Bangla MCQs
Showing 50 questions (Total: 14833)
'ঘটিরাম' বাগাধারার অর্থ কী?
Correct Answer:
ক: অপদার্থ
Explanation:
'ঘটিরাম' বাগাধারার অর্থ কী? সঠিক উত্তর অপদার্থ ঘটিরাম বাগধারার অর্থ অপদার্থ, অযোগ্য। গোঁফ খেজুরে - নিতান্ত অলস।
'বারোয়ারি' শব্দটির অর্থ কি?
Correct Answer:
ঘ: সুন্দর
Explanation:
'বারোয়ারি' শব্দটির অর্থ কি? সঠিক উত্তর সুন্দর বারোয়ারি: (বিশেষ্য পদ) বহু লোকের মিলিত চেষ্টায় অনুষ্ঠিত পূজা উৎসব ইত্যাদি। (বিশেষণ পদ) বহুলোকের দ্বারা সম্পন্ন বা কৃত বারোয়ারী গল্প.। বারোয়ারি বলতে বোঝায় বাঙালি হিন্দুদের সর্বজনীন পূজা বা উৎসব। শব্দটি মূলত পশ্চিমবঙ্গে প্রচলিত।
'Patrol' শব্দের বাংলা পরিভাষা কোনটি?
Correct Answer:
গ: টহল
Explanation:
'Patrol' শব্দের বাংলা পরিভাষা কোনটি? সঠিক উত্তর টহল 'Patrol ' শব্দের শুদ্ধ বাংলা পরিভাষা টহল।
'নীপ' শব্দের অর্থ কি?
Correct Answer:
ক: কদম
Explanation:
'নীপ' শব্দের অর্থ কি? সঠিক উত্তর কদম নীপ শব্দের অর্থ কদম ফুল ( এসো নীপবনে ছায়াবীথিতলে) নীপ বিশেষ্য পদ।
'গরীয়ান ' শব্দটির অর্থ কি?
Correct Answer:
ঘ: মহান
Explanation:
'গরীয়ান ' শব্দটির অর্থ কি? সঠিক উত্তর মহান গরীয়ান সংস্কৃত শব্দ, বিশেষণ পদ যার অর্থ মর্যাদাপূর্ণ, মহান, গুরুতর।
'আমড়াগাছি করা' বাগধারাটির অর্থ কি?
Correct Answer:
খ: তোষামোদি করা
Explanation:
'আমড়াগাছি করা' বাগধারাটির অর্থ কি? সঠিক উত্তর তোষামোদি করা 'আমড়াগাছি করা' বাগধারার অর্থ 'প্রতারণাপূর্ণ তোষামোদ '। আমতা আমতা করা - ইতস্তত করা।
'অনুসৃতি' শব্দের অর্থ কী?
Correct Answer:
ক: অনুকরণ
Explanation:
'অনুসৃতি' শব্দের অর্থ কী? সঠিক উত্তর অনুকরণ অনুসৃতি শব্দের অর্থ অনুসরণ। অনুসৃতি বিশেষ্য পদ।
সাঁঝের মায়া’ কার লেখা?
Correct Answer:
খ: সুফিয়া কামাল
Explanation:
সাঁঝের মায়া’ কার লেখা? সঠিক উত্তর সুফিয়া কামাল 'সাঁঝের মায়া’ সুফিয়া কামালের লেখা। বেগম সুফিয়া কামাল (২০ জুন ১৯১১ - ২০ নভেম্বর ১৯৯৯) বাংলাদেশের একজন প্রথিতযশা কবি, লেখিকা, নারীবাদী ও আধুনিক বাংলাদেশের নারী প্রগতি আন্দোলনের একজন পুরোধা ব্যক্তিত্ব। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ সম্পাদনা: সাঁঝের মায়া (১৯৩৮) মায়া কাজল (১৯৫১) মন ও জীবন (১৯৫৭) প্রশস্তি ও প্রার্থনা (১৯৫৮) উদাত্ত পৃথিবী (১৯৬৪)।
'নিনাদ' শব্দের অর্থ কি?
Correct Answer:
ক: গর্জন
Explanation:
'নিনাদ' শব্দের অর্থ কি? সঠিক উত্তর গর্জন নিনাদ বিশেষ্য পদ যার অর্থ - ধ্বনি, শব্দ, গর্জন।
'তিতিক্ষা' শব্দের অর্থ কি?
