Population and Family Welfare Officer in Labor Department MCQs
Showing 50 questions (Total: 57)
চর্যাপদে কোন পদটি খণ্ডিত আকারে পাওয়া গেছে?
Correct Answer:
ঘ: ২৩ নং পদ
Explanation:
চর্যাপদে কোন পদটি খণ্ডিত আকারে পাওয়া গেছে? সঠিক উত্তর ২৩ নং পদ চর্যার পুঁথিতে সর্বাধিক সংখ্যক পদের রচয়িতা কাহ্ন বা কাহ্নপাদ। তিনি কৃষ্ণাচার্য, কৃষ্ণপাদ ও কৃষ্ণবজ্র নামেও পরিচিত। তাঁর রচিত পদের সংখ্যা ১৩টি। পুঁথিতে তাঁর মোট ১২টি পদ (পদ – ৭, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৮, ১৯, ৩৬, ৪০, ৪২ ও ৪৫) পাওয়া যায়। তাঁর রচিত ২৪ নম্বর পদটি পাওয়া যায়নি।
বাংলা সাহিত্যের আদি নিদর্শন-
Correct Answer:
গ: চর্যাপদ
Explanation:
বাংলা সাহিত্যের আদি নিদর্শন- সঠিক উত্তর চর্যাপদ চর্যাপদ বাংলা ভাষা ও সাহিত্যের আদি নিদর্শন। ১৯০৭ খ্রিস্টাব্দে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপাল রাজদরবারের গ্রন্থাগার থেকে এর পুথি আবিষ্কার করেন। তাঁরই সম্পাদনায় ৪৭টি পদবিশিষ্ট পুথিখানি হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধগান ও দোহা (১৯১৬) নামে বঙ্গীয় সাহিত্য পরিষৎ কর্তৃক প্রকাশিত হয়।
চৈতন্যদেবের জীবনভিত্তিক প্রথম কাহিনী কাব্য কে রচনা করেন?
Correct Answer:
ক: বৃন্দাবন দাস
Explanation:
চৈতন্যদেবের জীবনভিত্তিক প্রথম কাহিনী কাব্য কে রচনা করেন? সঠিক উত্তর বৃন্দাবন দাস ”সই কি শুনাইল শ্যাম নাম" পদটির রচয়িতা কে = চণ্ডীদাস। ○ বাংলা ভাষায় বৈষ্ণবপদাবলীর আদি রচয়িতা কে = চণ্ডীদাস। ○ বৈষ্ণবপদাবলীর আদি কবি কে = বিদ্যাপতি। ○ "সুখের লাগিয়া এই ঘর বাঁধিনু অনেক পুড়িয়া গেল" এই পদটি র রচয়িতা কে = চণ্ডীদাস। ○ চৈতন্যদেবের জীবনভিত্তিক প্রথম কাহিনী কাব্য রচনা করেন = বৃন্দাবন দাস।
কাকে বাংলা গদ্যের জনক বলা হয়?
Correct Answer:
গ: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
Explanation:
কাকে বাংলা গদ্যের জনক বলা হয়? সঠিক উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (২৬ সেপ্টেম্বর ১৮২০ – ২৯ জুলাই ১৮৯১) উনবিংশ শতকের একজন বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ, সমাজ সংস্কারক ও গদ্যকার। তার প্রকৃত নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। সংস্কৃত ভাষা ও সাহিত্যে অগাধ পাণ্ডিত্যের জন্য প্রথম জীবনেই তিনি বিদ্যাসাগর উপাধি লাভ করেন। সংস্কৃত ছাড়াও বাংলা ও ইংরেজি ভাষায় বিশেষ বুৎপত্তি ছিল তার। তিনিই প্রথম বাংলা লিপি সংস্কার করে তাকে যুক্তিবহ ও অপরবোধ্য করে তোলেন। বাংলা গদ্যের প্রথম সার্থক রূপকার তিনিই। তাকে বাংলা গদ্যের প্রথম শিল্পী বলে অভিহিত করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি রচনা করেছেন জনপ্রিয় শিশুপাঠ্য বর্ণপরিচয় সহ, একাধিক পাঠ্যপুস্তক, সংস্কৃত ব্যাকরণ গ্রন্থ। সংস্কৃত, হিন্দি ও ইংরেজি থেকে বাংলায় অনুবাদ সাহিত্য ও জ্ঞানবিজ্ঞান সংক্রান্ত বহু রচনা
ধনপতি সওদাগর কোন নগরের অধিবাসী ছিলেন?
