Bangla MCQs
Showing 50 questions (Total: 14833)
'অর্বাচীন' শব্দের অর্থ কি ?
Correct Answer:
গ: নির্বোধ
Explanation:
'অর্বাচীন' শব্দের অর্থ কি ? সঠিক উত্তর নির্বোধ 'অর্বাচীন' শব্দের অর্থ নির্বোধ। অর্বাচীন (বিশেষণ পদ) শব্দ টির অর্থ: অপক্কবুদ্ধি, নবীন, মূর্খ।
নিচের কোন বাক্যটি শুদ্ধ ?
Correct Answer:
ঘ: পরবর্তীতে তার সাথে আমার আর সাক্ষাৎ হয়নি
Explanation:
নিচের কোন বাক্যটি শুদ্ধ ? সঠিক উত্তর পরবর্তীতে তার সাথে আমার আর সাক্ষাৎ হয়নি পরবর্তীতে তার সাথে আমার আর সাক্ষাত হয় নি - বাক্যটি সঠিক। এখানে সাধু রীতি বা চলিত রীতির মিশ্রণ ঘটে নি, শুধু চলিত রীতি ব্যবহার করা হয়েছে, তাই বাক্যটি গুরুচণ্ডালী দোষ মুক্ত। আবার তৎসম এবং বাংলা শব্দের মিশ্রণ হয় নি, তাই বাহুল্য দোষমুক্ত।
'খয়ের খাঁ' বাগধারার অর্থ কী?
Correct Answer:
ঘ: তোষামদকারী
Explanation:
'খয়ের খাঁ' বাগধারার অর্থ কী? সঠিক উত্তর তোষামদকারী খয়ের খাঁ - বাগধারা অর্থ চাটুকার বা তোষামোদকারী। সঠিক উত্তর - তোষামোদকারী।
কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে ?
Correct Answer:
ঘ: বঙ্গ-কামরূপী
Explanation:
কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে ? সঠিক উত্তর বঙ্গ-কামরূপী বাংলা ভাষার উৎপত্তি: ইন্দো ইউরোপীয় → শতম → ইন্দো আর্য → ভারতীয় → প্রাচীন ভারতীয় আর্যভাষা → প্রাচীন কথ্য ভারতীয় আর্যভাষা → গৌড়ী প্রাকৃত → গৌড় অপভ্রংশ → বঙ্গ কামরূপী → বাংলা ও অসমীয়।
কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট ?
Correct Answer:
গ: সাধু ভাষা
Explanation:
কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট ? সঠিক উত্তর সাধু ভাষা সাধু ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট। সাধু ভাষা হলো বাংলা লেখ্য গদ্যের অপেক্ষাকৃত প্রাচীন রূপ। এর নবীন ও বর্তমানে বহুল প্রচলিত রূপটি হলো চলিত। সাধু ভাষা অনেকটা ধ্রুপদী বৈশিষ্ট্যের এবং চলিত ভাষা অপেক্ষা স্বল্প প্রাঞ্জল। "সাধু" শব্দের এক অর্থ শিষ্ট, মার্জিত বা ভদ্ররীতি সঙ্গত। রাজা রামমোহন রায় তাঁর "বেদান্ত গ্রন্থ" রচনাটিতে শব্দটি ব্যবহার করেছিলেন।
‘নদের চাঁদ’ বাগধারাটির অর্থ কি ?
Correct Answer:
খ: অহমিকাপূর্ণ নির্গুণ ব্যক্তি
Explanation:
‘নদের চাঁদ’ বাগধারাটির অর্থ কি ? সঠিক উত্তর অহমিকাপূর্ণ নির্গুণ ব্যক্তি নদের চাঁদ একটি বাগধারা। প্রদত্ত বাগধারাটির অর্থ - অহমিকাপূর্ণ নির্গুণ ব্যক্তি বা সুন্দর ব্যক্তি অথচ অপদার্থ। এই ধরনের বাগধারা বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে।
কোনটি রূপক সমাস নয়?
Correct Answer:
ক: বাহুলতা
Explanation:
কোনটি রূপক সমাস নয়? সঠিক উত্তর বাহুলতা বাহুলতা - রুপক কর্মধারায় সমাস নয়। অপশনে অন্যগুলো রুপক কর্মধারায় সমাস।
কোনটি ভাব-সম্প্রসারণে হুবুহু ব্যবহৃত হওয়া উচিত নয় ?
