Bangla MCQs
Showing 50 questions (Total: 14833)
’ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে, উল্টোটা করতে গেলে মুখে কালি পরে’ বলেছেন :
Correct Answer:
খ: প্রমথ চৌধুরী
’পার হইয়া’ এই ক্রিয়া পদের সাধু রূপটি চলিত রূপে রূপান্তর করলে হবে :
Correct Answer:
গ: পেরিয়ে
Explanation:
’পার হইয়া’ এই ক্রিয়া পদের সাধু রূপটি চলিত রূপে রূপান্তর করলে হবে : সঠিক উত্তর পেরিয়ে সাধুভাষায় সর্বনাম ও ক্রিয়াপদ এক বিশেষ গঠনপদ্ধতি মেনে চলে।আর চলিত ভাষায় সর্বনাম ও ক্রিয়াপদ সংক্ষিপ্ত বা পরিবর্তিত হয়ে সহজতর রূপ লাভ করে।যেমন: সাধু রীতি - চলিত রীতি পার হয়ে - পেরিয়ে
’শকুনি মামা’ এর অর্থ :
Correct Answer:
গ: কুচক্রী লোক
’খাস তালুকের প্রজা’ প্রবাদটির অর্থ হলো :
Correct Answer:
ঘ: খুব অনুগত ব্যক্তি
Explanation:
’খাস তালুকের প্রজা’ প্রবাদটির অর্থ হলো : সঠিক উত্তর খুব অনুগত ব্যক্তি খাস তালুকের প্রজা - একটি প্রবাদ প্রবচন। প্রদত্ত প্রবাদ প্রবচনের অর্থ - খুব অনুগত ব্যক্তি।যেমন: তুমি তো বড় সাহেবের খাস তালুকের প্রজা,তিনি যা বলেন,তুমি তাই বলো।
সুনামী শব্দটি কোন ভাষা থেকে এসেছে ?
Correct Answer:
খ: জাপানি
Explanation:
সুনামী শব্দটি কোন ভাষা থেকে এসেছে ? সঠিক উত্তর জাপানি সুনামি (Tsunami) শব্দটি জাপানি ভাষা থেকে উৎসারিত হয়েছে। সুনামি শব্দের অর্থ - পোতাশ্রয় ঢেউ। এটি এক প্রকার জলোচ্ছ্বাস। সুনামি সৃষ্টির কারণ সাগর বা অন্য কোন জলক্ষেত্রে সৃষ্ট ভুমিকম্প, টেকটনিক প্লেটের স্থানচ্যুতি ইত্যাদি।
হুমায়ূণ আহমেদের কোন বইটি মুক্তিযুদ্ধ বিষয়ক নয়?
Correct Answer:
গ: সূর্যের দিন
Explanation:
হুমায়ূণ আহমেদের কোন বইটি মুক্তিযুদ্ধ বিষয়ক নয়? সঠিক উত্তর সূর্যের দিন হুমায়ূন আহমেদের "সূর্যের দিন" বইটি মুক্তিযুদ্ধ বিষয়ক নয়। এটি মূলত কিশোর উপন্যাস। এটি প্রকাশিত হয় ২০১০ সালের জানুয়ারি মাসে।
'তটিনী' -এর প্রতিশব্দ কোনটি?
Correct Answer:
গ: নদী
Explanation:
'তটিনী' -এর প্রতিশব্দ কোনটি? সঠিক উত্তর নদী কুল - কিনারা, প্রান্ত, তট, তীর, ধার। সলিল - পানি, বারি, অম্বু, পানি, জল, অপ, পয়। জলধি - সিন্ধু, সমুদ্র, সাগর, দরিয়া, পাথার, পয়োধি। নদী - তটিনী, প্রবাহিনী, তরঙ্গীনি, স্রোতস্বতী, স্রোতস্বিনী।
'ছোট প্রাণ ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা নিতান্তই সহজ সরল'- ছোটগল্প সম্পর্কে এ বক্তব্য কার?
