General Science MCQs
Showing 50 questions (Total: 3716)
মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে বায়ুর ---
Correct Answer:
খ: নাইট্রোজেন
Explanation:
মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে বায়ুর --- সঠিক উত্তর নাইট্রোজেন মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে বায়ুর - নাইট্রোজেন। রাইজোবিয়াম জাতীয় উদ্ভিদের মূলের নডিউলে নাইট্রোজেন সংবন্ধন করে মাটিতে নাইট্রোজেন এর পরিমাণ বৃদ্ধি করে। কোন উদ্ভিদে মাটিতে অক্সিজেন হাইড্রোজেন কিংবা কার্বন - ডাই - অক্সাইডের পরিমাণ বৃদ্ধি করে না।
বায়োগ্যাস প্লান্টে গোবর ও পানির অনুপাত হলো ---
Correct Answer:
ক: ১ঃ ২
Explanation:
বায়োগ্যাস প্লান্টে গোবর ও পানির অনুপাত হলো --- সঠিক উত্তর ১ঃ ২ বায়োগ্যাস মূলত মিথেন সমৃদ্ধ গ্যাস। পশুর গোবর, মানুষের বজ্র ও শষ্যের অবশেষে বায়ু বদ্ধ পাত্রে গাঁজানোর মাধ্যমে এটি তৈরি করা হয়। বায়োগ্যাস প্লান্টে গোবর ও পানির অনুপাত ১:২।
মস্তিষ্ক কোন তন্ত্রের অন্ত্র?
Correct Answer:
ক: স্নায়ুতন্ত্রের
Explanation:
মস্তিষ্ক কোন তন্ত্রের অন্ত্র? সঠিক উত্তর স্নায়ুতন্ত্রের মস্তিষ্ক স্নায়ুতন্ত্রের তন্ত্রের অন্ত্র । মস্তিষ্ক হলো স্নায়ুতন্ত্রের অঙ্গ । স্নায়ুতন্ত্রের একক হলো নিউরন । অন্যদিকে রেচনতন্ত্রের সাহায্যে রেচন কাজ সম্পন্ন হয় । পরিপাকতন্ত্রের সাহায্যে পরিপাক ক্রিয়া সম্পন্ন হয় এবং শ্বাসতন্ত্রের সাহায্য শ্বাস - প্রশ্বাসের কাজ সম্পন্ন হয় ।
সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সে. মি. -এ
Correct Answer:
ঘ: ১০ নিউটন
Explanation:
সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সে. মি. -এ সঠিক উত্তর ১০ নিউটন সমুদ্রপৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ প্রতি বর্গ সে, মি = ১০ নিউটন / ১.০১৯৭১৬ কিলোগ্রাম শক্তি সমুদ্রপৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ = ৭৬ সে, মি/ ২৯.৯২ ইঞ্চি / ৭৬০ মিলিমিটার পারদ স্তম্ভের সমান। ।
যেসব অণুজীব রোগ সৃষ্টি করে তাদের বলা হয়---
Correct Answer:
ক: প্যাথজেনিক
Explanation:
যেসব অণুজীব রোগ সৃষ্টি করে তাদের বলা হয়--- সঠিক উত্তর প্যাথজেনিক যেসব অণুজীব রোগ সৃষ্টি করে তাদের বলা হয় - - - প্যাথজেনিক । যেসব অণুজীব রোগ সৃষ্টি করে তাদের বলা হয় প্যাথজেনিক । অন্যদিকে ইনফেকশন হলো সংক্রমণ । টক্সিন হলো বিষাক্ত পদার্থ এবং জীবাণু হলো ক্ষুদ্র ক্ষুদ্র অণুজীব (microbiologists) যারা রোগ সৃষ্টি করতেও পারে, নাও পারে ।
একজন জনপ্রশাসকের মৌলিক মূল্যবোধ হলো---
Correct Answer:
গ: জনকল্যাণ
Explanation:
একজন জনপ্রশাসকের মৌলিক মূল্যবোধ হলো--- সঠিক উত্তর জনকল্যাণ একজন জনপ্রশাসকের মৌলিক মূল্যবোধ হলো - - - জনকল্যাণ । একজন জনপ্রশাসকের মৌলিক মূল্যবোধগুলো হলো সততা, ন্যায়পরায়ণতা, স্বচ্ছতা, জবাবদিহিতা প্রভৃতি । তবে সবগুলোই জনকল্যাণকে কেন্দ্র করে পরিচালিত হওয়ায় জনকল্যাণ - ই হবে একজন জনপ্রশাসকের প্রধান মৌলিক মূল্যবোধ ।
প্রেসার কুকারে পানির স্ফুটনাঙ্ক---
Correct Answer:
খ: বেশি হয়
Explanation:
প্রেসার কুকারে পানির স্ফুটনাঙ্ক--- সঠিক উত্তর বেশি হয় প্রেসার কুকারে পানির স্ফুটনাঙ্ক - - - বেশি হয় । বায়ুর চাপ যতো বৃদ্ধি পায় পানি বা তরলের স্ফুটনাঙ্ক তত বৃদ্ধি পায় । প্রেসার কুকারে বাষ্পের বহির্গমন নিয়ন্ত্রণ করার মাধ্যমে অভ্যান্তরীণ চাপ বৃদ্ধির ফলে পানি ১২০ডিগ্রিC বা আরো বেশি উষ্ণতায় ফুটানো যায় ।
ভয় পেলে গায়ের লোম খাড়া হয় কোন হরমোনের প্রভাবে?
