Accounts Assistant of Directorate of Primary Education MCQs
Showing 50 questions (Total: 82)
"বিষাদ সিন্ধু' উপন্যাসের রচয়িতা কে?
Correct Answer:
খ: মীর মশাররফ হোসেন
Explanation:
"বিষাদ সিন্ধু' উপন্যাসের রচয়িতা কে? সঠিক উত্তর মীর মশাররফ হোসেন "বিষাদ সিন্ধু' উপন্যাসের রচয়িতা মীর মশাররফ হোসেন। সৈয়দ মীর মশাররফ হোসেন (নভেম্বর ১৩, ১৮৪৭ - ডিসেম্বর ১৯, ১৯১১) ছিলেন একজন বাঙালি ঔপন্যাসিক, নাট্যকার ও প্রাবন্ধিক। তিনি বাংলা ভাষার অন্যতম প্রধান গদ্যশিল্পী ও বাঙালি মুসলমান সাহিত্যিকদের পথিকৃৎ। কারবালার যুদ্ধকে উপজীব্য করে রচিত বিষাদ সিন্ধু তার সবচেয়ে জনপ্রিয় সাহিত্যকর্ম।
'ইউসুফ-জোলেখা' কাব্যগ্রন্থের রচয়িতা কে?
Correct Answer:
ক: শাহ মুহাম্মদ সগীর
Explanation:
'ইউসুফ-জোলেখা' কাব্যগ্রন্থের রচয়িতা কে? সঠিক উত্তর শাহ মুহাম্মদ সগীর 'ইউসুফ - জোলেখা' কাব্যগ্রন্থের রচয়িতা শাহ মুহাম্মদ সগীর। শাহ মুহাম্মদ সগীর আনুমানিক ১৩ - ১৪ শতকের কবি। বাঙালি মুসলিম কবিদের মধ্যে তিনিই প্রাচীনতম। তিনি গৌড়ের সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ এর রাজত্বকালে (১৩৮৯ - ১৪১১ খ্রিষ্টাব্দে) ইউসুফ - জোলেখা কাব্য রচনা করেন। কবি ছিলেন গিয়াসউদ্দিন আজম শাহের রাজকর্মচারী। কাব্যরস পরিবেশন অপেক্ষা ধর্মীয় প্রেরণা সৃষ্টির প্রতিই কবির অধিক আগ্রহ লক্ষ করা যায়। সে যুগে দেশি ভাষার রসাশ্রয়ী ধর্মকাহিনি রচনা করার মধ্যে কবির সৎসাহসের পরিচয় মেলে। বাইবেল - কুরআন কিংবা ফেরদৌসী - জামীর অনুসরণে কাহিনী - কাব্যটি কল্পিত হলেও তাতে বাংলাদেশ ও বাঙালি - জীবনের বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে। কাব্যটি পঞ্চদশ শতাব্দীর প্রথম দশকে রচনা করা হয়েছিল বলে অনুমান করা হয়।
'আনোয়ার পাশা' নাটকটির রচয়িতা কে ?
Correct Answer:
গ: ইব্রাহিম খাঁ
Explanation:
'আনোয়ার পাশা' নাটকটির রচয়িতা কে ? সঠিক উত্তর ইব্রাহিম খাঁ 'আনোয়ার পাশা' নাটকটির রচয়িতা ইব্রাহিম খাঁ। ইবরাহীম খাঁ (ফেব্রুয়ারি ১৮৯৪ - ২৯ মার্চ ১৯৭৮) উপমহাদেশের প্রখ্যাত শিক্ষাবিদ, সাহিত্যিক ও সমাজ সংস্কারক। তিনি টাঙ্গাইল জেলার তৎকালীন ভুঞাপুর থানার অন্তর্গত বিরামদী গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম শাবাজ খাঁ ও মায়ের নাম রতন খানম। ইবরাহীম খাঁ ১৯৭৮ সালের ২৯ মার্চ ঢাকায় মৃত্যুবরণ করেন। উল্লেখযোগ্য গ্রন্থ সম্পাদনা কামাল পাশা আনোয়ার পাশা কাফেলা বৌ বেগম আল বোখারা বাতায়ন ইস্তাম্বুল যাত্রীর পত্র ইসলামের মর্মকথা
সারেং বৌ এর রচয়িতা কে?
