Pre-Primary Assistant Teacher Recruitment Test-(Dajla) MCQs
Showing 50 questions (Total: 53)
প্রথম শহীদ স্মৃতিস্তম্ভটি তৈরি করা হয় ১৯৫২ সালের কোন তারিখে?
Correct Answer:
গ: ২৩ ফেব্রুয়ারি
Explanation:
প্রথম শহীদ স্মৃতিস্তম্ভটি তৈরি করা হয় ১৯৫২ সালের কোন তারিখে? সঠিক উত্তর ২৩ ফেব্রুয়ারি প্রথম শহীদ স্মৃতিস্তম্ভটি তৈরি করা হয় ১৯৫২ সালের ২৩ ফেব্রুয়ারি। ভাষা শহীদদের স্মৃতি রক্ষার্থে প্রথম শহীদ স্মৃতিস্তম্ভ তৈরি করা হয় ২৩ ফেব্রুয়ারি ১৯৫২ সালে এবং ২৪ ফেব্রুয়ারি উদ্বোধন করেন শহীদ শফিউরের পিতা। ২৬ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে শহীদ মিনারের উদ্বোধন করেন আজাদ পত্রিকার সম্পাদক জনাব আবুল কালাম শামসুদ্দীন।
ব্রহ্মপুত্র কোথায় বাংলাদেশে প্রবেশ করেছে?
Correct Answer:
ঘ: কুড়িগ্রাম
Explanation:
ব্রহ্মপুত্র কোথায় বাংলাদেশে প্রবেশ করেছে? সঠিক উত্তর কুড়িগ্রাম ব্রহ্মপুত্র কুড়িগ্রাম জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। ব্রহ্মপুত্র হিমালয়ের কৈলাস শৃঙ্গের নিকটে মানস সরোবর হ্রদ থেকে উৎপত্তি লাভ করেছে। এই নদীটি কুড়িগ্রাম জেলার মধ্য দিয়ে বাংলাদেশ প্রবেশ করেছে।
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) কোথায় অবস্থিত?
Correct Answer:
খ: সাভার
Explanation:
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) কোথায় অবস্থিত? সঠিক উত্তর সাভার বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) সাভারে অবস্থিত। বিকেএসপি ঢাকা সাভারের জিরানিতে ১৯৮৬ সালের ১৪ এপ্রিল প্রতিষ্ঠিত হয়।
বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের অভিষেক হয় কোন সালে?
Correct Answer:
ক: ১৯৯৯
Explanation:
বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের অভিষেক হয় কোন সালে? সঠিক উত্তর ১৯৯৯ বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের অভিষেক হয় ১৯৯৯ সালে। বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের অভিষেক হয় ১৭ মে ১৯৯৯ সালে সপ্তম বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে। বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের প্রথম জয়লাভ করে সপ্তম বিশ্বকাপে ২২ রানে স্কটল্যান্ড এর বিপক্ষে।
কোনটি খর পানিতে উত্তম ফেনা দেয়?
Correct Answer:
ঘ: ডিটারজেন্ট
Explanation:
কোনটি খর পানিতে উত্তম ফেনা দেয়? সঠিক উত্তর ডিটারজেন্ট ডিটারজেন্ট খর পানিতে উত্তম ফেনা দেয়। যে পানিতে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম প্রভৃতি সালফেট ও ক্লোরাইড জাতীয় লবণ দ্রবীভূত থাকে সেই পানিকে খর পানি বলে। সাবান খর পানিতে কম ফেনা উৎপন্ন করে। ডিটারজেন্ট একপ্রকার অ্যালকোহল হাইড্রোজেন সালফেট এর চরম লবণ বা অ্যালকাইল বেনজিন সালফেটের সোডিয়াম লবণ। যা সহজেই খর পানিতে উত্তম ফেনা দেয়।
একটি সরলদোলককে পৃথিবীর কেন্দ্রে নিলে তার দোলনকাল কত হবে?
