Bangla MCQs
Showing 50 questions (Total: 14833)
বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শ্ন কোনটি?
Correct Answer:
ক: চর্যাপদ
Explanation:
বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শ্ন কোনটি? সঠিক উত্তর চর্যাপদ বাংলা সাহিত্যের আদি নিদর্শন বা গ্রন্থ হলো ' চর্যাপদ '। ড. হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ সালে নেপালের রাজগ্রন্হাগার থেকে ' চর্যাপদ ' আবিষ্কার করেন। ১৯১৬ সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে যা গ্রন্থকারে প্রকাশিত হয়।
'পাতক' শব্দের অর্থ কী?
Correct Answer:
ক: পাপ
Explanation:
'পাতক' শব্দের অর্থ কী? সঠিক উত্তর পাপ পাতক শব্দের অর্থ হলো - পাপ। ধর্মবিরুদ্ধ কাজকেও পাতক বলা হয়।
'কিশলয়' শব্দের অর্থ কি?
Correct Answer:
খ: কচি পাতা
Explanation:
'কিশলয়' শব্দের অর্থ কি? সঠিক উত্তর কচি পাতা কিশলয় অর্থ বৃক্ষাদির কচি বা নতুন অয়াতা।
কোন বানানটি সঠিক?
Correct Answer:
ঘ: বাল্মীকি
Explanation:
কোন বানানটি সঠিক? সঠিক উত্তর বাল্মীকি বাল্মিকী মুনি যিনি রামায়ণ রচনা করেছেন
'উচাটন' এর বিপরীত শব্দ কোনটি?
Correct Answer:
খ: প্রশান্ত
'যে নারীর পতি নেই, পুত্রও নেই' - এক কথায় কী হবে?
Correct Answer:
খ: অবীরা
Explanation:
'যে নারীর পতি নেই, পুত্রও নেই' - এক কথায় কী হবে? সঠিক উত্তর অবীরা এক কথায় প্রকাশ : যে নারীর স্বামী ও পুত্র মৃত / নেই - অবীরা যে নারী জীবনে একমাত্র সন্তান প্রসব করেছে - কাকবন্ধ্যা।
'হাঙর নদী গ্রেনেড' উপন্যাসের রচয়িতা কে?
Correct Answer:
গ: সেলিনা হোসেন
Explanation:
'হাঙর নদী গ্রেনেড' উপন্যাসের রচয়িতা কে? সঠিক উত্তর সেলিনা হোসেন হাঙ্গর নদী গ্রেনেড সেলিনা হোসেন রচিত একটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস।
'খাতক' এর বিপরীতার্থক শব্দ কোনটি?
Correct Answer:
ঘ: মহাজন
Explanation:
'খাতক' এর বিপরীতার্থক শব্দ কোনটি? সঠিক উত্তর মহাজন 'খাতক' অর্থ ঋণী, অধমর্ণ, দেনাদার। মহাজন অর্থ সুদের বিনিময়ে ঋণ দেয়া যার পেশা, উত্তমর্ণ। সুতরাং 'খাতক' - এর বিপরীতার্থক শব্দ মহাজন।
'ব্যথার দান' গল্প গ্রন্থের লেখক কে?
Correct Answer:
ক: কাজী নজ্রুল ইসলাম
Explanation:
'ব্যথার দান' গল্প গ্রন্থের লেখক কে? সঠিক উত্তর কাজী নজ্রুল ইসলাম ' ব্যথার দান ' কাজী নজরুল ইসলামের গল্পগ্রন্থ। এ ছাড়াও ' রিক্তের বেদন' ও ' শিউলিমালা' তার রচিত গল্পগ্রন্থ।
মধুসুদন দত্ত রচিত 'পত্রকাব্য' হচ্ছে--
Correct Answer:
ঘ: বীরাঙ্গনা
Explanation:
মধুসুদন দত্ত রচিত 'পত্রকাব্য' হচ্ছে-- সঠিক উত্তর বীরাঙ্গনা মাইকেল মধুসূদন দত্তের ' বীরাঙ্গনা ' বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য। এ কাব্যে মোট এগারটি পত্র আছে। ' ব্রজাঙ্গনা ' মধুসূদন দত্ত রচিত রাধা কৃষ্ণের গীতিকাব্য। তার রচিত নাটক ও কাব্য যথাক্রমে ' পদ্মাবতী ' ও ' তিলোত্তমাসম্ভব'। তিনি অমিত্রাক্ষর ছন্দের সর্বপ্রথম প্রয়োগ ঘটান ' পদ্মাবতী ' নাটকে।
আখতারুজ্জামান ইলিয়াসের প্রথম উপন্যাস কোনটি?