Correct Answer:
ঘ: মূল ছত্র
Explanation:
কোনটি ভাব-সম্প্রসারণে হুবুহু ব্যবহৃত হওয়া উচিত নয় ? সঠিক উত্তর মূল ছত্র ভাবসম্প্রসারণ লেখার সময় কোনোরকম শিরোনাম দেওয়ার দরকার পড়ে না। লেখকের বা কবির নামও উলেখ করতে হয় না। কিংবা ব্যাখ্যার মতো ‘কবি বলেছেন’ ধরনের বাক্যাংশ ব্যবহার করতে হয় না। ভাব - সম্প্রসারণে মূল ছত্র হুবুহু ব্যবহৃত হওয়া উচিত নয় । ভাবসম্প্রসারণের জন্য দেওয়া কথাটিতে সাধারণত প্রকাশ্য বক্তব্যের আড়ালে গভীর ভাবসত্য লুকিয়ে থাকে। যেমন: ‘সবুরে মেওয়া ফলে’ কথাটির আক্ষরিক অর্থ ‘গাছের ফল পেতে হলে অপেক্ষা করতে হয়। কিন্তু এর গভীর ভাবসত্য হলো জীবনে সাফল্য অর্জন করতে হলে চাই ধৈর্য, প্রচেষ্টা ও পরিশ্রম। ভাবসম্প্রসারণ করার সময় প্রথমে প্রকাশ্য বা আক্ষরিক অর্থের দিকটি বলে পরে অন্তর্নিহিত ভাবটি বর্ণনা করতে হয়।
কোনটি 'বিবাহ' শব্দের প্রতিশব্দ নয়?
Correct Answer:
ঘ: পাণি প্রর্থী
Explanation:
কোনটি 'বিবাহ' শব্দের প্রতিশব্দ নয়? সঠিক উত্তর পাণি প্রর্থী পাণি প্রার্থী - - বিবাহ শব্দের প্রতিশব্দ নয়। পরিণয়, পানি গ্রহণ, প্রাণী পীড়ন - - বিবাহ শব্দের প্রতিশব্দ।
'লোকটি ধনী কিন্তু কৃপণ' -কোন ধরনের বাক্য?
Correct Answer:
খ: যৌগিক
Explanation:
'লোকটি ধনী কিন্তু কৃপণ' -কোন ধরনের বাক্য? সঠিক উত্তর যৌগিক লোকটি ধনী কিন্তু কৃপণ - - যৌগিক বাক্য। যৌগিক বাক্যের কিন্তু, এবং, আর, তবে, ফলে তাই - ইত্যাদি সংযোগ শব্দ ব্যবহার করা।
কোন বানান সঠিক?
Correct Answer:
ঘ: রীতিনীতি
Explanation:
কোন বানান সঠিক? সঠিক উত্তর রীতিনীতি রীতিনীতি - বানানটি সঠিক। ঈ + ই কারের বানান - - গীতি, দীপ্তি, ভীতি ইত্যাদি।
যৌগিক ও মিশ্রবাক্যে পৃথক ভাবাপন্ন দুই বা ততোধিক বাক্যের সমন্বয় বা সংযোগ বোঝাতে কোন বিরাম চিহ্ন ব্যবহৃত হয় ?
Correct Answer:
ক: ড্যাশ
Explanation:
যৌগিক ও মিশ্রবাক্যে পৃথক ভাবাপন্ন দুই বা ততোধিক বাক্যের সমন্বয় বা সংযোগ বোঝাতে কোন বিরাম চিহ্ন ব্যবহৃত হয় ? সঠিক উত্তর ড্যাশ যৌগিক ও মিশ্র বাক্যে দুই বা তারচেয়েও বেশি পৃথক বাক্য লেখার সময় তাদের মধ্যে সমন্বয় সাধন করতে ড্যাস চিহ্ন ব্যবহার করা যায়। যেমন - তোমরা দরিদ্রের উপকার কর - এতে তোমাদের সম্মান যাবে না - বাড়বে। কোলন : একটি অপূর্ণ বাক্যের পর অন্য একটি বাক্য লিখতে হলে কোলন ব্যবহার করতে হয়। যেমন - সভায় ঠিক করা হল : এক মাস পর আবার সভা অনুষ্ঠিত হবে। সেমিকোলন (;) : কমার চেয়ে বেশি কিন্তু দাঁড়ির চেয়ে কম বিরতি দেয়ার জন্য সেমিকোলন ব্যবহৃত হয়। যেমন - আমরা সবাই সবাইকে ভালবাসি; আসলেই কি সবাই ভালবাসি? হাইফেন বা সংযোগ চিহ্ন : সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখানোর জন্য হাইফেন ব্যবহৃত হয়। অর্থাৎ, দুটি পদ একসঙ্গে লিখতে গেলে হাইফেন দিয়ে লিখতে হয়। যেমন - সুখ - দুঃখ, মা - বাবা।
ঈশ্বরচন্দ্রকে কোন প্রতিষ্ঠান বিদ্যাসাগর উপাধি দান করে?