Correct Answer:
ঘ: শহীদুল্লাহ কায়সার
Explanation:
সারেং বৌ এর রচয়িতা কে? সঠিক উত্তর শহীদুল্লাহ কায়সার সারেং বৌ এর রচয়িতা শহীদুল্লাহ কায়সার। শহীদুল্লা কায়সার (১৬ ফেব্রুয়ারি ১৯২৭ - ১৪ ডিসেম্বর ১৯৭১) ছিলেন একজন বাংলাদেশী সাংবাদিক, লেখক ও বুদ্ধিজীবী। তার প্রকৃত নাম ছিল আবু নঈম মোহাম্মদ শহীদুল্লা। তিনি ১৯৬৯ সালে উপন্যাসে অবদানের জন্য বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, ১৯৮৩ সালে সাংবাদিকতায় মরণোত্তর একুশে পদক এবং সাহিত্যে ১৯৯৮ সালে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার লাভ করেন(গল্পে অবদান রাখার জন্য)। উপন্যাস সম্পাদনা: সারেং বৌ (১৯৬২) (চলচ্চিত্র রূপ ১৯৭৮) সংশপ্তক (১৯৬৫) কৃষ্ণচূড়া মেঘ তিমির বলয় দিগন্তে ফুলের আগুন সমুদ্র ও তৃষ্ণা
'দুর্যোগ' এর সন্ধিবিচ্ছেদ -
Correct Answer:
গ: দুঃ+যোগ
Explanation:
'দুর্যোগ' এর সন্ধিবিচ্ছেদ - সঠিক উত্তর দুঃ+যোগ ব্যাখাঃ দূর্যোগ এর সঠিক সন্ধিবিচ্ছেদ হলো দুঃ + যোগ = দূর্যোগ
এক বা একাধিক বর্ণ মিলে কোনো অর্থ প্রকাশ করলে তাকে কি বলে?
Correct Answer:
খ: শব্দ
Explanation:
এক বা একাধিক বর্ণ মিলে কোনো অর্থ প্রকাশ করলে তাকে কি বলে? সঠিক উত্তর শব্দ এক বা একাধিক বর্ণ মিলে কোনো অর্থ প্রকাশ করলে তাকে শব্দ বলে। শব্দ হলো অর্থবোধক ধ্বনিসমষ্টি, যা বাক্য গঠনের মূল উপাদান। শব্দ একাধিক বর্ণ ও অক্ষর সমন্বয়ে গঠিত হয়ে থাকে । বাংলা ভাষার শব্দকে উৎপত্তিগত দিক দিয়ে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে। এ ভাগগুলো হলো : তৎসম শব্দ, অর্ধ - তৎসম শব্দ, তদ্ভব শব্দ, দেশি শব্দ ও বিদেশি শব্দ। গঠন অনুসারে শব্দকে দুই ভাগে ভাগ করা হয়। যথাঃ (ক) মৌলিক শব্দ এবং (খ) সাধিত শব্দ
Noun - কয় প্রকার ?
Correct Answer:
ক: ৫ প্রকার
Explanation:
Noun - কয় প্রকার ? সঠিক উত্তর ৫ প্রকার Noun : যে Word দ্বারা কোন কিছুর নাম বুঝায় তাকে Noun বলে । যথা : Rahim, Man, Ball, Pen, Dog, Hen, Bag ইত্যাদি । Noun এর প্রকারভেদ : Noun পাঁচ প্রকার । যথা: Proper Noun Common Noun Collective Noun Material Noun Abstract Noun
শব্দের আগে বসে কোনটি ?
Correct Answer:
ঘ: উপসর্গ
Explanation:
শব্দের আগে বসে কোনটি ? সঠিক উত্তর উপসর্গ ‘উপসর্গ’ কথাটির মূল অর্থ ‘উপসৃষ্ট’। এর কাজ হলো নতুন নতুন শব্দ গঠন করা। উপসর্গের নিজস্ব কোন অর্থ নেই, তবে এগুলো অন্য শব্দের সাথে যুক্ত হয়ে বিশেষ অর্থ প্রকাশ করে থাকে। মনে রাখতে হবে, উপসর্গ সব সময় মূল শব্দ বা ধাতুর পূর্বে যুক্ত হয়। ‘তাপ’ (বিশেষ্য পদ) তৎসম পদ। ‘তাপ’ অর্থ উষ্ণতা বা উত্তাপ। এর পূর্বে ‘প্র’ বা ‘অনু’ যুক্ত হয়ে যথাক্রমে প্রতাপ (প্র + তাপ) যার অর্থ পরাক্রান্ত বা বীরত্ব। অনুতাপ (অনু + তাপ) যার অর্থ অনুশোচনা বা আফসোস ইত্যাদি নতুন শব্দ গঠিত হয়েছে এবং ‘তাপ’ শব্দের অর্থের পরিবর্তন সাধিত হয়েছে। আবার ‘প্র’ বা ‘অনু’ এর নিজস্ব কোন অর্থ নেই বা এগুলো স্বাধীনভাবে কোন বাক্যেও ব্যবহৃত হতে পারে না। তাই ভাষাবিদগণ এরূপ অব্যয়সূচক শব্দ বা শব্দাংশের নাম দিয়েছেন 'উপসর্গ'। যেমন - ‘হার’ একটি শব্দ। এর সাথে উপ, আ, প্র, বি উপসর্গ যুক্ত হয়ে যথাক্রমে উপহার, আহার, প্রহার, বিহার শব্দ গঠিত হয়েছে। এভাবে উপসর্গের সাহায্যে নতুন নতুন শব্দ গঠন করে বাংলা ভাষার শব্দ সম্ভার সমৃদ্ধি লাভ করেছে। অতএব, কতকগুলো অব্যয় নামবাচক বা কৃদান্ত শব্দের পূর্বে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে এবং অর্থের পরির্বতন সাধন করে, এগুলোকে উপসর্গ বলে।
প্রত্যয় কয় প্রকার ?