Correct Answer:
খ: উজানীনগর
Explanation:
ধনপতি সওদাগর কোন নগরের অধিবাসী ছিলেন? সঠিক উত্তর উজানীনগর উজানী একটি প্রাচীন গ্রাম। এ গ্রামের নাম পাওয়া যায় মধ্যযুগের মনসামঙ্গল কাব্যে ‘উজানী নগর’ হিসেবে। শোনা যায়, বেহুলা লখিন্দরের লোহার তৈরি বাসরঘর এ গ্রামে ছিলো। যা মাটির নিচে দেবে গেছে। বেহুলার শীল নোড়ার কথিত অংশবিশেষ এখনো এ গ্রামে রয়ে গেছে। লোকজন এখনো এগুলো দেখতে আসে।
"সমাচার দর্পণ" পত্রিকার প্রকাশকাল-
Correct Answer:
খ: ১৮১৮ খ্রিঃ
Explanation:
"সমাচার দর্পণ" পত্রিকার প্রকাশকাল- সঠিক উত্তর ১৮১৮ খ্রিঃ সমাচার দর্পণ হল প্রথম বাংলা সংবাদপত্র। পত্রিকাটি ছিল সাপ্তাহিক। ১৮১৮ খ্রীষ্টাব্দের ২৩ মে তারিখে এটি প্রথম প্রকাশিত হয়। সম্পাদক ছিলেন জন ক্লার্ক মার্শম্যান। কিন্তু তিনি ছিলেন নামেমাত্র সম্পাদক । বাঙালি পণ্ডিতরাই আসলে সমাচারদর্পণ সম্পাদনা করতেন। পত্রিকাটি ধর্মীয় বির্তকে না জড়িয়ে খ্রিস্টান মতবাদের প্রতি পক্ষপাত দেখাত।
শেখ আবদুর রহিম কর্তৃক প্রকাশিত নয় এমন পত্রিকার নাম-
Correct Answer:
ঘ: কোহিনুর
Explanation:
শেখ আবদুর রহিম কর্তৃক প্রকাশিত নয় এমন পত্রিকার নাম- সঠিক উত্তর কোহিনুর কোহিনূর ছিল ব্রিটিশ ভারতের একটি বাংলা মাসিক পত্রিকা। ১৮৯৮ সালের জুলাই মাসে (আষাঢ় ১৩০৫ বঙ্গাব্দ) কুষ্টিয়া থেকে প্রথম কোহিনূর পত্রিকা প্রকাশ হয়। তবে এরপর ফরিদপুরের পাংশা ও পরে কলকাতা থেকে পত্রিকা প্রকাশিত হত। এয়াকুব আলী চৌধুরীর বড় ভাই মোহাম্মদ রওশন আলী চৌধুরী ছিলেন পত্রিকার সম্পাদক।
ওমর খৈয়ামের দেশের নাম-
Correct Answer:
ক: ইরান
Explanation:
ওমর খৈয়ামের দেশের নাম- সঠিক উত্তর ইরান মধ্যযুগের মুসলিম মনীষা জামাকসারি ওমর খৈয়ামকে “বিশ্ব দার্শনিক” হিসেবে বর্ণনা করেছেন। অনেক সূত্রে জানা গেছে তিনি নিশাপুরে তিন দশক ধরে শিক্ষকতা করেছেন। ইরান ও পারস্যের বাইরে ওমরের একটি বড় পরিচয় কবি হিসাবে।
আধুনিকতার লক্ষণ কি?
Correct Answer:
ঘ: স্বদেশপ্রেম ও মানবতাবাদ
Explanation:
আধুনিকতার লক্ষণ কি? সঠিক উত্তর স্বদেশপ্রেম ও মানবতাবাদ মাহবুবুল আলমের ভাষায় মাইকেল মধুসূদন দত্ত বাংলা কাব্য সাহিত্যে আধুনিক যুগের প্রবর্তক। কারণ, মধ্যযুগের কাব্যে দেবদেবীর মহাত্মসূচক কাহিনীর বৈশিষ্ট্য অতিক্রম করে বাংলার কাব্যধারায় মানবতাবোধ সৃষ্টিপূর্বক আধুনিকতার লক্ষণ ফুটানোতেই মাইকেল মধুসূদন দত্তের অতুলনীয় কীর্তি প্রকাশিত। তিনি তার সাহিত্য সৃষ্টিতে বিষয় নির্বাচন ও প্রকাশভঙ্গিতে, ভাবে ও ভাষায়, অভ্যন্তরীণ ও বাহ্যিক বৈশিষ্ট্যে এমন একটি আশ্চর্য শিল্পকূলতা ফুটিয়ে তুলেছেন যাকে বাংলা সাহিত্যের অঙ্গনে সম্পূর্ণ অভিনব বলে চিহ্নিত করা যায়।
কাজী নজরুলের "মহররম" কবিতাটি কোন কাব্যের অন্তর্গত?