Correct Answer:
ক: ধৈর্য
Explanation:
'তিতিক্ষা' শব্দের অর্থ কি? সঠিক উত্তর ধৈর্য তিতিক্ষা বিশেষ্য পদ যার অর্থ ধৈর্য, সহিষ্ণুতা, ক্ষমা।
কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরন?
Correct Answer:
খ: ভাই-বোন
Explanation:
কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরন? সঠিক উত্তর ভাই-বোন ভাই - বোন দ্বন্দ্ব সমাসের উদাহরন। যে সমাসে প্রতিটি সমস্যমান পদের অর্থের সমান প্রাধান্য থাকে এবং ব্যাসবাক্যে একটি সংযোজক অব্যয় (কখনো বিয়োজক) দ্বারা যুক্ত থাকে, তাকে দ্বন্দ্ব সমাস বলে। যেমন: তাল ও তমাল = তাল - তমাল, দোয়াত ও কলম = দোয়াত - কলম। এখানে তাল ও তমাল এবং দোয়াত ও কলম - প্রতিটি পদেরই অর্থের প্রাধান্য সমস্ত পদে রক্ষিত হয়েছে।
’অবলীলা’ শব্দের অর্থ কী?
Correct Answer:
খ: স্বাচ্ছন্দ্য
Explanation:
’অবলীলা’ শব্দের অর্থ কী? সঠিক উত্তর স্বাচ্ছন্দ্য অবলীলা শব্দের অর্থ হলো - - স্বাচ্ছন্দ্য। অনুশোচনা শব্দের অর্থ হলো - - কোনো কাজের জন্য নিজেকে শোধরানো। অবহেলা শব্দের অর্থ হলো - - হেয়, প্রতিপন্ন করা বা তুচ্ছতাচ্ছিল্য করা সঠিক উত্তর হবে - স্বাচ্ছন্দ্য।
কোনটি কাজী নজরুল ইসলামের রচনা ?
Correct Answer:
খ: রুদ্রমঙ্গল
Explanation:
কোনটি কাজী নজরুল ইসলামের রচনা ? সঠিক উত্তর রুদ্রমঙ্গল কাজী নজরুল ইসলামের রচনা রুদ্রমঙ্গল। ‘রুদ্র - মঙ্গল’ গ্রন্থটিও বঙ্গীয় সরকার কর্তৃক বাজেয়াফত হয়েছিল। ‘রুদ্র - মঙ্গল’ ১৩২৯ বঙ্গাব্দের ১লা ভাদ্র, ‘আমার পথ’ (“ধূমকেতু’র পথ” শিরোনামে) ১৩২৯ বঙ্গাব্দের ২৬শে শ্রাবণ, ‘মোহররম’ ১৩২৯ বঙ্গাব্দের ১৬ই ভাদ্র, ‘বিষবাণী’ ১৩২৯ বঙ্গাব্দের ২৬শে ভাদ্র, ‘ক্ষুদিরামের মা’ ১৩২৯ বঙ্গাব্দের ২রা আশ্বিন এবং ‘ধূমকেতুর পথ’ ১৩২৯ বঙ্গাব্দের ২৬শে আশ্বিন তারিখের ধূমকেতুতে প্রকাশিত হয়েছিল।
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কৌতুক নাটক হচ্ছে:
Correct Answer:
ক: বৈকুণ্ঠের খাতা
Explanation:
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কৌতুক নাটক হচ্ছে: সঠিক উত্তর বৈকুণ্ঠের খাতা রবীন্দ্রনাথ ঠাকুরের জনপ্রিয় কৌতুক নাটক 'বৈকুণ্ঠের খাতা'। এক আত্মভোলা সরল প্রকৃতির বৃদ্ধ এই কাহিনির কেন্দ্রীয় চরিত্র। তাকে ঘিরে গড়ে উঠেছে নানা ধরনের কৌতুকময় ঘটনা। সংলাপের দ্রুতি এবং আচরণের নাটকীয়তা নাটকটির জনপ্রিয়তার মূল কারণ। 'জামাই বারিক' 'হিতে বিপরীত ও 'বিবাহ বিভ্রাট' প্রহসনত্রয়ের রচয়িতা যথাক্রমে দীনবন্ধু মিত্র , জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর ও অমৃতলাল বসু।
বৈভব’শব্দের অর্থ কী?
