Primary Head Teacher Recruitment Test MCQs
Showing 50 questions (Total: 950)
নিশাত মজুমদার কত তারিখে এভারেস্টের চূড়ায় আরোহণ করেন?
Correct Answer:
খ: ১৯ মে ২০১২
Explanation:
নিশাত মজুমদার কত তারিখে এভারেস্টের চূড়ায় আরোহণ করেন? সঠিক উত্তর ১৯ মে ২০১২ ১ম - মুসা ইব্রাহিম - ২৩ মে, ২০১০ ২য় - এম. এ. মুহিত - ২১ মে, ২০১১ ও ১৯ মে, ২০১২ ৩য় - নিশাত মজুমদার - ১৯ মে, ২০১২ ৪র্থ - ওয়াসফিয়া নাজরীন - ২৬ মে, ২০১২ ৫ম - মোহাম্মদ খালেদ হোসেন - ২০ মে, ২০১৩
কোন বাংলাদেশী সর্বপ্রথম এভারেস্টের চূড়ায় আরোহণ করেন?
Correct Answer:
ক: মুসা ইব্রাহিম
Explanation:
কোন বাংলাদেশী সর্বপ্রথম এভারেস্টের চূড়ায় আরোহণ করেন? সঠিক উত্তর মুসা ইব্রাহিম অবস্থান নাম তারিখ ১ম মুসা ইব্রাহিম ২৩ মে, ২০১০ ২য় এম. এ. মুহিত ২১ মে, ২০১১ ও ১৯ মে, ২০১২ ৩য় নিশাত মজুমদার ১৯ মে, ২০১২ ৪র্থ ওয়াসফিয়া নাজরীন ২৬ মে, ২০১২ ৫ম মোহাম্মদ খালেদ হোসেন ২০ মে, ২০১৩
বাংলাদেশের বৃহত্তম স্থল বন্দর কোনটি?
Correct Answer:
ক: বেনাপোল
Explanation:
বাংলাদেশের বৃহত্তম স্থল বন্দর কোনটি? সঠিক উত্তর বেনাপোল বাংলাদেশের প্রধান ও বৃহত্তম স্থলবন্দর বেনাপোল অবস্থিত যশোর জেলায় । দিনাজপুরে অবস্থিত হিলি স্থলবন্দর। সোনা মসজিদ স্থলবন্দরটি চাঁপাইনবাবগঞ্জে অবস্থিত। চট্রগ্রামে কোনো স্থলবন্দর নেই।
বাংলাদেশে সর্বপ্রথম মহিলা পুলিশ নিয়োগ করা হয় কোন সালে?
Correct Answer:
গ: ১৯৭৪
Explanation:
বাংলাদেশে সর্বপ্রথম মহিলা পুলিশ নিয়োগ করা হয় কোন সালে? সঠিক উত্তর ১৯৭৪ বাংলাদেশে মহিলা পুলিশ নিয়োগ দেয়া শুরু হয় ১৯৭৪ সালে, সর্বমোট ১৪ জন মহিলাকে নিয়োগের মাধ্যমে...তবে ইউনিফর্ম পরিহিত মহিলা পুলিশ আমরা দেখতে পাই আরো দু বছর পর মানে ১৯৭৬ সাল থেকে, সে বছর ঢাকা মেট্রো পলিটন এ সর্ব প্রথম ১৫ জন মহিলা পুলিশ নিয়োগ দেয়া হয়
'পিসিকালচার' বলতে কি বোঝায়?
Correct Answer:
গ: মৎস্য চাষ
Explanation:
'পিসিকালচার' বলতে কি বোঝায়? সঠিক উত্তর মৎস্য চাষ রেশম চাষ বিদ্যাকে বলে সেরিকালচার। মৌমাছি পালনকে বলা হয় - এপিকালচার। মৎস্য চাষ পালনকে বলা হয় - পিসিকালচার। হাঁস মুরগী পালনকে বলা হয় - পোলট্রি ফার্মিং।
পাহাড়পুর বৌদ্ধ বিহারের নির্মাতা কে?
