Bangla MCQs
Showing 50 questions (Total: 14833)
বিনয় কুমার মুখোপাধ্যায় -এর ছদ্মনাম-
Correct Answer:
খ: যাযাবর
রোকেয়া সাখাওয়াত হোসেন -এর জন্ম সন -
Correct Answer:
গ: ১৮৮০
কাজী নজরুল ইসলামের 'অগ্নিবীণা' কাব্যের প্রথম কবিতা কোনটি?
Correct Answer:
ঘ: প্রলয়োল্লাস
'দুধের মাছি' বাগধারাটির অর্থ-
Correct Answer:
গ: সুসময়ের বন্ধু
Explanation:
'দুধের মাছি' বাগধারাটির অর্থ- সঠিক উত্তর সুসময়ের বন্ধু দুধের মাছি একটি বাগধারা। প্রদত্ত বাগধারাটির অর্থ - সুসময়ের বন্ধু।যেমন: সুদিনে যে দুধের মাছি, দুর্দিনে তার সাক্ষাৎ মেলে না।
'আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি' এ গানের কত লাইন আমাদের জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয়েছে?
Correct Answer:
গ: ১০ লাইন
'হাভাতে' কোন সমাস?
Correct Answer:
খ: অব্যয়ীভাব
'বন্ধন' -এর বিপরীত শব্দ হচ্ছে-
Correct Answer:
গ: মুক্তি
Explanation:
'বন্ধন' -এর বিপরীত শব্দ হচ্ছে- সঠিক উত্তর মুক্তি বন্ধন শব্দের অর্থ - বাঁধন,বদ্ধ,বন্ধ,বন্দী,নিবন্ধ ইত্যাদি। প্রদত্ত শব্দটি একটি বিশেষ্য পদ। মুক্ত শব্দের অর্থ - খোলা,অবারিত,আবদ্ধ নয় এমন ইত্যাদি। প্রদত্ত শব্দটি একটি বিশেষ্য পদ। বন্ধন শব্দের বিপরীত শব্দ মুক্ত।
Patience has its reward -এ বাক্যের যথার্থ অনুবাদ-
Correct Answer:
ঘ: সবুরে মেওয়া ফলে
Explanation:
Patience has its reward -এ বাক্যের যথার্থ অনুবাদ- সঠিক উত্তর সবুরে মেওয়া ফলে Patience has its reward - এ বাক্যের যথার্থ অনুবাদ - সবুরে মেওয়া ফলে।
'প্রচুর' এর বিশেষ্য রুপ -
Correct Answer:
ক: প্রাচুর্য
Explanation:
'প্রচুর' এর বিশেষ্য রুপ - সঠিক উত্তর প্রাচুর্য প্রচুর - [বিশেষণ পদ] বহুল; প্রভূত; অধিক; পর্যাপ্ত। [বিশেষ্য পদ] প্রাচুর্য।
'মশারি ' -এর বিপরীত শব্দ হচ্ছে-
Correct Answer:
ঘ: মশা + আরী
Explanation:
'মশারি ' -এর বিপরীত শব্দ হচ্ছে- সঠিক উত্তর মশা + আরী স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনি মিলে যে সন্ধি হয় তাকে স্বরসন্ধি বলে।সন্ধিতে দুটি সন্নিহিত স্বরের একটি লোপ হয়।যেমন: আ + আ = আ( একটি আ লোপ)। যেমন: মশা + আরী = মশারী
Aboriginal -এর পরিভাষা -
Correct Answer:
খ: আদিবাসী
Explanation:
Aboriginal -এর পরিভাষা - সঠিক উত্তর আদিবাসী পারিভাষিক শব্দ: বাংলা ভাষায় প্রচলিত বিদেশি শব্দের ভাবানুবাদমূলক প্রতিশব্দকে পারিভাষিক শব্দ বলে।এর বেশিরভাগই এ কালের প্রয়োগ।যেমন: aboriginal = আদিবাসী/ আদিম অধিবাসী।
ভাষার মূল উপাদান হচ্ছে-
Correct Answer:
গ: ধ্বনি
'কবিকঙ্কণ' কার উপাধি?
