Government Job and Other Recruitment Exams MCQs
Showing 50 questions (Total: 12229)
A (Roll) stone gather no moss. বন্ধনীতে কি বসবে?
Correct Answer:
গ: Rolling
Explanation:
A (Roll) stone gather no moss. বন্ধনীতে কি বসবে? সঠিক উত্তর Rolling Verb দ্বারা কোন Noun এর motion বা movement কে modify করতে হলে সাধারণত ঐ verb কে participle (verb + ing) করতে হয়।
choose the correct tense"
Correct Answer:
B: I had looked for a good doctor before I met you
শ্রীলংকার সরকার ও বিচ্ছিন্নতাবাদী তামিল টাইগারদের মধ্যে থাইল্যান্ডে অনুষ্ঠিত শান্তি আলোচনার মধ্যস্থতাকারী দেশ কোনটি?
Correct Answer:
গ: নরওয়ে
কোন বাক্যটি শুদ্ধ ?
Correct Answer:
ক: দারিদ্র্য বাংলাদেশের প্রধান সমস্যা
Explanation:
কোন বাক্যটি শুদ্ধ ? সঠিক উত্তর দারিদ্র্য বাংলাদেশের প্রধান সমস্যা সঠিক বাক্য: দারিদ্র্য বাংলাদেশের প্রধান সমস্যা। কারণ, দারিদ্র্য শব্দটি এখানে বিশেষ্য রূপে ব্যবহৃত হয়েছে, যা সঠিক। দারিদ্র্য / দরিদ্রতা = বিশেষ্য পদ দরিদ্র - বিশেষণ পদ।
Across Five april গ্রন্থটি কোন বিষয়বস্তু নিয়ে লেখা ?
Correct Answer:
ক: আমেরিকার গৃহযুদ্ধ
Explanation:
Across Five april গ্রন্থটি কোন বিষয়বস্তু নিয়ে লেখা ? সঠিক উত্তর আমেরিকার গৃহযুদ্ধ Across Five April's গ্রন্থটি আমেরিকার গৃহ যুদ্ধের প্রেক্ষাপটে লেখা হয়েছে। Across Five Aprils is a novel by Irene Hunt, published in 1964 and winner of the 1965 Newbery Honor, set in the Civil War era. Hunt was close to her grandfather who told her stories from his youth, which she incorporated into Across Five Aprils. Across Five Aprils is often considered the first novel of the Young Adult genre.
বিখ্যাত 'ওয়াটার লু ' যুদ্ধক্ষেত্র কোথায় অবস্থিত?
Correct Answer:
ঘ: বেলজিয়াম
নিউজিল্যান্ডের আদি অধিবাসীদের কি নামে ডাকা হয়?
Correct Answer:
খ: মাওরি
Explanation:
নিউজিল্যান্ডের আদি অধিবাসীদের কি নামে ডাকা হয়? সঠিক উত্তর মাওরি বর্তমানে নিউজিল্যান্ডের অধিকাংশ মানুষ ইউরোপীয় বংশদ্ভূত শ্বেতাঙ্গ। নিউজিল্যান্ডের আদি অধিবাসী জাতির নাম মাওরি। ; তারা বৃহত্তম সংখ্যালঘু জাতিগোষ্ঠী। এছাড়া উল্লেখযোগ্য সংখ্যক এশীয় বংশদ্ভূত মানুষও এখানে বসবাস করে, বিশেষ করে পৌর এলাকায়। ইংরেজি নিউজিল্যান্ডের সর্বাধিক প্রচলিত ভাষা। আদিবাসী মাওরিদের মাতৃভাষা হল মাওরি ভাষা। মাওরিরা পলিনেশিয়া নামক প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ অঞ্চল থেকে নিউজিল্যান্ডে আগমন করে। তারা এই দেশটিকে "আওতেয়ারোয়া" নামে ডাকত, যার অর্থ "দীর্ঘ শুভ্র মেঘের দেশ"।
Cricket is a very exciting game .(Exclamatory)
Correct Answer:
C: What an exciting game cricket is !
Explanation:
Cricket is a very exciting game .(Exclamatory) Correct Answer What an exciting game cricket is ! Assertive sentence কে Exclamatory sentence এ রূপান্তর করার নিয়ম : What (a/an)/How + adj + sub + verb + Exclamatory mark (বিস্ময়সূচক চিহ্ন)। তাই নিয়মানুযায়ী (গ) - ই torrect answer.
Mother loves me. Here love is an example of ---
Correct Answer:
A: Transitive verb
Explanation:
Mother loves me. Here love is an example of --- Correct Answer Transitive verb Mother loves me. Here love is an example of - - - Transitive verb. me এখানে 'love' verb এর object. তাই 'Love' Transitive verb.
নিউইয়র্কের টুইন টাওয়ারের ধ্বংসস্তুপ অঞ্চলটি এখন কি নামে পরিচিত ?
