Bangla MCQs
Showing 50 questions (Total: 14833)
”জঙ্গম”-এর বিপরীতার্থক শব্দ কি?
Correct Answer:
ক: স্থাবর
Explanation:
”জঙ্গম”-এর বিপরীতার্থক শব্দ কি? সঠিক উত্তর স্থাবর ”জঙ্গম” - এর বিপরীতার্থক শব্দ: স্থাবর। জঙ্গম বিশ্লেষণ বাচক শব্দটির অর্থ: গতিশীল, অস্থাবর; যার বিপরীত শব্দ স্থাবর।
আহমদ ছফা কোন গ্রন্থটি লিখেছেন?
Correct Answer:
গ: যদ্যপি আমার গুরু
Explanation:
আহমদ ছফা কোন গ্রন্থটি লিখেছেন? সঠিক উত্তর যদ্যপি আমার গুরু "যদ্যপি আমার গুরু" বাংলাদেশের অগ্রণী চিন্তাবিদ ও কথাসাহিত্যিক আহমদ ছফা বিরচিত একটি স্মৃতিচারণমূলক গ্রন্থ। দীর্ঘ স্মৃতিচারণামূলক রচনাটি ১৯৯৮ খ্রিষ্টাব্দে বই আকারে প্রকাশের আগে দৈনিক বাংলাবাজার পত্রিকার সাহিত্য পাতায় প্রায় চার মাস ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিংবদন্তি জাতীয় অধ্যাপক আবদুর রাজ্জাকের সাথে লেখকের বিভিন্ন বিষয়ে কথোপকথনসমূহের বিবরণ পাওয়া যায় এই গ্রন্থে। ছফা অধ্যাপক আবদুর রাজ্জাকের মনীষা এবং চারিত্র্য প্রাঞ্জল ভাষায় ও সুচারু শৈলীতে চিত্রায়িত করেছেন। রাজ্জাকের মুখনিঃসৃত সংলাপ যতদূর সম্ভব তিনি যে ধরনের ঢাকাইয়া বুলিতে কথা বলতেন সে বুলিতেই তুলে ধরেছেন ছফা। গ্রন্থটিকে ছফার গুরুদক্ষিণা বলা হয়।
' আ মরি বাংলা ভাষা' --এ চরণে 'আ' দ্বারা কী প্রকাশ পেয়েছে?
Correct Answer:
গ: আনন্দ
Explanation:
' আ মরি বাংলা ভাষা' --এ চরণে 'আ' দ্বারা কী প্রকাশ পেয়েছে? সঠিক উত্তর আনন্দ 'আ মরি বাংলা ভাষা' - এ চরণে 'আ' দ্বারা প্রকাশ পেয়েছে আনন্দ । 'আ মরি বাংলা ভাষা' - চরণে 'আ' দ্বারা আনন্দ প্রকাশ পেয়েছে। আ অব্যয় বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়। যেমন; সুখ বোধ প্রকােশে ( আ কি আরাম) ;
কোন শব্দটি বিদেশী উপসর্গযোগে গঠিত হয়েছে?
Correct Answer:
ঘ: হরেক
Explanation:
কোন শব্দটি বিদেশী উপসর্গযোগে গঠিত হয়েছে? সঠিক উত্তর হরেক বিদেশি উপসর্গ যোগে গঠিত শব্দ হচ্ছে - হরেক। এখানে, হর একটি উর্দু - হিন্দি উপসর্গ। হর শব্দের অর্থ - প্রত্যেক। যেমন: হররোজ, হরহামেশা, হরকিসিম, হরমাহিনা ইত্যাদি।
'বিশ শতকের মেয়ে'--- উপন্যাসটির রচয়িতা কে?
