Bangla MCQs
Showing 50 questions (Total: 14833)
বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস ‘আলালের ঘরের দুলাল’ কবে প্রকাশিত হয়?
Correct Answer:
গ: ১৮৫৮
Explanation:
বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস ‘আলালের ঘরের দুলাল’ কবে প্রকাশিত হয়? সঠিক উত্তর ১৮৫৮ বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস আলালের ঘরের দুলাল’ ১৮৫৮ খ্রিষ্টাব্দে প্রকাশিত হয়। এই উপন্যাসটি প্যারীচাঁদ মিত্রের প্রথম গ্রন্থ। ১৮৫৪ খ্রিষ্টাব্দ থেকে ‘মাসিক’ পত্রিকা’য় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়ে ১৮৫৮ খ্রিষ্টাব্দে গ্রন্থকারে প্রকাশ পায়। তাঁর রচিত অন্যান্য গ্রন্থগুলোঃ মদ খাওয়া বড় দায় জাত থাকার কি উপায় (১৮৫৯) গীতাষ্কুর (১৮৬১) যৎকিঞ্চিৎ (১৮৬৫), অভেদী (১৮৭১)
’বানি’ শব্দের অর্থ কি?
Correct Answer:
ক: স্বর্ণকারের মজুরি
Explanation:
’বানি’ শব্দের অর্থ কি? সঠিক উত্তর স্বর্ণকারের মজুরি ‘বানি' বা 'বানী' অর্থ অলঙ্কার ইত্যাদি প্রস্তুত করবার মজুরি অর্থাৎ বানানোর পারিশ্রমিক; স্বর্ণকারের মজুরি।
নিচের কোনটি বাগধারা?
Correct Answer:
ঘ: শিরে সংক্রান্তি
Explanation:
নিচের কোনটি বাগধারা? সঠিক উত্তর শিরে সংক্রান্তি শির সংক্রান্তি অর্থ আসন্ন বিপদ। আর চৈত্র মাসের শেষ দিকে চৈত্র সংক্রান্তি বলা হয়।
কোনটি গল্পগ্রন্থ
Correct Answer:
গ: শিউলিমালা
’ইত্যাকার’ শব্দটির সন্ধি-বিচ্ছেদ-
Correct Answer:
ক: ইতি + আকার
Explanation:
’ইত্যাকার’ শব্দটির সন্ধি-বিচ্ছেদ- সঠিক উত্তর ইতি + আকার ‘ইত্যাকার' শব্দটির সন্ধি - বিচ্ছেদ হলো ‘ইতি + আকার'। 'ইত্যাকার' এর অর্থ ‘এই প্রকার; এইরূপ'।
’হিসাব’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
Correct Answer:
খ: আরবি
Explanation:
’হিসাব’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে? সঠিক উত্তর আরবি বাংলায় ব্যবহৃত আরবি শব্দগুলোকে দুটি প্রধান ভাগে ভাগ করা যায়ঃ ১. ধর্মসংক্রান্ত শব্দঃ আল্লাহ্, ইসলাম, ঈমান, ওজু, কোরবানি, কুরআন, কিয়ামত, গোসল, জান্নাত, জাহান্নাম, তওবা, তসবি, জাকাত, হজ, হাদিস, হারাম, হালাল ইত্যাদি। ২. প্রশাসনিক ও সাংস্কৃতিক শব্দঃ আদালত, আলেম, ঈদ, ইনসান, উকিল, ওজর, এজলাস, এলেম, কানুন, কলম, কিতাব, কেচ্ছা, খারিজ, গায়েব, দোয়াত, নগদ, বাকি, মহকুমা, মুন্সেফ, মোক্তার, রায় ইত্যাদি।
‘মাতৃভাষায় যার ভক্তি নাই, সে মানুষ নহে’ কার উক্তি?
Correct Answer:
ক: মীর মশাররফ হোসেন
Explanation:
‘মাতৃভাষায় যার ভক্তি নাই, সে মানুষ নহে’ কার উক্তি? সঠিক উত্তর মীর মশাররফ হোসেন আধুনিক বাঙালি মুসলমান সাহিত্যিকদের পথিকৃৎ হলেন মীর মশাররফ হোসেন। তাঁর রচিত নাটক হলোঃ ‘বসন্তকুমারী', 'জমিদার দর্পণ'। মাতৃভাষা সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত উক্তি হলো শিক্ষায় মাতৃভাষাই হলো মাতৃদুগ্ধ'।
বিশেষ্য পদ নয় কোনটি?
