Bangla MCQs
Showing 50 questions (Total: 14833)
”পথের পাঁচালী” উপন্যাসের রচয়িতা-
Correct Answer:
ঘ: বিভূতিভূষণ বন্দোপাধ্যায়
Explanation:
”পথের পাঁচালী” উপন্যাসের রচয়িতা- সঠিক উত্তর বিভূতিভূষণ বন্দোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ১২ সেপ্টেম্বর ১৮৯৪ সালে চব্বিশ পরগণার মুরারিপুর গ্রামের মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন মূলত ঔপন্যাসিক। ‘পথের পাঁচালী’ (১৯২৯) তার প্রথম উপন্যাস এবং অনেকের মতে শ্রেষ্ঠ উপন্যাস। এটি প্রথম প্রকাশিত হয় ‘বিচিত্রা’ পত্রিকায়।
”আগুনের পরশমনি” উপন্যাসের উপজীব্য বিষয় কি?
Correct Answer:
ক: মুক্তিযুদ্ধ
Explanation:
”আগুনের পরশমনি” উপন্যাসের উপজীব্য বিষয় কি? সঠিক উত্তর মুক্তিযুদ্ধ ঢাকায় গেরিলা অপারেশনের দুঃসাহসিক বর্ণনা, গেরিলাদের গোপন তৎপরতা, স্বাধীনতা সমর্থনকারী ও বিরোধিতাকারী কিছু চরিত্র উপস্থাপন করে ঔপন্যাসিক হুমায়ূন আহমেদ রচনা করেছেন মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘আগুনের পরশমণি’।
রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন কত সালে?
Correct Answer:
ক: ১৯১৯
Explanation:
রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন কত সালে? সঠিক উত্তর ১৯১৯ ১৯১৫ সালে তৎকালীন ভারত সরকার রবীন্দ্রনাথকে ‘স্যার’ বা নাইট’ উপাধি প্রদান করে। কিন্তু ১৯১৯ সালে জালিয়ানওয়ালাবাগের হত্যাকান্ডের প্রতিবাদে তিনি ‘নাইট’ উপাধি ত্যাগ করেন।
শত্রুকে দমন করে যে” এক কথায় প্রকাশ করুন-
Correct Answer:
খ: অরিন্দম
Explanation:
শত্রুকে দমন করে যে” এক কথায় প্রকাশ করুন- সঠিক উত্তর অরিন্দম শত্রুকে দমন করে যে = অরিন্দম; শত্রুকে হত্যা করেন যিনি = শ্ত্রুহস্তা। উপকারীর অপকার করে যে = কৃতঘ্ন; শত্রুকে হনন করে যে = শত্রুঘ্ন।
”শোনা যায় এমন” এক কথায় প্রকাশ করুন-
Correct Answer:
ক: শ্রুতিগ্রাহ্য
Explanation:
”শোনা যায় এমন” এক কথায় প্রকাশ করুন- সঠিক উত্তর শ্রুতিগ্রাহ্য শোনামাত্র স্মরণ রাখা - শ্রুতিধর। শুনতে মধুর এমন - শ্রুতিমধুর।
”নীরস” - এর সন্ধি বিচ্ছেদ করুন-
Correct Answer:
ক: নিঃ+রস
Explanation:
”নীরস” - এর সন্ধি বিচ্ছেদ করুন- সঠিক উত্তর নিঃ+রস নিঃ + রস = নীরস। ই কিংবা উ ধ্বনির পরের বিসর্গের সঙ্গে ‘র’ এর সন্ধি হলে বিসর্গের লোপ হয় ও বিসর্গের পূর্ববর্তী হ্রস্ব স্বর দীর্ঘ হয়।
”যার আকার কুৎসিত” এক কথায় প্রকাশ করুন
Correct Answer:
ঘ: কদাকার
Explanation:
”যার আকার কুৎসিত” এক কথায় প্রকাশ করুন সঠিক উত্তর কদাকার ‘যার আকার কুৎসিত’ এককথায় প্রকাশ করলে হয় ‘কদাকার’। প্রশ্নে প্রদত্ত অন্য অপশনগুলো কদাকার শব্দের প্রতিশব্দ হিসেবে ব্যবহৃত হয়।
”অত্যাধিক”- এর সন্ধি বিচ্ছেদ করুন-
Correct Answer:
গ: অতি+অধিক
Explanation:
”অত্যাধিক”- এর সন্ধি বিচ্ছেদ করুন- সঠিক উত্তর অতি+অধিক ই বা ঈ ধ্বনির পরে ই বা ঈ ও ঋ ব্যতীত অন্য স্বরধ্বনি (অর্থাৎ অ, আ, উ, ঊ, এ, ঐ) থাকলে ই - স্থানে য ধ্বনি উৎপন্ন হয় এবং বানানে এই ধ্বনি য - ফলা রুপে পূর্ববর্তী ব্যঞ্জনের সঙ্গে মিলিত হয়। যেমন - ই + অ = য(য - ফলা); অতি + অধিক = অত্যাধিক।
ভুল সন্ধি বিচ্ছেদ কোনটি?
Correct Answer:
গ: সিম্+হ
Explanation:
ভুল সন্ধি বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর সিম্+হ সঠিক সন্ধি বিচ্ছে হবেঃ সিংহ = সিন + হ।
”বাতুল” এর সমার্থক শব্দ কোনটি?
