Government Job and Other Recruitment Exams MCQs
Showing 50 questions (Total: 12229)
জাতীয় সংসদের অধিবেশন ডাকেন-
Correct Answer:
ক: রাষ্ট্রপতি
Explanation:
জাতীয় সংসদের অধিবেশন ডাকেন- সঠিক উত্তর রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান মোতাবেক বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহ্বান, স্থগিত ও ভঙ্গ করবেন মহামান্য রাষ্ট্রপতি । স্পিকার জাতীয় সংসদের সভাপতি । মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় সংসদের নেতা।
উত্তর আমিরিকা ও দক্ষিণ আমিরিকাকে বিচ্ছিন্ন করেছে কোন প্রণালি ?
Correct Answer:
ঘ: পানামা খাল
Explanation:
উত্তর আমিরিকা ও দক্ষিণ আমিরিকাকে বিচ্ছিন্ন করেছে কোন প্রণালি ? সঠিক উত্তর পানামা খাল উত্তর আমেরিকা ও দক্ষিণ - আমেরিকা কে বিচ্ছিন্ন করেছে পানামা খাল এবং যুক্ত করেছে আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে।
বিশ্ব নারী দিবস কোনটি ?
Correct Answer:
খ: ৮ মার্চ
Explanation:
বিশ্ব নারী দিবস কোনটি ? সঠিক উত্তর ৮ মার্চ ৮ মার্চ বিশ্ব নারী দিবস হিসেবে পালিত হয়। নারীর প্রতি সকল প্রকার সহিংসতা রোধে এবং নারীদের সম অধিকার বাস্তবায়নই এ দিবস পালনের মূল উদ্দেশ্য।
বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত নটিক্যাল মাইল?
Correct Answer:
ক: ২০০ নটিক্যাল মাইল
Explanation:
বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত নটিক্যাল মাইল? সঠিক উত্তর ২০০ নটিক্যাল মাইল বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা হলো ২০০ নটিক্যাল মাইল এবং রাজনৈতিক সমুদ্রসীমা হলো ১২ নটিক্যাল মাইল
তৎকালীন পাকিস্তানে বাংলা রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি লাভ করে -
Correct Answer:
গ: ১৯৫৬ সালে
Explanation:
তৎকালীন পাকিস্তানে বাংলা রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি লাভ করে - সঠিক উত্তর ১৯৫৬ সালে ১৯৫৬ সাল পর্যন্ত ভাষা আন্দোলন অব্যাহত ছিল। পাকিস্তান জাতীয় পরিষদে উর্দুর পাশাপাশি বাংলাকেও পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে অনুমোদনের মাধ্যমে এই আন্দোলন তার লক্ষ্য অর্জন করে। জাতীয় পরিষদে বিষয়টি নিয়ে বিতর্কের (১৬ ফেব্রুয়ারি ১৯৫৬) এক পর্যায়ে এর সদস্য ফরিদপুরের আদেলউদ্দিন আহমদের (১৯১৩ - ১৯৮১) দেওয়া সংশোধনী প্রস্তাব অনুযায়ী বাংলা ও উর্দু উভয় ভাষাই পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি লাভ করে।
টাইটানিক কতটি বিভাগে অস্কার পুরস্কার লাভ করে?
Correct Answer:
খ: ১১টি
Explanation:
টাইটানিক কতটি বিভাগে অস্কার পুরস্কার লাভ করে? সঠিক উত্তর ১১টি ১৯১২ সালের ১৪ এপ্রিল টাইটানিক জাহাজ ডোবার ঘটনা সারা বিশ্বকে আলোড়িত করেছিল। বইপত্রে সে ঘটনা পড়লেও আমাদের প্রজন্মকে সবচেয়ে বেশি নাড়া দিয়েছিল ১৯৯৭ সালে মুক্তি পাওয়া চলচ্চিত্র টাইটানিক। সেই সময়ের সবচেয়ে ব্যয়বহুল বাজেটে নির্মিত এবং সর্বাধিক ১১টি বিভাগে অস্কার পুরস্কার পায় টাইটানিক। জ্যাক ও রোজের চরিত্রে লিওনার্দো ডিক্যাপ্রিও ও কেট উইন্সলেটের প্রাণবন্ত অভিনয় এবং তাঁদের মর্মান্তিক বিচ্ছেদ জাহাজডুবিকেও ছাপিয়ে গিয়ে কোটি কোটি দর্শককে অশ্রুসিক্ত করেছিল।
The expression 'Lingua france' means-
Correct Answer:
A: The common language
Explanation:
The expression 'Lingua france' means- Correct Answer The common language Lingua franca হচ্ছে কোন অঞ্চল বা দেশের মধ্যে মধ্যে প্রচলিত সাধারণ ভাষা বা common language।
বঙ্গভঙ্গ রদ করা হয় -
Correct Answer:
খ: ১৯১১ সালে
Explanation:
বঙ্গভঙ্গ রদ করা হয় - সঠিক উত্তর ১৯১১ সালে হিন্দুদের তীব্র আন্দোলনের ফলে ভারতবর্ষে ব্রিটিশ বাণিজ্যে অচলাবস্থার সৃষ্টি হলে ১২ ডিসেম্বর, ১৯১১ রাজা পঞ্চম জর্জ দিল্লি দরবারে বঙ্গবিভাগ রদের ঘোষণা দেন এবং ১৯১২ সালের ২০ জানুয়ারি তা কার্যকর হয়।
বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় কত তারিখে ?