Correct Answer:
ঘ: রবীন্দ্রনাথ ঠাকুর
Explanation:
'ছোট প্রাণ ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা নিতান্তই সহজ সরল'- ছোটগল্প সম্পর্কে এ বক্তব্য কার? সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর " ছোট প্রাণ ছোট বেথা, ছোট ছোট দুঃখ কথা নিতান্তই সহজ সরল" - ছোটগল্প সম্পর্কে এ বক্তব্য - রবীন্দ্রনাথ ঠাকুরের। বাংলা ছোটগল্প ব্যাখা করতে রবীন্দ্রনাথ ঠাকুরের "সোনারতরী" কাব্যের বর্ষবরণ কবিতার উপরোক্ত লাইন ব্যবহার করা হয়ে থাকে।
সাধুরীতিতে শব্দ কোনটি?
Correct Answer:
ক: গ্রহ
Explanation:
সাধুরীতিতে শব্দ কোনটি? সঠিক উত্তর গ্রহ সাধুরীতি সুনির্ধারিত ব্যাকরণের নিয়ম অনুসরণ করে চলে এবং এর পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট। এ রীতি গুরুগম্ভীর ও তৎসম শব্দবহুল।এ রীতিতে সর্বনাম ও ক্রিয়াপদ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে।যেমন: গ্রহ,সূর্য, নক্ষত্র,চন্দ্র,ভবন,ধর্ম ইত্যাদি। তাই সঠিক উত্তর: গ্রহ।
’ব্যর্থ’ শব্দটির সন্ধি বিচ্ছেদ হলো :
Correct Answer:
গ: বি + অর্থ
Explanation:
’ব্যর্থ’ শব্দটির সন্ধি বিচ্ছেদ হলো : সঠিক উত্তর বি + অর্থ ই - কার কিংবা ঈ - কারের পর ই ও ঈ ভিন্ন অন্য স্বর থাকলে ই বা ঈ স্থানে য বা য - ফলা হয়।য - ফলা লেখার সময় পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে লেখা হয়।যেমন: ই + অ = য্ + অ ; বি + অর্থ = ব্যর্থ।
সৌম্য-এর বিপরীত শব্দ কোনটি?
Correct Answer:
খ: উগ্র
Explanation:
সৌম্য-এর বিপরীত শব্দ কোনটি? সঠিক উত্তর উগ্র বিপরীত শব্দ: কঠিন - নরম উদ্ধত - বিনয় শান্ত - অশান্ত সৌম্য - উগ্র
’রাজঘটক’ বাঘধারাটি ব্যবহৃত হয় কোন অর্থে?
Correct Answer:
গ: চমৎকার মিল
Explanation:
’রাজঘটক’ বাঘধারাটি ব্যবহৃত হয় কোন অর্থে? সঠিক উত্তর চমৎকার মিল ব্যাখ্যাঃ শব্দটি "রাজঘটক" না হয়ে রাজযোটক হবে। রাজযোটক বাগধারাটি ব্যবহৃত হয় "চমৎকার মিল" অর্থে।
’সংশপ্তক’ উপন্যাসের রচয়িতা কে?
Correct Answer:
ঘ: শহীদুল্লাহ কায়সার
Explanation:
’সংশপ্তক’ উপন্যাসের রচয়িতা কে? সঠিক উত্তর শহীদুল্লাহ কায়সার সংশপ্তক শহীদুল্লাহ কায়সারের রচিত একটি উপন্যাস। ১৯৬৪ সালে রচিত এই উপন্যাস টি ১৯৬৫ সালে প্রকাশিত হয়। পরবর্তীতে আব্দুল্লাহ আল মামুন নাট্যরূপ প্রদান করেন যা বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচারিত হয়। সংশপ্তক শব্দের অর্থ জয় না হয় মৃত্যু।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রেষ্ঠ রচনা কোনটি?
Correct Answer:
গ: শ্রীকান্ত
Explanation:
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রেষ্ঠ রচনা কোনটি? সঠিক উত্তর শ্রীকান্ত ব্যাখ্যাঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শ্রেষ্ঠ রচনা "শ্রীকান্ত "। চার খন্ডে বিভক্ত এটি লেখকের আত্নচরিতমূলক উপন্যাস। প্রথম খন্ড ১৯১৭, ২য় খন্ড ১৯১৮, ৩য় খন্ড ১৯২৭ এবং ৪র্থ খন্ড ১৯৩৩ সালে গ্রন্থকারে প্রকাশিত হয়। তার রচিত "দেবদাস", গৃহদাহ, চরিত্রহীন, উপন্যাসে সামাজিক দ্বন্দ্ব মূলক বা সমাজ অননুমোদিত প্রেমের বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে।
কোনটি ‘বায়ু’ শব্দের প্রতিশব্দ নয়?