Correct Answer:
ক: বিত্ত
Explanation:
বৈভব’শব্দের অর্থ কী? সঠিক উত্তর বিত্ত বৈভব শব্দের অর্থ হলো - - বিত্ত, সম্পদ, ঐশ্বর্য ইত্যাদি। মত্ত শব্দের অর্থ হলো - - গভীর মনোযোগ। নিস্তেজ শব্দের অর্থ - অচল। বিকাল শব্দের অর্থ - গোধূলি।
দ্বেষ শব্দের অর্থ কী?
Correct Answer:
ঘ: হিংসা
Explanation:
দ্বেষ শব্দের অর্থ কী? সঠিক উত্তর হিংসা দ্বেষ শব্দের অর্থ হলো - - হিংসা, বিদ্বেষ, ঈর্ষায়িত। আালো শব্দের অর্থ হলো - - আভা, বিভা, নূর, প্রভা ইত্যাদি। সঠিক উত্তর - হিংসা।
কোন উপসর্গটি ভিন্নার্থে প্রযুক্ত?
Correct Answer:
খ: উপভোগ
Explanation:
কোন উপসর্গটি ভিন্নার্থে প্রযুক্ত? সঠিক উত্তর উপভোগ উপগ্রহ, উপসাগর, উপনেতা এই তিন শব্দে ক্ষুদ্র অর্থে 'উপ' উপসর্গ ব্যবহৃত হয়েছে। অন্যদিকে উপভোগ শব্দে 'উপ' উপসর্গটি 'বিশেষ তৃপ্তি' অর্থে ব্যবহৃত হয়েছে।
’অনিল’ শব্দের অর্থ কী?
Correct Answer:
ক: বাতাস
Explanation:
’অনিল’ শব্দের অর্থ কী? সঠিক উত্তর বাতাস বাতাস শব্দের অর্থ - বায়ু, অনিল, পবন, সমীরণ, সমীর, মরুৎ, মারুত, । তরঙ্গ শব্দের অর্থ হলো - - বীচি, হিল্লোল, লহরী, ঢেউ। আকাশ শব্দের অর্থ - অন্তরীক্ষ, গগন, অম্বর
'বেদান্তগ্রন্থ' ও দেদান্তসার' কার রচনা?
Correct Answer:
ক: রাজা রামমোহন রায়
Explanation:
'বেদান্তগ্রন্থ' ও দেদান্তসার' কার রচনা? সঠিক উত্তর রাজা রামমোহন রায় 'বেদান্তগ্রন্থ' ও 'বেদান্তসার ' গ্রন্থ দুটির রচয়িতা রাজা রামমোহন রায়। এছাড়া তার আর ও কয়েকটি গ্রন্থ: ভট্টাচার্যের সহিত বিচার, গোস্বামীর সহিত বিচার, সহমরণ বিষয়ক প্রবর্তক ও নিবর্তকের সম্বাদ, গৌড়ীয় ব্যাকরণ(১৮৩৩) ইত্যাদি। গোলকনাথ শর্মা , রামরাম বসু ও মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার এই তিন পণ্ডিত ব্যক্তি ফোর্ট উইলিয়াম কলেজের জন্য বাংলা গদ্যপুস্তক রচনা করেন।
’পুষ্ট’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
Correct Answer:
খ: ক্ষীণ
Explanation:
’পুষ্ট’ শব্দের বিপরীত শব্দ কোনটি? সঠিক উত্তর ক্ষীণ পুষ্ট শব্দের বিপরীতার্থক শব্দ ক্ষীণ।
মীর মশাররফ হোসেন রচিত গ্রন্থ হচ্ছে:
Correct Answer:
ক: গাজী মিয়াঁর বস্তানী
Explanation:
মীর মশাররফ হোসেন রচিত গ্রন্থ হচ্ছে: সঠিক উত্তর গাজী মিয়াঁর বস্তানী মীর মশাররফ হোসেন রচিত গ্রন্থ 'গাজী মিয়াঁর বস্তানী" । এছাড়াও তার আরও কয়েকটি গ্রন্থ : বিষাদ - সিন্ধু নিয়তি কি অবনতি, উদাসীন পথিকের মনের কথা , ফাস কাগজ প্রভূতি। 'আলালের ঘরের দুলাল' 'হুতোম প্যাঁচার নকশা ' ও কলিকাতা কমলালয়' গ্রন্থত্রয়ের রচয়িতা যথাক্রমে - প্যারীচাঁদ মিত্র, কালীপ্রসন্ন সিংহ ও ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়।
মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস 'আগুনের পরশমণি' কার রচনা?
