Postal Operator of Postal Department MCQs
Showing 50 questions (Total: 122)
'ধর্মের ষাঁড়' বাগধারাটির অর্থ কি?
Correct Answer:
ঘ: অকর্মণ্য
Explanation:
'ধর্মের ষাঁড়' বাগধারাটির অর্থ কি? সঠিক উত্তর অকর্মণ্য ধর্মের ষাঁড় বাগধারাটির অর্থ - ব্যঙ্গার্থে, স্বেচ্ছাচারী ব্যক্তি, বাক্য রচনা - বাপ মরেছে তবু সংসারের কোন চিন্তা নেই ওর, ও যেন এক ধর্মের ষাঁড়।
'ঝিলিমিলি' নাটকটির রচয়িতা কে?
Correct Answer:
গ: কাজী নজরুল ইসলাম
Explanation:
'ঝিলিমিলি' নাটকটির রচয়িতা কে? সঠিক উত্তর কাজী নজরুল ইসলাম আলেয়া কাজী নজরুল ইসলাম রচিত প্রথম নাট্যগ্রন্থ। এটি ১৯৩০ সালে (১৩৩৭ বঙ্গাব্দের অগ্রহায়ণ মাসে) গ্রন্থাকারে প্রকাশিত হয়। এতে ঝিলিমিলি, সেতুবন্ধ ও শিল্পী নামে তিনটি ছোট নাটক রয়েছে। বাস্তবজীবনে প্রেম ও বিরহ ঝিলিমিলি নাটকের উপজীব্য বিষয়। সেতুবন্ধ তিনটি দৃশ্যবিশিষ্ট একাঙ্কিকা। এই নাটকে প্রকৃতির প্রতিবাদী সত্ত্বা তুলে ধরা হয়েছে। পদ্মার উপর সেতু নির্মাণে পদ্মার প্রতিবাদ ও পরিশেষে প্রকৃতির বিজয় এই নাটকের প্রধান বিষয়বস্তু। শিল্পী নাটকে নজরুলের কবিসত্ত্বা ও শিল্পীস্বত্ত্বার মধ্যে বিরোধ ও সমন্বয় তুলে ধরেছেন।
বাংলা গদ্যে প্রথম যতিচিহ্ন ব্যবহার করেন কে?
Correct Answer:
গ: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
Explanation:
বাংলা গদ্যে প্রথম যতিচিহ্ন ব্যবহার করেন কে? সঠিক উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে মনে করা হয়, বাংলার প্রথম সার্থক গদ্যকার। যদিও তত্ত্বগত ভাবে বাংলা গদ্যের জনক তিনি নন। কারণ বাংলা সাহিত্যের আঙিনায় তার আগমনের বহুপূর্বেই গদ্যরচনার সূত্রপাত ঘটেছিল। কিন্তু সেই গদ্য ছিল শিল্পগুণবিবর্জিত নীরস এবং অনেক ক্ষেত্রেই অসংলগ্ন বাক্যসমষ্টি। বিদ্যাসাগর মহাশয় সর্বপ্রথম বাংলা সাধু গদ্যের একটি মান্য ধ্রুবক নির্দেশনা করেন। প্রয়োজনবোধে সেই গদ্যে চলিত ভাষার গতিশীলতাও যুক্ত করেন। কল্পনা ও স্বকীয় পাণ্ডিত্যের সংমিশ্রণে যে গদ্যভাষার জন্ম তিনি দেন, তা ছিল সরস, সুমধুর, সুশ্রাব্য, ছন্দোময় ও গতিশীল। এই অর্থে তিনি ছিলেন বাংলা গদ্যের নব জন্মদাতা।
' Shut the door - বাক্যকটির passive form হবে ?
Correct Answer:
গ: Let the door be Shut
Explanation:
' Shut the door - বাক্যকটির passive form হবে ? সঠিক উত্তর Let the door be Shut Active voice এ Imperative sentence টি মূল verb দ্বারা শুরু হলে passive voice এর শুরুতে Let বসে এবং subject এর পরে be + v3 বসে। উক্ত নিয়ম অনুসারে সঠিক উত্তর - Let the door be shut.
'Paradise Lost' কে রচনা করেন?
Correct Answer:
গ: Johon Milton
Explanation:
'Paradise Lost' কে রচনা করেন? সঠিক উত্তর Johon Milton John milton (1608 - 1674) ইংরেজি সাহিত্যের Caroline age এর একজন বিখ্যাত writer. তাকে epic' poet' এবং Great Master of verse বলা হয়। paradise lost, paradise regained হলো তার দুটি বিখ্যাত epic.
