Primary Head Teacher Recruitment Test MCQs
Showing 50 questions (Total: 950)
বাংলাদেশের সিভিল সার্ভিসে ক্যাডার কয়টি?
Correct Answer:
ঘ: ২৬ টি
Explanation:
বাংলাদেশের সিভিল সার্ভিসে ক্যাডার কয়টি? সঠিক উত্তর ২৬ টি ২০১৮ সালের ১৩ নভেম্বর পিএসসির সুপারিশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় ইকোনমিক ক্যাডারকে প্রশাসন ক্যাডারের সঙ্গে একীভূত করে গেজেট প্রকাশ করে। ফলে বিসিএস ক্যাডারের সংখ্যা ২৭টি থেকে কমে ২৬টি হয়।
বাংলাদেশের জাতীয় সংসদে কোরাম হয় কত সদস্যের উপস্থিতিতে?
Correct Answer:
খ: ৬০ জন
Explanation:
বাংলাদেশের জাতীয় সংসদে কোরাম হয় কত সদস্যের উপস্থিতিতে? সঠিক উত্তর ৬০ জন বাংলাদেশের সংবিধানের ৭৫ নং অনুচ্ছেদ অনুযায়, জাতীয় সংসদের কার্য পরিচালনার জন্য কোরাম থাকতে হয় এবং অধিবেশনে কোরামের জন্য ন্যূনতম ৬০ জন সদস্যের উপস্থিতি প্রয়োজন হয়।
একজন মানুষের দেহে মোট কত টুকরা হাড় থাকে?
Correct Answer:
ঘ: ২০৬
Explanation:
একজন মানুষের দেহে মোট কত টুকরা হাড় থাকে? সঠিক উত্তর ২০৬ মানুষের শরীরে হাড় থাকে = ২০৬ টি। মানুষের মেরুদন্ডে হাড় থাকে = ৩৩ টি।
মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে বলা হয় ---
Correct Answer:
গ: পরমাণু
Explanation:
মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে বলা হয় --- সঠিক উত্তর পরমাণু পরমানু ( Atom ): মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কনাকে পরমানু বলে ।এর স্বাধীন সত্বা নেই এবং সচরাচর রাসায়নিক বিক্রিয়ায় অংশ গ্রহন করে।দুই বা ততোধিক পরমানুর সমন্বয়ে অনু (molecule) গঠিত হয় ।
তৈমুর লং ভারত আক্রমণ করেন ---
Correct Answer:
গ: ১৩৯৮ সালে
Explanation:
তৈমুর লং ভারত আক্রমণ করেন --- সঠিক উত্তর ১৩৯৮ সালে ফিরোজ শাহ তুঘলকের মৃত্যুর পর দিল্লী সুলতানির পতন আসন্ন হয়ে পড়ে । ১৩৯৮ খ্রীষ্টাব্দে তৈমুর লঙ্গের ভারত আক্রমণ এই পতনের প্রক্রিয়াকে আরও ত্বরান্বিত করে । তৈমুর লঙ্গের ভয়ে সুলতান নাসিরুদ্দিন মামুদ দিল্লী ছেড়ে পালিয়ে যান । তৈমুরের আক্রমণ দিল্লি সুলতানির অন্তসার শূন্যতাকেই সর্বসমক্ষে তুলে ধরে । ফলে দিল্লি সুলতানির মর্যাদা ও পতিপত্তি ভূলুন্ঠিত হয়ে যায় । প্রচুর ধনসম্পদ লুঠ করে তৈমুর দিল্লির অর্থনীতিকে পঙ্গু করে দেয় । কিন্তু তৈমুর ভারতে সাম্রাজ্য স্থাপনের কোন চেষ্টা করেননি । সেজন্য ধ্বংস এবং বিশৃঙ্খলা ছাড়া তাঁর আক্রমণের কোন গঠন মূলক ফল পরিলক্ষিত হয় নাই । ভারতীয় দৃষ্টিতে তৈমুর লঙ্গ ভয় ও তাসের প্রতীক একজন লুণ্ঠনকারী মাত্র ।
ইউরোপে রেনেসাঁ শুরু হয় ----
Correct Answer:
ঘ: চতুর্দশ শতাব্দীতে
Explanation:
ইউরোপে রেনেসাঁ শুরু হয় ---- সঠিক উত্তর চতুর্দশ শতাব্দীতে রেনেসাঁসের অভিধানিক অর্থ হল পুনর্জন্ম বা পুনর্জাগরণ বা নবজাগরণ। এই যুগের ব্যাপ্তিকাল ছিল আনুমানিক চতু্র্দশ থেকে ষোড়শ শতাব্দী পর্যন্ত। আধুনিক ইউরোপের উদ্ভবের ক্ষেত্রে রেনেসাঁস অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এটি মূলত একটি দীর্ঘস্থায়ী সমাজ পরিবর্তন প্রক্রিয়া। এই রেনেসাঁসের ভেতর দিয়ে আধুনিক পাশ্চাত্য সভ্যতার উত্থান ঘটেছে এবং একইসঙ্গে অবসান ঘটেছে মধ্যযুগের।
ডিজিটাল টেলিফোনের প্রধান বৈশিষ্ট্য কি?