Correct Answer:
গ: মুকুন্দরাম চক্রবর্তী
”বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ” গ্রন্থের রচয়িতার নাম-
Correct Answer:
গ: ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
Explanation:
”বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ” গ্রন্থের রচয়িতার নাম- সঠিক উত্তর ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায় 'বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ' গ্রন্থের রচয়িতার নাম - ডক্টর সুনীতিকুমার চট্টোপাধ্যায় । বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ গ্রন্থের প্রকৃত নাম 'The Origin and Development of the Bengal Language ' ( ১৯২৬)। বাংলা ভাষার উৎপত্তি ও ক্রমবিকাশ সম্পর্কিয় এ গ্রন্থের রচয়িতা ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়।
মধ্যযুগের প্রথম কবি হচ্ছে-
Correct Answer:
গ: বডু চন্ডীদাস
বাংলা সাহিত্যে চতুর্দশপদী কবিতা বা সনেটের প্রবর্তক কে?
Correct Answer:
ঘ: মাইকেল মধুসূদন দত্ত
Explanation:
বাংলা সাহিত্যে চতুর্দশপদী কবিতা বা সনেটের প্রবর্তক কে? সঠিক উত্তর মাইকেল মধুসূদন দত্ত মাইকেল মধুসূদন দত্ত। 14 পঙক্তিতে 14 অক্ষর বা মাত্রায় রচিত কবিতাকে সনেট বলে। সনেটের 14 পঙক্তি দুটি পর্বে বিভক্ত। প্রথম পর্ব অষ্টক এবং দ্বিতীয় পর্ব ষষ্ঠক নামে পরিচিত। কবে পেত্রাক এর রচনার মাধ্যমে সর্বপ্রথম শব্দটির উদ্ভব হয় ইতালিতে।
বাংলা গদ্যের জনক বলা হয় কাকে?
Correct Answer:
ক: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
Explanation:
বাংলা গদ্যের জনক বলা হয় কাকে? সঠিক উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা গদ্যের জনক বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কে। শিল্পসম্মত বাংলা গদ্য রীতির জনক হিসেবে চন্দ্র বিদ্যাসাগর কে অভিহিত করা হয়। তিনি বাংলা গদ্যের অবয়ব নির্মাণে যথেষ্ট ভূমিকা পালন করেন। বিদ্যাসাগর বাংলা গদ্য রীতিকে উৎকর্ষের এক উচ্চতর পর্যায়ে উন্নীত করেন ।
‘শেষের কবিতা’ সাহিত্যের কোন শ্রেণীভূক্ত?
Correct Answer:
খ: উপন্যাস
Explanation:
‘শেষের কবিতা’ সাহিত্যের কোন শ্রেণীভূক্ত? সঠিক উত্তর উপন্যাস শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি উপন্যাস। রবীন্দ্রনাথের চিত্রসৃষ্টি পর্যায়ের দ্বিতীয় উপন্যাস (প্রথমটি যোগাযোগ) এটি। ১৯২৭ সাল (১৩৩৪ বঙ্গাব্দের ভাদ্র) থেকে ১৯২৮ সাল (১৩৩৪ বঙ্গাব্দের চৈত্র) অবধি প্রবাসীতে ধারাবাহিকভাবে রচনাটি প্রকাশিত হয়।
কোনটি নিত্য সমাসের উদাহরণ?
Correct Answer:
ক: অন্যগ্রহ
Explanation:
কোনটি নিত্য সমাসের উদাহরণ? সঠিক উত্তর অন্যগ্রহ নিত্য সমাসের উদাহরণ অন্যগ্রহ। যে সমাসে সমস্যমান পদগুলো নিত্য সমাস বদ্ধ থাকে, ব্যাসবাক্যের দরকার হয় না, তাকে নিত্য সমাস বলে। যেমন - অন্য গ্রাম = গ্রামান্তর।
”পায়ের আওয়াজ পাওয়া যায়” কি ধরনের রচনা?