Correct Answer:
ক: ৫ জুন
Explanation:
বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় কত তারিখে ? সঠিক উত্তর ৫ জুন ১৯৭২ সালে জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রতি বছর ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।
পার্বত্য চট্টগ্রামে মোট কয়টি উপজাতির বসবাস?
Correct Answer:
খ: ১২টি
Explanation:
পার্বত্য চট্টগ্রামে মোট কয়টি উপজাতির বসবাস? সঠিক উত্তর ১২টি এখানকার জনগোষ্ঠীর অধিকাংশই মঙ্গোলীয় শ্রেণিভুক্ত। প্রধান প্রধান মঙ্গোলীয় উপজাতির মধ্যে রয়েছে চাকমা, ত্রিপুরা, মুরং ও মগ। প্রকৃতপক্ষে ১৩টি স্বতন্ত্র উপজাতি পার্বত্য চট্টগ্রামে বসবাস করে। এরা প্রায় একশ ভিন্ন ভিন্ন গোত্রে বিভক্ত। ১৯৯১ সালের আদমশুমারি অনুযায়ী এখানকার মোট জনসংখ্যা ছিল ১০ লক্ষ ৫ হাজার ৩৬২ জন। অধিকাংশ চাকমা ও মারমা বৌদ্ধধর্মের অনুসারী, ত্রিপুরার অধিবাসিরা হিন্দু ধর্মের আর মিজো, বম ও থেয়াং খ্রিস্টান। অন্য কিছু গোত্র আত্মা, প্রাণী ও উদ্ভিদের পূজারী।
'থিওরি অব রিলেটিভিটি'- এর প্রণেতা -
Correct Answer:
খ: আলবার্ট আইনস্টাইন
Explanation:
'থিওরি অব রিলেটিভিটি'- এর প্রণেতা - সঠিক উত্তর আলবার্ট আইনস্টাইন আলবার্ট আইনস্টাইন - থিওরি অব রিলেটিভিটি। নিউটন - মহাকর্ষ সূত্র, বলবিদ্যার সূত্র। চার্লস ডারউইন - বিবর্তনবাদের জনক।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের লক্ষ্য -
Correct Answer:
ঘ: মানবাধিকার সংরক্ষণ করা
Explanation:
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের লক্ষ্য - সঠিক উত্তর মানবাধিকার সংরক্ষণ করা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল একটি মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক বেসরকারী সংস্থা। আন্তর্জাতিক পর্যায়ে মানবাধিকার বিষয়ের উত্তরণ ও মর্যাদা রক্ষায় জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত সার্বজনীন মানব অধিকার সংক্রান্ত ঘোষণাপত্র বাস্তবায়নে সংস্থাটি একযোগে কাজ করে যাচ্ছে। সংস্থাটি ১৯৬১ সালে যুক্তরাজ্যে স্থাপিত হয়। এর সদর দপ্তর লন্ডনে অবস্থিত।
If your sister-, she would come.
Correct Answer:
D: were invited
Explanation:
If your sister-, she would come. Correct Answer were invited conditional sentence - এর 2nd condition অনুযায়ী principle clause - এ subject + would /could /might + V1 থাকলে If clause - এ If + subject + V2 হবে। সুতরাং নিয়মানুযায়ী শূন্যস্থানে invited হবে।
Bees have compound eyes - almost 6000 tiny lenses.
Correct Answer:
D: made up
Explanation:
Bees have compound eyes - almost 6000 tiny lenses. Correct Answer made up কোন কিছু দ্বারা গঠিত হওয়া 'made up' phrase টি ব্যবহৃত হয়। যেহেতু Bees - দের চোখ 6000 tiny lenses দ্বারা গঠিত, তাই made up - ই শূন্যস্থানে ব্যবহৃত হবে।
The child cried for - mother.
Correct Answer:
C: its
Explanation:
The child cried for - mother. Correct Answer its Child শব্দটি Common Noun হওয়ায় singular number এর ক্ষেত্রে preposition হিসেবে its ব্যবহৃত হয়।
Which is the conjunction here?