Correct Answer:
ঘ: ডিজিটাল সিগনালে বার্তা প্রেরণ
Explanation:
ডিজিটাল টেলিফোনের প্রধান বৈশিষ্ট্য কি? সঠিক উত্তর ডিজিটাল সিগনালে বার্তা প্রেরণ ডিজিটাল টেলিফোনের প্রধান বৈশিষ্ট্য হল - ডিজিটাল সিগনালে বার্তা প্রেরণ।
ক্লোরোফিলবিহীন উদ্ভিদ হলো ----
Correct Answer:
ক: ব্যাঙের ছাতা
Explanation:
ক্লোরোফিলবিহীন উদ্ভিদ হলো ---- সঠিক উত্তর ব্যাঙের ছাতা ক্লোরোফিলবিহীন উদ্ভিদ হলো - ব্যাঙ্গের ছাতা। ছত্রাক জাতের এ উদ্ভিদ সালোকসংশ্লেষণে অক্ষম।
কোন উদ্ভিদের শ্বাসমূল আছে?
Correct Answer:
গ: সুন্দরী
Explanation:
কোন উদ্ভিদের শ্বাসমূল আছে? সঠিক উত্তর সুন্দরী সুন্দরী গাছ সমুদ্র উপকূলবর্তী এলাকার (সুন্দর বন) কর্দমাক্ত ও লবণাক্ত মাটিতে জন্মায়। মাটি কর্দমাক্ত ও রন্ধ্রবিহীন হওয়ায় ওই মাটিতে অক্সিজেন সরবরাহ খুব কম । এছাড়াও এসব এলাকা বেশির ভাগ সময়েই জলপ্লাবিত থাকে । মাটিতে প্রচুর পরিমাণে অজৈব লবণ দ্রবীভুত অবস্থায় থাকে, তাই উদ্ভিদের কিছু শাখা - মূল অভিকর্ষের বিপরীত দিকে ধাবিত হয়ে মাটির উপরে উঠে আসে । এইসব মূলের উপরিভাগে অসংখ্য সূক্ষ্ম শ্বাস ছিদ্র বা ‘নিউম্যাটোফোর’ থাকে। এই ছিদ্রের মাধ্যমে মূলগুলি বায়ুমন্ডল থেকে অক্সিজেন শোষণ করে । এই রকম মূলকে শ্বাসমূল বলে ।
সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ ---
Correct Answer:
খ: শনি
Explanation:
সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ --- সঠিক উত্তর শনি শনি (Saturn) হল সূর্য থেকে দূরত্বের নিরিখে ষষ্ঠ গ্রহ এবং বৃহস্পতির পরই সৌরজগতের দ্বিতীয় - বৃহত্তম গ্রহ।
পৃথিবীর শক্তির মূল উৎস ---
Correct Answer:
গ: সূর্য
Explanation:
পৃথিবীর শক্তির মূল উৎস --- সঠিক উত্তর সূর্য পৃথিবীর সব শক্তির মূল উৎস সূর্য। সূর্য থেকে যে শক্তি পাওয়া যায় তাকে সৌরশক্তি বলে। সূর্য থেকে প্রতিনিয়ত যে পরিমাণ শক্তি পৃথিবীতে এসে পৌঁছায় তা সূর্যের উৎপন্ন শক্তির দুই শত কোটি ভাগের এক ভাগ মাত্র। এই সৌরশক্তির অফুরন্ত ভাণ্ডার আমাদের প্রতিদিনের নানারকম কাজের চাহিদা মেটায়। উদ্ভিদ এই শক্তি ব্যবহার করে সালোকসংশ্লেষণ প্রক্রিয়া চালু রাখে যা থেকে প্রাপ্ত শক্তি তারা রাসায়নিক শক্তিতে (অক্সিজেন ও স্বল্প পরিমাণ কার্বন যৌগ) পরিণত করে। বর্তমানে সৌরশক্তিকে ব্যবহার করে বাষ্প উৎপাদনের মাধ্যমে টারবাইন ও জেনারেটরের সাহায্যে বিদ্যুৎ উৎপাদন করা হয়। এ ছাড়া রান্নার কাজে সৌরচুল্লি ব্যবহার করা হয়ে থাকে। এই সৌরশক্তি বারবার ব্যবহার করা যাবে। কখনোই শেষ হবে না। তাই সৌর শক্তিকে নবায়নযোগ্য শক্তি বলা হয়।
'রয়টার্স' কোন দেশের সংবাদ সংস্থা?