Correct Answer:
ঘ: চিলেকোঠার সেপাই
Explanation:
আখতারুজ্জামান ইলিয়াসের প্রথম উপন্যাস কোনটি? সঠিক উত্তর চিলেকোঠার সেপাই আখতারুজ্জামান ইলিয়াসের উপন্যাস দুটি। প্রথম প্রকাশিত উপন্যাস চিলেকোঠার সেপাই এবং খোয়াবনামা। ঊনসত্তরের গণ আন্দোলনের প্রেক্ষাপটে রচিত চিলেকোঠার সেপাই।
সমষ্টিবাচক বিশেষ্য পদ কোনটি?
Correct Answer:
খ: সভা
Explanation:
সমষ্টিবাচক বিশেষ্য পদ কোনটি? সঠিক উত্তর সভা যে বিশেষ্য পদে সমষ্টি বোঝায় তাকে সমষ্টি বাচক বিশেষ্য বলে।
ভাষা আন্দোলন নিয়ে রচিত প্রথম কবিতা কোনটি?
Correct Answer:
খ: কাদতে আসিনি, ফাসির দাবি নিয়ে এসেছি
Explanation:
ভাষা আন্দোলন নিয়ে রচিত প্রথম কবিতা কোনটি? সঠিক উত্তর কাদতে আসিনি, ফাসির দাবি নিয়ে এসেছি একুশের উপর রচিত প্রথম কবিতা মাহবুবুল আলম রচিত কাঁদতে আসিনি, ফাসির দাবি নিয়ে আসেছি।
যুগসন্দ্বিক্ষনের কবি' হিসেবে পরিচিত কে?
Correct Answer:
গ: ঈশ্বরচন্দ্র গুপ্ত
Explanation:
যুগসন্দ্বিক্ষনের কবি' হিসেবে পরিচিত কে? সঠিক উত্তর ঈশ্বরচন্দ্র গুপ্ত যুগসন্ধিক্ষণের কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত। বিহারীলাল চক্রবর্তীর উপাধি ভোরের পাখি। মধুসূদন দত্তের উপাধি মাইকেল। নবীনচন্দ্রের উপাধি সেন।
কোন ধরনের শব্দে কখনোই মূর্ধণ্য 'ণ' হবে না?
Correct Answer:
গ: বিদেশি
Explanation:
কোন ধরনের শব্দে কখনোই মূর্ধণ্য 'ণ' হবে না? সঠিক উত্তর বিদেশি বাংলা ভাষায় সাধারণত মূর্ধন্য - ণ ও মূর্ধন্য - ষ ধ্বনি ব্যবহার নেই। তাই বাংলা ভাষা ব্যবহৃত বিদেশি সঙ্গে কখনো মূর্ধন্য 'ণ' ও মূর্ধন্য 'ষ' ব্যবহৃত হয় না ।
'একাত্তরের ডায়েরী'র রচয়িতা কে?
Correct Answer:
ক: বেগম সুফিয়া কামাল
Explanation:
'একাত্তরের ডায়েরী'র রচয়িতা কে? সঠিক উত্তর বেগম সুফিয়া কামাল ১৯৭১ সালে লেখা সুফিয়া কামালের দিনলিপিতে উঠে এসেছে একাত্তরের যুদ্ধকালীন সময়ের যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের নানা মুহূর্ত। যা ওই সময়ের আতঙ্কগ্রস্থ, বিধ্বস্ত জীবনকে উপলব্ধি করতে পাঠকদের সহায়তা করে।
'অসমাপ্ত আত্মজীবনী' বইটির প্রচ্ছদ শিল্পী কে?
