General Science MCQs
Showing 50 questions (Total: 3716)
গর্ভাবস্তায় নিচের কোন ঔষুধটি অত্যাবশ্যকীয়?
Correct Answer:
ঘ: Folic acid
Explanation:
গর্ভাবস্তায় নিচের কোন ঔষুধটি অত্যাবশ্যকীয়? সঠিক উত্তর Folic acid ফলিক অ্যাসিড হলো এক ধরনের ভিটামিন বি, যা গর্ভস্থ শিশুর মস্তিষ্ক ও স্নায়ুরজ্জু গঠনে বিশেষ ভূমিকা রাখে।গবেষণা বলছে, সন্তান ধারণের শুরুতেই প্রতিদিন অন্তত ৪০০ মাইক্রোগ্রাম ফলিক অ্যাসিড গ্রহণ করলে অনাগত শিশুর জন্মগত ত্রুটির আশঙ্কা অনেকখানি কমে। বেশির ভাগ জন্মগত ত্রুটি গর্ভধারণের প্রথম তিন থেকে চার সপ্তাহের মধ্যেই দেখা দেয়। তাই গর্ভধারণের পরিকল্পনার শুরুতেই নিয়মিত ফলিক অ্যাসিড গ্রহণ শুরু করে দেওয়া ভালো।
ভরের আর্ন্তজাতিক একক কী?
Correct Answer:
ঘ: কিলোগ্র্রাম
Explanation:
ভরের আর্ন্তজাতিক একক কী? সঠিক উত্তর কিলোগ্র্রাম ভোরের আন্তর্জাতিক (SI) একক কিলোগ্রাম।
মানব শরীরে সর্বমোট vertebra র সংখ্যা হলো-
Correct Answer:
ঘ: ৩৩টি
Explanation:
মানব শরীরে সর্বমোট vertebra র সংখ্যা হলো- সঠিক উত্তর ৩৩টি কশেরুকা (vertebra)মানবদেহের মেরুদণ্ডের অংশ বিশেষ। প্রকৃতপক্ষে [মেরুদণ্ড] অনেকগুলো কশেরুকার উপর্যুপরি বিন্যাস। মেরুদণ্ডে সর্বমোট ৩৩ টি কশেরুকা থাকে। কশেরুকার মধ্যস্থিত ফুটো দিযে মস্তিষ্ক থেকে স্নায়ু শরীরে প্রবেশ করে।
রান্না করার হাড়ি-পাতিল সাধারণত সাদ ছাতা ও সাদা জামা ব্যবহার করে থাক , কারণ __
Correct Answer:
গ: এতে দ্রুত তাপ সঞ্চারিত হয়ে খাদ্যদ্রব্য তাড়াতাড়ি সিদ্ধ হয়
Explanation:
রান্না করার হাড়ি-পাতিল সাধারণত সাদ ছাতা ও সাদা জামা ব্যবহার করে থাক , কারণ __ সঠিক উত্তর এতে দ্রুত তাপ সঞ্চারিত হয়ে খাদ্যদ্রব্য তাড়াতাড়ি সিদ্ধ হয় রান্না করার হাড়ি - পাতিল সাধারণত অ্যালুমিনিয়ামের তৈরি এর প্রধান কারণ এতে দ্রুত তাপ সঞ্চারিত হয়ে খাদ্যদ্রব্য তাড়াতাড়ি সিদ্ধ হয় এবং এর কোন রাসায়নিক খারাপ বিক্রিয়া নেই বললেই চলে এবং এটি সহজলভ্য । তাপ পরিবাহক হিসেবে স্টিলের চেয়ে অ্যালুমিনিয়াম অনেকগুণে বেশি ভালো। আর লোহায় মরিচা ধরে, অ্যালুমিনিয়ামে ধরে না। সে হিসেবে অ্যালুমিনিয়াম প্রিফারেবল।
বৈদ্যুৎতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ?
Correct Answer:
ঘ: একই থাকে
Explanation:
বৈদ্যুৎতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ? সঠিক উত্তর একই থাকে বৈদ্যুতিক পাখা ধীরে বাজরে ঘোড়া রেগুলেটর দ্বারা নিয়ন্ত্রিত হয়। রেগুলেটর এ পরিবর্তনশীল রোধ থাকে। রোদ বাড়ানো হলে পাখা ধীরে ধীরে ঘোরে। পাখা ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ একই হয়।
এক অশ্ব ক্ষমতা কত ওয়াটের সমান?
Correct Answer:
ক: ৭৪৬ ওয়াট
Explanation:
এক অশ্ব ক্ষমতা কত ওয়াটের সমান? সঠিক উত্তর ৭৪৬ ওয়াট এক অশ্ব ক্ষমতা = ৭৪৬ ওয়াট। ক্ষমতা পরিমাপের জন্য ওয়াট হলো ছোট একক এবং অশ্ব ক্ষমতা হলো বড় একক। গাড়ি বা মোটরের ক্ষমতা বুঝানোর জন্য অশ্ব ক্ষমতা ব্যবহার করা হয়।
মৌমাছিতে কোন এসিডে থাকে?
