Bangla MCQs
Showing 50 questions (Total: 14833)
পলাতক দাসে দাও স্বাধীনতা ‘- এখানে দাসে’ কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
খ: সম্প্রসাদানে সপ্তমী
Explanation:
পলাতক দাসে দাও স্বাধীনতা ‘- এখানে দাসে’ কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর সম্প্রসাদানে সপ্তমী পলাতক দাসে দাও স্বাধীনতা ‘ - এখানে দাসে’ সম্প্রদান কারকে সপ্তমী বিভক্তি। সংস্কৃত ব্যাকরণ অনুযায়ী, যাকে স্বত্ব ত্যাগ করে দান, অর্চনা, সাহায্য ইত্যাদি করা হয়, তাকে সম্প্রদান কারক বলে। একে নিমিত্ত কারক - ও বলা হয়। এখানে লক্ষণীয় যে, বস্তু নয়, ব্যক্তিই সম্প্রদান কারক। সপ্তমী বিভক্তি: সৎপাত্রে কন্যা দাও। সমিতিতে চাঁদা দাও। 'অন্ধজনে দেহ আলো।' দীনে দয়া করো। অন্নহীনে অন্ন দাও। সর্বভূতে দান করো। গৃহহীনে গৃহ দাও।
ধাতুর শেষে ‘অন্ত প্রত্যয়’ যোগ করলে কোন পদ গঠিত হয়?
Correct Answer:
গ: বিশেষণ
Explanation:
ধাতুর শেষে ‘অন্ত প্রত্যয়’ যোগ করলে কোন পদ গঠিত হয়? সঠিক উত্তর বিশেষণ ধাতুর শেষে ‘অন্ত প্রত্যয়’ যোগ করলে বিশেষণ পদ গঠিত হয়। যে পদ বিশেষ্য বা অন্য পদের দোষ,গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ প্রভৃতি প্রকাশ করে তাকে বিশেষণ পদ বলে। বিশেষণ পদের উদাহরণ : ১. হেথায় নিত্য হেরো পবিত্র ধরিত্রীরে। ২. ঘুমন্ত ছেলেটাকে জ্বালাতন করছ কেন? ৩. সাত কোটি সন্তানেরে হে মুগ্ধ জননী, রেখেছ বাঙালি করে মানুষ কর নি।
জসীমউদদীনের প্রথম মহাকাব্য -
Correct Answer:
ক: মহাভারত
Explanation:
জসীমউদদীনের প্রথম মহাকাব্য - সঠিক উত্তর মহাভারত জসীম উদ্দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৪ মার্চ ১৯৭৬) একজন বাঙালি কবি, গীতিকার, ঔপন্যাসিক ও লেখক। 'পল্লীকবি' উপাধিতে ভূষিত, জসীম উদ্দীন আবহমান বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যে লালিত প্রথম পূর্ণাঙ্গ আধুনিক কবি। তার মহাকাব্য মহাভারত।
’জানাযা’ শব্দটি?
Correct Answer:
ঘ: বিদেশী
Explanation:
’জানাযা’ শব্দটি? সঠিক উত্তর বিদেশী ’জানাযা’ শব্দটি বিদেশী শব্দ। বিভিন্ন সময়ে বাংলা ভাষাভাষী মানুষেরা অন্য ভাষাভাষীর মানুষের সংস্পর্শে এসে তাদের ভাষা থেকে যে সব শব্দ গ্রহণ করেছে, বাংলা ভাষার শব্দ ভান্ডারে অন্য ভাষার শব্দ গৃহীত হয়েছে, সেগুলোকে বলা হয় বিদেশি শব্দ। আল্লাহ, ইসলাম, ঈমান, অজু, কোরবানি, কুরআন, কিয়ামত, গোসল, জান্নাত, জাহান্নাম, তওবা, তাসবি, জাকাত, হজ, হাদিস, হারাম, হালাল, খোদা, গুনাহ, দোজখ, নামাজ, পয়গম্বর, ফেরেশতা, বেহেশত, রোজা ইত্যাদি।
কোন রচনাটি রোমান্টিক প্রণয়োপাখ্যানের অন্তর্গত?