Correct Answer:
ক: অসীম
Explanation:
একটি সরলদোলককে পৃথিবীর কেন্দ্রে নিলে তার দোলনকাল কত হবে? সঠিক উত্তর অসীম একটি সরলদোলককে পৃথিবীর কেন্দ্রে নিলে তার দোলনকাল অসীম হবে। একটি পূর্ণ দোলন এর জন্য সরল দোলকের যে সময় লাগে তাকে দোলনকাল বলে। দোলনকাল অভিকর্ষজ ত্বরণের বর্গমূলের ব্যস্তানুপাতিক। পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণের মান শূন্য। তাই একটি সরল দোলককে পৃথিবীর কেন্দ্রে নিলে তার দোলনকাল অসীম হবে।
কোনটি পানিবাহিত রোগ?
Correct Answer:
ক: টাইফয়েড
Explanation:
কোনটি পানিবাহিত রোগ? সঠিক উত্তর টাইফয়েড টাইফয়েড একটি পানিবাহিত রোগ। যক্ষা, ইনফ্লুয়েঞ্জা, হাম বায়ুবাহিত রোগ। টাইফয়ড ও যক্ষ্মা ব্যাকটেরিয়া ঘটিত রোগ এবং ইনফ্লুয়েঞ্জা ও হাম ভাইরাস ঘটিত রোগ।
নিচের কোনটি রাসায়নিক পরিবর্তন?
Correct Answer:
খ: লোহার মরিচা ধরা
Explanation:
নিচের কোনটি রাসায়নিক পরিবর্তন? সঠিক উত্তর লোহার মরিচা ধরা লোহার মরিচা ধরা একটি রাসায়নিক পরিবর্তন। যে পরিবর্তনের ফলে এক বা একাধিক বস্তু প্রত্যেককে তার নিজস্ব সত্তা হারিয়ে সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট এক বা একাধিক বস্তুতে পরিণত হয়, তাকে রাসায়নিক পরিবর্তন বলে। যেমন লোহার উপর মরচে ধরা, দুধ থেকে দই হওয়া ইত্যাদি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ।
মানবদেহের রক্তচাপ নির্ণায়ক যন্ত্র-
Correct Answer:
খ: স্ফিগমোম্যানোমিটার
Explanation:
মানবদেহের রক্তচাপ নির্ণায়ক যন্ত্র- সঠিক উত্তর স্ফিগমোম্যানোমিটার মানবদেহের রক্তচাপ নির্ণায়ক যন্ত্র - স্ফিগমোম্যানোমিটার। স্টেথোস্কোপ হৃদপিণ্ড ও ফুসফুসের শব্দ নির্ণায়ক যন্ত্র, কার্ডিওগ্রাফ হৃদপিন্ডের গতি নির্ণায়ক যন্ত্র এবং ইকোকার্ডিওগ্রাফি হৃদপিন্ডের কর্মক্ষমতা ও রোগ শনাক্তকরণ যন্ত্র।
সমুদ্রস্রোতের অন্যতম কারণ-
Correct Answer:
ক: বায়ু প্রবাহের প্রভাব
Explanation:
সমুদ্রস্রোতের অন্যতম কারণ- সঠিক উত্তর বায়ু প্রবাহের প্রভাব সমুদ্রস্রোতের অন্যতম কারণ - বায়ু প্রবাহের প্রভাব। সমুদ্র স্রোতের অন্যতম কারণ গুলো হচ্ছে বায়ুপ্রবাহ, উষ্ণতার তারতম্য, লবণাক্ততার তারতম্য, বাষ্পীভবনের তারতম্য, গভীরতার তারতম্য, পৃথিবীর আবর্তন এবং স্থলভাগের অবস্থান।
This necklace is made by gold. বাক্যে "gold" শব্দটি
Correct Answer:
ঘ: Material noun
Explanation:
This necklace is made by gold. বাক্যে "gold" শব্দটি সঠিক উত্তর Material noun This necklace is made by gold. বাক্যে "gold" শব্দটি - Material noun. যে noun দ্বারা কোন বস্তুর মূল উপাদান বোঝায় যা কখনো গণনা করা যায় না কেবল ওজন বা পরিমাপ করা যায় তাকে Material noun বলে।
He is envious --- my success বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-
Correct Answer:
গ: of
Explanation:
He is envious --- my success বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে- সঠিক উত্তর of He is envious - - - my success বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে - of. Envious of অর্থ কোন বিষয়ে ঈর্ষাপরায়ণ।
Anis is good ---- cricket বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-
Correct Answer:
ঘ: at
Explanation:
Anis is good ---- cricket বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে- সঠিক উত্তর at Anis is good - - - - cricket বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে - at. বাক্যের শূন্যস্থানে appropriate preposition হিসেবে at বসে। Good at শব্দের অর্থ কোন কাজে দক্ষ বা পারদর্শী।
Ha has lack --- money. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-
Correct Answer:
গ: of
Explanation:
Ha has lack --- money. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে- সঠিক উত্তর of He has lack - - - money. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে - of. বাক্যের শূন্যস্থানে appropriate preposition হিসেবে of বসে। Lack of - শব্দটির অর্থ কোন কিছুর অভাব।
"Give the order" বাক্যটির Passive form হবে--
Correct Answer:
গ: Let the order be given.