Correct Answer:
খ: উন্মাদ
Explanation:
”বাতুল” এর সমার্থক শব্দ কোনটি? সঠিক উত্তর উন্মাদ বাতুল অর্থ উন্মাদ বা পাগল। পক্ষান্তরে, নির্বোধ অর্থ বোকা, বেকুব অর্থ জ্ঞানহীন এবং বাতিল অর্থ বাদ দেয়া।
বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নির্ভরযোগ্য ঐতিহাসিক নিদর্শন কোনটি?
Correct Answer:
খ: চর্যাপদ
Explanation:
বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নির্ভরযোগ্য ঐতিহাসিক নিদর্শন কোনটি? সঠিক উত্তর চর্যাপদ বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নিদর্শন - চর্যাপদ। ১৯০৭ খ্রিস্টাব্দে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবার হতে এটি উদ্ধার করেন৷
”উচাটন” এর সমার্থক শব্দ কোনটি?
Correct Answer:
খ: প্রশান্ত
Explanation:
”উচাটন” এর সমার্থক শব্দ কোনটি? সঠিক উত্তর প্রশান্ত ‘উচাটন’ শব্দের অর্থ ব্যাকুল, অস্বস্তিপূর্ণ, উৎকণ্ঠিত ইত্যাদি। অন্যদিকে ‘উচাটন’ এর বিপরীতার্থক শব্দ প্রশান্ত, স্থির, অব্যাকুল, অতিশয় শান্ত ইত্যাদি।
”ঝানু” এর বিপরীতার্থক শব্দ কোনটি?
Correct Answer:
গ: অপটু
Explanation:
”ঝানু” এর বিপরীতার্থক শব্দ কোনটি? সঠিক উত্তর অপটু চতুর, পটু এবং চালাক হলো ‘ঝানু’ এর সমার্থক শব্দ।
”গম্ভীর ধ্বনী” এর বাক্য সংকোচন করুন-
Correct Answer:
খ: মন্দ্র
Explanation:
”গম্ভীর ধ্বনী” এর বাক্য সংকোচন করুন- সঠিক উত্তর মন্দ্র মর্মে বেদনা দেয় যা - মর্মান্তিক, মর্মন্তুদ। মধু পান করে যে - মধুপ।
”গৃহী” এর বিপরীতার্থক শব্দ কোনটি?
Correct Answer:
ঘ: সন্ন্যাসী
Explanation:
”গৃহী” এর বিপরীতার্থক শব্দ কোনটি? সঠিক উত্তর সন্ন্যাসী ‘গৃহী’ শব্দের সমার্থক শব্দ হলো - গৃহস্থ, সংসারী, বিবাহিত ব্যাক্তি ইত্যাদি। অপরদিকে ‘সন্ন্যাসী’ অর্থ গৃহত্যাগ, বিরাগী ইত্যাদি।
প্রাচীনতম বাঙালী মুসলমান কবি কে?
Correct Answer:
গ: শাহ মুহম্মদ সগীর
Explanation:
প্রাচীনতম বাঙালী মুসলমান কবি কে? সঠিক উত্তর শাহ মুহম্মদ সগীর শাহ মুহাম্মদ সগীর আনুমানিক ১৩ - ১৪ শতকের কবি। বাঙালি মুসলিম কবিদের মধ্যে তিনিই প্রাচীনতম। তিনি গৌড়ের সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ এর রাজত্বকালে (১৩৮৯ - ১৪১১ খ্রিষ্টাব্দে) ইউসুফ - জোলেখা কাব্য রচনা করেন। কবি ছিলেন গিয়াসউদ্দিন আজম শাহের রাজকর্মচারী
”চতুরঙ্গ” এর সন্ধি বিচ্ছেদ করুন-
Correct Answer:
খ: চতুঃ+অঙ্গ
Explanation:
”চতুরঙ্গ” এর সন্ধি বিচ্ছেদ করুন- সঠিক উত্তর চতুঃ+অঙ্গ বিসর্গের পরে অ, আ, ই, ঈ, উ ধ্বনি থাকলে উভয়ের মিশ্রণে যথাক্রমে র, রা, ঋ, রী, রু ধ্বনি সৃষ্টি হয়। যেমনঃ দুঃ + অবস্থা = দূরবস্থা, চতুঃ + অঙ্গ = চতুরঙ্গ ইত্যাদি।
আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি-
Correct Answer:
ক: মাইকেল মধুসূদন দত্ত
Explanation:
আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি- সঠিক উত্তর মাইকেল মধুসূদন দত্ত মহাকবি মাইকেল মধুসূদন দত্ত (২৫ জানুয়ারি ১৮২৪ – ২৯ জুন ১৮৭৩) ঊনবিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বাঙালি কবি ও নাট্যকার এবং প্রহসন রচয়িতা। তাকে বাংলার নবজাগরণ সাহিত্যের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব গণ্য করা হয়। আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি হিসেবেও তিনি পরিচিত।
অর্ধ-মাত্রার স্বরবর্ণ কয়টি?