Correct Answer:
ক: অগ্নিবীণা
Explanation:
কাজী নজরুলের "মহররম" কবিতাটি কোন কাব্যের অন্তর্গত? সঠিক উত্তর অগ্নিবীণা অগ্নিবীণা বিংশ শতাব্দীর প্রথমার্ধের অন্যতম জনপ্রিয় বাঙালি কবি কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ। এটি ১৩২৯ বঙ্গাব্দের কার্তিক মাসে (অক্টোবর, ১৯২২ খ্রিষ্টাব্দ) প্রকাশিত হয়। এই গ্রন্থে মোট বারোটি কবিতা আছে। কবিতাগুলি হচ্ছে - ‘প্রলয়োল্লাস (কবিতা)’, ‘বিদ্রোহী’, ‘রক্তাম্বর - ধারিণী মা’, ‘আগমণী’, ‘ধূমকেতু’, কামাল পাশা’, ‘আনোয়ার ‘রণভেরী’, ‘শাত - ইল - আরব’, খেয়াপারের তরণী’, কোরবানী’ ও মোহররম’।
বাংলা কাব্যসাহিত্যে আধুনিকতার জনক কে?
Correct Answer:
খ: মধুসূদন দত্ত
Explanation:
বাংলা কাব্যসাহিত্যে আধুনিকতার জনক কে? সঠিক উত্তর মধুসূদন দত্ত বাংলা কাব্য সাহিত্যে আধুনিকতার জনক : মাইকেল মধুসূদন দত্ত। 'সাহিত্য সম্রাট' বলা হয়: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বাংলা সাহিত্যে 'ক্লাসিক কবি' : সুধীন্দ্রনাথ দত্ত। বাংলা সাহিত্যে 'ভোরের পাখী' বলা হয় : বিহারীলাল চক্রবর্তী।
"সওগাত" পত্রিকার সম্পাদক-
Correct Answer:
ঘ: মোঃ নাসিরউদ্দীন
Explanation:
"সওগাত" পত্রিকার সম্পাদক- সঠিক উত্তর মোঃ নাসিরউদ্দীন সওগাত একটি সচিত্র মাসিক পত্রিকা। ১৩২৫ বঙ্গাব্দের (১৯১৮ সাল) অগ্রহায়ণ মাসে মোহাম্মদ নাসিরউদ্দীনের সম্পাদনায় কলকাতা থেকে এটি প্রকাশিত হয়।
নাটক কি?
Correct Answer:
ক: দৃশ্যকাব্য
Explanation:
নাটক কি? সঠিক উত্তর দৃশ্যকাব্য নাটক (English: Drama) = সাহিত্যের একটি বিশেষ ধরণ। সাধারণত একটি লিখিত পাণ্ডুলিপি অনুসরণ করে অভিনয় করে নাটক পরিবেশিত হয়ে থাকে। নাটকে স্থান, সময় ও পরিবেশের বর্ণনা ছাড়াও সংলাপ লেখা থাকে। ত্রিমাত্রিক আয়তনে দর্শকদের সামনে অভিনেতা - অভিনেত্রীদের মাধ্যমে সমাজের কিছু ঘটনা বা কোন একটা ঘটনাকে কেন্দ্র করে যে যোগাযোগ মাধ্যম সৃষ্টি করা হয়, তাকে নাটক বলে ।
বাংলা ভাষায় রচিত প্রথম উপন্যাসের নাম কি?
Correct Answer:
গ: আলালের ঘরের দুলাল
Explanation:
বাংলা ভাষায় রচিত প্রথম উপন্যাসের নাম কি? সঠিক উত্তর আলালের ঘরের দুলাল আলালের ঘরের দুলাল বাংলা ভাষায় রচিত প্রথম সফল উপন্যাস। প্যারীচাঁদ মিত্র ওরফে টেকচাঁদ ঠাকুর (১৮১৪ - ১৮৮৩) ১৮৫৭ সালে এটি রচনা করেন। কলকাতার সমকালীন সমাজ এর প্রধান বিষয়বস্তু। উচ্চবিত্ত ঘরের আদুরে সন্তান মতিলালের উচ্ছৃঙ্খল জীবনাচার এতে বর্ণিত হয়েছে। 'ঠকচাচা' এর অন্য একটি প্রধান চরিত্র।
"দেওয়ানা মদিনা" কোন কাব্যের অন্তুর্গত?
Correct Answer:
ঘ: ময়মনসিংহ গীতিকা
Explanation:
"দেওয়ানা মদিনা" কোন কাব্যের অন্তুর্গত? সঠিক উত্তর ময়মনসিংহ গীতিকা ময়মনসিংহ গীতিকার উল্লেখযোগ্য পালা:স্যার আশুতোষ মুখোপাধ্যায় মহাশয়ের আনুকূল্যে কলিকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক ড.দীনেশ চন্দ্র সেন মৈমনসিংহ গাথা সংগ্রাহক হিসেবে চন্দ্র কুমার দে মহাশয়ের কাছ থেকে নিম্নের পালাগুলো সংগ্রহ করেন। মহুয়াচন্দ্রাবতী (রচয়িতা নয়নচাঁদ ঘোষ)কমলাদেওয়ানা মদিনা (রচয়িতা মনসুর বয়াতী)দস্যু কেনারামের পালা (রচয়িতা চন্দ্রাবতী)কঙ্ক ও লীলা (দামোদর দাস, রঘুসুর, শ্রীনাথ বেনিয়া এবং নয়ানচাঁদ ঘোষ প্রণীত)মলুয়া (এই পালাটির সূচনাতে মহিলা কবি চন্দ্রাবতীর একটি বন্দনা রয়েছে বলে এর রচয়িতা হিসেবে চন্দ্রাবতীকে মনে করা হয়)দেওয়ান ভাবনা (চন্দ্রাবতী প্রণীত)কাজলরেখারূপবতী
"স্পেন বিজয়" কাব্যের রচয়িতা কে?
