41st BCS Preliminary Test MCQs
Showing 50 questions (Total: 182)
‘গ্রামবার্তা প্রকাশিকা’ পত্রিকাটি কোন স্থান থেকে প্রকাশিত?
Correct Answer:
গ: কুষ্টিয়ার কুমারখালী
Explanation:
‘গ্রামবার্তা প্রকাশিকা’ পত্রিকাটি কোন স্থান থেকে প্রকাশিত? সঠিক উত্তর কুষ্টিয়ার কুমারখালী 'গ্রামবার্তা প্রকাশিকা' (১৮৬৩) পত্রিকাটি কুষ্টিয়ার কুমারখালী থেকে প্রকাশিত। আর এই পত্রিকার সম্পাদক ছিলেন কাঙাল হরিনাথ। 'গ্রামবার্তা প্রকাশিকা'য় সাহিত্য, দর্শন, বিজ্ঞান ইত্যাদি বিষয়ক প্রবন্ধ এবং নীলকর সাহেবদের শোষণের কাহিনি স্থান পেত।
জীবনী সাহিত্যের ধারা গড়ে ওঠে কাকে কেন্দ্র করে?
Correct Answer:
ক: শ্রীচৈতন্যদেব
Explanation:
জীবনী সাহিত্যের ধারা গড়ে ওঠে কাকে কেন্দ্র করে? সঠিক উত্তর শ্রীচৈতন্যদেব বাংলা সাহিত্যে একটি পভুক্তি না লিখলেও শ্রী চৈতন্য দেবের নামে একটি যুগের সৃষ্টি হয়েছে। বৈষ্ণব সাহিত্যের জীবনীকাব্য মূলত তাঁকে কেন্দ্র করেই গড়ে উঠে। শ্রী চৈতন্যদেবের প্রথম জীবনীগ্রন্থের নাম বৃন্দাবন দাস রচিত চৈতন্য - ভাগবত'; শ্রী চৈতন্যদেবের দ্বিতীয় জীবনীগ্রন্থের নাম লোচন দাস রচিত 'চৈতন্য - মঙ্গল’: শ্রী চৈতন্যদেবের সবচেয়ে তথ্যবহুল জীবনীগ্রন্থের নাম কৃষ্ণদাস কবিরাজের 'চৈতন্য চরিতামৃত'।
‘পরানের গহীন ভিতর’ কাব্যের কবি কে?
Correct Answer:
খ: সৈয়দ শামসুল হক
Explanation:
‘পরানের গহীন ভিতর’ কাব্যের কবি কে? সঠিক উত্তর সৈয়দ শামসুল হক ‘পরানের গহীন ভিতর' কাব্যের কবি হলেন সৈয়দ শামসুল হক। সাহিত্যের এমন কোন শাখা নেই, যেখানে তিনি সফল হয়নি। ৮১ বছরের জীবনে দুই শতাধিক বই লিখেছেন তিনি। কবিতার বইয়ের সংখ্যাও অনেক। কাব্যগ্রন্থগুলোর মধ্যে আঞ্চলিক ভাষায় লেখা পরানের গহীন ভিতর' তুমুল আলোচিত বই। বইটি প্রথম প্রকাশ পায় ১৯৮০ সালে।
ভাষা আন্দোলন নিয়ে লেখা কবিতা কোনটি?
Correct Answer:
ঘ: স্মৃতিস্তম্ভ
Explanation:
ভাষা আন্দোলন নিয়ে লেখা কবিতা কোনটি? সঠিক উত্তর স্মৃতিস্তম্ভ ভাষা আন্দোলন নিয়ে লেখা স্মৃতিস্তন্ত্র' কবিতাটি লিখেছেন আলাউদ্দিন আল আজাদ।
‘এবার আমার একটি বিচিত্র অভিজ্ঞতা হলো’ এ বাক্য কোন ধরনের?
Correct Answer:
খ: নির্দেশাত্মক
Explanation:
‘এবার আমার একটি বিচিত্র অভিজ্ঞতা হলো’ এ বাক্য কোন ধরনের? সঠিক উত্তর নির্দেশাত্মক ‘এবার আমার একটি বিচিত্র অভিজ্ঞতা হলো এ বাক্য হলো নির্দেশাত্নক। যে বাক্যে কোনো বক্তব্য সাধারণভাবে বিবৃত বা নির্দেশ করা হয় তাকে বর্ণনাত্মক বাক্য বলে। একে নির্দেশমূলক, নির্দেশসূচক নির্দেশাত্নক, বিবৃতিমূলক বাক্যও বলা হয়। যেমনঃ সূর্য পূর্বদিকে ওঠে। সে রোজ এখানে আসে।
প্রচুর + য = প্রাচুর্য; কোন প্রত্যয়?