Correct Answer:
খ: কাব্যনাটক
Explanation:
”পায়ের আওয়াজ পাওয়া যায়” কি ধরনের রচনা? সঠিক উত্তর কাব্যনাটক পায়ের আওয়াজ পাওয়া যায় - একটি কাব্যনাট্য। সৈয়দ শামসুল হক (১৯৩৫ - ২০১৬) রচিত ' পায়ের আওয়াজ পাওয়া যায় ' গ্রন্থটি একটি কাব্যনাট্য। এ কাব্যনাট্যটি ১৯৭৬ সালে প্রকাশিত হয়। এছাড়া ' গণনায়ক' (১৯৭৬), নুরুলদীনের সারা জীবন (১৯৮২), এখানে এখন (১৯৮৮), ঈর্ষা, যুদ্ধ এবং যুদ্ধ' তার রচিত অন্যান্য কাব্যনাট্য।
”চর্যাপদ” আবিষ্কৃত হয় কত সালে?
Correct Answer:
গ: ১৯০৭
Explanation:
”চর্যাপদ” আবিষ্কৃত হয় কত সালে? সঠিক উত্তর ১৯০৭ ১৯০৭ সালে। ১৯০৭ সালের নেপালের রাজা গ্রন্থাগার থেকে হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদ রচনা করেন। চর্যাচর্যবিনিশ্চয়, সরহপাদ, কৃষ্ণ পাদের দোহা এবং ডাকার্নব এ চারটি পুঁথি একত্রে হাজার বছরের পুরান বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা নামে ১৯১৬ সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে গ্রন্থাগারে প্রকাশিত হয়। এগুলোর মধ্যে একমাত্র চর্যাপদই বাংলা ভাষায় রচিত।
”তাসের ঘর” শব্দের অর্থ কি?
Correct Answer:
গ: ক্ষণস্থায়ী
Explanation:
”তাসের ঘর” শব্দের অর্থ কি? সঠিক উত্তর ক্ষণস্থায়ী তাসের ঘর শব্দের অর্থ - ক্ষণস্থায়ী। বক্তব্য বিষয় কে সৌন্দর্য মন্ডিত করার জন্য ভাষায় ব্যবহৃত বিশেষ অর্থবহ শব্দ গুচ্ছ কে বাগধারা বলে। বাগধারার উদ্দেশ্য এক বা একাধিক শব্দের মিলনে কোন লক্ষ্যার্থ প্রকাশ করা। যেমন - তাসের ঘর ( ক্ষণস্থায়ী) , তুলসি বনের বাঘ ( ভণ্ড)।
কমা (comma) এর বাংলা কি?
Correct Answer:
গ: পাদচ্ছেদ
Explanation:
কমা (comma) এর বাংলা কি? সঠিক উত্তর পাদচ্ছেদ কমা এর বাংলা পাদচ্ছেদ। বাক্য পাঠ কালে সুস্পষ্টতা বা অর্থ বিভাগ দেখাবার জন্য যেখানে স্বল্প বিরতির প্রয়োজন, সেখানে কমা বা পাদচ্ছেদ ব্যবহৃত হয়। যেমন - সুখ চাও, সুখ পাবে পরিশ্রমে।
স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে?
Correct Answer:
খ: কার
Explanation:
স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? সঠিক উত্তর কার অ - ভিন্ন অন্য স্বরবর্ণগুলো ব্যঞ্জনবর্ণের সঙ্গে সংযুক্ত হলে পূর্ণরূপের বদলে সংক্ষিপ্ত রূপ পরিগ্রহ করে। স্বরবর্ণের এ ধরনের সংক্ষিপ্তরূপকে ‘কার’ বলে। স্বরবর্ণের ‘কার’ - চিহ্ন ১০টি। যথা: আ—কার ( া)— মা, বাবা, ঢাকা। ই—কার ( ি)— কিনি, চিনি, মিনি। ঈ—কার ( ী)— শশী, সীমানা, রীতি। উ—কার ( ু )— কুকুর, পুকুর, দুপুর। ঊ—কার ( ূ )— ভূত, মূল্য, সূচি। ঋ—কার ( ৃ )— কৃষক, তৃণ, পৃথিবী। এ—কার ()ে— চেয়ার, টেবিল, মেয়ে। ঐ—কার ()ৈ— তৈরি, বৈরী, নৈঋত। ও—কার ( ো)— খোকা, পোকা, বোকা। ঔ—কার ( ৌ)— নৌকা, মৌসুমি, পৌষ।
”অগ্নি” এর সমার্থক শব্দ নয় কোনটি?
