Bangla MCQs
Showing 50 questions (Total: 14833)
'জানালা' শব্দটি -
Correct Answer:
খ: পর্তুগীজ
Explanation:
'জানালা' শব্দটি - সঠিক উত্তর পর্তুগীজ ফারসি শব্দ: খোদা, গুনাহ, দোযখ, নামাজ, আদমি, আমদানি ইত্যাদি। তুর্কি শব্দ: চাকর, চাকু, তোপ, দারোগা ইত্যাদি পর্তুগিজ শব্দ: আনারস, আলপিন, আলমারি, গুদাম, জানালা, চাবি, পাউরুটি, বালতি ইত্যাদি। সঠিক উত্তর: পর্তুগিজ শব্দ।
'পানি'র সমার্থক শব্দ-
Correct Answer:
গ: উদক
Explanation:
'পানি'র সমার্থক শব্দ- সঠিক উত্তর উদক পানি শব্দের সমার্থক শব্দ: অম্বু, জীবন, নীর, বারি, সলিল, জল, উদক, পয়, অপ, উদকুম্ভ ইত্যাদি। প্রদত্ত শব্দটি একটি বিশেষ্য পদ। তাই সঠিক উত্তর: উদক।
উৎপত্তির দিক থেকে ক্রিয়ার কাল কোন দুভাগে বিভক্ত ?
Correct Answer:
ঘ: মৌলিক ও কৃদন্ত
Explanation:
উৎপত্তির দিক থেকে ক্রিয়ার কাল কোন দুভাগে বিভক্ত ? সঠিক উত্তর মৌলিক ও কৃদন্ত ক্রিয়ার যে রূপের দ্বারা ক্রিয়া ঘটার বিভিন্ন সময় বোঝায়, সেই সময়কে ক্রিয়ার কাল বলা হয়। অথবা কার্য সম্পন্ন হওয়ার সময়কেই ক্রিয়ার কাল বা কাল বলে। ক্রিয়ার কাল তিন প্রকার। উৎপত্তির দিক থেকে ক্রিয়ার কাল দুই প্রকার - - মৌলিক ও কৃদন্ত।
'সংসার' এর সন্ধি বিচ্ছেদ---
Correct Answer:
ঘ: সম্ + সার
Explanation:
'সংসার' এর সন্ধি বিচ্ছেদ--- সঠিক উত্তর সম্ + সার ম্ - এর পর অন্তঃস্থ ধ্বনি য, র, ল, ব কিংবা শ, ষ, স, হ থাকলে ম্ স্থলে অনুস্বার (ং) হয়। যেমন: সম্ + সার = সংসার সম্ + যম = সংযম ; ইত্যাদি
চলিত গদ্য রীতির ধারা প্রবর্তন করে কোন পত্রিকা?
Correct Answer:
খ: সবুজপত্র
Explanation:
চলিত গদ্য রীতির ধারা প্রবর্তন করে কোন পত্রিকা? সঠিক উত্তর সবুজপত্র সবুজপত্র (১৯১৪) প্রমথ চৌধুরী সম্পাদিত বিশিষ্ট সাহিত্য পত্রিকা। এ পত্রিকাকে অবলম্বন করে চলিত রীতি বাংলা গদ্যে প্রতিষ্ঠা লাভ করে। বঙ্গদর্শনও দিকদর্শন পত্রিকার সম্পাদক হলেন বঙ্কিমচন্দ্র ও জন ক্লার্ক মার্শম্যান।
ধ্বনিবিদ মুহাম্মদ আবদুল হাই বাংলা মূল স্বরধ্বনির তালিকায় যে নতুন মূলধ্বনিটি প্রতিষ্ঠা করেছেন সেটি-
Correct Answer:
ক: এ্যা ধ্বনি
Explanation:
ধ্বনিবিদ মুহাম্মদ আবদুল হাই বাংলা মূল স্বরধ্বনির তালিকায় যে নতুন মূলধ্বনিটি প্রতিষ্ঠা করেছেন সেটি- সঠিক উত্তর এ্যা ধ্বনি একটি বাংলা মৌলিক স্বরধ্বনি। বাংলা বর্ণমালায় এই ধ্বনির জন্য কোনো পৃথক চিহ্ন নাই। স্বাধীন ধ্বনি হিসেবে এই ধ্বনি দুই ভাবে লেখা হয়। এই রূপ দুটি হলো এ্যা বা অ্যা। এর ভিতরে এ্যা চিহ্নটি অধিকতর যুক্ত সংগত। কারণ অ ধ্বনি বিকৃত হয়ে অ্যা হয় না। বরং এ ধ্বনিই বিকৃত হয়ে এ্যা ধ্বনিতে পরিণত হয়। বাংলাতে এই ধ্বনির জন্য কোনো পৃথক চিহ্ন নাই, তাই এর জন্য কোনো আন্তর্জাতিক ধ্বনি লিপি নির্ধারিত হয় নাই। ধ্বনি - বৈশিষ্ট্যের বিচারে এ্যা হলো ―স্বরধ্বনি, মৌলিক, বিবৃত - মধ্য, সম্মুখ, অবর্তুলাকার।
নিচের কোনটি দ্বিগু সমাস?
