Police Station Education Officer MCQs
Showing 50 questions (Total: 1073)
"Bird's eye view" means--
Correct Answer:
A: A rough idea
বাংলাদেশ কমনওয়েলথের কততম সদস্য
Correct Answer:
খ: ৩২তম
নিচের কোনটি মুক্তিযুদ্ধে ১নং সেক্টর ছিল?
Correct Answer:
খ: চট্টগ্রাম
Explanation:
নিচের কোনটি মুক্তিযুদ্ধে ১নং সেক্টর ছিল? সঠিক উত্তর চট্টগ্রাম ফেনী নদী থেকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি ও ফেনী পর্যন্ত ছিল সেক্টর ১। সুতরাং চট্টগ্রাম ১ নং সেক্টরের অধীনে ছিল। এপ্রিল থেকে জুন পর্যন্ত এই সেক্টরের কমান্ডার ছিলেন মেজর জিয়াউর রহমান এবং জুন থেকে ডিসেম্বর পর্যন্ত কমান্ডার ছিলেন মেজর রফিকুল ইসলাম।
Rita sat on the corner of the table --- the door. fill up the gap with the following preposition -----
Correct Answer:
D: beside
He said to me, "Regular exercise is good for health." Make it indirect speech.
Correct Answer:
A: He told me that regular exercise is good for health
যুক্তরাষ্ট্র ও ইংল্যান্ডের মধ্যে স্বাক্ষরিত যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক ”স্বাধীনতা চুক্তিটি” কি নামে পরিচিত?
Correct Answer:
গ: প্রথম ভার্সাই চুক্তি
Explanation:
যুক্তরাষ্ট্র ও ইংল্যান্ডের মধ্যে স্বাক্ষরিত যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক ”স্বাধীনতা চুক্তিটি” কি নামে পরিচিত? সঠিক উত্তর প্রথম ভার্সাই চুক্তি ১৭৮০ সালে চুক্তিটি স্বাক্ষরিত হয়।
ফ্রান্সের প্রেসিডেন্টের সরকারি বাসভবনের নাম কি?
Correct Answer:
খ: এলিসি প্রাসাদ
Explanation:
ফ্রান্সের প্রেসিডেন্টের সরকারি বাসভবনের নাম কি? সঠিক উত্তর এলিসি প্রাসাদ ফ্রান্সের প্যারিসে অবস্থিত এলিসি প্রাসাদ (Elysee Palace) ১৭১৮ সালে নির্মাণ শুরু হয় এবং ১৭২২ সালে নির্মাণ কাজ শেষ হয়। বহু খ্যাতনামা ব্যক্তির মালিকানার পরিবর্তন এবং বহু স্থপতির হাতের ছোঁয়ার বর্তমান এলিসি প্রাসাদকে প্রথম ১২ ডিসেম্বর ১৮৪৮ সালে জাতীয় পরিষদ ফ্রান্সের প্রেসিডেন্টের বাসভবন ঘোষণা করে।
স্বাধীনতার সময় অ্যাঙ্গোলা কোন দেশের উপনিবেশ ছিল?
Correct Answer:
ঘ: পর্তুগাল
বাংলাদেশে সিটি কর্পোরেশনের সংখ্যা কত?
Correct Answer:
ঘ: ১১টি
Explanation:
বাংলাদেশে সিটি কর্পোরেশনের সংখ্যা কত? সঠিক উত্তর ১১টি সিটি কর্পোরেশন বাংলাদেশের মহানগরগুলোর স্বায়ত্তশাসন ব্যবস্থার একক। প্রশ্নটি যখন পরীক্ষা হয়েছিল তখন বাংলাদেশের সিটি করপোরেশনের সংখ্যা ছিল ১১ টি। বাংলাদেশে নবঘোষিত ময়মনসিংহ সহ সর্বমোট ১২ টি সিটি কর্পোরেশন আছে।
Mukti is writing a letter. make it passive voice.
Correct Answer:
D: A letter is being written by Mukti
Chapal has made tea. Make it passive voice.
