General Science MCQs
Showing 50 questions (Total: 3716)
কোন বস্তুটির স্থিতিস্থাপকতা কম ?
Correct Answer:
গ: রাবার
Explanation:
কোন বস্তুটির স্থিতিস্থাপকতা কম ? সঠিক উত্তর রাবার বল প্রয়োগের কারণে বিকৃত হয়ে যাওয়া কোন বস্তুর বল সরিয়ে নেয়ার পর আদি অবস্থায় ফিরে যেতে পারার ধর্মকে স্থিতিস্থাপকতা (Elasticity) বলা হয়। যে সকল বস্তুর এই গুণ আছে তাদের স্থিতিস্থাপক বস্তু (Elastic) বলে।
শব্দের জন্য কোন মাধ্যম সবচেয়ে ভালো বাহক?
Correct Answer:
ক: কঠিন পদার্থ
সমুদ্রের গভীরতা মাপার জন্য ব্যবহৃত যন্ত্রের নাম-
Correct Answer:
গ: ফ্যাদোমিটার
ভূ-পৃষ্ঠে কোন ধাতু সবচেয়ে বেশি আছে?
Correct Answer:
গ: অ্যালুমিনিয়াম
Explanation:
ভূ-পৃষ্ঠে কোন ধাতু সবচেয়ে বেশি আছে? সঠিক উত্তর অ্যালুমিনিয়াম ভূপৃষ্ঠে সবচেয়ে বেশি পরিমাণে আছে অ্যালুমিনিয়াম ধাতু (৮.১%) । লৌহ (৫.১%) , ক্যালসিয়াম (৩.৭%) , সোডিয়াম (২.৮ % ) , পটাসিয়াম (২.৫%) বিদ্যমান । ভূত্বকের প্রধান উপাদান অক্সিজেন (৪২.৭%)
কোনটির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম?
Correct Answer:
ক: বেগুনী আলো
পারমাণবিক ভর বা ওজন ধারণার প্রবর্তক কে?
Correct Answer:
গ: জন ডাল্টন
Explanation:
পারমাণবিক ভর বা ওজন ধারণার প্রবর্তক কে? সঠিক উত্তর জন ডাল্টন ডাল্টন বা সমন্বিত পারমাণবিক ভর একক ভর পরিমাপের বিশেষ একটি একক, রসায়ন ও পদার্থবিজ্ঞানে যার বহুল ব্যবহার রয়েছে। সাধারণত রাসায়নিক বন্ধনে আবদ্ধ নয়, স্থিতাবস্থায় এরূপ একটি কার্বন - ১২ পরমাণুর ভরের ১/১২ অংশকে বলা হয় এক ডাল্টন। পারমাণবিক ভর ধ্রুবক যদি mu হয়,তাহলে mu = m(12 C)/12 = ১ ডাল্টন।
অতিরিক্ত শর্করা দেহে জমা থাকে কিভাবে ?
Correct Answer:
গ: গ্লাইকোজেনরুপে
Explanation:
অতিরিক্ত শর্করা দেহে জমা থাকে কিভাবে ? সঠিক উত্তর গ্লাইকোজেনরুপে গ্লাইকোজেন হোল একটি পুষ্টিজাত পলিস্যাকারাইড। এটি প্রাণীদেহের প্রধান সঞ্চিত খাদ্য উপাদান হলেও নীলাভ সবুজ শৈবাল (সায়ানোব্যাক্টেরিয়া) ও কতিপয় ছত্রাক (যেমন - ইস্ট) - এর খাদ্য উপাদান হিসেবে বিরাজ করে। গ্লাইকোজেনের মূল গাঠনিক একক হলো α - D - গ্লুকোজ। অ্যামাইলোপেকটিন এর মত এর অণু শৃঙ্খল ও শাখান্বিত। প্রতি শাখায় ১০ - ২০ টি গ্লুকোজ একক থাকে। হাইড্রোলাইসিস শেষে গ্লাইকোজেন হতে কেবল আলফা - D গ্লুকোজ অণু পাওয়া যায়।