Explanation:
"Give the order" বাক্যটির Passive form হবে-- সঠিক উত্তর Let the order be given. "Give the order" বাক্যটির Passive form হবে - - Let the order be given. Imperative Sentence কে passive করার নিয়ম : Let + object + be + মূল verb এর past participle.
I objected --- his proposal. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-
Correct Answer:
ক: to
Explanation:
I objected --- his proposal. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে- সঠিক উত্তর to Objected to - আপত্তি। To oppose, disagree with, or disapprove of someone or something.
Rest is necessity ----- me now. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-
Correct Answer:
গ: for
Explanation:
Rest is necessity ----- me now. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে- সঠিক উত্তর for Necessity to - প্রয়োজনীয়তা [ এটি একটি Appropriate prepostion) Rest is necessity to me now - বিশ্রাম এখন আমার প্রয়োজন। সঠিক উত্তর : to হবে
"They elected him captain" বাক্যটির Passive form হবে--
Correct Answer:
খ: He was elected captain by them.
Explanation:
"They elected him captain" বাক্যটির Passive form হবে-- সঠিক উত্তর He was elected captain by them. "They elected him captain" বাক্যটির Passive form হবে - - He was elected captain by them. Select, elect, nominate, make ইত্যাদি verb থাকলে বাক্যে অতিরিক্ত object আনতে হয় যার নাম factitive object আর এর ক্ষেত্রে passive করতে হলে ব্যক্তিবাচক object, subject হিসেবে বসে + be verb (tense অনুযায়ী) + verb এর p.p. + factitive object + by যোগে subject এর object রূপ বসে।
"She fans herself" বাক্যটির Passive form হবে--
Correct Answer:
গ: She is fanned by herself.
Explanation:
"She fans herself" বাক্যটির Passive form হবে-- সঠিক উত্তর She is fanned by herself. "She fans herself" বাক্যটির Passive form হবে - - She is fanned by herself. Herself, myself ইত্যাদি self যুক্ত বাক্যের passive করার নিয়ম: sub + tense অনুযায়ী সাহায্যকারী verb + মূল verb এর past participle + by + self যুক্ত শব্দ।
কোনটি “Joyful" শব্দের সমার্থক শব্দ?
Correct Answer:
খ: Cheerful
Explanation:
কোনটি “Joyful" শব্দের সমার্থক শব্দ? সঠিক উত্তর Cheerful “Joyful" শব্দের সমার্থক শব্দ হচ্ছে Cheerful. “Joyful" শব্দের অর্থ আমুদে, হাসিখুশি, আনন্দিত ইত্যাদি। Cheerful শব্দের অর্থ : আনন্দিত, উত্সাহপূর্ণ, অম্লান, প্রফুল্ল, আনন্দিত, প্রফুল্লিত, অপরিম্লান, খোশ, উৎফুল্ল, প্রসন্ন, আনন্দদাযক
কোনটি “Typical" শব্দের সমার্থক শব্দ ?