Correct Answer:
গ: যুক্তরাজ্য
Explanation:
'রয়টার্স' কোন দেশের সংবাদ সংস্থা? সঠিক উত্তর যুক্তরাজ্য রয়টার্স( ইংরেজি: Reuters) লন্ডন ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা । এটি ১৮৫১ সালে প্রতিষ্ঠা করেন পল জুলিয়াস রয়টার। বর্তমানে এর সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইর্য়ক শহরে অবস্থিত। এটি থমসন রয়টার্সের একটি বিভাগীয় প্রতিষ্ঠান। সারা বিশ্বে ২০০টি স্থানে এর দপ্তর রয়েছে। ২০০৮ সাল পর্যন্ত রয়টার্স সংবাদ সংস্থা স্বাধীন কোম্পানি রয়টারস গ্রুপ পিএলসির অংশ হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং পুঁজি বাজারের তথ্য প্রদান করে। ২০০৮ সালে থমসন করপোরেশন রয়টার্স গ্রুপকে কিনে নেওয়ার পর রয়টার্স সংবাদ সংস্থা থমসন রয়টার্সের অংশ হয়।
মোডেমের মাধ্যমে কম্পিউটারের ---
Correct Answer:
ক: ইন্টারনেট লাইনের সংযোগ হয়
Explanation:
মোডেমের মাধ্যমে কম্পিউটারের --- সঠিক উত্তর ইন্টারনেট লাইনের সংযোগ হয় মডেম একটি ডেটা কমিউনিকেশন ডিভাইস যা ডেটাকে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে মাধ্যমের সাহায্যে পৌঁছে দেয়। Modem এর পূর্ণ নাম হল Modulation demodulation .
আগরতলা ষড়যন্ত্র মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা হয়?
Correct Answer:
ক: ৩৫ জন
Explanation:
আগরতলা ষড়যন্ত্র মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা হয়? সঠিক উত্তর ৩৫ জন শেখ মুজিবুর রহমান ও অন্যরা মিলে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় পাকিস্তানের অখণ্ডতার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন - এমন অভিযোগ এনে ১৯৬৮ সালের জানুয়ারিতে শেখ মুজিবুর রহমানসহ ৩৫ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা করে পাকিস্তান সরকার। আগরতলা ষড়যন্ত্র মামলা নামে পরিচিত এই মামলাটির পূর্ণ নাম ছিল রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান গং। মামলায় ১৯৬৮ সালের ১৭ জানুয়ারি প্রধান আসামি শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করা হয় অন্যদেরও। অন্যতম আসামি সার্জেন্ট জহুরুল হককে জেলের মধ্যে হত্যা করা হলে ফুঁসে ওঠে সাধারণ মানুষ। শেখ মুজিব ও অন্যদের মুক্তির জন্য সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের ব্যানারে আন্দোলন গড়ে উঠে। আন্দোলনের ডাক দেন মওলানা আব্দুল হামিদ খান ভাসানী। সংগ্রামী জনতার তোপের মুখে পতন হয় আইয়ুবশাসনের, মুক্তি পান শেখমুজিবসহ অন্যবন্দিরা। আগরতলা মামলার বিরুদ্ধে প্রবল যে আন্দোলন গণঅভ্যুত্থানে রূপ নেয় তা আরো এক ধাপ এগিয়ে দেয় বাঙালির চূড়ান্ত মুক্তির সংগ্রামকে।
রাষ্ট্র কয়টি উপাদান নিয়ে গঠিত?
