Bangla MCQs
Showing 50 questions (Total: 14833)
নিচের কোনটি তৎসম শব্দ?
Correct Answer:
ক: দধি
Explanation:
নিচের কোনটি তৎসম শব্দ? সঠিক উত্তর দধি তৎসম শব্দ: যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে সোজাসুজি বাংলায় এসেছে এবং যাদের রূপ অপরিবর্তিত রয়েছে, সেসব শব্দকে বলা হয় তৎসম শব্দ। তৎসম একটি পারিভাষিক শব্দ। এর অর্থ - তৎ মানে তার আর সম মানে সমান অর্থাৎ তার বা সংস্কৃতের সমান। যেমন: দধি, চন্দ্র, ভবন, পাত্র, মনুষ্য ইত্যাদি। তাই সঠিক উত্তর: দধি।
”কুলি” শব্দটি কোন ভাষা থেকে আগত?
Correct Answer:
ঘ: তুর্কি
Explanation:
”কুলি” শব্দটি কোন ভাষা থেকে আগত? সঠিক উত্তর তুর্কি ফারসি শব্দ - খোদা, গুনাহ, দোযখ, চশমা, আমদানি, তারিখ ইত্যাদি। আরবি শব্দ - আল্লাহ, ইসলাম, ঈমান, জান্নাত, জাহান্নাম, কিতাব, খারিজ ইত্যাদি। বাংলা শব্দ - টোপর, ডাব, ডাগর, কুল, গঞ্জ, ঢেঁকি ইত্যাদি। তুর্কি শব্দ - চাকর, চাকু, তোপ, দারোগা, কুলি ইত্যাদি। তাই সঠিক উত্তর : তুর্কি।
”অতিভক্তি চোরের লক্ষণ” বাক্যটির অতি পদটি--
Correct Answer:
ঘ: বিশেষ্যের বিশেষণ
Explanation:
”অতিভক্তি চোরের লক্ষণ” বাক্যটির অতি পদটি-- সঠিক উত্তর বিশেষ্যের বিশেষণ যে বিশেষণ পদ কোন বিশেষ্য পদকে বিশেষিত করে, তাকে বিশেষ্যের বিশেষণ বলে। যেমন: অতিভক্তি চোরের লক্ষণ। এখানে "অতি" বিশেষ্য "ভক্তি"কে বিশেষিত করছে। তাই এখানে অতি হচ্ছে বিশেষ্যের বিশেষণ।
যে পদ সর্বনাম ও বিশেষ্য পদকে বিশেষিত করে তাকে কি বলে?
Correct Answer:
গ: নাম বিশেষণ
Explanation:
যে পদ সর্বনাম ও বিশেষ্য পদকে বিশেষিত করে তাকে কি বলে? সঠিক উত্তর নাম বিশেষণ নাম বিশেষণ : যে বিশেষণ পদ কোন বিশেষ্য বা সর্বনাম পদকে বিশেষিত করে, তাকে নাম বিশেষণ বলে। যথা : বিশেষ্যের বিশেষণ: সুস্থ সবল দেহকে কে না ভালোবাসে? সর্বনামের বিশেষণ: সে রূপবান ও গুণবান ।
”তার বুদ্ধি হয়েছে কিন্তু বুদ্ধি পাকেনি” এটি কোন বাক্য?
