35th BCS Preliminary Test MCQs
Showing 50 questions (Total: 190)
'Global Terrorism Index' ২০১৪ অনুযায়ী বিশ্বে সর্বাপেক্ষা ঝুঁকিপূর্ণ রাষ্ট্র ----
Correct Answer:
গ: ইরাক
Explanation:
'Global Terrorism Index' ২০১৪ অনুযায়ী বিশ্বে সর্বাপেক্ষা ঝুঁকিপূর্ণ রাষ্ট্র ---- সঠিক উত্তর ইরাক Global Terrorism Index ( GTI) ২০১৪ অনুযায়ী সন্ত্রাসবাদে বিশ্বের শীর্ষ দেশ ইরাক । সিরিয়া, সুদান ও সোমালিয়া ও সন্ত্রাসবাদ সূচকের প্রথম কাতারে রয়েছে। উল্লেখ্য, ২০১৫ সালের রিপোর্টেও সন্ত্রাসবাদে শীর্ষ দেশ ইরাক।
ব্রিকসের সর্বশেষ শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয় ----
Correct Answer:
গ: ভারত
Explanation:
ব্রিকসের সর্বশেষ শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয় ---- সঠিক উত্তর ভারত ব্রিকস (BRICS) হলো বিশ্বের উদীয়মান পাঁচটি বৃহত্তম অর্থনৈতিক দেশের আদ্যক্ষরের সমন্বয়ে গঠিত জোটের নাম । দেশগুলো হলো - ব্রাজিল, রাশিয়া, ভারত , চীন ও দক্ষিণ আফ্রিকা । ২০০৮ সালে এটি গঠিত হওয়ার পরে ব্রিকস জোটের প্রথম সম্মেলন রাশিয়াতে অনুষ্ঠিত হয় ১৬ জুন, ২০০৯ এবং সর্বশেষ অষ্টম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় গোয়া, ভারত (১৫ - ১৬ অক্টোবর ২০১৬)। ২৫ থেকে ২৭ জুলাই ২০১৮ দক্ষিণ আফ্রিকার রাজধানী জোহানেসবার্গে অনুষ্ঠিত হয়েছে বিশ্বের উদীয়মান পাঁচ অর্থনৈতিক পরাশক্তির জোট ব্রিকসের দশম সম্মেলন।
১৯৮২ সালের সমুদ্র আইন সংক্রান্ত কনভেনশন অনুযায়ী একটি উপকূলীয় রাষ্ট্রের মহীসোপানের (Continental Shelf) সীমা হবে ভিত্তি রেখা হতে ----
Correct Answer:
গ: ৩৫০ নটিকেল মাইল
Explanation:
১৯৮২ সালের সমুদ্র আইন সংক্রান্ত কনভেনশন অনুযায়ী একটি উপকূলীয় রাষ্ট্রের মহীসোপানের (Continental Shelf) সীমা হবে ভিত্তি রেখা হতে ---- সঠিক উত্তর ৩৫০ নটিকেল মাইল ১৯৮২ সালের সমুদ্র আইন সিংক্রান্ত কনভেনশন অনুযায়ী একটি উপকূলীয় রাষ্ট্রের মহীসোপানের সীমা হবে ভিত্তি রেখা হতে ৩৫০ নটিকেল মাইল এবং অর্থনৈতিক সীমা হবে ভিত্তি রেখা হতে ২০০ নটিকেল মাইল পর্যন্ত ।
জলবায়ু পরিবর্তনের হুমকির ব্যাপকতা তুলে ধরার জন্য কোন দেশটি সমুদ্রের গভীরে মন্ত্রিসভার বৈঠক করেছে?
Correct Answer:
ঘ: মালদ্বীপ
Explanation:
জলবায়ু পরিবর্তনের হুমকির ব্যাপকতা তুলে ধরার জন্য কোন দেশটি সমুদ্রের গভীরে মন্ত্রিসভার বৈঠক করেছে? সঠিক উত্তর মালদ্বীপ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিশ্ববাসীকে সচেতন করতে ২০০৯ সালের ১৭ অক্টোবর মালদ্বীপের তৎকালীন প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদের সভাপতিত্বে তার দেশের মন্ত্রিসভার একটি বৈঠক সাগরতলে অনুষ্ঠিত হয় । ২০১০ সালের মধ্যেই মালদ্বীপের দ্বীপগুলো সাগরগর্ভে হারিয়ে যাওয়ার পূর্বাভাস মালদ্বীপের তৎকালীন প্রেসিডেন্ট বিশ্ববাসীর নজর কাড়তে ঐ অভিনব বৈঠকের আয়োজন করেছিল। অন্যদিকে ফিজি ও পাপুয়া নিউগিনি হলো দুটি স্বাধীন রাষ্ট্র এবং গোয়াম হলো প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের একটি নৌঘাঁটি অধ্যুষিত এলাকা।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পূর্ব-পশ্চিম দ্বন্দ্বের ফলে সৃষ্ট পূর্বের অর্থনৈতিক জোটটির নাম ছিল -----