The Examiners made us______ our identification in order to admitted to the exam center.
Correct Answer:
B: show
Explanation:
The Examiners made us______ our identification in order to admitted to the exam center. Correct Answer show বাক্যের অন্তর্গত পাশাপাশি দুটি verb এর প্রথমটি যদি past tense এ থাকে তাহলে পরের verb টির base from বসে। সুতরাং সঠিক উত্তর ; - show.
'Maiden speech' - এর অর্থ ?
Correct Answer:
খ: first speech
Explanation:
'Maiden speech' - এর অর্থ ? সঠিক উত্তর first speech Maiden speech - এর অর্থ প্রথম বক্তৃতা। last speech - শেষ বক্তব্য। first speech - প্রথম বক্তব্য। Short speech - সংক্ষিপ্ত বক্তব্য। সুতরাং সঠিক উত্তর - first speech.
মনিটর মুলত কি?
Correct Answer:
খ: আউটপুট ডিভাইস
Explanation:
মনিটর মুলত কি? সঠিক উত্তর আউটপুট ডিভাইস ব্যবহারকারী ও কম্পিউটার ব্যবস্থার মধ্যে যোগাযোগের মাধ্যমকে আউটপুট ডিভাইস বলা হয়। আসলে ব্যবহারকারীর নির্দেশমতো কাজ করার পরে কম্পিউটার যখন তার ফলাফল জানায়, তখন যে যন্ত্রাংশগুলির মাধ্যমে ব্যবহারকারী তা জানতে পারেন, সেগুলিই আউটপুট ডিভাইসের অংশ। যেমন, মনিটর, প্রিন্টার এবং প্লটার।
ইন্টারনেটের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগকে কি বলে?
Correct Answer:
ঘ: আউটসোর্সিং
Explanation:
ইন্টারনেটের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগকে কি বলে? সঠিক উত্তর আউটসোর্সিং আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং হচ্ছে স্বাধীন বা মুক্ত পেশা। অর্থাৎ স্বাধীন বা মুক্ত ভাবে বা কোন প্রতিষ্ঠানের বা কোন কোম্পানির কাজের চাপ ছাড়া স্বাধীন ভাবে অন্য কোন প্রতিষ্ঠানের কাজ করে আয় করার নাম হচ্ছে আউটসোর্সিং। আরো সহজ ভাবে বললে, ইন্টারনেটের মাধ্যমে যে কোন প্রতিষ্ঠানের কাজ ফ্রিল্যান্সারদের দ্বারা কাজ করিয়ে নেয়ার নাম হচ্ছে আউটসোর্সিং। আর যারা এই আউটসোর্সিং এর কাজ করে থাকে তাদের কে বলা হয় ফ্রিল্যান্সার।
ডাটাবেজ টেবিলের রেকর্ডসমুহকে বিশেষ লজিক্যাল অর্ডারে সাজিয়ে রাখাকে কি বলে
Correct Answer:
গ: ইনডেক্সিং
Explanation:
ডাটাবেজ টেবিলের রেকর্ডসমুহকে বিশেষ লজিক্যাল অর্ডারে সাজিয়ে রাখাকে কি বলে সঠিক উত্তর ইনডেক্সিং ডেটাবেসে সংরক্ষিত ডেটার লজিক্যাল অর্ডার বিন্যাস পদ্ধতিকে ইনডেক্সিং বলে। ইনডেক্সিং এর বৈশিষ্ট্য হলো - ১. রেকর্ডগুলো দ্রুত সাজানো যায়। ২. নতুন ইনডেক্স ফাইল তৈরি হলে মূল ডেটাবেজ ফাইল অপরিবর্তিত থাকে। ৩. ডেটাবেজে কোনো রেকর্ড সংশোধন বা সংযোজন করলে ইনডেক্স করা ফাইলে তা আপডেট হয়।
স্ক্যানার মুলত কি ধরনের যন্ত্র?
Correct Answer:
ক: ইনপুট
Explanation:
স্ক্যানার মুলত কি ধরনের যন্ত্র? সঠিক উত্তর ইনপুট ইনপুটঃ এটার মানে হছে কোন কিছু কম্পিউটারকে প্রদান করা অথবা নির্দেশনা দেওয়া।যেমনঃ১। কিছু স্ক্যান করা বা ক্যামেরা দিয়ে ছবি উঠানো।২। কীবোর্ড দিয়ে লিখালিখি৩। ভয়েস কমান্ড দেওয়া ইত্যাদি ।তাহলে ইনপুট ডিভাইসগুল হচ্ছেঃকামেরা, কীবোর্ড, মাউস, মাইক্রোফোন, স্ক্যানার, বিভিন্ন ধরনের সেন্সর, টাচ স্ক্রিন ইত্যাদি ইনপুট ডিভাইস ।
কোন পদ্ধতি ব্যবহার করে কম্পিউটার ও স্মার্টফোন একই সাথে ইন্টারনেট সংযোগ দেয়া যায়?