Correct Answer:
ঘ: ১ টি
Explanation:
অর্ধ-মাত্রার স্বরবর্ণ কয়টি? সঠিক উত্তর ১ টি ভাষার মূল উপাদান ধ্বনি আর এই ধ্বনি নির্দেশক চিহ্নকে বলা হয় বর্ণ। বাংলা বর্ণমালায় মোট ৫০ টি বর্ণ রয়েছে। তার মধ্যে স্বরবর্ণ ১১ টি ও ব্যঞ্জনবর্ণ ৩৯ টি। মাত্রার উপর ভিত্তি করে বর্ণ তিন প্রকারঃ. ১. মাত্রাহীন বর্ণ ১০ টি (এ, ঐ, ও, ঔ - স্বরবর্ণ ৪ টি) এবং (ঙ, ঞ, ৎ, ং, ঃ, ঁঁ - ব্যঞ্জনবর্ণ ৬ টি). ২. অর্ধমাত্রার বর্ণ ৮ টি (ঋ - স্বরবর্ণ ১ টি)।
কোন বাক্যটি শুদ্ধ প্রয়োগ হয়েছে ?
Correct Answer:
ক: অন্যায়ের ফল অনিবার্য
Explanation:
কোন বাক্যটি শুদ্ধ প্রয়োগ হয়েছে ? সঠিক উত্তর অন্যায়ের ফল অনিবার্য অশুদ্ধ: বাংলাদেশ একটি উন্নতশীল দেশ। শুদ্ধ: বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। অশুদ্ধ: অন্যায়ের ফল দুর্নিবার্য। শুদ্ধ: অন্যায়ের প্রতিফল অনিবার্য। অশুদ্ধ: সে অপমান হইয়াছে। শুদ্ধ: সে অপমানিত হইয়াছে। অশুদ্ধ: উত্পন্ন বৃদ্ধির জন্য কঠোর পরিশ্রম প্রয়োজন। শুদ্ধ: উত্পাদন বৃদ্ধির জন্য কঠোর পরিশ্রম প্রয়োজন।
নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ ?
Correct Answer:
ক: এয়ো
Explanation:
নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ ? সঠিক উত্তর এয়ো নিত্য স্ত্রী বাচক শব্দ - সধবা, বিধবা, স্বপত্নী, সতীন, ডাইনি, বাঁইজি, কলঙ্কিনী, শাকচুন্নি, কুলটা, অসর্ম্পস্যা, অন্তস্বত্তা, সৎমা, এঁয়ো, সুজলা, সুফলা, রূপসী, অঅর্ধাঙ্গিনী।
বিশেষ নিয়মে গঠিত স্ত্রীবাচক শব্দ কোনটি ?
Correct Answer:
ঘ: নর-নারী
Explanation:
বিশেষ নিয়মে গঠিত স্ত্রীবাচক শব্দ কোনটি ? সঠিক উত্তর নর-নারী বিশেষ নিয়মে সাধিত স্ত্রীবাচক শব্দ :১. যে সব পুরুষবাচক শব্দের শেষে ‘তা’ আছে, সেগুলোর শেষে ‘ত্রী’ হয়। যেমন - ধাতা - ধাত্রী, নেতা - নেত্রী, কর্তা - কর্ত্রী, শ্রোতা - শ্রোত্রী২. পুরুষবাচক শব্দের শেষে অত, বান, মান, ঈয়ান থাকলে স্ত্রীবাচক শব্দে যথাক্রমে অতী, বতী, মতী, ঈয়সী হয়। যেমন - সৎ - সতী, মহৎ - মহতী, গুণবান - গুণবতী, রূপবান - রূপবতী, শ্রীমান - শ্রীমতি, বুদ্ধিমান - বুদ্ধিমতী, গরীয়ান - গরিয়সী৩. বিশেষ নিয়মে গঠিত স্ত্রীবাচক শব্দ : সম্রাট - সম্রাজ্ঞী, রাজা - রাণী, যুবক - যুবতী, শ্বশুর - শ্বশ্রূ, নর - নারী, বন্ধু - বান্ধবী, দেবর - জা, শিক্ষক - শিক্ষয়িত্রী, স্বামী - স্ত্রী, পতি - পত্নী, সভাপতি - সভানেত্রী।
'ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়'-গানটির রচয়িতা কে?
Correct Answer:
ক: আব্দুল লতিফ
Explanation:
'ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়'-গানটির রচয়িতা কে? সঠিক উত্তর আব্দুল লতিফ 1. “মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি” গানটির গীতিকার কে.?_____গোবিন্দ হালদার [সুরকার এবং গায়কঃ→আপেল মাহমুদ]। 2. “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি” গানটির বর্তমান সুরকার কে.? _____আলতাফ মাহমুদ [লেখকঃ→আব্দুল গাফফার চৌধুরী] [১ম সুরকারঃ→আব্দুল লতিফ]। 3. “সালাম সালাম হাজার সালাম”এই গানটির সুরকার ও শিল্পী কে.?_____আব্দুল জব্বার [গীতিকারঃ→ফজল এ খোদা]। 4. “জয় বাংলা বাংলার জয়” গানটির গীতিকার কে.?_____গাজী মাজহারুল আনোয়ার [সুরকারঃ→আনোয়ার পারভেজ]। 5. “এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা…” গানটির রচয়িতা কে.?_____গোবিন্দ হালদার [সুরকারঃ→আপেল মাহমুদ] [১ম শিল্পীঃ→স্বপ্না রায়]। 6. “এক নদী রক্ত পেরিয়ে…” গানটির গীতিকার ও সুরকার কে.?_____খান অাতাউর রহমান [শিল্পীঃ→শাহনাজ রহমতুল্লাহ]। 7. “ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়” গানটির রচয়িতা ও সুরকার কে.?_____আব্দুল লতিফ। 8. “ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা” গানটির গীতিকার ও সুরকার কে.?_____দ্বিজেন্দ্রলাল রায়।
'ক্ষীয়মাণ' শব্দের বিপরীত শব্দ কোনটি?