Correct Answer:
ঘ: নিরদ
Explanation:
কোনটি ‘বায়ু’ শব্দের প্রতিশব্দ নয়? সঠিক উত্তর নিরদ বায়ু শব্দের প্রতিশব্দ সমীর, পবন, বাতাস। নিরদ শব্দের প্রতিশব্দ মেঘ, জলকণা।
চারণ কবি কে?
Correct Answer:
খ: মুকুন্দ দাস
Explanation:
চারণ কবি কে? সঠিক উত্তর মুকুন্দ দাস ছদ্মনাম : প্রমথ চৌধুরী - বীরবল জসীমউদ্দিন - পল্লীকবি মোজাম্মেল হক - শান্তিপুরের কবি মুকুন্দদাস - চারণ কবি
শ্রীকান্ত উপন্যাসটির কয় খন্ডে রচিত?
Correct Answer:
গ: ৪
Explanation:
শ্রীকান্ত উপন্যাসটির কয় খন্ডে রচিত? সঠিক উত্তর ৪ শ্রীকান্ত বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ ঔপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আত্মচরিত মুলক উপন্যাস। এর ৪ টি খন্ড যথাক্রমে ১৯১৭, ১৯১৮, ১৯২৭, ১৯৩৩ সালে প্রকাশিত হয়। উপন্যাস টির প্রথম খন্ড প্রকাশের সময় শ্রীকান্ত নিজের নাম শ্রীকান্ত শর্মা ব্যবহার করেন।
’বৃক্ষ’ শব্দের সামর্থক শব্দ কোনটি?
Correct Answer:
ক: বিটপী
Explanation:
’বৃক্ষ’ শব্দের সামর্থক শব্দ কোনটি? সঠিক উত্তর বিটপী অবনি - পৃথিবী নীরধি - সমুদ্র, জলনিধি কপালি - ভাগ্যবান বৃক্ষ - বিটপী
’পনির’ শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি?
Correct Answer:
খ: পনি+এর
Explanation:
’পনির’ শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর পনি+এর পনির এর ক্ষেত্রে স্বরধ্বনির সাথে স্বরধ্বনি মিলিত হয়ে সন্ধি হয়েছে। ই + এ = ই (এ লোপ).এইভাবে পনি + এর = পনির(এ লোপ)
বাংলা সাহিত্যে ‘ভোরের পাখি’ বলা হয় কাকে?
Correct Answer:
খ: বিহারীলাল চক্রবর্তী
Explanation:
বাংলা সাহিত্যে ‘ভোরের পাখি’ বলা হয় কাকে? সঠিক উত্তর বিহারীলাল চক্রবর্তী মোহিতলাল মজুমদার - সব্যসাচী রাজশেখর বসু - পরশুরাম রবীন্দ্রনাথ ঠাকুর - ভানুসিংহ /নাইট বিহারীলাল চক্রবর্তী - ভোরের পাখি
’দুষ্কৃতি’ এর বিপরীতার্থক শব্দ কি?
Correct Answer:
ঘ: সুকৃতি
Explanation:
’দুষ্কৃতি’ এর বিপরীতার্থক শব্দ কি? সঠিক উত্তর সুকৃতি সৎ - অসৎ সদয় - নির্দয় ধার্মিক - ভন্ড সুকৃতি - দুষ্কৃতি
’দ্বিপ’ অর্থ কি?
Correct Answer:
খ: হাতি
Explanation:
’দ্বিপ’ অর্থ কি? সঠিক উত্তর হাতি দ্বীপ = চারিদিকে পানি বা জল দ্বারা পরিবেষ্টিত ভূখণ্ড। দ্বিপ = হাতি।
’চন্দ্র’ কোন শব্দের উদাহরণ?
Correct Answer:
ক: তৎসম
Explanation:
’চন্দ্র’ কোন শব্দের উদাহরণ? সঠিক উত্তর তৎসম তৎসম শব্দের উদাহরণ : চন্দ্র, সূর্য, নক্ষত্র, ভবন, ধর্ম, পাত্র, মনুষ্য ইত্যাদি।
’নেমেসিস’ নাটকটি কার লেখা?