Correct Answer:
ঘ: দ্যুতি
Explanation:
”অগ্নি” এর সমার্থক শব্দ নয় কোনটি? সঠিক উত্তর দ্যুতি অগ্নি এর সমার্থক শব্দ নয় দ্যুতি। দ্যুতি শব্দের সমার্থক দীপ্তি, প্রভা, ঔজ্জল্য, কিরণ, শোভা ইত্যাদি ।
উদ্যম বিহনে কার পুরে মনোরথ- এখানে “উদ্যম বিহনে” কোন করাকে কোন বিভক্তি?
Correct Answer:
খ: অধিকরণে ৭মী
Explanation:
উদ্যম বিহনে কার পুরে মনোরথ- এখানে “উদ্যম বিহনে” কোন করাকে কোন বিভক্তি? সঠিক উত্তর অধিকরণে ৭মী অধিকরণে ৭মী। ক্রিয়ার আধার কে অধিকরণ কারক বলে। অর্থাৎ যে স্থানে একবার যে বিষয়টি আশ্রয় করে ক্রিয়া সম্পন্ন হয়, সে বিষয়, সময় বা স্থানকে বলা হয় অধিকরণ কারক। যেমন - আকাশে চাঁদ উঠেছে ।
”বীরসন্তান প্রসব করে যে নারী”-এর এক কথায় প্রকাশ-
Correct Answer:
গ: বীরপ্রসূ
Explanation:
”বীরসন্তান প্রসব করে যে নারী”-এর এক কথায় প্রকাশ- সঠিক উত্তর বীরপ্রসূ বীর সন্তান প্রস্রব করে যে নারী - বীরপ্রসূ। অতি গুণবান পুত্রের জননী - রত্নগর্ভা। তাই সঠিক উত্তর: বীরপ্রসূ।
”ক্রিয়ারকাল ও পুরুষ” ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় ?
Correct Answer:
খ: রূপতত্ত্বে
Explanation:
”ক্রিয়ারকাল ও পুরুষ” ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় ? সঠিক উত্তর রূপতত্ত্বে রূপতত্ত্বে এক বা একাধিক ধনের অর্থবোধক সম্মেলনে শব্দ তৈরি হয়। শব্দের ক্ষুদ্রাংশকে বলা হয় রূপ (Morpheme) । রূপ গঠিত হয় শব্দ দ্বারা। সেজন্য শব্দতত্বকে রূপতত্ত্ব বলে।
শরীর > শরীল - শব্দটিতে ধ্বনি পরিবর্তনের কোন ধরনের নিয়ম প্রযোজ্য?
Correct Answer:
খ: বিষমীভবন
Explanation:
শরীর > শরীল - শব্দটিতে ধ্বনি পরিবর্তনের কোন ধরনের নিয়ম প্রযোজ্য? সঠিক উত্তর বিষমীভবন বিষমীভবন। দুটো সমবর্ণের একটির পরিবর্তনকে বিষমীভবন বলে। যেমন - শরীর > শরীল, লাল > নাল ইত্যাদি ।
”উপকন্ঠ” শব্দটির সঠিক ব্যাসবাক্য কোনটি?