Correct Answer:
ঘ: সংস্কৃত কলেজ
Explanation:
ঈশ্বরচন্দ্রকে কোন প্রতিষ্ঠান বিদ্যাসাগর উপাধি দান করে? সঠিক উত্তর সংস্কৃত কলেজ ঈশ্বরচন্দ্রকে সংস্কৃত কলেজ 'বিদ্যাসাগর' উপাধি দান করে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (২৬ সেপ্টেম্বর ১৮২০ – ২৯ জুলাই ১৮৯১) উনবিংশ শতকের একজন বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ, সমাজ সংস্কারক ও গদ্যকার। তাঁর প্রকৃত নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। সংস্কৃত ভাষা ও সাহিত্যে অগাধ পাণ্ডিত্যের জন্য প্রথম জীবনেই তিনি সংস্কৃত কলেজ থেকে ''বিদ্যাসাগর" উপাধি লাভ করেন। সংস্কৃত ছাড়াও বাংলা ও ইংরেজি ভাষায় বিশেষ ব্যুৎপত্তি ছিল তাঁর। তিনিই প্রথম বাংলা লিপি সংস্কার করে তাকে যুক্তিবহ ও অপরবোধ্য করে তোলেন। বাংলা গদ্যের প্রথম সার্থক রূপকার তিনিই। তাঁকে বাংলা গদ্যের প্রথম শিল্পী বলে অভিহিত করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি রচনা করেছেন যুগান্তকারী শিশুপাঠ্য বর্ণপরিচয় সহ একাধিক পাঠ্যপুস্তক, সংস্কৃত ব্যাকরণ গ্রন্থ।
শাশ্বত বঙ্গ গ্রন্থের রচয়িতা কে?
Correct Answer:
ঘ: কাজী আবদুল ওদুদ
Explanation:
শাশ্বত বঙ্গ গ্রন্থের রচয়িতা কে? সঠিক উত্তর কাজী আবদুল ওদুদ ''শ্বাশত বঙ্গ'' কাজী আবদুল ওদুদের একটি প্রবন্ধ সংকলন যা 1951 সালে প্রকাশিত হয় প্রবন্ধগুলো ছয়টি ভাগে বিভক্ত করা হয়। উত্তর - - কাজী আবদুল ওদুদ।
'চাতুর্য ' শব্দের বিশেষণ কোনটি?
Correct Answer:
গ: চতুর
Explanation:
'চাতুর্য ' শব্দের বিশেষণ কোনটি? সঠিক উত্তর চতুর চাতুর্য শব্দের বিশেষণ '' চতুর''। চাতুরী, চাতুর্য, চতুরতা, - - এগুলো বিশেষ্য।
কাকে যুগসন্ধির কবি বলা হয় ?
Correct Answer:
খ: ঈশ্বরচন্দ্রগুপ্ত
Explanation:
কাকে যুগসন্ধির কবি বলা হয় ? সঠিক উত্তর ঈশ্বরচন্দ্রগুপ্ত ঈশ্বরচন্দ্র গুপ্তকে যুগসন্ধির কবি বলা হয়। । আধুনিক যুগের প্রথম কবি মাইকেল মধুসূদন দত্ত। মধ্যযুগের শেষ প্রতিনিধি ভারতচন্দ্র। সঠিক উত্তর - - ঈশ্বরগুপ্ত।
গৃহদাহ উপন্যাসের নায়িকার নাম কী?
Correct Answer:
ক: অচলা
Explanation:
গৃহদাহ উপন্যাসের নায়িকার নাম কী? সঠিক উত্তর অচলা অপরাজেয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গৃহদাহ উপন্যাসের নায়িকার নাম'' অচলা '' এই উপন্যাসের দুটি নায়কের মধ্যে একজনের নাম সুরেশ অপরজনের নাম মহিম। সঠিক উত্তর - অচলা.।
নিচের কোনটি মিশ্র শব্দ ?
Correct Answer:
খ: হাট-বাজার
Explanation:
নিচের কোনটি মিশ্র শব্দ ? সঠিক উত্তর হাট-বাজার হাট - বাজার মিশ্র শব্দ। কারন, হাট + বাজার = বাংলা + ফারসি
মধ্যে যুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ট নিদর্শন কোনটি ?
Correct Answer:
ক: শ্রীকৃষ্ণকীর্তন
Explanation:
মধ্যে যুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ট নিদর্শন কোনটি ? সঠিক উত্তর শ্রীকৃষ্ণকীর্তন মধ্যযুগে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ নিদর্শন শ্রীকৃষ্ণকীর্তন কাব্য। এটি রাধাকৃষ্ণের প্রনয়কথা বিষয়ক একটি আখ্যান কাব্য। এটি রচনা করেন বড়ু চন্ডীদাস। ১৯০৯ সালে বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ পশ্চিম বঙ্গের বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের নিকটটবর্তী কাকিল্যা গ্রামের দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় নামক এক ব্রাহ্মণের বাড়ির গোয়ালঘর এর মাচার উপর থেকে এর পুঁথি আবিষ্কার করেন।
'আত্মজা ও একটি করবী গাছ' গ্রল্পের লেখক কে?