Correct Answer:
D: and
Explanation:
Which is the conjunction here? Correct Answer and একাধিক শব্দ বা বাক্যকে সংযোগ করার জন্য যে শব্দ ব্যবহার করা হয় তাকে Conjunction বলে। যেমন : and, but, so, or ইত্যাদি।
ব্রিটেনের রাজা যিনি একজন সাধারণ মহিলাকে বিবাহ করার জন্য রাজ সিংহাসন হারান-
Correct Answer:
ঘ: অষ্টম এডওয়ার্ড
Explanation:
ব্রিটেনের রাজা যিনি একজন সাধারণ মহিলাকে বিবাহ করার জন্য রাজ সিংহাসন হারান- সঠিক উত্তর অষ্টম এডওয়ার্ড ১৯৩৬ সালের জুন মাসে বাবার মৃত্যুর পর রাজা ৮ম এডওয়ার্ড সিংহাসনে বসেন কিন্তু একই বছর ডিসেম্বরে স্বেচ্ছায় সিংহাসন ত্যাগ করেন। ইনিই সেই ব্যাক্তি যে প্রেমের জন্য রাজ সিংহাসন ত্যাগ করেন। ওয়েলস এর রাজপুত্রদের মধ্যে তিনি ছিলেন সবচেয়ে জনপ্রিয়। ওয়ালিস সিম্পসনকে বিয়ে করার জন্য তিনি সিংহাসন ত্যাগ করছেন এ কথা কেউ বিশ্বাস করতে চায়নি। কারন লোকজন ১৯৩৬ সালের পূর্ব পর্যন্ত ওয়ালিস সিম্পসন সম্পর্কে কিছু জানতই না। ওয়ালিস সিম্পসন ছিলেন একজন ডিভোর্সী আমেরিকান যার দুই জন স্বামী তখনো জীবিত ছিলো। রাজ্যাভিষেকের সময় তার সাথে সাথে ওয়ালিস সিম্পসন কে ও রাণীর মর্যাদা দিতে চেয়েছিলেন ৮ম এডওয়ার্ড যা চার্চের নিকট কোনো ভাবেই গ্রহনযোগ্য ছিলোনা। ফলে তিনি তার ছোট ভাই ৬ষ্ঠ জর্জের কাছে সিংহাসন হস্তান্তর করেন যিনি বর্তমান রাণী ২য় এলিজাবেথ এর বাবা। এরপর ৮ম এডওয়ার্ড “ডিউক অব উইন্ডসর” উপাধি নিয়ে দেশ ত্যাগ করেন ও ওয়ালিস সিম্পসন কে বিয়ে করে তার বাকি জীবন বিদেশেই কাটান। তাদের কোনো সন্তান ছিলোনা।
আন্তর্জাতিক শিশু দিবস পালন করা হয়-
Correct Answer:
খ: ৪ মে
Explanation:
আন্তর্জাতিক শিশু দিবস পালন করা হয়- সঠিক উত্তর ৪ মে শিশু দিবস: - শিশুদের নিয়ে উদযাপিত একটি দিবস। এটি পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন সময় পালিত হয়ে থাকে। শিশু দিবসটি প্রথমবার তুরস্কে পালিত হয়েছিল সাল ১৯২০ সালের ২৩ এপ্রিল। বিশ্ব শিশু দিবস ২০ নভেম্বর - এ উদযাপন করা হয় এবং আন্তর্জাতিক শিশু দিবস জুন ১ তারিখে উদযাপন করা হয়। তবে বিভিন্ন দেশে নিজস্ব নির্দিষ্ট দিন আছে শিশু দিবসটিকে উদযাপন করার। ১৯৯৬ সালে শেখ মুজিবুর রহমানের জন্মদিনটিকে শিশু দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। অক্টোবর মাসের প্রথম সোমবার বিশ্ব শিশু দিবস পালন করা হয় বাংলাদেশে
Beethoven is considered one of he greatest personalities in the field of -
Correct Answer:
B: Music
Explanation:
Beethoven is considered one of he greatest personalities in the field of - Correct Answer Music Ludwig van Beethoven (1770 - 1827) ছিলেন জার্মানির একজন বিখ্যাত Music composer ও Pianist।
বিভক্তি যুক্ত শব্দ ও ধাতুকে বলে-
Correct Answer:
গ: পদ
Explanation:
বিভক্তি যুক্ত শব্দ ও ধাতুকে বলে- সঠিক উত্তর পদ বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে পদ বলে। পদ প্রধানত ২ প্রকার। যথা: ক) সব্যয় পদ খ) অব্যয় পদ সব্যয় পদকে আবার ৪ ভাগে ভাগ করা হয়। যথা : ১/বিশেষ্য ২/বিশেষণ ৩/ সর্বনাম ৪/ ক্রিয়া
নিচের কোনটি বাংলাদেশের প্রাচীন নগর?