Correct Answer:
খ: তদ্ধিত প্রত্যয়
Explanation:
প্রচুর + য = প্রাচুর্য; কোন প্রত্যয়? সঠিক উত্তর তদ্ধিত প্রত্যয় প্রচুর + য = প্রাচুর্য হলো সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। শব্দের শেষে ‘র্য' বা য ফলা (J) থাকলে তা পরিবর্তিত হয়ে 'ষ্ণ্য বা য’ হবে। অর্থাৎ ‘র্য' থাকলে 'ষ্ণ্য বা য' হবে।
ধ্বনিতত্ত্ব ও শব্দতত্ত্বকে বাক্যে যথাযথভাবে ব্যবহার করার বিধানের নামই-
Correct Answer:
গ: বাক্যতত্ত্ব
Explanation:
ধ্বনিতত্ত্ব ও শব্দতত্ত্বকে বাক্যে যথাযথভাবে ব্যবহার করার বিধানের নামই- সঠিক উত্তর বাক্যতত্ত্ব বাংলা ব্যাকরণে রূপতত্ত্ব আলাদা ও স্বতন্ত্র একটি তত্ত্ব যা শব্দ, শব্দ প্রকরণ, উপসর্গ, ধাতু ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করে। আবার, বাক্যতত্ত্ব স্বতন্ত্র একটি তত্ত্ব যা বাক্য প্রকরণ, বাচ্য পরিবর্তন, উক্তি ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করে। ধ্বনিতত্ত্ব ও শব্দতত্ত্বকে বাক্যে যথাযথভাবে ব্যবহার করার বিধানের নামই বাক্যতত্ত্ব।
ব্যঞ্জনধ্বনির সংক্ষিপ্ত রূপকে বলে-
Correct Answer:
ঘ: ফলা
Explanation:
ব্যঞ্জনধ্বনির সংক্ষিপ্ত রূপকে বলে- সঠিক উত্তর ফলা ব্যঞ্জনধ্বনির সংক্ষিপ্ত রূপকে ফলা বলে। অনেক সময় স্বরবর্ণ বা ব্যঞ্জনবর্ণের সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য ব্যঞ্জনবর্ণের আকার সংক্ষিপ্ত হয়ে যায়। ব্যঞ্জনবর্ণের এই সংক্ষিপ্ত রূপকে 'ফলা' বলা হয়। ব্যঞ্জনবর্ণের 'ফলা' চিহ্ন রয়েছে ৭টি।
পাঁচালিকার হিসাবে সর্বাধিক খ্যাতি কার ছিল?
Correct Answer:
ক: দশরথি রায়
Explanation:
পাঁচালিকার হিসাবে সর্বাধিক খ্যাতি কার ছিল? সঠিক উত্তর দশরথি রায় দাশরথি রায় ছিলেন একজন ভারতীয় বাঙালি, স্বভাবকবি এবং পাঁচালিকার। তিনি বিভিন্ন বিষয়ক ৬৪টি পালাভুক্ত প্রায় ৬৭৫টি গান রচনা করেছিলেন।
চারণ কবি হিসেবে বিখ্যাত কে?
Correct Answer:
গ: মুকুন্দ দাস
Explanation:
চারণ কবি হিসেবে বিখ্যাত কে? সঠিক উত্তর মুকুন্দ দাস চারণ কবি হিসেবে বিখ্যাত হলেন মুকুন্দ দাস। মুকুন্দ দাস বাঙালি কবি যাকে চারণ কবি বলেও অভিহিত করা হয়। মুকুন্দ দাস স্বদেশী ও অসহযোগ আন্দোলনের সময় বহু স্বদেশী বিপ্লবাত্মক গান ও নাটক রচনা করে খ্যাতি অর্জন করেন। তিনি ছিলেন স্বদেশী যাত্রার প্রবর্তক
রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নষ্টনীড়’ গল্পের একটি বিখ্যাত চরিত্র
Correct Answer:
ঘ: চারুলতা
Explanation:
রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নষ্টনীড়’ গল্পের একটি বিখ্যাত চরিত্র সঠিক উত্তর চারুলতা রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নষ্টনীড়' গল্পের একটি বিখ্যাত চরিত্র হলো 'চারুলতা'। উল্লেখ্য, 'বিনোদিনী' এবং ‘আশালতা হলো "চোখের বালি' উপন্যাসের চরিত্র। আর ‘হৈমন্তী' গল্পের নায়িকা হলো 'হৈমন্তী'।
উপমান কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি?
Correct Answer:
ক: শশব্যস্ত
Explanation:
উপমান কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি? সঠিক উত্তর শশব্যস্ত উপমান কর্মধারয় সমাসের উদাহরণ হলোঃ শশব্যস্ত = শশকের ন্যায় ব্যস্ত। উল্লেখ্য, উপমান অর্থ তুলনীয় বস্তু। প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয় উপমেয়, আর যার সঙ্গে তুলনা করা হয়েছে তাকে বলা হয়। উপমান। উপমান ও উপমেয়ের একটি সাধারণ ধর্ম থাকবে। উপমান কর্মধারয় সমাসের আরো কিছু উদাহরণঃ অরুণের ন্যায় রাঙা = অরুণরাঙা। তুষারের ন্যায় শুভ্র = তুষারশুভ্র। ভ্রমরের ন্যায় কৃষ্ণ কেশ ভ্রমরকৃষ্ণ কেশ ইত্যাদি
অপিনিহিতির উদাহরণ কোনটি?
Correct Answer:
খ: আজি > আইজ
Explanation:
অপিনিহিতির উদাহরণ কোনটি? সঠিক উত্তর আজি > আইজ শব্দের মধ্যে ব্যঞ্জনের সঙ্গে যুক্ত 'ই' বা 'উ' উচ্চারণের সময় স্বস্থানে উচ্চারিত না হয়ে যে ব্যঞ্জনের সঙ্গে যুক্ত তার অব্যবহিত পূর্বে উচ্চারিত হলে ওই রীতিকে অপিনিহিতি বা Epenthesis বলে। যেমনঃ আজি (aji) > আইজ (aij); সাধু >সাউধ; রাখিয়া > রাইখ্যা; বাক্য > বাইক্য; সত্য > সইত্য; চারি > চাইর ইত্যাদি।
‘কুসীদজীবী’ বলতে কাদের বুঝায়?
Correct Answer:
গ: সুদখোর
Explanation:
‘কুসীদজীবী’ বলতে কাদের বুঝায়? সঠিক উত্তর সুদখোর ‘কুসীদজীবী' অর্থ সুদখোর; যে সুদের টাকা ধার দিয়ে জীবিকা অর্জন করে।
‘অভাব’ অর্থে ব্যবহৃত হয়েছে কোন উপসর্গটি?
Correct Answer:
গ: আলুনি
Explanation:
‘অভাব’ অর্থে ব্যবহৃত হয়েছে কোন উপসর্গটি? সঠিক উত্তর আলুনি 'অভাব' অর্থে ব্যবহৃত হয়েছে 'আলুনি' উপসর্গটি
চর্যাপদের টীকাকারের নাম কী?
