Bangla MCQs
Showing 50 questions (Total: 14833)
"পাগলে" কিনা বলে। ---বাক্যে উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
গ: কর্তায় ৭মী
Explanation:
"পাগলে" কিনা বলে। ---বাক্যে উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর কর্তায় ৭মী পাগলে কিনা বলে। বাক্যে 'পাগলে' হল কর্তৃ কারকে সপ্তমী বিভক্তি। যে বিশেষ সভা সর্বনাম পদ ক্রিয়া সম্পাদন করে তাকে কর্তা বা কর্তৃকারক বলে। কে বা কারা দিয়ে প্রশ্ন করলে উত্তরে কর্তৃ কারক নির্ণয় করা যায়।
এই "নদীর" মাছ বড়।---বাক্যে উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
ঘ: অধিকরণে ৬ষ্ঠী
Explanation:
এই "নদীর" মাছ বড়।---বাক্যে উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর অধিকরণে ৬ষ্ঠী এই নদীর মাছ বড়। বাক্যে নদীর শব্দটি অধিকরণ কারকে ষষ্ঠী বিভক্তি। ক্রিয়া সময় বিষয় ও স্থানকে অধিকরণ কারক বলে। কোথায় কিসে কখন দিয়ে প্রশ্নের উত্তরে অর্থাৎ স্থান কাল পাত্র সময় বিষয় বোঝালে অধিকরণ কারক হয়।
'নিরাকার' এর বিপরীতার্থক শব্দ ---
Correct Answer:
ক: সাকার
Explanation:
'নিরাকার' এর বিপরীতার্থক শব্দ --- সঠিক উত্তর সাকার 'নিরাকার' এর বিপরীতার্থক শব্দ - - সাকার। দৃশ্য শব্দের বিপরীতার্থক শব্দ হচ্ছে অদৃশ্য। দৃশ্যমান শব্দের বিপরীতার্থক শব্দ হচ্ছে অদৃশ্যমান।
সে "তোমাকে" ভয় পায় --- বাক্যে উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
গ: অপাদানে ২য়া
Explanation:
সে "তোমাকে" ভয় পায় --- বাক্যে উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর অপাদানে ২য়া কোন কিছু থেকে, হতে, বুঝালে অপাদান কারক হয়
কোন সমাসে সমস্যমান পদের বিভক্তি লোপ পায় না?
Correct Answer:
ক: অলুক সমাস
Explanation:
কোন সমাসে সমস্যমান পদের বিভক্তি লোপ পায় না? সঠিক উত্তর অলুক সমাস অলুক সমাসে সমস্যমান পদের বিভক্তি লোপ পায় না। যে সমাসে সমস্যমান পদের বিভক্তি লোপ পায় না, তাকে অলুক সমাস বলে। যেমন: দুধে - ভাতে, জলে - স্থলে, দেশে - বিদেশে, হাতে - কলমে, ঘোড়ার ডিম, মাটির মানুষ, মামার বাড়ি, গায়ে পড়া, গায়ে হলুদ, হাতেখড়ি, মুখে - ভাত, কানে - কলম ইত্যাদি।
'কেশ' এর সমার্থক শব্দ নয় ---
Correct Answer:
গ: ললাট
Explanation:
'কেশ' এর সমার্থক শব্দ নয় --- সঠিক উত্তর ললাট 'কেশ' এর সমার্থক শব্দ নয় - - - ললাট। কেশ শব্দের সমার্থক শব্দ হচ্ছে চুল, চিকুর, কুন্তল, কেশপাশ, কেশদাম, অলক। ললাট শব্দের সমার্থক শব্দ হচ্ছে কপাল, ভাল, ভাগ্য, অলীক, অদৃষ্ট, নিয়তি।
কর্মধারয় সমাসে কোন পদ প্রধান?