Correct Answer:
ঘ: সমর মজুমদার
Explanation:
'অসমাপ্ত আত্মজীবনী' বইটির প্রচ্ছদ শিল্পী কে? সঠিক উত্তর সমর মজুমদার অসমাপ্ত আত্মজীবনী লেখেন বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান। এর প্রচ্ছদ শিল্পী সমর মজুমদার এবং বইটির ভূমিকা লেখেন শেখ হাসিনা।
'পদ্মাবতী' কাব্যের রচয়িতা কে ?
Correct Answer:
খ: আলাওল
Explanation:
'পদ্মাবতী' কাব্যের রচয়িতা কে ? সঠিক উত্তর আলাওল আরাকান রাজসভার কবিদের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন আলাওল। বাংলা সাহিত্য আরাকানকে রোসাঙ্গ বা রোসাং নামে উল্লেখ করা হয়। আলাওল রচিত গ্রন্থগুলি হলো পদ্মাবতী, তোহফা বা তত্ত্বোপদেশ হপ্ত পয়কর, সয়ফুলমূলক বদিউজ্জামান, সিকান্দরনামা, রাগতালনামা এবং দৌলত কাজীর অসমাপ্ত গ্রন্থ সতীয়না লোর চন্দ্রানী। পদ্মাবতী কাব্যটি মহাকবি আলাওল হিন্দি পদুমাবৎ থেকে বাংলায় অনুবাদ করেন।
বাংলা সাহিত্যের প্রথম আধুনিক উপন্যাস কোনটি?
Correct Answer:
ঘ: দুর্গেশনন্দিনী
Explanation:
বাংলা সাহিত্যের প্রথম আধুনিক উপন্যাস কোনটি? সঠিক উত্তর দুর্গেশনন্দিনী বঙ্কিম চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাস 'দুর্গেশনন্দিনী' (১৮৬৫)। এটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস। 'কপালকুন্ডলা' (১৮৬৬) তার রচিত দ্বিতীয় উপন্যাস।
'কাব্য সুধাকর'__ এর উপাধি?
Correct Answer:
ক: গোলাম মোস্তফা
Explanation:
'কাব্য সুধাকর'__ এর উপাধি? সঠিক উত্তর গোলাম মোস্তফা 'কাব্য সুধাকর'__ গোলাম মোস্তফা উপাধি । গোলাম মোস্তফা (জন্ম: ১৮৯৭ - মৃত্যু: ১৩ অক্টোবর ১৯৬৪) একজন বাঙালি লেখক এবং কবি। তার কাব্যের মূল বিষয় ছিল ইসলাম ও প্রেম। ১৯৫২ সালে যশোর সাহিত্য সংঘ কর্তৃক কাব্যসুধাকর ও ১৯৬০ সালে পাকিস্তান সরকার কর্তৃক সিতারা - ই - ইমতিয়াজ উপাধিতে ভূষিত হন কবি গোলাম মোস্তফা ।
মুনীর চৌধুরীর 'কবর' নাটকের পটভুমি---
Correct Answer:
ক: ৫২ এর ভাষা আন্দোলন
Explanation:
মুনীর চৌধুরীর 'কবর' নাটকের পটভুমি--- সঠিক উত্তর ৫২ এর ভাষা আন্দোলন মুনীর চৌধুরীর কবর নাটকটি ১৯৫২ র ২১ ফেব্রুয়ারির পটভূমিতে রচিত। কবর একুশের পটভূমিতে রচিত প্রথম বাংলা নাটক।
'ইন্দ্রকে জয় করেছে যে' বাক্যটি এক কথায় হবে __
Correct Answer:
ঘ: ইন্দ্রজিৎ
Explanation:
'ইন্দ্রকে জয় করেছে যে' বাক্যটি এক কথায় হবে __ সঠিক উত্তর ইন্দ্রজিৎ ইন্দ্রিয়কে জয় করেছে যে—জিতেন্দ্রিয়। ইন্দ্রকে জয় করেছে যে - ইন্দ্রজিৎ।
'ধন্ধান্য পুষ্পভরা, আমাদের এই বসুন্ধরা'--গানের রচয়িতা কে ?
Correct Answer:
ক: দ্বিজেন্দ্রলাল রায়
Explanation:
'ধন্ধান্য পুষ্পভরা, আমাদের এই বসুন্ধরা'--গানের রচয়িতা কে ? সঠিক উত্তর দ্বিজেন্দ্রলাল রায় দ্বিজেন্দ্রলাল রায় "ধনধান্য পুষ্পভরা, আমাদের এই বসুন্ধরা " এই দেশাত্মবোধক গানের রচয়িতা।
বাংলা সাহিত্যের কোন কবি দুটি দেশের জাতীয় সংগীতের রচয়িতা?