Correct Answer:
ঘ: সেতার
Explanation:
নিচের কোনটি দ্বিগু সমাস? সঠিক উত্তর সেতার সমাহার বা সমষ্টি বা মিলন অর্থে সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ্য পদের যে সমাস হয়, তাকে দ্বিগু সমাস বলে। দ্বিগু সমাসে সমাসনিষ্পন্ন পদটি বিশেষ্য পদ হয়। যেমন: সে (তিন) তারের সমাহার = সেতার।
কবি জীবনানন্দ দাশের ওপর যে বিদেশী গবেষেক গবেষণা করেন তাঁর নাম-
Correct Answer:
গ: ক্লিনটন বি সীলি
Explanation:
কবি জীবনানন্দ দাশের ওপর যে বিদেশী গবেষেক গবেষণা করেন তাঁর নাম- সঠিক উত্তর ক্লিনটন বি সীলি ক্লিনটন বি. সিলি আমেরিকান একাডেমিক অনুবাদক এবং বাংলা ভাষা ও সাহিত্যের একজন পণ্ডিত। তিনি রামপ্রসাদ সেন এবং মাইকেল মধুসূদন দত্ত - এর রচনা অনুবাদ করেছেন এবং বাঙালি কবি জীবনানন্দ দাশের জীবনী রচনা করেছেন। তিনি বাংলা সম্পর্কিত সফটওয়্যার প্যাকেজও লিখেছেন। তাঁর সর্বশেষ বই বরিশাল ও তার বাইরে ২০০৮ সালে ভারতে প্রকাশিত হয়েছিল।
'যদ্যাপি'এর সন্ধি বিচ্ছেদ---
Correct Answer:
খ: যদি + অপি
Explanation:
'যদ্যাপি'এর সন্ধি বিচ্ছেদ--- সঠিক উত্তর যদি + অপি ই - কার কিংবা ঈ - কারের পর ই ও ঈ ভিন্ন অন্য স্বর থাকলে ই বা ঈ স্থানে য বা য - ফলা হয়। য - ফলা লেখার সময় আগের ব্যঞ্জনের সাথে লেখা হয়। যেমন: ই + অ = য্ + অ ; যদি + অপি = যদ্যপি।
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটক কোনটি?
Correct Answer:
ক: রক্ত করবী
Explanation:
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটক কোনটি? সঠিক উত্তর রক্ত করবী রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটক - রক্তকরবী। এটি একটি সাংকেতিক নাটক। নাটকটি বাংলা ১৩৩০ সনের শিলং এর শৈলবাসে রচিত। তখন এর নামকরণ করা হয়েছিল "যক্ষপুরী "। ১৩৩১ সনের আশ্বিন মাসে প্রবাসীতে যখন প্রকাশিত হয় তখন এর নামকরণ করা হয় " রক্তকরবী "।
নিচের কোনটি বহুব্রীহি সমাস?