Correct Answer:
গ: পদ্মাবতী
Explanation:
কোন রচনাটি রোমান্টিক প্রণয়োপাখ্যানের অন্তর্গত? সঠিক উত্তর পদ্মাবতী মধ্যযুগের বাংলা সাহিত্যের মুসলমান কবিদের সবচেয়ে উল্লেখযোগ্য অবদান রোমান্টিক প্রণয়োপাখ্যান। সৈয়দ আলাওল রচিত ' পদ্মাবতী ' কাব্যগ্রন্হ এ ধারার অন্তর্ভুক্ত। তিনি মালিক মুহাম্মদ জায়সির হিন্দি কাব্য ' পদুমাবৎ ' অবলম্বনে 'পদ্মাবতী ' কাব্য রচনা করেন। এ ধারার প্রথম কাব্য শাহ মুহম্মদ সগীর রচিত 'ইউসুফ জুলেখা'।
তদ্বিত প্রত্যয়যোগে গঠিত শব্দ কোনটি?
Correct Answer:
খ: ছুতার
Explanation:
তদ্বিত প্রত্যয়যোগে গঠিত শব্দ কোনটি? সঠিক উত্তর ছুতার বাংলা তদ্ধিত প্রত্যয়যোগে গঠিত শব্দ - সুতা + আর = সুতার > ছুতার। অন্যদিকে √ঝল + ক = ঝলক, √ ঘাট্ + তি = ঘাটতি ও √ লাগ্ + ওয়া = লাগোয়া বাংলা কৃৎ প্রত্যয় সাধিত শব্দ।
হেমাঙ্গিনী ও কাদম্বিনী কোন বিখ্যাত গল্পের দুই চরিত্র?
Correct Answer:
গ: মেজদিদি
Explanation:
হেমাঙ্গিনী ও কাদম্বিনী কোন বিখ্যাত গল্পের দুই চরিত্র? সঠিক উত্তর মেজদিদি বাংলা কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বিখ্যাত উপন্যাস হলো - মেজদিদি। কেষ্টর পাশাপাশি উপন্যাসের অন্যান্য চরিত্র গুলো হল , কেষ্টর সৎ বোন কাদম্বিনী, কাদম্বিনীর স্বামী নবীন , নবীনের ভাই বিপিন আর বিপিন স্ত্রী হেমাঙ্গিনী । আরো ছিল কাদম্বিনীর সন্তান পাচুঁগোপাল , আর হেমাঙ্গিনীর সন্তান উমা আর ললিত ।
'সংশয়' শব্দটির বিপরীত শব্দ কোনটি?
Correct Answer:
খ: প্রত্যয়
Explanation:
'সংশয়' শব্দটির বিপরীত শব্দ কোনটি? সঠিক উত্তর প্রত্যয় সংশয় অর্থ সন্দেহ, দ্বিধা। এর বিপরীত প্রত্যয়।
'আকাশ' শব্দের সমার্থক কোনটি?
Correct Answer:
ক: গগণ
Explanation:
'আকাশ' শব্দের সমার্থক কোনটি? সঠিক উত্তর গগণ 'আকাশ' শব্দের সমার্থক শব্দ - গগন, অম্বর, ব্যোম, অন্তরিক্ষ, নভোমণ্ডল, আসমান প্রভৃতি। অন্যদিকে রাত, মেঘ ও বজ্র শব্দের সমার্থক শব্দ যথাক্রমে বিভাবরী, জলদ ও অশনি।
'রত্নাকর ' শব্দটির সন্ধি - বিচ্ছেদ _
Correct Answer:
গ: রত্ন + আকর
Explanation:
'রত্নাকর ' শব্দটির সন্ধি - বিচ্ছেদ _ সঠিক উত্তর রত্ন + আকর 'রত্নাকর ' শব্দটির সন্ধি - বিচ্ছেদ - - রত্ন + আকর। ‘অ/আ’ এরপরে ‘অ/আ’ থাকলে উভয়ে মিলে ‘আ’ হয় এবং তা প্রথম ‘অ/আ’ - র আগের ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়। অ + আ = আ হিম + আলয় = হিমালয়, দেব + আলয় = দেবালয়, রত্ন + আকর = রত্নাকর।
বিদ্রোহী কবিতাটি কবি নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্ভক্ত?