Correct Answer:
ক: যৌগিক বাক্য
Explanation:
”তার বুদ্ধি হয়েছে কিন্তু বুদ্ধি পাকেনি” এটি কোন বাক্য? সঠিক উত্তর যৌগিক বাক্য যৌগিক বাক্য: পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বা মিশ্র বাক্য মিলিত হয়ে একটি সম্পূর্ণ বাক্য গঠন করলে তাকে যৌগিক বাক্য বলে। যৌগিক বাক্যের অন্তর্গত নিরপেক্ষ বাক্যগুলো এবং, ও, কিন্তু, অথবা, কিংবা, বরং, তথাপি, অথচ অব্যয় যোগে সংযুক্ত থাকে। যেমন:তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়ে নি।
”খেয়া পারের তরণী” কবিতার কবি হচ্ছেন---
Correct Answer:
খ: কাজী নজরুল ইসলাম
Explanation:
”খেয়া পারের তরণী” কবিতার কবি হচ্ছেন--- সঠিক উত্তর কাজী নজরুল ইসলাম "খেয়া পারের তরণি" কবিতাটির কবি কাজী নজরুল ইসলাম। কবিতাটি কবি কাজী নজরুল ইসলামের "অগ্নিবীণা " কাব্যগ্রন্থের অন্তর্গত। এটি কবির প্রথম কাব্যগ্রন্থ। এটি প্রকাশিত হয় ১৩২৯ বঙ্গাব্দে। এতে মোট ১২ টি কবিতা আছে। তন্মধ্যে উল্লেখযোগ্য হলো - খেয়া পারের টরণী, মোহররম, কামাল পাশা ইত্যাদি।
কোন ক্ষেত্রে পরোক্ষ উক্তির ক্রিয়ার কাল অপরিবর্তিত থাকে?
Correct Answer:
ক: চিরন্তন সত্য
Explanation:
কোন ক্ষেত্রে পরোক্ষ উক্তির ক্রিয়ার কাল অপরিবর্তিত থাকে? সঠিক উত্তর চিরন্তন সত্য পরোক্ষ উক্তির ক্রিয়ার কাল অপরিবর্তিত থাকে চিরন্তন সত্য বাক্য থাকলে। প্রত্যক্ষ উক্তি চিরন্তন সত্য হলে পরোক্ষ উক্তিতে ক্রিয়ার কালের কোন পরিবর্তন হয় না। যেমন: শিক্ষক বললেন, "পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। " = শিক্ষক বললেন যে পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে।
”জমিদার দর্পণ” উপন্যাসটির লেখক হচ্ছেন ---
Correct Answer:
খ: মীর মশাররফ হোসেন
Explanation:
”জমিদার দর্পণ” উপন্যাসটির লেখক হচ্ছেন --- সঠিক উত্তর মীর মশাররফ হোসেন " জমিদার দর্পণ "নাটকটির লেখক মীর মশাররফ হোসেন। মীর মশাররফ হোসেন ছিলেন একজন বাঙালি ঔপন্যাসিক, নাট্যকার এবং প্রাবন্ধিক। কারবালার যুদ্ধকে উপজীব্য করে রচিত " বিষাদ সিন্ধু" তার সবচেয়ে জনপ্রিয় সাহিত্যকর্ম। ১৮৭৩ সালে তার জমিদার দর্পণ নাটক প্রকাশিত হয়।
রবীন্দ্রনাথ ঠাকুর তার কোন রচনাটি নেতাজী সুভাষচন্দ্র কে উৎসর্গ করেন ?
Correct Answer:
গ: তাসের দেশ
Explanation:
রবীন্দ্রনাথ ঠাকুর তার কোন রচনাটি নেতাজী সুভাষচন্দ্র কে উৎসর্গ করেন ? সঠিক উত্তর তাসের দেশ রবীন্দ্রনাথ ঠাকুর তার " তাসের দেশ" নাটকটি নেতাজি সুভাষ চন্দ্র কে উৎসর্গ করেন। এছাড়াও তিনি তার বসন্ত নাটকটি কাজী নজরুল কে উৎসর্গ করেন। এবং কালো যাত্রা নাটকটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কে উৎসর্গ করেন।
নিচের কোনটি দেশি শব্দ?
