National Security Intelligence Agency(NSI MCQs
Showing 50 questions (Total: 55)
'দুশ্চরিত্র' শব্দটির সন্ধি-বিচ্ছেদ নিচের কোনটি?
Correct Answer:
খ: দুঃ+চরিত্র
Explanation:
'দুশ্চরিত্র' শব্দটির সন্ধি-বিচ্ছেদ নিচের কোনটি? সঠিক উত্তর দুঃ+চরিত্র বিসর্গের পরে চ /ছ থাকলে বিসর্গের স্থানে “শ” আর ট/থ থাকলে স হয়, যেমন - দুঃ + চরিত্র = দুশ্চরিত্র।
'জনৈক' শব্দটির সন্ধি-বিচ্ছেদ নিচের কোনটি?
Correct Answer:
ক: জন+এক
Explanation:
'জনৈক' শব্দটির সন্ধি-বিচ্ছেদ নিচের কোনটি? সঠিক উত্তর জন+এক ”জনৈক” শব্দের সন্ধি বিচ্ছেদ জন + এক। অ - কার কিংবা আ কার এরপর এ কার কিংবা ঐ কার থাকলে উভয় মিলে ঐ কার হয়; ঐ কার পূর্ববর্তী ব্যঞ্জন এর সাথে যুক্ত হয়। যেমন : জন + এক = জনৈক, মত + ঐক্য = মতৈক্য ইত্যাদি।
'ইত্যাদি' শব্দটির সন্ধি-বিচ্ছেদ নিচের কোনটি?
Correct Answer:
ঘ: ইতি+আদি
'চলচ্চিত্র' শব্দটির সন্ধি-বিচ্ছেদ নিচের কোনটি?
Correct Answer:
ক: চলৎ+চিত্র
Explanation:
'চলচ্চিত্র' শব্দটির সন্ধি-বিচ্ছেদ নিচের কোনটি? সঠিক উত্তর চলৎ+চিত্র চলচ্চিত্র - শব্দের সন্ধি বিচ্ছেদ হল - চলৎ + চিত্র = চলচ্চিত্র। এটি ব্যঞ্জন সন্ধি সাধিত।
'গবেষণা' শব্দটির সন্ধি-বিচ্ছেদ নিচের কোনটি?
Correct Answer:
ক: গো+এষণা
Explanation:
'গবেষণা' শব্দটির সন্ধি-বিচ্ছেদ নিচের কোনটি? সঠিক উত্তর গো+এষণা গবেষণা’ শব্দের সঠিক সন্ধি - বিচ্ছেদ গো + এষণা। ও + অন্য স্বরবর্ণ = অব্ উদাহরণ: গবেষণা = গো + এষণা।
'মহারাজ কোন সমাসের উদাহরণ?'
Correct Answer:
খ: কর্মধারয়
Explanation:
'মহারাজ কোন সমাসের উদাহরণ?' সঠিক উত্তর কর্মধারয় পরপদে 'রাজা' শব্দ থাকলে কর্মধারয় সমাসে 'রাজ' হয়। যেমন: মহান যে রাজা = মহারাজ।
শীতার্তকে বস্ত্র দাও - এখানে শীতার্তকে কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
ক: সম্প্রদানে চতুর্থী
যেখানে বাঘের ভয়, সেখানে সন্ধ্যা হয়- এখানে বাঘের কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
ঘ: অপাদানে ষষ্ঠী
Explanation:
যেখানে বাঘের ভয়, সেখানে সন্ধ্যা হয়- এখানে বাঘের কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর অপাদানে ষষ্ঠী যা থেকে কিছু বিচ্যুত , গৃহীত, জাত , বিরত, আরম্ভ, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয়, তাকেই অপাদান কারক বলে । অপাদান কারকে বিভিন্ন বিভক্তি ছাড়াও হইতে, হতে, থেকে, দিয়া, দিয়ে, ইত্যাদি অনুসর্গ ব্যবহৃত হয়। বিভিন্ন বিভক্তির প্রয়োগ ক) প্রথমা বা শূন্য বা অ বিভক্তিঃ 'বোঁটা - আলগা ফল গাছে থাকে না । ' 'মনে পড়ে সেই জৈষ্ঠের দুপুরে পাঠশালা পলায়ন। 'খ) দ্বিতীয়া বা কে বিভক্তি - বাবাকে বড্ড ভয় পাই।গ) ষষ্ঠী বা এর বিভক্তি - যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যে হয়।ঘ) সপ্তমী বা এ বিভক্তি - "বিপদে মোরে করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা। "লোকমুখে শুনেছি। তিলে তৈল হয়।য় বিভক্তি - টাকায় টাকা হয়।
'অথই জল' বাগধারা নিচের কোন অর্থ প্রকাশ করে?