এর আণবিক সংকেত C6H10O5 । প্রাণিদেহে লিভার ও পেশিতে বেশি করে গ্লাইকোজেন জমা থাকে যা প্রয়োজনে গ্লুকোজ এ পরিণত হয়ে কার্বন ও শক্তি সরবরাহ করে। সঞ্চিত খাদ্য হিসেবে কাজ করে গ্লাইকোজেন।
দুধের শ্বেতসার বা শর্করাকে বলা হয়-
Correct Answer:
ঘ: ল্যাকটোজ
Explanation:
দুধের শ্বেতসার বা শর্করাকে বলা হয়- সঠিক উত্তর ল্যাকটোজ দুধ এবং দুগ্ধজাতীয় খাবারে ল্যাকটোজ নামক একটি উপাদান থাকে যা মূলত একটি শর্করা। ল্যাকটোজ একটি ডাইস্যাকারাইড বা দ্বিআণবিক শর্করা, কারণ এক একটি ল্যাকটোজ দুটি অণু দ্বারা গঠিত - এক অণু গ্যালাকটোজ এবং এক অণু গ্লুকোজ। দুধের ২ থেকে ৪ শতাংশ শর্করা হল ল্যাকটোজ। এর আণবিক সঙ্কেত হল C12H22O11।
ক্লোরোফিল ছাড়া সম্পন্ন হয় না ----
Correct Answer:
ঘ: সালোকসংশ্লেষণ
Explanation:
ক্লোরোফিল ছাড়া সম্পন্ন হয় না ---- সঠিক উত্তর সালোকসংশ্লেষণ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদ ক্লোরোফিল এর সাহায্যে সূর্যের আলোর উপস্থিতিতে শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে। শ্বসন প্রক্রিয়ায় উদ্ভিদ কোষে সঞ্চিত খাদ্য জারিত হয়ে শক্তি নির্গত হয়। রেচন প্রক্রিয়া প্রাণীদেহের নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থ নিষ্কাশন হয়।
উদ্ভিদের বৃদ্ধি সবচেয়ে বেশি হয় ---
Correct Answer:
ক: কাণ্ডের অগ্রভাগে
Explanation:
উদ্ভিদের বৃদ্ধি সবচেয়ে বেশি হয় --- সঠিক উত্তর কাণ্ডের অগ্রভাগে উদ্ভিদের বিশেষ দিকে যেমন: আলোর দিকে, মাটির দিকে পানির দিকে বৃদ্ধি পাওয়াকে দিঙমুখিতা বলে বলে। দিঙমুখিতার কারণে কাণ্ড ও মূলের বৃদ্ধি বেশি ঘটে।
মানবদেহের রক্ত চাপ নির্ণায়ক যন্ত্র---
Correct Answer:
ক: স্ফিগমোম্যানোমিটার
Explanation:
মানবদেহের রক্ত চাপ নির্ণায়ক যন্ত্র--- সঠিক উত্তর স্ফিগমোম্যানোমিটার স্ফিগমোম্যানোমিটার মানবদেহের রক্তচাপ নির্ণায়ক যন্ত্র, স্টেথস্কোপ হৃদপিণ্ড ও ফুসফুসের শব্দ নির্ণয়ক যন্ত্র। কার্ডিওগ্রাফ হৃদপিণ্ডের গতি নির্ণায়ক যন্ত্র এবং ইকোকার্ডিওগ্রাফ হৃদপিণ্ডের কর্মক্ষমতা ও রোগ শনাক্তকরণ যন্ত্র।
জেনেটিক্সের জনক কে?