Correct Answer:
ক: ২ প্রকার
Explanation:
প্রত্যয় কয় প্রকার ? সঠিক উত্তর ২ প্রকার প্রত্যয় সাধারনত দুই প্রকার। যথা: ১. কৃৎ প্রত্যয় - ক্রিয়া প্রকৃতির সঙ্গে যে প্রত্যয় যুক্ত হয়, তাকে কৃৎ প্রত্যয় বলে। যেমন: পড়্ + আ = পড়া, এর আ হলো কৃৎ প্রত্যয়। কৃৎ প্রত্যয় আবার দুই প্রকার। - বাংলা কৃৎ প্রত্যয়। - সংস্কৃত কৃৎ প্রত্যয়। ২. তদ্ধিৎ প্রত্যয় - নাম প্রকৃতির সঙ্গে যে প্রত্যয় যুক্ত হয়, তাকে তদ্ধিৎ প্রত্যয় বলে। যেমন:শিশু + অ = শৈশব। এখানে অ হলো তদ্ধিৎ প্রত্যয়। তদ্ধিৎ প্রত্যয় আবার তিন প্রকার। যথা: - - বাংলা তদ্ধিৎ প্রত্যয় - সংস্কৃত তদ্ধিৎ প্রত্যয় - বিদেশি তদ্ধিৎ প্রত্যয়
কোনটি common gender ?
Correct Answer:
খ: Baby
Explanation:
কোনটি common gender ? সঠিক উত্তর Baby যে সকল Noun বা Pronoun দ্বারা পুরুষ ও স্ত্রী উভয় জাতিকে বুঝায়, তাদেরকে বলা হয় Common Gender বা উভয় লিঙ্গ। যেমন: Student, Teacher, Child, Baby, Friend, parent, Orphan, Sibling ইত্যাদি।
True শব্দটির Noun হচ্ছে-
Correct Answer:
খ: Truth
যে যে পদের সমাস হয় তাদের প্রত্যেকটিকে কি বলে?
Correct Answer:
ক: সমস্যমান পদ
Explanation:
যে যে পদের সমাস হয় তাদের প্রত্যেকটিকে কি বলে? সঠিক উত্তর সমস্যমান পদ যে যে পদের সমাস হয় তাদের প্রত্যেকটিকে সমস্যমান পদ বলে। সমাসের প্রক্রিয়ায় সমাসবদ্ধ বা সমাসনিষ্পন্ন পদটিকে বলে সমস্ত পদ। যেমন: এখানে দোয়াতকলম, পীতাম্বর হলো সমস্ত পদ। সমস্ত পদ কতগুলো পদের মিলিত রুপ, এই প্রতিটি পদকে বলে সমস্যমান পদ। সমস্ত পদকে বিস্তৃত করে যে বাক্যাংশ পাওয়া যায় তাকে বলে সমাসবাক্য, ব্যাসবাক্য বা বিগ্রহবাক্য। সমাস শব্দের ব্যুৎপত্তি হলো সম + অস(ধাতু) + অ ।
নিচের কোনটি কর্মধারায় সমাস ?
Correct Answer:
ঘ: রাজর্ষি
Explanation:
নিচের কোনটি কর্মধারায় সমাস ? সঠিক উত্তর রাজর্ষি রাজর্ষি কর্মধারায় সমাস। যে সমাসে বিশেষণ বা বিশেষণভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্যভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থই প্রধানরূপে প্রতীয়মান হয়, তাকে কর্মধারয় সমাস বলে। যেমন: নীল যে পদ্ম = নীলপদ্ম, শান্ত অথচ শিষ্ট = শান্তশিষ্ট, কাঁচা অথচ মিঠা = কাঁচামিঠা। অনেক ব্যাকরণবিদ কর্মধারয় সমাসকে তৎপুরুষ সমাসের অন্তর্ভুক্ত বলে মনে করেন।
"Act" শব্দটির verb হচ্ছে-
Correct Answer:
ক: Enact
Explanation:
"Act" শব্দটির verb হচ্ছে- সঠিক উত্তর Enact Act একটি Noun যার অর্থ আচারণ করা। Act এর Verb হলো Enact.