Correct Answer:
ক: হাসান আজিজুল হক
Explanation:
'আত্মজা ও একটি করবী গাছ' গ্রল্পের লেখক কে? সঠিক উত্তর হাসান আজিজুল হক আত্নজা ও একটি করবী গাছ - - গল্পের লেখক হাসান আজিজুল হক গল্পগ্রন্থ আটটি গল্প রয়েছে যার ১৯৬৭ সালে প্রকাশিত হয়। সঠিক উত্তর - হাসান আজিজুল হক।
কোনটি অর্ধ-তৎসম শব্দের উদাহরণ ?
Correct Answer:
ঘ: কুচ্ছিত
Explanation:
কোনটি অর্ধ-তৎসম শব্দের উদাহরণ ? সঠিক উত্তর কুচ্ছিত কুচ্ছিত - অর্ধতৎসম শব্দ। কারণ, কুৎসিত(তৎসম) < কুচ্ছিত (অর্ধ তৎসম)।
‘অম্বর’ -এর প্রতিশব্দ কোনটি ?
Correct Answer:
ঘ: আকাশ
Explanation:
‘অম্বর’ -এর প্রতিশব্দ কোনটি ? সঠিক উত্তর আকাশ অম্বর শব্দের প্রতিশব্দ - আকাশ, গগণ, আসমান, শূন্য, নভোমন্ডল, ব্যোম, অন্তরীক্ষ, নভঃ।
ক্রিয়া সম্পাদনের সময়কে কী বলে?
Correct Answer:
খ: কাল
Explanation:
ক্রিয়া সম্পাদনের সময়কে কী বলে? সঠিক উত্তর কাল ক্রিয়া সম্পাদনের সময়কে কাল বলে। অনন্তকালকে কাল বলে। বিভক্তিহীন নাম শব্দকে প্রাতিপদিক বলে। সঠিক উত্তর - কাল।
কোন শাসনামলে বাংলা লিপির স্থীয়ীরুপ তৈরি করে করে অক্ষর গঠনের কাজ শুরু করা হয় ?
Correct Answer:
ক: সেন আমলে
Explanation:
কোন শাসনামলে বাংলা লিপির স্থীয়ীরুপ তৈরি করে করে অক্ষর গঠনের কাজ শুরু করা হয় ? সঠিক উত্তর সেন আমলে পাল শাসনামলে বাংলার বাংলা লিপির প্রাধান্য পরিলক্ষিত হয় এবং কালক্রমে তা একচ্ছত্র প্রভাব বিস্তার করে সেন বংশের শাসনামলে বাংলা লিপির স্থায়ী রূপ তৈরি করে অক্ষর গঠনের কাজ শুরু হয়। পরবর্তী দুইশত বছর ধরে অক্ষর গঠনের ধারাবাহিকতা রক্ষিত হলেও পনের শতকে এসে তা মোটামুটি স্থায়ী রূপ লাভ করে।
চর্যাপদ যে বাংলা ভাষায় রচিত এটি প্রথম কে প্রমাণ করেন ?
Correct Answer:
ঘ: ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
Explanation:
চর্যাপদ যে বাংলা ভাষায় রচিত এটি প্রথম কে প্রমাণ করেন ? সঠিক উত্তর ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায় ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায় তার গবেষণাগ্রন্থ ′Origin and Development of the Bengali Language′ - এর মাধ্যমে প্রমাণ করেন যে চর্যাপদের ভাষা বাংলা।
মীর মশাররফ হোসেনের বিষাদসিন্ধু একটি ?
Correct Answer:
গ: উপন্যাস
Explanation:
মীর মশাররফ হোসেনের বিষাদসিন্ধু একটি ? সঠিক উত্তর উপন্যাস ‘বিষাদ - সিন্ধু’ মীর মশাররফ হোসেনের শ্রেষ্ঠ উপন্যাস। উপন্যাসটিতে তিনটি পর্ব আছে। ‘মহরম পর্ব’ (১৮৯৫), ‘উদ্ধার পর্ব’ (১৮৮৭), ‘এজিদবধ পর্ব’ (১৮৯১)। উপন্যাসটি কারবালার বিষাদময় কাহিনী অবলম্বনে রচিত। মহানবী হযরত মুহম্মদ (স) – এর দৌহিত্র ইমাম হোসেনের সঙ্গে দামেস্ক অধিপতি মুয়াবিয়ার একমাত্র পুত্র এজিদের বিরোধ ও যুদ্ধ এই উপন্যাসের মূল কাহিনী।
বাংলা ভাষার পূর্ববর্তী স্তর এর নাম কি?