Correct Answer:
গ: গ্রাউন্ড জিরো
Explanation:
নিউইয়র্কের টুইন টাওয়ারের ধ্বংসস্তুপ অঞ্চলটি এখন কি নামে পরিচিত ? সঠিক উত্তর গ্রাউন্ড জিরো ১১ সেপ্টেম্বরের হামলা নামেও পরিচিত)। ২০০১ সালের ১১ই সেপ্টেম্বর মঙ্গলবার সকালে যুক্তরাষ্ট্রের উপর আল কায়েদার একইসাথে চারটি সমন্বিত সন্ত্রাসী হামলা। আক্রমনের ২,৯৯৭ জন নিহত এবং ৬,০০০ এর অধিক মানুষ আহত হয়, এবং ধ্বংসপ্রাপ্ত হয় ১০ বিলিয়ন মার্কিন ডলারের অধিক অবকাঠামো ও সম্পদ। এই হামলার ঘটনাস্তূপের বর্তমান নাম - গ্রাউন্ড জিরো।
নিচের কোন রেখাটি বাংলাদেশের মধ্য দিয়ে গিয়েছে?
Correct Answer:
ঘ: কর্কটক্রান্তি রেখা
Explanation:
নিচের কোন রেখাটি বাংলাদেশের মধ্য দিয়ে গিয়েছে? সঠিক উত্তর কর্কটক্রান্তি রেখা কর্কটক্রান্তি বা কর্কটক্রান্তি রেখা বা উত্তর বিষুব পৃথিবীর মানচিত্রে অঙ্কিত প্রধান পাঁচটি অক্ষাংশের একটি। এটি বিষুবরেখা হতে উত্তরে অবস্থিত এবং ২৩ ডিগ্রী ২৬ মিনিট ২২ সেকেন্ড অক্ষাংশ বরাবর কল্পিত একটি রেখা। কর্কটক্রান্তি রেখা বাংলাদেশের মধ্যখান দিয়ে অতিক্রম করেছে।
কোন শব্দটি Comparative degree-এর উদাহরণ নয়?
Correct Answer:
গ: Worst
Explanation:
কোন শব্দটি Comparative degree-এর উদাহরণ নয়? সঠিক উত্তর Worst Comparative degree - এর উদাহরণ নয় - Highest. Highest শব্দটির অর্থ : সর্বোচ্চ, সর্বোত্কৃষ্ট, সর্বোচ্চ, শীর্ষস্থানীয়, জ্যেষ্ঠ, সর্বাধিক, মহত্তম, চরম। High - Higher - Highest. 'Highest' superlative degree.
If he does not move ,he will die .(compound)
Correct Answer:
D: Let him move or he will die .
Explanation:
If he does not move ,he will die .(compound) Correct Answer Let him move or he will die . If যুক্ত complex sentence - এর Nominative (Subjet) যদি 1st ও 3rd person হয় তবে Compound করার structure হবে : Let + sub এর objective form + verb এর bas + N/P (যদি থাকে) + বাকী clause .
জাতীয় স্মৃতিসৌধে ফলকের সংখ্যা--
Correct Answer:
গ: ৭টি
Explanation:
জাতীয় স্মৃতিসৌধে ফলকের সংখ্যা-- সঠিক উত্তর ৭টি জাতীয় স্মৃতিসৌধ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নিহত মুক্তিযোদ্ধা ও নিহত বেসামরিক বাঙালি ও অবাঙ্গালিদের স্মৃতির উদ্দেশ্যে নিবেদিত একটি স্মারক স্থাপনা। এটি সাভারে অবস্থিত। এর নকশা প্রণয়ন করেছেন স্থপতি সৈয়দ মাইনুল হোসেন। এখানে মুক্তিযুদ্ধে নিহতদের দশটি গণকবর রয়েছে। এর ফলকের সংখ্যা হলো ৭ টি।
'পূর্বাশা' দ্বীপের অপর নাম--
Correct Answer:
ঘ: দক্ষিণ তালপট্রি দ্বীপ
Explanation:
'পূর্বাশা' দ্বীপের অপর নাম-- সঠিক উত্তর দক্ষিণ তালপট্রি দ্বীপ হাড়িয়াভাংগা নদীর মোহনায় বঙ্গোপসাগরে দক্ষিণ তালপট্টি বা পূর্বাশা দ্বীপের অবস্থান। গঙ্গা - ব্রহ্মপুত্র বদ্বীপ অঞ্চলের উপকূলে অবস্থিত। এবং পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার উপকূলবর্তী দ্বীপ। ১৯৭০ সালে ভোলা সাইক্লোনের পরবর্তীকালে বঙ্গোপসাগরে এর আবির্ভাব ঘটে, এবং কিছুকাল পরে এর অস্তিত্ত্ব বিলীন হয়।
রান্না করার হাড়ি -পাতিল সাধারণত এলুমিনিয়ামের তৈরি হয়-- এর প্রধান কারণ--
Correct Answer:
গ: এতে দ্রুত তাপ সঞ্চারিত হয় খাদ্যদ্রব্য তাড়াতাড়ি সিদ্ধ হয়
Explanation:
রান্না করার হাড়ি -পাতিল সাধারণত এলুমিনিয়ামের তৈরি হয়-- এর প্রধান কারণ-- সঠিক উত্তর এতে দ্রুত তাপ সঞ্চারিত হয় খাদ্যদ্রব্য তাড়াতাড়ি সিদ্ধ হয় এলুমিনিয়াম এর তাপ পরিবাহিতা বেশি হওয়ায় এটি সহজেই পাত্রে রাখা খাদ্য দ্রব্যকে দ্রুত তাপ প্রদান করতে পারে।
We are proud of our freedom fighters .(Interrogative)
Correct Answer:
B: Are we not proud of our freedom fighters ?
