Bangla MCQs
Showing 50 questions (Total: 14833)
জসীমউদ্দীনের শ্রেষ্ঠ কাহিনী কাব্য কোনটি?
Correct Answer:
ক: নকশী কাঁথার মাঠ
Explanation:
জসীমউদ্দীনের শ্রেষ্ঠ কাহিনী কাব্য কোনটি? সঠিক উত্তর নকশী কাঁথার মাঠ জসীমউদ্দীনের শ্রেষ্ঠ কাহিনী কাব্য 'নকশী কাঁথার মাঠ'। নকশী কাঁথার মাঠ ১৯২৯ খ্রিষ্টাব্দে প্রকাশিত বাংলা সাহিত্যের একটি অনবদ্য আখ্যানকাব্য। বাংলা ভাষায় রচিত এই আখ্যানকাব্যের লেখক বাংলাদেশের পল্লীকবি জসীম উদ্ দীন। বাংলা কবিতার জগতে যখন ইউরোপীয় ধাঁচের আধুনিকতার আন্দোলন চলছিল তখন প্রকাশিত এই কাব্যকাহিনী ঐতিহ্যগত ধারার শক্তিমত্তাকে পুনঃপ্রতিপন্ন করে। এটি জসীমউদদীনের একটি অমর সৃষ্টি হিসাবে বিবেচিত। কাব্যগ্রন্থটি ইংরেজিতে অনুবাদিত হয়ে বিশ্বপাঠকের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছিল। নকশী কাঁথার মাঠ কাব্যোপন্যাসটি রূপাই ও সাজু নামক দুই গ্রামীণ যুবক - যুবতীর অবিনশ্বর প্রেমের করুণ কাহিনী। এই দুজনই ছিলেন বাস্তব চরিত্র।
অশুদ্ধ শব্দ কোনটি?
Correct Answer:
খ: বীণাপানি
Explanation:
অশুদ্ধ শব্দ কোনটি? সঠিক উত্তর বীণাপানি সঠিক হল বীণাপাণি
”ঋজু” শব্দের বিপরীত শব্দ কোনটি?
Correct Answer:
খ: বঙ্কিম
Explanation:
”ঋজু” শব্দের বিপরীত শব্দ কোনটি? সঠিক উত্তর বঙ্কিম ”ঋজু” শব্দের বিপরীত শব্দ বঙ্কিম। ঋজু শব্দের অর্থ : অবক্র, সোজা। তাই সঠিক উত্তর হবে বঙ্কিম।
'বিজ্ঞান' শব্দে 'বি' উপসর্গ কি অর্থে ব্যবহৃত হয়েছে?
Correct Answer:
খ: বিশেষ
Explanation:
'বিজ্ঞান' শব্দে 'বি' উপসর্গ কি অর্থে ব্যবহৃত হয়েছে? সঠিক উত্তর বিশেষ এখানে বি হচ্ছে তৎসম বা সংস্কৃত উপসর্গ। সংস্কৃত উপসর্গ ২০ টি। এর মধ্যে বি একটি। এখানে বি উপসর্গ টি বিশেষ অর্থে ব্যবহৃত হয়। যেমন: বিজ্ঞান, বিশুদ্ধ, বিশুষ্ক ইত্যাদি।
নিচের কোন শব্দটি ভুল?
Correct Answer:
ঘ: মুহর্মুহূ
Explanation:
নিচের কোন শব্দটি ভুল? সঠিক উত্তর মুহর্মুহূ প্রদত্ত অপশন গুলোর মধ্যে ভুল বানানটি হল মুহর্মুহূ। বানানটি শুদ্ধ রূপ হল মুহুর্মুহু। অন্যান্য বানানগুলো শুদ্ধ রয়েছে যেমন: স্বায়ত্তশাসন, শ্রদ্ধাঞ্জলি, অভ্যন্তরীণ।
শব্দের ক্ষুদ্রতম অংশ কোনটি?
Correct Answer:
খ: বর্ণ
Explanation:
শব্দের ক্ষুদ্রতম অংশ কোনটি? সঠিক উত্তর বর্ণ শব্দের ক্ষুদ্রতম অংশ বর্ণ। এক বা একাধিক বর্ণ পাশাপাশি বসে মনের ভাব সম্পূর্ণ রূপে প্রকাশ করলে তাকে শব্দ বলে। বর্ণগুলো পাশাপাশি বসে মনের ভাব প্রকাশ না করলে অর্থবোধক মনের ভাব প্রকাশ না করলে শব্দ হবে না, তাই শব্দের মূল বা ক্ষুদতম একক বর্ণ।
'ঘরেতে ভ্রমর এল গুণগুণিয়ে' -- ঘরেতে কোন কারকে কোন বিভক্তি ?
