Assistant Secretary (Drafting) MCQs
Showing 50 questions (Total: 60)
স্বাধীনতার পূর্বে ইন্দোনেশিয়া কোন দেশের উপনিবেশ ছিল?
Correct Answer:
গ: নেদারল্যান্ড
ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠায় প্রতিশ্রুতি ' সম্বলিত ' বেলফোর ঘোষণা ' কখন দেয়া হয়েছিল?
Correct Answer:
খ: ১৯১৭
পৃথিবীর ক্ষুদ্রতম রাষ্ট্র কোনটি?
Correct Answer:
খ: ভ্যাটিকান
নারীর মানবাধিকার প্রতিষ্ঠায় বর্তমান সরকারের সবচেয়ে শক্তিশালী পদক্ষেপ হলো-
Correct Answer:
গ: সন্তানের পরিচয়দানে মায়ের নাম উল্লেখের নিয়ম প্রবর্তন
শিল্পী লিওনার্দ্যে দ্য ভিঞ্চি কোন দেশের লোক?
Correct Answer:
খ: ইতালি
Explanation:
শিল্পী লিওনার্দ্যে দ্য ভিঞ্চি কোন দেশের লোক? সঠিক উত্তর ইতালি লিওনার্দ্যে দ্য ভিঞ্চি ইতালীয় রেনেসাঁসের কালজয়ী চিত্রশিল্পী। অবশ্য বহুমুখী প্রতিভাধর লিওনার্দ্যে দ্য ভিঞ্চির অন্যান্য পরিচয়ও সুবিদিত - ভাস্কর, স্থপতি, সঙ্গীতজ্ঞ, সমরযন্ত্রশিল্পী এবং বিংশ শতাব্দীর বহু বৈজ্ঞানিক আবিষ্কারের নেপথ্য জনক। লিওনার্দ্যে দ্য ভিঞ্চির জন্ম ফ্লোরেন্সের অদূরবতী ভিঞ্চি নগরের এক গ্রামে, ১৪৫২ সালের ১৪/১৫ই এপ্রিল। তার বিখ্যাত শিল্পকর্মগুলোর মধ্যে মোনালিসা, দ্য লাস্ট সাপার অন্যতম।
কোন দেশটি ফুটবলে একসাথে বিশ্ব ও ইউরোপিয়ান চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে?
Correct Answer:
ঘ: ফ্রান্স
বঙ্কিমচন্দ্র সম্পাদিত 'বঙ্গদর্শন' পত্রিকার প্রকাশকাল-
Correct Answer:
গ: ১৮৭২
Explanation:
বঙ্কিমচন্দ্র সম্পাদিত 'বঙ্গদর্শন' পত্রিকার প্রকাশকাল- সঠিক উত্তর ১৮৭২ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রকাশিত " বঙ্গদর্শন "পত্রিকার প্রকাশ কাল ১৮৭২। " বঙ্গদর্শন " উনিশ শতাব্দীতে প্রকাশিত একটি বাংলা মাসিক সাহিত্য পত্রিকা বা সাময়িকপত্রিকা। এর প্রতিষ্ঠাতা সম্পাদক সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। রচনার মান, বৈচিত্র্য, সৌন্দর্য ও রুচির দিক থেকে এটি বাংলা সাহিত্যের এক যুগান্তকারী পত্রিকা।
'প্রতিদিন ঘরহীন ঘরে' কাব্যগ্রন্থের রচয়িতা-
Correct Answer:
খ: শামসুর রাহমান
Explanation:
'প্রতিদিন ঘরহীন ঘরে' কাব্যগ্রন্থের রচয়িতা- সঠিক উত্তর শামসুর রাহমান " প্রতিদিন ঘরহীন ঘরে" - কাব্যগ্রন্থের রচয়িতা - শামসুর রহমান। শামসুর রহমান বাংলাদেশ ও আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি। জীবদ্দশাতেই তিনি বাংলাদেশের প্রধান কবি হিসেবে মর্যাদা লাভ করেছিলেন। স্বাধীনতা যুদ্ধের সময় তিনি মজলুম আদিব (বিপন্ন লেখক) ছদ্মনামে লিখতেন।
প্রাচীন মিশরের ফারাও রাজা তুতেনখামেনের সমাধি আবিষ্কৃত হয় ইংরেজি - সালে।
Correct Answer:
খ: ১৯২২ সালে
Explanation:
প্রাচীন মিশরের ফারাও রাজা তুতেনখামেনের সমাধি আবিষ্কৃত হয় ইংরেজি - সালে। সঠিক উত্তর ১৯২২ সালে মিশরীয় সভ্যতার ইতিহাসে প্রখ্যাত ফারাও রাজাদের মধ্যে তুতেন খামেন ছিলেন তুলনামুলকভাবে কম পরিচিত। তিনি বিখ্যাত হয়ে ওঠেন তার মমি আবিষ্কারের পর। ইজিপ্টের রাজা তুতেনখামেনের কথা শুনলেই মনে হয় এগুলো বাস্তব নয়, কোনো রূপকথার সমুদ্রে ডুব দিলাম। যার রয়েছে অজস্র রহস্য। তবে নেই কোনো রহস্যভেদের ঠিকানা। হিস্ট্রি ডটকমের ওয়েবসাইট অনুসারে, তুতেনখামেন ছিলেন ইজিপ্টের সর্বকনিষ্ঠ রাজা যিনি ১৩০৫ খিষ্টপূর্বে জন্ম নেন। তার বাবা আখেন আতেনও ইজিপ্টের শাসক ছিলেন। বাবার মৃত্যুর পর নয় বছর বয়সে তুতেন সিংহাসনে বসেন। তবে আখেন আতেনের মৃত্যু স্বাভাবিক ছিল, নাকি তাকে হত্যা করা হয়েছিল সেটা নিয়ে মতভেদ রয়েছে। আখেন আতেন ছিলেন সুর্যের এবং বাতাসের উপাসক, যেটি তিনি প্রজাদের উপরে চাপিয়ে দিতে চেয়েছিলেন। একারণে তিনি তার বংশনাম পরিবর্তন করে আতেন বংশে নিজের নাম লেখান। ধারণা করা হয়, একারণেই তার পতন ঘটে। প্রজাদের সমর্থন ফিরে পাওয়ার জন্য তুতেন তার বাবার বংশের নামে নাম তুতেন খাতেন থেকে হন তুতেন খামেন। ১৯বছর বয়সে তুতেনের মৃত্যু ঘটে। তখন রাজাদের দেহ মৃত্যুর পরে মমি করে সেটিকে রাশিরাশি পাথর চাপা দিয়ে পিরামিডের ভেতর রাখা হত।
'তেলও কম ভাজাও মুচমুচে' বাগধারার বিশিষ্ট অর্থ -
Correct Answer:
খ: অল্প উপকরণে ভালো ব্যবস্থা
Explanation:
'তেলও কম ভাজাও মুচমুচে' বাগধারার বিশিষ্ট অর্থ - সঠিক উত্তর অল্প উপকরণে ভালো ব্যবস্থা তেলও কম ভাজাও মুচমুচে - একটি বাগধারা। প্রদত্ত বাগধারাটির অর্থ - অল্প উপকরণে ভালো ব্যবস্থা। অর্থাৎ অল্প সাধ্যে অনেক ভালো কিছু করা। কিভাবে অল্প কিছু দিয়ে অনেক ভালো কিছু করা যায়, তা বুঝাইতে এই বাগধাএয়া ব্যবহার করা হয়।
'জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরোনো শকুন' -স্বাধীনতাবিরোধী শক্তির পুনরুত্থানে রচিত 'বাতাসে লাশের গন্ধ' কবিতার বহুল উচ্চারিত এই পংক্তির বিক্ষুদ্ধ কবির নাম-
Correct Answer:
গ: রুদ্র মুহাম্মদ শহিদিুল্লাহ
Explanation:
'জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরোনো শকুন' -স্বাধীনতাবিরোধী শক্তির পুনরুত্থানে রচিত 'বাতাসে লাশের গন্ধ' কবিতার বহুল উচ্চারিত এই পংক্তির বিক্ষুদ্ধ কবির নাম- সঠিক উত্তর রুদ্র মুহাম্মদ শহিদিুল্লাহ রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ একজন বাংলাদেশি কবি ও গীতিকার। তার জনপ্রিয় কবিতার মধ্যে অন্যতম "বাতাসে লাশের গন্ধ"। এই কবির স্মরণে বাংলাদেশের বাগেরহাট জেলার মোংলার মিঠেখালিতে গড়ে উঠেছে "রুদ্র স্মৃতি সংসদ"। রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ যে কবিতাগুলো লিখেছেন তার অধিকাংশই স্বাধীনতা - উত্তর অস্থিতিশীল গণমানুষবিমুখ সামরিক সময়ের বাস্তবতার নিরিখে। প্রেমনির্ভর অনেক কবিতাও লিখেছেন যেখানে ব্যক্তি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহই যেন মুখ্য হয়ে উঠেছেন।
পারিভাষিক শব্দ কোনটি?