Correct Answer:
ক: কানাকানি
Explanation:
নিচের কোনটি বহুব্রীহি সমাস? সঠিক উত্তর কানাকানি ক্রিয়ার পারস্পারিক অর্থে ব্যতিহার বহুব্রীহি সমাস হয়। এ সমাসে পূর্বপদে আ এবং উত্তরপদে ই যুক্ত হয়। যেমন: কানে কানে যে কথা - কানাকানি। তাই সঠিক উত্তর: কানাকানি।
'ময়মনসিংহ গীতিকা ' সংগ্রহ করেন-
Correct Answer:
ক: ড.দীনেশচন্দ্র সেন
Explanation:
'ময়মনসিংহ গীতিকা ' সংগ্রহ করেন- সঠিক উত্তর ড.দীনেশচন্দ্র সেন মৈমনসিংহ গীতিকা একটি সংকলনগ্রন্থ যাতে ময়মনসিংহ অঞ্চলে প্রচলিত ১০ টি পালাগান লিপিবদ্ধ করা হয়েছে। প্রথম খণ্ডের ১০ টি পালার রচয়িতা ভিন্ন ভিন্ন হলেও সংগ্রাহক চন্দ্রকুমার দে। ১৯২৩ - ৩২ সালে ড.দীনেশচন্দ্র সেন অন্যদের সহায়তায় গানগুলো সংগ্রহ করেন এবং স্বীয় সম্পাদনায় কলকাতা বিশ্ববিদ্যালয় হতে প্রকাশ করেন। এই গীতিকাটি বিশ্বের ২৩ টি ভাষায় মুদ্রিত হয়।
'বনি আদম' কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
Correct Answer:
গ: গোলাম মোস্তফা
Explanation:
'বনি আদম' কাব্যগ্রন্থটির রচয়িতা কে? সঠিক উত্তর গোলাম মোস্তফা "বনি আদম " - কাব্যগ্রন্থটির রচয়িতা গোলাম মোস্তফা। তিনি ছিলেন একজন বাঙালি কবি ও লেখক। তার কাব্যের মূল বিষয় ছিল ইসলাম ও প্রেম। তার প্রথম কাব্যগ্রন্থ হলো রক্তরাগ। তার অন্যান্য কাব্যগ্রন্থ - হাসনাহেনা, খোশরোজ, সাহারা, বনি আদম ইত্যাদি।
মুক্তিযুদ্ধ-ভিত্তিক শামসুর রাহমানের কাব্যগ্রন্থটি হলো---
Correct Answer:
খ: বন্দী শিবির থেকে
Explanation:
মুক্তিযুদ্ধ-ভিত্তিক শামসুর রাহমানের কাব্যগ্রন্থটি হলো--- সঠিক উত্তর বন্দী শিবির থেকে শামসুর রাহমানের মুক্তিযুদ্ধভিত্তিক কাব্যগ্রন্থ - - বন্দী শিবির থেকে (১৯৭২)। এ গ্রন্থের মূল বিষয় স্বাধীনতা যুদ্ধকালীন আবেগ ও প্রত্যাশা। মুক্তিযুদ্ধকালে তিনি মজলুম আদিব ছদ্মনামে লিখতেন।
”ষ্ণ” - যুক্ত বর্ণটি কীভাবে গঠিত হয়েছে?
Correct Answer:
ক: ষ্+ণ
Explanation:
”ষ্ণ” - যুক্ত বর্ণটি কীভাবে গঠিত হয়েছে? সঠিক উত্তর ষ্+ণ দুই বা অধিক ব্যঞ্জনবর্ণ একত্র মিলিত হলে সংযুক্ত বর্ণ হয়। যেমন - ক্ক, ক্ত, জ্জ্ব, ত্ব। সঠিক উত্তর ষ্ + ণ।
”খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়”--- মরমি গানটির রচয়িতা কে?
Correct Answer:
ঘ: লালন শাহ
Explanation:
”খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়”--- মরমি গানটির রচয়িতা কে? সঠিক উত্তর লালন শাহ খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় - গানটির গীতিকার লালন শাহ। মিলন হবে কতো দিনে আমার মনের মানুষের ই সনে গানটির রচয়িতা - - হাসন রাজা।
'বসন্তকুমারী' নাটক রচনা করেছেন-
Correct Answer:
ঘ: মীর মশাররফ হোসেন
Explanation:
'বসন্তকুমারী' নাটক রচনা করেছেন- সঠিক উত্তর মীর মশাররফ হোসেন "বসন্তকুমারী " নাটক রচনা করেছেন - মীর মশাররফ হোসেন। মীর মশাররফ ছিলেন একজন বাঙালি ঔপন্যাসিক, নাট্যকার এবং প্রাবন্ধিক। তিনি বাংলা ভাষার অন্যতম প্রধান গদ্যশিল্পী ও বাঙালি মুসলমান সাহিত্যিকদের পথিকৃৎ। বসন্তকুমারী বাংলা সাহিত্যে মুসলিম সাহিত্যিক রচিত প্রথম নাটক। নাটকটি তিনি নওয়াব আব্দুল লতিফকে উৎসর্গ করেন।
"বাড়ী" ঘুরে এস---বাক্য নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
ঘ: অধিকরণে ১মা
Explanation:
"বাড়ী" ঘুরে এস---বাক্য নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর অধিকরণে ১মা বাড়ি ঘুরে এসো। এখানে বাড়ি অধিকরণে ১মা কারক। কারণ, ক্রিয়া সম্পাদনের কাল বা সময় এবং আধারকে অধিকরণ কারক বলে। অধিকরণ কারকে বিভিন্ন ধরনের বিভক্তি যুক্ত হয়। যেমন: আধার( স্থান) : বাড়ি ঘুরে এসো। আর বাড়ি শব্দের সাথে কোন বিভক্তি নেই বলে এটি শূণ্য বিভক্তি বা ১মা বিভক্তি।
'আয়ু যেন "পদ্ম পাতার নীর" -এই বাক্যে 'পদ্ম পাতয়' -
Correct Answer:
ঘ: অধিকরণ কারক
Explanation:
'আয়ু যেন "পদ্ম পাতার নীর" -এই বাক্যে 'পদ্ম পাতয়' - সঠিক উত্তর অধিকরণ কারক আয়ু যেন তার, " পদ্ম পাতার নীর"। এখানে পদ্ম পাতা অধিকরণ কারক। কারণ, ক্রিয়া সম্পাদনের কাল বা সময় এবং আধারকে অধিকরণ কারক বলে। যদি কোন ক্রিয়াবাচক বিশেষ্য অন্য ক্রিয়ার কোনরূপ ভাবের অভিব্যক্তি প্রকাশ করে, তাকে ভাবাধিকরণ বলে। এখানে পদ্ম পাতা ভাবাধিকরণ কারক।
'কিরণ' এর সমার্থক শব্দ নয় ----
Correct Answer:
ক: রবি
Explanation:
'কিরণ' এর সমার্থক শব্দ নয় ---- সঠিক উত্তর রবি 'কিরণ' এর সমার্থক শব্দ নয় - - - রবি। কিরণ শব্দের সমার্থক শব্দ: আলোক, আলো, জ্যোতি, কিরণ, দীপ্তি, প্রভা। রবি শব্দের সমার্থক শব্দ: সূর্য, রবি, সবিতা, দিবাকর, দিনমনি, দিননাথ, দিবাবসু, অর্ক, ভানু, তপন, আদিত্য, ভাস্কর, মার্তণ্ড, অংশু, প্রভাকর, কিরণমালী, অরুণ, মিহির, পুষা, সূর, মিত্র, দিনপতি, বালকি, অর্ষমা।
'চক্ষু' এর সমার্থক শব্দ নয় ----
Correct Answer:
ঘ: সলিল
Explanation:
'চক্ষু' এর সমার্থক শব্দ নয় ---- সঠিক উত্তর সলিল সলিল অর্থ পানি বাকীগুলোর অর্থ চোখ
'ঢেউ' এর সমার্থক শব্দ নয় ----
Correct Answer:
গ: বারিধি
Explanation:
'ঢেউ' এর সমার্থক শব্দ নয় ---- সঠিক উত্তর বারিধি ঢেউ শব্দের প্রতিশব্দ: তরঙ্গ, বীচি, ঊর্মি, কল্লোল, হিল্লোল, লহর, লহরী ইত্যাদি। বারিধি শব্দের প্রতিশব্দ : সমুদ্র, অর্ণব, জলধি, জলনিধি, পারাবার, রত্নাকর, সাগর, সিন্ধু ইত্যাদি। তাই সঠিক উত্তর: বারিধি।
'চপল' এর বিপরীতার্থক শব্দ ----
Correct Answer:
গ: গম্ভীর
Explanation:
'চপল' এর বিপরীতার্থক শব্দ ---- সঠিক উত্তর গম্ভীর চপল শব্দের অর্থ - তরল, চঞ্চল, অস্থির ইত্যাদি। প্রদত্ত শব্দটি একটি বিশেষ্য পদ। গম্ভীর শব্দের। অর্থ - অগাধ, গুরু, গভীর, ভারী ও নিম্ন স্বরযুক্ত, ভারভার ইত্যাদি। প্রদত্ত শব্দটি একটি বিশেষণ পদ। তাই চপল শব্দের অর্থ - গম্ভীর।
বাংলা ভাষায় যতি বা ছেদ চিহ্ন মোট কয়টি?