Correct Answer:
গ: কুলো
Explanation:
নিচের কোনটি দেশি শব্দ? সঠিক উত্তর কুলো বাংলাদেশের আদি জনগোষ্ঠীর ভাষার যে শাব্দিক উপাদান এখনো বাংলা ভাষায় ব্যবহৃত হয় সেগুলো কে দেশি শব্দ বলে। যেমন - খেকশিয়াল, বাখারি, কদু , কুড়ি, মই, লাঠি, পয়েলা, পেট, ঝোল, কুলা বা কুলো ইত্যাদি।
চর্যাপদের আদি কবি-
Correct Answer:
খ: লুইপা
Explanation:
চর্যাপদের আদি কবি- সঠিক উত্তর লুইপা বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নিদর্শন হল চর্যাপদ। চর্যাপদে 23, মতান্তরে 24 জন কবি ছিলেন। চর্যাপদের প্রথম পদটি লুইপা রচনা করেন। সেই হিসেবে তাকেই চর্যাপদের আদি কবি বলা হয়। তবে চর্যাপদের কবিদের মধ্যে সর্বাধিক পদ রচনা করেন কাহ্ননপা। তিনি মোট 13 টি পদ রচনা করেন। উল্লেখ্য ড. মুহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের প্রাচীনতম কবি হলেন শবরপা।
রোমান্টিক প্রণয়োপাখ্যান ধারার প্রথম কবি-
Correct Answer:
ঘ: শাহ মুহম্মদ সগীর
Explanation:
রোমান্টিক প্রণয়োপাখ্যান ধারার প্রথম কবি- সঠিক উত্তর শাহ মুহম্মদ সগীর মধ্যযুগের প্রথম মুসলমান কবি শাহ মুহাম্মদ সগীর রোমান্টিক প্রণয়োপখ্যান ধারার প্রথম কবি কবি। তাঁর রচিত ইউসুফ - জুলেখা কাব্যটি বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক প্রণয়োপখ্যান।
'কিন্নুর' শব্দের সন্ধি-বিচ্ছেদ হলো-
Correct Answer:
ক: কিম + নর
Explanation:
'কিন্নুর' শব্দের সন্ধি-বিচ্ছেদ হলো- সঠিক উত্তর কিম + নর ব্যঞ্জন ধ্বনির আগে বা পরে স্বর অথবা ব্যঞ্জন যেকোন ধ্বনি সংযুক্ত হয়ে যে সন্ধি সাধিত হয় তাকে ব্যঞ্জ সন্ধি বলে। যেমন - কিন্নর = কিম্ + নর, গন্তব্য = গম্ = তব্য, কিংবা = কিম্ + বা, কিংবদন্তি = কিম্ + বদন্তি ইত্যাদি।
ব্যাকরণ ভাষাকে কী নির্দেশ করে?
Correct Answer:
ঘ: ভাষাকে বর্ণনা করতে
Explanation:
ব্যাকরণ ভাষাকে কী নির্দেশ করে? সঠিক উত্তর ভাষাকে বর্ণনা করতে ব্যাকরণ শব্দের অর্থ বিশেষভাবে বিশ্লেষণ। অর্থাৎ ব্যাকরণ ভাষাকে বর্ণনা করে সঠিকভাবে।
কোনটি গ্রীক শব্দ?
Correct Answer:
গ: দাম
Explanation:
কোনটি গ্রীক শব্দ? সঠিক উত্তর দাম প্রদত্ত অপশন গুলোর মধ্যে দাম হল গ্রিক শব্দ। লিচু, লুঙ্গি ও চাবি যথাক্রমে চীনা, বার্মি ও পর্তুগিজ শব্দ।
'আগুনের পরশমনি' চলচিত্রটি কার লেখা কাহিনী অবলম্বনে নির্মিত?
Correct Answer:
ঘ: হুমায়ুন আহমেদ
Explanation:
'আগুনের পরশমনি' চলচিত্রটি কার লেখা কাহিনী অবলম্বনে নির্মিত? সঠিক উত্তর হুমায়ুন আহমেদ নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের লেখা কাহিনি অবল্বনে 'আগুনের পরশমণি ' চলচ্চিত্রটি নির্মিত। হুমায়ূন আহমেদ পরিচালিত ৮টি চলচ্চিত্র রয়েছে। মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র' আগুনের পরশমণি '(১৯৯৪) তার উল্লেখযোগ্য একটি চলচ্চিত্র। হুমায়ূন আহমেদ নিজেই পরিচালনা করেন।
'ফোর্ট উইলিয়াম কলেজ' কত সালে প্রতিষ্ঠিত হয়?