Correct Answer:
ক: কন্ঠের সমীপে
Explanation:
”উপকন্ঠ” শব্দটির সঠিক ব্যাসবাক্য কোনটি? সঠিক উত্তর কন্ঠের সমীপে কন্ঠের সমীপে = উপকন্ঠ। যে সমাসে সমস্যমান পদের পদ অবৈধ অর্থের দিক থেকে প্রাধান্য লাভ করে , তাকে অব্যায়ীভাব সমাস বলে। যেমন - দিন দিন = প্রতিদিন, কন্ঠের সমীপে = উপকন্ঠ, জেলার সদৃশ = উপজেলা, কথার সদৃশ = উপকথা।
”দুর্যোগ” এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
Correct Answer:
খ: দুঃ+যোগ
Explanation:
”দুর্যোগ” এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর দুঃ+যোগ দুঃ + যোগ = দুর্যোগ। অ ও আ ভিন্ন অন্য স্বরের পরে বিসর্গ থাকলে এবং তার সঙ্গে অ, আ, বর্গীয় ঘোষ অল্প প্রাণ ও ঘোষ মহাপ্রাণ, নাসিক্য ধ্বনি কিংবা য, , র ল, ব, হ - এর সন্ধি হলে বিসর্গ স্থানে ' র' হয়। যেমন - দুঃ + যোগ = দুর্যোগ, আশীঃ + বাদ = আশীর্বাদ, নিঃ + আকার = নিরাকার ইত্যাদি।
বাংলা ভাষায় সংস্কৃতি উপসর্গ কয়টি ?
Correct Answer:
গ: ২০টি
Explanation:
বাংলা ভাষায় সংস্কৃতি উপসর্গ কয়টি ? সঠিক উত্তর ২০টি ২০ টি। যেসব উপসর্গ সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষায় ব্যবহৃত হচ্ছে সেসব উপসর্গকে বলা হয় তৎসম বা সংস্কৃত উপসর্গ। সংস্কৃত উপসর্গ প্রধানত ২০ টি।
”দীপ্যমান” শব্দের প্রকৃতি ও প্রত্যয় সঠিক কোনটি?
Correct Answer:
গ: দীপ+শানচ্
Explanation:
”দীপ্যমান” শব্দের প্রকৃতি ও প্রত্যয় সঠিক কোনটি? সঠিক উত্তর দীপ+শানচ্ √ দীপ + শান্ চ শানচ - প্রত্যয় যোগে গঠিত শব্দ দীপ্যমান। কৃৎপ্রত্যয় সাধিত শব্দ দীপ্যমান এর সঠিক প্রকৃতি - প্রত্যয় ; √ দীপ্ + শান্ চ = দীপ্যমান। এরূপ - √ চল + শানচ = চলমান, √ বৃধ + শানচ = বর্ধমান।
”তামার বিষ” বাগধারাটির অর্থ কী?
Correct Answer:
গ: অর্থের কু-প্রভাব
Explanation:
”তামার বিষ” বাগধারাটির অর্থ কী? সঠিক উত্তর অর্থের কু-প্রভাব 'তামার বিষ' বাগধারাটির অর্থ - অর্থের কুপ্রভাব। কোনো শব্দ বা শব্দ সমষ্টি বাক্যে ব্যবহৃত হয়ে বাক্যকে বিশেষ অর্থপূর্ণ করে তোলে বাগধারা। তামার বিষ অর্থ হলো - অর্থের কুপ্রভাব।
উৎপত্তি অনুসারে বাংলা শব্দ সমূহকে কয় ভাগে ভাগ করা হয়েছে?
Correct Answer:
গ: ৫ ভাগে
Explanation:
উৎপত্তি অনুসারে বাংলা শব্দ সমূহকে কয় ভাগে ভাগ করা হয়েছে? সঠিক উত্তর ৫ ভাগে ৫ ভাগে। উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দ সমূহ কে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে। যথা ; ১. তৎসম ২. অর্ধ তৎসম ৩. তদ্ভব ৪. দেশি ও ৫. বিদেশি ।
”ইংরেজি” শব্দটি কোন ভাষা থেকে নেয়া হয়েছে?
Correct Answer:
ঘ: পর্তুগিজ
Explanation:
”ইংরেজি” শব্দটি কোন ভাষা থেকে নেয়া হয়েছে? সঠিক উত্তর পর্তুগিজ ইংরেজি শব্দটি পর্তুগিজ ভাষা থেকে নেয়া হয়েছে। ইংরেজি শব্দটি পর্তুগিজ শব্দ থেকে এসেছে। আরো কতিপয় পর্তুগিজ শব্দ - আনারস, আলপিন, চাবি, কফি, কেরানি, বোমা, বোতাম, আয়া, সাবান, তামাক, বর্গা।
প্রথম বাংলা ভাষার ব্যাকরণ কে লেখেন ?