Correct Answer:
গ: চারটি
Explanation:
রাষ্ট্র কয়টি উপাদান নিয়ে গঠিত? সঠিক উত্তর চারটি রাষ্ট্র গঠনের চারটি মৌলিক উপাদান (ভূমি, জনসংখ্যা, সরকার ও সার্বভৌমত্ব)। একটি রাষ্ট্র গঠনের উক্ত চারটি মৌলিক উপাদান থাকা অপরিহার্য। উক্ত মৌলিক উপাদান ছাড়া কখনো রাষ্ট্র গঠন হতে পারে না।
মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল?
Correct Answer:
ক: এগার
Explanation:
মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল? সঠিক উত্তর এগার যুদ্ধ পরিচালনার সুবিধার জন্য বাংলাদেশকে ১১টি সেক্টরে ভাগ করা হয়েছিল। ১০ম সেক্টরটি সর্বাধিনায়কের সরাসরি নিয়ন্ত্রণে রাখা হয়। এই সেক্টরের অধীনে ছিলো নৌ কমান্ডো বাহিনী এবং সর্বাধিনায়কের বিশেষ বাহিনী।
টেলিফোন লাইনের মধ্য দিয়ে প্রবাহিত হয় ---
Correct Answer:
ক: তড়িৎ শক্তি
Explanation:
টেলিফোন লাইনের মধ্য দিয়ে প্রবাহিত হয় --- সঠিক উত্তর তড়িৎ শক্তি টেলিফোনের মাউথপিসের মাইক্রোফোনটি কণ্ঠস্বরের শব্দ তরঙ্গকে তড়িৎ সংকেত রূপান্তরিত করে এবং এ সংকেত টেলিফোন তার দিয়ে অপর টেলিফোনের ইয়ারপিসে যায়।
মাধ্যাকর্ষণ শক্তির আবিষ্কার করেন ---
Correct Answer:
খ: নিউটন
Explanation:
মাধ্যাকর্ষণ শক্তির আবিষ্কার করেন --- সঠিক উত্তর নিউটন মাধ্যাকর্ষণ শক্তি বা বল সম্পর্কে স্যার আইজ্যাক নিউটন একটি সূত্র প্রতিষ্ঠা করেন। সূত্রটি মহাবিশ্বের প্রত্যেকটি বস্তু একে অপরকে তাদের সংযোগ সরলরেখা বরাবর একটি বলে আকর্ষণ করে। এ আকর্ষণ বলের মান, বস্তুর কণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং এদের মধ্যকার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক।
আখ গাছের জন্য ক্ষতিকর ----
Correct Answer:
গ: মাজরা পোকা
Explanation:
আখ গাছের জন্য ক্ষতিকর ---- সঠিক উত্তর মাজরা পোকা আখ গাছের জন্য ক্ষতিকর পোকামাকড়: ডগার মাজরা, আগাম মাজরা, গোড়ার মাজরা, কান্ডের মাজরা ইত্যাদি।
শিক্ষা বলতে কি বোঝায়?
Correct Answer:
গ: দক্ষতা অর্জন
Explanation:
শিক্ষা বলতে কি বোঝায়? সঠিক উত্তর দক্ষতা অর্জন শিক্ষা প্রক্রিয়ায় কোন ব্যক্তির অন্তর্নিহিত গুণাবলীর পূর্ণ বিকাশের জন্য উৎসাহ দেয়া হয় এবং সমাজের একজন উৎপাদনশীল সদস্য হিসেবে প্রতিষ্ঠালাভের জন্য যে সকল দক্ষতা প্রয়োজন সেগুলো অর্জনে সহায়তা করা হয়।
আমাদের দেশে একজন পূর্ণবয়স্ক ব্যক্তির প্রায় গড় ক্যালরি শক্তির প্রয়োজন ---
Correct Answer:
ক: ২৫০০ ক্যালরি
Explanation:
আমাদের দেশে একজন পূর্ণবয়স্ক ব্যক্তির প্রায় গড় ক্যালরি শক্তির প্রয়োজন --- সঠিক উত্তর ২৫০০ ক্যালরি একজন পূর্ণবয়সের শারীরিক পরিশ্রম করা মানুষের দৈনিক ২০০০ - ২৫০০ কিলোক্যালরি খাবার গ্রহণ করা উচিৎ।রেফারেন্স : বই, বিজ্ঞান; নবম-দশম শ্রেণি; পুনর্মুদ্রণ, আগস্ট ২০১৮; পৃষ্ঠা ১৫
5x + 3y = 7 এবং 4x + 5y = 3 হলে, x ও y এর মান হবে যথাক্রমে-
Correct Answer:
খ: 2 - 1
Explanation:
5x + 3y = 7 এবং 4x + 5y = 3 হলে, x ও y এর মান হবে যথাক্রমে- সঠিক উত্তর 2 - 1 এখানে, বজ্রগুণন করে পাই,x/(-9+35)=y/(-28+15)=1/(25-12)=>x/26=y/-13=1/13 so,x=2;y=-1
শিক্ষকের কোন দিকে নজর দেয়া উচিত?