Correct Answer:
গ: কমেকন
Explanation:
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পূর্ব-পশ্চিম দ্বন্দ্বের ফলে সৃষ্ট পূর্বের অর্থনৈতিক জোটটির নাম ছিল ----- সঠিক উত্তর কমেকন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৯ সালের জানুয়ারি মাসে তদানীন্তন আমেরিকার পররাষ্ট্র সচিব জর্জ মার্শাল কর্তৃক ঘোষিত কমিউনিজমের বিস্তার রোধ কল্পে গৃহীত হয় মার্শাল প্ল্যান। এর প্রতিপক্ষ হিসেবে পূর্ব ইউরোপীয় দেশগুলোতে সোভিয়েত আর্থিক সাহায্য প্রদানের উদ্দেশ্যে মস্কোতে 'পারস্পরিক অর্থনৈতিক সাহায্য পরিষদ বা Council for Mutual Economic Assistance (COMECON ) বা কমেকন ) গঠন করা হয়। প্রাথমিকভাবে পোল্যান্ড, সোভিয়েত ইউনিয়নের সাথে এ প্রতিষ্ঠানের সদস্য হলে ও পরে পূর্ব জার্মানি , আলবেনিয়া এমনকি উত্তর কোরিয়া ও তদানীন্তন উত্তর ভিয়েতনাম এ দুটো এশিয়ান দেশও এর সদস্য হিসেবে যোগদান করে। সংগঠনটি ১৯৪৯ থেকে ১৯৯০ সাল পর্যন্ত টিকে ছিল।
'উইঘুর' হলো -----
Correct Answer:
ঘ: চীনের একটি সম্প্রদায়ের নাম
Explanation:
'উইঘুর' হলো ----- সঠিক উত্তর চীনের একটি সম্প্রদায়ের নাম চীনের মুসলিম অধ্যুষিত জিনজিয়ান প্রদেশে বসবাসকারী মুসলিম সম্প্রদায়ের নাম হলো উইঘুর। চীন ছাড়াও উইঘুররা কাজখস্তান, উজবেকিস্তান, কিরঘিজস্তান, তুরঙ্ক ও রাশিয়াতে বসবাস করছে। চীনা সরকারের বিভিন্ন সময়ের দমন পীড়নে উইঘুররা আলোচনায় আসে।
কার্টাগেনা প্রটোকল হচ্ছে ----
Correct Answer:
ঘ: জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি
Explanation:
কার্টাগেনা প্রটোকল হচ্ছে ---- সঠিক উত্তর জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি জীবপ্রযুক্তির ব্যবহার দ্বারা পরিমার্জিত প্রাণের নিরাপদ ব্যবহার নিশ্চিতকরণ সংক্রান্ত 'কার্টাগেনা প্রটোকল' ২০০০ সালের ২৯ জানুয়ারি কানাডার মন্ট্রিলে গৃহীত হয়, যা কার্যকর হয় ১১ সেপ্টেম্বর ২০০৩। বাংলাদেশ ২০০০ সালের ২৪ মে এটি স্বাক্ষর করে এবং অনুমোদন করে ২০০৪ সালের ৫ ফেব্রুয়ারি। কার্টাগেনা প্রটোকলের পুরো নাম Carthage Protocol on Bio safety to the Convention on Biological Diversity.
' মংডু' কোন দুটি দেশের সীমান্ত এলাকা
Correct Answer:
ক: বাংলাদেশ-মায়ানমার
Explanation:
' মংডু' কোন দুটি দেশের সীমান্ত এলাকা সঠিক উত্তর বাংলাদেশ-মায়ানমার মংডু হলো বাংলাদেশের কক্সবাজার সীমান্তে মিয়ানমারের একটি জেলা শহর । নাফ নদীর মাধ্যমে মংডু ও বাংলাদেশের টেকনাফ শহর আলাদা হয়ে আছে। টেকনাফ - মংডু বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যকার একটি সীমান্ত বাণিজ্য ও বটে।
১৯৮৯ থেকে ওজনস্তর বিষয়ক মন্ট্রিল প্রটোকল কতবার সংশোধন করা হয়?