Correct Answer:
খ: রবীন্দ্রনাথ ঠাকুর
'Comparative ' শব্দটির পরিভাষা হলো---
Correct Answer:
ঘ: তুলনামুলক
বাংলা ভাষায় ব্যঞ্জনবর্ণ কয়টি?
Correct Answer:
ক: ৩৯ টি
Explanation:
বাংলা ভাষায় ব্যঞ্জনবর্ণ কয়টি? সঠিক উত্তর ৩৯ টি বাংলা বর্ণমালায় ৫০ টি বর্ণ রয়েছে। তার মধ্যে স্বরবর্ণ ১১ টি ও ব্যঞ্জনবর্ণ ৩৯ টি।
বাংলাদেশের রণ সংগীতের রচয়িতা কে?
Correct Answer:
ঘ: কাজী নজরুল ইসলাম
Explanation:
বাংলাদেশের রণ সংগীতের রচয়িতা কে? সঠিক উত্তর কাজী নজরুল ইসলাম বাংলাদেশের রণ সংগীতের রচয়িতা কাজী নজরুল ইসলাম । নতুনের গান বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কর্তৃক ১৯২৯ খ্রিস্টাব্দে রচিত এবং সুরারোপিত সন্ধ্যা কাব্যগ্রন্থের অন্তর্গত একটি গান। দাদরা তালের এই সঙ্গীতটি ১৯৭২ সালের ১৩ই জানুয়ারি অনুষ্ঠিত বাংলাদেশের তৎকালীন মন্ত্রীসভার প্রথম বৈঠকে বাংলাদেশের রণ - সঙ্গীত হিসেবে নির্বাচন করা হয়। বাংলাদেশের যে কোনো সামরিক অনুষ্ঠানে এই গানটির ২১ লাইন যন্ত্রসঙ্গীতে বাজানো হয়। গানটি ২০০৬ সালে বিবিসি বাংলার করা জরিপে সর্বকালের শ্রেষ্ঠ বিশটি বাংলা গানের ১৮তম স্থান অধিকার করে ।
"তোমাকে দেখে আমি মুগ্ধ হলাম"_ এই বাক্যটি কোন ভাষারীতিতে লেখা?
Correct Answer:
খ: চলিত
Explanation:
"তোমাকে দেখে আমি মুগ্ধ হলাম"_ এই বাক্যটি কোন ভাষারীতিতে লেখা? সঠিক উত্তর চলিত "তোমাকে দেখে আমি মুগ্ধ হলাম"_ এই বাক্যটি চলিত ভাষারীতিতে লেখা । 'তোমাকে দেখে আমি মুগ্ধ হলাম' - বাক্যটি চলিত রীতিতে লেখা হয়েছে । বিভিন্ন অঞ্চলের উপভাষার কথ্য রীতি সমন্বয়ে শিষ্টজনের ব্যবহৃত ভাষাই আদর্শ চলিত ভাষা ।
কোনটি পর্তুগীজ শব্দ?
Correct Answer:
ক: চাবি
Explanation:
কোনটি পর্তুগীজ শব্দ? সঠিক উত্তর চাবি কিছু পর্তুগীজ শব্দঃ চাবি, আনারস, আলপিন, আলমারি, গির্জা, গুদাম, পাউরুটি, বালতি।
'বাংলার মুখ আমি দেখিয়াছি তাই পৃথিবীর রুপ খুঁজিতে যাই না আর'__ এ পঙক্তিটি কার লেখা?
Correct Answer:
গ: জীবনানন্দ দাশ
Explanation:
'বাংলার মুখ আমি দেখিয়াছি তাই পৃথিবীর রুপ খুঁজিতে যাই না আর'__ এ পঙক্তিটি কার লেখা? সঠিক উত্তর জীবনানন্দ দাশ জীবনানন্দ দাশের 'রূপসী বাংলা' কাব্যগ্রন্থের 'বাংলার মুখ দেখিয়াছি' কবিতার একটি বিখ্যাত চরণ 'বাংলার মুখ আমি দেখিয়াছি তাই পৃথিবীর রুপ খুঁজিতে যাই না আর'।
ডাক্তার শব্দটি কোন লিঙ্গবাচক ?
