Primary Head Teacher Recruitment Test MCQs
Showing 50 questions (Total: 950)
"Hard and fast''- phrase টির অর্থ কি?
Correct Answer:
গ: Fixed
Explanation:
"Hard and fast''- phrase টির অর্থ কি? সঠিক উত্তর Fixed Hard and fast এর অর্থ - বাধা ধরা সামার্থক শব্দ - Fixed
Akbar still works in that office. এখানে 'Still' শব্দটি --
Correct Answer:
খ: Adverb
Explanation:
Akbar still works in that office. এখানে 'Still' শব্দটি -- সঠিক উত্তর Adverb Still: (adverb) up to and including the present or the time mentioned; even now (or then) as formerly. Example: Akbar still works in that office.
প্রাচীন ’চন্দ্রদ্বীপ’ এর বর্তমান নাম কি?
Correct Answer:
গ: বরিশাল
Explanation:
প্রাচীন ’চন্দ্রদ্বীপ’ এর বর্তমান নাম কি? সঠিক উত্তর বরিশাল প্রাচীন চন্দ্র দ্বীপের বর্তমান নাম - বরিশাল। বরিশাল বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একটি শহর। প্রাচ্যের ভেনিস নামে পরিচিত এ শহরটি বরিশাল জেলায় অবস্থিত ও এটি বরিশাল বিভাগের সদর দপ্তর। এটি বাংলাদেশ - এর একটি অন্যতম সুন্দর শহর। কীর্তনখোলা নদীর তীরে অবস্থিত এই শহর।
পৃথিবীর প্রশস্ততম নদী কোনটি?
Correct Answer:
খ: আমাজান
Explanation:
পৃথিবীর প্রশস্ততম নদী কোনটি? সঠিক উত্তর আমাজান পৃথিবীর বৃহত্তম নদী হচ্ছে দক্ষিণ আমেরিকার আমাজন। এটি পৃথিবীর প্রশস্ততম নদীও বটে। আমাজন নদী দিয়ে প্রতি সেকেন্ডে প্রায় ২০৯০০০ কিউবিক মিটার পানি সাগরে পতিত হয়। বাংলাদেশের বৃহত্তম নদী হচ্ছে মেঘনা। এই নদী দিয়ে প্রতি সেকেন্ডে প্রায় ৩৮১২৯ কিউবিক মিটার পানি সাগরে পতিত হয়। মেঘনা পৃথিবীর তৃতীয় বৃহত্তম এবং এশিয়ার বৃহত্তম নদী। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম নদী হচ্ছে পদ্মা। এই নদী দিয়ে প্রতি সেকেন্ডে প্রায় ৩২০০০ কিউবিক মিটার পানি প্রবাহিত হয়।
“শহীদ আসাদ’’ কত সালে নিহত হন?
Correct Answer:
গ: ১৯৬৯
Explanation:
“শহীদ আসাদ’’ কত সালে নিহত হন? সঠিক উত্তর ১৯৬৯ আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান (জুন ১০, ১৯৪২ - জানুয়ারি ২০, ১৯৬৯) একজন শহীদ ছাত্রনেতা। তিনি আইয়ুব খানের পতনের দাবীতে মিছিল করার সময় জানুয়ারি ২০, ১৯৬৯ সালে পুলিশের গুলিতে নিহত হন। তবে তিনি সর্বসমক্ষে শহীদ আসাদ নামেই অধিক পরিচিত ব্যক্তিত্ব। শহীদ আসাদ হচ্ছেন ১৯৬৯ সালের গণ - আন্দোলনে পথিকৃৎ তৎকালীন পূর্ব - পাকিস্তানের তিন শহীদদের একজন; অন্য দু'জন হচ্ছেন - শহীদ রুস্তম ও শহীদ মতিউর। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য ২০১৮ সালে তিনি স্বাধীনতা পদক পান।
বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার কোথায় গঠিত হয়েছিল?
Correct Answer:
ঘ: মেহেরপুরে
Explanation:
বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার কোথায় গঠিত হয়েছিল? সঠিক উত্তর মেহেরপুরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ অস্থায়ী সরকার। মেহেরপুরে অবস্থিত। যা মুজিবনগর সরকার বা প্রবাসী বাংলাদেশ সরকার নামেও পরিচিত। মুক্তিযুদ্ধ চলাকালীন ১৯৭১ সালের ১০ এপ্রিল গঠন করা হয়। ১৯৭১ সালের ১৭ই এপ্রিল এই সরকারের মন্ত্রিপরিষদের সদস্যরা বৈদ্যনাথতলায় (বর্তমান মুজিবনগর) শপথ গ্রহণ করেন।
বাংলাদেশের গৌরব জনাব এফ,আর, খান (ফজলুর রহমান খান) পেশায় কি ছিলেন?