Correct Answer:
গ: ইসমাইল হোসেন সিরাজী
Explanation:
"স্পেন বিজয়" কাব্যের রচয়িতা কে? সঠিক উত্তর ইসমাইল হোসেন সিরাজী ইসমাইল হোসেন সিরাজীর কাব্যগ্রন্থ:অনল - প্রবাহ (১৯০০)আকাঙ্ক্ষা(১৯০৬)উছ্বাস (১৯০৭)উদ্বোধন (১৯০৭)নব উদ্দীপনা (১৯০৭)স্পেন বিজয় কাব্য (১৯১৪)মহাশিক্ষা মহাকাব্য (১ম খণ্ড - ১৯৬৯, ২য় খণ্ড - ১৯৭১)
মুনীর চৌধুরী রচিত নাটকের নাম-
Correct Answer:
ক: রক্তাক্ত প্রান্তর
Explanation:
মুনীর চৌধুরী রচিত নাটকের নাম- সঠিক উত্তর রক্তাক্ত প্রান্তর রক্তাক্ত প্রান্তর (১৯৬২): পানিপথের তৃতীয় যুদ্ধের কাহিনী এর মূল উপজীব্য। এতে তিনি যুদ্ধবিরোধী মনোভাব প্রকাশ করেন। নাটকটির জন্য তিনি ১৯৬২ সালে বাংলা একাডেমি পুরস্কার পান।
"বাবুর্চি" কোন ভাষার শব্দ?
Correct Answer:
ঘ: তুর্কি
Explanation:
"বাবুর্চি" কোন ভাষার শব্দ? সঠিক উত্তর তুর্কি তুর্কি শব্দ মনে রাখার কৌশলঃ বিবি বেগম কোর্মা খায় বাহাদুর দেশচালায়। দারোগা বাবু তাকিয়ে দেখে গালিচায়কুলির লাশ। চাকু হাতে বাবুর্চি তাইদেখে হতবাক। সুলতান মাহমুদ বন্দুকনিয়ে দৌড়ে পালায় । শব্দ. *** বাবা, দারোগা, কুলি, লাশ, চাকু, বাবুর্চি , সুলতান, বন্দুক , বারুদ , চাকর, মুচলেখা ।
"বিশ্বনবী" গ্রন্থটির রচয়িতা কে?
Correct Answer:
গ: গোলাম মোস্তফা
Explanation:
"বিশ্বনবী" গ্রন্থটির রচয়িতা কে? সঠিক উত্তর গোলাম মোস্তফা গোলাম মোস্তফার জীবনীগ্রন্থ:বিশ্বনবীমরুদুলাল
বাক্য সংকোচন করুন- "চক্ষু দ্বারা গৃহীত"
Correct Answer:
খ: চাক্ষুষ
Explanation:
বাক্য সংকোচন করুন- "চক্ষু দ্বারা গৃহীত" সঠিক উত্তর চাক্ষুষ চক্ষু দ্বারা গৃহীত - চাক্ষুষ চক্ষুর দ্বারা নিষ্পন্ন - চাক্ষুষ চক্ষুর দ্বারা দৃষ্ট - প্রত্যক্ষীভূত চন্দ্রের সঙ্গে সম্পর্কযুক্ত - চান্দ্র চন্দ্র চূড়ান্তে যাহার - চন্দ্রচূড় চর্বণ করিয়া খাওয়া যায় যাহা - চর্ব্য চাটু করে যে - চাটুকার চিরস্থায়ী নয় যাহা - নশ্বর চিরকাল ব্যাপিয়া স্থায়ী - চিরস্থায়ী
"কাঁচা ধানের পাতার মত কচি মুখের মায়া" -কবি কার প্রসঙ্গে বলেছেন?
Correct Answer:
গ: রূপাই
Explanation:
"কাঁচা ধানের পাতার মত কচি মুখের মায়া" -কবি কার প্রসঙ্গে বলেছেন? সঠিক উত্তর রূপাই নকশী কাঁথার মাঠ ১৯২৯ খ্রিষ্টাব্দে প্রকাশিত বাংলা সাহিত্যের একটি অনবদ্য আখ্যানকাব্য। বাংলা ভাষায় রচিত এই আখ্যানকাব্যের লেখক বাংলাদেশের পল্লীকবি জসীম উদ্দীন। বাংলা কবিতার জগতে যখন ইউরোপীয় ধাঁচের আধুনিকতার আন্দোলন চলছিল তখন প্রকাশিত এই কাব্যকাহিনী ঐতিহ্যগত ধারার শক্তিমত্তাকে পুনঃপ্রতিপন্ন করে। এটি জসীমউদদীনের একটি অমর সৃষ্টি হিসাবে বিবেচিত। কাব্যগ্রন্থটি ইংরেজিতে অনুবাদিত হয়ে বিশ্বপাঠকের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছিল। নকশী কাঁথার মাঠ কাব্যোপন্যাসটি রূপাই ও সাজু নামক দুই গ্রামীণ যুবক - যুবতীর অবিনশ্বর প্রেমের করুণ কাহিনী। এই দুজনই ছিলেন বাস্তব চরিত্র।
শুদ্ধ শব্দ কোনটি?