যাকে উদ্দেশ্য করে ক্রিয়া সম্পাদিত হয় তাকে কি বলে?
Correct Answer:
গ: কর্মকারক
Explanation:
যাকে উদ্দেশ্য করে ক্রিয়া সম্পাদিত হয় তাকে কি বলে? সঠিক উত্তর কর্মকারক যাকে উদ্দেশ্য করে ক্রিয়া সম্পাদিত হয় তাকে কর্মকারক বলে। যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে, তাকে কর্মকারক বলে। কর্ম দুই প্রকার: মুখ্য কর্ম ও গৌণ কর্ম। যেমন: বাবা আমাকে (গৌণ কর্ম) একটি কলম (মুখ্য কর্ম) কিনে দিয়েছেন। যেমন : ধনী দরিদ্রকে ঘৃণা করে। শিক্ষককে শ্রদ্ধা করিও। ডাক্তার ডাক। পুলিশ ডাক। ঘোড়া গাড়ি টানে।
আনন্দ এর সমার্থক শব্দ নয় কোনটি ?
Correct Answer:
ঘ: বিষাদ
Explanation:
আনন্দ এর সমার্থক শব্দ নয় কোনটি ? সঠিক উত্তর বিষাদ আনান্দ এর সামার্থক শব্দ হলো হর্ষ, পুলক, সুখ। সামার্থক নয় " বিষাধ"
Your offer is acceptable _______ me
Correct Answer:
D: To
'যার অনেক বুদ্ধি আছে' তাকে বাগধারা দিয়ে প্রকাশ করলে কি দাঁড়ায় ?
Correct Answer:
খ: গভীর জলের মাছ
Explanation:
'যার অনেক বুদ্ধি আছে' তাকে বাগধারা দিয়ে প্রকাশ করলে কি দাঁড়ায় ? সঠিক উত্তর গভীর জলের মাছ ব্যাখাঃ যার অনেক বুদ্ধী আছে বাগধারাটির অর্থ " গভীর জলের মাছ "
"I know him" এর passive form হচ্ছে-
Correct Answer:
ক: He is known to me
'অর্বাচীন' এর বিপরীত শব্দ কি?
Correct Answer:
গ: প্রাচীন
Explanation:
'অর্বাচীন' এর বিপরীত শব্দ কি? সঠিক উত্তর প্রাচীন ব্যখাঃ " অর্বাচীন " এর বীপরিত শব্দ " প্রাচীন "
"In black and White"- means?
Correct Answer:
A: In writing
Explanation:
"In black and White"- means? Correct Answer In writing In black and white - লিখিতভাবে। এখানে দ্বিতীয় option এর in writing এর অর্থ লিখিতভাবে। verbally - মৌখিকভাবে; Temporary - সমসাময়িক এবং False - মিথ্যা।
He said to me," Which book do you want?" এর indirect form -
Correct Answer:
C: He asked me which book I wanted
Explanation:
He said to me," Which book do you want?" এর indirect form - Correct Answer He asked me which book I wanted Interrogative Sentence কে Direct থেকে Indirect Narration - এ পরিবর্তন করার নিয়ম: Reporting verb টি ask, enquire of, wonder তে পরিবর্তিত হয় । Reported speech টি যদি Auxiliary verb দ্বারা শুরু হয় তাহলে linker হিসেবে if/ whether বসবে। Reported speech এর অন্তর্গত Interrogative sentence টি যদি কোন Wh - question word দ্বারা শুরু হয়, তাহলে তা অপরিবর্তিত থাকবে অর্থাৎ সেই Wh - question word টিই বসবে। Direct speech এ present Indefinite tense থাকলে Indirect narration এ তা past indefinite tense হয়।
যে ব্যক্তির দুহাত সমান তালে চলে- তাকে কি বলে?
Correct Answer:
ক: সব্যসাচী
Explanation:
যে ব্যক্তির দুহাত সমান তালে চলে- তাকে কি বলে? সঠিক উত্তর সব্যসাচী যে ব্যক্তির দুহাত সমান তালে চলে - তাকে সব্যসাচী বলে। সব্যসাচী ১. /বিশেষণ পদ/ উভয় হস্তে সমান কাজ করতে সক্ষস এমন, উভয় হস্ত দ্বারা শরনিক্ষেপে সমর্থ এমন। ২. /বিশেষ্য পদ/ অর্জুন।
This is_______ easy task.