Correct Answer:
গ: স্থপতি
Explanation:
বাংলাদেশের গৌরব জনাব এফ,আর, খান (ফজলুর রহমান খান) পেশায় কি ছিলেন? সঠিক উত্তর স্থপতি ফজলুর রহমান খান (১৯২৯ - ১৯৮২) বিশ্বখ্যাত বাংলাদেশী স্থপতি ও পুরকৌশলী। তিনি পৃথিবীর অন্যতম উচ্চ ভবন শিকাগোর সিয়ার্স টাওয়ার (বর্তমানে উইওলস টাওয়ার) - এর নকশা প্রণয়ন করেন। তাকে বিংশ শতকের শ্রেষ্ঠ প্রকৌশলী বলা হয়।
মুক্তিযুদ্ধের বিজয়ের দিন আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন কে?
Correct Answer:
খ: এয়ার কমোডর এ,কে, খন্দকার
Explanation:
মুক্তিযুদ্ধের বিজয়ের দিন আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন কে? সঠিক উত্তর এয়ার কমোডর এ,কে, খন্দকার বাংলাদেশের পক্ষে আত্মসমর্পণ অনুষ্ঠানে অংশ নেন - এ কে খন্দকার। পাকিস্তান সেনাবাহিনীর আত্মসমর্পণের দলিলে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ সময় বিকাল ৪.৩১ মিনিটে ঢাকার রমনা রেস কোর্স ময়দানে জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজী সই করেন।
উপজাতীয় সাংস্কৃতিক কেন্দ্র ‘বিরিসিরি’ কোন জেলায় অবস্থিত?
Correct Answer:
ক: নেত্রকোণা
Explanation:
উপজাতীয় সাংস্কৃতিক কেন্দ্র ‘বিরিসিরি’ কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর নেত্রকোণা বিরিশিরি নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার ঐতিহ্যবাহী একটি গ্রাম। শুরুতে এটি ইউনিয়ন পরিষদের অন্তর্ভুক্ত থাকলেও দুর্গাপুর পৌরসভা হওয়ার সাথে সাথে সদরের পার্শ্ববর্তী হওয়ায় গ্রামটিকে ওয়ার্ড হিসাবে অন্তর্ভুক্ত করা হয় স্থানীয় অধিবাসীদের ৬০ ভাগ গারো আদিবাসী ৩০ ভাগ মুসলিম, বাকি ১০ ভাগ হিন্দু ও অন্যান্য জনগোষ্ঠী।
কবে থেকে বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু করা হয়?
Correct Answer:
গ: ১ জানুয়ারি ১৯৯২
Explanation:
কবে থেকে বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু করা হয়? সঠিক উত্তর ১ জানুয়ারি ১৯৯২ প্রাথমিক বাধ্যতামূলক আইন পাশ হয়, ১৯৯০। বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা প্রাথমিকভাবে ৬৮ টির উপজেলায় চালু হয় ১ জানুয়ারী, ১৯৯২। বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা দেশব্যাপী সম্প্রসারিত হয় ১ জানুয়ারী, ১৯৯৩।
'Neglect'-- এর সমার্থক শব্দ কোনটি?
Correct Answer:
গ: Carelessness
Explanation:
'Neglect'-- এর সমার্থক শব্দ কোনটি? সঠিক উত্তর Carelessness Neglect (transitive verb) : to leave undone or unattended to especially through carelessness Neglect এর সমার্থক শব্দ - carelessness, disrespect, indifference, oversight, coolness, delinquency, disdain, heedlessness, inadvertence, inattention etc.
এ বছর (২০০৯) কত জন ব্যক্তি যুক্তরাষ্ট্রের ‘মেডেল অব ফ্রিডম’ অ্যাওয়ার্ড পেয়েছেন ?
Correct Answer:
গ: ১৬ জন
'Rafiq called me a liar'- বাক্যটির direct speech হবে -
Correct Answer:
ঘ: Rafiq said to me, 'you are a liar'
I said to him, "Will you follow me?' বাক্যটির indirect speech হবে -
Correct Answer:
খ: I asked him if he would follow me
Explanation:
I said to him, "Will you follow me?' বাক্যটির indirect speech হবে - সঠিক উত্তর I asked him if he would follow me Intereogative কে Assertive করার নিয়ম : Subject + ask/inquire of + object ( যদি থাকে) + if / Whether + reported speech এর subject + verb + বাকী অংশ। I said to him, "Will you follow me? I asked him if he would follow me.