Correct Answer:
ক: ভীষণ বিপদ
Explanation:
'অথই জল' বাগধারা নিচের কোন অর্থ প্রকাশ করে? সঠিক উত্তর ভীষণ বিপদ অথৈ জল (ভীষণ বিপদ) : হঠাৎ চাকরি হারিয়ে মামুন অথৈ জলে পড়েছে ।
'অকালের বাদলা' বাগধারা নিচের কোন অর্থ প্রকাশ করে?
Correct Answer:
গ: অপ্রত্যাশিত বাঁধা
Explanation:
'অকালের বাদলা' বাগধারা নিচের কোন অর্থ প্রকাশ করে? সঠিক উত্তর অপ্রত্যাশিত বাঁধা অকালে বাদলা অর্তগ অপ্রত্যাশিত বাধা।
'অনেকের মধ্যে এক' এর এক কথায় প্রকাশ নিচের কোনটি?
Correct Answer:
ক: অন্যতম
'আদরের সাথে' এর এক কথায় প্রকাশ নিচের কোনটি?
Correct Answer:
খ: সাদরে
'আকাশ ও পৃথিবীর অন্তরাল' এর এক কথায় প্রকাশ নিচের কোনটি?
Correct Answer:
ক: ক্রন্দসী
শুদ্ধ বানান কোনটি
Correct Answer:
ক: মুমূর্ষু
'গীতাঞ্জলি' কাব্যগ্রন্থের রচয়িতা কে?
Correct Answer:
ক: রবীন্দ্রনাথ ঠাকুর
'সূর্য' এর প্রতিশব্দ নিচের কোনটি?
Correct Answer:
খ: আদিত্য
Explanation:
'সূর্য' এর প্রতিশব্দ নিচের কোনটি? সঠিক উত্তর আদিত্য সূর্য এর সমার্থক শব্দ : রবি, তপন, অরুণ, সবিতা, প্রভাকর. দিবাকর, ভাস্কর, দিনেশ, কিরণমালী, দিনমণি. দিনপতি, ভানু, আদিত্য, মার্তণ্ড, অংশুমালী. দিননাথ, ঊষাপতি, চিত্রভানু, দিনকর, দিবাবসু. বিভাবসু, বিভাকর, পূষন, অংশুমান, মিহির.
She was absent ... ... ... meeting
Correct Answer:
A: from
Explanation:
She was absent ... ... ... meeting Correct Answer from ‘ অনুপস্থি থাকা’ অর্তে absent এর পরে preposition হিসেবে from বসে। She was absent from meeting - সে সভায় অনুপস্থিত ছিল।
He was accused ... ... ... theft
Correct Answer:
B: of
Explanation:
He was accused ... ... ... theft Correct Answer of `অভিযুক্ত করা’ অর্থে accuse এর পর preposition হিসেবে of বসে। He was accused of theft.
He left ... ... ... home
Correct Answer:
D: none of these
Explanation:
He left ... ... ... home Correct Answer none of these home , abroad, upstairs, down stairs শব্দগুলো adverb হিসেবে ব্যবহৃত হলে এর পূর্বে preposition বসে না। He left home - সে বাড়ি ছেড়ে গেল।
He prefers milk ... ... ... tea.