Correct Answer:
ক: নূরুল মোমেন
Explanation:
’নেমেসিস’ নাটকটি কার লেখা? সঠিক উত্তর নূরুল মোমেন দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময়ে বাংলা (১৩৪৯ - ৫০ সাল) সংঘটিত মন্বন্তরের প্রেক্ষাপটে রচিত একটি বিখ্যাত নাটক "নেমেসিস" যার রচয়িতা নূরুল মোমেন।
রবীন্দ্রনাথ ঠাকুরের ছন্দনাম কি?
Correct Answer:
খ: ভানুসিংহ ঠাকুর
Explanation:
রবীন্দ্রনাথ ঠাকুরের ছন্দনাম কি? সঠিক উত্তর ভানুসিংহ ঠাকুর হরগোবিন্দ - গুরু অর্জন গোপী নাথ - রাসবিহারী বসু ভোরের পাখি - বিহারীলাল চক্রবর্তী ভানুসিংহ ঠাকুর - রবীন্দ্রনাথ ঠাকুর
’নিজস্ব কোনো অর্থবাচকতা না থাকলেও, নতুন শব্দ সৃজনের ক্ষমতা আছে’- কোনটির?
Correct Answer:
গ: উপসর্গের
Explanation:
’নিজস্ব কোনো অর্থবাচকতা না থাকলেও, নতুন শব্দ সৃজনের ক্ষমতা আছে’- কোনটির? সঠিক উত্তর উপসর্গের উপসর্গের নিজস্ব অর্থবাচকতা না থাকলেও তার অর্থদ্যোতকতা আছে। উপসর্গ অন্য কোন শব্দের আগে বসে নতুন শব্দ তৈরি করতে পারে। যেমন, ‘আড়’ একটি উপসর্গ, যার নিজস্ব কোন অর্থ নেই। কিন্তু এটি যখন ‘চোখে’র আগে বসবে তখন একটি নতুন শব্দ ‘আড়চোখে’ তৈরি করে, যার অর্থ বাঁকা চোখে।
’দোলনা’ শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
Correct Answer:
ক: দুল+অনা
Explanation:
’দোলনা’ শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি? সঠিক উত্তর দুল+অনা √দুল + অনা = দোলনা √খেল + অনা = খেলনা
’পথের পাঁচালী’ উপন্যাসের রচয়িতা-
Correct Answer:
ঘ: বিভূতিভূষণ বন্দোপাধ্যায়
Explanation:
’পথের পাঁচালী’ উপন্যাসের রচয়িতা- সঠিক উত্তর বিভূতিভূষণ বন্দোপাধ্যায় পথের পাঁচালী(১৯২৯) হলো প্রখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত একটি বিখ্যাত উপন্যাস। বাংলার গ্রামে দুই ভাইবোন অপু আর দুর্গার বেড়ে ওঠা নিয়েই বিখ্যাত এই উপন্যাস।
’তিনি বললেন যে, বইটা তার দরকার’ বাক্যটি কিসের উদাহরণ?
Correct Answer:
ঘ: পরোক্ষ উক্তির
Explanation:
’তিনি বললেন যে, বইটা তার দরকার’ বাক্যটি কিসের উদাহরণ? সঠিক উত্তর পরোক্ষ উক্তির পরোক্ষ উক্তি: যে বাক্যে বক্তার কথা অন্যের জবানীতে পরিবর্তিত বা রুপান্তরিত হয়ে প্রকাশিত হয়, তাকে পরোক্ষ উক্তি বলে।পরোক্ষ উক্তিতে কোন উদ্ধরণ চিহ্ন থাকে না এবং প্রথম উদ্ধরণ চিহ্নের জায়গায় যে বসে।যেমন: তিনি বললেন," বইটি আমার দরকার।" (প্রত্যক্ষ উক্তি) = তিনি বললেন যে বইটি তার দরকার।( পরোক্ষ উক্তি)
চর্যাপদ এক প্রকার-
Correct Answer:
গ: গান
Explanation:
চর্যাপদ এক প্রকার- সঠিক উত্তর গান বাংলা ভাষা ও সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদ একই সাথে গান ও কবিতা।
’প্রিয়ংবদা’ শব্দটি কোন সমাস?