Correct Answer:
গ: পুংলিঙ্গ
Explanation:
ডাক্তার শব্দটি কোন লিঙ্গবাচক ? সঠিক উত্তর পুংলিঙ্গ ডাক্তার শব্দটি পুংলিঙ্গ লিঙ্গবাচক । পুরুষবাচক শব্দের আগে মহিলা, নারী ইত্যাদি স্ত্রীবাচক শব্দ প্রয়োগ করে শব্দের লিঙ্গান্তর হয়। যেমন: কবি > মহিলা কবি, ডাক্তার > মহিলা ডাক্তার, সভ্য > নারী সভ্য, সৈন্য > নারী সৈন্য। কোনো কোনো শব্দের শেষে পুরুষ ও স্ত্রীবাচক শব্দ যোগ করে পুংলিঙ্গ শব্দ স্ত্রীলিঙ্গবাচক শব্দে পরিবর্তন হয়। যেমন: গয়লা > গয়লা বউ, বোন পো > বোন ঝি, ঠাকুর পো > ঠাকুর ঝি। কতকগুলো শব্দে কেবল পুরুষ বোঝায়। যেমন: কবিরাজ, কৃতদার, অকৃতদার, বিপত্নীক, স্ত্রৈণ। কতকগুলো শব্দ শুধু স্ত্রীবাচক হয়। যেমন: সতীন, সৎমা, সধবা, এয়ো, দাই।
গঠন অনুসারে বাক্য কত প্রকার ?
Correct Answer:
ক: ৩
Explanation:
গঠন অনুসারে বাক্য কত প্রকার ? সঠিক উত্তর ৩ গঠন অনুসারে বাক্য ৩ প্রকার। যথাঃ ১. সরল বাক্য, ২. জটিল বাক্য ও ৩. যৌগিক বাক্য।
'স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা, অবিনাশী গান' এই বিখ্যাত কবিতাংশ কার সৃষ্টি?
Correct Answer:
খ: কবি শামসুর রাহমান
Explanation:
'স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা, অবিনাশী গান' এই বিখ্যাত কবিতাংশ কার সৃষ্টি? সঠিক উত্তর কবি শামসুর রাহমান 'স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা, অবিনাশী গান' এই বিখ্যাত কবিতাংশটি কবি শামসুর রাহমানের ''স্বাধীনতা তুমি' কবিতাংশ।
'গভীর নিশীথে প্রকৃতি সুপ্ত'_ এখানে 'নিশীথে' কোন পদ ?
Correct Answer:
ক: বিশেষ্য
Explanation:
'গভীর নিশীথে প্রকৃতি সুপ্ত'_ এখানে 'নিশীথে' কোন পদ ? সঠিক উত্তর বিশেষ্য পদ প্রধানত দুই প্রকার। যথা : সব্যয় পদ ও অব্যয় পদ। সব্যয় পদ চার প্রকার। যথা : বিশেষ্য, বিশেষণ, সর্বনাম ও ক্রিয়া। গভীর নিশীথে প্রকৃতি সুপ্ত’ - এ বাক্যে 'নিশীথে' বিশেষ্য পদ রূপে ব্যবহৃত হয়েছে ।
কোনটা অনুজ্ঞা প্রকাশক?
Correct Answer:
খ: তুমি যাও
Explanation:
কোনটা অনুজ্ঞা প্রকাশক? সঠিক উত্তর তুমি যাও অনুজ্ঞা প্রকাশকরে তুমি যাও । যে বাক্য দ্বারা কোনো আদেশ, উপদেশ, অনুরোধ, উপরোধ, নিষেধ ইত্যাদি প্রকাশ পায় তাকে অনুজ্ঞা প্রকাশক বাক্য বলে । যেমন - তুমি যাও ।
কবি কায়কোবাদের মহাকাব্য কোনটি?
Correct Answer:
গ: মহাশ্মশান
Explanation:
কবি কায়কোবাদের মহাকাব্য কোনটি? সঠিক উত্তর মহাশ্মশান বাঙ্গালি মুসলমান রচিত প্রথম মহাকাব্য মহাশ্মশান এর রচয়িতা কায়েকোবাদ। পানি পথের তৃতীয় যুদ্ধের উপর ভিত্তি করে কাব্যটি রচিত।
' পদ্মানদীর মাঝি' কার উপন্যাস ?