Correct Answer:
ক: অগ্নিবীণা
Explanation:
বিদ্রোহী কবিতাটি কবি নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্ভক্ত? সঠিক উত্তর অগ্নিবীণা বিদ্রোহী কবিতাটি কবি নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যগ্রন্থের অন্তর্ভক্ত। অগ্নিবীণা বিংশ শতাব্দীর প্রথমার্ধের অন্যতম জনপ্রিয় বাঙালি কবি কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ। এটি ১৩২৯ বঙ্গাব্দের কার্তিক মাসে (অক্টোবর, ১৯২২ খ্রিষ্টাব্দ) প্রকাশিত হয়। এই গ্রন্থে মোট বারোটি কবিতা আছে। কবিতাগুলি হচ্ছে - ‘প্রলয়োল্লাস (কবিতা)’, ‘বিদ্রোহী’, ‘রক্তাম্বর - ধারিণী মা’, ‘আগমণী’, ‘ধূমকেতু’, কামাল পাশা’, ‘আনোয়ার ‘রণভেরী’, ‘শাত - ইল - আরব’, খেয়াপারের তরণী’, কোরবানী’ ও মোহররম’।
'ক্ষ' যুক্তাক্ষরটি কোন কোন অক্ষরের যুক্তরুপ?
Correct Answer:
গ: ক + ষ
Explanation:
'ক্ষ' যুক্তাক্ষরটি কোন কোন অক্ষরের যুক্তরুপ? সঠিক উত্তর ক + ষ 'ক্ষ' যুক্তাক্ষরটি ক্ + ষ = ক্ষ হয়েছে।
চেটে খাওয়া যায়__
Correct Answer:
ঘ: লেহ্য
Explanation:
চেটে খাওয়া যায়__ সঠিক উত্তর লেহ্য চেটে খাওয়া যায় এমন এককথায় প্রকাশ - লেহ্য। চুষে খাওয়া যায় এমন - চুষ্য।
বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি নাটক-
Correct Answer:
গ: কৃষ্ণকুমারী
Explanation:
বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি নাটক- সঠিক উত্তর কৃষ্ণকুমারী বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি নাটক - কৃষ্ণকুমারী। কৃষ্ণকুমারী (১৮৬১) মাইকেল মধুসূদন দত্ত রচিত বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি নাটক। নাটকটির কাহিনী উইলিয়াম টডের 'রাজস্থান' নামক গ্রন্থ থেকে সংগৃহীত হয়েছে। এই নাটকের উল্লেখযোগ্য চরিত্রগুলো হলো: কৃষ্ণকুমারী, মদনিকা, বিলাসবতী, ভীমসিংহ, জগৎসিংহ, মানসিংহ, ধনদাস প্রমূখ। নাটকটি ১৮৬০ সালে রচিত হলেও প্রকাশিত হয় ১৮৬১ সালে। মাইকেল মধুসূদন দত্তের কৃষ্ণকুমারী নাটকে নায়িকা চরিত্রে অভিনয় করেন কৃষ্ণকুমারী নিজে। নাটকে কাহিনী প্রবাহিত হয় মদনিকা এবং ধনদাস চরিত্রের মাধ্যমে।
কোনটি বিশেষণ বাচক শব্দ ?
Correct Answer:
ঘ: জীবনী
Explanation:
কোনটি বিশেষণ বাচক শব্দ ? সঠিক উত্তর জীবনী জীবনী অর্থ প্রান দায়িনী, জীবন সঞ্চারিণী। এটি বিশেষ্যও হতে পারে। জীবনী অর্থ জীবনচরিত। অন্যগুলো বিশেষ্য।
কোনটি শুদ্ব বানান?