Correct Answer:
ক: Common
Explanation:
কোনটি “Typical" শব্দের সমার্থক শব্দ ? সঠিক উত্তর Common “Typical" শব্দের সমার্থক শব্দ Common. “Typical" শব্দের অর্থ কোন কিছুর সাধারণ বৈশিষ্ট্য। Common শব্দের অর্থ : সাধারণ, প্রচলিত, সাধারণ্যে স্বীকৃত, সাধারণ্যে গৃহীত, সুলভ, সস্তা, যৌথ, সাধারণ, সর্বজনীন, নিকৃষ্ট, ইতর, বাজে, অখ্যাত, জনসাধারণ, জনসাধারণের ব্যবহার্য পতিত জমি, নিকৃষ্ট মানের, হামেশাই ঘটে এমন, মামুলই।
Abul said, "I was busy." বাক্যটির indirect speech হবে--
Correct Answer:
ঘ: Abul said that he had been busy
Explanation:
Abul said, "I was busy." বাক্যটির indirect speech হবে-- সঠিক উত্তর Abul said that he had been busy Abul said, "I was busy." বাক্যটির indirect speech হবে - - Abul said that he had been busy. Person অনুসারে I পরিবর্তিত হয়ে He হবে, past indefinite tense পরিবর্তিত হয়ে past perfect tense হবে।
Farida said, "I shall go to school." বাক্যটির indirect speech হবে--
Correct Answer:
ক: Farida said that she would go to school.
Explanation:
Farida said, "I shall go to school." বাক্যটির indirect speech হবে-- সঠিক উত্তর Farida said that she would go to school. Farida said, "I shall go to school." বাক্যটির indirect speech হবে - - Farida said that she would go to school. Said থাকায় shall পরিবর্তিত হয়ে would হবে।
”দেখিনু সেদিন রেলে, কুলি ব’লে এক বাবু সা’ব তারে ঠেলে দিল নীচে ফেলে!” পংক্তিটির রচয়িতা কে?
Correct Answer:
ক: কাজী নজরুল ইসলাম
Explanation:
”দেখিনু সেদিন রেলে, কুলি ব’লে এক বাবু সা’ব তারে ঠেলে দিল নীচে ফেলে!” পংক্তিটির রচয়িতা কে? সঠিক উত্তর কাজী নজরুল ইসলাম ”দেখিনু সেদিন রেলে, কুলি ব’লে এক বাবু সা’ব তারে ঠেলে দিল নীচে ফেলে!” পংক্তিটির রচয়িতা কাজী নজরুল ইসলাম। পংক্তি দুটি সাম্যবাদী কাব্যগ্রন্থের কুলি মজুর কবিতার অন্তর্গত। সাম্যবাদী কাব্যগ্রন্থ ১১ টি কবিতা রয়েছে। যথা - সাম্যবাদী, ঈশ্বর, মানুষ, পাপ, চোর ডকাত, বীরাঙ্গনা, মিথ্যাবাদী, নারী, রাজা প্রজা, সাম্য এবং কুলি মজুর।
”কিরণ” শব্দের সমার্থক শব্দ কোনটি?
Correct Answer:
ঘ: অংশু
Explanation:
”কিরণ” শব্দের সমার্থক শব্দ কোনটি? সঠিক উত্তর অংশু ”কিরণ” শব্দের সমার্থক শব্দ অংশু। কিরণ শব্দটির সমার্থক শব্দ হলো অংশু, কর, আলো, রশ্মি, প্রভা, দীপ্তি, বিভা, ময়ূখ। শিখা শব্দটির সমার্থক হচ্ছে অনল, অগ্নি, দহন।
”স্মরণ” শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
Correct Answer:
খ: বিস্মরণ
Explanation:
”স্মরণ” শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? সঠিক উত্তর বিস্মরণ ”স্মরণ” শব্দের বিপরীতার্থক শব্দ বিস্মরণ। 'স্মরণ' শব্দটির অর্থ স্মৃতি ধ্যান চিন্তা। 'স্মরণ' শব্দটির বিপরীতার্থক শব্দ হচ্ছে বিস্মরণ।
”কারক” শব্দটির অর্থ?
Correct Answer:
গ: যা ক্রিয়া সম্পাদন করে
Explanation:
”কারক” শব্দটির অর্থ? সঠিক উত্তর যা ক্রিয়া সম্পাদন করে ”কারক” শব্দটির অর্থ - যা ক্রিয়া সম্পাদন করে। 'কারক' শব্দটির অর্থ ক্রীড়া সম্পাদক বা যা ক্রিয়া সম্পাদন করে। যার সাহায্যে কোন বাক্যের ক্রিয়া সম্পাদন করা হয় তাকে কারক বলা হয়।
”অপরাহ্ন” নাটকটির রচয়িতা কে?