Correct Answer:
গ: বর্ধমান
Explanation:
'ক্ষীয়মাণ' শব্দের বিপরীত শব্দ কোনটি? সঠিক উত্তর বর্ধমান কিছু গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ: কচি ঝুনা কুৎসিত সুন্দর কৃশাঙ্গী স্থূলাঙ্গী কদাচার সদাচার কুফল সুফল কৃষ্ণ শুভ্র/গৌর কনিষ্ঠ জ্যেষ্ঠ কুবুদ্ধি সুবুদ্ধি কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গ কপট সরল/অকপট কুমেরু সুমেরু কোমল কঠিন কপটতা সরলতা কুরুচি সুরুচি ক্রন্দন হাস্য কর্মঠ অকর্মণ্য কুলীন অন্ত্যজ ক্রোধ প্রীতি কল্পনা বাস্তব কুশাসন সুশাসন ক্ষণস্থায়ী দীর্ঘস্থায়ী কাপুরুষ বীরপুরুষ কুশিক্ষা সুশিক্ষা ক্ষীপ্র মন্থর কুঞ্চন প্রসারণ কৃতজ্ঞ অকৃতজ্ঞ/ কৃতঘ্ন ক্ষীয়মান বর্ধমান কুটিল সরল কৃপণ বদান্য কুৎসা প্রশংসা কৃশ স্থূল
'হিং টিং ছট' কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুর এর কোন কাব্যগ্রন্থ হতে নেয়া হয়েছে?
Correct Answer:
ঘ: সোনার তরী
Explanation:
'হিং টিং ছট' কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুর এর কোন কাব্যগ্রন্থ হতে নেয়া হয়েছে? সঠিক উত্তর সোনার তরী সোনার তরী কাব্যগ্রন্থের প্রকাশকাল ১৮৯৪ খ্রিষ্টাব্দ (১৩০০ বঙ্গাব্দ)। কাব্যগ্রন্থটি কবি দেবেন্দ্রনাথ সেনের প্রতি উৎসর্গিত। এই কাব্যের অনেকগুলি কবিতার সঙ্গে পদ্মাপাড়ের পল্লিপ্রকৃতির গভীর যোগ বিদ্যমান। সমগ্র গ্রন্থটি বাংলা কাব্যের অন্যতম শ্রেষ্ঠ রোম্যান্টিক কাব্য সংকলন।
কোন তারিখে ভারত সরকারের অনুমতিক্রমে বাংলাদেশ সরকার কবি কাজী নজ্রুল ইসলামকে স্বপরিবারে বাংলাদেশে নিয়ে আসেন?
Correct Answer:
খ: ১৯৭২ সালের ২৪ মে
Explanation:
কোন তারিখে ভারত সরকারের অনুমতিক্রমে বাংলাদেশ সরকার কবি কাজী নজ্রুল ইসলামকে স্বপরিবারে বাংলাদেশে নিয়ে আসেন? সঠিক উত্তর ১৯৭২ সালের ২৪ মে বাংলা সাহিত্য এবং সংস্কৃতিতে কাজী নজরুল ইসলামের বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৭৪ খ্রিষ্টাব্দের ৯ ডিসেম্বর তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডি.লিট উপাধিতে ভূষিত করে। বিশ্ববিদ্যালয়ের এক সমাবর্তনে তাকে এই উপাধি প্রদান করা হয়। ১৯৭৬ খ্রিষ্টাব্দের জানুয়ারি মাসে বাংলাদেশ সরকার কবিকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করে। একই বছরের ২১ ফেব্রুয়ারিতে তাকে একুশে পদকে ভূষিত করা হয়। একুশে পদক বাংলাদেশের সবচেয়ে সম্মানসূচক পদক হিসেবে বিবেচিত হয়ে থাকে।
'রাজার দুয়ারে হাতি বাঁধা' দুয়ারে শব্দটি কোন কারক?
Correct Answer:
ঘ: অধিকরণ
Explanation:
'রাজার দুয়ারে হাতি বাঁধা' দুয়ারে শব্দটি কোন কারক? সঠিক উত্তর অধিকরণ ঐকদেশিক: বিশাল স্থানের যে কোনো এক অংশে ক্রিয়া সংঘটিত হলে তাকে ঐকদেশিক আধারাধিকরণ বলে। যেমন - পুকুরে মাছ আছে। (পুকুরের যে কোনো একস্থানে)বনে বাঘ আছে। (বনের যে কোনো এক অংশে)আকাশে চাঁদ উঠেছে। (আকাশের কোনো এক অংশে) সামীপ্য অর্থেও ঐকদেশিক অধিকরণ হয়। যেমন - ঘাটে নৌকা বাঁধা আছে। (ঘাটের কাছে)'দুয়ারে দাঁড়ায়ে প্রার্থী, ভিক্ষা দেহ তারে। (দুয়ারের কাছে)রাজার দুয়ারে হাতি বাঁধা।
‘গ্রহণ’ শব্দের বিপরীত শব্দ কোনটি ?