Correct Answer:
খ: হুমায়ূন আহমেদ
Explanation:
মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস 'আগুনের পরশমণি' কার রচনা? সঠিক উত্তর হুমায়ূন আহমেদ হুমামূন আহমেদ রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস। হলো - আগুনের পরশমণি, দেয়াল ও শ্যামল ছায়া । শওকত ওসমান রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস হলো - জাহান্নাম হইতে বিদায়, নেকড়ে অরণ্য, দুই সৈনিক , জলাঙ্গী। সৈয়দ শামসুল হক রচিত মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ : নীলদংশন, নিষিদ্ধ লোবান, পায়ের আওয়াজ পাওয়া যায়।
ক্রিয়ার মুল অংশকে বলা হয়?
Correct Answer:
ক: ধাতু
Explanation:
ক্রিয়ার মুল অংশকে বলা হয়? সঠিক উত্তর ধাতু ক্রিয়ার মূল অংশ কে বলা হয় ধাতু। যেমন - √পড়্ + ইব = পড়িব। এখানে √পড়্ হচ্ছে ক্রিয়ামূল বা ধাতু। ক্রিয়ার ধাতু বা মূল বোঝাতে √ চিহ্ন ব্যবহৃত হয়।
সেলিম আল দীন রচিত নাটক হচ্ছে--
Correct Answer:
খ: হাত হদাই
Explanation:
সেলিম আল দীন রচিত নাটক হচ্ছে-- সঠিক উত্তর হাত হদাই সেলিম আল দীন রচিত উল্লেখযোগ্য নাটক - হাত হদাই, ঘুম নেই, জন্ডিস ও বিবিধ বেলুন, চাকা, মুনতাসীর ফ্যান্টাসী, কেরামতমঙ্গল, হরগজ, যৈবতী কন্যার মন, বনপাংশুল, নিমজ্জন। মুনীর চৌধুরীর নাটক ' রক্তাক্ত প্রান্তর'।
’শ্যেনদৃষ্টি’ কথাটি অর্থ কী?
Correct Answer:
খ: তীক্ষ্ন দৃষ্টি
Explanation:
’শ্যেনদৃষ্টি’ কথাটি অর্থ কী? সঠিক উত্তর তীক্ষ্ন দৃষ্টি শৈণ দৃষ্টি - কথাটির অর্থ হলো - তীক্ষ্ণ দৃষ্টি। লোভী বলতে অনেক লোভ যার বুঝায়। পেলব শব্দের অর্থ কোমল, বা নরম পেলব দৃষ্টি বলতে নরম বা কোমল দৃষ্টিকে বোঝায়। সুতরাং সঠিক উত্তর - তীক্ষ্ণ দৃষ্টি।
'অসমাপ্ত আত্তমজীবনী' গ্রন্থের লেখক------
Correct Answer:
খ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
Explanation:
'অসমাপ্ত আত্তমজীবনী' গ্রন্থের লেখক------ সঠিক উত্তর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৮ জুন ২০১২ প্রকাশিত ' অসমাপ্ত আত্মজীবনী ' গ্রন্হের লেখক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
'সিরাজুম মুনীরা' কাব্যগন্থের কবি কে?
Correct Answer:
ক: ফররুক আহমদ
Explanation:
'সিরাজুম মুনীরা' কাব্যগন্থের কবি কে? সঠিক উত্তর ফররুক আহমদ মুসলিম পুনর্জাগরণের কবি ফররুখ আহমদ রচিত কাব্যগ্রন্থ ' সিরাজুম মুনীরা'। তার রচিত আরো কয়েকটি কান্যগ্রন্হ - সাত সাগরের মাঝি, নৌফেল ও হাতেম, হাতেমতায়ী। তার সনেট সংকলন ' মুহূর্তের কবিতা'।
জীবনানন্দ দাশকে 'নির্জনতম কবি' বলে আখ্যায়িত করেন কে?