Correct Answer:
ঘ: মুনিদত্ত
Explanation:
চর্যাপদের টীকাকারের নাম কী? সঠিক উত্তর মুনিদত্ত চর্যাপদের টীকাকারের নাম হলো 'মুনিদত্ত'। উল্লেখ্য, ‘প্রবোধচন্দ্র বাগচী' হলেন ভারতীয় উপমহাদেশের অন্যতম পণ্ডিত, সাহিত্য গবেষক এবং ‘শিক্ষাবিদ’। আর হরপ্রসাদ শাস্ত্রী হলেন চর্যাপদের আবিষ্কারক।
ঊনসত্তরের গণঅভ্যূত্থানের পটভূমিকায় লেখা উপন্যাস কোনটি?
Correct Answer:
ক: চিলেকোঠার সেপাই
Explanation:
ঊনসত্তরের গণঅভ্যূত্থানের পটভূমিকায় লেখা উপন্যাস কোনটি? সঠিক উত্তর চিলেকোঠার সেপাই ঊনসত্তরের (১৯৬৯) গণঅভ্যূত্থানের প্রেক্ষাপটে রচিত আখতারুজ্জামান ইলিয়াসের মহাকাব্যিক উপন্যাস 'চিলেকোঠার সেপাই'। এই উপন্যাসে ইতিবাচক রাজনীতির উপস্থাপনায় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অব্যবহিত পূর্বরূপটি ওঠে এসেছে।
বিধবার প্রেম নিয়ে রচিত উপন্যাস কোনটি?
Correct Answer:
খ: রবীন্দ্রনাথ ঠাকুরের ‘চোখের বালি’
Explanation:
বিধবার প্রেম নিয়ে রচিত উপন্যাস কোনটি? সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুরের ‘চোখের বালি’ 'চোখের বালি' (১৯০৩) বাংলা সাহিত্যের প্রথম মনস্তত্ত্বমূলক সামাজিক উপন্যাস। এই উপন্যাসের উপজীব্য বিষয় হলোঃ বাঙালি সমাজ ও পারিবারিক জীবনের বিচিত্র, বলিষ্ঠ বিশ্লেষণাত্মক বর্ণনা।
‘ডিঙি টেনে বের করতে হবে।’ কোন ধরনের বাক্যের উদাহরণ?
Correct Answer:
খ: ভাববাচ্য
Explanation:
‘ডিঙি টেনে বের করতে হবে।’ কোন ধরনের বাক্যের উদাহরণ? সঠিক উত্তর ভাববাচ্য যে বাচ্যে কর্ম থাকে না এবং বাক্যে ক্রিয়ার অর্থই বিশেষভাবে ব্যক্ত হয় তাকে ভাববাচ্য বলে। কখনো কখনো ভাববাচ্যে কর্তা উহ্য থাকে, কর্ম দ্বারাই ভাববাচ্য গঠিত হয়। যেমনঃ এ পথে চলা যায় না। এবার ট্রেনে ওঠা যাক। কোথা থেকে আসা হচ্ছে?
জেলে জীবন কেন্দ্রিক উপন্যাস কোনটি?
Correct Answer:
ক: গঙ্গা
Explanation:
জেলে জীবন কেন্দ্রিক উপন্যাস কোনটি? সঠিক উত্তর গঙ্গা 'গঙ্গা' (১৯৫৭) উপন্যাসটি লিখেছেন সমরেশ বসু। এই উপন্যাসে তিনি দক্ষিণবঙ্গের নদীনালা এবং মৎসজীবী মানুষের সুখ - দুঃখ, জীবনযাপনের সংগ্রাম, প্রকৃতির কঠোরতা এবং সামাজিক জীবনের বৈষম্য নিয়ে স্থির, নিশ্চিত মধ্যবিত্ত জীবনের নিরাপত্তার এক বিপরীত আখ্যান। এর একদিকে আছে বাস্তব তথ্যের প্রতি নিষ্ঠা, অন্যদিকে আছে মৃত্যু ও অস্তিত্বের সংগ্রামের এক মানবিক উপলব্ধি। 'গঙ্গা' সমরেশ বসুর শ্রেষ্ঠ রচনাগুলির অন্যতম। ‘ডিঙি টেনে বের করতে হবে। কোন ধরনের বাক্যের
বাংলা সাহিত্যে ‘কালকূট’ নামে পরিচিত কোন লেখক?
Correct Answer:
ঘ: সমরেশ বসু
Explanation:
বাংলা সাহিত্যে ‘কালকূট’ নামে পরিচিত কোন লেখক? সঠিক উত্তর সমরেশ বসু 'কালকূট' হলো সমরেশ বসুর ছদ্মনাম।
আন্তর্জাতিক বিচার আদালত রোহিঙ্গা গণহত্যা বিষয়ক অন্তর্বর্তীকালীন রায়ে মিয়ানমারকে কয়টি নির্দিষ্ট ব্যবস্থা গ্রহণের কথা বলেছে?
Correct Answer:
ঘ: ৪টি
Explanation:
আন্তর্জাতিক বিচার আদালত রোহিঙ্গা গণহত্যা বিষয়ক অন্তর্বর্তীকালীন রায়ে মিয়ানমারকে কয়টি নির্দিষ্ট ব্যবস্থা গ্রহণের কথা বলেছে? সঠিক উত্তর ৪টি আন্তর্জাতিক বিচার আদালত রোহিঙ্গা গণহত্যা অন্তর্বর্তীকালীন রায়ে মিয়ানমারকে ৪টি নির্দিষ্ট ব্যবস্থা গ্রহণের কথা বলেছে। এগুলো হলোঃ ০১. রাখাইনে বসবাসরত সাড়ে ছয়লাখ রোহিঙ্গা মুসলিমকে সুরক্ষা প্রদান করতে হবে। ০২. মিয়ানমার সেনাবাহিনীর লাগাম টেনে ধরতে হবে। ০৩. রোহিঙ্গা গণহত্যা সংক্রান্ত সকল তথ্য সংরক্ষণ ০৪. রোহিঙ্গাদের সুরক্ষায় কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে প্রতি ৬ মাস অন্তর অন্তর সেই সংক্রান্ত প্রতিবেদনগুলো ICJ (International Court of Justice) এ জমা দিতে হবে।
কোন দুটি দেশের মধ্যে সীমান্ত বিরোধ নিষ্পত্তির জন্য ২০১৯ সালে নোবেল শান্তি পুরস্কার দেয়া হয়?