Correct Answer:
খ: বর্জন
Explanation:
‘গ্রহণ’ শব্দের বিপরীত শব্দ কোনটি ? সঠিক উত্তর বর্জন কিছু গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ: গঞ্জনা প্রশংসা গূঢ় ব্যক্ত গৌণ মুখ্য গতি স্থিতি গুপ্ত প্রকাশিত গৌরব অগৌরব গদ্য পদ্য গৃহী সন্ন্যাসী গ্রামীণ নাগরিক গণ্য নগণ্য গ্রহণ বর্জন গ্রাম্য শহুরে গরল অমৃত গৃহীত বর্জিত গ্রাহ্য অগ্রাহ্য গরিমা লঘিমা গেঁয়ো শহুরে গরিষ্ঠ লঘিষ্ঠ গোপন প্রকাশ
'Subconcious' শব্দটির বাংলা পারিভাষিক শব্দ হলো-
Correct Answer:
গ: অব-চেতন
Explanation:
'Subconcious' শব্দটির বাংলা পারিভাষিক শব্দ হলো- সঠিক উত্তর অব-চেতন ইংরেজি শব্দের স্বাদ, গন্ধ, বৈশিষ্ট্য, চরিত্র, সম্পর্ক, অর্থ ইত্যাদি অনুসারে বাংলা শব্দে রূপ দেয়া হয় তাকে পারিভাষিক শব্দ বলে। যেমন : Oxygen - অম্লজান, Act - আইন, Farm - খামার।
‘তেজী’ শব্দের বিপরীত শব্দ কোনটি ?
Correct Answer:
গ: নিস্তেজ
Explanation:
‘তেজী’ শব্দের বিপরীত শব্দ কোনটি ? সঠিক উত্তর নিস্তেজ কিছু গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ: তদীয় মদীয় তারুণ্য বার্ধক্য তীক্ষ্ণ স্থূল তন্ময় মন্ময় তিমির আলোক তীব্র মৃদু তস্কর সাধু তিরস্কার পুরস্কার তুষ্ট রুষ্ট তাপ শৈত্য তীর্যক ঋজু ত্বরিত শ্লথ
‘যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ’- এক কথায় কী বলে ?
Correct Answer:
খ: শ্বাপদসংকুল
Explanation:
‘যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ’- এক কথায় কী বলে ? সঠিক উত্তর শ্বাপদসংকুল যে নারী প্রিয় কথা বলে = প্রিয়ংবদা। যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ = শ্বাপদসংকুল। এক থেকে শুরু করে ক্রমাগত = একাদিক্রমে।
পুঁথি সাহিত্যের লেখক-
Correct Answer:
ক: সৈয়দ হামজা
Explanation:
পুঁথি সাহিত্যের লেখক- সঠিক উত্তর সৈয়দ হামজা সৈয়দ হামজার সাহিত্যকীর্তি: মধুমালতী (১৭৮৮) - পুথিঁ (বাংলা) আমীর হামজা (১৭৯৫) হাতেম তাই
"তে কাজে নিবেদি বাংলা করিয়া রচন। নিজ পরিশ্রম তোষি আমি সর্বজন।"- কোন কবির রচনা ?
Correct Answer:
গ: আবদুল হাকিম
Explanation:
"তে কাজে নিবেদি বাংলা করিয়া রচন। নিজ পরিশ্রম তোষি আমি সর্বজন।"- কোন কবির রচনা ? সঠিক উত্তর আবদুল হাকিম আবদুল হাকিম আনুমানিক ১৬২০ খ্রিষ্টাব্দে চট্টগ্রাম জেলার সন্দ্বীপের সুধারামপুর গ্রামে জন্মগ্রহণ করেন। স্বদেশের ও স্বভাষার প্রতি তার ছিল অটুট ও অপরিসীম প্রেম। তার আটটি কাব্যের কথা জানা গেছে। নূরনামা তার বিখ্যাত কাব্যগ্রন্থ। তার অন্যান্য উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হলঃ ইউসুফ - জুলেখা, লালমতি, সয়ফুলমুলুক, শিহাবুদ্দিননামা, নসীহতনামা, কারবালা ও শহরনামা। তিনি ১৬৯০ খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন। বাংলা ভাষা ছাড়াও তিনি আরবি, ফার্সি ও সংস্কৃত ভাষায় পারদর্শী ছিলেন| বাঙালি হিসেবে তার গর্ববোধ ছিল। সেসময় একশ্রেণির লোকের বাংলা ভাষার প্রতি অবজ্ঞার জবাবে তিনি তার নূরনামা কাব্যে লিখেছিলেন : যে সব বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী। সে সব কাহার জন্ম নির্ণয় ন জানি। ।
বাক্যের মৌলিক উপাদান কি?