Correct Answer:
C: Tea has been made by Chapal
ইংল্যান্ড ও আর্জেন্টিনার মধ্যে “ফকল্যান্ড” নিয়ে যুদ্ধ হয় কত সালে?
Correct Answer:
গ: ১৯৮২
একজন রাজনীতিবিদ কিন্তু সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন কে?
Correct Answer:
গ: চার্চিল
What is the appropriate translation of "আমি তোমাকে খাওয়াই”?
Correct Answer:
গ: I feed you
মধ্য আমেরিকার দেশগুলোর মধ্যে কোন দেশে স্থায়ী সেনাবাহিনী নেই?
Correct Answer:
খ: কোস্টারিকা
ইসরাইলকে স্বীকৃতিদানকারী প্রথম মুসলিম দেশ কোনটি?
Correct Answer:
গ: মিশর
He said, "I have been working since sunrise". Make it indirect speech.
Correct Answer:
C: He said that he had been working since sunrise
”ব্ল্যাক ক্যাট” কোন দেশের কমান্ডো বাহিনী?
Correct Answer:
গ: ভারত
Explanation:
”ব্ল্যাক ক্যাট” কোন দেশের কমান্ডো বাহিনী? সঠিক উত্তর ভারত ভারতের কমান্ডো বাহিনী, ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর গঠিত হয়।
”ভিক্টোরিয়া ক্রস” কোন দেশের সর্বোচ্চ খেতাব?
Correct Answer:
খ: ব্রিটেন
বিশ্বের বৃহত্তম ফুটবল স্টেডিয়াম কোথায়?
Correct Answer:
ঘ: মারকানা, ব্রাজিল
Explanation:
বিশ্বের বৃহত্তম ফুটবল স্টেডিয়াম কোথায়? সঠিক উত্তর মারকানা, ব্রাজিল বর্তমানে বৃহত্তম ফুটবল স্টেডিয়াম রুংনাডো মে ডে স্টেডিয়াম। পিয়ং ইয়ং, উত্তর কোরিয়া।
”White elephant" means--
Correct Answer:
C: A very expensive possession
Explanation:
”White elephant" means-- Correct Answer A very expensive possession White elephant অর্থ - কাজে আসে না অথচ দামি ও অসুবিধাজনক; অর্থাৎ a very costly troublesome possession. তাই গ - ই correct answer.
বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা কে?
Correct Answer:
ক: চন্ডীদাস
Explanation:
বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা কে? সঠিক উত্তর চন্ডীদাস বৈষ্ণব পদাবলী বৈষ্ণব ধর্মতত্ত্বের রসভাষ্য নামে খ্যাত এক শ্রেণীর ধর্মসঙ্গীত সংগ্রহ। বৈষ্ণব পদাবলী সাহিত্যর সূচনা ঘটে চর্তুদশ শতকে বিদ্যাপতি ও চণ্ডীদাস - এর সময়ে, তবে ষোড়শ শতকে এই সাহিত্যের বিকাশ হয়। বৈষ্ণব পদাবলীর প্রধান অবলম্বন রাধাকৃষ্ণের প্রেমলীলা। বৈষ্ণব পদাবলী পুস্তকটি সংগ্রহ করেছেন বাবা আউল মনোহর দাস। বৈষ্ণব পদাবলীতে পাঁচ প্রকারের রস আমরা দেখতে পাই। যথা: - শান্তরস, দাস্যরস, সখ্যরস, বাৎসল্যরস, মধুররস। শান্তরসে কৃষ্ণ ভগবান রূপে পাঠকের কাছে ধরা দেন। এরপর ধীরে ধীরে প্রতিটি রসের মধ্যে দিয়ে ভগবান রূপ পরিত্যাগ করে ধীরে ধীরে মানব রূপে পাঠককুলের কাছে ধরা দিতে থাকেন। মধুর রসে গিয়ে কৃষ্ণ পুরোপুরি মানব রূপে পাঠককুলের সঙ্গে মিশে যান।
”ছেঁড়া তার” নাটকটির রচয়িতা কে?