Correct Answer:
খ: উপপদ তৎপুরুষ
Explanation:
’প্রিয়ংবদা’ শব্দটি কোন সমাস? সঠিক উত্তর উপপদ তৎপুরুষ প্রিয়ংবদা = প্রিয় কথা বলে যে। উপপদ তৎপুরুষ।
ক্ষ-এই যুক্ত বর্ণটি কোন কোন বর্ণযোগে গঠিত?
Correct Answer:
ক: ক + ষ
Explanation:
ক্ষ-এই যুক্ত বর্ণটি কোন কোন বর্ণযোগে গঠিত? সঠিক উত্তর ক + ষ ক + ষ = ক্ষ হ + ম = হ্ম
’সংশয়’-এর বিপরীতার্থক শব্দ কোনটি?
Correct Answer:
গ: প্রত্যয়
Explanation:
’সংশয়’-এর বিপরীতার্থক শব্দ কোনটি? সঠিক উত্তর প্রত্যয় ব্যাখাঃ সংশয় এর বিপরীতার্থক শব্দ প্রত্যয় সংশয় মানে দ্বিধা
কোনটি বাক্যের বাহন?
Correct Answer:
ক: শব্দ
Explanation:
কোনটি বাক্যের বাহন? সঠিক উত্তর শব্দ শব্দকে বলা হয় বাক্যের বাহন।
বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি?
Correct Answer:
ঘ: চর্যাপদ
Explanation:
বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি? সঠিক উত্তর চর্যাপদ বাংলা ভাষায় রচিত সাহিত্যের আদিতম নিদর্শন হল চর্যাপদ। খ্রিষ্টীয় দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যবর্তী সময়ে রচিত চর্যা পদাবলি ছিল সহজিয়া বৌদ্ধ সিদ্ধাচার্যদের সাধনসংগীত।
’শ্রীঘর’ এর বৈশিষ্ট্যপূর্ণ অর্থ কি?
Correct Answer:
গ: জেলখানা
Explanation:
’শ্রীঘর’ এর বৈশিষ্ট্যপূর্ণ অর্থ কি? সঠিক উত্তর জেলখানা শ্রীঘর' এর বৈশিষ্ট্যপূর্ণ অর্থ জেলখানা বা বন্দীশালা।
’বনফুল’ কার ছন্দনাম?
Correct Answer:
খ: বলাইচাঁদ মুখোপাধ্যায়
Explanation:
’বনফুল’ কার ছন্দনাম? সঠিক উত্তর বলাইচাঁদ মুখোপাধ্যায় বলাইচাঁদ মুখোপাধ্যায় (জন্ম: ১৯ জুলাই, ১৮৯৯ - মৃত্যু: ৯ ফেব্রুয়ারি, ১৯৭৯) একজন বাঙালি কথাসাহিত্যিক, নাট্যকার ও কবি । তিনি বনফুল ছদ্মনামেই অধিক পরিচিত। অবিভক্ত ভারতবর্ষের বিহার রাজ্যের মনিহারীতে তিনি জন্মগ্রহণ করেন।
বাংলা ও মৈথিলী ভাষার সমন্বয়ে যে ভাষার সৃষ্টি হয়েছে তার নাম কি?