Correct Answer:
গ: অধিকরণে ৭মী
Explanation:
'ঘরেতে ভ্রমর এল গুণগুণিয়ে' -- ঘরেতে কোন কারকে কোন বিভক্তি ? সঠিক উত্তর অধিকরণে ৭মী যে সমাস দ্বারা কোন স্থান বা জায়গা বুঝায় তাকে অধিকরণ কারক বলে। ঘরেতে ভ্রমর এলো গুণগুণিয়ে - এখানে, ঘরে বলতে কোন স্থান বুঝিয়েছে, তাই এটি অধিকরণ কারক আর তে হচ্ছে সপ্তমী বিভক্তি। তাই সঠিক উত্তর - অধিকরণে ৭মী।
”উত্তম পুরুষ” উপন্যাসের রচয়িতা কে?
Correct Answer:
ক: রশীদ করিম
Explanation:
”উত্তম পুরুষ” উপন্যাসের রচয়িতা কে? সঠিক উত্তর রশীদ করিম ”উত্তম পুরুষ” উপন্যাসের রচয়িতা রশীদ করিম। রশীদ করিমের উল্লেখযোগ্য উপন্যাস - উত্তম পুরুষ, আমার যত গ্লানি এবং প্রসন্ন পাষাণ। এর মধ্যে উত্তম পুরুষ প্রথম রচনা।
বজ্রে তোমার বাজে বাঁশী? কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
খ: অপাদানে ৭মী
Explanation:
বজ্রে তোমার বাজে বাঁশী? কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর অপাদানে ৭মী বজ্রে তোমার বাজে বাঁশী? অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি। ক্রিয়া সম্পাদনের কাল (সময়) এবং আধারকে অধিকরণ কারক বলে। অধিকরণ কারকে সপ্তমী অর্থাৎ 'এ' 'য়' 'তে' ইত্যাদি বিভক্তি যুক্ত হয়। যেমন - বজ্রে তোমার বাজে বাঁশী।
”আদালত” শব্দটি কোন ভাষার শব্দ?
Correct Answer:
ক: আরবি
Explanation:
”আদালত” শব্দটি কোন ভাষার শব্দ? সঠিক উত্তর আরবি ”আদালত” শব্দটি আরবি ভাষার শব্দ । আরবি ভাষা থেকে বাংলা ভাষায় বহু শব্দ এসেছে । কিছু আরবি শব্দ হলাে আল্লাহ , ওযু , হজ , যাকাত , হালাল , হারাম , দোয়াত , নগদ , বাকি , মহকুমা , মােক্তার , তারিখ , খবর , খাজনা , জনাব , দলিল , নবাব , মসজিদ , লেবু , মন ইত্যাদি ।
”সন্ধ্যা” শব্দের বিশেষণটি নির্দেশ করুন?
Correct Answer:
ঘ: সান্ধ্য
Explanation:
”সন্ধ্যা” শব্দের বিশেষণটি নির্দেশ করুন? সঠিক উত্তর সান্ধ্য ”সন্ধ্যা” শব্দের বিশেষণটি হচ্ছে সান্ধ্য। বাংলা ব্যাকরণ মতে– বাক্যে ব্যবহৃত যে প্রকার পদ বিশেষ্য, সর্বনাম ও ক্রিয়াপদকে বিশেষিত করে, তাকেই বিশেষণ বলে।
'কপোল' শব্দের অর্থ কোনটি?
Correct Answer:
খ: গাল
Explanation:
'কপোল' শব্দের অর্থ কোনটি? সঠিক উত্তর গাল কপোল শব্দের অর্থ - গাল, গণ্ড। প্রদত্ত শব্দটি একটি বিশেষ্য পদ।
'শতাব্দী' কোন সমাস?