Correct Answer:
খ: ফরমিক এসিড
Explanation:
মৌমাছিতে কোন এসিডে থাকে? সঠিক উত্তর ফরমিক এসিড মৌমাছিতে ফরমিক এসিড থাকে। তেতুল, আঙ্গুরে টারটারিক এসিড থাকে।
ফারেনহাইট ও সেলসিয়াস স্কেলে কত ডিগ্রি তাপমাত্রায় সমান তাপমাত্রা নির্দেশ করে ?
Correct Answer:
ঘ: -৪০°
Explanation:
ফারেনহাইট ও সেলসিয়াস স্কেলে কত ডিগ্রি তাপমাত্রায় সমান তাপমাত্রা নির্দেশ করে ? সঠিক উত্তর -৪০° ধরি, সেলসিয়াস স্কেল তাপমাত্রা = ফারেনহাইট স্কেল তাপমাত্রা = x এখন, সেলসিয়াস স্কেল ও ফারেনহাইট স্কেল এর সম্পর্ক হলো, C/5 = (F - 32)/9 [ C = সেলসিয়াস তাপমাত্রা, F = ফারেনহাইট তাপমাত্রা ] প্রশ্নানুসারে C = F = x । সুতরাং, x/5 = (x - 32)/ 9 Or, 9x = 5x - 160 Or, 4x = - 160 Or, x = ( - 40) অর্থাৎ ( - 40)° C = ( - 40)°F ( - 40°) তে সেলসিয়াস তাপমাত্রা, ফারেনহাইট তাপমাত্রা সমান।
প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হচ্ছে ---
Correct Answer:
গ: মিথেন
Explanation:
প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হচ্ছে --- সঠিক উত্তর মিথেন প্রাকৃতিক গ্যাসের উপাদানগুলাে হলাে : মিথেন ৮০% - ৯০%, ইথেন ১৩%, প্রােপেন ৩%। এছাড়া বিউটেন, ইথিলিন ও নাইট্রোজেনও কিছু পরিমাণ থাকে আমাদের বাংলাদেশে প্রাপ্ত প্রাকৃতিক গ্যাসে মিথেনের পরিমাণ ৯৫% - ৯৯.৯৯% ।
সাবান শির্পের উপজাত হিসেবে পাওয়া যায়-
Correct Answer:
ঘ: গ্লিসারিন
Explanation:
সাবান শির্পের উপজাত হিসেবে পাওয়া যায়- সঠিক উত্তর গ্লিসারিন সাবান হচ্ছে উচ্চতর ফ্যাটি এসিডের সোডিয়াম ও পটাশিয়াম লবণ। সাবান শিল্পে উপজাত হিসেবে গ্লিসারিন পাওয়া যায়। তৈল চর্বির ক্ষারীয় আর্দ্র বিশ্লেষণ দাঁড়া সবান উৎপাদন করা হয়।
রংধনু সৃষ্টির বেলায় পানির কণাগুলো
Correct Answer:
ঘ: প্রিজমের কাজ করে
Explanation:
রংধনু সৃষ্টির বেলায় পানির কণাগুলো সঠিক উত্তর প্রিজমের কাজ করে রংধনু সৃষ্টির বেলায় পানির কণাগুলো প্রিজমের কাজ করে। প্রিজমে সাদা আলো পতিত হলে তা সাতটি বর্ণে বিশ্লিষ্ট হয়। যথা: বেগুনি, নীল, আসমানী, সবুজ, হলুদ, কমলা ও লাল। একে আলোর বিচ্ছুরণ বলে। বৃষ্টির ফোটায় সূর্যের আলো পড়লে তা প্রিজমের নেয় কাজ করে।
মোটরগাড়ির ইঞ্জিনকে ঠান্ডা রাখার জন্য পানি ব্যবহার করা হয় কেন?
Correct Answer:
খ: অনেক তাপ শোষণ করলেও পানির উষ্ণতা অল্প বৃদ্ধি পায়
বায়ুমন্ডলের ওজনস্তর অবক্ষয়ে কোন গ্যাসটির ভূমিকা সর্বোচ্চ?
Correct Answer:
গ: ক্লোরোফ্লোরো কার্বন
Explanation:
বায়ুমন্ডলের ওজনস্তর অবক্ষয়ে কোন গ্যাসটির ভূমিকা সর্বোচ্চ? সঠিক উত্তর ক্লোরোফ্লোরো কার্বন বায়ুমণ্ডের ওজনস্তর অবক্ষয়ে মধ্যে ক্লোরোফ্লোরো কার্বন সবচেয়ে বেশি ক্ষতিকর। আর এর উৎস হচ্ছে রেফ্রিজারেটর, এয়ারকন্ডিশনার, স্প্রে জাতীয় কৌটা, জেট ইঞ্জিল, মোটর যান ইত্যাদি।
সাবমেরিনের নাবিকেরা পানির নিচ থেকে ওপরের দৃশ্য দেখে_
Correct Answer:
গ: পেরিষ্কোপের সাহায্যে
নিচের কোন রোগটি পানিবাহিত রোগ?