Correct Answer:
খ: অনুসন্ধিৎসু মনের উন্নয়ন ঘটানো
দুইটি ত্রিভূজের মধ্যে কোন উপাদানগুলো সমান হওয়া সত্ত্বেও ত্রিভূজ দুটি সর্বসম নাও হতে পারে?
Correct Answer:
গ: তিন কোণ
কোন খনিজের অভাবে গলগণ্ড রোগ হয়?
Correct Answer:
খ: আয়োডিন
Explanation:
কোন খনিজের অভাবে গলগণ্ড রোগ হয়? সঠিক উত্তর আয়োডিন লৌহ বা আয়রনের অভাবে রক্ত শূন্যতা দেখা দেয়। ফসফরাসের অভাবে হাড়ে সন্ধিমূলে ব্যাথা হয়। আয়োডিনের অভাবে গলগন্ড রোগ হয়।
২ জন পুরুষ বা ৩ জন স্ত্রীলোক একটি কাজ ২৬ দিনে শেষ করতে পারলে ৪ জন পুরুষ ও ৭ জন স্ত্রীলোক একত্রে কাজটি শেষ করতে পারবে-
Correct Answer:
ক: ৬ দিনে
Explanation:
২ জন পুরুষ বা ৩ জন স্ত্রীলোক একটি কাজ ২৬ দিনে শেষ করতে পারলে ৪ জন পুরুষ ও ৭ জন স্ত্রীলোক একত্রে কাজটি শেষ করতে পারবে- সঠিক উত্তর ৬ দিনে এখানে,২ জন পুরুষ= ৩ জন স্ত্রীলোক৪ জন পুরুষ= ৬ জন স্ত্রীলোক৩ জন স্ত্রীলোকের লাগে= ২৬ দিন১ জন স্ত্রীলোকের লাগে= (২৬×৩) দিন(৬+৭)=১৩ জন স্ত্রীলোকের লাগে=(২৬×৩)/১৩ =৬ দিন।
একটি আয়তক্ষেত্রের পরিসীমা 44 মিটার। প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য ২ মিটার বেশি হলে, দৈর্ঘ্য ও প্রস্থ হবে যথাক্রমে-
Correct Answer:
গ: ১২ মি. ১০ মি.
Explanation:
একটি আয়তক্ষেত্রের পরিসীমা 44 মিটার। প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য ২ মিটার বেশি হলে, দৈর্ঘ্য ও প্রস্থ হবে যথাক্রমে- সঠিক উত্তর ১২ মি. ১০ মি. ধরি, পপ্রস্থ =x, দৈর্ঘ্য=2+xপরিসীমা =২(দৈর্ঘ্য +প্রস্থ) শর্তমতে,২(২+x+x)= ৪৪বা, ৪x+৪=৪৪বা, x = ৪০/৪বাx =১০দৈর্ঘ্য=২+x=২+১০=১২মিটারপ্রস্থ =x=১০মিটার
ABCD বৃত্তস্থ চতুর্ভূজের ∠B =১০৫ ডিগ্রি। ∠D - এর পরিমাণ কত?