Correct Answer:
ক: দ্বিগু সমাস
Explanation:
'শতাব্দী' কোন সমাস? সঠিক উত্তর দ্বিগু সমাস শত অব্দের সমাহার - শতাব্দী। যে সমাস দ্বারা কোন কিছুর সমষ্টি বা সমাহার বোঝায়, তাকে দ্বিগু সমাস বলে। শতাব্দী মানে শত অব্দের সমাহার, তাই প্রদত্ত সমাসটি দ্বিগু সমাস।
শুদ্ধ বানানের শব্দ গুচ্ছ---
Correct Answer:
ক: স্বায়ত্তশাসন, আভ্যন্তর, জন্মবার্ষিক
Explanation:
শুদ্ধ বানানের শব্দ গুচ্ছ--- সঠিক উত্তর স্বায়ত্তশাসন, আভ্যন্তর, জন্মবার্ষিক শুদ্ধ বানানের শব্দ গুচ্ছ হলো - - যশলাভ, সদ্যোজাত, সম্বর্ধনা। অন্যান্য বানান শব্দগুচ্ছের মধ্যে কিছু শব্দ ভুল রয়েছে।
”না” কোন জাতীয় শব্দ?
Correct Answer:
খ: অব্যয়
Explanation:
”না” কোন জাতীয় শব্দ? সঠিক উত্তর অব্যয় 'না' অব্যয় জাতীয় শব্দ। যে পথ সর্বদা অপরিবর্তনীয় থেকে কখনো বাক্যের শোভাবর্ধন করে কখনো একাধিক পদের বাক্যাংশের বা বাক্যের সংযোগ বা বিয়োগ সম্বর্ধনা ঘটায় তাকে অব্যয় পদ বলে। বাংলা ভাষায় তিন প্রকার অব্যয় শব্দ রয়েছে। যেমন : বাংলা অব্যয় শব্দ, তৎসম অব্যয় শব্দ এবং বিদেশি অব্যয় শব্দ। বাংলা অব্যয় জাতীয় শব্দ হলো: না, আর, আবার, ও, হা ইত্যাদি।
বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িকপত্র কোনটি ?
Correct Answer:
ঘ: দিগদর্শন
Explanation:
বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িকপত্র কোনটি ? সঠিক উত্তর দিগদর্শন বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িক পত্র - দিক দর্শন। দিকদর্শন বঙ্গভূমি থেকে প্রকাশিত প্রথম সাময়িকী ছিল। এটি একটি মাসিক পত্রিকা ছিল। এর মালিক ছিলেন জন ক্লার্ক মার্শম্যান। এটি প্রতিষ্ঠিত হয় ১৮১৮ সালে। এর সদর দপ্তর ছিল শ্রীরামপুর, পশ্চিম বঙ্গ, ভারত।
ব্যাকরণ শব্দটি হলো--
Correct Answer:
ক: তৎসম
Explanation:
ব্যাকরণ শব্দটি হলো-- সঠিক উত্তর তৎসম ব্যাকরণ শব্দটি হলো - - তৎসম। যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে কোন রূপ পরিবর্তন ছাড়াই সরাসরি বাংলা ভাষায় গৃহীত হয়েছে, সেসব শব্দকে বলা হয় তৎসম শব্দ। যেমন : ব্যাকরণ, চন্দ্র, সূর্য, নক্ষত্র, ভুবন, ধর্ম, অন্ন, বস্ত্র, গৃহ, আকাশ ইত্যাদি।
শেষ মোগল সম্রাট বাহাদুর শাহের কবর কোথায়?
Correct Answer:
ঘ: ইয়াংগুন
Explanation:
শেষ মোগল সম্রাট বাহাদুর শাহের কবর কোথায়? সঠিক উত্তর ইয়াংগুন শেষ মোগল সম্রাট বাহাদুর শাহের কবর ইয়াংগণে অবস্থিত। বাহাদুর শাহ জাফর (২৪ অক্টোবর ১৭৭৫–৭ নভেম্বর ১৮৬২) ছিলেন মুঘল সাম্রাজ্যের ১৯তম এবং শেষ সম্রাট। তিনি পূর্বসূরি ও তার বাবা মুঘল সম্রাট দ্বিতীয় আকবরের ২য় সন্তান। সিপাহী বিপ্লবের শেষে ১৮৫৮ খ্রিষ্টাব্দে ব্রিটিশ শাসকেরা তাকে ক্ষমতাচ্যুত করে ও রেঙ্গুনে নির্বাসনে পাঠায়, এবং সেখানেই তার মৃত্যু হয়।
কোনটি সমার্থক শব্দ নয়?
