Deputy Assistant Engineer (Civil) MCQs
Showing 50 questions (Total: 129)
Which word is not a noun?
Correct Answer:
C: Defame
Explanation:
Which word is not a noun? Correct Answer Defame articulation অর্থ - স্পষ্ট উচ্চারণ; Simulation অর্থ - ভান, অনুকরণ; Defame (v) মানহানি করা; Indemnity অর্থ - নিরাপত্তা, ক্ষতিপুরণ। এখানে Defame হলো verb । অন্য শব্দ তিনটি হলো noun । তাই সঠিক উত্তর (গ)।
Which is the adjective form of 'home'?
Correct Answer:
B: homely
Explanation:
Which is the adjective form of 'home'? Correct Answer homely কিছু noun আছে যাদের সাথে "ly" suffix যুক্ত করে Adjective শব্দ গঠন করা হয়। যেমন: Homely, motherly, friendly, fatherly, brotherly ইত্যাদি।
The synonym of 'incredible' is-
Correct Answer:
B: unbelievable
Explanation:
The synonym of 'incredible' is- Correct Answer unbelievable incredible - অবিশ্বাসযোগ্য। unthinkable - অচিন্তনীয়; unbelievable - অবিশ্বাস্য; unlikely - অসম্ভাব্য; unimaginable - অকল্পনীয়।
A pilgrim is a person who undertakes a journey to a-
Correct Answer:
C: holy place
Explanation:
A pilgrim is a person who undertakes a journey to a- Correct Answer holy place যিনি pilgrim বা তীর্থযাত্রী তিনি পবিত্র স্থানে বা holy place - এর দিকে যাত্রা করেন।
What is the antonym of,'gentle'?
Correct Answer:
D: rude
Explanation:
What is the antonym of,'gentle'? Correct Answer rude gentle - ভদ্র, নম্র harsh - কর্কশ modest - বিনীত, শিষ্ট clever - চালাক rude - উদ্ধত সুতরাং gentle শব্দের antonym হচ্ছে rude। কারণ এরা উভয়ই মানুষের দুটি বিপরীতমমুখী বৈশিষ্ট্য।
What do you mean by 'in the nick of time'?
Correct Answer:
A: in the appropriate time
Explanation:
What do you mean by 'in the nick of time'? Correct Answer in the appropriate time 'in the nick time' - একটি phrase যার অর্থ উপযুক্ত সময়ে অর্থাৎ in the appropriate time।
The poor man said, "I - starve than beg". Fill up the space by-
Correct Answer:
C: would rather
Explanation:
The poor man said, "I - starve than beg". Fill up the space by- Correct Answer would rather মরবো তবুও করবো না/ উপোস থাকবো তবুও ভিক্ষা করবো না - এমন ভাব প্রকাশ করতে - 'would rather.... than' structure টি ব্যবহৃত হয়। উল্লেখ্য, এ ধরনের বাক্য দুটি ভিন্ন verb ব্যবহৃত হয় তারা present form - এ অবস্থান করে।
Which one is the verb of the word 'real'?
Correct Answer:
B: realize
Explanation:
Which one is the verb of the word 'real'? Correct Answer realize 'real' শব্দের সাথে 'suffix ' ise/ize' add করলে তা verb এ রূপান্তরিত হয়।
Which is the appropriate meaning for 'hush money'?
Correct Answer:
B: money given as bribe
'kith and kin' means-
Correct Answer:
D: relatives
Explanation:
'kith and kin' means- Correct Answer relatives 'Kith and Kin' একটি phrase, যার অর্থ 'আত্মীয় - স্বজন' বা relatives।
They travelled to sylhet-
Correct Answer:
C: on foot
Explanation:
They travelled to sylhet- Correct Answer on foot পায়ে হেঁটে যাওয়া - আসার ক্ষেত্রে 'on foot' ব্যবহৃত হয়।
The team is - eleven players.
Correct Answer:
C: made up of
Explanation:
The team is - eleven players. Correct Answer made up of কোন কিছু দ্বারা গঠিত হওয়া অর্থে made up (of) phraseটি ব্যবহৃত হয়। যেহেতু eleven players নিয়ে একটি team গঠিত হয়, তাই শূন্যস্থানে made up of - ই appropriate।
Amicable-
Correct Answer:
D: friendly
Explanation:
Amicable- Correct Answer friendly Amicable - অর্থ বন্ধুত্বপূর্ণ, অমায়িক অর্থাৎ friendly।
What do you mean by 'gala day'?
Correct Answer:
B: a day of festivity
Explanation:
What do you mean by 'gala day'? Correct Answer a day of festivity Gala day - আনন্দের দিন বা উৎসবের দিন অর্থাৎ a day of festivity।
Your conduct admits - no excuse.
