন। মহাস্থানগড়ের অবস্থান বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় । বগুড়া শহর থেকে প্রায় ১৩ কি.মি. উত্তরে করতোয়া নদীর পশ্চিম তীরে গেলে এই শহরের ধ্বংসাবশেষ দেখা যায়৷।
'সোমপুর বিহার' কোন জেলায় অবস্থিত?
Correct Answer:
ঘ: নওগাঁ
Explanation:
'সোমপুর বিহার' কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর নওগাঁ বদলগাছী উপজেলা তথা নওগাঁ জেলার সর্বাপেক্ষা গৌরবময় দর্শনীয় স্থান হলো সোমপুর বিহার বা পাহাড়পুর বৌদ্ধবিহার। বর্তমান পাহাড়পুর ইউনিয়ন পরিষদের অর্ন্তগত পাহাড়পুর গ্রামে পাহাড়পুর বৌদ্ধ বিহার অবস্থিত। পাহাড়পুর নামটি আধুনিক এর প্রাচীন নাম সোমপুর। বাংলাদেশে সপ্তম শতাব্দিতে (৭৭০ - ৮১০ খ্রি:) বৌদ্ধ ধর্মীয় পাল রাজ বংশের প্রতিষ্ঠা হয়। খ্রীষ্টিয় অষ্টম ও নবম শতাব্দিতে পাল বংশের দ্বিতীয় ও তৃতীয় রাজা ধর্মপাল ও তার পুত্র দেবপাল বাংলা, বিহার এবং কনৌজ পর্যন্ত বিরাট সম্রাজ্য প্রতিষ্ঠা করেন। বৌদ্ধ ধর্মের চরম উৎকর্ষতার যুগেতাদেরই পৃষ্ঠপোষকতায় বাংলাদেশে এই পাহাড়পুর বিহার ও মন্দির গড়ে ওঠে। ঐতিহাসিক ও ভৌগলিক কারণে এই মহাবিহারটি ধ্বংসস্তুপে পরিনত হলেও আজও এই অপূর্ব বিহারটি এশিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ বৌদ্ধ বিহার বলে সগৌরবে দন্ডায়মান।
'বিশ্বনবী' গ্রন্থের রচয়িতা কে?
Correct Answer:
ঘ: গোলাম মোস্তফা
Explanation:
'বিশ্বনবী' গ্রন্থের রচয়িতা কে? সঠিক উত্তর গোলাম মোস্তফা গোলাম মোস্তফার অনন্য কীর্তি বিশ্বনবী। বাংলা সাহিত্যের জনপ্রিয় গ্রন্থগুলোর অন্যতম এ গ্রন্থখানি। বাংলা ভাষায় রচিত হজরত মুহাম্মদ সা: - এর জীবনী গ্রন্থগুলোর অন্যতম শ্রেষ্ঠ গ্রন্থ বিশ্বনবী। গোলাম মোস্তফা রাসূল প্রেমিক সাহিত্যিক। তাই রাসূল সা: - এর প্রতি অগাধ প্রেম - ভালোবাসা থেকেই তিনি বিশ্বনবী রচনা করেছেন। প্রকৃতপক্ষে বিশ্বনবী গোলাম মোস্তফার ‘ইশক - ই - রাসূল’ (রাসূল প্রেম) - এর ফসল। বইটির পরতে পরতে তিনি নিজেকে ‘আশেকে রাসূল’ প্রমাণ করতে সক্ষম হয়েছেন। ইতিহাসের তথ্য, তত্ত্ব ও বৈজ্ঞানিক বিশ্লেষণ, দার্শনিক যুক্তি ইত্যাদি উপস্থাপনের মাধ্যমে হজরতের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য তার প্রয়াস এ গ্রন্থে সর্বত্র। হজরতের জীবন ঘটনার কল্পচিত্র, সাবলীল বর্ণনা, আকর্ষণীয় উপস্থাপনা বিশ্বনবীর বিশেষ বৈশিষ্ট্য।
বাক্যের একক-
Correct Answer:
ঘ: শব্দ
Explanation:
বাক্যের একক- সঠিক উত্তর শব্দ Ø বাক্যের একক - শব্দ। Ø ভাষার মূল উপকরণ - .বাক্য। Ø বাক্যের মৌলিক উপাদান - শব্দ। Ø ভাষার স্বর বলা হয় - .ধ্বনি কে। Ø ভাষার ক্ষুদ্রতম একক বলা হয় - বাক্যকে। Ø ভাষার ছাদ বলা হয় - বাক্যকে।
কোনটি নিত্য স্ত্রীবাচক বাংলা শব্দ ?