Correct Answer:
খ: পর পদ
Explanation:
কর্মধারয় সমাসে কোন পদ প্রধান? সঠিক উত্তর পর পদ কর্মধারয় সমাসে পরপদ প্রধান। বিশেষ্য ও বিশেষণ পদ মিলে যে সমাস হয় এবং বিশেষ্য বা পরপদের অর্থ প্রধান রূপে প্রতীয়মান হয় তাকে বলা হয় কর্মধারয় সমাস। যেমন: নীল যে পদ্ম = নীল পদ্ম।
'প্রসন্ন' এর বিপরীতার্থক শব্দ ----
Correct Answer:
ঘ: বিষণ্ন
Explanation:
'প্রসন্ন' এর বিপরীতার্থক শব্দ ---- সঠিক উত্তর বিষণ্ন 'প্রসন্ন' এর বিপরীতার্থক শব্দ - বিষণ্ন।
'কুল কাঠের আগুন' -এর প্রকৃত অর্থ কি?
Correct Answer:
ক: তীব্র জ্বালা
Explanation:
'কুল কাঠের আগুন' -এর প্রকৃত অর্থ কি? সঠিক উত্তর তীব্র জ্বালা 'কুল কাঠের আগুন' - এর প্রকৃত অর্থ - তীব্র জ্বালা। কাঠের পুতুল এর অর্থ - নির্জীব, অসার। অল্পবিদ্যা ভয়ঙ্করী এর অর্থ - সামান্য বিদ্যার অহঙ্কার। অগাধ জলের মাছ এর অর্থ - সুচতুর ব্যক্তি।
কোন বাগধারা দ্বারা 'ভনিতা' বোঝানো হয়?
Correct Answer:
খ: গৌরচন্দ্রিকা
Explanation:
কোন বাগধারা দ্বারা 'ভনিতা' বোঝানো হয়? সঠিক উত্তর গৌরচন্দ্রিকা গৌরচন্দ্রিকা বাগধারা দ্বারা 'ভনিতা' বোঝানো হয়। গণেশ উল্টানো বাগধারার অর্থ - তুলে নেওয়া বোঝায়। কূপমন্ডুক বাগধারার অর্থ - সীমাবদ্ধ জ্ঞান সম্পন্ন। টইটুম্বুর শব্দের অর্থ - কানায় কানায় পূর্ণ।
‘ডালে ডালে কুসুম ভার’ এখানে কোন অর্থ প্রকাশ করছে?
Correct Answer:
খ: সমূহ
Explanation:
‘ডালে ডালে কুসুম ভার’ এখানে কোন অর্থ প্রকাশ করছে? সঠিক উত্তর সমূহ বাংলা ভাষায় এমন বহু শব্দ আছে,যাদের আভিধানিক অর্থের সঙ্গে ব্যবহারিক অর্থের যথেষ্ট প্রভেদ আছে বহুভাবে এ প্রভেদ সৃষ্টি হয়ে থাকে।যে সকল শব্দ তাদের আভিধানিক অর্থে ব্যবহৃত না হয়ে,অন্য অর্থে ব্যবহৃত হয়,ঐ অন্য অর্থগুলো তাদের লক্ষ্যার্থ। যেমন: ডালে ডালে কুসুম ভার। এখানে ভার শব্দের অর্থ - সমূহ।
'পর্বত' এর সমার্থক শব্দ নয় ----
Correct Answer:
গ: শিলা
Explanation:
'পর্বত' এর সমার্থক শব্দ নয় ---- সঠিক উত্তর শিলা পর্বত এর সমার্থক শব্দ - পাহাড়, অচল, গিরি, শৈল, ভূধর, অদ্রি, মহীধর। শিলা শব্দের সমার্থক শব্দ - পাথর, প্রস্তর, পাষাণ, উপল, মনি।
বিভক্তিহীন নাম শব্দকে কী বলে?
Correct Answer:
ঘ: প্রাতিপদিক
যে বর্ণ বা বর্ণ সমষ্টি ধাতু বা শব্দের পরে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে বলে ---
Correct Answer:
ঘ: প্রত্যয়
Explanation:
যে বর্ণ বা বর্ণ সমষ্টি ধাতু বা শব্দের পরে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে বলে --- সঠিক উত্তর প্রত্যয় যে বর্ণ বা বর্ণ সমষ্টি ধাতু বা শব্দের পরে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে প্রত্যয় বলে। যেমন - পড় + উয়া = পড়ুয়া। এখানে 'উয়া' একটি প্রত্যয়।
কুঁড়ে স্বভাব কোন বাগধারা দ্বারা বোঝানো হয়?