Correct Answer:
ঘ: ব্রজবুলি
Explanation:
বাংলা ও মৈথিলী ভাষার সমন্বয়ে যে ভাষার সৃষ্টি হয়েছে তার নাম কি? সঠিক উত্তর ব্রজবুলি বাংলা ও মৈথিলী ভাষার সমন্বয়ে যে ভাষার সৃষ্টি হয়েছে তার নাম ব্রজবুলি। ব্রজবুলি মধ্যযুগীয় বাংলা সাহিত্যের দ্বিতীয় কাব্যভাষা বা উপভাষা। ব্রজবুলি মূলত এক ধরনের কৃত্রিম মিশ্রভাষা। মৈথিলি ও বাংলার মিশ্রিত রূপ হলো ব্রজবুলি ভাষা। মিথিলার কবি বিদ্যাপতি (আনু. ১৩৭৪ - ১৪৬০) এর উদ্ভাবক। তার পদের ভাব ও ভাষার অনুসরণে বাংলা, উড়িষ্যা ও আসামে পঞ্চদশ শতাব্দীর শেষ ভাগে ব্রজবুলি ভাষার সৃষ্টি হয়। পদগুলিতে রাধাকৃষ্ণের ব্রজলীলা বর্ণিত হওয়ায় এর নাম হয়েছে ব্রজবুলি অর্থাৎ ব্রজ অঞ্চলের ভাষা। অবশ্য এই পদগুলি তখন ব্রজধামে ব্যাপকভাবে প্রচলিত ছিল বলেও একে ব্রজবুলি বলা হতো। এর উৎপত্তি বিদ্যাপতির হাতে হলেও পরিপুষ্টি হয়েছে বাঙালি কবিদের হাতে।
নিচের কোনটি অঘোষ ধ্বনি?
Correct Answer:
ক: ক
Explanation:
নিচের কোনটি অঘোষ ধ্বনি? সঠিক উত্তর ক তৎসম শব্দের উদাহরণ : চন্দ্র, সূর্য, নক্ষত্র, ভবন, ধর্ম, পাত্র, মনুষ্য ইত্যাদি।
'সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা ' -এক কথায় কি হবে?
Correct Answer:
ঘ: প্রত্যুদ্গমন
Explanation:
'সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা ' -এক কথায় কি হবে? সঠিক উত্তর প্রত্যুদ্গমন দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময়ে বাংলা (১৩৪৯ - ৫০ সাল) সংঘটিত মন্বন্তরের প্রেক্ষাপটে রচিত একটি বিখ্যাত নাটক "নেমেসিস" যার রচয়িতা নূরুল মোমেন।
রাজা রামমোহন রায় প্রনীত বাংলা ব্যাকরণের নাম কি?
Correct Answer:
ঘ: ভাষা ব্যাকরণ
Explanation:
রাজা রামমোহন রায় প্রনীত বাংলা ব্যাকরণের নাম কি? সঠিক উত্তর ভাষা ব্যাকরণ রাজা রামমোহন রায় প্রনীত বাংলা ব্যাকরণের নাম ভাষা ব্যাকরণ। গৌড়ীয় ব্যাকরণ বাঙালি রচিত প্রথম বাংলা ব্যাকরণ। রচয়িতা রাজা রামমোহন রায়, প্রকাশিত ১৮৩৩ খ্রিস্টাব্দে। এটি তাঁর সর্বশেষ গ্রন্থ। এর আগে তিনি ইংরেজিতে Bengali Grammar in the English Language নামের একটি ব্যাকরণ গ্রন্থ রচনা করেন। গৌড়ীয় ব্যাকরণ রচিত হয় তৎকালীন স্কুল - বুক সোসাইটির অভিপ্রায়ে এবং ছাত্রদের পাঠোপযোগী করে। সর্বমোট বারোটি অধ্যায়ে এটি বিন্যস্ত। প্রথম অধ্যায়ে ধ্বনি, বর্ণ, উচ্চারণ, শব্দ, অক্ষর প্রভৃতি সম্পর্কে দৃষ্টান্তসহ আলোচনা করা হয়েছে। গ্রন্থে বাংলা ভাষার স্বকীয় উচ্চারণ - পদ্ধতি সম্পর্কে রামমোহন কিছু মৌলিক বক্তব্য উপস্থাপন করেছেন। পরবর্তী অধ্যায়গুলিতে ব্যাখ্যা করা হয়েছে বাংলা ভাষার লিঙ্গ, প্রত্যয়, পদান্বয়, বাক্যরীতি, ছন্দ ইত্যাদি।
"উদ্ভট উঠের পিটে চলেছে স্বদেশ" এর রচয়িতা কে?
Correct Answer:
গ: শামসুর রাহমান
মধুসুদন দত্তের 'মেঘনাদ বধ' প্রকৃতপক্ষে কোন রসের কাব্য?
Correct Answer:
ক: বীর রস
Explanation:
মধুসুদন দত্তের 'মেঘনাদ বধ' প্রকৃতপক্ষে কোন রসের কাব্য? সঠিক উত্তর বীর রস √দুল + অনা = দোলনা √খেল + অনা = খেলনা
'তেজারত' শব্দটি কোন দেশী?
