Bangladesh Civil Aviation Authority MCQs
Showing 50 questions (Total: 63)
"সূর্য দীঘল বাড়ি" উপন্যাসের রচয়িতা-
Correct Answer:
ঘ: আবু ইসহাক
Explanation:
"সূর্য দীঘল বাড়ি" উপন্যাসের রচয়িতা- সঠিক উত্তর আবু ইসহাক দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে বাংলার ব্যবসায়ীদের কারসাজিতে পঞ্চাশের মন্বন্তর নামে যে দুর্ভিক্ষ, গ্রামীণ জীবনের দারিদ্র্য, কুসংস্কার, মোড়ল ও মোল্লাদের দৌরাত্ম্য, হৃদয়হীনা শাশুড়ির বৌয়ের প্রতি অত্যাচার প্রভৃতি বিষয় নিয়ে আবু ইসহাক রচনা করেন বিখ্যাত উপন্যাস 'সূর্য দীঘল বাড়ী' (১৯৫৫)। পঞ্চাশের মন্বন্তর, দেশ বিভাগ, স্বাধীনতার আনন্দ বেদনাসহ বাংলাদেশের গ্রামীণ জীবনের বিশ্বস্ত দলিল এ উপন্যাস।
বাংলা ভাষায় রচিত প্রথম নাটক?
Correct Answer:
খ: ভদ্রার্জুন
Explanation:
বাংলা ভাষায় রচিত প্রথম নাটক? সঠিক উত্তর ভদ্রার্জুন বাংলা ভাষায় রচিত প্রথম মৌলিক নাটক তারাচরণ শিকদার রচিত ‘ভদ্রার্জুন' (১৮৫২)। এ নাটকের মূল বিষয় অর্জুন কর্তৃক সুভদ্রা হরণের কাহিনী। মহাভারত থেকে কাহিনী সংগ্রহ করা হলেও বাঙালি সমাজের বাস্তব পরিবেশ এতে অঙ্কিত হয়েছে। উল্লেখ্য, এটি বাঙালি কর্তৃক রচিত প্রথম কমেডি নাটক। দীনবন্ধু মিত্র রচিত বিখ্যাত নাটক 'নীলদর্পণ (১৮৬০)। এতে মেহেরপুরের কৃষকদের ওপর নীলকরদের নির্মম নির্যাতনের চিত্র ফুটে উঠেছে। মাইকেল মধুসূদন দত্ত রচিত বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক 'শর্মিষ্ঠা' (১৮৫৯)। মুনীর চৌধুরী কর্তৃক ১৯৫২ সালের ভাষা আন্দোলনের পটভূমিতে রচিত নাটক 'কবর' (১৯৬৬)।
রবীন্দ্রনাথ যে নাটকটি শরৎচন্দ্র কে উৎসর্গ করেন-
Correct Answer:
ক: কালের যাত্রা
Explanation:
রবীন্দ্রনাথ যে নাটকটি শরৎচন্দ্র কে উৎসর্গ করেন- সঠিক উত্তর কালের যাত্রা রবীন্দ্রনাথ ঠাকুর তার রূপক ও সাংকেতিক নাটক ‘কালের যাত্রা (১৯৩২) শরৎচন্দ্রকে উৎসর্গ করেন। রবীন্দ্রনাথ ঠাকুরের রূপক ও সাংকেতিক নাটক ‘শ্যামা’ (১৯৩৯)। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিতর্কপ্রধান সমস্যামূলক উপন্যাস 'শেষ প্রশ্ন' (১৯৩১)। কাজী নজরুল ইসলাম তার বিভিন্ন কাব্যের বাছাইকৃত কবিতা সংকলন সঞ্চিতা (১৯২৮) রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেন।
"গীতাঞ্জলি" কি ধরনের রচনা?
