Bangla MCQs
Showing 50 questions (Total: 14833)
' শ্রীকৃষ্ণকীর্তন'---- এর রচয়িতা কে?
Correct Answer:
গ: বড়ু চণ্ডীদাস
Explanation:
' শ্রীকৃষ্ণকীর্তন'---- এর রচয়িতা কে? সঠিক উত্তর বড়ু চণ্ডীদাস 'শ্রীকৃষ্ণকীর্তন' মধ্যযুগের প্রথম কাব্য এবং বড়ু চণ্ডীদাস মধ্যযুগের আদি কবি। তিনি ভাগবতের কৃষ্ণলীলা সম্পর্কিত কাহিনী অবলম্বনে 'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্য রচনা করেন। 'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্যের প্রধান চরিত্র তিনটি, কৃষ্ণ, রাধা ও বড়াই। এ কাব্যের মোট ১৩ টি খণ্ড আছে।
' অনল-প্রবাহ' রচনা করেন ----
Correct Answer:
ক: সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী
Explanation:
' অনল-প্রবাহ' রচনা করেন ---- সঠিক উত্তর সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী মুসলিম পুনর্জাগরণবাদী কবি ও রাজনীতিবিদ সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী। অনলুস্রাবী সাহিত্য সৃষ্টি তার স্বতঃস্ফূর্ত এবং কাজী নজরুল ইসলামের পূর্বসূরি। 'অনল প্রবাহ' (১৯০০) তার বিখ্যাত গ্রন্থ।
' অগ্নিবীণা' কাব্যের প্রথম কবিতা কোনটি?
Correct Answer:
গ: প্রলয়োল্লাস
Explanation:
' অগ্নিবীণা' কাব্যের প্রথম কবিতা কোনটি? সঠিক উত্তর প্রলয়োল্লাস বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ 'অগ্নিবীণা' (১৯২২) । এ কাব্যগ্রন্থের প্রথম কবিতা ' প্রলয়োল্লাস'। ধূমকেতু ও বিদ্রোহী কবিতাও অগ্নিবীণার অন্তর্গত। অগ্রপথিক কবিতাটি নজরুল ইসলামের 'জিঞ্জীর' কাব্যগ্রন্থের অন্তর্গত ।
' দারিদ্র্য' কবিতাটি নজরুল ইসলামের কোন কাব্যের অন্তর্ভুক্ত?
Correct Answer:
গ: সিন্ধু হিন্দোল
Explanation:
' দারিদ্র্য' কবিতাটি নজরুল ইসলামের কোন কাব্যের অন্তর্ভুক্ত? সঠিক উত্তর সিন্ধু হিন্দোল বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের (১৮৯৯ - ১৯৭৬) 'সিন্ধু - হিন্দাল' কাব্যগ্রন্থের অর্ন্তভুক্ত 'দারিদ্র্য' কবিতাটি। কাব্যগ্রন্থটি ১৯২৭ সালে প্রকাশিত হয়।
প্রাচীনতম বাঙ্গালী মুসলমান কবি কে?
Correct Answer:
ঘ: শাহ মুহম্মদ সগীর
Explanation:
প্রাচীনতম বাঙ্গালী মুসলমান কবি কে? সঠিক উত্তর শাহ মুহম্মদ সগীর ক. মহাকবি আলাওল ছিলেন মধ্যযুগের শ্রেষ্ঠ কবি। খ. সৈয়দ সুলতান মধ্যযুগের উল্লেখযোগ্য মুসলিম কবি। ঘ. মুসলমান কবিদের মধ্যে প্রাচীনতম শাহ মুহম্মদ সগীর । তার বিখ্যাত কাব্য 'ইউসুফ জোলেখা'।
কোন গ্রন্থটি মহাকাব্য?
Correct Answer:
খ: বৃত্রসংহার
Explanation:
কোন গ্রন্থটি মহাকাব্য? সঠিক উত্তর বৃত্রসংহার মহাকাব্য হলো কোনাে জাতির উত্থান - পতনের কাহিনী ওজস্বী ছন্দে বর্ণিত সাহত্যিকর্ম ।কিছু বিখ্যাত মহাকাব্য হলো রামায়ণ (বাল্মীকি), মহাভারত (কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব) , মেঘনাদবধ কাব্য (মাইকেল মধুসূদন দত্ত, ১৮৬১ ), বৃত্রসংহার - ১ম ও ২য় খণ্ড (হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, ১৮৭৫ ও ১৮৭৭), মহাশ্মশান (কায়কোবাদ, ১৯০৪) , স্পেন বিজয় (সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী' ১৯১৪) , ইলিয়াড (হোমার), প্যারাডাইস লস্ট (মিল্টন) ইত্যাদি। 'বৃত্র' নামক অসুর কর্তৃক স্বর্গবিজয় ও দেবরাজ ইন্দ্র কর্তৃক স্বর্গের অধিকার পুনঃস্থাপন বৃত্তাসুরের নিধনই 'বৃত্রসংহার' মহাকাব্যের উপজীব্য।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোন সালে স্বীকৃত হয়?
Correct Answer:
খ: ১৯৯৯
Explanation:
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোন সালে স্বীকৃত হয়? সঠিক উত্তর ১৯৯৯ বাঙালি জাতির ১৯৫২ সালের আত্মত্যাগের দীর্ঘ ৪৭ বছর পর ১৯৯৯ সালের ১৭ নভেম্বর UNESCO ২১ ফেব্রুয়ারিকে 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' হিসেবে স্বীকৃতি প্রদান করে। ২০০০ সালের ২১ ফেব্রুয়ারি UNESCO - র ১৮৮ টি সদস্য রাষ্ট্রে এটি প্রথমবারের মতো পালিত হয়।
' জনৈক' শব্দটির সন্ধি বিচ্ছেদ ------
Correct Answer:
খ: জন + এক
Explanation:
' জনৈক' শব্দটির সন্ধি বিচ্ছেদ ------ সঠিক উত্তর জন + এক স্বরসন্ধির নিয়মানুসারে অ - কার কিংবা আকারের পর এ - কার থাকলে উভয়ে মিলে ঐ - কার হয়; ঐ - কার পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হয়। অর্থাৎ : অ + এ = ঐ ( জন + এক = জনৈক)।
' চাচা কাহিনী'র লেখক কে?