Correct Answer:
ক: ড. নীলিমা ইব্রাহিম
Explanation:
'বিশ শতকের মেয়ে'--- উপন্যাসটির রচয়িতা কে? সঠিক উত্তর ড. নীলিমা ইব্রাহিম 'বিশ শতকের মেয়ে' - উপন্যাসটির রচয়িতা ডঃ নীলিমা ইব্রাহিম । তাঁর রচিত অন্যান্য উপন্যাস হলো - এক পথ দুই বাঁক, কেয়া - বন সঞ্চারিণী ও বহ্নিবলয়। রোকিয়া সাখাওয়াত হোসেন রচিত উল্লেখযোগ্য উপন্যাস 'পদ্মরাগ '। সেলিনা হোসেন রচিত উল্লেখযোগ্য উপন্যাস ;জলোচ্ছ্বাস , হাঙ্গর নদী গ্রেনেড পোকামাকড়ের ঘরবসতি ।
”রান্না” -এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
Correct Answer:
ঘ: রাঁধ্ + না
Explanation:
”রান্না” -এর সন্ধি বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর রাঁধ্ + না ”রান্না” - এর সন্ধি বিচ্ছেদ রাঁধ্ + না। স্বরে আর ব্যঞ্জনে অথবা ব্যঞ্জনে ও ব্যঞ্জনে অথবা ব্যঞ্জনে ও স্বরে যে সন্ধি হয় তাকে ব্যঞ্জন সন্ধি বলে। ব্যঞ্জনসন্ধি মূলত কথ্য রীতিতে সীমাবদ্ধ। প্রকৃত বাংলা ব্যঞ্জন সন্ধি মূলত সমীভবন এর নিয়মে হয়ে থাকে। যেমন : রাঁধ্ + না = রান্না।
নীল যে আকাশ = নীলাকাশ কোন সমাস?
Correct Answer:
গ: কর্মধারয়
Explanation:
নীল যে আকাশ = নীলাকাশ কোন সমাস? সঠিক উত্তর কর্মধারয় নীল যে আকাশ = নীলাকাশ কর্মধারয় সমাস। যে সমাসে বিশেষণ বা বিশেষণভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্যভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থই প্রধানরূপে প্রতীয়মান হয়, তাকে কর্মধারয় সমাস বলে। যেমন: নীল যে পদ্ম = নীলপদ্ম, শান্ত অথচ শিষ্ট = শান্তশিষ্ট, কাঁচা অথচ মিঠা = কাঁচামিঠা।
'স্থাবর' শব্দের সঠিক বিপরীত শব্দ কোনটি?
Correct Answer:
গ: জঙ্গম
Explanation:
'স্থাবর' শব্দের সঠিক বিপরীত শব্দ কোনটি? সঠিক উত্তর জঙ্গম স্থাবর শব্দের সঠিক বিপরীত শব্দ 'জঙ্গম' । স্থাবর বিশেষণ শব্দটির অর্থ; নিশ্চল, অসাড়। এর বিপরীতার্থক শব্দ জঙ্গল।
”গবেষণা”-এর সন্ধি-বিচ্ছেদ কি হবে?
Correct Answer:
খ: গো + এষণা
Explanation:
”গবেষণা”-এর সন্ধি-বিচ্ছেদ কি হবে? সঠিক উত্তর গো + এষণা গো + এষণা = গবেষণা এটি স্বরসন্ধি সাধিত শব্দ। এ, ঐ, ও, ঔ কারের পর এ, ঐ স্থানে যথাক্রমে অয়, আয় এবং ও, ঔ স্থানে যথাক্রমে অব ও আব হয়।
উয়ারী-বটেশ্বর কোথায় অবস্থিত?
Correct Answer:
ক: নরসিংদী
Explanation:
উয়ারী-বটেশ্বর কোথায় অবস্থিত? সঠিক উত্তর নরসিংদী উয়ারী - বটেশ্বর অবস্থিত নরসিংদীতে। উয়ারী - বটেশ্বর ঢাকা শহর থেকে ৭০ কিমি উত্তরে পূর্বে নরসিংদী জেলার বেলাব উপজেলার উয়ারী বটেশ্বর গ্রামে অবস্থিত একটি ঐতিহাসিক ধ্বংসাবশেষ। ধারণা করা হয় এ দুর্গ শহরটি খ্রিস্টপূর্ব ৪৫০ থেকে ৩০০ অব্দের মধ্যে নির্মিত।
কোন যতিচিহ্ন বাক্যের মধ্যকার বিরতি-কাল নির্দেশ করে?
Correct Answer:
গ: সেমিকোলন
Explanation:
কোন যতিচিহ্ন বাক্যের মধ্যকার বিরতি-কাল নির্দেশ করে? সঠিক উত্তর সেমিকোলন সেমিকোলন বাক্যের মধ্যকার বিরতি - কাল নির্দেশ করে । সেমিকোলন (;) যতিচিহ্ন বাক্যের মধ্যকার বিরতি - কাল নির্দেশ করে। বাক্যে কমা (, ) অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে সেমিকোলন (;) ব্যবহৃত হয় । হাইফেন ( - ) ব্যবহৃত হয় সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখানোর জন্য।
ইংরেজি 'prefix' শব্দকে বাংলায় কী বলে?