Correct Answer:
ক: অ্যাডরেনালিন
Explanation:
ভয় পেলে গায়ের লোম খাড়া হয় কোন হরমোনের প্রভাবে? সঠিক উত্তর অ্যাডরেনালিন প্রশ্ন: ভয় পেলে গায়ের লোম খাড়া হয় কোন হরমোনের প্রভাবে ? উত্তর :অ্যাডরেনালিন ব্যাখ্যা : থাইরক্সিন হরমোন দেহের বিপাকে সহায়তা করে। গ্লুকাগন রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়ায় । ইনসুলিন রক্তে গ্লুকোজের পরিমাণ কমায়। এবং শর্করা বিপাক নিয়ন্ত্রণ করে ।
কচু খেলে গলা চুলকায়, কারন কচুতে থাকে-
Correct Answer:
ক: ক্যালসিয়াম অক্সালেট
Explanation:
কচু খেলে গলা চুলকায়, কারন কচুতে থাকে- সঠিক উত্তর ক্যালসিয়াম অক্সালেট প্রশ্ন : কচু খেলে গলা চুলকায় কারণ কচুতে থাকে - - - - - উত্তর : ক্যালসিয়াম অক্সালেট ব্যাখ্যা : কচুগাছের কোষে ক্যালসিয়াম অক্সালেট এর কেলাস থাকে। এ সকল কেলাস সূক্ষ্ম প্রান্ত বিশিষ্ট । কচু খেলে সকল কেলাসের সূক্ষ্ম প্রান্ত গলাতে আটকে যায় ফলে গলা চুলকায়।
কোন উদ্ভিদের কাণ্ড রূপান্তরিত হয়ে পাতার কাজ করে?
Correct Answer:
ক: ফণিমনসা
Explanation:
কোন উদ্ভিদের কাণ্ড রূপান্তরিত হয়ে পাতার কাজ করে? সঠিক উত্তর ফণিমনসা ফণিমনসা উদ্ভিদের কাণ্ড রুপান্তরিত হয়ে পাতার কাজ করে। আদা এক ধরনের রাইজোম জাতীয় রুপান্তরিত কাণ্ড। পাথরকুঁচি উদ্ভিদ তার পাতার সাহয্যে বংশবৃদ্ধি করে। ফার্ন এক ধরনের অপুষ্পক উদ্ভিদ যার দেহ মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত।
দেহের অভ্যন্তরে রক্ত জমাট বাঁধে না কেন?
Correct Answer:
ক: রক্তে হেপারিন থাকায়
Explanation:
দেহের অভ্যন্তরে রক্ত জমাট বাঁধে না কেন? সঠিক উত্তর রক্তে হেপারিন থাকায় প্রশ্ন: দেহের অভ্যন্তরে রক্ত জমাট বাঁধে না কেন ? উত্তর: রক্তে হেপারিন থাকায় ব্যাখ্যা : দেহাভ্যন্তরে রক্ত জমাট বাঁধে না কারণ রক্তের মধ্যে হেপারিন নামক রাসায়নিক পদার্থ থাকে । তাছাড়া রক্তের ক্রমাগত সঞ্চালনের কারণ দেহের অভ্যন্তরে রক্ত জমাট বাঁধে না।
শীতকালে ঠোঁট ও গায়ের চামড়া ফেটে যায়, কারণ-
Correct Answer:
গ: বাতাসের আপেক্ষিক আদ্রতা কম বলে?