Correct Answer:
গ: প্রাকৃত
Explanation:
বাংলা ভাষার পূর্ববর্তী স্তর এর নাম কি? সঠিক উত্তর প্রাকৃত বাংলা ভাষা ইন্দো - ইউরোপীয় ভাষা গোষ্ঠীর অন্তর্ভুক্ত। ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে, খ্রিস্টীয় সপ্তম শতকে গৌড়ায় প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষায় উদ্ভব। অন্যদিকে ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে, বাংলা ভাষার জন্ম হয়েছে মাগধী প্রাকৃত থেকে। এছাড়া আয়ারল্যান্ডের খ্যাতিমান ভাষাতত্ত্ববিদ জর্জ আব্রাহাম গ্রিয়ারসন মনে করেন, মাগধী প্রাকৃতের কোনো পূর্বাঞ্চলীয় রূপ থেকে জন্ম নিয়েছে বাংলা ভাষা। বাংলা ভাষার আগমন শৃঙ্খল : ইন্দো - ইউরোপীয় ভাষাগোষ্ঠী>শতম>আর্য>ভারতীয়>প্রাচীন ভারতীয় আর্য> প্রাচীন ভারতীয় কথ্য আর্য>আদিম প্রাকৃত>প্রাচীন প্রাচ্য>মাগধী প্রাকৃত/ গৌড়ীয় প্রাকৃত/মাগধী অপভ্রংশ/গৌড়ীয় অপভ্রংশ বঙ্গ কামরূপী>বাংলা।প্রাকৃত শব্দের শাব্দিক অর্থ সাধারণ। প্রাকৃত বলতে সাধারণ জনগণের মুখের ভাষা বোঝায়।
'আমার সন্তান যেন থাকে দুধে ভাতে" - এই বিখ্যাত পঙক্তিটি কার রচনা?
Correct Answer:
খ: ভারতচন্দ্র
Explanation:
'আমার সন্তান যেন থাকে দুধে ভাতে" - এই বিখ্যাত পঙক্তিটি কার রচনা? সঠিক উত্তর ভারতচন্দ্র মধ্যযুগের বাংলা সাহিত্যর অন্যতম শ্রেষ্ঠ ও মঙ্গল কাব্যধারার শেষ কবি ভারতচন্দ্র রায়গুণাকর রচিত ‘অন্নদামঙ্গল’ কাব্যের একটি বিখ্যাত উক্তি এটি। কাব্যে উক্তিটি করেছিল ঈশ্বরী পাটনী।
মধ্যযুগে বাংলা সাহিত্যে মুসলমান কবিগণের সর্বাপেক্ষ উল্লেখযোগ্য অবদান কোনটি ?
Correct Answer:
ঘ: রোমান্টিক প্রণয়োপাখ্যান
Explanation:
মধ্যযুগে বাংলা সাহিত্যে মুসলমান কবিগণের সর্বাপেক্ষ উল্লেখযোগ্য অবদান কোনটি ? সঠিক উত্তর রোমান্টিক প্রণয়োপাখ্যান মধ্যযুগের বাংলা সাহিত্যের মুসলমান কবিগণের সবচেয়ে উল্লেখযোগ্য অবদান রোমান্টিক প্রণয়োপাখ্যান। প্রাচীন ও মধ্যযুগের ধর্মকেন্দ্রিক ও দেবতাকেন্দ্রিক সাহিত্য ছেড়ে এই কাব্যগুলোতে প্রথমবারের মতো মানবীয় বৈশিষ্ট্য প্রতিফলিত হয়। চতুর্দশ শতকের শেষ দিকে বা পঞ্চাদশ শতকের প্রথম দিকে বাংলা সাহিত্যে মুসলমান কবিদের প্রথম আবির্ভাব ঘটে। বাংলা ভাষায় প্রথম মুসলমান কবির নাম শাহ্ মুহম্মদ সগীর।
'শূন্যপুরান' গ্রন্থটির রচয়িতা কে ?
Correct Answer:
ক: রামাই পণ্ডিত
Explanation:
'শূন্যপুরান' গ্রন্থটির রচয়িতা কে ? সঠিক উত্তর রামাই পণ্ডিত রামাই পণ্ডিত রচিত ধর্মপূজার শাস্ত্রগ্রন্থ শূন্যপুরান। শূন্যপুরান ধর্মীয় তত্ত্বের গ্রন্থ গদ্যপদ্য মিশ্রিত চম্পুকাব্য। এ গ্রন্থে বৌদ্ধদের শূন্যপদ ও হিন্দুদের লৌকিক ধর্মের মিশ্রণ ঘটেছে। এতে বৌদ্ধ ধর্মাবলম্বী কর্তৃক সধর্মীদের ওপর বৈদিক ব্রাহ্মণ্য শাসনের বদলে মুসলিম শাসন প্রচলনের পক্ষে মনোভাব ব্যক্ত হয়েছে।
"পায়ের আওয়াজ পাওয়া যায়" নাটকটি কার রচনা?