Correct Answer:
খ: ধর্মপাল
Explanation:
পাহাড়পুর বৌদ্ধ বিহারের নির্মাতা কে? সঠিক উত্তর ধর্মপাল পাহাড়পুর বৌদ্ধবিহার বা সোমপুর বিহার বা সোমপুর মহাবিহার বর্তমানে ধ্বংসপ্রাপ্ত একটি প্রাচীন বৌদ্ধ বিহার। পালবংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপালদেব অষ্টম শতকের শেষের দিকে বা নবম শতকে এই বিহার তৈরি করছিলেন। ১৮৭৯ সালে স্যার কানিংহাম এই বিশাল কীর্তি আবিষ্কার করেন। ১৯৮৫ সালে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেয়।
পৃথিবীর সর্বত্র দিবারাত্র সমান হয় ---
Correct Answer:
গ: ২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর
Explanation:
পৃথিবীর সর্বত্র দিবারাত্র সমান হয় --- সঠিক উত্তর ২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর ২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর সূর্য নিরক্ষরেখার ওপর অবস্থান করায় পৃথিবীর সর্বত্র দিন ও রাত্রি সমান (অর্থাৎ ১২ ঘণ্টা দিন ও ১২ ঘণ্টা রাত্রি) হয়।
বাংলাদেশের সবচেয়ে পুরান ঐতিহাসিক স্থান কোনটি?
Correct Answer:
গ: মহাস্থানগড়
Explanation:
বাংলাদেশের সবচেয়ে পুরান ঐতিহাসিক স্থান কোনটি? সঠিক উত্তর মহাস্থানগড় প্রসিদ্ধ এই প্রাচীনতম নগরী ইতিহাসে পুন্ড্রবর্ধন বা পুন্ড্রনগর নামে পরিচিত ছিল। একসময় মহাস্থানগড় বাংলার রাজধানী ছিল। ২০১৬ সালে এটিকে সার্কের সাংস্কৃতিক রাজধানী হিসেবে ঘোষনা করা হয়। মহাস্থানগড় বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় অবস্থিত। ১৮০৮ খ্রীস্টাব্দে ফ্রান্সিস বুকানন হ্যামিলটন প্রথম মহাস্থানগড়ের অবস্থান চিহ্নিত করেন। ১৮৭৯ খ্রিষ্টাব্দে ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ আলেকজান্ডার কানিংহাম প্রথম এই নগরীকে পুন্ড্রবর্ধনের রাজধানীরুপে চিহ্নিত করেন।
'পূর্বাশা' দ্বীপের অপর নাম---
Correct Answer:
খ: দক্ষিণ তালপট্টি দ্বীপ
Explanation:
'পূর্বাশা' দ্বীপের অপর নাম--- সঠিক উত্তর দক্ষিণ তালপট্টি দ্বীপ পূর্বাশা দ্বীপের অপর নাম দক্ষিণ তালপট্টি দ্বীপ। এটি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় বাংলাদেশ - ভারত সীমানা নির্দেশক হাড়িয়াভাঙা নদীর মোহনায় বঙ্গোপসাগরে অবস্থিত। এর ভারতীয় নাম নিউমুর। পূর্বাশা দ্বীপের মালিকানা নিয়ে বাংলাদেশ ও ভারতের দ্বন্দ্ব ছিল। ২০১৪ সালের ৭ জুলাই আন্তর্জাতিক সালিশি আদালতের রায় অনুযায়ী দ্বীপটি ভারতের সমুদ্রসীমায় পড়েছে।
কোন মুসলিম নারী সর্বপ্রথম নোবেল শান্তি পুরস্কার পান?