Correct Answer:
খ: বিপণী
Explanation:
কোনটি সমার্থক শব্দ নয়? সঠিক উত্তর বিপণী আলয়, আবাস, নিকেতন, কুঞ্জ, গৃহ, কুঁজ, নিকুঁজ, বাসা ইত্যাদি বাড়ির প্রতিশব্দ। অন্যদিকে, বিপণি - পণ্যশালা, আপণ, দোকান, কর্মশালা, শিল্পশালা ইত্যাদি। তাই সঠিক উত্তর : বিপণি।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আত্মজীবনীমূলক গ্রন্থের নাম--
Correct Answer:
খ: অসমাপ্ত আত্মজীবনী
Explanation:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আত্মজীবনীমূলক গ্রন্থের নাম-- সঠিক উত্তর অসমাপ্ত আত্মজীবনী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আত্মজীবনীমূলক গ্রন্থের নাম - - অসমাপ্ত আত্মজীবনী। অসমাপ্ত আত্মজীবনী শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী সংকলন। ২০১২ সালের জুনে এ বইটি প্রকাশিত হয়। এ পর্যন্ত ক্রমান্বয়ে ইংরেজি, উর্দু, জাপানি, চিনা, আরবি, ফরাসি, হিন্দি, তুর্কি, নেপালি, স্পেনীয়, অসমীয়া ও রুশ ভাষায় বইটির অনুবাদ প্রকাশিত হয়েছে।
”কান পাতলা” অর্থ কী?
Correct Answer:
খ: বিশ্বাসপ্রবণ
Explanation:
”কান পাতলা” অর্থ কী? সঠিক উত্তর বিশ্বাসপ্রবণ ”কান পাতলা” অর্থ বিশ্বাসপ্রবণ। কান পাতলা শব্দটির অর্থ সব কথায় বিশ্বাস করা। উদাহরণ: কান পাতলা বন্ধুরা অনেক সময় বিপদের কারন হয়ে দাঁড়ায়।
”আশীবিষ”-এর অর্থ কি?
Correct Answer:
ক: ভুজঙ্গ
Explanation:
”আশীবিষ”-এর অর্থ কি? সঠিক উত্তর ভুজঙ্গ আশীবিষ > /বিশেষ্য পদ/ দন্তে বিষ আছে যাহার - সর্প। ভুজঙ্গ > - [বিশেষ্য পদ] সর্প।
Which Banglai poet was awarded the title 'Knight' ?
Correct Answer:
C: Rabindra Nath Tagore
Explanation:
Which Banglai poet was awarded the title 'Knight' ? Correct Answer Rabindra Nath Tagore ১৯১৫ সালে ব্রিটিশ সরকার রবীন্দ্রনাথ ঠাকুরকে 'নাইট' উপাধিতে ভূষিত করেন। কিন্তু ১৯১৯ সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি সেই উপাধি ত্যাগ করেন।
”এমন ছেলে আর দেখিনি” বাক্যে ”ছেলে” শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
খ: কর্মে শূন্য
Explanation:
”এমন ছেলে আর দেখিনি” বাক্যে ”ছেলে” শব্দটি কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর কর্মে শূন্য ”এমন ছেলে আর দেখিনি” বাক্যে ”ছেলে” শব্দটি কর্ম কারকে শূন্য বিভক্তি। যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে, তাকে কর্ম কারক বলে। ক্রিয়ার সঙ্গে 'কী' বা 'কাকে' দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তা - ই কর্ম কারক। যেমন: ডাক্তার ডাক। তাকে বলো। ইত্যাদি।
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন গ্রন্থটি বাংলায় অনুবাদ করেন?
Correct Answer:
ঘ: ভ্রান্তিবিলাস
Explanation:
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন গ্রন্থটি বাংলায় অনুবাদ করেন? সঠিক উত্তর ভ্রান্তিবিলাস ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভ্রান্তিবিলাস গ্রন্থটি অনুবাদ করেন। ভ্রান্তিবিলাস রচিত হয় ১৮৬৯ সালে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রথম রচনা বেতাল পঞ্চবিংশতির ২২ বছর পর রচিত হয়। তিনি শুধু সাহিত্যের জন্য সাহিত্য রচনা করেন নি, তার প্রায় সমস্ত রচনাই শিক্ষা এবং সমাজ রুপান্তরের লক্ষে রচিত। তার ভ্রান্তিবিলাস বিশ্বখ্যাত নাট্যকার শেক্সপিয়রের " কমেডি অফ ইররস "অবলম্বনে রচিত।
কোনটি সরল বাক্য?