Correct Answer:
খ: মেন্ডেল
Explanation:
জেনেটিক্সের জনক কে? সঠিক উত্তর মেন্ডেল আধুনিক বংশাণুবিজ্ঞানের সূচনাপর্ব অনুসন্ধান করলে দেখা যায় গ্রেগর ইয়োহান মেন্ডেল নামক এক জার্মান - চেক অগাস্টিনিয়ান সন্ন্যাসী ও বিজ্ঞানী প্রথম উদ্ভিদে বংশবৈশিষ্ট্য প্রবাহ পর্যবেক্ষণ করেন। তার নিবন্ধ "Versuche über Pflanzenhybriden" (উদ্ভিদ সঙ্করায়নের পরীক্ষা), যা তিনি ১৮৬৫ খ্রিষ্টাব্দে ব্রুনোর Naturforschender Verein (প্রকৃতি গবেষণা সমাজ) - এ উপস্থাপন করেন, তাতে তিনি নির্দিষ্ট কিছু মটরশুঁটি গাছের বৈশিষ্ট্যসমূহের বংশগতিগত উদ্ভব অনুসন্ধান করেন এবং তাদের গাণিতিকভাবে সূত্রাবদ্ধ করেন। যদিও বংশগতির এই বিন্যাস কেবল অল্প কিছু আচরণের ব্যাখ্যা দিতে পারত, এই তত্ত্বটির সাফল্য ছিল তা দেখায় বংশগতি কণাসদৃশ পদার্থে তৈরি এবং তা আহরণযোগ্য নয়।
পি এ ন -ডায়োডকে ফরোয়ার্ড বায়াস করলে রোধ -
Correct Answer:
খ: কমে
Explanation:
পি এ ন -ডায়োডকে ফরোয়ার্ড বায়াস করলে রোধ - সঠিক উত্তর কমে একটি পি–এন সংযোগ (p - n junction) গঠিত হয় একটি পি - ধরনের এবং একটি এন - ধরনের অর্ধপরিবাহীর সংযোগস্থলে। অর্ধপরিবাহীর একটি একক ক্রিস্টাল ডোপায়নের মাধ্যমে পাশাপাশি একটি পি - এবং একটি এন - ধরনের অর্ধপরিবাহী তৈরি করা হলে, এদের সংযোগস্থলে পি–এন সংযোগের সৃষ্টি হয়। দুটি বিচ্ছিন্ন পি এবং এন টুকরার মাধ্যমে পি–এন সংযোগ তৈরি করা হয় না কারণ, এক্ষেত্রে এদের সংযোগস্থলে একটা গ্রেইন অঞ্চলের তৈরি হয় যা পি–এন সংযোগের বৈশিষ্টাবলীকে বাধাগ্রস্থ করে। এজন্য পি–এন সংযোগগুলো তৈরি করা হয় একটি অর্ধপরিবাহীর একক ক্রিস্টালে ডোপিং - এর মাধ্যমে, যেমন আয়ন ইমপ্ল্যান্টেশন, ডোপেন্টের ব্যাপন, বা এপিট্যাক্সি (একধরনের ডোপায়িত ক্রিস্টালের একটি স্তরের উপর অন্যধরনের ডোপায়িত ক্রিস্টালের অারেকটি স্তর সৃষ্টি করা) দিয়ে। একটি সিলিকন পি - এন সংযোগ যেখানে কোন বিভব প্রয়োগ করা হয়নি। প্রায় সবধরনের অর্ধপরিবাহী যন্ত্রাংশ, যেমন ডায়োড, ট্রানজিস্টর, সৌর কোষ, লাইট - এমিটিং ডায়োড এবং ইন্টিগ্রেটেড বর্তনী পি–এন সংযোগ দিয়ে তৈরি। এসব যন্ত্রাংশে পি–এন সংযোগ হলো সক্রিয় অঞ্চল যেখানে যন্ত্রের ইলেকট্রনিক কর্মকান্ড অনুষ্ঠিত হয়। যেমন, একটি সাধারণ এন–পি–এন বা পি - এন - পি বাইপোলার সংযোগ ট্রানজিস্টরে ২টি পি–এন সংযোগ সিরিজে থাকে।
উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র---
Correct Answer:
খ: ট্যাকোমিটার
Explanation:
উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র--- সঠিক উত্তর ট্যাকোমিটার সূক্ষ্মভাবে সময় নির্ণায়ক যন্ত্র ক্রোনোমিটার। উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র ট্যাকোমিটার। তরল আপেক্ষিক গুরুত্ব নির্ণায়ক যন্ত্র হাইড্রোমিটার। মোটর গাড়ির গতি নির্ণায়ক যন্ত্র হলো ওডোমিটার।
গ্রিন হাউস ইফেক্টের পরিণতিতে বাংলাদেশের সবচেয়ে গুরুতর ক্ষতি কি হবে?