Correct Answer:
খ: তুলসী লাহিড়ী
Explanation:
”ছেঁড়া তার” নাটকটির রচয়িতা কে? সঠিক উত্তর তুলসী লাহিড়ী তুলসী লাহিড়ী বিখ্যাত নাট্যকার, অভিনেতা, গ্রামোফোন কোম্পানির সুরকার, বাংলা ছায়াছবির জনপ্রিয় চিত্রনাট্যকার। নাটক রচনা ও অভিনয় দিয়ে নাট্য আন্দোলনের এক নতুন দিগন্ত উন্মোচিত করেছিলেন। নাটকের নাম - মায়ের দাবি (১৯৪১), পথিক (১৯৫১), লক্ষ্মীপ্রিয়ার সংসার (১৯৫৯), মণিকাঞ্চন, মায়া - কাজল, চোরাবালি, সর্বহারা ছেঁড়া তার”
সৈয়দ মুজতবা আলীর “দেশে-বিদেশে” বইটিতে কোন শহরের কাহিনী প্রাধান্য পেয়েছে?
Correct Answer:
খ: কাবুল
Explanation:
সৈয়দ মুজতবা আলীর “দেশে-বিদেশে” বইটিতে কোন শহরের কাহিনী প্রাধান্য পেয়েছে? সঠিক উত্তর কাবুল "দেশে - বিদেশে" - বইটি রচনা করেছেন সৈয়দ মুজতবা আলী। বইটিতে যে শহরের কাহিনী তুলে ধরা হয়েছে তার নাম - কাবুল। এটি সৈয়দ মুজতবা আলী রচিত ভ্রমণকাহিনী। ভ্রমণকাহিনী তে কাবুল শহরের কাহিনী তুলে ধরা হয়েছে এবং বাচ্চায়ে সাকোর আক্রমণে বিপর্যস্ত কাবুল ত্যাগের করুণ কাহিনীর মধ্য দিয়ে শেষ হয় এই ভ্রমণকাহিনী।
”সোনালী কাবিন” কাব্যগ্রন্থের রচয়িতা কে?
Correct Answer:
ক: আল-মাহমুদ
Explanation:
”সোনালী কাবিন” কাব্যগ্রন্থের রচয়িতা কে? সঠিক উত্তর আল-মাহমুদ 'সোনালী কাবিন' শব্দ দুটো উচ্চারণ করলেই যার নাম সামনে আসে, তিনি হচ্ছেন কবি আল মাহমুদ। গত ৫০ বছর ধরে বাংলা কবিতার জগতে আলোড়ন তুলেছেন এই কবি। 'সোনালী কাবিন' কাব্যগ্রন্থের মাধ্যমে সাহিত্যানুরাগীদের মনে স্থায়ী জায়গা করে নিয়েছেন বাংলা সাহিত্যের অন্যতম প্রধান এই কবি। কবিতা, গল্প এবং উপন্যাস - সব শাখাতেই তাঁর বিচরণ থাকলেও, আল মাহমুদ কবি হিসেবেই ব্যাপক পরিচিত। প্রথম কাব্যগ্রন্থ 'লোক লোকান্তর' প্রকাশিত হয় ১৯৬৩ সালে। কিন্তু কাব্যগ্রন্থ 'সোনালী কাবিন' আল মাহমুদকে জনপ্রিয়তার তুঙ্গে নিয়ে যায়।
প্রথম বন্ধনী সাহিত্যে কি অর্থে ব্যবহৃত হয়?
