Bangla MCQs
Showing 50 questions (Total: 14833)
”সোনালী কাবিন” কাব্যগ্রন্থের রচয়িতা কে?
Correct Answer:
ক: আল-মাহমুদ
Explanation:
”সোনালী কাবিন” কাব্যগ্রন্থের রচয়িতা কে? সঠিক উত্তর আল-মাহমুদ 'সোনালী কাবিন' শব্দ দুটো উচ্চারণ করলেই যার নাম সামনে আসে, তিনি হচ্ছেন কবি আল মাহমুদ। গত ৫০ বছর ধরে বাংলা কবিতার জগতে আলোড়ন তুলেছেন এই কবি। 'সোনালী কাবিন' কাব্যগ্রন্থের মাধ্যমে সাহিত্যানুরাগীদের মনে স্থায়ী জায়গা করে নিয়েছেন বাংলা সাহিত্যের অন্যতম প্রধান এই কবি। কবিতা, গল্প এবং উপন্যাস - সব শাখাতেই তাঁর বিচরণ থাকলেও, আল মাহমুদ কবি হিসেবেই ব্যাপক পরিচিত। প্রথম কাব্যগ্রন্থ 'লোক লোকান্তর' প্রকাশিত হয় ১৯৬৩ সালে। কিন্তু কাব্যগ্রন্থ 'সোনালী কাবিন' আল মাহমুদকে জনপ্রিয়তার তুঙ্গে নিয়ে যায়।
প্রথম বন্ধনী সাহিত্যে কি অর্থে ব্যবহৃত হয়?
Correct Answer:
ঘ: ব্যাখ্যামূলক অর্থে
Explanation:
প্রথম বন্ধনী সাহিত্যে কি অর্থে ব্যবহৃত হয়? সঠিক উত্তর ব্যাখ্যামূলক অর্থে প্রথম বন্ধনী, ২য় বন্ধনী ও ৩য় বন্ধনী - এই তিনটি চিহ্নই গণিতশাস্ত্রে ব্যবহৃত হয়। তবে প্রথম বন্ধনীটি বিশেষ ব্যাখামূলক অর্থে সাহিত্যে ব্যবহৃত হয়ে থাকে। যেমন: ত্রিপুরায় ( বর্তমান কুমিল্লা) তিনি জন্মগ্রহণ করেন।
'ভূষন্ডির কাক' কথাটির অর্থ কি?
Correct Answer:
গ: দীর্ঘায়ু ব্যক্তি
Explanation:
'ভূষন্ডির কাক' কথাটির অর্থ কি? সঠিক উত্তর দীর্ঘায়ু ব্যক্তি ভূষণ্ডির কাক কথাটির অর্থ = দীর্ঘায়ু ব্যক্তি শকুনিমামা অর্থ = কুচক্রী লোক আমড়া কাঠের ঢেকি = অপ্রজনীয় ব্যক্তিকে বোঝায়।
কোন পণ্ডিত চর্যাপদের পদ্গুলো টীকার মাধ্যমে ব্যাখ্যা করেন?
Correct Answer:
ঘ: মুনিদত্ত
Explanation:
কোন পণ্ডিত চর্যাপদের পদ্গুলো টীকার মাধ্যমে ব্যাখ্যা করেন? সঠিক উত্তর মুনিদত্ত মুনিদত্ত চর্যাপদের পদগুলি টীকার মাধ্যমে ব্যাখা করেন। সুকুমার সেন তাঁর চর্যাগীতি পদাবলী গ্রন্থে উল্লেখ করেছেন ম, মুনিদত্ত পঞ্চাশটি চর্যাপদের ব্যাখা করেছিলেন।
যা চুষে খাওয়া হয়--
Correct Answer:
খ: চুষ্য
Explanation:
যা চুষে খাওয়া হয়-- সঠিক উত্তর চুষ্য যা চুষে খাওয়া যায় - চুষ্য যা পান করা যায় - পেয় যা চেটে খাবার যোগ্য - লেহ্য
কোনটি বাতাস শব্দের অর্থ নয়?
Correct Answer:
ক: পাবক
Explanation:
কোনটি বাতাস শব্দের অর্থ নয়? সঠিক উত্তর পাবক "বাতাস " শব্দের সমার্থক হলো : বায়ু, অনিল, পবন, মারুত, সমীর, বাত, সমীরণ, প্রভঞ্জন, গন্ধবহ, । "পাবক" হচ্ছে অগ্নি শব্দের সমার্থক।
'লাজ' কোন ধরনের শব্দ?