'I know that he did the work'- বাক্যটির সঠিক পরিবর্তিত voice হবে -
Correct Answer:
খ: It is known to me that the work was done by him
'He is thought to be a teacher'- বাক্যটির সঠিক পরিবর্তিত voice হবে -
Correct Answer:
খ: We think him to be a teacher
The elephant has great strength এখানে 'elephant' হচ্ছে-
Correct Answer:
খ: Common noun
Explanation:
The elephant has great strength এখানে 'elephant' হচ্ছে- সঠিক উত্তর Common noun এখানে The Elephant বলতে হাতি'র সকল প্রজাতিকে বুঝানো হয়েছে। তাই Common Noun হবে।
Wisdom is better than strength এখানে 'strength' শব্দটি-
Correct Answer:
ঘ: Abstract noun
Explanation:
Wisdom is better than strength এখানে 'strength' শব্দটি- সঠিক উত্তর Abstract noun An abstract noun is a noun that cannot be perceived using one of the five senses (i.e., taste, touch, sight, hearing, smelling). Examples : "Wisdom is better than strength." strength is an abstract noun because it cannot be seen, heard, tasted, touched, or smelled.
Mr. Kabir is on the committee. এখানে on শব্দটি-
Correct Answer:
খ: Preposition
Explanation:
Mr. Kabir is on the committee. এখানে on শব্দটি- সঠিক উত্তর Preposition Preposition ‘ON’ Use: The word ‘on’, when talking about time, is for specific dates, days. And places. Example - Mr. Kabir is on the committee.
Farida is a good girl. এখানে girl শব্দটি কোন প্রকারের noun?
Correct Answer:
খ: Common noun
Explanation:
Farida is a good girl. এখানে girl শব্দটি কোন প্রকারের noun? সঠিক উত্তর Common noun A common noun is the general, non - specific term for a person, place, thing, or idea. Usually, common nouns are not capitalized unless they begin a sentence. Examples of a Common Noun - People: girl, mother, father, baby, child, toddler, teenager, grandmother, student, teacher, minister, businessperson, salesclerk, woman, man. - Animals: lion, tiger, bear, dog, cat, alligator, cricket, bird, wolf. - Things: table, truck, book, pencil, iPad, computer, coat, boots.
‘উচ্ছ্বাস’ শব্দের সন্ধি-বিচ্ছেদ হচ্ছে-
Correct Answer:
গ: উৎ+শ্বাস
Explanation:
‘উচ্ছ্বাস’ শব্দের সন্ধি-বিচ্ছেদ হচ্ছে- সঠিক উত্তর উৎ+শ্বাস ব্যাখাঃ উছ্বাস এর সঠিক সন্ধিবিচ্ছেদ উৎ + শ্বাস = উছ্বাস
‘অহরহ’ - এর সঠিক সন্ধি-বিচ্ছেদ হচ্ছে-
Correct Answer:
গ: অহঃ+অহ
Explanation:
‘অহরহ’ - এর সঠিক সন্ধি-বিচ্ছেদ হচ্ছে- সঠিক উত্তর অহঃ+অহ ‘অহরহ’ - এর সঠিক সন্ধি - বিচ্ছেদ হচ্ছে - অহঃ + অহ। বিসর্গসন্ধি ব্যঞ্জন সন্ধির অন্তর্গত। বিসর্গ সন্ধির প্রকারভেদগুলো হচ্ছেঃ র জাত বিসর্গ এবং স জাত বিসর্গ। বিসর্গসন্ধি র্ ও স্ এর সংক্ষিপ্ত রূপ। যেমন, আশীর্বাদ = আশীঃ + বাদ
’সঙ্কুচিত’-এর বিপরীতার্থক শব্দ কি?
Correct Answer:
খ: প্রসারিত
Explanation:
’সঙ্কুচিত’-এর বিপরীতার্থক শব্দ কি? সঠিক উত্তর প্রসারিত ব্যখাঃ সংকুচিত মানে কমে যাওয়া এবং প্রসারিত মানে বেড়ে যাওয়া তাই সংকুচিত এর বীপরিত শব্দ প্রসারিত
‘প্রাচীন’-এর বিপরীতার্থক শব্দ কি?
Correct Answer:
গ: অর্বাচীন
Explanation:
‘প্রাচীন’-এর বিপরীতার্থক শব্দ কি? সঠিক উত্তর অর্বাচীন ব্যাখাঃ প্রাচীন এর সঠিক বিপরীত শব্দ " অর্বাচীন "
‘জঙ্গম’-এর বিপরীতার্থক শব্দ কি?
Correct Answer:
গ: স্থাবর
Explanation:
‘জঙ্গম’-এর বিপরীতার্থক শব্দ কি? সঠিক উত্তর স্থাবর ব্যাখাঃ জঙ্গম এর বীপরিত শব্দ স্থবর
‘ফুল’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
Correct Answer:
খ: রঙ্গন
Explanation:
‘ফুল’ শব্দের সমার্থক শব্দ কোনটি? সঠিক উত্তর রঙ্গন ব্যাখাঃ ফুল শব্দের সমার্থক শব্দ হচ্ছে "রঙ্গন"
‘কানাকানি’ কোন সমাস?