Correct Answer:
ঘ: টাইফয়েড
ভূ-পৃষ্ঠে প্রতি বর্গ ইঞ্চিতে স্বাভাবিক বায়ুমণ্ডলীর চাপ_
Correct Answer:
গ: ১৪.৭২ পাউন্ড
Explanation:
ভূ-পৃষ্ঠে প্রতি বর্গ ইঞ্চিতে স্বাভাবিক বায়ুমণ্ডলীর চাপ_ সঠিক উত্তর ১৪.৭২ পাউন্ড বায়ু একক ক্ষেত্রফলে লম্বভাবে যে বল প্রয়োগ করে তা বায়ুর চাপ নামে পরিচিত।হাইগ্রোমিটারের সাহায্যে বায়ুর চাপ নির্ণয় করা হয়।পৃথিবীর বিভিন্ন স্থানে বায়ুর চাপ বিভিন্ন হয়।ভূপৃষ্ঠের প্রতি বর্গ ইঞ্চিতে স্বাভাবিক বায়ুমন্ডলীয় চাপ ১৪.৭২ পাউণ্ড এবং সমুদ্রপৃষ্ঠে প্রতি বর্গ সেমিতে বায়ুর চাপ ১০ নিউটন।আর স্বাভাবিক বায়ুমন্ডলীয় চাপ ৩৪ ফুটের বেশি উচ্চতায় পানি ধরে রাখতে পারে না।
জন্ডিসে কোন অঙ্গটি আক্রান্ত হয়?
Correct Answer:
ক: যকৃত
Explanation:
জন্ডিসে কোন অঙ্গটি আক্রান্ত হয়? সঠিক উত্তর যকৃত জন্ডিসে শরীরের সর্ববৃহৎ গ্রন্থি যকৃত বা লিভার আক্রান্ত হয়। কোনাে ব্যক্তি ভাইরাল হেপাটাইটিসে আক্রান্ত হলে সাধারণত জন্ডিস দেখা দেয়। জন্ডিস দেখা দিলে রক্তে বিলিরুবিনের মাত্রা বেড়ে যায়। দেহত্বক, মুখ, চোখ এবং থুথু হলুদ বর্ণের হয়।
নিচের কোনটি কোম্পানির তারল্যশক্তির নির্দেশক ?
Correct Answer:
ঘ: Current ratio
Explanation:
নিচের কোনটি কোম্পানির তারল্যশক্তির নির্দেশক ? সঠিক উত্তর Current ratio কোনাে ব্যবসায় বর্তমান সম্পদে সম্ভাব্য ক্ষতির জন্য | নিরাপদ একটি মার্জিন Current ratio বা বর্তমান | অনুপাত। যেমন - তালিকা সংকোচন বা সংগ্রহযােগ্য। | অ্যাকাউন্ট হিসেবে তার বর্তমান ঋণের পেমেন্ট সময়সূচি | অনুযায়ী পূরণের জন্য যথেষ্ট বর্তমান সম্পদ আছে কিনা। তার একটি ইঙ্গিত দেয় Current ratio । এটি ব্যবসার আর্থিক স্বাস্থ্যের মান পরিমাপক।
সুপার ব্ল-ব্লাড মুন, সর্বশেষ কোন সালে দেখা গিয়েছিল?
Correct Answer:
ঘ: ২০১৮
Explanation:
সুপার ব্ল-ব্লাড মুন, সর্বশেষ কোন সালে দেখা গিয়েছিল? সঠিক উত্তর ২০১৮ বিগত ৩১ শে জানুয়ারি, ২০১৮ তারিখে একটি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ সংঘটিত হয়েছে। এ সময় চাঁদ পৃথিবীর নিকটতম অবস্থানে আসে এবং তাই চাঁদকে অন্যান্য সময়ের চেয়ে খানিকটা বড় দেখায়। এ চাঁদকে 'সুপারমুন' নামে অভিহিত করা হয়।
যে রং বেশিদূর থেকে দেখা যায় তা হলো-
Correct Answer:
ক: লাল
Explanation:
যে রং বেশিদূর থেকে দেখা যায় তা হলো- সঠিক উত্তর লাল লাল রঙ্গের তরঙ্গদৈর্ঘ সবচেয়ে বেশি এবং বিক্ষেপণ সবচেয়ে কম। তাই লাল রং বেশি দূর থেকে দেখা যায়। বেগুনি রঙের তরঙ্গ দৈর্ঘ্য হলুদ ও কমলা রঙের তরঙ্গদৈর্ঘ্য থেকে কম। দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্য ক্রম - বেগুনি > হলুদ > কমলা > লাল।
রক্তের কোনকণিকা বৃদ্ধি পেলে ব্লাড ক্যান্সার হয়?