Correct Answer:
গ: ১২টি
Explanation:
বাংলা ভাষায় যতি বা ছেদ চিহ্ন মোট কয়টি? সঠিক উত্তর ১২টি বাংলা ভাষার যতি বা ছেদ চিহ্ন হলো ১২ টি। যথা - কমা, কোলন, সেমিকোলন, দাড়ি, হাইফেন, জিজ্ঞাসা, অর্ধ সেমিকোলন, কোলন ড্যাস ইত্যাদি।
নিম্নের কবিতা রচনা করে কাজী নজরুল ইসলাম কারাবরণ করেন-
Correct Answer:
ঘ: আনন্দময়ীর আগমনে
Explanation:
নিম্নের কবিতা রচনা করে কাজী নজরুল ইসলাম কারাবরণ করেন- সঠিক উত্তর আনন্দময়ীর আগমনে কাজী নজরুল ইসলাম কারাবরণ করেন - আনন্দময়ীর আগমনে কবিতা রচনার জন্য। "আনন্দময়ীর আগমনে" কবিতাটি কবির " দোলনচাঁপা" কাব্যগ্রন্থের অন্তর্গত। এটি কবির ২য় কাব্যগ্রন্থ। ১৯২২ সালে দুর্গাপূজার আগে ধূমকেতু পত্রিকায় আনন্দময়ীর আগমনে বিদ্রোহাত্মক কবিতা প্রকাশের জন্য তিনি একবছরের জন্য সশ্রম কারাদণ্ড ভোগ করেন।
'অনুগ্রহ'এর বিপরীতার্থক শব্দ -----
Correct Answer:
ক: নিগ্রহ
Explanation:
'অনুগ্রহ'এর বিপরীতার্থক শব্দ ----- সঠিক উত্তর নিগ্রহ অনুগ্রহ এর সমার্থক শব্দ দয়া, কৃপা, করুণা, সহায়তা প্রভৃতি। এর বিপরীত অর্থ নিগ্রহ, যার অর্থ শাস্তি, শাসন, দমন।
”হাত ধুয়ে বসা” বাগধারার অর্থ কি?
Correct Answer:
ঘ: আশা পরিত্যাগ করা
Explanation:
”হাত ধুয়ে বসা” বাগধারার অর্থ কি? সঠিক উত্তর আশা পরিত্যাগ করা হাত ধুয়ে বাগধারা অর্থ হলো - সম্পর্ক ছেদ করা, আশা পরিত্যাগ করা।
'চন্দ্র'এর সমার্থক শব্দ নয় ----
Correct Answer:
গ: অদ্রি
Explanation:
'চন্দ্র'এর সমার্থক শব্দ নয় ---- সঠিক উত্তর অদ্রি চন্দ্র এর সমার্থক শব্দ - চাঁদ, নিশাকর, শশধর, হিমাংশু। অদ্রি এর সমার্থক শব্দ - পর্বত, অচল, গিরি, পাহাড়।
”তামার বিষ” বাগধারাটির অর্থ কি?
Correct Answer:
খ: অর্থের কুপ্রভাব
Explanation:
”তামার বিষ” বাগধারাটির অর্থ কি? সঠিক উত্তর অর্থের কুপ্রভাব তামার বিষ - অর্থের কুপ্রভাব। তাসের ঘর - ক্ষণস্থায়ী বস্তু। বালির বাঁধ - অস্থায়ী বস্তু। কুল কাঠের আগুন - তীব্র জ্বালা।
'কেশ'এর সমার্থক শব্দ নয় ----
Correct Answer:
খ: ললাট
Explanation:
'কেশ'এর সমার্থক শব্দ নয় ---- সঠিক উত্তর ললাট 'কেশ' এর সমার্থক শব্দ - চুল, কুন্তল, অলক, চিকুর। 'ললাট' এর সমার্থক শব্দ - কপাল, ভাগ্য, অদৃষ্ট, নিয়তি।
"আমাদের" একটি গল্প বলুন---বাক্য নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
ক: কর্মে ষষ্ঠী
Explanation:
"আমাদের" একটি গল্প বলুন---বাক্য নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর কর্মে ষষ্ঠী আমাদের একটি গল্প বলুন। এখানে "আমাদের" কর্মকারকে ৬ষ্ঠী বিভক্তি। যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে, তাকে কর্মকারক বলে। বাক্যের ক্রিয়াকে " কাকে" দ্বারা প্রশ্ন করলে কর্মকারক পাওয়া যায়। এখানে, কাকে দিয়ে প্রশ্ন করলে আমাদের পাওয়া যায়। তাই "আমাদের" কর্মকারক। আমি থেকে আমাদের এর ক্ষেত্রে র, এর ৬ষ্ঠী বিভক্তি। তাই সঠিক উত্তর : কর্মকারকে ৬ষ্ঠী।
'আকাশ'এর সমার্থক শব্দ নয় ----
Correct Answer:
ঘ: ভুবন
Explanation:
'আকাশ'এর সমার্থক শব্দ নয় ---- সঠিক উত্তর ভুবন 'আকাশ' এর সমার্থক শব্দ - অম্বর, গগন, নভ, অন্তরীক্ষ। ভুবন এর সমার্থক শব্দ - বিশ্বজগৎ, পৃথিবী, আবাস, দেশ।
তারিখ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
Correct Answer:
খ: ফারসি
Explanation:
তারিখ শব্দটি কোন ভাষা থেকে এসেছে? সঠিক উত্তর ফারসি আরবি শব্দ হলো - তারিখ, আদালত, আলেম, হারাম, হালাল ইত্যাদি। পর্তুগিজ শব্দ হলো - আনারস, আলমারি, গুদাম, বালতি, গির্জা ইত্যাদি। সঠিক উত্তর - আরবি।
”ছেলে তো নয় যেন ননীর পুতুল” এখানে যেন --
Correct Answer:
ক: অব্যয়
Explanation:
”ছেলে তো নয় যেন ননীর পুতুল” এখানে যেন -- সঠিক উত্তর অব্যয় ছেলে তো নয় যেন ননীর পুুতুল - এখানে যেন অব্যয় পদ। আরো কয়েকটি অব্যয় পদ হলো - আর, আবার, ও, হ্যাঁ, না, যদি, সদা, সহসা, আপাতত ইত্যাদি।
গিন্নি কোন শ্রেণির শব্দ?
Correct Answer:
ঘ: অর্ধ তৎসম
Explanation:
গিন্নি কোন শ্রেণির শব্দ? সঠিক উত্তর অর্ধ তৎসম বাংলা ভাষায় কিছু সংস্কৃত শব্দ কিঞ্চিৎ পরিবর্তিত আকারে ব্যবহৃত হয়। এগুলোকে অর্ধ তৎসম বলে। উদাহরণ - জ্যোছনা, ছেরাদ্দ, গিন্নি, বোষ্টম, কুচ্ছিত ইত্যাদি
”শত্রু’কে দমন করে যে” এক কথায় প্রকাশ কর--
Correct Answer:
খ: অরিন্দম
Explanation:
”শত্রু’কে দমন করে যে” এক কথায় প্রকাশ কর-- সঠিক উত্তর অরিন্দম শত্রুকে দমন করে যে - অরিন্দম। উপকারীর অপকার করে যে - কৃতঘ্ন। শত্রুঘ্ন অর্থ হলো - শত্রু ধ্বংসকারী, সুমিতার পুত্র ও রামের বৈমাত্রেয় ভাই।
"আজকে" নগদ কালকে ধার ---বাক্য নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
খ: অধিকরণে ২য়া
Explanation:
"আজকে" নগদ কালকে ধার ---বাক্য নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর অধিকরণে ২য়া কোথায় কোন স্থানে কখন কোন সময়ে কবে কোন বিষয় বা ব্যাপারে এসব প্রশ্ন করলে তার উত্তরে অধিকরণ কারক পাওয়া যায়। বাক্যটিতে 'আজকে' দ্বারা ক্রিয়ার সময় উল্লেখ করা হয়েছে তাই এটি কালাধিকরণ এবং শব্দটির সাথে 'কে' থাকায় তা দ্বিতীয়া বিভক্তি।
'উগ্র' এর বিপরীতার্থক শব্দ ----
Correct Answer:
খ: সৌম্য
Explanation:
'উগ্র' এর বিপরীতার্থক শব্দ ---- সঠিক উত্তর সৌম্য উগ্র শব্দের অর্থ - প্রচন্ড, তীব্র, ভয়ানক রাগী, নিষ্ঠুর ইত্যাদি। প্রদত্ত শব্দটি একটি বিশেষণ পদ। সৌম্য শব্দের অর্থ - শান্ত, সুন্দর ইত্যাদি। প্রদত্ত শব্দটি একটি বিশেষণ পদ। তাই উগ্র শব্দের বিপরীত অর্থ - সৌম্য।
”পাপে বিরত থাকো” কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
খ: অপাদান কারকে ৭মী
Explanation:
”পাপে বিরত থাকো” কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর অপাদান কারকে ৭মী যা থেকে কিছু বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, আরম্ভ ও রক্ষিত এবং যা দেখে কেউ বীত হয় তাকে অপাদান কারক বলে। যেমন - পাপে বিরত হও। অপাদান কারকে সপ্তমী বিভক্তি।
"গগনে গরজে মেঘ, ঘন বরষা। কূলে একা বসে আছি, নাহি ভরসা।"--এ উদ্ধৃতাংশটি কোন কবির রচনা?