Correct Answer:
ক: ১৮০০ সালে
Explanation:
'ফোর্ট উইলিয়াম কলেজ' কত সালে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর ১৮০০ সালে ফোর্ট উইলিয়াম কলেজ বা কলেজ অফ ফোর্ট উইলিয়াম ছিল ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল লর্ড ওয়েলেসলি প্রতিষ্ঠিত একটি প্র্যাচ্য বিদ্যা শিক্ষাকেন্দ্র। ১৮০০ সালের ১০ জুলাই কলকাতার ফোর্ট উইলিয়াম চত্বরে এটি প্রতিষ্ঠিত হয়। এই প্রতিষ্ঠানে সহস্রাধিক ইংরেজি, আরবি, ফারসি, বাংলা, হিন্দি ও উর্দু বই ইংরেজিতে অনূদিত হয়।
বাংলা বর্নমালায় অর্ধমাত্রা বিশিষ্ট বর্ণ কয়টি?
Correct Answer:
ঘ: ৮ টি
Explanation:
বাংলা বর্নমালায় অর্ধমাত্রা বিশিষ্ট বর্ণ কয়টি? সঠিক উত্তর ৮ টি বাংলা বর্ণমালায় সর্বমোট ৫০টি বর্ণ। এর মধ্যে পূর্ণমাত্রার বর্ণ ৩২ টি। অর্ধমাত্রার বর্ণ ৮টি। আর মাত্রাহীন বর্ণ ১০টি। অর্ধমাত্রার ৮টি বর্ণের মধ্যে স্বরবর্ণ ১টি এবং ব্যঞ্জনবর্ণ ৭টি।
এক কথায় প্রকাশ করুনঃ 'যা জলে চরে'
Correct Answer:
ক: জলচর
Explanation:
এক কথায় প্রকাশ করুনঃ 'যা জলে চরে' সঠিক উত্তর জলচর যা জলে চরে বা যেপ্রাণী পানিতে বাস করে তাকে বলে জলচর। নৌকা পানির উপর দিয়ে চলে বলে একে নৌযান বলা হয়। ডাঙ্গায় বিচরণকারী প্রাণীকে বলে স্থলচর।
'তত্ত্ববোধিনী' পত্রিকার সম্পাদক ছিলেন?
Correct Answer:
গ: অক্ষরকুমার দত্ত
Explanation:
'তত্ত্ববোধিনী' পত্রিকার সম্পাদক ছিলেন? সঠিক উত্তর অক্ষরকুমার দত্ত তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক হলেন অক্ষয়কুমার দত্ত।
চলিত ভাষার আদর্শরূপে গৃহীত ভাষাকে বলা হয় ----
Correct Answer:
খ: প্রমিত ভাষা
Explanation:
চলিত ভাষার আদর্শরূপে গৃহীত ভাষাকে বলা হয় ---- সঠিক উত্তর প্রমিত ভাষা চলিত ভাষার আদর্শরূপে গৃহীত ভাষাকে প্রমিত ভাষা বলে। প্রমিত ভাষা বলা ও লেখার উপযোগী। এটি বক্তৃতা, আলাপ আলোচনা ও নাট্যসংলাপের উপযোগী। প্রমিত ভাষা কালের প্রবাহে অনেক পরিবর্তিত হয়।
সন্ধি-বিচ্ছেদ করুনঃ'নরাধম'
Correct Answer:
খ: নর+ অধম
Explanation:
সন্ধি-বিচ্ছেদ করুনঃ'নরাধম' সঠিক উত্তর নর+ অধম স্বরধ্বনির সাথে স্বরধ্বনি মিলে যে সন্ধি হয় তাকে বলে স্বরসন্ধি। যেমন - নরাধম = নর + অধম, নরোত্তম = নর + উত্তম, নয়ন = নে + অন, পাপাচার = পাপ + আচার ইত্যাদি।
কোন গল্পটিতে মুসলমান চরিত্র আছে?
Correct Answer:
ঘ: কাবুলিওয়ালা
Explanation:
কোন গল্পটিতে মুসলমান চরিত্র আছে? সঠিক উত্তর কাবুলিওয়ালা "কাবুলিওয়ালা" রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি ছোট গল্প। এটি ১৮৯২ সালে প্রকাশিত হয়। গল্পে আফগান থেকে আসা এক মুসলমান ফল বিক্রেতার সাথে বাঙালি একজন লেখকের ছোট মেয়ের পরিচয় হয় এবং সে তাকে আফগানে ফেলে আসা ছোট মেয়ের মত ভালোবাসে।
কোনটি জসীমউদ্দীনের কাব্য নয়?
