mathematics MCQs
Showing 50 questions (Total: 16798)
৫ হাত লম্বা ও ৪ হাত চওড়া কয়টি চাদর দ্বারা ২০ হাতবিশিষ্ট একটি বর্গাকার মাঠ আচ্ছাদন করা সম্ভব?
Correct Answer:
খ: ২০টি
Explanation:
৫ হাত লম্বা ও ৪ হাত চওড়া কয়টি চাদর দ্বারা ২০ হাতবিশিষ্ট একটি বর্গাকার মাঠ আচ্ছাদন করা সম্ভব? সঠিক উত্তর ২০টি ২০ হাত বর্গাকার মাঠের ক্ষেত্রফল = (২০)২ = ৪০০ বর্গমিটার ১ টি চাদরের ক্ষেত্রফল = (৫ X ৪) = ২০ বর্গমিটার সুতরাং, চাদর লাগবে = ৪০০/২০ = ২০ টি
৪২৫ টাকার ৪ বছরের সুদ ৮৫ টাকা হলে , সুদের হার বার্ষিক কত টাকা হবে ?
Correct Answer:
খ: ৫%
Explanation:
৪২৫ টাকার ৪ বছরের সুদ ৮৫ টাকা হলে , সুদের হার বার্ষিক কত টাকা হবে ? সঠিক উত্তর ৫% আমরা জানি, সুদের হার = (১০০×সুদ)/( আসল × সময়) = (১০০×৮৫)/(৪২৫×৪) = ৫%
৪০ মিটার দীর্ঘ একটি রশিকে ৩ঃ৭ঃ১০ অনুপাতে ভাগ করলে দীর্ঘতম অংশটির দৈর্ঘ্য কত মিটার হবে ?
Correct Answer:
ক: ২০ মি.
Explanation:
৪০ মিটার দীর্ঘ একটি রশিকে ৩ঃ৭ঃ১০ অনুপাতে ভাগ করলে দীর্ঘতম অংশটির দৈর্ঘ্য কত মিটার হবে ? সঠিক উত্তর ২০ মি. অনুপাতের রাশিগুলোর যোগফল = ( ৩ + ৭ + ১০) = ২০ ১ম অংশটির দৈর্ঘ্য = ৪০ ×৩/২০ = ৬ মিটার ২য় অংশটির দৈর্ঘ্য = ৪০×৭/২০ = ১৪ মিটার ৩য় অংশটির দৈর্ঘ্য = ৪০×১০/২০ = ২০ মিটার সুতরাং, দীর্ঘতম অংশটীর দৈর্ঘ্য ২০ মিটার।
এক সের সমান কত কিলোগ্রাম?
Correct Answer:
খ: ০.৯৩ কিলোগ্রমা (প্রায়)
Explanation:
এক সের সমান কত কিলোগ্রাম? সঠিক উত্তর ০.৯৩ কিলোগ্রমা (প্রায়) সের একটি পরিমাপের একক যা ওজন পরিমাপের জন্য এক সময় বাংলায় এবং ভারতীয় উপমহাদেশের বিভিন্ন স্থানে ব্যবহৃত হতো। ১ সের প্রায় ৯৩৩.১ গ্রাম (একক) এর সমান। বাংলাদেশের অধিকাংশ জায়গাতে সেরকে কিলোগ্রাম হিসেবে ব্যবহার করা হয়। সের এর সাথে বাংলায় ব্যবহৃত অন্যান্য এককের সম্পর্ক নিম্নরূপ: ১ সের = ৪ পোয়া = ১৬ ছটাক = ৮০ তোলা/ভরি = ৭৬৮০ রতি ১ মণ = ৪০ সের।
সর্বমোট কত সংখ্যক গাছ হলে একটি বাগানে , ৭, ১৪, ২১, ৩৫ ও ৪২ সারিতে গাছ লাগলে একটি ও কম বা বেশি হবে না?
Correct Answer:
ঘ: ২১০
Explanation:
সর্বমোট কত সংখ্যক গাছ হলে একটি বাগানে , ৭, ১৪, ২১, ৩৫ ও ৪২ সারিতে গাছ লাগলে একটি ও কম বা বেশি হবে না? সঠিক উত্তর ২১০ সংখ্যাগুলোর ল সা গু করি ৭| ৭, ১৪, ২১, ৩৫, ৪২ ৩|১, ২, ৩, ৫, ৬ ২|১, ২, ১, ৫, ২ |১, ১, ১, ৫, ১ ৭*৩*২*৫ = ২১০ অর্থাৎ ২১০ টি গাছ বসালে সারিগুলোয় কম বেশি হবে না।
কোন সম্পত্তির ৭/৮ অংশের মূল্য ৯২১২ টাকা , ঐ সম্পত্তির ৩/৪ অংশের মূল্য কত?
Correct Answer:
খ: ৭৮৯৬
Explanation:
কোন সম্পত্তির ৭/৮ অংশের মূল্য ৯২১২ টাকা , ঐ সম্পত্তির ৩/৪ অংশের মূল্য কত? সঠিক উত্তর ৭৮৯৬ সম্পত্তির ৭/৮ অংশ = ৯২১২ টাকা সম্পূর্ণ সম্পত্তি = (৮ X ৯২১২)/৭ = ১০৫২৮ টাকা তাহলে , ৩/৪ অংশ = (৩ X ৯২১২)/৪ = ৭৮৯৬ টাকা
১ মিটার সমান কত ইঞ্চি?