Correct Answer:
ক: পুন্ড্র
Explanation:
নিচের কোনটি বাংলাদেশের প্রাচীন নগর? সঠিক উত্তর পুন্ড্র বাংলাদেশের প্রাচীনতম নগর হলো পুন্ড্র বা বর্তমান মহাস্থানগড়। এখানে মৌর্য ও গুপ্ত রাজবংশের ধ্বংসাবশেষ রয়েছে। পাহাড়পুর, ময়নামতি ও সোনারগাঁও বাংলাদেশের প্রাচীন ও মধ্যযুগের নিদর্শন বহন করছে। ময়নামতি ও পাহাড়পুরে রয়েছে বৌদ্ধ নিদর্শন এবং সোনারগাঁওয়ে সুলতানি ও মোগল আমলের বহু নিদর্শন রয়েছে।
The poet and novelist_____ come.
Correct Answer:
B: has
পরমাণুর ভর বলতে কি বুঝায়?
Correct Answer:
গ: নিউট্রন ও প্রোটনের ভর
Explanation:
পরমাণুর ভর বলতে কি বুঝায়? সঠিক উত্তর নিউট্রন ও প্রোটনের ভর পরমাণুর ভর বলতে প্রোটন ও নিউট্রনের ভর কে বোঝায়। প্রোটন ও নিউট্রন পরমাণুর নিউক্লিয়াসে অবস্হান করে এবং ইলেকট্রন নিউক্লিয়াসের বাইরের স্তরে অবস্থান করে। প্রোটন ও নিউট্রনের ভরই পরমাণুর ভর।
'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্যের রচয়িতা -
Correct Answer:
খ: বডু চন্ডীদাস
Explanation:
'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্যের রচয়িতা - সঠিক উত্তর বডু চন্ডীদাস শ্রীকৃষ্ণকীর্তন বড়ুচণ্ডীদাস নামক জনৈক মধ্যযুগীয় কবি রচিত রাধাকৃষ্ণের প্রণয়কথা বিষয়ক একটি আখ্যানকাব্য। ১৯০৯ সালে{তারিখ অজানা} বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ পশ্চিম বঙ্গের বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের নিকটবর্তী কাঁকিল্যা (কালিয়া) গ্রামের শ্রীনিবাস আচার্যের দৌহিত্র বংশীয় দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় নামক এক ব্রাহ্মণের বাড়ির গোয়ালঘরের মাচার ওপর থেকে এই কাব্যের একটি পুথি আবিষ্কার করেন। ১৯১৬ সালে তারই সম্পাদনায় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে ‘শ্রীকৃষ্ণকীর্তন’ নামে পুথিটি প্রকাশিত হয়; যদিও কারও কারও মতে মূল গ্রন্থটির নাম ছিল ‘শ্রীকৃষ্ণসন্দর্ভ’। বৌদ্ধ - সহজীয়া গ্রন্থ চর্যাপদের পর এটিই আদি - মধ্য বাংলা ভাষার প্রাচীনতম আবিষ্কৃত নিদর্শন।
সেন্টিগ্রেড মাপে তাপমাত্রায় পরিবর্তন যদি ৪৫ ডিগ্রী হয়, তাহলে কেলভিন মাপে পরিবর্তন কত হবে?
Correct Answer:
খ: ৪৫ ডিগ্রী
Explanation:
সেন্টিগ্রেড মাপে তাপমাত্রায় পরিবর্তন যদি ৪৫ ডিগ্রী হয়, তাহলে কেলভিন মাপে পরিবর্তন কত হবে? সঠিক উত্তর ৪৫ ডিগ্রী সেন্টিগ্রেড ফারেনহাইট ও কেলভিন স্কেলের মধ্যে সম্পর্কC/5 = (F - 32)/9 = K-273/5C = সেলসিয়াস স্কেলে তাপমাত্রাK = কেলভিন স্কেলে তাপমাত্রাF = ফারেনহাইট স্কেলে তাপমাত্রাসুতরাং সেন্টিগ্রেড তাপমাত্রা ৪৫ ডিগ্রি হলে কেলভিন তাপমাত্রা ৪৫ ডিগ্রি হবে।
বৈদ্যুতিক বাল্ব এর ফিলামেন্ট যে ধাতুর তৈরি সেটা কি?
Correct Answer:
ক: টাংস্টেন
Explanation:
বৈদ্যুতিক বাল্ব এর ফিলামেন্ট যে ধাতুর তৈরি সেটা কি? সঠিক উত্তর টাংস্টেন টাংস্টেন একটি মৌলিক পদার্থ যার পারমাণবিক সংখ্যা ৭৪। এটি দৃঢ় ও দুষ্প্রাপ্য ধাতু। টাংস্টেন কে মৌল হিসেবে চিহ্নিত করা হয় ১৮৭১ সালে এবং প্রথম নিষ্কাশন করা হয় ১৮৭৩ সালে। টাংস্টেন দৃঢ় ও নমনীয় যা বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্টে ব্যবহার করা হয়।
বেসিমার পদ্ধতি দ্বারা কি উৎপাদান করা হয়?