Correct Answer:
ক: সতীন
Explanation:
কোনটি নিত্য স্ত্রীবাচক বাংলা শব্দ ? সঠিক উত্তর সতীন নিত্য স্ত্রীবাচক শব্দ: সদবাবিধবাস্বপত্নীসতীন ডাইনিবাইজিকলঙ্কিনীশাঁকচুন্নি কুলটাঅসর্ম্পস্যাশাঁখিনীঅন্তঃস্বত্তা দাঈসুজলাসুফলাৎমা রুপসীললনারাঅবক্ষনীয়াঅর্ধাঙ্গিনী
মুক্তিযুদ্ধের সময় নৌ-পথ কত নম্বর সেক্টরের অধীনে ছিল?
Correct Answer:
গ: ১০ নং
Explanation:
মুক্তিযুদ্ধের সময় নৌ-পথ কত নম্বর সেক্টরের অধীনে ছিল? সঠিক উত্তর ১০ নং মুক্তিযুদ্ধের সেক্টরমুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে - ১১টি সেক্টরে ভাগ করা হয়েছিলো। নৌ - বাহিনীর অধীনে ছিল - ১০ নং সেক্টর (সকল নদী ও বঙ্গোপসাগর)১০ নং সেক্টরে কোনো সেক্টর কমান্ডার ছিল নাচট্টগ্রাম - ১নং সেক্টরঢাক - ২ নং সেক্টররাজশাহী - ৭ নং সেক্টরমুজিব নগর - ৮ নং সেক্টরসুন্দরবন - ৯ নং সেক্টর
'শেষের কবিতা' কোন ধরনের সাহত্যি কর্ম?
Correct Answer:
খ: উপন্যাস
Explanation:
'শেষের কবিতা' কোন ধরনের সাহত্যি কর্ম? সঠিক উত্তর উপন্যাস " শেষের কবিতা " একটি উপন্যাস শেষের কবিতা উপন্যাস টি লেখেন রবীন্দ্রনাথ ঠাকুর
'এই সব দিন রাত্রি' নাটকের রচয়িতা কে?
Correct Answer:
ক: হুমায়ূন আহমেদ
Explanation:
'এই সব দিন রাত্রি' নাটকের রচয়িতা কে? সঠিক উত্তর হুমায়ূন আহমেদ এই সব দিনরাত্রি ১৯৮৫ সালে বিটিভিতে প্রচারিত হুমায়ূন আহমেদ পরিচালিত একটি জনপ্রিয় পারিবারিক নাটক। নাটকটা সেই সময় এতটাই জনপ্রিয় ছিল যে নাটক চলাকালীন সময়ে ঢাকার ব্যস্ত রাস্তাগুলো ফাঁকা থাকত। নাটকটি ঢাকা শহরে বসবাসকারী একটি মধ্যবিত্ত পরিবারের গল্প বলে। নাটকটিতে একটি সাধারণ মধ্যবিত্ত পরিবারের সুখ, ভালোবাসা, বিয়ে, মৃত্যু, সমস্যা ইত্যাদিই দেখানো হয়েছে। গল্পটা শেষ হয় "টুনি" নামের লিউকেমিয়ায় আক্রান্ত এক ছোট মেয়ের মৃত্যুর মধ্য দিয়ে। [১][২] ছোট মেয়েটির মৃত্যু পুরো দেশে একটা আলোড়ন তোলে। অনেকেই হুমায়ূন আহমেদকে "টুনি" চরিত্রটিকে বাঁচিয়ে রাখার অনুরোধ করেন। কিন্তু হুমায়ূন আহমেদ তার সিদ্ধান্তে অটল থাকেন।
'না' কোন জাতীয় শব্দ?