Correct Answer:
খ: Wi-fi
Explanation:
কোন পদ্ধতি ব্যবহার করে কম্পিউটার ও স্মার্টফোন একই সাথে ইন্টারনেট সংযোগ দেয়া যায়? সঠিক উত্তর Wi-fi WiFi (ওয়াইফাই) এর পূর্ণনাম হচ্ছে - Wireless Fidelity । WiFi (ওয়াইফাই) হচ্ছে ওয়ারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক ব্যবস্থা যার সাহায্যে বহনযোগ্য কম্পিউটারের যন্ত্রপাতির সাথে সহজে ইন্টারনেট সংযুক্ত করা যায়।
LAN এর ক্ষেত্রে Wi-Max এর বিস্তৃতি কত?
Correct Answer:
ক: ৩০ মিটার
Explanation:
LAN এর ক্ষেত্রে Wi-Max এর বিস্তৃতি কত? সঠিক উত্তর ৩০ মিটার WiMAX এর পূর্ণরূপ হচ্ছে Worldwide Interoperability for Microwave Access। ওয়াইম্যাক্স প্রযুক্তির মাধ্যমে উচ্চ গতির ব্রডব্যান্ড সেবা, তারবিহীন ব্যবস্থায় বিস্তৃত এলাকাজুড়ে ইন্টারনেট অ্যাকসেস করার সুযোগ পাওয়া যায়। এর মাধ্যমে ওয়্যারলেস মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক (WMAN) তৈরি করা যায়।
SMS এর পূর্ণরূপ-
Correct Answer:
ঘ: Short Message service
Explanation:
SMS এর পূর্ণরূপ- সঠিক উত্তর Short Message service SMS এর পূর্ণ রূপ হলো SHORT MESSAGE SERVICE (শর্ট মেসেজ সার্ভিস)। এসএমএস শব্দটি শর্ট মেসেজ সার্ভিস এর সংক্ষিপ্ত নাম । এটি ফোন এবং মোবাইল ফোনের উপর ভিত্তি করে লেখা বার্তা যোগাযোগের একটি মাধ্যম । এটি একটি যোগাযোগ প্রোটোকল যা মোবাইল ডিভাইসগুলির মধ্যে আমাদের লেখা বার্তাগুলি বিনিময় করার অনুমতি দেয়।
বাংলাদেশের সর্বোচ্চ আইন কি
Correct Answer:
খ: সংবিধান
Explanation:
বাংলাদেশের সর্বোচ্চ আইন কি সঠিক উত্তর সংবিধান বাংলাদেশের সর্বোচ্চ আইন সংবিধান। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের সর্বোচ্চ আইন। এটি একটি লিখিত দলিল। ১৯৭২ খ্রিষ্টাব্দের ৪ঠা নভেম্বর তারিখে বাংলাদেশের জাতীয় সংসদে এই সংবিধান গৃহীত হয় এবং একই বছরের ১৬ই ডিসেম্বর অর্থাৎ বাংলাদেশের বিজয় দিবসের প্রথম বার্ষিকী হতে এটি কার্যকর হয়। মূল সংবিধান ইংরেজি ভাষায় রচিত হয় এবং একে বাংলায় অনুবাদ করা হয়। তাই এটি বাংলা ও ইংরেজি উভয় ভাষায় বিদ্যমান। তবে ইংরেজি ও বাংলার মধ্যে অর্থগত বিরোধ দৃশ্যমান হলে বাংলা রূপ অনুসরণীয় হবে।
ভারত উপমহাদেশে ডাক ব্যবস্থার প্রবর্তক কে?
Correct Answer:
ক: শেরশাহ
Explanation:
ভারত উপমহাদেশে ডাক ব্যবস্থার প্রবর্তক কে? সঠিক উত্তর শেরশাহ ভারত উপমহাদেশের ডাক ব্যবস্থার প্রবর্তক শেরশাহ। তার প্রকৃত নাম ফরিদ খান। দ্বৈত শাসনের প্রবর্তক লর্ড ক্লাইভ। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা জহির উদ্দিন মুহম্মদ বাবর।
ব্যাংক রেট ( সুদের হার) কি?