Correct Answer:
গ: হুমায়ূন আহমেদ
Explanation:
”অপরাহ্ন” নাটকটির রচয়িতা কে? সঠিক উত্তর হুমায়ূন আহমেদ ”অপরাহ্ন” নাটকটির রচয়িতা হুমায়ূন আহমেদ। 'অপরাহ্ন' নাটকটির রচয়িতা হুমায়ূন আহমেদ। তার উল্লেখযোগ্য টিভি নাটক এইসব দিনরাত্রি, বহুব্রীহি, কোথাও কেউ নেই, অয়োময়, আজ রবিবার, চন্দ্রগ্রহণ ইত্যাদি।
“চক্ষুদান করা” বাগধারাটির অর্থ কি?
Correct Answer:
গ: চুরি করা
Explanation:
“চক্ষুদান করা” বাগধারাটির অর্থ কি? সঠিক উত্তর চুরি করা “চক্ষুদান করা” বাগধারাটির অর্থ চুরি করা। চক্ষুদান (বিশেষ্য পদ) শব্দ টির অর্থ - দেবপ্রতিমার চক্ষু অঙ্কন।
”নিরামিষ” কোন সমাস?
Correct Answer:
ঘ: অব্যয়ীভাব
Explanation:
”নিরামিষ” কোন সমাস? সঠিক উত্তর অব্যয়ীভাব ”নিরামিষ” অব্যয়ীভাব সমাস। সামীপ্য, বীপ্সা, পর্যন্ত, অভাব, যোগ্যতা প্রভৃতি বোঝালে অব্যয়ীভাব সমাস হয়। যেমন - আমিষের অভাব = নিরামিষ, জলের অভাব = নির্জল, কুলের সমীপে = উপকূল ইত্যাদি।
”সহোদর” কোন সমাস?
Correct Answer:
ক: বহুব্রীহি
Explanation:
”সহোদর” কোন সমাস? সঠিক উত্তর বহুব্রীহি ”সহোদর” বহুব্রীহি সমাস। সহ কিংবা সহিত শব্দের সঙ্গে অন্য পদের বহুব্রীহি সমাস হলে সহ ও সহিত এর স্থলে স হয়। যেমন - সহ উদর তার = সহোদর, বান্ধব সহ বর্তমান = সবান্ধব ইত্যাদি।
”যে ব্যক্তির দুহাত সমান চলে”- এক কথায় কি হবে?
Correct Answer:
খ: সব্যসাচী
Explanation:
”যে ব্যক্তির দুহাত সমান চলে”- এক কথায় কি হবে? সঠিক উত্তর সব্যসাচী ”যে ব্যক্তির দুহাত সমান চলে” - এক কথায় বলে - সব্যসাচী। যার দুবার জন্ম হয়েছে - দ্বিজ। যে নারী অপরের দ্বারা প্রতিপালিতা - পরভতৃর্কা
”ইহলোকে যা সামান্য নয়”- এক কথায় কি হবে?