Correct Answer:
গ: ৩৯.৩৭ ইঞ্চি (প্রায়)
টাকায় ৩টি করে লজেন্স কিনে টাকায় ২টি বিক্রি করলে শতকরা কত লাভ হয়?
Correct Answer:
ক: ৫০%
Explanation:
টাকায় ৩টি করে লজেন্স কিনে টাকায় ২টি বিক্রি করলে শতকরা কত লাভ হয়? সঠিক উত্তর ৫০% ১ টার ক্রয়মুল্য ১/৩ টাকা ১ টার বিক্রয়মুল্য ১/২ টাকা লাভ = (১/২ - ১/৩) টাকা = ১/৬ টাকা ১/৩ টাকায় লাভ = ১/৬ টাকা ১০০ টাকায় লাভ = (৩ × ১০০)/৬ = ৫০%
শামিমের নিকট ৮০০ টাকা আছে। কিছু সংখ্যক লোককে ৬ টাকা করে দিলে ১০০ টাকা কম পড়ে। লোকসংখ্যা কত?
Correct Answer:
ঘ: ১৫০ জন
Explanation:
শামিমের নিকট ৮০০ টাকা আছে। কিছু সংখ্যক লোককে ৬ টাকা করে দিলে ১০০ টাকা কম পড়ে। লোকসংখ্যা কত? সঠিক উত্তর ১৫০ জন ধরি, লোকসংখ্যা ক। প্রশ্নমতে, ৬ক - ১০০ = ৮০০ বা, ৬ক = ৮০০ + ১০০ বা, ক = ৯০০/৫ = ১৫০ জন।
দুই সংখ্যার বিয়োগফল ৬৬ এবং তাদের অনুপাত ৭ঃ৫ হলে সংখ্যাদ্বয় কত?
Correct Answer:
ক: ২৩১,১৬৫
Explanation:
দুই সংখ্যার বিয়োগফল ৬৬ এবং তাদের অনুপাত ৭ঃ৫ হলে সংখ্যাদ্বয় কত? সঠিক উত্তর ২৩১,১৬৫ প্রশ্নমতে, ৭ক - ৫ক = ৬৬ বা, ক = ৩৩ সংখ্যাদ্বয় ৭ক = ৭* ৩৩ = ২৩১ ৫ক = ৫* ৩৩ = ১৬৫
একটি সংখ্যার শতক , দশক ও একক স্থানীয় অঙ্ক যথাক্রমে p,q,r হলে সংখ্যাটির রুপ হবে-
Correct Answer:
খ: ১০০p+১q০+r
Explanation:
একটি সংখ্যার শতক , দশক ও একক স্থানীয় অঙ্ক যথাক্রমে p,q,r হলে সংখ্যাটির রুপ হবে- সঠিক উত্তর ১০০p+১q০+r একটি সংখ্যার শতক , দশক ও একক স্থানীয় অঙ্ক যথাক্রমে p,q,r p এর স্থানীয় মান = p x ১০০ = ১০০p q এর স্থানীয় মান = ১০ x q = ১০q r এর স্থানীয় মান = r ∴সংখ্যাটি = ১০০p + ১০q + r (ans)
এক ব্যক্তি মৃত্যুকালে স্ত্রী, দুই পুত্র ও এক কন্যা রেখে গেলেন। স্ত্রী সম্পত্তির ১/৮ অংশ এবং বাকি প্রত্যেক পুত্র কন্যার দ্বিগুণ পায়। কন্যার অংশের মূল্য ২৫০৬ টাকা হলে সম্পূর্ণ সম্পত্তির মূল্য কত?
Correct Answer:
ঘ: ১৪৩২০
Explanation:
এক ব্যক্তি মৃত্যুকালে স্ত্রী, দুই পুত্র ও এক কন্যা রেখে গেলেন। স্ত্রী সম্পত্তির ১/৮ অংশ এবং বাকি প্রত্যেক পুত্র কন্যার দ্বিগুণ পায়। কন্যার অংশের মূল্য ২৫০৬ টাকা হলে সম্পূর্ণ সম্পত্তির মূল্য কত? সঠিক উত্তর ১৪৩২০ দুই পুত্র ও কন্যা পায় = ১ - ১/৮ = ৭/৮ অংশ প্রত্যেক পুত্র পায় = ২ x ২৫০৬ = ৫০১২ টাকা দুই পুত্র ও কন্যা মোট পায় = ২ x ৫০১২ + ২৫০৬ = ১২৫৩০ টাকা অর্থাৎ, সম্পত্তির ৭/৮ অংশ = ১২৫৩০ টাকা সম্পূর্ণ বা ১ অংশ = ১২৫৩০/(৭/৮) = ১৪৩২০ টাকা।
দুইটি আয়তাকার কক্ষের ক্ষেত্রফল সমান । প্রথম কক্ষের দৈর্ঘ্য এবং প্রস্থ যথাক্রমে ২০ মিটার এবং ১৫ মিটার । দ্বিতীয় কক্ষের প্রস্থ ১২ মিটার হলে উহার দৈর্ঘ্য কত?
Correct Answer:
ঘ: ২৫ মিটার
Explanation:
দুইটি আয়তাকার কক্ষের ক্ষেত্রফল সমান । প্রথম কক্ষের দৈর্ঘ্য এবং প্রস্থ যথাক্রমে ২০ মিটার এবং ১৫ মিটার । দ্বিতীয় কক্ষের প্রস্থ ১২ মিটার হলে উহার দৈর্ঘ্য কত? সঠিক উত্তর ২৫ মিটার প্রথম কক্ষের দৈর্ঘ্য ২০ মিটার এবং প্রস্থ ১৫ মিটার । প্রথম কক্ষের ক্ষেত্রফল = ২০*১৫ = ৩০০ বর্গ মিটার দ্বিতীয় কক্ষের প্রস্থ ১২ ধরি, দৈর্ঘ্য = ক প্রশ্নমতে, ১২ক = ৩০০ বা, ক = ২৫ উত্তরঃ ২৫ মিটার
একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দেড়গুণ। এর ক্ষেত্রফল ১৫০ বর্গমিটার হলে পরিসীমা কত?