Correct Answer:
ঘ: উপসর্গ
Explanation:
ইংরেজি 'prefix' শব্দকে বাংলায় কী বলে? সঠিক উত্তর উপসর্গ ইংরেজি prefix শব্দের অর্থ উপসর্গ এবং suffix শব্দের অর্থ অনুসর্গ।
'তাপ' শব্দের বিপরীতার্থক শব্দ --
Correct Answer:
ক: শৈত্য
Explanation:
'তাপ' শব্দের বিপরীতার্থক শব্দ -- সঠিক উত্তর শৈত্য তাপ শব্দের অর্থ - উষ্ণ উষ্ম, গরম, আঁচ, অভিতাপ, প্রতাপ, উত্তাপ, ভাপ ইত্যাদি। প্রদত্ত শব্দটি একটি বিশেষ্য পদ। শৈত্য শব্দের অর্থ - - আর্দ্রতা, বাষ্প, স্যাঁতসেঁতে ইত্যাদি। তাই তাপ শব্দের বিপরীত শব্দ শৈত্য।
কোনটি ধনাত্মক দ্বিরুক্তির উদাহরণ?
Correct Answer:
ক: ঝম-ঝম
Explanation:
কোনটি ধনাত্মক দ্বিরুক্তির উদাহরণ? সঠিক উত্তর ঝম-ঝম ঝম - ঝম ধনাত্মক দ্বিরুক্তির উদাহরণ। কোন কিছুর স্বাভাবিক বা কাল্পনিক অনুকৃতি বিশিষ্ট শব্দের রুপকে ধনাত্মক শব্দ বলে। এজাতীয় ধনাত্মক শব্দের দুইবার প্রয়োগের নাম ধনাত্মক দ্বিরুক্তি। ধনাত্মক দ্বিরুক্তি দ্বারা বহুত্ব, আধিক্য ইত্যাদি বোঝায়। ধনাত্মক দ্বিরুক্তি এর কয়েকটি উদাহরণ হল: ঝম ঝম, হু হু, কুহু কুহু, মর মর ইত্যাদি।
ধাতুর শেষে 'অন্ত প্রত্যয়' যোগ করলে কোন পদ গঠিত হয়?
Correct Answer:
গ: বিশেষণ
Explanation:
ধাতুর শেষে 'অন্ত প্রত্যয়' যোগ করলে কোন পদ গঠিত হয়? সঠিক উত্তর বিশেষণ ধাতুর সাথে অন্ত প্রত্যয় যোগ করলে বিশেষণ গঠিত হয়। যেমন: উড় + অন্ত = উড়ন্ত, ডুব + অন্ত = ডুবন্ত, চল + অন্ত = চলন্ত ইত্যাদি।
'লেফাফা দুরস্ত' --- বাগধারাটির অর্থ কি?
Correct Answer:
ঘ: বাইরের ঠাঁট বজায় রেখে চলা
Explanation:
'লেফাফা দুরস্ত' --- বাগধারাটির অর্থ কি? সঠিক উত্তর বাইরের ঠাঁট বজায় রেখে চলা লেফাফা দুরস্ত একটি বাগধারা। প্রদত্ত বাগধারাটির অর্থ - বাইরের ঠাট বজায় রেখে চলা। যেমন: এই লেফাফা দুরস্ত লোকটিকে দেখে কি মনে হয় যে, ইনি কপর্দকশূণ্য।
'Nothing succeeds like success.' এর বঙ্গানুবাদ হলো ------
Correct Answer:
গ: জলেই জল বাঁধে
Explanation:
'Nothing succeeds like success.' এর বঙ্গানুবাদ হলো ------ সঠিক উত্তর জলেই জল বাঁধে 'Nothing succeeds like success.' এর সঠিক বঙ্গানুবাদ হলো - - - - - - জলেই জল বাঁধে।
'এবার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি'--- বাক্যটির কাল নির্ণয় করুন।
Correct Answer:
ঘ: পুরাঘটিত বর্তমান
Explanation:
'এবার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি'--- বাক্যটির কাল নির্ণয় করুন। সঠিক উত্তর পুরাঘটিত বর্তমান পুরাঘটিত বর্তমান কাল: ক্রিয়া পূর্বে শেষ হলে এবং তার ফল এখনো বর্তমান থাকলে, তাকে পুরাঘটিত বর্তমান কাল বলে। যেমন: এবার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। এখানে পরীক্ষা দেয়া হয়েছিল আগে, তারপর ফল প্রকাশ। তাই প্রদত্ত বাক্যটি পুরাঘটিত বর্তমান কাল।
'তার চুল পেকেছে কিন্তু বুদ্ধি পাকেনি'। এটা কোন ধরনের বাক্য?