Correct Answer:
গ: অলোকসামান্য
Explanation:
”ইহলোকে যা সামান্য নয়”- এক কথায় কি হবে? সঠিক উত্তর অলোকসামান্য ”ইহলোকে যা সামান্য নয়” - এক কথায় বলে - অলোকসামান্য। আলোকসমান্য শব্দের অর্থ মনুষ্যলোকে সামান্য নয় এমন, অসামান্য, অসাধারণ।
”অহরহ” শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
Correct Answer:
গ: অহঃ+অহ
Explanation:
”অহরহ” শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর অহঃ+অহ ”অহরহ” শব্দের সন্ধি বিচ্ছেদ অহঃ + অহ। অহঃ + অহ = অহরহ একটি বিশেষ বিসর্গ সন্ধি। এরকম কয়েকটি উদাহরণ হল বাচঃ + পতি = বাচস্পতি, ভাঃ + কর = ভাস্কর ইত্যাদি।
”নীরস” শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
Correct Answer:
গ: নিঃ + রস
Explanation:
”নীরস” শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর নিঃ + রস ”নীরস” শব্দের সন্ধি বিচ্ছেদ নিঃ + রস। ই কিংবা উ ধোনির পরের বিসর্গের সঙ্গে র এর সন্ধি হলে বিসর্গের লোভ হয় এবং বিসর্গের পূর্ববর্তী হ্রস্ব স্বর দীর্ঘ হয়। যেমন নিঃ + রস = নিরস, নিঃ + রব = নীরব।
”সদাশয়” শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
Correct Answer:
গ: সৎ + আশয়
Explanation:
”সদাশয়” শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর সৎ + আশয় ”সদাশয়” শব্দের সন্ধি বিচ্ছেদ সৎ + আশয়। এরকম আরো কয়েকটি উদাহরণ হল সৎ + উপদেশ = সদুপদেশ, তৎ + ছায়া = তচ্ছায়া।
”নাবিক” শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
Correct Answer:
ক: নৌ + ইক
Explanation:
”নাবিক” শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর নৌ + ইক ”নাবিক” শব্দের সন্ধি বিচ্ছেদ নৌ + ইক। এ, ঐ, ও, ঔ কারের পর এ, ঐ স্থানে যথাক্রমে অয়, আয় এবং ও ঔ স্থানে যথাক্রমে অব্ ও আব্ হয়। যেমন - নৌ + ইট = নাবিক, বৌ + অক = ভাবুক, গৈ + অক = গায়ক ইত্যাদি।
”জনৈক” শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
Correct Answer:
ক: জন + এক
Explanation:
”জনৈক” শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর জন + এক ”জনৈক” শব্দের সন্ধি বিচ্ছেদ জন + এক। অ - কার কিংবা আ কার এরপর এ কার কিংবা ঐ কার থাকলে উভয় মিলে ঐ কার হয়; ঐ কার পূর্ববর্তী ব্যঞ্জন এর সাথে যুক্ত হয়। যেমন : জন + এক = জনৈক, মত + ঐক্য = মতৈক্য ইত্যাদি।
এক বাক্স আঙ্গুর ২৭৫০ টাকায় বিক্রয় করায় ৪৫০ টাকা ক্ষতি হলো। ঐ আঙ্গুর ৩৬০০ টাকায় বিক্রয় করলে কত লাভ বা ক্ষতি হতো?
Correct Answer:
গ: ৪০০ টাকা লাভ
Explanation:
এক বাক্স আঙ্গুর ২৭৫০ টাকায় বিক্রয় করায় ৪৫০ টাকা ক্ষতি হলো। ঐ আঙ্গুর ৩৬০০ টাকায় বিক্রয় করলে কত লাভ বা ক্ষতি হতো? সঠিক উত্তর ৪০০ টাকা লাভ ক্রয়মুল্য = বিক্রয়মুল্য + ক্ষতি = ২৭৫০ + ৪৫০ = ৩২০০ আবার, লাভ = বিক্রয়মুল্য - ক্রয়মুল্য = ৩৬০০ - ৩২০০ = ৪০০
একজন চা ব্যবসায়ী এক বাক্স চা পাতা কেজি প্রতি ৮০ টাকা হিসাবে ক্রয় করেন। সব চা পাতা কেজি প্রতি ৭৫টাকা দরে বিক্রয় করায় ৫০০ টাকা ক্ষতি হয়। তিনি কত কেজি চা পাতা ক্রয় করেছিলেন?
Correct Answer:
ঘ: ১০০ কেজি
Explanation:
একজন চা ব্যবসায়ী এক বাক্স চা পাতা কেজি প্রতি ৮০ টাকা হিসাবে ক্রয় করেন। সব চা পাতা কেজি প্রতি ৭৫টাকা দরে বিক্রয় করায় ৫০০ টাকা ক্ষতি হয়। তিনি কত কেজি চা পাতা ক্রয় করেছিলেন? সঠিক উত্তর ১০০ কেজি ধরি, ক্রয়কৃত চা পাতা = x কেজি প্রশ্নমতে, ৮০x - ৭৫x = ৫০০ বা, ৫x = ৫০০ বা, x = ১০০ কেজি।
পিতা ও মাতার বয়সের গড় ২০ বৎসর। পিতা, মাতা ও পুত্রের বয়সের গড় ১৬ বৎসর হলে, পুত্রের বয়স কত?