Correct Answer:
গ: মাটির মায়া
Explanation:
কোনটি জসীমউদ্দীনের কাব্য নয়? সঠিক উত্তর মাটির মায়া হাসু, মাটির কান্না, এক পয়সার বাঁশি - এই ৩ টি জসীমউদ্দিন রচিত কাব্যগ্রন্থ। মাটির মায়া - সৈয়দ শামসুল হক।
শাহনামা কোথাকার মহাকাব্য?
Correct Answer:
গ: পারস্য
Explanation:
শাহনামা কোথাকার মহাকাব্য? সঠিক উত্তর পারস্য পারস্যের মহাকাব্য হলো 'শাহনামা' । ফেরদৌসী ফারসি ভাষায় রচিত এ মহাকাব্যটি বাংলায় অনুবাদ করেন মোজাম্মেল হক।
কোন বাক্যটি গুরুচণ্ডলী দোষমুক্ত?
Correct Answer:
খ: সে এখন স্কুলে যাবে
Explanation:
কোন বাক্যটি গুরুচণ্ডলী দোষমুক্ত? সঠিক উত্তর সে এখন স্কুলে যাবে তার বাহিরে যাবার সময় হয়েছে। তার বিবাহ হয় নাই। তাহারা রওয়ানা হলো। এই তিনটি বাক্যে একসাথে সাধু ও চলিত রীতি ব্যবহার করা হয়েছে অর্থাৎ গুরুচাণ্ডালী দোষ যুক্ত। তাই সঠিক বাক - সে এখন স্কুলে যাবে।
চলিত ভাষার বৈশিষ্ট্য নয় ---
Correct Answer:
ঘ: সংস্কৃত শব্দের বহুল ব্যবহার
Explanation:
চলিত ভাষার বৈশিষ্ট্য নয় --- সঠিক উত্তর সংস্কৃত শব্দের বহুল ব্যবহার চলিত ভাষায় সংস্কৃত শব্দ নয় তদ্ভব শব্দ বহুল ব্যবহার হয়।
কোনটি রামরাম বসুর লেখা?
Correct Answer:
ক: লিপিমালা
Explanation:
কোনটি রামরাম বসুর লেখা? সঠিক উত্তর লিপিমালা ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিত কেরি সাহেবের মুন্সী নামে পরিচিত রামরাম বসুর লেখা গ্রন্থ হল 'লিপিমালা' (১৮০২)। 'হিতোপদেশ' 'বত্রিশ সিংহাসন' গ্রন্থ লেখেন মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। 'তেতো ইতিহাস' গ্রন্থটির লেখক হলেন চণ্ডীচরণ মুনশী।
তাম্বুল শব্দের অর্থ-
Correct Answer:
ক: পান
Explanation:
তাম্বুল শব্দের অর্থ- সঠিক উত্তর পান তাম্বুল শব্দের অর্থ - পান। তাম্বুল শব্দের অর্থ - পান পাতা; কুইড (সুপারি - পাতা, চুন, কেটেকু, আরকা - বাদাম ইত্যাদি দিয়ে তৈরি)
ব্যক্তিগত পত্রের ওপরের ডান কোণে কী লেখা হয়?
Correct Answer:
ঘ: পত্র লেখকের স্থান ও তারিখ
Explanation:
ব্যক্তিগত পত্রের ওপরের ডান কোণে কী লেখা হয়? সঠিক উত্তর পত্র লেখকের স্থান ও তারিখ ব্যক্তিগত পত্রের উপরে ডান কোণে পত্র লেখকের স্থান ও তারিখ লিখতে হয়। যে স্থান এ প্রেরক অবস্থান করছে সেই স্থানের নাম এবং প্রেরকের চিঠি লেখার তারিখ।
নেমোসিস নাটক লিখেছেন-
Correct Answer:
গ: নুরুল মোমেন
Explanation:
নেমোসিস নাটক লিখেছেন- সঠিক উত্তর নুরুল মোমেন নেমেসিস নাটক লিখেছেন নুরুল মোমেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে বাংলায় সংঘটিত মন্বন্তরের প্রেক্ষাপটে রচিত নাটক নেমেসিস। ১৯৪৪ সালে নাটকটি "শনিবারের চিঠি" পত্রিকায় প্রকাশিত হয়।
কোনটি ভাষার বৈশিষ্ট্য নয়?