Correct Answer:
খ: সান্ত্বনা
Explanation:
শুদ্ধ শব্দ কোনটি? সঠিক উত্তর সান্ত্বনা সান্ত্বনা - [বিশেষ্য পদ] প্রিয়বাক্য দ্বারা প্রবোধ দান; আশ্বাসবাক্য।
কোনটি আরবি শব্দ?
Correct Answer:
ক: শরিফ
Explanation:
কোনটি আরবি শব্দ? সঠিক উত্তর শরিফ ***আরবি শব্দ মনে রাখার কৌশল***আরবে ইসলামে বিশ্বাসী ঈমানদার ওযু গোসল করে হাদিস কোরয়ান তসবি পড়ার পর হজ যাকাত ও কোরবানী করে হারাম হালাল ও আল্লাহর পথ মেনে চলে জান্নাত লাভ ও জাহান্নাম হতে মুক্তির জন্য। উকিল মোক্তার মক্কেল, মুন্সেফ কিতাব, কানুন, দোয়াত, কলম নিয়ে মহকুমা আদালতে এজলাসে বসে রায় খারিজ করেন। ঈদের দিন আলেম এলেম, ইনসান বলে মুসাফির লেবুর ব্যবসায় লোকসানে আছি। বাকির ওজর কেচ্ছা দালালি বাদ দিয়ে নগদ দাও। = = = আরবি শব্দ = = = ঈমানদার, ওযু, গোসল, হাদিস, কোরয়ান, তসবি, হজ, যাকাত, কোরবানী, হারাম, হালাল, আল্লাহ, জান্নাত, জাহান্নাম, উকিল, মোক্তার, মক্কেল, মুন্সেফ, কিতাব, কানুন, দোয়াত, কলম, মহকুমা, আদালত, এজলাস, রায়, ঈদ, আলেম, এলেম, ইনসান, মুসাফির, লেবু, ব্যবসা, লোকসান, বাকি, ওজর, কেচ্ছা, দালালি ও নগদ ।
সন্ধি বিচ্ছেদ করুন- "পনির"
Correct Answer:
ক: পনি + এর
Explanation:
সন্ধি বিচ্ছেদ করুন- "পনির" সঠিক উত্তর পনি + এর স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনে যে সন্ধি হয়, তাকে বলে স্বরসন্ধি। বাংলা শব্দের স্বরসন্ধিতে দুটো সন্নিহিত স্বরের একটি লোপ পায়। যেমন, অ + এ = এ (অ লোপ)শত + এক = শতেককত + এক = কতেক আ + আ = আ (একটা আ লোপ)শাঁখা + আরি = শাঁখারিরূপা + আলি = রূপালি আ + উ = উ (আ লোপ)মিথ্যা + উক = মিথ্যুকহিংসা + উক = হিংসুকনিন্দা + উক = নিন্দুকই + এ = ই (এ লোপ)কুড়ি + এক = কুড়িকধনি + ইক = ধনিকগুটি + এক = গুটিকআশি + এর = আশির
"If winter comes, can spring be far behind?" -is a line from
Correct Answer:
A: Shelley's "Ode to the West Wind"
Explanation:
"If winter comes, can spring be far behind?" -is a line from Correct Answer Shelley's "Ode to the West Wind" If winter comes, can spring be far behind'? Line টি P.B SHELLY - এর Ode to the west wind থেকে নেওয়া হয়েছে। তার উল্লেখযোগ্য গ্রন্থ হলো - To a a skylark, Ozymandias, A defence of poetry, The necessity of atheism.
"Satanic Verses" is written by-
Correct Answer:
C: Salman Rushdie
Explanation:
"Satanic Verses" is written by- Correct Answer Salman Rushdie লেখকসালমান রুশদিদেশযুক্তরাজ্যভাষাইংরেজিধরনজাদু বাস্তবতা
"Panacea" means-
Correct Answer:
D: cure all
Explanation:
"Panacea" means- Correct Answer cure all Panacea - সর্বরোগের ওষুধ। Widespread disease - বহুবিস্তৃত রোগ। Gland - লালাগ্রন্থি। Cure all - সর্বরোগের ওষুধ। Fresh - সতেজ। সঠিক উত্তর - cure all.
Haggard" means-
Correct Answer:
D: worn out
Explanation:
Haggard" means- Correct Answer worn out Haggard - খুবই ক্লান্ত। Hairy - চুলে ঢাকা। Stale - শুকনা বা বাসি। Worn out - খুবই ক্লান্ত। Irregular - অনিয়মিত। সুতরাং সঠিক উত্তর - Worn out.