Correct Answer:
খ: বুদ্ধদেব বসু
Explanation:
জীবনানন্দ দাশকে 'নির্জনতম কবি' বলে আখ্যায়িত করেন কে? সঠিক উত্তর বুদ্ধদেব বসু কবি জীবনানন্দ দাশ তার কবিতায় ব্যক্তিমানুষের নিঃসঙ্গতা, আধুনিক জীবনের বিচিত্র যন্ত্রণা ও হাহাকার এবং সর্বোপরি জীবন ও জগতের রহস্য ও মাহাত্ম্য সন্ধানে এক অতুলনীয় কবি ভাষা সৃষ্টি করেছেন। এজন্য তাকে বুদ্ধদেব বসু আখ্যায়িত করেছেন 'নির্জনতম কবি' বলে। তার কবিতায় তিনি সূক্ষ্ম ও গভীর অনুভবের এক জগৎ তৈরি করেন। বিশেষ করে গ্রামবাংলার নিসর্গের যে ছবি তিনি একেছেন, সে নিসর্গের সঙ্গে অনুভব ও বোধের বহুতর মাত্রা যুুক্ত হয়ে তার হাতে অনন্যসাধারণ কবিতা শিল্প রচিত হয়েছে। এই অসাধারণ কাব্য বৈশিষ্ট্যকে রবীন্দ্রনাথ ঠাকুর 'চিত্ররুপময়' বলে আখ্যায়িত করেছেন।
এক কথায় প্রকাশ করুন: যে সকল অত্যাচার সরে যায়-
Correct Answer:
ঘ: সর্বংসহা
Explanation:
এক কথায় প্রকাশ করুন: যে সকল অত্যাচার সরে যায়- সঠিক উত্তর সর্বংসহা যে সকল অন্যায় সয়ে যায় - সর্বংসহা। গৃহীত হয় না যা - নিগৃহীত। যার দুই হাত সমান পারদর্শী - সব্যসাচী। সঠিক উত্তর - সর্বংসহা।
নিচের কোনটি যৌগিক কালের উদাহরণ নয়?
Correct Answer:
ঘ: করব
Explanation:
নিচের কোনটি যৌগিক কালের উদাহরণ নয়? সঠিক উত্তর করব 'করব' ক্রিয়াটি দ্বারা ভবিষ্যৎ কালে ঘটবে এমন কাল নির্দেশ করে, ফলে 'করব' ক্রিয়ার কালটি যৌগিক নয়। অন্যদিকে 'করছিলাম' , 'করেছি' এই তিনটি ক্রিয়ার মধ্যে 'করছিলাম' ও 'করছি' ঘটমান কালকে নির্দেশ করে অর্থাৎ কোনো একটি চলমান কাজকে বুঝায়, যা অতীতে অথবা বর্তমান যে কোনো সময় ধরে চলছে। অর্থাৎ কাজটি সম্পন্ন হওয়ার পরম্পরাটি এরুপ : অতীত + অতীত, + বর্তমান + ভবিষ্যৎ । 'করেছি' ঘটমান কাল। ক্রিয়া পূর্বে শেষ হলে এবংতার ফল এখন ও বর্তমান থাকলে, পুরাঘটিত বর্তমান কাল ব্যবহৃত হয় অর্থাৎ যৌগিক কাল নির্দেশ করে।
'দুরবস্থা' শব্দটি সন্ধি বিচ্ছেদ করা হলে নিচের কোনটি পাওয়া যায়?
Correct Answer:
ক: দুঃ + অবস্থা
Explanation:
'দুরবস্থা' শব্দটি সন্ধি বিচ্ছেদ করা হলে নিচের কোনটি পাওয়া যায়? সঠিক উত্তর দুঃ + অবস্থা পূর্বপদের শেষে যদি অ/ আ ভিন্ন অন্য স্বরধ্বনির পর বিসর্গ (র - জাত) থাকে এবং পরপদের প্রথমে যদি স্বরধ্বনি থাকে তবে সন্ধির ফলে বিসর্গ 'র' হয়ে যায় এবং পরের স্বরধ্বনির সঙ্গে যুক্ত হয়। যেমন - (উঃ + অ = উ + র) দুঃ + অবস্থা = দুরবস্থা , চতুঃ + অঙ্গ = চতুরঙ্গ।
রবীন্দ্রনাথের লেখা ‘শেষের কবিতা’ একটি:
Correct Answer:
ক: উপন্যাস
Explanation:
রবীন্দ্রনাথের লেখা ‘শেষের কবিতা’ একটি: সঠিক উত্তর উপন্যাস শেষের কবিতা - রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত রোমান্টিক উপন্যাস। এ উপন্যাসের প্রধান চরিত্র হলো - অমিত ও লাবণ্য। তার উল্লেখযোগ্য উপন্যাস হলো - গোরা, ঘরে বাইরে, শেষের কবিতা ইত্যাদি।
নৌকা চলাচলেরর যোগ্য ‘ কে এক কথায় কী বলে?