Correct Answer:
খ: শ্বেত কণিকা
Explanation:
রক্তের কোনকণিকা বৃদ্ধি পেলে ব্লাড ক্যান্সার হয়? সঠিক উত্তর শ্বেত কণিকা শ্বেত রক্তকণিকা হিমোগ্লোবিনবিহীন এবং নিউক্লিয়াস যুক্ত বড় আকারের কোষ। হিমোগ্লোবিন না থাকার কারণে এদের শ্বেত রক্তকণিকা বলে। ইংরেজিতে white blood cell বা WBC বলে। দেহ বাইরের জীবাণু দ্বারা আক্রান্ত হলে, দ্রুত শ্বেত কণিকার সংখ্যার বৃদ্ধি ঘটে। শ্বেত রক্তকণিকা বৃদ্ধি পেলে ব্লাড ক্যান্সার হয়ে থাকে। লোহিত রক্ত কণিকা দেহের প্রতিটি কোষে অক্সিজেন সরবরাহ করে।
হিমোগ্লোবিন কোন জাতীয় পদার্থ -
Correct Answer:
খ: আমিষ
Explanation:
হিমোগ্লোবিন কোন জাতীয় পদার্থ - সঠিক উত্তর আমিষ হিমোগ্লোবিন হলো রক্তের লোহিত কণিকায় বিদ্যমান এক প্রকার শ্বাস রঞ্জক পদার্থ। হিমোগ্লোবিন হিম (৪%) নামক লৌহ গঠিত রঞ্জক ও গ্লোবিন (৯৬%) নামক প্রোটিন বা আমিষের সংযোগে গঠিত। হিম হলো লৌহযুক্ত পারফাইরিন যৌগ।
ভিটামিন 'সি' এর অভাবে কোন ধরনের রোগ হয়?
Correct Answer:
ঘ: স্কার্ভি
Explanation:
ভিটামিন 'সি' এর অভাবে কোন ধরনের রোগ হয়? সঠিক উত্তর স্কার্ভি ভিটামিন সি (অ্যাসকরবিক এসিড) - এর অভাবে স্কার্ভি রােগ হয়। তাছাড়া এর অভাবে শিশুদের মাড়ি ফুলে যায়, দেহের ওজন হ্রাস পায়, রক্তশূন্যতা হয়, দুর্বল লাগে এবং ক্ষত সারতে ভাঙা হাড় জোড়া লাগতে দেরি হয়।
কোনটি হৃদ রোগের কারণ-
Correct Answer:
খ: ধুমপান
Explanation:
কোনটি হৃদ রোগের কারণ- সঠিক উত্তর ধুমপান হৃদরোগের নানাবিধ কারণের মধ্যে ধূমপান অন্যতম। গবেষণায় দেখা গেছে সিগারেটের ধূমপানে নিকোটিনসহ ৫৬ টি বিষাক্ত রাসায়নিক পদার্থ বিরাজমান। ধূমপানের ফলে হার্ট অ্যাটাক, স্ট্রোক, ক্রনিক অবস্ট্রাকটিভ প্যালমোনারি ডিজিজ (COPD) ও ক্যান্সার এর ঝুঁকি বহুগুন বাড়ায়। তামাকের নিকোটিন স্নায়ুকোষের কার্যকারিতা নষ্ট করে।
মানবদেহে পানির শতকরা কত ভাগ?
Correct Answer:
খ: ৬০%
Explanation:
মানবদেহে পানির শতকরা কত ভাগ? সঠিক উত্তর ৬০% পানি খাদ্যের একটি উপাদান। মানবদেহের জন্য পানি অপরিহার্য। দেহের গঠন এবং অভ্যন্তরীণ কাজ পানি ছাড়া চলতে পারেনা। আমাদের দৈনিক ওজনের ৬০ - ৭৫% পানি। আমাদের রক্ত, মাংস, স্নায়ু, দাঁত, হাড় ইত্যাদি প্রতিটি অঙ্গের গঠনের জন্য পানির প্রয়োজন। একজন পূর্ণ বয়স্ক ব্যক্তির দৈনিক ২ - ৩ লিটার পানি পান করা উচিত।
গ্রিনিচ মীন টাইমের সাথে বাংলাদেশের সময়ের পার্থক্য কত?
Correct Answer:
গ: ৬ঘণ্টা
Explanation:
গ্রিনিচ মীন টাইমের সাথে বাংলাদেশের সময়ের পার্থক্য কত? সঠিক উত্তর ৬ঘণ্টা গ্রীনিচ মান যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত। বাংলাদেশের স্থানীয় সময় এবং গ্রীনিচ মান সময়ের মধ্যে পার্থক্য ৬ ঘন্টা।
কম্পিউটারের প্রথম প্রোগ্রামিং ভাষা কোনটি?