Correct Answer:
B: An
Explanation:
This is_______ easy task. Correct Answer An আমরা জানি, Vowel এর পূর্বে An বসে easy word টি তে e. শব্দটি vowel তাই এর পূর্বে An বসেছে।
"At home"- means?
Correct Answer:
C: Familiar with
"Similar" এর antonym হচ্ছে-
Correct Answer:
ঘ: Different
Explanation:
"Similar" এর antonym হচ্ছে- সঠিক উত্তর Different Similar(adjective): having a resemblance in appearance, character, or quantity, without being identical. Antonym: Different, disconnected, dissimilar, unalike, unequal, unlike, unrelated, opposite.
"Typical" এর অর্থ হচ্ছে-
Correct Answer:
খ: Common
Explanation:
"Typical" এর অর্থ হচ্ছে- সঠিক উত্তর Common Typical (adjective) symbolic; representative of a class, like others of the kind; metaphorical; figurative; [ নমুনা বা আদর্শস্বরূপ; প্রতিরূপ; বৈশিষ্ট্যসূচক; রূপক; প্রতিনিধিত্বকারী; কোনও শ্রেণিবিশেষের প্রতিনিধিস্থানীয়;}
"Apple of one's eye" means-
Correct Answer:
D: Extremely favourite
"Bring to books" means-
Correct Answer:
D: Rebuke
"See" শব্দটির Noun -
Correct Answer:
ক: Sight
"Large" এর বিপরীত শব্দ কোনটি?
Correct Answer:
খ: Small
Explanation:
"Large" এর বিপরীত শব্দ কোনটি? সঠিক উত্তর Small Large মানে বড়।Small মানে ছোট।অতএব,Large এর বিপরীত small হবে।
"opinion" এর সমার্থক কি?
Correct Answer:
ক: Belief
"কবর" নাটকটির লেখক কে-
Correct Answer:
ঘ: মুনীর চৌধুরী
Explanation:
"কবর" নাটকটির লেখক কে- সঠিক উত্তর মুনীর চৌধুরী "কবর" নাটকটির লেখক কে - মুনীর চৌধুরী। আবু নয়ীম মোহাম্মদ মুনীর চৌধুরী (২৭ নভেম্বর ১৯২৫ - ১৪ ডিসেম্বর ১৯৭১) ছিলেন একজন বাংলাদেশি শিক্ষাবিদ, নাট্যকার, সাহিত্য সমালোচক, ভাষাবিজ্ঞানী, বাগ্মী এবং বুদ্ধিজীবী। তিনি ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন পাকিস্তানি সামরিক বাহিনী কর্তৃক বাংলাদেশী বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের অন্যতম একজন শিকার। কবর (রচনাকাল ১৯৫৩, প্রকাশকাল ১৯৬৬) পূর্ববাংলার প্রথম প্রতিবাদী নাটক। নাটকটির পটভূমি হলো ১৯৫২ এর ভাষা আন্দোলন।
"শেষের কবিতা"রবীন্দ্রনাথের -
Correct Answer:
গ: উপন্যাসের নাম
Explanation:
"শেষের কবিতা"রবীন্দ্রনাথের - সঠিক উত্তর উপন্যাসের নাম "শেষের কবিতা"রবীন্দ্রনাথের - উপন্যাসের নাম। শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি উপন্যাস। রবীন্দ্রনাথের চিত্রসৃষ্টি পর্যায়ের দ্বিতীয় উপন্যাস (প্রথমটি যোগাযোগ) এটি। ১৯২৭ সাল (১৩৩৪ বঙ্গাব্দের ভাদ্র) থেকে ১৯২৮ সাল (১৩৩৪ বঙ্গাব্দের চৈত্র) অবধি প্রবাসীতে ধারাবাহিকভাবে রচনাটি প্রকাশিত হয়।
"ঢাকের কাঠি" বাগধারার অর্থ কি?
Correct Answer:
খ: তোষামুদে
Explanation:
"ঢাকের কাঠি" বাগধারার অর্থ কি? সঠিক উত্তর তোষামুদে ব্যাখাঃ ঢাকের কাঠি বাগধারাটির অর্থ " তোষামুদে "
"Many________ man was present there"
Correct Answer:
C: A
Explanation:
"Many________ man was present there" Correct Answer A Definition of many a/an (formal + literary) - - used with a singular noun to refer to a large number of things or people. Example: I've been there many a time. Many a tale was told. Many a man has tried but few men have succeeded.