My friend reposed his trust _____ me.
Correct Answer:
A: in
Explanation:
My friend reposed his trust _____ me. Correct Answer in বাক্যে reposed থাকলে শূন্য স্থানে in বসে বাক্যটি সম্পূর্ণ করে। বিশ্বাস স্থাপন করা অর্থে respose something in somebody /something তাই এখানে in সঠিক উত্তর। My friend reposed his trust in me.
Helen of Troy was the wife of-
Correct Answer:
C: Menelaus
Explanation:
Helen of Troy was the wife of- Correct Answer Menelaus হেলেন ছিলেন দেবরাজ জিউস ও অপ্সরা লেডার কন্যা। তার অপরূপ সৌন্দর্যে মুগ্ধ হয়ে বহু প্রার্থী তাকে বিয়ে করতে প্রতিযোগিতায় লিপ্ত হয়। তাদের মধ্যে হেলেন স্পার্টার রাজা মেনেলাউসকে স্বামীরূপে গ্রহন করে। সুতরাং ট্রয়ের হেলেন ছিল Menelaus এর wife.
Youth is impatient _____ restraint.
Correct Answer:
D: of
Explanation:
Youth is impatient _____ restraint. Correct Answer of Annoyed বা irritated অর্থ জ্বালাতন বা বিরক্ত করা। impatient এরপরে at বসে। অর্থাৎ impatient at Something. Unable বা unwilling to acceptable something. Unpleasant অর্থে impatient এর পরে of বসে। এখানে impatient এর পর restrain থাকায় of বসবে।
Don't stare _____ the face of any person.
Correct Answer:
A: at
Explanation:
Don't stare _____ the face of any person. Correct Answer at stare এরপর preposition at বসে। অর্থাৎ stare at somebody /something তাই ক - ই এখানে সঠিক। Don't stare at the face of any person.
"Could you please help me?" Here "could" is used as-
Correct Answer:
A: present tense
Explanation:
"Could you please help me?" Here "could" is used as- Correct Answer present tense Could, can এর past tense হিসেবে ব্যবহৃত হয়। তবে politely কোনো কিছু জিজ্ঞেস করতে could, present tense - এও ব্যবহৃত হতে পারে। এখানে তাই হয়েছে। সুতরাং সঠিক উত্তর হবে - present tense.
"Excuse me, gentlemen!" - "Excuse me" is used to-
Correct Answer:
B: draw attention
Explanation:
"Excuse me, gentlemen!" - "Excuse me" is used to- Correct Answer draw attention Excuse ক্ষমা চাইতে ব্যবহৃত হয়। তবে excuse me সাধারণত politely কারো মনোযোগ আকর্ষণ করতে ব্যবহৃত হয়। সুতরাং সঠিক উত্তর হবে - draw attention. Draw attention - মনোযোগ আকর্ষণ করা।
"One should keep one's promises" means-
Correct Answer:
B: one's promises must be kept by him
Explanation:
"One should keep one's promises" means- Correct Answer one's promises must be kept by him One যদি বাক্যের Subject হয় তাহলে সেটার possessiv adjective হিসেবে one's হবে।
Which one is the correct sentence?
Correct Answer:
A: He said that the Earth goes round the sun.
Explanation:
Which one is the correct sentence? Correct Answer He said that the Earth goes round the sun. পৃথিবী (earth) সূর্যের (sun) চারদিকে ঘুরে। এটি চিরন্তন সত্য। আর চিরন্তন সত্য বা universal truth বুঝাতে present indefinite tense ব্যবহৃত হয়। এজন্য সঠিক ব্যবহার হবে - He said that the earth goes round the sun.
"Gratis" means-
Correct Answer:
B: Without making any payment
Explanation:
"Gratis" means- Correct Answer Without making any payment Gratits - - - বিনামূল্যে / মাগনা। without taking any money - টাকা না নিয়ে। Without making any payment - টাকা না দিয়ে। Without takung any care - যত্ন না নিয়ে। Without paying any attention - মনোযোগ না দিয়ে। সঠিক উত্তর - without making any payment.
"Alien" means-
Correct Answer:
B: A foreigner
Explanation:
"Alien" means- Correct Answer A foreigner Alien - বিদেশি ব্যক্তি। One living in a foreign country - বিদেশে বসবাসকারী ব্যক্তি। A foreigner - বিদেশি ব্যক্তি। A stranger from abroad - বিদেশ থেকে আগত অপরিচিত ব্যক্তি। A man who leaves for another county - অন্য দেশের উদ্দেশ্য যাত্রাকারী ব্যক্তি।
"Speed money" means-
Correct Answer:
B: bribe
Explanation:
"Speed money" means- Correct Answer bribe speed money - ঘুষ; উৎকোচ। Bribe - ঘুষ। Black money - কালো টাকা। Percentage of interest - সুদের শতকরা হার। Hard earned money - কষ্টার্জিত টাকা। সুতরাং সঠিক - bribe.