Correct Answer:
গ: FORTRAN
Explanation:
কম্পিউটারের প্রথম প্রোগ্রামিং ভাষা কোনটি? সঠিক উত্তর FORTRAN প্রোগ্রামিং ভাষা হচ্ছে এক ধরনের কৃত্রিম ভাষা যা কোন যন্ত্রের , বিশেষ করে কম্পিউটারের আচরণ নিয়ন্ত্রণ করার জন্য ব্যবহার করা হয়। কম্পিউটারের প্রথম প্রোগ্রামিং ভাষা হলো FORTRAN.
বৈদ্যুতিক বাল্বের পিরামেন্ট যে ধাতু দিয়ে তৈরি তা হলে-
Correct Answer:
ঘ: টাংস্টেন
Explanation:
বৈদ্যুতিক বাল্বের পিরামেন্ট যে ধাতু দিয়ে তৈরি তা হলে- সঠিক উত্তর টাংস্টেন বৈদ্যুতিক বাল্বের (Electric bulb) ভিতরে ফিলামেন্ট নামক বিশেষ এক ধরনের তারের কুন্ডলী থাকে যার মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হলে তাপ ও আলো উৎপন্ন হয়। এ ফিলামেন্টটি টাংস্টেন নামক এক প্রকার ধাতুর তৈরী। যার রোধাঙ্ক খুব বেশি এবং এটি উচ্চ তাপমাত্রায় না গলে কঠিন অবস্থায় থাকে।
কোনটি পানিতে দ্রব্যভূত হয় না?
Correct Answer:
ঘ: ক্যারসিয়াম কার্বনেট
Explanation:
কোনটি পানিতে দ্রব্যভূত হয় না? সঠিক উত্তর ক্যারসিয়াম কার্বনেট ক্যারসিয়াম কার্বনেট পানিতে দ্রব্যভূত হয় না। ক্যালসিয়াম কার্বনেট হল একটি রাসায়নিক যৌগ যার সংকেত হচ্ছে CaCO3। এটা প্রধানত তিনটি উপাদান কার্বন, অক্সিজেন এবং ক্যালসিয়াম দ্বারা গঠিত। পাথর বা শিলার মধ্যে এটা একটা সাধারণ উপাদান এবং মুক্তা, সামুদ্রিক প্রাণীর খোলস,শামুক,ডিমের খোসা ইত্যাদির প্রধান উপাদান।
নিচের কোন যন্ত্রে রাসায়নিক শক্তি বৈদ্যুতিক শক্তিতে রুপান্তরিত হয়?
Correct Answer:
খ: ব্যাটারী
Explanation:
নিচের কোন যন্ত্রে রাসায়নিক শক্তি বৈদ্যুতিক শক্তিতে রুপান্তরিত হয়? সঠিক উত্তর ব্যাটারী ব্যাটারী রাসায়নিক শক্তি বৈদ্যুতিক শক্তিতে রুপান্তরিত হয়। রাসায়নিক বিক্রিয়ার ফলেও তা ঘটে। এক্ষেত্রে রাসায়নিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। সাধারণত বিদ্যুৎ কোষে রাসায়নিক দ্রব্যের বিক্রিয়ার ফলে বিদ্যুৎ উৎপন্ন হয়। এক্ষেত্রে রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়।
বৈদ্যুতিক মিটারে এক ইউনিট বিদ্যুৎ খরচ বলতে বুঝায়/
Correct Answer:
ক: এক কিলোওয়াট ঘন্টা
Explanation:
বৈদ্যুতিক মিটারে এক ইউনিট বিদ্যুৎ খরচ বলতে বুঝায়/ সঠিক উত্তর এক কিলোওয়াট ঘন্টা বৈদ্যুতিক মিটারে এক ইউনিট বলতে বোঝায় এক কিলোওয়াট ঘন্টা বা ১০০০ ওয়াট ঘন্টা। অর্থাৎ ১০০০ ওয়াটের একটি এসি ১ ঘন্টা চালালে ১ ইউনিট বিল আসবে। ৫০০ ওয়াটের ফ্রিজ ২ ঘন্টা চালালে ১ ইউনিট বিল আসবে। ইউনিট এবং কিলোওয়াট ঘন্টা শক্তির একক। আর ওয়াট ক্ষমতার একক।
এনড্রয়েড অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?
Correct Answer:
ঘ: উপরের সবগুলো সঠিক
Explanation:
এনড্রয়েড অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? সঠিক উত্তর উপরের সবগুলো সঠিক অ্যানড্রয়েড একটি ওপেন সোর্স মোবাইল অপারেটিং সিস্টেম যেটি মোডিফাইড লিনাক্স কার্নেলের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। বর্তমানে গুগল এটির উন্নয়ন করছে। গুগল এলএলসি প্রাথমিক ডেভেলপারদের কাছ থেকে অ্যনড্রয়েড কিনে নেয় ২০০৫ সালে।
ই- মেইল গ্রহণ করার অধিক ব্যবহৃত প্রোটোকল কোনটি?