Correct Answer:
খ: কেন্দ্রিয় ব্যাংকের রেট
Explanation:
ব্যাংক রেট ( সুদের হার) কি? সঠিক উত্তর কেন্দ্রিয় ব্যাংকের রেট ব্যাংক হার হচ্ছে একটি দেশের কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার। এ সুদ হারে কেন্দ্রীয় ব্যাংকগুলোকে ঋণ দিয়ে থাকে। এক দেশের মুদ্রার সাথে অন্য দেশের মুদ্রা যে মূল্য হারে বিনিময় হয় তার নাম বিনিময় রেট।
' ওভাল' কোন খেলার জন্য বিখ্যাত?
Correct Answer:
গ: ক্রিকেট
Explanation:
' ওভাল' কোন খেলার জন্য বিখ্যাত? সঠিক উত্তর ক্রিকেট এডিলেড ওভাল বা অ্যাডিলেড ওভাল অস্ট্রেলিয়ার দক্ষিণাংশে অ্যাডিলেড শহরের বিখ্যাত খেলার মাঠ। এটি ১৮৭১ সালে নির্মিত হয়। সুতরাং সঠিক উত্তর হবে ক্রিকেট খেলার জন্য বিখ্যাত।
ডাক বিভাগের সর্বোচ্চ পদের নাম কি?
Correct Answer:
ক: পোষ্ট মাষ্টার জেনারেল
Explanation:
ডাক বিভাগের সর্বোচ্চ পদের নাম কি? সঠিক উত্তর পোষ্ট মাষ্টার জেনারেল ডাক বিভাগের সর্বোচ্চ পদের নাম পোষ্ট মাষ্টার জেনারেল।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দফতর কোথায় অবস্থিত?
Correct Answer:
ঘ: জেনেভায়
Explanation:
বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দফতর কোথায় অবস্থিত? সঠিক উত্তর জেনেভায় বিশ্ব খাদ্য সংস্থার WHO এর সদর দফতর অবস্থিত সুইজারল্যান্ডের জেনেভায়। এ সংস্থাটি প্রতিষ্ঠিত হয় ৭ এপ্রিল ১৯৪৮ সালে।
বিশ্বডাক দিবস কোন তারিখে পালন করা হয়?
Correct Answer:
খ: ৯ অক্টোবর
Explanation:
বিশ্বডাক দিবস কোন তারিখে পালন করা হয়? সঠিক উত্তর ৯ অক্টোবর ইউরোপের ২২ টি দেশের প্রত্যক্ষ তত্বাবধানে ১৮৭৪ সালের এইদিনে সুইজারল্যান্ডের বার্ন শহরে গঠিত হয় "জেনারেল পোস্টাল ইউনিয়ন"। এর লক্ষ্য ছিল প্রতিটি দেশের মধ্যে ডাক আদান প্রদানকে সহজতর করা। প্রতি বছরের ৯ অক্টোবর বিশ্ব ডাক দিবস পালন করা হয়।
কোন ধাতব মুদ্রায় বঙ্গবন্ধু সেতুর প্রতিকৃতি ব্যবহৃত হয়েছে-
Correct Answer:
ঘ: ৫ টাকার মুদ্রায়
Explanation:
কোন ধাতব মুদ্রায় বঙ্গবন্ধু সেতুর প্রতিকৃতি ব্যবহৃত হয়েছে- সঠিক উত্তর ৫ টাকার মুদ্রায় বাংলাদেশে সর্বপ্রথম ধাতব মুদ্রা চালু হয় ১৫ সেপ্টেম্বর ১৯৭৩ সালে। ৫ টাকার ধাতব মুদ্রার সামনের অংশে জাতীয় প্রতীক এবং পেছনের অংশ যমুনা বহুমুখী সেতুর প্রতিকৃতি রয়েছে। সুতরাং সঠিক উত্তর - ৫ টাকার ধাতব মুদ্রায়।
সার্ক সচিবালয় কোথায় অবস্থিত?
Correct Answer:
ক: নেপাল
Explanation:
সার্ক সচিবালয় কোথায় অবস্থিত? সঠিক উত্তর নেপাল সার্ক SAARC এর পূর্ণ রূপ South asian Association for regional co - operation. ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়। এর সচিবালয় অবস্থিত কাঠমান্ডু, নেপাল।
NWD এর পুর্নরূপ কি?