Correct Answer:
ক: নাব্য
Explanation:
নৌকা চলাচলেরর যোগ্য ‘ কে এক কথায় কী বলে? সঠিক উত্তর নাব্য নৌকা চলাচলের যােগ্য নাব্য। নব্য অর্থ নতুন, তরুণ, আধুনিক। এর স্ত্রীবাচক শব্দ নব্যা । গভীর বিশেষণ পদ - এর বিশেষ্য পদ গভীরতা, যার অর্থ অগাধ।
'বিদ্রোহী' কবিতাটি কার রচনা?
Correct Answer:
ঘ: কাজী নজ্রুল ইসলাম
Explanation:
'বিদ্রোহী' কবিতাটি কার রচনা? সঠিক উত্তর কাজী নজ্রুল ইসলাম কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্হ 'অগ্নিবীণা, (১৯২২)। এ কাব্যগ্রন্হের দ্বিতীয় কবিতা 'বিদ্রোহী ' ১৯২২ সালে সাপ্তাহিক 'বিজলী' পত্রিকায় প্রকাশিত হয়। 'অগ্নিবীণা ' কাব্যের প্রথম কবিতা 'প্রলয়োল্লাস '। এছাড়াও আগমনী, রক্তাম্বরধারিণী মা, কামালপাশা, খেয়াপারের তরণী, মোহররম এ কাব্যের উল্লেখযোগ্য কবিতা।
'সরল' শব্দের বিপরীতার্থক নয় নিচের কোনটি?
Correct Answer:
খ: গরল
Explanation:
'সরল' শব্দের বিপরীতার্থক নয় নিচের কোনটি? সঠিক উত্তর গরল সরল শব্দের বিপরীতার্থক শব্দ 'গরল' বাদে অপশনের বাকি তিনটিই। তবে এরা ভিন্নার্থে ব্যবহৃত হয় । গরল হলো অমৃত শব্দের বিপরীতার্থক শব্দ ।
'খনার বচন' -এর মূলভাব কি?
Correct Answer:
খ: শুদ্ধ জীবনযাপন রীতি
Explanation:
'খনার বচন' -এর মূলভাব কি? সঠিক উত্তর শুদ্ধ জীবনযাপন রীতি বিখ্যাত বাঙালি মহিলা জ্যোতিষী খনা রচিত ' খনার বচন' মূলত কৃষিভিত্তিক ছড়া। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী চাষাবাদ, বৃক্ষরোপণ, গৃহনির্মাণ ইত্যাদি জীবন ঘনিষ্ঠ বিষয় নিয়ে খনার বচন রচিত। অজস্র খনার বচন যুগ যুগ ধরে গ্রাম বাংলার জন - জীবনের সাথে মিশে আছে।
ধর্মের ষাঁড়’ বাগধারাটির অর্থ কী?
Correct Answer:
খ: অকর্মণ্য
Explanation:
ধর্মের ষাঁড়’ বাগধারাটির অর্থ কী? সঠিক উত্তর অকর্মণ্য ধর্মের ষাড় - বাগধারাটির অর্থ হলো - অকর্মণ্য। জেদী হলো অনেক জেদ যার। পালোয়ান হলো কুস্তিগির। হাতভারি বাগধারা অর্থ হলো - কৃপণ। সঠিক উত্তর - অকর্মণ্য।
'তুমি তো ভারি সুন্দর ছবি আঁক। ' _ বাক্যটিতে কোন প্রকারের অব্যয় পদ ব্যবহৃত হয়েছে ?
Correct Answer:
ক: অনন্বয়ী অব্যয়
Explanation:
'তুমি তো ভারি সুন্দর ছবি আঁক। ' _ বাক্যটিতে কোন প্রকারের অব্যয় পদ ব্যবহৃত হয়েছে ? সঠিক উত্তর অনন্বয়ী অব্যয় যেসব অব্যয় বাক্যের অন্য পদের সঙ্গে কোনো সম্বন্ধ না রেখে স্বাধীনভাবে নানাবিধ ভাব প্রকাশে ব্যবহৃত হয় , তাদের অনন্বয়ী অব্যয় বলে। যেমন - আপনি যা জানেন তা তো ঠিকই ঘটে। এখানে 'তো' অনন্বয়ী অব্যয়। #যেসব অব্যয় অব্যক্ত রব, শব্দ বা ধ্বনির অনুকরণে গঠিত হয়, সেগুলোকে অনুকার অব্যয় বলে। যেমন - মেঘের গর্জন - গুড় গুড়। #যেসব অব্যয় শব্দ বিশেষ্য ও সর্বনাম পদের বিভক্তির ন্যায় বসে কারকবাচকতা প্রকাশ করে, তাদের অনুসর্গ অব্যয় বলে। যেমন - ওকে দিয়ে এ কাজ হবে না। এখানে 'দিয়ে' অনুসর্গ অব্যয়। উল্লেখ্য অনুসর্গ অব্যয় 'পদান্বয়ী অব্যয়' নামেও পরিচিত।
বিভক্তহীন নাম - শব্দকে কী বলে?
Correct Answer:
ক: প্রাতিপাদিক
Explanation:
বিভক্তহীন নাম - শব্দকে কী বলে? সঠিক উত্তর প্রাতিপাদিক বিভক্তিহীন নাম শব্দকে প্রাতিপাদিক বলে। যেমন - হাত , বই, কলম ইত্যাদি। নাম বা শব্দ শেষে শব্দবিভক্তি যোগে গঠিত পদকে নামপদ বলে। যে শব্দকে বিশ্লেষণ করা যায় না এবং স্বয়ংসম্পূর্ণ অর্থ প্রকাশে সক্ষম তাকে মৌলিক শব্দ বলে। কৃৎ প্রত্যয় যোগে যে শব্দ গঠিত হয় তাকে কৃদন্ত শব্দ বলে।
এক কথায় প্রকাশ করুন-অপকার করার ইচ্ছা:
Correct Answer:
ক: অপচিকীর্ষা
Explanation:
এক কথায় প্রকাশ করুন-অপকার করার ইচ্ছা: সঠিক উত্তর অপচিকীর্ষা অপকার করার ইচ্ছা - বাক্যটির এক কথায় প্রকাশ হলো - অপচিকীর্ষা। এখানে কৃতঘ্নতা, অকৃতদার ও অপরাগ অন্য অর্থ প্রদান করে। সঠিক উত্তর - অপচিকীর্ষা।
বাগধারাটির অর্থ নির্ণয় করুন-: ‘ছ কড়া ন কড়া’
Correct Answer:
ঘ: সস্তা দর
Explanation:
বাগধারাটির অর্থ নির্ণয় করুন-: ‘ছ কড়া ন কড়া’ সঠিক উত্তর সস্তা দর 'ছ কড়া ন কড়া' বাগধারাটির অর্থ সস্তা দর। 'ছা পােষা' বাগধারার অর্থ অত্যন্ত গরিব। 'আমতা - আমতা' করা অর্থ ইতস্তত করা ।
'আগুন' -এর সমার্থক শব্দ কোনটি?
Correct Answer:
খ: অনল
Explanation:
'আগুন' -এর সমার্থক শব্দ কোনটি? সঠিক উত্তর অনল 'আগুন' - এর সমার্থক শব্দ: অনল , পাবক, দহন, সর্বভুক , সর্বশুচি , বহ্নি , অগ্নি হুতাশন। অন্যদিকে ভাতি, অংশু ও জ্যোতি হলো 'কিরণ' শব্দের সমার্থক শব্দ।
'তাম্বুলিক' শব্দের সমার্থক নয় কোনটি?
Correct Answer:
ক: তামসিক
Explanation:
'তাম্বুলিক' শব্দের সমার্থক নয় কোনটি? সঠিক উত্তর তামসিক তাম্বুলিক অর্থ বারুই, পান - ব্যাবসায়ী, পর্ণকার। তামসিক অর্থ মেঘাচ্ছন্ন, অজ্ঞতাপ্রসূত। প্রশ্নে উল্লিখিত 'তাম্বুলিক' শব্দের স্থলে 'তাম্বূলিক' হবে।
'বাঁধন হারা' কাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা?
Correct Answer:
খ: উপন্যাস
Explanation:
'বাঁধন হারা' কাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা? সঠিক উত্তর উপন্যাস কাজী নজরুল ইসলাম রচিত বাংলা সাহিত্যের প্রথম পত্রোপন্যাস 'বাঁধন - হারা' (১৯২৭) ১৯২১ সালে 'মোসলেম ভারত' পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। এ উপন্যাসের প্রধান চরিত্র : নুরুল হুদা, রাবেয়া, মাহবুবা। তার রচিত আরো দুটি উপন্যাস : মৃত্যুক্ষুধা ও কুহেলিকা ।
কোনটি ব্যতিহার বহুব্রীহির উদাহরণ?