Correct Answer:
ক: রবীন্দ্রনাথ ঠাকুর
Explanation:
"গগনে গরজে মেঘ, ঘন বরষা। কূলে একা বসে আছি, নাহি ভরসা।"--এ উদ্ধৃতাংশটি কোন কবির রচনা? সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর উদ্ধৃতাংশ টি রবীন্দ্রনাথ ঠাকুরের 'সোনার তরী' কবিতার প্রথম দুটি লাইন। কবিতাটি 'সোনার তরী' কাব্যগ্রন্থের অন্তর্গত। কবিতাটির মূল বক্তব্য হলো ক্ষুরধার বর্ষায় সোনার ধান কেটে নানা আশংকা নিয়ে একলা অপেক্ষামান কৃষক অন্য এক মাঝি দেখে আনন্দিত হয়।
"হে কবি, নীরব কেন ফাগুন যে এসেছে ধরায়, বসন্তে বরিয়া তুমি লবে না কি তব বন্দনায়?" --এ উদ্ধৃতাংশটি কোন কবির রচনা?
Correct Answer:
খ: বেগম সুফিয়া কামাল
Explanation:
"হে কবি, নীরব কেন ফাগুন যে এসেছে ধরায়, বসন্তে বরিয়া তুমি লবে না কি তব বন্দনায়?" --এ উদ্ধৃতাংশটি কোন কবির রচনা? সঠিক উত্তর বেগম সুফিয়া কামাল উদ্ধৃতাংশ টি বিশিষ্ট মহিলা কবি ও নারী আন্দোলনের অন্যতম পথিকৃৎ বেগম সুফিয়া কামালের অক্ষরবৃত্ত ছন্দে রচিত 'তাহারেই পড়ে মনে' কবিতার প্রথম দুটি লাইন। কবিতায় কোভিদ প্রধান সহায়ক ও সাহিত্য সাধনায় উৎসাহদাতা স্বামী সৈয়দ নেহাল হোসেনের আকস্মিক মৃত্যুতে বিষাদময় রিক্ততা তুলে ধরা হয়েছে। যেখানে প্রকৃতিতে বসন্ত এলে ও গভীর বেদনার কারণে তার মনে বসন্ত স্পর্শ করতে পারেনি।
”পড়ায় আমার মন বসে না” এখানে “পড়ায়” কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
ক: কর্ম কারকে ৭মী
Explanation:
”পড়ায় আমার মন বসে না” এখানে “পড়ায়” কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর কর্ম কারকে ৭মী যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন হয় তাকে কর্মকারক বলে। যেমন - ডাক্তার ডাক।
”বালকেরা স্কুলে যাচ্ছে” -- বাক্যটি কোন ধরনের কাল নির্দেশ করে?
Correct Answer:
গ: ঘটমান বর্তমান
Explanation:
”বালকেরা স্কুলে যাচ্ছে” -- বাক্যটি কোন ধরনের কাল নির্দেশ করে? সঠিক উত্তর ঘটমান বর্তমান বর্তমানকালের চলমান কাজকে বুঝাতে ঘটমান বর্তমান কাল ব্যবহৃত হয়। যেমন - নীরা গান গাইছে। বালকেরা স্কুলে যাচ্ছে হলো - ঘটমান বর্তমান কাল নির্দেশ করে।
'লাল সালু' উপন্যাসটি কে রচনা করেছেন?
Correct Answer:
ঘ: সৈয়দ ওয়ালিউল্লাহ
Explanation:
'লাল সালু' উপন্যাসটি কে রচনা করেছেন? সঠিক উত্তর সৈয়দ ওয়ালিউল্লাহ আধুনিক বাংলা সাহিত্যের রূপকার সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত উপন্যাস লালসালু। মাত্র ৪৯ বছরের জীবনে তিনটি উপন্যাস লিখে ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা লাভ করেন। বাঙালি মুসলিম সমাজের ধর্মান্ধতা, ধর্মের নামে স্বার্থ হাসিল ও আচার সর্বোচ্চ সমাজব্যবস্থাকে তিনি লালসালু উপন্যাসে উপস্থাপন করেছেন। কেন্দ্রীয় চরিত্র মজিদকে কেন্দ্র করে উপন্যাসের ঘটনা আবর্তিত হয়েছে।
”আভরণ” শব্দের সমার্থক শব্দ কোনটি?