Correct Answer:
গ: সৈয়দ মুজতবা আলী
Explanation:
' চাচা কাহিনী'র লেখক কে? সঠিক উত্তর সৈয়দ মুজতবা আলী সরস, মার্জিত , বুদ্ধিদীপ্ত সাহিত্য ধারার প্রবর্তক সৈয়দ মুজতবা আলী। ব্যঙ্গ ও রঙ্গ রসিকতায় তার গদ্য রচনা প্রদীপ্ত। 'চাচা কাহিনী' (১৯৫৯) তার বিখ্যাত গ্রন্থ।
বাংলা সাহিত্যে কথ্যরীতির প্রচলনে কোন পত্রিকার অবদান বেশি?
Correct Answer:
খ: সবুজপত্র
Explanation:
বাংলা সাহিত্যে কথ্যরীতির প্রচলনে কোন পত্রিকার অবদান বেশি? সঠিক উত্তর সবুজপত্র প্রমথ চৌধুরী সম্পাদিত 'সবুজপত্র' বাংলা সাময়িক পত্র হিসেবে প্রথম প্রকাশিত হয় ১৯১৪ সালে। প্রমথ চৌধুরী বীরবলী রীতি নামে যে কথ্য ভাষারীতির সাহিত্য প্রচলন করে যুগান্তর এনেছিলেন তা প্রচারের মাধ্যম ছিল এই 'সবুজপত্র'।
উপসর্গ কোনটি?
Correct Answer:
ক: অতি
Explanation:
উপসর্গ কোনটি? সঠিক উত্তর অতি 'অতি' একটি সংস্কৃত বা তৎসম উপসর্গ। এটা অধিক, অতিক্রান্ত, অনুচিত ইত্যাদি অর্থে বাক্যে যুক্ত করা হয় । অন্যদিকে থেকে, চেয়ে ও দ্বারা তিনটি অব্যয় পদ।
দাপ্তরিক কোন শব্দটি ইংরেজি ভাষা থেকে আগত?
Correct Answer:
গ: এজেন্ট
Explanation:
দাপ্তরিক কোন শব্দটি ইংরেজি ভাষা থেকে আগত? সঠিক উত্তর এজেন্ট 'এজন্টে' (agent ) ইংরেজি ভাষা থেকে আগত একটি শব্দ। এটার অর্থ শাসক , ব্যবসায়ী বা অন্য কারো প্রতিনিধি বা উকিল। 'দাখিল' শব্দটি এসেছে আরবি ভাষা থেকে যার অর্থ পেশ বা উপস্থাপন করা । 'আইন' শব্দটি এসেছে ফারসি ভাষা থেকে, যার অর্থ সরকারি বিধি, বিধান বা কানুন। 'মুচলেকা শব্দটি এসছে তুর্কি ভাষা থেকে, যার অর্থ শর্তভঙ্গ করলে দণ্ডভোগ করতে হবে। এই মর্মে লিখিত অঙ্গীকারপত্র।
বাংলা কথ্য ভাষার আদি গ্রন্থ কোনটি?
Correct Answer:
খ: কৃপার শাস্ত্রের অর্থভেদ
Explanation:
বাংলা কথ্য ভাষার আদি গ্রন্থ কোনটি? সঠিক উত্তর কৃপার শাস্ত্রের অর্থভেদ 'কৃপার শাস্ত্রের অর্থভেদ ' ( ১৭৩৫) মনোএল দ্য আসসুম্পসাঁউ নামক পর্তুগিজ খ্রিস্টান মিশনারি কর্তৃক রচিত বাংলা গদ্যগ্রন্থ। ১৭৪৩ সালে লিসবন শহর থেকে গ্রন্থটি রোমান লিপিতে মুদ্রিত হয়।
' একাত্তরের চিঠি'----কোন জাতীয় রচনা?
Correct Answer:
গ: মুক্তিযোদ্ধাদের পত্র সংকলন
Explanation:
' একাত্তরের চিঠি'----কোন জাতীয় রচনা? সঠিক উত্তর মুক্তিযোদ্ধাদের পত্র সংকলন বেসরকারি মেবাইল ফোন কোম্পানি গ্রামীণফোন ও জাতীয় দৈনিক 'প্রথম আলো' যৌথ উদ্যোগে একাত্তরের চিঠি নামের মুক্তিযোদ্ধাদের এ পত্র সংকলনটি প্রকাশ করেছে। এতে মুক্তিযুদ্ধ চলাকালে অসংখ্য মুক্তিযোদ্ধার স্বজনদের কাছে লিখিত ৮২ টি পত্র স্থান পেয়েছে। ২৭ মার্চ ২০০৯ বইটির প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়।
' নেমেসিস' কোন জাতীয় রচনা?