Correct Answer:
খ: ইশারা বা অঙ্গভঙ্গি
Explanation:
কোনটি ভাষার বৈশিষ্ট্য নয়? সঠিক উত্তর ইশারা বা অঙ্গভঙ্গি ভাষার মূল উপাদান ধ্বনি। ধ্বনির সাহায্যে ভাষার সৃষ্টি হয়। আবার ধ্বনি সৃষ্টি হয় বাগযন্ত্রের দ্বারা। মানুষের কন্ঠ নিঃসৃত বাক সংকেতের সংগঠন কে ভাষা বলে। গলনালি, মুখবিবর, কন্ঠ, জিহ্বা, তালু, দাঁত, নাক ইত্যাদি বাক প্রত্যঙ্গকে বাকযন্ত্র বলে। ইশারা বা অঙ্গভঙ্গির সাহাযে মনের ভাব সম্পুর্ণ রূপে প্রকাশ পাই না। তাই এটি ভাষার অন্তর্ভুক্ত নয়।
'মজলুম' শব্দের অর্থ কী?
Correct Answer:
ঘ: অত্যাচারিত
Explanation:
'মজলুম' শব্দের অর্থ কী? সঠিক উত্তর অত্যাচারিত 'মজলুম' শব্দের অর্থ অত্যাচারিত ;উৎপীড়িত। নিঃসহায় বা সহায়হীন কে বলে অসহায় । দশজনে যাকে ভালবাসে তাকে বলে জনপ্রিয় ;লোক প্রিয়, popular। সংকটাপন্ন;আপদগ্রস্ত;বিপন্ন শব্দ দ্বারা বোঝায় বিপদাপন্নকে।
গঠন অনুসারে শব্দ কয় প্রকার?
Correct Answer:
খ: দুই
Explanation:
গঠন অনুসারে শব্দ কয় প্রকার? সঠিক উত্তর দুই গঠন অনুসারে শব্দ ২ প্রকার। ১/মৌলিক শব্দ :গোলাপ, নাক, লাল, তিন ইত্যাদি। ২/সাধিত শব্দ: নীলাকাশ, প্রশাসন, চলন্ত, ডুবুরি ইত্যাদি।
কোনটি প্রান্তিক বিরাম চিহ্ন নয়?
Correct Answer:
গ: কোলন
Explanation:
কোনটি প্রান্তিক বিরাম চিহ্ন নয়? সঠিক উত্তর কোলন প্রান্তিক বিরাম চিহ্ন ৪টি। যেমন: ১/দাঁড়ি /পূর্ণচ্ছেদ ২/প্রশ্নবোধক চিহ্ন ৩/বিস্ময় /সম্বোধন চিহ্ন ৪/ ডাবল দাঁড়ি / পূর্ণচ্ছেদ তাই উত্তর হবে "কোলন"।
বাড়ি বা রাস্তার নামের পরে কোন চিহ্ন বসে ?
Correct Answer:
ক: কমা
Explanation:
বাড়ি বা রাস্তার নামের পরে কোন চিহ্ন বসে ? সঠিক উত্তর কমা বাক্যের অর্থ সুস্পষ্টভাবে বোঝার জন্য বাক্যের মধ্যে বা বাক্যের সমাপ্তিতে কিংবা বাক্যে আবেগ, জিজ্ঞাসা ইত্যাদি প্রকাশ করার উদ্দেশ্যে বাক্যে যতি বা ছেদচিহ্ন ব্যবহার করা হয়। যেমন : বাড়ি বা রাস্তার নম্বরের পরে কমা বসবে। যেমন: ৬৮, নবাবপুর রোড, ঢাকা - ১০০০।
“ইঁদুর কপালে” - এর বিপরীত বাগধারা কোনটি ?