Correct Answer:
ক: অভ্যন্তরীণ
Explanation:
কোনটি শুদ্ব বানান? সঠিক উত্তর অভ্যন্তরীণ শুদ্ধ বানান অভ্যন্তরীণ।
'অপমান' শব্দটির অপ উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়?
Correct Answer:
খ: বিপরীত
'ব্ধ'- যুক্তবর্ণটি কীভাবে গঠিত হয়েছে?
Correct Answer:
ঘ: ব+ধ
Explanation:
'ব্ধ'- যুক্তবর্ণটি কীভাবে গঠিত হয়েছে? সঠিক উত্তর ব+ধ 'ব্ধ' যুক্তবর্ণকে বিশিষ্ট করলে ব্ + ধ পাওয়া যায়। আরো কয়েকটি গুরুত্বপূর্ণ যুক্তবর্ণ হলো - ক্ষ = ক্ + ষ, ঞ্জ = জ্ + ঞ, দ্ধ = দ্ + ধ, হ্ম = হ্ + ম, ঞ্চ = ঞ্ + চ, ষ্ণ = ষ্ + ণ।
প্রত্যয়গতভাবে শুদ্ধ কোনটি?
Correct Answer:
গ: উৎকর্ষ
Explanation:
প্রত্যয়গতভাবে শুদ্ধ কোনটি? সঠিক উত্তর উৎকর্ষ উৎকর্ষ অর্থ উৎকৃষ্টতা, শ্রেষ্ঠতা, উন্নতি। এর বিপরীত অপকর্ষ। এটি বিশেষ্য।
বাংলা ভাষার উদ্ভব হয়েছে_____ ভাষা থেকে।
Correct Answer:
ক: প্রাকৃত
Explanation:
বাংলা ভাষার উদ্ভব হয়েছে_____ ভাষা থেকে। সঠিক উত্তর প্রাকৃত বাংলা ভাষার উদ্ভব সম্পর্কে আধুনিক মত, ভারতীয় গৌড় প্রাকৃত থেকে প্রাচীন বাংলা ভাষার উদ্ভব হয়েছে।
'ঢাকের কাঠি' বাগধারার অর্থ কী?
Correct Answer:
ঘ: মোসাহেব
Explanation:
'ঢাকের কাঠি' বাগধারার অর্থ কী? সঠিক উত্তর মোসাহেব ঢাকের কাঠি অর্থ মোসাহেব/ তোষামুদে।বিড়াল তপস্বী অর্থ দেখতে সাধু হলেও ভন্ড এবং দহরম মহরম অর্থ ঘনিষ্ঠ সম্পর্ক।
কোনটি বাক্যের বৈশিষ্ট্য নয় ?
Correct Answer:
ক: আসক্তি
Explanation:
কোনটি বাক্যের বৈশিষ্ট্য নয় ? সঠিক উত্তর আসক্তি ভাষার বিচারে একটি বাক্যের তিনটি গুণ/ বৈশিষ্ট্য থাকা আবশ্যক।
'আবোল তাবোল' কার রচনা?
Correct Answer:
ক: সুকুমার রায়
ধাতুর পর কোন প্রত্যয় যুক্ত করে ভাববাচক বিশেষ্য কয়টি?
Correct Answer:
খ: ১০ টি
Explanation:
ধাতুর পর কোন প্রত্যয় যুক্ত করে ভাববাচক বিশেষ্য কয়টি? সঠিক উত্তর ১০ টি যে বিশেষ্য পদে কোনো ক্রিয়ার ভাব বা কাজের ভাব প্রকাশিত হয়, তাকে ভাববাচক বিশেষ্য বলে। ভাববাচক শব্দের শেষে অ বা অন হয়। ধাতুর পর আই প্রত্যয় যুক্ত করে ভাববাচক বিশেষ্য গঠন করা হয়।
'বন্ধন' শব্দের সঠিক অক্ষর বিন্যাস কোনটি?
