32nd (Special) BCS Preliminary Test (Muktijodha) MCQs
Showing 47 questions (Total: 97)
'জুলিয়াস সীজার' কেন বিখ্যাত?
Correct Answer:
ক: রোমান সম্রাট হিসেবে
Explanation:
'জুলিয়াস সীজার' কেন বিখ্যাত? সঠিক উত্তর রোমান সম্রাট হিসেবে রোমান সম্রাট ও রোমান প্রজান্ত্রের একনায়ক হিসেবে খ্যাত জুলিয়াস সীজার খ্রিষ্টপূর্ব ১০০ অব্দে রোমের Subura নামক স্থানে জন্মগ্রহণ করেন। তিনি খ্রিস্টপূর্ব ৪৪ অব্দে মারা যান।
জনসংখ্যার ভিত্তিতে বৃহত্তর মুসলিম রাষ্ট্র কোনটি?
Correct Answer:
ঘ: ইন্দোনেশিয়া
Explanation:
জনসংখ্যার ভিত্তিতে বৃহত্তর মুসলিম রাষ্ট্র কোনটি? সঠিক উত্তর ইন্দোনেশিয়া জনসংখ্যার ভিত্তিতে পৃথিবীর বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়া ।
' তাস' কোন দেশের সংবাদ সংস্থা?
Correct Answer:
ক: রাশিয়া
Explanation:
' তাস' কোন দেশের সংবাদ সংস্থা? সঠিক উত্তর রাশিয়া ইতার - তাস ১ সেপ্টেম্বর ১৯০৪ সালে প্রতিষ্ঠিত রাশিয়ার একটি বিশ্ববিখ্যাত সংবাদ সংস্থা। এর পূর্ণরুপ হচ্ছে Information Telegraph Agency of Russia রাশিয়ার অন্য দুটি বিখ্যাত সংবাদ সংস্থা। অন্যদিকে, চীনের বিশ্ববিখ্যাত সংবাদ সংস্থার মধ্যে 'জিনহুয়া নিউজ এজন্সি' এবং পাকিস্তানের 'সানা' ও 'এপিপি' অন্যতম।
বাসা বাড়িতে সরবরাহকৃত বিদ্যুতের ফ্রিকোয়েন্সি হলো ------
Correct Answer:
ক: ৫০ হার্জ
Explanation:
বাসা বাড়িতে সরবরাহকৃত বিদ্যুতের ফ্রিকোয়েন্সি হলো ------ সঠিক উত্তর ৫০ হার্জ যে তড়িৎ প্রবাহ নির্দিষ্ট সময় পরপর দিক পরিবর্তন করে তাকে পর্যাবৃত্ত প্রবাহ (Alternating Current ) বলে। আমাদের দেশে বাসা বাড়িতে সরবরাহকৃত বিদ্যুৎ প্রবাহ প্রতি সেকেন্ডে ৫০ বার দিক পরিবর্তন করে। অর্থ্যৎ বিদ্যুতের ফ্রিকোয়েন্সি ৫০ হার্জ।
ডায়োড সবচেয়ে বেশি ব্যবহৃত হয় -----
Correct Answer:
ঘ: রেক্টিফায়ার হিসেবে
Explanation:
ডায়োড সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ----- সঠিক উত্তর রেক্টিফায়ার হিসেবে ডায়োট দুটি ইলেক্ট্রােড বিশিষ্ট (ক্যাথোড ও অ্যানোড) ইলেক্ট্রনিক টিউব। ক্যাথোড ইলেক্ট্রন নিঃসরক এবং অ্যানোড ইলেক্ট্রন সংগ্রাহক হিসেবে কাজ করে। তড়িৎু প্রবাহ একমুখীকরণে ডায়োড একমুখীকারক বা রেক্টিফায়ার হিসেবে ব্যবহৃত হয়।
কোনটি তারবিহীন দ্রুতগতির ইন্টারনেট সংযোগের জন্য উপযোগী?
Correct Answer:
ক: ওয়াইম্যাক্স
Explanation:
কোনটি তারবিহীন দ্রুতগতির ইন্টারনেট সংযোগের জন্য উপযোগী? সঠিক উত্তর ওয়াইম্যাক্স ওয়াইম্যাক্স হচ্ছে ওয়ার্ল্ডওয়াইড ইন্টারঅপারেবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাকেসেস - এর সংক্ষিপ্ত রুপ। এটি একটি টেলিযোগাযোগ প্রযুক্তি ,যার মূল উদ্দেশ্য হচ্ছে পয়েন্ট - টু পয়েন্ট থেকে শুরু করে পূর্ণাঙ্গ মোবাইল সেলুলার ইত্যাদি বিভিন্ন রকমের তারবিহীন তথ্য আদান প্রদান করা।
'গ্রেট হল' কোথায় অবস্থিত?
Correct Answer:
গ: চীন
Explanation:
'গ্রেট হল' কোথায় অবস্থিত? সঠিক উত্তর চীন চীনের রাজধানী বেইজিংয়ের তিয়েন আনমেন স্কয়ারের পশ্চিম কোণে অবস্থিত চীনের বিখ্যাত 'গ্রেট হল। এটা মূলত চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেস - এর পার্লামেন্ট ভবন। গ্রেট হলের সাথে সাদৃশ্য রয়েছে এরুপ দুটি স্থাপনা হলো 'হোয়াইট হল' (লন্ডন) ও 'ইন্ডিপেন্ডেন্স হল (যুক্তরাষ্ট্র)।
দুধে থাকে ----
Correct Answer:
খ: ল্যাকটিক এসিড
Explanation:
দুধে থাকে ---- সঠিক উত্তর ল্যাকটিক এসিড দুধে থাকে ল্যাকটিক এসিড। সাইট্রিক এসিড ও এসিটিক এসিড পাওয়া যায় যথাক্রমে লেবু ও ভিনেগারে।
মডেম-এর মধ্যে যা থাকে তা হলো -----
Correct Answer:
খ: একটি মডুলেটর ও একটি ডিমডুলেটর
Explanation:
মডেম-এর মধ্যে যা থাকে তা হলো ----- সঠিক উত্তর একটি মডুলেটর ও একটি ডিমডুলেটর মডেম হলো এক ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস যা একই সাথে মডুলেশন ও ডিমডুলেশনের কাজ করতে পারে। মডুলেশন হলো ডিজিটাল সিগন্যালকে সুবিধাজনক এনালক সিগন্যাল পরিণত করা। ডিমডুলেশন হলো মডুলেটেড এনালক সিগন্যালকে আবার ডিজিটাল সিগন্যালে পরিণত করা।
কোনটি জৈব অম্ল?
Correct Answer:
গ: এসিটিক এসিড
Explanation:
কোনটি জৈব অম্ল? সঠিক উত্তর এসিটিক এসিড যেসব অম্লে কার্বক্সিলিক মূলক বা সালফোনিক এসিড মূলক থাকে তাদেরকে জৈব অম্ল বলে। উপরোল্লিখিত অম্লগুলোতে মধ্যে এসিটিক এসিড জৈব লম্ল।
মৌমাছির চাষ হলো -----
Correct Answer:
ক: এপিকালচার
Explanation:
মৌমাছির চাষ হলো ----- সঠিক উত্তর এপিকালচার এপিকালচার (Apiculture ) মৌমাছি চাষ। সেরিকালচার ও পিসিকালচার হলো যথাক্রমে রেশম চাষ ও মৎস্য চাষ।
এন্টিবায়োটিকের কাজ ----
Correct Answer:
খ: জীবাণু ধ্বংস করা
Explanation:
এন্টিবায়োটিকের কাজ ---- সঠিক উত্তর জীবাণু ধ্বংস করা ক্ষতিকর নয় মেন ছত্রাক ও ব্যাকটেরিয়া হতে প্রাপ্ত যেসব রাসায়নিক পদার্থ ব্যাকটেরিয়ার মতো ক্ষুদ্র ক্ষুদ্র রোগ জীবাণুকে ধ্বংস করে কিংবা এদের বংশবৃদ্ধি রোধ করে সেসব পদার্থকে এন্টিবায়োটিক বলে।
বাংলাদেশের কৃষিতে ' দোয়েল' ----
Correct Answer:
গ: উন্নত জাতের গমের নাম
Explanation:
বাংলাদেশের কৃষিতে ' দোয়েল' ---- সঠিক উত্তর উন্নত জাতের গমের নাম বাংলাদেশে উৎপন্ন উন্নত জাতের গম হলো অগ্রণী, আনন্দ, আকবর, কাঞ্চন, দোয়েল ,বরকত, বলাকা সোনালিকা, জোপাটিকা , ইনিয়া - ৬৬ ইত্যাদি।
যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তা হলো ----
Correct Answer:
খ: নিয়ত বায়ু
Explanation:
যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তা হলো ---- সঠিক উত্তর নিয়ত বায়ু নিয়ত বায়ু ,চাপ বলয়গুলো দ্বারা নিয়ন্ত্রিত হয়ে সারা বছর উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। নিয়ত বায়ু তিন প্রকার । যথা - অয়ন বায়ু, পশ্চিমা বায়ু ও মেরু বায়ু।
মাশরুম এক ধরনের --
Correct Answer:
গ: ফাঙ্গাস
Explanation:
মাশরুম এক ধরনের -- সঠিক উত্তর ফাঙ্গাস মাশরুম বা ব্যাঙের ছাতা এক ধরনের ফাঙ্গাস (Fungus)। Fungi কিংডমের Basidiomycetes শ্রেণি সাধারণভাবে মাশরুম বা ব্যাঙের ছাতা নামে পরিচিত।
অপটিক্যাল ফাইবারে আলোর কোন ঘটনাটি ঘটে?
Correct Answer:
ঘ: অভ্যন্তরীণ প্রতিফলন
Explanation:
অপটিক্যাল ফাইবারে আলোর কোন ঘটনাটি ঘটে? সঠিক উত্তর অভ্যন্তরীণ প্রতিফলন অপটিক্যাল ফাইবার হচ্ছে খুব সরু ও নমনীয় কাচ তন্তু । যখন আলোক রশ্মি কাচ তন্তুর এক প্রান্ত দিয়ে প্রবেশ করে, তখন তন্তুর দেয়ালে বারবার এর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে যতক্ষণ পর্যন্ত না অপর প্রান্ত দিয়ে আলোক রশ্মি নির্গত হয়।
বৈদ্যুতিক মিটারে এক ইউনিট বিদ্যুৎ খরচ বলতে বুঝায় ----
Correct Answer:
ক: এক কিলোওয়াট-ঘণ্টা
Explanation:
বৈদ্যুতিক মিটারে এক ইউনিট বিদ্যুৎ খরচ বলতে বুঝায় ---- সঠিক উত্তর এক কিলোওয়াট-ঘণ্টা আন্তর্জাতিকভাবে সারাবিশ্বে তড়িৎ সরবরাহ প্রতিষ্ঠা বাড়িতে, দোকানে, অফিস আদলতে যে তড়িৎ সরবরাহ করে তা কিলোওয়াট ঘণ্টা এককে শক্তি পরিমাপ করে এই একককে বোর্ড অব ট্রেড ইউনিট (B.O.T Unit) সংক্ষেপে শুধু ইউনিট বলে।
যকৃতের রোগ কোনটি?
Correct Answer:
ক: জন্ডিস
Explanation:
যকৃতের রোগ কোনটি? সঠিক উত্তর জন্ডিস রক্তে বিলিরুবিনের পরিমাণ বেড়ে গেলে শরীর ও চোখ হলুদ বর্ণ ধারণ করে, যা জন্ডিস নামে পরিচিত। জন্ডিস হলে লিভার বড় হয়ে যায় ।
পিতলের উপাদান হলো ----
Correct Answer:
ঘ: তামা ও দস্তা
Explanation:
পিতলের উপাদান হলো ---- সঠিক উত্তর তামা ও দস্তা পিতলের উপাদান হচ্ছে তামা ও দস্তা। তামা ও টিন মিশিয়ে ব্রোঞ্জ বা কাসা প্রস্তুত করা হয়।
পারস্পরিক আবেশকে ব্যবহার করা হয় কোনটিতে?
Correct Answer:
খ: ট্রান্সফরমার
Explanation:
পারস্পরিক আবেশকে ব্যবহার করা হয় কোনটিতে? সঠিক উত্তর ট্রান্সফরমার ট্রান্সফরমারে বিদ্যুৎ প্রবাহের নিম্নবিভব উচ্চ বিভব বা উচ্চ বিভব নিম্ন বিভবে রুপান্তরিত হয় । এতে বিদ্যমান কয়েল পরস্পরের কাছাকাছি থেকে পরস্পরের সৃষ্ট চৌরাস্তা ক্ষেত্র দ্বারা আবিষ্ট হয়।
ভূপৃষ্ঠের সৌরদীপ্ত ও অন্ধকারাচ্ছন্ন অংশের সংযোগস্থলকে বলে ---
Correct Answer:
ঘ: ছায়াবৃত্ত
Explanation:
ভূপৃষ্ঠের সৌরদীপ্ত ও অন্ধকারাচ্ছন্ন অংশের সংযোগস্থলকে বলে --- সঠিক উত্তর ছায়াবৃত্ত ভূপৃষ্ঠের সৌরদ্বীপ ও অন্ধকারাচ্ছন্ন অংশের সংযোগস্থলকে ছায়াবৃত্ত বলে। সূর্য সকালে দিগন্তের উপরে উঠার আগে এবং সন্ধ্যায় দিগন্তের নিচে নেমে যাবার পর কিছুক্ষণ বিক্ষিপ্ত সৌরকিরণে আকাশে আলো থাকে। এ সময়কে যথাক্রমে ঊষা ও গোধুলি বলে।
উদ্ভিদের বৃদ্ধি নির্ণায়ক যন্ত্র ---
Correct Answer:
ঘ: ক্রেসকোগ্রাফ
Explanation:
উদ্ভিদের বৃদ্ধি নির্ণায়ক যন্ত্র --- সঠিক উত্তর ক্রেসকোগ্রাফ উদ্ভিদের বৃদ্ধি নির্ণায়ক যন্ত্রের নাম ক্রেসকো গ্রাফ ওডোমিটার মোটর গাড়ির গতি নির্ণায়ক যন্ত্র। ক্রনমিটার সমুদ্রের দ্রাঘিমা পরিমাপক যন্ত্র। ট্যাকোমিটার উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র।
স্বর্ণের খাদ বের করতে ব্যবহার করা হয় ----
Correct Answer:
খ: নাইট্রিক এসিড
Explanation:
স্বর্ণের খাদ বের করতে ব্যবহার করা হয় ---- সঠিক উত্তর নাইট্রিক এসিড নাইট্রিক এসিড একটি শক্তিশালী উদ্বায়ী এসিড। এটি স্বর্ণকারের দোকানে স্বর্ণ থেকে খাদ দূর করতে ব্যবহৃত হয় ।
x এবং y উভয়ই বিজোড় সংখ্যা হলে কোনটি জোড় সংখ্যা হবে?
Correct Answer:
ঘ: x+y
Explanation:
x এবং y উভয়ই বিজোড় সংখ্যা হলে কোনটি জোড় সংখ্যা হবে? সঠিক উত্তর x+y ধরি, x এবং y প্রত্যেকের মান 1 তাহলে প্রদত্ত মানটি দাঁড়ায় x + y + + 1 = 1 + 1 + 1 = 3 (বিজোড়) xy = 1×1 = 1 ( বিজোড়) xy + 2 = 1×1 + 2 = 3 ( বিজোড়) x + y = 1 + 1 = 2 (জোড়।)
১, ৩, ৬, ১০, ১৫, ২১ -------ধারাটির দশম পদ কত?
Correct Answer:
খ: ৫৫
Explanation:
১, ৩, ৬, ১০, ১৫, ২১ -------ধারাটির দশম পদ কত? সঠিক উত্তর ৫৫ ২য় পদ = ১ + ২ = ৩ , ৩য় পদ = ৩ + ৩ = ৬, ৪র্থ পদ = ৬ + ৪ = ১০ , ৫ম পদ = ১০ + ৫ = ১৫, ৬ষ্ঠ পদ = ১৫ + ৬ = ২১, ৭ম পদ = ২১ + ৭ = ২৮, ৮ম পদ = ২৮ + ৮ = ৩৬ , ৯ম পদ = ৩৬ + ৯ = ৪৫ , ১০ ম পদ = ৪৫ + ১০ = ৫৫ ।
কোনো ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থকোণ তিনটির সমষ্টি কত?
Correct Answer:
ঘ: ৩৬০ ডিগ্রি
Explanation:
কোনো ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থকোণ তিনটির সমষ্টি কত? সঠিক উত্তর ৩৬০ ডিগ্রি ∠CAD = 180° - ∠A∠ABF = 180° - ∠B.'. ∠CAD + ∠ABF + ∠BCE = 540° - (∠A + ∠B + ∠C) = 540° - 180° = 360°.
একটি গাড়ির চাকা প্রতি মিনিটে ৯০ বার ঘোরে। ১ সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে?
Correct Answer:
ঘ: ৫৪০ ডিগ্রি
Explanation:
একটি গাড়ির চাকা প্রতি মিনিটে ৯০ বার ঘোরে। ১ সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে? সঠিক উত্তর ৫৪০ ডিগ্রি চাকাটি ৬০ সেকেন্ডে ঘোরে ৯০ বার ∴ " ১ " " "৯০৬০" = ৩২বার১ বার ঘুরলে চাকাটি ৩৬০° ঘোের.'. ৩২ " " " " ৩৬০°×৩২" = ৫৪০° ঘোরে।
বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?
Correct Answer:
খ: ৯ গুণ
Explanation:
বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে? সঠিক উত্তর ৯ গুণ ধরি, বৃত্তের ব্যাস d ∴ বৃত্তের ক্ষেত্রফল = πd28 বৃদ্ধির পর বৃত্তের ব্যাস = ৩d ∴ " " " ক্ষেত্রফল = π(3d)28 = 9πd28 ∴ক্ষেত্রফল বৃদ্ধি পাবে 9πd28πd28 বা ৯ গুণ।
৭ সে. মি. ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তলিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?
Correct Answer:
ক: ৯৮ ব. সে. মি.
Explanation:
৭ সে. মি. ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তলিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? সঠিক উত্তর ৯৮ ব. সে. মি. ধরি, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য a ∴ বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য = √২a এবং বগর্গক্ষেত্রের ক্ষেত্রফল = a2 শতর্তমতে, √২a = ৭×২বা, a = 7√2 অতএব, a2 = (7√2)^2 # a2 = 98।
পরপর তিনটি সংখ্যার গুণফল ১২০ হলে তাদের যোগফল কত?
Correct Answer:
ঘ: ১৫
Explanation:
পরপর তিনটি সংখ্যার গুণফল ১২০ হলে তাদের যোগফল কত? সঠিক উত্তর ১৫ ১২০ এর উৎপাদকসূহ ১,২,৩,৪,৫,৬,৮,১০,১২,১৩,১৫,২০,২৪,৪০,৬০ ও ১২০। ৪× ৫× ৬ = ১২০ ∴ সংখ্যাটি তিনটির যোগফল = ৪ + ৫ + ৬ = ১৫ ।
একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা ৪ মিটার বেশি। ঘরটির পরিসীমা ৩২ মিটার হলে ঘরটির দৈর্ঘ্য কত?
Correct Answer:
খ: ১০ মিটার
Explanation:
একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা ৪ মিটার বেশি। ঘরটির পরিসীমা ৩২ মিটার হলে ঘরটির দৈর্ঘ্য কত? সঠিক উত্তর ১০ মিটার ধরি, প্রস্থ x মিটার ∴ দৈর্ঘ্য = ( x + 8) মিটার পরিসীমা = ২(x + x + 8) = ৪ x + ৮ মিটার । ∴ 8x = ২৪ ∴ x = ৬ ∴ দৈর্ঘ্য = ৬ + ৪ = ১০ মিটার।
টাকায় ৩টি করে লেবু কিনে টাকায় ২টি করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে?
Correct Answer:
ক: ৫০%
Explanation:
টাকায় ৩টি করে লেবু কিনে টাকায় ২টি করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে? সঠিক উত্তর ৫০% ৩ টি লেবুর ক্রয় মূল্য ১ টাকা ∴ ১ টি " " " ১২ " লাভ = ১২ - ১৩ = ১৬ টাকা১৩ টাকায় লাভ ১৬ টাকা .'. ১ টি " " " ১৬×৩.'. ১০০ " " ১৬×৩×১০০ = ৫০ টাকা ।
26+2= কত?
Correct Answer:
C: 3-2
Explanation:
26+2= কত? Correct Answer 3-2 26 + 2 = 2(6 - 2)(6 + 2)(6 - 2) = 23 - 226 - 4 = 2(3 - 2)2 = 3 - 2
ABCD চতুর্ভুজে AB||CD, AC=BD এবং ∠A=90°হলে সঠিক চতুর্ভুজ কোনটি?
Correct Answer:
ঘ: আয়তক্ষেত্র
Explanation:
ABCD চতুর্ভুজে AB||CD, AC=BD এবং ∠A=90°হলে সঠিক চতুর্ভুজ কোনটি? সঠিক উত্তর আয়তক্ষেত্র আয়তক্ষেত্রের বিপরীত বাহুগলো পরস্পর সমান ও সমান্তরাল এবং কোণগুলো সমকোণ। উপরোল্লিখিত চতুর্ভুজটি একটি আয়তক্ষেত্র।
কোনটি ভগ্নাংটি ক্ষুদ্রতম ?
Correct Answer:
গ: ১১১৪
Explanation:
কোনটি ভগ্নাংটি ক্ষুদ্রতম ? সঠিক উত্তর ১১১৪ ক.৫৬ = ০.৮৩ খ. ১২১৫ = ০.৮গ.১১১৪ = ০.৭৯ (ক্ষুদ্রতম) ঘ. ১৭২১ = ০.৮১
log28= কত?
Correct Answer:
B: 3
Explanation:
log28= কত? Correct Answer 3 ধরি ,log28 = x .'. 2x = 8⇒2x = 23.'.x = 3.
০.৪৭ কে সাধারণ ভগ্নাংশে পরিণত করলে কত হবে?
Correct Answer:
খ: ৪৩৯০
Explanation:
০.৪৭ কে সাধারণ ভগ্নাংশে পরিণত করলে কত হবে? সঠিক উত্তর ৪৩৯০ ০.৪৭ = ৪৭/১০০
একটি সমবাহু ত্রিভুজের বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 33 বর্গমিটার বেড়ে যায়। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত?
Correct Answer:
খ: 2 মিটার
Explanation:
একটি সমবাহু ত্রিভুজের বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 33 বর্গমিটার বেড়ে যায়। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত? সঠিক উত্তর 2 মিটার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = 34a2 আবার সমবাহু ত্রিভুজের নতুন বাহুর দৈর্ঘ্য = a + 2 মিটার ∴ সমবাহু ত্রিভুজের নতুন ক্ষেত্রফল = = 34(a + 2)2 শর্তমতে, 34(a + 2)2 - 34a2 = 33⇒34(4a + 4) = 33⇒a + 1 = 3.'.a = 2
X3+x2y , x 2y + xy2 এর ল. সা.গু কোনটি?
Correct Answer:
ঘ: x2y (x +y)
Explanation:
X3+x2y , x 2y + xy2 এর ল. সা.গু কোনটি? সঠিক উত্তর x2y (x +y) ১ম রাশি , x3 + x2y = x2(x + y)২য় রাশি, x2y + xy2 = xy (x + y).'.দৈঘর্ঘ = ৬ + ৪ = ১০ মিটার।
x-1x=7 হলে x3-(1x)3 এর মান কত?
Correct Answer:
গ: 364
Explanation:
x-1x=7 হলে x3-(1x)3 এর মান কত? সঠিক উত্তর 364 x3 - (1x)3 = (x - 1x)3 + 3.x.1x(x - 1x) = (7)3 + 3.7 = 364
ABCD চতুর্ভুুজে AB|| CD , AC= BD এবং ∠A =90° হলে সঠিক চতুর্ভুজ কোনটি?
Correct Answer:
ঘ: আয়তক্ষেত্র
Explanation:
ABCD চতুর্ভুুজে AB|| CD , AC= BD এবং ∠A =90° হলে সঠিক চতুর্ভুজ কোনটি? সঠিক উত্তর আয়তক্ষেত্র আয়তক্ষেত্রের বিপরীত বাহুগলো পরস্পর সমান ও সমান্তরাল এবং কোণগুলো সমকোণ। উপরোল্লিখিত চতুর্ভুজটি একটি আয়তক্ষেত্র।
x2-y2+2y-1 এর একটি উৎপাদক -
Correct Answer:
গ: x + y - 1
Explanation:
x2-y2+2y-1 এর একটি উৎপাদক - সঠিক উত্তর x + y - 1 x2 - y2 + 2y + 1 = x2 - (y - 1)2 = (x + y - 1)(x - y + 1)
Choose the pair of words that expresses a relationship similar to that of the given pair : Patron : support
Correct Answer:
C: Counselor : advice
Explanation:
Choose the pair of words that expresses a relationship similar to that of the given pair : Patron : support Correct Answer Counselor : advice Patron (পৃষ্ঠপোষক) support (সমর্থন) দেয় এবং Counselor ( উপদেষ্টা) advice (উপদেশ) দেয়।
Choose the pair of words that expresses a relationship similar to that of the given pair : Words : writer
Correct Answer:
B: Butter : baker
Explanation:
Choose the pair of words that expresses a relationship similar to that of the given pair : Words : writer Correct Answer Butter : baker writer - (লেখক) কাজ করে words (শব্দ) নিয়ে এবং Baker (রুটি প্রস্তুতকারক) কাজ করে butter (মাখন) নিয়ে।
Choose the pair of words that expresses a relationship similar to that of the given pair : Heart : human
Correct Answer:
D: Engine : car
Explanation:
Choose the pair of words that expresses a relationship similar to that of the given pair : Heart : human Correct Answer Engine : car Human (মানুষ) কে সচল রাখে heart (হৃৎপিণ্ড) এবং Car (গাড়ি) কে সচল রাখে engine (ইঞ্জিন)।
Choose the meaning of the given expressions : No news is good news.
Correct Answer:
C: It is likely that nothing bad has happened.
Explanation:
Choose the meaning of the given expressions : No news is good news. Correct Answer It is likely that nothing bad has happened. No news is good news. একটি প্রবাদ, যার অর্থ - কোনো খবর না থাকাটাই সুখবর। অর্থাৎ It is likely that nothing bad has happened . (সম্ভবত খারাপ কিছু ঘটেনি)।
To 'raise ones brows' indicate------
Correct Answer:
D: surprise
Explanation:
To 'raise ones brows' indicate------ Correct Answer surprise To ' raise one's brows' indicates both disapproval and surprise ।