Correct Answer:
ক: ইস্পাত
Explanation:
বেসিমার পদ্ধতি দ্বারা কি উৎপাদান করা হয়? সঠিক উত্তর ইস্পাত ব্রিটিশ বিঞ্জানী হেনরী বেসিমার ১৮৫০ সালে আবিষ্কার করেন বেসিমার পদ্ধতি। ফলে লোহা, ইস্পাত উৎপাদন সহজ হয়।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়-এর শ্রেষ্ঠ রচনা কোনটি?
Correct Answer:
খ: শ্রীকান্ত
Explanation:
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়-এর শ্রেষ্ঠ রচনা কোনটি? সঠিক উত্তর শ্রীকান্ত শ্রীকান্ত শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি জীবনচরিত মূলক উপন্যাস। তিনি এই উপন্যাসটি মোট চার খণ্ডে সমাপ্ত করেন। চারটি খণ্ড একসাথে লেখেন নি। যথাক্রমে ১৯১৭, ১৯১৮, ১৯২৭ এবং ১৯৩৩ সালে চারটি খণ্ড লেখা শেষ করেন। শ্রীকান্ত উপন্যাসে প্রধান চরিত্র শ্রীকান্ত। এছাড়া এখানে অসংখ্য নরনারীর সমাবেশ ঘটেছে। উপন্যাসের মূল চরিত্র শ্রীকান্ত - রাজলক্ষ্মী। শ্রীকান্ত - রাজলক্ষ্মীর পাশাপাশি শ্রীকান্তের সঙ্গে সম্পর্কিত প্রথম পর্বের ইন্দ্রনাথ ও অন্নদাদিদি, দ্বিতীয় পর্বের অভয়া, তৃতীয় পর্বের ব্রজানন্দ ও সুনন্দা এবং চতুর্থ পর্বের গহর ও কমললতার হার্দিক ও সামাজিক সম্পর্কের বহু বর্ণিল বিষয় এতে চিত্রিত হয়েছে। সেই সঙ্গে তৎকালীন বাংলার আর্থ - সামাজিক অবস্থারও একটি বাস্তবানুগ চিত্র এতে অঙ্কিত হয়েছে।
'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্যটি কে আবিষ্কার করেন?
Correct Answer:
ক: বসন্তরঞ্জন রায়
Explanation:
'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্যটি কে আবিষ্কার করেন? সঠিক উত্তর বসন্তরঞ্জন রায় বড়ু চন্ডীদাস রচিত বাংলা সাহিত্যের মধ্যযুগের প্রথম কাব্যগ্রন্থ হলো - শ্রীকৃষ্ণকীর্তন। ১৩ খণ্ডে তচিত এ কাব্য গ্রন্থটি পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাঁকিল্যা গ্রামের দেবেন্দ্রননাথ মুখোপাধ্যায় নামক এক ব্রাহ্মণের বাড়ির গোয়ালঘর থেকে ১৯০৯ সালে বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ আবিষ্কার করেন।
এর মধ্যে কোন পদার্থ প্রকৃতিতে পাওয়া যায়?
Correct Answer:
খ: রাবার
Explanation:
এর মধ্যে কোন পদার্থ প্রকৃতিতে পাওয়া যায়? সঠিক উত্তর রাবার প্রাকৃতিক রাবার জৈব আইসোপ্রিনের একটি পলিমার যা প্রকৃতিতে রাবার গাছের সাদা,ঘন, আঠালো তরল নিঃসরণ হিসেবে আহরণ করা হয়। মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া সর্বাধিক পরিমাণে প্রাকৃতিক রাবার উৎপাদনকারী দুইটি দেশ। বাকি পদার্থ গুলো প্রকৃতিতে পাওয়া যায় না।
শব্দের একক কি?
Correct Answer:
গ: ডেসিবল
Explanation:
শব্দের একক কি? সঠিক উত্তর ডেসিবল শব্দ এক প্রকার শক্তি। শব্দের একক জুল। শব্দের তীব্রতা পরিমাপের একককে ডেসিবল বলে। পরিবেশের জন্য স্বাস্থ্যকর তীব্রতা ৬০ ডেসিবল।
নিম্নোক্ত শব্দগুচ্ছের মধ্যে বিশেষ্য কোনটি?
Correct Answer:
ক: বিস্ময়
Explanation:
নিম্নোক্ত শব্দগুচ্ছের মধ্যে বিশেষ্য কোনটি? সঠিক উত্তর বিস্ময় প্রদত্ত অপশনে বিশেষ্য শব্দ হলো 'বিস্ময়'। বিস্ময় শব্দের বিশেষণ হলো বিস্মিত। অন্যদিকে ভগ্ন, মধুর ও রেশমি বিশেষণ বিশেষণ শব্দের বিশেষ্য যথাক্রমে ভঙ্গ, মধু ও রেশম।
'কানাকানি' কোন বহুব্রীহি সমাসের উদাহরণ?