Correct Answer:
খ: বিশেষ্য
Explanation:
'লাজ' কোন ধরনের শব্দ? সঠিক উত্তর বিশেষ্য "লাজ" শব্দটি বিশেষ্য। সংস্কৃত লজ্জা শব্দ থেকে এসেছ। যার বিশেষন লাজুক।
অনুবাদ কত প্রকার?
Correct Answer:
ক: ২ প্রকার
Explanation:
অনুবাদ কত প্রকার? সঠিক উত্তর ২ প্রকার অনুবাদ ২ প্রকার। যেমন - আক্ষরিক অনুবাদ আর ভাবানুবাদ ।
”মনঃকষ্ট” এর সন্ধি বিচ্ছেদ ---
Correct Answer:
ঘ: মনঃ + কষ্ট
Explanation:
”মনঃকষ্ট” এর সন্ধি বিচ্ছেদ --- সঠিক উত্তর মনঃ + কষ্ট বিসর্গ সন্ধির ক্ষেত্রে কোন কোন সময়য় সন্ধির বিসর্গ লোপ হয় না। যেমন: মনঃ + কষ্ট = মনঃকষ্ট শিরঃ + পীড়া = শিরঃপীড়া প্রাতঃ + কাল = প্রাতঃকাল
ফল পাকলে যে গাছ মারা যায়--
Correct Answer:
ঘ: ওষধি
Explanation:
ফল পাকলে যে গাছ মারা যায়-- সঠিক উত্তর ওষধি যে সব গাছের ঔষধি গুণ আছে, তাকে ঔষধি গাছ বলা হয়। যেমন তুলসী, বাসব, প্রভৃতি। আর যে সব গাছ একবার ফল দিয়ে মারা যায় তাদের ওষধি গাছ বলে যেমন ধান, গম, কলা, ভুট্টা প্রভৃতি।
”ঠাকুরমার ঝুলি” কার লেখা?
Correct Answer:
গ: দক্ষিণারঞ্জন মিত্র
Explanation:
”ঠাকুরমার ঝুলি” কার লেখা? সঠিক উত্তর দক্ষিণারঞ্জন মিত্র ঠাকুরমার ঝুলি বাংলা শিশুসাহিত্যের একটি জনপ্রিয় রূপকথার সংকলন। এই গ্রন্থের সংকলক দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার রূপকথার গল্পগুলো সংগ্রহ করেছিলেন তৎকালীন বৃহত্তর ময়মনসিংহ জেলার বিভিন্ন গ্রামাঞ্চল থেকে। তবে সংগৃহীত হলেও দক্ষিণারঞ্জণের লেখনীর গুণে গল্পগুলো হয়ে উঠে শিশু মনোরঞ্জক। ৮৪ টি চিত্র সম্বলিত ঠাকুরমার ঝুলির চিত্র অঙ্কন করেছেন গ্রন্থকার স্বয়ং। গ্রন্থটি প্রথম প্রকাশিত হয় ১৯০৬ খ্রিষ্টাব্দে কলকাতার 'ভট্টাচার্য এন্ড সন্স' প্রকাশনা সংস্থা হতে।
বাংলা ভাষার উদ্ভব হয়েছে নিচের কোন ভাষা হতে?
Correct Answer:
ক: প্রাকৃত
Explanation:
বাংলা ভাষার উদ্ভব হয়েছে নিচের কোন ভাষা হতে? সঠিক উত্তর প্রাকৃত জর্জ গ্রিয়ার্সন, সুনীতিকুমার চট্টোপাধ্যায় অধিকাংশ ভাষা বিজ্ঞানী মনে করেন মাগধী প্রাকৃত থেকেই বাংলা ভাষার উদ্ভব হয়েছে। প্রাকৃত এর বিকৃত রুপকে বলা হয় অপভ্রংশ। ড.মুহাম্মদ শহীদুল্লাহর মতে গৌড় প্রাকৃত থেকে বাংলা ভাষার উদ্বব হয়েছে।
”তার বয়স বেড়েছে’ কিন্তু বুদ্ধি বাড়েনি” -এটি কোন ধরনের বাক্য?
Correct Answer:
গ: যৌগিক বাক্য
Explanation:
”তার বয়স বেড়েছে’ কিন্তু বুদ্ধি বাড়েনি” -এটি কোন ধরনের বাক্য? সঠিক উত্তর যৌগিক বাক্য যৌগিক বাক্য সাধারণত (ও, আর, এবং) দ্বারা গঠিত হয়।
নিচের শব্দগুলোর মধ্যে কোনটি জাপানি শব্দ?