Correct Answer:
ক: শব্দ
Explanation:
বাক্যের মৌলিক উপাদান কি? সঠিক উত্তর শব্দ শব্দ হলো অর্থবোধক ধ্বনিসমষ্টি, যা বাক্য গঠনের মূল উপাদান। শব্দ একাধিক বর্ণ ও অক্ষর সমন্বয়ে গঠিত হয়ে থাকে ।
'পদ্মরাগ' কোন ধরনের রচনা?
Correct Answer:
ঘ: উপন্যাস
Explanation:
'পদ্মরাগ' কোন ধরনের রচনা? সঠিক উত্তর উপন্যাস ১৯০২ সালেই রোকেয়া রচনা করেছিলেন পদ্মরাগ নামের এক উপন্যাস - তাঁর একমাত্র উপন্যাস। যদিও গ্রন্থাকারে সেটি প্রকাশ পেয়েছিল অনেক বছর পরে - ১৯২৪ সালে। ‘পদ্মরাগে’র রচনাকালের সময়ে রবীন্দ্রনাথ রচনা করেছিলেন চোখের বালি, তারও পরে রচনা করেছেন নৌকাডুবি, যখন তাঁর মনে হয়েছে ‘স্বামীত্ব’ মেয়েদের কাছে একটি আইডিয়া। স্বামীকে তারা ‘ব্যক্তি’ বলে না দেখে ‘স্বামী’ বলে দেখে বলেই অনায়াসে প্রথম জাগ্রত ভালোবাসাকে নিঃশেষে ভুলে অচেনা স্বামীত্বের চরণবন্দনাতেই নারীজন্ম সার্থক করতে পারে। এক অনগ্রসর, অচেতন সমাজের বুকে দাঁড়িয়েও রোকেয়া কতদিন আগে লিখেছিলেন পদ্মরাগ । এক তারিণীভবনের ছবি এঁকেছিলেন সেখানে, যেখানে নানা ধর্মের, নানা বর্ণের নির্যাতিতা, নিপীড়িতা, সমাজ - নিষ্পেষিতা, স্বামী - পরিত্যক্তা মেয়েদের ভিড়।
কবি কাজী নজরুল ইসলামের প্রথম রচনা কোনটি?
Correct Answer:
ক: বাউন্ডেলের আত্মকাহিনী
Explanation:
কবি কাজী নজরুল ইসলামের প্রথম রচনা কোনটি? সঠিক উত্তর বাউন্ডেলের আত্মকাহিনী করাচি সেনানিবাসে বসে নজরুল যে রচনাগুলো সম্পন্ন করেন তার মধ্যে রয়েছে, বাউণ্ডুলের আত্মকাহিনী (প্রথম গদ্য রচনা), মুক্তি (প্রথম প্রকাশিত কবিতা); গল্প: হেনা, ব্যথার দান, মেহের নেগার, ঘুমের ঘোরে, কবিতা সমাধি ইত্যাদি।
'কুমুদিনী' কোন উপন্যাসের নায়িকা?
Correct Answer:
ক: যোগাযোগ
Explanation:
'কুমুদিনী' কোন উপন্যাসের নায়িকা? সঠিক উত্তর যোগাযোগ যোগাযোগ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি সামাজিক উপন্যাস। এটি ১৯২৯ সালে (আষাঢ়, ১৩৩৬ বঙ্গাব্দ) প্রকাশিত হয়। এটি প্রথমে ১৩৩৪ বঙ্গাব্দের আশ্বিন মাস থেকে ১৩৩৫ বঙ্গাব্দের চৈত্র মাস পর্যন্ত বিচিত্রা মাসিকপত্রে ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। প্রথম দুই সংখ্যায় এই উপন্যাসের শিরোনাম ছিল তিনপুরুষ। ১৩৩৪ বঙ্গাব্দের অগ্রহায়ণ সংখ্যায় রবীন্দ্রনাথ এই উপন্যাসের শিরোনাম পরিবর্তন করে নতুন শিরোনাম দেন যোগাযোগ।
কবি কায়কোবাদের সঠিক জন্ম সন কোনটি?
Correct Answer:
খ: ১৮৫৭ খ্রি.
Explanation:
কবি কায়কোবাদের সঠিক জন্ম সন কোনটি? সঠিক উত্তর ১৮৫৭ খ্রি. কায়কোবাদ (১৮৫৭ - ১৯৫১) আধুনিক বাংলা মহাকাব্য ধারার শেষ কবি। তাঁর প্রকৃত নাম মোহাম্মদ কাজেম আল কোরেশী, 'কায়কোবাদ' তাঁর সাহিত্যিক ছদ্মনাম। ১৮৫৭ সালে ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার আগলা গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর পিতা শাহামতউল্লাহ আল কোরেশী ছিলেন ঢাকার জেলা - জজ আদালতের উকিল।
নিচের কোনটি মাইকেল মধুসূদন দত্তের রচনা নয়?