Correct Answer:
ক: অব্যয়
Explanation:
'না' কোন জাতীয় শব্দ? সঠিক উত্তর অব্যয় ন ব্যয় = অব্যয়। যার ব্যয় বা পরিবর্তন হয় না অর্থাৎ যা অপরিবর্তনীয় শব্দ তাউ অব্যয়। যে পদ সর্বদা অপরিবর্তনীয় থেকে কখনো বাক্যের শোভা বর্ধন করে, কখনো একাধিক পদের, বাক্যাংশের বা বাক্যের সংযোগ বা বিয়োগ সম্বন্ধ ঘটায়, তাকে অব্যয় পদ বলে। যেমন: বাংলা অব্যয় শব্দ: আর, আবার, ও, হ্যা, না ইত্যাদি। তাই সঠিক উত্তর: অব্যয়।
বঙ্গিমচন্দ্র চট্রোপাধ্যায় রচিত প্রথম উপন্যাস কোনটি?
Correct Answer:
ঘ: দুর্গেশনন্দিনী
Explanation:
বঙ্গিমচন্দ্র চট্রোপাধ্যায় রচিত প্রথম উপন্যাস কোনটি? সঠিক উত্তর দুর্গেশনন্দিনী দুর্গেশনন্দিনী সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রথম উপন্যাস। এটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস। ১৮৬৫ সালের মার্চ মাসে এই উপন্যাসটি প্রকাশিত হয়। দুর্গেশনন্দিনী বঙ্কিমচন্দ্রের চব্বিশ থেকে ছাব্বিশ বছর বয়সের রচনা। এই উপন্যাস প্রকাশিত হওয়ার পর বাংলা কথাসাহিত্যের ধারায় এক নতুন যুগ প্রবর্তিত হয়। ষোড়শ শতাব্দীর শেষভাগে উড়িষ্যার অধিকারকে কেন্দ্র করে মোঘল ও পাঠানের সংঘর্ষের পটভূমিতে এই উপন্যাস রচিত হয়। তবে এটিকে সম্পূর্ণরূপে ঐতিহাসিক উপন্যাস মনে করা হয় না। বঙ্কিমচন্দ্রের জীবদ্দশায় এই উপন্যাসের তেরোটি সংস্করণ প্রকাশিত হয় এবং ইংরেজি ও অন্যান্য ভারতীয় ভাষাতেও এটি অনূদিত হয়।
'সজাগ' শব্দের স-উপসর্গ কোন ভাষার ?
Correct Answer:
গ: বাংলা
Explanation:
'সজাগ' শব্দের স-উপসর্গ কোন ভাষার ? সঠিক উত্তর বাংলা বাংলা উপসর্গ ২১ টি। তন্মধ্যে "স" একটি। "স" উপসর্গটি - সঙ্গে অর্থে ব্যবহৃত হয়। যেমন: সরাজ, সরব, সঠিক, সজোর, সপাট ইত্যাদি। তাই "স" উপসর্গটি বাংলা ভাষার।
'আমার বই পড়া হয়েছে'- বাক্যটির কর্তৃবাচ্য রুপ হচ্ছে-
Correct Answer:
ঘ: আমি বই পড়েছি
Explanation:
'আমার বই পড়া হয়েছে'- বাক্যটির কর্তৃবাচ্য রুপ হচ্ছে- সঠিক উত্তর আমি বই পড়েছি " আমার বই পড়া হয়েছে" - বাক্যটির কর্তৃবাচ্য রূপ হচ্ছে - "আমি বই পড়েছি। " কারণ, কর্তৃবাচ্য : বাক্যে কর্তার প্রাধান্য রক্ষিত হলে, তাকে কর্তৃবাচ্য বলে। এ ধরনের বাক্যে কর্তা অনুযায়ী ক্রিয়াপদ ব্যবহৃত হয় এবং ক্রিয়া কর্তার অনুসারী হয়। এ ধরনের বাচ্যে কর্তায় শূন্য বিভক্তি হয়। উপরোক্ত বাক্যে আমি শুণ্য বিভক্তি।
'চকোলেট' কোন ভাষার শব্দ?