Correct Answer:
ক: শিরিন এবাদি
Explanation:
কোন মুসলিম নারী সর্বপ্রথম নোবেল শান্তি পুরস্কার পান? সঠিক উত্তর শিরিন এবাদি ইরানের আইনজীবী ও মানবাধিকার কর্মী শিরিন এবাদি। ২০০৩ সালে তিনি প্রথম মুসলিম নারী হিসেবে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। গণতন্ত্র ও মানবাধিকার, বিশেষত নারী, শিশু এবং শরণার্থী অধিকারের জন্য গুরুত্বপূর্ণ ও অগ্রণী ভূমিকা পালনের জন্য শিরিন এবাদিকে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করা হয়। নারীর জন্য শান্তি, ন্যায়বিচার ও সমতার উন্নয়নে তিনি কাজ করে চলেছেন। তিনি প্রথম ও একমাত্র ইরানি নারী হিসেবে পুরস্কারটি পান। পুরস্কারপ্রাপ্তির পর থেকে এবাদি বিভিন্ন দেশে বক্তৃতা ও শিক্ষা প্রদান করে অসংখ্য পুরস্কার জিতেছেন। তিনি ইরানের হামাদানে জন্মগ্রহণ করেন ১৯৭৪ সালের ২১ জুন।
'হিমছড়ি' কোন শহরের নিকট অবস্থিত?
Correct Answer:
খ: কক্সবাজার
Explanation:
'হিমছড়ি' কোন শহরের নিকট অবস্থিত? সঠিক উত্তর কক্সবাজার হিমছড়ি বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলায় অবস্থিত একটি পর্যটনস্থল। কক্সবাজার থেকে এটি ১২ কিলোমিটার দূরে অবস্থিত ।
DOS(কম্পিউটার সংক্রান্ত) কি?
Correct Answer:
ক: Disk Operating System
Explanation:
DOS(কম্পিউটার সংক্রান্ত) কি? সঠিক উত্তর Disk Operating System DOS অর্থাৎ Disk operating Sytem । Computer উদ্ভবনের সময়ে যে অপারেটিং সিস্টেম ব্যবহার করা হত সেই অপারেটিং সিস্টেমের নাম DOS বা ডিস্ক অপারেটিং সিস্টেম। DOS হচ্ছে একটি single ইউজার opereting system যেটা আগের শতাব্দীর অর্থাৎ নব্বই দশকের শুরুতে বিকশিত পার্সোনাল computer এর জন্য তৈরি করা হয়েছিলো। DOS হচ্ছে machie language program এর সংগ্রহ যা ব্যবহার কারির বা application program এবং কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশ গুলির মধ্যে interface এর মাধ্যমে কম্পিউটারের সিস্টেম এর operation নিয়ন্ত্রণ করে।
সমুদ্র স্রোতের অন্যতম কারণ --
Correct Answer:
ঘ: বায়ু প্রবাহের প্রভাব
Explanation:
সমুদ্র স্রোতের অন্যতম কারণ -- সঠিক উত্তর বায়ু প্রবাহের প্রভাব নিয়ত বায়ুপ্রবাহ [ Planetary or Permanent Wind]: - নিয়ত বায়ুপ্রবাহ হল সমুদ্র স্রোতের প্রধান কারণ ।
পৃথিবীর বায়বীয় আবরণ প্রধানত ---
Correct Answer:
খ: ৪ স্তরবিশিষ্ট
Explanation:
পৃথিবীর বায়বীয় আবরণ প্রধানত --- সঠিক উত্তর ৪ স্তরবিশিষ্ট পৃথিবীর বায়ুমণ্ডল চারটি প্রধান স্তরে (একে বায়ুমণ্ডলীয় স্তরবিন্যাস বলা হয়) ভাগ করা যায়।সর্বোচ্চ থেকে সর্বনিম্ন পর্যন্ত এই স্তরগুলো হচ্ছেঃ থার্মোস্ফিয়ারঃএটি ৪র্থ স্তর,যা ৯০ কি.মি. থেকে ৫০০ ও ১০০০ কি.মি. পর্যন্ত বিস্তৃত। মেসোস্ফিয়ারঃএটি বায়ুমন্ডলের ৩য় স্তর।এর গড় গভীরতা ৫০ থেকে ৮৫ কিলোমিটার। স্ট্র্যাটোস্ফিয়ারঃবায়ুমন্ডলের ২য় স্তর।এর গড় গভীরতা ১১ থেকে ৫০ কিলোমিটার। ট্রপোস্ফিয়ারঃএটি বায়ুমন্ডলের প্রথম স্তর।এর গড় গভীরতা প্রায় ১৭ কি.মি।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাশিয়ার প্রেসিডেন্ট ছিলেন ----
Correct Answer:
ক: স্টালিন
Explanation:
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাশিয়ার প্রেসিডেন্ট ছিলেন ---- সঠিক উত্তর স্টালিন ২য় বিশ্বযুদ্ধের সময় রাশিয়ার প্রেসিডেন্ট ছিলেন স্টালিন। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন উইনস্টন রুজভেল্ট এবং যুক্তরাজ্যের প্রেসিডেন্ট ছিলেন হিটলার।
বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন---
Correct Answer:
ক: আকবর
Explanation:
বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন--- সঠিক উত্তর আকবর বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন আকবর।
'আমার গানের মালা আমি করব কারে দান' বাক্যে 'কারে' শব্দটির কারক ও বিভক্তি কোনটি?