Correct Answer:
ক: ৫০ মিটার
Explanation:
একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দেড়গুণ। এর ক্ষেত্রফল ১৫০ বর্গমিটার হলে পরিসীমা কত? সঠিক উত্তর ৫০ মিটার ধরি, আয়তাকার ঘরের বিস্তার = x মিটার। প্রশ্নানুসারে, আয়াতাকার ঘরের দৈর্ঘ্য = ১.৫*x মিটার। অর্থাৎ, আয়াতাকার ঘরের ক্ষেত্রফল = ১.৫*x*x বর্গমিটার = ১.৫*x² বর্গমিটার। শর্তানুসারে, ১.৫*x² = ১৫০ বা, x² = ১৫০/১.৫ = ১০০ বা, x = ১০ এখন, আয়তাকার ঘরের পরিসীমা = ২*(দৈর্ঘ্য + বিস্তার) একক = ২*(১.৫*x + x) মিটার = ২*(২.৫*x) মিটার = ৫*x মিটার = ৫*১০ মিটার = ৫০ মিটার
বাতাসে অক্সিজেনের পরিমাণ ২১% হলে ৮৪০ লিটার অক্সিজেন পেতে হলে কত লিটার বাতাস প্রয়োজন?
Correct Answer:
গ: ৪০০০ লিটার
Explanation:
বাতাসে অক্সিজেনের পরিমাণ ২১% হলে ৮৪০ লিটার অক্সিজেন পেতে হলে কত লিটার বাতাস প্রয়োজন? সঠিক উত্তর ৪০০০ লিটার ২১ লিটার অক্সিজেনের জন্য প্রয়োজন = ১০০ লিটার বাতাস সুতরাং, ৮৪০ লিটার অক্সিজেনের জন্য প্রয়োজন = ১০০০ x ৮৪০ / ২১ = ৪০০০ লিটার বাতাস।
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ২০% বাড়ালে এবং প্রস্থ ২০% কমালে তার আয়তন -
Correct Answer:
খ: ৪% কমবে
Explanation:
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ২০% বাড়ালে এবং প্রস্থ ২০% কমালে তার আয়তন - সঠিক উত্তর ৪% কমবে সমাধানঃ100 - [{(100 + 20)×(100 - 20)}÷100] = 100 - [{(120×80)}÷100] = 100 - (960÷100) = 100 - 96 = 4% কমবে(উঃ
১০ টাকায় ১২টি হিসেবে পেয়ারা কিনে , ১২ টাকায় ১০টি হিসেবে বিক্রি করলে শতকরা কত লাভ হবে?
Correct Answer:
ঘ: ৪৪%
Explanation:
১০ টাকায় ১২টি হিসেবে পেয়ারা কিনে , ১২ টাকায় ১০টি হিসেবে বিক্রি করলে শতকরা কত লাভ হবে? সঠিক উত্তর ৪৪% প্রতিটির ক্রয়মূল্য = ১০/১২ = ৫/৬ টাকা প্রতিটির বিক্রয়মূল্য = ১২/১০ = ৬/৫ টাকা লাভ = {(৬/৫ - ৫/৬) / (৫/৬)} x ১০০ = ৪৪%
এক ব্যক্তি মৃত্যুকালে স্ত্রী, দুই পুত্র ও এক কণ্যা রেখে গেলেন। স্ত্রী সম্পত্তির ১/৮ অংশ এবং বাকি প্রত্যেক পুত্র কন্যার দ্বিগুণ পায়। কন্যার অংশের মূল্য ২৫০৬ টাকা হলে সম্পূর্ণ সম্পত্তির মূল্য কত?
Correct Answer:
ঘ: ১৪৩২০
Explanation:
এক ব্যক্তি মৃত্যুকালে স্ত্রী, দুই পুত্র ও এক কণ্যা রেখে গেলেন। স্ত্রী সম্পত্তির ১/৮ অংশ এবং বাকি প্রত্যেক পুত্র কন্যার দ্বিগুণ পায়। কন্যার অংশের মূল্য ২৫০৬ টাকা হলে সম্পূর্ণ সম্পত্তির মূল্য কত? সঠিক উত্তর ১৪৩২০ কন্যা ও দুই পুত্র পায় সম্পত্তির (১ - ১/৮) = ৭/৮ অংশ। কন্যা পায় = ২৫০৬ টাকা প্রত্যেক পুত্র পায় = ২ x ২৫০৬ = ৫০১২ টাকা কন্যা ও দুই পুত্রের মোট টাকা = ২৫০৬ + ২ x ৫০১২ = ১২৫৩০ টাকা এখন, সম্পত্তির ৭/৮ অংশ = ১২৫৩০ টাকা তাহলে সম্পত্তির সম্পূর্ণ অংশ = ১২৫৩০ x ৮ / ৭ = ১৪৩২০ টাকা
বার্ষিক ৫% হার সুদে কত টাকার মাসিক সুদ ১০০ টাকা হবে?