Correct Answer:
ঘ: বন্ + ধন্
Explanation:
'বন্ধন' শব্দের সঠিক অক্ষর বিন্যাস কোনটি? সঠিক উত্তর বন্ + ধন্ এক প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিসমষ্টিকে অক্ষর বলে। অক্ষর উচ্চারণের কাল পরিমাণকে মাত্রা বলে। যেমনঃ বন্ধন শব্দের সঠিক অক্ষর বিন্যাস = বন্ + ধন্।
'জোড় ও জোর ' শব্দের অর্থ যথাক্রমে __
Correct Answer:
ক: যুগল ও শক্তি
নিচের কোন পদে ণত্ব বিধি অনুসারে 'ণ' ব্যবহার হয়েছে?
Correct Answer:
ক: প্রবণ
Explanation:
নিচের কোন পদে ণত্ব বিধি অনুসারে 'ণ' ব্যবহার হয়েছে? সঠিক উত্তর প্রবণ কতগুলো শব্দে স্বভাবতই ণ বসে। ণত্ত্ব বিধান অনুসারে ণ হলো প্রবণ শব্দে।
সংবাদপত্র প্রকাশের জন্য নিখোঁজ সংবাদ কোন ধরনের পত্র?
Correct Answer:
ঘ: বিজ্ঞপ্তি
নিচের কোনটি শুদ্ধ নয়?
Correct Answer:
ঘ: নিজে চেষ্টা করুন
Explanation:
নিচের কোনটি শুদ্ধ নয়? সঠিক উত্তর নিজে চেষ্টা করুন অহিংস এর বিপরীত সহিংস। দোষী এর বিপরীত নির্দোষী। প্রসন্ন এর বিপরিত বিষন্ন। নিষ্পাপ এর বিপরীত পাপী।
দক্ষিণ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
Correct Answer:
ক: উত্তর
Explanation:
দক্ষিণ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? সঠিক উত্তর উত্তর দক্ষিণ শব্দের বিপরীতার্থক শব্দ উত্তর। পূর্বে শব্দের বিপরীতার্থক শব্দ পশ্চিম। ডান শব্দের বিপরীতার্থক শব্দ বাম।
বাংলা বর্ণের মাত্রাহীন বর্ণের সংখ্যা কয়টি?
Correct Answer:
খ: ১০ টি
নিচের কোন শব্দটি প্রত্যয় সাধিত?
Correct Answer:
ক: খণ্ডিত
'অসমাপ্ত আত্মজীবনী' কার রচিত?
Correct Answer:
খ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
'রাজার দুয়ারে হাতি বাঁধা ' দুয়ারে পদটি কোন কারক?
Correct Answer:
খ: অধিকরণ
Explanation:
'রাজার দুয়ারে হাতি বাঁধা ' দুয়ারে পদটি কোন কারক? সঠিক উত্তর অধিকরণ ক্রিয়া সম্পাদনের কাল এবং আধারকে অধিকরণ কারক বলে।
পর্বত এর সমার্থক শব্দ কোনটি?
Correct Answer:
ঘ: নগ
Explanation:
পর্বত এর সমার্থক শব্দ কোনটি? সঠিক উত্তর নগ পর্বত এর সমার্থক শব্দঃ নগ, অদ্রি, অচল, শৈল, পাহাড়, গিরি, মহীধর ইত্যাদি।
'শৈশব ' এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
Correct Answer:
গ: শিশু + ষ্ণ
Explanation:
'শৈশব ' এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি? সঠিক উত্তর শিশু + ষ্ণ শৈশব এর সঠিক প্রকৃতি পত্যয় : শিশু + ষ্ঞ। শৈশব শব্দটি সংস্কৃত তদ্ধিত প্রত্যয় গঠিত শব্দ।
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটক হছে--
Correct Answer:
ক: ডাকঘর
Explanation:
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটক হছে-- সঠিক উত্তর ডাকঘর রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত রূপক নাটক ' ডাকঘর'। এ নাটকের প্রধান চরিত্র - অমল, সুধা, ঠাকুর্দা। তার রচিত আরো কয়েকটি নাটক - রক্তকরবী, বিসর্জন, রাজা, চিত্রাঙ্গদা, অচলায়তন, কালের যাত্রা, তাশের দেশ। অন্যদিকে ' পরিশেষ ' ও ' খাপছাড়া ' তার রচিত কাব্যগ্রন্হ।
নিদাঘ শব্দে 'নি' উপসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
Correct Answer:
ক: আতিশয্য
Explanation:
নিদাঘ শব্দে 'নি' উপসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে? সঠিক উত্তর আতিশয্য 'নিদাঘ' শব্দটি তৎসম ( সংস্কৃত) উপসর্গ সহযোগে গঠিত। যার অর্থ : - গ্রীষ্মকাল, ঘাম, উষ্মা। নিদাঘ শব্দটি আতিশয্য অর্থে ব্যবহৃত হয়েছে।
'রক্তাক্ত প্রান্তর' নাটকের পটভুমি হচ্ছে?