Correct Answer:
ঘ: ব্যাখ্যামূলক অর্থে
Explanation:
প্রথম বন্ধনী সাহিত্যে কি অর্থে ব্যবহৃত হয়? সঠিক উত্তর ব্যাখ্যামূলক অর্থে প্রথম বন্ধনী, ২য় বন্ধনী ও ৩য় বন্ধনী - এই তিনটি চিহ্নই গণিতশাস্ত্রে ব্যবহৃত হয়। তবে প্রথম বন্ধনীটি বিশেষ ব্যাখামূলক অর্থে সাহিত্যে ব্যবহৃত হয়ে থাকে। যেমন: ত্রিপুরায় ( বর্তমান কুমিল্লা) তিনি জন্মগ্রহণ করেন।
যা চুষে খাওয়া হয়--
Correct Answer:
খ: চুষ্য
Explanation:
যা চুষে খাওয়া হয়-- সঠিক উত্তর চুষ্য যা চুষে খাওয়া যায় - চুষ্য যা পান করা যায় - পেয় যা চেটে খাবার যোগ্য - লেহ্য
”মনঃকষ্ট” এর সন্ধি বিচ্ছেদ ---
Correct Answer:
ঘ: মনঃ + কষ্ট
Explanation:
”মনঃকষ্ট” এর সন্ধি বিচ্ছেদ --- সঠিক উত্তর মনঃ + কষ্ট বিসর্গ সন্ধির ক্ষেত্রে কোন কোন সময়য় সন্ধির বিসর্গ লোপ হয় না। যেমন: মনঃ + কষ্ট = মনঃকষ্ট শিরঃ + পীড়া = শিরঃপীড়া প্রাতঃ + কাল = প্রাতঃকাল
ফল পাকলে যে গাছ মারা যায়--
Correct Answer:
ঘ: ওষধি
Explanation:
ফল পাকলে যে গাছ মারা যায়-- সঠিক উত্তর ওষধি যে সব গাছের ঔষধি গুণ আছে, তাকে ঔষধি গাছ বলা হয়। যেমন তুলসী, বাসব, প্রভৃতি। আর যে সব গাছ একবার ফল দিয়ে মারা যায় তাদের ওষধি গাছ বলে যেমন ধান, গম, কলা, ভুট্টা প্রভৃতি।
”ঠাকুরমার ঝুলি” কার লেখা?
Correct Answer:
গ: দক্ষিণারঞ্জন মিত্র
Explanation:
”ঠাকুরমার ঝুলি” কার লেখা? সঠিক উত্তর দক্ষিণারঞ্জন মিত্র ঠাকুরমার ঝুলি বাংলা শিশুসাহিত্যের একটি জনপ্রিয় রূপকথার সংকলন। এই গ্রন্থের সংকলক দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার রূপকথার গল্পগুলো সংগ্রহ করেছিলেন তৎকালীন বৃহত্তর ময়মনসিংহ জেলার বিভিন্ন গ্রামাঞ্চল থেকে। তবে সংগৃহীত হলেও দক্ষিণারঞ্জণের লেখনীর গুণে গল্পগুলো হয়ে উঠে শিশু মনোরঞ্জক। ৮৪ টি চিত্র সম্বলিত ঠাকুরমার ঝুলির চিত্র অঙ্কন করেছেন গ্রন্থকার স্বয়ং। গ্রন্থটি প্রথম প্রকাশিত হয় ১৯০৬ খ্রিষ্টাব্দে কলকাতার 'ভট্টাচার্য এন্ড সন্স' প্রকাশনা সংস্থা হতে।
”তার বয়স বেড়েছে’ কিন্তু বুদ্ধি বাড়েনি” -এটি কোন ধরনের বাক্য?
Correct Answer:
গ: যৌগিক বাক্য
Explanation:
”তার বয়স বেড়েছে’ কিন্তু বুদ্ধি বাড়েনি” -এটি কোন ধরনের বাক্য? সঠিক উত্তর যৌগিক বাক্য যৌগিক বাক্য সাধারণত (ও, আর, এবং) দ্বারা গঠিত হয়।
নিচের শব্দগুলোর মধ্যে কোনটি জাপানি শব্দ?