Correct Answer:
ঘ: মেক্সিকো
Explanation:
'চকোলেট' কোন ভাষার শব্দ? সঠিক উত্তর মেক্সিকো চিনা শব্দ - চা, চিনি ইত্যাদি। জাপানি শব্দ - রিক্সা, হারিকিরি ইত্যাদি। বার্মজ শব্দ - ফুঙ্গি, লুঙ্গি ইত্যাদি। মেক্সিকান শব্দ - চকোলেট। সঠিক উত্তর: মেক্সিকান শব্দ।
'অধর্ম ' শব্দের সমস্যমান পদ কোনটি?
Correct Answer:
ঘ: নেই ধর্ম যার
Explanation:
'অধর্ম ' শব্দের সমস্যমান পদ কোনটি? সঠিক উত্তর নেই ধর্ম যার নঞ বহুব্রীহি সমাস : বিশেষ্য পূর্বপদের আগে নঞ( না অর্থবোধক) অব্যয় যোগ করে বহুব্রীহি সমাস করা হলে তাকে নঞ বহুব্রীহি সমাস বলে। নঞ বহুব্রীহি সমাসে সাধিত পদটি বিশেষণ হয়। যেমন: নেই ধর্ম যার - অধর্ম।
'সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত' -এটি কোন ধরনের বাক্য?
Correct Answer:
ক: সরল
Explanation:
'সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত' -এটি কোন ধরনের বাক্য? সঠিক উত্তর সরল সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। প্রদত্ত বাক্যটি সরল বাক্য। কারণ, যে বাক্যে একটিমাত্র কর্তা (উদ্দেশ্য) এবং একটিমাত্র সমাপিকা ক্রিয়া (বিধেয়) থাকে, তাকে সরল বাক্য বলে। উপরোক্ত বাক্যে একটি উদ্দেশ্য (সুশিক্ষিত লোক) এবং একটি বিধেয় ( স্বশিক্ষিত) আছে। তাই প্রদত্ত বাক্যটি সরল বাক্য।
'The birds and the bees' means-
Correct Answer:
B: The basic facts about sex
Explanation:
'The birds and the bees' means- Correct Answer The basic facts about sex The birds and the bees (এটি একটি idiom) - নারী - পুরুষ সম্পর্ক এবং সন্তান উৎপাদন সম্পর্কিত মৌলিক বিষয়।
Which is the translation of --- 'জীবন পুষ্পশয্যা নয়।'?
Correct Answer:
গ: Life is not a bed of roses
Explanation:
Which is the translation of --- 'জীবন পুষ্পশয্যা নয়।'? সঠিক উত্তর Life is not a bed of roses এটি একটি প্রবাদবাক্য। জীবন পুষ্পশয্যা নয়, Life is not a bed of roses
Industry is --- mother of good luck. Fill in the gap with--
Correct Answer:
C: the
I am fed up --- waiting her to telephone. Fill in the gap with--
Correct Answer:
B: with
'A' and 'An' are --
Correct Answer:
B: indefinite articles
Explanation:
'A' and 'An' are -- Correct Answer indefinite articles Noun কে অনির্দিষ্ট করে বুঝালে Indefinite Article a, an ব্যবহৃত হয়। সাধারণত শব্দের এর শুরুতে consonant থাকলে তাদের পূর্বে a বসে আর শব্দের শুরুতে vowel থাকলে তাদের পূর্বে an বসে। Example : He is a teacher. My father is an engineer.