Correct Answer:
খ: কাব্যগ্রন্থ
Explanation:
"গীতাঞ্জলি" কি ধরনের রচনা? সঠিক উত্তর কাব্যগ্রন্থ রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৭টি গানের সংকলন 'গীতাঞ্জলি' (১৯১০) কাব্য। এ কাব্যের গানগুলি ১৯০৮ - ১৯০৯ সালের মধ্যে রচিত এবং গ্রন্থাকারে ১৯১০ সালে প্রকাশিত। গীতাঞ্জলির ১৫৭টি গানের মধ্য থেকে ৫৩টি, ‘গীতিমাল্য’ ১৬টি, 'নৈবেদ্য' ১৫টি, 'খেয়া' ১১টি ‘শিশু’ ৩টি, ‘কল্পনা’ ১টি, 'উৎসর্গ' ১টি, ‘স্মরণ' ১টি, ‘চৈতালী' ১টি এবং 'অচলায়তন' থেকে ১টিসহ মোট ৯টি গ্রন্থের ১০৩টি গান/কবিতার ইংরেজি অনুবাদ Song Offerings নামে নভেম্বর, ১৯১২ সালে ইন্ডিয়া সোসাইটি থেকে প্রকাশিত হয়। রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৩ সালে গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ Song Offerings এর জন্য নোবেল পান।
"বঙ্গবন্ধু শেখ মুজিব" গ্রন্থের রচয়িতা-
Correct Answer:
গ: ডঃ মযহারুল ইসলাম
Explanation:
"বঙ্গবন্ধু শেখ মুজিব" গ্রন্থের রচয়িতা- সঠিক উত্তর ডঃ মযহারুল ইসলাম ‘বঙ্গবন্ধু শেখ মুজিব' (১৯৭৪) গ্রন্থর রচয়িতা ড. মযহারুল ইসলাম। গ্রন্থটি বঙ্গবন্ধুর জীবদ্দশায় প্রকাশিত হয়।
ধ্বনির প্রতীক কে কি বলে?
Correct Answer:
খ: বর্ণ
Explanation:
ধ্বনির প্রতীক কে কি বলে? সঠিক উত্তর বর্ণ বাক প্রত্যঙ্গজাত প্রত্যেকটি ধ্বনি এককের জন্য প্রত্যেক ভাষায়ই লেখার সময় এক একটি প্রতীক বা চিহ্ন ব্যবহৃত হয়। বাংলায় এ প্রতীক বা চিহ্নকে বলা হয় বর্ণ। ধ্বনি নির্দেশক প্রতীককে বর্ণ বলে বা ধ্বনি নির্দেশক চিহ্নকে বলা হয় বর্ণ। যেমন: অ, আ, ক, খ।
নিচের কোনটি সকর্মক ক্রিয়ার উদাহরণ?
Correct Answer:
গ: সে বই পড়ছে
Explanation:
নিচের কোনটি সকর্মক ক্রিয়ার উদাহরণ? সঠিক উত্তর সে বই পড়ছে যে ক্রিয়ার কর্মপদ আছে, তাই সকর্মক ক্রিয়া। ক্রিয়ার সাথে কী বা কাকে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তাই ক্রিয়ার কর্মপদ। কর্মপদ যুক্ত ক্রিয়াই সকর্মক ক্রিয়া। যেমন: সে বই পড়ছে। এখানে যদি প্রশ্ন করা হয় সে কি পড়ছে? তাহলে উত্তর পাই 'বই পড়ছে। এ বাক্যে ‘পড়ছে’ হলো সকর্মক ক্রিয়া এবং 'বই' হলো ‘পড়ছে' ক্রিয়ার কর্মপদ।
সাধারণ পূর্ব বাচক শব্দ কোনটি?