Correct Answer:
A: to
Explanation:
He prefers milk ... ... ... tea. Correct Answer to দুটি জিনিসের মধ্যে যে কোনো একটি অধিকরতর পছন্দ করা অর্থে prefer এর পরে preposition হিসেবে to বসে। He prefer milk to tea - সে চায়ের থেকে দুধ বেশি পছন্দ করে।
You should abide ... ... ... the rules
Correct Answer:
D: by
Explanation:
You should abide ... ... ... the rules Correct Answer by ‘মেনে চলা’ অর্থে abide এর পরে preposition হিসেবে to বসে। He prefers milk to tea - home সে চায়ের থেকে দুধ বেশি পছন্দ করে।
আমার একটা কুকুর ছিলো-
Correct Answer:
গ: I had a dog
Explanation:
আমার একটা কুকুর ছিলো- সঠিক উত্তর I had a dog ’কারো প্রতি সদয়’ অর্থে kind এর পরে preposition হিসেবে to বসে। Hazi Mohsin was kind to poor - হাজী মহসিন গরীবদের প্রতি সদয় ছিল।
Hazi Mohsin was ... ... ... the poor
Correct Answer:
D: kind to
Explanation:
Hazi Mohsin was ... ... ... the poor Correct Answer kind to ’কারো প্রতি সদয়’ অর্থে kind এর পরে preposition হিসেবে to বসে। Hazi Mohsin was kind to poor - হাজী মহসিন গরীবদের প্রতি সদয় ছিল।
Raj and his family ... ... ... here since March 2015
Correct Answer:
B: have been living
Explanation:
Raj and his family ... ... ... here since March 2015 Correct Answer have been living কোনো কাজ নির্দিষ্ট সময় ধরে চলছে বা দীর্ঘ সময় ধরে চলছে এরূপ বুঝাতে present perfect continuous হয়। Raj and his family have been living here since March 2015 রাজ এবং তার পরবার ২০১৫ সালের মার্চ মাস থেকে এখানে বসবাস করছে।
Our examination ... ... ... on 13 October 2021
Correct Answer:
B: is beginning
Explanation:
Our examination ... ... ... on 13 October 2021 Correct Answer is beginning ‘খুব নিকট ভবিষ্যতে ঘটতে যাচ্ছে’ এমন কাজকে নির্দেশ করতে present continuous tense বসে। Our examination is beginning on 13 October 2021. আমাদের পরীক্ষা ১৩ অক্টোবর, ২০২১ এ শুরু হতে যাচ্ছে ।
The correct spelling is ... ... ...
Correct Answer:
C: Humorous
''A speech full of too many word" is.
Correct Answer:
D: a verbose speech
Explanation:
''A speech full of too many word" is. Correct Answer a verbose speech A speech full of too many word - is called a verbose speech. অর্থাৎ যে বক্তৃতা অনেক বেশি শব্দ/কথায় পরিপূর্ণ তাকে বাগাড়ম্বরপূর্ণ বক্তৃতা ( verbose speech) বলে।
I am not bad ... ... ... Tennis.
Correct Answer:
C: at
Explanation:
I am not bad ... ... ... Tennis. Correct Answer at ‘অদক্ষ’ অর্থে bad এর পরে preposition হিসেবে at বসে। I am not bad at Tennis - আমি টেনিস খেলায় অদক্ষ নই।
Find out the correct translation - "সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে" -
Correct Answer:
গ: It has been drizzling since morning.
Explanation:
Find out the correct translation - "সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে" - সঠিক উত্তর It has been drizzling since morning. drizzling গুড়ি গুড়ি বৃষ্টি হওয়া। কোন কাজ থেকে শুরু হয়ে বর্তমান সময় পর্যন্ত চলছে, এরূপ বোঝাতে present perfect continuous tense হয়। সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে।
"Run into debt" is -
Correct Answer:
C: idiom
Explanation:
"Run into debt" is - Correct Answer idiom Run into debt - অর্থ ঋণগ্রস্থ হওয়া
You said to me, "You are right" Indirect form is ...
Correct Answer:
A: You told me that I was right.
Explanation:
You said to me, "You are right" Indirect form is ... Correct Answer You told me that I was right. present indefinite tense এ থাকা Assertive sentence এর direct speech কে indirect করার নিয়ম: sub + told + + obj + that + sub + was/were(person) + বাকি অংশ। অতএব, সঠিক indirect form হলো You told me that I was right.
Verb of the word false is ... ...
Correct Answer:
A: falsify
Explanation:
Verb of the word false is ... ... Correct Answer falsify Noun Falsehood Verb Falsify Adjective False Adverb Falsely
১২ জন শ্রমিক ৩ দিনে ৭২০ টাকা আয় করে। ৯ জন শ্রমিক কত দিনে সম পরিমাণ টাকা আয় করে?