আয়নার পশ্চাতে যে ধাতু ব্যবহৃত হয় তা হলো-
Correct Answer:
ঘ: খ ও গ
Explanation:
আয়নার পশ্চাতে যে ধাতু ব্যবহৃত হয় তা হলো- সঠিক উত্তর খ ও গ দর্পন বা আয়না হল এমন একটি মসৃণ তল যেখানে আলোর প্রতিফলনের নিয়মানুযায়ী নিয়মিত প্রতিফলন ঘটে। সাধারণত কাচে একপাশে ধাতুর প্রলেপ দিয়ে দর্পণ তৈরি করা হয়ে থাকে কারণ কাচ একটি স্বচ্ছ এবং অনমনীয় বস্তু। কাচের যেদিকে সিলভারিং (কাচে ধাতুর প্রলেপ লাগানোর পদ্ধতি) করা থাকে তার বিপরীত পৃষ্ঠকে দর্পণের পৃষ্ঠ বা প্রতিফলক পৃষ্ঠও বলা হয়। যে পরিমাণ আলো দর্পণের প্রতিফলক পৃষ্ঠে আপতিত হয় তার বেশ কিছুটা উক্ত তল কর্তৃক শোষিত হয় এবং বাকিটা প্রতিফলিত হয়। যদিও একপাশে সিলভারিং করা কাচ দর্পণ হিসেবে সর্বোৎকৃষ্ট, ভালোভাবে পালিশ করা যেকোন বস্তুর পৃষ্ঠই দর্পণের ন্যায় আচরণ করতে পারে।
পানির খরতার কারণ ----
Correct Answer:
ক: ক্যালসিয়াম বাইকার্বনেট লবণ
Explanation:
পানির খরতার কারণ ---- সঠিক উত্তর ক্যালসিয়াম বাইকার্বনেট লবণ যে পানিতে সহজে সাবানের ফেনা হয় না তাকে খর পানি বলে। পানির খরতা দুই প্রকার; অস্থায়ী খরতা এবং স্থায়ী খরতা। পানিতে ক্যালসিয়াম বাইকার্বনেট থাকলে অস্থায়ী খরতা এবং ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম সালফেটের জন্য স্থায়ী খরতা হয়।
শ্রবণ ছাড়াও কানের অন্যতম কাজ হলো?
Correct Answer:
খ: দেহের ভারসাম্য রক্ষা করা
Explanation:
শ্রবণ ছাড়াও কানের অন্যতম কাজ হলো? সঠিক উত্তর দেহের ভারসাম্য রক্ষা করা প্রশ্ন : শ্রবণ ছাড়াও কানের অন্যতম কাজ হলো - - - - - উত্তর: দেহের ভারসাম্য রক্ষা করা ব্যাখ্যা : কান মূলত একটি শ্রবণেন্দ্রিয় তবে দেহের ভারসাম্য রক্ষায় প্রধান অঙ্গ হিসেবে কাজ করে । মাথার পাশে দুটি কান অবস্থিত। কানের তিনটি অংশ যথা 1. বহিঃকর্ণ 2. মধ্যকর্ণ 3.অন্তঃকর্ণ।
গ্যালভানাইজেশন - এর কাজে ব্যবহৃত হয় কোন ধাতু?
Correct Answer:
ক: জিংক
Explanation:
গ্যালভানাইজেশন - এর কাজে ব্যবহৃত হয় কোন ধাতু? সঠিক উত্তর জিংক প্রশ্নঃ গ্যালভানাইজেশন - এর কাজে ব্যবহৃত হয় কোন ধাতু? উত্তরঃ জিংক ব্যাখ্যাঃ লৌহ বা ইস্পাত এর জিনিসকে মরিচার হাত থেকে রক্ষা করতে এর উপর জিংকের প্রলেপ দেওয়ার পদ্ধতিকে দস্তালেব বা গ্যালভানাইজিং বলে। যেমন - ঘরের ঢেউটিন, পানির বালতি, ল্যাম্প প্রভৃতি মরিচার হাত থেকে রক্ষার জন্য দস্তা লেপন দেয়া হয়।
ফরমালিন হলো ফরমালডিহাইডের-
Correct Answer:
ঘ: ৪০% জলীয় দ্রবণ
Explanation:
ফরমালিন হলো ফরমালডিহাইডের- সঠিক উত্তর ৪০% জলীয় দ্রবণ প্রশ্ন : ফরমালিন হলো ফরমালডিহাইড এর - - - - উত্তর: 40 ভাগ জলীয় দ্রবণ ব্যাখ্যা: ফরমালডিহাইড এর শতকরা 40 ভাগ জলীয় দ্রবণকে ফরমালিন বলে । ফরমালিন শক্তিশালী জীবাণুনাশক হওয়ায় পরীক্ষাগারে মৃত উদ্ভিদ প্রাণীর দেহ সংরক্ষণ এ ব্যবহৃত । হয়
দেহকোষের পুনরুজ্জীবন ঘটানোর জন্য প্রয়োজন---
Correct Answer:
খ: প্রোটিন
Explanation:
দেহকোষের পুনরুজ্জীবন ঘটানোর জন্য প্রয়োজন--- সঠিক উত্তর প্রোটিন দেহকোষের পুনরুজ্জীবন ঘটানোর জন্য প্রয়োজন প্রোটিন। খাদ্যের ছয়টি উপাদানের মধ্যে প্রোটিন খুবই গুরুত্বপূর্ণ। প্রোটিন ছাড়া কোনো প্রাণীর অস্তিত্ব কল্পনা করা সম্ভব নয়। তাই প্রোটিনকে সকল প্রাণের প্রধান উপাদান হিসেবে গণ্য করা হয়। সব প্রোটিনই কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন ও নাইট্রোজেন দিয়ে গঠিত। প্রোটিনকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাঙলে প্রথমে এমাইনো এসিড পরে কার্বন, হাইড্রোজেন ইত্যাদি মৌলিক পদার্থ পাওয়া যায়।
কোন ভিটামিনের অভাবে 'রাতকানা' রোগ হয়?