Correct Answer:
ক: ৫
Explanation:
১৯৮৯ থেকে ওজনস্তর বিষয়ক মন্ট্রিল প্রটোকল কতবার সংশোধন করা হয়? সঠিক উত্তর ৫ ওজোনস্তরকে রক্ষা করার উদ্দেশ্যে ১৯৮৭ সালের ১৬ সেপ্টেম্বর স্বাক্ষরিত হয় মন্ট্রিল চুক্তি, যা কার্যকর হয় ১ জানুয়ারি ১৯৮৯ । ১৪ অক্টোবর ২০১৬ পর্যন্ত মন্ট্রিল প্রটোকল ৫ বার সংশোধন হয়।
' The Art of War' গ্রন্থের রচয়িতা ----
Correct Answer:
গ: সুন জু
Explanation:
' The Art of War' গ্রন্থের রচয়িতা ---- সঠিক উত্তর সুন জু চীনের বিখ্যাত সমরবিদ সুন জু হলো The Art of War - এর রচয়িতা । তিনি সম্রাটের আদেশে যুদ্ধজয়ের বিভিন্ন কৌশল সম্পর্কে তার চিন্তা - ভাবনা তুলে ধরেছেন বইটিতে। কৌটিল্য ছিলেন 'অর্থশাস্ত্র' - এর রচয়িতা । কৌটিল্যের মূল নাম চাণক্য বা বিষ্ণুগুপ্ত। চাণক্যের অর্থশাস্ত্রকে রাষ্ট্রশাসন ও কূটনীতির কৌশলের সার সংক্ষেপ বলা হয়।
বর্তমান বিশ্বে ' নিউ সিল্ক রোড' এর প্রবক্তা-----
Correct Answer:
ঘ: চীন
Explanation:
বর্তমান বিশ্বে ' নিউ সিল্ক রোড' এর প্রবক্তা----- সঠিক উত্তর চীন 'সিল্ক রােড' হলো চীনের চালু করা বাণিজ্য পথ। প্রাচীনকালে চীন থেকে মধ্য এশিয়া হয়ে দক্ষিণ এশিয়া, পশ্চিম এশিয়া তথা ইউরোপে আর উত্তর আফ্রিকায় চীনের রেশম আর রেশমী কাপড় পাঠানো হয়েছিল বলে এ পথ 'সিল্ক রোড' নামে সুপরিচিত। সিল্ক রোড গড়ে উঠেছিল খ্রিস্টপূর্ব প্রথম শতকে চীনের সং রাজবংশের আমলে 'সিল্ক রোড' বাণিজ্যের মাল পরিবহনের পথ হিসেবে ব্যবহার বন্ধ হয়। ১৯৩০ সালে যুক্তরাজ্য প্রাচীন সিল্ক রোড চালুর উদ্যোগ নিলেও তা বাস্তবায়ন না হওয়ায় ২০১৪ সালে চীন নিউ সিল্ক রোড চালুর উদ্যোগ গ্রহণ করে। এটা চীনের বর্তমান পররাষ্ট্রনীতিরও গুরুত্বপূর্ণ একটি অংশ। চীনা সরকার আশা করছে, এই সিল্ক রোড তৎপরতার মাধ্যমে চীনের পশ্চিম ও দক্ষিণ - পশ্চিমাঞ্চল আগামী দিনে দেশটির অর্থনৈতিক অগ্রযাত্রার চালিকাশক্তি হয়ে উঠবে।
'WIPO' এর সদর দপ্তর-----
Correct Answer:
গ: জেনেভা
Explanation:
'WIPO' এর সদর দপ্তর----- সঠিক উত্তর জেনেভা WIPO - এর পূর্ণরুপ হলো World Intellectual Property Organization বা বিশ্ব বুদ্ধিভিত্তিক সম্পদ সংস্থা। এটির সদর দপ্তর সুইজরল্যান্ডের জেনেভায় অবস্থিত। এছাড়াও জেনেভাতে রয়েছে আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO), বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO), বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) , আন্তর্জাতিক টেলিযোগাযোগ সংস্থা (ITU) প্রভৃতির সদর দপ্তর। ব্রাসেলসে রয়েছে ইউরোপীয় ইউনিয়ন ( EU), বেনেলাক্স (BENELUX) ন্যাটোর মতো সংস্থার প্রধান কার্যালয় । আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থা ( IMO) , কমনওয়েলথ, অক্সফার্ম ইন্টারন্যাশনাল অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল প্রভৃতির সদর দপ্তর রয়েছে লন্ডনে। অন্যদিক ইউনেস্কে (UNESCO), ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (ICC) এর সদর দপ্তর ফ্রান্সের প্যারিস অবস্থিত।
বিশ্ব প্রাণী দিবস হচ্ছে -----
Correct Answer:
ক: ৪ অক্টোবর
Explanation:
বিশ্ব প্রাণী দিবস হচ্ছে ----- সঠিক উত্তর ৪ অক্টোবর ৪ অক্টোবর হলো বিশ্ব প্রাণী দিবস। ১৯৩১ সাল থেকে এ দিবস পালিত হচ্ছে। ১১ ফেব্রুয়ারি নেলসন ম্যান্ডেলার মুক্তি দিবস।
বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত শতাংশ?
Correct Answer:
খ: ৭৮.১%
Explanation:
বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত শতাংশ? সঠিক উত্তর ৭৮.১% বায়ুমণ্ডলে ৭৮.১% নাইট্রোজেন, ২০.৯% অক্সিজেন, ০.৯৪% আর্গন, ০.০৩% কার্বন ডাই - অক্সাইড , ০.০০১৮২ % নিয়ন, ০.০০০৫৩% হিলিয়াম , ০.০০০১২% ক্রিপটন, ০.০০০৯% জেনন, ০.০০০৫% হাইড্রোজেন , ০.০০০০২% মিথেন িএবং ০.০০০০০৫% নাইট্রাস অক্সাইড।
হিমোগ্লোবিন কোন জাতীয় পদার্থ?
Correct Answer:
ক: আমিষ
Explanation:
হিমোগ্লোবিন কোন জাতীয় পদার্থ? সঠিক উত্তর আমিষ হিমোগ্লোবিন হলাে রক্তের লোহিত কণিকায় বিদ্যমান এক প্রকার শ্বাস রঞ্জক পদার্থ। হিমোগ্লোবিন হিম (4%) নামক লৌহ গঠিত রঞ্জক ও গ্লোবিন (96%) নামক প্রোটিন বা আমিষের সংযোগে গঠিত। হিম হলো লৌহযুক্ত পারফাইরিন যৌগ। হিমোগ্লোবিনের চার অণু প্রোস্থেটিক গ্রুপ হিম, এক অণু গ্লোবিন ও এক পরমাণু লৌহ ফেরাস (Fe + + ) অবস্থায় থাকে। সুতরাং উত্তর হবে (ক) অর্থাৎ আমিষ।
ডিএনএ অণুর দ্বি-হেলিক্স কাঠামোর জনক কে?