Correct Answer:
C: of
Explanation:
Your conduct admits - no excuse. Correct Answer of কোন কিছু থেকে অবকাশ দেওয়া অর্থে 'admit of sth' ব্যবহৃত হয়।
Which is the correct passive form of the sentence? "He is writing a letter"
Correct Answer:
D: A letter is being written by him
Explanation:
Which is the correct passive form of the sentence? "He is writing a letter" Correct Answer A letter is being written by him present Continuous Tense - এর passive করার নিয়ম হচ্ছে: object কে subject + am /is/are being + verb এর past participle form + by + subject কে object . এ নিয়মানুযায়ী সঠিক passive form হচ্ছে - A letter is being written by him.
Noun of the word 'approve' is-
Correct Answer:
D: approval
Explanation:
Noun of the word 'approve' is- Correct Answer approval Approve (v) শব্দের noun form গঠন করতে শেষে 'e' বাদ দিয়ে 'al' suffix যুক্ত করতে হয় অর্থাৎ approval যার অর্থ অনুমোদন।
Choose the correctly spelt word :
Correct Answer:
A: Leisure
Explanation:
Choose the correctly spelt word : Correct Answer Leisure Option গুলোর মধ্যে correct spelling হচ্ছে leisure যার অর্থ 'অবসর'।
রাধাকৃষ্ণ বিষয়ক রচনা কোনটি?
Correct Answer:
গ: ব্রজাঙ্গনা
Explanation:
রাধাকৃষ্ণ বিষয়ক রচনা কোনটি? সঠিক উত্তর ব্রজাঙ্গনা বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি মাইকেল মমধুসূদন দত্ত রচিত "ব্রজাঙ্গনা কাব্যগ্রন্থতটি রাধাকৃষ্ণ বিষয়ক একটি রচনা। মিত্রাক্ষর ছন্দে রচিত এ কাব্যগ্রন্থ ওড (Ode) জাতীয় গীতিকবিতা স্থান পেয়েছে।
'দেশে-বিদেশে' গ্রন্থটির রচয়িতা কে?
Correct Answer:
ঘ: সৈয়দ মুজতবা আলী
Explanation:
'দেশে-বিদেশে' গ্রন্থটির রচয়িতা কে? সঠিক উত্তর সৈয়দ মুজতবা আলী সরস, মার্জিত ও বুদ্ধিদীপ্ত সাহিত্যধারার প্রবর্তক সৈয়দ মুজতবা আলি রচিত "দেশে - বিদেশে" হলো একটি ভ্রমণ কাহিনি গ্রন্থ। তার রচিত প্রথম এ গ্রন্থে কাবুল শহরের কাহিনি প্রাধান্য পেয়েছে।
'সবুজপত্র' কত সালে প্রকাশিত হয়?
Correct Answer:
খ: ১৯১৪ সালে
Explanation:
'সবুজপত্র' কত সালে প্রকাশিত হয়? সঠিক উত্তর ১৯১৪ সালে বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক প্রমথ চৌধুরীর সম্পাদনের 'সবুজপত্র পত্রিকা' 1914 সালে প্রকাশিত হয়। বাংলা গদ্যরীতির বিকাশে সবুজপত্র পত্রিকার গুরুত্ব অপরিসীম। এছাড়া তিনি 'বিশ্ব ভারতী' পত্রিকাও সম্পাদনা করেন।
"crocodile tears" means-
Correct Answer:
B: deceptive cry
Explanation:
"crocodile tears" means- Correct Answer deceptive cry 'Crocodile tears' একটি phrase, যার অর্থ মায়াকান্না, কৃত্রিম কান্না অর্থাৎ'deceptive cry '।
বাংলা ব্যাকরণ অনুযায়ী পদ কয় প্রকার?
Correct Answer:
ঘ: ৮ প্রকার
Explanation:
বাংলা ব্যাকরণ অনুযায়ী পদ কয় প্রকার? সঠিক উত্তর ৮ প্রকার বাংলা ব্যাকরণে পদ মূলত ২ প্রকার হলেও সাধারণ ভাবে পদ ৫ প্রকার। কিন্তু আধুনিক প্রমিত বাংলা ব্যাকরণ অনুসারে পদ ৮ প্রকার।
'বিজিত' শব্দের অর্থ কী?
