Bangla MCQs
Showing 50 questions (Total: 14833)
'কাশবনের কন্যা' উপন্যাস কার লেখা?
Correct Answer:
গ: শামসুদ্দীন আবুল কালাম
Explanation:
'কাশবনের কন্যা' উপন্যাস কার লেখা? সঠিক উত্তর শামসুদ্দীন আবুল কালাম 'কাশবনের কন্যা' উপন্যাস শামসুদ্দীন আবুল কালামের লেখা। শামসুদ্দীন আবুল কালাম (ইংরেজি: Shamsuddin Abul Kalam, (১৯২৬ - ১০ জানুয়ারি, ১৯৯৭) বাংলা সাহিত্যের বাংলাদেশের কথাসাহিত্যিক ও উপন্যাসিক। তিনি ১৯২৬ সালের আগস্ট মাসে বরিশাল জেলার নলছিটি উপজেলার কামদেবপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি পদার্থবিদ অধ্যাপক এ. এম. হারুন - অর - রশিদ - এর মামা। তার উল্লেখযোগ্য উপন্যাসসমূহ সম্পাদনা: আলমনগরের উপকথা (১৯৫৪) কাশবনের কন্যা (The Girl in the Reeds, ১৯৫৪) দুই মহল (Two Mansions, ১৯৫৫) কাঞ্চনমালা (The gold necklace, ১৯৫৬) জীবনকাব্য (The Parts of Life, ১৯৫৬) জায়জংগল (The Wilderness, ১৯৭৮)
'কুলের সমীপে' এর সংক্ষেপ কি?
Correct Answer:
ঘ: উপকূল
Explanation:
'কুলের সমীপে' এর সংক্ষেপ কি? সঠিক উত্তর উপকূল কূলের যোগ্য - অনুকূল। বিরুদ্ধ কূল - প্রতিকূল। কূলের সমীপে - উপকূল।
'রহিম "ধোপাকে" কাপড় ধুতে দিল। ইহা কোন কারক?
Correct Answer:
খ: কর্মকারক
Explanation:
'রহিম "ধোপাকে" কাপড় ধুতে দিল। ইহা কোন কারক? সঠিক উত্তর কর্মকারক 'রহিম "ধোপাকে" কাপড় ধুতে দিল। ইহা কর্ম কারক। যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে, তাকে কর্মকারক বলে। কর্ম দুই প্রকার: মুখ্য কর্ম ও গৌণ কর্ম। যেমন: বাবা আমাকে (গৌণ কর্ম) একটি কলম (মুখ্য কর্ম) কিনে দিয়েছেন। সাধারণত মুখ্য কর্ম বস্তুবাচক ও গৌণ কর্ম প্রাণিবাচক হয়ে থাকে। এছাড়াও সাধারণত কর্মকারকের গৌণ কর্মে বিভক্তি যুক্ত হয়, মুখ্য কর্মে হয় না।
'তেপান্তর' কোন সমাসের উদাহরণ?
Correct Answer:
ক: দ্বিগু
Explanation:
'তেপান্তর' কোন সমাসের উদাহরণ? সঠিক উত্তর দ্বিগু 'তেপান্তর' দ্বিগু সমাসের উদাহরণ। সমাহার বা সমষ্টি বা মিলন অর্থে সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ্য পদের যে সমাস হয়, তাকে দ্বিগু সমাস বলে। দ্বিগু সমাসে সমাসনিষ্পন্ন পদটি বিশেষ্য পদ হয়। তবে অনেক ব্যাকরণবিদ দ্বিগু সমাসকে কর্মধারয় সমাসের অন্তর্ভুক্ত করেছেন। ত্রিকাল (তিন কালের সমাহার), চৌরাস্তা (চৌরাস্তার সমাহার), তেমাথা (তিন মাথার সমাহার), শতাব্দী (শত অব্দের সমাহার), পঞ্চবটী (পঞ্চবটের সমাহার), ত্রিপদী (ত্রি বা তিন পদের সমাহার), ত্রিফলা (ত্রি বা তিন ফলের সমাহার), নবরত্ন (নব বা নয় রত্নের সমাহার), তেপান্তর (তিন বা তে প্রান্তরের সমাহার)।
কোনটি 'বহুব্রীহি' সমাসের উদাহরণ?
Correct Answer:
ক: বিমনা
Explanation:
কোনটি 'বহুব্রীহি' সমাসের উদাহরণ? সঠিক উত্তর বিমনা 'বহুব্রীহি' সমাসের উদাহরণ হচ্ছে বিমনা। যে সমাসে সমস্যমান পদগুলোর কোনোটির অর্থ না বুঝিয়ে, অন্য কোনো পদকে বোঝায়, তাকে বহুব্রীহি সমাস বলে। যেমন: বহু ব্রীহি (ধান) আছে যার = বহুব্রীহি। এখানের 'বহু' কিংবা 'ধান' কোনোটিরই অর্থের প্রাধান্য নেই, যার বহু ধান আছে এমন লোককে বোঝাচ্ছে। বহুব্রীহি সমাসে সাধারণত যার, যাতে ইত্যাদি শব্দ ব্যাসবাক্যরূপে ব্যবহৃত হয়।
উপপদের সাথে কৃদন্ত পদের যে সমাস হয় তাকে কোন সমাস বলে?