Correct Answer:
গ: রিক্সা
Explanation:
নিচের শব্দগুলোর মধ্যে কোনটি জাপানি শব্দ? সঠিক উত্তর রিক্সা চিনা শব্দ - চা, চিনি ইত্যাদি। পর্তুগিজ শব্দ - আনারস, আলপিন, আলমারি, গুদাম, চাবি, পাউরুটি, পাদ্রি, বালতি, গির্জা ইত্যাদি। জাপানি শব্দ: রিক্সা, হারিকিরি ইত্যাদি।
”ষ্ণ” প্রত্যয়যুক্ত শব্দে মূল স্বরের কি হয়?
Correct Answer:
ক: বৃদ্ধি
Explanation:
”ষ্ণ” প্রত্যয়যুক্ত শব্দে মূল স্বরের কি হয়? সঠিক উত্তর বৃদ্ধি ষ্ণ(অ) প্রত্যয় যুক্ত হলে মূল শব্দের বৃদ্ধি ঘটে। যেমন: ১/অপত্য অর্থে - মনু + ষ্ণ = মানব ২/উপাসক অর্থে - শিব + ষ্ণ = শৈব ৩/ ভাব অর্থে - শিশু + ষ্ণ = শৈশব
নিচের কোনটি তৎসম উপসর্গ?
Correct Answer:
ক: প্র
Explanation:
নিচের কোনটি তৎসম উপসর্গ? সঠিক উত্তর প্র বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম উপসর্গ মোট ২০ টি। যেমন: প্র, পরা, অপ, সম, নি, নির, দুর, বি, অতি, অধি, অপি, অভি, সু, উৎ, পরি, পতি, উপ, আ, অনু, অব। তাই সঠিক উত্তর : প্র
”জিবরাইলের ডানা” গল্পের রচয়িতা কে?
Correct Answer:
খ: শাহেদ আলী
Explanation:
”জিবরাইলের ডানা” গল্পের রচয়িতা কে? সঠিক উত্তর শাহেদ আলী "জিবরাইলের ডানা" - গল্পের রচয়িতা শাহেদ আলী। পঞ্চাশের দশকের সবচেয়ে আলোকিত ও আলোচিত ছোটগল্প জিবরাইলের ডানা সবার মনে সাড়া জাগিয়ে ছিল। অধ্যাপক শাহে'দ আলী ছিলেন সুনামগঞ্জের আলোকিত ভাষাসৈনিকদের একজন।
'দিবারাত্রির কাব্য' কার লেখা উপন্যাস?
Correct Answer:
ঘ: মানিক বন্দোপাধ্যায়
Explanation:
'দিবারাত্রির কাব্য' কার লেখা উপন্যাস? সঠিক উত্তর মানিক বন্দোপাধ্যায় "দিবারাত্রির কাব্য" মানিক বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস। তার উল্লেখযোগ্য উপন্যাস : জননী, পুতুল নাচের ইতিকথা, পদ্মানদীর মাঝি।
স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়?
Correct Answer:
গ: কার
Explanation:
স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? সঠিক উত্তর কার স্বরবর্ণের এবং কতগুলো ব্যঞ্জনবর্ণের দুটি রুপ রয়েছে। স্বরবর্ণ যখন নিরপেক্ষ বা স্বাধীনভাবে ব্যবহৃত হয়, অর্থাৎ কোন বর্ণের সঙ্গে যুক্ত হয় না, তখন এর পূর্ণরূপ লেখা হয়। একে বলা হয় প্রাথমিক বা পূর্নরূপ। আর স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে। এর অপর নাম সংক্ষিপ্ত স্বর। কার ১০ টি।
নিচের পালাগানগুলির মধ্যে কোনটি মনসুর বয়াতি রচিত?
Correct Answer:
ক: দেওয়ানা মদিনা
Explanation:
নিচের পালাগানগুলির মধ্যে কোনটি মনসুর বয়াতি রচিত? সঠিক উত্তর দেওয়ানা মদিনা দেওয়ানা - মদিনা পালাগানের রচয়িতা মনসুর বয়াতী। মহুয়া পালাগানেরর রচয়িতা দ্বিজ কানাই। মলুয়া পালাগানের রচয়িতা - চন্দ্রাবতী।
তারিখ লিখতে কোন যতি চিহ্নের ব্যবহার হয় ?