Correct Answer:
খ: ন্যাথানিয়েল ব্রাসি হালহেড
Explanation:
প্রথম বাংলা ভাষার ব্যাকরণ কে লেখেন ? সঠিক উত্তর ন্যাথানিয়েল ব্রাসি হালহেড প্রথম বাংলা ভাষার ব্যাকরণ লেখেন ন্যাথানিয়েল ব্রাসি হ্যালহেড। বাংলা ব্যাকরণের প্রথম গ্রন্থ রচনা করেন মনোএল দ্যা আসসুম্পাসাঁও। ' ভোকাবুলারিও এম ইদিওমা বেনগেল্লা ই পর্তুগিজ ; দিভিদিদো এম দুয়াস পার্তেস ' নামে ১৭৪৩ সালে পর্তুগালের লিসবন থেকে গ্রন্থটি প্রকাশিত হয় । ব্যাকরণ গ্রন্থ - A Grammar of the Bengali Language ' - গ্রন্থের রচয়িতা ন্যাথানিয়েল ব্রাসি হ্যালহেড।
”মরণ রে, তুঁহু মম শ্যাম সমান”- চরণটির রচয়িতা কে?
Correct Answer:
গ: রবীন্দ্রনাথ ঠাকুর
Explanation:
”মরণ রে, তুঁহু মম শ্যাম সমান”- চরণটির রচয়িতা কে? সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর মরণরে, তুঁহু মম শ্যাম সমান - - চরণটির রচয়িতা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি কৈরা ও যৌবনকালে প্রথম দিকে "ভানুসিংহ" ছদ্মনামে লিখতেন। উক্ত চরণটি ভানুসিংহ ঠাকুরের পদাবলী হতে অন্তর্ভুক্ত।
‘হাতির ডাক’- কে এক কথায় কী বলে?
Correct Answer:
খ: বৃংহিত
Explanation:
‘হাতির ডাক’- কে এক কথায় কী বলে? সঠিক উত্তর বৃংহিত নূপুরের শব্দ—নিক্বণ। হাতির ডাক—বৃংহণ/বৃংহিত। ঘোড়ার ডাক—হ্রেষা। ময়ূরের ডাক—কেকা।
‘মৃন্ময়’ শব্দের সন্ধি বিচ্ছেদ-
Correct Answer:
ক: মৃৎ+ময়
‘দারোগা’ শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে?
Correct Answer:
গ: তৃর্কি
Explanation:
‘দারোগা’ শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে? সঠিক উত্তর তৃর্কি জাপানি শব্দ : রিক্সা, হারাকিরি, সুনামি, ইমোজি৷ গুজরাটি শব্দ : খদ্দর, হরতাল ৷ তুর্কি শব্দ : চাকর, চাকু, তোপ, দারোগা, বাবা৷ ফরাসি শব্দ : কার্তুজ, কুপন , ডিপো, রেস্তোরাঁ।
‘আম-কুড়ানো’ কোন সমাস?
Correct Answer:
ক: ২য়া তৎপুরুষ
কোনটি প্রবাদ?
Correct Answer:
ঘ: ধর্মের কল বাতাসে নড়ে
Explanation:
কোনটি প্রবাদ? সঠিক উত্তর ধর্মের কল বাতাসে নড়ে নীতিকথামূলক প্রবাদ: ধর্মের কল বাতাসে নড়ে (সত্য আপনা আপনিই প্রকাশ পায়/ অন্যায়ের শাস্তি দৈবক্রমেই হয়) স্ত্রীকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে শেষ রক্ষা হলো না রহিমের, আসলে ধর্মের কল বাতাসে নড়ে।
সাধু ও চলিত রীতির পার্থক্য সূচিত হয়-
Correct Answer:
ঘ: ক্রিয়াপদ ও সর্বনামে
‘যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়’। -বাক্যটিতে ‘বাঘের’ শব্দটিন কারক ও বিভক্তি কোনটি?