Correct Answer:
খ: আঠারো মাসে বছর
Explanation:
কুঁড়ে স্বভাব কোন বাগধারা দ্বারা বোঝানো হয়? সঠিক উত্তর আঠারো মাসে বছর আঠারো মাসে বছর বাগধারা দ্বারা বুঝায় - কুঁড়ে স্বভাব। ঊনপঞ্চাশ বায়ু দ্বারা বুঝায় - পাগলামি, অল্প বিদ্যা ভয়ঙ্করী দ্বারা বুঝায় - অহেতুক গর্ব, অকালকুষ্মাণ্ড শব্দ দ্বারা বুঝায় - অপদার্থ।
‘জঙ্গম’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
Correct Answer:
ক: স্থাবর
Explanation:
‘জঙ্গম’ শব্দের বিপরীত শব্দ কোনটি? সঠিক উত্তর স্থাবর জঙ্গম শব্দের অর্থ - গতিশীল,গতি, অস্থাবর , চলমান ইত্যাদি। প্রদত্ত শব্দটি একটি বিশেষণ পদ। স্থাবর শব্দের অর্থ - অনড়,অচল,স্থির, স্থিতি ইত্যাদি । প্রদত্ত শব্দটি একটি বিশেষণ পদ। তাই জঙ্গম শব্দের বিপরীত শব্দ স্থাবর।
কোনটি ভিন্নার্থক শব্দযোগে দ্বিরুক্ত শব্দ?
Correct Answer:
গ: ডাল-ভাত
Explanation:
কোনটি ভিন্নার্থক শব্দযোগে দ্বিরুক্ত শব্দ? সঠিক উত্তর ডাল-ভাত দ্বিরুক্ত শব্দের অর্থ - দুবার উক্ত হয়েছে এমন।একই শব্দ ঈষৎ পরিব র্তন করে দ্বিরুক্ত শব্দ গঠনের রীতিকে বলে যুগ্মরীতি।যুগ্মরীতিতে দ্বিরুক্ত গঠনের কয়েকটি নিয়ম আছে।যেমন: ভিন্নার্থক শব্দ যোগে: ডালভাত, তালাচাবি,পথঘাট, অলগলি। তাই সঠিক উত্তর: ডালভাত
”চর্যাপদ” কোথা থেকে আবিষ্কার করা হয়?
Correct Answer:
ঘ: নেপাল
Explanation:
”চর্যাপদ” কোথা থেকে আবিষ্কার করা হয়? সঠিক উত্তর নেপাল ”চর্যাপদ” নেপাল থেকে আবিষ্কার করা হয় । বাংলা সাহিত্যের আদি নিদর্শন বা গ্রন্থ হলো 'চর্যাপদ' । ড. হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ সলে নেপালের রাজদরবার থেকে 'চর্যাপদ' আবিষ্কার করেন এবং তার সম্পাদনায় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে ১৯১৬ সালে তা গ্রন্থাকারে প্রকাশিত হয় । 'চর্যাপদ' - এ ২৩ জন (মতান্তরে ২৪) পদকর্তা রয়েছেন । 'চর্যাপদ' - এর প্রাচীনতম বা আদিকবি লুইপা এবং সবচেয়ে বেশি পদ রচনা করেন কাহ্নপা (১৩টি) ।
নূরল মোমেনের ‘নেমেসিস’ কোন ধরনের রচনা?