Correct Answer:
খ: কমা
Explanation:
তারিখ লিখতে কোন যতি চিহ্নের ব্যবহার হয় ? সঠিক উত্তর কমা মাসের তারিখ লিখতে বার ও মাসের পর "কমা" বসবে। যেমন: ১৬ই পৌষ, বুধবার, ১৩৯৯ সন। আর কমা থাকলে ১ (এক) বলতে যে সময় প্রয়োজন ততক্ষণ থামতে হয়।
নূপুরের ধ্বনি- এক কথায় কি বলে ?
Correct Answer:
ঘ: নিক্বণ
Explanation:
নূপুরের ধ্বনি- এক কথায় কি বলে ? সঠিক উত্তর নিক্বণ নুপূরের ধ্বনি - নিক্বণ। অলংকারের ঝংকার - শিঞ্জন। বাদ্যযন্ত্রের ধ্বনি - ঝংকার।
বাক্যে “কমা” অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে কী বসে ?
Correct Answer:
ঘ: সেমিকোলন
Explanation:
বাক্যে “কমা” অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে কী বসে ? সঠিক উত্তর সেমিকোলন বাক্যে কমা থাকলে বিরতিকাল এক বলতে যে সময় প্রয়োজন। বাক্যে কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে, সেমিকোলন বসে। যেমন: সংসারের মায়াজালে আবদ্ধ আমরা ; এ মায়ার বাঁধন কি সত্যিই দুশ্ছেদ্য? সেমিকোলন থাকলে বিরতিকাল ১ বলার দ্বিগুণ সময়।
উক্তি এর সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি ?
Correct Answer:
ঘ: বচ্ + ক্তি
Explanation:
উক্তি এর সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি ? সঠিক উত্তর বচ্ + ক্তি বিশেষ নিয়মে প্রত্যয় করার নিয়ম : "চ" এবং "জ" স্থলে "ক" হয়। বচ্ + ক্তি = উক্তি মুচ্ + ক্তি = মুক্তি
ইতর- এর বিপরীত শব্দ কোনটি ?
Correct Answer:
ঘ: ভদ্র
Explanation:
ইতর- এর বিপরীত শব্দ কোনটি ? সঠিক উত্তর ভদ্র ইতর শব্দের অর্থ - অভদ্র, নীচ, নিম্ন শ্রেণীভুক্ত ইতর জীব। প্রদত্ত শব্দটি একটি বিশেষণ পদ। ভদ্র শব্দের অর্থ - মার্জত আচরণবিশিষ্ট, শিষ্ট, সব্য, সজ্জন, সাধু ইত্যাদি। প্রদত্ত শব্দটি একটি বিশেষণ পদ। তাই, ইতর শব্দের বিপরীত শব্দ ভদ্র।
ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ গ্রন্থের রচয়িতা কে ?
Correct Answer:
ঘ: সুনীতিকুমার চট্টোপাধ্যায়
Explanation:
ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ গ্রন্থের রচয়িতা কে ? সঠিক উত্তর সুনীতিকুমার চট্টোপাধ্যায় "ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ " - গ্রন্থের রচয়িতা ড.সুনীতিকুমার চট্টোপাধ্যায়। তিনি একজন ভাষাবিদ, ভাষাবিজ্ঞানী, গবেষক ও শিক্ষাবিদ।
নিচের কোনটি অভিনন্দন বা সংবর্ধনা পত্র ?
Correct Answer:
খ: মানপত্র
Explanation:
নিচের কোনটি অভিনন্দন বা সংবর্ধনা পত্র ? সঠিক উত্তর মানপত্র মানপত্র হচ্ছে এক ধরনের অভিনন্দন বা সংবর্ধনা পত্র। মানপত্র হচ্ছে সম্মান বা শ্রদ্ধাজ্ঞাপন সূচক অভিনন্দন পত্র। বিভিন্ন ধরনের পত্রের মধ্যে মানপত্র বা অভিনন্দনপত্র একটি। প্রশংসাপত্র ও একধরনেরর মানপত্র।
কোন বাগধারাটি স্বতন্ত্র অর্থ প্রকাশক ?