Correct Answer:
ক: ৭৫ ডিগ্রি
Explanation:
ABCD বৃত্তস্থ চতুর্ভূজের ∠B =১০৫ ডিগ্রি। ∠D - এর পরিমাণ কত? সঠিক উত্তর ৭৫ ডিগ্রি বৃত্তস্থ চতুর্ভূজের বিপরীত কোণদ্বয়ের যোগফল ১৮০০ সুতরাং ∠B + ∠D = ১৮০০ বা, ১০৫০ + ∠D = ১৮০০ বা, ∠D = ১৮০০ - ১০৫০ সুতরাং ∠D = ৭৫০
One should be careful about ---duty. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে ----
Correct Answer:
গ: one's
Explanation:
One should be careful about ---duty. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে ---- সঠিক উত্তর one's ‘One’ বাক্যের Subject হিসেবে থাকলে এর Possessive case কখনো ‘his/her’ হতে পারে না। One এর Possessive case হবে one’s.
The nurse attended ---the patient বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে ----
Correct Answer:
খ: to
Explanation:
The nurse attended ---the patient বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে ---- সঠিক উত্তর to Attend to - পরিচর্যা The nurse attended to the patient.
কোনটি Keen ' শব্দের সমার্থক শব্দ?
Correct Answer:
ক: Eager
Explanation:
কোনটি Keen ' শব্দের সমার্থক শব্দ? সঠিক উত্তর Eager Keen– উৎসাহী, অত্যন্ত আগ্রহী; Eager– ব্যগ্র, অত্যন্ত আগ্রহী; Pessimistic– হতাশাপূর্ণ, দুঃখবাদী; Indifferent– উদাসীন, নিরপেক্ষ, নির্বিকার; Airy– বায়বীয় বা হালকাভাবে।
নিচের কোনটি শুদ্ধ বাক্য?
Correct Answer:
ঘ: Let you and me do it
Explanation:
নিচের কোনটি শুদ্ধ বাক্য? সঠিক উত্তর Let you and me do it The ssceneries হয় না, sceneries uncountible noun Let এর পরে pronoun এর objective from বসে।
'Who is calling me?' বাক্যেটির passive form হবে--
Correct Answer:
গ: By whom am I being called?
Explanation:
'Who is calling me?' বাক্যেটির passive form হবে-- সঠিক উত্তর By whom am I being called? Who যুক্ত Active voice থেকে passive voice করার নিয়ম: By whom + be verb (person ও tense অনুযায়ী) + Object কে subjective + being + Verb এর Past Participle + ?
'Panic seized the writer' বাক্যেটির passive form হবে--
Correct Answer:
খ: The writer was seized with panic
Explanation:
'Panic seized the writer' বাক্যেটির passive form হবে-- সঠিক উত্তর The writer was seized with panic Passive করার নিয়ম নিম্নরূপ: Active বাক্যের Object কে Subject + to be verb + Verb এর Past Participle + with (যেহেতু seize এর পর with বসে) + Subject কে Object । Active: Panic seized the writer Passive: The writer was seized with panic.
Kabir said, "I must write a letter." বাক্যেটির indirect speech হবে--
Correct Answer:
ঘ: Kabir said that he had to write a letter
Explanation:
Kabir said, "I must write a letter." বাক্যেটির indirect speech হবে-- সঠিক উত্তর Kabir said that he had to write a letter চিরকালীন বাধ্যবাধ্যকতা বুঝালে indirect narration এ must সাধারণত অপরিবর্তিত থাকে । তবে, Direct narration এ reporting verb টি past tense এ থাকলে indirect narration এ অবশ্য করণীয় অর্থে must সাধারণত had to তে রূপান্তরিত হয় । যেমন: Direct: Kabir said, “I must write a letter.” Indirect: Kabir said that he had to write a letter.
The boy said, "Let me have a pen". বাক্যেটির indirect speech হবে--
Correct Answer:
ক: The boy said that he might have a pen
Explanation:
The boy said, "Let me have a pen". বাক্যেটির indirect speech হবে-- সঠিক উত্তর The boy said that he might have a pen Let দ্বারা প্রস্তুত না বুঝালে অর্থাৎ Let us এর পরিবর্তে Let me, Let them, let him ইত্যাদি থাকে সাধারণত indirect এ reporting verb এর পরিবর্তন হয়না। (তবে অর্থানুসারে request, desire ব্যবহার করা হয়। ) + Inverted commas উঠে গিয়ে That বসে + reporting verb এর subject পুনরায় বসে + might অথবা might be allowed to + মূল verb থেকে শেষ পর্যন্ত বসে। Direct: The boy said, “Let me have a pen.” Indirect: The boy said that he might have a pen.
কোনটি Reflexive Pronoun?