Correct Answer:
খ: একাদশে বৃহস্পতি
Explanation:
“ইঁদুর কপালে” - এর বিপরীত বাগধারা কোনটি ? সঠিক উত্তর একাদশে বৃহস্পতি ইঁদুর কপালে বাগধারাটির অর্থ - মন্দভাগ্য/ হতভাগ্য। অন্যদিকে, একাদশে বৃহস্পতি বাগধারাটির অর্থ - সৌভাগ্যের বিষয়। তাই প্রদত্ত বাগধারা দুইটি পরস্পর বিপরীত।
রাবণের চিতা অর্থ কী?
Correct Answer:
খ: চির অশান্তি
Explanation:
রাবণের চিতা অর্থ কী? সঠিক উত্তর চির অশান্তি রাবণের চিতা একটি বাগধারা যার মানে চির অশান্তি।
সাধু ও চলিত রীতির পার্থক্য কোন কোন পদে বেশি ?
Correct Answer:
গ: সর্বনাম ও ক্রিয়া পদে
Explanation:
সাধু ও চলিত রীতির পার্থক্য কোন কোন পদে বেশি ? সঠিক উত্তর সর্বনাম ও ক্রিয়া পদে সাধু ও চলিত রীতির পার্থক্য সর্বনাম ও ক্রিয়া পদে বেশি পরিলক্ষিত হয় । Normal 0 false false false EN - US X - NONE X - NONE /* Style Definitions */ table.MsoNormalTable {mso - style - name:"Table Normal"; mso - tstyle - rowband - size:0; mso - tstyle - colband - size:0; mso - style - noshow:yes; mso - style - priority:99; mso - style - qformat:yes; mso - style - parent:""; mso - padding - alt:0in 5.4pt 0in 5.4pt; mso - para - margin - top:0in; mso - para - margin - right:0in; mso - para - margin - bottom:10.0pt; mso - para - margin - left:0in; line - height:115%; mso - pagination:widow - orphan; font - size:11.0pt; font - family:"Calibri", "sans - serif"; mso - ascii - font - family:Calibri; mso - ascii - theme - font:minor - latin; mso - hansi - font - family:Calibri; mso - hansi - theme - font:minor - latin; mso - bidi - font - family:"Times New Roman"; mso - bidi - theme - font:minor - bidi;}
'রাইফেল রোটি আওরাত' কার রচনা?
Correct Answer:
গ: আনোয়ার পাশা
Explanation:
'রাইফেল রোটি আওরাত' কার রচনা? সঠিক উত্তর আনোয়ার পাশা লেখক আনোয়ার পাশা রচিত "রাইফেল রোটি আওরাত" একাত্তরের আনা ফ্রাংকের দিনলিপি। লেখক ২৫ মার্চের কালো রাত পেরোতে পারলেও ১৪ই ডিসেম্বর পার করতে পারেননি। তিনি ১৪ ডিসেম্বর শহীদ হন পাকিস্তানি ঘাতকদের হাতে।
রুদ্রমঙ্গল কী ধরনের রচনা?
Correct Answer:
ঘ: প্রবন্ধ
Explanation:
রুদ্রমঙ্গল কী ধরনের রচনা? সঠিক উত্তর প্রবন্ধ "রুদ্রমঙ্গল" - কাজী নজরুল ইসলাম রচিত প্রবন্ধ গ্রন্থ। এটি তিনি ১৯২৩ সালে লিখেন।
প্রথম চৌধুরী সম্পাদিত পত্রিকার নাম ---
Correct Answer:
খ: সবুজপত্র
Explanation:
প্রথম চৌধুরী সম্পাদিত পত্রিকার নাম --- সঠিক উত্তর সবুজপত্র তত্ত্ববোধিনী - অক্ষয়কুমার দত্ত কল্লোল - দীনেশরঞ্জন দাস ধূমকেতু - কাজী নজরুল ইসলান সবুজপত্র - প্রমথ চৌধুরী।
'বটতলার উপন্যাস' কার রচনা?