Correct Answer:
গ: কর্মে সপ্তমী
Explanation:
'আমার গানের মালা আমি করব কারে দান' বাক্যে 'কারে' শব্দটির কারক ও বিভক্তি কোনটি? সঠিক উত্তর কর্মে সপ্তমী আমরা জানি - - কর্তা মুখ্য/গৌণ কর্মের মাধ্যমে ক্রিয়া সম্পাদন করে, এ বাক্যে "গানের মালা" মুখ্য - কর্ম এবং "কারে" গৌণ - কর্ম;সুতরাং "কারে" কর্মে সপ্তমী।
'সীমান্ত গান্ধী' নামে পরিচিত ----
Correct Answer:
ঘ: খান আবদুল গাফফার খান
Explanation:
'সীমান্ত গান্ধী' নামে পরিচিত ---- সঠিক উত্তর খান আবদুল গাফফার খান খান আবদুল গফফর খান কে সীমান্ত গান্ধী বলা হয়। তিনি গান্ধী জীর আদর্শে অনুপ্রাণিত ছিলেন বলে তাকে সীমান্ত গান্ধী বলা হয়।
পৃথিবী উত্তর দক্ষিণে কিঞ্চিত চাপা ও নিরক্ষীয় অঞ্চলে অপেক্ষাকৃত স্ফীত আকার ধারণ করার কারণ ---
Correct Answer:
ক: মাধ্যাকর্ষণ শক্তি
Explanation:
পৃথিবী উত্তর দক্ষিণে কিঞ্চিত চাপা ও নিরক্ষীয় অঞ্চলে অপেক্ষাকৃত স্ফীত আকার ধারণ করার কারণ --- সঠিক উত্তর মাধ্যাকর্ষণ শক্তি পৃথিবী উত্তর দক্ষিণে কিঞ্চিত চাপা ও নিরক্ষীয় অঞ্চলে অপেক্ষাকৃত স্ফীত আকার ধারণ করার কারণ - - - মাধ্যাকর্ষণ শক্তি। পৃথিবী তার কেন্দ্রাভিমুখে সকল বস্তুকে যে বল দ্বারা আকর্ষণ করে সেই বলকে অভিকর্ষ বা অভিকর্ষ বল বা মাধ্যাকর্ষণ বল বা Gravity বলে। ... আর এই দুটি বস্তুর মধ্যে একটি যদি পৃথিবী হয় তখনি এই বলকে অভিকর্ষজ বল বলে। অভিকর্ষজ বল “মাধ্যাকর্ষণ শক্তি” নামেও সাধারণের কাছে পরিচিত, যদিও বল ও শক্তি এক জিনিস নয়।
'The disgruntled man grumbled------his fate' বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে ----
Correct Answer:
গ: at
Explanation:
'The disgruntled man grumbled------his fate' বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে ---- সঠিক উত্তর at grumble to অর্থ কারো কাছে অভিযোগ দেওয়া। grumble at অর্থ কোন কিছুর প্রতি অসন্তোষ প্রকাশ করা । প্রদত্ত বাক্যের অর্থ অনুসারে grumble at বসবে ।
বিখ্যাত যুদ্ধক্ষেত্র 'ওয়াটার লু' অবস্থিত ---
Correct Answer:
গ: বেলজিয়ামে
Explanation:
বিখ্যাত যুদ্ধক্ষেত্র 'ওয়াটার লু' অবস্থিত --- সঠিক উত্তর বেলজিয়ামে ওয়াটার লু'র যুদ্ধ ১৮১৫ সালের ১৮ জুন বেলজিয়ামের ওয়াটার লু নামক স্থানে সংগঠিত হয়। ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট এই যুদ্ধে দুইটি সম্মিলিত শক্তি, যথা - ডিউক অব ওয়েলিংটনের অধীন ব্রিটিশ সেনাবাহিনী এবং গাবার্ড ভন বুচারের অধীন পার্শিয়ান সেনাবাহিনীর নিকট পরাজিত হন।
'The mob ---dispersed' বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে ----