Correct Answer:
গ: নাটক
Explanation:
নূরল মোমেনের ‘নেমেসিস’ কোন ধরনের রচনা? সঠিক উত্তর নাটক দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময়ে বাংলা (১৩৪৯-৫০ সাল) সংঘটিত মন্বন্তরের প্রেক্ষাপটে রচিত একটি বিখ্যাত নাটক "নেমেসিস" । ১৯৪৪ সালে নাটকটি "শনিবারের চিঠি" পত্রিকায় প্রকাশিত হয় । ১৯৪৮ সালে এটি গ্রন্থাকারে প্রকাশিত হয় । নাটকটি চোরাকারবারীর শিকার সুরজিত নন্দীর অনুশোচনা,যন্ত্রণা,দ্বন্দ্ব এবং এর থেকে আত্মমুক্তির বিষয়বস্তু । সম্পূর্ণ নাটকটি এক চরিত্র বিশিষ্ট
ক্রিয়া বা ধাতুর পরে যে প্রত্যয় যুক্ত হয় তাকে বলে ---
Correct Answer:
গ: কৃৎ প্রত্যয়
Explanation:
ক্রিয়া বা ধাতুর পরে যে প্রত্যয় যুক্ত হয় তাকে বলে --- সঠিক উত্তর কৃৎ প্রত্যয় ক্রিয়া বা ধাতুর পরে যে প্রত্যয় যুক্ত হয় তাকে বলে - - - কৃৎ প্রত্যয়। ক্রিয়া প্রকৃতির সঙ্গে যেই প্রত্যয় যুক্ত হয়, তাকে কৃৎ প্রত্যয় বলে। যেমন, উপরের উদাহরণে, ‘√পড়’ - এর সঙ্গে যুক্ত হওয়া ‘উয়া’, ‘√নাচ’ - এর সঙ্গে যুক্ত হওয়া ‘উনে’ এবং ‘√জিত’ - এর সঙ্গে যুক্ত হওয়া ‘আ’ কৃৎ প্রত্যয়।
‘মালা’ শব্দের স্ত্রী লিঙ্গ কোনটি?
Correct Answer:
ক: মালিকা
Explanation:
‘মালা’ শব্দের স্ত্রী লিঙ্গ কোনটি? সঠিক উত্তর মালিকা কিছু পুরুষবাচক শব্দের সাথে প্রত্যয় যোগ করে স্ত্রীবাচক শব্দ করা হয়।যেমন: ক্ষুদ্রার্থে ইকা - প্রত্যয় যোগ করে স্ত্রীবাচক করা হয়।যথা: পুরুষবাচক শব্দ - স্ত্রীবাচক শব্দ নাটক - নাটিকা মালা - মালিকা পুস্তক - পুস্তিকা তাই সঠিক উত্তর: মালিকা।
'নীরস' এর সন্ধি বিচ্ছেদ ---
Correct Answer:
ক: নিঃ + রস
Explanation:
'নীরস' এর সন্ধি বিচ্ছেদ --- সঠিক উত্তর নিঃ + রস নীরস এর সন্ধি বিচ্ছেদ = নিঃ + রস পূর্বপদ এর শেষে র - জাত বিসর্গ যুক্ত ই - ধ্বনি বা উ - ধ্বনি এবং পরপদের গোড়ায় র থাকলে সন্ধিতে বিসর্গ লোপ পায় এবং ই বা ঈ - ধ্বনি দীর্ঘতা পেয়ে ঈ বা ঊ - ধ্বনি হয়।
কোন বাগধারাটির অর্থ ভিন্ন?
Correct Answer:
ঘ: তাসের ঘর
Explanation:
কোন বাগধারাটির অর্থ ভিন্ন? সঠিক উত্তর তাসের ঘর বাগধারা - অর্থ আদায় কাঁচকলায় - শত্রুতা অহিনকুল সম্বন্ধ - ভীষণ শত্রুতা সাপে নেউলে - ঘোর শত্রুতা তাসের ঘর - ক্ষণস্থায়ী। তাই সঠিক উত্তর - তাসের ঘর
পুথিঁ সাহিত্যর প্রাচীনতম লেখক কে?
Correct Answer:
গ: ফকির গরিবুল্লাহ
‘অম্বু’ শব্দের অর্থ-
Correct Answer:
ঘ: পানি
Explanation:
‘অম্বু’ শব্দের অর্থ- সঠিক উত্তর পানি আগুন শব্দের প্রতিশব্দ - অগ্নি,অনল,পাবক,বহ্নি,হুতাশন ইত্যাদি। চাঁদ - চন্দ্র,নিশাকর,বিধু,শশধর, সুধাংশু,কলানিধি ইত্যাদি। নদী - তটিনী,স্রোতস্বতী,স্রোতস্বিনী ইত্যাদি। পানি - জল,অম্বু,জীবন,নীর,সলিল ইত্যাদি। তাই সঠিক উত্তর: অম্বু
খাঁটি বাংলা উপসর্গ কোনটি?