Correct Answer:
ক: পানিপথের যুদ্ব
Explanation:
'রক্তাক্ত প্রান্তর' নাটকের পটভুমি হচ্ছে? সঠিক উত্তর পানিপথের যুদ্ব মুনীর চৌধুরী রচিত প্রথম নাটক ' রক্তাক্ত প্রান্তর' (১৯৬২)। কায়কোবাদের ' মহাশ্মশান ' মহাকাব্যের বিষয় অবলম্বনে রচিত ও নাটকের মূল পটভূমি পানিপথের তৃতীয় যুদ্ধ। এ নাটকের জন্য তিনি ১৯৬২ সালে বাংলা একাডেমি পুরষ্কার পান। তার রচিত আরো কয়েকটি নাটক - কবর, দন্ডকারণ্য, চিঠি ( মৌলিক) কেউ কিছু বলতে পারেনা, মুখরা রমণী নশীকরণ ( অনুবাদ)।
'দ্বৈপায়ন' শব্দের শুদ্ধ সন্ধি বিচ্ছেদ করুন।
Correct Answer:
খ: দ্বীপ+ অয়ন
Explanation:
'দ্বৈপায়ন' শব্দের শুদ্ধ সন্ধি বিচ্ছেদ করুন। সঠিক উত্তর দ্বীপ+ অয়ন সন্নিহিত দুটো ধ্বনির মিলনের নাম সন্ধি। দৈপায়ন শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ - দ্বীপ + অয়ন।
রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত উপন্যাস কোনটি?
Correct Answer:
ক: সুলতানার স্বপ্ন
Explanation:
রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত উপন্যাস কোনটি? সঠিক উত্তর সুলতানার স্বপ্ন রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত ' সুলতানার স্বপ্ন ' (১৯০৮) একটি উপন্যাস। এটি তার ইংরেজি রচনা Sultana's Dream রচনার অনুবাদ। তার রচিত আরেকটি উপন্যাস ' পদ্মরাগ'। অন্যদিকে ' রিক্তের বেদন' গল্পগ্রন্থ ও ' পূর্ব - পশ্চিম ' উপন্যাসের রচয়িতা যথাক্রমে কাজী নজরুল ইসলাম ও সুনীল গঙ্গোপাধ্যায়।
মুক্তিযুদ্বভিত্তিক উপন্যাস 'শ্যামল ছায়া' কার রচনা?
Correct Answer:
খ: হুমায়ুন আহমেদ
Explanation:
মুক্তিযুদ্বভিত্তিক উপন্যাস 'শ্যামল ছায়া' কার রচনা? সঠিক উত্তর হুমায়ুন আহমেদ হুমায়ুন আহমেদ (১৯৪৮ - ২০১২) বাংলাদেশের নন্দিত কথাসাহিত্যিক। তার রচিত মুক্তযুদ্ধবিষয়ক উপন্যাস - শ্যামল ছায়া, জোছনা ও জননীর গল্প, সৌরভ, ১৯৭১, অনীল বাগচীর একদিন, আগুনের পরশমণি। সেলিনা হোসেন রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস 'হাঙর নদী গ্রেনেড '। রশীদ করিম রচিত গ্রন্থ ' আমার যত গ্লানি'।
'মা শিশুকে খাওয়াচ্ছেন' - বাক্যটিতে খাওয়াচ্ছেন কোন ক্রিয়া পদের উদাহরণ?