Correct Answer:
খ: নবম
Explanation:
সাধারণ পূর্ব বাচক শব্দ কোনটি? সঠিক উত্তর নবম একই সারি, দল বা শ্রেণীতে অবস্থিত কোনো ব্যক্তি বা বস্তুর সংখ্যার ক্রম বা পর্যায় বুঝাতে ক্রম বা পূরণবাচক সংখ্যা ব্যবহৃত হয়, একে ক্রম বা পূরণবাচক সংখ্যা বলে। যেমন: প্রথম, দ্বিতীয়, তৃতীয়, নবম, বিংশ ইত্যাদি । ‘আট’ হলো পরিমাণ বা গণনাবাচক; ‘তেসরা’ হলো তারিখবাচক; ‘দেড়' হলো ভগ্নাংশ পূরণবাচক শব্দ।
"সন্ধি" এর সন্ধি বিচ্ছেদ-
Correct Answer:
গ: সম্+ধি
Explanation:
"সন্ধি" এর সন্ধি বিচ্ছেদ- সঠিক উত্তর সম্+ধি তৎসম ব্যঞ্জনসন্ধির নিয়মানুসারে, ম্ এর পর যে কোনো বর্গীয় ধ্বনি থাকলে ম ধ্বনিটি সেই বর্গের নাসিক্য ধ্বনি হয়। যেমন: সম্ + ধি (ম্ + ধ = ন্ + ধ) = সন্ধি; 7y + 6y = 3yw ।
"চাঁদ" শব্দটির সমার্থক শব্দ-
Correct Answer:
গ: নিশাকর
Explanation:
"চাঁদ" শব্দটির সমার্থক শব্দ- সঠিক উত্তর নিশাকর ‘চাঁদ' এর সমার্থক শব্দসমূহ: চন্দ্র, চন্দ্ৰমা, ইন্দু, সুধাংশু, সিতাংশু, হিমাংশু, হিমকর, বিধু, নিশাপতি, নিশাকর, সুধাকর, শশাঙ্ক, শশধর, শশী, সোম, মৃগাঙ্ক, দ্বিজরাজ, রজনীকান্ত, সিতকর, কলানাথ, কলানিধি, কুমুদনাথ, রাকেশ, সুধাময়। 'ভানু’ ও ‘তপন’ অর্থ সূর্য; ‘ভুজ' অর্থ বাহু।
উপসর্গের কাজ-
Correct Answer:
গ: নতুন শব্দ গঠন
Explanation:
উপসর্গের কাজ- সঠিক উত্তর নতুন শব্দ গঠন বাংলা ভাষায় এমন কতগুলো অব্যয়সূচক শব্দাংশ রয়েছে, যা স্বাধীন পদ হিসেবে বাক্যে ব্যবহৃত হতে পারে না, এগুলো অন্য শব্দের পূর্বে বসে। যেসব অব্যয় ধাতু বা শব্দের পূর্বে বসে নতুন নতুন অর্থের সৃষ্টি করে, তাদের উপসর্গ বলে। উপসর্গগুলোর নিজস্ব কোনো অর্থবাচকতা নেই, কিন্তু অন্য শব্দের পূর্বে বসে এদের অর্থদেশতকতা বা নতুন শব্দ সৃজনের ক্ষমতা থাকে। উপসর্গের মাধ্যমে নতুন অর্থবোধক শব্দ গঠিত হয়। যেমন: প্রণ - ছায়া প্রচ্ছায়া। এখানে ‘ছায়া একটি শব্দ এবং এর সাথে ‘এ’ উপসর্গ যুক্ত হয়ে নতুন শব্দ 'প্রচ্ছায়া' গঠিত হয়েছে।
"কপাল ভিজিয়া গেল দুই নয়নের জলে" -এখানে "কপোল" কি অর্থে ব্যবহৃত হয়েছে?
Correct Answer:
খ: গাল
ব্যর্থ শব্দের বিপরীত অর্থ-
Correct Answer:
ক: সার্থক
"সৌভাগ্যের বিষয়" কোন বাগধারা দ্বারা প্রকাশ পায়?