Correct Answer:
ক: POP3
Explanation:
ই- মেইল গ্রহণ করার অধিক ব্যবহৃত প্রোটোকল কোনটি? সঠিক উত্তর POP3 ই - মেইল প্ররণ করার জন্য সাধারণত ব্যবহৃত প্রোটোকলটি হলো SMTP ( Simple Mail Transer protocol) । আর ই - মেইল গ্রহণ করার জন্য সর্বাধিক ব্যবহৃত প্রটোকলটি POP3 s ( Post Office Protocol 3)।
তাপ ইঞ্জিনের কাজ- ( Heat Engine)
Correct Answer:
খ: তাপশক্তিকে যান্ত্রিকশক্তিতে রূপান্তর
Explanation:
তাপ ইঞ্জিনের কাজ- ( Heat Engine) সঠিক উত্তর তাপশক্তিকে যান্ত্রিকশক্তিতে রূপান্তর তাপ ইঞ্জিন - এর কাজ হলো তাপশক্তিকে যান্ত্রিকশক্তিতে রুপান্তরিত করা। অন্যদিকে বৈদ্যুতিক মোটর বিদ্যুৎশক্তিকে যান্ত্রিকশক্তিতে, হাতে হাত ঘষলে যান্ত্রিকশক্তি তাপশক্তিতে এবং দুটি ভিন্ন ধাতব পদার্থের সংযোগস্থলে তাপ প্রয়োগ করলে তাপশক্তি বিদ্যূৎশক্তিতে রুপান্তরিত হয়।
গাছের প্রাণ আছে -কে প্রমাণ করেন ?
Correct Answer:
ক: জগদিশচন্দ্র বসু
Explanation:
গাছের প্রাণ আছে -কে প্রমাণ করেন ? সঠিক উত্তর জগদিশচন্দ্র বসু স্যার জগদীশ চন্দ্র বসু ( ৩০ নভেম্বর, ১৮৫৮ – ২৩নভেম্বর, ১৯৩৭) একজন বাঙালি পদার্থবিদ, উদ্ভিদবিদ ও জীববিজ্ঞানী এবং প্রথম দিকের একজন কল্পবিজ্ঞান রচয়িতা। তার গবেষণার ফলে উদ্ভিদবিজ্ঞান শাখা সমৃদ্ধ হয়ে ওঠে এবং ভারতীয় উপমহাদেশে ব্যবহারিক ও গবেষণাধর্মী বিজ্ঞানের সূচনা হয় তার হাত ধরে। ইনস্টিটিউট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স তাকে রেডিও বিজ্ঞানের জনক বলে অভিহিত করে।
ডায়াবেটিস রোগ সম্পর্কে যে তথ্যটি সত্য নয় সেটি হলো-
Correct Answer:
ক: চিনি জাতীয় খাবার বেশি খেলে এ রোগ হয়
Explanation:
ডায়াবেটিস রোগ সম্পর্কে যে তথ্যটি সত্য নয় সেটি হলো- সঠিক উত্তর চিনি জাতীয় খাবার বেশি খেলে এ রোগ হয় সরাসরি মিষ্টি খাওয়ার সঙ্গে ডায়াবেটিস হওয়ার কোনো যোগসূত্র নেই। মিষ্টি বেশি না খেলেও ডায়াবেটিস হতে পারে। আসলে পারিবারিক ইতিহাস, ওজন বৃদ্ধি, অস্বাস্থ্যকর খাবার, শারীরিক নিষ্ক্রিয়তা ইত্যাদি ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়। মিষ্টি বেশি খেলে ওজন বাড়ার আশঙ্কা থাকে। কারণ, মিষ্টি দ্রব্য ক্যালরি বেশি আর এ কারণে ডায়াবেটিসের ঝুঁকি কিছুটা বাড়ে।
ম্যাপল পাতার দেশ কোনটি?
Correct Answer:
ক: কানাডা
Explanation:
ম্যাপল পাতার দেশ কোনটি? সঠিক উত্তর কানাডা 'ম্যাপল পাতার দেশ ' ও ' লিলি ফুলের দেশ ' বলা হয় কানাডাকে। অন্যদিকে ' সাদা হাতির দেশ, থাইল্যান্ড, 'নিশীথ সূর্যের দেশ ' নরওয়ে 'ইউরোপের ক্রিড়াভূুমি' সুইজারল্যান্ড।
ইউরিয়া সারের কাঁচমাল কী?