Correct Answer:
গ: নিন্মভূমি পানিতে নিমজ্জিত হবে
পীট কয়লার বৈশিষ্ট্য হলো-
Correct Answer:
খ: ভিজা ও নরম
Explanation:
পীট কয়লার বৈশিষ্ট্য হলো- সঠিক উত্তর ভিজা ও নরম পিঠ কয়লা হয় ভেজা ও নরম। কয়লা এক প্রকারের জীবাশ্ম জ্বালানী। প্রাচীন কালের বৃক্ষ দীর্ঘদিন মাটির তলায় চাপা পড়ে ধীরে ধীরে কয়লায় পরিণত হয়। সাধারণতঃ কয়লা কালো বর্ণের হয়ে থাকে। কার্বনের একটি রূপ। কাঠ কয়লা কাঠ হতে এবং খনিজ কয়লা খনিতে পাওয়া যায়। ইন্দোনেশিয়া, ভারত, চিন প্রভৃতি দেশে কয়লা খনি আছে।
কোন কঠিন পদার্থকেউত্তপ্ত করলে সরাসরি বাষ্পে পরিণত হয়। এ প্রক্রিয়াকে বলা হয়-
Correct Answer:
খ: ঊর্ধ্বপাতন
Explanation:
কোন কঠিন পদার্থকেউত্তপ্ত করলে সরাসরি বাষ্পে পরিণত হয়। এ প্রক্রিয়াকে বলা হয়- সঠিক উত্তর ঊর্ধ্বপাতন কঠিন পদার্থকে বাষ্পীভবনের মাধ্যমে তরল পদার্থে পরিণত করা যায়, এবং তরল পদার্থকে ঘনীভবনের মাধ্যমে কঠিন পদার্থে রূপান্তরিত করা যায়।এছাড়াও কঠিন পদার্থকে ঊর্ধ্বপাতন প্রক্রিয়ার মাধ্যমে সরাসরি বাষ্পে রূপান্তরিত করা যায়, এবং বাষ্পও অপসারণ প্রক্রিয়ায় সরাসরি কঠিনে পরিণত হতে পারে।
ওজোন স্তরের ফাটলের জন্য মূলত দায়ী কোন গ্যাস?
Correct Answer:
ক: ক্লোরো ফ্লোরো কার্বন
এনজিওপ্লাস্টি হচ্ছে -
Correct Answer:
খ: হৃৎপিন্ডের বন্ধ শিরা বেলুনের সাহায্যে ফুলানো
'বিগ ব্যাং' তত্ত্বের ব্যাখ্যা উপস্থাপন করেন কে?
Correct Answer:
ক: জি লেমেটার
Explanation:
'বিগ ব্যাং' তত্ত্বের ব্যাখ্যা উপস্থাপন করেন কে? সঠিক উত্তর জি লেমেটার ভৌত বিশ্বতত্ত্বে মহাবিস্ফোরণ তত্ত্ব মহাবিশ্বের উৎপত্তি সম্পর্কে প্রদত্ত একটি বৈজ্ঞানিক তত্ত্ব। এই তত্ত্বের অন্যতম বৈশিষ্ট্য হলো কোনও ধারাবাহিক প্রক্রিয়ার পরিবর্তে একটি বিশেষ মুহূর্তে মহাবিশ্বের উদ্ভব। এই তত্ত্ব অনুযায়ী আজ থেকে প্রায় ১ হাজার ৩৭৫ কোটি বছর পূর্বে এই মহাবিশ্ব একটি অতি ঘন এবং উত্তপ্ত অবস্থা থেকে সৃষ্টি হয়েছিল। বিজ্ঞানী এডুইন হাবল প্রথম বলেন যে দূরবর্তী ছায়াপথসমূহের বেগ সামগ্রিকভাবে পর্যালোচনা করলে দেখা যায় এরা পরষ্পর দূরে সরে যাচ্ছে অর্থাৎ মহাবিশ্ব ক্রমশ সম্প্রসারিত হচ্ছে। আপেক্ষিকতার সাধারণ তত্ত্বের ফ্রিদমান - ল্যমেত্র্ - রবার্টসন - ওয়াকার মেট্রিক অনুসারে এটি ব্যাখ্যা করা হয়েছে। এই তত্ত্বসমূহের সাহায্যে অতীত বিশ্লেষণ করে দেখা যায়, সমগ্র মহাবিশ্ব একটি সুপ্রাচীন বিন্দুবৎ অবস্থা থেকে উৎপত্তি লাভ করেছে। এই অবস্থায় সকল পদার্থ এবং শক্তি অতি উত্তপ্ত এবং ঘন অবস্থায় ছিল। কিন্তু এ অবস্থার আগে কী ছিল, তা নিয়ে পদার্থবিজ্ঞানীদের মধ্যে কোন ঐকমত্য নেই। অবশ্য সাধারণ আপেক্ষিকতা এর আগের সময়ের ব্যাখ্যার জন্য মহাকর্ষীয় অদ্বৈত অবস্থান (সিংগুলারিটি) নামক একটি শব্দের প্রস্তাব করেছে।