Correct Answer:
ঘ: কানাকানি
Explanation:
কোনটি ব্যতিহার বহুব্রীহির উদাহরণ? সঠিক উত্তর কানাকানি যে বহুব্রীহি সমাসে দুটি একরুপ বিশেষ্য দিয়ে এক জাতীয় কাজ বোঝায় তাকে ব্যতিহার বহুব্রীহি সমাস বলে। যেমন: কানে কানে যে কথা = কানাকানি । আরো কয়েকটি ব্যতিহার বহুব্রীহি সমাস: হাতাহাতি হাসাহাসি , লাঠালাঠি, কোলাকুলি, চুলাচুলি। অন্যদিকে অজানা, দোতলা ও আশীবিষ যথাক্রমে নঞ্ , প্রত্যয়ান্ত ও ব্যধিকরণ বহুব্রীহি সমাস।
এক কথায় প্রকাশ করুন: যা সহজে উত্তীর্ণ হওয়া যায় না’
Correct Answer:
খ: দুস্তর
Explanation:
এক কথায় প্রকাশ করুন: যা সহজে উত্তীর্ণ হওয়া যায় না’ সঠিক উত্তর দুস্তর যা সহজে উত্তীর্ণ হওয়া যায় না - দুস্তর। যা কষ্টে লাভ করা যায় - দুর্লভ। যা কষ্টে জয় করা যায় - দুর্জয়। সঠিক উত্তর - দুস্তর।
'Hand out' - এর শুদ্ধ বাংলা পরিভাষা হচ্ছে:
Correct Answer:
খ: জ্ঞাপনপত্র
Explanation:
'Hand out' - এর শুদ্ধ বাংলা পরিভাষা হচ্ছে: সঠিক উত্তর জ্ঞাপনপত্র "Hand out" —এর শুদ্ধ বাংলা পরিভাষা - জ্ঞাপনপত্র।
সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন পদে বেশি বেশি দেখা যায়?
Correct Answer:
ঘ: ক্রিয়া ও সর্বনাম
Explanation:
সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন পদে বেশি বেশি দেখা যায়? সঠিক উত্তর ক্রিয়া ও সর্বনাম সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য সর্বনাম ও ক্রিয়াপদে বেশি দেখা যায়। সাধুরীতিতে ব্যবহৃত সর্বনাম ও ক্রিয়াপদ চলিত রীতিতে পরিবর্তিত ও সহজতর রুপ লাভ করে। যেমন - ভাষারীতি : সর্বনাম বিশেষ্য ক্রিয়া সাধু: তাহারা ভাত খাইতেছিল তারা ভাত খাচ্ছিল
স্বাধীনতা পদক প্রাপ্ত ব্যক্তিত্ব হলেন__
Correct Answer:
ঘ: নিজে চেষ্টা করুন
Explanation:
স্বাধীনতা পদক প্রাপ্ত ব্যক্তিত্ব হলেন__ সঠিক উত্তর নিজে চেষ্টা করুন অপশনে 'সতীন' - এর স্থলে 'যতীন' এবং রহমান' - এর স্থলে 'রাহমান 'হবে। যতীন সরকার ২০১০ সালে, সৈয়দ শামসুল হক ২০০০ সালে, শামসুর রাহমান ১৯৯১ সালে ও সৈয়দ আলী আহসান ১৯৮৭ সালে স্বাধীনতা পুরস্কার লাভ করেন। ]
কোনটি অপাদান কারক?
Correct Answer:
গ: ট্রেন স্টেশন ছেড়েছে
Explanation:
কোনটি অপাদান কারক? সঠিক উত্তর ট্রেন স্টেশন ছেড়েছে যা থেকে কিছু বিচ্যুত, গৃহীত , জাত বিরত, আরম্ভ, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয়, তাকেই অপাদান কারক বলে। যেমন - ট্রেন ঢাকা ছাড়ল। অন্য অপশনগুলোকে (ক) গৃহহীনে গৃহ দাও - সম্প্রদান কারক; (খ) জিজ্ঞাসিব জনে জনে - কর্মকারক (ঘ) বনে বাঘ আছে - অধিকরণ কারক।