Correct Answer:
খ: ওয়াটসন ও ক্রিক
Explanation:
ডিএনএ অণুর দ্বি-হেলিক্স কাঠামোর জনক কে? সঠিক উত্তর ওয়াটসন ও ক্রিক ডিএনএ হলো একটি নিউক্লিক এসিড যা জীবদেহের গঠন ও ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণের জিনগত নির্দেশ ধারণ করে। ডিএন এ অণুর দ্বি - হেলিক্স কাঠামো প্রথম আবিষ্কার করেন জেমস ওয়াটসন ও ফ্রান্সিস ক্রিক। এজন্য তাদেরকে এই কাঠামো প্রথম আবিষ্কার করে জেমস ওয়াটসন ও ফ্রান্সিস ক্রিক। এজন্য তাদেরকে এই কাঠামোর জনকও বলা হয়। উল্লেখ্য, ডিএন এ প্রথম উপস্থাপন করেন ফ্রেডরিক মাসচার।
PH হলো------
Correct Answer:
D: এসিড, ক্ষার ও নিরপেক্ষতা নির্দেশক
Explanation:
PH হলো------ Correct Answer এসিড, ক্ষার ও নিরপেক্ষতা নির্দেশক কোনো দ্রবণের H + আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে ঐ দ্রবণের PH বলা হয়। এটি দ্রবণের এসিড, ক্ষার বা নিরপেক্ষতা নির্দেশ করে। কোনো দ্রবণের pH এর মান 0 থেকে 6.9 হলে তা এসিড দ্রবণ, 7 হলে উহা নিরপেক্ষ দ্রবণ এবং 7.1 থেকে 14 হলে তা ক্ষারীয় দ্রবণ বলা যায় ।
কোন প্রাণীকে মরুভূমির জাহাজ বলা হয়?
Correct Answer:
গ: উট
Explanation:
কোন প্রাণীকে মরুভূমির জাহাজ বলা হয়? সঠিক উত্তর উট উট মরুজীবনের জন্য চমৎকারভাবে অভিযোজিত। এদের প্রশস্ত পদ বালির উপর চলাচলের জন্য যেমন উপযুক্ত, তেমনি নাসারন্ধ্র সম্পূর্ণভাবে বন্ধ করার ক্ষমতা এবং সংবদ্ধ করার উপযোগী। দুই সারি চোখের পাপড়ি মরুভূমিতে বসবাসের জন্য খুবই সহায়ক। আর এসব উপযোগিতার কারণে উউট মরুভূমিতে সহজেই মালামাল বহন করতে পারে। এজন্য একে মরুভূমির জাহাজ বলা হয়।
ঘর্মাক্ত দেহে পাখার বাতাস আরাম দেয় কেন?
Correct Answer:
খ: বাষ্পায়ন শীতলতার সৃষ্টি করে
Explanation:
ঘর্মাক্ত দেহে পাখার বাতাস আরাম দেয় কেন? সঠিক উত্তর বাষ্পায়ন শীতলতার সৃষ্টি করে ত্বকের অজস্র ছিদ্র দিয়ে বেরিয়ে আসা ঘামের বাষ্পীভবন (প্রয়োজনীয় উত্তাপ ঘাম থেকে সরবরাহ করে তাপ হারোনোই ঘামের উষ্ণতা কমে যাওয়ার মাধ্যমে ) ঘটে বলে ঘর্মাক্ত দেহে পাখার বাতাস আরাম দেয়।
বিচ্ছিন্ন অবস্থায় একটি পরমাণুর শক্তি ----
Correct Answer:
খ: যুক্ত অবস্থার চাইতে অধিক
Explanation:
বিচ্ছিন্ন অবস্থায় একটি পরমাণুর শক্তি ---- সঠিক উত্তর যুক্ত অবস্থার চাইতে অধিক পরমাণুর কেন্দ্র শক্তির অফুরন্ত ভাণ্ডার। বিচ্ছিন্ন অবস্থায় একটি পরমাণু এই শক্তি যুক্ত অবস্থার চাইতে অধিক। উল্লেখ্য, পরমাণুর ইলেকট্রন যত বেশি বাইরের শক্তিস্তরে থাকে এর গতিশক্তি তত বেশি হয়।
গোয়েন্দা বিভাগে নিম্নের কোন রশ্মি ব্যবহৃত হয়?