Correct Answer:
গ: স্বয়ং
Explanation:
বিশেষ্য পদ নয় কোনটি? সঠিক উত্তর স্বয়ং ”স্বয়ং” হলো সর্বনাম পদ
কবি গোবিন্দ দাস কার ভাবশিষ্য ছিলেন?
Correct Answer:
গ: বিদ্যাপতি
দ্বৈপায়ন' শব্দের শুদ্ধ সন্ধি বিচ্ছেদ কোনটি?
Correct Answer:
ক: দ্বীপ+অয়ন
‘সবকটা জানালা খুলে দাও না’ এর গীতিকার কে?
Correct Answer:
খ: নজরুল ইসলাম বাবু
Explanation:
‘সবকটা জানালা খুলে দাও না’ এর গীতিকার কে? সঠিক উত্তর নজরুল ইসলাম বাবু নজরুল ইসলাম বাবু বাংলাদেশের একজন গীতিকবি ও বরি মুক্তিযোদ্ধা। সব কটা জানালা খুলে দাও না। এটি বাংলাদেশের তুমি জাগ্রত জনতার ৎ গনের গীতিকার তিনি।
‘পরের অন্নে যে বেঁচে থাকে’ এর এক কথায় প্রকাশ কোনটি?
Correct Answer:
ক: পরান্নজীবী
Explanation:
‘পরের অন্নে যে বেঁচে থাকে’ এর এক কথায় প্রকাশ কোনটি? সঠিক উত্তর পরান্নজীবী ‘পরান্নজীবী’ হলো অপরের অন্নে জীবন ধারণ করে এমন; অপরের অন্নে প্রতিপালিত । আর অপশন b) তে, পরান্নভোজী হলো পরের অন্ন ভোজন করে এমন। অপশন c) তে, পরজীবী হলো যে অন্যকে আশ্রয় করে বাঁচে; অন্যের দ্বারা প্রতি পালিত হয় এমন। অপশন d) তে পরাশ্রয়ী হলো অন্যকে আশ্রয় বা অবলম্বন করে এমন।
‘সমাস’ ব্যাকরণের কোন তত্ত্বের আলোচ্য বিষয়?
Correct Answer:
ক: শব্দতত্ত্ব
Explanation:
‘সমাস’ ব্যাকরণের কোন তত্ত্বের আলোচ্য বিষয়? সঠিক উত্তর শব্দতত্ত্ব 'সমাস' ব্যাকরণের শব্দতত্ত্বের আলোচ্য বিষয়
‘শবপোড়া’ শব্দটির কি দোষ দেখা যায়?
Correct Answer:
ঘ: গুরুচণ্ডালী
Explanation:
‘শবপোড়া’ শব্দটির কি দোষ দেখা যায়? সঠিক উত্তর গুরুচণ্ডালী তৎসম শব্দের সঙ্গে দেশীয় শব্দের প্রয়োগ কখনো কখনো গুরুচণ্ডালী দোষ সৃষ্টি করে। এ দোষে দুষ্ট শব্দ তার যোগ্যতা হারায়। 'গরুর গাড়ি’, ‘শবদাহ', 'মড়াপোড়া ইত্যাদি স্থলে যথাক্রমে ‘গরুর শকট’, ‘শবপোড়া’, ‘মড়াদাহ' ইত্যাদি ব্যবহার গুরুচণ্ডালী দোষ সৃষ্টি করে।
‘দুঃখকে প্রাপ্ত’ এটি কোন সমাস?