Correct Answer:
গ: নেশন ওয়াইড ডায়ালিং
Explanation:
NWD এর পুর্নরূপ কি? সঠিক উত্তর নেশন ওয়াইড ডায়ালিং NWD এর পুর্নরূপ নেশন ওয়াইড ডায়ালিং। অপারেটর টোল ডায়ালিং হ'ল একটি টোল - স্যুইচিং এবং রাউটিং সিস্টেম যা মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার বেল সিস্টেম দ্বারা ব্যবহৃত হয়েছিল যা দূরত্বের কলগুলির স্যুইচিং এবং বিলিংকে স্বয়ংক্রিয় করে তোলে। ১৯৪৭ সালে, অপারেটর টোল ডায়ালিং নতুন নকশাকৃত দেশব্যাপী সংখ্যায়ন পরিকল্পনা থেকে উপকৃত হয়েছিল যা মূল উত্তর আমেরিকার অঞ্চল কোডগুলি প্রতিষ্ঠা করে এবং উত্তর আমেরিকান নম্বর পরিকল্পনায় রূপান্তরিত হয়েছিল। এটি নতুন তৈরি করা নম্বরগুলি পরিকল্পনার ক্ষেত্রে (এনপিএ) অনন্য অঞ্চল কোডগুলি অর্পণ করেছে, এটি প্রথমে অপারেটর টোল ডায়ালিংয়ে গন্তব্য রাউটিং কোড হিসাবে কাজ করে, প্রতিটি টোল স্যুইচিং কেন্দ্রে অপারেটরের ব্যবহারকে আলাদা করে প্রতিস্থাপন করে।
'ঘরু গাস খেয়ে বাঁচে' বাক্যটির ইংরেজি হবে-
Correct Answer:
গ: The cow lives on grass
Explanation:
'ঘরু গাস খেয়ে বাঁচে' বাক্যটির ইংরেজি হবে- সঠিক উত্তর The cow lives on grass Live on – খেয়ে বাঁচা
মুক্তিযুদ্ধের উপ- সর্বাধিনায়ক ছিলেন-
Correct Answer:
খ: এ কে খন্দকার
Explanation:
মুক্তিযুদ্ধের উপ- সর্বাধিনায়ক ছিলেন- সঠিক উত্তর এ কে খন্দকার মুক্তিযুদ্ধের উপ - সর্বাধিনায়ক ছিলেন গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার। তিনি ১৯৩০ সালে তার বাবার কর্মস্থলে রংপুরে জন্মগ্রহণ করেন। তার আদি নিবাস পাবনা জেলার পুরান ভারেঙ্গা গ্রামে।
২১৫, ২১৯, ৩২৫, ৬২৫ সংখ্যাগুলোর মধ্যে পূর্ণ বর্গ কোনটি?
Correct Answer:
গ: ৬২৫
Explanation:
২১৫, ২১৯, ৩২৫, ৬২৫ সংখ্যাগুলোর মধ্যে পূর্ণ বর্গ কোনটি? সঠিক উত্তর ৬২৫ সংখ্যা গুলোর মধ্যে ২৫×২৫ = ৬২৫ অর্থাৎ ২৫ এর বর্গ করলে ৬২৫ হচ্ছে। অন্যান্য গুলো বর্গ হয়না।
তানজিম ৫টি কলম ২০ টাকায় বিক্রয় করায় তার ৫ টাকা ক্ষতি হলো। তার ক্রয়মূল্য কত?
Correct Answer:
খ: ২৫ টাকা
Explanation:
তানজিম ৫টি কলম ২০ টাকায় বিক্রয় করায় তার ৫ টাকা ক্ষতি হলো। তার ক্রয়মূল্য কত? সঠিক উত্তর ২৫ টাকা ৫টি বিক্রয়মূল্য ২০ টাকা হলে ৫ টাকা ক্ষতি হয়। আমরাজানি, ক্রয়মূল্য = বিক্রয়মূল্য + ক্ষতি বা, ক্রয়মূল্য = (২০ + ৫) টাকা সুতরাং ক্রয়মূল্য = ২৫ টাকা
সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে ৩ ও ৪ সে.মি. হলে তার অতিভুজের মান কত?
Correct Answer:
ঘ: ৫ সেমি
Explanation:
সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে ৩ ও ৪ সে.মি. হলে তার অতিভুজের মান কত? সঠিক উত্তর ৫ সেমি অতিভুজ² = লম্ব² + ভূমি² বা, অতিভুজ² = ৩² + ৪² বা, অতিভুজ² = ২৫ অতিভুজ² = ৫² সুতরাং অতিভুজ = ৫
৩, ৭, ১৫, ৩১, ৬৩, ........... ধারাটির পরবর্তী সংখ্যাটি কত?