Correct Answer:
ক: একাদশে বৃহস্পতি
Explanation:
"সৌভাগ্যের বিষয়" কোন বাগধারা দ্বারা প্রকাশ পায়? সঠিক উত্তর একাদশে বৃহস্পতি ‘একাদশে বৃহস্পতি' বাগধারার অর্থ সৌভাগ্যের বিষয়। চাঁদের হাট - প্রিয়জনের সমাগম; পোয়াবারো - সুসময়; রাহুর দশা দুঃসময়।
"যে শুনে মনে রাখতে পারে" -এর ব্যাখ্যা সংকোচন-
Correct Answer:
গ: শ্রুতিধর
'ফুলে ফুলে' ঘর ভরেছে- কোন কারক?
Correct Answer:
খ: করণ
Explanation:
'ফুলে ফুলে' ঘর ভরেছে- কোন কারক? সঠিক উত্তর করণ ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়ককেই করণ কারক বলে। ক্রিয়াপদকে ‘কিসের দ্বারা বা ‘কি উপায়ে প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যায়, তাই করণ কারক। যেমন: ফুলে ফুলে ঘর ভরেছে। প্রদত্ত বাক্যের ক্রিয়াকে যদি প্রশ্ন করা হয় কীসের দ্বারা ঘর ভরেছে?? তাহলে উত্তর পাই ‘ফুলে ফুলে’ । সুতরাং ফুলে ফুলে (ফুল + এ) করণ কারকে ৭মী বিভক্তি।
I finally killed the fly..... a rolled up newspaper.
Correct Answer:
B: with
Explanation:
I finally killed the fly..... a rolled up newspaper. Correct Answer with ‘কোনোকিছুর দ্বারা বা সাহায্যে অর্থে Preposition হিসেবে with ব্যবহৃত হয়। I finally killed the fly with rolled up newspaper অবশেষে আমি মোড়ানো সংবাদপত্র দিয়ে মাছিটিকে হত্যা করলাম।
What are you so angry.......?
Correct Answer:
A: about
Explanation:
What are you so angry.......? Correct Answer about ‘কোনো বিষয়ে ক্ষুব্ধ' অর্থে angry এর সাথে preposition হিসেবে about ব্যবহৃত হয়। What are you so angry about? তুমি কোন বিষয়ে এত ক্ষুব্ধ?
He advised me..... smoking.
Correct Answer:
A: to give up
Explanation:
He advised me..... smoking. Correct Answer to give up Advise, allow, forbid, request, order, permit, want ইত্যাদি verb এর পরে object থাকলে এরপরে infinitive (to + verb এর base form) বসে। সুতরাং শূন্যস্থানে to give up বসবে। He advised me to give up smoking - তিনি আমাকে ধূমপান ত্যাগের পরামর্শ দিলেন।
What is the noun of the word 'Waste"?
Correct Answer:
A: Wastage
She has ....... her hair a beautiful shade of brown.
Correct Answer:
D: dyed
Explanation:
She has ....... her hair a beautiful shade of brown. Correct Answer dyed Color এবং dye শব্দ দুটোই ‘রং করা অর্থে ব্যবহৃত হয়। তবে রং যদি অপরিবর্তিত থাকে অর্থাৎ কালো চুল কালো রং করা তাহলে color ব্যবহৃত হয়। কিন্তু বিশেষ ধরনের তরল পদার্থ দিয়ে রং পরিবর্তন করাকে dye বলে।
I am not bad........ tennis.
Correct Answer:
B: at
Explanation:
I am not bad........ tennis. Correct Answer at ‘অদক্ষ’ অর্থে bad এর পরে preposition. হিসেবে at বসে। I am not bad at Tennis আমি টেনিস খেলায় অদক্ষ নই।
I saw ...... one-eyed man when I was walking on the road.
Correct Answer:
A: a
Explanation:
I saw ...... one-eyed man when I was walking on the road. Correct Answer a সাধারণত Vowel (a, e, i, o, u) দিয়ে word শুরু হলে এর পূর্বে Article হিসেবে an বসে। তবে ‘(O)' এর উচ্চারণ যদি 'ওয়া' (শুধু one - এর ক্ষেত্রে) এর মতো হয় তাহলে এর পূর্বে a বসে। যেমন: He gave me a one taka note.