Correct Answer:
ক: ব্যতিহার
Explanation:
'কানাকানি' কোন বহুব্রীহি সমাসের উদাহরণ? সঠিক উত্তর ব্যতিহার একই রূপ দুটি বিশেষ্য পদ এক সাথে বসে পরস্পর একই জাতীয় কাজ করলে যে সমাস হয় তাকে বলা হয় ব্যতিহার বহুব্রীহি সমাস। যেমন:কানে কানে যে কথা - কানাকানি।
we shall -- the work before he comes .
Correct Answer:
B: have finished
Explanation:
we shall -- the work before he comes . Correct Answer have finished ভবিষ্যৎ কালে কোন নির্দিষ্ট সময়ের মধ্যে কোন কাজ হয়ে যাবে বোঝালে বা দুটি কাজের মধ্যে একটি আগে হবে বোঝালে Future perfect tense হয়। ভবিষ্যৎ কালের দুটি কাজের মধ্যে যে কাজটি আগে হবে তা Future perfect tense হয় এবং পরেরটা simple present tense হয়। Structure: 1st subject + shall have/will have + verb এর past participle + 1st object + before + 2nd subject + main verb + 2nd object. Example:we shall have finished the work before he comes.
দীনবন্ধু মিত্রের কোন নাটকের অভিনয় দেখতে এসে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মঞ্চে জুতো ছুঁড়ে মেরেছিলেন?
Correct Answer:
গ: নীলদর্পণ
Explanation:
দীনবন্ধু মিত্রের কোন নাটকের অভিনয় দেখতে এসে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মঞ্চে জুতো ছুঁড়ে মেরেছিলেন? সঠিক উত্তর নীলদর্পণ দীনবন্ধু মিত্রের "নীল দর্পণ " নাটক দেখতে এসে ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর মঞ্চে জুতা ছুড়ে মেরেছিল। ১৮৭২ সালের ডিসেম্বরে কলকাতায় শুরু হয় ন্যাশনাল থিয়েটার। প্রথম রজনীতে অভিনীত হয় "নীল দর্পণ "। সেখানে বিখ্যাত অভিনেতা অর্ধেন্দুশেখর মুস্তাফি রূপদান করেন চারটি চরিত্রে। তন্মধ্যে অত্যাচারী নীলকর মি.উড এর চরিত্রের অভিনয় দেখে আমন্ত্রিত ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিজের জুতা ছুড়ে মারেন। আর সেটাকে অর্ধেন্দুশেখর মুস্তাফি নিজের অভিনয়ের পুরস্কার মনে করে মাথাই তুলে নেন।
বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি কোনটি?
Correct Answer:
ক: কৃষ্ণকুমারী
Explanation:
বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি কোনটি? সঠিক উত্তর কৃষ্ণকুমারী মাইকেল মধুসূদন দত্ত রচিত 'কৃষ্ণকুমারী' (1861) বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি নাটক। মাইকেল এই নাটকের কাহিনী উইলিয়াম টডের 'রাজস্থান' নামক গ্রন্থ থেকে সংগ্রহ করেন। এই নাটকের প্রধান চরিত্র হলো কৃষ্ণকুমারী, মদনিকা, ভীমসিংহ, জগৎসিংহ প্রমুখ।
'Ballad' is--
Correct Answer:
A: a kind of short narrative poem
Explanation:
'Ballad' is-- Correct Answer a kind of short narrative poem Ballad শব্দের বাংলা পরিভাষা 'গীতি - কাহিনীকাব্য' বা 'গীতিকা'। এটা একটা গান, গল্প বা গল্প ও কথা - যার কোনো সাহিত্যিক রুপ নেই বা সাহিত্যের ভাণ্ডারে লিখিত হয়ে বিধৃত হয়নি। এটা অলিখিত অবস্থায় লোকের মুখে মুখে চলে এসেছে এবং যার মধ্যে রয়েছে একটি কাহিনী বা গল্প।
শামসুর রাহমানের রচনা নয় কোনটি ?
Correct Answer:
ঘ: পারাপার
Explanation:
শামসুর রাহমানের রচনা নয় কোনটি ? সঠিক উত্তর পারাপার শামসুর রহমানের রচিত নয় - "পারাপার "। "রৌদ্র করোটিতে" ও "নিজ বাসভূমে " শামসুর রহমানের দুটি কাব্যগ্রন্থ। অন্যদিকে "এলাটিং বেলাটিং" তার রচিত শিশুতোষ গ্রন্থ।
সলিম আলী একজন বিশিষ্ট-
Correct Answer:
ঘ: পক্ষীবিদ
Explanation:
সলিম আলী একজন বিশিষ্ট- সঠিক উত্তর পক্ষীবিদ সালিম মঈজুদ্দীন আব্দুল আলি (১৮৯৬ - ১৯৮৭) একজন ভারতীয় পক্ষীবিদ এবং প্রকৃতিপ্রেমী। তিনিই প্রথম কয়েকজন ভারতীয়দের মধ্যে একজন যাঁরা ভারতের পাখিদের সম্বন্ধে নিয়মতান্ত্রিক উপায়ে জরিপ পরিচালনা করে। ভারত সরকার ১৯৫৮ সালে পদ্মভূষণ এবং ১৯৭৬ সালে পদ্মবিভূষণে ভূষিত করেন।
Most important feature of romantic poetry-
Correct Answer:
C: Subjectivity
Most famous satirist in English literature-
Correct Answer:
C: jonathan Swift
Explanation:
Most famous satirist in English literature- Correct Answer jonathan Swift Satire হল ব্যাঙ্গাত্মক রচনা। Jonathan Swift - কে বলা হয় ইংরেজ satirist swift, ১৬৬৭ সালে জন্মগ্রহণ করেন এবং ১৭৪৬ সালে মারা যান। তার বিখ্যাত Bitterest satire of 18th century - হলো Gulliver's Travels.
দক্ষিণ এশীয় রাষ্ট্রগুলো কবে 'সাপটা' চুক্তি সই করেছে?
Correct Answer:
গ: ১৯৯৩ সালে
Explanation:
দক্ষিণ এশীয় রাষ্ট্রগুলো কবে 'সাপটা' চুক্তি সই করেছে? সঠিক উত্তর ১৯৯৩ সালে সাপটা (সার্ক অগ্রাদিকার বাণিজ্য চুক্তি) হচ্ছে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা বা সার্কভুক্ত দেশগুলোর মধ্যকার সম্পাদিত একটি বাণিজ্য চুক্তি। SAPTA - এর পূর্ণরুপ SAARC Preferentail Trading সার্কের সপ্তম শীর্ষ সম্মেলনের শেষ দিন ১১ এপ্রিল ১৯৯৩ সার্ক দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীগণ এ চুক্তিতে স্বাক্ষর করেন। SAPTA কার্যকর হয় ৮ ডিসম্বর ১৯৯৫ থেকে।
কোন বাল্য -অন্ধ ফরাসি, পরে অন্ধদের পাঠের জন্য লিখন রীতি ও মুদ্রণ পদ্ধতি আবিষ্কার করেন?
Correct Answer:
গ: লুই ব্রেইল
Explanation:
কোন বাল্য -অন্ধ ফরাসি, পরে অন্ধদের পাঠের জন্য লিখন রীতি ও মুদ্রণ পদ্ধতি আবিষ্কার করেন? সঠিক উত্তর লুই ব্রেইল লুই ব্রেল (১৮০৯ - ১৮৫২) একজন ফরাসি আবিষ্কারক ও পূজনীয় শিক্ষক। তিন বছর বয়সে অন্ধ হয়ে যাবার পর বিশ বছর বয়সে তিনি অন্যান্য অন্ধ ব্যক্তিদেরকে শিক্ষা দিতে অগ্রসর হন। এরপর এক বছরের মধ্যে অন্ধ ও দৃষ্টি প্রতিবন্ধীদের সহায়তা ও কল্যাণার্থে তিনি ব্রেইল পদ্ধতি আবিস্কারের মাধ্যমে বৈপ্লবিক পরিবর্তন আনয়ণ করেছেন।
poet of sensuousness-
Correct Answer:
C: John Keats
Explanation:
poet of sensuousness- Correct Answer John Keats Keats ছিলেন Romantic কবিদের মধ্যে সবচেয়ে Young.তাকে বলা হয় Poet of beauty, Poet of Sensuousness ইত্যাদি। Keats এর কাব্যিক জগতটা বিশিষ্টায়িত করা যায় Sensuousness, Hellenism, Negative capability, aestheticism and Escapism হিসেবে।
সার্কভুক্ত দেশগুলোতে মাথাপিছু আয় সবচাইতে বেশি-
Correct Answer:
খ: মালদ্বীপ
Explanation:
সার্কভুক্ত দেশগুলোতে মাথাপিছু আয় সবচাইতে বেশি- সঠিক উত্তর মালদ্বীপ মালদ্বীপের মাথাপিছু আয় সবচেয়ে বেশি। বিচ্ছিন্ন দ্বীপরাষ্ট্র হওয়া সত্ত্বেও মালদ্বীপ ২০ বছরে আর্থসামাজিক ক্ষেত্রে অভূতপূর্ব উন্নতি লাভ করেছে।১ ১০ বছর ধরে ৬ শতাংশের বেশি অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করে চলেছে এবং মাথাপিছু আয় ১১ হাজার মার্কিন ডলার ছাড়িয়ে ইতোমধ্যে মালদ্বীপ মধ্যম আয়ের দেশের কাতারে প্রবেশ করেছে। মালদ্বীপের শিক্ষার হার প্রায় ১০০ শতাংশ।
দেশের নামের সাথে 'সিটি' যোগ করলে নিচের কোন তিনটি দেশের রাজধানীর নাম একই?