মানুষের পৌষ্টিক নালীর দৈর্ঘ্য কত?
Correct Answer:
ক: ৮-১০মিটার
Explanation:
মানুষের পৌষ্টিক নালীর দৈর্ঘ্য কত? সঠিক উত্তর ৮-১০মিটার যে জৈবরাসায়নিক প্রক্রিয়ায় জটিল খাদ্যবস্তু উৎসেচকের সহায়তায় ভেঙে জীব দেহের বিপাকক্রিয়ার ব্যবহারযোগ্য সরল, দ্রবণীয় ও শোষণযোগ্য অবস্থায় পরিবর্তিত হয়, তাকে পরিপাক বলে। মানুষের পৌষ্টিক নালীর দৈর্ঘ্য হলো - ৮ - ১০ মিটার। পরিপাকের দ্বারা খাদ্য বস্তু ভেঙ্গে ক্ষুদ্র অণুযুক্ত জলে দ্রবণীয় খাদ্য বস্তুতে পরিনত হয় এবং তরল আকারে রক্ত ও প্লাজার মধ্যে শোষিত হতে পারে।
কম্পিউটার এ কোনটি নেই?
Correct Answer:
খ: বুদ্ধি বিবেচনা
Explanation:
কম্পিউটার এ কোনটি নেই? সঠিক উত্তর বুদ্ধি বিবেচনা কম্পিউটার কার্যক্রমও হয় হার্ডওয়ার ও সফটওয়্যার এর সমন্বয়ে মাধ্যমে যা কোন ব্যবহারকারীর নির্দেশনা অনুসরণ করে। কম্পিউটারে প্রদত্ত তথ্য উপাত্ত বিচার - বিশ্লেষণ করেই কেবল এটি ফলাফল প্রদর্শন করে। কিন্তু কম্পিউটারের নিজস্ব কোন বুদ্ধি বিবেচনা নেই।
কিসের অভাবে সমাজে বিশৃখংলা বা অসঙ্গতি বৃদ্ধি পায়?
Correct Answer:
খ: ন্যায়বিচারের
Explanation:
কিসের অভাবে সমাজে বিশৃখংলা বা অসঙ্গতি বৃদ্ধি পায়? সঠিক উত্তর ন্যায়বিচারের আইনশাস্ত্র ও দর্শনশাস্ত্রে ন্যায়বিচার বলতে কোন ব্যক্তির প্রাপ্য কী হবে এবং তার জন্য ভাল ও মন্দের ভাগের সঠিক অনুপাত কী হবে, তার তত্ত্বকে বোঝায়। ন্যায়বিচারকে কয়েকটি শ্রেণীতে ভাগ করা সম্ভব। এদের মধ্যে একটি হল বিতরণমূলক ন্যায়বিচার, যেখানে সম্পত্তি ও অন্যান্য পণ্য বিতরণ করা হয়। ন্যায় বিচারের ফলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়।
তিতুমীর কোথায় বাশেরকেল্লা নির্মান করেন?
Correct Answer:
ক: নারিকেলবাড়িয়া
Explanation:
তিতুমীর কোথায় বাশেরকেল্লা নির্মান করেন? সঠিক উত্তর নারিকেলবাড়িয়া তিতুমীর যুদ্ধের অভিজ্ঞতা থেকে বুঝতে পারেন যে, ইংরেজ সরকারের বিরুদ্ধে যুদ্ধ করতে হলে প্রয়োজন সমর প্রস্তুতি ও উপযুক্ত সেনা - প্রশিক্ষণ। সেনাবাহিনীর আত্নরক্ষার প্রয়োজনে তিনি একটি দুর্গ নির্মানের প্রয়োজনীতা গভীরভাবে অনুভব করেন। সময় এবং অর্থাভাবে তিনি আপাতত কলিকাতার নিকটবর্তী নারিকেলবাড়িয়া নামক স্থানে একটি বাশের কেল্লা বা দুর্গ নির্মান করেন।
রাষ্ট্রপতির বয়স কমপক্ষে কত হতে হবে?
Correct Answer:
গ: ৩৫ বছর
Explanation:
রাষ্ট্রপতির বয়স কমপক্ষে কত হতে হবে? সঠিক উত্তর ৩৫ বছর বাংলাদেশের সংবিধান রাষ্ট্রপতি হবার যোগ্যতা অর্জনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা নির্ধারণ করে। রাষ্ট্রপতি হতে হলে এই মানদণ্ড অবশ্যই পূরণ করতে হয়। কোন ব্যক্তি রাষ্ট্রপতি নির্বাচিত হবার যোগ্য হবেন না, যদি তিনি - (ক) পঁয়ত্রিশ বৎসরের কম বয়স্ক হন; অথবা (খ) সংসদ - সদস্য নির্বাচিত হবার যোগ্য না হন; অথবা (গ) কখনও সংবিধানের অধীন অভিশংসন দ্বারা রাষ্ট্রপতির পদ হইতে অপসারিত হয়ে থাকেন।
বাংলাদেশের সংবিধান এর প্রধান বৈশিষ্ট কয়টি?
