Assistant Director, Ministry of Information MCQs
Showing 50 questions (Total: 60)
প্লাস্টিডবিহীন উদ্ভিদ কোনটি?
Correct Answer:
খ: Agaricus
Explanation:
প্লাস্টিডবিহীন উদ্ভিদ কোনটি? সঠিক উত্তর Agaricus আগারিকাস হ'ল মাশরুমের একটি জেনাস যা ভোজ্য এবং বিষাক্ত উভয় প্রজাতিরই রয়েছে, সম্ভবত বিশ্বব্যাপী প্রায় ৩০০ সদস্য রয়েছে।
বাংলাদেশ সংবিধানের কততম সংশোধনী দ্বারা মহিলা আসন ৪৫ জনে উন্নীত করা হয়?
Correct Answer:
ঘ: ১৪ তম
বি.কে. এস. পি কি ধরনের সংস্থার নাম?
Correct Answer:
ঘ: ক্রীড়া শিক্ষা সংস্থা
আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের নির্মাণ কাজের উদ্ধোধন হয় কখন?
Correct Answer:
গ: ১৫ মার্চ, ২০০১
বাংলাদেশ টেস্ট ক্রিকেট মর্যাদা লাভ করে কখন?
Correct Answer:
গ: ২৬ জুন ২০০০
Explanation:
বাংলাদেশ টেস্ট ক্রিকেট মর্যাদা লাভ করে কখন? সঠিক উত্তর ২৬ জুন ২০০০ (১)বাংলাদেশ ওয়ানডে স্ট্যাটাস পায় ১৯৯৭ সাল(২) টেস্ট ক্রিকেটের মর্যাদা লাভ করে ২৬জুন, ২০০০সালে(৩) বাংলাদেশ আই সি সি চ্যাম্পিয়ন ট্রফিতে অংশগ্রহণ করে ১৯৯৭সালে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর কে ছিলেন ?
Correct Answer:
ঘ: স্যার পি. জে হার্টস
বাংলাদেশের বৃহত্তম তাপবিদ্যু কোথায় অবস্থিত?
Correct Answer:
গ: ভেড়ামারায়
Explanation:
বাংলাদেশের বৃহত্তম তাপবিদ্যু কোথায় অবস্থিত? সঠিক উত্তর ভেড়ামারায় বাংলাদেশের বৃহত্তম তাপবিদ্যুৎ ভেড়ামারায় অবস্থিত। ভেড়ামারা তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রথম বিদ্যুৎ উৎপাদন শুরু হয় ১৯৭৬ সালে। তখন দুটি ইউনিট থেকে মোট ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হতো। প্রতিটি প্ল্যান্টের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ছিলো ২০ মেগাওয়াট। চাহিদার সাথে সঙ্গতি রেখে ১৯৮০ সালে আরো একটি প্ল্যান্ট এখানে নির্মাণ করা হয় যার বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ৬০ মেগাওয়াট। দেশের দক্ষিণ - পশ্চিমাঞ্চল ছাড়াও উত্তরাঞ্চলে সীমাহীন লোডশেডিং ও বিদ্যুতের ঘাটতি কাটিয়ে ওঠার ক্ষেত্রে এই বিদ্যুৎ কেন্দ্রটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে থাকে। ২০১০ সালের দিকে ১টি ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন একদমই বন্ধ হয়ে যায়। বাকি দুইটি ইউনিট থেকে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হয়।
কর্ণফুলী নদীর উৎপত্তি কোথা থেকে?
Correct Answer:
খ: লুসাই পাহাড় থেকে
Explanation:
কর্ণফুলী নদীর উৎপত্তি কোথা থেকে? সঠিক উত্তর লুসাই পাহাড় থেকে কর্ণফুলী নদী ভারতের মিজোরাম প্রদেশের মমিত জেলার শৈতা গ্রাম (লুসাই পাহাড়) হতে শুরু হয়ে পার্বত্য চট্টগ্রাম ও চট্টগ্রামের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে চট্টগ্রামের পতেঙ্গার কাছে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। এই নদীর মোহনাতে বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম সমুদ্র বন্দর অবস্থিত। এই নদীর দৈর্ঘ্য ৩২০ কিলোমিটার।
ধান উৎপাদনে বিশ্বে বাংলাদেশের স্থান--
Correct Answer:
ক: চতুর্থ
প্রথম জাতিসংঘ উন্নয়ন দশকের মেয়াদকাল ছিল--
Correct Answer:
গ: ১৯৭১-১৯৮০
জোট নিরপেক্ষ আন্দোলনের ন্যাম প্রথম শীর্য সম্মেলন অনুষ্ঠিত হয়--
Correct Answer:
ক: বেলগ্রেডে
কিউবা ক্ষেপণাস্ত্র সংকট কোন সালে সংঘটিত হয়?