Correct Answer:
গ: ইথিওপিয়া এবং ইরিত্রিয়া
Explanation:
কোন দুটি দেশের মধ্যে সীমান্ত বিরোধ নিষ্পত্তির জন্য ২০১৯ সালে নোবেল শান্তি পুরস্কার দেয়া হয়? সঠিক উত্তর ইথিওপিয়া এবং ইরিত্রিয়া ইথিওপিয়া এবং ইরিত্রিয়া দুটি দেশের মধ্যে সীমান্ত বিরোধ নিষ্পত্তির জন্য ২০১৯ সালে নোবেল শান্তি পুরস্কার দেয়া হয় ইথিওপিয়ার প্রধানমন্ত্রী 'আবি আহমেদ আলী' কে। উল্লেখ্য, আবি আহমেদ আলী প্রতিবেশি দেশ ইরিত্রিয়ার সঙ্গে নিজ দেশের দ্বন্দ্বের অবসানে ভূমিকা রাখার জন্য তাঁকে এ পুরস্কারে ভূষিত করা হয়।
ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লীতে স্থানান্তরিত হয় কত সালে?
Correct Answer:
ক: ১৯১২ সালে
Explanation:
ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লীতে স্থানান্তরিত হয় কত সালে? সঠিক উত্তর ১৯১২ সালে ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লীতে স্থানান্তরিত হয় ১৯১২ সালে। আর কলকাতা থেকে বর্তমান রাজধানী দিল্লীকে রাজধানী হিসেবে ঘোষণা দেন রাজা পঞ্চম জর্জ। তিনি ১৯১২ সালে দিল্লিতে সেক্রেটারিয়েট ভবনের আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে ১৯১২ সালে দিল্লী হিসেবে কার্যক্রম শুরু করে।
আন্তর্জাতিক মুদ্রা তহবিল কোন সালে গঠিত হয়?
Correct Answer:
ক: ১৯৪৪ সালে
Explanation:
আন্তর্জাতিক মুদ্রা তহবিল কোন সালে গঠিত হয়? সঠিক উত্তর ১৯৪৪ সালে IMF এর পূর্ণরূপ হলো International | Monetary Fund. এটি ১ - ২২ জুলাই ১৯৪৪ যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের ব্রেটন উদ্ভসের মাউন্ট ওয়াশিংটন হোটেলে অনুষ্ঠিত ৪৫টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে গৃহীত চুক্তির মাধ্যমে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF প্রতিষ্ঠিত হয়। এই চুক্তিটি আনুষ্ঠানিকভাবে কার্যকর হয় ২৭ ডিসেম্বর ১৯৪৫ সালে।
জাতিসংঘের কোন সংস্থাটি করোনা ভাইরাসকে 'Pandemic' ঘোষণা করেছে?
Correct Answer:
গ: WHO
Explanation:
জাতিসংঘের কোন সংস্থাটি করোনা ভাইরাসকে 'Pandemic' ঘোষণা করেছে? সঠিক উত্তর WHO করোনা ভাইরাসকে ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) 'প্যানডেমিকা হিসেবে ঘোষণা করে। উল্লেখ্য, যে রোগ একই সময়ে বিভিন্ন দেশে দ্রুতগতিতে ছড়িয়ে পড়ে তাকে Pandemic বলে।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কোন দেশ ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা?
Correct Answer:
ঘ: জার্মানি
Explanation:
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কোন দেশ ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা? সঠিক উত্তর জার্মানি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল জার্মানির বার্লিনভিত্তিক দুর্নীতিবিরোধী একটি বেসরকারি আন্তর্জাতিক সংস্থা। এই সংস্থাটি ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হয়। আর ১৯৯৬ সাল থেকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশে (TIB) কার্যক্রম শুরু করে।
সামরিক ভাষায় "WMD" অর্থ কী?
Correct Answer:
ক: Weapon of Mass Destruction
Explanation:
সামরিক ভাষায় "WMD" অর্থ কী? সঠিক উত্তর Weapon of Mass Destruction সংখ্যার পরিমাপে বিপুল সংখ্যক জনগণ ও জনবসতি ধ্বংসের জন্য এক ধরনের পারমাণবিক ও রাসায়নিক অস্ত্রকে Weapon of Mass Destruction বলে। প্রথম ১৯৩৭ সালে Cosmo Gordon Lang এই WMD পরিভাষাটি ব্যবহার করেন।
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনে ডেমোক্রেটিক দলের মনোয়নের জন্য ন্যূনতম কতজন ডেলিগেটের সমর্থন প্রয়োজন?
Correct Answer:
খ: ১৯৯১
Explanation:
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনে ডেমোক্রেটিক দলের মনোয়নের জন্য ন্যূনতম কতজন ডেলিগেটের সমর্থন প্রয়োজন? সঠিক উত্তর ১৯৯১ মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয় ২০২০ সালের ৩ নভেম্বর। এই নির্বাচনে রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে জিতেছেন ডেমোক্র্যাট জো বাইডেন। এই নির্বাচনে সুপার টুইসডে'র ফলাফলে এগিয়ে গিয়েছেন বাইডেন। ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী হিসেবে জয় পেতে হলে বার্ণি বা বাইডেনের পেতে হতো ১৯৯১ ভেলিগেটের সমর্থন।
২০২০ প্রকাশিত ‘আইনের শাসন’ সূচকে শীর্ষস্থান অর্জনকারী দেশের নাম কী?