Correct Answer:
ক: সাতও না পাঁচও না
Explanation:
কোন বাগধারাটি স্বতন্ত্র অর্থ প্রকাশক ? সঠিক উত্তর সাতও না পাঁচও না বাগধারা - অর্থ আদায় কাঁচকলায় - শত্রুতা দা কুমড়া - ভীষণ শত্রুতা সাপে নেউলে - ভীষণ শত্রুতা সাতেও না পাঁচেও না - স্বতন্ত্র উপরোক্ত তিনটি বাগধরার অর্থ একই, ব্যতিক্রম চতুর্থ টা। তাই সঠিক উত্তর: সাতেও না পাঁচেও না।
অর্নব- এর প্রতিশব্দ____
Correct Answer:
ঘ: সমুদ্র
Explanation:
অর্নব- এর প্রতিশব্দ____ সঠিক উত্তর সমুদ্র পয়োধি,বারিধি, জলধি,সাগর
কোনটি সংস্কৃত তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ ?
Correct Answer:
ক: মানব
Explanation:
কোনটি সংস্কৃত তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ ? সঠিক উত্তর মানব ষ্ণ (অ) প্রত্যয় - অপত্য অর্থে ব্যবহৃত হয়। যেমন: মনু + ষ্ণ = মানব যদু + ষ্ণ = যাদব তাই সঠিক উত্তর: মনু + ষ্ণ = মানব।
“সারাংশ লিখনে” ভাষার বাহুল্য, উপমা, অলংকার এসকল-
Correct Answer:
ক: বর্জনীয়
Explanation:
“সারাংশ লিখনে” ভাষার বাহুল্য, উপমা, অলংকার এসকল- সঠিক উত্তর বর্জনীয় সারাংশ লিখনে ভাষার বাহুল্য, উপমা, অলংকার - বর্জনীয়। সারাংশ বলতে সাধারণত মূলভাবকে বোঝায়। উপমা, অলংকার, প্রবাদ প্রবচন, বাগধারা, উক্তি - এগুলো মূলত সারাংশের বর্জনীয় বিষয়। শুধুমাত্র মূল বিষয়বস্তু তুলে ধরতে হবে।
“কূল কাঠের আগুন” - বাগধারাটির প্রকৃত অর্থ কী ?
Correct Answer:
খ: তীব্র জ্বালা
Explanation:
“কূল কাঠের আগুন” - বাগধারাটির প্রকৃত অর্থ কী ? সঠিক উত্তর তীব্র জ্বালা বাগধারা - অর্থ কেতা দুরস্ত - পরিপাটি কূপ মণ্ডূক - ঘরকুনো, সীমাবদ্ধ জ্ঞানসম্পন্ন কাঠের পুতুল - নির্জীব /অসার কুল কাঠের আগুন - তীব্র জ্বালা তাই সঠিক উত্তর: তীব্র জ্বালা।
অনুবাদের অর্থ কি ?
Correct Answer:
গ: ভাষান্তরকরণ
Explanation:
অনুবাদের অর্থ কি ? সঠিক উত্তর ভাষান্তরকরণ অনুবাদ শব্দের অর্থ - ভাষান্তরকরণ। অনুবাদ হচ্ছে একটি ভাষা থেকে অন্য আরেকটি ভাষায় পরিকল্পনাগত রুপান্তর প্রক্রিয়া। ভাষার অনুবাদে দুটি ভাষার মধ্যে যে ভাষা থেকে অনুবাদ করা হয় তাকে "উৎস ভাষা " এবং যে ভাষায় অনুবাদ করা হয় তাকে বলা হয় "লক্ষ্য ভাষা "।
কোনটি পারিভাষিক শব্দ ?
Correct Answer:
খ: নথি
Explanation:
কোনটি পারিভাষিক শব্দ ? সঠিক উত্তর নথি পারিভাষিক শব্দ: বাংলা ভাষায় প্রচলিত বিদেশি শব্দের ভাবানুবাদমূলক প্রতিশব্দকে পারিভাষিক শব্দ বলে। এর বেশিরভাগই এ কালের প্রয়োগ। নথি - file অম্লজান - Oxygen উদযান - hydrogen তাই সঠিক উত্তর : নথি।
অর্বাচিন শব্দের বিপরীত শব্দ কোনটি ?
Correct Answer:
ক: প্রাচীন
Explanation:
অর্বাচিন শব্দের বিপরীত শব্দ কোনটি ? সঠিক উত্তর প্রাচীন আর্বাচীন এর বিপরীত শব্দ হলো - প্রাচীন। নবীন এর বিপরীত শব্দ হলো - প্রবীন। নির্বাচিত এর বিপরীত শব্দ হলো - অনির্বাচিত। সঠিক উত্তর - প্রাচীন।
‘পাখি’ শব্দের সমার্থক শব্দ নয় কোনটি ?