Correct Answer:
ঘ: অশ্রুমালা
Explanation:
নিচের কোনটি মাইকেল মধুসূদন দত্তের রচনা নয়? সঠিক উত্তর অশ্রুমালা কায়কোবাদের কাব্যগ্রন্থ: বিরহ বিলাপ (১৮৭০) (এটি তার প্রথম কাব্যগ্রন্থ) কুসুম কানন (১৮৭৩) অশ্রুমালা (১৮৯৬); মহাশ্মশান (১৯০৪), এটি তার রচিত মহাকাব্য শিব মন্দির (১৯২১), অমিয় ধারা (১৯২৩), শ্মশানভষ্ম (১৯২৪)[৬] মহররম শরীফ (১৯৩৩), ‘মহররম শরীফ' কবির মহাকাব্যোচিত বিপুল আয়তনের একটি কাহিনী কাব্য। শ্মশান ভসন (১৯৩৮) প্রেমের রাণী (১৯৭০) প্রেম পারিজাত (১৯৭০)
রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরুস্কার পান ?
Correct Answer:
গ: ১৯১৩
Explanation:
রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরুস্কার পান ? সঠিক উত্তর ১৯১৩ ১৯১৩ সালের নভেম্বর মাসে ‘গীতাঞ্জলি’ কাব্যের ইংরেজি অনুবাদ Song Offerings - এর জন্য নোবেল পুরস্কার পাওয়া একাধারে প্রথম এশীয়, ভারতীয় এবং বাঙ্গালি কবি রবীন্দ্রনাথ ঠাকুর। ২০০৪ সালের ২৪ মার্চ ‘শান্তি নিকেতন’ থেকে তার নোবেল পুরস্কার চুরি যায়।
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রথম বাংলা উপন্যাস কোনটি?
Correct Answer:
গ: দুর্গেশনন্দিনী
Explanation:
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রথম বাংলা উপন্যাস কোনটি? সঠিক উত্তর দুর্গেশনন্দিনী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (১৮৩৮ - ১৮৯৪) বাংলা সাহিত্যে ‘সাহিত্যসম্রাট’ নামে খ্যাত। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রথম বাংলা উপন্যাস ‘দুর্গেশনন্দিনী’ (১৮৬৫)। দুর্গেশনন্দিনী তার ইতিহাস আশ্রয়ী রোমানধর্মী উপন্যাস। তার রচিত উল্লেখযোগ্য উপন্যাসের মধ্যে কপালকুন্ডলা (১৮৬৬), মৃণালিনী (১৮৬৯), বিষবৃক্ষ (১৮৭৩), কৃষ্ণকান্তের উইল (১৮৭৮), রজনী (১৮৭৭) রাজসিংহ (১৮৮১), আনন্দমঠ (১৮৮২), দেবী চৌধুরানী (১৮৮৪), সীতারাম (১৮৮৭) অন্যতম।
বাংলাদেশের জাতীয় সংগীতের রচয়িতা নাম কি?
Correct Answer:
ক: রবীন্দ্রনাথ ঠাকুর
Explanation:
বাংলাদেশের জাতীয় সংগীতের রচয়িতা নাম কি? সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের জাতীয় সঙ্গীত ‘আমার সোনার বাংলা’ গানটির গীতিকার ও সুরকার রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর ১৯০৫ সালে বঙ্গভঙ্গ প্রতিরোধে আন্দোলনের সময় পূর্ব ও পশ্চিমে উভয় বঙ্গকে একত্রিত করার উদ্দেশ্যে এ গানটি রচনা করেন। গানটি ১৯০৫ সালের ৭ আগষ্ট কোলকাতার বিরোধী আন্দোলনের সমাবেশে প্রথম গাওয়া হয়।
বাংলা সাহিত্যের আদি নির্দশন কোনটি?
Correct Answer:
ঘ: চর্যাপদ
Explanation:
বাংলা সাহিত্যের আদি নির্দশন কোনটি? সঠিক উত্তর চর্যাপদ বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন চর্যাপদ হলো গানের সংকলন। মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবারের রয়েল লাইব্রেরি থেকে ১৯০৭ খ্রিষ্টাব্দে চর্যাপদ আবিস্কার করেন। ১৯১৬ খ্রিষ্টাব্দে কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে চর্যাপদ আধুনিক লিপিতে প্রকাশিত হয়। এর বিষয়বস্তু বৌদ্ধধর্ম মতে সাধন - ভজনের তত্ত্ব প্রকাশ। চর্যার পদগুলো ‘সন্ধ্যা ভাষায়’ রচিত।
”ইতিপূর্বে” এর শুদ্ধরূপ কোনটি?