Correct Answer:
খ: রাজিয়া খান
Explanation:
'বটতলার উপন্যাস' কার রচনা? সঠিক উত্তর রাজিয়া খান "বটতলার উপন্যাস " রচনা করেছেন প্রখ্যাত বাংলাদেশি সাহিত্যিক "রাজিয়া খান"। লেখালেখি ছাড়াও তিনি দীর্ঘদিন মঞ্চে অভিনয় করেছেন। তার পুরো নাম রাজিয়া খান আমিন হলেও তিনি লেখক রাজিয়া খান নামে পরিচিত।
সুফিয়া কামালের কবিতা কোনটি?
Correct Answer:
খ: তাহারেই পড়ে মনে
Explanation:
সুফিয়া কামালের কবিতা কোনটি? সঠিক উত্তর তাহারেই পড়ে মনে কবর - মুনীর চৌধুরী ঝরাপাতা - সরলা দেবী হেমন্ত সন্ধায় - হেমন্ত মুখোপাধ্যায় তাহারেই পড়ে মনে - বেগম সুফিয়া কামাল।
'এইরূপ সাদৃশ্য অনেক চক্ষে পড়িবে' ---এর চলিতরূপ লিখুন।
Correct Answer:
খ: এরকম সাদৃশ্য অনেক চোখে পড়বে
Explanation:
'এইরূপ সাদৃশ্য অনেক চক্ষে পড়িবে' ---এর চলিতরূপ লিখুন। সঠিক উত্তর এরকম সাদৃশ্য অনেক চোখে পড়বে এইরুপ সাদৃশ্য অনেক চক্ষে পড়িবে। (সাধু ভাষা) সাধু - চলিত এইরুপ - এরকম চক্ষ - চোখে পড়িবে - পড়বে তাই চলিত ভাষা হবে - এরকম সাদৃশ্য অনেক চোখে পড়বে।
'কিয়ৎক্ষণ' শব্দের সঠিক চলিতরূপ কোনটি?
Correct Answer:
ক: কিছুক্ষণ
Explanation:
'কিয়ৎক্ষণ' শব্দের সঠিক চলিতরূপ কোনটি? সঠিক উত্তর কিছুক্ষণ সাধু - চলিত মস্তক - মাথা জুতা - জুতো তুলা - তুলো পূর্বেই - আগেই কিয়ৎক্ষণ - কিছুক্ষণ
হরতাল শব্দটি কোন ভাষার?
Correct Answer:
ঘ: গুজরাটি
Explanation:
হরতাল শব্দটি কোন ভাষার? সঠিক উত্তর গুজরাটি ওলন্দাজ - ইস্কাপন, টেক্কা, তুরুপ, রুইতন। হিন্দি - খানাপিনা, মিঠাই, চানাচুর। তুর্কি - চাকর, চাকু, তোপ, দারোগা। গুজরাটি - খদ্দর, হরতাল।
নিচের কোন বিরাম চিহ্নকে পদ সংযোগ চিহ্ন বলে?
Correct Answer:
খ: হাইফেন
Explanation:
নিচের কোন বিরাম চিহ্নকে পদ সংযোগ চিহ্ন বলে? সঠিক উত্তর হাইফেন হাইফেন কে সংযোগ চিহ্ন বলা হয়। সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখানোর জন্য হাইফেন ব্যবহার করা হয়। যেমন: এ আমাদের শ্রদ্ধা - অভিনন্দন, আমাদের প্রীতি - উপহার।
কাজী নজরুল ইসলাম কত সালে সাহিত্যে একুশে পদক পান?
Correct Answer:
ক: ১৯৭৬
Explanation:
কাজী নজরুল ইসলাম কত সালে সাহিত্যে একুশে পদক পান? সঠিক উত্তর ১৯৭৬ ১৯৭৬ সালে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয় আর এর পরের মাসে তিনি সম্মানসূচক "একুশে পদক" লাভ করেন।
'বীণাপানি' কোন সমাস?
Correct Answer:
ক: বহুব্রীহি
Explanation:
'বীণাপানি' কোন সমাস? সঠিক উত্তর বহুব্রীহি বীণাপানি - বীণা পানিতে যার। এটি একটি বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাস: যে সমাসে সমস্যমান পদগুলোর কোনটির অর্থ না বুঝিয়ে, অন্য কোন পদকে বোঝায়, তাকে বহুব্রীহি সমাস বলে। যথা: বহু ব্রীহি(ধান) আছে যার - বহুব্রীহি