Correct Answer:
ক: পরাজিত
Explanation:
'বিজিত' শব্দের অর্থ কী? সঠিক উত্তর পরাজিত বিজিত শব্দের অর্থ - পরাজিত, নির্জিত, অধঃকৃত, ধ্বস্ত।
'রাজা' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
Correct Answer:
খ: অম্বুপতি
Explanation:
'রাজা' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? সঠিক উত্তর অম্বুপতি রাজা শব্দের সমার্থক শব্দ নয় অম্বুপতি। তবে নৃপতি, মহীপতি, নৃপ ছাড়াও রাজা শব্দের আরো কয়েকটি সমার্থক শব্দ আছে। যেমন:নরপাল, ভূপাল, ভূপতি, নরেন্দ্র, ক্ষিতিপ, শাসক নরেশ ইত্যাদি।
গঠন অনুসারে বাক্য কয় প্রকার?
Correct Answer:
খ: ৩ প্রকার
Explanation:
গঠন অনুসারে বাক্য কয় প্রকার? সঠিক উত্তর ৩ প্রকার যে সুবিন্যাস্ত পদসমষ্টি দ্বারা কোন বিষয়ে বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয় তাকে বাক্য বলে। গঠন অনুসারে বাক্য ৩ প্রকার। যথা: ১. সরল বাক্য ২. মিশ্র বা জটিল বাক্য এবং ৩. যৌগিক বাক্য।
'বিরক্ত' -এর বিপরীত শব্দ-
Correct Answer:
ঘ: অনুরক্ত
Explanation:
'বিরক্ত' -এর বিপরীত শব্দ- সঠিক উত্তর অনুরক্ত শব্দ - বিপরীত শব্দ শক্ত - নরম আনন্দ - বিষাদ আদরণীয় - অনাদরণীয় বিরক্ত - অনুরক্ত
'শেষের কবিতা' গ্রন্থটি একটি-
Correct Answer:
ঘ: উপন্যাস
Explanation:
'শেষের কবিতা' গ্রন্থটি একটি- সঠিক উত্তর উপন্যাস বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত "শেষের কবিতা" একটি উপন্যাস। রোমান্টিক কাব্যধারারর এ উপন্যাসের প্রধান চরিত্র হলো - অমিত, লাবণ্য, কেতকী, শোভনলাল।
ভাষা আন্দোলনের পটভূমিতে রচিত নাটক কোনটি?
Correct Answer:
গ: কবর
Explanation:
ভাষা আন্দোলনের পটভূমিতে রচিত নাটক কোনটি? সঠিক উত্তর কবর ভাষা আন্দোলনের পটভূমিতে রচিত নাটক হলো - "কবর"। এর রচয়িতা মুনীর চৌধুরী এবং রচনাকাল ১৯৬৬। তার আরো কয়েকটি নাটক হলো - রক্তাক্ত প্রান্তর, চিঠি, দন্ডকারণ্য, পলাশী ব্যারাক ইত্যাদি।
'সোনার তরী' - কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
Correct Answer:
গ: রবীন্দ্রনাথ ঠাকুর
Explanation:
'সোনার তরী' - কাব্যগ্রন্থটির রচয়িতা কে? সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর "সোনার তরী" - কাব্যগন্থের রচয়িতা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি ১৮৯২ সালে কলকাতা থেকে কুষ্টিয়ার শিলাইদহ আসার পর "সোনার তরী"(১৮৯৪) রচনা করেন।
'লালসালু' উপন্যাসের রচয়িতা কে?
Correct Answer:
ঘ: সৈয়দ ওয়ালীউল্লাহ
Explanation:
'লালসালু' উপন্যাসের রচয়িতা কে? সঠিক উত্তর সৈয়দ ওয়ালীউল্লাহ "লাল সালু" - উপন্যাসের রচয়িতা বিখ্যাত কথা সাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ। তিনি ১৯৪৮ সালে "লাল সালু" রচনা করেন। গ্রাম বাংলার মানুষের অশিক্ষা - কুশিক্ষা এবং ধর্মীয় ভন্ডামির চিত্র হলো এ উপন্যাস এর মুল বিষয়।
কোন রচনাটি শহীদুল্লাহ কায়সার - এর?