Correct Answer:
গ: ২৪০০০ টাকা
Explanation:
বার্ষিক ৫% হার সুদে কত টাকার মাসিক সুদ ১০০ টাকা হবে? সঠিক উত্তর ২৪০০০ টাকা এখানে,মাসিক সুদ = ১০০ টাকা∴ বার্ষিক সুদ = ১০০ X ১২ = ১২০০ টাকাআমরা জানি,I = Pnr∴ P = (১২০০X১০০)/(৫X১) = ২৪০০০ টাকা (উঃ)
দুইটি সংখ্যার যোগফল ১৪৪ এবং তাদের অনুপাত ৬ : ২ হলে সংখ্যাদ্বয় কত ?
Correct Answer:
ঘ: ১০৮, ৩৬
Explanation:
দুইটি সংখ্যার যোগফল ১৪৪ এবং তাদের অনুপাত ৬ : ২ হলে সংখ্যাদ্বয় কত ? সঠিক উত্তর ১০৮, ৩৬ ১ম সংখ্যা=(১৪৪×৬)/৮ = ১০৮২য় সংখ্যা = (১৪৪×২)/৮ = ৩৬
দুইটি সংখ্যার ল.সা.গু. ২৪ গ.সা.গু. ৪, সংখ্যা দুইটির বিয়োগফল ৪ হলে সংখ্যা দুইটি কত?
Correct Answer:
খ: ১২, ৮
Explanation:
দুইটি সংখ্যার ল.সা.গু. ২৪ গ.সা.গু. ৪, সংখ্যা দুইটির বিয়োগফল ৪ হলে সংখ্যা দুইটি কত? সঠিক উত্তর ১২, ৮ ধরি, সংখ্যাদ্বয় x ও y. সংখ্যাদ্বয়ের গুণফল = ল.সা.গু. x গ.সা.গু = ২৪ x ৪ = ৯৬ অর্থাৎ, xy = ৯৬ আবার, x - y = ৪ এখন, (x + y)২ = (x - y)২ + ৪xy = ৪২ + ৪ x ৯৬ = ৪০০ বা, x + y = ২০ বা, y + ৪ + y = ২০ [x - y = ৪] বা, ২y = ২০ - ৪ বা, y = ১৬/২ = ৮ আবার, x + y = ২০ বা, x = ২০ - y = ২০ - ৮ = ১২
যদি তেলের দাম ২৫% বেড়ে যায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ খরচ বাড়বে না?
Correct Answer:
খ: ২০%
Explanation:
যদি তেলের দাম ২৫% বেড়ে যায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ খরচ বাড়বে না? সঠিক উত্তর ২০% কমাতে হবে, (১০০*২৫)/(১০০+২৫)=২০%
৮৮ -এর ১২ ১/২% কত?
Correct Answer:
ক: ১১
Explanation:
৮৮ -এর ১২ ১/২% কত? সঠিক উত্তর ১১ ৮৮ এর ১২ ১/২ % = ৮৮ × ২৫/২ % = ( ৮৮ × ২৫) / ( ২ × ১০০) = ২২০০/২০০ = ১১
একটি সমকোণী ত্রিভুজাকৃতি জমির অতিভুজ ১০ মি. এবং এক বাহু ৮ মি. । ঐ জমির ক্ষেত্রফল কত?
Correct Answer:
ক: ২৪ বর্গ মিটার
Explanation:
একটি সমকোণী ত্রিভুজাকৃতি জমির অতিভুজ ১০ মি. এবং এক বাহু ৮ মি. । ঐ জমির ক্ষেত্রফল কত? সঠিক উত্তর ২৪ বর্গ মিটার অপর বাহু = √(১০২ - ৮২) = ৬ সুতরাং, ত্রিভুজের ক্ষেত্রফল = (১/২) x ৮ x ৬ = ২৪ বর্গ মি.
x+y=17 & xy=60 হলে x - y এর মান কত?
Correct Answer:
ক: ৭
Explanation:
x+y=17 & xy=60 হলে x - y এর মান কত? সঠিক উত্তর ৭ (x - y)2 = (x - y)2 - 4 xy (x + y, এবং xy এর মান দেয়া আছে তাই এই সূত্র ) বা, (x - y)2 = 172 - 4.60 বা, (x - y)2 = 289 - 240 বা, (x - y)2 = 49 বা, (x - y) = 49−−√ , x - y = ± 7
দুইটি সংখ্যার ল.সা.গু ৬০ এবং গ.সা.গু. ৩। একটি সংখ্যা ১৫ হলে অপরটি কত?
Correct Answer:
খ: ১২
Explanation:
দুইটি সংখ্যার ল.সা.গু ৬০ এবং গ.সা.গু. ৩। একটি সংখ্যা ১৫ হলে অপরটি কত? সঠিক উত্তর ১২ দুটি সংখ্যার ল.সা.গু এবং গ.সা.গু এর গুনফল , সংখা দুটির গুন ফলের সমান।সেহেতু, ল.সা.গু X গ.সা.গু = ১ম সংখ্যা X২য় সংখ্যাবা, ৬০ X ৩ = ১৫ X ২য় সংখ্যাবা, ২য় সংখ্যা = ৬০*৩১৫বা, ২য় সংখ্যা = ১২উত্তর: অপর সংখ্যাটি ১২।
শতকরা বার্ষিক কত হার সুদে ১২০০ টাকার ৩ বৎসরের সুদ ২১৬ টাকা হবে?