ডায়াবেটিস রোগ সম্পর্কে যে তথ্যটি সত্য নয়-
Correct Answer:
ক: চিনি জাতীয় খাবার বেশি খেলে এ রোগ হয়
সুক্ষ্ম সময় মাপার যন্ত্রকে বলা হয়-
Correct Answer:
গ: ক্রনোমিটার
দক্ষিণ গোলার্ধ ও সূর্যের মধ্যে সবচেয়ে বেশি দূরত্ব হয় ---
Correct Answer:
খ: ২১ জুন
Explanation:
দক্ষিণ গোলার্ধ ও সূর্যের মধ্যে সবচেয়ে বেশি দূরত্ব হয় --- সঠিক উত্তর ২১ জুন বিভিন্ন তারিখে পৃথিবীর অবস্থান: ১ জানু: পৃথিবী সূর্যের নিকটতম স্থানে অবস্থান করে। ২১জুন: পৃথিবীর উত্তর গোলার্ধে দীর্ঘতম দিন পৃথিবীর দক্ষিণ গোলার্ধে সবচেয়ে ছোট দিন পৃথিবীর দক্ষিণ গোলার্ধ ও সূর্যের মধ্যে সবচেয়ে বেশি দূরত্ব ৪ জুলাই: পৃথিবী সূর্য থেকে সবচেয়ে দূরে অবস্থান করে। ২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর : পৃথিবীর দিন ও রাত্রি সমান ২২ ডিসেম্বর: পৃথিবীর দক্ষিণ গোলার্ধে দীর্ঘতম দিন পৃথিবীর উত্তর গোলার্ধে সবচেয়ে ছোট দিন পৃথিবীর উত্তর গোলার্ধ ও সূর্যের মধ্যে সবচেয়ে বেশি দূরত্ব
বিদ্যুৎকে সাধারণ মানুষের কাজে লাগানোর জন্য কোন বিজ্ঞানীর অবদান সবচেয়ে বেশি?
Correct Answer:
গ: টমাস এডিসন
Explanation:
বিদ্যুৎকে সাধারণ মানুষের কাজে লাগানোর জন্য কোন বিজ্ঞানীর অবদান সবচেয়ে বেশি? সঠিক উত্তর টমাস এডিসন টমাস এডিসন বা টমাস আলভা এডিসন (ফেব্রুয়ারি ১১, ১৮৪৭ - অক্টোবর ১৮, ১৯৩১) ছিলেন মার্কিন উদ্ভাবক এবং ব্যবসায়ী। তিনি গ্রামোফোন, ভিডিও ক্যামেরা এবং দীর্ঘস্থায়ী বৈদ্যুতিক বাতি (বাল্ব) সহ বহু যন্ত্র তৈরি করেছিলেন যা বিংশ শতাব্দীর জীবনযাত্রায় ব্যাপক প্রভাব ফেলেছিল। এডিসন ইতিহাসের অতিপ্রজ বিজ্ঞানীদের অন্যতম একজন বলে বিবেচিত, যার নিজের নামে ১,০৯৩টি মার্কিন পেটেন্টসহ যুক্তরাজ্যে, ফ্রান্স এবং জার্মানির পেটেন্ট রয়েছে। গণযোগাযোগ খাতে বিশেষ করে টেলিযোগাযোগ খাতে তার বহু উদ্ভাবনের মাধ্যমে তার অবদানের জন্য তিনি সর্বস্বীকৃত। যার মধ্যে একটি স্টক টিকার, ভোট ধারনকারী যন্ত্র, বৈদ্যুতিক গাড়ির ব্যাটারী, বৈদ্যুতিক শক্তি, ধারণযোগ্য সংগীত এবং ছবি। এসব ক্ষেত্রে উন্নতি সাধনকারী তার কাজগুলো তাকে জীবনের শুরুর দিকে একজন টেলিগ্রাফ অপারেটর হিসেবে গড়ে তোলে। বাসস্থান, ব্যবসায় - বাণিজ্য বা কারখানায় বিদ্যুৎ শক্তি উৎপাদন ও বন্টনের ধারণা এবং প্রয়োগ দুটিই এডিসনের হাত ধরে শুরু হয় যা আধুনিক শিল্পায়নের একটি যুগান্তকারী উন্নতি। নিউইয়র্কের ম্যানহাটন দ্বীপে তার প্রথম বিদ্যুত কেন্দ্রটি স্থাপিত হয়।
একজন সুস্থ ব্যক্তির শরীরের তাপমাত্রা সাধারণত-
Correct Answer:
গ: ৯৮.৪ ডিগ্রী এফ
”বেকেরেল” কিসের একক?