The word 'odd' means-
Correct Answer:
D: strange
The word 'exaggerated' is closest in meaning to ---
Correct Answer:
C: more than normal
Explanation:
The word 'exaggerated' is closest in meaning to --- Correct Answer more than normal exaggerated = ক্ষতিকারক।
There is some cause for concern but no need for alarm". In this sentence' concern ' is --
Correct Answer:
B: noun
Complete the sentence: " If the sun didn't shine, fruits--"
Correct Answer:
B: wouldn't ripen
Explanation:
Complete the sentence: " If the sun didn't shine, fruits--" Correct Answer wouldn't ripen If clause টি যদি past indefinite tense হয় তাহলে result clause - এর structure হবে sub + would (not) + verb - এর base form ।
"will you turn --- the switch for me ?" Fill in the gap with the right preposition.
Correct Answer:
A: on
The word 'Magnificent' means-
Correct Answer:
A: splendid
To understand it , read --- the lines . Fill in the gap with the right preposition.
Correct Answer:
C: between
Explanation:
To understand it , read --- the lines . Fill in the gap with the right preposition. Correct Answer between 'Read between the lines' idiom টির অর্থ to read carefully to find out any hidden meaning । (প্রকাশিত হয়নি এমন অর্থ অন্বেষণ বা আবিষ্কার করা)।
'What are you doing ?' Asked the teacher . Choose the right indirect speech.
Correct Answer:
A: The teacher asked what he was doing
Explanation:
'What are you doing ?' Asked the teacher . Choose the right indirect speech. Correct Answer The teacher asked what he was doing Interrogative Sentence কে Direct থেকে Indirect Narration - এ পরিবর্তন করার নিয়ম: Reporting verb টি ask, enquire of, wonder তে পরিবর্তিত হয় । Reported speech টি যদি Auxiliary verb দ্বারা শুরু হয় তাহলে linker হিসেবে if/ whether বসবে। Reported speech এর অন্তর্গত Interrogative sentence টি যদি কোন Wh - question word দ্বারা শুরু হয়, তাহলে তা অপরিবর্তিত থাকবে অর্থাৎ সেই Wh - question word টিই বসবে। Direct speech এ present Indefinite tense থাকলে Indirect narration এ তা past indefinite tense হয়।
what is the correct translation of : 'অনেক গৃহকর্ত্রী যারা বাড়িতে প্রায় সারাদিন কাজ করেন।'
Correct Answer:
ক: There are many housewives who work almost all day
choose the correct sentence .
Correct Answer:
B: Mita was fatally wounded
Whom did they accuse? choose the right passive voice.
Correct Answer:
A: Who was accused by them ?
"I'II pay for it, " he said .
Correct Answer:
B: He said that he would pay for it.
'A foregone conclusion' means-
Correct Answer:
C: an anticipated result
জাতীয় সংসদে কোরাম হয় কত জন সংসদ সদস্যের উপস্থিতিতে?
Correct Answer:
গ: ৬০
Explanation:
জাতীয় সংসদে কোরাম হয় কত জন সংসদ সদস্যের উপস্থিতিতে? সঠিক উত্তর ৬০ সংসদের কার্যক্রম পরিচালনার জন্য সংসদ কক্ষে উপস্থিত ন্যূনতম সদস্য সংখ্যাই হলাে কোরাম ( Quortan ) । কোরামের সংখ্যক সদস্য উপস্থিত না থাকলে সংসদের কার্যক্রম চলতে পারে না । বাংলাদেশের জাতীয় সংসদে কোরাম হয় কমপক্ষে ৬০ জন সদস্য উপস্থিত থাকলে । ৬০ জনের কম উপস্থিত থাকলে স্পিকার বৈঠক স্থগিত করে ৫ মিনিট সময় ধরে সংসদের ঘণ্টা বাজান এতেও কোরাম না হলে স্পিকার বৈঠক মূলতবি ঘােষণা করেন । কোনাে বৈঠকে কোরাম থাকাকে বলে Quarate এবং কোরাম না থাকাকে বলে Inquarate ।
তিতাস বাংলাদেশের কততম উপজেলা?