Correct Answer:
ক: রাম
Explanation:
খাঁটি বাংলা উপসর্গ কোনটি? সঠিক উত্তর রাম খাঁটি বাংলা উপসর্গ মোট ২১ টি।যেমন:অ,অজ,অঘা,অনা,আ,আন,আব,আর,ইতি,পাতি,ঊন,কদ,কু,হা,রাম,ভর,সা,স,সু,বি,নি। তাই সঠিক উত্তর: রাম।
‘যে নারীর স্বামী ও পুত্র নেই’- বাক্য সংকোচন বলা যায়:
Correct Answer:
খ: অবীরা
Explanation:
‘যে নারীর স্বামী ও পুত্র নেই’- বাক্য সংকোচন বলা যায়: সঠিক উত্তর অবীরা যে নারীর স্বামী ও পুত্র নেই - অবীরা। বিয়ে হয় নাই যার - অনূঢ়া। যে নারীর সম্প্রতি বিয়ে হয়েছে - নবোঢ়া। তাই সঠিক উত্তর: অবীরা।
‘বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দিব কিসে’- এ বাক্য ‘বুলবুলিতে’ কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
গ: কর্তায় ৭মী
'সৌভাগ্যের বিষয়' কথাটি কোন বাগধারা দিয়ে বঝানো হয়েছে?
Correct Answer:
ঘ: একাদশে বৃহস্পতি
Explanation:
'সৌভাগ্যের বিষয়' কথাটি কোন বাগধারা দিয়ে বঝানো হয়েছে? সঠিক উত্তর একাদশে বৃহস্পতি একাদশে বৃহস্পতি বাগধারাটির অর্থ সৌভাগ্যের বিষয়। কেউকেটা বাগধারা গুরুত্বপূর্ণ ব্যক্তি বোঝায়। শাপে বর বাগধারা দ্বারা অনিষ্টে ইস্ট লাভ, ব্যাঙের আধুলি বাগধারা দ্বারা গরিবের অতি সামান্য সময় কে বোঝায়।
‘মনিকাঞ্চন যোগ’- এর সমার্থক বাগধারা কোনটি?
Correct Answer:
খ: সোনায় সোহাগা
Explanation:
‘মনিকাঞ্চন যোগ’- এর সমার্থক বাগধারা কোনটি? সঠিক উত্তর সোনায় সোহাগা মণিকাঞ্চন যোগ - বাগধারার সমার্থক বাগধারা - সোনায় সোহাগা। মণিকাঞ্চন যোগ এবং সোনায় সোহাগা উভয় বাগধারার অর্থ - উপযুক্ত মিলন।
মুসলিম রেনেসাসেঁর কবি কে?
Correct Answer:
গ: ফররুখ আহমদ
‘ষষ্ঠ’-এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
Correct Answer:
ক: ষষ্+থ
Explanation:
‘ষষ্ঠ’-এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর ষষ্+থ ব্যঞ্জনধ্বনির সাথে ব্যঞ্জনধ্বনির যে সন্ধি হয়,তাকে ব্যঞ্জনসন্ধি বলে।ষ্ এর পরে ত্ বা থ্ থাকলে,যথাক্রমে ত্ ও থ্ স্থানে ট ও ঠ হয়।যেমন: ষষ্ + থ = ষষ্ঠ।
চলিত রীতির প্রবর্তন করেন কে?
Correct Answer:
খ: প্রমথ চৌধুরী
‘পঞ্চতন্ত্র’ গ্রন্তটি কার রচনা?
Correct Answer:
গ: সৈয়দ মুজতবা আলী
'এত শঠতা, এত যে ব্যথা তবু যেন তা মধুতে মাখা ।'- কোন কারকে কোন বিভক্তি ?