Correct Answer:
খ: বহুব্রীহি
Explanation:
‘কানাকানি’ কোন সমাস? সঠিক উত্তর বহুব্রীহি ‘কানাকানি’ বহুব্রীহি সমাস। যে সমাসে সমস্যমান পদগুলোর কোনোটির অর্থ না বুঝিয়ে, অন্য কোনো পদকে বোঝায়, তাকে বহুব্রীহি সমাস বলে। যেমন: বহু ব্রীহি (ধান) আছে যার = বহুব্রীহি। এখানের 'বহু' কিংবা 'ধান' কোনোটিরই অর্থের প্রাধান্য নেই, যার বহু ধান আছে এমন লোককে বোঝাচ্ছে।
কোনটি ‘মেঘ’ শব্দের প্রতিশব্দ নয়?
Correct Answer:
ঘ: অন্তরীক্ষ
Explanation:
কোনটি ‘মেঘ’ শব্দের প্রতিশব্দ নয়? সঠিক উত্তর অন্তরীক্ষ ব্যাখাঃ মেঘ এর প্রতিশব্দ নায় "অন্তরীক্ষ "
‘মহর্ষি’ কোন সমাস?
Correct Answer:
খ: সাধারণ কর্মধারয়
Explanation:
‘মহর্ষি’ কোন সমাস? সঠিক উত্তর সাধারণ কর্মধারয় ‘মহর্ষি’ সাধারণ কর্মধারয় সমাস। যে সমাসে বিশেষণ বা বিশেষণভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্যভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থই প্রধানরূপে প্রতীয়মান হয়, তাকে কর্মধারয় সমাস বলে। যেমন: নীল যে পদ্ম = নীলপদ্ম, শান্ত অথচ শিষ্ট = শান্তশিষ্ট, কাঁচা অথচ মিঠা = কাঁচামিঠা।
‘কালির' দাগ দাও- বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি ?
Correct Answer:
খ: করণে ৬ষ্ঠী
Explanation:
‘কালির' দাগ দাও- বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি ? সঠিক উত্তর করণে ৬ষ্ঠী ‘কালির' দাগ দাও - বাক্যে নিম্নরেখ শব্দটি করণ কারকে ষষ্ঠী বিভক্তি। 'করণ' শব্দের অর্থ: যন্ত্র, সহায়ক বা উপায়। ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়ককেই করণ কারক বলা হয়। বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে 'কিসের দ্বারা' বা 'কী উপায়ে' প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যায়, তা - ই করণ কারক। যেমন - নীরা কলম দিয়ে লেখে। (উপকরণ - কলম) 'জগতে কীর্তিমান হয় সাধনায়। ' (উপায় - সাধনা)
গাড়ী 'স্টেশন' ছাড়ল’- বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি ?
Correct Answer:
ঘ: অপাদানে শূন্য
Explanation:
গাড়ী 'স্টেশন' ছাড়ল’- বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি ? সঠিক উত্তর অপাদানে শূন্য গাড়ী 'স্টেশন' ছাড়ল’ - বাক্যে নিম্নরেখ শব্দটি অপাদান কারকে শূন্য বিভক্তি। যা থেকে কিছু বিচ্যুত, জাত, বিরত, আরম্ভ, উৎপন্ন, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয়, তাকেই অপাদান কারক বলে। অপাদান কারক মূলত বিশেষ্য পদ এবং এর সাথে সম্পর্কিত পদ যেমন বিশেষণ বা সর্বনামের উপর প্রযুক্ত হয়। যেমন - বিচ্যুত: গাছ থেকে পাতা পড়ে। মেঘ থেকে বৃষ্টি পড়ে। গৃহীত: সুক্তি থেকে মুক্তো মেলে। দুধ থেকে দই হয়। জাত: জমি থেকে ফসল পাই। খেঁজুর রসে গুড় হয়। বিরত: পাপে বিরত হও।
শূন্য ঘরের চেয়ে লোক ভর্তি ঘরে শব্দ কম হয়, কারণ-
Correct Answer:
ঘ: শূন্য ঘরে শব্দের শোষণ কম হয়
Explanation:
শূন্য ঘরের চেয়ে লোক ভর্তি ঘরে শব্দ কম হয়, কারণ- সঠিক উত্তর শূন্য ঘরে শব্দের শোষণ কম হয় লোকভর্তি ঘরে শব্দ চলাচল করতে পারে না কারণ মানুষের শরীরে শব্দতরঙ্গ বাধা প্রাপ্ত হয়। তাই লোকভর্তি ঘরে শুন্য ঘর অপেক্ষা শব্দ কম শোনা যায়।
মেঘনা নদী দেবো পাড়ি কল-অলা এক নায়ে। আবার আমি যাবো আমার পাড়াতলী গাঁয়ে- উপরোক্ত পঙক্তিটি কোন কবির রচনা?