Correct Answer:
ক: ডেনমার্ক
Explanation:
২০২০ প্রকাশিত ‘আইনের শাসন’ সূচকে শীর্ষস্থান অর্জনকারী দেশের নাম কী? সঠিক উত্তর ডেনমার্ক ১১ মার্চ ২০২০ সালে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংস্থা বৈশ্বিক আইনের শাসন' বা The World Justice Project' (WJP) সূচকের প্রতিবেদন অনুযায়ী শীর্ষ দেশ ‘ডেনমার্ক' আর সর্বনিম্ন দেশ 'ভেনিজুয়েলা'। আর সার্কভুক্ত দেশের অবস্থান যথাক্রমেঃ ৬১তম নেপাল; ৬৬তম শ্রীলংকা; ৬৯তম ভারত; ১১৫তম বাংলাদেশ; ১২০তম পাকিস্তান এবং ১২২তম আফগানিস্তান। আইনের শাসন বিষয়ক মোট ৮টি সূচকের ভিত্তিতে জরিপ হয়। সূচকগুলো হলোঃ সরকারি ক্ষমতার সীমাবদ্ধতা, দুর্নীতির অনুপস্থিতি, উন্মুক্ত সরকার; মৌলিক অধিকার; নিয়ম ও নিরাপত্তা; নিয়ন্ত্রণমূলক ক্ষমতার প্রয়োগ; নাগরিক ন্যায়বিচার ও ফৌজদারি বিচার। এবার বিশ্বের ১২৮টি দেশ নিয়ে প্রতিবেদনটি প্রকাশ করা হয়।
ইনকা সভ্যতা কোন অঞ্চলে বিরাজমান ছিল?
Correct Answer:
ক: দক্ষিণ আমেরিকা
Explanation:
ইনকা সভ্যতা কোন অঞ্চলে বিরাজমান ছিল? সঠিক উত্তর দক্ষিণ আমেরিকা ইনকা সভ্যতা দক্ষিণ আমেরিকা মহাদেশের প্রাচীন পেরুতে গড়ে উঠেছিল। ১৪০০ থেকে ১৫৩৩ খ্রিস্টাব্দের মধ্যে ইনকারা তাদের সাম্রাজ্য দক্ষিণ আমেরিকার একটি বিস্তৃত অংশজুড়ে (উত্তরের কুইটো থেকে দক্ষিণের সান্তি য়োগো পর্যন্ত) প্রসারিত করেছিল। দক্ষিণ আমেরিকায় দেখা সবচেয়ে বড় সাম্রাজ্য ছিল এটি এবং তৎকালীন বিশ্বের বৃহত্তম সভ্যতা হিসেবে পরিচিত পেয়েছিলো ইনকারা। কঠোর পরিবেশের দ্বারা নিয়ন্ত্রিত ইনকারা, সমভূমি, পাহাড়, মরুভূমি এবং গ্রীষ্মমণ্ডলীয় জঙ্গলের মতো বিভিন্ন পরিবেশে নিজেদেরকে বেশ ভালো ভাবেই খাপ খাইয়ে নিতে পেরেছিল। তারা তাদের অনন্য শিল্প ও স্থাপত্যশৈলীর জন্য বিখ্যাত ছিল। যুদ্ধে তারা যেখানেই জয়লাভ করতো, সেখানেই তারা নিখুঁতভাবে স্থাপত্য নির্মাণ করেছিল।
ফিনল্যান্ড কোন দেশের উপনিবেশ ছিল?
Correct Answer:
ক: রাশিয়া
Explanation:
ফিনল্যান্ড কোন দেশের উপনিবেশ ছিল? সঠিক উত্তর রাশিয়া সুইডেনের উপনিবেশ হলো নরওয়ে। ডেনমার্কের কাছ থেকে আইসল্যান্ড স্বাধীনতা লাভ করে। ক্যারাবিয়ান দেশগুলো ব্রিটেনের উপনিবেশ ছিল, তবে হাইতি ছিল ফ্রান্সের উপনিবেশ। ইউরোপে ব্রিটেনের একমাত্র উপনিবেশ ছিল মাল্টা।
এশিয়াকে আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করেছে কোন প্রণালী?
Correct Answer:
গ: বাবেল মান্দেব প্রণালী
Explanation:
এশিয়াকে আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করেছে কোন প্রণালী? সঠিক উত্তর বাবেল মান্দেব প্রণালী এশিয়াকে আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করেছে বাবেল মান্দেব প্রণালী আর সংযুক্ত করেছে এডেন সাগর লোহিত সাগর।
জাতিসংঘের কোন সংস্থা বার্ষিক বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন প্রকাশ করে?
Correct Answer:
ঘ: UNCTAD
Explanation:
জাতিসংঘের কোন সংস্থা বার্ষিক বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন প্রকাশ করে? সঠিক উত্তর UNCTAD UNCTAD হলো United Nations Conference on Trade and Development. হলো জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সংস্থা। এটি সংস্থাটি প্রতি বছর জুন মাসে সারা বিশ্বের FDI (Foreign Direct Investment সরাসরি বৈদেশিক বিনিয়োগ) প্রবাহ নিয়ে প্রতিবেদন প্রকাশ করে
আন্তর্জাতিক আদালতে মিয়ানমার কর্তৃক রোহিঙ্গা গণহত্যার অভিযোগ মামলা করে কোন দেশ?
Correct Answer:
খ: গাম্বিয়া
Explanation:
আন্তর্জাতিক আদালতে মিয়ানমার কর্তৃক রোহিঙ্গা গণহত্যার অভিযোগ মামলা করে কোন দেশ? সঠিক উত্তর গাম্বিয়া জাতিসংঘের সর্বোচ্চ বিচারিক সংস্থা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস বা আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের রোহিঙ্গা নির্যাতন নিয়ে মামলা করেন গাম্বিয়ার অ্যাটর্নি জেনারেল ও বিচারমন্ত্রী আবু বকর মারি তামবাদু ।
কোন বিদেশি রাষ্ট্র বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে?