Correct Answer:
গ: X- রশ্মি
Explanation:
গোয়েন্দা বিভাগে নিম্নের কোন রশ্মি ব্যবহৃত হয়? সঠিক উত্তর X- রশ্মি কাঠের বাক্স বা চামড়ার থলিতে লুকানো বিস্ফোরক বা নিষিদ্ধ দ্রব্য খুঁজে বের করতে, এমনকি চোরাচালানীর পেটে সোনা, রুপা ইত্যাদি শনাক্ত করতে গোয়েন্দা বিভাগে এক্স - রে ব্যবহার করা হয়।
কোনো বস্তুতে আধানের অস্তিত্ব নির্ণয়ের যন্ত্র হলো -----
Correct Answer:
ঘ: তড়িৎবীক্ষণ যন্ত্র
Explanation:
কোনো বস্তুতে আধানের অস্তিত্ব নির্ণয়ের যন্ত্র হলো ----- সঠিক উত্তর তড়িৎবীক্ষণ যন্ত্র কোনো বস্তুতে চার্জ বা আধানের অস্তিত্ব নির্ণয়ের যন্ত্র হলাে তড়িৎবীক্ষণ যন্ত্র। অষ্টাদশ শতাব্দীর শেষভাগে এটি আবিষ্কৃত হয়। অন্যদিকে অ্যামিটার বৈদ্যুতিক বর্তনীর বিদ্যুৎ প্রবাহমাত্রা পরিমাপ, অণুবীক্ষণ যন্ত্র অতি ক্ষুদ্র বস্তু পর্যবেক্ষণ এবং ভোল্টামিটার বৈদ্যুতিক বর্তনীর বিভব পার্থক্য, বিদ্যুৎ প্রবাহমাত্রা ও বৈদ্যুতিক , রাসায়নিক সমতুল নির্ণয়ে ব্যবহৃত হয়।
নিম্নের কোন বাক্যটি সত্য নয়?
Correct Answer:
ঘ: ইলেকট্রন পরমাণুর নিউক্লিয়াসে ভিতরে অবস্থান করে
Explanation:
নিম্নের কোন বাক্যটি সত্য নয়? সঠিক উত্তর ইলেকট্রন পরমাণুর নিউক্লিয়াসে ভিতরে অবস্থান করে পদার্থের অভ্যন্তরস্থ পরমাণুর নিউক্লিয়াসে ধনাত্মক আধানযুক্ত প্রোটন ও আধানহীন নিউটন থাকে। আর নিউক্লিয়াসের চারদিকে ঋণাত্মক আধান যুক্ত ইলেকট্রন নির্দিষ্ট কক্ষপথে পরিভ্রমণ করে। উল্লেখ্য , এক্ষেত্রে একমাত্র ব্যতিক্রম হলো হাইড্রোজেন , যার নিউক্লিয়াসে শুধু প্রোটন থাকে।
আকৃতি, অবস্থান ও কাজের প্রকৃতিভেদে আবরণী টিস্যু কত ধরনের?
Correct Answer:
খ: ৩
Explanation:
আকৃতি, অবস্থান ও কাজের প্রকৃতিভেদে আবরণী টিস্যু কত ধরনের? সঠিক উত্তর ৩ আবরণী কলা শরীরের প্রধান কলার অন্যতম । ত্বকের উপরিভোগ , শ্বাসনালী, পরিপাক নালী ও মুত্র জনননালীর অভ্যন্তরভাগ এ কলা দ্বারা আবৃত। আকৃতি অবস্থান ও কাজের প্রকৃতিভেদে আবরণী কলা (Epithelium tissue ) তিন প্রকার। যথা : ১ স্কোয়ামাস (আইশাকার ) ২. কিউবয়ডাল (ঘনাকার ) এবং কলামনার (স্তম্ভাকৃতি ) এপিথেরিয়াল টিস্যু।
কোন গ্রহের তাপমাত্রা তুলনামূলকভাবে অধিক?
Correct Answer:
ক: শুক্র
Explanation:
কোন গ্রহের তাপমাত্রা তুলনামূলকভাবে অধিক? সঠিক উত্তর শুক্র শুক্র গ্রহের পৃষ্ঠের গড় তাপমাত্রা ৪৬৫° সেন্টিগ্রেস যা সকল গ্রহের মধ্যে সর্বোচ্চ । অন্যদিকে বুধে - ১৮° থেকে ৪৩০° সে. পৃথিবীতে - ৮৯° থেকে ৫৮° এবং মঙ্গলে - ৮২° থেকে ০° সে. তাপমাত্রা বিরাজমান ।
নিম্নের কোনটি বেকিং পাউডারের মূল উপাদানের সংকেত?
Correct Answer:
খ: NaHCO3
Explanation:
নিম্নের কোনটি বেকিং পাউডারের মূল উপাদানের সংকেত? সঠিক উত্তর NaHCO3 বেকিং পাউডারের মূল উপাদানের সংকেত NaHCO3 । এর অপর নাম সোডিয়াম বাইকর্বনেট , বেকিং সোডা, ব্রেড সোডা, কুকিং সোডা বা খাবার সোডা । অন্যদিকে CaCO3 (ক্যালসিয়াম কার্বনেট ) - কে বলা হয় কোরাল।
হৃৎপিণ্ড কোন ধরনের পেশি দ্বারা গঠিত?
Correct Answer:
ঘ: বিশেষ ধরনের অনৈচ্ছিক
Explanation:
হৃৎপিণ্ড কোন ধরনের পেশি দ্বারা গঠিত? সঠিক উত্তর বিশেষ ধরনের অনৈচ্ছিক হৃৎপিণ্ড একটি পেশীবহুল অঙ্গ। এটি বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশী (হৃদ পেশী) দ্বারা গঠিত। হৃদয়ে গঠনের দিক থেকে অনেকটা ঐচ্ছিক পেশীর মতো হলে হৃদপেশীর কার্যকারিতা প্রাণীর ইচ্ছা নির্ভর নয়। কাজের দিক থেকে হৃদপেশী অনৈচ্ছিক।
কীসের স্রোতে নদীখাত গভীর হয়?