Correct Answer:
ঘ: শামসুর রহমান
Explanation:
মেঘনা নদী দেবো পাড়ি কল-অলা এক নায়ে। আবার আমি যাবো আমার পাড়াতলী গাঁয়ে- উপরোক্ত পঙক্তিটি কোন কবির রচনা? সঠিক উত্তর শামসুর রহমান প্রিয় স্বাধীনতা শামসুর রাহমান মেঘনা নদী দেব পাড়িকল - অলা এক নায়ে। আবার আমি যাব আমারপাড়াতলী গাঁয়ে। গাছ - ঘেরা ঐ পুকুরপাড়েবসব বিকাল বেলা। দু - চোখ ভরে দেখব কতআলো - ছায়ার খেলা। বাঁশবাগানে আধখানা চাঁদথাকবে ঝুলে একা। ঝোপে ঝাড়ে বাতির মতোজোনাক যাবে দেখা। ধানের গন্ধ আনবে ডেকেআমার ছেলেবেলা। বসবে আবার দুচোখে জুড়েপ্রজাপতির মেলা। হঠাৎ আমি চমকে উঠিহলদে পাখির ডাকে। ইচ্ছে করে ছুটে বেড়াইমেঘনা নদীর বাঁকে। শত যুগের ঘন আঁধারগাঁয়ে আজো আছে। সেই আঁধারে মানুষগুলোলড়াই করে বাঁচে। মনে আমার ঝলসে ওঠেএকাত্তরের কথা, পাখির ডানায় লিখেছিলাম - প্রিয় স্বাধীনতা।
‘ওরা কদম আলী’ নাটকটি কে লিখেছেন?
Correct Answer:
গ: মামুনুর রশীদ
Explanation:
‘ওরা কদম আলী’ নাটকটি কে লিখেছেন? সঠিক উত্তর মামুনুর রশীদ ‘ওরা কদম আলী’ নাটকটি লিখেছেন মামুনুর রশীদ। মামুনুর রশীদ (জন্ম ২৯ ফেব্রুয়ারি ১৯৪৮) একজন প্রখ্যাত বাংলাদেশী নাট্যকার, অভিনেতা ও নাট্য পরিচালক। স্বাধীনতা উত্তর বাংলাদেশের মঞ্চ আন্দোলনের পথিকৃত। তার নাট্যকর্মে প্রখর সমাজ সচেতনতা লক্ষনীয়। শ্রেণী সংগ্রাম তার নাটকের এক গুরুত্বপূর্ণ বিষয়বস্তু। তার উল্লেখযোগ্য নাটক হচ্ছে: ১৯৭৪ গন্ধর্ব নগরী, ১৯৭৬ ওরা কদম আলী, ১৯৮১ ওরা আছে বলেই, ১৯৮৩ ইবলিশ, ১৯৮৪ এখানে নোঙর, ১৯৮৫ গিনিপিগ, ১৯৮৬ অববাহিকা ।
‘পদ্মরাগ’ গ্রন্থটির রচয়িতা কে?
Correct Answer:
গ: রোকেয়া সাখাওয়াত হোসেন
Explanation:
‘পদ্মরাগ’ গ্রন্থটির রচয়িতা কে? সঠিক উত্তর রোকেয়া সাখাওয়াত হোসেন ‘পদ্মরাগ’ গ্রন্থটির রচয়িতা রোকেয়া সাখাওয়াত হোসেন। রোকেয়া সাখাওয়াত হোসেন (সাধারণত বেগম রোকেয়া নামে অধিক পরিচিত; ৯ ডিসেম্বর ১৮৮৫ - ৯ ডিসেম্বর ১৯৩২) হলেন একজন বাঙালি চিন্তাবিদ, প্রাবন্ধিক, ঔপন্যাসিক, সাহিত্যিক ও সমাজ সংস্কারক। তিনি বাঙালি মুসলিম নারী জাগরণের অগ্রদূত এবং প্রথম বাঙালি নারীবাদী। তার উল্লেখযোগ্য কিছু গ্রন্থ : সুলতানার স্বপ্ন (১৯০৫) নারীবাদী ইউটোপিয়ান সাহিত্যের ক্লাসিক নিদর্শন বলে বিবেচিত। পদ্মরাগ (১৯২৪) তার রচিত উপন্যাস। অবরোধ - বাসিনীতে (১৯৩১) তিনি অবরোধপ্রথাকে বিদ্রূপবাণে জর্জরিত করেছেন।
’কাটাকুঞ্জে বসি তুই গাঁথিবি মালিকা দিয়া গেনু ভালে তোর বেদনার টীকা’- এ উদ্ধৃতাংশটি কোন্ কবির রচনা?