Correct Answer:
ক: যৌগিক বাক্য
Explanation:
'তার চুল পেকেছে কিন্তু বুদ্ধি পাকেনি'। এটা কোন ধরনের বাক্য? সঠিক উত্তর যৌগিক বাক্য 'তাঁর চুল পেকেছে কিন্তু বুদ্ধি বাড়েনি' এটা যৌগিক ধরনের বাক্য। এটি একটি যৌগিক বাক্য। পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বা মিশ্র বাক্য এবং ও, কিন্তু, অথবা, তথাপি প্রভৃতি যোগে মিলিত হয়ে একটি সম্পূর্ণ বাক্য গঠন করলে তাকে যৌগিক বাক্য বলে। যেমন - 'তিনি অত্যন্ত দরিদ্র কিন্তু তার অন্তঃকরণ অতিশয় উচ্চ ।
'বই-টই নিয়ে পড়তে বসো।' এখানে ''বই-টই' কী?
Correct Answer:
খ: অনুচর-দ্বিরুক্ত
Explanation:
'বই-টই নিয়ে পড়তে বসো।' এখানে ''বই-টই' কী? সঠিক উত্তর অনুচর-দ্বিরুক্ত অনুচর - দ্বিরুক্ত । যেসব দ্বিরুক্তি শব্দে প্রথম শব্দের সাথে সামঞ্জস্য রেখে পরবর্তী শব্দ বসে তাকে অনুচর বা সহচর দ্বিরুক্তি শব্দ বলে। যেমন - দিন দিন দেশের পথঘাট উন্নত হচ্ছে । ছটফট করতে করতে লোককে চলে গেল।
নজরুলের 'বিদ্রোহী' কবিতা প্রথম কোন পত্রিকায় প্রকাশ পায়?
Correct Answer:
খ: বিজলী
Explanation:
নজরুলের 'বিদ্রোহী' কবিতা প্রথম কোন পত্রিকায় প্রকাশ পায়? সঠিক উত্তর বিজলী নজরুলের বিদ্রোহী কবিতা প্রথম বিজলী পত্রিকায় প্রকাশ পায়। নজরুলের বিদ্রোহী কবিতা প্রথম প্রকাশিত হয় বিজলী পত্রিকায়। সাপ্তাহিক বিজলির ২২ পৌষ (১৩২৮) সংখ্যায় এ কবিতাটি প্রথম প্রকাশিত হয়। এছাড়াও তার আনন্দময়ীর আগমনে কবিতা টি ধূমকেতুর পূজা সংখ্যায় (২৬ সেপ্টেম্বর, ১৯২২) প্রকাশিত হলে তিনি গ্রেফতার হন।
'আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি'--- কে বলেছিলেন?
Correct Answer:
ক: ড. মুহম্মদ শহীদুল্লাহ্
Explanation:
'আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি'--- কে বলেছিলেন? সঠিক উত্তর ড. মুহম্মদ শহীদুল্লাহ্ ডঃ মুহাম্মদ শহীদুল্লাহ। প্রশ্নে উল্লেখিত উদ্ধৃতিটি ডঃ মুহাম্মদ শহীদুল্লাহর। এটি জাতীয় ও ধর্মীয় চেতনা সম্পর্কে তার বক্তব্যের অংশবিশেষ। 'আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি'। এটি কোন আদর্শের কথা নয় বরং বাস্তব কথা। মা প্রকৃতি নিজের হাতে আমাদের চেহারায় ও ভাষায় বাঙালিত্বের এমন ছাপ রেখে দিয়েছেন যে মালা - তিলক টিকিটে কিংবা টুপি - লুঙ্গি এবং দাড়িতে ঢাকবার জো - টি নেই। তার এ দুঃসাহসিক উক্তি বাঙালির জাতীয় চেতনা শাণিত করনের পাশাপাশি পূর্ববাংলার রাষ্ট্রভাষা আন্দোলন পথ প্রশস্ত হয়।
'ঊনকোটি চৌষট্টি' এ বাগধারার অর্থ হলো ---
Correct Answer:
ঘ: প্রায় সম্পূর্ণ
Explanation:
'ঊনকোটি চৌষট্টি' এ বাগধারার অর্থ হলো --- সঠিক উত্তর প্রায় সম্পূর্ণ প্রায় সম্পূর্ণ। ঊনকোটি চৌষট্টি বাগধারাটির অর্থ প্রায় সম্পূর্ণ। উনপাজুরে বাগধারাটির অর্থ ; অপদার্থ। ঊনপঞ্চাশ বায়ু বাগধারার অর্থ ;পাগলামি । 'উড়নপেকে' বাগধারার অর্থ অপব্যায়ী।
মধ্যযুগের মহিলা কবি চন্দ্রাবতী নিচের কোনটি রচনা করেন?