Correct Answer:
ঘ: ধনের ধর্মই অসাম্য
Explanation:
কোনটি সরল বাক্য? সঠিক উত্তর ধনের ধর্মই অসাম্য সরল বাক্য: যে বাক্যে একটি কর্তা ও একটি ক্রিয়া থাকে তাকে সরল বাক্য বলে। যেমন: ধনের ধর্মই অসাম্য। এখানে, একটি কর্তা ও একটি ক্রিয়া আছে। তাই প্রদত্ত বাক্যটি একটি সরলল বাক্য।
'দর্শনীয়' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
Correct Answer:
ক: দৃশ+ অনীয়
Explanation:
'দর্শনীয়' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর দৃশ+ অনীয় 'দর্শনীয়' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ দৃশ + অনীয়। স্বরধ্বনির সাথে স্বরধ্বনির যে সন্ধি হয় তাকে স্বরসন্ধি বলে। যেমন, নয়ন = নে + অন।
রেস্তোরা কোন ভাষার শব্দ ?
Correct Answer:
গ: ফরাসি
Explanation:
রেস্তোরা কোন ভাষার শব্দ ? সঠিক উত্তর ফরাসি কার্তুজ, কুপন, ডিপো, রেস্তোরাঁ - এইগুলা ফরাসি শব্দ।
কর্ম সম্পাদনে পরিশ্রমী- কোনটি বাক্যের সংক্ষিপ্ত রূপ--
Correct Answer:
গ: কর্মঠ
Explanation:
কর্ম সম্পাদনে পরিশ্রমী- কোনটি বাক্যের সংক্ষিপ্ত রূপ-- সঠিক উত্তর কর্মঠ 'কর্ম সম্পাদনে পরিশ্রমী' বাক্যের সংক্ষিপ্ত রূপ - - কর্মঠ। যিনি কাজ করে - কর্মী, যিনি কাজে উদ্যমী - কর্মোদ্যমী।
রিকশা শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
Correct Answer:
গ: জাপানি
Explanation:
রিকশা শব্দটি কোন ভাষা থেকে এসেছে? সঠিক উত্তর জাপানি বাংলা ভাষায় এমন অনেক শব্দ আছে, যেগুলো অন্য ভাষা থেকে আগত। এগুলা বিভিন্ন সময়ে বাংলা ভাষায় প্রবেশ করেছে এবং ব্যবহার হয়ে আসছে। এর মধ্যে জাপানি শব্দ ও আছে। যেমন:ক্যারাটে, রিক্সা, হারিকিরি ইত্যাদি। তাই সঠিক উত্তর : জাপানি শব্দ।
”শশাঙ্ক” শব্দের সঠিক অর্থ কোনটি?
Correct Answer:
ক: চাঁদ
Explanation:
”শশাঙ্ক” শব্দের সঠিক অর্থ কোনটি? সঠিক উত্তর চাঁদ ”শশাঙ্ক” শব্দের সঠিক অর্থ চাঁদ। এর আরো কিছু প্রতিশব্দ: চন্দ্রা, চন্দ্র, শশধর, শশাংক, শশী, চন্দ্রিমা, ইন্দু, নিশাকর, নিশাপতি, নিশানাথ, নিশাকান্ত, কলানিধি, হিমকর, সুধাকর, সোম, সুধাংশু, হিমাংশু, শীতাংশু, বিধু, তারাপতিক, কলানিধি
কোনটি স্বরসন্ধির উদাহরণ?