Correct Answer:
গ: ১৯৬২
জাতিসংঘ ৪র্থ বিশ্ব নারী সম্মেলন কখন এবং কোথায় স্বাক্ষরিত হয়?
Correct Answer:
ক: বেইজিং ,১৯৯৫
Explanation:
জাতিসংঘ ৪র্থ বিশ্ব নারী সম্মেলন কখন এবং কোথায় স্বাক্ষরিত হয়? সঠিক উত্তর বেইজিং ,১৯৯৫ ১৯৯৫ সালে বেইজিং - এ যুগান্তকারী চতুর্থ নারী সম্মেলনটি অনুষ্ঠিত হয়। জাতিসংঘের আন্তর্জাতিক নারী সম্মেলনগুলির মধ্যে সেটাই ছিল সর্বশেষ। পূর্ববর্তী সবগুলি সম্মেলনের চাইতে সেইবারের সম্মেলন অনেক বেশি বাস্তবমুখী ছিল। ‘৯৫ সালের বেইজিং সম্মেলনে শুধুমাত্র নারীদের সমস্যাই না, বরং জেন্ডার বলতে কি বোঝায় এমন মৌলিক বিষয়গুলিও আলোচনায় আসে।সেবারের সম্মেলনে ১৮৯টি দেশ থেকে প্রতিনিধি পাঠানো হয়। এছাড়াও জাতিসংঘের অধীনে পরিচালিত অন্যান্য সংস্থা, ইউরোপিয়ান ইউনিয়ন অথবা আরব লীগের মতো একাধিক দেশের আঞ্চলিক প্রভাবশালী সংগঠনগুলিও অংশ নেয়।সেবারের মূল সম্মেলনে অংশ নেয় ১৭ হাজার প্রতিনিধি। এছাড়াও সম্মেলনের পাশাপাশি হওয়া আলোচনা সভাগুলিতে অংশ নেয় প্রায় ৩০ হাজার একটিভিস্ট।
পার্ল হারবার কোথায় অবস্থিত?
Correct Answer:
ক: হাওয়াই দ্বীপে
Explanation:
পার্ল হারবার কোথায় অবস্থিত? সঠিক উত্তর হাওয়াই দ্বীপে পার্ল হারবার হলো মার্কিন যুক্তরাষ্ট্রের অধিভুক্ত হওয়াই দ্বীপপুঞ্জে অবস্থিত একটি নৌ ও বিমান ঘাঁটি। সামরিক কৌশলগত দিক দিয়ে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা। ১৯৪১ সালের ৭ ডিসেম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান এ অঞ্চলে আক্রমণ চালিয়ে তা দখল করে নেয়।
কুইন্সল্যান্ড কোন দেশের অংশ?
Correct Answer:
ঘ: অস্ট্রেলিয়া
ওএএস সনদ কোথায় এবং কখন গৃহীত হয়?
Correct Answer:
ক: ১৯৪৮ সালে কলাম্বিয়ায়
Explanation:
ওএএস সনদ কোথায় এবং কখন গৃহীত হয়? সঠিক উত্তর ১৯৪৮ সালে কলাম্বিয়ায় ওএএস (OAS) সনদ গৃহীত হয় ১৯৪৮ সালে কলম্বিয়ায়। যুক্তরাষ্ট্রের বহুপক্ষীয় আঞ্চলিক সংগঠন অর্গানাইজেশন অব আমেরিকান স্টেটসের (ওএএস)।
সম্প্রতি কোন দেশের কৃষ্ণাঙ্গরা শ্বেতাঙ্গদের খামার ভূমি দখল করে নিয়েছে?