Correct Answer:
খ: ৪৭০ তম
Explanation:
তিতাস বাংলাদেশের কততম উপজেলা? সঠিক উত্তর ৪৭০ তম তিতাস ৪৯২ তম উপজেলা
বাংলাদেশ সরকারী কর্মকমিশন সংবিধানের কোন অনুচ্ছেদ/ধারা অনুযায়ী গঠিত ?
Correct Answer:
ঘ: ১৩৭
Explanation:
বাংলাদেশ সরকারী কর্মকমিশন সংবিধানের কোন অনুচ্ছেদ/ধারা অনুযায়ী গঠিত ? সঠিক উত্তর ১৩৭ ১৯৭১ খ্রিষ্টাব্দে স্বাধীন রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠার পর ১৯৭২ সালের ৮ এপ্রিল বাংলাদেশের সরকারী কর্ম কমিশন গঠিত হয়। প্রতিবছর ৮ এপ্রিল বাংলাদেশ সরকারি কর্ম কমিশন দিবস হিসেবে পালন করা হয়। বাংলাদেশের সংবিধানের ১৩৭ থেকে ১৪১ পর্যন্ত অনুচ্ছেদে সরকারী কর্ম কমিশন গঠনের সাংবিধানিক বাধ্যবাধকতা বর্ণিত আছে। একজন চেয়ারম্যান এবং কয়েকজন সদস্য সমবায়ে পাঁচ বৎসর মেয়াদের জন্য কমিশন গঠিত হয়। বাংলাদেশের রাষ্ট্রপতি কমিশনের চেয়ারম্যান এবং সদস্যদের নিয়োগ প্রদান করেন।
ILO- এর সদর দপ্তর কোন শহরে অবস্থিত?
Correct Answer:
খ: জেনেভা
Explanation:
ILO- এর সদর দপ্তর কোন শহরে অবস্থিত? সঠিক উত্তর জেনেভা আন্তর্জাতিক শ্রম সংস্থা (International Labour Organisation) শ্রমিক - কর্মচারীদের কর্মক্ষেত্রে উন্নতি ও তাদের সুযোগ - সুবিধার সমতা বিধান করার লক্ষ্যে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক সংস্থা। সংক্ষেপে আইএলও (ILO) নামে পরিচিত। ভার্সাই চুক্তি অনুযায়ী ১৯১৯ সালের এপ্রিল ১৯ই এপ্রিল আন্তর্জাতিক শ্রম সংস্থা প্রতিষ্ঠিত হয়। ১৯৪৬ সালে এই সংস্থা জাতিসংঘের সহায়ক সংস্থা হিসাবে স্বীকৃতি লাভ করে। জেনেভা শহরে এই সংস্থার সদর দপ্তর অবস্থিত। বর্তমান সদস্য ১৮৭ টি দেশ।
কোন দেশটি অতীতে কখনো অন্য কোন দেশের উপনিবেশে পরিণত হয়নি?
Correct Answer:
ঘ: থাইল্যান্ড
Explanation:
কোন দেশটি অতীতে কখনো অন্য কোন দেশের উপনিবেশে পরিণত হয়নি? সঠিক উত্তর থাইল্যান্ড থাইল্যান্ড অতীতে অন্য কোনো দেশের উপনিবেশ ছিল না। থাইল্যান্ড এর বৃহত্তম শহর ও রাজধানীর নাম ব্যাংকক। থাইল্যান্ড একমাত্র দক্ষিণ - পূর্ব এশীয় রাষ্ট্র যা যুদ্ধকালীন সময় ব্যতীত কখনও কোন ইউরোপীয় বা বিদেশী শক্তির নিয়ন্ত্রণে ছিল না। ১৭৮২ সাল থেকে ১৯৩২ সাল পর্যন্ত দেশটিতে পরম রাজতন্ত্র প্রতিষ্ঠিত ছিল। ১৯৩২ সালে বিদ্রোহীরা একটি অভ্যুত্থান ঘটায় এবং দেশে সাংবিধানিক রাজতন্ত্র প্রতিষ্ঠা করে।
ই-৮ কি?