Correct Answer:
ক: কাজী নজরুল ইসলাম
Explanation:
’কাটাকুঞ্জে বসি তুই গাঁথিবি মালিকা দিয়া গেনু ভালে তোর বেদনার টীকা’- এ উদ্ধৃতাংশটি কোন্ কবির রচনা? সঠিক উত্তর কাজী নজরুল ইসলাম ’কাটাকুঞ্জে বসি তুই গাঁথিবি মালিকা দিয়া গেনু ভালে তোর বেদনার টীকা’ - এ উদ্ধৃতাংশটি কাজী নজরুল ইসলাম রচনা।
‘রক্তাক্ত প্রান্তর’ নাটকটির রচয়িতা কে?
Correct Answer:
ঘ: মুনীর চৌধুরী
Explanation:
‘রক্তাক্ত প্রান্তর’ নাটকটির রচয়িতা কে? সঠিক উত্তর মুনীর চৌধুরী ‘রক্তাক্ত প্রান্তর’ নাটকটির রচয়িতা মুনীর চৌধুরী। আবু নয়ীম মোহাম্মদ মুনীর চৌধুরী (২৭ নভেম্বর ১৯২৫ - ১৪ ডিসেম্বর ১৯৭১) ছিলেন একজন বাংলাদেশি শিক্ষাবিদ, নাট্যকার, সাহিত্য সমালোচক, ভাষাবিজ্ঞানী, বাগ্মী এবং বুদ্ধিজীবী। তিনি ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন পাকিস্তানি সামরিক বাহিনী কর্তৃক বাংলাদেশী বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের অন্যতম একজন শিকার। তিনি তৎকালীন ঢাকা জেলার মানিকগঞ্জে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস নোয়াখালী জেলার চাটখিল থানাধীন গোপাইরবাগ গ্রামে। রক্তাক্ত প্রান্তর (১৯৬২): পানিপথের তৃতীয় যুদ্ধের কাহিনী এর মূল উপজীব্য। এতে তিনি যুদ্ধবিরোধী মনোভাব প্রকাশ করেন। নাটকটির জন্য তিনি ১৯৬২ সালে বাংলা একাডেমি পুরস্কার পান।
‘পথের দাবী’ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি-
Correct Answer:
গ: উপন্যাস
Explanation:
‘পথের দাবী’ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি- সঠিক উত্তর উপন্যাস ‘পথের দাবী’ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি - উপন্যাস। পথের দাবী বিংশ শতাব্দীর প্রথমভাগের অন্যতম বাঙ্গালী কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কর্তৃক বিরচিত একটি জনপ্রিয় উপন্যাস। এ উপন্যাসটি ১৯২৬ খ্রিষ্টাব্দের আগস্ট মাসে সর্বপ্রথম প্রকাশিত হয়েছিল। ভারতে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে এক অসাধারণ বিপ্লবী সব্যসাচী ও তার সাথীদের সংগ্রামের কাহিনী নিয়ে ব্রিটিশ শাসনামলে লিখিত একটি সাহসী উপন্যাস। যেটি ব্রিটিশ শাসিত ভারতে নিষিদ্ধ হয়েছিল।
’ভাটিয়ালী’ কোন্ অঞ্চলের গান?
Correct Answer:
গ: ময়মনসিংহ
Explanation:
’ভাটিয়ালী’ কোন্ অঞ্চলের গান? সঠিক উত্তর ময়মনসিংহ ভাটিয়ালী বাংলাদেশ এবং ভারতের ভাটি অঞ্চলের জনপ্রিয় গান। বাংলাদেশে বিশেষকরে নদ - নদী পূর্ণ ময়মনসিংহ অঞ্চলের ব্রহ্মপুত্র নদের উত্তর - পূর্ব দিকের অঞ্চলগুলোতে ভাটিয়ালী গানের মূল সৃষ্টি, চর্চাস্থল এবং সেখানেই এই লোকসঙ্গীতের ব্যাপক প্রভাব রয়েছে। বাউলদের মতে ভাটিয়ালী গান হলো তাদের প্রকৃতিতত্ত্ব ভাগের গান। ভাটিয়ালী গানের মূল বৈশিষ্টা হলো এ গানগুলো রচিত হয় মূলত মাঝি, নৌকা, দাড়, গুন ইত্যাদি বিষয়ে।
ছয়-দফা দাবী প্রথম উত্থাপন করা হয় কোথায়?