Correct Answer:
ক: ১২টি
Explanation:
বাংলাদেশের সংবিধান এর প্রধান বৈশিষ্ট কয়টি? সঠিক উত্তর ১২টি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের সর্বোচ্চ আইন। এটি একটি লিখিত দলিল। ১৯৭২ খ্রিষ্টাব্দের ৪ঠা নভেম্বর তারিখে বাংলাদেশের জাতীয় সংসদে এই সংবিধান গৃহীত হয় এবং একই বছরের ১৬ই ডিসেম্বর। অর্থাৎ বাংলাদেশের বিজয় দিবসের প্রথম বার্ষিকী হতে এটি কার্যকর হয়। মূল সংবিধান ইংরেজি ভাষায় রচিত হয় এবং একে বাংলায় অনুবাদ করা হয়। এর প্রধান বৈশিষ্ট্য হলো - ১২ টি।
বাংলাদেশের বৃহত্তম জেলা কোনটি?
Correct Answer:
খ: রাঙ্গামাটি
Explanation:
বাংলাদেশের বৃহত্তম জেলা কোনটি? সঠিক উত্তর রাঙ্গামাটি সবচেয়ে বড় বিভাগ - চট্টগ্রাম। সবচেয়ে ছোট বিভাগ - ময়মনসিং। আয়তনে বড় জেলা - রাঙামাটি। আয়তনে ছোট জেলা - নারায়নগন্জ। জনসংখ্যায় বড় জেলা - ঢাকা। জনসংখ্যায় ছোট জেলা - বান্দরবন।
সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ-
Correct Answer:
ঘ: শনি
Explanation:
সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ- সঠিক উত্তর শনি শনি হল সূর্য থেকে দূরত্বের নিরিখে ষষ্ঠ গ্রহ এবং বৃহস্পতির পরই সৌরজগতের দ্বিতীয় - বৃহত্তম গ্রহ। এটি একটি গ্যাসীয় দৈত্য, যার ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের প্রায় নয় গুণ। শনি গ্রহের গড় ঘনত্ব অবশ্য পৃথিবীর গড় ঘনত্বের এক - অষ্টমাংশ। কিন্তু এই গ্রহের বৃহত্তর আয়তনের জন্য এটি পৃথিবীর তুলনায় ৯৫ গুণ বেশি ঘন। শনি গ্রহের বাংলা নামটি এসেছে হিন্দু গ্রহদেবতা শনির নাম থেকে। অন্যদিকে ইংরেজি নাম স্যাটার্ন এসেছে রোমান কৃষিদেবতা স্যাটার্নের নাম থেকে এবং শনির জ্যোতির্বৈজ্ঞানিক চিহ্নটি (♄) উক্ত রোমান দেবতার কাস্তের প্রতীক।
অধিদপ্তর এর কাজের দায়িত্বে নিয়োজিত থাকেন কে?
Correct Answer:
গ: মহাপরিচালক
Explanation:
অধিদপ্তর এর কাজের দায়িত্বে নিয়োজিত থাকেন কে? সঠিক উত্তর মহাপরিচালক অধিদপ্তর হল কোনো মন্ত্রণালয় বা বিভাগের নির্বাহী একটি শাখা অথবা দপ্তর। ১৯৯৬ সালের বাংলাদেশ কার্যবিধিতে সংজ্ঞায়িত করে বলা হয়েছে - "প্রত্যক্ষভাবে কোনো মন্ত্রণালয় বা বিভাগের সঙ্গে সংশ্লিষ্ট এবং যে দপ্তরকে সরকার কর্তৃক অধিদপ্তর ঘোষণা করা হয়েছে।" অধিদপ্তরের প্রধান নির্বাচন করার ক্ষেত্রে অধিদপ্তরের আকার ও গুরুত্ব অনুসরণ করা হয়। যিনি প্রধান থাকেন তাকে সাধারণত অধিদপ্তরের মহাপরিচালক বলা হয়।
পৃথিবীর বৃহত্তম মহাদেশ-
Correct Answer:
খ: এশিয়া
Explanation:
পৃথিবীর বৃহত্তম মহাদেশ- সঠিক উত্তর এশিয়া এশিয়া পৃথিবীর সবচেয়ে বড় ও জনবহুল মহাদেশ। প্রাথমিকভাবে এশিয়া মহাদেশ পূর্ব ও উত্তর গােলার্ধে অবস্থিত। এটি পৃথিবীর মােট ভূপৃষ্ঠের ৮.৭% ও স্থলভাগের প্রায় ৩০% অংশ জুড়ে অবস্থিত। আনুমানিক ৪৫০ কোটি মানুষ এশিয়াতে বাস করে যা বিশ্বের মােট জনসংখ্যার ৬০% - এরও বেশি।
স্বাধীন বাংলাদেশের প্রথম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় কবে?