Correct Answer:
ঘ: জোয়ার-ভাটার স্রোত
Explanation:
কীসের স্রোতে নদীখাত গভীর হয়? সঠিক উত্তর জোয়ার-ভাটার স্রোত নদীখাত হলো প্রবাহিত পানির শক্তির ফলে গরু একটি সরু বা চওড়া, গভীর বা অগভীর প্রাকৃতিক সুষম ঢালু যার মধ্য দিয়ে ধীর বা প্রবলযোগে পানি প্রবাহিত হয় ।জোয়ার - ভাটার ফলে সৃষ্ট স্রোতের সাহায্যে এই নদীখাত গভীর হয়।
কম্পিউটার সিস্টেম এ Scanner একটি কোন ধরনের যন্ত্র?
Correct Answer:
ক: Input
Explanation:
কম্পিউটার সিস্টেম এ Scanner একটি কোন ধরনের যন্ত্র? সঠিক উত্তর Input কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত কিছু ইনপুট ডিভাইস হলো কী - বোর্ড , মাউস ,স্ক্যানার , ওয়েবক্যাম, ওএমআর ইত্যাদি। কিছু আউটপুট ডিভাইস হলো মনিটর , প্রিন্টার, স্পিকার, প্রজেক্টর প্লটার ইত্যাদি। আবার ইনপুট ও আউটপুট উভয় হিসেবে ব্যবহৃত কিছু ডিভাইস হলো টাচস্ক্রিন, ডিজিটাল ক্যামেরা ,মডেম, হ্যান্ডসেট ইত্যাদি।
নিচের কোন সাইটটি কেনা-বেচার জন্য নয়?
Correct Answer:
গ: google.com
Explanation:
নিচের কোন সাইটটি কেনা-বেচার জন্য নয়? সঠিক উত্তর google.com বর্তমানে অনলাইনে কেনা - বেচার বিভিন্ন সাইট রয়েছে। এর উল্লেখযোগ্য কয়েকটি হলো - amazon.com , Olx.com ekhanei.com, bikroy.com ইত্যাদি । অন্যদিকে google.com একটি বহুল ব্যবহৃত সার্চ ইঞ্জিন।
Back up প্রোগ্রাম বলতে কী বোঝানো হয়?
Correct Answer:
ক: নির্ধারিত ফাইল কপি করা
Explanation:
Back up প্রোগ্রাম বলতে কী বোঝানো হয়? সঠিক উত্তর নির্ধারিত ফাইল কপি করা ব্যাকআপ প্রোগ্রাম বা সফটওয়্যারের মাধ্যমে কম্পিউটারের কোনো ফাইল, ফোল্ডার বা কোনো প্রোগ্রাম কপি করে সংরক্ষণ করা হয়।
নিচের কোনটি ছাড়া Internet- এ প্রবেশ করা সহজ নয়?
Correct Answer:
ঘ: Web browser
Explanation:
নিচের কোনটি ছাড়া Internet- এ প্রবেশ করা সহজ নয়? সঠিক উত্তর Web browser ইন্টারনেট সংযুক্ত হতে বা কাজ করতে প্রধানত তিনটি জিনিস থাকা আবশ্যক । যথা : কম্পিউটার ,ইন্টারনেট সংযোগ এবং একটি ওয়েব ব্রাউজার (যেমন : ফায়ারফক্স, ইন্টারনেট এক্সপ্লেরার, গুগল ক্রোম, অপেরা ইত্যাদি)।
একটি প্রতিষ্ঠানে ডিভাইস ভাগাভাগি করে নেয়ার সুবিধা হলো ----
Correct Answer:
ঘ: উপরের সবকটি
Explanation:
একটি প্রতিষ্ঠানে ডিভাইস ভাগাভাগি করে নেয়ার সুবিধা হলো ---- সঠিক উত্তর উপরের সবকটি একটি প্রতিষ্ঠানে ডিভাইস ভাগাভাগি (share) করে অর্থ , স্থান বা সময় সবকিছুই সাশ্রয় করা যায়। উদাহরণস্বরুপ এখানে প্রিন্টারের কথা বলা যায় ।
কম্পিউটারের মূল মেমোরি তৈরি হয় কি দিয়ে?
Correct Answer:
গ: সিলিকন
Explanation:
কম্পিউটারের মূল মেমোরি তৈরি হয় কি দিয়ে? সঠিক উত্তর সিলিকন সিলিকন অন্যান্য উপাদানের তুলনায় সাশ্রয়ী, সহজলভ্য এবং অন্য উপাদানের সাথে সহজে ব্যবহার করা যায় বলে কম্পিউটারের চিপ, টানজিস্টর , সিলিকন ডায়েড, মেমোরি এবং অন্যান্য ইলেকট্রনিক্স সার্কিট তৈরিতে বহুলরুপে ব্যবহৃত হয়।
কম্পিউটার মেমোরি থেকে সংরক্ষিত ডাটা উত্তোলনের পদ্ধতিকে কি বলে?