Correct Answer:
খ: সৈয়দ শামসুল হক
Explanation:
"পায়ের আওয়াজ পাওয়া যায়" নাটকটি কার রচনা? সঠিক উত্তর সৈয়দ শামসুল হক ‘পায়ের আওয়াজ পাওয়া যায’ সৈয়দ শামসুল হকের মুক্তিযুদ্ধভিত্তিক নাটক। এটি মুক্তিযুদ্ধকে অবলম্বন করে লেখা তার সবচেয়ে সার্থক ও মঞ্চসফল নাটক। লেখক এটি কাব্যনাট্যর আঙ্গিকে লিখেছেন। উত্তর বাংলার আঞ্চলিক শব্দের নিপুণ ব্যবহার রয়েছে এ নাটকে। গতিশীল ভাষার ব্যবহারের মধ্য দিয়ে যুদ্ধকালীন বাস্তবতার কুশলী প্রয়োগ ঘটেছে এ নাটকে। যুদ্ধশেষে মুক্তিবাহিনীর গ্রামে প্রবেশের সময়কার ঘটনা এখানে সংলাপ ব্যবহারের কুশলতায় উদ্ভাসিত হয়ে উঠেছে। এ কাব্যনাট্যে বাঙালির দেশপ্রেম, দেশের শত্রুর প্রতি প্রবল ঘৃণা এবংআক্রোশের সাথে বাঙালির সাংস্কৃতিক জীবনের চিত্র রূপায়িত হয়েছে।
'কালের কলস' কাব্য গ্রন্থের রচয়িতা কে?
Correct Answer:
ক: আল মাহমুদ
Explanation:
'কালের কলস' কাব্য গ্রন্থের রচয়িতা কে? সঠিক উত্তর আল মাহমুদ কালের কলস, লোক লোকান্তর, সোনালী কাবিন, বখতিয়ারের ঘোড়া, আরব্য রজনীর রাজহাঁস, একচক্ষু হরিণ প্রভৃতি কাব্যগ্রন্থ রচনা করেন আল মাহমুদ। কবির আসল নাম মীর আবদুস শুকুর আল মাহমুদ।
নিচের কোনটি শরৎচন্দ্রের আত্মজীবনিমূলক উপন্যাস ?
Correct Answer:
গ: শ্রীকান্ত
Explanation:
নিচের কোনটি শরৎচন্দ্রের আত্মজীবনিমূলক উপন্যাস ? সঠিক উত্তর শ্রীকান্ত ৪ খণ্ডে বিন্যস্ত শ্রীকান্ত হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আত্ম - জীবনীমূলক উপন্যাস। এ উপন্যাসের প্রধান চরিত্রগুলোর নাম হচ্ছে - রাজলক্ষ্মী, শ্রীকান্ত, ইন্দ্রনাথ অভয়া, কমললতা ও সুনন্দা।
ভাষার কোন রীতি কেবলমাত্র লেখ্যরুপে ব্যবহৃত হয় ?
Correct Answer:
গ: সাধু
Explanation:
ভাষার কোন রীতি কেবলমাত্র লেখ্যরুপে ব্যবহৃত হয় ? সঠিক উত্তর সাধু বাংলা ভাষার সর্বজনস্বীকৃত লেখ্য রূপ হচ্ছে সাধু রীতি। এ রীতি গুরুগম্ভীর ও তৎসম শব্দবহুল। এ রীতি নাটকের সংলাপ ও বক্তৃতায় অনুপযোগী।
নিচের কোনটি অল্পপ্রাণ ধ্বনি ?
Correct Answer:
গ: প
Explanation:
নিচের কোনটি অল্পপ্রাণ ধ্বনি ? সঠিক উত্তর প বাংলায় পাঁচটি বর্গের মধ্যে প্রত্যকটি বর্গে পাঁচটি করে অক্ষর রয়েছে। প্রত্যেকটি বর্গের প্রথম বর্ণটি অল্পপ্রাণ। যেমন – ক, চ, ট, ত এবং প।
'যা অধ্যয়ন করা হয়েছে'
Correct Answer:
গ: অধীত
Explanation:
'যা অধ্যয়ন করা হয়েছে' সঠিক উত্তর অধীত যা অধ্যয়ন করা হয়েছে - অধীত। , পাঠ করা হয়েছে এমন - পঠিত। , (পঠিত ও অধীত দুটি শব্দই একই অর্থ প্রকাশ করলেও বিভিন্ন ব্যাকরণ বইয়ে যা অধ্যয়ন করা হয়েছে - এ বাক্যটির এক কথায় প্রকাশ "অধীত" উল্লেখ রয়েছে। )
পুরুস্কার এর সন্ধিবিচ্ছেদ করুন ?
Correct Answer:
গ: পুরঃ+কার
Explanation:
পুরুস্কার এর সন্ধিবিচ্ছেদ করুন ? সঠিক উত্তর পুরঃ+কার পুরঃ + কার = পুরস্কার। এটি স্ - জাত বিসর্গ সন্ধি। স্ স্থানে যে বিসর্গ হয় তাকে বলে স্ - জাত বিসর্গ।
নিচের কোনটি বাংলা ব্যাকরণের শাখা নয় ?
