Government Job and Other Recruitment Exams MCQs
Showing 50 questions (Total: 12229)
গ্রীষ্মকালে সাদা কাপড় পরা হয়, কারণ--
Correct Answer:
খ: সাদা কাপড় তাপ শোষণ করে না
Explanation:
গ্রীষ্মকালে সাদা কাপড় পরা হয়, কারণ-- সঠিক উত্তর সাদা কাপড় তাপ শোষণ করে না গ্রীষ্মকালে সাদা কাপড় পরা হয় কারণ - সাদা কাপড় তাপ শোষণ করে কম এবং প্রতিফলন করে বেশি । আর অন্যান্য রংয়ের কাপড় তাপ শোষণ করে বেশী ।
জসীমউদ্দীনের প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
Correct Answer:
ক: রাখালী
Explanation:
জসীমউদ্দীনের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? সঠিক উত্তর রাখালী জসীমউদ্দীনের প্রথম কাব্যগ্রন্থ রাখালী। রাখালী বাংলাদেশের পল্লি কবি জসীম উদ্ দীনয়ের ১৯ টি কবিতা নিয়ে তৈরি একটি কবিতার বই। জসীম উদ্ দীনয়ের তরুন বয়সের লেখা কবিতাগুলো রয়েছ। বইটি ১৯২৭ সালে পলাশ প্রকাশনী থেকে প্রকাশ পায়। প্রচ্ছদ একেঁছেন নন্দলাল বসু। পৃষ্টা সংখ্যা ৬৮ টি। কবিতা গুলোতে পল্লির জীবন বেশি প্রভাব রয়েছে।
ময়মনসিংহের গারো পাহাড়ের অধিবাসী গারো জাতিগোষ্ঠীর প্রকৃত নাম-
Correct Answer:
গ: মান্দি
Explanation:
ময়মনসিংহের গারো পাহাড়ের অধিবাসী গারো জাতিগোষ্ঠীর প্রকৃত নাম- সঠিক উত্তর মান্দি গারো উপজাতিরা ময়মনসিংহ ছাড়াও জামালপুর, শেরপুর, নেত্রকোনা, টাঙ্গাইল, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজারে বসবাস করে। এরা মাতৃতান্ত্রিক উপজাতি এবং এদের ধর্ম সনাতন। গারো তথা মান্দিদের সবচেয়ে বড় ধর্মীয় ও সামাজিক উৎসবের নাম ওয়ানগালা ।
কোনটির তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম?
Correct Answer:
গ: বেগুনী আলো
Explanation:
কোনটির তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম? সঠিক উত্তর বেগুনী আলো ছোট থেকে বড় তরঙ্গদৈর্ঘ্যের ক্রম - বেনিআসসহকলা। বে - বেগুনি নি - নীল আস - আসমানী স - সবুজ হ - হলুদ ক - কমলা লা - লাল
'September of jessore Road' কবিতার রচয়িতা কে?
Correct Answer:
ক: Allen Ginsberg
Explanation:
'September of jessore Road' কবিতার রচয়িতা কে? সঠিক উত্তর Allen Ginsberg ১৫১ লাইনের এ কবিতাটি মার্কিন কবি অ্যালেন গিন্সবারগ ১৯৭১ সালের ১৪ - ১৬ ডিসেম্বর রচনা করেন।
'ক্ষ' যুক্তবর্ণটি কোন কোন বর্ণ নিয়ে গঠিত?
Correct Answer:
ঘ: ক, ষ
Explanation:
'ক্ষ' যুক্তবর্ণটি কোন কোন বর্ণ নিয়ে গঠিত? সঠিক উত্তর ক, ষ ক্ষ = ক + ষ; অক্ষ, বক্ষ, নিরক্ষ, সাক্ষী, স্বাক্ষর ইত্যাদি।
পরমাণু চার্জ নিরপেক্ষ হয়, কারণ পরমাণুতে--
Correct Answer:
ঘ: ইলেকট্রন ও প্রোটনের সংখ্য সমান
Explanation:
পরমাণু চার্জ নিরপেক্ষ হয়, কারণ পরমাণুতে-- সঠিক উত্তর ইলেকট্রন ও প্রোটনের সংখ্য সমান ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন এর সমন্বয়ে একটি পরমাণু গঠিত। নিউক্লিয়াসের প্রোটন ধনাত্মক চার্জযুক্ত, নিউট্রন চার্জ নিরপেক্ষ এবং ইলেকট্রন ঋনাত্মক চার্জ যুক্ত। তাই ঋনাত্মক ও ধনাত্মক চার্জ সমান থাকায় পরমাণু চার্জ নিরপেক্ষ হয়।
'ভানুসিংহ' কার ছদ্মনাম?
Correct Answer:
ক: রবীন্দ্রনাথ ঠাকুর
Explanation:
'ভানুসিংহ' কার ছদ্মনাম? সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর 'ভানুসিংহ' ছদ্মনাম রবীন্দ্রনাথ ঠাকুরের। রবীন্দ্রনাথ কৈশোর ও প্রথম যৌবনে "ভানুসিংহ ঠাকুর " ছদ্মনামে বৈষ্ণব কবিদের অনুকরণে কিছু পদ রচনা করেছিলেন। ১৮৮৪ সালে সেই কবিতাগুলিই ভানুসিংহ ঠাকুরের পদাবলী নামে প্রকাশিত হয়। কবিতাগুলি গ্রন্থাকারে প্রকাশের পূর্বে বিভিন্ন সময়ে ভারতী পত্রিকায় প্রকাশিত হয়েছিল। কবিতাগুলি রচনার ইতিহাস পরবর্তীকালে জীবনস্মৃতি গ্রন্থের ভানুসিংহের কবিতা অধ্যায় বিবৃত করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর।
কোনটি ব্যতিহার বহুব্রীহি সমাস?
Correct Answer:
ঘ: কানাকানি
Explanation:
কোনটি ব্যতিহার বহুব্রীহি সমাস? সঠিক উত্তর কানাকানি ব্যতিহার বহুব্রীহি সমাস কানাকানি। ক্রিয়ার পারস্পরিক অর্থে ব্যতিহার বহুব্রীহি হয়। এ সমাসে পূর্বপদে 'আ' এবং পরপদে 'ই' যুক্ত হয়। যেমন: হাতে হাতে যে যুদ্ধ = হাতাহাতি, কানে কানে যে কথা = কানাকানি। এরূপ - চুলাচুলি, কাড়াকাড়ি, গালাগালি, দেখাদেখি, কোলাকুলি, লাঠালাঠি, হাসাহাসি, গুঁতাগুঁতি, ঘুষাঘুষি ইত্যাদি।
পৃথিবীতে কখন ল্যাপটপ কম্পিউটার প্রবর্তিত হয় এবং কোন কোম্পানী এটি তৈরি করে?
Correct Answer:
খ: এপসন, ১৯৮১
Explanation:
পৃথিবীতে কখন ল্যাপটপ কম্পিউটার প্রবর্তিত হয় এবং কোন কোম্পানী এটি তৈরি করে? সঠিক উত্তর এপসন, ১৯৮১ 'অসবর্ণ - ১ (Osborne - 1)' নামক ল্যাপটপ কম্পিউটার প্রথম তৈরি করে 'অসবর্ণ কম্পিউটার (Osborne Computer )' নামক কোম্পানি ১৯৮১ সালে। একই বছরের পরবর্তী সময়ে এপসন তৈরি করে ' এপসন এইচএক্স - ২০ (Epson HX - 20 )' নামের একটি ল্যাপটপ কম্পিউটার। অপরদিকে 'আইবএম' (IBM) , 'কমপ্যাক কম্পিউটার' (Compaq Computer ) ও 'অ্যাপল কম্পিউটার ' ( Apple Computer ) নামক কোম্পানি তিনটি ল্যাপটপ কম্পিউটার তৈরি করে যথাক্রমে ১৯৮৪, ১৯৮৮ ও ১৯৮৯ সালে।
বর্তমানে প্রস্তাবিত পাদ্মা সেতুর দৈর্ঘ্য কত-
Correct Answer:
ঘ: ৬.১৫কি.মি
Explanation:
বর্তমানে প্রস্তাবিত পাদ্মা সেতুর দৈর্ঘ্য কত- সঠিক উত্তর ৬.১৫কি.মি বর্তমানে প্রস্তাবিত পদ্মা সেতুর দৈর্ঘ্য ৬.১৫ কিমি। পূর্বে এ সেতুর দৈর্ঘ্য প্রস্তাব করা হয়েছিল ৫.৫৮ কিমি। বর্তমানে এ সেতুর প্রস্থ ১৮.১০ মিটার, যা পূর্বে ছিল ২৫ মিটার । এ সেতুর লেন হবে ৪টি এবং পাইল হবে ২৬৮ টি। দ্বিতল এ সেতুটি মাওয়া - জাজিরা পয়েন্টে নির্মিত হবে।
বাংলা ব্যঞ্জন বর্ণে মাত্রাহীন বর্ণ কয়টি?