Correct Answer:
ক: সংশপ্তক
Explanation:
কোন রচনাটি শহীদুল্লাহ কায়সার - এর? সঠিক উত্তর সংশপ্তক শহীদুল্লাহ কায়সার রচিত উপন্যাস হলো "সংশপ্তক "(১৯৬৫)। তার এ উপন্যাসের অন্যতম বৈশিষ্ট্য হলো অসাম্প্রদায়িক জীবনবোধ। মহাকাব্যিক এ উপন্যাসের প্রধান চরিত্র হলো - রাবেয়া খাতুন, লেকু, রমজান, মালু, জাহেদ প্রমুখ।
সেলিম আল দীন রচিত 'চাকা' একটি-
Correct Answer:
ঘ: কথানাট্য
Explanation:
সেলিম আল দীন রচিত 'চাকা' একটি- সঠিক উত্তর কথানাট্য বাংলা নাট্য সাহিত্যের অন্যতম রূপকার সেলিম আল দীন রচিত "চাকা"(১৯৯১) একটি কথা নাট্য। তার 'চাকা' নাটক থেকে ১৯৯৪ সালে চলচ্চিত্র নির্মিত হয়।
'নবকুমার' কোন উপন্যাসের চরিত্র ?
Correct Answer:
ক: কপালকুণ্ডলা
Explanation:
'নবকুমার' কোন উপন্যাসের চরিত্র ? সঠিক উত্তর কপালকুণ্ডলা প্রদত্ত অপশন ৪ টির সবকয়টি উপন্যাসের রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তার "কপাল কুন্ডলা" - উপন্যাসের প্রধান চরিত্র হলো - নবকুমার, মতিবিবি, কপালকুণ্ডলা।
'কান্নায় শোক কমে' - এখানে 'কান্নায়' কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
গ: অধিকরণে ৭মী
Explanation:
'কান্নায় শোক কমে' - এখানে 'কান্নায়' কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর অধিকরণে ৭মী যদি কোন ক্রিয়াবাচক বিশেষ্য অন্য কোন ক্রিয়ার কোনরূপ ভাবের অভিব্যক্তি প্রকাশ করে, তবে তাকে ভাবাধিকরণ কারক বলে। ভাবাধিকরণ কারকে সবসময় সপ্তমী বিভক্তির (এ, য়, তে) প্রয়োগ হয় বলে একে ভাবে সপ্তমী বলা হয়। যেমন: কান্নায় শোক মন্দীভূত হয়। তাই এটি অধিকরণে সপ্তমী।
'র' কোন জাতীয় ধ্বনি?
Correct Answer:
গ: কম্পনজাত ধ্বনি
Explanation:
'র' কোন জাতীয় ধ্বনি? সঠিক উত্তর কম্পনজাত ধ্বনি র - হলো কম্পনজাত ধ্বনি। ল - পার্শ্বিক ধ্বনি। ড়, ঢ় - তাড়নজাত ধ্বনি। অন্যদিকে ক - ম পর্যন্ত ২৫ টি ধ্বনি হলো স্পর্শ ধ্বনি।
'মেঘনাদবধ কাব্য'- এর রচয়িতা কে?
Correct Answer:
গ: মাইকেল মধুসূদন দত্ত
Explanation:
'মেঘনাদবধ কাব্য'- এর রচয়িতা কে? সঠিক উত্তর মাইকেল মধুসূদন দত্ত মাইকেল মধুসূদন দত্ত রচিত বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য "মেঘনাদবধ কাব্য"(১৮৬১)। রামায়ণ এর কাহিনি অবলম্বনে তিনি এ গ্রন্থ রচনা করেন। এ মহাকাব্যটি অমিত্রাক্ষর ছন্দে রচিত।
বাংলাদেশের সংবিধানের কতটি অনুচ্ছেদ আছে?
Correct Answer:
ঘ: ১৫৩ টি
Explanation:
বাংলাদেশের সংবিধানের কতটি অনুচ্ছেদ আছে? সঠিক উত্তর ১৫৩ টি বাংলাদেশের সংবিধানে ১১ ভাগ, ১৩ টি পরিচ্ছেদ এবং ১৫৩ অনুচ্ছেদ রয়েছে। এই সংবিধান শুরু হয়েছে প্রস্তাবনার মাধ্যমে আর এর সমাপ্তি ঘটেছে ৭টি তফসিলের মধ্য দিয়ে। বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির সদস্য সংখ্যা ছিল ৩৪ জন
জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য কত ছিল?
Correct Answer:
গ: ৫১ টি
Explanation:
জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য কত ছিল? সঠিক উত্তর ৫১ টি জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় 1945 সালের 24 অক্টোবর। পোল্যান্ডকে নিয়ে জাতিসংঘের প্রতিষ্ঠাতা সদস্য 51।
কোন শহর মুসলমান, খ্রিস্টান ও ইহুদীগণ কর্তৃক সমভাবে সমাদৃত?
Correct Answer:
গ: জেরুজালেম
Explanation:
কোন শহর মুসলমান, খ্রিস্টান ও ইহুদীগণ কর্তৃক সমভাবে সমাদৃত? সঠিক উত্তর জেরুজালেম ইসরাইলের রাজধানী জেরুজালেম। ইসলাম, খ্রিস্টান ও ইহুদি এ ধর্মের মানুষের নিকট একটি পবিত্র নগরী নামে পরিচিত।
জাতিসংঘের দাপ্তরিক ভাষা কয়টি?