Correct Answer:
গ: বিদ্যালয়
Explanation:
কোনটি স্বরসন্ধির উদাহরণ? সঠিক উত্তর বিদ্যালয় বিদ্যালয় স্বরসন্ধির উদাহরণ। স্বরধ্বনির সাথে স্বরধ্বনির যে সন্ধি হয় তাকে স্বরসন্ধি বলে। যেমন, সিংহাসন = সিংহ + আসন, বিদ্যালয় = বিদ্যা + আলয়, হিমালয় = হিম + আলয়, দেখা যাচ্ছে 'অ' এবং 'আ' মিলে স্বরসন্ধিতে 'আ' হয়।
শব্দ ও ধাতুর মূলকে বলে--
Correct Answer:
ক: প্রকৃতি
Explanation:
শব্দ ও ধাতুর মূলকে বলে-- সঠিক উত্তর প্রকৃতি শব্দ ও ধাতুর মূলকে বলে - - প্রকৃতি। প্রকৃতি মূলত দুই প্রকার। যথা : নাম প্রকৃতি ও ক্রিয়া প্রকৃতি।
বাংলা ভাষার যতি চিহ্নের প্রচলন করেন কে ?
Correct Answer:
গ: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
Explanation:
বাংলা ভাষার যতি চিহ্নের প্রচলন করেন কে ? সঠিক উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা ভাষায় যতি বা ছেদ চিহ্নের প্রবর্তন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। যতি বা ছেদ চিহ্নের সংখ্যা ১২ টি। বাক্যের অর্থ সুস্পষ্টভাবে বোঝার জন্য বাক্যের শুরুতে, শেষে বা মাঝে ছেদ চিহ্ন ব্যবহার করা হয়।
”অক্ষির সমীপে”র সংক্ষেপ হলো--
Correct Answer:
ক: সমক্ষ
Explanation:
”অক্ষির সমীপে”র সংক্ষেপ হলো-- সঠিক উত্তর সমক্ষ ”অক্ষির সমীপে”র সংক্ষেপ হলো - - সমক্ষ। এক কথায় প্রকাশ: অক্ষির সমীপে = সমক্ষ, অক্ষির অগোচরে = পরোক্ষ, অক্ষির অভিমুখে = প্রত্যক্ষ। অন্যদিকে 'নিরপেক্ষ' শব্দের অর্থ হলো: পক্ষপাত শূন্য; কোন পক্ষই গ্রহণ না করা (নিরপেক্ষ বিচার)।
”ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ” কে রচনা করেন?
Correct Answer:
খ: সুনীতিকুমার চট্টোপাধ্যায়
Explanation:
”ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ” কে রচনা করেন? সঠিক উত্তর সুনীতিকুমার চট্টোপাধ্যায় ”ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ” সুনীতিকুমার চট্টোপাধ্যায় রচনা করেন। সুনীতিকুমার চট্টোপাধ্যায় (জন্ম : ২৬শে নভেম্বর, ১৮৯০— মৃত্যু : ২৯শে মে, ১৯৭৭) একজন বাঙালি ভাষাতাত্ত্বিক পণ্ডিত, সাহিত্যিক ও শিক্ষাবিদ। অধ্যাপক তারাপুরওয়ালা'র কাছে আবেস্তা অধ্যয়ন করেন। বাংলা ভাষার উৎপত্তি ও ক্রমবিকাশ সম্পর্কে ৩ খণ্ডের দি অরিজিন এন্ড ডেভেলপম্যান্ট অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থখানি রচনা করে অসাধারণ বিদ্যাবত্তার পরিচয় প্রদান করেন। অন্যান্য রচনাবলি হলো: বেঙ্গলি ফোনেটিক রিডার, কিরাত জনকৃতি, ভারত - সংস্কৃতি(১৯৪৪), বাঙ্গালা ভাষাতত্ত্বের ভূমিকা(১৯২৯), পশ্চিমের যাত্রী(১৯৩৮), ইউরোপ ভ্রমণ, জাতি সংস্কৃতি সাহিত্য(১৯৩৮), ভারতের ভাষা ও ভাষা সমস্যা(১৯৪৪), সংস্কৃতি কী, দ্বীপময় ভারত(১৯৬৫), রবীন্দ্র সঙ্গমে(১৯৬৫), শ্যামদেশ(১৯৬৫) ইত্যাদি।
”কালান্তর” শীর্ষক প্রবন্ধ গ্রন্থের রচয়িতা কে?
Correct Answer:
ঘ: রবীন্দ্রনাথ ঠাকুর
Explanation:
”কালান্তর” শীর্ষক প্রবন্ধ গ্রন্থের রচয়িতা কে? সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর ”কালান্তর” শীর্ষক প্রবন্ধ গ্রন্থের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। তার আরো কয়েকটি প্রবন্ধ গ্রন্থ হল: বিবিধ প্রসঙ্গ (প্রথম প্রকাশিত), সভ্যতার সংকট, পঞ্চভূত, মানুষের ধর্ম, শব্দতত্ত্ব, বিশ্বপরিচয়, শিক্ষা, সাহিত্য, সাহিত্যের স্বরূপ ইত্যাদি।
কোনটি অস্তিবাচক বাক্য?