Correct Answer:
খ: are
Explanation:
'The mob ---dispersed' বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে ---- সঠিক উত্তর are ‘Mob’ একটি collective noun। এর অর্থ হচ্ছে উচ্ছৃঙ্খল জনতা, দাঙ্গাহাঙ্গামাকারী জনতা। এ জন্য verb এর plural from হবে অর্থাৎ are হবে।
'Nip in the bud' এর অর্থ হচ্ছে ---
Correct Answer:
খ: Destroy at the very beginning
Explanation:
'Nip in the bud' এর অর্থ হচ্ছে --- সঠিক উত্তর Destroy at the very beginning Nip in the bud– অঙ্কুরে বিনষ্ট হওয়া বা করা; Beginning– প্রারম্ভ, শুরু; Destroy at the beginning– শুরুতেই ধ্বংস হওয়া বা করা; Bed of rose– পুষ্পশয্যা; Rare - up– কোনো সমস্যা বা ইস্যু উদ্ভূত হওয়া।
'সুরভি' এর বিপরীতার্থক শব্দ ---
Correct Answer:
গ: পুতি
Explanation:
'সুরভি' এর বিপরীতার্থক শব্দ --- সঠিক উত্তর পুতি সুরভি মানে সুবাস বা সুগন্ধ। পূতি মানে পচা গন্ধ, দুর্গন্ধ। তাই এরা বিপরীতার্থক।
সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ ---
Correct Answer:
গ: বুধ
Explanation:
সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ --- সঠিক উত্তর বুধ সৌরজগতের ক্ষুদ্রতম ও দ্রুততম গ্রহ - বুধ। সৌরজগতের বৃহত্তম গ্রহ বৃহস্পতির রয়েছে ৬৭টি প্রাকৃতিক উপগ্রহ।
'Bring to book ' এর অর্থ হচ্ছে ---
Correct Answer:
ক: Rebuke
Explanation:
'Bring to book ' এর অর্থ হচ্ছে --- সঠিক উত্তর Rebuke Bring to book– তিরস্কার করা, গালি দেওয়া; Rebuke– তিরস্কার করা, গালি দেওয়া; Valueless person– মূল্যহীন বা কদরহীন ব্যক্তি; Books which are lost– যে বইগুলো হারিয়ে গেছে; Book written by famous writer– বিখ্যাত লেখকের লেখা বই।
Synonym of the word 'Mystery' is ---
Correct Answer:
B: Enigma
Explanation:
Synonym of the word 'Mystery' is --- Correct Answer Enigma Mystery – রহস্য; Answer– উত্তর, জবাব; Enigma – প্রহেলিকা, রহস্য; Solution– সমাধান, দ্রবীভূতকরণ; Clue– রহস্য সমাধানের সূত্র।
'যিনি বক্তৃতা দানে পটু' তাকে বলে---
Correct Answer:
খ: বাগ্মী
Explanation:
'যিনি বক্তৃতা দানে পটু' তাকে বলে--- সঠিক উত্তর বাগ্মী যিনি বক্তৃতা দানে পটু তাকে এক কথায় বাগ্মী বলে
'একাদশে বৃহস্পতি' এর অর্থ কি?
Correct Answer:
ঘ: সৌভাগের বিষয়
Explanation:
'একাদশে বৃহস্পতি' এর অর্থ কি? সঠিক উত্তর সৌভাগের বিষয় একাদশে বৃহস্পতি (সুসময় বা সৌভাগ্যের বিষয় ) – পাস করতে না করতেই আপনার ছেলেটা ভাল চাকরি পেয়ে গেল, আপনার তো ভাই একাদশে বৃহস্পতি।
'চাঁদের হাট' এর অর্থ কি?