Correct Answer:
গ: Read
Explanation:
কম্পিউটার মেমোরি থেকে সংরক্ষিত ডাটা উত্তোলনের পদ্ধতিকে কি বলে? সঠিক উত্তর Read কম্পিউটারে আমরা যখন কোনো তথ্য রাখি, তা কম্পিউটার মেমােরিতে জমা থাকে এবং পরবর্তীতে আমাদের চাহিদা অনুযায়ী কম্পিউটারের তা মেমোরি থেকে read ( পড়ে নিয়ে) করে আমাদের প্রদান করে থাকে। সুতরাং উত্তর হবে (গ) অর্থাৎ Read।
নিচের কোনটি ডাটাবেজ ল্যাংগুয়েজ?
Correct Answer:
ঘ: উপরের সবগুলোই
Explanation:
নিচের কোনটি ডাটাবেজ ল্যাংগুয়েজ? সঠিক উত্তর উপরের সবগুলোই অপশনে উল্লিখিত তিনটিই ডাটাবেজ ল্যাংগুয়েজ।Data Definition Language প্রধানত ডেটার প্রকার ও উহাদের মাঝে সম্পর্ক নির্ণয় করে, Data Manipulation Language ডেটা হালনাগাদ বা মুছে ফেলার কাজ করে এবং Query Language তথ্য খোঁজ ও তথ্য গণনায় সহায়তা করে।
নিচের কোন স্মার্টফোন অপারেটিং সিস্টেমটি ওপেন সোর্স প্লাটফর্ম?
Correct Answer:
গ: Android
Explanation:
নিচের কোন স্মার্টফোন অপারেটিং সিস্টেমটি ওপেন সোর্স প্লাটফর্ম? সঠিক উত্তর Android স্মার্টফোনে বিভিন্ন ওপেন সোর্স (যে কেউ এর উন্নয়ন ঘটাতে পারে) অপারেটিং সিস্টেম ব্যবহৃত হয়। যেমন - এন্ড্রয়েড , ফায়ারফক্স ওএস, মীগো ইত্যাদি। ওপেন আইওএস, উইন্ডোজ ফোন, ব্ল্যাকবেরি , সিম্বিয়ান ইত্যাদি।
সোশ্যাল নেটওয়ার্কিং টুইটার কত সালে তৈরি হয়?
Correct Answer:
খ: ২০০৬
Explanation:
সোশ্যাল নেটওয়ার্কিং টুইটার কত সালে তৈরি হয়? সঠিক উত্তর ২০০৬ ফেসবুক প্রতিষ্ঠিত হয়২০০৪ সালে। টুইটার প্রতিষ্ঠিত হয় ২০০৬ সালে। ইন্সটাগ্রাম প্রতিষ্ঠিত হয় ২০১২ সালে।
মোবাইল কমিউনিকেশনে 4G-এর ক্ষেত্রে 3G এর তুলনায় অতিরিক্ত বৈশিষ্ট্য কি?
Correct Answer:
ঘ: ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা
Explanation:
মোবাইল কমিউনিকেশনে 4G-এর ক্ষেত্রে 3G এর তুলনায় অতিরিক্ত বৈশিষ্ট্য কি? সঠিক উত্তর ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা 3 G এবং 4G উভয়ই এক বিশেষ মোবাইল যোগাযোগ প্রযুক্তি, যা তারবিহীন কথা বলা মোবাইলে ইন্টারনেট ব্যবহার, ভিডিও কল করা, মোবাইল টিভি ইত্যাদি সুবিধা অতিরিক্ত হিসেবে রয়েছে তা হলো মোবাইল ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা।
MICR-এর পূর্ণরূপ কি?
Correct Answer:
ক: Magnetic Ink Character Reader
Explanation:
MICR-এর পূর্ণরূপ কি? সঠিক উত্তর Magnetic Ink Character Reader MICR - এর পূর্ণরুপ Magnetic Ink Character Recognition বা Magnetic Ink Character Reader । এটি ব্যাংক চেক বা ডকুমেন্টে মেশিন পাঠযোগ্য বিশেষ কিছু লেখার প্রযুক্তি, যা বিশেষ চম্বকীয় কালিতে লেখা হয় বা এভাবে লেখা কিছুকে (MICR) (Reader ) দ্বারা কম্পিউটারের সরাসরি পড়ানো হয়।
প্রোগ্রাম থেকে কপি করা ডাটা কোথায় থাকে?
Correct Answer:
খ: Clipboard
Explanation:
প্রোগ্রাম থেকে কপি করা ডাটা কোথায় থাকে? সঠিক উত্তর Clipboard প্রোগ্রাম থেকে কপি করা ডাটা এমনকি অপারেটিং সিস্টেম ও (OS) কম্পিউটার চালু করার সময় হার্ডডিস্ক থেকে অস্থায়ী মেমোরি র্যামে (Random Access Memory) জমা হয় এবং কম্পিউটার বন্ধ করলে তা মুছে যায়। অন্যদিকে ক্লিপবোর্ড হলো কোনো নির্দিষ্ট সফটওয়্যারের একটি সুবিধা যাতে ডেটা সংরক্ষিত থাকে শুধু ঐ সফটওয়্যারে তৎক্ষণাৎ ব্যবহার করার জন্য।
Oracle Corporation--এর প্রতিষ্ঠাতা কে?