Correct Answer:
খ: ভূ তত্ত্ব
Explanation:
নিচের কোনটি বাংলা ব্যাকরণের শাখা নয় ? সঠিক উত্তর ভূ তত্ত্ব সব ভাষার ব্যাকরণে প্রধানত চারটি বিষয়ের আলোচনা করা হয়। তা হচ্ছে - ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব বা পদক্রম এবং অর্থতত্ত্ব। এছাড়া অভিধানতত্ত্ব, ছন্দ ও অলংকার প্রভৃতিও ব্যাকরণের আলোচ্য বিষয়।
দিন ও রাত সন্ধিক্ষণ
Correct Answer:
খ: গোধূলি
Explanation:
দিন ও রাত সন্ধিক্ষণ সঠিক উত্তর গোধূলি দিনের প্রথমভাগ - পূর্বাহ্ণ । দিন ও রাতের সন্ধিক্ষণ – গোধূলি। সন্ধ্যাকাল - সায়াহ্ন। রাত্রি আরম্ভ - সন্ধ্যা ।
নিচের কোনটি একটি দেশী শব্দ?
Correct Answer:
ঘ: কুলা
Explanation:
নিচের কোনটি একটি দেশী শব্দ? সঠিক উত্তর কুলা কুলা হচ্ছে দেশী শব্দ। আনারস পর্তুগিজ শব্দ। চন্দ্র তৎসম শব্দ।
'পাতিহাস' শব্দটি তে 'পাতি' উপসর্গটি কি অর্থ বোঝায় ?
Correct Answer:
খ: ছোট
Explanation:
'পাতিহাস' শব্দটি তে 'পাতি' উপসর্গটি কি অর্থ বোঝায় ? সঠিক উত্তর ছোট পাতি একটি বাংলা উপসর্গ যা কেবল ক্ষুদ্র অর্থে ব্যবহৃত হয়। যেমন - পাতিহাঁস, পাতিশিয়াল, পাতিলেবু, পাতিকুয়ো প্রভৃতি শব্দে পাতি উপসর্গটি ক্ষুদ্র অর্থে ব্যবহৃত হয়।
নন্দিনী এর প্রতিশব্দ কোনটি ?
Correct Answer:
খ: তনয়া
Explanation:
নন্দিনী এর প্রতিশব্দ কোনটি ? সঠিক উত্তর তনয়া নন্দিনী > মেয়ে, দুহিতা, দুলালী, আত্মজা, কন্যা , পুত্রী, সূত, তনয়া.
কষ্টে অতিক্রম করা যায় না যা
Correct Answer:
ঘ: দুরতিক্রম্য
Explanation:
কষ্টে অতিক্রম করা যায় না যা সঠিক উত্তর দুরতিক্রম্য কোথাও উঁচু কোথাও নিচু - বন্ধুর যা কষ্টে নিবারণ করা যায় - দুর্নিবার যা কষ্টে লাভ করা যায় - দুর্লভ যা সহজে অতিক্রম করা যায় না - দুরতিক্রম্য
মৃত্তিকা দিয়ে তৈরি- এক কথায়
Correct Answer:
ক: মৃন্ময়
Explanation:
মৃত্তিকা দিয়ে তৈরি- এক কথায় সঠিক উত্তর মৃন্ময় মৃত্তিকা দিয়ে তৈরি - মৃন্ময় । ধাতুনির্মিত, ধাতুময়, ধাতুসংক্রান্ত - মেটেল । চৈতন্যময়, জ্ঞানময় - চিন্ময় । আত্মবাদী , আত্মপ্রকাশক - মন্ময় ।
বাংলা গদ্যের জনক কাকে বলা হয়?
Correct Answer:
খ: ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর
Explanation:
বাংলা গদ্যের জনক কাকে বলা হয়? সঠিক উত্তর ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা গদ্যের জনক হলেন ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলা সাহিত্যের প্রথম সার্থক গদ্যকার মনে করা হয়। যদিও তত্ত্বগত ভাবে বাংলা গদ্যের জনক তিনি নন। কারণ বাংলা সাহিত্যের আঙিনায় তার আগমনের বহুপূর্বেই গদ্যরচনার সূত্রপাত ঘটেছিল। কিন্তু সেইসব গদ্য ছিল শিল্পগুণবিবর্জিত নীরস এবং অনেক ক্ষেত্রেই অসংলগ্ন বাক্যসমষ্টি। বিদ্যাসাগর সর্বপ্রথম বাংলা সাধু গদ্যের একটি মান্য ধ্রুবক নির্দেশনা করেন। প্রয়োজনবোধে সেই গদ্যে চলিত ভাষার গতিশীলতাও যুক্ত করেন। কল্পনা ও স্বকীয় পাণ্ডিত্যের সংমিশ্রণে যে গদ্যভাষার জন্ম তিনি দেন, তা ছিল সরস, সুমধুর, সুশ্রাব্য, ছন্দোময় ও গতিশীল। এই অর্থে তিনি ছিলেন বাংলা গদ্যের নব জন্মদাতা। তিনি বাংলা আধুনিক গদ্যের জনক।
কোন অংশকে পত্রের গর্ভাংশ বলা হয় ?