The examination _____ before I reached the Hall.
Correct Answer:
C: had started
Explanation:
The examination _____ before I reached the Hall. Correct Answer had started Before দ্বারা দুটি clause যুক্ত হলে, Before এর পূর্বের clause টি past perfect tense এ হয়। এবং পরের clause টি past indefinite tense এ হয়। past perfect tense এ sub + had + verb এর past participle বসে।
Which one is a Metaphor?
Correct Answer:
B: He is the star of the family.
Explanation:
Which one is a Metaphor? Correct Answer He is the star of the family. Metaphor - অর্থ রূপক। The imaginative use of a word or phrase to describe something ealse, to show that the two have the same qualities. যেমন - He is the star of the family একটি metaphor.
Earnest Hemingway is the author of-
Correct Answer:
A: The Old Man and the Sea
Explanation:
Earnest Hemingway is the author of- Correct Answer The Old Man and the Sea Earnest Hemingway একজন বিখ্যাত আধুনিক কবি। Earnest Hemingway এর বিখ্যাত গ্রন্থ A Farewell to arms, For whom the bell tolls, The Old man and the sea.
দীর্ঘতম দিন কোনটি?
Correct Answer:
গ: ২১ জুন
Explanation:
দীর্ঘতম দিন কোনটি? সঠিক উত্তর ২১ জুন বিশ্বের সব স্থানে একই সাথে রাত ও দিন হয় না এবং একই সাথে সবচেয়ে বড় দিন বা সবচেয়ে ছোট দিনও হয় না। পৃথিবীকে উত্তর গোলার্ধ ও দক্ষিণ গোলার্ধ নামে দুই ভাগে বিভক্ত হয় যেখানে এক গোলার্ধে অন্য গোলার্ধের বিপরীত অবস্থা বিরাজ করে। এর কারণ পৃথিবীর বার্ষিক গতি যার কারণে পৃথিবীর ঋতু পরিবর্তিত হয়। এই বার্ষিক গতির কারণে, পৃথিবীর উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন ২১ জুন। সুতরাং উত্তর গোলার্ধে সবচেয়ে ছোট রাতও ২১ জুন। বিপরীতভাবে, দক্ষিণ গোলার্ধে সবচেয়ে বড় রাত ২১ জুন আর সবচেয়ে ছোট দিন ২১ জুন। অন্যদিকে, উত্তর গোলার্ধে সবচেয়ে বড় রাত ও ছোট দিন ২২ ডিসেম্বর। এবং দক্ষিণ গোলার্ধে এর বিপরীত। আর ২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর পৃথিবীর সর্বত্র দিন রাত সমান।
আইএলও -এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
Correct Answer:
গ: জেনেভা
Explanation:
আইএলও -এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর জেনেভা আইএলও - এর সদর দপ্তর জেনেভায় অবস্থিত। আন্তর্জাতিক শ্রম সংস্থা (International Labour Organisation) শ্রমিক - কর্মচারীদের কর্মক্ষেত্রে উন্নতি ও তাদের সুযোগ - সুবিধার সমতা বিধান করার লক্ষ্যে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক সংস্থা। সংক্ষেপে আইএলও (ILO) নামে পরিচিত। ভার্সাই চুক্তি অনুযায়ী ১৯১৯ সালের এপ্রিল ১৯ই এপ্রিল আন্তর্জাতিক শ্রম সংস্থা প্রতিষ্ঠিত হয়। ১৯৪৬ সালে এই সংস্থা জাতিসংঘের সহায়ক সংস্থা হিসাবে স্বীকৃতি লাভ করে। জেনেভা শহরে এই সংস্থার সদর দপ্তর অবস্থিত। বর্তমান সদস্য ১৮৭ টি দেশ।
আয়তনে পৃথিবীর বৃহত্তম দেশ কোনটি?
Correct Answer:
ঘ: রাশিয়া
Explanation:
আয়তনে পৃথিবীর বৃহত্তম দেশ কোনটি? সঠিক উত্তর রাশিয়া আয়তনে পৃথিবীর বৃহত্তম দেশ রাশিয়া। রাশিয়া সরকারিভাবে রুশ ফেডারেশন নামে পরিচিত যেটা পূর্ব ইউরোপে অবস্থিত বিশ্বের বৃহত্তম দেশ। এই দেশটি অর্ধ প্রেসিডেনসিয়াল ফেডারেল প্রজাতন্ত্র যার সংবিধান ৮৩ টি ফেডারেল বিষয় দ্বারা গঠিত। রাশিয়া বিশ্বের বৃহত্তম দেশ যার রয়েছে পৃথিবীর মোট আবাসযোগ্য জমির এক অষ্টমাংশ। দেশটির মোট আয়তন ১৭, ০৭৫, ৪০০ বর্গকিলোমিটার (৬, ৫৯২, ৮০০ বর্গমাইল)। রাশিয়া বিশ্বের নবম জনবহুল দেশ যেখানে ২০১২ হিসাব অনুযায়ী ১৪৩ মিলিয়ন লোক বসবাস করে।
সার্কের সদস্য সংখ্যা কত?