Correct Answer:
ঘ: ণিজন্ত
Explanation:
'মা শিশুকে খাওয়াচ্ছেন' - বাক্যটিতে খাওয়াচ্ছেন কোন ক্রিয়া পদের উদাহরণ? সঠিক উত্তর ণিজন্ত যে ক্রিয়া একজনের প্রযোজনা না উদ্যোগ অপরজন কর্তৃক সম্পাদিত হয় তাকে প্রযোজক ক্রিয়া বা ণিজন্ত ক্রিয়া বলে।
'সচিব' কোন ধরনের শব্দ?
Correct Answer:
ঘ: পারিভাষিক
Explanation:
'সচিব' কোন ধরনের শব্দ? সঠিক উত্তর পারিভাষিক Secretary শব্দের পারিভাষিক শব্দ সচিব। সুতরাং সবিচ শব্দ টি পরিভাষা।
ব্যুৎপত্তিগতভাবে ব্যাকরণ শব্দের অর্থ হলো__
Correct Answer:
গ: বিশেষভাবে বিশ্লেষণ
Explanation:
ব্যুৎপত্তিগতভাবে ব্যাকরণ শব্দের অর্থ হলো__ সঠিক উত্তর বিশেষভাবে বিশ্লেষণ ব্যাকরণ শব্দটি ব্যুৎপত্তির দিক থেকে ভাঙ্গালে পাওয়া যায় বি + আ + কৃ + অন। ব্যুৎপত্তিগত ভাবে কথাটির অর্থ বিশেষভাবে বিশ্লেষণ।
কোন জন 'চর্যাপদ'-এর পদকর্তা?
Correct Answer:
ক: শবরপা
Explanation:
কোন জন 'চর্যাপদ'-এর পদকর্তা? সঠিক উত্তর শবরপা চর্যাপদ রচয়িতার মধ্যে শবরপা অন্যতম। মুহম্মদ শহীদুল্লাহর মতে তিনি বাংলাদেশের লোক। তার রচিত পদ সংখ্যা ২ টি। 'রামায়ণ' প্রথম বাংলা অনুবাদ করেন কৃত্তিবাস ওঝা। বিদ্যাপতি বৈষ্ণব কবি এবং পদসঙ্গীত ধারার রূপকার।
বিশেষ্যের পরিবর্তে যে শব্দ ব্যবহত হয় তাকে বলে--
Correct Answer:
ক: সর্বনাম পদ
Explanation:
বিশেষ্যের পরিবর্তে যে শব্দ ব্যবহত হয় তাকে বলে-- সঠিক উত্তর সর্বনাম পদ বিশেষ্যের পরিবর্তে যে শব্দ ব্যবহৃত হয়, তাকে সর্বনাম পদ বলে। সর্বনাম সাধারণত ইতোপূর্বে ব্যবহৃত বিশেষ্যের প্রতিনিধি স্হানীয় শব্দ। সুতরাং বিশেষ্যের পরিবর্তে সর্বনাম ব্যবহৃত হয়।
'গায়ে -হলুদ' কোন সমাস?
Correct Answer:
ঘ: বহুব্রীহি
Explanation:
'গায়ে -হলুদ' কোন সমাস? সঠিক উত্তর বহুব্রীহি যে সমাসে সমস্যমান পদগুলোর কোনোটির অর্থ না বুঝিয়ে, অন্য কোনো পদকে বোঝায়, তাকে বহুব্রীহি সমাস বলে। যেমন - গায়ে হলুদ, হাতেখড়ি, নীলবসনা ইত্যাদি।
'উজানের কৈ' বাগধারার অর্থ কি?
Correct Answer:
ক: অপদার্থ
'প্রক্ষালণ' শব্দের অর্থ কি?
Correct Answer:
ক: ধৌতকরণ