Correct Answer:
খ: সিয়েরালিওন
Explanation:
কোন বিদেশি রাষ্ট্র বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে? সঠিক উত্তর সিয়েরালিওন ভৌগলিক বা সাংস্কৃতিক উভয় ক্ষেত্রে বাংলাদেশ থেকে সম্পূর্ণ ভিন্ন সিয়েরালিওন। কিন্তু এ দুই দেশের সম্পর্ক এতোটাই গভীর ও আন্তরিক যে, এ দেশের ভাষাকে নিজেদের করে নিয়েছে আফ্রিকার এই দেশটি। ১৯৯১ - ২০০২ সাল পর্যন্ত দেশটি বিধ্বস্ত হয়েছে গৃহযুদ্ধের অভিশাপে। সেই সময়টাতে সিয়েরালিওনে শান্তি ফেরাতে বিপুল পরিমাণ শান্তি বাহিনী নিয়োগ করে। জাতিসংঘ। তাদের বড় একটি অংশজুড়ে ছিল বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। সেনারা সিয়েরালিওনের বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধ করেছেন। দেশটিতে শান্তি ফেরাতে রেখেছেন ব্যাপক ভূমিকা। বিদ্রোহীদের দখলকৃত অঞ্চলগুলোকে যুক্ত করতে বাংলাদেশের সেনা সদস্যদের কার্যক্রম ছিল অনবদ্য। বাংলাদেশ সেনাবাহিনী যা করেছে, জন্য সিয়েরালিওনের সরকার কৃতজ্ঞ। প্রেসিডেন্ট আহমদ তেজান কাব্বাহ কৃতজ্ঞতা জানাতে একটুও দেরি করলেন না। তিনি বাংলাদেশ সেনা সদস্যদের ভূমিকাকে চিরস্মরণীয় রাখতে বাংলা ভাষাকে দেশটির সরকারি ভাষার মর্যাদা দেন।
জাতিসংঘ নামকরণ করেন-
Correct Answer:
ক: রুজভেল্ট
Explanation:
জাতিসংঘ নামকরণ করেন- সঠিক উত্তর রুজভেল্ট জাতিসংঘের নামকরণ করেন মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট ১ জানুয়ারি ১৯৪২ সালে। উল্লেখ্য, জাতিসংঘের সদর দপ্তর নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে অবস্থিত। আর এর সদর দপ্তরের স্থপতি ছিলেন ডব্লিউ হ্যারিসন। জাতিসংঘ বিশ্বের জাতিসমূহের একটি সংগঠন, যার লক্ষ্য হলো আন্তর্জাতিক অঙ্গনে আইন, নিরাপত্তা, অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক অগ্রগতি এবং মানবাধিকার বিষয়ে পারস্পরিক সহযোগিতার পরিবেশ সৃষ্টি করা। ১৯৪৫ সালে ৫১টি রাষ্ট্র জাতিসংঘ বা রাষ্ট্রসংঘ সনদ স্বাক্ষর করার মাধ্যমে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়। প্রতি বছর ২৪ অক্টোবর জাতিসংঘ দিবস পালিত হয়।
নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন কোন বছর প্রতিষ্ঠিত হয়?
Correct Answer:
খ: ১৯৪৯ সালে
Explanation:
নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন কোন বছর প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর ১৯৪৯ সালে ন্যাটো উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা। এটি একটি রাজনৈতিক সামরিক জোট যা ১৯৪৯ সালে স্নায়ুযুদ্ধের সময় তৈরি হয়েছিল এবং এর ভিত্তিতে তৈরি হয়েছিল। আগ্রাসনের ক্ষেত্রে সদস্য দেশগুলিকে পারস্পরিক সামরিক সহায়তা তৃতীয় পক্ষ দ্বারা। উত্তর আটলান্টিক চুক্তিটি মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার ইউরোপীয় মিত্রদের দ্বারা ওয়াশিংটন ডিসিতে ১৯৪৪ সালের ৪ এপ্রিল স্বাক্ষরিত হয়। রাজনৈতিক ও সামরিক উপায়ে সদস্য দেশগুলির স্বাধীনতা এবং সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে এর উদ্দেশ্য ইউরোপ এবং উত্তর আমেরিকার মধ্যে একটি জোট গঠন
জার্মানীর প্রথম নারী চ্যান্সেলর কে?
Correct Answer:
গ: অ্যাঞ্জেলা মারকেল
Explanation:
জার্মানীর প্রথম নারী চ্যান্সেলর কে? সঠিক উত্তর অ্যাঞ্জেলা মারকেল জার্মানীর প্রথম নারী চ্যান্সেলর হলেন অ্যাঞ্জেলা মারকেল। তিনি ছিলেন জার্মানির সবচেয়ে বলিষ্ঠ চ্যান্সেলর। তাঁকে ডাকা হয় 'ক্রাইসিস ম্যানেজার' নামে। তিনি ২০০৫ সালে প্রথম নারী চ্যান্সেলর হিসেবে দায়িত্ব নেন।
গ্রাফিন (Grtaphene) কার বহুরূপী?