Explanation:
We are proud of our freedom fighters .(Interrogative) Correct Answer Are we not proud of our freedom fighters ? Nagetive - Interrogative sentence সাধারণত Assertive/ affirmative কে emphasis করে । আর Nagetive - Interrogative sentence এ subject pronoun হলে 'not' subject এর পরে বসে এবং noun হলে sub - এর পূর্বে বসে । সে হিসেবে (খ) - ই সঠিক উত্তর।
ন্যাটোভুক্ত একমাত্র মুসলিম দেশ কোনটি ?
Correct Answer:
ক: তুরস্ক
Explanation:
ন্যাটোভুক্ত একমাত্র মুসলিম দেশ কোনটি ? সঠিক উত্তর তুরস্ক NATO - এর পূর্ণ রূপ হলো - - North Atlantic treaty organisation.৪ এপ্রিল ১৯৪৯ সালে ন্যাটো প্রতিষ্ঠিত হয়।ন্যাটোর বর্তমান সদস্য সংখ্যা ৩১ টি। সর্বশেষ ৪ এপ্রিল ২০২৩ সালে ফিনল্যান্ড যোগদান করেন্যাটোভুক্ত মুসলিম দেশ দুটি আলবেনিয়া ও তুরস্ক।
'ল্যাপটপ' হল এক ধরনের ------
Correct Answer:
ঘ: ছোট কম্পিউটার
Explanation:
'ল্যাপটপ' হল এক ধরনের ------ সঠিক উত্তর ছোট কম্পিউটার 'ল্যাপটপ' হল এক ধরনের বহন যোগ্য এবং ছোট আকারের কম্পিউটার ।
মানবদেহে লিঙ্গ নির্ধারক ক্রোমোজোমের সংখ্যা--
Correct Answer:
ক: এক জোড়া
Explanation:
মানবদেহে লিঙ্গ নির্ধারক ক্রোমোজোমের সংখ্যা-- সঠিক উত্তর এক জোড়া মানবদেহে মোট ক্রোমোজোম থাকে ২৩জোড়া বা ৪৬টি। এর মধ্যে ২২জোড়া বা ৪৪টি অটোজোম এবং ১ জোড়া বা ২ টি সেক্স ক্রোমোজোম। এ থেকে বলা যায় এই ১ জোড়া বা ২ টি ক্রোমোজমই মানবদেহে লিঙ্গ নির্ধারক হিসেবে কাজ করে।
নিচের কোন শব্দটিতে কর্তায় শূন্য বিভক্তি রয়েছে?
Correct Answer:
খ: বাঁশি
Explanation:
নিচের কোন শব্দটিতে কর্তায় শূন্য বিভক্তি রয়েছে? সঠিক উত্তর বাঁশি সঠিক উত্তর কোনোটিই নয়। বাবাকে ভয় পাই - অপাদানে দ্বিতীয়া, বাঁশি বাজে - কর্তায় শূন্য, ফলে বৃক্ষের পরিচয় - করণে সপ্তমী, পাপে বিরত হও - অপাদানে সপ্তমী।
ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে?