Correct Answer:
গ: তৎপুরুষ
Explanation:
‘দুঃখকে প্রাপ্ত’ এটি কোন সমাস? সঠিক উত্তর তৎপুরুষ পূর্বপদের দ্বিতীয়া বিভক্তি (কে, রে) ইত্যাদি লোপ হয়ে যে সমাস হয়, তাকে দ্বিতীয়া তৎপুরুষ সমাস বলে। যেমনঃ দুঃখকে প্রাপ্ত = দুঃখপ্রাপ্ত, বিপদকে আপন্ন = বিপদাপন্ন, পরলোকে গত = পরলোকগত। ব্যাপ্তি অর্থেও দ্বিতীয় তৎপুরুষ সমাস হয়। যেমনঃ চিরকাল ব্যাপিয়া সুখী চিরসুখী। এরকমঃ গা - ঢাকা, রথদেখা, বীজবোনা, ভাতরাঁধা, ছেলে - ভুলানো (ছড়া), নভেল পড়া ইত্যাদি।
‘নান্দী’ শব্দের অর্থ কি?
Correct Answer:
ক: স্তুতি
Explanation:
‘নান্দী’ শব্দের অর্থ কি? সঠিক উত্তর স্তুতি ’নান্দী’ শব্দের অর্থ কাব্য - নাটকাদির প্রারম্ভে সুসম্পন্ন কামনা েকরে স্তুতি, মঙ্গলাচরণ, স্তুতি; বন্দনা।
’রক্তকরবী’ কার লেখা?
Correct Answer:
খ: রবীন্দ্রনাথ ঠাকুর
Explanation:
’রক্তকরবী’ কার লেখা? সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর ‘রক্তকরবী' (১৯২৬) রবীন্দ্রনাথ ঠাকুরের একটি সাংকেতিক নাটক। ১৩৩০ বঙ্গাব্দের আশ্বিন সংখ্যা 'প্রবাসী'তে প্রকাশিত হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের উল্লেখযোগ্য নাটকগুলো হলোঃ বিসর্জন (১৮৯১), রাজা (১৯১০), ডাকঘর (১৯১২), অচলায়তন (১৯১২), চিরকুমার সভা (১৯২৬), তাসের দেশ (১৯৩৩) ইত্যাদি।
‘মসজিদে টাকা দেও’ এ বাক্যে ‘মসজিদে’ কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
ক: সম্প্রদানে ৭মী
Explanation:
‘মসজিদে টাকা দেও’ এ বাক্যে ‘মসজিদে’ কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর সম্প্রদানে ৭মী যাকে স্বত্ব ত্যাগ করে কিছু দান, অৰ্চনা বা সাহায্য করা হয় তাকে সম্প্রদান কারক বলে। যেমনঃ ভিখারিকে ভিক্ষা দাও। এখানে 'ভিখারিকে' সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তি। সৎপাত্রে কন্যা দান কর। এখানে 'সৎপাত্রে' সম্প্রদান কারকে সপ্তমী বিভক্তি।
‘চলচ্চিত্র’ এর সঠিক সন্ধি বিচ্ছেদ
Correct Answer:
গ: চলৎ + চিত্র
Explanation:
‘চলচ্চিত্র’ এর সঠিক সন্ধি বিচ্ছেদ সঠিক উত্তর চলৎ + চিত্র আগে ৎ বা দ এবং চ বা ছ থাকলে ৎ বা দ স্থানে চ্ হয়। এবং ৎ’ বা দ্ এর পরে জ্ বা ঝ্’ থাকলে ত্ বা দ্ স্থানে জ্ হয়। যেমনঃ ৎ + চ্ = সৎ + চরিত্র = সচ্চরিত্র। দ্ + চ্ = চ্চ বিপদ্ চিন্তা = বিপচ্তিা; তদ্ + চিত্র = তচ্চিত্র
'বঙ্গবাণী' - কবিতাটি কে রচনা করেছেন?
Correct Answer:
খ: আবদুল হাকিম
Explanation:
'বঙ্গবাণী' - কবিতাটি কে রচনা করেছেন? সঠিক উত্তর আবদুল হাকিম সপ্তদশ শতকের মুসলিম কবি আবদুল হাকিম। তাঁর বিখ্যাত 'নূরনামা' ফারসি নীতিকাব্য'নূরনামাহ' অবলম্বনে রচিত। 'যে সব বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী । সে সব কাহার জন্ম নির্ণয়ন জানি'। পঙক্তিটি এ কাব্যের 'বঙ্গবাণী' কবিতার অন্তর্ভুক্ত।
'কুজ্বটিকা' শব্দের যুক্তবর্ণটি কোন দুটি বর্ণের সংযোগে গঠিত হয়েছে?