Correct Answer:
গ: প্রিয়জন সমাগম
Explanation:
'চাঁদের হাট' এর অর্থ কি? সঠিক উত্তর প্রিয়জন সমাগম চাঁদের হাট অর্থ প্রিয়জনদের সমাগম। অবসর জীবনে শরীফ সাহেব কৃতি সন্তানদের নিযে চাঁদের হাট বসিয়েছেন।
স্থায়ী সালিশী আদালত কোথায়?
Correct Answer:
ক: হেগে
Explanation:
স্থায়ী সালিশী আদালত কোথায়? সঠিক উত্তর হেগে নেদারল্যান্ডসের হেগে অবস্থিত স্থায়ী সালিশী আদালত যা ১৮৯৯ সালে যাত্রা শুরু করে।
Antonym of the word 'Torpid' is ---
Correct Answer:
C: Active
Explanation:
Antonym of the word 'Torpid' is --- Correct Answer Active Torpid - নিস্ক্রিয়; Idle - অলস; Indolent - অলস ; Active - সক্রিয়; Lazy - অলস।
'চন্দ্র' এর সমার্থক শব্দ নয় ---
Correct Answer:
ক: অদ্রি
Explanation:
'চন্দ্র' এর সমার্থক শব্দ নয় --- সঠিক উত্তর অদ্রি অদ্রি (বিশেষ্য) পর্বত। চাঁদ শব্দের সমার্থক শব্দ গুলো হলো : চন্দ্র, চন্দ্রমা, ইন্দু, বিধু, নিশাকর, সুধাকর, শশাঙ্ক, শশী, রজনীকান্ত।
'তপোবন' এর সন্ধি বিচ্ছেদ ----
Correct Answer:
ক: তপঃ + বন
Explanation:
'তপোবন' এর সন্ধি বিচ্ছেদ ---- সঠিক উত্তর তপঃ + বন তপ: + বন = তপোবন একটি বিসর্গ সন্ধি।
Rahim called me a coward বাক্যের direct speech হচ্ছে---
Correct Answer:
ক: Rahim said to me,"you are a coward. "
Explanation:
Rahim called me a coward বাক্যের direct speech হচ্ছে--- সঠিক উত্তর Rahim said to me,"you are a coward. " Indirect Speech এ Object ‘me’ থাকয় Direct Speech এর Reporting verb হিসেবে ‘Said to’ বসাতে হবে। Direct Speech - এর Reported Speech - এ indirect sentence - এর Reported Speech - এর past indefinite এর স্থলে present indefinite হবে।
'Do you know them?' বাক্যের passive voice হচ্ছে---
Correct Answer:
ঘ: Are they known to you?
Explanation:
'Do you know them?' বাক্যের passive voice হচ্ছে--- সঠিক উত্তর Are they known to you? এখানে যেহেতু এটি একটি interrogative sentence তাই প্রথমে tence অনুযায়ী be verb বসবে। তারপর object "them" এর পরিবর্তে subject হিসেবে they বসবে। মূল verb এর past participle form "known" বসবে। আর know এর সাথে appropriate preposition "to" বসে, এবং subject "you" object হিসেবে বসে যাবে। বিঃদ্রঃ বাক্যটি যদি imperative sentence হতো তাহলে do এর পরিবর্তে let ব্যবহার হতো।
'Bear' শব্দটি past participle হচ্ছে---
Correct Answer:
ক: Borne
Explanation:
'Bear' শব্দটি past participle হচ্ছে--- সঠিক উত্তর Borne Present - Bear Past - Bore Participle - Borne
He asked me when the next letter would come? বাক্যের direct speech হচ্ছে---
Correct Answer:
খ: He said to me, "when will the next letter come?"
Explanation:
He asked me when the next letter would come? বাক্যের direct speech হচ্ছে--- সঠিক উত্তর He said to me, "when will the next letter come?" Indirect Speech কে Direct ‘করার জন্য ‘asked’ এর স্থলে ‘said to’/said (object’ না থাকলে) যেহেতু Wh word এর কোনোরূপ পরিবর্তন হয় না তাই Direct Speech প্রশ্নে প্রদত্ত Wh word টি বসাতে হবে। এর Interrogative Pattern (Auxiliary verb + Subject + মূল Verb + বাকি অংশ + শেষে প্রশ্নবোধক চিহ্ন হবে।
'Gender' কত প্রকার?