Correct Answer:
গ: মূল বিষয় অংশকে
Explanation:
কোন অংশকে পত্রের গর্ভাংশ বলা হয় ? সঠিক উত্তর মূল বিষয় অংশকে Ø সাধারণত পত্রের দুটি অংশ থাকে - পত্রগর্ভ ও শিরোনাম। Ø ব্যক্তিগত পত্রের অংশ - ছয়টি। Ø পত্রের শিরোনামের দুটি অংশ। Ø পত্রের শিরোনামের প্রধান অংশ - প্রাপকের ঠিকানা। Ø পত্রের গর্ভাংশ বলে - মূল বিষয় অংশ। Ø প্রাপকের ঠিকানা - পত্রের শিরোনাম অংশ।
ঢাকের কাঠি বাগধারার অর্থ কি?
Correct Answer:
গ: তোষামুদে
Explanation:
ঢাকের কাঠি বাগধারার অর্থ কি? সঠিক উত্তর তোষামুদে ঢাকের কাঠি (চাটুকার /মোসাহেব) - তুমি তো বড় সাহেবের ঢাকের কাঠি, তিনি যা বলেন তুমি তাই বল।
চর্যাপদের আবিষ্কারের কাল-
Correct Answer:
গ: ১৯০৭ খ্রি.
Explanation:
চর্যাপদের আবিষ্কারের কাল- সঠিক উত্তর ১৯০৭ খ্রি. বাংলায় মুসলমান আধিপত্য প্রতিষ্ঠিত হবার আগে ব্রাহ্মণ্য হিন্দুসমাজের পীড়নের আশঙ্কায় বাংলার বৌদ্ধগণ তাঁদের ধর্মীয় পুঁথিপত্র নিয়ে শিষ্যদের সঙ্গী করে নেপাল, ভুটান ও তিব্বতে পলায়ন করেছিলেন– এই ধারণার বশবর্তী হয়ে হরপ্রসাদ শাস্ত্রী তিনবার নেপাল পরিভ্রমণ করেন। ১৮৯৭ সালে বৌদ্ধ লোকাচার সংক্রান্ত তথ্য সংগ্রহের জন্য তিনি প্রথমবার নেপাল ভ্রমণ করেন। ১৮৯৮ সালের তার দ্বিতীয়বার নেপাল ভ্রমণের সময় তিনি কিছু বৌদ্ধ ধর্মীয় পুঁথিপত্র সংগ্রহ করেন। ১৯০৭ খ্রিস্টাব্দে তৃতীয়বার নেপাল ভ্রমণকালে চর্যাচর্যবিনিশ্চয় নামক একটি পুঁথি নেপাল রাজদরবারের অভিলিপিশালায় আবিষ্কার করেন।
'কে জানে দেশে সুদিন আবার আসবে কিনা' এ বাক্যটি কী প্রকাশ করে ?
Correct Answer:
ঘ: অনিশ্চয়তা
Explanation:
'কে জানে দেশে সুদিন আবার আসবে কিনা' এ বাক্যটি কী প্রকাশ করে ? সঠিক উত্তর অনিশ্চয়তা কে জানে দেশে আবার সুদিন আসবে কি না। এখানে "কি না" দিয়ে অনিশ্চয়তা বুঝায়। নির্দশবাচক বাক্যে বক্তব্য বিষয় সম্পর্কে সন্দেহ, সংশয়, সম্ভাবনা, অনুমান, অনিশ্চয়তা ইত্যাদির ভাব থাকলে তাকে সন্দেহবোধক বাক্য বলে। উপরোক্ত বাক্যে অনিশ্চয়তা প্রকাশ পেয়েছে, তাই এটি সন্দেহবোধক বাক্য।
'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি' এর রচয়িতা কে ?
Correct Answer:
খ: আঃ গাফফার চৌধুরী
Explanation:
'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি' এর রচয়িতা কে ? সঠিক উত্তর আঃ গাফফার চৌধুরী আবদুল গাফফার চৌধুরী একজন সুপরিচিত বাংলাদেশী গ্রন্থকার, কলাম লেখক। তিনি ভাষা আন্দোলনের স্মরণীয় গান "আমার ভাইয়ের রক্তে রাঙানো" এর রচয়িতা। স্বাধীনতা যুদ্ধে মুজিবনগর সরকারে মাধ্যমে নিবন্ধিত স্বাধীন বাংলার প্রথম পত্রিকা সাপ্তাহিক জয় বাংলার প্রতিষ্ঠাতা ও সম্পাদক ছিলেন। তিনি বরিশাল জেলার এক জলবেষ্টিত গ্রাম উলানিয়ার চৌধুরী বাড়িতে জন্মগ্রহণ করেন।