Correct Answer:
গ: পৃপ
Explanation:
‘পাখি’ শব্দের সমার্থক শব্দ নয় কোনটি ? সঠিক উত্তর পৃপ পাখি শব্দের সমার্থক শব্দ - বিহগ, গরুড়, পক্ষী, পত্রী, পতগ, বিহঙ্গ, বিহঙ্গম, খেচর ইত্যাদি। তাই সঠিক উত্তর: পৃপ
সংখ্যাবাচক শব্দ পূর্বপদে বসে কোন সমাস হয় ?
Correct Answer:
গ: দ্বিগু সমাস
Explanation:
সংখ্যাবাচক শব্দ পূর্বপদে বসে কোন সমাস হয় ? সঠিক উত্তর দ্বিগু সমাস সমাহার (সমষ্টি) বা মিলন অর্থে সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ্য পদের যে সমাস হয় তাকে দ্বিগু সমাস বলে। দ্বিগু সমাসে সমাসনিষ্পন্ন পদটি বিশেষ্য পদ হয়। যেমন : তিন কালের সমাহার = ত্রিকাল চৌরাস্তার সমাহার = চৌরাস্তা তিন মাথার সমাহার = তেমাথা শত অব্দের সমাহার = শতাব্দী পঞ্চবটের সমাহার = পঞ্চবটী ত্রি (তিন) পদের সমাহার = ত্রিপদী এরূপ : অষ্টধাতু, চতুর্ভুজ, চতুরঙ্গা, ত্রিমোহিনী, তেরনদী, পঞ্চভূত, সাতসমুদ্র ইত্যাদি। দ্বিগু সমাসের গাণিতিক গঠন = সংখ্যা + বিশেষ্য + র/এর + সমাহার = দ্বিগু সমাস
‘ঢাকের কাঠি’ এই বাগধারাটির সাথে কোন বাগধারাটির মিল আছে ?
Correct Answer:
ঘ: খয়ের খাঁ
Explanation:
‘ঢাকের কাঠি’ এই বাগধারাটির সাথে কোন বাগধারাটির মিল আছে ? সঠিক উত্তর খয়ের খাঁ ঢাকের কাঠি বাগধারাটির অর্থ - চাটুকার/তোষামুদে/মোসাহেব। আবার, খয়ের খাঁ বাগধারাটির অর্থ - চাটুকার/ তোষামুদে তাই সঠিক উত্তর : খয়ের খাঁ।
ব্যাকরণ শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে ?
Correct Answer:
গ: সংস্কৃত
Explanation:
ব্যাকরণ শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে ? সঠিক উত্তর সংস্কৃত ব্যাকরণ শব্দটি সংস্কৃত থেকে বাংলা ভাষায় এসেছে। ব্যাকরণ শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ - বিশেষভাবে বিশ্লেষণ। যে শাস্ত্রে কোন ভাষার বিভিন্ন উপাদানের প্রকৃতি স্বরূপের বিচার - বিশ্লেষণ করা হয় এবং বিভিন্ন উপাদানের সম্পর্ক নির্ণয় ও প্রয়োগবিধি বিশদভাবে আলোচিত হয়, তাকে ব্যাকরণ বলে।
বাক্যের মৌলিক উপাদান কোনটি?
Correct Answer:
ক: শব্দ
Explanation:
বাক্যের মৌলিক উপাদান কোনটি? সঠিক উত্তর শব্দ ভাষার মূল উপকরণ বাক্য, বাক্যের মৌলিক উপাদান শব্দ। আর ভাষার মূল উপাদান ধ্বনি। কতোগুলো পদ সুবিন্যস্ত হয়ে বক্তার মনোভাব সম্পূর্ণভাবে প্রকাশ করলে তাকে বাক্য বলে। বাক্যে কতোগুলো পদ থাকে। শব্দের সঙ্গে বিভক্তি যুক্ত হলে তাকে পদ বলে। এই বিভক্তি যুক্ত হয়ে শব্দগুলো পরস্পর সম্পর্কিত হয়ে বাক্য গঠন করে। নয়তো বাক্য তৈরি হয় না।
নিচের কোনটি অল্পপ্রাণ ধ্বনি?
Correct Answer:
ঘ: ত
Explanation:
নিচের কোনটি অল্পপ্রাণ ধ্বনি? সঠিক উত্তর ত অল্পপ্রাণ ধ্বনি: যে ধ্বনি উচ্চারণের সময় বাতাসের চাপের স্বল্পতা থাকে, তাকে বলা হয় অল্পপ্রাণ ধ্বনি বলে। যেমন: বর্গের ১ম ও ৩য় বর্ণ( ক, গ, চ, জ, ত, দ, প, ব)। তাই সঠিক উত্তর : ত
মেরাসমাস রোগের ফলে কি হয় ?