Correct Answer:
খ: করণে ৭মী
Explanation:
'এত শঠতা, এত যে ব্যথা তবু যেন তা মধুতে মাখা ।'- কোন কারকে কোন বিভক্তি ? সঠিক উত্তর করণে ৭মী করণ - শব্দটির অর্থ হচ্ছে যন্ত্র, সহায়ক বা উপায়। অতএব, ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়ককে করণ কারক বলে। ক্রিয়াকে কিসের দ্বারা প্রশ্ন করলে করণ কারক পাওয়া যায়।
‘কার্তুজ’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
Correct Answer:
ঘ: পর্তুগিজ [ফরাসি]
Explanation:
‘কার্তুজ’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে? সঠিক উত্তর পর্তুগিজ [ফরাসি] ওলন্দাজ শব্দ - ইস্কাপন,টেককা,তুরুপ,হরতন ইত্যাদি। তুর্কি শব্দ - চাকর,চাকু,তোপ, দারোগা ইত্যাদি। ইংরেজি শব্দ - অফিস,টেবিল,বোতল,হসপিটাল ইত্যাদি। ফরাসি শব্দ - কার্তজ, কুপন,ডিপো,রেস্তোরাঁ ইত্যাদি। তাই সঠিক উত্তর: ফরাসি শব্দ।
রবীন্দ্রোত্তর যুগের অন্যতম আধুনিক কবি যিনি রবীন্দ্রনাথ এর ব্যক্তিগত সচিব ছিলেন, তিনি হলেন-
Correct Answer:
খ: অমিয় চক্রবর্তী
Explanation:
রবীন্দ্রোত্তর যুগের অন্যতম আধুনিক কবি যিনি রবীন্দ্রনাথ এর ব্যক্তিগত সচিব ছিলেন, তিনি হলেন- সঠিক উত্তর অমিয় চক্রবর্তী বাংলা সাহিত্যের আধুনিকতাবাদী ৫ জন কবিকে পঞ্চপাণ্ডব ও তিরিশের দশকের কবি বলা হয়। এদের মধ্যে অমিয় চক্রবর্তী রবীন্দ্রনাথের ব্যক্তিগত সচিব ছিলেন। তার উল্লেখযোগ্য কাব্য গ্রন্থ হলো - খসড়া, মাটির দেয়াল, পারাপার ইত্যাদি।
ভুরসুট পরগনার পান্ডুয়া গ্রামে জন্মগ্রহন করেন-
Correct Answer:
খ: ভারতচন্দ্র রায়গুনাকর
Explanation:
ভুরসুট পরগনার পান্ডুয়া গ্রামে জন্মগ্রহন করেন- সঠিক উত্তর ভারতচন্দ্র রায়গুনাকর চব্বিশ পরগনার পান্ডুয়া গ্রামে জন্মগ্রহণ করেন ভারতচন্দ্র রায়গুণাকর। মধ্যযুগের অন্যতম কবি ভারতচন্দ্র রায়গুণাকর। তিনি ১৭১২ খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের হাওড়া জেলার পান্ডুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি আঠারো শতকের মঙ্গলকাব্য ধারার শ্রেষ্ঠ ও সর্বশেষ কবি ছিলেন।
কোনটি প্রতিশব্দ নয় ?
Correct Answer:
ঘ: অনিল
Explanation:
কোনটি প্রতিশব্দ নয় ? সঠিক উত্তর অনিল সমার্থক বলতে বুঝায় সমান অর্থ। অর্থাৎ সমার্থক শব্দ বা প্রতিশব্দ হলো অনুরূপ বা সম অর্থবোধক শব্দ। যে শব্দ অন্য কোন শব্দের একই অর্থ কিংবা প্রায় সমান অর্থ প্রকাশ করে, তাকে সমার্থক শব্দ বলা হয়। সমার্থক শব্দের একটিকে অন্যটির প্রতিশব্দ বলা হয়। ইংরেজিতে যাকে বলা হয় Synonym. উদাহরণ - অশ্রু: চোখের জল, নেত্রবারি, ধারাপাত, বর্ষণ।
'পৌরসভা' কোন তৎপুরুষ সমাস ?
Correct Answer:
ক: ষষ্ঠী
বিজ্ঞান চর্চায় মাতৃভাষাকে সবচেয়ে উপযোগী বলে বিবেচনা করতেন -
Correct Answer:
গ: মুহম্মদ কুদরাত-এ খুদা
'বায়ু' শব্দের সমার্থক শব্দ কোনটি ?
Correct Answer:
ক: বাত
Explanation:
'বায়ু' শব্দের সমার্থক শব্দ কোনটি ? সঠিক উত্তর বাত বাত - (১) [বিশেষ্য পদ] বায়ু, বাতাস, রোগবিশেষ, জার। (২) [বিশেষণ পদ] গত।
'কৃতঘ্ন' এর বিপরীত শব্দ কোনটি ?