Correct Answer:
ঘ: জায়গাটা নির্জন
Explanation:
কোনটি অস্তিবাচক বাক্য? সঠিক উত্তর জায়গাটা নির্জন অস্তিবাচক বাক্য: যে বাক্যে সমর্থনের মাধ্যমে কোন কিছু বর্ণনা করা হয়, তাকে অস্তিবাচক বাক্য বলে। যেমন: জায়গাটা নির্জন। এখানে জায়গাটির বর্ণনা বুঝানো হয়েছে। তাই "জায়গাটা নির্জন " - বাক্যটি অস্তিবাচক।
”আটকপালে” এর অর্থ কোনটি?
Correct Answer:
গ: হতভাগ্য
Explanation:
”আটকপালে” এর অর্থ কোনটি? সঠিক উত্তর হতভাগ্য ”আটকপালে” শব্দের অর্থ হতভাগ্য। আট কপালে শব্দের অর্থ হতভাগ্য এবং একাদশে বৃহস্পতি শব্দের অর্থ সৌভাগ্যবান বা সৌভাগ্যের বিষয়।
কোনটি বাংলা ধাতু?
Correct Answer:
ঘ: কাট্
Explanation:
কোনটি বাংলা ধাতু? সঠিক উত্তর কাট্ কাট্ বাংলা ধাতু। যেসব ধাতু সংস্কৃত থেকে প্রাকৃত অপভ্রংশ মাধ্যমে পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় এসেছে সে গুলোকে বাংলা ধাতু বলে। যেমন কাদ্, জান্, নাচ্ ইত্যাদি।
বাংলা ভাষার মূল উৎস কোনটি ?
Correct Answer:
ঘ: প্রাকৃত ভাষা
Explanation:
বাংলা ভাষার মূল উৎস কোনটি ? সঠিক উত্তর প্রাকৃত ভাষা বাংলা ভাষার মূল উৎস হচ্ছে প্রাকৃত ভাষা। প্রাকৃত ভাষা বলতে প্রাচীন ভারতীয় উপমহাদেশে লোকমুখে প্রচলিত স্বাভাবিক ভাষাগুলোকে বোঝায়। প্রাকৃত ভাষাগুলো ইন্দো ইউরোপীয় পরিবারের ইন্দো আর্য শাখার প্রাচীন নিদর্শন।
মৃতের মত অবস্থা যার---
Correct Answer:
ঘ: মুমূর্ষু
Explanation:
মৃতের মত অবস্থা যার--- সঠিক উত্তর মুমূর্ষু মৃতের মত অবস্থা যার - মুমূর্ষু। মরার মত - মৃতবৎ, জীবিত থেকেও মৃতের মতো - জীবন্মৃত, অন্যমনস্ক থাকে যে - আনমনা।
কোন গ্রন্থটি টলস্টয়ের রচনা ?
Correct Answer:
ঘ: আনা কারেনিনা
Explanation:
কোন গ্রন্থটি টলস্টয়ের রচনা ? সঠিক উত্তর আনা কারেনিনা আনা কারেনিনা গ্রন্থটি টলস্টয়ের রচনা। আন্না কারেনিনা রাশিয়ান লেখক ল্যেভ তল্স্তোয়ের বিশ্ববিখ্যাত উপন্যাস। এটি ধরাবাহিকভাবে দি রাশিয়ান মেসেঞ্জারে ১৮৭৩ থেকে ১৮৭৭ সাল পর্যন্ত প্রকাশিত হয়। যদিও ১৮৭৮ সালে এটি প্রথম সম্পূর্ণ বই আকারে প্রকাশিত হয।
‘বুনো’ কোন ভাষারীতির শব্দ ?