Correct Answer:
খ: মানিক বন্দ্যোপাধ্যায়
Explanation:
' পদ্মানদীর মাঝি' কার উপন্যাস ? সঠিক উত্তর মানিক বন্দ্যোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায় রচিত প্রথন উপন্যাস জননী। তার অন্যান্য উপন্যাস দিবারাত্রির কাব্য, পুতুলনাচের ইতিকথা, পদ্মা নদীর মাঝি প্রভৃতি।
'খোয়াবনামা' কোন ধরনের রচনা?
Correct Answer:
ক: উপন্যাস
Explanation:
'খোয়াবনামা' কোন ধরনের রচনা? সঠিক উত্তর উপন্যাস 'খোয়াবনামা' উপন্যাস জাতীয় রচনা। খোয়াবনামা বাংলাদেশি কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াসের একটি বিখ্যাত উপন্যাস। এটি সর্বপ্রথম প্রকাশিত হয় ১৯৯৬ সালের ফেব্রুয়ারিতে, মাওলা ব্রাদার্স প্রকাশনী থেকে। একই বছরের এপ্রিলে বইটি বেরোয় পশ্চিমবঙ্গের নয়া উদ্যোগ প্রকাশনী থেকে। ওই বছরই উপন্যাসটি প্রফুল্ল কুমার সরকার স্মৃতি আনন্দ পুরস্কার এবং সাদাত আলী আকন্দ পুরস্কার লাভ করে।
'ণ' ত্ব ও 'ষ' ত্ব বিধান কোন শ্রেণির শব্দে অনুসৃত হয়?
Correct Answer:
গ: তৎসম
Explanation:
'ণ' ত্ব ও 'ষ' ত্ব বিধান কোন শ্রেণির শব্দে অনুসৃত হয়? সঠিক উত্তর তৎসম তৎসম শব্দের বানানে দন্ত্য ন এর মূর্ধন্য ণ তে পরিবর্তনের নিয়মসমূহকে ণত্ব বিধান এবং দন্ত্য স এর মূর্ধন্য ষ তে পরিবর্তনের নিয়মসমূহকে ষত্ব বিধান বলা হয়।
'স্বাধীনতা ' এ শব্দটি কীভাবে আমাদের হলো __ কবিতাটি কোন কবির রচনা?
Correct Answer:
খ: নির্মলেন্দু গুণ
Explanation:
'স্বাধীনতা ' এ শব্দটি কীভাবে আমাদের হলো __ কবিতাটি কোন কবির রচনা? সঠিক উত্তর নির্মলেন্দু গুণ বঙ্গবন্ধু ৭ ই মার্চের ভাষণকে কেন্দ্র করে লেখা স্বাধীনতা এই শব্দটি কীভাবে আমাদের হলো কবিতার রচয়িতা নির্মলেন্দু গুণ। স্বাধীনতা তুমি কবিতার রচয়িতা শামসুর রহমান।
নিচের কোন শব্দে স্বভাবতই ' ণ ' বসেছে ?
Correct Answer:
ক: মণি
Explanation:
নিচের কোন শব্দে স্বভাবতই ' ণ ' বসেছে ? সঠিক উত্তর মণি স্বভাবত 'মূর্ধন্য ণ' ব্যবহৃত হয়েছে 'মণি’ শব্দে এরকম আরাে কয়েকটি শব্দ : চাণক্য, মাণিক্য, গণ, বাণিজ্য, বেণ, কণিকা, বিপণি, গণিকা, আপণ, লাবণ্য, নিপুণ, পিণাক, পণ্য, বণিক |
বাংলা সাহিত্যের প্রথম স্বার্থক ঔপন্যাসিকের নাম কি?
Correct Answer:
গ: বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়
Explanation:
বাংলা সাহিত্যের প্রথম স্বার্থক ঔপন্যাসিকের নাম কি? সঠিক উত্তর বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায় বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস দুর্গেশনন্দিনী। এর রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। অর্থাৎ তিনি বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঔপন্যাসিক।
সর্বজনে দয়া করো _ এখানে ' সর্বজনে ' কোন কারকে বিভক্তি?