Correct Answer:
ক: পরিবেশ দূষণকারী ৮টি দেশ
সর্বশেষ জোট নিরপেক্ষ রাষ্ট্রসমূহের সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল?
Correct Answer:
খ: মিশরে
Explanation:
সর্বশেষ জোট নিরপেক্ষ রাষ্ট্রসমূহের সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর মিশরে জোট - নিরপেক্ষ আন্দোলন বা নন অ্যালায়েন্ড মুভমেন্ট বা ন্যাম Non - Aligned Movement (NAM)) হল একটি আন্তর্জাতিক সংগঠন। ১৯৬১ সালে পুরাতন যুগোস্লাভিয়ার রাজধানী বেলগ্রেডে জন্ম হয় জোট নিরপেক্ষ আন্দোলনের। সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয় মিশরে।
নিচের কোন দেশটি ই ই সি গঠন করার সময় এর উদ্যোক্তা ছিল না ?
Correct Answer:
ঘ: ইংল্যান্ড
ন্যাটো সামরিক জোট কত সালে আত্মপ্রকাশ করে?
Correct Answer:
গ: ১৯৪৯
Explanation:
ন্যাটো সামরিক জোট কত সালে আত্মপ্রকাশ করে? সঠিক উত্তর ১৯৪৯ উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট বা ন্যাটো: North Atlantic Treaty Organisation. NATO ১৯৪৯ সালের ৪ এপ্রিল প্রতিষ্ঠিত একটি সামরিক সহযোগিতার জোট। ন্যাটো জোটভুক্ত দেশগুলোর পারস্পরিক সামরিক সহযোগিতা প্রদানে অঙ্গীকারবদ্ধ।
বাংলাদেশ সরকারী কর্মকমিশন সংবিধানের কোন অনচ্ছে/ধারা অনুযায়ী গঠিত?
Correct Answer:
ঘ: ১৩৭
Explanation:
বাংলাদেশ সরকারী কর্মকমিশন সংবিধানের কোন অনচ্ছে/ধারা অনুযায়ী গঠিত? সঠিক উত্তর ১৩৭ বাংলাদেশে গঠিত হয়েছিল সরকারী কর্ম কমিশন। ১৯৭১ খ্রিষ্টাব্দে স্বাধীন রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠার পর ১৯৭২ সালের ৮ এপ্রিল বাংলাদেশের সরকারী কর্ম কমিশন গঠিত হয়। প্রতিবছর ৮ এপ্রিল বাংলাদেশ সরকারি কর্ম কমিশন দিবস হিসেবে পালন করা হয়। বাংলাদেশের সংবিধানের ১৩৭ থেকে ১৪১ পর্যন্ত অনুচ্ছেদে সরকারী কর্ম কমিশন গঠনের সাংবিধানিক বাধ্যবাধকতা বর্ণিত আছে। একজন চেয়ারম্যান এবং কয়েকজন সদস্য সমবায়ে পাঁচ বৎসর মেয়াদের জন্য কমিশন গঠিত হয়। বাংলাদেশের রাষ্ট্রপতি কমিশনের চেয়ারম্যান এবং সদস্যদের নিয়োগ প্রদান করেন।
শরীরে আয়োডিনের অভাবে সাধারণত কোন রোগ হয়?
Correct Answer:
ক: গলগন্ড
Explanation:
শরীরে আয়োডিনের অভাবে সাধারণত কোন রোগ হয়? সঠিক উত্তর গলগন্ড আয়োডিন হলো একটি মৌলিক পদার্থ। পৃথিবীতে আয়োডিনের প্রধান উৎস হলো মহাসাগর এবং সমুদ্রের পানি, যেখানে দ্রবণীয় অবস্থায় আয়োডিন পাওয়া যায় আয়নরূপে। আয়োডিনের অভাবে গলগণ্ড রোগ হয়। নানা শারীরিক ও মানসিক সমস্যা প্রতিরোধ করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) আয়োডিনকে রোজকারের খাবারের তালিকায় রাখার ব্যাপারে জোর দিয়েছে।