Correct Answer:
ঘ: রামায়ণ
Explanation:
মধ্যযুগের মহিলা কবি চন্দ্রাবতী নিচের কোনটি রচনা করেন? সঠিক উত্তর রামায়ণ মধ্যযুগের মহিলা কবি চন্দ্রাবতী রামায়ণ রচনা করেন। মধ্যযুগের মহিলা কবি চন্দ্রাবতী রামায়ণ রচনা করেন। তিনি 'রামায়ণ' অনুবাদক প্রথম মহিলা কবি । তবে তিনি রামায়ণ রচনা পূর্বেই মৃত্যুবরণ করেন । তিনি রামায়ণ ছাড়াও রচনা করেন দুইটি কাব্য - 'মলুয়া' ও 'দস্যু' কেনারামের পালা।
' আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে।' --কোন কবির লেখা?
Correct Answer:
গ: কুসুমকুমারী দাশ
Explanation:
' আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে।' --কোন কবির লেখা? সঠিক উত্তর কুসুমকুমারী দাশ আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। ' - - কুসুমকুমারী দাশের লেখা। কুসুমকুমারী দাশ একজন বাঙালি মহিলা কবি। তার রচিত "আদর্শ ছেলে", যার প্রথম চরণ "আমাদের দেশে হবে সেই ছেলে কবে", বিভিন্ন পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার জন্য সর্বাধিক পরিচিত। কবির জ্যেষ্ঠ পুত্র জীবনানন্দ দাশ বিংশ শতাব্দীর বাংলা সাহিত্যের অন্যতম প্রধান এবং জনপ্রিয় কবি।
বাংলা ভাষায় ব্যবহৃত বিদেশী উপসর্গ কতগুলো?
Correct Answer:
ঘ: অনির্ণেয়
Explanation:
বাংলা ভাষায় ব্যবহৃত বিদেশী উপসর্গ কতগুলো? সঠিক উত্তর অনির্ণেয় বাংলা ভাষায় ব্যবহৃত বিদেশি উপসর্গ অনির্ণেয়। বাংলা ভাষায় ব্যবহৃত বিদেশি উপসর্গের সংখ্যা এখনো অনির্ণেয়। বহুল ব্যবহৃত কিছু বিদেশি উপসর্গ হলো; ফারসি উপসর্গ - কার, না, নিম, বদ, বর, কম। আরবি উপসর্গ আম, খাস, লা, গর। ইংরেজি উপসর্গ ফুল, হাফ, সাব, হেড। উর্দু - হিন্দি উপসর্গ ; হর।
সাধারণত পাত্রের দুইটি অংশ থাকে -এগুলো কী ?
Correct Answer:
খ: শিরোনাম ও পত্রগর্ভ
Explanation:
সাধারণত পাত্রের দুইটি অংশ থাকে -এগুলো কী ? সঠিক উত্তর শিরোনাম ও পত্রগর্ভ সাধারণত পত্রের দুইটি অংশ থাকে। যেমন: ১/শিরোনাম: শিরোনামের দুইটি অংশ থাকে। শিরোনামের মূল অংশ হচ্ছে প্রাপকের ঠিকানা। ২/পত্রগর্ভ:পত্রগর্ভকে পত্রের মূল অংশ বলা হয়।
‘চির অশান্তি’ বাগধারাটির কোন অর্থে যথোপযুক্ত ?
Correct Answer:
গ: রাবণের চিতা
Explanation:
‘চির অশান্তি’ বাগধারাটির কোন অর্থে যথোপযুক্ত ? সঠিক উত্তর রাবণের চিতা ভরাডুবি - সর্বনাশ তামার বিষ - অর্থের কুপ্রভাব আকাশ ভেঙ্গে পড়া - মহাবিপদ রাবণের চিতা - চির অশান্তি
নিচের বাগধারাটির কোন জোড়াটি ভিন্নার্থক ?
Correct Answer:
গ: ব্যাঙের আধুলি- ব্যাঙের সর্দি
Explanation:
নিচের বাগধারাটির কোন জোড়াটি ভিন্নার্থক ? সঠিক উত্তর ব্যাঙের আধুলি- ব্যাঙের সর্দি ব্যাঙের আধুলি - সামান্য সম্পদ ব্যাঙের সর্দি - অসম্ভব ঘটনা এই দুইটি বাগধারার মধ্যে কোন মিল নাই।
‘আশীবিষ’ কোন সমাসের উদাহরণ ?