Correct Answer:
গ: রিক্সা
Explanation:
নিচের শব্দগুলোর মধ্যে কোনটি জাপানি শব্দ? সঠিক উত্তর রিক্সা চিনা শব্দ - চা, চিনি ইত্যাদি। পর্তুগিজ শব্দ - আনারস, আলপিন, আলমারি, গুদাম, চাবি, পাউরুটি, পাদ্রি, বালতি, গির্জা ইত্যাদি। জাপানি শব্দ: রিক্সা, হারিকিরি ইত্যাদি।
”ষ্ণ” প্রত্যয়যুক্ত শব্দে মূল স্বরের কি হয়?
Correct Answer:
ক: বৃদ্ধি
Explanation:
”ষ্ণ” প্রত্যয়যুক্ত শব্দে মূল স্বরের কি হয়? সঠিক উত্তর বৃদ্ধি ষ্ণ(অ) প্রত্যয় যুক্ত হলে মূল শব্দের বৃদ্ধি ঘটে। যেমন: ১/অপত্য অর্থে - মনু + ষ্ণ = মানব ২/উপাসক অর্থে - শিব + ষ্ণ = শৈব ৩/ ভাব অর্থে - শিশু + ষ্ণ = শৈশব
ভিটামিন ’এ’ সবচেয়ে বেশি কোনটিতে?
Correct Answer:
ক: গাজর
Explanation:
ভিটামিন ’এ’ সবচেয়ে বেশি কোনটিতে? সঠিক উত্তর গাজর ভিটামিন ’এ’ সবচেয়ে বেশি গাজর । গাজর (ইংরেজি: Carrot) (বৈজ্ঞানিক নাম Daucus carota) একপ্রকার মূল জাতীয় সবজি। গাজর গাছ Apiaceae পরিবারভুক্ত। এর আদি নিবাস দক্ষিণ - পশ্চিম এশিয়া এবং ইউরোপ। পৃথিবীর প্রায় অর্ধেক গাজরই চীন দেশে উৎপাদিত হয়। নানা প্রকার খাদ্য তৈরিতে গাজর ব্যবহৃত হয়, বিশেষ করে সালাদে এর ব্যবহার ব্যাপক। একে সাধারণত গৃহের বাগানের সবজি উৎপাদিত করা হয়।
নিচের কোনটি তৎসম উপসর্গ?
Correct Answer:
ক: প্র
Explanation:
নিচের কোনটি তৎসম উপসর্গ? সঠিক উত্তর প্র বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম উপসর্গ মোট ২০ টি। যেমন: প্র, পরা, অপ, সম, নি, নির, দুর, বি, অতি, অধি, অপি, অভি, সু, উৎ, পরি, পতি, উপ, আ, অনু, অব। তাই সঠিক উত্তর : প্র
”জিবরাইলের ডানা” গল্পের রচয়িতা কে?
Correct Answer:
খ: শাহেদ আলী
Explanation:
”জিবরাইলের ডানা” গল্পের রচয়িতা কে? সঠিক উত্তর শাহেদ আলী "জিবরাইলের ডানা" - গল্পের রচয়িতা শাহেদ আলী। পঞ্চাশের দশকের সবচেয়ে আলোকিত ও আলোচিত ছোটগল্প জিবরাইলের ডানা সবার মনে সাড়া জাগিয়ে ছিল। অধ্যাপক শাহে'দ আলী ছিলেন সুনামগঞ্জের আলোকিত ভাষাসৈনিকদের একজন।
স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়?
Correct Answer:
গ: কার
Explanation:
স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? সঠিক উত্তর কার স্বরবর্ণের এবং কতগুলো ব্যঞ্জনবর্ণের দুটি রুপ রয়েছে। স্বরবর্ণ যখন নিরপেক্ষ বা স্বাধীনভাবে ব্যবহৃত হয়, অর্থাৎ কোন বর্ণের সঙ্গে যুক্ত হয় না, তখন এর পূর্ণরূপ লেখা হয়। একে বলা হয় প্রাথমিক বা পূর্নরূপ। আর স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে। এর অপর নাম সংক্ষিপ্ত স্বর। কার ১০ টি।
কোষের প্রাণশক্তি বলা হয় কোনটিকে?