Correct Answer:
ক: পেশী ও মেদ ক্ষয় হয়
Explanation:
মেরাসমাস রোগের ফলে কি হয় ? সঠিক উত্তর পেশী ও মেদ ক্ষয় হয় ম্যারাসমাস হলো শক্তির ঘাটতির জন্য সৃষ্ট এক ধরনের তীব্র অপুষ্টি । এই অপুষ্টিতে যে কেউ আক্রান্ত হতে পারে। তবে সাধারণত শিশুদের মধ্যে বেশি ঘটে। এক্ষেত্রে বয়সের তুলনায় শরীরের ওজন স্বাভাবিক (প্রত্যাশিত) শরীরের ওজনের ৬২% কম হয়। মারাসমাসের ঘটনা ১ বছর বয়সের আগে বৃদ্ধি পায়, যেখানে কোয়াশিওরকরের ঘটনা ১৮ মাস পরে বৃদ্ধি পায়। কোয়াশিওরকর থেকে এটি আলাদা করার উপায় হলো: কোয়াশিওরকর হল পর্যাপ্ত শক্তি গ্রহণের সাথে প্রোটিনের ঘাটতি যেখানে ম্যারাসমাস হল প্রোটিন সহ সকল প্রকারের অপর্যাপ্ত শক্তি গ্রহণ।
নশ্বর যেমন শাশ্বত, অলীক তেমন---
Correct Answer:
খ: সত্য
Explanation:
নশ্বর যেমন শাশ্বত, অলীক তেমন--- সঠিক উত্তর সত্য নশ্বর যেমন শ্বাশত, অলীক তেমন সত্য। প্রদত্ত বাক্যটি একটি প্রচলিত প্রবাদ। প্রদত্ত প্রবাদগুলো বাংলা ভাষায় বহুদিন থেকে ব্যবহার হয়ে আসছে। বাংলা সাহিত্যে এসব প্রবাদের গুরুত্ব অনেক।
”কেওয়াট” -এর আভিধানিক অর্থ কোনটি?
Correct Answer:
গ: কপাট
Explanation:
”কেওয়াট” -এর আভিধানিক অর্থ কোনটি? সঠিক উত্তর কপাট কপট শব্দের অর্থ শঠতা ছল; চাতুরী, প্রতারণা। কেওয়াট শব্দের অর্থ কপাট। কেউটে শব্দের অর্থবিষধর সর্পবিশেষ, কৃষ্ণসর্প, কালসাপ। করোটিশব্দের অর্থ মাথার খুলি।
বিদ্বান লোক সকলের শ্রদ্ধার পাত্র --- এটি কোন ধরনের বাক্য?
Correct Answer:
ক: সরল
Explanation:
বিদ্বান লোক সকলের শ্রদ্ধার পাত্র --- এটি কোন ধরনের বাক্য? সঠিক উত্তর সরল যে বাক্যে একটি মাত্র কর্তা এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া থকে, তাকে সরল বাক্য বলে। যথা: বিদ্বান লোক সকলের শ্রদ্ধার পাত্র । এখনে বিদ্বান লোক কর্তা এবং সকলের শ্রদ্ধার পাত্র সমাপিকা ক্রিয়া।
কোন বাগধারাটি ভিন্নার্থক?
Correct Answer:
খ: উত্তম-মধ্যম
Explanation:
কোন বাগধারাটি ভিন্নার্থক? সঠিক উত্তর উত্তম-মধ্যম উত্তম - মধ্যম বাগধারাটি ভিন্নার্থক।উত্তম - মধ্যম (প্রহার) – উত্তম - মধ্যম দিয়ে গ্রামবাসীরা চোরটাকে ছেড়ে দিল।
”আপন ঘরে বোঝাই সোনা পরে করে লেনা দেনা”-- চরণ দুটির রচয়িতা কে?
Correct Answer:
ঘ: লালন শাহ
Explanation:
”আপন ঘরে বোঝাই সোনা পরে করে লেনা দেনা”-- চরণ দুটির রচয়িতা কে? সঠিক উত্তর লালন শাহ লালন ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী একজন বাঙালি; যিনি ফকির লালন, লালন সাঁই, লালন শাহ, মহাত্মা লালন ইত্যাদি নামেও পরিচিত। তিনি একাধারে একজন আধ্যাত্মিক বাউল সাধক, মানবতাবাদী, সমাজ সংস্কারক এবং দার্শনিক। তিনি অসংখ্য গানের গীতিকার, সুরকার ও গায়ক ছিলেন। লালনকে বাউল গানের অগ্রদূতদের অন্যতম একজন হিসেবে বিবেচনা করা হয় এবং ‘বাউল - সম্রাট’ হিসেবেও আখ্যায়িত করা হয়ে থাকে।
অপরাজেয় কথাশিল্পী কার ছদ্মনাম?