Correct Answer:
খ: কৃতজ্ঞ
Explanation:
'কৃতঘ্ন' এর বিপরীত শব্দ কোনটি ? সঠিক উত্তর কৃতজ্ঞ কৃতজ্ঞ - [বিশেষণ পদ] যে উপকারীর উপকার মনে রাখে ও স্বীকার করে। [বিশেষ্য পদ] কৃতজ্ঞতা।
'জল' শব্দের সমার্থক শব্দ কোনটি ?
Correct Answer:
ক: অম্বু
Explanation:
'জল' শব্দের সমার্থক শব্দ কোনটি ? সঠিক উত্তর অম্বু বাংলা ভাষায় বহু শব্দ রয়েছে, যেসব শব্দ বিভিন্ন জায়গায় বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়। বাংলা ডিকশনারীতে অম্বু শব্দের বিভিন্ন অর্থ রয়েছে। যেমন: ১। জল। ২। পানি। ৩। বারি। ৪। সলিল। ৫। মূত্র। ৬। পয়: ৭। উদক। ৮। নীর। ৯। পুষ্করিণী। ১০। সমুদ্র। ১১। নদী। ১২। হ্রদ। ১৩। জল থেকে বা জলে জন্ম হয়েছে এমন বা জল দেয় এমন।
'শান্ত' এর বিপরীত শব্দ কোনটি ?
Correct Answer:
গ: অনন্ত
Explanation:
'শান্ত' এর বিপরীত শব্দ কোনটি ? সঠিক উত্তর অনন্ত অনন্ত - (১) [বিশেষণ পদ] অশেষ, অসীম, অন্তহীন, চিরস্থায়ী। (২) [বিশেষ্য পদ] বিষ্ণু, শেষ নাগ; বলরাম, বাহুর অলংকার।
'আপদ' এর বিপরীত শব্দ কোনটি ?
Correct Answer:
ক: সম্পদ
Explanation:
'আপদ' এর বিপরীত শব্দ কোনটি ? সঠিক উত্তর সম্পদ সম্পদ ( - ম্পদ্) বি. 1 ঐশ্বর্য, ধন, প্রাচুর্য (দেশের বনসম্পদ, জলসম্পদ); 2 উত্কর্ষ (ভাবসম্পদ); 3 গৌরব; 4 সম্বল। [সং. সম্ + √ পদ্ + ক্বিপ্]। ̃ শালী ( - লিন্) বিণ. ঐশ্বর্যশালী, ধনবান। wealth, treasure, wealth · wealth. সমৃদ্ধি, প্রাচুর্য, স্ব, সম্পত্তি, সম্পদ্, মাল, ঋক্থ, পয়সা, টাকাকড়ি, ধন, ধনসম্পদ, কাঁচন, শ্রী, শাঁস, সম্পদ, খুব বেশী সংখ্যা বা পরিমাণ।
'চাঁদ' শব্দের সমার্থক শব্দ কোনটি ?
Correct Answer:
ঘ: নিশাপতি
Explanation:
'চাঁদ' শব্দের সমার্থক শব্দ কোনটি ? সঠিক উত্তর নিশাপতি নিশারাথ, নিশাপতি - [বিশেষ্য পদ] চন্দ্র।
'অভয়া' শরৎচন্দ্র চট্রোপাধ্যায় এর কোন উপন্যাসের চরিত্র ?
Correct Answer:
খ: শ্রীকান্ত
'রাজা' শব্দের সমার্থক শব্দ কোনটি ?
Correct Answer:
ক: নরেন্দ্র
Explanation:
'রাজা' শব্দের সমার্থক শব্দ কোনটি ? সঠিক উত্তর নরেন্দ্র রাজা শব্দের সমার্থক শব্দ - নৃপতি,নরপতি,ভূপতি, মহীপতি, নরেন্দ্র ইত্যাদি।প্রদত্ত শব্দটি একটি বিশেষ্য পদ। তাই সঠিক উত্তর: নরেন্দ্র।
'ভূত' এর বিপরীত শব্দ কোনটি ?
Correct Answer:
গ: ভবিষ্যৎ
Explanation:
'ভূত' এর বিপরীত শব্দ কোনটি ? সঠিক উত্তর ভবিষ্যৎ ভবিষ্যৎ - (১) [বিশেষণ পদ] আগামী, পরে ঘটবে এমন। (২) [বিশেষ্য পদ] পরিণাম, আখের; আগামী সময়, আগামী কাল।