Correct Answer:
খ: ৪ দিনে
Explanation:
১২ জন শ্রমিক ৩ দিনে ৭২০ টাকা আয় করে। ৯ জন শ্রমিক কত দিনে সম পরিমাণ টাকা আয় করে? সঠিক উত্তর ৪ দিনে ১২ জন শ্রমিক ৭২০ আয় করে ৩দিনে ১ জন শ্রমিক ৭২০ টাকা আয় করে ( ৩ × ১২) ∴ ৯ জন শ্রমিক ৭২০ টাকা আয় করে (১২ × ৩) /৯ = ৪ টাকা
The correct passive form of "You must shut these doors" is ...
Correct Answer:
D: These doors must be shut by you.
Explanation:
The correct passive form of "You must shut these doors" is ... Correct Answer These doors must be shut by you. Must ( modal auxiliary ) যুক্ত active voice কে passive করার নিয়ম: obj কে sub + must + be + verb এর past participle form + by + sub কে obj. অতএব সঠিক passive form হলো - These doors must be shut by you.
১/১০ টাকায় ১/৪০ টাকা লাভ হলে, শতকরা লাভের হার কত?
Correct Answer:
ঘ: ২৫
Explanation:
১/১০ টাকায় ১/৪০ টাকা লাভ হলে, শতকরা লাভের হার কত? সঠিক উত্তর ২৫ শতকরা লাভের হার = ১৪০১১০×১০০% = ১৪০×১০×১০০% = ২৫
৫০০০ টাকার ৫ বছরের সুদ ১০০ টাকা হলে, ২০০০০ টাকার ৫ বছরের সুদ কত টাকা হবে?
Correct Answer:
ঘ: ৪০০
Explanation:
৫০০০ টাকার ৫ বছরের সুদ ১০০ টাকা হলে, ২০০০০ টাকার ৫ বছরের সুদ কত টাকা হবে? সঠিক উত্তর ৪০০ ৫০০০ টাকার ৫ বছরের সুদ ১০০ টাকা ১ টাকার ৫ বছরের সুদ ১০০/৫০০০ টাকা ∴ ২০০০০ টাকার ৫ বছরের সুদ = (১০০ × ২০০০০) / ৫০০০ টাকা = ৪০০ টাকা
কোন মেশিনের একটি পণ্য উৎপাদনে ২/৩ মিনিট লাগে। ঐ মেশিনটি ২ ঘন্টায় কয়টি পণ্য উৎপাদন করবে?
Correct Answer:
ক: ১৮০
Explanation:
কোন মেশিনের একটি পণ্য উৎপাদনে ২/৩ মিনিট লাগে। ঐ মেশিনটি ২ ঘন্টায় কয়টি পণ্য উৎপাদন করবে? সঠিক উত্তর ১৮০ আমরা জানি. ১ঘন্টা = ৬০ মিনিট ∴ ২ ঘণ্টা = ২ × ৬০ = ১২০ মিনিট ২/৩ মিনিটে পণ্য উৎপাদিত হয় ১টি ১ মিনিটে পণ্য উৎপাদিত হয় ২/৩ টি ∴ ১২০ মিনিটে পণ্য উৎপাদিত হয় (৩× ১২০)/২ টি
কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ১০২ এবং ১৮৬ কে ভাগ করলে প্রত্যেকবার ৬ অবশিষ্ট থাকবে?
Correct Answer:
খ: ১২
Explanation:
কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ১০২ এবং ১৮৬ কে ভাগ করলে প্রত্যেকবার ৬ অবশিষ্ট থাকবে? সঠিক উত্তর ১২ 102 - 6 = 96 , 186 - 6 = 180 ∴ ৯৬ ও ১৮০ এর গ.সা.গু হবে নির্ণেয় সংখ্যা 961801 96__________ 84961 84___________ 12847 84____________ 0 ∴ নির্ণে বৃহত্তম সংখ্যা = 12
১০০ x ০.১২ = কত?
Correct Answer:
ক: ১২
Explanation:
১০০ x ০.১২ = কত? সঠিক উত্তর ১২ 100×0.12=100×12100=12
একজন ট্রাক ড্রাইভারকে ৪ ঘণ্টায় ১৮০ মাইল অবশ্যই ভ্রশণ করতে হবে। যদি সে প্রথম ৩ ঘন্টায় ৫০ মাইল বেগে যায়, তবে শেষ ঘন্টায় সে কত মাইল বেগে যাবে?