Correct Answer:
গ: লাহোরে
Explanation:
ছয়-দফা দাবী প্রথম উত্থাপন করা হয় কোথায়? সঠিক উত্তর লাহোরে পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৬৬ সালের ৫ ও ৬ ফেব্রুয়ারী পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত এক সম্মেলনে শেখ মুজিবুর রহমান ৬ দফা দাবী পেশ করেন। ২৩ মার্চ ছয় দফা দাবী আনুষ্ঠানিকভাবে উত্থাপন করা হয়। ছয় দফা দাবীকে ম্যাগনা কার্টা বা বাঙালি জাতির মুক্তির সনদ বলা হয়।
মাইকেল এঞ্জেলো কোন দেশের শিল্পী ?
Correct Answer:
ক: ইতালি
Explanation:
মাইকেল এঞ্জেলো কোন দেশের শিল্পী ? সঠিক উত্তর ইতালি মাইকেলেঞ্জেলো (মার্চ ৬, ১৪৭৫ - ফেব্রুয়ারি ১৮, ১৫৬৪) বা মিকেলেঞ্জেলো রেনেসাঁস যুগের একজন ইতালীয় ভাস্কর,চিত্রকর,স্থপতি এবং কবি। তার পুরো নাম মাইকেলেঞ্জেলো দি লোদোভিকো বুওনারোত্তি সিমোনি। তার বৈচিত্রময়তার ব্যাপ্তি এবং বিস্তৃতির কারণে মিকেলাঞ্জেলোকে রেনেসাঁ মানব বলে বর্ণনা করা হয়। মিকেলাঞ্জেলোর জীবৎকালেই তাকে শ্রেষ্ঠ জীবিত শিল্পী হিসাবে বিবেচনা করা হত, এবং ইতিহাসেও তাকে সর্বকালের শ্রেষ্ঠ শিল্পীদের একজন হিসাবে ধরা হয়।
স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য কতজন মহিলা ‘বীর প্রতীক’ উপাধি পান?
Correct Answer:
খ: ২ জন
Explanation:
স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য কতজন মহিলা ‘বীর প্রতীক’ উপাধি পান? সঠিক উত্তর ২ জন ১৫ই ডিসেম্বর ১৯৭৩ সালে মোট ৪২৬ জনকে বীর প্রতীক উপাধি দেয়া হয়। তার মধ্যে ২ জন মহিল এই উপাধি লাভ করেন। তারা হলেনঃ মোছাঃ তারামন বেগম (সেক্টর ১১) ক্যাপ্টেন ডাঃ সিতারা বেগম (সেক্টর ২)
মুক্তিযুদ্ধের সময় ব্রিগেড আকারে মোট কয়টি ফোর্স গঠিত হয়েছিল?
Correct Answer:
খ: ৩টি
Explanation:
মুক্তিযুদ্ধের সময় ব্রিগেড আকারে মোট কয়টি ফোর্স গঠিত হয়েছিল? সঠিক উত্তর ৩টি বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রথম ব্রিগেড গঠন করা হয় ৭ই জুলাই ১৯৭১। মুক্তিযুদ্ধের সময় বিগ্রেড ফোর্স ছিল তিনটি - জেড ফোর্স, কে ফোর্স, এস ফোর্স। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ৩টি ব্যাটালিয়নের সমন্বয়ে গঠন করা হয় এই ব্রিগেড। ব্রিগেডের কমান্ডার হিসেবে নিযুক্তি পেলেন মেজর জিয়াউর রহমান এবং তার নামের আদি অক্ষর নিয়েই ব্রিগেডের নামকরণ করা হয় ‘জেড ফোর্স (জিয়া - ফোর্স)।
লালবাগ কেল্লার নির্মাণ কাজ আরম্ভ করেন কে?
Correct Answer:
খ: যুবরাজ মোহাম্মদ আযম
Explanation:
লালবাগ কেল্লার নির্মাণ কাজ আরম্ভ করেন কে? সঠিক উত্তর যুবরাজ মোহাম্মদ আযম লালবাগের কেল্লা ঢাকার দক্ষিণ - পশ্চিমাঞ্চলে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত একটি অসমাপ্ত মুঘল দুর্গ। এটির নির্মাণকাজ শুরু হয়েছিল ১৬৭৮ সালে, মুঘল সুবাদার মুহাম্মদ আজম শাহ কর্তৃক। যিনি ছিলেন সম্রাট আওরঙ্গজেবের পুত্র এবং পরবর্তীতে নিজেও সম্রাট পদপ্রাপ্ত হয়েছিলেন। তার উত্তরসুরী, মুঘল সুবাদার শায়েস্তা খাঁ ১৬৮০ সালে নির্মাণকাজ পুনরায় শুরু করেন, কিন্তু শেষ করেননি।
ইবনে বতুতা কোন শতকে বাংলাদেশে আসেন ?