Correct Answer:
খ: ইতঃপূর্বে
Explanation:
”ইতিপূর্বে” এর শুদ্ধরূপ কোনটি? সঠিক উত্তর ইতঃপূর্বে আভ্যন্তরীণ - অভ্যন্তরীণ; আয়ত্ব - আয়ত্ত; আয়ত্বাধীন - আয়ত্তাধীন; আরাম্ভ - আরম্ভ; আলিংগন - আলিঙ্গন; আলোচ্যমান - আলোচ্য; আশংকা - আশঙ্কা; আশক্তি - আসক্তি; আশ্বস্থ - আশ্বস্ত; আস্তাকুঁড় - আঁস্তাকুড়; ইংগিত - ইঙ্গিত; ইতঃস্তত - ইতস্তত; ইতিপূর্বে - ইতঃপূর্বে; ইতিমধ্যে - ইতোমধ্যে; ইদানিং - ইদানীং; ইয়ত্বা - ইয়ত্তা; ইষ্ঠ - ইষ্ট; ইষৎ - ঈষৎ ।
এক কথায় প্রকাশ করুন : “যা অবশ্যই ঘটবে”-
Correct Answer:
গ: অবশ্যম্ভাবী
Explanation:
এক কথায় প্রকাশ করুন : “যা অবশ্যই ঘটবে”- সঠিক উত্তর অবশ্যম্ভাবী এক কথায় প্রকাশ: ✍ 'পাখির ডাক' : কূজন ✍ 'অনুকরণ করার ইচ্ছা' : অনুচিকীর্ষা ✍ 'যা অবশ্যই ঘটবে' এর সংক্ষিপ্ত রুপ : অবশ্যম্ভাবী।
”হরতন” শব্দটি-
Correct Answer:
গ: ওলন্দাজ
Explanation:
”হরতন” শব্দটি- সঠিক উত্তর ওলন্দাজ ‘হরতন’ শব্দটি ওলন্দাজ ভাষা থেকে আগত বাংলায় ব্যবহৃত শব্দ। এরূপ কতিপয় শব্দ; ইস্কাপন, টেক্কা, তুরুপ, রইতন ইত্যাদি। অন্যদিকে আরবি শব্দের মধ্যে ঈমান , কুরআন, গোসল, তসবি, আদালত, কলম, মোক্তার, রায় প্রভৃতি অন্যতম। ফারসি শব্দের মধ্যে খোদা, পয়গম্বর, কারখানা, চশমা, দফতর, বাদশাহ প্রভৃতি প্রধান এবং পর্তুগিজ শব্দের মধ্যে আনারস, আলপিন, আলমারী, গীর্জা, চাবি, পাউরুটি, বালতি ইত্যাদি অন্যতম।
বাংলা সাহিত্যে বিদ্রোহী কবি কে?
Correct Answer:
খ: কাজী নজরুল ইসলাম
Explanation:
বাংলা সাহিত্যে বিদ্রোহী কবি কে? সঠিক উত্তর কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যে ‘বিদ্রোহী’ কবি কাজী নজরুল ইসলাম। ‘অগ্নিবীণা’। কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ। এটি প্রকাশিত হয় ১৯২২ সালের অক্টোবর মাসে। এ কাব্যের দ্বিতীয় কবিতা ‘বিদ্রোহী’ এবং প্রথম কবিতা ‘প্রলয়োল্লাস’।
এক কথায় প্রকাশ করুন : “যার চক্ষু লজ্জা নেই”-
Correct Answer:
ক: চশমখোর
Explanation:
এক কথায় প্রকাশ করুন : “যার চক্ষু লজ্জা নেই”- সঠিক উত্তর চশমখোর চমশখোর/ নির্লজ্জ – যার চক্ষুলজ্জা নেই। চাক্ষুস - চক্ষু দ্বারা গৃহীত। চোষ্য - যা চুষে খাবার যোগ্য।
”নকশী কাঁথার মাঠ” এর রচয়িতা কে?
Correct Answer:
গ: জসীমউদ্দিন
Explanation:
”নকশী কাঁথার মাঠ” এর রচয়িতা কে? সঠিক উত্তর জসীমউদ্দিন পল্লীকবি জসীমউদ্দীন রচিত ‘নকশী কাঁথার মাঠ’ (১৯২৯) একটি কাব্যগ্রন্থ। তার রচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে রাখালী (১৯২৭), বালুচর (১৯৩০), মা যে জননী কান্দে (১৯৬৩), ধানক্ষেত (১৯৩১), সোজন বাদিয়ার ঘাট (১৯৩৩), হাসু (১৯৩৮), মাটির কান্না (১৯৫১) ইত্যাদি। তার রচিত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে - পদ্মাপাড় (১৯৫০), বেদের মেয়ে (১৯৫১), মধুমালা (১৯৫১) ইত্যাদি। তার রচিত উপন্যাস হলো - বোবা কাহিনী (১৯৬৪) এবং প্রবন্ধ ও সম্পাদিত গ্রন্থ হলো - জারি গান (১৯৬৮) ও মুর্শিদী গান (১৯৭৭)।
বিভীষণের স্ত্রীর নাম কি?
Correct Answer:
ঘ: সরমা
Explanation:
বিভীষণের স্ত্রীর নাম কি? সঠিক উত্তর সরমা রামায়ণের ক্ষুদ্র ভগ্নাংশ কাহিনী অবলম্বনে রচিত মাইকেল মধুসূদন দত্তের মেঘনাবধ কাব্যের অন্যতম প্রধান চরিত্রগুলো হলো বিভীষণ, রাম, রাবণ, সরমা, লক্ষন, সীতা, মেঘনাদ প্রমুখ। এখানে বিভীষণের স্ত্রী ছিলেন সরমা, যিনি বিভীষণকে খারাপ পথ থেকে ভালো পথে আসতে উদ্বুদ্ধ করেন। অবশ্য পরবর্তীতে রাবনের মৃত্যের পর তার বিধবা স্ত্রী মন্দোদরীকে ও রামের পরামর্শক্রমে বিভীষণ বিয়ে করেন।