He worked with all sincerity. The underlined phrase is.......
Correct Answer:
D: An adverbial phrase
Explanation:
He worked with all sincerity. The underlined phrase is....... Correct Answer An adverbial phrase যে word বা phrase বাক্যের verb কে modify করে বা verb সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় তাকে adverb বা adverbial phrase বলে। সাধারণত কোথায়, কখন, কিভাবে দ্বারা প্রশ্ন করলে adverb বা adverbial phrase পাওয়া যায়। বাক্যে 'with all sincerity phrase - টি বাক্যের verb 'worked' এর ধরন নির্দেশ করছে। সুতরাং এটি একটি adverbial phrase.
The word 'Omnivorous' means.....
Correct Answer:
B: cating all types of food
Explanation:
The word 'Omnivorous' means..... Correct Answer cating all types of food Omnivorous (সর্বভুক) শব্দটির অর্থ eating all types of food (যে সব ধরনের খাবার খায়)।
Hasan has read most of the... of Shakespeare.
Correct Answer:
C: works
Explanation:
Hasan has read most of the... of Shakespeare. Correct Answer works সাধারণত works দ্বারা কোন শিল্পী বা লেখকের শিল্পকর্ম বা সাহিত্যকর্মকে বুঝায়। যেহেতু most of the এর পরে noun এর plural form বসে, তাই ans হিসেবে work এর plural form (works) বসবে। প্রদত্ত বাক্যের অর্থ - হাসান শেক্সপিয়রের অধিকাংশ সাহিত্যকর্মই পড়েছে।
What is the meaning of 'musk'?
Correct Answer:
C: a substance used in making perfume
Explanation:
What is the meaning of 'musk'? Correct Answer a substance used in making perfume Musk (কস্তরি, মৃগনাভি) অর্থ - A substance used in making perfume. Mask - মুখোশ; ছদ্মবেশ; Masque - কাব্যনাট্য।
Look at the flying bird. The word 'flying in sentence is a ..
Correct Answer:
D: participle
Explanation:
Look at the flying bird. The word 'flying in sentence is a .. Correct Answer participle Article এবং noun এর মাঝে verb + ing বসে noun - কে modify করলে present participle 231 participle 4 verb এবং adjective এর কাজ করে। বাক্যে flying শব্দটি noun (bird) - কে modify করেছে। সুতরাং এটি participle.
The family doesn't feel .... going outing this season.
Correct Answer:
C: like
Explanation:
The family doesn't feel .... going outing this season. Correct Answer like ‘কোনো কাজ করার ইচ্ছা পোষণ করা বা করতে চাওয়া অর্থে feel like ব্যবহৃত হয়। Feel like এর পরে verb এর সাথে ing যুক্ত হয়। The family doesn't feel like going out in this season - পরিবারটি এ মৌসুমে বাইরে যেতে চাচ্ছে না।
Verb of 'Number' is ....
Correct Answer:
B: enumerate
Explanation:
Verb of 'Number' is .... Correct Answer enumerate Number শব্দটি noun এবং verb উভয় রূপেই ব্যবহৃত হয়। Noun হিসেবে এর অর্থ সংখ্যা এবং verb হিসেবে এর অর্থ সংখ্যা গণনা করা/ সংখ্যা দেওয়া। অন্যদিকে Enumerate - (গণনা করা) শব্দটিও verb হিসেবে ব্যবহৃত হয়। তবে এটি enumeration (গণনা/ শুমার) noun - টি থেকে উদ্ভূত।
Slow and Steady...... the race.
Correct Answer:
B: wins
Explanation:
Slow and Steady...... the race. Correct Answer wins And দ্বারা যুক্ত একাধিক noun যদি একক ব্যক্তি/ ভাব/ ধারণা/ বস্তুকে নির্দেশ করে তাহলে পরবর্তী verb - টি singular হয়। Slow and steady wins the race - ধীর এবং স্থির সম্পন্ন ব্যক্তিই জয়লাভ করে।
9x2-9x-4 এর একটি উৎপাদক 3x + 1 হলে অপরটি কত?