Correct Answer:
খ: অলংকার
Explanation:
”আভরণ” শব্দের সমার্থক শব্দ কোনটি? সঠিক উত্তর অলংকার আভরণ, সংস্কৃত বিশেষ্য পদ। আভরণ শব্দের সমার্থক শব্দ হলো - ভূষণ;অলংকার, গহনা। সঠিক উত্তর - অলংকার।
এক কথায় প্রকাশ করুন : ”যা দীপ্তি পাচ্ছে”।
Correct Answer:
ঘ: দেদীপ্যমান
Explanation:
এক কথায় প্রকাশ করুন : ”যা দীপ্তি পাচ্ছে”। সঠিক উত্তর দেদীপ্যমান যা দীপ্তি পাচ্ছে - দেদীপ্যমান। আলোকিত অর্থ হলো - দীপান্বিত , দীপযুক্ত। দীপ্তিমান অর্থ হলো - উজ্জ্বল এর স্ত্রী বাচক রূপ হলো - - দীপ্তমতী।
'সঞ্চয়িতা' কোন কবির কাব্য সংকলন?
Correct Answer:
ক: রবীন্দ্রনাথ ঠাকুর
Explanation:
'সঞ্চয়িতা' কোন কবির কাব্য সংকলন? সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার সংকলন সঞ্চয়িতা। এ কাব্যগ্রন্থটি ১৯৩১ সালে প্রকাশিত হয়। এর কবিতাগুলো কালানুক্রমে সজ্জিত। প্রথমে সন্ধ্যাসংগীত কাব্যগ্রন্থ থেকে পড়ে শেষ লেখা কাব্যগ্রন্থের কবিতা এতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এটি রবীন্দ্রনাথের অত্যাধিক জনপ্রিয় কাব্যগ্রন্থ।
”পাপের ধন প্রায়শ্চিত্তে যায়” --প্রবাদটির অর্থ-
Correct Answer:
ক: যে দামে কেনা সে দামে বেচা
Explanation:
”পাপের ধন প্রায়শ্চিত্তে যায়” --প্রবাদটির অর্থ- সঠিক উত্তর যে দামে কেনা সে দামে বেচা "পাপের ধন প্রায়শ্চিত্তে যায়" - প্রবাদটির অর্থ যে দামে কেনা সে দামে বেচা; অসৎ উপায়ে অর্জিত টাকা ভোগে আসে না, অপব্যয়েই নষ্ট হয়। বোঝার উপর শাকের আঁটি অর্থ হলো - ঝামেলার ওপর ঝামেলা।
'সাজাহান' নাটকটির রচয়িতা কে?
Correct Answer:
ক: দ্বিজেন্দ্রলাল রায়
Explanation:
'সাজাহান' নাটকটির রচয়িতা কে? সঠিক উত্তর দ্বিজেন্দ্রলাল রায় বাঙালি কবি, গীতিকার ও নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায় তার সাহিত্য জীবনে অনেক নাটক রচনা করেন। শ্রেণি বিভাগ এর দিক দিয়ে 'সাজাহান' নাটকটি ঐতিহাসিক নাটক। এ নাটকটি মুঘল সম্রাট সাজাহানের জীবন অবলম্বনে রচিত। নাটক টি ১৯১৯ সালে প্রকাশিত হয়।
"আমাকে"যেতে হবে। ---বাক্যে উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
ক: কর্তায় ২য়া
Explanation:
"আমাকে"যেতে হবে। ---বাক্যে উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর কর্তায় ২য়া কাজটি যে করে সেই কর্তৃকারক। অপরের অধীনে না হয়ে নিচে ক্রিয়া সম্পাদন করলে সেই হয় কর্তা। কর্তৃ কারক নির্ণয়ের জন্য প্রশ্ন হচ্ছে 'কে বা কারা'? যেমন: আমাকে যেতে হবে। কাকে যেতে হবে? 'আমাকে'। এখানে আমাকে কর্তৃকারক। দ্বিতীয় বিভক্তি চিহ্ন কে, রে, । কাজেই কর্তায় ২য়া বিভক্তি।