Correct Answer:
ঘ: তেজস্ক্রিয়তা
Explanation:
”বেকেরেল” কিসের একক? সঠিক উত্তর তেজস্ক্রিয়তা তেজস্ক্রিয়তার একক হচ্ছে বেকেরেল। সঠিক উত্তর - তেজস্ক্রিয়তা।
শীতকালে আমাদের দেশে ভিজা কাপড় দ্রুত শুকায় এবং গায়ের চামড়া বা ঠোঁট ফেটে যায় কারণ-
Correct Answer:
ক: আপেক্ষিক আর্দ্রাতা কম থাকে বলে
সাধারণ বৈদ্যুতিক বাল্পের ভেতর কি গ্যাস ব্যবহার করা হয় ?
Correct Answer:
ক: নাইট্রোজেনে
Explanation:
সাধারণ বৈদ্যুতিক বাল্পের ভেতর কি গ্যাস ব্যবহার করা হয় ? সঠিক উত্তর নাইট্রোজেনে সাধারণ বৈদ্যুতিক বাল্পের ভেতর নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা হয় । এবং বৈদ্যুতিক টিউব লাইটে হিলিয়াম গ্যাস ব্যবহার করা হয়।
যে যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রুপান্তরিত করা হয় তাকে বলে-
Correct Answer:
গ: ডায়ানামো
কোনো ডুবন্ত বস্তুর ওজন সমআয়তন তরলের ওজনের-
Correct Answer:
ক: বেশি
বায়ুর উপাদান নয় যা তা হলো-
Correct Answer:
ঘ: হাইড্রোজেন
Explanation:
বায়ুর উপাদান নয় যা তা হলো- সঠিক উত্তর হাইড্রোজেন বায়ুর চারটি উপাদানের নাম হলো - ১. নাইট্রোজেন, ২. অক্সিজেন, ৩. কার্বন ডাইঅক্সাইড এবং ৪. জলীয় বাষ্প।
কাপড়ের যে রঙের তাপ বিকিরিণ ও শোষণ করার ক্ষমতা সবচেয়ে বেশি তা হলো -
Correct Answer:
ঘ: কালো
আইনস্টাইনের পদার্থ ও শক্তির অভিন্নতা বিষয়ক সূত্র হলো-
Correct Answer:
গ: E=mc2
সমুদ্রে দ্রাঘিমাংশ নির্ণয়ের যন্ত্রের নাম---
Correct Answer:
ক: ক্রনোমিটার
Explanation:
সমুদ্রে দ্রাঘিমাংশ নির্ণয়ের যন্ত্রের নাম--- সঠিক উত্তর ক্রনোমিটার যে সূক্ষ্ম যন্ত্রের সাহায্যে সঠিকভাবে কাল নিরূপণ করে সাগর বক্ষে দ্রাঘিমাংশ নির্ণয় করা যায় তাকে ক্রোনোমিটার বলে। কম্পাস হচ্ছে দিক নির্দেশক যন্ত্র। সিসমোগ্রাফ ভূমিকম্পের মাত্রা নির্ণায়ক যন্ত্র।
কোনটি পদার্থ নয়?
Correct Answer:
ক: আলো
Explanation:
কোনটি পদার্থ নয়? সঠিক উত্তর আলো If + past indefinite হলে পরে would + verb এর base form হবে।
সালোকসংশ্লেষণ সবচেয়ে বেশি পরিমাণে হয়?