Correct Answer:
ঘ: ৮
Explanation:
সার্কের সদস্য সংখ্যা কত? সঠিক উত্তর ৮ সার্কের সদস্য সংখ্যা ৮। দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সংক্ষেপে সার্ক) দক্ষিণ এশিয়ার একটি আঞ্চলিক সংস্থা। এর সদস্য দেশগুলো বাংলাদেশ, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, ভুটান এবং আফগানিস্তান। গণচীন ও জাপানকে সার্কের পর্যবেক্ষক হিসেবে নির্বাচিত করা হয়েছে। সার্ক ১৯৮৫ সালের ৮ই ডিসেম্বর বাংলাদেশের প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছিল।
প্রথম মহাযুদ্ধ শুরু হয় কত সালে?
Correct Answer:
ক: ১৯১৪
Explanation:
প্রথম মহাযুদ্ধ শুরু হয় কত সালে? সঠিক উত্তর ১৯১৪ প্রথম মহাযুদ্ধ শুরু হয় ১৯১৪ সালে। প্রথম বিশ্বযুদ্ধ (WWI বা WW1), এছাড়াও বিশ্বযুদ্ধ - ১, বা মহাযুুুুদ্ধ হিসাবে পরিচিত, একটি বৈশ্বিক যুদ্ধ যা ১৯১৪ সালের ২৮ জুলাই ইউরোপে শুরু হয় এবং ১১ নভেম্বর ১৯১৮ পর্যন্ত স্থায়ী ছিল। ৬ কোটি ইউরোপীয়সহ আরো ৭ কোটি সামরিক বাহিনীর সদস্য ইতিহাসের অন্যতম বৃহত্তম এই যুদ্ধে একত্রিত হয়। এটি ছিল ইতিহাসের সবচেয়ে ভয়াবহ সংঘাতের একটি এবং এর ফলে পরবর্তী সময়ে এর সাথে যুক্ত দেশগুলোর রাজনীতিতে বিরাট পরিবর্তন হয়। অনেক দেশে এটি বিপ্লবেরও সূচনা করে।
বাংলাদেশের ভূমি রেজিষ্ট্রেশেন নতুন আইন কোন সময়ে কার্যকর হয়েছে? (২০০৯)
Correct Answer:
গ: ১৮ অক্টোবর ২০০৭
Explanation:
বাংলাদেশের ভূমি রেজিষ্ট্রেশেন নতুন আইন কোন সময়ে কার্যকর হয়েছে? (২০০৯) সঠিক উত্তর ১৮ অক্টোবর ২০০৭ বাংলাদেশের ভূমি রেজিষ্ট্রেশেন নতুন আইন কার্যকর হয়েছে - ১৮ অক্টোবর ২০০৭।
বাংলাদেশের প্রথম তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা কে ছিলেন?
Correct Answer:
খ: বিচারপতি শাহাবুদ্দীন
Explanation:
বাংলাদেশের প্রথম তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা কে ছিলেন? সঠিক উত্তর বিচারপতি শাহাবুদ্দীন বাংলাদেশের প্রথম তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ছিলেন বিচারপতি শাহাবুদ্দীন। বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ (১ ফেব্রুয়ারি ১৯৩০ - ) বাংলাদেশের একজন প্রখ্যাত আইনবিদ ও ৬ষ্ঠ প্রধান বিচারপতি এবং দু'বার দায়িত্বপালনকারী রাষ্ট্রপতি। তিনি প্রথমে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর হতে ১৯৯১ সালের ৯ অক্টোবর পর্যন্ত অস্থায়ীভাবে রাষ্ট্রপতি হিসাবে এবং পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের ক্ষমতায় থাকা - কালীন ১৯৯৬ সালের ২৩ জুলাই থেকে ২০০১ সালের ১৪ নভেম্বর পর্যন্ত রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করেন।
বাংলাদেশের জাতীয় সংসদে মহিলা আসন কতটি?
Correct Answer:
ঘ: ৫০
Explanation:
বাংলাদেশের জাতীয় সংসদে মহিলা আসন কতটি? সঠিক উত্তর ৫০ বাংলাদেশের জাতীয় সংসদে মহিলা আসন ৫০টি। জাতীয় সংসদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইনসভা। এককক্ষ বিশিষ্ট এ আইনসভার সদস্য সংখ্যা ৩৫০; যার মধ্যে ৩০০ জন সংসদ সদস্য জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে থাকেন এবং অবশিষ্ট ৫০টি আসন নারীদের জন্য সংরক্ষিত। সংরক্ষিত আসনের নারী সদস্যগণ নির্বাচিত ৩০০ সংসদ সদস্যের ভোটে (পরোক্ষ নির্বাচন পদ্ধতিতে) নির্বাচিত হন। সংসদের মেয়াদকাল পাঁচ বছর।