Correct Answer:
খ: (3x-4)
Explanation:
9x2-9x-4 এর একটি উৎপাদক 3x + 1 হলে অপরটি কত? সঠিক উত্তর (3x-4) 9x2 – 9x - 4 9x² - 12x + 3x - 4 = 3x(3x - 4) + 1 (3x - 4) = (3x - 4) (3x + 1)
x2+1x2=3 হলে (x2-1x2)3 এর মান কত?
Correct Answer:
C: 5√5
পিতার বয়স পুত্রের বয়সের ৪ গুণ। ৬ বছল পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের ১০ গুণ ছিল। পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত কত?
Correct Answer:
গ: ৪ঃ১
Explanation:
পিতার বয়স পুত্রের বয়সের ৪ গুণ। ৬ বছল পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের ১০ গুণ ছিল। পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত কত? সঠিক উত্তর ৪ঃ১ বর্তমানে পুত্রের বয়স x বছর হলে পিতার বয়স ৪x বছর শর্তমতে, ১০(x - ৬) = ৪x - ৬ বা, ১০x - ৬০ = ৪x - ৬ বা, ৬x = ৫৪ .:. x = ৯ পুত্রের বর্তমান বয়স ৯ বছর পিতার বর্তমান বয়স (৯ × ৪) = ৩৬ বছর তাদের বর্তমান বয়সের অনুপাত = ৩৬ : ৯ = ৪:১
দুটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত ৪: ৫। বড় বৃত্তের ও ছোট বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত কত?
Correct Answer:
খ: ১৬ঃ৯
Explanation:
দুটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত ৪: ৫। বড় বৃত্তের ও ছোট বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত কত? সঠিক উত্তর ১৬ঃ৯ প্রথম বৃত্তের ব্যাসার্ধ ৪r হলে ক্ষেত্রফল = π(৪r)2 = ১৬πr2 দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ ৫r হলে ক্ষেত্রফল = = π(৫r)2 = ২৫πr2 .:. প্রথম বৃত্তের ক্ষেত্রফলদ্বিতীয় বৃত্তের ক্ষেত্রফল = ১৬πr2২৫πr2 = ১৬২৫.:. প্রথম বৃত্তের ক্ষেত্রফল : দ্বিতীয় বৃত্তের ক্ষেত্রফল = ১৬ : ২৫
১৪৩ টাকাকে ২ : ৪ : ৫ অনুপাতে ভাগ করলে বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত?
Correct Answer:
খ: ৩৯
Explanation:
১৪৩ টাকাকে ২ : ৪ : ৫ অনুপাতে ভাগ করলে বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত? সঠিক উত্তর ৩৯ অনুপাতটির রাশিগুলোর সমষ্টি = ২ + ৪ + ৫ = ১১ ক্ষুদ্রতম অংশ = (১৪৩×২১১) = ২৬ টাকা বৃহত্তম অংশ = (১৪৩×৫১১) = ৬৫ টাকা বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য = (৬৫ - ২৬) টাকা = ৩৯ টাকা
একটি দ্রব্য ৫০০ টাকায় ক্রয় করে ১০% লাভে বিক্রয় করা হলো। ক্রয়মূল্য ১০% কম হলে কত লাভ হতো?
Correct Answer:
গ: ১০০
Explanation:
একটি দ্রব্য ৫০০ টাকায় ক্রয় করে ১০% লাভে বিক্রয় করা হলো। ক্রয়মূল্য ১০% কম হলে কত লাভ হতো? সঠিক উত্তর ১০০ নির্ণেয় লাভ = (৫০০×১১০১০০) - (৫০০×৯০১০০) = ৫৫০ - ৪৫০ = ১০০ টাকা
কোনটি ক্ষুদ্রতম সংখ্যা-
Correct Answer:
ক: ৩/৪
Explanation:
কোনটি ক্ষুদ্রতম সংখ্যা- সঠিক উত্তর ৩/৪ ৩৪×৪৫⇒ ১৫
(০..০১)২ এর মান কোন ভগ্নাংশটির সমান?