Correct Answer:
ক: বহুব্রীহি সমাস
Explanation:
‘আশীবিষ’ কোন সমাসের উদাহরণ ? সঠিক উত্তর বহুব্রীহি সমাস আশীতে(দাঁতে) বিষ যার - আশীবিষ। এটি ব্যাধিকরণ বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাসের পূর্বপদ এবং পরপদ কোনটিই যদি বিশেষণ না হয়, , তবে তাকে ব্যাধিকরণ বহুব্রীহি সমাস বলে।
সমাস সাধিত পদ কোনটি ?
Correct Answer:
গ: দম্পতি
Explanation:
সমাস সাধিত পদ কোনটি ? সঠিক উত্তর দম্পতি দম্পতি সমাসের ব্যাসবাক্য "জায়া ও পতি"। এটি মিলনার্থক দ্বন্দ্ব সমাস। তাই উত্তর হবে দম্পতি।
‘ব্যাকরণ’ কোন ভাষার শব্দ ?
Correct Answer:
খ: সংস্কৃত
Explanation:
‘ব্যাকরণ’ কোন ভাষার শব্দ ? সঠিক উত্তর সংস্কৃত ব্যাকরণ = বি + আ + কৃ + অন। ব্যাকরণ শব্দটির বুৎপত্তিগতগত অর্থ বিশেষভাবে বিশ্লেষণ। এটি একটি সংস্কৃত শব্দ।
'অন্নদামঙ্গল' কাব্যের রচয়িতা কে?
Correct Answer:
গ: ভারতচন্দ্র
Explanation:
'অন্নদামঙ্গল' কাব্যের রচয়িতা কে? সঠিক উত্তর ভারতচন্দ্র বাংলা সাহিত্যের মধ্যযুগে দেবদেবীর গুণগান অর্থাৎ ধর্মবিষয়ক যেসব কাব্য রচিত হয়েছে সেসব কাব্যই মঙ্গলকাব্য। সঠিক উত্তর - - ভারতচন্দ্রের লেখা অন্নদামঙ্গল
বাংলা ভাষার আদি নিদর্শন 'চযাপদ' কোথায় পাওয়া যায় ?
Correct Answer:
খ: নেপালের রাজ দরবার গ্রন্থাগারে
Explanation:
বাংলা ভাষার আদি নিদর্শন 'চযাপদ' কোথায় পাওয়া যায় ? সঠিক উত্তর নেপালের রাজ দরবার গ্রন্থাগারে বাংলা ভাষার আদি নির্দশন চর্যাপদ। এটি বাংলা সাহিত্যের একমাত্র নির্দশন। এটি হরপ্রসাদ শাস্ত্রী কতৃক ১৯০৭ সালে আবিষ্কার হয় এবং ১৯১৬ সালে গ্রন্থাকারে প্রকাশিত হয় নেপালের রাজ দরবার হতে। সঠিক উত্তর - - নেপাল রাজ দরবার গ্রন্থাগার।
সমাসের রীতি কোন ভাষা হতে আগত ?
Correct Answer:
খ: সংস্কৃত
Explanation:
সমাসের রীতি কোন ভাষা হতে আগত ? সঠিক উত্তর সংস্কৃত সমাসের রীতি সংস্কৃত থেকে বাংলায় এসেছে। সমাস শব্দের অর্থ সংক্ষেপ, মিলন, একাধিক পদের একপদীকরণ। অর্থ সম্বন্ধ আছে এমন একাধিক শব্দের একপদীকরণ।
বাংলার আদি জনগোষ্ঠীর ভাষা কী ?
Correct Answer:
ক: অস্ট্রিক
Explanation:
বাংলার আদি জনগোষ্ঠীর ভাষা কী ? সঠিক উত্তর অস্ট্রিক বংলা ভাষার আদি জনগোষ্ঠীর ভাষা হল - - অস্টিক। অস্টিক ভাষা সম্পর্কে বিস্তর জানা যায়নি। সঠিক উত্তর - - অস্টিক।
'ইতিহাসমালা' -র লেখক কে?
Correct Answer:
ক: উইলিয়াম কেরী
Explanation:
'ইতিহাসমালা' -র লেখক কে? সঠিক উত্তর উইলিয়াম কেরী ইতিহাসমালা;(১৮১২) উইলিয়াম কেরি সংকলিত বিভিন্ন বিষয়ের ১৫০ টি গল্পের সংগ্রহ। সঠিক উত্তর - - উইলিয়াম কেরি।
উপমান কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি ?