Correct Answer:
ঘ: কার্বন
Explanation:
গ্রাফিন (Grtaphene) কার বহুরূপী? সঠিক উত্তর কার্বন গ্রাফিন আসলে বহুরূপী মৌল কার্বনের একটি ভিন্ন অবস্থামাত্র। গ্রাফিন নামের পদার্থটি মাত্র এক পরমাণু সমান পাতলা। স্বচ্ছতা কাঁচের মতো। কিন্তু এটি ইস্পাতের চেয়ে প্রায় ১০০ গুণ দৃঢ় এবং তাপ ও বিদ্যুৎ পরিবাহী হিসেবে অতি চমৎকার। এটি অদূর ভবিষ্যতে বিশ্বকে আমূল বদলে দিতে যাচ্ছে বলেই মনে করছেন গবেষকেরা। বিদ্যুৎশক্তি উৎপাদন, তথ্যপ্রযুক্তি ও চিকিৎসা প্রযুক্তি থেকে শুরু করে মহাকাশ গবেষণায়ও বৈপ্লবিক পরিবর্তন ঘটাতে পারে এই গ্রাফিন। শুধু তা - ই নয়, প্রাকৃতিক খনিজ সম্পদ দ্রুত কমে যাওয়ায় ভবিষ্যতের অবলম্বন হতে পারে এই অতি পাতলা পদার্থ।
একই পরিমাণ বৃষ্টিপাত অঞ্চলসমূহকে যে কাল্পনিক রেখার সাহায্যে দেখানো হয় তার নাম-
Correct Answer:
খ: আইসোহাইট
Explanation:
একই পরিমাণ বৃষ্টিপাত অঞ্চলসমূহকে যে কাল্পনিক রেখার সাহায্যে দেখানো হয় তার নাম- সঠিক উত্তর আইসোহাইট আইসোহাইটঃ ভূপৃষ্ঠের সর্বত্র বৃষ্টিপাতের পরিমাণ সমান নয়। কোথাও বেশি বৃষ্টিপাত হয়, কোথাও মাঝারি বৃষ্টিপাত হয় আবার কোথাও কম বৃষ্টিপাত হয়। ভূপৃষ্ঠের যে সব জায়গায় বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ এক রকম, সেই সব জায়গাগুলিকে যে রেখার সাহায্যে যুক্ত করে মানচিত্রে দেখানো হয় তাকে সমবর্ষণরেখা (Isohyets) বা আইসোহাইট বলে। আইসোথার্মঃ সমবায়ুমণ্ডলীয় চাপসম্পন্ন স্থানসমূহকে যোগ করতে ব্যবহৃত রেখা। আইসোহেলাইনঃ সমুদ্রের বিভিন্ন স্থানের সমলবণাক্ততা নির্দেশ করতে মানচিত্রে যে রেখা ব্যবহার করা হয়।
দক্ষিণ গোলার্ধে উষ্ণতম মাস কোনটি?
Correct Answer:
ক: জানুয়ারি
Explanation:
দক্ষিণ গোলার্ধে উষ্ণতম মাস কোনটি? সঠিক উত্তর জানুয়ারি দক্ষিণ গোলার্ধে উষ্ণতম মাস জানুয়ারি। আর উত্তর গোলার্ধের শীতলতম মাস হলো জানুয়ারি।
মার্বেল কোন ধরনের শিলা?
Correct Answer:
ক: রূপান্তরিত শিলা
Explanation:
মার্বেল কোন ধরনের শিলা? সঠিক উত্তর রূপান্তরিত শিলা মার্বেল হলো রূপান্তরিত শিলা। রূপান্তরিত শিলা হলো পাললিক ও আগ্নেয় শিলার পরিবর্তিত রূপ যা আগ্নেয় ও পাললিক শিলা হতে ভিন্নধর্মী। রূপান্তরিত শিলাগুলোর কয়েকটি উদাহরণ হলোঃ প্লেট, মার্বেল, f_{4} > 6 কোয়ার্টজাইট ইত্যাদি।
নিচের কোন দেশটিতে রাশিয়ার সামরিক ঘাঁটির সুবিধা বিদ্যমান?
Correct Answer:
গ: উজবেকিস্তান
Explanation:
নিচের কোন দেশটিতে রাশিয়ার সামরিক ঘাঁটির সুবিধা বিদ্যমান? সঠিক উত্তর উজবেকিস্তান ১৪ নভেম্বর ২০০৫ সালে উজবেকিস্তান ও রাশিয়ার মধ্যে সামরিক চুক্তি স্বাক্ষরিত হয়। এর ফলে উজবেকিস্তান রাশিয়ার কাছ থেকে পূর্ণাঙ্গ সামরিক ঘাঁটির সুবিধাদি (সৈন্য + ঘাঁটি) পেয়ে আসছে। ভিয়েতনামের কাম রান এ রাশিয়ার একটি সামরিক ঘাঁটি ছিল কিন্তু ২০০২ সালের পর তা আর তেমন সক্রিয় নেই। সম্প্রতি রাশিয়া এটিকে আবার সক্রিয় করার চিন্তা করছে। কিউবাতে রাশিয়ার একটি রেডিও ইলেকট্রনিক গোয়েন্দা কেন্দ্র ছিল যেটাকে সামরিক ঘাঁটি বলা যায় না। আর ভিয়েতনামে রাশিয়ার সামরিক ঘাঁটিতে সৈন্য না থাকলেও ঘাঁটির সুবিধা বিদ্যমান। তাই উত্তর হবে অপশন b).
২০১৫ সালের প্যারিস চুক্তির সাথে সম্পর্কিত বিষয়বস্তু হলো-
Correct Answer:
খ: জলবায়ু পরিবর্তন হ্রাস
Explanation:
২০১৫ সালের প্যারিস চুক্তির সাথে সম্পর্কিত বিষয়বস্তু হলো- সঠিক উত্তর জলবায়ু পরিবর্তন হ্রাস ২০১৫ সালের প্যারিস চুক্তির সাথে সম্পর্কিত কিছু। বিষয়বস্তু হলোঃ >পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধিকে শিল্পায়ন যুগ পূর্ব তাপমাত্রার (১.৫ - ২ ডিগ্রি সেলসিয়াসের) মধ্যে রাখা। > ২০৫০ - ২১০০ সালের মধ্যে গ্রীনহাউজ গ্যাসের নিঃসরণকে কমিয়ে এমন পর্যায়ে আনা যেন গাছপালা তা প্রাকৃতিকভাবে শুষে নিতে পারে, অর্থাৎ কার্যত প্রকৃতিতে কার্বন নিঃসরণের পরিমাণ শূন্যে নামিয়ে আনা। >সকল দেশের কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্য প্রতি পাঁচ বছর অন্তর অন্তর বৃদ্ধি করা। > উন্নত রাষ্ট্রগুলো কর্তৃক উন্নয়নশীল রাষ্ট্রগুলোকে জলবায়ু পরিবর্তন মোকাবেলা করার জন্য এবং নবায়নযোগ্য শক্তির ব্যবহার বৃদ্ধির জন্য তহবিল সৃষ্টি করা।
মধ্যম উচ্চতার মেঘ কোনটি?