Correct Answer:
খ: লাল আলোতে
Explanation:
সালোকসংশ্লেষণ সবচেয়ে বেশি পরিমাণে হয়? সঠিক উত্তর লাল আলোতে ক্লোরোফিল বিশেষ বিশেষ তরঙ্গদৈর্ঘ্যের আলো শোষণ করতে পারে । লাল আলোতে সালোক সংশ্লেষণ সবচেয়ে বেশি হয়। সালোক সংশ্লেষণের সময় আলোর বেগুনী নীল এবং কমলা লাল অংশ বেশি ব্যবহৃত হয়। বাকি বর্নের আলো খুব কম ব্যবহৃত হয়।
সিস্টোলিক চাপ বলতে বুঝায় ----
Correct Answer:
ক: হৃৎপিণ্ডের সংকোচন চাপ
কোনটি বায়ুবাহিত রোগ?
Correct Answer:
গ: হাম
নিউমোনিয়া রোগে আক্রান্ত হয় মানবদেহের ---
Correct Answer:
ক: ফুসফুস
উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র ---
Correct Answer:
গ: ট্যাকোমিটার
সূর্যকে কেন্দ্র করে ঘূর্ণায়মান জ্যোতিষ্কমণ্ডলীকে বলা হয় -----
Correct Answer:
গ: সৌরজগৎ
Explanation:
সূর্যকে কেন্দ্র করে ঘূর্ণায়মান জ্যোতিষ্কমণ্ডলীকে বলা হয় ----- সঠিক উত্তর সৌরজগৎ সূর্য একটি নক্ষত্র । সূর্যকে কেন্দ্র করে ঘূর্ণায়মান জ্যোতিষ্কমণ্ডলীকে একত্রে বলা হয় সৌরজগত । বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল ইত্যাদি গ্রহ গুলো সৌরজগতের অংশ ।
সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে সাধারণত কত সময় লাগে?
Correct Answer:
ঘ: ৫০০ সে.
Explanation:
সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে সাধারণত কত সময় লাগে? সঠিক উত্তর ৫০০ সে. সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে বা পৌঁছাতে সময় লাগে ৫০০ সেকেন্ড বা ৮ মিনিট ১৯ সেকেন্ড বা ৮.৩২ মিনিট। সুতরাং সঠিক উত্তর - ৫০০ সেকেন্ড।
কোন বস্তুটি বহু দিন পানি বা রোদে থাকলে নষ্ট হয় না-----
Correct Answer:
খ: কাচঁ
Explanation:
কোন বস্তুটি বহু দিন পানি বা রোদে থাকলে নষ্ট হয় না----- সঠিক উত্তর কাচঁ সাধারণত কাঁচ বহুদিন পানি বা রোদে রাখলে নষ্ট হয় না। অন্য দিকে কাঠ, লোহা, প্লাস্টিক ইত্যাদি পানি বা রোদে থাকলে নষ্ট হয়। কেননা কাঠ পানিতে পচে যায়, লোহায় মরিচা ধরে, আর প্লাস্টিক গলে যায়।
ভূমির সাথে আলতোভাবে ঢিল ছুঁড়লে তা যে পথে পুনরায় ভূমি স্পর্শকরে তা--
Correct Answer:
ক: অধিবৃত্তাকার
Explanation:
ভূমির সাথে আলতোভাবে ঢিল ছুঁড়লে তা যে পথে পুনরায় ভূমি স্পর্শকরে তা-- সঠিক উত্তর অধিবৃত্তাকার ভূমির সাথে আলতোভাবে ঢিল ছুঁড়লে তা যে পথে পুনরায় ভূমি স্পর্শ করে তা অধিবৃত্তাকার। এ পথটি অধিবৃত্তাকার প্রাসের নিয়মানুসারে। কেননা প্রাসের গতিপথ সাধারণত অধিবৃত্তাকার হয়।
গর্ভাবস্থায় মায়ের জন্য অত্যাবশ্যকীয় টিকা কোনটি?
Correct Answer:
ক: TT
Explanation:
গর্ভাবস্থায় মায়ের জন্য অত্যাবশ্যকীয় টিকা কোনটি? সঠিক উত্তর TT গর্ভাবস্থায় মায়েদের জন্য অত্যাবশ্যকীয় টিকা হলো - TT। TT এর পূর্ণ রূপ হলো - - Tetanus Toxoid. অন্য দিকে BGG, OPV, DPT হলো শিশুদের টিকা।
শব্দের প্রতিধ্বনি সৃষ্টি হওয়ার কারণ কি?