Correct Answer:
ক: মাইটোকন্ড্রিয়া
Explanation:
কোষের প্রাণশক্তি বলা হয় কোনটিকে? সঠিক উত্তর মাইটোকন্ড্রিয়া কোষের প্রাণশক্তি বলা হয় মাইটোকন্ড্রিয়া । মাইটোকনড্রিয়াকে কোষের শক্তিঘর বলে। খাদ্যের শক্তি নির্গত হয়ে মাইটোকন্ড্রিয়াতে সঞ্চিত থাকে। এবং ওই শক্তি কোষের প্রয়োজনীয় শক্তির যোগান দেয়। তাই মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বা পাওয়ার হাউজ বলা হয়।বিজ্ঞানী বেন্দা ১৮৯৮ সালে মাইটোকন্ড্রিয়ার নামকরণ করেন।
ব্লাক বক্স কি?
Correct Answer:
ক: বিমানের রক্ষিত ফ্লাইট ডাটা রেকর্ডার
Explanation:
ব্লাক বক্স কি? সঠিক উত্তর বিমানের রক্ষিত ফ্লাইট ডাটা রেকর্ডার ব্লাক বক্স বিমানের রক্ষিত ফ্লাইট ডাটা রেকর্ডার । ফ্লাইট রেকর্ডার, যা সাধারনত ব্ল্যাক বক্স নামে পরিচিত। এটি বিমানে ব্যবহৃত একটি ইলেকট্রনিক রেকর্ডিং ডিভাইস, যেটাতে বিমানের সমস্ত তথ্য সংরক্ষিত থাকে, যা কোনো বিমান দুর্ঘটনার তদন্তে ব্যবহৃত হয়। এভিয়েশন বা বিমান নিরাপত্তা বিশ্লেষকরা এটিকে ব্ল্যাক বক্স নামে ডাকেন না, বরং তারা বলেন ফ্লাইট রেকর্ডার।
নিচের পালাগানগুলির মধ্যে কোনটি মনসুর বয়াতি রচিত?
Correct Answer:
ক: দেওয়ানা মদিনা
Explanation:
নিচের পালাগানগুলির মধ্যে কোনটি মনসুর বয়াতি রচিত? সঠিক উত্তর দেওয়ানা মদিনা দেওয়ানা - মদিনা পালাগানের রচয়িতা মনসুর বয়াতী। মহুয়া পালাগানেরর রচয়িতা দ্বিজ কানাই। মলুয়া পালাগানের রচয়িতা - চন্দ্রাবতী।
পাওয়ার থ্রেসার কি?
Correct Answer:
খ: ধান মাড়াইয়ের মেশিন
Explanation:
পাওয়ার থ্রেসার কি? সঠিক উত্তর ধান মাড়াইয়ের মেশিন পাওয়ার থ্রেসার হলো এক প্রকার ধান মাড়াইয়ের মেশিন।
পূর্ণ বয়স্ক মানুষের দেহে রক্তের পরিমাণ কত?
Correct Answer:
ঘ: ৫ থেকে ৬ লিটার
Explanation:
পূর্ণ বয়স্ক মানুষের দেহে রক্তের পরিমাণ কত? সঠিক উত্তর ৫ থেকে ৬ লিটার প্রশ্নঃ পূর্ণ বয়স্ক মানুষের দেহে রক্তের পরিমাণ কত? উত্তরঃ কোনোটিই নয় ব্যাখ্যাঃ পূর্ণবয়স্ক মানুষের দেহে রক্তের পরিমাণ 5 থেকে 6 লিটার।
ভিটামিন ”এ”-এর অভাবে কোন রোগ দেখা দেয়?
Correct Answer:
গ: রাতকানা
Explanation:
ভিটামিন ”এ”-এর অভাবে কোন রোগ দেখা দেয়? সঠিক উত্তর রাতকানা প্রশ্নঃ ভিটামিন "এ" এর অভাবে কোন রোগ দেখা দেয়? উত্তরঃ রাতকানা রোগ ব্যাখ্যাঃ ভিটামিন "এ" এর অভাবে রাতকানা রোগ হয়। ভিটামিন "সি" এর অভাবে স্কার্ভি রোগ হয়। ভিটামিন "ডি" অভাবে শিশুদের রিকেটস রোগ হয়। ভিটামিন"বি২ " এর অভাবে মুখে ও জিহ্বায় ঘা হয় এবং ভিটামিন "বি১" এর অভাবে বেরিবেরি রোগ হয়।
Apiculture বলতে কি বুঝায়?