Correct Answer:
খ: মিথেন গ্যাস
Explanation:
ইউরিয়া সারের কাঁচমাল কী? সঠিক উত্তর মিথেন গ্যাস ইউরিয়া সারের কাঁচামাল মিথেন গ্যাস। বাংলাদেশে প্রাকৃতিক গ্যাস মিথেন থেকে ইউরিয়া সার তিন ধাপে উৎপাদন করা হয়। প্রাকৃতিক গ্যাস থেকে H2 ও CO 2 গ্যাস উৎপাদন, N2 ও H2 থেকে NH3 উৎপাদন ও NH3 গ্যাস ও CO2 হতে ইউরিয়া উৎপাদন করা হয়।
'কচু' শাক মূল্যবান যে উপাদানের জন্য --
Correct Answer:
ঘ: লৌহ
Explanation:
'কচু' শাক মূল্যবান যে উপাদানের জন্য -- সঠিক উত্তর লৌহ 'কচু' শাক মূল্যবান যে উপাদানের জন্য - - লৌহ। শরীরে লৌহের ঘাটতি হিমোগ্লোবিন কমে যাওয়ার অন্যতম কারণ। হিমোগ্লোবিন উৎপাদনে লোহা গুরুত্বপূর্ণ একটি উপাদান। * শিমের বিচি * ডিম * সয়াবিন * গুড়। এছাড়া গাঢ় সবুজ রঙের শাকসবজি আয়রনের খুব ভালো উৎস। * পালং শাক * ব্রোকলি * কচু শাক * লাল শাক। ভিটামিন - সি বা অ্যাসকরবিক এসিড আয়রন শোষণে সাহায্য করে।
নিচের কোনটি পানি দূষণের প্রাকৃতিক কারণ ?
Correct Answer:
গ: ভূগর্ভস্থ আর্সেনিক
Explanation:
নিচের কোনটি পানি দূষণের প্রাকৃতিক কারণ ? সঠিক উত্তর ভূগর্ভস্থ আর্সেনিক আর্সেনিক এবং ফ্লোরাইড: বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে আর্সেনিক এবং ফ্লোরাইড বিশ্বজুড়ে পানির দূষণকারী অজৈব পদার্থের মধ্যে সবচেয়ে গুরুতর হিসাবে সনাক্ত করা হয়েছে। উপধাতু আর্সেনিক প্রাকৃতিকভাবেই ভূগর্ভস্থ পানিতে দেখা দিতে পারে, যেমন চীন, ভারত ও বাংলাদেশ সহ এশিয়ায় প্রায়ই দেখা যায়।উত্তর ভারতের সিন্ধু - গাঙ্গেয় সমভূমি এবং বাংলাদেশের ২৫% অগভীর জলকূপে প্রাকৃতিকভাবেই আর্সেনিক - দূষণ ঘটে। ভূগর্ভস্থ পানির আর্সেনিক ছাড়াও যেখানে খনন প্রক্রিয়া চলে বা আর্সেনিক নিঃসরণকারী খনি বর্জ্যের ভাগাড় থাকে সেখানকার পানিতে আর্সেনিকের উপস্থিতি থাকতে পারে । ভূগর্ভস্থ পানির ব্যবহার বৃদ্ধির সাথে সাথে পানিতে প্রাকৃতিক ফ্লোরাইডের উপস্থিতি উদ্বেগের কারণ হিসাবে হয়ে দাঁড়াচ্ছে, কারণ প্রায় ২০০ মিলিয়ন মানুষ উচ্চতর ঘনত্বের পানি পান করার ঝুঁকিতে রয়েছে।বিশেষত জল খরতা কম হলে, আম্লিক আগ্নেয়গিরির পাথর থেকে মুক্তি এবং বিক্ষিপ্ত আগ্নেয়গিরির ছাই থেকে ফ্লোরাইড নিঃসরণ হতে পারে। আর্জেন্টিনার পাম্পাস, চিলি, মেক্সিকো, ভারত, পাকিস্তান, পূর্ব আফ্রিকান রিফ্ট এবং কিছু আগ্নেয় দ্বীপপুঞ্জে ( টেনারিফ ) ভূগর্ভস্থ পানিতে উচ্চ মাত্রার ফ্লোরাইড একটি গুরুতর সমস্যা। স্বাভাবিকভাবেই পানির পানির জন্য ফ্লোরাইডের উচ্চ স্তরের ফ্লোরাইড যা ঘটেছে সেগুলিতে, দাঁতের এবং কঙ্কাল ফ্লুরোসিস উভয়ই প্রচলিত এবং গুরুতর হতে পারে।
কোনটি পানির স্ফুটনাস্ক তাপমাত্রা ?
Correct Answer:
ঘ: 212°F
Explanation:
কোনটি পানির স্ফুটনাস্ক তাপমাত্রা ? সঠিক উত্তর 212°F স্বাভাবিক বায়ুচাপে ফারেনহাইট স্কেলে পানির হিমাঙ্ক কে ধরা হয় ৩২ ডিগ্রী ফারেনহাইট (°F) এবং স্ফুটনাঙ্ক কে ধরা হয় ২১২ °F
মানুষের শরীরে কত জোড়া ক্রোমোজোম রয়েছে?