Correct Answer:
গ: জিম্বাবুয়ে
Explanation:
সম্প্রতি কোন দেশের কৃষ্ণাঙ্গরা শ্বেতাঙ্গদের খামার ভূমি দখল করে নিয়েছে? সঠিক উত্তর জিম্বাবুয়ে দক্ষিণ আফ্রিকায় বসবাসকারী মাত্র ৮ ভাগ শ্বেতাঙ্গদের দখলে দেশের মোট জমির ৭২ ভাগ। আর ৭৬ শতাংশ কৃষ্ণাঙ্গ নাগরিক মাত্র ৪ ভাগ জমির মালিক। এর ফলে কোনো ভর্তুকি ছাড়াই দেশটির ১৩৯ শ্বেতাঙ্গ জমিদারের জমি সরকারের দখলে চলে যেতে পারে।
ইউরোপীয় পার্লামেন্ট কোথায় অবস্থিত?
Correct Answer:
খ: ব্রাসেলসে
What is the verb of word 'Dark'?
Correct Answer:
B: Darken
Which is the correct article? Metre is ---- unit of length .
Correct Answer:
B: a
Explanation:
Which is the correct article? Metre is ---- unit of length . Correct Answer a U এর উচ্চারণ যদি ইউ এর মতো হয় তাহলে article ‘a’ বসে। যেমন-Metre is a unit of length.
Synonym for 'Temerity' is--
Correct Answer:
B: Insolence
'Mayhem' means---
Correct Answer:
C: Confusion and fear caused by violent behaviour
A sentence that expresses command, forbids, request and advice is called---
Correct Answer:
A: an imperative
Which of the following words is singular?
Correct Answer:
D: Billiards
What kind of noun the word 'Boy' is----
Correct Answer:
A: Common
Govt. has been entrusted ---- elected politicians.
Correct Answer:
A: to
Explanation:
Govt. has been entrusted ---- elected politicians. Correct Answer to Entrust অর্থ হলঃ কোন ব্যক্তি/বিষয়/জিনিস রক্ষা করার ক্ষেত্রে কাউকে বিশ্বাস/নিযুক্ত করা। যাকে বিশ্বাস করা হবে তাকে নির্দেশ করার জন্য to বসবে। অর্থাৎ Sentence এ to এর পরে বিশ্বাসী ব্যক্তি/বস্তু সংক্রান্ত তথ্য থাকবে। যে জিনিস বা বিষয়টিকে রক্ষা করা হবে তা নির্দেশ করার জন্য with বসবে। অর্থাৎ যে জিনিস বা বিষয়টিকে রক্ষা করা হবে Sentence এ with এর পরে সে সংক্রান্ত তথ্য থাকবে। He was entrusted with the care of his uncle. Govt. has been entrusted to elected politicians.
Choose the appropriate meaning of the idiom 'Swan Song'
Correct Answer:
C: Last work
Identify the correct passive form---
Correct Answer:
B: Let the door be open
Choose the best Answer.
Correct Answer:
B: He discourages me from borrowing
He has a cow. The best passive form is--
Correct Answer:
A: A cow is had by him
Man can not live alone The word ' alone' used here is--
Correct Answer:
B: Adverb
which is right?
Correct Answer:
D: He and I went out
প্রথম সার্থক বাংলা নাটক --
Correct Answer:
ক: শর্মিষ্ঠা
Explanation:
প্রথম সার্থক বাংলা নাটক -- সঠিক উত্তর শর্মিষ্ঠা প্রথম সার্থক বাংলা নাটক - - শর্মিষ্ঠা। মহাকবি মাইকেল মধুসূদন দত্ত (২৫ জানুয়ারি ১৮২৪ – ২৯ জুন ১৮৭৩) ঊনবিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বাঙালি কবি ও নাট্যকার এবং প্রহসন রচয়িতা। তাকে বাংলার নবজাগরণ সাহিত্যের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব গণ্য করা হয়। আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি হিসেবেও তিনি পরিচিত। শর্মিষ্ঠা ১৮৫৯ বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক।
বাংলা সাহিত্যের ইতিহাস রচনায় অগ্রযাত্রীর ভূমিকা পালন করেছেন?
Correct Answer:
গ: দীনেশচন্দ্র সেন
Explanation:
বাংলা সাহিত্যের ইতিহাস রচনায় অগ্রযাত্রীর ভূমিকা পালন করেছেন? সঠিক উত্তর দীনেশচন্দ্র সেন বাংলা সাহিত্যের ইতিহাস রচনায় অগ্রযাত্রীর ভূমিকা পালন করেছেন দীনেশচন্দ্র সেন। দীনেশচন্দ্র সেন (রায়বাহাদুর) (৩ নভেম্বর, ১৮৬৬ - ২০ নভেম্বর, ১৯৩৯) শিক্ষাবিদ, গবেষক, লোক - সাহিত্যবিশারদ, বাংলা সাহিত্যের ইতিহাসকার। ১৮৯৬ - এ "বঙ্গভাষা ও সাহিত্য" শিরোনামে বাংলা সাহিত্যের ইতিহাস রচনা করেন।
নিচের কোনটি ব্যঙ্গ রচনা?