Correct Answer:
গ: ১৯৭৩
Explanation:
স্বাধীন বাংলাদেশের প্রথম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় কবে? সঠিক উত্তর ১৯৭৩ প্রথম জাতীয় সংসদ নির্বাচন ১৯৭৩, বাংলাদেশে ৭ই মার্চ ১৯৭৩ সালে অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগ ৩০০টি আসনের মধ্যে ২৯৩টি আসনে জয় লাভ করে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এবং সরকার গঠন করে। এই নির্বাচনে এগারোটি আসনে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এ নির্বাচনে মোট ভোটারের ৫৪.৯% ভোট দান করে।
মুক্তিযুদ্ধে অবদানের জন্য কতজন কে বীর শ্রেষ্ঠ খেতাব দেওয়া হয়?
Correct Answer:
খ: ৭
Explanation:
মুক্তিযুদ্ধে অবদানের জন্য কতজন কে বীর শ্রেষ্ঠ খেতাব দেওয়া হয়? সঠিক উত্তর ৭ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য চার ধরনের উপাধিতে ভূষিত করা হয়। তাদের মধ্যে বীরশ্রেষ্ঠ ৭ জন, এছাড়া বীরউত্তম ৬৮ জন, বীরবিক্রম ১৭৫ জন ও বীরপ্রতীক ৪২৬ জন। সর্বশেষ বীর - উত্তম পদক পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমেদ (২০১০) মরণোত্তর সহ মোট বীর - উত্তম ৬৯ জন। বঙ্গবন্ধুকে ১৯৭৫ সালের আগস্টে বাঁচানোর চেষ্টার জন্য তাকে ২০১০ সালে মরণোত্তর বীর - উত্তম পদক প্রদান করা হয়।
শহীদ বুদ্ধিজীবী দিবস কবে পালিত হয় ?
Correct Answer:
গ: ১৪ডিসেম্বর
Explanation:
শহীদ বুদ্ধিজীবী দিবস কবে পালিত হয় ? সঠিক উত্তর ১৪ডিসেম্বর ১৯৭১ এর ডিসেম্বর মাসে স্বাধীনতা যুদ্ধের শেষ পর্যায়ে এসে পাকিস্তান বাহিনী যখন বুঝতে শুরু করে যে তাদের পক্ষে যুদ্ধে জেতা সম্ভব না, তখন তারা নবগঠিত দেশকে সাংস্কৃতিক, সামাজিক ও শিক্ষাগত দিক থেকে দুর্বল এবং পঙ্গু করে দেয়ার জন্য পরিকল্পনা করতে থাকে। সেই পরিকল্পনা অনুযায়ী ১৪ ডিসেম্বর রাতে পাকিস্তানি বাহিনী তাদের দেশীয় দোসর রাজাকার, আলবদর ও আল শামস বাহিনীর সহায়তায় দেশের শ্রেষ্ঠ সন্তানদের নিজ নিজ গৃহ হতে তুলে এনে নির্মম নির্যাতনের পর হত্যা করে। এই পরিকল্পিত গণহত্যাটি বাংলাদেশের ইতিহাসে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড নামে পরিচিত।১৯৭১ এর ১৪ ডিসেম্বরের নির্মম হত্যাকাণ্ডের কথা স্মরণ করে প্রতিবছর ১৪ ডিসেম্বর বাংলাদেশে পালিত হয় শহীদ বুদ্ধিজীবী দিবস।
শহীদ বুদ্ধিজীবী দিবস কোনটি?
Correct Answer:
গ: ১৪ ডিসেম্বর
Explanation:
শহীদ বুদ্ধিজীবী দিবস কোনটি? সঠিক উত্তর ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ১৪ ডিসেম্বর। ১৯৭১ সালের ডিসেম্বরের এই দিনে বাংলাদেশের উল্লেখসংখ্যক বুদ্ধিজীবী ঘর থেকে ধরে নিয়ে নির্মমভাবে হত্যা ও গুম করে পাকিস্তানি হানাদার ঘাতক দল।