Correct Answer:
গ: ৩০
Explanation:
একজন ট্রাক ড্রাইভারকে ৪ ঘণ্টায় ১৮০ মাইল অবশ্যই ভ্রশণ করতে হবে। যদি সে প্রথম ৩ ঘন্টায় ৫০ মাইল বেগে যায়, তবে শেষ ঘন্টায় সে কত মাইল বেগে যাবে? সঠিক উত্তর ৩০ শেষ ঘণ্টায় যাবে = (১৮০ - ৫০×৩) = ৩০ মাইল
ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব ৩০০ কি.মি । ঢাকা হতে একটি ট্রেন সকাল ৭ টায় ছেড়ে বিকাল ৩ টায় চট্টগ্রাম পৌঁছে। ট্রেনটির গড় গতিবেগ ঘণ্টায় কত ছিল?
Correct Answer:
গ: ৩৭.৫ কি.মি.
Explanation:
ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব ৩০০ কি.মি । ঢাকা হতে একটি ট্রেন সকাল ৭ টায় ছেড়ে বিকাল ৩ টায় চট্টগ্রাম পৌঁছে। ট্রেনটির গড় গতিবেগ ঘণ্টায় কত ছিল? সঠিক উত্তর ৩৭.৫ কি.মি. ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব ৩০০ কিলোমিটারঢাকা থেকে চট্টগ্রাম যেতে সময় লাগে ৮ ঘন্টা (৭টা থেকে ৩টা = ৮ ঘন্টা)৮ ঘন্টায় যায় ৩০০ কিলোমিটার১ ঘন্টায় যায় (৩০০/৮)=৩৭.৫ কিলোমিটারসুতরাং, ট্রেনটির গড় গতিবেগ ছিলো ঘন্টায় ৩৭.৫ কিলোমিটার
a + b2
Correct Answer:
B: a2 - 2ab + b2
১২০° কোণের সম্পূরক কোণ কত?
Correct Answer:
ক: ৬০°
Explanation:
১২০° কোণের সম্পূরক কোণ কত? সঠিক উত্তর ৬০° ১২০ ডিগ্রি কোনের সম্পূরক কোণ = ( ১৮০ - ১২০) = ৬০ ডিগ্রি
একটি ত্রিভুজের ভূমি ১০ মিটার এবং উচ্চতা ৪ মিটার হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
Correct Answer:
খ: ২০
একটি বর্গাকৃতি ক্ষেত্রের পরিসীমা ৪৪ মিটার হলে, এর ক্ষেত্রফল কত?
Correct Answer:
ক: ১২১ বর্গমিটার
Explanation:
একটি বর্গাকৃতি ক্ষেত্রের পরিসীমা ৪৪ মিটার হলে, এর ক্ষেত্রফল কত? সঠিক উত্তর ১২১ বর্গমিটার বর্গক্ষেত্রটির একবাহুর দৈর্ঘ্য = বর্গক্ষেত্রটির পরিসীমা / ৪ = ৪৪/৪ = ১১ বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল = ( এক বাহুর দৈর্ঘ্য ) ২ = ১১২ = ১২১ বর্গমিটার
a - b2
Correct Answer:
B: a2 - 2ab + b2
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টের নাম কি?
Correct Answer:
খ: কমলা হ্যারিস
Explanation:
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টের নাম কি? সঠিক উত্তর কমলা হ্যারিস কমলা ডি. হ্যারিস হলেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট। তিনি সান ফ্রান্সিসকোর ডিস্ট্রিক্ট অ্যাটর্নি, ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল এবং যুক্তরাষ্ট্রের সিনেটর নির্বাচিত হয়েছিলেন এবং সরকারী চাকুরী জীবন শেষ করে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।
'সালাম সালাম হাজার সালাম' গানটির গায়ক কে?