Correct Answer:
ক: চতুর্দশ
Explanation:
ইবনে বতুতা কোন শতকে বাংলাদেশে আসেন ? সঠিক উত্তর চতুর্দশ ইবনে বতুতা (১৩০৪ - ১৩৭৮) মরক্কোর পর্যটক ইবনে বতুতা ১৩৪৬ খ্রিস্টাব্দে বাংলায় সফর করেন। তিনি চতুর্দশ শতকে বাংলাদেশে আসেন। তাঁর পুরো নাম শেখ আবু আবদুল্লাহ মুহম্মদ। বাংলায় সফরের উদ্দেশ্য তিনি নিজেই তাঁর ভ্রমন কাহিনীতে উল্লেখ করেছেন এবং তা ছিল কামরূপের পার্বত্য অঞ্চলে বিখ্যাত সুফিসাধক শেখ জালালউদ্দিনের দর্শন লাভ। ইবনে বতুতা ১৩২৫ খ্রিস্টাব্দে একুশ বছর বয়সে বিশ্ব সফরে বের হন এবং আট বছরের মধ্যে সমগ্র উত্তর আফ্রিকা, আরব, পারস্য, ভূমধ্যসাগরের পূর্ব তীরবর্তী অঞ্চল ও কনস্টান্টিনোপল পরিভ্রমণ করেন। এরপর তিনি ভারতে আসেন।
কিন্ডার গার্টেন পদ্ধতির প্রবর্তক কে?
Correct Answer:
গ: ফ্রোয়েবল
Explanation:
কিন্ডার গার্টেন পদ্ধতির প্রবর্তক কে? সঠিক উত্তর ফ্রোয়েবল কিন্টার গার্টেন শব্দটি জার্মান ব্যাক্তি ফ্রেডরিখ ফ্রোয়বল কর্তৃক সৃষ্ঠ হয়েছে। যার অর্থ শিশুদের বাগান তিনি ১৮৩৭ সালে এ শিক্ষা ব্যবস্থার প্রবর্তন করেন।
আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন্ প্রণালী?
Correct Answer:
ঘ: বেরিং
Explanation:
আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন্ প্রণালী? সঠিক উত্তর বেরিং বেরিং প্রণালী এশিয়া ও উত্তর আমেরিকা মহাদেশ দুইটিকে পৃথককারী জলাশয়। প্রণালীটি উত্তর প্রশান্ত মহাসাগরের বেরিং সাগরকে উত্তর মহাসাগরের চুক্চি সাগরের সঙ্গে যুক্ত করেছে।
ভৈরব ব্রীজ কোন নদীর উপর অবস্থিত?
Correct Answer:
ঘ: মেঘনা
Explanation:
ভৈরব ব্রীজ কোন নদীর উপর অবস্থিত? সঠিক উত্তর মেঘনা সৈয়দ নজরুল ইসলাম সেতু (ভৈরব সেতু নামেও পরিচিত) ভৈরব ও আশুগঞ্জের মধ্যে মেঘনা নদীর উপর নির্মিত একটি সড়ক সেতু। এই সেতুটি বাংলাদেশের উত্তর - পূর্ব অঞ্চল সিলেটের সাথে ঢাকার যোগাযোগ উন্নয়নে ভূমিকা রাখে। এই সেতুটি ঢাকা - সিলেট মহাসড়কের অংশ। এই সেতুর পাশেই ভৈরব রেল সেতু অবস্থিত।
কোন মাটিতে মোটামুটি সমান পরিমাণে বালি, পলি ও কাদা থাকে?
Correct Answer:
গ: দো-আঁশ মাটি
Explanation:
কোন মাটিতে মোটামুটি সমান পরিমাণে বালি, পলি ও কাদা থাকে? সঠিক উত্তর দো-আঁশ মাটি দোআঁশ মাটিতে বালি, পলি ও কাদা সম পরিমানে থাকে। এ মাটির পানি ধারন ক্ষমতা মাঝারী। চাষাবাদের জন্য দোআঁশ মাটি উপযুক্ত। এ মাটিতে ধান, পাট, গম, পিয়াজ, মরিচ, ভূট্টা, আলু, শাকসবজি ইত্যাদি ভাল জন্মে।
যে সব নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা সমান নয়, তাদের বলে-
Correct Answer:
গ: আইসোটোপ
Explanation:
যে সব নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা সমান নয়, তাদের বলে- সঠিক উত্তর আইসোটোপ আইসোটোপ হল একই মৌলিক পদার্থের ভিন্ন ভিন্ন পরমাণু যাদের পারমাণবিক সংখ্যা একই তবে নিউক্লিয়াসে নিউট্রনের সংখ্যা ভিন্ন। সমস্থানিকসমূহের পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন। প্রোটনের সংখ্যা একই থাকায় সমস্থানিকসমূহের রাসায়নিক ও ভৌত ধর্মে অনেক সাদৃশ্য বিদ্যমান।