Correct Answer:
গ: কিউম্যুলাস
Explanation:
মধ্যম উচ্চতার মেঘ কোনটি? সঠিক উত্তর কিউম্যুলাস মেঘকে প্রধানত ২ ভাগে ভাগ করা যায়। ০১ আকৃতি ও চেহারা অনুসারে এবং ০২. উচ্চতা অনুসারে। প্রশ্নের অপশনগুলোর ৪টি - ই মেঘের আকার ও চেহারা অনুযায়ী শ্রেণি বিভাগ। বহু প্রাচীনকাল থেকে মানুষ মেঘের পার্থক্য লক্ষ করেছিল। তারা মেঘের বিভিন্ন শ্রেণিবিন্যাসে সচেষ্ট ছিল। ১৮০৩ সালে ইংরেজি রসায়নবিদ লিউক হাওয়ার্ড এ ব্যাপারে বিশেষভাবে তৎপর হন। তিনি আকৃতি ও চেহারা অনুসারে মেঘকে ৪ ভাগে ভাগ করেন (মেঘের নামগুলো ল্যাটিন ভাষাতে। যথাঃ ০১. পালক মেঘ বা সিরাস (এ মেঘ দেখতে পালক বা আঁশের মতো); ০২. স্তর মেঘ বা স্ট্যাটাস (এ মেঘগুলো স্তরে স্তরে সাজানো থাকে); ০৩. স্তূপ মেঘ কিউমুলাস (এ মেঘ পেঁজা তুলোর মতো স্তূপ হয়ে থাকে)। ০৪. ঝঞা মেঘ বা নিশ্বাস (খুব বৃষ্টি ঝড় - ঝঞ্ঝার জন্য এ
‘বঙ্গবন্ধু দ্বীপ’ কোথায় অবস্থিত?
Correct Answer:
খ: সুন্দরবনের দক্ষিণে
Explanation:
‘বঙ্গবন্ধু দ্বীপ’ কোথায় অবস্থিত? সঠিক উত্তর সুন্দরবনের দক্ষিণে বাংলাদেশের খুলনা বিভাগের বাগেরহাট জেলার মংলা উপজেলার সুন্দরবনের হিরণ পয়েন্ট থেকে ১৫ কিলোমিটার এবং দুবলার চর থেকে ১০ কিলোমিটার দক্ষিণ - পশ্চিমে বঙ্গোপসাগরে অবস্থিত একটি দ্বীপ। যা বঙ্গবন্ধু চর, বঙ্গবন্ধু আইল্যান্ড নামেও ডাকা হয়।
আলোকবর্ষ ব্যবহার করে কী পরিমাপ করা হয়?
Correct Answer:
ক: দূরত্ব
Explanation:
আলোকবর্ষ ব্যবহার করে কী পরিমাপ করা হয়? সঠিক উত্তর দূরত্ব আলোকবর্ষ হলো প্রকৃত পক্ষে ঐ দূরত্বেরই একক যা পৃথিবী এবং অন্যান্য নক্ষত্রের মধ্যকার দূরত্ব নির্ণয় করতে ব্যবহার করা হয়। আলো এক সেকেন্ডে যায়। ৩,০০,০০০ কিলোমিটার। আলো এই গতিতে চলে এক | বছরে অর্থাৎ ৩৬৫ দিনে যে দূরত্ব অতিক্রম করে তাই হলো এক আলোক বর্ষ এবং এর পরিমাণ প্রায় ৯৪৬০,০০০,০০০ কিলোমিটার।
UDMC এর পূর্ণরূপ হলো-
Correct Answer:
খ: Union Disaster Management Committee
Explanation:
UDMC এর পূর্ণরূপ হলো- সঠিক উত্তর Union Disaster Management Committee নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ যেমনঃ বন্যা, খরা, জলোচ্ছ্বাস ইত্যাদিকে তাৎক্ষনিকভাবে মোকাবেলার জন্য ইউনিয়ন পর্যায়ে UDMC বা Union Disaster Management Committee (ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি গঠিত হয়েছে।
ইলেকট্রিক বাল্ব এর ফিলামেন্ট যার দ্বারা তৈরি-
Correct Answer:
গ: টাংস্টেন
Explanation:
ইলেকট্রিক বাল্ব এর ফিলামেন্ট যার দ্বারা তৈরি- সঠিক উত্তর টাংস্টেন ইলেকট্রিক বাল্ব এর ফিলামেন্ট টাংস্টেন ধাতু ব্যবহার করা হয়। কারণ টাংস্টেন উচ্চ তাপমাত্রায়ও সহজে জারিত হয় না। টাংস্টেন ধাতুর রোধাঙ্ক খুব বেশি, তাই ধাতুটির গলনাঙ্কও খুব বেশি। টাংস্টেন উচ্চ তাপমাত্রায়ও না গলে কঠিন অবস্থায় থাকে। এছাড়া এই ধাতু দ্বারা খুব সরু এবং সমান প্রস্থচ্ছেদবিশিষ্ট তার তৈরি করা যায়। ফলে টাংস্টেনের তৈরি ফিলামেন্টের রোধ খুব বেশি হয়। তড়িৎপ্রবাহ বেশি হলে ফিলামেন্টটিতে প্রচুর তাপ উৎপন্ন হয়। ফিলামেন্টটি উজ্জ্বল আলো বিকীর্ণ করে। সাধারণ বৈদ্যুতিক বাল্ব ১.৫ ভোল্ট থেকে ১,০০০ ভোল্টের হয়ে থাকে। সাধারণ বৈদ্যুতিক বাল্ব ব্যবহৃত শক্তির মাত্র ৫% আলোতে রূপান্তরিত করতে পারে, এজন্য এই বাল্বের চাহিদা দিন দিন হ্রাস পাচ্ছে।