Correct Answer:
খ: ভিটামিন 'এ'
Explanation:
কোন ভিটামিনের অভাবে 'রাতকানা' রোগ হয়? সঠিক উত্তর ভিটামিন 'এ' ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়। ভিটামিন সি এর অভাবে স্কার্ভি রোগ হয়। ভিটামিন ডি এর অভাবে শিশুদের রিকেট রোগ হয়। ভিটামিন বি২ এর অভাবে মুখে ও জিহবাতে ঘা হয় এবং ভিটামিন বি১ এর অভাবে বেরিবেরি রোগ হয়।
নিচের কোনটি গ্রীন হাউজ গ্যাস?
Correct Answer:
গ: কার্বন-ডাই-অক্সাইড
Explanation:
নিচের কোনটি গ্রীন হাউজ গ্যাস? সঠিক উত্তর কার্বন-ডাই-অক্সাইড গ্রিন হাউজ গ্যাস সমূহ হলো: কার্বন ডাইঅক্সাইড, সিএফসি, মিথেন, নাইট্রাস অক্সাইড প্রভৃতি।
কোন গ্যাসটি নিজে জ্বলে, কিন্তু দহনে সহায়তা করে না?
Correct Answer:
খ: হাইড্রোজেন
Explanation:
কোন গ্যাসটি নিজে জ্বলে, কিন্তু দহনে সহায়তা করে না? সঠিক উত্তর হাইড্রোজেন অক্সিজেন নিজে জ্বলে না কিন্তু অপরকে জ্বলতে দহনে সাহায্য করে। হাইড্রোজেন নিজে জ্বলে কিন্তু অপরকে দহনে সাহায্য করে না। কার্বনডাই - অক্সাইড নিজে জ্বলে না অপরের দহনকেও প্রতিহত করে।
”গাছের প্রাণ আছে” কে প্রমাণ করেন?
Correct Answer:
খ: জগদীশচন্দ্র বসু
Explanation:
”গাছের প্রাণ আছে” কে প্রমাণ করেন? সঠিক উত্তর জগদীশচন্দ্র বসু ”গাছের প্রাণ আছে” জগদীশচন্দ্র বসু প্রমাণ করেন । বাঙালি বিজ্ঞানী স্যার জগদীশচন্দ্র বসু প্রথম প্রমাণ করেন যে, 'গাছের প্রাণ আছে' ।
সমুদ্রপৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ ---
Correct Answer:
ঘ: ৭৬ সেমি
Explanation:
সমুদ্রপৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ --- সঠিক উত্তর ৭৬ সেমি আদর্শ অবস্থায় বায়ুমণ্ডলের চাপ ১০১৩.২৫ মিলিবার (১০১,৩২৫ প্যাসকেল) বা ৭৬০ পারদ মিমি (টর), ২৯.৯২ পারদ ইঞ্চি, বা ১৪.৬৯৬ পাউন্ড/ইঞ্চি২। এটিএম এককটি পৃথিবীর সমুদ্রপৃষ্ঠের গড় বায়ুমণ্ডলীয় চাপের সমতুল্য অর্থাৎ, পৃথিবীর সমুদ্রপৃষ্ঠের বায়ুমণ্ডলীয় চাপ প্রায় ১ এটিএম।
ভিটামিন-ই এর সবচেয়ে ভালো উৎস কি?
Correct Answer:
খ: ভোজ্য তেল
Explanation:
ভিটামিন-ই এর সবচেয়ে ভালো উৎস কি? সঠিক উত্তর ভোজ্য তেল ভিটামিন - ই এর সবচেয়ে ভালো উৎস হলো ভোজ্য তেল। দুধ আদর্শ খাদ্য। আর ডাবে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। শস্যদানায় থাকে খনিজ লবণ।
আমাদের দেহকোষ রক্ত হতে গ্রহণ করে ---
Correct Answer:
গ: অক্সিজেন ও গ্লুকোজ
Explanation:
আমাদের দেহকোষ রক্ত হতে গ্রহণ করে --- সঠিক উত্তর অক্সিজেন ও গ্লুকোজ রক্তের কাজ- কোষে অক্সিজেন পরিবহন করা,কার্বনডাইঅক্সাইড অপসারণ করা,খাদ্যসার তথা গ্লুকোজ, অ্যামাইনো এসিড পরিবহণ করা
স্বাভাবিক আদর্শ পরিবেশে পানির ঘনত্ব যে তাপমাত্রায় সর্বোচ্চ মান পরিগ্রহ করে তা হলো ---
Correct Answer:
খ: ৪ ডিগ্রী সেন্টিগ্রেড
Explanation:
স্বাভাবিক আদর্শ পরিবেশে পানির ঘনত্ব যে তাপমাত্রায় সর্বোচ্চ মান পরিগ্রহ করে তা হলো --- সঠিক উত্তর ৪ ডিগ্রী সেন্টিগ্রেড তরল পদার্থে তাপ প্রয়োগ করলে তার আয়তন বাড়ে, তাপ অপসারণ করলে আয়তন কমে। কিন্তু ০°C তাপমাত্রার পানিকে উত্তপ্ত করলে এর আয়তন বাড়ে না বরং কমে। ৪°C তাপমাত্রার পানিকে গরম বা ঠান্ডা যাই হোক না কেন, তা প্রসারিত হয়। এটি তরলের প্রসারণের সাধারণ নিয়মের ব্যতিক্রম বলে।
অধাতু কোনটি ---
Correct Answer:
খ: কার্বন
Explanation:
অধাতু কোনটি --- সঠিক উত্তর কার্বন যেসব পদার্থ বিদ্যুৎ ও তাপ অপরিবাহী, আঘাতে শব্দ হয় না, দ্যুতি নেই তাকে অধাতু বলে। যেমন: কার্বন, ফসফরাস প্রভৃতি।
ক্ষমতার একক হলো ---
Correct Answer:
খ: ওয়াট
Explanation:
ক্ষমতার একক হলো --- সঠিক উত্তর ওয়াট কাজের একক জুল। ক্ষমতার একক ওয়াট এক সেকেন্ডে এক জুল কাজ করার ক্ষমতাকে এক ওয়াট বলে। ক্যালরি হচ্ছে শক্তির একক, যা দিয়ে কোনো খাদ্য হতে আমাদের শরীরে কত শক্তি পাওয়া যায়, তা পরিমাপ করা হয়। আন্তর্জাতিক পদ্ধতিতে পৃষ্ঠটানের একক নিউটন
মাকড়সার কয়টি পা আছে?
Correct Answer:
গ: ৮ টি
Explanation:
মাকড়সার কয়টি পা আছে? সঠিক উত্তর ৮ টি মাকড়সা অমেরুদন্ডী শিকারী কীট বিশেষ। এটি একটি আট পা ওয়ালা অ্যারাকনিডা শ্রেণীর সন্ধিপদ। এদের শরীর মাথা ও ধড় দুটি অংশে বিভক্ত, আটটি সন্ধিযুক্ত পা আছে,ডানা নেই। এদের মাথা ও বুক একসাথে জুড়ে সেফালোথোরাক্স বা মস্তক - বক্ষ গঠন করে। মাকড়সার একটি বিশেষ গুণ হল, এরা জাল তৈরি করে এবং জালের মাধ্যমে অন্যান্য কীট - পতঙ্গ ইত্যাদি শিকার করে।
রক্তের PH কত ?
Correct Answer:
ক: 7.35-7.45
Explanation:
রক্তের PH কত ? সঠিক উত্তর 7.35-7.45 রক্তের PH 7.35 - 7.45। রক্ত এক ধরনের লাল বর্ণের তরল যোজক কলা। রক্তবাহিকার মাধ্যমে রক্ত মানবদেহের সর্বত্র সঞ্চালিত হয়। রক্ত সামান্য ক্ষারীয় এবং এর ph মান ৭.৩৫ - ৭.৪৫।
রেফ্রিজারেটরে ব্যবহৃত তরলের নাম কোনটি ?
Correct Answer:
ঘ: ফ্রেয়ন
Explanation:
রেফ্রিজারেটরে ব্যবহৃত তরলের নাম কোনটি ? সঠিক উত্তর ফ্রেয়ন রেফ্রিজারেটরে ব্যবহৃত তরলের নাম ফ্রেয়ন। রেফ্রিজারেটরে ব্যবহৃত তরল পদার্থ টির নাম ফ্রেয়ন। রেফ্রিজারেটরে বাষ্পীভবনের জন্য প্রয়োজনীয় সুপ্ততাপ রেফ্রিজারেটরের ভিতরে রাখা খাদ্যদ্রব্য থেকে আসে। ফলে নিম্ন তাপমাত্রার সৃষ্টি হয় এবং এতে খাদ্য দ্রব্য বা অন্যান্য সামগ্রী অনেকদিন ভালো ও টাটকা থাকে।
পাকস্থলিতে খাদ্য পরিপাক করে কোন এসিড ?
Correct Answer:
ঘ: হাইড্রোক্লোরিক এসিড
Explanation:
পাকস্থলিতে খাদ্য পরিপাক করে কোন এসিড ? সঠিক উত্তর হাইড্রোক্লোরিক এসিড পাকস্থলীতে খাদ্য পরিপাক করে হাইড্রোক্লোরিক অ্যাসিড। পাকস্থলিতর খাদ্য আসার পর প্রাচীরের গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে হাইড্রোক্লোরিক এসিড নিঃসৃত হয় যা জীবাণু ধ্বংস করে এবং নিষ্ক্রিয় পেপসিনোজেনকে সক্রিয় পেপসিনে পরিণত করে। এছাড়াও পেপসিনের কাজের জন্য অম্লীয় পরিবেশ তৈরী করার মাধ্যমে পরিপাকে অংশগ্রহণ করে।
চিপসের প্যাকেটে কোন গ্যাস ব্যবহৃত হয়?