Correct Answer:
ঘ: মৌমাছির চাষ
Explanation:
Apiculture বলতে কি বুঝায়? সঠিক উত্তর মৌমাছির চাষ Apiculture বলতে মৌমাছির চাষ বুঝায় । মৌমাছি বা মধুমক্ষিকা বা মধুকর (ইংরেজি: Bee) বোলতা এবং পিঁপড়ার সাথে ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত মধু সংগ্রহকারী পতঙ্গবিশেষ। মধু ও মোম উৎপাদন এবং ফুলের পরাগায়ণের জন্য প্রসিদ্ধ। পৃথিবীতে ৯টি স্বীকৃত গোত্রের অধীনে প্রায় বিশ হাজার মৌমাছি প্রজাতি আছে, যদিও এর বেশিরভাগেরই কোন বর্ণনা নেই এবং এর প্রকৃত সংখ্যা আরো বেশি হতে পারে। এন্টার্কটিকা ব্যতীত পৃথিবীর সকল মহাদেশে যেখানেই পতঙ্গ - পরাগায়িত সপুষ্পক উদ্ভিদ আছে, সেখানেই মৌমাছি আছে। পশ্চিমবঙ্গে সচরাচর যে মৌমাছি দেখা যায় তার বৈজ্ঞানিক নাম Apis cerana (এপিস সেরানা) এই অঞ্চলে আরো তিন প্রজাতির মৌমাছি দেখা যায় যথা এপিস মেলিফেরা, এপিস ডরসাটা ও এপিস ফ্লোরিয়া।
এসকরবিক এসিড কোনটির বৈজ্ঞানিক নাম?
Correct Answer:
গ: ভিটামিন সি
Explanation:
এসকরবিক এসিড কোনটির বৈজ্ঞানিক নাম? সঠিক উত্তর ভিটামিন সি এসকরবিক এসিড ভিটামিন সি বৈজ্ঞানিক নাম । ভিটামিন - সি যার রাসায়নিক নাম অ্যাসকরবিক অ্যাসিড ( Ascorbic Acid )। এটি একটি জৈব অম্ল, যা শাকসবজি, ফল প্রভৃতিতে পাওয়া যায়। যার রাসায়নিক সংকেত C6H8O6 এটি সাদা দানাদার পদার্থ। মানুষসহ বিভিন্ন প্রাণী ও উদ্ভিদের জন্য একটি প্রয়োজনীয় পুষ্টি উপাদান। ‘ভিটামিন - সি’ দ্বারা মূলত এর একাধিক ভিটামারকে বোঝানো হয় যেগুলো প্রাণী ও উদ্ভিদের দেহে ভিটামিন - সি এর মত কাজ করে। এসব ভিটামারের মধ্যে অ্যাসকরবিক অ্যাসিডসহ এর বিভিন্ন লবণ ও ডিহাইড্রোঅ্যাসকরবিক অ্যাসিডের (dehydroascorbic acid) মত কিছু জারিত (oxidized) যৌগ বিদ্যমান। অ্যাসকরবেট বা অ্যাসকরবিক অ্যাসিড, এ দুয়ের যেকোন একটি দেহে প্রবেশ করলে প্রাকৃতিকভাবে দুটি পদার্থই প্রস্তুত হয়। এর কারণ, এরা pH এর মানের তারতম্যের সাথে একটি থেকে আরেকটিতে রূপান্তরিত হতে পারে। এটি কমপক্ষে আট রকমের উৎসেচক সংশ্লেষণ বিক্রিয়ায় কো - ফ্যাক্টর হিসেবে কাজ করে। উদাহরণস্বরূপ, এটি বিভিন্ন কোলাজেন সংশ্লেষণ বিক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যেগুলোর অভাবে স্কার্ভি রোগের উপসর্গসমূহ দেখা দেয়। প্রাণীদের দেহে এই বিক্রিয়াসমূহ প্রধাণত ক্ষত - পূরণে ও কৈশিক রক্তনালী থেকে রক্তক্ষরণ বন্ধে প্রয়োজনীয় ভূমিকা পালন করে। অ্যাসকরবেট জারণজনিত পীড়ন (oxidative stress) রোধে একটি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে।
বাক্যের মৌলিক উপাদান কোনটি?