Correct Answer:
খ: নাটক
Explanation:
' নেমেসিস' কোন জাতীয় রচনা? সঠিক উত্তর নাটক বিশিষ্ট নাট্যকার নুরূল মোমেন (১৯০৬ - ১৯৮৯) রচিত 'নেমেসিস ' একটি নিরীক্ষধর্মী নাটক। নূরুল মোমেন সামাজিক সংকটের পটভূমিকায় অন্তর্দ্বন্দ্বমূলক নাট্য - চরিত্র অংকন করেই অধিক খ্যাতি অর্জন করেন।নেমেসিস (১৯৪৮) নাটকটি ও এ আলোকেই রচিত। তার এরুপ আরো কিছু নাটক হলো - রুপান্তর (১৯৪৭) , আলোছায়া (১৯৬২) , আইনের অন্তরালে (১৯৬৭) ইত্যাদি।
বাংলা একাডেমী কোন বছর প্রতিষ্ঠিত হয়?
Correct Answer:
ক: ১৯৫৫ খ্রিঃ
Explanation:
বাংলা একাডেমী কোন বছর প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর ১৯৫৫ খ্রিঃ বাংলা ভাষা ও সাহিত্যের চর্চা, গবেষণা, প্রচার ও প্রসারের লক্ষ্যে বাংলাদেশের জাতীয় প্রতিষ্ঠান বাংলা একাডেমি ৩ ডিসেম্বর ১৯৫৫ সালে প্রতিষ্ঠিত হয় তৎকালীন পূর্ববাংলার মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবন বর্ধমান হাউসে। বাংলা একাডেমির প্রথম পরিচালক ড. মুহম্মদ এনামুল হক এবং প্রথম মহাপরিচালক ড. মাযহারুল ইসলাম।
' তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি' ---- রবীন্দ্রনাথের কোন কাব্যের কবিতা?
Correct Answer:
খ: শেষলেখা
Explanation:
' তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি' ---- রবীন্দ্রনাথের কোন কাব্যের কবিতা? সঠিক উত্তর শেষলেখা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 'তোমার সৃষ্টির পথ' কবিতার অন্তর্গত আলোচ্য অংশটুকু তার ' শেষলেখা' কাব্য থেকে উদ্ধৃত হয়েছে। কবি কোলকাতা থাকাকালীন জোড়াসাঁকোতে ১৯৪১ সালের ৩০ জুলাই (১৪ শ্রাবণ ১৩৪৮) কবিতাটি রচনা করেন।
কবি আলাওলের জন্মস্থান কোনটি?
Correct Answer:
খ: চট্টগ্রামের জোব্রা
Explanation:
কবি আলাওলের জন্মস্থান কোনটি? সঠিক উত্তর চট্টগ্রামের জোব্রা মহাকবি আলাওলের জন্মস্থান নিয়ে মতবিরোধ রয়েছে। ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে, কবি আলাওলের জন্ম ফরিদপুরের ফতেহাবাদ পরগনায়। অধিকাংশ পণ্ডিত এ মত গ্রহণ করেছেন। ড. মুহম্মদ এনামুল হকের মতে কবি আলাওল আনুমানিক ১৬০৭ সালে চট্রগ্রাম জেলার হাটহাজারী উপজেলার জোবরা গ্রামে জন্মগ্রহণ করেন।
বাংলা একাডেমি কোন সালে প্রতিষ্ঠিত হয়?
Correct Answer:
খ: ১৯৫৫ সালে
Explanation:
বাংলা একাডেমি কোন সালে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর ১৯৫৫ সালে ভাষা আন্দোলনের পরিপ্রেক্ষিতে ১৯৫৫ সালের ৩ ডিসেম্বর বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়। বাংলা একাডেমি প্রথম পরিচালক ড. মুহম্মদ এনামুল হক এবং প্রথম মহাপরিচালক ড. মযহারুল ইসলাম।
বাক্যের তিনটি গুণ কি কি?
Correct Answer:
খ: আকাঙ্ক্ষা, আসত্তি ও যোগ্যতা
Explanation:
বাক্যের তিনটি গুণ কি কি? সঠিক উত্তর আকাঙ্ক্ষা, আসত্তি ও যোগ্যতা ভাষার বিচারে বাক্যের ৩ টি গুণ থাকা আবশ্যক - ১. আকাঙ্ক্ষা , ২. আসত্তি ও ৩. যোগ্যতা । বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্য এক পদের পর অন্য পদ শোনার যে ইচ্ছা তা - ই আকাঙক্ষা । বাক্যের অর্থসঙ্গতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসই আসত্তি। আর বাক্যস্থিত পদসমূহের অন্তর্গত এবং ভাবগত মেলবন্ধনের নাম যোগ্যতা ।
কোন শব্দটি ফারসি?
Correct Answer:
গ: পেরেশান
Explanation:
কোন শব্দটি ফারসি? সঠিক উত্তর পেরেশান 'পেরেশান' শব্দটি ফারসি শব্দ, যার অর্থ উদ্বিগ্ন বা চিন্তিত। 'তকদির' শব্দটি আরবি শব্দ , যার অর্থ অদৃষ্ট, নসিব বা ভাগ্য। 'মুসাফির' শব্দটি আরবি শব্দ , যার অর্থ বিদেশে ভ্রমণকারী ব্যক্তি। 'মজলুম' শব্দটি ও আরবি শব্দ , যার অর্থ অত্যাচারিত।
' পাখি সব করে রব রাতি পোহাইল' পংক্তির রচয়িতা কে?
Correct Answer:
ক: মদনমোহন তর্কালংকার
Explanation:
' পাখি সব করে রব রাতি পোহাইল' পংক্তির রচয়িতা কে? সঠিক উত্তর মদনমোহন তর্কালংকার মদনমোহন তর্কালঙ্কার কর্তৃক রচিত 'শিশু শিক্ষা - এর একটি বিখ্যাত পংক্তি। শিশুদের শিক্ষার প্রাথমিক বই হিসেবে বইটি পাঠ্যপুস্তকরুপে অত্যন্ত জনপ্রিয়।
'জয়গুন' কোন উপন্যাসের চরিত্র?