Correct Answer:
ঘ: ১১০০০০
Explanation:
(০..০১)২ এর মান কোন ভগ্নাংশটির সমান? সঠিক উত্তর ১১০০০০ (০.০১)২ = ০.০১×০.০১ = .০০০১ = ১১০০০০
২০০ টাকার ১২ % এর সাথে ১০০ টাকা যোগ করলে কত টাকা হবে?
Correct Answer:
ক: ১০১
Explanation:
২০০ টাকার ১২ % এর সাথে ১০০ টাকা যোগ করলে কত টাকা হবে? সঠিক উত্তর ১০১ ২৫০×১২% + ১০০ = ২৫০×১২১০০ + ১০০ = ২৫০×১১০০×২ + ১০০
একটি ভগ্নাংশের লব ও হরের পার্থক্য ২ এর সমষ্টি ১৬। ভগ্নাংশটি কত?
Correct Answer:
ক: ৭৯
Explanation:
একটি ভগ্নাংশের লব ও হরের পার্থক্য ২ এর সমষ্টি ১৬। ভগ্নাংশটি কত? সঠিক উত্তর ৭৯ মনেকরি, ভগ্নাংশটির লব = x এবং ভগ্নাংশটির হর = y [যেখানে x > y] .: ভগ্নাংশটি = xy প্রশ্নমতে, x - y = ২.........(i) এবং x + y = ১৬.............(ii) (i) + (ii) ⇒ ২x = ১৮ ⇒ x = ৯ .:. (ii)⇒ ৯ + y = ১৬ ⇒ y = ৭ .:. ভগ্নাংশটি = ৯৭
কোন ব্যক্তি সম্পত্তির ২৩ অংশ পুত্রকে এবং ১৩ অংশ কন্যাকে দিলেন। কন্যা ১৫০০ টাকা কম পেলে সম্পত্তির মূল্য কত?
Correct Answer:
গ: ৪৫০০
Explanation:
কোন ব্যক্তি সম্পত্তির ২৩ অংশ পুত্রকে এবং ১৩ অংশ কন্যাকে দিলেন। কন্যা ১৫০০ টাকা কম পেলে সম্পত্তির মূল্য কত? সঠিক উত্তর ৪৫০০ ২x৩ - x৩ = ১৫০০.:. x = ৪৫০০ টাকা
a2=7, b2= 16 হলে (a + b) = ?
Correct Answer:
A: 770
Explanation:
a2=7, b2= 16 হলে (a + b) = ? Correct Answer 770 দেওয়া আছে, a2 = ৭⇒ a = ৭⇒ a = ২.৬৫ (প্রায়)এবং b2 = ১৬⇒ (b)2 = (৪)২⇒ b = ৪ .:.a + b = ৪ + ২.৩২ = ৬.৬৫
৭০ হতে ৮০ এর মধ্যে মৌলিক সংখ্যা কতটি?
Correct Answer:
খ: ৩
Explanation:
৭০ হতে ৮০ এর মধ্যে মৌলিক সংখ্যা কতটি? সঠিক উত্তর ৩ ৭০ হতে ৮০ এর মধ্যে মৌলিক সংখ্যা ৩টি (৭১, ৭৩, ৭৯)।
৫৫° কোণের পূরক কোণ কত?
Correct Answer:
ঘ: ৩৫°
Explanation:
৫৫° কোণের পূরক কোণ কত? সঠিক উত্তর ৩৫° ৫৫° কোণের পুরক কোণের পরিমাণ = (৯০ - ৫৫) ° = ৩৫°
একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ৩ঃ ৪ঃ ৫ হলে ক্ষুদ্রতম কোণের পরিমাণ কত ডিগ্রী?