Correct Answer:
ক: চার প্রকার
Explanation:
'Gender' কত প্রকার? সঠিক উত্তর চার প্রকার ইংরেজিতে Gender চার প্রকার। যথা:1. Masculine Gender,2. Feminine Gender,3. Neuter Gender,4. Common Gender.
নিচের কোনটিকে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়?
Correct Answer:
ক: কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ
Explanation:
নিচের কোনটিকে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়? সঠিক উত্তর কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ কম্পিউটারের কেন্দ্রীয় অংশ হলো সিপিইউ Central Processing Unit (CPU) যাকে কম্পিউটারের ব্রেইন বা মস্তিষ্ক বলা হয়।
কোন গাছে ভাইরাস মোজাইক রোগ উৎপন্ন করে?
Correct Answer:
খ: তামাক গাছে
Explanation:
কোন গাছে ভাইরাস মোজাইক রোগ উৎপন্ন করে? সঠিক উত্তর তামাক গাছে হল্যান্ডের প্রাণরসায়নবিদ এডলফ মেয়ার (১৮৮৬) তামাক গাছের মোজাইক নামক ভাইরাস রোগ নিয়ে সর্বপ্রথম কাজ শুরু করেন।
ফনোগ্রাম কে আবিষ্কার করেন?
Correct Answer:
ঘ: এডিসন
Explanation:
ফনোগ্রাম কে আবিষ্কার করেন? সঠিক উত্তর এডিসন কলের গানের প্রাচীন নাম ফনোগ্রাম। এর জনক টমাস আলভা এডিসন। ১৮৭৮ সালের ১৯ ফেব্রুয়ারি প্রথম কাঠ ও বিভিন্ন উপকরণে এটি তৈরি করা হয়।
রাষ্ট্রবিজ্ঞানের প্রতিষ্ঠাতা কে?
Correct Answer:
গ: এরিস্টটল
Explanation:
রাষ্ট্রবিজ্ঞানের প্রতিষ্ঠাতা কে? সঠিক উত্তর এরিস্টটল রাষ্ট্রবিজ্ঞানের জনক - এরিস্টটল আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক - নিকোলো মেকিয়াভেলী।
মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য কতজনকে বীরোত্তম খেতাবে ভূষিত করা হয়?
Correct Answer:
খ: ৬৮ জন
Explanation:
মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য কতজনকে বীরোত্তম খেতাবে ভূষিত করা হয়? সঠিক উত্তর ৬৮ জন মুক্তিযুদ্ধে অবদানের ১৯৭৩ সালে সাতজনকে বীরশ্রেষ্ঠ, ৬৮ জনকে বীর উত্তম, ১৭৫ জনকে বীর বিক্রম, ৪২৬ জনকে বীর প্রতীক উপাধি দেওয়া হয়। একই বছরের ১৫ ডিসেম্বর গেজেট প্রকাশ করা হয়। নূর চৌধুরীকে বীর বিক্রম, শরীফুল হক ডালিমকে বীর উত্তম, রাসেদ চৌধুরী ও মোসলেহ উদ্দীনকে বীর প্রতীক খেতাব দেওয়া হয়।
পৃথিবীতে দ্বিতীয় বৃহত্তম মহাসাগর ----
Correct Answer:
ঘ: আটলান্টিক মহাসাগর
Explanation:
পৃথিবীতে দ্বিতীয় বৃহত্তম মহাসাগর ---- সঠিক উত্তর আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগর পৃথিবীর বৃহত্তম মহাসাগর। দ্বিতীয় বৃহত্তম মহাসাগর আটলান্টিক মহাসাগর।
শিক্ষার মূল লক্ষ্য কি?