Correct Answer:
গ: ১২৭
Explanation:
৩, ৭, ১৫, ৩১, ৬৩, ........... ধারাটির পরবর্তী সংখ্যাটি কত? সঠিক উত্তর ১২৭ এখানে, ৩, ৩ + ৪ = ৭, ৭ + ৮ = ১৫, ১৫ + ১৬ = ৩১, ৩১ + ৩২ = ৬৩, ৬৩ + ৬৪ = ১২৭ প্রদত্ত ধারায় প্রথমে ৪ যোগ হয়ছে এবং তারপর ৪ এর দ্বিগুণ ৮ যোগ হয়ছে তারপরে ৮ এর দ্বিগুণ ১৬ যোগ হয়ছে মূল সংখ্যর সাথে এভাবে নিয়ম অনুযায়ী হয়ছে।
৫৬ কে ৭ :৮ অনুপাতে হ্রাস করলে নতুন সংখ্যা হবে?
Correct Answer:
খ: ৪৯
Explanation:
৫৬ কে ৭ :৮ অনুপাতে হ্রাস করলে নতুন সংখ্যা হবে? সঠিক উত্তর ৪৯ সমাধানঃ হ্রাস পাওয়া অর্থ কমে যাওয়া এখানে ৮ অনুপাত থেকে ৭ অনুপাতে আনলে কমবে । ৫৬ সংখ্যাটি ৮ অংশের মান। তাই হ্রাস কৃত সংখ্যাটি হবে ৭ × ৭ = ৪৯ ।
৩০ থেকে ৯০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর কত?
Correct Answer:
গ: ৫৮
Explanation:
৩০ থেকে ৯০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর কত? সঠিক উত্তর ৫৮ ৩০ থেকে ৯০ - এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা যথাক্রমে ৮৯ ও ৩১। অন্তর = ৮৯ - ৮১ = ৫৮
x+y=6 এবং xy =8 হলে (x-y)2 এর মান কত?
Correct Answer:
খ: 4
Explanation:
x+y=6 এবং xy =8 হলে (x-y)2 এর মান কত? সঠিক উত্তর 4 (x - y)² = (x + y)² - 4xy = 6² - 4×8 = 36 - 32 = 4
a+b=7 , ab = 10 হলে (a-b)2=?
Correct Answer:
A: 9
Explanation:
a+b=7 , ab = 10 হলে (a-b)2=? Correct Answer 9 (a - b)² = (a + b)² - 4ab = 7² - 4×10 = 49 - 40 = 9
কোন সংখ্যার ১৩ সংখ্যাটির 15 অপেক্ষা 4 বেশি ?
Correct Answer:
ক: 30
a3+b3 এর উৎপাদক কোনটি?
Correct Answer:
খ: (a+b)(a2-ab+b2)
বর, বদ ও বাজে কোন শ্রেণির উপসর্গ?
Correct Answer:
ক: বিদেশি
Explanation:
বর, বদ ও বাজে কোন শ্রেণির উপসর্গ? সঠিক উত্তর বিদেশি বিভিন্ন বিদেশি ভাষার সঙ্গে সঙ্গে সে সব ভাষার কিছু কিছু উপসর্গও বাংলা ভাষায় গৃহীত হয়েছে। এই সব বিদেশি ভাষার উপসর্গগুলোই বিদেশি উপসর্গ। এই উপসর্গগুলো বাংলা বা সংস্কৃত উপসর্গের মতো নিয়ম মানে না। এগুলো যে কোন শব্দের সঙ্গেই যুক্ত হতে পারে। বিদেশি উপসর্গের কোন নির্দিষ্ট সংখ্যা নেই। কারণ সময়ের সঙ্গে সঙ্গে বিদেশি শব্দের মতোই নতুন নতুন বিদেশি উপসর্গও বাংলায় গৃহীত হচ্ছে। তবে, বাংলা ভাষায় বহু বিদেশি উপসর্গ রয়েছে। যেমন—বে, বর, বদ, ফি, গর, নিম, দর, কাম ইত্যাদি। প্রয়োগ: বে—বেয়াদব, বেসামাল। বদ—বদলোক, বদনাম
'পথিক তুমি পথ হারাইয়াছ' কথাটি কার?