Correct Answer:
খ: সূর্য-দীঘল বাড়ী
Explanation:
'জয়গুন' কোন উপন্যাসের চরিত্র? সঠিক উত্তর সূর্য-দীঘল বাড়ী আবু ইসহাক (১৯২৬ - ২০০২ খ্রি) রচিত 'সূর্য - দীঘল বাড়ী' উপন্যাসের প্রধান চরিত্র হলো 'জয়গুন'। ১৯৬২ সালে রচিত এ উপন্যাসে তিনি গ্রামীণ আর্থ - সামাজিক অবস্থা জয়গুনের সংগ্রামী জীবনের মধ্য দিয়ে ফুটিয়ে তুলতে সচেষ্ট হয়েছেন।
কোনটির অর্থ পক্ক অর্থে প্রকাশ পায়?
Correct Answer:
ঘ: পাকা আম
Explanation:
কোনটির অর্থ পক্ক অর্থে প্রকাশ পায়? সঠিক উত্তর পাকা আম 'পাকা' শব্দটি সাধারণত পক্ক, শুভ্র বা শুক্ল, স্থায়ী, নিপুণ, সম্পূর্ণ , খাঁটি ইত্যাদি হওয়া অর্থে ব্যবহৃত হয়। এখানে পক্ক অর্থ বোঝানো হচ্ছে 'পাকা আম' দ্বারা । অন্যদিকে পাকা বাড়ি বলতে ইটের তৈরি বাড়ি , পাকা রং বলতে স্থায়ী রং এবং পাকা কাজ বলতে নিপুণতার সাথে কৃতকাজকে বোঝানো হয়েছে।
সনেট কবিতার প্রবর্তক কে?
Correct Answer:
গ: মাইকেল মধুসূদন দত্ত
Explanation:
সনেট কবিতার প্রবর্তক কে? সঠিক উত্তর মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের প্রথম আধুনিক কবি ও নাট্যকার মাইকেল মধুসূধন দত্ত।তিনিই বাংলায় প্রথম সনেট রচনা করেন এবং তার নাম দেন 'চতুর্দশপদী। বাংলা সনেটের আদি গ্রন্থ 'চতুর্দশপদী কবিতা' (১৮৬৬)।
' নবান্ন' শব্দটি কোন প্রক্রিয়ায় গঠিত?
Correct Answer:
ক: সমাস
Explanation:
' নবান্ন' শব্দটি কোন প্রক্রিয়ায় গঠিত? সঠিক উত্তর সমাস নবান্ন ( = নতুন ধানের অন্ন) শব্দটিতে সমস্যমান পদের অর্থকে না বুঝিয়ে একটি উৎসবকে বোঝানো হয়েছে। সুতরাং এটি একটি বহুব্রীহি সমাস। আবার পূর্বপদে বিশেষণ ও পরপদে বিশেষ্য থাকায় এটি সমানাধিকরণ বহুব্রীহি।
' লাঠালাঠি' ----- এটি কোন সমাস?
Correct Answer:
খ: ব্যতিহার বহুব্রীহি সমাস
Explanation:
' লাঠালাঠি' ----- এটি কোন সমাস? সঠিক উত্তর ব্যতিহার বহুব্রীহি সমাস ব্যতিহার বহুব্রীহি সমাস হলাে যে সমাসে একই রূপ দুটি বিশেষ্যপদ এক সাথে বসে পরস্পর একই জাতীয় কাজ করে যেমন — কানে কানে যে কথা = কানাকানি । তৎপুরুষ সমাস হলাে যে সমাসে পূর্বপদের বিভক্তি লােপ পায় এবং পরপদের অর্থ প্রধানরূপে প্রতীয়মান হয় । যেমন — ঢেঁকিতে ছাঁটা = ঢেঁকিছাঁটা । এখানে লাঠালাঠি = লাঠিতে লাঠিতে যে যুদ্ধ , অর্থাৎ এটি ব্যতিহার বহুব্রীহি সমাস ।
' বনফুল' কার ছদ্মনাম?
Correct Answer:
খ: বলাইচাঁদ মুখোপাধ্যায়
Explanation:
' বনফুল' কার ছদ্মনাম? সঠিক উত্তর বলাইচাঁদ মুখোপাধ্যায় ছদ্মনামটি বাংলা সাহিত্যের প্রখ্যাত কথাসাহিত্যিক বলাইচাঁদ মুখোপাধ্যায়ের (১৮৯৯ - ১৯৪৬) খ্রি। এছাড়াও 'পদ্মভূষণ' উপাধিতে ও তিনি পরিচিত। প্রখ্যাত সাহিত্যিক প্রথম চৌধুরীর (১৮৬৮ - ১৯৪৬) খ্রি। ছদ্মনাম 'বীরবল' । বিশিষ্ট কবি ,প্রাবন্ধিক ও সাহিত্যিক মোহিতলাল মজুমদারের (১৮৮৮ - ১৯৫২) খ্রি ছদ্মনাম 'সত্যসুন্দর দাস'। বিশিষ্ট কবি যতীন্দ্রমোহন বাগচীর (১৮৭৮ - ১৯৪৮) খ্রি বিশেষ কোনো ছদ্মনাম নেই।
' ভানুসিংহ ঠাকুরের পদাবলী' ----এর রচয়িতা কে ?
Correct Answer:
গ: রবীন্দ্রনাথ ঠাকুর
Explanation:
' ভানুসিংহ ঠাকুরের পদাবলী' ----এর রচয়িতা কে ? সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের সর্বশ্রেষ্ঠ প্রতিভা, কবি , নাট্যকার , ঔপন্যাসিক, ছোট গল্পকার, প্রাবন্ধিক ও সুরস্রষ্টা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত (১৮৬১ - ১৯৪১) খ্রি। 'ভানুসিংহ ঠাকুরের পদাবলী' কাব্যগ্রন্থটি ১৮৮৪ সালে প্রকাশিত হয়।
' যে-ই তার দর্শন পেলাম, সে-ই আমরা প্রস্থান করলাম।' ---এটি কোন জাতীয় বাক্য?