Correct Answer:
গ: সচিবালয়
Explanation:
পারিভাষিক শব্দ কোনটি? সঠিক উত্তর সচিবালয় বাংলা ভাষায় প্রচলিত বিদেশি শব্দের ভাবানুবাদমূলক প্রতিশব্দকে পারিভাষিক শব্দ বলে। এর বেশিরভাগই এ কালের প্রয়োগ। যেমন: Secretary - সচিব Secretariat - সচিবালয়
'মগজ' শব্দের উচ্চারণ-
Correct Answer:
ক: মগোজ্
Explanation:
'মগজ' শব্দের উচ্চারণ- সঠিক উত্তর মগোজ্ বাংলা ভাষায় এমন অনেক শব্দ আছে যেগুলো শুনতে একরকম লাগে কিন্তু বানান আলাদা। এগুলো সাধারণত রীতিসিদ্ধ প্রয়োগঘটিত। যেমন: মগজ শব্দের প্রকৃত উচ্চারণ - মগোজ্। মগজ শব্দের অর্থ - বুদ্ধি, মস্তিষ্ক, মাথার ঘিলু ইত্যাদি। প্রদত্ত শব্দটি একটি বিশেষ্য পদ।
'উগ্র' শব্দের বিপরীতার্থক শব্দ-
Correct Answer:
গ: সৌম্য
Explanation:
'উগ্র' শব্দের বিপরীতার্থক শব্দ- সঠিক উত্তর সৌম্য উগ্র শব্দের অর্থ - প্রচণ্ড, ভয়ানক রাগী, নিষ্ঠুর, তীব্র ইত্যাদি। প্রদত্ত শব্দটি একটি বিশেষণ পদ। সৌম্য শব্দের অর্থ - শান্ত, উদার, সুুুুন্দর ইত্যাদি। তাই উগ্র শব্দের বিপরীত শব্দ সৌম্য।
'জানালা' শব্দটি -
Correct Answer:
খ: পর্তুগীজ
Explanation:
'জানালা' শব্দটি - সঠিক উত্তর পর্তুগীজ ফারসি শব্দ: খোদা, গুনাহ, দোযখ, নামাজ, আদমি, আমদানি ইত্যাদি। তুর্কি শব্দ: চাকর, চাকু, তোপ, দারোগা ইত্যাদি পর্তুগিজ শব্দ: আনারস, আলপিন, আলমারি, গুদাম, জানালা, চাবি, পাউরুটি, বালতি ইত্যাদি। সঠিক উত্তর: পর্তুগিজ শব্দ।
'পানি'র সমার্থক শব্দ-
Correct Answer:
গ: উদক
Explanation:
'পানি'র সমার্থক শব্দ- সঠিক উত্তর উদক পানি শব্দের সমার্থক শব্দ: অম্বু, জীবন, নীর, বারি, সলিল, জল, উদক, পয়, অপ, উদকুম্ভ ইত্যাদি। প্রদত্ত শব্দটি একটি বিশেষ্য পদ। তাই সঠিক উত্তর: উদক।
ধ্বনিবিদ মুহাম্মদ আবদুল হাই বাংলা মূল স্বরধ্বনির তালিকায় যে নতুন মূলধ্বনিটি প্রতিষ্ঠা করেছেন সেটি-
Correct Answer:
ক: এ্যা ধ্বনি
Explanation:
ধ্বনিবিদ মুহাম্মদ আবদুল হাই বাংলা মূল স্বরধ্বনির তালিকায় যে নতুন মূলধ্বনিটি প্রতিষ্ঠা করেছেন সেটি- সঠিক উত্তর এ্যা ধ্বনি একটি বাংলা মৌলিক স্বরধ্বনি। বাংলা বর্ণমালায় এই ধ্বনির জন্য কোনো পৃথক চিহ্ন নাই। স্বাধীন ধ্বনি হিসেবে এই ধ্বনি দুই ভাবে লেখা হয়। এই রূপ দুটি হলো এ্যা বা অ্যা। এর ভিতরে এ্যা চিহ্নটি অধিকতর যুক্ত সংগত। কারণ অ ধ্বনি বিকৃত হয়ে অ্যা হয় না। বরং এ ধ্বনিই বিকৃত হয়ে এ্যা ধ্বনিতে পরিণত হয়। বাংলাতে এই ধ্বনির জন্য কোনো পৃথক চিহ্ন নাই, তাই এর জন্য কোনো আন্তর্জাতিক ধ্বনি লিপি নির্ধারিত হয় নাই। ধ্বনি - বৈশিষ্ট্যের বিচারে এ্যা হলো ―স্বরধ্বনি, মৌলিক, বিবৃত - মধ্য, সম্মুখ, অবর্তুলাকার।
'বসন্তকুমারী' নাটক রচনা করেছেন-
Correct Answer:
ঘ: মীর মশাররফ হোসেন
Explanation:
'বসন্তকুমারী' নাটক রচনা করেছেন- সঠিক উত্তর মীর মশাররফ হোসেন "বসন্তকুমারী " নাটক রচনা করেছেন - মীর মশাররফ হোসেন। মীর মশাররফ ছিলেন একজন বাঙালি ঔপন্যাসিক, নাট্যকার এবং প্রাবন্ধিক। তিনি বাংলা ভাষার অন্যতম প্রধান গদ্যশিল্পী ও বাঙালি মুসলমান সাহিত্যিকদের পথিকৃৎ। বসন্তকুমারী বাংলা সাহিত্যে মুসলিম সাহিত্যিক রচিত প্রথম নাটক। নাটকটি তিনি নওয়াব আব্দুল লতিফকে উৎসর্গ করেন।
'আয়ু যেন "পদ্ম পাতার নীর" -এই বাক্যে 'পদ্ম পাতয়' -
Correct Answer:
ঘ: অধিকরণ কারক
Explanation:
'আয়ু যেন "পদ্ম পাতার নীর" -এই বাক্যে 'পদ্ম পাতয়' - সঠিক উত্তর অধিকরণ কারক আয়ু যেন তার, " পদ্ম পাতার নীর"। এখানে পদ্ম পাতা অধিকরণ কারক। কারণ, ক্রিয়া সম্পাদনের কাল বা সময় এবং আধারকে অধিকরণ কারক বলে। যদি কোন ক্রিয়াবাচক বিশেষ্য অন্য ক্রিয়ার কোনরূপ ভাবের অভিব্যক্তি প্রকাশ করে, তাকে ভাবাধিকরণ বলে। এখানে পদ্ম পাতা ভাবাধিকরণ কারক।
A geologist studies-
Correct Answer:
C: the earth
A specialist in eye diseases is called--
Correct Answer:
B: an ophthalmologist
Opposite of ' help' is--
Correct Answer:
A: hinder
A vicious circle is a situation which cannot be--
Correct Answer:
B: changed
--- the day went on , the weather got worse.
Correct Answer:
C: As
They came by car,--?
Correct Answer:
D: didn't they
The man --- in the accident was taken to hospital.