Correct Answer:
খ: অপাদান কারকে ৬ষ্ঠী
Explanation:
‘যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়’। -বাক্যটিতে ‘বাঘের’ শব্দটিন কারক ও বিভক্তি কোনটি? সঠিক উত্তর অপাদান কারকে ৬ষ্ঠী যা থেকে কিছু বিচ্যুত , গৃহীত, জাত , বিরত, আরম্ভ, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয়, তাকেই অপাদান কারক বলে । অপাদান কারকে বিভিন্ন বিভক্তি ছাড়াও হইতে, হতে, থেকে, দিয়া, দিয়ে, ইত্যাদি অনুসর্গ ব্যবহৃত হয়। বিভিন্ন বিভক্তির প্রয়োগ ক) প্রথমা বা শূন্য বা অ বিভক্তিঃ 'বোঁটা - আলগা ফল গাছে থাকে না । ' 'মনে পড়ে সেই জৈষ্ঠের দুপুরে পাঠশালা পলায়ন। 'খ) দ্বিতীয়া বা কে বিভক্তি - বাবাকে বড্ড ভয় পাই। গ) ষষ্ঠী বা এর বিভক্তি - যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যে হয়। ঘ) সপ্তমী বা এ বিভক্তি - "বিপদে মোরে করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা। "লোকমুখে শুনেছি। তিলে তৈল হয়। য় বিভক্তি - টাকায় টাকা হয়।
কোনটি সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত উপন্যাস?
Correct Answer:
খ: কাঁদো নদী কাঁদো
"চাচা কাহিনী" এর লেখক কে ?
Correct Answer:
ঘ: সৈয়দ মুজতবা আলী
Explanation:
"চাচা কাহিনী" এর লেখক কে ? সঠিক উত্তর সৈয়দ মুজতবা আলী 'চাচাকাহিনী' - - এর লেখক সৈয়দ মুজতবা আলী। তার রচিত বিখ্যাত ভ্রমণ কাহিনী 'দেশে বিদেশে' এবং বিখ্যাত রম্যরচনা 'পঞ্চতন্ত্র' ও 'ময়ূরকণ্ঠী'।
সূর্যের সমার্থক শব্দ কোনগুলো?
Correct Answer:
ক: তপন, পূষণ
Explanation:
সূর্যের সমার্থক শব্দ কোনগুলো? সঠিক উত্তর তপন, পূষণ সূর্য: রবি, সবিতা, দিবাকর, দিনমনি, দিননাথ, দিবাবসু, অর্ক, ভানু, তপন, আদিত্য, ভাস্কর, মার্তণ্ড, অংশু, প্রভাকর, কিরণমালী, অরুণ, মিহির, পুষা, সূর, মিত্র, দিনপতি, বালকি, অর্ষমা
তোমাকে পাবার জন্যে হে স্বাধীনতা - এ পংক্তিটি কার ?
Correct Answer:
ক: শামসুর রাহমান
Explanation:
তোমাকে পাবার জন্যে হে স্বাধীনতা - এ পংক্তিটি কার ? সঠিক উত্তর শামসুর রাহমান 'তোমাকে পাবার জন্য হে স্বাধীনতা' - - পংক্তিটি শামসুর রাহমানের। তার আরেকটি বিখ্যাত পংক্তি - - "তোমার মুখের দিকে আজ আর যায় না তাকনো, বর্ণমালা, আমার দুঃখীনী বর্ণমালা। "
ক্ষুদ্রার্থে স্ত্রীবাচক শব্দ কোনটি?
Correct Answer:
ক: মালিকা
Explanation:
ক্ষুদ্রার্থে স্ত্রীবাচক শব্দ কোনটি? সঠিক উত্তর মালিকা ক্ষুদ্রার্থে গঠিত স্ত্রীবাচক শব্দ → নাটিকা, মালিকা, গীতিকা, পুস্তিকা বিদেশী স্ত্রীবাচক শব্দ → খানম, জেনানা, মালেকা, সুলতানা, মহতারিমানিত্য স্ত্রীবাচক শব্দ → সতীন, অর্ধাঙ্গিনী, কুলটা, বিধবা, অসূর্যম্পশ্যা, সপত্নী