Correct Answer:
গ: তুষারশুভ্র
Explanation:
উপমান কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি ? সঠিক উত্তর তুষারশুভ্র উপমান কর্মধারয় সমাসঃ সাধারণ ধর্মবাচক পদের সাথে উপমান পদের যে সমাস হয় তাকে উপমান কর্মধারয় সমাস বলে। যেমন: তুষারশুভ্র - তুষারের ন্যায় শুভ্র। রক্তের ন্যায় লাল - রক্তলাল
‘পোষ্টাল কোড’ কী নির্দেশ করে ?
Correct Answer:
ক: প্রাপকের এলাকা
Explanation:
‘পোষ্টাল কোড’ কী নির্দেশ করে ? সঠিক উত্তর প্রাপকের এলাকা পোস্টাল কোড একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। নিজেরে এলাকার ঠিকানা কে পূর্ণ করতে পোস্টাল কোডের কোন বিকল্প নেই। এছাড়া শেয়ার বাজারের স্টক হোল্ডার দের এনুয়েল রিপোর্ট, প্রোসপেক্টাস পোস্টাল কোড অনুসারে ডাকবক্সে এসে থাকে। আবার অনেক সময় চাকুরীর ইন্টারভিউ কার্ড, এপয়েন্টমেন্ট লেটার ইত্যাদি ডাক যোগে প্রেরণ করা হয়। তাই পোস্টাল কোড বা প্রাপকের এলাকা বিষয়টি গুরুত্বপূর্ণ।
'শেষের কবিতা' কোন জাতীয় রচনা?
Correct Answer:
খ: উপন্যাস
Explanation:
'শেষের কবিতা' কোন জাতীয় রচনা? সঠিক উত্তর উপন্যাস বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ' শেষের কবিতা' উপন্যাস জাতীয় রচনা। উপন্যাসটি ১৯২৮ সালে ' প্রবাসী' পত্রিকায় ছাপা হয় এবং ১৯২৯ সালে গ্রন্থাগারে প্রকাশিত হয়। উত্তর - উপন্যাস।
বৈষয়িক ব্যাপারে সরকারি পৃষ্ঠপোষকতায় আইনানুসারে লিখিত পত্রকে কী বলে ?
Correct Answer:
ঘ: দলিলপত্র
Explanation:
বৈষয়িক ব্যাপারে সরকারি পৃষ্ঠপোষকতায় আইনানুসারে লিখিত পত্রকে কী বলে ? সঠিক উত্তর দলিলপত্র বৈষয়িক বিষয়ে সরকারি পৃষ্ঠপোষকতায় আইন অনুসারে লিখিত পত্রকে বলে দলিলপত্র। যে কোন লিখিত বিবরণ আইনগত সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য তাকে দলিলপত্র বলে। তবে রেজিস্ট্রেশন আইনের বিধান মোতাবেক জমি ক্রেতা এবং বিক্রেতা সম্পত্তি হস্তান্তর করার জন্য যে চুক্তিপত্র সম্পাদন ও রেজিস্ট্রি করেন তাকে সাধারণ ভাবে দলিলপত্র বলে।
'পদ্মাবতী' কার রচনা?
Correct Answer:
ঘ: আলাওল
Explanation:
'পদ্মাবতী' কার রচনা? সঠিক উত্তর আলাওল বাংলা সাহিত্যের মধ্যযুগের শ্রেষ্ঠ কবি আলাওল। ' পদ্মাবতী ' তার প্রথম কাব্য ও শ্রেষ্ঠ কাব্য। শাহ্ মুহাম্মদ সগীর - ইউসুফ জুলেখা। আব্দুল হাকিম - নূরনামা।
'Chancellor'-এর পরিভাষা কোনটি?
Correct Answer:
ক: আচার্য
Explanation:
'Chancellor'-এর পরিভাষা কোনটি? সঠিক উত্তর আচার্য Chancellor - - আচার্য। Vice - chancellor - - উপাচার্য Principle - অধ্যক্ষ। সঠিক উত্তর - আচার্য।
সারাংশের জন্য গুরুত্বপূর্ণ দিক কোনটি ?