Correct Answer:
ক: জ্ + ঝ
Explanation:
'কুজ্বটিকা' শব্দের যুক্তবর্ণটি কোন দুটি বর্ণের সংযোগে গঠিত হয়েছে? সঠিক উত্তর জ্ + ঝ কুজ্ঝটিকা শব্দটির অর্থ কুয়াশা । এই শব্দের যুক্তবর্ণ টি জ্ + ঝ - এর সমন্বয়ে গঠিত হয়েছে । এরূপ আরো কয়েকটি যুক্তবর্ণ হলো ক্ + ষ = ক্ষ জ্ + ঞ = জ্ঞ ঞ্ + জ = ঞ্জ
'প্রকর্ষ' শব্দের সমার্থক কোনটি?
Correct Answer:
ক: উৎকর্ষ
‘সূর্য’ এর প্রতিশব্দ
Correct Answer:
ক: আদিত্য
Explanation:
‘সূর্য’ এর প্রতিশব্দ সঠিক উত্তর আদিত্য সূর্যের সমার্থক শব্দঃ আদিত্য, রবি, অর্ক, ভানু, তপন, প্রভাকর, মিহির, সবিতা, ভাস্কর, দিবাকর, দিনমনি, দিননাথ, কিরণমালী, বিভাবসু, বিভাকর, দিনেশ ইত্যাদি।
‘কচ্ছপের কামড়’ বাগধারাটির অর্থ হচ্ছে
Correct Answer:
ঘ: নাছোড়বান্দা
সুন্দর মাত্ররই একটা আকর্ষণ শক্তি আছে’ এ বাক্যে। ‘সুন্দর’ শব্দটি কোন পদ?
Correct Answer:
ঘ: বিশেষ্য
Explanation:
সুন্দর মাত্ররই একটা আকর্ষণ শক্তি আছে’ এ বাক্যে। ‘সুন্দর’ শব্দটি কোন পদ? সঠিক উত্তর বিশেষ্য সুন্দর বিশেষণ হিসেবেও ব্যবহৃত হতে পারে। কিন্তু এটি বাক্যের শুরুতেই থাকলে তা বিশেষ্য হয়।
'জীবন বিনিময়' কবিতাটি কে লিখেছেন?
Correct Answer:
খ: গোলাম মোস্তফা
Explanation:
'জীবন বিনিময়' কবিতাটি কে লিখেছেন? সঠিক উত্তর গোলাম মোস্তফা তার প্রথম কাব্য গ্রন্থ ‘রক্ত রাগ’ প্রকাশিত হলে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নীচের দু’লাইন কবিতার মাধ্যমে কবিতার মাধ্যমে কবিকে অভিনন্দিত করেছিলেন - “তব নব প্রভাতের রক্তরাগখানি মধ্যাহ্নে জাগায় যেন জ্যোতির্ময়ী বাণী।” বিশেষ গ্রন্থ - বিশ্বনবী।
কায়কোবাদের ‘মহাশ্মশান’ গ্রন্থটি কোন ধরনের রচনা?
Correct Answer:
গ: মহাকাব্য
Explanation:
কায়কোবাদের ‘মহাশ্মশান’ গ্রন্থটি কোন ধরনের রচনা? সঠিক উত্তর মহাকাব্য কায়কোবাদের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ 'মহাশ্মশান ans. C (১৯০৫)। কাব্যটি ধারাবাহিকভাবে মোহম্মদ রওশন আলী সম্পাদিত 'কোহিনূর' পত্রিকায় প্রকাশিত হয়। তাঁর অন্যান্য কাব্যগ্রন্থগুলো হলোঃ 'কুসুমকানন' (১৮৭৩), ‘শিবমন্দির' (১৯২১), 'অমিয়ধারা' (১৯২৩)।
'নসীরানামা' কাব্য কার রচনা?
Correct Answer:
খ: কবি মরদন
নিচের কোন বহুবচনটি সঠিক?