Correct Answer:
ক: আব্দুল জব্বার
Explanation:
'সালাম সালাম হাজার সালাম' গানটির গায়ক কে? সঠিক উত্তর আব্দুল জব্বার সালাম সালাম হাজার সালাম ফজল - এ - খোদা রচিত এবং আব্দুল জব্বার কর্তৃক সুরারোপিত একটি জনপ্রিয় দেশাত্ববোধক গান। ১৯৫২ সালের বাংলা ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে এই গান রচিত হয়। ১৯৭১ সালের ১৪ মার্চ গানটি প্রথম বেতারে প্রচার করা হয়।
মুক্তিযুদ্ধে কয়জনকে বীরশ্রেষ্ঠ উপাধি দেওয়া হয়?
Correct Answer:
গ: ৭ জন
Explanation:
মুক্তিযুদ্ধে কয়জনকে বীরশ্রেষ্ঠ উপাধি দেওয়া হয়? সঠিক উত্তর ৭ জন বীর শ্রেষ্ঠ বীরত্বের জন্য প্রদত্ত বাংলাদেশের সর্বোচ্চ সামরিক পুরস্কার । যুদ্ধক্ষেত্রে অতুলনীয় সাহস ও আত্মত্যাগের নিদর্শন স্থাপনকারী যোদ্ধার স্বীকৃতিস্বরূপ এই পদক দেয়া হয়। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে শহীদ সাতজন মুক্তিযোদ্ধাকে এই পদক দেয়া হয়েছে । গুরুত্বের ক্রমানুসারে বীরত্বের জন্য প্রদত্ত বাংলাদেশের অন্যান্য সামরিক পদক হল - বীর উত্তম, বীর বিক্রম ও বীর প্রতীক। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের পরই এই পদকগুলো দেয়া হয়। ১৯৭৩ সালের ১৫ ডিসেম্বর বাংলাদেশ গেজেটের একটি অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে এই পদকপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়। বীরশ্রেষ্ঠদের তালিকা যশোরের বিনোদিয়া পার্কে বীরশ্রেষ্ঠ সাতজনের ভাস্কর্য বীরশ্রেষ্ঠদের তালিকা নিচের সারণিতে দেয়া হল: - ক্রম নাম পদবী সেক্টর গ্যাজেট নম্বর মৃত্যুবরণের তারিখ ০১ মহিউদ্দিন জাহাঙ্গীর ক্যাপ্টেন বাংলাদেশ সেনা বাহিনী ০১ ডিসেম্বর ১৪, ১৯৭১ ০২ হামিদুর রহমান সিপাহী বাংলাদেশ সেনা বাহিনী ০২ অক্টোবর ২৮, ১৯৭১ ০৩ মোস্তফা কামাল সিপাহী বাংলাদেশ সেনা বাহিনী ০৩ এপ্রিল ১৮, ১৯৭১ ০৪ মোহাম্মদ রুহুল আমিন ইঞ্জিনরুম আর্টিফিসার বাংলাদেশ নৌ বাহিনী ০৪ ডিসেম্বর ১০, ১৯৭১ ০৫ মতিউর রহমান ফ্লাইট লেফটেন্যান্ট বাংলাদেশ বিমান বাহিনী ০৫ আগস্ট ২০, ১৯৭১ ০৬ মুন্সি আব্দুর রউফ ল্যান্স নায়েক বাংলাদেশ রাইফেলস ০৬ এপ্রিল ৮,১৯৭১ ০৭. নূর মোহাম্মদ শেখ ল্যান্স নায়েক বাংলাদেশ রাইফেলস ০৭ সেপ্টেম্বর ৫, ১৯৭১
কনসার্ট ফর বাংলাদেশ-১৯৭১ এর প্রধান শিল্পী কে?
Correct Answer:
ঘ: জর্জ হ্যারিসন
Explanation:
কনসার্ট ফর বাংলাদেশ-১৯৭১ এর প্রধান শিল্পী কে? সঠিক উত্তর জর্জ হ্যারিসন দ্য কনসার্ট ফর বাংলাদেশ (বা বাঙলা দেশ, দেশের পূর্ববানান অনুসারে) ছিল ১ আগস্ট ১৯৭১ সালের রবিবার ২.৩০ এবং ৮.০০ অপরাহ্নে নিউ ইয়র্ক সিটির ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে প্রায় ৪০,০০০ দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত, সাবেক বিটল্স সঙ্গীতদলের লিড গিটারবাদক জর্জ হ্যারিসন এবং ভারতীয় সেতারবাদক রবিশঙ্কর