Correct Answer:
খ: মূল্যবোধ জাগানো ও ব্যক্তির গুণাবলির যথার্থ বিকাশ
Explanation:
শিক্ষার মূল লক্ষ্য কি? সঠিক উত্তর মূল্যবোধ জাগানো ও ব্যক্তির গুণাবলির যথার্থ বিকাশ শিক্ষকার মূল লক্ষ্য কখনো অর্থ উপার্জন হতে পারেনা। শিক্ষার মূল্য উদ্দেশ্য হলো ব্যাক্তির মূল্যবোধ জাগ্রত করা ও গুণাবলীর প্রকাশ।
দক্ষিণ গোলার্ধ ও সূর্যের মধ্যে সবচেয়ে বেশি দূরত্ব হয় ----
Correct Answer:
গ: ২১ জুন
Explanation:
দক্ষিণ গোলার্ধ ও সূর্যের মধ্যে সবচেয়ে বেশি দূরত্ব হয় ---- সঠিক উত্তর ২১ জুন বিভিন্ন তারিখে পৃথিবীর অবস্থান: ১ জানু: পৃথিবী সূর্যের নিকটতম স্থানে অবস্থান করে। ২১জুন: পৃথিবীর উত্তর গোলার্ধে দীর্ঘতম দিন পৃথিবীর দক্ষিণ গোলার্ধে সবচেয়ে ছোট দিন পৃথিবীর দক্ষিণ গোলার্ধ ও সূর্যের মধ্যে সবচেয়ে বেশি দূরত্ব ৪ জুলাই: পৃথিবী সূর্য থেকে সবচেয়ে দূরে অবস্থান করে। ২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর : পৃথিবীর দিন ও রাত্রি সমান ২২ ডিসেম্বর: পৃথিবীর দক্ষিণ গোলার্ধে দীর্ঘতম দিন পৃথিবীর উত্তর গোলার্ধে সবচেয়ে ছোট দিন পৃথিবীর উত্তর গোলার্ধ ও সূর্যের মধ্যে সবচেয়ে বেশি দূরত্ব
মেরু রেখা বা অক্ষের দক্ষিণ প্রান্তকে বলে ---
Correct Answer:
খ: কুমেরু
Explanation:
মেরু রেখা বা অক্ষের দক্ষিণ প্রান্তকে বলে --- সঠিক উত্তর কুমেরু সুমেরু অঞ্চল বা আর্কটিক (ইংরেজি: Arctic) পৃথিবীর সর্ব উত্তরের অঞ্চলটির নাম। ইংরেজি নামটি এসেছে গ্রিক শব্দ arktos থেকে যার অর্থ " ভালুক"। সুমেরুর বিপরীতে পৃথিবীর অপর (দক্ষিণতম) প্রান্তে আছে কুমেরু (দক্ষিণ মেরু)।
যে বায়ু সর্বদাই উচ্চাচাপ অঞ্চল হতে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে বলা হয় ---
Correct Answer:
ক: নিয়ত বায়ু
Explanation:
যে বায়ু সর্বদাই উচ্চাচাপ অঞ্চল হতে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে বলা হয় --- সঠিক উত্তর নিয়ত বায়ু নিয়ত বায়ু(Planetary Winds or, Permanent Winds): যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল হতে নিম্নচাপ অঞ্চলে দিকে প্রবাহিত হয়, তাকে নিয়ত বায়ু বলে।
শিক্ষক হয়ে আপনি কিভাবে একজন দুর্বল ছাত্রকে সংশোধন করবেন?
Correct Answer:
ক: ছাত্রটির মানসিক অবস্থা বুঝে, তার আগ্রহের বিষয় থেকে তাকে মূলস্রোতের আগ্রহে ফিরিয়ে এনে
Explanation:
শিক্ষক হয়ে আপনি কিভাবে একজন দুর্বল ছাত্রকে সংশোধন করবেন? সঠিক উত্তর ছাত্রটির মানসিক অবস্থা বুঝে, তার আগ্রহের বিষয় থেকে তাকে মূলস্রোতের আগ্রহে ফিরিয়ে এনে শিক্ষক হয়ে আপনি একজন দুর্বল ছাত্রকে সংশোধন করবেন - ছাত্রটির মানসিক অবস্থা বুঝে, তার আগ্রহের বিষয় থেকে তাকে মূলস্রোতের আগ্রহে ফিরিয়ে এনে।