Correct Answer:
D: who injured
নিম্নের কবিতা রচনা করে কাজী নজরুল ইসলাম কারাবরণ করেন-
Correct Answer:
ঘ: আনন্দময়ীর আগমনে
Explanation:
নিম্নের কবিতা রচনা করে কাজী নজরুল ইসলাম কারাবরণ করেন- সঠিক উত্তর আনন্দময়ীর আগমনে কাজী নজরুল ইসলাম কারাবরণ করেন - আনন্দময়ীর আগমনে কবিতা রচনার জন্য। "আনন্দময়ীর আগমনে" কবিতাটি কবির " দোলনচাঁপা" কাব্যগ্রন্থের অন্তর্গত। এটি কবির ২য় কাব্যগ্রন্থ। ১৯২২ সালে দুর্গাপূজার আগে ধূমকেতু পত্রিকায় আনন্দময়ীর আগমনে বিদ্রোহাত্মক কবিতা প্রকাশের জন্য তিনি একবছরের জন্য সশ্রম কারাদণ্ড ভোগ করেন।
The adjective of 'imitate' is ---
Correct Answer:
C: imitative
Great --- are never great does.
Correct Answer:
D: talkers
The word ' inauguration' means nearly the same as-
Correct Answer:
B: an opening ceremony
The winter has set --- very early this year.
Correct Answer:
D: in
দোলক ঘড়ি দ্রুত চলে-
Correct Answer:
ঘ: শীতকালে
Explanation:
দোলক ঘড়ি দ্রুত চলে- সঠিক উত্তর শীতকালে দোলক ঘড়ি সাধারণত ধাতুর তৈরী। শীতকালে ঐ ধাতুনির্মিত তারের দৈর্ঘ্য কমে যায়। সূত্র মতে Ta√L. অর্থাৎ দৈর্ঘ্য কমায় দোলনকাল কম হবে। এর অর্থ হলো একটি দোলন সম্পন্ন করতে কম সময় লাগবে।
মাধ্যাকর্ষণ বলের মান সবচেয়ে বেশি হয়-
Correct Answer:
ঘ: ভুপৃষ্ঠে
Explanation:
মাধ্যাকর্ষণ বলের মান সবচেয়ে বেশি হয়- সঠিক উত্তর ভুপৃষ্ঠে মাধ্যাকর্ষণ বলের মান ভূপৃষ্ঠে সবচেয়ে বেশি। ভূকেন্দ্রে মাধ্যাকর্ষণ বলের মান শূন্য (০)।
একটি পারমাণবিক কণার -
Correct Answer:
খ: ওজন আছে ,আয়তন আছে
Explanation:
একটি পারমাণবিক কণার - সঠিক উত্তর ওজন আছে ,আয়তন আছে বস্তুজগতের অণুগুলো তৈরি হয়, পরমাণু দিয়ে। আর যে সকল কণা দিয়ে পরমাণু তৈরি হয়, তাদের সাধারণ নাম অতি - পারমাণবিক কণা। আমাদের ত্রিমাত্রিক জগতের বিচারে এরা অতি - সামান্য জায়গা দখল করে। কিন্তু এরা কোয়ান্টাম কৌশলের বিধি মেনে পরমাণু গঠনে বিশেষ ভূমিকা রাখে। প্রত্যেক পারমাণবিক কণার নির্দিষ্ট আয়তন ও ওজন আছে।
বৈদ্যুতিক পাখা ধীরে ঘুরলে খরচ-
Correct Answer:
ঘ: একই হয়
Explanation:
বৈদ্যুতিক পাখা ধীরে ঘুরলে খরচ- সঠিক উত্তর একই হয় ইলেকট্রিক্যাল রেগুলেটর তৈরি হয় ট্যাপিং যুক্ত ইন্ডাকটরের দ্বারা। বৈদ্যুতিক ফ্যান চলার সময় এই রেগুলেটর কমিয়ে দিলে ফ্যানের রোটেশন কমে কিন্তু রেগুলেটর উতপ্ত হয়। বৈদ্যুতিক ফ্যান চলার সময় এই রেগুলেটর কম বেশির সাথে রেগুলেটর লস যথাক্রমে বেশি ও কম হয় কিন্তু বিদ্যুৎ খরচ একই হয়।
বিল ক্লিনটন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হবার আগে কোন অঙ্গরাজ্যের গভর্নর ছিলেন?
Correct Answer:
ঘ: আরকানসাস
ক্যানসার চিকিৎসায় ব্যবহৃত গামা বিকিরণের উৎস হলো-
Correct Answer:
খ: আইসোটোপ
Explanation:
ক্যানসার চিকিৎসায় ব্যবহৃত গামা বিকিরণের উৎস হলো- সঠিক উত্তর আইসোটোপ ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত গামা বিকিরণের উৎস একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন তাকে আইসোটোপ বলে। ক্যান্সার চিকিৎসায় সাধারণত কোবাল্ট ৬০ (60C0) আইসোটোপ ব্যবহার করা যায়।
'সব কটি জানালা খুলে দাও না ' - গানটির গীতিকার -
Correct Answer:
ঘ: নজরুল ইসলাম বাবু
Explanation:
'সব কটি জানালা খুলে দাও না ' - গানটির গীতিকার - সঠিক উত্তর নজরুল ইসলাম বাবু 'সব ক'টা জানালা খুলে দাও না' ১৯৮২ সালে প্রকাশিত বাংলা ভাষায় রচিত একটি দেশাত্মবোধক সঙ্গীত। স্বাধীনতা দিবসের জন্য বাংলাদেশ টেলিভিশনের নির্মিত বিশেষ অনুষ্ঠানের জন্য প্রস্তুতকৃত এই সঙ্গীত বা গানের গীতিকার নজরুল ইসলাম বাবু। আহমেদ ইমতিয়াজ বুলবুলের সুর ও সঙ্গীত পরিচালনায় এই গানে কণ্ঠ দেন সাবিনা ইয়াসমিন।
জাতিসংঘে বর্তমানে কয়টি ও কি কি ভাষায় সরকারি কাজকর্ম চলে?
Correct Answer:
খ: ৬টি যথা- ইংরেজি , চীনা , ফ্রেঞ্চ, রুশ , স্প্যানিশ , ও আরবি
'জীবন থেকে নেওয়া' চলচ্চিত্রটির পরিচালক ছিলেন-
Correct Answer:
গ: জহির রায়হান
Explanation:
'জীবন থেকে নেওয়া' চলচ্চিত্রটির পরিচালক ছিলেন- সঠিক উত্তর জহির রায়হান ভাষা আন্দোলনভিত্তিক চলচ্চিত্র 'জীবন থেকে নেওয়া' (১৯৭০) - এর পরিচালক বিশিষ্ট কথাশিল্পী ও চলচ্চিত্র পরিচালক জহির রায়হান। তার রচিত আরো কয়েকটি চলচ্চিত্র হলো - কখনো আসেনি, সোনার কাজল, কাঁচের দেয়াল, বাহানা ,বেহুলা, সঙ্গম, আনোয়ারা । 'সঙ্গম' (১৯৭০) চলচ্চিত্রটি বাংলাদেশের প্রথম রঙিন চলচ্চিত্র।
বাংলাদেশ কোন সংস্থার সদস্য নয়?
Correct Answer:
ঘ: ASEAN
ভূমি ব্যবস্থাপনার ক্ষেত্রে চিরস্থায়ী বন্দোবস্ত কত সালে প্রবর্তিত হয়েছিল ?
Correct Answer:
গ: ১৭৯৩ সালে
Explanation:
ভূমি ব্যবস্থাপনার ক্ষেত্রে চিরস্থায়ী বন্দোবস্ত কত সালে প্রবর্তিত হয়েছিল ? সঠিক উত্তর ১৭৯৩ সালে বিভিন্ন ক্ষেত্রে এ দেশের মানুষ নতুন বিধিবিধানের সঙ্গে পরিচিত হয়। এ রকমই একটি বিধান হলো চিরস্থায়ী বন্দোবস্ত। এই আইনটি প্রণয়ন করা হয় জমির মালিকানাসংক্রান্ত বিষয়ে চুক্তির মাধ্যমে। ১৭৯৩ সালে ইস্ট ইন্ডিয়া কম্পানির সঙ্গে ভূমির মালিক সব শ্রেণির জমিদার ও স্বতন্ত্র তালুকদারদের সঙ্গে একটি চুক্তি সম্পন্ন হয়।
পুরাতন ব্রহ্মপুত্র নদীটি কোন জেলার ওপর দিয়ে প্রবাহিত?
Correct Answer:
ঘ: ময়মনসিংহ
Explanation:
পুরাতন ব্রহ্মপুত্র নদীটি কোন জেলার ওপর দিয়ে প্রবাহিত? সঠিক উত্তর ময়মনসিংহ প্রবাহ পুরাতন ব্রহ্মপুত্র নদটি জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ব্রহ্মপুত্র নদী থেকে শাখা হিসেবে বের হয়ে ময়মনসিংহ, নেত্রকোনা, নারায়ণগঞ্জ, নরসিংদী ও কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলাদিয়ে মেঘনা নদীতে পতিত হয়েছে। ১৭৬২ সালের আরাকান ভূমিকম্পের ফলে ব্রহ্মপুত্র নদের গতিপথ পরিবর্তিত হয়ে যমুনা নদীর দিয়ে চলে যায়।
'৭১ -এর যুদ্ধাপরাধীদের বিচারের জন্য কত সালে সোহরাওয়ার্দী উদ্যানে গণআদালত অনুষ্ঠিত হয়েছিল?
Correct Answer:
খ: ১৯৯২ সালে
প্রীতিলতা ওয়াদ্দাদার কার শিষ্য ছিলেন?
Correct Answer:
খ: মাস্টারদা সূর্যসনের
রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী ও পুরুষের সমতা বিধান করা হয়েছে বাংলাদেশের সংবিধানের -
Correct Answer:
গ: ২৮ (২) ধারাবলে
Explanation:
রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী ও পুরুষের সমতা বিধান করা হয়েছে বাংলাদেশের সংবিধানের - সঠিক উত্তর ২৮ (২) ধারাবলে আমাদের সংবিধান দিয়েছে নারীর অধিকারের প্রতি এক অসাধারণ স্বীকৃতি। সাংবিধানিকভাবে নারী - পুরুষে বৈষম্য করার কোনও সুযোগ নেই। সংবিধানের ২৭ অনুচ্ছেদে বলা আছে, ‘সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী। সংবিধানের ২৮(১) অনুচ্ছেদে আছে, ‘কেবল ধর্ম, গোষ্ঠী,বর্ণ, নারী - পরুষভেদে বা জন্মস্থানের কারণে কোন নাগরিকের প্রতি রাষ্ট্র বৈষম্য প্রদর্শন করিবেন না’। সংবিধানের ২৮ (২) অনুচ্ছেদে বলা আছে, ‘রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরের নারী পুরুষের সমান অধিকার লাভ করিবেন’। সংবিধানের ২৮(৩) অনুচ্ছেদে আছে, ‘কেবল ধর্ম,গোষ্ঠী,বর্ণ,নারী - পুরুষভেদে বা জন্মস্থানের কারণে জনসাধারণের কোন বিনোদন বা বিশ্রামের স্থানে প্রবেশের কিংবা কোন শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির বিষয়ে কোন নাগরিককে কোনরূপ অক্ষমতা, বাধ্যবাধকতা, বাধা বা শর্তের অধীন করা যাইবে না’। সংবিধানের ২৮(৪) অনুচ্ছেদে উল্লেখ আছে যে,‘নারী বা শিশুদের অনুকূলে কিংবা নাগরিকদের যেকোনো অনগ্রসর অংশের অগ্রগতির জন্য বিশেষ বিধান প্রণয়ন হইতে এই অনুচ্ছেদের কোন কিছুই রাষ্ট্রকে নিবৃত্ত করিবে না’। সংবিধানের ২৯ (১) অনুচ্ছেদে আছে, ‘প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ বা পদ লাভের ক্ষেত্রে সকল নাগরিকের জন্য সমান সুযোগের সমতা থাকবে। সংবিধানের ২৯(৩)(ক)অনুচ্ছেদে বলা আছে, নাগরিকদের যেকোনো অনগ্রসর অংশ যাহাতে প্রজাতন্ত্রের কর্মী উপযুক্ত প্রতিনিধিত্ব লাভ করিতে পারেন, সেই উদ্দেশ্যে তাহাদের অনুকূলে বিশেষ বিধা - প্রণয়ন করা হইতে‘ (খ) কোনো ধর্মীয় বা উপ - সম্প্রদায়গত প্রতিষ্ঠানে উক্ত ধর্মাবলম্বী বা উপ সম্প্রদায়ভুক্তব্যক্তিদের জন্য নিয়োগ সংরক্ষণের বিধান - সংবলিত যেকোনো আইন কার্যকর করা হইতে,(গ) যে শ্রেণির কর্মের বিশেষ প্রকৃতির জন্য তাহা নারী বা পুরুষের পক্ষে অনুপযোগী বিবেচিত হয়, সেই রুপ যে কোনো শ্রেণির নিয়োগ বা পদ যথাক্রমে পুরুষ বা নারীর সংরক্ষন করা হইতে রাষ্ট্রকে নিভৃত করিবে।সংবিধানের ৬৫(৩) অনুচ্ছেদের বলা আছে নারীর প্রতিনিধিত্ব করার কথা। নারীর জন্য জাতীয় সংসদে ৫০ টি আসন সংরক্ষিত রাখা হয়েছে। ৯ অনুচ্ছেদের অধীনে স্থানীয় শাসন সংক্রান্ত প্রতিষ্ঠান সমূহের উন্নয়নে নারীর প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়েছে।
'কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা খোকা তুই কবে আসবি'- অপেক্ষমাণ মায়ের আকুতিপূর্ণ এই পঙক্তি রচিত হয়েছিল-
Correct Answer:
ঘ: '৫২ এর ভাষা আন্দোলন নিয়ে আবু জাফর ওবায়দুল্লাহ দ্বারা
৬, ১৭, ৪৯ , ১৪৪ ক্রমটির পরবর্তী পদ কত?
Correct Answer:
ঘ: ৪২৮
Explanation:
৬, ১৭, ৪৯ , ১৪৪ ক্রমটির পরবর্তী পদ কত? সঠিক উত্তর ৪২৮ ৬ × ৩ = ১৮ - ১ = ১৭ ১৭ × ৩ = ৫১ - ২ = ৪৯ ৪৯ × ৩ = ১৪৭ - ৩ = ১৪৪ পঞ্চম পদ ১৪৪ × ৩ = ৪৩২ - ৪ = ৪২৮
যদি কাচ পানি অপেক্ষা ২.৫ গুণ বেশি ভারী হয় তবে ৪০ ঘন সেন্টিমিটার কাচের ওজন কত?
Correct Answer:
ক: ১০০ গ্রাম
Explanation:
যদি কাচ পানি অপেক্ষা ২.৫ গুণ বেশি ভারী হয় তবে ৪০ ঘন সেন্টিমিটার কাচের ওজন কত? সঠিক উত্তর ১০০ গ্রাম ৪০ ঘন সেন্টিমিটার কাচের ওজন = (৪০×২.৫) ঘন সেন্টিমিটার পানির ওজন = > ১০০ ঘন সেন্টিমিটার পানির ওজন = > ১০০ গ্রাম [১ ঘন সেন্টিমিটার পানির ওজন ১ গ্রাম ]
প্রতি ২০ মিনিটে কোনো ব্যাকটেরিয়ার সংখ্যা ৩ গুণ হয় । ৫ ঘন্টা পর x সংখ্যক ব্যাকটেরিয়া হলে আরো কত ঘন্টা পর ২৭x সংখ্যক ব্যাকটেরিয়া হবে?
Correct Answer:
খ: ৩
Explanation:
প্রতি ২০ মিনিটে কোনো ব্যাকটেরিয়ার সংখ্যা ৩ গুণ হয় । ৫ ঘন্টা পর x সংখ্যক ব্যাকটেরিয়া হলে আরো কত ঘন্টা পর ২৭x সংখ্যক ব্যাকটেরিয়া হবে? সঠিক উত্তর ৩ ২০ মিনিট পর X সংখ্যক ব্যাকটেরিয়া বেড়ে হয় = ৩X সংখ্যক ৩X সংখ্যক ব্যাকটেরিয়া আরও ২০ মিনিট পর বেড়ে হয় = ৩ x ৩X = ৯X সংখ্যক ৯X সংখ্যক ব্যাকটেরিয়া আরও ২০ মিনিট পর বেড়ে হয় = ৩ x ৯X = ২৭X সংখ্যক সুতরাং, X সংখ্যক ব্যাকটেরিয়া বেড়ে ২৭X সংখ্যক হতে সময় লাগে = ২০ মি. + ২০ মি. + ২০ মি. = ৬০ মি. = ১ ঘণ্টা।