Correct Answer:
ঘ: মিশ্র বাক্য
Explanation:
' যে-ই তার দর্শন পেলাম, সে-ই আমরা প্রস্থান করলাম।' ---এটি কোন জাতীয় বাক্য? সঠিক উত্তর মিশ্র বাক্য যে বাক্যে একটি মাত্র উদ্দেশ্য (কর্তা) ও একটি মাত্র বিধেয় (সমাপিকা ক্রিয়া )থাকে , তাকে সরল বাক্য বলে। যেমন - রনি বল খেলে। যে পূর্ণ বাক্যে একটি প্রধান খণ্ডবাক্য ও এক বা একাধিক অপ্রধান খণ্ডবাক্য পরস্পর সম্পর্কযুক্ত থাকে তাকে মিশ্র বা জটিল বাক্য বলে। যেমন - যারা মনোযোগ দিয়ে লেখাপড়া করে, তারা পরীক্ষায় কৃতকার্য হয়। দুই, বা ততোধিক বাক্য যখন ও, এবং , আর, কিন্তু তথাপি ইত্যাদি অব্যয়ের সাহায্যে যুক্ত থাকে তখন তাকে যৌগিক বাক্য বলে। যেমন - তুমি ও আমি বাজারে যাব।সুতরাং আলোচ্য বাক্যটি মিশ্র বাক্য।
টা, টি, খানা ইত্যাদি ------
Correct Answer:
ক: পদাশ্রিত নির্দেশক
Explanation:
টা, টি, খানা ইত্যাদি ------ সঠিক উত্তর পদাশ্রিত নির্দেশক পদাশ্রিত নির্দেশক হলো এক ধরনের অব্যয় বা প্রত্যয় বিশেষ, যা পদের সংখ্যা বা পরিমাণ প্রকাশ করে। যেমন - টি,টা, টু, টুকু, টুক, খান, খানা, খানি, গুলি, গুলো ইত্যাদি। পদাশ্রিত নির্দেশক বিশেষ্য ও সর্বনাম পদকে নির্দেশ করে।
প্র, পরা, অপ ------
Correct Answer:
খ: সংস্কৃত উপসর্গ
Explanation:
প্র, পরা, অপ ------ সঠিক উত্তর সংস্কৃত উপসর্গ বাংলা ভাষায় ব্যবহৃত নিজস্ব উপসর্গকে বলা হয় খাঁটি বাংলা উপসর্গ। বাংলা ভাষায় খাঁটি বাংলা উপসর্গের সংখ্যা ২১ টি । উপসর্গগুলো হলো : অ, অঘা, অজ, অনা, আ, আড় , আন, আব, ইতি, উন (ঊনা), কদ, কু,নি, পাতি, বি, ভর, রাম , স,সা,সু,হা । যেসব উপসর্গ সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষায় ব্যবহৃত হচ্ছে সেসব উপসর্গকে বলা হয় তৎসম বা সংস্কৃত উপসর্গ। সংস্কৃত উপসর্গ প্রধানত ২০ টি । যথা: প্র, পরা, অপ, সম্, নি, অনু, অব, নির , দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অভি, অতি, অপি, উপ, আ। আরবি, ফারসি , ইংরেজি , হিন্দি - এসব ভাষার বহু শব্দ বহুকাল ধরে বাংলা ভাষায় ব্যবহৃত আছে। এসব উপসর্গকে বিদেশি উপসর্গ নামে অভিহিত করা হয়। বিদেশি উপসর্গের মধ্যে কতকগুলো ফারসি ও ইংরেজি উপসর্গ বাংলায় বহুল প্রচিলত।
’’কবর’’ নাটকটির রচয়িতা কে?
Correct Answer:
গ: মুনীর চৌধুরী
Explanation:
’’কবর’’ নাটকটির রচয়িতা কে? সঠিক উত্তর মুনীর চৌধুরী মুনীর চৌধুরী ১৯৫৩ সালে কারাবন্দী অবস্থায় কবর নাটকটি রচনা করেন। ১৯৫৮ সালে প্রকাশিত পূর্ববঙ্গ সরকারের ভাষা - সংস্কার কমিটির রিপোর্টের অবৈজ্ঞানিক ও সাম্প্রদায়িক বিষয়বস্তুর তীব্র সমালোচনা করে মুনীর চৌধুরী পূর্ববঙ্গের ভাষা কমিটির রিপোর্ট আলোচনা প্রসঙ্গে একটি দীর্ঘ ভাষাতাত্ত্বিক প্রবন্ধ লেখেন। ১৯৫৯ সালের ২৭শে এপ্রিল প্রবন্ধটি বাংলা একাডেমিতে পঠিত হয়। কিন্তু মুসলিম ধর্মবিশ্বাসে আঘাতের অভিযোগে সামরিক সরকারের কাছে তাকে কৈফিয়ৎ দিতে হয়। এরপর তিনি সাহিত্যে মনোনিবেশ করেন ও বেশ কিছু মৌলিক ও অনুবাদ নাটক লেখেন। অনেকগুলি প্রবন্ধের সংকলনও প্রকাশ করেন। মীর মানস (১৯৬৫) প্রবন্ধ সংকলনের জন্য দাউদ পুরস্কার এবং পাক - ভারত যুদ্ধ সম্পর্কে লেখা সাংবাদিকতাসুলভ রচনা - সংকলন রণাঙ্গন (১৯৬৬) - এর জন্য সিতারা - ই - ইমতিয়াজ উপাধি লাভ করেন। ১৯৬৭ - ৬৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বাংলা বর্ণমালা ও বানান - পদ্ধতির সংস্কার প্রচেষ্টার প্রতিরোধের উদ্দেশ্যে প্রকাশিত একটি রিপোর্টে প্রবন্ধ লেখেন এবং পরবর্তীতে এ বিষয়ক বিতর্কে সক্রিয় অংশ নেন। সূত্র: উইকিপিডিয়া
’বাড়ী থেকে নদী দেখা যায়’- বাক্যে নিম্নরেখ শব্দ কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
ঘ: অধিকরণ কারকে পঞ্চমী
Explanation:
’বাড়ী থেকে নদী দেখা যায়’- বাক্যে নিম্নরেখ শব্দ কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর অধিকরণ কারকে পঞ্চমী অধিকরণ কারকে বিভিন্ন বিভক্তির ব্যবহার(ক)প্রথমা বা শূণ্য বিভক্তিআমি ঢাকা যাব। বাবা বাড়ি নেই। আগামীকাল বাড়ি যাব। আকাশ মেঘে ঢাকা। সারারাত বৃষ্টি হয়েছে। (খ)দ্বিতীয়া বিভক্তিমন আমার নাচে রে আজিকে। (গ)তৃতীয়া বিভক্তিখিলিপান (এর ভিতর) দিয়ে ওষুধ খাবে। (ঘ)পঞ্চমী বিভক্তিবাড়ি/ ছাদ থেকে নদী দেখা যায়।
কাজী নজরুল ইসলাম কোন কবিতা রচনার জন্য কারাবরণ করেন?