Correct Answer:
ঘ: উপপদ তৎপুরুষ
Explanation:
উপপদের সাথে কৃদন্ত পদের যে সমাস হয় তাকে কোন সমাস বলে? সঠিক উত্তর উপপদ তৎপুরুষ উপপদের সাথে কৃদন্ত পদের যে সমাস হয় তাকে উপপদ তৎপুরুষ সমাস বলে। যে পদের পরবর্তী ক্রিয়ামূলের সঙ্গে কৃৎ প্রত্যয় যুক্ত হয়, সে পদকে উপপদ বলে। কৃদন্ত পদের সাথে উপপদের যে সমাস হয়, তাকে উপপদ তৎপুরুষ সমাস বলে। যেমন: জলে চরে যা = জলচর, জল দেয় যা = জলদ, পঙ্কে জন্মে যা = পঙ্কজ ইত্যাদি। এরূপ - গৃহস্থ, সত্যবাদী, ইন্দ্রজিৎ, ছেলেধরা, ধামাধরা, পকেটমার, পাতাচাটা, হাড়ভাঙ্গা, মাছিমারা, ছারপোকা, ঘরপোড়া, বর্ণচোরা, গলাকাটা, পা - চাটা, পাড়াবেড়ানি, ছা - পোষা ইত্যাদি।
"বিজ্ঞান" শব্দে 'বি' উপসর্গ কি অর্থে ব্যবহৃত হয়েছে ?
Correct Answer:
ক: বিশেষ
Explanation:
"বিজ্ঞান" শব্দে 'বি' উপসর্গ কি অর্থে ব্যবহৃত হয়েছে ? সঠিক উত্তর বিশেষ তৎসম বা সংস্কৃত উপসর্গ ২০ টি। এর মধ্যে "বি" একটি। এখানে বি - বিশেষ রূপে ব্যবহৃত হয়। যেমন: বিজ্ঞান, বিধৃত, বিশুদ্ধ, বিবস্ত্র, বিশুষ্ক। তাই সঠিক উত্তর : বিশেষ রূপে
'কোরক' শব্দের সমার্থক শব্দ কোনটি?
Correct Answer:
খ: কুঁড়ি
Explanation:
'কোরক' শব্দের সমার্থক শব্দ কোনটি? সঠিক উত্তর কুঁড়ি 'কোরক' শব্দের সমার্থক শব্দ কুঁড়ি। কুঁড়ি শব্দের অর্থ : মুকুল, কোরক, কলিকা ইত্যাদি।
বিরাম চিহ্ন ব্যবহৃত হয় না--
Correct Answer:
ঘ: বক্তার মেজাজকে স্পষ্ট করতে
Explanation:
বিরাম চিহ্ন ব্যবহৃত হয় না-- সঠিক উত্তর বক্তার মেজাজকে স্পষ্ট করতে বিরাম চিহ্ন ব্যবহৃত হয় না - - বক্তার মেজাজকে স্পষ্ট করতে। বাক্যের অর্থ সহজভাবে বোঝাতে, শ্বাস বিরতির জায়গা দেখাতে, বাক্যকে অলংকৃত করতে, ইত্যাদি ক্ষেত্রে বিরাম চিহ্ন ব্যবহৃত হয়।
'সই কে শুনাইল শ্যাম নাম' পদটির রচয়িতা কে?
Correct Answer:
ক: চন্ডীদাস
Explanation:
'সই কে শুনাইল শ্যাম নাম' পদটির রচয়িতা কে? সঠিক উত্তর চন্ডীদাস 'সই কে শুনাইল শ্যাম নাম' পদটির রচয়িতা চন্ডীদাস। চণ্ডীদাস (১৩৭০ - ১৪৩০), মধ্যযুগের চতুর্দশ শতকের বাঙালি কবি। তিনি চৈতন্য - পূর্ব বাংলা সাহিত্যে বৈষ্ণব পদাবলী রচয়িতা হিসেবে বিশিষ্ট স্থান অধিকার করে আছেন। চৈতন্যদেবের জন্মের আগে থেকেই চণ্ডীদাসের নামোল্লেখিত বহু গীতিপদ মানুষের মুখে মুখে ফিরত। চৈতন্যদেব নিজে তার পদ আস্বাদন করতেন। শ্রুতি আছে, রজকিনী রামী তার সহজসাধনের সঙ্গিনী ছিলেন।
"সমাস" শব্দের অর্থ কি ?