Correct Answer:
ক: সায়না
Explanation:
নিচের কোনটি ব্যঙ্গ রচনা? সঠিক উত্তর সায়না সায়না ব্যঙ্গ রচনা।
'ভালো নিজেকে জাহির করে না , অনেক সময়ই তাকে খুঁজে বের করতে হয়্।' এই বাক্যে 'ভালো' শব্দটি কোন পদ?
Correct Answer:
ক: বিশেষ্য
Explanation:
'ভালো নিজেকে জাহির করে না , অনেক সময়ই তাকে খুঁজে বের করতে হয়্।' এই বাক্যে 'ভালো' শব্দটি কোন পদ? সঠিক উত্তর বিশেষ্য "ভালো নিজেকে জাহির করে না, অনেক সময়ই তাকে খুজে বের করতে হয়" - এখানে ভালো একটি বিশেষ্য পদ। যে বিশেষ্য পদ দ্বারা ভালো, দোষ, গুন, অবস্থা বোঝায় তাকে গুণবাচক বিশেষ্য বলে। তাই ভালো এখানে গুণবাচক বিশেষ্য।
সাধু ও চলিত ভাষায় পার্থক্য মূলত--
Correct Answer:
খ: ক্রিয়া ও সর্বনামে
Explanation:
সাধু ও চলিত ভাষায় পার্থক্য মূলত-- সঠিক উত্তর ক্রিয়া ও সর্বনামে সাধু ও চলিত ভাষায় পার্থক্য মূলত - - ক্রিয়া ও সর্বনামে। বাংলা ভাষার দুটি রূপ—সাধু ভাষা ও চলিত ভাষা। পৃথিবীর প্রায় সব ভাষারই লেখ্য ও কথ্যরূপ আছে। বাংলা ভাষার লেখ্যরীতি হিসেবে সাধু এবং কথ্যরীতি হিসেবে চলিতরীতির উদ্ভব হয়েছে। যে ভাষারীতিতে ক্রিয়াপদ ও সর্বনাম পদ পূর্ণরূপে বিদ্যমান থাকে, তাকে সাধুভাষা বলে। যে ভাষারীতিতে ক্রিয়াপদ ও সর্বনাম পদ সংক্ষিপ্ত আকারে বিদ্যমান থাকে, তাকে চলিত ভাষা বলে। উদাহরণ: তারা কাজ করছে।
রবীন্দ্রনাথ ঠাকুর কোন পত্রিকাটিতে অভিন্দন বাণী দিয়েছিলেন ?
Correct Answer:
গ: ধূমকেতু
Explanation:
রবীন্দ্রনাথ ঠাকুর কোন পত্রিকাটিতে অভিন্দন বাণী দিয়েছিলেন ? সঠিক উত্তর ধূমকেতু রবীন্দ্রনাথ ঠাকুর ধূমকেতু পত্রিকাটিতে অভিন্দন বাণী দিয়েছিলেন। ধূমকেতু কাজী নজরুল ইসলাম সম্পাদিত একটি দ্বি - সাপ্তাহিক পত্রিকা, যা ১৩২৯ বঙ্গাব্দের ২৬ শ্রাবণ (১৯২২ সালের ১১ আগস্ট) প্রথম প্রকাশিত হয়। পত্রিকাটি শুরুতে ফুলস্কেপ কাগজের চার পৃষ্ঠায় মুদ্রিত হতো এবং পরে আট পৃষ্ঠায় মুদ্রিত হতো। পত্রিকাটির সর্বশেষ সংস্করণ ১৯২৩ সালের মার্চ মাসে প্রকাশিত হয়েছিল। এর প্রথম সংখ্যায় নজরুলের কবিতা ‘ধূমকেতু’ প্রকাশিত হয়। এই পত্রিকাকে আশীর্বাদ করে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, কাজী নজরুল ইসলাম কল্যাণীয়েষু, আয় চলে আয়রে ধূমকেতু। আঁধারে বাঁধ অগ্নিসেতু, দুর্দিনের এই দুর্গশিরে উড়িয়ে দে তোর বিজয় কেতন। ” পত্রিকার প্রথম পাতার শীর্ষে এই বাণী লিখা থাকতো।
'সংস্কৃতির কথা ' গ্রন্থটির লেখক কে ?
Correct Answer:
ক: কাজী মোতাহার হোসেন
Explanation:
'সংস্কৃতির কথা ' গ্রন্থটির লেখক কে ? সঠিক উত্তর কাজী মোতাহার হোসেন 'সংস্কৃতির কথা ' গ্রন্থটির লেখক কাজী মোতাহার হোসেন। মোতাহের হোসেন চৌধুরী (১৯০৩ - ১৯৫৬) একজন প্রখ্যাত শিক্ষাবিদ ও লেখক ছিলেন। মোতাহের হোসেন চৌধুরী কিশোর বয়স থেকেই সাহিত্যে আগ্রহী হয়ে উঠেন। তিনি প্রথমদিকে কবিতা বেশি লিখতেন। বাঙালী মুসলমান সমাজের অগ্রগতির আন্দোলন হিসেবে পরিচিত "বুদ্ধির মুক্তি আন্দোলনের" সাথে যুক্ত ছিলেন। তার রচিত উল্লেখযোগ্য প্রবন্ধ গ্রন্থ "সংস্কৃতি কথা" (১৯৫৮)।
'শাশ্বত বঙ্গ' গ্রন্থটির লেখক কে?
Correct Answer:
গ: কাজী আবদুল ওদুদ
Explanation:
'শাশ্বত বঙ্গ' গ্রন্থটির লেখক কে? সঠিক উত্তর কাজী আবদুল ওদুদ 'শাশ্বত বঙ্গ' গ্রন্থটির লেখক কাজী আবদুল ওদুদ। কাজী আবদুল ওদুদ (২৬ এপ্রিল ১৮৯৪ - ১৯ মে ১৯৭০) একজন বাঙালি প্রাবন্ধিক, বিশিষ্ট সমালোচক, নাট্যকার ও জীবনীকার ছিলেন। তিনি বৃহত্তর ফরিদপুর জেলার (বর্তমান রাজবাড়ী জেলার) পাংশায় একটি নিম্ন - মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার উল্লেখযোগ্য প্রবন্ধ সম্পাদনা: শাশ্বত বঙ্গ(১৯৫১) সমাজ ও সাহিত্য (১৯৩৪) রবিন্দ্রকাব্য পাঠ (১৩৩৪) হিন্দু - মুসলমান বিরোধ (১৯৩৬) নব পর্যায় (২খণ্ড)
নিম্নোক্ত গ্রন্থগুলোর মধ্যে কোনটি কাব্য?
Correct Answer:
গ: দোলনচাঁপা
Explanation:
নিম্নোক্ত গ্রন্থগুলোর মধ্যে কোনটি কাব্য? সঠিক উত্তর দোলনচাঁপা দোলনচাঁপা হচ্ছে কাব্যগ্রন্থ। দোলনচাঁপা বিংশ শতাব্দির প্রথমার্ধের অন্যতম জনপ্রিয় বাঙালি কবি কাজী নজরুল ইসলামের দ্বিতীয় কাব্যগ্রন্থ। এটি ১৯২৩ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বর মাসে (আশ্বিন, ১৩৩০ বঙ্গাব্দ) আর্য পাবলিশি হাউস থেকে প্রকাশিত হয়।
ঢাকায় বুদ্ধির মুক্তি আন্দোলনের মুখপত্ররুপে প্রকাশিত পত্রিকাটির নাম কি?
Correct Answer:
ক: শিখা
Explanation:
ঢাকায় বুদ্ধির মুক্তি আন্দোলনের মুখপত্ররুপে প্রকাশিত পত্রিকাটির নাম কি? সঠিক উত্তর শিখা ঢাকায় বুদ্ধির মুক্তি আন্দোলনের মুখপত্ররুপে প্রকাশিত পত্রিকাটির নাম শিখা। শিখা ১৯২৬ সালে ঢাকায় প্রতিষ্ঠিত মুসলিম সাহিত্য সমাজ কর্তৃক প্রকাশিত পত্রিকা। এটি বিংশ শতকের বিশের দশকে ঢাকা থেকে প্রকাশিত হত। এর প্রথম সংখ্যার প্রকাশকাল চৈত্র ১৩৩৩ (৮ এপ্রিল ১৯২৭) এবং এর প্রথম সংখ্যার সম্পাদক ছিলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল হুসেন। এটি বাৎসরিক পত্রিকা ছিল ও ১৯৩১ সালে এর পঞ্চম ও শেষ সংখ্যা প্রকাশিত হয়। এর প্রধান কারণ ১৯৩২ সালের মার্চ মাসে আবুল হুসেনের ঢাকা ত্যাগ। তিনিই মূলত প্রকাশনার সামগ্রিক দায়িত্ব পালন করতেন ও প্রকাশনা - ব্যয়ের একটি বড় অংশও বহন করতেন। এ পত্রিকার প্রকাশনা প্রতিষ্ঠান মডার্ন লাইব্রেরির প্রতিষ্ঠাতাও ছিলেন আবুল হুসেন। এ পত্রিকার সাথে যুক্ত ছিলেন কাজী আবদুল ওদুদ, কাজী মোতাহার হোসেন, মুহম্মদ শহীদুল্লাহ। একে বলা হয়ে থাকে ঢাকার যুক্তিবাদী আন্দোলন।
কোন সাময়িক পত্রটি বেশি প্রভাবশালী হয়েছিল?
Correct Answer:
ঘ: সমকাল
Explanation:
কোন সাময়িক পত্রটি বেশি প্রভাবশালী হয়েছিল? সঠিক উত্তর সমকাল সমকাল সাময়িক পত্রটি বেশি প্রভাবশালী হয়েছিল। দৈনিক সমকাল বাংলাদেশের ঢাকা থেকে প্রকাশিত একটি বাংলা দৈনিক পত্রিকা। এটি ২০০৫ সালের ৩১ মে থেকে প্রকাশিত হয়ে আসছে। বিশিষ্ট সাংবাদিক গোলাম সারওয়ার এই পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক। ২০১৮ সালের ১৩ আগস্ট বরেণ্য এই সাংবাদিকের মৃত্যুর পর সমকালের নির্বাহী সম্পাদক মুস্তাফিজ শফি ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব পান। পত্রিকাটির প্রকাশক এ.কে. আজাদ।
'ভবিষ্যতের বাঙালি' গ্রন্থটির রচয়িতা কে?
Correct Answer:
ঘ: এস. ওয়াজেদ আলী
Explanation:
'ভবিষ্যতের বাঙালি' গ্রন্থটির রচয়িতা কে? সঠিক উত্তর এস. ওয়াজেদ আলী "ভবিষ্যতের বাঙালী " - গ্রন্থটির রচয়িতা এস.ওয়াজেদ আলী। ভবিষ্যতের বাঙালী তার বিখ্যাত প্রবন্ধগ্রন্থ। বাঙালি জাতীয়তাবাদের মহান ভাবুকের নাম এস.ওয়াজেদ আলী, প্রথম বাঙালি জাতীয়তাবাদী তাত্ত্বিক। তিনি বঙ্গীয় মুসলন সাহিত্য সমিতির সভাপতি ছিলেন।
কোন গ্রস্থটি ব্রিটিশ সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল?
Correct Answer:
ক: পথের দাবী
Explanation:
কোন গ্রস্থটি ব্রিটিশ সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল? সঠিক উত্তর পথের দাবী পথের দাবী গ্রস্থটি ব্রিটিশ সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল। পথের দাবী বিংশ শতাব্দীর প্রথমভাগের অন্যতম বাঙ্গালী কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কর্তৃক বিরচিত একটি জনপ্রিয় উপন্যাস। এ উপন্যাসটি ১৯২৬ খ্রিষ্টাব্দের আগস্ট মাসে সর্বপ্রথম প্রকাশিত হয়েছিল। ভারতে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে এক অসাধারণ বিপ্লবী সব্যসাচী ও তার সাথীদের সংগ্রামের কাহিনী নিয়ে ব্রিটিশ শাসনামলে লিখিত একটি সাহসী উপন্যাস। যেটি ব্রিটিশ শাসিত ভারতে নিষিদ্ধ হয়েছিল।
চলিত ভাষাকে জনপ্রিয় করেন--
Correct Answer:
গ: প্রমথ চৌধুরী
Explanation:
চলিত ভাষাকে জনপ্রিয় করেন-- সঠিক উত্তর প্রমথ চৌধুরী চলিত ভাষাকে জনপ্রিয় করেন - - প্রমথ চৌধুরী। প্রমথ চৌধুরী (৭ আগস্ট ১৮৬৮ — ২ সেপ্টেম্বর ১৯৪৬) বিংশ শতাব্দীর অন্যতম প্রাবন্ধিক, কবি ও লেখক। তার পৈতৃক নিবাস ছিল বর্তমান বাংলাদেশের পাবনা জেলার চাটমোহর উপজেলার হরিপুর গ্রামে। তিনি বাংলা গদ্যে চলিতরীতির প্রবর্তক; এছাড়া বাংলা সাহিত্যে প্রথম বিদ্রূপাত্মক প্রবন্ধ রচনা করেন। সবুজপত্র পত্রিকা সম্পাদনার মাধ্যমে বাংলা সাহিত্যে চলিতরীতি প্রবর্তন করেন। গল্পকার ও সনেটকার হিসেবেও তাঁর বিশিষ্ট অবদান রয়েছে।
'বাংলা ভাষার ইতিবৃত্ত' কার লেখা?
Correct Answer:
ক: মুহম্মদ শহীদুল্লাহ
Explanation:
'বাংলা ভাষার ইতিবৃত্ত' কার লেখা? সঠিক উত্তর মুহম্মদ শহীদুল্লাহ বাংলা ভাষার ইতিবৃত্ত - লিখেছেন ড. মুহাম্মাদ শহীদুল্লাহ। তিনি ভারতীয় উপমহাদেশের একজন স্মরণীয় বাঙালি ব্যক্তিত্ব, বহুভাষাবিদ ও দার্শনিক ছিলেন। তিনি ভারতের পশ্চিম বঙ্গের অবিভক্ত চব্বিশ পরগণা জেলার পেয়ারা গ্রামে জন্মগ্রহণ করেন। তার উল্লেখযোগ্য সাহিত্য কর্ম - ভাষা ও সাহিত্য, বাংলা ভাষার ইতিবৃত্ত, বাংলা সাহিত্যের কথা ইত্যাদি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রামে কোন কথাটি লেখা থাকে ?
Correct Answer:
ঘ: শিক্ষাই আলো
Explanation:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রামে কোন কথাটি লেখা থাকে ? সঠিক উত্তর শিক্ষাই আলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রামে শিক্ষাই আলো কথাটি লেখা থাকে। বেগুনি রঙের লোগোটির তিনটি অংশ। ওপরের দিকে প্রদীপের আলো। তারও ওপরে লেখা—শিক্ষাই আলো। নিচে দুই ভাগ করে ডান পাশে একটি চোখ আর বাঁ পাশে শাপলা ফুল। চোখ এনেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আন্দোলন - সংগ্রামে অংশগ্রহণকারী ছাত্র - ছাত্রীদের প্রতীক হিসেবে। চোখের মাঝখানে রেখেছি স্বরবর্ণের প্রথম অক্ষর। ফুল এসেছে সৌন্দর্যের প্রতীক হিসেবে। শাপলা যেহেতু জাতীয় ফুল তাই অন্য ফুলের কথা ভাবিনি।
'খরলা' উপন্যাসটি কার লেখা?
Correct Answer:
খ: প্রেমেন্দ্র মিত্র
Explanation:
'খরলা' উপন্যাসটি কার লেখা? সঠিক উত্তর প্রেমেন্দ্র মিত্র খরলা উপন্যাসের লেখক প্রেমেন্দ্র মিত্র। প্রেমেন্দ্র মিত্র কল্লোল যুগের বহুমুখী প্রতিভার অধিকারী একজন বাঙালি কবি, ছোট গল্পাকার, চিত্রপরিচালক এবংঔপন্যাসিক। বাংলা সাহিত্যে তার সৃষ্ট জনপ্রিয় চরিত্র গুলো হলো - ঘনাদা, মেজ কর্তা, মামা বাবু ইত্যাদি।
(-১)*(-১)*(-১)+(-১)*(-১)=?
Correct Answer:
ক: ০
Explanation:
(-১)*(-১)*(-১)+(-১)*(-১)=? সঠিক উত্তর ০ 53. ( - ১)*( - ১)*( - ১) + ( - ১)*( - ১) = - ১ + - ১ = ০