Correct Answer:
গ: আনন্দময়ীর আগমনে
Explanation:
কাজী নজরুল ইসলাম কোন কবিতা রচনার জন্য কারাবরণ করেন? সঠিক উত্তর আনন্দময়ীর আগমনে কবি কাজী নজরুল ইসলামের (১৮৯৯ - ১৯৭৬) খ্রি। তার 'আনন্দময়ীর আগমনে' কবিতাটি রচনার জন্য কারারুদ্ধ হন এবং এক বছরের জন্য সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হন। 'প্রলয়শিখা ' গ্রন্থের জন্য তিনি ৬ মাস কারাদণ্ডে দণ্ডিত হন। ' বিদ্রোহী' কবিতা রচনার জন্য তিনি বিদ্রোহী কবি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।
‘নিরাকার’ শব্দের বিপরীর্তাক শব্দ-
Correct Answer:
খ: সাকার
Explanation:
‘নিরাকার’ শব্দের বিপরীর্তাক শব্দ- সঠিক উত্তর সাকার কিছু গুরুত্বপূর্ণ বিপরীতার্থক শব্দ:নতুনপুরাতননিন্দাজাগরণনির্মলমলিননবীননিন্দিতনিয়োগবরখাস্তনির্লজ্জসলজ্জনবীনপ্রবীণনিরক্ষরসাক্ষরনিশ্চয়তাঅনিশ্চয়তানরনারীনিরবলম্বস্বাবলম্বনীরসসরসনশ্বরঅবিনশ্বরনিরস্ত্রসশস্ত্রনিশ্চেষ্টসচেষ্টনাবালকসাবালকনিরাকারসাকারনৈঃশব্দ্যসশব্দনিঃশ্বাসপ্রশ্বাসনির্দয়সদয়নৈতিকতাঅনৈতিকতানিকৃষ্টউৎকৃষ্টনির্দিষ্টঅনির্দিষ্টনৈসর্গিককৃত্তিমনিত্যঅনিত্যনির্দেশকঅনির্দেশকন্যায়অন্যায় ন্যূনঅধিক
‘কদাচার’ শব্দটি কোন সমাস?
Correct Answer:
ক: কর্মধারয়
Explanation:
‘কদাচার’ শব্দটি কোন সমাস? সঠিক উত্তর কর্মধারয় যে সমাসে বিশেষণ বা বিশেষণভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্যভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থই প্রধানরূপে প্রতীয়মান হয়, তাকে কর্মধারয় সমাস বলে। পূর্বপদে 'কু' বিশেষণ থাকলে এবং পরপদে প্রথমে স্বরধ্বনি থাকলে 'কু' স্থানে 'কৎ' হয়। যেমন: কু যে অর্থ = কদর্থ, কু যে আচার = কদাচার।
‘তাঁর চুল পেকেছে কিন্তু বুদ্ধি পাকেনি’- এটি কোন ধরনের বাক্য?