Correct Answer:
গ: Myself
Explanation:
কোনটি Reflexive Pronoun? সঠিক উত্তর Myself যে pronoun গুলো personal pronoun এর 1st এবং 2nd person এর possessive adjective এবং 3rd person এর objective এর সাথে self (singular) এবং selves (plural) যুক্ত হয়ে গঠিত হয় এবং subject ও object একই বক্তিকে বােঝায় তাদেরকে Reflexive pronoun বলে। যেমন: myself, ourselves, yourself, yourselves, himself, herself, itself, themselves etc. বাক্যে এরা যদি verb এবং preposition এর পরে বসে তবে Reflexive pronoun এবং noun এবং pronoun এর পরে বসলে এরা emphatic pronoun.
কোনটি 'Dormant ' শব্দের সমার্থক শব্দ?
Correct Answer:
খ: Latent
Explanation:
কোনটি 'Dormant ' শব্দের সমার্থক শব্দ? সঠিক উত্তর Latent Dormant– সুপ্ত, অক্রিয় ; Futile– বৃথা, ব্যর্থ; Latent– সুপ্ত, অক্রিয়; Docile– বাধ্য, অনুগত; Active– সক্রিয়, কর্মঠ।
'Root and branch 'এর অর্থ-----
Correct Answer:
খ: completely
Explanation:
'Root and branch 'এর অর্থ----- সঠিক উত্তর completely Root and branch– পুরোপুরি বা সম্পূর্ণরূপে; From top to bottom– আপাদমস্তক; Completely– সম্পূর্ণভাবে বা পুরোপুরি; Branch like root– এটি idiom নয়। তবে এর আক্ষরিক অর্থ হচ্ছে - তলানির মত শাখা।
'উত্তম পুরুষ' উপন্যাসের রচয়িতা কে?
Correct Answer:
ক: রশীদ করিম
Explanation:
'উত্তম পুরুষ' উপন্যাসের রচয়িতা কে? সঠিক উত্তর রশীদ করিম রশীদ করিমের উল্লেখযোগ্য উপন্যাস - উত্তম পুরুষ, আমার যত গ্লানি এবং প্রসন্ন পাষাণ। এর মধ্যে উত্তম পুরুষ প্রথম রচনা।
কোনটি নিত্য সম্বন্ধীয় অব্যয়ের উদাহরণ?
Correct Answer:
খ: যথা ধর্ম তথা জয়
Explanation:
কোনটি নিত্য সম্বন্ধীয় অব্যয়ের উদাহরণ? সঠিক উত্তর যথা ধর্ম তথা জয় নিত্য সম্বন্ধীয় অব্যয় - যথা.. তথা..
কোনটি Abstract Noun?
Correct Answer:
ক: Agency
Explanation:
কোনটি Abstract Noun? সঠিক উত্তর Agency যে Noun দ্বারা কোন ব্যক্তি কিংবা বস্তুর গুণ, কাজের নাম কিংবা অবস্থা প্রকাশ করা হয় তাকে Abstract Noun বলে। যেমন, Liberty, anger, freedom, kindness, love, agency, happiness, beauty, ইত্যাদি।
' "পরাজয়ে" ডরে না বীর' বাক্যের ডাবল কোটেশনে শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
ঘ: অপাদানে ৭মী
Explanation:
' "পরাজয়ে" ডরে না বীর' বাক্যের ডাবল কোটেশনে শব্দটি কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর অপাদানে ৭মী "পরাজয়ে" ডরে না বীর' বাক্যের ডাবল কোটেশনে শব্দটি অপাদান কারকে সপ্তমী বিভক্তি। যা থেকে কিছু বিচ্যুত, জাত, বিরত, আরম্ভ, উৎপন্ন, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয়, তাকেই অপাদান কারক বলে। অপাদান কারক মূলত বিশেষ্য পদ এবং এর সাথে সম্পর্কিত পদ যেমন বিশেষণ বা সর্বনামের উপর প্রযুক্ত হয়। সপ্তমী বা এ বিভক্তি : 'বিপদে মোরে করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা। ' লোকমুখে শুনেছি। তিলে তৈল হয়। দুধে দই হয়। খেঁজুর রসে গুড় হয়। পাপে বিরত হও।
একটি বহুভুজের বাহুর সংখ্যা ৬ হলে, বহুভুজের অন্তঃকোণগুলোর সমষ্টি কত হবে?