Correct Answer:
ক: আরবী
Explanation:
'তেজারত' শব্দটি কোন দেশী? সঠিক উত্তর আরবী দ্বীপ = চারিদিকে পানি বা জল দ্বারা পরিবেষ্টিত ভূখণ্ড। দ্বিপ = হাতি।
'শর্বরী' শব্দের অর্থ কি?
Correct Answer:
ক: রাত্রি
Explanation:
'শর্বরী' শব্দের অর্থ কি? সঠিক উত্তর রাত্রি উপসর্গের নিজস্ব অর্থবাচকতা না থাকলেও তার অর্থদ্যোতকতা আছে। উপসর্গ অন্য কোন শব্দের আগে বসে নতুন শব্দ তৈরি করতে পারে। যেমন, ‘আড়’ একটি উপসর্গ, যার নিজস্ব কোন অর্থ নেই। কিন্তু এটি যখন ‘চোখে’র আগে বসবে তখন একটি নতুন শব্দ ‘আড়চোখে’ তৈরি করে, যার অর্থ বাঁকা চোখে।
"ড়" ও "ঢ়" ধ্বনি গুলোকে বলা হয়-
Correct Answer:
ঘ: তাড়নজাত ধ্বনি
Explanation:
"ড়" ও "ঢ়" ধ্বনি গুলোকে বলা হয়- সঠিক উত্তর তাড়নজাত ধ্বনি পথের পাঁচালী(১৯২৯) হলো প্রখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত একটি বিখ্যাত উপন্যাস। বাংলার গ্রামে দুই ভাইবোন অপু আর দুর্গার বেড়ে ওঠা নিয়েই বিখ্যাত এই উপন্যাস।
নিচের কোন শব্দটির লিঙ্গান্তর হয় না?
Correct Answer:
ক: ঢাকী
Explanation:
নিচের কোন শব্দটির লিঙ্গান্তর হয় না? সঠিক উত্তর ঢাকী বাংলা ভাষায় এমন কতগুলো শব্দ আছে যাদের লিঙ্গান্তর হয় না।অর্থাৎ কতগুলো শব্দ কেবল পুরুষবাচক হয় আবার শব্দ কেবল স্ত্রীবাচক হয়।এদেরকে নিত্য পুরুষ বাচক এবং নিত্য স্ত্রীবাচক শব্দ বলে।যেমন: নিত্য পুরুষবাচক শব্দ:কবিরাজ, ঢাকী,কৃতদার ইত্যাদি। তাই সঠিক উত্তর: ঢাকী।
’বর্ণচোরা’ বাগধারাটির অর্থ হলো :
Correct Answer:
খ: কপটচারী
Explanation:
’বর্ণচোরা’ বাগধারাটির অর্থ হলো : সঠিক উত্তর কপটচারী "বর্ণচোরা" বাগধারাটির অর্থ - কপটচারী।
’ডাক্তার সাহেবের হাতযশ ভালো’ এ বাক্যে ‘হাত’ ব্যবহৃত হয়েছে :
Correct Answer:
ঘ: নিপুণতা
Explanation:
’ডাক্তার সাহেবের হাতযশ ভালো’ এ বাক্যে ‘হাত’ ব্যবহৃত হয়েছে : সঠিক উত্তর নিপুণতা ডাক্তার সাহেবের হাতযশ ভালো।এখানে, হাতযশ শব্দের অর্থ - নিপুণতা, কোন কাজে পারদর্শিতার খ্যাতি,কাজে হাত দিয়ে সিদ্ধকাম ইত্যাদি।প্রদত্ত শব্দটি একটি বিশেষ্য পদ।
কখনও উপন্যাস লেখেননি :
Correct Answer:
গ: সুধীন্দ্রনাথ দত্ত
Explanation:
কখনও উপন্যাস লেখেননি : সঠিক উত্তর সুধীন্দ্রনাথ দত্ত সুধীন্দ্রনাথ দত্ত ৬ টি কাব্য গ্রন্থ, দুইটি প্রবন্ধ এবং একটি অনুবাদ সাহিত্য রচনা করেন।। কোনো উপন্যাস রচনা করেননি।