Correct Answer:
ক: প্রতিফলন
Explanation:
শব্দের প্রতিধ্বনি সৃষ্টি হওয়ার কারণ কি? সঠিক উত্তর প্রতিফলন শব্দের প্রতিফলনের বাস্তব উদাহরণ হলো প্রতিধ্বনি। প্রতিধ্বনি সৃষ্টি হওয়ার কারণ হলো প্রতিফলন। কোনো উৎস থেকে সৃষ্ট শব্দ যদি দূরবর্তী কোনো মাধ্যমে বাধা পেয়ে ফিরে আসে তখন মূল ধ্বনির যে পুনরাবৃত্তি হয় তাকে শব্দের প্রতিধ্বনি বলে।
বৈদ্যুতিক মিটারে এক ইউনিট বিদ্যুৎ খরচ বলতে কি বুঝায়?
Correct Answer:
খ: এক কিলোওয়াট-ঘন্টা
Explanation:
বৈদ্যুতিক মিটারে এক ইউনিট বিদ্যুৎ খরচ বলতে কি বুঝায়? সঠিক উত্তর এক কিলোওয়াট-ঘন্টা তড়িৎ সরবরাহ প্রতিষ্ঠান তড়িৎ সরবরাহ করে কিলোওয়াট ঘণ্টা এককে। এই একককে বোর্ড অফ ট্রেড ইউনিট ( B.O.T UNIT ) বা সংক্ষেপে শুধু ইউনিট বলে।
বায়ুমন্ডলের মোট শক্তির কত শতাংশ সূর্য হতে আসে?
Correct Answer:
গ: ৯৯.৯৭%
Explanation:
বায়ুমন্ডলের মোট শক্তির কত শতাংশ সূর্য হতে আসে? সঠিক উত্তর ৯৯.৯৭% বায়ুমণ্ডলের মোট শক্তির ৯৯.৯৭% আসে সূর্য থেকে। সূর্য থেকে আগত এ শক্তি বায়ুমণ্ডল তাপীয় শক্তি হিসেবে ধারণ করে। মেঘযুক্ত অবস্থায় বায়ুমণ্ডল ভেদকারী সূর্যরশ্মির প্রায় ৮০ শতাংশ পৃথিবীতে গৃহীত হয়।
গ্যালিলিও কি?
Correct Answer:
ঘ: পৃথিবী থেকে পাঠানো বৃহস্পতির একটি কৃত্রিম উপগ্রহ
Explanation:
গ্যালিলিও কি? সঠিক উত্তর পৃথিবী থেকে পাঠানো বৃহস্পতির একটি কৃত্রিম উপগ্রহ গ্যালিলিও হচ্ছে পৃথিবী থেকে নাসার পাঠানো বৃহস্পতির একটি মনুষ্যবিহীন কৃত্রিম উপগ্রহ। এই কৃত্রিম উপগ্রহ/উপগ্রহটির নাম বিজ্ঞানী গ্যালিলিও - এর নামানুসারে নামকরণ করা হয়।
পানিপথ অবস্থিত-
Correct Answer:
গ: দিল্লির অদূরে
Explanation:
পানিপথ অবস্থিত- সঠিক উত্তর দিল্লির অদূরে পানিপথ উত্তর - পশ্চিম ভারতের হরিয়ানা রাজ্যের পানিপাত জেলার একটি শহর। এখানে ভারত উপমহাদেশের ইতিহাসে পানিপথের যুদ্ধ হিসেবে খ্যাত তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যুদ্ধ সংঘটিত হয়। পানিপাত জেলার সীমানা চারপাশে কার্নাল, সোনিপাত, জিন্দ, এবং কাইথাল এবং উত্তর প্রদেশ রাজ্য দিয়ে ঘেরা। বর্তমানে এটি একটি শিল্প নগরী এবং তাঁত শিল্পের জন্য বিখ্যাত। এখানে পশম বোনা ও তুলার জিনিং - এর বড় কারখানা আছে। এখানে দিল্লীর লোদী বংশীয় সর্বশেষ সুলতান ইবরাহিম লোদীর কবর আছে।