Correct Answer:
ঘ: সম্প্রদানে ৭মী
Explanation:
সর্বজনে দয়া করো _ এখানে ' সর্বজনে ' কোন কারকে বিভক্তি? সঠিক উত্তর সম্প্রদানে ৭মী স্বত্ব ত্যাগ করে কাউকে কিছু দান করলে, তাকে সম্প্রদান কারক বলে। যেমন : সর্বজনে দয়া কর - এ বাক্যে 'সর্বজনে’ সম্প্রদানে ৭মী বিভক্তি ।
জীবনতরী = জীবন রুপ তরী- কোন সমাসের উদাহরণ?
Correct Answer:
গ: রুপক কর্মধারায়
Explanation:
জীবনতরী = জীবন রুপ তরী- কোন সমাসের উদাহরণ? সঠিক উত্তর রুপক কর্মধারায় উপমিত ও উপমানের অভেদ কল্পনামূলক সমাসকে বলা হয় রূপক কর্মধারয় সমাস। যেমন : মন রূপ মাঝি = মনমাঝি, বিষাদ রূপ সিন্ধু = বিষাদসিন্ধু, শােক রূপ অনল = শােকানল, মােহ রূপ নিদ্রা = মােহনিদ্রা ।
'অম্বর' শব্দের অর্থ কি?
Correct Answer:
খ: আকাশ
Explanation:
'অম্বর' শব্দের অর্থ কি? সঠিক উত্তর আকাশ অম্বর মানে আকাশ, গগন, অন্তরীক্ষ ইত্যাদ।
'বনলতা সেন' কাব্যের কবি কে?
Correct Answer:
গ: জীবনানন্দ দাশ
Explanation:
'বনলতা সেন' কাব্যের কবি কে? সঠিক উত্তর জীবনানন্দ দাশ বাংলা সাহিত্যের রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের অন্যতম কাব্যগ্রন্থ 'বনলতা সেন' (১৯৪২)।
ভাষা আন্দোলনের উপর রচিত মুনীর চৌধুরীর নাটক কোনটি?
Correct Answer:
খ: কবর
Explanation:
ভাষা আন্দোলনের উপর রচিত মুনীর চৌধুরীর নাটক কোনটি? সঠিক উত্তর কবর মুনীর চৌধুরী রচিত ভাষা আন্দোলনভিত্তিক প্রথম নাটক 'কবর'।
' মা ছিলনা বলে কেউ তার চুল বেধে দেয়নি ' - কোন ব্যাক্যের উদাহরণ?
Correct Answer:
গ: সরল বাক্য
Explanation:
' মা ছিলনা বলে কেউ তার চুল বেধে দেয়নি ' - কোন ব্যাক্যের উদাহরণ? সঠিক উত্তর সরল বাক্য যে বাক্যে একটি মাত্র কর্তা (উদ্দেশ্য) এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া (বিধেয়) থাকে, তাকে সরল বাক্য বলে । যেমন : মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি ।
'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি ' এ গানটির রচয়িতা কে?
Correct Answer:
ঘ: আবদুল গাফফার চৌধুরী
Explanation:
'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি ' এ গানটির রচয়িতা কে? সঠিক উত্তর আবদুল গাফফার চৌধুরী প্রদত্ত গানটির রচয়িতা আবদুল গাফফার চৌধুরী। প্রথম সুরকার আব্দুল লতিফ এবং বর্তমান সুরকার আলতাফ মাহমুদ।
এক কথায় প্রকাশ করুন ' যা দীপ্ত পাচ্ছে' ।
Correct Answer:
ক: দেদীপ্যমান
Explanation:
এক কথায় প্রকাশ করুন ' যা দীপ্ত পাচ্ছে' । সঠিক উত্তর দেদীপ্যমান যা দীপ্তি পাচ্ছে - দেদীপ্যমান। আরাে কয়েকটি গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ : যা বার বার দুলছে - দোদুল্যমান; যা পূর্বে দেখা যায়নি এমন - অদৃষ্টপূর্ব; যা কখনাে নষ্ট হয় না - অবিনশ্বর; যা বলার যােগ্য নয় - অকথ্য; যা আঘাত পায়নি - অনাহত ।