Correct Answer:
গ: হামিদুর রহমান
Explanation:
ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে? সঠিক উত্তর হামিদুর রহমান ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ছাত্রদের উপরে পুলিশের নির্বিচার গুলিতে অনেকেই শহীদ হন। তাদের স্মরণে খুব দ্রুত ২৩ ফেব্রুয়ারি বিকেলে ঢাকা মেডিক্যাল কলেজের ছাত্ররা নির্মাণ করে একটি স্মৃতিস্তম্ভ, যা ছিল আমাদের প্রথম শহীদ মিনার। সেই শহীদ মিনারটি ছিল ১০ ফুট উঁচু এবং ৬ ফুট চওড়া। নকশা করেছিলেন বদরুল আলম, সঙ্গে ছিলেন সাঈদ হায়দার। বর্তমানে আমরা যে শহীদ মিনার দেখছি, তার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল ১৯৫৬ সালের ২১ ফেব্রুয়ারি। এই শহীদ মিনারের স্থপতি হামিদুর রহমান।
প্রত্মতাত্ত্বিক নিদর্শনের জন্য বিখ্যাত স্থান --
Correct Answer:
ক: ময়নামতি
Explanation:
প্রত্মতাত্ত্বিক নিদর্শনের জন্য বিখ্যাত স্থান -- সঠিক উত্তর ময়নামতি ময়নামতি বাংলাদেশের কুমিল্লায় অবস্থিত একটি ঐতিহাসিক স্থান। ময়নামতির পূর্ব নাম রোহিতগিরি। এযাবৎ আবিষ্কৃত লালমাই অঞ্চলের প্রাচীনতম সভ্যতার নিদর্শন হল ময়নামতি প্রত্নস্থল। বর্তমানে ময়নামতি অঞ্চলে যে ধ্বংসস্তূপ দেখা যায় তা প্রকৃতপক্ষে একটি প্রাচীন নগরী ও বৌদ্ধ বিহারের অবশিষ্টাংশ। প্রত্নতাত্ত্বিক সভ্যতার নিদর্শন হলো ময়নামতি।
ঢাকার 'মুসলিম সাহিত্য সমাজ' -এর মুখপত্র ছিল কোন পত্রিকা?
Correct Answer:
গ: শিখা
Explanation:
ঢাকার 'মুসলিম সাহিত্য সমাজ' -এর মুখপত্র ছিল কোন পত্রিকা? সঠিক উত্তর শিখা ঢাকা মুসলিম সাহিত্য সমাজের মুখপাত্র হিসেবে ১৯২৭ সালে আবুল হোসেনের সম্পাদনায় "শিখা" পত্রিকা প্রকাশিত হয়। জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব - শিখ পত্রিকার প্রতি পাতায় কথাটি লেখা থাকত।
অধিকরণ কারকে পঞ্চমী বিভক্তির উদাহরণ আছে কোন বাক্যে?
Correct Answer:
ক: জমি থেকে বাড়ি দেখা যায়
Explanation:
অধিকরণ কারকে পঞ্চমী বিভক্তির উদাহরণ আছে কোন বাক্যে? সঠিক উত্তর জমি থেকে বাড়ি দেখা যায় অধিকরণ কারক: ক্রিয়া সম্পাদনের কাল বা সময় এবং আধারকে অধিকরণ কারক বলে। অধিকরণ কারকে বিভিন্ন ধরনের বিভক্তি যুক্ত হয়। যেমন: পঞ্চমী বিভক্তি: জমি থেকে বাড়ি দেখা যায়।
poet of sensuousness -
Correct Answer:
C: John Keats
Explanation:
poet of sensuousness - Correct Answer John Keats Keats ছিলেন Romantic কবিদের মধ্যে সবচেয়ে Young.তাকে বলা হয় Poet of beauty, Poet of Sensuousness ইত্যাদি। Keats এর কাব্যিক জগতটা বিশিষ্টায়িত করা যায় Sensuousness, Hellenism, Negative capability, aestheticism and Escapism হিসেবে।
একটি সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ ১২০ ডিগ্রী হলে, বহুভুজটির বাহুর সংখ্যা হবে ---
Correct Answer:
ক: ৬
Explanation:
একটি সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ ১২০ ডিগ্রী হলে, বহুভুজটির বাহুর সংখ্যা হবে --- সঠিক উত্তর ৬ আমরা জানি, বাহুর সংখ্য = ৩৬০/(১৮০ - অন্তকোন) বা, ৩৬০/ ( ১৮০ - ১২০) বা, ৩৬০/৬০ = ৬ অতএব বাহুর সংখ্যা ৬ টি
বরিশালের প্রাচীন নাম কি?