Correct Answer:
খ: ২৩ জোড়া
Explanation:
মানুষের শরীরে কত জোড়া ক্রোমোজোম রয়েছে? সঠিক উত্তর ২৩ জোড়া নিউক্লিয়াসে অবস্থিত সুতার মতো বস্তু, যা জীবের বংশগতিতে অংশগ্রহণ করে, তাকে ক্রোমোজোম বলে। মানুষের শরীরে ২৩ জোড়া ক্রোমোজোম থাকে। যার মধ্যে ২২ জোড়া অটোসোম এবং ১ জোড়া সেক্স ক্রোমেজোম।
কোনটি শুস্ক বরফের উপাদান ?
Correct Answer:
খ: CO2
Explanation:
কোনটি শুস্ক বরফের উপাদান ? সঠিক উত্তর CO2 শুষ্ক বরফ( Dry ice ) হলো কার্বন - ডাই - অক্সাইড এর কঠিন রূপ। −78.5 °C তাপমাত্রায় কার্বন - ডাই - অক্সাইড গ্যাস থেকে শুষ্ক বরফে পরিণত হয়।
তাপের এস. আই . একক কী?
Correct Answer:
গ: জুল
Explanation:
তাপের এস. আই . একক কী? সঠিক উত্তর জুল আমরা জানি, তাপ এক প্রকার শক্তি সুতরাং তাপ পরিমাপের একক হবে শক্তির একক অর্থাৎ জুল (Joule). এককের আন্তর্জাতিক পদ্ধতি শুরু হওয়ার পূর্বে তাপ পরিমাপের একক হিসেবে ক্যালরি (calorie) সর্বাধিক প্রচলিত ছিল।
কোনটি বলের িএকক?
Correct Answer:
খ: নিউটন
Explanation:
কোনটি বলের িএকক? সঠিক উত্তর নিউটন বল (ইংরেজি: Force) হলো এমন একটি বাহ্যিক প্রভাব যা কোনো বস্তুর বেগের মানের বা দিকের বা উভয়ের পরিবর্তন ঘটাতে পারে (যেমন স্থির বস্তু গতিশীল করা, গতিশীল বস্তুর বেগের পরিবর্তন করা কিংবা গতিশীল বস্তুকে স্থির করা), অর্থাৎ বস্তুতে ত্বরণ সৃষ্টি করতে পারে। বল প্রকাশ করতে এর মান ও দিক উভয়েরই প্রয়োজন, তাই এটি একটি ভেক্টর রাশি। SI পদ্ধতিতে বলের একক নিউটন
একজন স্স্থ ও প্রাপ্ত পুরুষের BMI কত হওয়া উচিত?
Correct Answer:
খ: 18.50-24.90
গলগন্ড রোগ হয় কীসের অভাবে?
Correct Answer:
ক: আয়োডিন
Explanation:
গলগন্ড রোগ হয় কীসের অভাবে? সঠিক উত্তর আয়োডিন গলার সামনের দিকে থাকা থাইরয়েড গ্লান্ড ফুলে যাওয়াকে গলগন্ড বা গয়টার বলে।খাদ্যে আয়োডিনের অভাব গয়টার এর একটি অন্যতম কারণ।
মোবাইল ফোনের আবিষ্কারক কে?
Correct Answer:
ঘ: মার্টিন কুপার
ভিওআইপি VOIP) এর পূর্ণরূপ কোনটি?
Correct Answer:
ঘ: ভয়েস ওভার ইন্টার প্রটোকল
Explanation:
ভিওআইপি VOIP) এর পূর্ণরূপ কোনটি? সঠিক উত্তর ভয়েস ওভার ইন্টার প্রটোকল Voice over Internet Protocol (VoIP), also called IP telephony, is a method and group of technologies for the delivery of voice communications and multimedia sessions over Internet Protocol (IP) networks, such as the Internet.
নিউমোনিয়া রোগে দেহের কোন অংশ আক্রান্ত হয়?
Correct Answer:
ক: ফুসফুস
Explanation:
নিউমোনিয়া রোগে দেহের কোন অংশ আক্রান্ত হয়? সঠিক উত্তর ফুসফুস নিউমোনিয়া (ফুসফুস - প্রদাহ) একটি বা উভয় ফুসফুস কক্ষে সংক্রমণ। সাধারণত, ছোট ছোট থলি যাকে ফুসফুসের আলভিওলি বলে তা বাতাসে বাতাসে ভরা থাকে। কিন্তু, নিউমোনিয়া হলে ওই আলভিওলিগুলো পুঁজ ও তরলে ভরে যায়। নিউমোনিয়া যে - কারোই হতে পারে, তবে শিশুদের ক্ষেত্রে এটি বেশি দেখা যায়।