Correct Answer:
ক: ৬টি
Explanation:
বাংলা ব্যঞ্জন বর্ণে মাত্রাহীন বর্ণ কয়টি? সঠিক উত্তর ৬টি বাংলা ব্যঞ্জন বর্ণে মাত্রাহীন বর্ণ ৬টি। বাংলা ব্যঞ্জনবর্ণ ৩৯ টি। এর মধ্যে পূর্ণমাত্রা ২৬টি, অর্ধমাত্রা ৭টি এবং মাত্রাহীন ৬ টি।
কোনো শব্দ শোনার পর কত সেকেন্ড পর্যন্ত এর রেশ আমাদের মস্তিস্কে থাকে?
Correct Answer:
খ: ০.১ সেকেন্ড
Explanation:
কোনো শব্দ শোনার পর কত সেকেন্ড পর্যন্ত এর রেশ আমাদের মস্তিস্কে থাকে? সঠিক উত্তর ০.১ সেকেন্ড কোনো শব্দ শোনার পর ০.১ সেকেন্ড পর্যন্ত এর রেশ আমাদের মস্তিস্কে থাকে।
টেলিভিশনে রঙিন ছবি উৎপাদনের জন্য কয়টি মৌলিক রং-এর ছবি ব্যবহার করা হয়?
Correct Answer:
ক: ৩টি
Explanation:
টেলিভিশনে রঙিন ছবি উৎপাদনের জন্য কয়টি মৌলিক রং-এর ছবি ব্যবহার করা হয়? সঠিক উত্তর ৩টি আমাদের চারপাশে প্রতিনিয়ত যে অসংখ্য রঙের বস্তু দেখতে পাই সেই রঙগুলোর প্রতিটি তিনটি মৌলিক রং দ্বারা সৃষ্ট। রং তিনটি হচ্ছে লাল, নীল ও সবুজ।
'বিশ্বনারী দিবস' পালিত হয় প্রতি বছর --
Correct Answer:
গ: ৮ মার্চ
Explanation:
'বিশ্বনারী দিবস' পালিত হয় প্রতি বছর -- সঠিক উত্তর ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস প্রতি বছর মার্চ মাসের ৮ তারিখে পালিত হয়। সারা বিশ্বব্যাপী নারীরা একটি প্রধান উপলক্ষ হিসেবে এই দিবস উদযাপন করে থাকেন। বিশ্বের এক এক প্রান্তে নারীদিবস উদযাপনের প্রধান লক্ষ্য এক এক প্রকার হয়। কোথাও নারীর প্রতি সাধারণ সম্মান ও শ্রদ্ধা উদযাপনের মুখ্য বিষয় হয়, আবার কোথাও মহিলাদের আর্থিক, রাজনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠাটি বেশি গুরুত্ব পায়।
'Panic seized the writer' বাক্যেটির passive form হবে--
Correct Answer:
খ: The writer was seized with panic
Explanation:
'Panic seized the writer' বাক্যেটির passive form হবে-- সঠিক উত্তর The writer was seized with panic Passive করার নিয়ম নিম্নরূপ: Active বাক্যের Object কে Subject + to be verb + Verb এর Past Participle + with (যেহেতু seize এর পর with বসে) + Subject কে Object । Active: Panic seized the writer Passive: The writer was seized with panic.
নায়াগ্রা জলপ্রপাত কোথায় অবস্থিত ?
Correct Answer:
খ: কানাডা-যুক্তরাষ্ট্রে
Explanation:
নায়াগ্রা জলপ্রপাত কোথায় অবস্থিত ? সঠিক উত্তর কানাডা-যুক্তরাষ্ট্রে নায়াগ্রা জলপ্রপাত উত্তর আমেরিকার নায়াগ্রা নদীর উপর অবস্থিত। মূলত তিনটি পাশাপাশি অবস্থিত ভিন্ন জলপ্রপাত নিয়ে নায়াগ্রা জলপ্রপাত গঠিত। এই তিনটি জলপ্রপাতের নাম: হর্স্শু ফল্স বা কানাডা ফল্স, আমেরিকান ফল্স এবং ব্রাইডাল ভিল ফল্স। নায়াগ্রা জলপ্রপাত যুক্তরাষ্ট্র ও কানাডার সীমান্তবর্তী অঞ্চলে অবস্থিত।
পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী --
Correct Answer:
ক: আন্দিজ পর্বতমালা
Explanation:
পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী -- সঠিক উত্তর আন্দিজ পর্বতমালা আন্দিজ পর্বতমালা বা আন্দেস পর্বতমালা পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা। দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলীয় অঞ্চল জুড়ে বিস্তৃত এই পর্বতমালার দৈর্ঘ্য কমপক্ষে ৭,০০০ কি.মি. (৪,৪০০ মাইল) এবং গড় প্রস্থ ৫০০ কি.মি. (৩০০ মাইল)। এই পর্বতমালার গড় উচ্চতা প্রায় ৪০০০ মি. (১৩,০০০ ফুট।
কোনটি Reflexive Pronoun?
Correct Answer:
গ: Myself
Explanation:
কোনটি Reflexive Pronoun? সঠিক উত্তর Myself যে pronoun গুলো personal pronoun এর 1st এবং 2nd person এর possessive adjective এবং 3rd person এর objective এর সাথে self (singular) এবং selves (plural) যুক্ত হয়ে গঠিত হয় এবং subject ও object একই বক্তিকে বােঝায় তাদেরকে Reflexive pronoun বলে। যেমন: myself, ourselves, yourself, yourselves, himself, herself, itself, themselves etc. বাক্যে এরা যদি verb এবং preposition এর পরে বসে তবে Reflexive pronoun এবং noun এবং pronoun এর পরে বসলে এরা emphatic pronoun.
ওপেকভুক্ত একমাত্র অ -আরব এশীয় দেশ--
Correct Answer:
খ: ইরান
Explanation:
ওপেকভুক্ত একমাত্র অ -আরব এশীয় দেশ-- সঠিক উত্তর ইরান ইরান নামে পরিচিত, হল পশ্চিম এশিয়ার একটি দেশ। ওপেক ভুক্ত অ - আরব এশিয়ও দেশ ইরান। এর উত্তর - পশ্চিমে আর্মেনিয়া ও আজারবাইজান, উত্তরে কাস্পিয়ান সাগর, উত্তর - পূর্বে তুর্কমেনিস্তান, পূর্বে আফগানিস্তান, দক্ষিণ - পূর্বে পাকিস্তান, দক্ষিণে পারস্য উপসাগর ও ওমান উপসাগর এবং পশ্চিমে তুরস্ক ও ইরাক অবস্থিত।
কর্ম কারকের উদাহরণ কোনটি?
Correct Answer:
ঘ: তোমাকে অনেক কথা শুনতে হবে
Explanation:
কর্ম কারকের উদাহরণ কোনটি? সঠিক উত্তর তোমাকে অনেক কথা শুনতে হবে কর্ম কারকের উদাহরণ তোমাকে অনেক কথা শুনতে হবে। যাকে আশ্রয় করেই কর্তা ক্রিয়া সম্পাদন করে তাকে কর্মকারক বলে। ক্রিয়ার সঙ্গে কি বা কাকে যোগ করে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই কর্মকারক। যেমন - তোমাকে অনেক কথা শুনতে হবে, তোমাকে আজই যেতে হবে।
পূর্বাশা দ্বীপের অপর নাম--
Correct Answer:
গ: দক্ষিণ তালপট্রি দ্বীপ
Explanation:
পূর্বাশা দ্বীপের অপর নাম-- সঠিক উত্তর দক্ষিণ তালপট্রি দ্বীপ হাড়িয়াভাংগা নদীর মোহনায় বঙ্গোপসাগরে দক্ষিণ তালপট্টি বা পূর্বাশা দ্বীপের অবস্থান। গঙ্গা - ব্রহ্মপুত্র বদ্বীপ অঞ্চলের উপকূলে অবস্থিত এবং পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার উপকূলবর্তী দ্বীপ। ১৯৭০ সালে ভোলা সাইক্লোনের পরবর্তীকালে বঙ্গোপসাগরে এর আবির্ভাব ঘটে। এবং কিছুকাল পরে এর অস্তিত্ত্ব বিলীন হয়।স্থায়ী জনবসতিহীন এই অঞ্চলে তেল এবং প্রাকৃতিক গ্যাসের অস্তিত্বের আশঙ্কা থাকায় ভারত এবং বাংলাদেশ সরকার যৌথভাবে এর সার্বভৌমত্ব দাবি করে।
'উত্তম পুরুষ' উপন্যাসের রচয়িতা কে?
Correct Answer:
ক: রশীদ করিম
Explanation:
'উত্তম পুরুষ' উপন্যাসের রচয়িতা কে? সঠিক উত্তর রশীদ করিম রশীদ করিমের উল্লেখযোগ্য উপন্যাস - উত্তম পুরুষ, আমার যত গ্লানি এবং প্রসন্ন পাষাণ। এর মধ্যে উত্তম পুরুষ প্রথম রচনা।
বাংলাদেশ গণপরিষদের প্রথম স্পিকার ছিলেন--
Correct Answer:
ক: শাহ আবদুল হামিদ
Explanation:
বাংলাদেশ গণপরিষদের প্রথম স্পিকার ছিলেন-- সঠিক উত্তর শাহ আবদুল হামিদ শাহ আব্দুল হামিদ (জন্ম: ১৮৯০ - মৃত্যু: ১ মে ১৯৭২) ছিলেন বাংলাদেশের একজন রাজনীতিবিদ এবং গণপরিষদের প্রথম স্পীকার। শাহ আব্দুল হামিদ জাতীয় সংসদের স্পিকার কাজের মেয়াদ ১০ এপ্রিল ১৯৭২ – ১ মে ১৯৭২ রাষ্ট্রপতি বিচারপতি আবু সাঈদ চৌধুরী। প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান। ডেপুটি মোহাম্মদ বায়তুল্লাহ।
কোনটি নিত্য সম্বন্ধীয় অব্যয়ের উদাহরণ?
Correct Answer:
খ: যথা ধর্ম তথা জয়
Explanation:
কোনটি নিত্য সম্বন্ধীয় অব্যয়ের উদাহরণ? সঠিক উত্তর যথা ধর্ম তথা জয় নিত্য সম্বন্ধীয় অব্যয় - যথা.. তথা..
কোনটি Abstract Noun?
Correct Answer:
ক: Agency
Explanation:
কোনটি Abstract Noun? সঠিক উত্তর Agency যে Noun দ্বারা কোন ব্যক্তি কিংবা বস্তুর গুণ, কাজের নাম কিংবা অবস্থা প্রকাশ করা হয় তাকে Abstract Noun বলে। যেমন, Liberty, anger, freedom, kindness, love, agency, happiness, beauty, ইত্যাদি।
মোগল আমলে ঢাকা শহরের প্রাচীনতম সমজিদ --
Correct Answer:
গ: আওলাদ হোসেন লেনের জামে মসজিদ
Explanation:
মোগল আমলে ঢাকা শহরের প্রাচীনতম সমজিদ -- সঠিক উত্তর আওলাদ হোসেন লেনের জামে মসজিদ ইসলাম খান মসজিদ অবস্থানঃ সৈয়দ আওলাদ হোসেন লেন, পুরনো ঢাকা। প্রতিষ্ঠিত আনু. ১৬৩২ স্থাপত্য তথ্যঃ ধরণ মুঘল স্থাপত্য দৈর্ঘ্য ১০.০৬ মি. প্রস্থ ৪.১১ মি. এর নির্মাতা হলেন - সুবাদার ইসলাম খান।
American female novelist pearl S. Buck got noble prize in 1938 for the book--
Correct Answer:
A: The Good Earth
Explanation:
American female novelist pearl S. Buck got noble prize in 1938 for the book-- Correct Answer The Good Earth The Good Earth is a historical fiction novel by American author Pearl S. Buck published in 1931 that dramatizes family life in a Chinese village in the early 20th century. This novel won the Pulitzer Prize for Fiction in 1932, and was influential in Buck's winning the Nobel Prize for Literature in 1938.
সেন্টমার্টিন দ্বীপের অপর নাম কি ?
Correct Answer:
ক: নারিকেল জিনজিরা
Explanation:
সেন্টমার্টিন দ্বীপের অপর নাম কি ? সঠিক উত্তর নারিকেল জিনজিরা সেন্টমার্টিন বাংলাদেশের কক্সবাজার জেলার অন্তর্গত টেকনাফ উপজেলার একটি ইউনিয়ন। এটি একটি বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ এবং এটি বাংলাদেশের সর্ব - দক্ষিণের ইউনিয়ন। এ দ্বীপের অপর নাম নারিকেল জিঞ্জিরা।
বাংলাাদেশের কোন বিজ্ঞানী কলিঙ্গ পুরস্কার পান ?
Correct Answer:
খ: ড. আবদুল্লাহ আল মুতী শরফুদ্দীন
Explanation:
বাংলাাদেশের কোন বিজ্ঞানী কলিঙ্গ পুরস্কার পান ? সঠিক উত্তর ড. আবদুল্লাহ আল মুতী শরফুদ্দীন আবদুল্লাহ আল - মুতী শরফুদ্দিন (১ জানুয়ারি ১৯৩০ - ৩০ নভেম্বর ১৯৯৮) বাংলাদেশের একজন শিক্ষাবিদ, বিজ্ঞান লেখক, বিজ্ঞান কর্মী এবং সরকারি কর্মকর্তা ছিলেন। তিনি আবদুল্লাহ আল - মুতী নামেই সমধিক পরিচিত। বিজ্ঞান জনপ্রিয় করণে ভূমিকা রাখার জন্য তিনি ইউনেস্কো কলিঙ্গ পুরস্কার লাভ করেন। এছাড়াও তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, একুশে পদক ও স্বাধীনতা পদক লাভ করেন।
একটি বহুভুজের বাহুর সংখ্যা ৬ হলে, বহুভুজের অন্তঃকোণগুলোর সমষ্টি কত হবে?
Correct Answer:
ঘ: আট সমকোণ
Explanation:
একটি বহুভুজের বাহুর সংখ্যা ৬ হলে, বহুভুজের অন্তঃকোণগুলোর সমষ্টি কত হবে? সঠিক উত্তর আট সমকোণ বিভিন্ন বহুভুজের কোণের পরিমাণঃ চতুর্ভুজ = ৪ সমকোণ পঞ্চভুজ = ৬ সমকোণ ষড়ভুজ = ৮ সমকোণ সপ্তভুজ = ১০ সমকোণ অষ্টভুজ = ১২ সমকোণ
I had a nice dream last night .(Interrogative)
Correct Answer:
B: Did not I have a nice dream last night ?
Explanation:
I had a nice dream last night .(Interrogative) Correct Answer Did not I have a nice dream last night ? Past Indefinite Tense - এর বাক্যকে প্রশ্নবােধক করার সময় বাক্যের শুরুতে Did বসে + Subject + মূল verb - এর present রূপ + বাকি অংশ + ? চিহ্ন। এ নিয়মানুসারে option (খ) তে প্রদত্ত বাক্যটি সঠিক। এখানে আরেকটি বিষয় মনে রাখতে হবে যে, Negative - Interrogative Sentence - হ্যাঁ বােধক বা Affirmative এর অর্থ প্রকাশ করে।
There is only a high school at satkhira .(Negative)
Correct Answer:
B: There is not more than a high school at satkhira .
Explanation:
There is only a high school at satkhira .(Negative) Correct Answer There is not more than a high school at satkhira . Only যুক্ত হ্যাঁ - বােধক বাক্যকে না - বােধক করার সময় only দ্বারা যদি সংখ্যা বুঝায় তাহলে only - এর পরিবর্তে not more than ব্যবহৃত হয়। প্রশ্নে প্রদত্ত বাক্যটিকে only দ্বারা high school - এর সংখ্যা বুঝাচ্ছে তাই সঠিক উত্তর option (খ)।
Akhi missed the train . (Negative)
Correct Answer:
A: Akhi did not catch the train .
Explanation:
Akhi missed the train . (Negative) Correct Answer Akhi did not catch the train . Past indefinite tense - এর বাক্যকে না - বােধক করার সময় subject - এর পর did not বসে এবং মূল verb - এর present রুপ হয়, এক্ষেত্রে প্রয়ােজনানুসারে উপযুক্ত বিপরীত শব্দ ব্যবহৃত হয়। এসব দিক বিবেচনায় option (ক) তে প্রদত্ত বাক্যটি সঠিক।
We shall not see his like again . Here 'like' is a/an _____ .
Correct Answer:
B: Noun
Explanation:
We shall not see his like again . Here 'like' is a/an _____ . Correct Answer Noun Like can be used as a noun meaning "preference" or "kind". For example, She had many likes and dislikes. We'll never see the like again.
একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গ ঐ সরলরেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের কতগুণ?
Correct Answer:
গ: চারগুণ
Explanation:
একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গ ঐ সরলরেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের কতগুণ? সঠিক উত্তর চারগুণ মনে করি, সরলরেখাটির দৈর্ঘ্য x মি. এর উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল x² বর্গ মি. সরলরেখাটির অর্ধেকের (1/x) " = x²/4 " x² ÷ (x²/4) = x²× (4/x²) = 4 গুণ।
Which one is not an example of comparative degree?
Correct Answer:
C: worst
Explanation:
Which one is not an example of comparative degree? Correct Answer worst Upper শব্দটি up এর comparative form, less শব্দটি little এর Comparative form, higher শব্দটি high এর comparative form। তবে worst শব্দটি comparative form নয়। এটি bad এর superlative form।
স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ এবং স্পর্শকের অন্তর্ভুক্ত কোণ ---
Correct Answer:
গ: এক সমকোণ
Explanation:
স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ এবং স্পর্শকের অন্তর্ভুক্ত কোণ --- সঠিক উত্তর এক সমকোণ বৃত্তের যে কোন বিন্দুতে অঙ্কিত স্পর্শক স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব। সুতরাং এদের অন্তর্ভুক্ত কোণ হবে ৯০° বা এক সমকোণ।
ছিয়াত্তরের মন্বন্তর সংঘটিত হয়েছিল ইংরেজি কত সালে?
Correct Answer:
গ: ১৭৭০ সালে
Explanation:
ছিয়াত্তরের মন্বন্তর সংঘটিত হয়েছিল ইংরেজি কত সালে? সঠিক উত্তর ১৭৭০ সালে ১৭৫৭ সালে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা ষড়যন্ত্রের শিকার হয়ে ইংরেজদের কাছে পরাজিত হন। তখন থেকেই এ দেশে ব্যাপক সম্পদ লুণ্ঠন করতে থাকে ইংরেজরা। ১৭৬৫ সালে ইংরেজরা দিল্লির সম্রাট শাহ আলমের কাছ থেকে বাংলা - বিহার - উড়িষ্যার দেওয়ানি লাভ করে। বাংলার নবাবের হাতে থাকে নামে মাত্র প্রশাসনিক ক্ষমতা। রাজস্ব আদায় এবং আয় - ব্যয়ের হিসাব থাকে ইস্ট ইন্ডিয়া কম্পানির কাছে। ফলে যে শাসনব্যবস্থার সৃষ্টি হয় ইতিহাসে তা দ্ব্বৈত শাসন নামে পরিচিত। ক্ষমতাহীন নবাবের প্রশাসনিক শাসনে ইস্ট ইন্ডিয়া কম্পানি খাজনা আদায়ের নামে সীমাহীন শোষণ আর লুণ্ঠন শুরু করে। এর ওপর দেখা দেয় অনাবৃষ্টি। এতে ফসলের উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হয়। ফলে বাংলায় দেখা দেয় ভয়াবহ দুর্ভিক্ষ। দুর্ভিক্ষটি ইংরেজি ১৭৭০ (১১৭৬ বঙ্গাব্দে) হয়েছিল বলে একে ‘ছিয়াত্তরের মন্বন্তর’ বলা হয়।
A paragraph has _____ important parts in a single para .
Correct Answer:
C: 3
Explanation:
A paragraph has _____ important parts in a single para . Correct Answer 3 একটি Paragraph - এ তিনটি প্রধান অংশ থাকে। যেমন - (i) Topic sentence, (ii) Supporting details বা body এবং (iii) Closing sentence.
আমেরিকা- এশিয়াকে পৃথক করেছে কোন প্রণালী?
Correct Answer:
ঘ: বেরিং প্রণালী
Explanation:
আমেরিকা- এশিয়াকে পৃথক করেছে কোন প্রণালী? সঠিক উত্তর বেরিং প্রণালী বেরিং প্রণালী (Bering Strait) এশিয়া ও উত্তর আমেরিকা মহাদেশকে পৃথককারী জলাশয়। প্রণালীটি উত্তর প্রশান্ত মহাসগাগরের বেরিং সাগরকে উত্তর মহাসাগরের চুকচি সাগরের সাথে যুক্ত করেছে।
ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হয়-
Correct Answer:
খ: ১৮০১ সালে
Explanation:
ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হয়- সঠিক উত্তর ১৮০১ সালে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় ১৮০০ সালের ৪ মে। তৎকালীন ব্রিটিশ অফিসারদের বাংলা ভাষা শিক্ষা দেয়ার জন্য ১৮০১ সালে কলেজে বাংলা বিভাগ খোলা হয়। বাংলা বিভাগের অধ্যক্ষ ছিলেন উইলিয়াম কেরি।
বাংলাদেশের প্রথম জাতীয় সংসদের প্রথম স্পিকার কে ছিলেন?
Correct Answer:
গ: মোহাম্মদ উল্লাহ
Explanation:
বাংলাদেশের প্রথম জাতীয় সংসদের প্রথম স্পিকার কে ছিলেন? সঠিক উত্তর মোহাম্মদ উল্লাহ গণপরিষদ অধিবেশন (১১ এপ্রিল, ১৯৭২ - ১৬ ডিসেম্বর ১৯৭২) স্পিকার ছিলেন শাহ আব্দুল হামিদ। বাংলাদেশ জাতীয় সংসদ (প্রথম অধিবেশন ৭ এপ্রিল ১৯৭৩ - ৬ নভেম্বর ১৯৭৫) স্পিকার ছিলেন মোহাম্মদউল্লাহ।
'আমার সন্তান যেন থাকে 'দুধে-ভাতে' উক্তিটি কোন কাব্যের অন্তর্গত?
Correct Answer:
ঘ: অন্নদামঙ্গল কাব্যের
Explanation:
'আমার সন্তান যেন থাকে 'দুধে-ভাতে' উক্তিটি কোন কাব্যের অন্তর্গত? সঠিক উত্তর অন্নদামঙ্গল কাব্যের আমার সন্তান যেন থাকে দুধে - ভতে" - উক্তিটি মঙ্গলকাব্য ধারার শেষ কবি ভারতচন্দ্র রায়গুণাকরের। অন্নদামঙ্গল কাব্যের অন্তগর্ত। এ কাব্যের প্রধান চরিত্র ঈশ্বর পাটনী এ প্রার্থনাটি করেছেন।
বাংলা সাহিত্যের মধ্যযুগে মুসলিম কবিদের উল্লেখযোগ্য অবদান
Correct Answer:
গ: রোমান্টিক প্রনোয়পাখ্যান
Explanation:
বাংলা সাহিত্যের মধ্যযুগে মুসলিম কবিদের উল্লেখযোগ্য অবদান সঠিক উত্তর রোমান্টিক প্রনোয়পাখ্যান বাংলা সাহিত্যের অন্যতম মধ্যযুগ ১২০১ - ১৮০০ সাল। এ যুগের মুসলিম কবিদের উল্লেখযোগ্য অবদান রোমান্টিক প্রণয়োপাখ্যান। মধ্য যুগের প্রথম মুসলিম বিশ্বের শাহ মুহম্মদ সগীর এ ধারার প্রথম কবি।
Who is called the 'poet of Nature' is English literature?
Correct Answer:
C: William Wordsworth
Explanation:
Who is called the 'poet of Nature' is English literature? Correct Answer William Wordsworth Romantic Period: 1798 - 1832, 34 years. Lord Byron Rebel Poet. William Wordsworth Poet of Nature. Percy Bysshe Shelley Revolutionary Poet. John Keats Poet of Sensuousness.
Shakespeare is know mostly for his----
Correct Answer:
C: plays
Explanation:
Shakespeare is know mostly for his---- Correct Answer plays William Shakespeare (23rd April, 1564 - 23rd April 1616, Elizabethan Period Laureate) has become the most famous playwright of his time. He wrote or co - wrote almost 40 plays ( wrote 37 on his own, 1 lost - total 38). He is often called England's national poet and the "Bard of Avon" (or simply "the Bard").
Which one is the imperative sentence ?
Correct Answer:
D: Sit down
Explanation:
Which one is the imperative sentence ? Correct Answer Sit down Imperative sentence দ্বারা আদেশ, উপদেশ ইত্যাদি বোঝায়। প্রদত্ত option গুলোর মধ্যে sit down দ্বারা আদেশ বোঝাচ্ছে। অন্যগুলো assertive sentence।
Sonnet-এর প্রথমভাগে কত লাইন হয়?
Correct Answer:
ক: ৮
Explanation:
Sonnet-এর প্রথমভাগে কত লাইন হয়? সঠিক উত্তর ৮ Petrarchan sonnet এই লাইনগুলো ৮ + ৬ হিসেবে থাকে এবং প্রথম ৮ লাইনকে Octave এবং শেষ ৬ লাইনকে Sestet বলে ।
A rolling stone gathers no moss. What "rolling" is?
Correct Answer:
C: Participle
Explanation:
A rolling stone gathers no moss. What "rolling" is? Correct Answer Participle Verb + ing কোনো noun (stone) কে modify করলে তাকে participle বলে।