Correct Answer:
ঘ: ক,খ,গ সবগুলোই
Explanation:
নিচের কোন বহুবচনটি সঠিক? সঠিক উত্তর ক,খ,গ সবগুলোই মনুষ্যসকল , মনুষ্যসমূহ, পাখিসব all words are correct.
‘কিরণ’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
Correct Answer:
ক: ময়ূখ
Explanation:
‘কিরণ’ শব্দের সমার্থক শব্দ কোনটি? সঠিক উত্তর ময়ূখ ’কিরণ’ শব্দের সমার্থক শব্দগুলো হলোঃ জ্যোতি, অংশু, আলো, আলোক , ময়ূখ, রশ্মি, দীপ্তি, প্রভা কর।
প্রত্যয় সাধিত শব্দ কোনটি?
Correct Answer:
ঘ: জেলে
বাংলা সাহিত্যের অন্যতম বিশিষ্ট পত্রিকা 'কল্লোল' কত সালে প্রথম প্রকাশিত হয়?
Correct Answer:
ঘ: ১৯২৩
তুর্কি শব্দের উদাহরণ কোনটি?
Correct Answer:
ক: চাকু
Explanation:
তুর্কি শব্দের উদাহরণ কোনটি? সঠিক উত্তর চাকু কয়েকটি তুর্কি ভাষার শব্দ: উজবুক, কোর্মা, তুরুক, তোশক, বন্দুক, বাইজি (মূলশব্দ বাজি), বারুদ, বেগম, সওগাত, তোপ, কাবু, তক্মা, কাঁচি, খাতুন, খাঁ, বিবি, মুচলেকা, আলখেল্লা, চাকু, লাশ, ঠাকুর, উর্দি, উর্দু, কুলি, কুর্ণিশ, খোকা, বাবুর্চি ইত্যাদি। উল্লেখ্য, 'রিক্সা' হলো জাপানি ভাষা এবং 'লুঙ্গি' হলো বর্মি ভাষা।
কোনটি দ্বিসর বা যৌগিক স্বরধ্বনি?
Correct Answer:
গ: ঐ, ঔ
Explanation:
কোনটি দ্বিসর বা যৌগিক স্বরধ্বনি? সঠিক উত্তর ঐ, ঔ দ্বিসর বা যৌগিক স্বরধ্বনি ২টি (ঐ, ঔ)।
‘ডাকঘর’ কোন ধরনের রচনা?
Correct Answer:
ক: নাটক
Explanation:
‘ডাকঘর’ কোন ধরনের রচনা? সঠিক উত্তর নাটক রবীন্দ্রনাথ ঠাকুরের উল্লেখযোগ্য নাটকগুলো হলোঃ ডাকঘর (১৯১২), বিসর্জন (১৮৯১), রাজা (১৯১০), অচলায়তন (১৯১২), চিরকুমার সভা (১৯২৬), রক্তকরবী (১৯২৬), তাসের দেশ (১৯৩৩) ইত্যাদি।
বিসর্গ (:) বর্ণটি কোন বর্ণের রূপান্তর?
Correct Answer:
ক: হ
' কিরণ' শব্দের সমার্থক শব্দ কোনটি?
Correct Answer:
ক: প্রভা
Explanation:
' কিরণ' শব্দের সমার্থক শব্দ কোনটি? সঠিক উত্তর প্রভা 'কিরণ' শব্দের সমার্থক শব্দ - অংশু ,কর, প্রভা, দীপ্তি , জ্যোতি ,রশ্মি, ময়ূখ।
শ্রী চৈতন্যদেবের জীবন ভিত্তিক প্রথম কাহিনী কাব্য রচনা করেন-
Correct Answer:
ঘ: বৃন্দাবন দাস
Explanation:
শ্রী চৈতন্যদেবের জীবন ভিত্তিক প্রথম কাহিনী কাব্য রচনা করেন- সঠিক উত্তর বৃন্দাবন দাস বৃন্দাবন দাস প্রথম বাংলা ভাষায় চৈতন্য চরিত্র রচনা করেছিলেন। এই গ্রন্থ রচনার পর তিনি এর নাম দিয়েছিলেন চৈতন্যমঙ্গল। এই গ্রন্থুট তিনি তিন খন্ডে রচনা করেছিলেন। প্রথম খন্ডে শ্রীচৈতন্যের জন্ম, দ্বিতীয় খন্ডে তাঁর সন্ন্যাসগ্রহণ এবং তৃতীয় খন্ডে তাঁর নীলাচল গমনের উল্লেখ রয়েছে।
‘যার বসন আলগা’এর বাক্য সংকোচন?
Correct Answer:
খ: অসংবৃত
'নিরুৎসাহ' -শব্দের সঠিক ব্যাসবাক্য কোনটি?
Correct Answer:
খ: উৎসাহের অভাব
Explanation:
'নিরুৎসাহ' -শব্দের সঠিক ব্যাসবাক্য কোনটি? সঠিক উত্তর উৎসাহের অভাব পূর্বপদে অব্যয়যোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়েরই অর্থের প্রাধান্য থাকে, তবে তাকে অব্যয়ীভাব সমাস করো । যেমন : উৎসাহের অভাব = নিরুৎসাহ, আমিষের অভাব = নিরামিষ ।
‘মৈনাক’ ছদ্মনামে লিখতেন-
Correct Answer:
ক: শামসুর রহমান
Explanation:
‘মৈনাক’ ছদ্মনামে লিখতেন- সঠিক উত্তর শামসুর রহমান সৈয়দ মুজতবা আলী - প্রিয়দর্শী, ওমর খৈয়াম, মুসাফির, সত্য পীর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় - কমলাকান্ত ঈশ্বর গুপ্ত - ভ্রমণকারী বন্ধু
কোনটি নজরুল ইসলামের উপন্যাস?
Correct Answer:
গ: কুহেলিকা
‘অঞ্চল’ শব্দটি কোন শ্রেণির?
Correct Answer:
খ: তৎসম
'আড়চোখ' শব্দের 'আড়' উপসর্গটি কী অর্থ প্রকাশ করেছে?
Correct Answer:
ঘ: বক্র
Explanation:
'আড়চোখ' শব্দের 'আড়' উপসর্গটি কী অর্থ প্রকাশ করেছে? সঠিক উত্তর বক্র খাঁটি বাংলা বা দেশি উপসর্গ একুশটি। যথা : অ, অঘা, অজ, অনা,আ , আড়, আন, আব, ইতি, ঊন, (উনা) কদ , কু,নি,পাতি,বি,ভর, রাম, স,সা,সু,হা। বাংলা উপসর্গ সাধারণত বাংলা শব্দের পূর্বেই বসে।
কোনটি শুদ্ধ বানান নয়?
Correct Answer:
ঘ: উৰ্দ্ধ
Explanation:
কোনটি শুদ্ধ বানান নয়? সঠিক উত্তর উৰ্দ্ধ 'ঊর্দ্ধ' এর শুদ্ধ বানান হলো 'ঊর্ধ্ব'।
কোন পদের আগে 'অজস্র' বসালে বহুবচন হয়?
Correct Answer:
গ: বিশেষ্য
‘ক্ষীয়মান’ এর বিপরীত শব্দ কি?
Correct Answer:
গ: বর্ধমান
'আবার আসিব ফিরে' - কবিতাটি কার লেখা?
Correct Answer:
ঘ: কোনোটিই নয়
Explanation:
'আবার আসিব ফিরে' - কবিতাটি কার লেখা? সঠিক উত্তর কোনোটিই নয় জীবনানন্দ দাশের বিখ্যাত কাব্য 'রপসী বাংলা' (১৯৫৭) কাব্যগ্রন্থের বিখ্যাত কবিতা'আবার আসিব ফিরে' ।
‘সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভাল হয়ে চলি’। চরণ দুটির রচয়িতা কে?
Correct Answer:
ক: মদনমোহন তর্কালঙ্কার
Explanation:
‘সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভাল হয়ে চলি’। চরণ দুটির রচয়িতা কে? সঠিক উত্তর মদনমোহন তর্কালঙ্কার মদনমোহন তর্কালঙ্কার এর ‘আমার পণ' কবিতা থেকে উল্লিখিত চরণটি নেওয়া হয়েছে।