Correct Answer:
খ: চন্দ্রদ্বীপ
Explanation:
বরিশালের প্রাচীন নাম কি? সঠিক উত্তর চন্দ্রদ্বীপ বরিশালের প্রাচীন নাম চন্দ্রদ্বীপ। এছাড়া এ স্থানের নাম বাকলা বা ইসলামপুরও ছিল। ফরিদপুরের প্রাচীন নাম ফতেহবাদ। প্রাকৃতিক কারণে বরিশাল অঞ্চল চন্দ্রকলার মতো হ্রাস - বৃদ্ধি ঘটত অথবা চাঁদের মতো আকৃতি ছিল বলে নাম হয় চন্দ্রদ্বীপ। স্থানীয় কিংবদন্তি অনুসারে চন্দ্রদ্বীপের কায়স্থ বসু বংশীয় জমিদারগণের আদিপুরুষ দনুজমর্দন দেব চন্দ্রশেখর চন্দ্রবতীর কৃপায় রাজ্য লাভ করেন এবং ব্রাক্ষণের নামেই রাজ্যের নামকরণ করেন চন্দ্রদ্বীপ।
ফরাসি বিপ্লব সংঘটিত হয় -- সালে।
Correct Answer:
ক: ১৭৮৯
Explanation:
ফরাসি বিপ্লব সংঘটিত হয় -- সালে। সঠিক উত্তর ১৭৮৯ ফরাসি বিপ্লব সংঘটিত হয়েছিল ১৭৮৯। ফরাসি বিপ্লব (১৭৮৯–১৭৯৯) ফরাসি, ইউরোপ এবং পশ্চিমা সভ্যতার ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা। এই বিপ্লবের সময় ফ্রান্সে নিরঙ্কুশ রাজতন্ত্র বিলুপ্ত হয়ে প্রজাতান্ত্রিক আদর্শের অগ্রযাত্রা শুরু হয় এবং একই সাথে দেশের রোমান ক্যাথলিক চার্চ সকল গোঁড়ামী ত্যাগ করে নিজেকে পুনর্গঠন করতে বাধ্য হয়। ফরাসি বিপ্লবকে পশ্চিমা গণতন্ত্রের ইতিহাসে একটি জটিল সন্ধিক্ষণ হিসেবে চিহ্নিত করা হয় যার মাধ্যমে পশ্চিমা সভ্যতা নিরঙ্কুশ রাজনীতি এবং অভিজাততন্ত্র থেকে নাগরিকত্বের যুগে পদার্পণ করে। ঐতিহাসিকরা এই বিপ্লবকে মানব ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা হিসাবে বিবেচনা করেন।
Most famous satirist in English literature--
Correct Answer:
B: Jonathan Swift
Explanation:
Most famous satirist in English literature-- Correct Answer Jonathan Swift ইংরেজি সাহিত্যে সবচেয়ে বিখ্যাত satirist (ব্যঙ্গরচয়িতা, ব্যঙ্গনবিশ) হলেন Jonathan Swift। তার বিখ্যাত Satire 'Gulliver's Travels' - এর মাধ্যমে তিনি সবেচেয়ে বেশি পরিচিতি পান।
বাংলাদেশে রেশম উৎপন্ন হয়--
Correct Answer:
গ: রাজশাহীতে
Explanation:
বাংলাদেশে রেশম উৎপন্ন হয়-- সঠিক উত্তর রাজশাহীতে রাজশাহী রেশম শিল্পের জন্য একটি সিল্ক কারখানা এবং একটি সিল্ক গবেষণা ইনস্টিটিউট গড়ে তুলেছে। এ অঞ্চলের রেশম চাষ সমগ্র বাংলাদেশের সিল্কের যোগানদাতা হিসাবে গ্রাহ্য করা হয়। প্রায় ১০০,০০ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই খাতের নিযুক্ত রয়েছে।
হৃদয়াবেগ প্রকাশ করতে হলে কোন চিহ্ন বসে ?
Correct Answer:
ক: বিস্ময়
Explanation:
হৃদয়াবেগ প্রকাশ করতে হলে কোন চিহ্ন বসে ? সঠিক উত্তর বিস্ময় বিস্ময় ও সম্বোধন চিহ্ন (!): হৃদয়াবেগ প্রকাশ করতে এ চিহ্নটি বসে। সম্বোধন পদের পর বিস্ময়সূচক চিহ্ন ব্যবহৃত হতো; কিন্তু আধুনিক নিয়মে সম্বোধন স্থলে কমা বসে। দাঁড়ি বা পূর্ণচ্ছেদ (। ): বাক্যের পরিসমাপ্তি বোঝাতে দাঁড়ি বা পূর্ণচ্ছেদ ব্যবহার করতে হয়। কমা বা পাদচ্ছেদ (, ): বাক্য পাঠকালে সুস্পষ্টতা বা অর্থ - বিভাগ দেখানোর জন্য যেখানে স্বল্প বিরতির প্রয়োজন, সেখানে কমা ব্যবহৃত হয়। যেমন— সুখ চাও, সুখ পাবে পরিশ্রমে। হাইফেন বা সংযোগ চিহ্ন ( - ): সমাসবদ্ধ পদগুলোকে আলাদা করে দেখানোর জন্য এটি ব্যবহৃত হয়।
বায়ুমন্ডল পৃথিবীর সঙ্গে আবর্তিত হচ্ছে কিভাবে?
Correct Answer:
খ: আহ্নিক গতির জন্য
Explanation:
বায়ুমন্ডল পৃথিবীর সঙ্গে আবর্তিত হচ্ছে কিভাবে? সঠিক উত্তর আহ্নিক গতির জন্য পৃথিবীর নিজের অক্ষের চারিদিকে ঘূর্ণনকে পৃথিবীর আহ্নিক গতি বলে। এই গতি পশ্চিম থেকে পূর্বের দিকে ঘড়ির কাঁটার উল্টোদিকে হয়ে থাকে। বায়ুমন্ডল প পৃথিবীর সাথে আহ্নিক গতির কারণে পরিবর্তন হয়।
কে বায়ান্নর ভাষা আন্দোলনের শহীদ নন?