Correct Answer:
ক: ৪৫°
Explanation:
একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ৩ঃ ৪ঃ ৫ হলে ক্ষুদ্রতম কোণের পরিমাণ কত ডিগ্রী? সঠিক উত্তর ৪৫° অনুপাতটির রাশিগুলোর যোগফল = ৩ + ৪ + ৫ = ১২ ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি = ১৮০°ক্ষুদ্রতম কোণের পরিমাণ = (১৮০×৩১২)° = ৪৫°
একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দেড় গুণ। এর ক্ষেত্রফল বর্গ মিটার হলে পরিসীমা কত মিটার?
Correct Answer:
খ: ৬০
Explanation:
একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দেড় গুণ। এর ক্ষেত্রফল বর্গ মিটার হলে পরিসীমা কত মিটার? সঠিক উত্তর ৬০ ঘরটির প্রস্থ ২x মিটার হলে দৈর্ঘ্য হবে = (২x × 5) = ৩x মিটার ক্ষেত্রফল = (২x × ৩x) = ৬x2বর্গমিটার পরিসীমা = ২(দৈর্ঘ্য + প্রস্থ) = ২(৩x + ২x) মিটার = ১০x মিটার। শর্তমতে, ৬x2 = ২১৬ বা,x2 = ৩৬ .:. r = ৬
তিন ভাইয়ের বয়সের গড় ১৭ বছর। বাবাসহ তাদের বয়সের গড় ২৬ বছর হলে পিতার বয়স কত?
Correct Answer:
গ: ৫৩
Explanation:
তিন ভাইয়ের বয়সের গড় ১৭ বছর। বাবাসহ তাদের বয়সের গড় ২৬ বছর হলে পিতার বয়স কত? সঠিক উত্তর ৫৩ ৩ ভাইয়ের গড় বয়স = ১৭ বছর ৩ ভাইয়ের মোট বয়স = ৩ × ১৭ = ৫১ বছর আবার, বাবাসহ ৩ ভাইয়ের গড় বয়স = ২৬ বছর .:. বাবাসহ (৩ + ১) = ৪ জনের মোট বয়স = (৪ × ২৬) = ১০৪ বছর .:. বাবার বয়স = ১০৪ - ৫১ = ৫৩ বছর
বার্ষিক ১৫% মুনাফায় কোন ব্যাংক থেকে কিছু টাকা নিয়ে এক বছর পর ১৬৮০ টাকা মুনাফা দেওয়া হলো। কত টাকা ধার নেওয়া হয়েছিল?
Correct Answer:
খ: ১১২০০
Explanation:
বার্ষিক ১৫% মুনাফায় কোন ব্যাংক থেকে কিছু টাকা নিয়ে এক বছর পর ১৬৮০ টাকা মুনাফা দেওয়া হলো। কত টাকা ধার নেওয়া হয়েছিল? সঠিক উত্তর ১১২০০ I = Pnr১০০ [এখানে,r = ১৫, I = ১৬৮০, n = ১, P = ?]⇒ P = I×১০০n×r = ১৬৮০×১০০১×১৫ = ১১২ টাকা
ধান উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?
Correct Answer:
ক: চীন
Explanation:
ধান উৎপাদনে শীর্ষ দেশ কোনটি? সঠিক উত্তর চীন জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) এর হিসাব মতে, ধান উৎপাদনে বিশ্বে শীর্ষ দেশ চীন। দেশটি বিশ্বের মোট উৎপাদনের প্রায় ৩০% ধান উৎপাদন করে, যার পরিমাণ ১৪.৮৫ কোটি টন। তালিকায় দ্বিতীয় অবস্থানে ভারত। দেশটি মোট ১১.৬৪ কোটি টন ধান উৎপাদন করে। বিশ্বে ধান উৎপাদনে বাংলাদেশ তৃতীয়।