Correct Answer:
ঘ: ভ্যাটিক্যান , সিঙ্গাপুর, পানামা
Explanation:
দেশের নামের সাথে 'সিটি' যোগ করলে নিচের কোন তিনটি দেশের রাজধানীর নাম একই? সঠিক উত্তর ভ্যাটিক্যান , সিঙ্গাপুর, পানামা ভ্যাটিকান এর রাজধানী ভ্যাটিকান সিটি। এর ভাষা ল্যাটিন। মেক্সিকো এর রাজধানী মেক্সিকো সিটি। এর ভাষা স্প্যানিশ। পানামা এর রাজধানী পানামা সিটি এর ভাষা ও স্প্যানিশ।
এশীয় উন্নয়ন ব্যাংকের প্রধান কার্যলয় -
Correct Answer:
ঘ: ম্যানিলা
Explanation:
এশীয় উন্নয়ন ব্যাংকের প্রধান কার্যলয় - সঠিক উত্তর ম্যানিলা এশীয় উন্নয়ন ব্যাংকের প্রধান কার্যালয় ম্যানিলা। এশীয় উন্নয়ন ব্যাংক (ইংরেজি: Asian Development Bank) বা এডিবি আঞ্চলিক উন্নয়ন ব্যাংক হিসেবে ১৯ ডিসেম্বর, ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত হয়। এশিয়ার দেশগুলোর অর্থনৈতিক উন্নয়নকে আরো দ্রুত, বেগবান ও সহজ করাই ব্যাংকটির মূল উদ্দেশ্য।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান পার্ল হারবার আক্রমণ করে-
Correct Answer:
খ: ৭ ডিসেম্বর ১৯৪১
Explanation:
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান পার্ল হারবার আক্রমণ করে- সঠিক উত্তর ৭ ডিসেম্বর ১৯৪১ পার্ল হারবার মার্কিন যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের একটি দ্বীপ। এখানে মার্কিন নৌ ও বিমান ঘাঁটি অবস্থিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ১৯৪১ সালের ৭ ডিসেম্বর জাপান পার্ল হারবার আক্রমণ করে। এর ফলে ৮ ডিসেম্বর ১৯৪১ সালে মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে।
'কমনওয়েলথ' -এর কোন দেশটি যুক্তরাজ্যের রাজা ও রানীকে তাদের রাষ্টপ্রধান হিসেবে স্বীকার করে?
Correct Answer:
খ: অস্ট্রেলিয়া
Explanation:
'কমনওয়েলথ' -এর কোন দেশটি যুক্তরাজ্যের রাজা ও রানীকে তাদের রাষ্টপ্রধান হিসেবে স্বীকার করে? সঠিক উত্তর অস্ট্রেলিয়া যুক্তরাজ্য এবং সাবেক ব্রিটিশ উপনিবেশভুক্ত ১৫ টি দেশ ব্রিটেনের রাজা/রানিকে তাদের প্রতীকী রাষ্ট্রপ্রধান হিসেবে মান্য করে। দেশগুলো হলো - অ্যান্টিগুয়া অ্যান্ড বারমুডা, অস্ট্রেলিয়া, বাহামাস, বার্বাডোস, বেলিজ, কানাডা, গ্রানাডা, জ্যামাইকা, নিউজিল্যান্ড, পাপুয়া নিউগিনি, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্রানাডাইন্স, সলোমন দ্বীপপুঞ্জ এবং টুভ্যালু।
আটলান্টিক মহাসাগরের কোন দ্বীপে নেপোলিয়নকে কারারুদ্ধ করে রাখা হয়েছিল?
Correct Answer:
খ: সেন্ট হেলেনা
Explanation:
আটলান্টিক মহাসাগরের কোন দ্বীপে নেপোলিয়নকে কারারুদ্ধ করে রাখা হয়েছিল? সঠিক উত্তর সেন্ট হেলেনা সেন্ট হেলেনা কন্সন্টেনেপলের সেন্ট হেলেনা নামে নামকরণ করা হেয়েছ, যা দক্ষিণ আটলান্টিক মহাসাগরের একটি আগ্নেয়গিরি দ্বীপ। এটি ১৫°৫৫' দক্ষিণ অক্ষাংশ এবং ৫°৪২' পশ্চিম দ্রাঘিমাংশের মধ্য আটলান্টিক সাগর দক্ষিণ এবং অ্যাঙ্গোলার উপকূল থেকে প্রায় ১৯০০ কিলোমিটার দূরত্বে অবস্থান করছে।