Correct Answer:
গ: নাইট্রোজেন
Explanation:
চিপসের প্যাকেটে কোন গ্যাস ব্যবহৃত হয়? সঠিক উত্তর নাইট্রোজেন চিপসের প্যাকেটে নাইট্রোজেন গ্যাস ব্যবহৃত হয়। এই গ্যাস চিপসকে মচমচে ও শুষ্ক রাখে।
ডায়াবেটিস রোগ সম্পর্কে যে তথ্যটি সঠিক নয়--
Correct Answer:
খ: চিনি জাতীয় খাবার খেলে
Explanation:
ডায়াবেটিস রোগ সম্পর্কে যে তথ্যটি সঠিক নয়-- সঠিক উত্তর চিনি জাতীয় খাবার খেলে অগ্ন্যাশয় থেকে নিঃসৃত ইনসুলিন হরমোনের অভাব হলো প্রোটিন, শর্করা ও স্নেহজাতীয় খাবারের বিপাক প্রকিয়া ব্যাহত হয় এবং রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়, একে ডায়াবেটিস রোগ বলা হয়। চিনি জাতীয় খাবার খেলে এ রোগ হয় না
রঙিন টেলিভিশনের মৌলিক রং গুলো কি কি ?
Correct Answer:
খ: নীল, সবুজ, লাল
Explanation:
রঙিন টেলিভিশনের মৌলিক রং গুলো কি কি ? সঠিক উত্তর নীল, সবুজ, লাল রঙিন টেলিভিশনের মৌলিক রংগুলো হলো ; নীল, সবুজ , লাল । আমাদের চারপাশে প্রতিনিয়ত যে অসংখ্য রঙের বস্তু দেখতে পাই, সেই রঙগুলোর প্রতিটিই তিনটি মূল বা মৌলিক রঙ দ্বারা সৃষ্ট। এ রঙ তিনটি হলো ; নীল, সবুজ, লাল।
মানুষের শ্রাব্যতার সীমা কত ?
Correct Answer:
খ: 20 Hz-20000 Hz
Explanation:
মানুষের শ্রাব্যতার সীমা কত ? সঠিক উত্তর 20 Hz-20000 Hz মানুষের শ্রাব্যতার সীমা ২০ Hz - 20000Hz শব্দের উৎসের কম্পাঙ্ক ২০ HZ এর কম বা ২০০০০ Hz এর বেশি হয়৷ তাহলে যে শব্দ উৎপন্ন হয় তা আমরা শুনতে পাই না। শব্দের কম্পাঙ্কের এই পাল্লাকে শ্রাব্যতার পাল্লা বলে। তাই মানুষের শ্রাব্যতার সীমা ২০ Hz - ২০০০০ Hz.
অভিকর্ষজ ত্বরনের মান কোথায় সবচেয়ে বেশি?
Correct Answer:
ক: ভূ-পৃষ্ঠে
Explanation:
অভিকর্ষজ ত্বরনের মান কোথায় সবচেয়ে বেশি? সঠিক উত্তর ভূ-পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের মান ভূপৃষ্ঠে সবচেয়ে বেশি। অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষজ ত্বরণ বলে। ভূপৃষ্ঠে এর মান সবচেয়ে বেশি এবং পাহাড়ের উপরে ভূ - অভ্যন্তরে ও মাটির নিচে এর মান কমে যায়। g - এর আদর্শ মান ৯.৮০৬৬৫ ms^2 ভূকেন্দ্রে এর মান ০।
সিলিন্ডারে যে গ্যাস বিক্রি হয় তার নাম কি?
Correct Answer:
ঘ: বিউটেন
Explanation:
সিলিন্ডারে যে গ্যাস বিক্রি হয় তার নাম কি? সঠিক উত্তর বিউটেন সিলিন্ডারে যে গ্যাস বিক্রি হয় তার নাম বিউটেন। সিলিন্ডারে করে বাজারে যে গ্যাস বিক্রি করা হয় তার মূল উপাদান হলো বিউটেন, যা সাধারণ তাপমাত্রা ও চাপে গ্যাসীয় অবস্থায় থাকে, কিন্তু উচ্চ চাপে তরল অবস্থায় পরিবর্তিত করা হয় যা উচ্চ চাপযুক্ত আধারে সংরক্ষণ, ব্যবহার ও স্থানান্তরের জন্য সুবিধাজনক।
মোবাইল ফোন থেকে ডায়াল করলে সৃষ্ট বেতার তরঙ্গ কোথায় যায়?
Correct Answer:
ঘ: প্রেরক-গ্রাহক টাওয়ার
Explanation:
মোবাইল ফোন থেকে ডায়াল করলে সৃষ্ট বেতার তরঙ্গ কোথায় যায়? সঠিক উত্তর প্রেরক-গ্রাহক টাওয়ার মোবাইল ফোন থেকে ডায়াল করলে সৃষ্ট বেতার তরঙ্গ প্রেরক - গ্রাহক টাওয়ারে যায়। যখন কোনো ব্যক্তি কোনো মোবাইল থেকে ফোন করে সে ব্যক্তি যেখানেই থাক না কেন কলটি বেতার তরঙ্গ হিসেবে কোনো প্রেরক - গ্রাহক টাওয়ারে যায়। এরপর কলটি তার বা মাইক্রোওয়েভের মাধ্যমে মোবাইল সুইচ স্টেশনে যায়। এ স্টেশন কলটিকে স্থানীয় টেলিফোন এক্সচেঞ্জে পাঠায়। সেখানে এটি প্রচলিত ফোন কল হয়ে গ্রাহকের নিকট পাঠায়।
আলোর তরঙ্গ তত্ত্ব কে উদ্ভাবন করেন?
Correct Answer:
খ: হাইগেন
Explanation:
আলোর তরঙ্গ তত্ত্ব কে উদ্ভাবন করেন? সঠিক উত্তর হাইগেন আলোর তরঙ্গ তত্ত্ব উদ্ভাবন করেন হাইগেন। দীপ্তিমান বস্তু থেকে আলো কীভাবে আমাদের চোখে আসে তা ব্যাখ্যার জন্য বিজ্ঞানীরা এ পর্যন্ত চারটি তত্ত্ব প্রদান করেন। এর মধ্যে ১৬৭৮ সালে আলোর তরঙ্গ তত্ত্ব উদ্ভাবন করেন বিজ্ঞানী হাইগেন।
বাইনারি সংখ্যা পদ্ধতিতে কয়টি অঙ্ক ব্যবহৃত হয় ?
Correct Answer:
খ: দুইটি
Explanation:
বাইনারি সংখ্যা পদ্ধতিতে কয়টি অঙ্ক ব্যবহৃত হয় ? সঠিক উত্তর দুইটি বাইনারি সংখ্যা পদ্ধতিতে দুইটি সংখ্যা ব্যবহৃত হয়। কম্পিউটারে ডেটা সংরক্ষণের জন্য ব্যবহার করা হয় বাইনারি সংখ্যা পদ্ধতি। এ পদ্ধতি ব্যবহার করে কম্পিউটার সকল প্রকার গাণিতিক কার্যাবলি সম্পাদন করে। বাইনারি সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত অঙ্ক দুটি হলো ০ ও ১।
কাঁচাপাট রপ্তানীতে বিশ্বে শীর্ষ দেশ কোনটি?
Correct Answer:
ঘ: ভারত
Explanation:
কাঁচাপাট রপ্তানীতে বিশ্বে শীর্ষ দেশ কোনটি? সঠিক উত্তর ভারত সারা বিশ্বে কাঁচাপাট রপ্তানি হয় ১৩.০৯ লাখ বেল। তন্মধ্যে বাংলাদেশ সর্বাধিক ১০.০১ লাখ বেল কাঁচা পাট রপ্তানি করে থাকে। বর্তমানে পাট উৎপাদনে শীর্ষ দেশ ভারত এর পরেই বাংলাদেশের অবস্থান।
নিচের কোন যৌগটি ভিটামিন সি?
Correct Answer:
খ: অ্যাসকরবিক এসিড
Explanation:
নিচের কোন যৌগটি ভিটামিন সি? সঠিক উত্তর অ্যাসকরবিক এসিড ভিটামিন সি এর অপর নাম অ্যাসকরবিক এসিড। ভিটামিন সি এর অভাবে স্কার্ভি, শিশুদের মাড়ি ফুলে যাওয়া, দেহের ওজন হ্রাস চামড়া শক্ত হওয়া, রক্তশূন্যতা ইত্যাদি রোগ হয়। গরুর দুধ, মাছ ও মাংস, কমলা লেবু, বাতাবি লেবু, পাতিলেবু, আনারস, আম, জাম ইত্যাদিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায়।
সর্বপ্রথম যে উফশী ধান চালু হয়ে এখনো বর্তমান রয়েছে তা হলো-
Correct Answer:
খ: ইরি-৮
Explanation:
সর্বপ্রথম যে উফশী ধান চালু হয়ে এখনো বর্তমান রয়েছে তা হলো- সঠিক উত্তর ইরি-৮ প্রশ্নঃ সর্বপ্রথম যে উফশী ধান চালু হয়ে এখনো বর্তমান রয়েছে তা হলো - - - - - উত্তরঃ ইরি - ৮ ব্যাখ্যাঃ 'উফশী' শব্দটির পূর্ণরূপ হচ্ছে 'উন্নত ফলনশীল'। উফশী ধান বলতে বোঝায় উন্নত ফলনশীল ধান। IRRI কর্তৃক উদ্ভাসিত 'ইরি - ৮' নামক উফশী ধানটি সর্বপ্রথম চালু হয়ে এখনো বর্তমান রয়েছে। অপরদিকে 'ইরি - ১' 'ইরি ২০'এর বর্তমানে কোনো প্রচলন নেই।
বাংলাদেশের দ্বিতীয় অর্থকারী ফসল-
Correct Answer:
ক: চা
Explanation:
বাংলাদেশের দ্বিতীয় অর্থকারী ফসল- সঠিক উত্তর চা বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল হলো পাট, চা, তামাকবৈদেশিক মুদ্রা অর্জনে কৃষি আমাদের নিুলিখিতভাবে সহায়তা করে। পাট : পাট বাংলাদেশের প্রধান অর্থকরি কৃষি দ্রব্য। পৃথিবীতে বাংলাদেশেই সবচেয়ে বেশি পরিমাণ পাট উৎপন্ন হয়।
প্রাণী কোন প্রক্রিয়ায় কার্বন ডাই-অক্সাইড তৈরি করে?
Correct Answer:
গ: শ্বসন
Explanation:
প্রাণী কোন প্রক্রিয়ায় কার্বন ডাই-অক্সাইড তৈরি করে? সঠিক উত্তর শ্বসন প্রাণী কোন প্রক্রিয়ায় কার্বন ডাই - অক্সাইড তৈরি করে শ্বসন। শ্বসন একটি বিপাকীয় ক্রিয়া। এ প্রক্রিয়া চলাকালে প্রতিটি জীব পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ করে ও কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। শারীরবৃত্তীয় শ্বসন হল বাতাস হতে জীবের কলাতন্ত্রে অক্সিজেনের সরবরাহের এবং বিপরীত প্রক্রিয়ায় কার্বন - ডাই - অক্সাইডের নির্গমন প্রক্রিয়া। শারীরবৃত্তীয় শ্বসন প্রাণরসায়ন সং জ্ঞায়িত কোষীয় শ্বসন হতে আলাদা যা জীবের কোষে সংঘটিত হয় এবং এক্ষেত্রে অক্সিজেনের সাথে গ্লুকোজের রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে কোষ তার প্রয়োজনীয় শক্তি লাভ করে। শারীরবৃত্তীয় শ্বসন এবং কোষীয় শ্বসন উভয়েই জীবের জীবন ধারণের জন্য অপরিহার্য।
বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইড বৃদ্ধির প্রধান কারণ কি?
Correct Answer:
ক: গাছপালা কমে যাওয়া
Explanation:
বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইড বৃদ্ধির প্রধান কারণ কি? সঠিক উত্তর গাছপালা কমে যাওয়া বায়ুমণ্ডলে কার্বন ডাই - অক্সাইড বৃদ্ধির প্রধান কারণ - গাছপালা কমে যাওয়া।
কোন রোগের নির্দিষ্ট লক্ষণ নেই?
Correct Answer:
খ: গনোরিয়া
Explanation:
কোন রোগের নির্দিষ্ট লক্ষণ নেই? সঠিক উত্তর গনোরিয়া গনোরিয়া রোগের নির্দিষ্ট লক্ষণ নেই। এডস রোগের লক্ষণ হলো ওজন দ্রুত হ্রাস পাওয়া, শুকনো কাশি হওয়া, মুখমণ্ডল লক্ষ্য হওয়া ইত্যাদি। গলার থাইরয়েড গ্রন্থি ফুলে যাওয়া গলগন্ড রোগের প্রধান লক্ষণ। হাত - পা, স্তন ইত্যাদি ফুলে যাওয়া গোদ রোগের প্রধান লক্ষণ। গনোরিয়া রোগের নির্দিষ্ট কোনো লক্ষণ নেই।
পানির জীব হয়েও বাতাসে নিঃশ্বাস নেয়-
Correct Answer:
গ: শুশুক
Explanation:
পানির জীব হয়েও বাতাসে নিঃশ্বাস নেয়- সঠিক উত্তর শুশুক প্রশ্নঃ পানির জীব হয়েও বাতাসে নিঃশ্বাস নেয় - - - - উত্তরঃ শুশুক ব্যাখ্যাঃ পটকা, হাঙ্গর, জেলি ফিসের ফুলকা আছে যার সাহায্যে এরা পানির নিচে শ্বাসকার্য চালায়। শুশুক প্রয়োজনীয় অক্সিজেন এর জন্য পানি থেকে লাফিয়ে উঠে এবং শ্বাস গ্রহণ করে।
কোনটি দেহকোষ নয়?
Correct Answer:
ঘ: শুক্রাণু
Explanation:
কোনটি দেহকোষ নয়? সঠিক উত্তর শুক্রাণু প্রশ্নঃ কোনটি দেহকোষ নয়? উত্তরঃ শুক্রাণু ব্যাখ্যাঃ জীব কোষ প্রধানত দুই প্রকার। যথা - (1) দেহকোষ ও (2) জনন কোষ। দেহকোষ দেহের অঙ্গ এবং অঙ্গতন্ত্র গঠন করে। জনন কোষ যেসব জীবের যৌন প্রজনন ঘটে তাদের জনন অঙ্গে জনন কোষ তৈরি করে। যেমন - শুক্রাণু, ডিম্বাণু, পুষ্পরেণু ইত্যাদি।