Correct Answer:
ক: ৮ বৎসর
Explanation:
পিতা ও মাতার বয়সের গড় ২০ বৎসর। পিতা, মাতা ও পুত্রের বয়সের গড় ১৬ বৎসর হলে, পুত্রের বয়স কত? সঠিক উত্তর ৮ বৎসর মনে করি, ২ বছর পূর্বে পুত্রের বয়স = x বছর ২ " " পিতার বয়স = ১৪ x " বর্তমানে পুত্রের বয়স = x + ২ " " পিতার " = (১৪x + ২)" প্রশ্নমতে, ১৪x + ২ = x + ২ + ২৬ বা, ১৩x = ২৬ বা, x = ২ ; বর্তমানে পুত্রের বয়স = ৪ বছর, পিতার বয়স = ৩০, অনুপাত = ৩০ঃ ৪ বা, ১৫ : ২.
একটি কাজ ক একা ১০ দিনে খ একা ১৫ দিনে শেষ করতে পারলে, ক ও খ একত্রে ঐ কাজ কত দিনে শেষ করতে পারবে?
Correct Answer:
ক: ৬ দিনে
Explanation:
একটি কাজ ক একা ১০ দিনে খ একা ১৫ দিনে শেষ করতে পারলে, ক ও খ একত্রে ঐ কাজ কত দিনে শেষ করতে পারবে? সঠিক উত্তর ৬ দিনে ক ১ দিনে করে ১/৩০ কাজ খ এক দিনে করে ১/১৫ কাজ গ এক দিনে কাজ করে ১/১০ কাজ এখন, ১ম দিনে ক একা কাজ করে ১/৩০ কাজ ২য় দিনে ক এবং খ একত্রে কাজ করে ১/৩০ + ১/১৫ কাজ = ৩/৩০ = ১/১০ কাজ ৩য় দিনে ক এবং গ একত্রে কাজ করে ১/৩০ + ১/১০ কাজ ক = ৪/৩০ কাজ প্রতি তিন দিনে মোট কাজ হয় = ১/৩০ + ১/১০ + ৪/৩০ = (১ + ৩ + ৪)/৩০ = ৮/৩০ কাজ এখন, ৮/৩০ কাজ হবে ৩ দিনে ১ কাজ হবে ৩×৩০/৮ দিনে = ১১.২৫ দিনে = ১২ দিনে
একটি ছাগল ১০% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয়মূল্য ৪৫০ টাকা বেশি হলে ৫% লাভ হতো। ছাগলটির ক্রয়মূল্য কত?
Correct Answer:
খ: ৩০০০ টাকা
Explanation:
একটি ছাগল ১০% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয়মূল্য ৪৫০ টাকা বেশি হলে ৫% লাভ হতো। ছাগলটির ক্রয়মূল্য কত? সঠিক উত্তর ৩০০০ টাকা ক্রয়মূল্য = (১০০*৪৫০)/(১০+৫)= ৩০০০ টাকা
1+2+3+4+------+19= কত?
Correct Answer:
D: 190
Explanation:
1+2+3+4+------+19= কত? Correct Answer 190 এখানে, মোট পদ n = 19 ∴ সমষ্টি S = n(n + 1)/2 = 19(19 + 1)/2 = (19×20)/2 = 190
কোনো দুর্গে ৭২০ জন সৈন্যের ২০ দিনের খাবার মজুদ আছে। ১০ দিন পর কিছু নতুন সৈন্য আসায় অবশিষ্ট খাদ্যে তাদের ৮ দিন চললে কত জন সৈন্য এসেছিল?
Correct Answer:
খ: ১৮০ জন
Explanation:
কোনো দুর্গে ৭২০ জন সৈন্যের ২০ দিনের খাবার মজুদ আছে। ১০ দিন পর কিছু নতুন সৈন্য আসায় অবশিষ্ট খাদ্যে তাদের ৮ দিন চললে কত জন সৈন্য এসেছিল? সঠিক উত্তর ১৮০ জন ১০ দিন পর, ২০ - ১০ = ১০ দিনের খাবার আছে = ৭২০ জনের ১ দিনের খাবার আছে = ৭২০*১০ জনের ৮ দিনের খাবার আছে = ৭২০০/৮ = ৯০০ জনের তাহলে আতিরিক্ত সৈ্ন্য এসেছিল = ৯০০ - ৭২০ = ১৮০ জন
একজন বোলার গড়ে ১৭ রান দিয়ে ৭টি উইকেট পান। পরবর্তী ইনিংসে গড়ে ৮ রান দিয়ে ৩টি উইকেট পান। তিনি উইকেট প্রতি গড়ে কত রান দিয়েছেন?