Correct Answer:
খ: সংক্ষেপণ
Explanation:
"সমাস" শব্দের অর্থ কি ? সঠিক উত্তর সংক্ষেপণ "সমাস" শব্দের অর্থ সংক্ষেপণ। সমাস শব্দের অর্থ সংক্ষেপ, সমর্থন, সংগ্রহ, মিলন, একাধিক পদের একপদীকরণ । বাংলা ভাষায় ব্যবহৃত অর্থসম্বন্ধযুক্ত একাধিক পদের একটি পদে পরিণত হওয়ার প্রক্রিয়াকে সমাস বলে। বাংলা ভাষায় যে সকল প্রক্রিয়ায় নতুন পদ বা শব্দ তৈরি হয় সমাস তার একটি। সমাসের রীতি সংস্কৃত থেকে বাংলায় এসেছে। যেমন: দোয়াত ও কলম = দোয়াতকলম, পীত অম্বর যার = পীতাম্বর (শ্রীকৃষ্ণ)।
'হাতি' শব্দের সমার্থক নয় কোনটি?
Correct Answer:
ঘ: উরগ
Explanation:
'হাতি' শব্দের সমার্থক নয় কোনটি? সঠিক উত্তর উরগ 'হাতি' শব্দের সমার্থক নয় উরগ। হাতি শব্দটির সমার্থক শব্দ বা পতিশব্দ : গজ, হস্তী, করী, দ্বিপ, বারণ, মাতঙ্গ, কুঞ্জর, দন্তী, দ্বিরদ, নাগ, দন্তাবল, ইরম্মদ, নগজ, করেণু, পিল, রদী, রদনী, মাকনা ।
"অর্পণ" শব্দটির বিপরীত শব্দ কি ?
Correct Answer:
ঘ: গ্রহণ
Explanation:
"অর্পণ" শব্দটির বিপরীত শব্দ কি ? সঠিক উত্তর গ্রহণ অর্পন - গ্রহণ আদান - প্রদান দাতা - গ্রহীতা সঠিক উত্তর হল - - অর্পন - গ্রহণ।
'কাঁচি' শব্দটি কোন ভাষা হতে এসেছে?
Correct Answer:
খ: তুর্কি
Explanation:
'কাঁচি' শব্দটি কোন ভাষা হতে এসেছে? সঠিক উত্তর তুর্কি 'কাঁচি' শব্দটি তুর্কি ভাষা হতে এসেছে।
'গৌরচন্দ্রিকা' বাগধারাটি কোন অর্থে ব্যবহৃত হয়?
Correct Answer:
গ: ভূমিকা
Explanation:
'গৌরচন্দ্রিকা' বাগধারাটি কোন অর্থে ব্যবহৃত হয়? সঠিক উত্তর ভূমিকা 'গৌরচন্দ্রিকা' বাগধারাটি ভূমিকা অর্থে ব্যবহৃত হয়।
প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে বস্তুটিকে বলা হয়--
Correct Answer:
ঘ: উপমেয়
Explanation:
প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে বস্তুটিকে বলা হয়-- সঠিক উত্তর উপমেয় প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে বস্তুটিকে বলা হয় - - উপমেয়। উপমেয় শব্দের বাক্যে যাকে তুলনা করা হয়, তা উপমা। যেমন : আকাশের রং = উপমেয়।
উপসর্গ কাজ কি ?
Correct Answer:
গ: নতুন শব্দ গঠন
Explanation:
উপসর্গ কাজ কি ? সঠিক উত্তর নতুন শব্দ গঠন উপসর্গ কাজ নতুন শব্দ গঠন। ‘উপসর্গ’ কথাটির মূল অর্থ ‘উপসৃষ্ট’। এর কাজ হলো নতুন নতুন শব্দ গঠন করা। উপসর্গের নিজস্ব কোন অর্থ নেই, তবে এগুলো অন্য শব্দের সাথে যুক্ত হয়ে বিশেষ অর্থ প্রকাশ করে থাকে। মনে রাখতে হবে, উপসর্গ সব সময় মূল শব্দ বা ধাতুর পূর্বে যুক্ত হয়। ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে, “সংস্কৃতে কতগুলো অব্যয় শব্দ আছে, এগুলো ধাতুর পূর্বে বসে এবং ধাতুর মূল ক্রিয়ার গতি নির্দেশ করে এর অর্থের প্রসারণ, সঙ্কোচন বা অন্য পরিবর্তন আনয়ন করে দেয়। এরূপ অব্যয় শব্দকে উপসর্গ বলে। ”
কোনটি এক বচনের উদাহরণ ?
Correct Answer:
ঘ: শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন
Explanation:
কোনটি এক বচনের উদাহরণ ? সঠিক উত্তর শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন ১/বিশেষ্য শব্দের একবচনের ব্যবহারেও অনেক সময় বহুবচন বোঝানো হয়। যেমন: বনে বাঘ থাকে(একবচন ও বহুবচন দুই ই বোঝায়। ) ২/লোকে বলে - বলতে অনেক লোককে বোঝানো হয়, তাই এটিও বহুবচন। ৩/ মানুষ মরণশীল - বলতে সব মানুষই মরণশীল বোঝায়। ৪/শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন। এখানে ছাত্রকে বলতে একজন কে বোঝায়। তাই সঠিক উত্তর (ঘ)।
'কাঁচামিঠা' এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
Correct Answer:
খ: যা কাঁচা তাই মিঠা
Explanation:
'কাঁচামিঠা' এর সঠিক ব্যাসবাক্য কোনটি? সঠিক উত্তর যা কাঁচা তাই মিঠা 'কাঁচামিঠা' এর সঠিক ব্যাসবাক্য হচ্ছে যা কাঁচা তাই মিঠা। যে সমাসে বিশেষণ বা বিশেষণভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্যভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থই প্রধানরূপে প্রতীয়মান হয়, তাকে কর্মধারয় সমাস বলে। যেমন: নীল যে পদ্ম = নীলপদ্ম, শান্ত অথচ শিষ্ট = শান্তশিষ্ট, কাঁচা অথচ মিঠা = কাঁচামিঠা।
বাক্য সংকোচন : হাতির বাসস্থান
Correct Answer:
ক: গজগৃহ
Explanation:
বাক্য সংকোচন : হাতির বাসস্থান সঠিক উত্তর গজগৃহ হাতির সমার্থক শব্দ হস্তি, গজ ইত্যাদি। 'গজ''গৃহ' সংস্কৃত শব্দের সমন্বয়ে গঠিত হয়েছে গজগৃহ।
”যা সহজে অতিক্রম করা যায় না” - এ বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কী?
Correct Answer:
গ: দূরতিক্রম্য
Explanation:
”যা সহজে অতিক্রম করা যায় না” - এ বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কী? সঠিক উত্তর দূরতিক্রম্য যা সহজে অতিক্রম করা যায় না - অনতিক্রম্য। যেখানে যাওয়া কষ্টকর - দুর্গম। যা কষ্টে লংঘন করা যায় - দুর্লঙ্ঘ্য।
'মেঘ' শব্দের সমার্থক শব্দ কোনটি?
Correct Answer:
ক: বারীদ
Explanation:
'মেঘ' শব্দের সমার্থক শব্দ কোনটি? সঠিক উত্তর বারীদ মেঘ শব্দের সমার্থক শব্দ - বারীদ পাথার - - সমুদ্র অটবি - - বন সলিল - - জল সঠিক উত্তর - - বারীদ।
'সোম' শব্দের অর্থ কী?
Correct Answer:
খ: বিধু
Explanation:
'সোম' শব্দের অর্থ কী? সঠিক উত্তর বিধু 'সোম' শব্দের অর্থ বিধু। সোম বিশেষ্য পদ যার অর্থ : বিধু, চন্দ্র; সপ্তাহের বারের নাম; বেদে বর্ণিত মাদক লতাবিশেষ।
কাজী নজরুল ইসলাম কোন সনে মৃত্যুবরণ করেন?
Correct Answer:
খ: ১৯৭৬
Explanation:
কাজী নজরুল ইসলাম কোন সনে মৃত্যুবরণ করেন? সঠিক উত্তর ১৯৭৬ কাজী নজরুল ইসলাম ১৯৭৬ সনে মৃত্যুবরণ করেন। ১৮৯৯ খ্রিষ্টাব্দের ২৪ মে (জ্যৈষ্ঠ ১১, ১৩০৬ বঙ্গাব্দ) ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন কাজী নজরুল ইসলাম। চুরুলিয়া গ্রামটি আসানসোল মহকুমার জামুরিয়া ব্লকে অবস্থিত। পিতামহ কাজী আমিন উল্লাহর পুত্র কাজী ফকির আহমদের দ্বিতীয় স্ত্রী জাহেদা খাতুনের ষষ্ঠ সন্তান তিনি। তার বাবা ফকির আহমদ ছিলেন স্থানীয় মসজিদের ইমাম এবং মাযারের খাদেম। নজরুলের তিন ভাইয়ের মধ্যে কনিষ্ঠ কাজী আলী হোসেন এবং দুই বোনের মধ্যে সবার বড় কাজী সাহেবজান ও কনিষ্ঠ উম্মে কুলসুম। কাজী নজরুল ইসলামের ডাক নাম ছিল "দুখু মিয়া"। তার মৃত্যু ২৭ আগস্ট ১৯৭৬ (বয়স ৭৭) ঢাকা, বাংলাদেশ
অনাদর -এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
Correct Answer:
ক: ন আদর
Explanation:
অনাদর -এর সঠিক ব্যাসবাক্য কোনটি? সঠিক উত্তর ন আদর বাংলা সমাস নঞ তৎপুরুষ সমাস এবং নঞ বহুব্রীহি সমাসে 'অ' নাবোধক হিসেবে ব্যবহৃত হয়। নঞ তৎপুরুষে অ - নং, নয় ব্যবহৃত হয় আর নঞ বহুব্রীহিতে নেই, নাই, নয় ইত্যাদি ব্যবহৃত হবার পর যা যার ব্যবহৃত হয়। অনাদর নঞ তৎপুরুষ সমাস তাই এর ব্যাসবাক্য হবে ন আদর।
শরৎচন্দ্রের প্রথম উপন্যাস কোনটি?
Correct Answer:
ক: বড়দিদি
Explanation:
শরৎচন্দ্রের প্রথম উপন্যাস কোনটি? সঠিক উত্তর বড়দিদি শরৎচন্দ্রের প্রথম উপন্যাস বড়দিদি। বড়দিদি (প্রকাশকাল: সেপ্টেম্বর, ১৯১৩) শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রথম প্রকাশিত উপন্যাস। এই উপন্যাসে মোট দশটি পরিচ্ছেদ রয়েছে। ১৩১৪ বঙ্গাব্দের জ্যৈষ্ঠ মাসে ভারতী পত্রিকার সম্পাদিকা সরলা দেবী লাহোর থেকে কলকাতা ফিরে পত্রিকার ভার সৌরীন্দ্রমোহন মুখোপাধ্যায়ের ওপর অর্পণ করেন। তার আগ্রহে বৈশাখ, জ্যৈষ্ঠ ও আষাঢ় সংখ্যায় তিন ভাগে বড়দিদি প্রকাশিত হয়। প্রথম দুই সংখ্যায় লেখক হিসেবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নাম ঊহ্য রাখা হলে এই লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের কি না তা নিয়ে বিভ্রান্তি তৈরী হয়। আষাঢ় সংখ্যায় বড়দিদির লেখক হিসেবে শরৎচন্দ্রের নাম প্রকাশ করা হয়। ১৯১৩ খ্রিষ্টাব্দে যমুনা পত্রিকার সম্পাদক ফণীন্দ্রনাথ পাল শরৎচন্দ্রের নিষেধ সত্ত্বেও এই উপন্যাস পুস্তকাকারে প্রকাশ করেন।
কোনটি আদি স্বরাগম?
Correct Answer:
খ: স্ত্রী>ইস্ত্রী
Explanation:
কোনটি আদি স্বরাগম? সঠিক উত্তর স্ত্রী>ইস্ত্রী উচ্চারণের সুবিধার জন্য শব্দের আদিতে স্বরধ্বনির আগমন ঘটে। যেমন স্ত্রী > ইস্ত্রী।
একটি পত্রের প্রধান অংশ কয়টি?
Correct Answer:
ক: দুইটি
Explanation:
একটি পত্রের প্রধান অংশ কয়টি? সঠিক উত্তর দুইটি একটি পত্রের প্রধান অংশ দুইটি। পত্রে দুটো অংশ থাকে। যথা: ১। বাইরের অংশ বা শিরোনাম ও ২। ভেতরের অংশ বা পত্রগর্ভ। শিরোনাম: পত্রের খাম বা পোস্টকার্ডে প্রেরক ( যিনি চিঠি লিখেন ) ও প্রাপকের ( যার উদ্দেশ্য চিঠি লেখা হয় ) নাম ও ঠিকানা লেখা হয়। একেই শিরোনাম বলা হয়। পোস্টকার্ড বা খামের বাম দিকে থাকে প্রেরকের নাম ও ঠিকানা আর ডানদিকে থাকে প্রাপকের নাম ও ঠিকানা। পত্রগর্ভ: একটি পত্রের বিষয় অনুসারে কয়েকটি ভাগ থাকে। যেমন: - ১। পত্রের উপরে ডানদিকে প্রেরকের ঠিকানা লিখতে হয়। ঠিকানার নিচে পত্র লেখার তারিখ লিখতে হয়। ২। পত্রের বাম দিকে প্রাপকের প্রতি সম্ভাষণ থাকে। বয়স ও সম্পর্ক অনুযায়ী সম্ভাষণের ভাষায় পার্থক্য থাকে। গুরুজনদের উদ্দেশে শ্রদ্ধেয় আব্বা, শ্রদ্ধেয় খালা, শ্রদ্ধাভাজনীয়াষু মা ইত্যাদি লেখা হয়। সমবয়সী বন্ধুদের প্রতি প্রিয় সুমন, প্রীতিভাজনেষু, প্রীতিভাজনাষু, বন্ধুবরেষু ইত্যাদি লেখা হয়।
বাংলা বর্ণমালায় মাত্রাবিহীন বর্ণের সংখ্যা কোনটি?
Correct Answer:
ক: ১০
Explanation:
বাংলা বর্ণমালায় মাত্রাবিহীন বর্ণের সংখ্যা কোনটি? সঠিক উত্তর ১০ বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ মাত্রা অর্ধমাত্রা ও মাত্রাহীন বর্ণ রয়েছে। মাত্রাহীন বর্ণ রয়েছে দশটি। যথা - এ, ও, ও, ও, ঙ, ও, ৎ, ঁঁ, ং, ঃ।
সমাস নিষ্পন্ন পদকে কি বলে?
Correct Answer:
খ: সমস্ত পদ
Explanation:
সমাস নিষ্পন্ন পদকে কি বলে? সঠিক উত্তর সমস্ত পদ সমাস নিষ্পন্ন পদকে সমস্ত পদ বলে। সমাসবদ্ধ বা সমাসনিষ্পন্ন পদটিকে বলে সমস্ত পদ। যেমন: এখানে দোয়াতকলম, পীতাম্বর হলো সমস্ত পদ। সমস্ত পদ কতগুলো পদের মিলিত রুপ, এই প্রতিটি পদকে বলে সমস্যমান পদ। সমস্ত পদকে বিস্তৃত করে যে বাক্যাংশ পাওয়া যায় তাকে বলে সমাসবাক্য, ব্যাসবাক্য বা বিগ্রহবাক্য। সমাস শব্দের ব্যুৎপত্তি হলো সম + অস(ধাতু) + অ ।
লিঙ্গান্তর হয় না কোন শব্দটির?
Correct Answer:
গ: কেরানি
Explanation:
লিঙ্গান্তর হয় না কোন শব্দটির? সঠিক উত্তর কেরানি লিঙ্গান্তর হয় না কেরানি শব্দটির। লিঙ্গ : ছেলে মেয়ের ধারণাকে বলা হয় লিঙ্গ। অর্থাৎ, পুংলিঙ্গ মানে পুরুষ, আর স্ত্রীলিঙ্গ মানে নারী বা মেয়ে বা স্ত্রী। এই বিভাজনই হলো লিঙ্গভেদ। নিত্য স্ত্রীবাচক শব্দ : কতগুলো শব্দ নিত্য স্ত্রীবাচক। অর্থাৎ, এগুলো সর্বদাই স্ত্রীবাচক, এগুলোর কোন পুরুষবাচক শব্দই নেই। যেমন - সতীন, সৎমা, এয়ো, দাই, সধবা, ইত্যাদি।
কোন দুটি মহাপ্রাণ ধ্বনি?
Correct Answer:
ক: খ, ঝ
Explanation:
কোন দুটি মহাপ্রাণ ধ্বনি? সঠিক উত্তর খ, ঝ বাংলা বর্ণমালায় অল্পপ্রাণ ও মহাপ্রাণ বর্ণ রয়েছে। অল্পপ্রাণ বর্ণ উচ্চারণ অ - যোগ করতে হয় আর মহাপ্রাণ বর্ণে অ + হ উচ্চারণ করতে হয়।
বাংলা ভাষা কোন মূল ভাষার অন্তর্গত?
Correct Answer:
খ: ইন্দো-ইউরোপীয়
Explanation:
বাংলা ভাষা কোন মূল ভাষার অন্তর্গত? সঠিক উত্তর ইন্দো-ইউরোপীয় বাংলা ভাষা ইন্দো - ইউরোপীয় মূল ভাষার অন্তর্গত। ইন্দো - ইউরোপীয় ভাষাসমূহ পৃথিবীর আদি ভাষা পরিবারের একটি। এই ভাষা পরিবারের অন্তর্গত ভাষা ও উপভাষাসমূহ বিশ্বের ৬টি মহাদেশে পাওয়া যায়। বেশির ভাগ ইন্দো - ইউরোপীয় ভাষা ইউরোপ ও দক্ষিণ এশিয়ায় বিবর্তন হয়। হিন্দি, বাংলা, ইংরেজি, লাতিন, ফার্সি ও রুশ ছাড়াও বিশ্বের অনেক অনেক ভাষা এই পরিবারের অন্তর্গত। এথ্নোলগের মতে, বর্তমানে এই ভাষার ৪৪৫ টি জীবন্ত ভাষা সদস্য রয়েছে, যা একে বিশ্বের বৃহত্তম ভাষা পরিবারে পরিণত করেছে।
কোন দুটি রচনা একই শ্রেণির?
Correct Answer:
ক: গীতাঞ্জলি ও অগ্নিবীণা
Explanation:
কোন দুটি রচনা একই শ্রেণির? সঠিক উত্তর গীতাঞ্জলি ও অগ্নিবীণা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গীতাঞ্জলি এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম রচিত অগ্নিবীণা কাব্যগ্রন্থ। অন্যদিকে ডাকঘর নাটক ও শ্রীকান্ত উপন্যাসের লেখক হলেন যথাক্রমে রবীন্দ্রনাথ ঠাকুর ও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। নীলদর্পণ নাটক ও বিষাদ সিন্ধু উপন্যাসের লেখক হলেন যথাক্রমে দীনবন্ধু মিত্র ও মীর মশাররফ হোসেন।
শুদ্ধ বানান গুচ্ছ নির্ণয় করুন--
Correct Answer:
গ: আকাঙ্ক্ষা ,গ্রামীণ, দারিদ্র্য
Explanation:
শুদ্ধ বানান গুচ্ছ নির্ণয় করুন-- সঠিক উত্তর আকাঙ্ক্ষা ,গ্রামীণ, দারিদ্র্য আকাঙ্ক্ষা , গ্রামীণ, দারিদ্র্য শব্দগুলো শুদ্ধ। প্রদত্ত প্রশ্নে অন্যান্য শব্দগুলোর বানান অশুদ্ধ। শব্দগুলোতে ব্যাকরণগত ভুল বিদ্যমান।
'বিদ্যান মুর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর' বাক্যটির শুদ্ধরুপ কোনটি?
Correct Answer:
গ: বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ
Explanation:
'বিদ্যান মুর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর' বাক্যটির শুদ্ধরুপ কোনটি? সঠিক উত্তর বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ 'বিদ্যান মুর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর' বাক্যটির শুদ্ধরুপ - বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ। প্রশ্নে প্রদত্ত অন্যান্য অপশনগুল ভুল রয়েছে।
ঐশ্বর্য এর বিপরীত শব্দ কোনটি?
Correct Answer:
ক: নিঃস্ব
Explanation:
ঐশ্বর্য এর বিপরীত শব্দ কোনটি? সঠিক উত্তর নিঃস্ব ঐশ্বর্য বিশেষ্য শব্দের অর্থ: ধন, সম্পত্তি, বিভব। ঐশ্বর্য এর বিপরীত - নিঃস্ব।
কোন শব্দটি দ্বন্দ্ব সমাস?
Correct Answer:
ঘ: দম্পতি
Explanation:
কোন শব্দটি দ্বন্দ্ব সমাস? সঠিক উত্তর দম্পতি দম্পতি শব্দটি দ্বন্দ্ব সমাস। যে সমাসে প্রতিটি সমস্যমান পদের অর্থের সমান প্রাধান্য থাকে এবং ব্যাসবাক্যে একটি সংযোজক অব্যয় (কখনো বিয়োজক) দ্বারা যুক্ত থাকে, তাকে দ্বন্দ্ব সমাস বলে। যেমন: তাল ও তমাল = তাল - তমাল, দোয়াত ও কলম = দোয়াত - কলম। এখানে তাল ও তমাল এবং দোয়াত ও কলম - প্রতিটি পদেরই অর্থের প্রাধান্য সমস্ত পদে রক্ষিত হয়েছে।
'স্বেচ্ছাচারী ব্যক্তি' কোন বাগধারা দিয়ে বোঝানো হয়েছে?
Correct Answer:
ক: ধর্মের ষাঁড়
Explanation:
'স্বেচ্ছাচারী ব্যক্তি' কোন বাগধারা দিয়ে বোঝানো হয়েছে? সঠিক উত্তর ধর্মের ষাঁড় ধর্মের ষাঁড় (স্বেচ্ছাচারী ব্যক্তি) : তোমার ছেলে হয়েছে ধর্মের ষাঁড়, কে তাকে বসে রাখবে?
দ্বিগু সমাসে কোন পদ প্রধান?
Correct Answer:
ক: পরপদ
Explanation:
দ্বিগু সমাসে কোন পদ প্রধান? সঠিক উত্তর পরপদ দ্বিগু সমাসে পরপদ প্রধান। সমাহার বা সমষ্টি বা মিলন অর্থে সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ্য পদের যে সমাস হয়, তাকে দ্বিগু সমাস বলে। দ্বিগু সমাসে সমাসনিষ্পন্ন পদটি বিশেষ্য পদ হয়। তবে অনেক ব্যাকরণবিদ দ্বিগু সমাসকে কর্মধারয় সমাসের অন্তর্ভুক্ত করেছেন।
রাজর্ষি এর ব্যাসব্যাক্য কোনটি?
Correct Answer:
খ: যিনি রাজা তিনিই ঋষি
Explanation:
রাজর্ষি এর ব্যাসব্যাক্য কোনটি? সঠিক উত্তর যিনি রাজা তিনিই ঋষি বিশেষণ ও বিশেষ্য পদ মিলেছ সমাস হয় এবং বিশ্বেশ্বর বা পরপদের অর্থ প্রধান রূপে প্রতীয়মান হয় তাকে বলা হয় কর্মধারায সমাস। যেমন - যিনি রাজা তিনিই ঋষি = রাজর্ষি।
ষোলকলা অর্থ--
Correct Answer:
ক: সম্পূর্ণ
Explanation:
ষোলকলা অর্থ-- সঠিক উত্তর সম্পূর্ণ ষোলোকলা একটি বাগধারা, যার অর্থ সম্পূর্ণ, পুরোপুরি।
'নবপৃথিবী'-এর সঠিক ব্যাসবক্য কোনটি?
Correct Answer:
ঘ: নব যে পৃথিবী
Explanation:
'নবপৃথিবী'-এর সঠিক ব্যাসবক্য কোনটি? সঠিক উত্তর নব যে পৃথিবী 'নবপৃথিবী' - এর সঠিক ব্যাসবক্য নব যে পৃথিবী। যে সমাসে বিশেষণ বা বিশেষণভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্যভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থই প্রধানরূপে প্রতীয়মান হয়, তাকে কর্মধারয় সমাস বলে। যেমন: নীল যে পদ্ম = নীলপদ্ম, শান্ত অথচ শিষ্ট = শান্তশিষ্ট, কাঁচা অথচ মিঠা = কাঁচামিঠা।
কোন শব্দটি পুত্র শব্দের সমার্থক নয়?
Correct Answer:
ঘ: শৈলজ
Explanation:
কোন শব্দটি পুত্র শব্দের সমার্থক নয়? সঠিক উত্তর শৈলজ পুত্র শব্দের সমার্থক শব্দ নয় - শৈলজ। শৈলজ এর সমার্থক শব্দ পর্বতজাত, পর্বতীয়। পুত্র শব্দের সমার্থক শব্দ - আত্মজ, নন্দন, তনয়।
কোনটি সাধুরীিতির শব্দ?
Correct Answer:
ঘ: জোসনা
Explanation:
কোনটি সাধুরীিতির শব্দ? সঠিক উত্তর জোসনা যে ভাষায় সাধারণত সাহিত্য রচিত হয় এবং যা মার্জিত ও সর্বজনস্বীকৃত, তাই সাধু ভাষা। সাধু ভাষায় তৎসম শব্দের প্রয়োগ বেশি। উদাহরণঃ - চন্দ্র, সূর্য, নক্ষত্র, জোসনা, ভবন, ধর্ম, পাত্র, মনুষ্য, মস্তক, অন্ন, গৃহ, চরণ, তৃণ, অগ্রহায়ণ, ভাষা ইত্যাদি।
কোনটি মূল ধ্বনি নয়?
Correct Answer:
ঘ: ঔ
Explanation:
কোনটি মূল ধ্বনি নয়? সঠিক উত্তর ঔ বাংলা ভাষায় মূল ধ্বনি বা মৌলিক ধ্বনি হল - অ, এ, উ। মূল ধ্বনি নয় ঔ। ও যৌগিক ধ্বনি।
বাংলা ভাষার প্রথম মুসলমান কবির নাম কি?
Correct Answer:
ক: শাহ মুহম্মদ সগীর
Explanation:
বাংলা ভাষার প্রথম মুসলমান কবির নাম কি? সঠিক উত্তর শাহ মুহম্মদ সগীর বাংলা ভাষায় প্রথম মুসলমান কবির নাম শাহ মুহাম্মদ সগীর। তিনি মধ্যযুগের সবচেয়ে প্রাচীন কবি। তিনি বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক প্রণয়োপাখ্যান ইউসুফ জুলেখা রচনা করেন।
একাধিক স্বাধীন বাক্যকে একটি বাক্যে লিখলে সেগুলোর মাঝখানে কোন চিহ্ন বসে?
Correct Answer:
খ: সেমিকোলন
Explanation:
একাধিক স্বাধীন বাক্যকে একটি বাক্যে লিখলে সেগুলোর মাঝখানে কোন চিহ্ন বসে? সঠিক উত্তর সেমিকোলন একাধিক স্বাধীন বাক্যকে একটি বাক্যে লিখলে সেগুলোর মাঝখানে সেমিকোলন বসে। যতিচিহ্ন, বিরামচিহ্ন বা ছেদচিহ্ন হল সেইসব সাংকেতিক চিহ্ন যেগুলো লেখ্যমাধ্যমে ব্যবহার করে বাক্যের বিভিন্ন ভাব, যেমন: জিজ্ঞাসা, বিস্ময়, সমাপ্তি ইত্যাদি সার্থকভাবে প্রকাশের মাধ্যমে বাক্যের অর্থ সুস্পষ্ট করা হয়। বাক্য পাঠকালে সুস্পষ্টতা বা অর্থ - বিভাগ দেখানোর জন্য যেখানে স্বল্প বিরতির প্রয়োজন, সেখানে কমা ব্যবহৃত হয়। যেমন— সুখ চাও, সুখ পাবে পরিশ্রমে। বাক্যের পরিসমাপ্তি বোঝাতে দাঁড়ি বা পূর্ণচ্ছেদ ব্যবহার করতে হয়।
সাধু ও চলিত রীতিতে অভিন্নরুপে ব্যবহৃত হয়--
Correct Answer:
ক: অব্যয়
Explanation:
সাধু ও চলিত রীতিতে অভিন্নরুপে ব্যবহৃত হয়-- সঠিক উত্তর অব্যয় সাধু ও চলিত রীতিতে অভিন্নরুপে ব্যবহৃত হয় - - অব্যয়। ব্যাকরণের একটি পদ। বাক্যের মধ্যে ব্যবহারের সময় যে পদের কোনো পরিবর্তন ঘটে না তাকে অব্যয় পদ বলে। বাংলা ব্যাকরণ মতে– বাক্যে বা শব্দের সাথে ব্যবহৃত যে সকল ধ্বনি - বিভক্তি, বচন, লিঙ্গ ও কারকভেদে কোনভাবে পরিবর্তন হয় না, সে সকল পদকে অব্যয় বলে।
বাংলা বর্ণমালায় কটি “ব” আছে?
Correct Answer:
ঘ: ১
Explanation:
বাংলা বর্ণমালায় কটি “ব” আছে? সঠিক উত্তর ১ বাংলা বর্ণমালায় দুটি ব ছিল। প্রথমটি বর্গীয় ব যা ২৩ তম ব্যঞ্জনবর্ণ। দ্বিতীয় টি অন্তঃস্থ ব এটি অন্য বর্ণের সাথে যুক্ত হয়ে অনুচ্চারিত বা ওয়া ধ্বনিতে উচ্চারিত হয়। কিন্তু বর্তমানে বর্ণমালায় দ্বিতীয় ব এর স্থান নেই।