Correct Answer:
খ: বঙ্গিমচন্দ্র চট্রোপাধ্যায়
Explanation:
'পথিক তুমি পথ হারাইয়াছ' কথাটি কার? সঠিক উত্তর বঙ্গিমচন্দ্র চট্রোপাধ্যায় কপালকুণ্ডলা সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত দ্বিতীয় উপন্যাস। সম্ভবত এটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক রোমান্টিক উপন্যাস। ১৮৬৬ খ্রিষ্টাব্দে এটি প্রথম প্রকাশিত হয়। গিরিশচন্দ্র ঘোষ এই উপন্যাসের একটি নাট্যরূপ দেন (১৮৭৩)এবং দামোদর মুখোপাধ্যায় এই উপন্যাসের একটি উপসংহার উপন্যাস রচনা করেন এবং নামকরন করেন মৃন্ময়ী (১৮৭৪)। এটি বাংলা সাহিত্যের একটি কাব্যধর্মী উপন্যাস
বেলা যে পড়ে এলো "জলকে" চল। কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
খ: নিমিত্তার্থে ৪র্থী
Explanation:
বেলা যে পড়ে এলো "জলকে" চল। কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর নিমিত্তার্থে ৪র্থী বেলা যে পড়ে এলো "জলকে" চল। নিমিত্তার্থে কারকে ৪র্থী বিভক্তি। নিমিত্তার্থে 'কে' বিভক্তি যুক্ত হলে সেখানে চতুর্থী বিভক্তি হয়। যেমন - 'বেলা যে পড়ে এল, জলকে চল।' (রবীন্দ্রনাথ ঠাকুর)। তিনি হজে গেছেন। (নিমিত্তার্থে সপ্তমী বিভক্তি)
'খোফ-খেজুরে ' কোন সমাস ?
Correct Answer:
ক: মধ্যপদলোপী বহুব্রীহি
Explanation:
'খোফ-খেজুরে ' কোন সমাস ? সঠিক উত্তর মধ্যপদলোপী বহুব্রীহি যে কর্মধারয় সমাসে ব্যাসবাক্যের মধ্যপদের লোপ হয়, তাকে মধ্যপদলোপী কর্মধারয় সমাস বলে। যেমন: সিংহ চিহ্নিত আসন = সিংহাসন, সাহিত্য বিষয়ক সভা = সাহিত্যসভা, স্মৃতি রক্ষার্থে সৌধ = স্মৃতিসৌধ, ব্রাহ্মণ ধর্মীয় প্রধান পুরোহিত = ব্রাহ্মণ পুরোহিত, জগতের রক্ষাকারী ঈশ্বর = জগদীশ্বর, সূর্য উদয়কালীন মন্ত্র = সূর্যমন্ত্র, মৌ ভর্তি চাক = মৌচাক, গাছকদম = গাছে ফুটিত কদম, সন্ধিগীত = সন্ধি যোগঘটানো গীত, কাঁচকলা = কাঁচা অবস্থায় কলা, চিকিৎসাশাস্ত্র = চিকিৎসা বিষয়ক শাস্ত্র, ঘরজামাই = ঘর আশ্ৰিত জামাই।
'সৌম্য' -এর বিপরীত শব্দ কোনটি?
Correct Answer:
গ: উগ্র
Explanation:
'সৌম্য' -এর বিপরীত শব্দ কোনটি? সঠিক উত্তর উগ্র সৌম্য এর বিপরীত শব্দ হলো - উগ্র। শান্ত এর বিপরীত শব্দ হলো - অশান্ত। কঠিন এর বিপরীত শব্দ হলো - নরম।
বাংলা ভাষায় স্পর্শ বর্ণের সংখ্যা কয়টি?
Correct Answer:
গ: ২৫ টি
Explanation:
বাংলা ভাষায় স্পর্শ বর্ণের সংখ্যা কয়টি? সঠিক উত্তর ২৫ টি বাংলা ভাষায় স্পর্শ বর্ণের সংখ্যা ২৫টি। স্পর্শ ব্যঞ্জন : ক থেকে ম পর্যন্ত প্রথম ২৫ টি ব্যঞ্জনধ্বনি উচ্চারিত হওয়ার সময় ফুসফুস থেকে বের হওয়া বাতাস মুখগহবরের কোন না কোন জায়গা স্পর্শ করে যায়। এজন্য এই ২৫টি বর্ণকে বলা হয় স্পর্শধ্বনি বা স্পৃষ্টধ্বনি।
কোনটি 'নিরাময়' শব্দের সন্ধি-বিচ্ছেদ?