Correct Answer:
ঘ: চলিত ভাষা
Explanation:
‘বুনো’ কোন ভাষারীতির শব্দ ? সঠিক উত্তর চলিত ভাষা সাধু রীতি - চলিত রীতি বন্য - বুনো তাই বুনো চলিত রীতির শব্দ।
"The baby is always smiling" এর বাংলা অনুবাদ হলে--
Correct Answer:
ঘ: শিশুটির মুখে হাসি লেগেই আছে
Explanation:
"The baby is always smiling" এর বাংলা অনুবাদ হলে-- সঠিক উত্তর শিশুটির মুখে হাসি লেগেই আছে "The baby is always smiling" এর বাংলা অনুবাদ হলো - শিশুটির মুখে হাসি লেগেই আছে।
”সূর্য” -এর প্রতিশব্দ--
Correct Answer:
ঘ: আদিত্য
Explanation:
”সূর্য” -এর প্রতিশব্দ-- সঠিক উত্তর আদিত্য ”সূর্য” - এর প্রতিশব্দ - - আদিত্য। এছাড়াও সূর্য শব্দের আরো কিছু প্রতিশব্দ হলো : দিবাকর, রবি, প্রভাকর, মিহির, ভাস্কর, বিভাকর, সবিতা, তপন, দীনেশ, ভানু, বিভাবসু ইত্যাদি।
কোন শব্দটি ভুল?
Correct Answer:
গ: পরিপক্ক
Explanation:
কোন শব্দটি ভুল? সঠিক উত্তর পরিপক্ক প্রদত্ত অপশনে 'পরিপক্ক' শব্দটি ভুল। পরিপক্ক শব্দের শুদ্ধ রূপ হল - পরিপক্ব। অন্যান্য শব্দগুলো মরূদ্যান, কটুক্তি, অঞ্জলি সবগুলি সঠিক।
”অপর্ণা” রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের নায়িকা?
Correct Answer:
ক: বিসর্জন
Explanation:
”অপর্ণা” রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের নায়িকা? সঠিক উত্তর বিসর্জন ”অপর্ণা” রবীন্দ্রনাথ ঠাকুরের বিসর্জন নাটকের নায়িকা। অমিত্রাক্ষর ছন্দে রচিত বিসর্জন নাটকটি তার মঞ্চসফল এবং জনপ্রিয় নাটক গুলির মধ্যে অন্যতম। রবীন্দ্রনাথ স্বয়ং এ নাটকের প্রধান দুটি চরিত্র রঘুপতি ও জয়সিংহের ভূমিকায় বিভিন্ন সময়ে অভিনয় করেন। এ নাটকের প্রধান চরিত্র হলো অর্পনা, রঘুপতি, জয়সিংহ, গুণবতী, গোবিন্দমাণিক্য।
”হযরত মুহম্মদ (স) ছিলেন একজন আদর্শ মানব” বাক্যটি নিম্নোক্ত কোন শ্রেণীর বাক্য?
Correct Answer:
ঘ: সরল
Explanation:
”হযরত মুহম্মদ (স) ছিলেন একজন আদর্শ মানব” বাক্যটি নিম্নোক্ত কোন শ্রেণীর বাক্য? সঠিক উত্তর সরল হযরত মুহম্মদ (স) ছিলেন একজন আদর্শ মানব” বাক্যটি একটি সরল বাক্য। যে সুবিন্যাস্ত পদের সমষ্টি দ্বারা কোন বিষয়ে বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয় তাকে বাক্য বলে। গঠনের দিক থেকে বাক্য তিন প্রকার। যথা : সরল বাক্য, জটিল বাক্য ও যৌগিক বাক্য। যে বাক্যে একটি মাত্র উদ্দেশ্য (কর্তা) ও একটি মাত্র বিধেয় (সমাপিকা ক্রিয়া) থাকে তাকে সরল বাক্য বলে। যেমন : হযরত মুহাম্মদ সঃ ছিলেন একজন আদর্শ মানব।
কোনটি সূর্য়ের প্রতিশব্দ নয়?
Correct Answer:
ঘ: সুধাকর
Explanation:
কোনটি সূর্য়ের প্রতিশব্দ নয়? সঠিক উত্তর সুধাকর সূর্য শব্দের প্রতিশব্দ - আদিত্য, নারায়ণ, তপন, দিবাকর, ভাস্কর, ভানু, রবি, সবিতা, মার্তণ্ড ইত্যাদি। চাঁদ শব্দের প্রতিশব্দ - চন্দ্র, নিশাকর, বিধু, শশধর, শশাঙ্ক, সুধাংশু, সুধাকর, হিমাংশু ইত্যাদি। তাই সঠিক উত্তর: সুধাকর।