Correct Answer:
ক: শব্দ
Explanation:
বাক্যের মৌলিক উপাদান কোনটি? সঠিক উত্তর শব্দ ভাষার মূল উপকরণ বাক্য, বাক্যের মৌলিক উপাদান শব্দ। আর ভাষার মূল উপাদান ধ্বনি। কতোগুলো পদ সুবিন্যস্ত হয়ে বক্তার মনোভাব সম্পূর্ণভাবে প্রকাশ করলে তাকে বাক্য বলে। বাক্যে কতোগুলো পদ থাকে। শব্দের সঙ্গে বিভক্তি যুক্ত হলে তাকে পদ বলে। এই বিভক্তি যুক্ত হয়ে শব্দগুলো পরস্পর সম্পর্কিত হয়ে বাক্য গঠন করে। নয়তো বাক্য তৈরি হয় না।
নিচের কোনটি অল্পপ্রাণ ধ্বনি?
Correct Answer:
ঘ: ত
Explanation:
নিচের কোনটি অল্পপ্রাণ ধ্বনি? সঠিক উত্তর ত অল্পপ্রাণ ধ্বনি: যে ধ্বনি উচ্চারণের সময় বাতাসের চাপের স্বল্পতা থাকে, তাকে বলা হয় অল্পপ্রাণ ধ্বনি বলে। যেমন: বর্গের ১ম ও ৩য় বর্ণ( ক, গ, চ, জ, ত, দ, প, ব)। তাই সঠিক উত্তর : ত
নশ্বর যেমন শাশ্বত, অলীক তেমন---
Correct Answer:
খ: সত্য
Explanation:
নশ্বর যেমন শাশ্বত, অলীক তেমন--- সঠিক উত্তর সত্য নশ্বর যেমন শ্বাশত, অলীক তেমন সত্য। প্রদত্ত বাক্যটি একটি প্রচলিত প্রবাদ। প্রদত্ত প্রবাদগুলো বাংলা ভাষায় বহুদিন থেকে ব্যবহার হয়ে আসছে। বাংলা সাহিত্যে এসব প্রবাদের গুরুত্ব অনেক।
”কেওয়াট” -এর আভিধানিক অর্থ কোনটি?
Correct Answer:
গ: কপাট
Explanation:
”কেওয়াট” -এর আভিধানিক অর্থ কোনটি? সঠিক উত্তর কপাট কপট শব্দের অর্থ শঠতা ছল; চাতুরী, প্রতারণা। কেওয়াট শব্দের অর্থ কপাট। কেউটে শব্দের অর্থবিষধর সর্পবিশেষ, কৃষ্ণসর্প, কালসাপ। করোটিশব্দের অর্থ মাথার খুলি।
বিদ্বান লোক সকলের শ্রদ্ধার পাত্র --- এটি কোন ধরনের বাক্য?
Correct Answer:
ক: সরল
Explanation:
বিদ্বান লোক সকলের শ্রদ্ধার পাত্র --- এটি কোন ধরনের বাক্য? সঠিক উত্তর সরল যে বাক্যে একটি মাত্র কর্তা এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া থকে, তাকে সরল বাক্য বলে। যথা: বিদ্বান লোক সকলের শ্রদ্ধার পাত্র । এখনে বিদ্বান লোক কর্তা এবং সকলের শ্রদ্ধার পাত্র সমাপিকা ক্রিয়া।