Correct Answer:
ঘ: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
Explanation:
অপরাজেয় কথাশিল্পী কার ছদ্মনাম? সঠিক উত্তর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অপরাজেয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎ যুগের পরে বাংলা সাহিত্য অনেক সমৃদ্দ হয়েছে। অনেক প্রসার ঘটেছে। কিন্তু শরৎ - এর মতো শব্দের দানা দিয়ে মানুষের জীবন চিত্র কেউ আঁকতে পারেনি। কল্পনার জগতে তিনি বাস্তবের একটা প্রতিচ্ছবি দেখতেন। আর রঙ তুলি ছাড়াই সে চিত্র আঁকতেন। যেখানে ফুটে উঠত মানুষ জীবনের হাসি কান্না দুঃখ বেদনা। আর প্রেম। সে তো তার কল্পনায় ভিন্নমাত্রায় ফুটে উঠেছে। শরৎচন্দ্রের মতো হয়ত এমন ছবি কেউ আঁকতে পারেননি। সেজন্যই শরৎ আজও বাংলা সাহিত্যের পাঠকদের কাছে অপরাজেয়।
”পাঠক” শব্দটি কোন শ্রেণীর ধাতু হতে গঠিত?
Correct Answer:
ক: সংস্কৃত
Explanation:
”পাঠক” শব্দটি কোন শ্রেণীর ধাতু হতে গঠিত? সঠিক উত্তর সংস্কৃত বাংলা ভাষায় যেসব তৎসম ক্রিয়াপদের ধাতু প্রচলিত রয়েছে তাদের সংস্কৃত ধাতু বলে। যেমন : 'পাঠক' শব্দটি থেকে পাই = 'পঠ' + 'অক' (প্রকৃতি/ধাতু + প্রত্যয়)। আবার, 'পঠ' ধাতু বিশ্লেষণ করলে পাওয়া যায়ঃ প + অ + ঠ, এখানে 'ঠ' অন্ত্যধ্বনি এবং 'অ' উপধা ।
শব্দ গঠনের উদ্দেশ্যে শব্দ বা নাম প্রকুতির এবং ক্রিয়া প্রকৃতির পরে যে শব্দার্থ যুক্ত হয় তাকে কি বলে?
Correct Answer:
ক: প্রত্যয়
Explanation:
শব্দ গঠনের উদ্দেশ্যে শব্দ বা নাম প্রকুতির এবং ক্রিয়া প্রকৃতির পরে যে শব্দার্থ যুক্ত হয় তাকে কি বলে? সঠিক উত্তর প্রত্যয় শব্দ গঠনের উদ্দেশ্যে শব্দ বা নাম প্রকৃতির এবং ক্রিয়া প্রকৃতির পরে যে শব্দাংশ যুক্ত হয় তাকে প্রত্যয় বলে। যে শব্দকে বা কোনো শব্দের যে অংশকে আর কোনো ক্ষুদ্রতর অংশে ভাগ করা যায় না তাকে প্রকৃতি বলে । বাংলা ভাষায় দ্বারা, দিয়া, কর্তৃক, চেয়ে, থেকে, উপরে, পরে, প্রতি, মাঝে, বই, ব্যতীত, অবধি, হেতু, জন্য, কারণ, মতো, তবে ইত্যাদি শব্দ কখনো অন্য শব্দের সঙ্গে যুক্ত না হয়ে স্বাধীনভাবে পদরূপে বাক্যে ব্যবহৃত হয় আবার কখনো কখনো শব্দবিভক্তির ন্যায় অন্য শব্দের সঙ্গে যুক্ত হয়ে অর্থবৈচিত্র্য ঘটিয়ে থাকে। এদের অনুসর্গ বলা হয়। শব্দ বা ধাতুর আগে কিছু সুনির্দিষ্ট অব্যয় জাতীয় শব্দাংশ যুক্ত হয়ে সাধিত শব্দের অর্থের পরিবর্তন, সম্প্রসারণ ও সংকোচন ঘটিয়ে থাকে। এদের বলা হয় উপসর্গ।