Correct Answer:
ক: প্রাঞ্জলতা
Explanation:
সারাংশের জন্য গুরুত্বপূর্ণ দিক কোনটি ? সঠিক উত্তর প্রাঞ্জলতা সারাংশের জন্য গুরুত্বপূর্ণ দিক প্রাঞ্জলতা। অর্থাৎ, যে বিষয় সম্পর্ক নিয়ে সারাংশ লেখা হচ্ছে তা স্পষ্টভাবে ফুটিয়ে তুলতে হবে। অতিরিক্ত বড় করা যাবে না সারাংশ। শুধুমাত্র মূল ভাব ফুটিয়ে তুলতে হবে। যে অনুচ্ছেদ দেয়া থাকবে, সেটা থেকে বাক্য লিখা যাবে না।
একুশে গ্রন্থমেলার আয়োজক সংস্থার নাম কী?
Correct Answer:
ঘ: বাংলা একাডেমি
Explanation:
একুশে গ্রন্থমেলার আয়োজক সংস্থার নাম কী? সঠিক উত্তর বাংলা একাডেমি একুশে গ্রন্থমেলার আয়োজক ' বাংলা একাডেমি '। ১৯৭২ সালের একুশে ফেব্রুয়ারি বাংলা একাডেমিতে ' মুক্তধারা' প্রকাশন প্রথম গ্রন্থমেলা শুরু হয়। সঠিক উত্তর - বাংলা একাডেমি।
কোনটি ভাব-সম্প্রসারণের বেশিষ্ট্য নয় ?
Correct Answer:
খ: বাক্যের পুনরাবৃত্তি
Explanation:
কোনটি ভাব-সম্প্রসারণের বেশিষ্ট্য নয় ? সঠিক উত্তর বাক্যের পুনরাবৃত্তি ভাবসম্প্রসারণের বৈশিষ্ট্য নয় - বাক্যের পুনারাবৃত্তি করা। কোন মূলভাব বা মূল বক্তব্যকে ব্যাখা বিশ্লেষণ করে সহজ সরল ভাষায় উপস্থাপন করাকে ভাব সম্প্রসারণ বলে। ভাব সম্প্রসারণ লেখার সময় কতগুলা নিয়ম মানতে হয়। যেমন: ১/মূল ভাব, সম্প্রসারিত ভাব, মন্তব্য। - তিনটি অনুচ্ছেদ এ লেখা। ২/বাক্যের পুনারাবৃত্তি না ঘটা ৩/উক্তির ব্যবহার না করা। ৪/অনাকাঙ্ক্ষিত বাক্য ব্যবহার করে মূল ভাবকে বড় করা। ৫/ব্যাখার ভাষা সহজ, সরল, সাবলীল করা।
নারী 'কবিতাটি নজরুলের কোন কাব্য গ্রন্থের অন্তর্ভুক্ত ?
Correct Answer:
গ: সাম্যবাদী '
Explanation:
নারী 'কবিতাটি নজরুলের কোন কাব্য গ্রন্থের অন্তর্ভুক্ত ? সঠিক উত্তর সাম্যবাদী ' ' নারী' কবিতাটি নজরুলের ' সাম্যবাদী' কাব্যগ্রন্থে অন্তর্ভুক্ত। নারী ছাড়া ও এ গ্রন্থে রয়েছে - - সাম্যবাদী, মানুষ, কুলি - মজুর এর মতো বিখ্যাত কবিতা উত্তর - সাম্যবাদী।
'বঙ্গভাষা' কবিতার রচয়িতা কে?
Correct Answer:
গ: মাইকেল মধুসূদন দত্ত
Explanation:
'বঙ্গভাষা' কবিতার রচয়িতা কে? সঠিক উত্তর মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি - - নাট্যকার, বাংলা সনেটের এবং অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক, মাইকেল মধুসূদন দত্ত রচনা করেন ' বঙ্গভাষা ' কবিতাটি। উত্তর - মাইকেল মধুসূদন দত্ত।
'এলাচি' কোন ভাষার শব্দ?
Correct Answer:
গ: চীন
Explanation:
'এলাচি' কোন ভাষার শব্দ? সঠিক উত্তর চীন ' এলাচি' চীনা ভাষার শব্দ - - চা, চিনি। আরবি - - আল্লাহ, হালাল, কলম। হিন্দি - - কাহিনি, ভাবি, দাদি। সঠিক উত্তর - - চীনা ভাষা।
কোনটি রবীন্দ্রনাথের কাব্য নয়?
Correct Answer:
ঘ: চক্রবাক
Explanation:
কোনটি রবীন্দ্রনাথের কাব্য নয়? সঠিক উত্তর চক্রবাক চক্রবাক - - রবীন্দ্রনাথের কাব্য নয়। এটি রচনা করেন কাজী নজরুল ইসলাম। চিত্র, সেঁজুতি ও সোনারতরী রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর।