Bangla MCQs
Showing 50 questions (Total: 14833)
কোনটি দেশি শব্দ?
Correct Answer:
ঘ: কুলা
Explanation:
কোনটি দেশি শব্দ? সঠিক উত্তর কুলা 'কুলা' দেশি শব্দ। এরুপ - গঞ্জ, চোঙা, টোপর, ডাব, ডাগর ,ঢেঁকি । আর রিকশা , চা, কিতাব - বিদেশি শব্দ ।
'পতাকা'--এর সমার্থক শব্দ কোনটি?
Correct Answer:
ক: কেতন
Explanation:
'পতাকা'--এর সমার্থক শব্দ কোনটি? সঠিক উত্তর কেতন পতাকা - ' এর সমার্থক শব্দ হলো ' কেতন'। এরুপ - ঝাণ্ডা, ধ্বজা, নিশান বৈজয়ন্তী।
বাক্যে বিস্ময়সূচক (!) চিহ্ন থাকলে কতক্ষণ থামতে হয়?
Correct Answer:
খ: এক সেকেন্ড
Explanation:
বাক্যে বিস্ময়সূচক (!) চিহ্ন থাকলে কতক্ষণ থামতে হয়? সঠিক উত্তর এক সেকেন্ড বাক্যে বিস্ময়সূচক (!) চিহ্ন থাকলে, 'এক সেকেন্ড' থামতে হয়। এরুপ - জিজ্ঞাসা চিহ্ন,কোলন, কোলন ড্যাস ও ড্যাস চিহ্নেও '১' এক সেকেন্ড' থামতে হয়।
'নয়ন' শব্দটির সঠিক প্রত্যয় নির্ণয় ----
Correct Answer:
ক: নী + অন
Explanation:
'নয়ন' শব্দটির সঠিক প্রত্যয় নির্ণয় ---- সঠিক উত্তর নী + অন 'নয়ন' শব্দটির সঠিক প্রত্যয় নির্ণয় - নী + অন। এরুপ - অন প্রত্যয়ে গঠিত শব্দ - গমন (গম + অন), শয়ন (শী + অন) ,চরণ (চর + অন) ।
উড়নচন্ডী (বাগধারা এর অর্থ কি)
Correct Answer:
ক: অমিতব্যয়ী
Explanation:
উড়নচন্ডী (বাগধারা এর অর্থ কি) সঠিক উত্তর অমিতব্যয়ী উড়নচণ্ডী অর্থ প্রদত্ত অপশনে দুটাই হয়। উড়নচণ্ডী - অমিতব্যয়ী, উচ্ছৃঙ্খল উভয়ই অর্থই নির্দেশ করে।
'অলীক' --এর বিপরীত শব্দ ---
Correct Answer:
ক: বাস্তব
Explanation:
'অলীক' --এর বিপরীত শব্দ --- সঠিক উত্তর বাস্তব 'অলীক' এর বিপরীত শব্দ হলো 'বাস্তব' অর্থাৎ কল্পনা আর 'অলীক' - এর প্রতিশব্দ হলো কল্পনা, মিথ্যা ।
ক্রিয়া, সর্বনাম ও অনুসর্গের পূর্ণরূপ ব্যবহৃত হয় ---
Correct Answer:
খ: সাধু ভাষারীতিতে
Explanation:
ক্রিয়া, সর্বনাম ও অনুসর্গের পূর্ণরূপ ব্যবহৃত হয় --- সঠিক উত্তর সাধু ভাষারীতিতে বাক্যে লেখ্য সাধু রীতি সুনির্ধারিত ব্যাকরণের নিয়ম অনুসরণ করে চলে এবং এর পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট। এ রীতি গুরুগম্ভীর তৎসম শব্দবহুল। সাধুরীতি নাটকের সংলাপ ও বক্তৃতার অনুপোযোগী। এ রীতিতে সর্বনাম ও ক্রিয়াপদ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে।
কোন শব্দটি 'সিক্ত'র বিপরীত?
Correct Answer:
গ: শুষ্ক
Explanation:
কোন শব্দটি 'সিক্ত'র বিপরীত? সঠিক উত্তর শুষ্ক প্রত্যেকটি শব্দের নিজস্ব অর্থ আছে। একটি শব্দ যখন অন্য একটি শব্দের বিপরীত অবস্থানে থাকে বা বিপরীত অর্থ প্রকাশ করে, তখন তাকে বিপরীত শব্দ বলে। যেমন - অর্জন - বর্জন, সিক্ত - শুষ্ক , তীব্র - লঘু ইত্যাদি।
গাড়ি 'স্টেশন' ছাড়ল ---এখানে 'স্টেশন' কোন কারকের কোন বিভক্তি?
Correct Answer:
গ: অপাদান কারকের শূন্য
Explanation:
গাড়ি 'স্টেশন' ছাড়ল ---এখানে 'স্টেশন' কোন কারকের কোন বিভক্তি? সঠিক উত্তর অপাদান কারকের শূন্য যা থেকে কিছু বিচ্যুত , গৃহীত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয়, তাকেই অপাদান কারক বলে। যেমন : পাপে বিরত হও। অপাদান কারকে বিভিন্ন বিভক্তি ছাড়াও হতে , থেকে, দিয়া, দিয়ে ইত্যাদি অনুসর্গ ব্যবহৃত হয়। যথা: তিনি কুষ্টিয়া থেকে এসেছেন।
'গিন্নি' কোন শব্দ?
Correct Answer:
খ: অর্ধতৎসম
Explanation:
'গিন্নি' কোন শব্দ? সঠিক উত্তর অর্ধতৎসম বাংলা ভাষায় যেসব সংস্কৃত শব্দ কিঞ্চিৎ পরিবর্তিত আকারে ব্যবহৃত হয়, সেগুলোকে বলে অর্ধ - তৎসম শব্দ। তৎসম মানে সংস্কৃত আর অর্থ - তৎসম মানে আধা সংস্কৃত । যেমন - জ্যোৎস্না>জ্যোছনা, শ্রাদ্ধ>ছেরাদ্দ, গৃহিণী>গিন্নী, বৈষ্ণব> বোষ্টম ,কুৎসিত > কুচ্ছিত। যেসব শব্দের মূল সংস্কৃত ভাষায় পাওয়া যায়, কিন্তু ভাষার স্বাভাবিক বিবর্তন ধারায় প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়ে আধুনিক বাংলা ভাষায় স্থান করে নিয়েছে , সেসব শব্দকে বলা হয় তদ্ভব শব্দ। যেমন : হস্ত> হত্থ> হাত। যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে অপরিবর্তিত অবস্থায় বাংলায় এসেছে, সেসব শব্দকে তৎসম শব্দ বলে। যেমন : চন্দ্র সূর্য, নক্ষত্র ,ভবন ইত্যাদি।
কাঁদ + না ---এটি কোন সন্ধি?
Correct Answer:
খ: ব্যঞ্জন সন্ধি
Explanation:
কাঁদ + না ---এটি কোন সন্ধি? সঠিক উত্তর ব্যঞ্জন সন্ধি কাঁদ + না = কান্না শব্দটি ব্যঞ্জনসন্ধি সাধিত । স্বরে আর ব্যঞ্জনে, ব্যঞ্জনে আর ব্যঞ্জনে এবং ব্যঞ্জনে আর স্বরে মিলিত হয়ে যে সন্ধি হয় তাকে ব্যঞ্জন সন্ধি বলে। বাংলা ব্যঞ্জন সন্ধি সমীভবন (assimilation) - এর নিয়মেই হয়ে থাকে। আর তাও মূলত কথ্য রীতিতে সীমাবদ্ধ। যেমন - সুপ + অন্ত = সুবন্ত, পরি + ছদ = পরিচ্ছদ, সৎ + চিন্তা = সচ্চিন্তা।
অনুরাগ শব্দটির বিপরীত শব্দ কোনটি?
Correct Answer:
গ: বিরাগ
Explanation:
অনুরাগ শব্দটির বিপরীত শব্দ কোনটি? সঠিক উত্তর বিরাগ 'অনুরাগ' বিশেষ্য শব্দটির অর্থ: প্রীতি ,স্নেহ, যার বিপরীত শব্দ: বিরাগ। 'অনুরক্ত' ও 'ঘাত' শব্দের বিপরীত শব্দ যথাক্রমে : 'বিরক্ত' ও 'প্রতিঘাত' ।
'জলাশয়' শব্দের সমার্থক শব্দ হচ্ছে ----
Correct Answer:
ক: সরোবর
Explanation:
'জলাশয়' শব্দের সমার্থক শব্দ হচ্ছে ---- সঠিক উত্তর সরোবর জলধর - মেঘ, নিরদ অম্বু - আকাশ, অন্তরীক্ষ সলিল - বারি, পানি, জল জলাশয় - সরোবর, জলকুণ্ড
আটকপালে(বাগধারা এর অর্থ কি)
Correct Answer:
খ: হতভাগ্য
Explanation:
আটকপালে(বাগধারা এর অর্থ কি) সঠিক উত্তর হতভাগ্য আট কপালে (হতভাগ্য): আট কপালে লোকের ক্ষেত্রে চাকরি জোটা মুশকিল।
বাক্যে দাঁড়ি (। ) থাকলে কতক্ষণ থামতে হয়?
Correct Answer:
ক: এক (১) সেকেন্ড বিরতির প্রয়োজন
Explanation:
বাক্যে দাঁড়ি (। ) থাকলে কতক্ষণ থামতে হয়? সঠিক উত্তর এক (১) সেকেন্ড বিরতির প্রয়োজন বাক্যের পরিসমাপ্তি বোঝাতে দাঁড়ি বা পূর্ণচ্ছেদ ব্যবহার করতে হয়। যথা - চুয়াডাঙ্গায় বাংলাদেশের প্রথম ডাকঘর স্থাপতি হয়। দাঁড়ি বা পূর্ণচ্ছেদের বিরতিকাল এক সেকেন্ড। জিজ্ঞাসা চিহ্ন (?) , বিস্ময় চিহ্ন (!) কোলন (:) কোলন ড্যাস (: - ) ও ড্যাস ( - ) থাকলে এক সেকেন্ড থামতে হয়।
'বীণাপাণি' কোন সমাস?
Correct Answer:
ঘ: বহুব্রীহি সমাস
Explanation:
'বীণাপাণি' কোন সমাস? সঠিক উত্তর বহুব্রীহি সমাস যে সমাসে সমস্যমান পদগুলোর কোনোটির অর্থ না বুঝিয়ে অন্য কোনো পদকে বোঝায়, তাকে বহুব্রীহি সমাস বলে। যথা - বহুব্রীহি (ধান) আছে যার = বহুব্রীহি। এখানে বহু কিংবা ব্রীহি কোনোটিরই অর্থের প্রাধান্য নেই, যার বহু ধান আছে এমন লোককে বোঝাচ্ছে। বহুব্রীহি সমাসে সাধারণত যার, যাতে ইত্যাদি শব্দ ব্যাসবাক্যরুপে ব্যবহৃত হয়।
বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম শাখা কোনটি?
Correct Answer:
গ: কাব্য
Explanation:
বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম শাখা কোনটি? সঠিক উত্তর কাব্য বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম শাখা কাব্য। বিশ্ব সাহিত্যের (বিশেষ করে গ্রিক) প্রাচীনতম শাখা নাটক। আধুনিক সাহিত্যের প্রাচীনতম জনপ্রিয় শাখা উপন্যাস, ছোটগল্প হচ্ছে সর্বশেষ সংযোজন।
'Justification for' --এর সঠিক অনুবাদ কোনটি?
Correct Answer:
ক: সমর্থন
Explanation:
'Justification for' --এর সঠিক অনুবাদ কোনটি? সঠিক উত্তর সমর্থন ' Justification for' এর অর্থ: সমর্থন। অপরদিকে Judgement , Comment ও Lebate - দ্বারা যথাক্রমে : বিচার, মন্তব্য ও তর্ক বোঝায় ।
গাছে উঠতে পটু যে ---এক কথায় কী হবে?
Correct Answer:
গ: গেছো
Explanation:
গাছে উঠতে পটু যে ---এক কথায় কী হবে? সঠিক উত্তর গেছো গাছে উঠতে পটু যে - গেছো। আরোহণ করে যে - আরোহী।
দেশি ও তৎসম শব্দের মিশ্রণকে কি বলে ?
Correct Answer:
খ: গুরুচন্ডালী দোষ
Explanation:
দেশি ও তৎসম শব্দের মিশ্রণকে কি বলে ? সঠিক উত্তর গুরুচন্ডালী দোষ গুরুচণ্ডালী দোষ : বাংলা গদ্যে দেশি ও তৎসম শব্দের মিশ্রণ বা সাধু ও চলিত রীতির মিশ্রণকে গুরুচণ্ডালী দোষ বলে। যেমন: শবপোড়া ( শব মানে মরা আর দাহ মানে পোড়া)। যদি " শবদাহ " বা " মরা পোড়া" না বলে শবপোড়া বলা হয়, তাহলে সেটা গুরুচণ্ডালী দোষ হবে।
ণত্ব বিধান বাংলা বানানে কোন শব্দের ক্ষেত্রে প্রযোজ্য?
Correct Answer:
ক: সংস্কৃত
Explanation:
ণত্ব বিধান বাংলা বানানে কোন শব্দের ক্ষেত্রে প্রযোজ্য? সঠিক উত্তর সংস্কৃত তৎসম শব্দের বানানে মূধন্য ণ এর সঠিক ব্যবহারের নিয়মই ণত্ব বিধান। বাংলা ভাষায় সাধারণত মূর্ধন্য - ণ ধ্বনির ব্যবহার নেই। সে জন্য বাংলা (দেশি) , তদ্ভব ও বিদেশি শব্দের বানানে মূর্ধন্য - ণ বর্ণ লেখার প্রয়োজন হয় না। কিন্তু বাংলা ভাষায় বহু তৎসম বা সংস্কৃত শব্দে মূর্ধন্য - ণ এবং দন্ত্য - ন এর ব্যবহার আছে। তা বাংলায় অবিকৃতভাবে রক্ষিত হয়।
একাদশে বৃহস্পতি কী?
Correct Answer:
খ: বাগধারা
Explanation:
একাদশে বৃহস্পতি কী? সঠিক উত্তর বাগধারা 'একাদশে বৃহস্পতি ' একটি বাগধারা যার মানে সৌভাগ্যের বিষয়। বিষয়টি হিন্দু ধর্মীয় শুভক্ষণ বিষয়ক প্রবাদ মাত্র।
“সারাংশ লিখন” শিক্ষার উদ্দেশ্য কী ?
Correct Answer:
গ: বক্তব্য সংক্ষেপণ
Explanation:
“সারাংশ লিখন” শিক্ষার উদ্দেশ্য কী ? সঠিক উত্তর বক্তব্য সংক্ষেপণ সারাংশ লেখার মূল উদ্দেশ্য হচ্ছে বাক্য সংক্ষেপণ। অহেতুক বা অযথা বাক্যের ব্যবহার না করে মূল ভাব ফুটিয়ে তোলা। অনুচ্ছেদ থেকে লাইন ব্যবহার না করে উপযুক্ত বাক্য দিয়ে মূলভাব উপস্থাপন করা। উক্তির ব্যবহার বর্জন করা।
বাগযন্ত্রের অংশ নয় ---
Correct Answer:
গ: কান
Explanation:
বাগযন্ত্রের অংশ নয় --- সঠিক উত্তর কান উচ্চারণ কার্যের সঙ্গে যুক্ত ইন্দ্রিয়সমূহ ১. ঠোঁট , ওষ্ঠ ২. দাঁতের পাটি ৩. দন্তমূল, অগ্র দন্তমূল ৪. অগ্রতালু, শক্ত তালু ৫. পশ্চাত্তালু , নরম তালু, মূর্ধা ৬. আলজিভ ৭. জিহ্বাগ্র ৮. সম্মুখ জিহ্বা ৯. পশ্চাদ জিহ্বা, জিহ্বামূল ১০. নাসা - গহ্বর ১১. স্বর - পল্লব, স্বরতন্ত্রী ও ১২. ফুসফুস।
'হাত ভারি' বাগধারার অর্থ কি?
Correct Answer:
ঘ: কৃপণ
Explanation:
'হাত ভারি' বাগধারার অর্থ কি? সঠিক উত্তর কৃপণ হাতভারি বাগধারাটির অর্থ - কৃপণ, ব্যায়কুন্ঠ হাতভারি বলতে এখানে বোঝানো হয়েছে যাদের টাকা থাকা সত্ত্বেও খরচ করে না।
চাকরীর জন্য যে পত্র লিখতে হয় তার নাম কি ?
Correct Answer:
খ: আবেদনপত্র
Explanation:
চাকরীর জন্য যে পত্র লিখতে হয় তার নাম কি ? সঠিক উত্তর আবেদনপত্র চাকরীর জন্য যে পত্র লিখতে হয় তার নাম আবেদনপত্র। চাকরীর আবেদনপত্র লেখার সময় কতগুলো নিয়ম মেনে চলতে হয়। অনেক তথ্য যোগ করতে হয়। প্রতিটা নিয়ম মেনে চলে উপযুক্ত তথ্য বা সঠিক তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করতে হয়।
ব্যুৎপত্তিগতভাবে ব্যাকরণ শব্দের অর্থ হলো ---
Correct Answer:
গ: বিশেষভাবে বিশ্লষণ
Explanation:
ব্যুৎপত্তিগতভাবে ব্যাকরণ শব্দের অর্থ হলো --- সঠিক উত্তর বিশেষভাবে বিশ্লষণ সংস্কৃত ব্যাকরণ = বি + আ + ✓কৃ + অন শব্দটির বুৎপত্তিগত অর্থ বিশেষভাবে বিশ্লেষণ। ভাষা ব্যবহারের জন্য সুনির্দিষ্ট কিছু নিয়ম হচ্ছে ব্যাকরণ। এককথায় ব্যাকরণ হচ্ছে ভাষার সংবিধান।
ভাষার কোন রীতি নাটকের সংলাপ ও বক্ততায় তার উপযোগী ?
Correct Answer:
গ: চলিত রীতি
Explanation:
ভাষার কোন রীতি নাটকের সংলাপ ও বক্ততায় তার উপযোগী ? সঠিক উত্তর চলিত রীতি চলিত রীতি নাটকের সংলাপ ও বক্তৃতার জন্য উপযোগী। কারণ চলিত রীতি সংক্ষিপ্ত ও সহজবোধ্য । চলিত রীতি পরিবর্তনশীল। একশ বছর আগে যে চলিত রীতি ছিল, কালের প্রবাহে বর্তমানে তা অনেকটা পরিবর্তিত হয়ে সহজ রূপ লাভ করেছে। এই রীতি আলাপ আলোচনারর উপযোগী কারণ তদ্ভব শব্দবহুল।
পঞ্চতন্ত্র গ্রন্থটি কার রচনা ?
Correct Answer:
গ: সৈয়দ মুজতবা আলী
Explanation:
পঞ্চতন্ত্র গ্রন্থটি কার রচনা ? সঠিক উত্তর সৈয়দ মুজতবা আলী পঞ্চতন্ত্র গ্রন্থটির রচয়িতা সৈয়দ মুজতাব আলী। এটি দুই পর্বে বিভক্ত ব্যক্তিগত প্রবন্ধ সংকলন। তার এ প্রবন্ধের উল্লেখযোগ্য রচনা : বই কেনা, মোপাসাঁ, চেখফ - রবীন্দ্রনাথ, বিদেশে, অর্থংঅর্থং, মেশোদিনি। দেশে বিদেশে তার উল্লেখযোগ্য ভ্রমণকাহিনী।
কোনটি অব্যয়ীভাব সমাসের উদাহরণ ?
Correct Answer:
ক: আপাদমস্তক
Explanation:
কোনটি অব্যয়ীভাব সমাসের উদাহরণ ? সঠিক উত্তর আপাদমস্তক অব্যয়ীভাব সমাস:পূর্বপদে অব্যয়যোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়েরই অর্থের প্রাধান্য থাকে, তবে তাকে অব্যয়ীভাব সমাস বলে। অব্যয়ীভাব সমাসে কেবল অব্যয়ের অর্থযোগে ব্যাসবাক্যটি রচিত হয়। সামীপ্য, অভাব, সাদৃশ্য, যোগ্যতা প্রভৃতি নানা অর্থে অব্যয়ীভাব সমাস হয়। যেমন: পর্যন্ত (আ) অর্থে - পা থেকে মাথা পর্যন্ত = আপাদমস্তক।
'যা লাফিয়ে চলে'-এককথায় প্রকাশ করুন
Correct Answer:
ঘ: প্লবগ
Explanation:
'যা লাফিয়ে চলে'-এককথায় প্রকাশ করুন সঠিক উত্তর প্লবগ যা লাফিয়ে চলে - প্লবগ। প্লবগ শব্দের অর্থ - লম্ফন, ঝম্পন, সন্তরণ ইত্যাদি। প্রদত্ত শব্দটি একটি বিশেষ্য পদ।
'সূর্য' শব্দের প্রতিশব্দ কি?
Correct Answer:
ক: আদিত্য
Explanation:
'সূর্য' শব্দের প্রতিশব্দ কি? সঠিক উত্তর আদিত্য সূর্য শব্দের প্রতিশব্দ = দিবাকর, প্রভাকর, রবি, তপন, তরুন, ভাস্কর, আদ্যিত্য, দিনেশ, দিননাথ, অংশমালী, ভানু, মার্তণ্ড, সবিতা, বিবস্বান, মিহির, মিত্র, ঊষাপতি, দিনমণি, দিবাবসু, বিভাবসু, বিভাকর, কিরণমালা, ।
ব্যাসবাক্যের অন্তর্গত প্রত্যেকটি পদকে কি বলে ?
Correct Answer:
ঘ: সমস্যমান পদ
Explanation:
ব্যাসবাক্যের অন্তর্গত প্রত্যেকটি পদকে কি বলে ? সঠিক উত্তর সমস্যমান পদ বাক্যে শব্দের ব্যবহার সংক্ষেপ করার উদ্দেশ্যে সমাসের সৃষ্টি। সমাস দ্বারা দুই বা ততোধিক শব্দের সমন্বয়ে নতুন অর্থবোধক পদ সৃষ্টি হয়। সমাসের প্রক্রিয়ায় সমাসবদ্ধ বা সমাসনিষ্পন্ন পদটির নাম সমস্ত পদ। সমস্ত পদ বা সমাসবদ্ধ পদটির অন্তর্গত পদগুলোকে সমস্যমান পদ বলে।
ইঙ্গিতময়, অর্থপূর্ণ, ভাবঘন বাক্যকে সম্প্রসারিত করার নাম কী ?
Correct Answer:
ঘ: ভাব-সম্প্রসারণ
Explanation:
ইঙ্গিতময়, অর্থপূর্ণ, ভাবঘন বাক্যকে সম্প্রসারিত করার নাম কী ? সঠিক উত্তর ভাব-সম্প্রসারণ ইঙ্গিতময়, অর্থপূর্ণ, ভাবঘন বাক্যকে সম্প্রসারিত করার নাম ভাবসম্প্রসারণ। ভাবসম্প্রসারণ বলতে কোন রচনার ভাববস্তুকে সম্প্রসারিত করা বোঝায়। অহেতুক বা প্রসঙ্গবিহীন বাক্যের ব্যবহার না করে রচনা সম্পর্কিত বাক্য দিয়ে ভাব ফুটিয়ে তুলতে হবে। মুলভাব, সম্প্রসারিত ভাব, মন্তব্য তিনটি অনুচ্ছেদে লিখতে হবে। মূলভাব সবসময় সহজ, সাবলীল ও ছোট হতে হবে।
'পড়ায় আমার মন বসে না' এখানে 'পড়ায়'কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
ক: কর্ম কারকে ৭মী বিভক্তি
Explanation:
'পড়ায় আমার মন বসে না' এখানে 'পড়ায়'কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর কর্ম কারকে ৭মী বিভক্তি 'পড়ায় আমার মন বনে না' - এখানে 'পড়ায়' কর্ম কারকে ৭মী বিভক্তি। কিসে প্রশ্ন করলে 'পড়া' পাওয়া যায় যেহেতু এটি কর্মকারক।
নতুন শব্দ গঠন করে ---
Correct Answer:
ক: সন্ধি ও সমাস
Explanation:
নতুন শব্দ গঠন করে --- সঠিক উত্তর সন্ধি ও সমাস সন্ধি ও সমাস নতুন শব্দ গঠন করে। যেমন: সন্ধি : হিম ও আলয় দুইটা আলাদা শব্দ। যদি সন্ধির মাধ্যমে দুইটিকে একত্রিত করা যায়, তাহলে নতুন শব্দ হয় এবং উচ্চারণে সুবিধা হয়। যেমন: হিম + আলয় = হিমালয় সমাস: সমাস এর মাধ্যমে একাধিক শব্দ একসাথে যুক্ত হয়ে নতুন শব্দ গঠিত হয়। যেমন: দোয়াত ও কলম = দোয়াত - কলম
“যার কোন মূল্য নেই” - একে বাগধারায় বলে-
Correct Answer:
গ: ঢাকের বাঁয়া
Explanation:
“যার কোন মূল্য নেই” - একে বাগধারায় বলে- সঠিক উত্তর ঢাকের বাঁয়া বাগধারা - অর্থ তামার বিষ - অর্থের কুপ্রভাব অরণ্যে রোদন - নিষ্ফল আবেদন কাঠের পুতুল - নির্জীব /অসার ঢাকের বায়া - যার কোন মূল্য নেই। তাই সঠিক উত্তর: ঢাকের বায়া।
শৈবাল দীঘিরে বলে উচ্চ করে শির লিখে রেখ এক ফোটা দিলাম শিশির- এই অংশটুকুর মূল প্রতিপাদ্য ?
Correct Answer:
ঘ: অকৃতজ্ঞতা
Explanation:
শৈবাল দীঘিরে বলে উচ্চ করে শির লিখে রেখ এক ফোটা দিলাম শিশির- এই অংশটুকুর মূল প্রতিপাদ্য ? সঠিক উত্তর অকৃতজ্ঞতা দিঘির জলেই শৈবালের জন্ম। দিঘির জলই তার অস্ততিত্বের অবলম্বন। সেই জল থেকেই সে পায় প্রাণ শক্তি। জলের আশ্রয়েই সে বৃদ্ধিপায়, বাচে। তাই দিঘির জলের কাছে তার ঋনের শেষ নেই। কিন্তু এই অনিঃশেষে ঋণের কথা স্বীকার না করায় হীন প্রয়াস দেখায় শৈবালের আচারণে।
রোমাঁ রোলাঁ ছিলেন -
Correct Answer:
গ: সাহিত্যিক
Explanation:
রোমাঁ রোলাঁ ছিলেন - সঠিক উত্তর সাহিত্যিক রোম্যাঁ রোলাঁজন্ম২৯ জানুয়ারি ১৮৬৬ক্লিভেন্সি, নিভারমৃত্যু৩০ ডিসেম্বর ১৯৪৪ (বয়স ৭৮)ভেজলেপেশানাট্যকার, প্রাবন্ধিক, শিল্প ঐতিহাসিক ও ঔপন্যাসিকজাতীয়তাফরাসিসময়কাল১৯০২–১৯৪৪উল্লেখযোগ্য পুরস্কারসাহিত্যে নোবেল পুরস্কার১৯১৫
ভাব-সম্প্রসারণের ক্ষেত্রে দোষের বিষয় কোনটি ?
Correct Answer:
ক: একই কথার পুনরাবৃত্তি
Explanation:
ভাব-সম্প্রসারণের ক্ষেত্রে দোষের বিষয় কোনটি ? সঠিক উত্তর একই কথার পুনরাবৃত্তি ভাব - সম্প্রসারণের ক্ষেত্রে দোষের বিষয় - একই কথার পুনারাবৃত্তি না করা। ভাব - সম্প্রসারণ লেখার সময় অনেক গুলো দোষ পরিহার করতে হয়। তন্মধ্যে, একই কথার বা লাইনের পুনারাবৃত্তি না করা একটি। অনুচ্ছেদ থেকে লাইন ব্যবহার না করা, উক্তি বা উদ্ধৃতির ব্যবহার না করা ইত্যাদি।
কোন ছেদ চিহ্নে থামার প্রয়োজন নেই ?
Correct Answer:
ক: ইলেক
Explanation:
কোন ছেদ চিহ্নে থামার প্রয়োজন নেই ? সঠিক উত্তর ইলেক যতি চিহ্ন - বিরতি কাল কমা - এক বলতে যে সময় প্রয়োজন বিস্ময় চিহ্ন - এক সেকেন্ড উদ্ধরণ চিহ্ন - এক উচ্চারণ করতে যে সময় লাগে ইলেক/লোপ চিহ্ন - থামার প্রয়োজন নেই তাই প্রশ্ন ভুল।
'নাদ' শব্দের অর্থ কী?
Correct Answer:
গ: সিঙ্গহের ডাক
Explanation:
'নাদ' শব্দের অর্থ কী? সঠিক উত্তর সিঙ্গহের ডাক 'নাদ' শব্দের অর্থ সিংহের ডাক' । এছাড়া - ময়ূরের ডাক - কেকা। বাঘের ডাক - হুংকার।
কোনটি দ্বিগু সমাস?
Correct Answer:
ক: সপ্তাহ
Explanation:
কোনটি দ্বিগু সমাস? সঠিক উত্তর সপ্তাহ 'সপ্তাহ' দ্বিগু সমাস। সমাহার (সমষ্টি) বা মিলন অর্থ সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ্য পদের যে সমাস হয় তাই দ্বিগু সমাস। 'সপ্তাহ' বিশ্লেষণ করলে পাই - সপ্ত অহের সমাহার ।
জাতিবাচক বিশেষ্যের উদাহরণ কোনটি ?
Correct Answer:
খ: নদী
Explanation:
জাতিবাচক বিশেষ্যের উদাহরণ কোনটি ? সঠিক উত্তর নদী যে পদ দ্বারা কোনো একজাতীয় প্রাণী বা পদার্থের সাধারণ নাম বোঝায়, তাকে জাতিবাচক বিশেষ্য বলে। যেমনঃ মানুষ, গরু, পাখি, গাছ, নদী, পর্বত, ইংরেজ।
'নদী' এর সমার্থক শব্দ কোনটি?
Correct Answer:
ক: সরিৎ
Explanation:
'নদী' এর সমার্থক শব্দ কোনটি? সঠিক উত্তর সরিৎ 'নদী' - এর সমার্থক শব্দ 'সরিৎ' । এরুপ তটিনী, স্রোতস্বতী, স্রোতস্বিনী । নগ বা গিরি অর্থ পাহাড় । আর বিহগ অর্থ বিহঙ্গ বা পাখি ।
বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা কে?
Correct Answer:
ক: চন্ডীদাস
Explanation:
বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা কে? সঠিক উত্তর চন্ডীদাস বৈষ্ণব পদাবলী বৈষ্ণব ধর্মতত্ত্বের রসভাষ্য নামে খ্যাত এক শ্রেণীর ধর্মসঙ্গীত সংগ্রহ। বৈষ্ণব পদাবলী সাহিত্যর সূচনা ঘটে চর্তুদশ শতকে বিদ্যাপতি ও চণ্ডীদাস - এর সময়ে, তবে ষোড়শ শতকে এই সাহিত্যের বিকাশ হয়। বৈষ্ণব পদাবলীর প্রধান অবলম্বন রাধাকৃষ্ণের প্রেমলীলা। বৈষ্ণব পদাবলী পুস্তকটি সংগ্রহ করেছেন বাবা আউল মনোহর দাস। বৈষ্ণব পদাবলীতে পাঁচ প্রকারের রস আমরা দেখতে পাই। যথা: - শান্তরস, দাস্যরস, সখ্যরস, বাৎসল্যরস, মধুররস। শান্তরসে কৃষ্ণ ভগবান রূপে পাঠকের কাছে ধরা দেন। এরপর ধীরে ধীরে প্রতিটি রসের মধ্যে দিয়ে ভগবান রূপ পরিত্যাগ করে ধীরে ধীরে মানব রূপে পাঠককুলের কাছে ধরা দিতে থাকেন। মধুর রসে গিয়ে কৃষ্ণ পুরোপুরি মানব রূপে পাঠককুলের সঙ্গে মিশে যান।
”ছেঁড়া তার” নাটকটির রচয়িতা কে?
Correct Answer:
খ: তুলসী লাহিড়ী
Explanation:
”ছেঁড়া তার” নাটকটির রচয়িতা কে? সঠিক উত্তর তুলসী লাহিড়ী তুলসী লাহিড়ী বিখ্যাত নাট্যকার, অভিনেতা, গ্রামোফোন কোম্পানির সুরকার, বাংলা ছায়াছবির জনপ্রিয় চিত্রনাট্যকার। নাটক রচনা ও অভিনয় দিয়ে নাট্য আন্দোলনের এক নতুন দিগন্ত উন্মোচিত করেছিলেন। নাটকের নাম - মায়ের দাবি (১৯৪১), পথিক (১৯৫১), লক্ষ্মীপ্রিয়ার সংসার (১৯৫৯), মণিকাঞ্চন, মায়া - কাজল, চোরাবালি, সর্বহারা ছেঁড়া তার”
'দ্যুলোক' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি ?-
Correct Answer:
খ: দিব+লোক
Explanation:
'দ্যুলোক' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি ?- সঠিক উত্তর দিব+লোক দ্যুলোক ( দিব + লোক) । একটি নিপাতনে সিদ্ধ সন্ধি। সন্ধির প্রচলিত নিয়ম না মেনে যে সন্ধি হয় তাকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে।
সৈয়দ মুজতবা আলীর “দেশে-বিদেশে” বইটিতে কোন শহরের কাহিনী প্রাধান্য পেয়েছে?
Correct Answer:
খ: কাবুল
Explanation:
সৈয়দ মুজতবা আলীর “দেশে-বিদেশে” বইটিতে কোন শহরের কাহিনী প্রাধান্য পেয়েছে? সঠিক উত্তর কাবুল "দেশে - বিদেশে" - বইটি রচনা করেছেন সৈয়দ মুজতবা আলী। বইটিতে যে শহরের কাহিনী তুলে ধরা হয়েছে তার নাম - কাবুল। এটি সৈয়দ মুজতবা আলী রচিত ভ্রমণকাহিনী। ভ্রমণকাহিনী তে কাবুল শহরের কাহিনী তুলে ধরা হয়েছে এবং বাচ্চায়ে সাকোর আক্রমণে বিপর্যস্ত কাবুল ত্যাগের করুণ কাহিনীর মধ্য দিয়ে শেষ হয় এই ভ্রমণকাহিনী।
'যা চিরস্থায়ী নয়'-এক কোথায় প্রকাশ কর
Correct Answer:
ক: নশ্বর
Explanation:
'যা চিরস্থায়ী নয়'-এক কোথায় প্রকাশ কর সঠিক উত্তর নশ্বর যা চিরস্থায়ী নয় = নশ্বর যা চিরস্থায়ী = অবিনশ্বর ক্ষণকাল ব্যাপিয়া স্থায়ী = ক্ষণস্থায়ী যা স্থায়ী নয় = অস্থাায়ী