Correct Answer:
ঘ: আসাদ
Explanation:
কে বায়ান্নর ভাষা আন্দোলনের শহীদ নন? সঠিক উত্তর আসাদ 1952 সালের 21 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সংগঠিতভাবে 144 ধারা ভঙ্গ করে। ' রাষ্ট্রভাষা বাংলা চাই' শ্লোগান দিতে দিতে বর্তমান ঢাকা মেডিকেল কলেজ চত্বরে সমাবেশ হয়। পুলিশ উপস্থিত ছাত্র - জনতাকে ছত্রভঙ্গ করতে কাঁদুনে গ্যাস নিক্ষেপ করলে ছাত্র - পুলিশ সংঘর্ষ বাধে। পুলিশ একপর্যায়ে গুলিবর্ষণ করলে সালাম, বরকত, রফিক, জব্বারসহ অনেকে শহীদ হন। কিন্তু আসাদ শহীদ হন 1969 সালের 20 জানুয়ারি 69 - এর গণঅভ্যুত্থান কে কেন্দ্র করে।
পূর্ব তিমুর কোন দেশে থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীনতা লাভ করে?
Correct Answer:
ঘ: ইন্দোনেশিয়া
Explanation:
পূর্ব তিমুর কোন দেশে থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীনতা লাভ করে? সঠিক উত্তর ইন্দোনেশিয়া পূর্ব তিমুর ২০ মে ২০০২ এর আগে ইন্দোনেশিয়ার একটি অঙ্গরাজ্য ছিল। এটি ২৭ সেপ্টেম্বর ২০০২ জাতিসংঘের সদস্যপদ লাভ করে। ১৫,০০৭ বর্গ কিমি আয়তনবিশিষ্ট এ দেশটির লোকসংখ্যা ১২ লক্ষ।
মোনালিসার চিত্রকর্মটি কোন মিউজিয়ামে সংরক্ষিত আছে?
Correct Answer:
গ: ল্যুভর
Explanation:
মোনালিসার চিত্রকর্মটি কোন মিউজিয়ামে সংরক্ষিত আছে? সঠিক উত্তর ল্যুভর লিওনার্দো দ্য ভিঞ্চির 'মোনালিসা' চিত্রকর্মটি লুভর মিউজিয়ামে সংরক্ষিত রয়েছে । লুভর মিউজিয়াম ফ্রান্সের প্যারিসে অবস্থিত। 1793 সালে এটি প্রতিষ্ঠিত হয় এবং 10 আগস্ট 1793 এটি উন্মুক্ত করা হয় ।
আধুনিক মনোবিজ্ঞানের প্রতিষ্ঠাতা কে?
Correct Answer:
গ: সিগমান্ড ফ্রয়েড
Explanation:
আধুনিক মনোবিজ্ঞানের প্রতিষ্ঠাতা কে? সঠিক উত্তর সিগমান্ড ফ্রয়েড মনোবিজ্ঞানের জনক ছিলেন অস্ট্রিয়ার ভিয়েনা শহরের শারীরবিজ্ঞানী ডাঃ সিগমুন্ড ফ্রয়েড।
রাখাইনরা কোন জেলায় বসবাস করে ?
Correct Answer:
ঘ: পুটুয়াখালি
Explanation:
রাখাইনরা কোন জেলায় বসবাস করে ? সঠিক উত্তর পুটুয়াখালি রাখাইন জনগোষ্ঠীর আদিবাস হচ্ছে আরকান ( মিয়ানমার )। রাখাইন জনগোষ্ঠীর সাধারণত বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম, বরগুনা, পটুয়াখালী, কক্সবাজার জেলায় বসবাস করে। তবে বান্দরবানেই এদের বসবাস সবচেয়ে বেশি।
নারীদের ভোটাধিকার প্রয়োগে অগ্রবর্তী দেশ কোনটি ?
Correct Answer:
খ: নিউজিল্যান্ড
Explanation:
নারীদের ভোটাধিকার প্রয়োগে অগ্রবর্তী দেশ কোনটি ? সঠিক উত্তর নিউজিল্যান্ড নিউজিল্যান্ডের নারীরা ভোটাধিকার লাভ করে ১৮৯৩ সালে। মার্কিন যুক্তরাষ্ট্রের নারীরা ১৯২০ সালে, যুক্তরাজ্যের নারীরা ১৯১৮ সালে এবং নরওয়ের নারীরা ১৯০৭ সালে ভোটাধিকার লাভ করে।
কোন সংস্থা সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যের অংশ ঘোষণা করেছে ?