Correct Answer:
ঘ: ৬%
Explanation:
শতকরা বার্ষিক কত হার সুদে ১২০০ টাকার ৩ বৎসরের সুদ ২১৬ টাকা হবে? সঠিক উত্তর ৬% আমরা জানি, সুদ (I)= Pnrযেখানে, P =আসল=১২০০ n= সময়=৩ বছর r= সুদের হার= ? সুদ (I)= Pnr বা, ২১৬= ১২০০×৩×r১০০ বা, r=২১৬*১০০১২০০*৩ বা, r=৬%উত্তর: ৬%
যদি কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর পরিমাণ ১০% বৃদ্ধি পায়, তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে ?
Correct Answer:
গ: ২১
Explanation:
যদি কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর পরিমাণ ১০% বৃদ্ধি পায়, তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে ? সঠিক উত্তর ২১ ধরি, বর্গক্ষেত্রের বাহু x একক। তাহলে তার ক্ষেত্রফল = x^ 2 বর্গ একক। যদি বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি পায়, তবে বাহুর দৈর্ঘ্য = x এর 10% + x = (x + x এর 10%) = ( x + x/10) একক। = 11x/10 একক। অতএব, ক্ষেত্রফল = (11x/10 x × 11x/10) বর্গ একক। = 121x^2/100 বর্গ একক। অতএব, বৃদ্দি (121x^2/100 - 100x^2) বর্গ একক।। = 21x^2/100 শতকরা বৃদ্ধি = 21x^2/100 /x^2 × 100%. = 21%. উঃ।
রায়হান সাধারণ গণিত ও উচ্চতর গণিতে একত্রে ১৮৫ নম্বর পেয়েছে। সে সাধারণ গণিত অপেক্ষা উচ্চতর গণিতে ৫ নম্বর কম পেয়েছে। প্রত্যেক বিষয়ে তার প্রাপ্ত নম্বর কত?
Correct Answer:
গ: ৯৫ এবং ৯০
Explanation:
রায়হান সাধারণ গণিত ও উচ্চতর গণিতে একত্রে ১৮৫ নম্বর পেয়েছে। সে সাধারণ গণিত অপেক্ষা উচ্চতর গণিতে ৫ নম্বর কম পেয়েছে। প্রত্যেক বিষয়ে তার প্রাপ্ত নম্বর কত? সঠিক উত্তর ৯৫ এবং ৯০ সাধারণ গণিত ও উচ্চতর গণিতে মোট নম্বর = ১৮৫ উচ্চতর গণিতে ৫ নম্বর কম পাওয়ায় = ১৮৫ - ৫ = ১৮০ সাধারণ গণিত ও উচ্চতর গণিতের গড় নম্বর = ১৮০/২ = ৯০ উচ্চতর গণিতে পায় = ৯০ সাধারণ গণিতে পায় = ৯০ + ৫ = ৯৫
পাড়সহ একটি পুকুরের দৈর্ঘ্য ৭০ মিটার এবং প্রস্থ ৬০ মিটার । যদি পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার ৪ মিটার হয়, তবে পুকুরের পাড়ের ক্ষেত্রফল কত?
Correct Answer:
ঘ: ৯৭৬ বর্গমিটার
Explanation:
পাড়সহ একটি পুকুরের দৈর্ঘ্য ৭০ মিটার এবং প্রস্থ ৬০ মিটার । যদি পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার ৪ মিটার হয়, তবে পুকুরের পাড়ের ক্ষেত্রফল কত? সঠিক উত্তর ৯৭৬ বর্গমিটার পাড়সহ পুকুরের ক্ষেত্রফল = ( ৭০ × ৬০) বর্গমিটার = ৪২০০ বর্গমিটার পাড় ছাড়া পুকুরের দৈর্ঘ্য = { ৭০ - ( ৪ × ২) } মিটার = ৬২ মিটার পাড় ছাড়া পুকুরের প্রস্থ = { ৬০ - ( ৪ × ২) } মিটার = ৫২ মিটার পাড় ছাড়া পুকুরের ক্ষেত্রফল = (৫২ × ৬২) বর্গ মিটার = ৩২২৪ বর্গমিটার পাড়ের ক্ষেত্রফল = ( ৪২০০ - ৩২২৪) বর্গমিটার = ৯৭৬ বর্গমিটার।
একটি গহনার ওজন ৩২ গ্রাম । এর সোনার পরিমাণঃতামার পরিমাণ=৩ : ১ । এতে কি পরিমাণ সোনা মিশালে অনুপাত ৪ : ১ হবে?
Correct Answer:
ঘ: ৮ গ্রাম
Explanation:
একটি গহনার ওজন ৩২ গ্রাম । এর সোনার পরিমাণঃতামার পরিমাণ=৩ : ১ । এতে কি পরিমাণ সোনা মিশালে অনুপাত ৪ : ১ হবে? সঠিক উত্তর ৮ গ্রাম অনুপাত দ্বয়ের যোগফল = ৩ + ১ = ৪ ∴ মিশ্রণে সোনার পরিমাণ = ৩২ এর ৩/৪ = ২৪ গ্রাম এবং তামার পরিমাণ = ৩২ এর ১/৪ = ৮ গ্রাম ধরি, মিশ্রণে x গ্রাম সোনা মিশালে সোনা ও তামার অনুপাত হবে ৪ : ১। শর্তমতে, ৪/১ = (২৪ + x)/৮ বা, x + ২৪ = ৩২ বা, x = ৮ ∴ নির্নেয় সমাধান = ৮ গ্রাম।
দুইটি সংখ্যার গুণফল ৪২ এবং বিয়োগফল ১ হলে সংখ্যা দুটি কত?
Correct Answer:
খ: ৭,৬
Explanation:
দুইটি সংখ্যার গুণফল ৪২ এবং বিয়োগফল ১ হলে সংখ্যা দুটি কত? সঠিক উত্তর ৭,৬ মনে করি, সংখ্য দুটি x ও y সংখ্যা দুটির গুণফল xy = ৪২ x = ৪২/y ....... (১) সংখ্যা দুটির বিয়োগফল x - y = ১..... ( ২) x এর মান সমীকরন (২) বসাই বা, ৪২/y - y = ১ বা, ৪২ - y২ /y = ১ বা, y২ + y - ৪২ = ০ বা, y২ + ৭x - ৬x - ৪২ = ০ বা, y ( y + ৭) - ৬ ( y + ৭) = ০ বা, ( y + ৭) ( y - ৬) = ০ y = ৬ এবং y = - ৭ [ গ্রহণযোগ্য নয় ] y এর মান (২) সমীকরনে বসাই - x - ৬ = ১ x = ৬ + ১ x = ৭ অতএব, সংখ্যাদুটি ৭, ৬
পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৭২ বছর । পিতার বয়স পুত্রের বয়সের ৩ গুণ। পুত্রের বয়স কত?
Correct Answer:
গ: ১৮ বছর
Explanation:
পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৭২ বছর । পিতার বয়স পুত্রের বয়সের ৩ গুণ। পুত্রের বয়স কত? সঠিক উত্তর ১৮ বছর ধরি, পুত্রের বয়স = ক বছর পিতার বয়স পুত্রের বয়সের ৩ গুণ হওয়ায় পিতার বয়স = ৩ক বছর প্রশ্নমতে, ৩ক + ক = ৭২ ৪ক = ৭২ ক = ৭২/৪ ক = ১৮ পুত্রের বয়স ১৮ বছর।
একটি ট্রেন ঘন্টায় ৪৮ কিমি. বেগে চলে ৩৬০ মিটার দীর্ঘ একটি প্লার্টফর্ম ১ মিনিটে অতিক্রম করল। ট্রেনটির দৈর্ঘ্য কত?
Correct Answer:
ক: ৪৪০ মিটার
Explanation:
একটি ট্রেন ঘন্টায় ৪৮ কিমি. বেগে চলে ৩৬০ মিটার দীর্ঘ একটি প্লার্টফর্ম ১ মিনিটে অতিক্রম করল। ট্রেনটির দৈর্ঘ্য কত? সঠিক উত্তর ৪৪০ মিটার ১ কিলোমিটার = ১০০০ মিটার। ৪৮ কিলোমিটার = ৪৮×১০০০ মিটার = ৪৮০০০ মিটার ৬০×৬০ সেকেন্ডে অতিক্রম করে ৪৮০০০ মিটার ১ " " " ৪৮০০০/(৬০×৬০) মিটার ১ মিনিট /৬০ সেকেন্ড " " " ৪৮০০০×৬০/(৬০×৬০) = ৮০০ মিটার ∴ট্রেনের দৈর্ঘ্য = ৮০০ - ৩৬০ = ৪৪০ মিটার।
এক ব্যক্তি তার স্ত্রীর চেয়ে বয়সে ৫ বছরের বড় । তার স্ত্রীর বয়স ছেলের বয়সের ৪ গুণ । ৫ বছর পর ছেলের বয়স ১২ বছর হলে বর্তমানে ঐ ব্যক্তির বয়স কত?
Correct Answer:
গ: ৩৩
Explanation:
এক ব্যক্তি তার স্ত্রীর চেয়ে বয়সে ৫ বছরের বড় । তার স্ত্রীর বয়স ছেলের বয়সের ৪ গুণ । ৫ বছর পর ছেলের বয়স ১২ বছর হলে বর্তমানে ঐ ব্যক্তির বয়স কত? সঠিক উত্তর ৩৩ বর্তমানে ছেলের বয়স (১২ - ৫) = ৭ বছর ∴ বর্তমানে ঐ ব্যক্তির বয়স = (৭*×*৪ + ৫} = ৩৩ বছর
একটি বর্গক্ষেত্রের আয়তন ৪০০ বর্গফুট, এর একটি বাহু থেকে ২ গজ কমিয়ে দিলে যে বর্গক্ষেত্র থাকবে তার আয়তন-
Correct Answer:
ক: ১৯৬ বর্গফুট
Explanation:
একটি বর্গক্ষেত্রের আয়তন ৪০০ বর্গফুট, এর একটি বাহু থেকে ২ গজ কমিয়ে দিলে যে বর্গক্ষেত্র থাকবে তার আয়তন- সঠিক উত্তর ১৯৬ বর্গফুট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = ৪০০ বর্গ ফুট বর্গক্ষেত্রের বাহু = √৪০০ = ২০ বর্গ ফুট আমরা জানি , এক গজ = ৩ ফুট তাহলে দুই ফুট = ৩ x ২ = ৬ ফুট দুই গজ কমলে নতুন বাহু = (২০ - ৬) = ১৪ ফুট নতুন ক্ষেত্রফল = (১৪)২ = ১৯৬ বর্গফুট
সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে ৩ ও ৪ সে . মি. হলে তার অতিভুজের মান কত?
Correct Answer:
খ: ৫ সে. মি.
Explanation:
সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে ৩ ও ৪ সে . মি. হলে তার অতিভুজের মান কত? সঠিক উত্তর ৫ সে. মি. অতিভুজ² = লম্ব² + ভূমি² বা, অতিভুজ² = ৩² + ৪² বা, অতিভুজ² = ২৫ অতিভুজ² = ৫² সুতরাং অতিভুজ = ৫
কোন ভগ্নাংশটি ২/৩ থেকে বড় ?
Correct Answer:
গ: ৮/১১
Explanation:
কোন ভগ্নাংশটি ২/৩ থেকে বড় ? সঠিক উত্তর ৮/১১ 3/5 = 0.6 8/11 = 0.72 3/5 = 0.45 13/27 = 0.48 সুতারাং , ২/৩ থেকে বড় ৮/১১
একটি আয়তাকার মেঝের দৈর্ঘ্য তার প্রস্থের দ্বিগুণ। যদি মেঝেটি পাকা করতে প্রতি বর্গমিটার ২ টাকা হিসেবে ১৪৪ টাকা খরচ হয়, তবে মেঝের দৈর্ঘ্য কত?
Correct Answer:
খ: ১২ মিটার
Explanation:
একটি আয়তাকার মেঝের দৈর্ঘ্য তার প্রস্থের দ্বিগুণ। যদি মেঝেটি পাকা করতে প্রতি বর্গমিটার ২ টাকা হিসেবে ১৪৪ টাকা খরচ হয়, তবে মেঝের দৈর্ঘ্য কত? সঠিক উত্তর ১২ মিটার ধরি, প্রস্থ = x দৈর্ঘ্য = 2x ক্ষেত্রফল = x.2x = 2x² প্রশ্নমতে, 2x² = 144 বা, 2x = ✓144 ∴2x = 12 ∴দৈর্ঘ্য = 2x = 12
৫০ কে এমন দুই অংশে বিভক্ত করুন যেন, এক অংশের দ্বিগুণ ৭৫ অপেক্ষা যত কম, অপর অংশের তিনগুণ ৪৫ অপেক্ষা তত বেশি হয়।
Correct Answer:
খ: ৩০,২০
Explanation:
৫০ কে এমন দুই অংশে বিভক্ত করুন যেন, এক অংশের দ্বিগুণ ৭৫ অপেক্ষা যত কম, অপর অংশের তিনগুণ ৪৫ অপেক্ষা তত বেশি হয়। সঠিক উত্তর ৩০,২০ ধরি, অংশদ্বয় যথাক্রমে ক ও ৫০ - ক ৭৫ ও ক অংশের দ্বিগুণের পার্থক্য = ৭৫ - ২ক আবার, ৫০ - ক অংশের তিনগুণ ও ৪৫ এর পার্থক্য = ৩(৫০ - ক) - ৪৫ প্রশ্নমতে, ৭৫ - ২ক = ৩(৫০ - ক) - ৪৫ বা, ৭৫ - ২ক = ১৫০ - ৩ক - ৪৫ বা, ৩ক - ২ক = ১৫০ - ৪৫ - ৭৫ বা, ক = ৩০ সুতরাং, অপর অংশটি ৫০ - ক = ৫০ - ২০ = ৩০
দুই সমকোণ অপেক্ষা বড় ও চার সমকোণ অপেক্ষা ছোট কোণকে বলে-
Correct Answer:
গ: প্রবৃদ্ধ কোণ
Explanation:
দুই সমকোণ অপেক্ষা বড় ও চার সমকোণ অপেক্ষা ছোট কোণকে বলে- সঠিক উত্তর প্রবৃদ্ধ কোণ দুই সমকোণ অপেক্ষা বড় ও চার সমকোণ অপেক্ষা ছোট কোণকে প্রবৃদ্ধ কোণ বলে
একটি আয়তাকার মসজিদের ১৫ মিটার দীর্ঘ এবং ১১ মিটার প্রশস্ত মেঝে ২.২ মিটার লম্বা এবং ১.২৫ মিটার চওড়া কতটি মাদুর দিয়ে ঢাকা যাবে?
Correct Answer:
ঘ: ৬০ টি
Explanation:
একটি আয়তাকার মসজিদের ১৫ মিটার দীর্ঘ এবং ১১ মিটার প্রশস্ত মেঝে ২.২ মিটার লম্বা এবং ১.২৫ মিটার চওড়া কতটি মাদুর দিয়ে ঢাকা যাবে? সঠিক উত্তর ৬০ টি মসজিদের ক্ষেতফল = (১৫x ১১) = ১৬৫ বর্গ মিটার। মাদুরের ক্ষেত্রফল = (২.২ x ১.২৫) = ২.৭৫ বর্গ মিটার। মাদুর লাগবে = (১৬৫/২.৭৫) = ৬০ টি
নিম্নের ধারাটির একাদশ পদ কত? ১, ৩, ৬, ১০, ১৫, ২১..............
Correct Answer:
গ: ৬৬
Explanation:
নিম্নের ধারাটির একাদশ পদ কত? ১, ৩, ৬, ১০, ১৫, ২১.............. সঠিক উত্তর ৬৬ ১ ১ + ২ = ৩ ৩ + ৩ = ৬ ৬ + ৪ = ১০ ১০ + ৫ = ১৫ ১৫ + ৬ = ২১ ২১ + ৭ = ২৮ ২৮ + ৮ = ৩৬ ৩৬ + ৯ = ৪৫ ৪৫ + ১০ = ৫৫ ৫৫ + ১১ = ৬৬ [ একাদশ তম পদ ]
৩০.০০ টাকা সের দরের ২ সের সোয়াবিন তেলের সাথে ১৮.০০ টাকা সের দরের ১ সের পামওয়েল মিশালে মিশ্রিত তেলের প্রতি সেরের দাম কত?
Correct Answer:
গ: ২৬.০০
Explanation:
৩০.০০ টাকা সের দরের ২ সের সোয়াবিন তেলের সাথে ১৮.০০ টাকা সের দরের ১ সের পামওয়েল মিশালে মিশ্রিত তেলের প্রতি সেরের দাম কত? সঠিক উত্তর ২৬.০০ ৩০ টাকা দরে ২ সের তেলের দাম = (২x৩০) = ৬০ টাকা ১৮ টাকা দরে ১ সের তেলের দাম = ১৮ টাকা তাহলে , মিশ্রিত (২ + ১) = ৩ সের তেলের দাম = (৬০ + ১৮) টাকা তাহলে , ১ সের তেলের দাম = (৭৮/৩) টাকা = ২৬ টাকা
কোনো আসল ৩ বছরে সুদে আসলে ৪৬০ টাকা এবং ৫ বছরে সুদে আসলে ৫০০ টাকা হলে শতকরা সুদের হার হবে-
Correct Answer:
ঘ: ৫ টাকা
Explanation:
কোনো আসল ৩ বছরে সুদে আসলে ৪৬০ টাকা এবং ৫ বছরে সুদে আসলে ৫০০ টাকা হলে শতকরা সুদের হার হবে- সঠিক উত্তর ৫ টাকা ৫ বছরের সুদ আসল ৫০০ টাকা ৩ বছরে সুদ আসল ৪৬০ টাকা [বিয়োগ করে] ২ বছরের সুদ = ৪০ টাকা ১ বছরের সুদ = ২০ টাকা ৩ বছরের সুদ = ৬০ টাকা আসল = ৪৬০ - ৬০ = ৪০০ টাকা
কাফিলাতলী হাই স্কুলে ৭০% পরীক্ষার্থী ইংরেজি এবং ৮০% বাংলায় পাস করেছে। উভয় বিষয়ে ফেল করেছে ১০% । যদি উভয় বিষয়ে ৩৬০ জন পাস করে থাক ঐ স্কুল হতে কত জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে?
Correct Answer:
ঘ: ৬০০ জন
Explanation:
কাফিলাতলী হাই স্কুলে ৭০% পরীক্ষার্থী ইংরেজি এবং ৮০% বাংলায় পাস করেছে। উভয় বিষয়ে ফেল করেছে ১০% । যদি উভয় বিষয়ে ৩৬০ জন পাস করে থাক ঐ স্কুল হতে কত জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে? সঠিক উত্তর ৬০০ জন শুধু ইংরেজিতে ফেল করেছে (১০০ - ৭০ - ১০)% = ২০% ’’ বাংলায় ’’ ’’ (১০০ - ৮০ - ১০)% = ১০% সুতরাং, উভয় বিষয়ে ফেল করে (২০ + ১০ + ১০) = ৪০% সুতরাং, ’’ ” পাশ করেছে(১০০ - ৪০) = ৬০% উভয় বিষয়ে ৬০ জন পাশ করে যখন শিক্ষার্থী = ১০০ ’’ ” ৩৬০ ” ” ” ” ” = ১০০ × ৩৬০০/৬০ জন। = ৬০০ জন।
দুটি সংখ্যার গুণফল ১৩৭৬। সংখ্যা দুটির ল.সা.গু. ৮৬ হলে গ.সা. গু. কত?
Correct Answer:
ক: ১৬
Explanation:
দুটি সংখ্যার গুণফল ১৩৭৬। সংখ্যা দুটির ল.সা.গু. ৮৬ হলে গ.সা. গু. কত? সঠিক উত্তর ১৬ সংখ্যাগুলোর গুনফল = ল,সা,গু×গ,সা,গু = ১৩৭৬/৮৬ = ১৬।
২০ বর্গমিটার ২ একরের কত অংশ?
Correct Answer:
গ: ১/১০
Explanation:
২০ বর্গমিটার ২ একরের কত অংশ? সঠিক উত্তর ১/১০ Q. ২০ বর্গমিটার ২ এয়রের কত অংশ? ১ এয়র = ১০০ বর্গমিটার∴ ২ এয়র = ২০০ বর্গমিটার = ১/১০ অংশ (উঃ)
দুটি রাশির অনুপাত ৯ঃ ১৫ । পূর্ব রাশি ৩৬ হলে উত্তর রাশি কত?
Correct Answer:
গ: ৬০
Explanation:
দুটি রাশির অনুপাত ৯ঃ ১৫ । পূর্ব রাশি ৩৬ হলে উত্তর রাশি কত? সঠিক উত্তর ৬০ একটি ৯ক ও আরেকটি ১৫ ক শর্ত মতে , ৯ক = ৩৬ বা, ক = ৪ তাহলে , উত্তর রাশি = ১৫x৪ = ৬০
যদুর বেতন মধুর বেতন অপেক্ষা শতকরা ৩৫ টাকা বেশি হলে মধুর বেতন যদুর চেয়ে কত টাকা কম?
Correct Answer:
খ: ২৫.৯৩
Explanation:
যদুর বেতন মধুর বেতন অপেক্ষা শতকরা ৩৫ টাকা বেশি হলে মধুর বেতন যদুর চেয়ে কত টাকা কম? সঠিক উত্তর ২৫.৯৩ যদুর বেতন ১৩৫ টাকা হলে মধুর বেতন ১০০ টাকা যদুর বেতন ১০০ টাকা হলে মধুর বেতন = ১০০ x ১০০ / ১৩৫ = ৭৪.০৭ টাকা সুতরাং, মধুর বেতন যদুর বেতনের চেয়ে (১০০ - ৭৪.০৭)% = ২৫.৯৩% কম।