Correct Answer:
ঘ: Lawrence J. Ellison
Explanation:
Oracle Corporation--এর প্রতিষ্ঠাতা কে? সঠিক উত্তর Lawrence J. Ellison ওরাকল কর্পোরেশন মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বহুজাতিক সফটওয়্যার প্রতিষ্ঠান। সফটওয়্যার নির্মাণে মাইক্রোসফট ও আইবিএম - এর পরেই এর অবস্থান। ১৯৭৭ সালে ল্যারি এলিসন ,বব মিনার ও এড ওয়টিস যৌথভাবে এটি প্রতিষ্ঠা করেন।
পারসনাল কম্পিউটার যুক্ত করে নিচের কোনটি তৈরি করা যায়?
Correct Answer:
খ: Network
Explanation:
পারসনাল কম্পিউটার যুক্ত করে নিচের কোনটি তৈরি করা যায়? সঠিক উত্তর Network দুই বা ততোধিক পারসোনাল কম্পিউটার এক সাথ যুক্ত করে একটি নেটওয়ার্ক তৈরি করা যায়। এতে কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহারকারীর ফাইল , প্রিন্টার ও অন্যান্য বিষয় নিজেদের মাঝে শেয়ার করতে পারে। অন্যদিকে সার্ভার হলো কম্পিউটার ব্যবহারকারী কর্তৃক কমান্ড গ্রহণ ও সে অনুযায়ী নির্দিষ্ট তথ্য সরবরাহ করার এ্যাপ্লিকেশন (সফটওয়্যারে) সাধারণত নেটওয়ার্কের মাধ্যমেই ব্যবহারকারী সার্ভারে যুক্ত হয়।
' Consumer goods' --এর উপযুক্ত বাংলা পরিভাষা কী?
Correct Answer:
খ: ভোগ্যপণ্য
Explanation:
' Consumer goods' --এর উপযুক্ত বাংলা পরিভাষা কী? সঠিক উত্তর ভোগ্যপণ্য Consumer goods' এর পরিভাষা - - ভোগ্যপণ্য।
' জল' শব্দের সমার্থক নয় কোনটি?
Correct Answer:
গ: জলধি
Explanation:
' জল' শব্দের সমার্থক নয় কোনটি? সঠিক উত্তর জলধি 'জলধি' হলো সমুদ্রের সমার্থক শব্দ ।
'' 'পুরষ্কার' বিতরণী অনুষ্ঠানের পরিবেশ এত 'অপরিস্কার' "। -----বাক্যটির নিম্নরেখ পদে ষ/স ব্যবহারে -----
Correct Answer:
গ: দুটোই অশুদ্ধ
Explanation:
'' 'পুরষ্কার' বিতরণী অনুষ্ঠানের পরিবেশ এত 'অপরিস্কার' "। -----বাক্যটির নিম্নরেখ পদে ষ/স ব্যবহারে ----- সঠিক উত্তর দুটোই অশুদ্ধ 'পুরষ্কার' ও 'অপরিষ্কার, শব্দ দুটোর শুদ্ধরুপ যথাক্রমে 'পুরস্কার ' ও অপরিষ্কার ' । সুতরাং প্রশ্নে প্রদত্ত দুটো শব্দই অশুদ্ধ।
কোন শব্দজোড়া বিপরীতার্থক নয়?
Correct Answer:
ঘ: হৃষ্ট-পুষ্ট
Explanation:
কোন শব্দজোড়া বিপরীতার্থক নয়? সঠিক উত্তর হৃষ্ট-পুষ্ট 'হৃষ্ট - পুষ্ট' দ্বারা বোঝায় বলিষ্ঠ ও প্রফুল্ল অর্থাৎ মানসিক ও শারীরিক স্বাস্থ্যযুক্ত।
বাংলা ভাষায় শব্দ সাধন হয় না নিম্নোক্ত কোন উপায়ে?
Correct Answer:
খ: লিঙ্গ পরিবর্তন দ্বারা
Explanation:
বাংলা ভাষায় শব্দ সাধন হয় না নিম্নোক্ত কোন উপায়ে? সঠিক উত্তর লিঙ্গ পরিবর্তন দ্বারা উপসর্গ শব্দ ও ধাতুর পূর্বে যুক্ত হয়ে নতুন শব্দ ও অর্থের সৃষ্টি করে । যেমন : বি + হার = বিহার, উপ + হার = উপহার ইত্যাদি । সমাসের সাহায্যে দুই বা ততোধিক পদ একপদে পরিণত হয়ে নতুন শব্দ গঠিত হয় । যেমন : বনে চরে যে = বনচর , বিষাদ রুপ সিন্ধু = বিষাদসিন্ধু ইত্যাদি। অপরদিকে লিঙ্গ দ্বারা পুরুষবাচকতা কিংবা স্ত্রীবাচকতা বোঝায় , কখনো শব্দ সাধন হয় না।
' পরশ্ব' শব্দটির অর্থ কী?
Correct Answer:
ক: পরশু
Explanation:
' পরশ্ব' শব্দটির অর্থ কী? সঠিক উত্তর পরশু 'পরশ্ব' শব্দটির অর্থ গতকালের আগের দিন বা আগামীকালের পরদিন । যার অন্য অর্থ পরশু। অন্যদিকে 'পরস্ব' শব্দটির অর্থ পরের ধন বা অন্যের সম্পত্তি।