Correct Answer:
খ: ১৪.৩
Explanation:
একজন বোলার গড়ে ১৭ রান দিয়ে ৭টি উইকেট পান। পরবর্তী ইনিংসে গড়ে ৮ রান দিয়ে ৩টি উইকেট পান। তিনি উইকেট প্রতি গড়ে কত রান দিয়েছেন? সঠিক উত্তর ১৪.৩ ঐ বোলার গড়ে 17 রান দিয়ে 7 টি উইকেট পান।অর্থাৎ, 17*7 = 119 রান দিয়ে 7 টি উইকেট পান।পরবর্তী খেলায় গড়ে 8 রান দিয়ে 3 টি উইকেট পান।অর্থাৎ, 8*3 = রান দিয়ে 24 টি উইকেট পান।সুতরাং, তিনি মোট (119 + 24) = 143 রান দিয়ে মোট (7 + 3) = 10 টি উইকেট পান।অর্থাৎ,এখন তার উইকেট প্রতি গড় রান = 143/10 = 14.3
পিতা ও দুই পুত্রের বর্তমান গড় বয়স ২০ বৎসর। ২বৎসর পর দুই পুত্রের গড় বয়স ১২ বৎসর হলে পিতার বর্তমান বয়স কত?
Correct Answer:
ক: ৪০ বৎসর
Explanation:
পিতা ও দুই পুত্রের বর্তমান গড় বয়স ২০ বৎসর। ২বৎসর পর দুই পুত্রের গড় বয়স ১২ বৎসর হলে পিতার বর্তমান বয়স কত? সঠিক উত্তর ৪০ বৎসর 20*3 = 60 (12 - 2)*2 = 20 60 - 20 = 40
একটি সোনার গয়নার ওজন ১৬ গ্রাম। এতে সোনা ও তামার পরিমাণ ৩ঃ১। এতে কি পরিমাণ সোনা মেশালে অনুপাত ৪ঃ ১ হবে?
Correct Answer:
ঘ: ৪ গ্রাম
Explanation:
একটি সোনার গয়নার ওজন ১৬ গ্রাম। এতে সোনা ও তামার পরিমাণ ৩ঃ১। এতে কি পরিমাণ সোনা মেশালে অনুপাত ৪ঃ ১ হবে? সঠিক উত্তর ৪ গ্রাম মিশ্রণে সোনার পরিমাণ = ১৬×(৩/৪) = ১২ গ্রাম " তামার " = ১৬×(১/৪) = ৪ গ্রাম ধরি, মিশ্রণে x গ্রাম সােনা মেশাতে হবে। ∴ (১২ + x) : ৪ = ৪ ঃ ১ = {(১২ + x)/৪} = ৪/১ = ১২ + x = ১৬ ∴ x = ৪
১৪৩ টাকাকে ২ঃ ৪ঃ ৫ অনুপাতে ভাগ করলে, বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত টাকা হবে?
Correct Answer:
খ: ৩৯ টাকা
Explanation:
১৪৩ টাকাকে ২ঃ ৪ঃ ৫ অনুপাতে ভাগ করলে, বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত টাকা হবে? সঠিক উত্তর ৩৯ টাকা অনুপাতগুলাের যােগফল (২ + ৪ + ৫) = ১১ ∴বৃহত্তম অংশ {১৪৩ এর (৫/১১)} = ৬৫ ক্ষুদ্রতম অংশ {১৪৩ এর (২/১১)} = ২৬ ∴বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য = (৬৫ - ২৬) = ৩৯
x2-y2+2y-1 এর একটি উৎপাদক _
Correct Answer:
খ: x+y-1
Explanation:
x2-y2+2y-1 এর একটি উৎপাদক _ সঠিক উত্তর x+y-1 x2 - y2 + 2y - 1 = x2 - (y2 - 2y + 1) = x2 - (y - 1)2 = (x + y - 1)(x - y + 1)