Correct Answer:
ক: নিঃ + আময়
Explanation:
কোনটি 'নিরাময়' শব্দের সন্ধি-বিচ্ছেদ? সঠিক উত্তর নিঃ + আময় 'নিরাময়' শব্দের সন্ধি - বিচ্ছেদ নিঃ + আময়। ‘অ/আ’ ছাড়া অন্য স্বরধ্বনির পরে ‘ঃ’ থাকলে এবং তারপরে অ, আ কিংবা, গ, জ, ড, দ, ব কিংবা ঘ, ঝ, ঢ, ধ, ভ কিংবা ঙ, ঞ, ণ, ন, ম কিংবা য, র, ল, ব কিংবা হ থাকলে ‘ঃ’ - র জায়গায় ‘র’ হয়। অর্থাৎ, ‘অ/আ’ ছাড়া অন্য স্বরধ্বনির পরে ‘ঃ’ থাকলে এবং তারপরে অ, আ, বর্গের তৃতীয়, চতুর্থ, পঞ্চম ধ্বনি কিংবা য, র, ল, ব কিংবা হ থাকলে ‘ঃ’ - র জায়গায় ‘র’ হয়। যেমন - নিঃ + আকার = নিরাকার (ই + ঃ + আ) নিঃ + আকরণ = নিরাকরণ (ই + ঃ + আ)
'টালত মোর ঘর নাহি পড়বেশী' হাড়ীতে ভাত নাহি নিতি আবেশী' । চর্যাপদের এ চরণ দুটিতে কি বোঝানো হয়েছে?
Correct Answer:
গ: দারিদ্র্যক্লিষ্ট জীবনের চিত্র
Explanation:
'টালত মোর ঘর নাহি পড়বেশী' হাড়ীতে ভাত নাহি নিতি আবেশী' । চর্যাপদের এ চরণ দুটিতে কি বোঝানো হয়েছে? সঠিক উত্তর দারিদ্র্যক্লিষ্ট জীবনের চিত্র চর্যাপদঃ টালত মোর ঘর নাহি পড়বেসী।হাড়ীত ভাত নাহি নিতি আবেশী। আধুনিক বাংলাঃ টিলার উপর আমার ঘর,আমার কোন প্রতিবেশী নেই।আমার হাঁড়িতে ভাত নেই,অথচ নিত্য অতিথি আসে। চর্যাপদের এই চরণ দুটিতে বোঝানো হয়েছে দারিদ্র্যক্লিষ্ট জীবনের চিত্র।
The plural form of 'Sheep' is __
Correct Answer:
A: sheep
Explanation:
The plural form of 'Sheep' is __ Correct Answer sheep কিছু Noun এর singular এবং plural একই ।যেমন - Deer, sheep, canon,gross, pice,apparatus, swine, corps , pair, species।
which one is an example of superlative degree ?
Correct Answer:
A: least
Explanation:
which one is an example of superlative degree ? Correct Answer least সাধারণত অনেকের মধ্যে তুলনা বুঝাতে adjective এর যে রূপ ব্যবহার হয় তাকে Superlative Degree বলে। Least superlative form এর comparative এবং positive form হলো যথাক্রমে less এবং little.
Choose the correct sentence ___
Correct Answer:
D: The rich are not always happy
Explanation:
Choose the correct sentence ___ Correct Answer The rich are not always happy Adjective একাকী verb এর subject হতে পারে না এবং adjective এর plural হয় না কিন্তু The + adjective দ্বারা সমগ্র শ্রেণিকে বােঝায় বলে একে plural common noun বলে এবং এর পরে plural verb বসে।
'Myopic' -এর Synonym_
Correct Answer:
D: short-sighted
'Deny' শব্দটির Noun হবে?
Correct Answer:
খ: denial
Explanation:
'Deny' শব্দটির Noun হবে? সঠিক উত্তর denial Noun of the word "Deny" is - Denial. Deny - verb যার অর্থ : অস্বীকার করা, অস্বীকার করা, প্রত্যাখ্যান করা, অগ্রাহ্য করা, ত্যাজ্য করা, অননুমোদন করা, অসত্য বলে ঘোষণা করা। Denial - noun যার অর্থ : অস্বীকার, অস্বীকার, প্রত্যাখ্যান, অপলাপ, নেতিবাচক উত্তর, অগ্রাহ্যতা, ত্যাগ, বর্জন, অসত্য বলিয়া ঘোষণা, অননুমোদন ।
Feel at home ' এর সমার্থক কোনটি?
Correct Answer:
ঘ: free and easy