Correct Answer:
গ: ইউনেস্কো
Explanation:
কোন সংস্থা সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যের অংশ ঘোষণা করেছে ? সঠিক উত্তর ইউনেস্কো 6 ডিসেম্বর 1997 জাতিসংঘের সংস্থা ইউনেস্কো পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন কে 798 তম বিশ্ব Word Heritage বা ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা করে।
The soldiers were rewarded for their bravery.
Correct Answer:
D: Abstract
Explanation:
The soldiers were rewarded for their bravery. Correct Answer Abstract যে Noun দ্বারা কোন ব্যক্তি কিংবা বস্তুর গুণ, কাজের নাম কিংবা অবস্থা প্রকাশ করা হয় তাকে Abstract Noun বলে। যেমন, Liberty, anger, freedom, kindness, love, happiness, bravery beauty, ইত্যাদি।
নিচের কোনটি তৎসম শব্দ ?
Correct Answer:
খ: ভবন
Explanation:
নিচের কোনটি তৎসম শব্দ ? সঠিক উত্তর ভবন যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে সরাসরি বাংলায় এসেছে এবং যাদের রূপ অপরিবর্তিত রয়েছে, সেসব শব্দকে বলা হয় তৎসম শব্দ। তৎসম একটি পারিভাষিক শব্দ। এর অর্থ [তৎ (তার) + সম (সমান)] = তার সমান অর্থাৎ সংস্কৃত। তৎসম শব্দ খুব গুরুগম্ভীর হয়ে থাকে। কেননা সংস্কৃত ভাষাও অত্যন্ত গুরুগম্ভীর। তাই গুরুগম্ভীর বাংলা লিখতে গেলে তৎসম শব্দ ব্যবহার করতে হয়। বাংলা সাধু ভাষার বেশির ভাগ শব্দই তৎসম। তৎসম শব্দের উদাহরণ : চন্দ্র, সূর্য, নক্ষত্র, ভবন, ধর্ম, পাত্র, মনুষ্য ইত্যাদি।
----- ছিলেন একজন রসায়নবিদ ও প্রকৌশলী , তিনি ডিনামাইট আবিষ্কার করেন?
Correct Answer:
ক: আলফ্রেড বার্নার্ড নোবেল
Explanation:
----- ছিলেন একজন রসায়নবিদ ও প্রকৌশলী , তিনি ডিনামাইট আবিষ্কার করেন? সঠিক উত্তর আলফ্রেড বার্নার্ড নোবেল আলফ্রেড বার্নার্ড নোবেল (জন্মঃ ২১ অক্টোবর, ১৮৩৩ - মৃত্যুঃ ১০ ডিসেম্বর, ১৮৯৬) একজন সুয়েডীয় রসায়নবিদ, প্রকৌশলী, উদ্ভাবক এবং অস্ত্র নির্মাতা। তিনি ডিনামাইট আবিষ্কার করেন । মৃত্যুর আগে উইল করে তিনি তার সুবিশাল অর্থ সম্পত্তি নোবেল ইনস্টিটিউট প্রতিষ্ঠার জন্য রেখে যান। উইলে আরও বলে যান, নোবেল ইনস্টিটিউটের কাজ হবে প্রতি বছর নোবেল পুরস্কার এর অর্থ প্রদান করা। Normal 0 false false false EN - US X - NONE X - NONE /* Style Definitions */ table.MsoNormalTable {mso - style - name:"Table Normal"; mso - tstyle - rowband - size:0; mso - tstyle - colband - size:0; mso - style - noshow:yes; mso - style - priority:99; mso - style - qformat:yes; mso - style - parent:""; mso - padding - alt:0in 5.4pt 0in 5.4pt; mso - para - margin - top:0in; mso - para - margin - right:0in; mso - para - margin - bottom:10.0pt; mso - para - margin - left:0in; line - height:115%; mso - pagination:widow - orphan; font - size:11.0pt; font - family:"Calibri", "sans - serif"; mso - ascii - font - family:Calibri; mso - ascii - theme - font:minor - latin; mso - hansi - font - family:Calibri; mso - hansi - theme - font:minor - latin; mso - bidi - font - family:"Times New Roman"; mso - bidi - theme - font:minor - bidi;}
বাংলাপিডিয়া প্রকাশের উদ্যোক্তা কে-
Correct Answer:
খ: বাংলাদেশ এসিয়াটিক সোসাইটি
Explanation:
বাংলাপিডিয়া প্রকাশের উদ্যোক্তা কে- সঠিক উত্তর বাংলাদেশ এসিয়াটিক সোসাইটি একটি পূর্ণাঙ্গ জাতীয় জ্ঞানকোষ প্রণয়নের লক্ষ্যে বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি কর্তৃক প্রকাশিত কোষের নাম ‘বাংলাপিডিয়া’। ২০০৩ সালের মার্চের ১০ টি খন্ড প্রকাশিত হয়। অতঃপর জুন ২০১১ সালে ১৪ খন্ডে এর দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়। বাংলা ও ইংরেজি উভয় ভাষ্যেই এটি প্রণীত। বাংলাপিডিয়ার সম্পাদনা পরিষদের সভাপতি ছিলেন অধ্যাপক সিরাজুল ইসলাম।
বাড়ী বা রাস্তার নামের পরে কোন যতিচিহ্ন বসে ?
Correct Answer:
গ: কমা
Explanation:
বাড়ী বা রাস্তার নামের পরে কোন যতিচিহ্ন বসে ? সঠিক উত্তর কমা বাড়ি বা রাস্তার নম্বরের পরে "কমা" বসবে। ৬৮, নবাবপুর রোড, ঢাকা - ১০০০।
'অরিজিন অব স্পিসিজ' গ্রন্থের প্রণেতা কে?
Correct Answer:
গ: চার্লস ডারউইন
Explanation:
'অরিজিন অব স্পিসিজ' গ্রন্থের প্রণেতা কে? সঠিক উত্তর চার্লস ডারউইন অন দি অরিজিন অফ স্পিসিস (ইংরেজিঃ On the Origin of Species) ১৮৫৯ সালের ২৪ শে নভেম্বর লন্ডন থেকে প্রকাশিত একটি বৈজ্ঞানিক গ্রন্থ যার লেখক চার্লস ডারউইন।
Which one of the following is an imperative sentence?
Correct Answer:
A: Be quiet and listen to my words
Explanation:
Which one of the following is an imperative sentence? Correct Answer Be quiet and listen to my words যে Sentence দ্বারা কোন আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ ইত্যাদি বোঝায় তাকেই Imperative sentence বা অনুজ্ঞাসূচক বাক্য বলে। এই ধরনের বাক্যে Subject (you) গোপন থাকে। Imperative sentence এর গঠন: Subject (invisible) + verb + object Example: Be quiet and listen to my words
নাইট্রোজেন সমৃদ্ধ জৈবসার কোনটি ?
Correct Answer:
খ: সরিষার খৈল
Explanation:
নাইট্রোজেন সমৃদ্ধ জৈবসার কোনটি ? সঠিক উত্তর সরিষার খৈল সরিষা খৈল খুব উপকারী একটি জৈব সার। অনেকে বলে থাকেন সরিষা খৈল গাছের জন্য হরলিক্স এর মতো কাজ করে । গাছের বৃদ্ধিতে সাহায্য করে, কারন এতে গাছের জন্য পর্যাপ্ত পরিমাণ নাইট্রোজেন থাকে। সরিষার খৈল দিয়ে দুই ভাবে জৈব সার তৈরী করা যায়। তবে তরল আকারে তৈরী জৈব সার ব্যবহার সহজ এবং বেশ কার্যকরী। সরিষার খৈল এর দ্রবন থেকে যে উপকারী তরল সার তৈরি হয় তা গাছের জন্য খুবই গুরুত্বপূর্ণ ।
হোমিওপ্যাথির আবিষ্কারক হচ্ছেন--
Correct Answer:
খ: এস সি এফ হ্যানিমেন
Explanation:
হোমিওপ্যাথির আবিষ্কারক হচ্ছেন-- সঠিক উত্তর এস সি এফ হ্যানিমেন এস সি এফ হ্যানিমেন ১৭৯৬ সালে হোমিওপ্যাথি আবিষ্কার করেন।
বঙ্গভঙ্গ আইন কতসালে পাস হয়?
Correct Answer:
ক: ১৯০৫
Explanation:
বঙ্গভঙ্গ আইন কতসালে পাস হয়? সঠিক উত্তর ১৯০৫ বঙ্গভঙ্গ আইন ১৯০৫ সালে পাস হয়। ১৯০৫ সালের ৬ জুলাই কলকাতা প্রেস প্রথম বংগভংগ প্রস্তাবের খবরটি প্রকাশিত করে। বঙ্গভঙ্গ বাংলার ইতিহাসে একটি অতি গুরুত্বপূর্ণ অধ্যায়। ১৯০৫ সালের ১৬ই অক্টোবর ভারতের ভাইসরয় লর্ড কার্জনের আদেশে ১ম বঙ্গভঙ্গ সম্পন্ন হয়। বাংলা বিভক্ত করে ফেলার ধারনাটি অবশ্য কার্জন থেকে শুরু হয়নি। ১৭৬৫ সালের পর থেকেই বিহার ও উড়িষ্যা বাংলার অন্তর্ভুক্ত ছিল। ফলে সরকারী প্রশাসনিক এলাকা হিসেবে বাংলা অতিরিক্ত বড় হয়ে যায় এবং ব্রিটিশ সরকারের পক্ষে এটির সুষ্ঠু শাসনক্রিয়া দুরূহ হয়ে পড়ে। বঙ্গভঙ্গের সূত্রপাত এখান থেকেই।