Correct Answer:
ঘ: আট সমকোণ
Explanation:
একটি বহুভুজের বাহুর সংখ্যা ৬ হলে, বহুভুজের অন্তঃকোণগুলোর সমষ্টি কত হবে? সঠিক উত্তর আট সমকোণ বিভিন্ন বহুভুজের কোণের পরিমাণঃ চতুর্ভুজ = ৪ সমকোণ পঞ্চভুজ = ৬ সমকোণ ষড়ভুজ = ৮ সমকোণ সপ্তভুজ = ১০ সমকোণ অষ্টভুজ = ১২ সমকোণ
'বাংলাদেশ স্বপ্ন দেখে' কাব্যগ্রন্থটি কোন কবির রচনা?
Correct Answer:
গ: শামসুর রাহমান
Explanation:
'বাংলাদেশ স্বপ্ন দেখে' কাব্যগ্রন্থটি কোন কবির রচনা? সঠিক উত্তর শামসুর রাহমান "বাংলাদেশ স্বপ্ন দেখে" কবি শামসুর রাহমানের কাব্যগ্রন্থ। "বাংলাদেশ কথা কয়" আবদুল গাফফার চৌধুরীর গ্রন্থ।
'কপোল ভাসিয়া গেল নয়নের জলে' বাক্যের নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
গ: কর্মে শূন্য
Explanation:
'কপোল ভাসিয়া গেল নয়নের জলে' বাক্যের নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর কর্মে শূন্য 'কপোল ভাসিয়া গেল নয়নের জলে' বাক্যের নিম্নরেখ শব্দটি কর্ম কারকে শূন্য বিভক্তি। যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে, তাকে কর্মকারক বলে। কর্ম দুই প্রকার: মুখ্য কর্ম ও গৌণ কর্ম। যেমন: বাবা আমাকে (গৌণ কর্ম) একটি কলম (মুখ্য কর্ম) কিনে দিয়েছেন। ডাক্তার ডাক। পুলিশ ডাক। ঘোড়া গাড়ি টানে। আমাকে একখানা বই দাও।
'পুষ্প' -এর সমার্থক শব্দ নয় ---
Correct Answer:
গ: অবনী
Explanation:
'পুষ্প' -এর সমার্থক শব্দ নয় --- সঠিক উত্তর অবনী অবনী অর্থ পৃথিবী, দেশ, ভূমি।
কোন সমাসে ব্যাসবাক্য হয় না?
Correct Answer:
ক: নিত্য সমাস
Explanation:
কোন সমাসে ব্যাসবাক্য হয় না? সঠিক উত্তর নিত্য সমাস নিত্য সমাসে ব্যাস বাক্য হয় না বা অন্য শব্দের আশ্রয় নিতে হয়। অলুক সমাসে বিভক্তি লোপ পায় না।
a+b=5 এবং a-b=3 হলে, ab এর মান কত?
Correct Answer:
খ: 4
Explanation:
a+b=5 এবং a-b=3 হলে, ab এর মান কত? সঠিক উত্তর 4 এখানে, a + b = 5 বা, (a + b)2 = 52 বা, (a - b)2 + 4ab = 25 বা, 32 + 4ab = 25 বা, 4ab = 25 - 9 বা ab = 16/4 সুতরাং ab = 4
এক কুড়ি কমলা ৫০ টাকায় ক্রয় করে এক ডজন কমলা ৩৬ টাকায় বিক্রয় করা হলো। শতকরা কত লাভ হলো?
Correct Answer:
ঘ: ২০%
Explanation:
এক কুড়ি কমলা ৫০ টাকায় ক্রয় করে এক ডজন কমলা ৩৬ টাকায় বিক্রয় করা হলো। শতকরা কত লাভ হলো? সঠিক উত্তর ২০% ২০টির ক্রয়মূল্য ৫০ টাকা ∴ ১টির ক্রয়মূল্য (৫০/২০) টাকা ∴১২টির ক্রয়মূল্য = {(৫০×১৩)/২০} টাকা = ৩০ টাকা ∴লাভ = (৩৬ – ৩০) = ৬ টাকা ৩০ টাকায় লাভ হয় ৬ টাকা ∴১ টাকায় লাভ হয় = (৬/৩০) টাকা ∴১০০ টাকায় লাভ হয় = {(৬×১০০)/৩০} টাকা = ২০ টাকা।