Correct Answer:
গ: যৌগিক বাক্য
Explanation:
‘তাঁর চুল পেকেছে কিন্তু বুদ্ধি পাকেনি’- এটি কোন ধরনের বাক্য? সঠিক উত্তর যৌগিক বাক্য যৌগিক বাক্য : একাধিক সরল বাক্য কোন অব্যয় দ্বারা সংযুক্ত হয়ে একটি বাক্য গঠন করলে তাকে যৌগিক বাক্য বলে। যেমন - তার বয়স হয়েছে, কিন্তু বুদ্ধি হয়নি। (সরল বাক্য দুটি - তার বয়স হয়েছে, তার বুদ্ধি হয়নি)সে খুব শক্তিশালী এবং বুদ্ধিমান। (সরল বাক্য দুটি - সে খুব শক্তিশালী, সে খুব বুদ্ধিমান) যৌগিক বাক্যে এবং, ও, আর, কিন্তু, অথবা, অথচ, কিংবা, বরং, তথাপি - এই অব্যয়গুলো দিয়ে দুটি সরল বাক্য যুক্ত হয়। এগুলো দেখে সহজেই যৌগিক বাক্যকে চেনা যেতে পারে। তবে কোন অব্যয় ছাড়াও দুটি সরল বাক্য একসঙ্গে হয়ে যৌগিক বাক্য গঠন করতে পারে।
‘ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা তাহার মাঝে আছে দেশ এক-সকল দেশের সেরা’ কবিতাংশটুকু কোন কবির রচনা।
Correct Answer:
ক: দ্বিজেন্দ্রলাল রায়
Explanation:
‘ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা তাহার মাঝে আছে দেশ এক-সকল দেশের সেরা’ কবিতাংশটুকু কোন কবির রচনা। সঠিক উত্তর দ্বিজেন্দ্রলাল রায় দ্বিজেন্দ্রলালের দুই অগ্রজই ছিলেন লেখক ও পত্রিকা সম্পাদক। গৃহে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র প্রমুখের যাতায়াত ছিল। এরকম একটি পরিবেশে কৈশোরেই তিনি কবিতা রচনা শুরু করেন। ১৯০৫ সালে তিনি কলকাতায় পূর্ণিমা সম্মেলন নামে একটি সাহিত্য সংগঠন প্রতিষ্ঠা করেন। ১৯১৩ সালে তিনি ভারতবর্ষ পত্রিকার সম্পাদকের দায়িত্ব নেন। অল্প বয়স থেকেই কাব্য রচনার প্রতি তাঁর ঝোঁক ছিল। তাঁর রচিত কাব্যগ্রন্থগুলির মধ্যে আর্যগাথা (১ম ও ২য় ভাগ) ও মন্দ্র বিখ্যাত। দ্বিজেন্দ্রলাল রায়ের বিখ্যাত নাটকগুলির মধ্যে উল্লেখযোগ্য একঘরে, কল্কি - অবতার, বিরহ, সীতা, তারাবাঈ, দুর্গাদাস, রাণা প্রতাপসিংহ, মেবার পতন, নূরজাহান, সাজাহান, চন্দ্রগুপ্ত, সিংহল - বিজয় ইত্যাদি। দ্বিজেন্দ্রলালের সাহিত্যে তাঁর দেশপ্রেমের পরিচয় প্রকাশ পেয়েছে। পাঠান - মুঘল সম্রাটদের বিরুদ্ধে দেশের ভারতীয় মানুষের স্বাধীনতার লড়াইয়ের মর্মস্পর্শী বিবরণ বার বার তাঁর নাটকগুলিতে প্রকাশিত হয়েছে।
‘আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর’ গ্রন্থটির রচয়িতা কে?
Correct Answer:
ঘ: আবুল মনসুর আহমদ
Explanation:
‘আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর’ গ্রন্থটির রচয়িতা কে? সঠিক উত্তর আবুল মনসুর আহমদ আবুল মনসুর আহমেদ (৩ সেপ্টেম্বর ১৮৯৮ - ১৮ মার্চ ১৯৭৯) একজন বাংলাদেশী সাহিত্যিক, রাজনীতিবিদ এবং সাংবাদিক। তিনি ছিলেন একাধারে রাজনীতিবিদ, আইনজ্ঞ ও সাংবাদিক এবং বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ বিদ্রূপাত্মক রচয়িতা। ১৯৪৬ - এ অবিভক্ত বাংলার কলকাতা থেকে প্রকাশিত ইত্তেহাদ - এর সম্পাদক এবং তৎকালীন কৃষক ও নবযুগ পত্রিকায়ও কাজ করেন তিনি। 'আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর (১৯৬৯)' তার বিখ্যাত আত্মজীবনীমূলক রচনা।
‘জন্মেছি মাগো তোমার কোলেতে মরি যেন এই দেশে।’ কবিতাংশটুকুর রচিয়তা কে?
Correct Answer:
খ: সুফিয়া কামাল
Explanation:
‘জন্মেছি মাগো তোমার কোলেতে মরি যেন এই দেশে।’ কবিতাংশটুকুর রচিয়তা কে? সঠিক উত্তর সুফিয়া কামাল সুফিয়া কামালের কাব্যগ্রন্থ:সাঁঝের মায়া (১৯৩৮)মায়া কাজল (১৯৫১)মন ও জীবন (১৯৫৭)প্রশস্তি ও প্রার্থনা (১৯৫৮)উদাত্ত পৃথিবী (১৯৬৪)দিওয়ান (১৯৬৬)অভিযাত্রিক (১৯৬৯)মৃত্তিকার ঘ্রাণ (১৯৭০)মোর জাদুদের সমাধি পরে (১৯৭২)
‘খড়গ’ এর সমার্থক শব্দ নয়-
Correct Answer:
খ: চাকু
Explanation:
‘খড়গ’ এর সমার্থক শব্দ নয়- সঠিক উত্তর চাকু খড়গ - বি. 1 খাঁড়া, প্রাণী বলি দেবার তরবারিবিশেষ (খড়েগর এক কোপে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে গেল) ; 2 গণ্ডারের শৃঙ্গ বা শিং। [সং. √খড়্ + গ]। ̃ হস্ত বিণ. 1 কৃপাণধারী, হাতে খড়গ নিয়েছে এমন; 2 অত্যন্ত ক্রুদ্ধ; প্রহার বা তিরস্কার করতে উদ্যত (তিনি আমার প্রতি কেন যে এমন খড়গহস্ত তা বুঝি না)।
‘চাচা কাহিনী’র লেখক কে?
Correct Answer:
খ: সৈয়দ মুজতবা আলী
Explanation:
‘চাচা কাহিনী’র লেখক কে? সঠিক উত্তর সৈয়দ মুজতবা আলী সৈয়দ মুজতবা আলীর ছোটগল্প:চাচা কাহিনী (১৯৫২)টুনি মেম (১৯৬৪)পঞ্চতন্ত্র (১৯৫২)ময়ূরকন্ঠী (১৯৫৭)
’গৃহ’ এর সমার্থক শব্দ নয়-
Correct Answer:
গ: ঘরোয়া
Explanation:
’গৃহ’ এর সমার্থক শব্দ নয়- সঠিক উত্তর ঘরোয়া ঘরোয়া - [বিশেষণ পদ] গৃহ - সংক্রান্ত; স্বকীয়, পারিবারিক।
‘উপকথা’ শব্দটি কোন সমাস?
Correct Answer:
ক: অব্যয়ীভাব
Explanation:
‘উপকথা’ শব্দটি কোন সমাস? সঠিক উত্তর অব্যয়ীভাব পূর্বপদে অব্যয়যোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়েরই অর্থের প্রাধান্য থাকে, তবে তাকে অব্যয়ীভাব সমাস বলে। অব্যয়ীভাব সমাসে কেবল অব্যয়ের অর্থযোগে ব্যাসবাক্যটি রচিত হয়। যেমন: জানু পর্যন্ত লম্বিত ('পর্যন্ত' শব্দের অব্যয় 'আ') = আজানুলম্বিত (বাহু), মরণ পর্যন্ত = আমরণ।
'সনাতন' শব্দের অর্থ কী?
Correct Answer:
খ: চিরন্তন
Explanation:
'সনাতন' শব্দের অর্থ কী? সঠিক উত্তর চিরন্তন সনাতন: প্রচলিত, সর্বজনগৃহীত, নিষ্ঠাবান, প্রথাসম্মত, সর্বজন - অনুমোদিত ।
‘বিদ্যালয়’ এর সন্ধি বিচ্ছেদ-
Correct Answer:
ক: বিদ্যা+আলয়
Explanation:
‘বিদ্যালয়’ এর সন্ধি বিচ্ছেদ- সঠিক উত্তর বিদ্যা+আলয় স্বরসন্ধি স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনে যে সন্ধি হয়, তাকে বলে স্বরসন্ধি। বাংলা শব্দের স্বরসন্ধিতে দুটো সন্নিহিত স্বরের একটি লোপ পায়। যেমন, অ + এ = এ (অ লোপ)শত + এক = শতেককত + এক = কতেক আ + আ = আ (একটা আ লোপ)শাঁখা + আরি = শাঁখারিরূপা + আলি = রূপালি আ + উ = উ (আ লোপ)মিথ্যা + উক = মিথ্যুকহিংসা + উক = হিংসুকনিন্দা + উক = নিন্দুকই + এ = ই (এ লোপ)কুড়ি + এক = কুড়িকধনি + ইক = ধনিকগুটি + এক = গুটিকআশি + এর = আশির
‘অলীক’ এর বিপরীতার্থক শব্দ-
Correct Answer:
গ: বাস্তব
Explanation:
‘অলীক’ এর বিপরীতার্থক শব্দ- সঠিক উত্তর বাস্তব কিছু গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ:অকর্মকসকর্মকঅজ্ঞপ্রাজ্ঞঅধিত্যকাউপত্যকাঅক্ষমসক্ষমঅতিকায়ক্ষুদ্রকায়অনন্তসান্তঅগ্রপশ্চাৎঅতিবৃষ্টিঅনাবৃষ্টিঅনুকূলপ্রতিকূলঅগ্রজঅনুজঅতীতভবিষ্যতঅনুগ্রহনিগ্রহঅণুবৃহৎঅদ্যকল্যঅগ্রজঅনুজঅচলসচলঅধঃঊর্ধ্বঅনুরক্তবিরক্তঅচলায়তনসচলায়তনঅধমউত্তমঅনুরাগবিরাগঅচেতনসচেতনঅধমর্ণউত্তমর্ণঅনুলোমপ্রতিলোমঅলীকসত্যঅশনঅনশনঅস্তগামীউদীয়মানঅল্পপ্রাণমহাপ্রাণঅসীমসসীমঅস্তিনাস্তি/নেতিঅহিংসসহিংস
‘আমার গানের মালা আমি করব কারে দান’- বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
খ: কর্মে সপ্তমী
Explanation:
‘আমার গানের মালা আমি করব কারে দান’- বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর কর্মে সপ্তমী যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে, তাকে কর্ম কারক বলে। ক্রিয়ার সঙ্গে 'কী' বা 'কাকে' দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তা - ই কর্ম কারক। যেমন: ডাক্তার ডাক। তাকে বলো। ইত্যাদি।
এক কথায় প্রকাশ করুন--'শত্রুকে দমন করে যে'
Correct Answer:
খ: অরিন্দম
Explanation:
এক কথায় প্রকাশ করুন--'শত্রুকে দমন করে যে' সঠিক উত্তর অরিন্দম একাধিক পদ বা উপবাক্যকে একটি শব্দে প্রকাশ করা হলে, তাকে বাক্য সংকোচন, বাক্য সংক্ষেপণ বা এক কথায় প্রকাশ বলে । অর্থাৎ একটিমাত্র শব্দ দিয়ে যখন একাধিক পদ বা একটি বাক্যাংশের (উপবাক্য) অর্থ প্রকাশ করা হয়, তখন তাকে বাক্য সংকোচন বলে । যেমন - হীরক দেশের রাজা - হীরকরাজএখানে হীরকরাজ - শব্দের মাধ্যমে হীরক দেশের রাজা - এই তিনটি পদের অর্থই সার্থকভাবে প্রকাশ পেয়েছে । এই তিনটি পদ একত্রে একটি বাক্যাংশ বা উপবাক্যও বটে । অর্থাৎ, হীরক দেশের রাজা - তিনটি পদ বা বাক্যাংশটির বাক্য সংকোচন হল - হীরকরাজ ।