Correct Answer:
খ: ৬ টি
Explanation:
জাতিসংঘের দাপ্তরিক ভাষা কয়টি? সঠিক উত্তর ৬ টি জাতিসংঘের ছয়টি দাপ্তরিক ভাষা হল - ইংরেজি, আরবি, রুশ, চাইনিজ, স্পেনিশ, ফ্রেঞ্চ।
FBI কোন দেশের গোয়েন্দা সংস্থা ?
Correct Answer:
খ: যুক্তরাষ্ট্র
Explanation:
FBI কোন দেশের গোয়েন্দা সংস্থা ? সঠিক উত্তর যুক্তরাষ্ট্র FBI যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার পূর্ণরূপ হল Federal Bureau of investigation. মার্কিন প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্ট 1908 সালে এই গোয়েন্দা সংস্থাটি প্রতিষ্ঠা করেন।
কোন মনীষী সর্বপ্রথম বিধবা বিবাহের পক্ষে আন্দোলন করেন?
Correct Answer:
ঘ: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
Explanation:
কোন মনীষী সর্বপ্রথম বিধবা বিবাহের পক্ষে আন্দোলন করেন? সঠিক উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহ আন্দোলনের নেতৃত্ব প্রদান করেন। তিনি বিধবা বিবাহের পক্ষে শাস্ত্রীর প্রমাণ উল্লেখ করে ১৮৫৫ সালে 'বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কি না এতদ্বিবিষয়ক প্রস্তাব' শীর্ষক পুস্তিকা প্রকাশ করেন। তার প্রচেষ্টা তে ১৮৫৬ সালের ২৬ জুলাই বিধবা বিবাহ আইন পাশ হয়।
'হোয়াইট হল' কোথায় অবস্থিত?
Correct Answer:
খ: যুক্তরাজ্য
Explanation:
'হোয়াইট হল' কোথায় অবস্থিত? সঠিক উত্তর যুক্তরাজ্য ইংল্যান্ডের রাজধানী লন্ডন শহরে অবস্থিত ব্রিটিশ সরকারের কার্যালয় ও রানীর সাবেক বাসভবন হলো হোয়াইট হল নামে পরিচিত। ১৬২২ সালে এটি নির্মাণ করা হয়। এর নির্মাতা আইনিগোজোনস।
'ক্রিমিয়া' কে কোন দেশ দখল করতে চায়?
Correct Answer:
গ: রাশিয়া
Explanation:
'ক্রিমিয়া' কে কোন দেশ দখল করতে চায়? সঠিক উত্তর রাশিয়া কৃষ্ণ সাগরের তীরবর্তী উপদ্বীপ হল ক্রিমিয়া। এর আয়তন 26, 100 বর্গ কিলোমিটার। 2014 সালের 21 মার্চ ক্রিমিয়া আনুষ্ঠানিকভাবে রাশিয়ার অবিচ্ছেদ্য অংশ হিসেবে পরিণত হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন সালে ছয়-দফা পেশ করেন?
Correct Answer:
খ: ১৯৬৬ সালে
Explanation:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন সালে ছয়-দফা পেশ করেন? সঠিক উত্তর ১৯৬৬ সালে বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লাহোরে বিরোধী দলসমূহের জাতীয় সম্মেলনের বিষয় নির্বাচনী কমিটিতে ছয় দফা কর্মসূচি ঘোষণা করেন। ছয় দফা আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে গৃহীত হয় 1966 সালের 18 মার্চ। ছয় দফাকে বাংলার আপাময় মানুষের মুক্তির সনদ বলা হয়।
একটি ত্রিভুজের দুটি কোণ যথাক্রমে ৭০ডিগ্রী ও ৯০ডিগ্রী হলে তৃতীয় কোণটির পরিমাণ রেডিয়ানে হবে-
Correct Answer:
খ: π/9
Explanation:
একটি ত্রিভুজের দুটি কোণ যথাক্রমে ৭০ডিগ্রী ও ৯০ডিগ্রী হলে তৃতীয় কোণটির পরিমাণ রেডিয়ানে হবে- সঠিক উত্তর π/9 জানা আছে, ত্রিভুজের তিন কোণের সমষ্টি = 180°অর্থাৎ 70° + 90° + তৃতীয় কোণ = 180°বা তৃতীয় কোণ = 180° - 160°<math xmlns = "http://www.w3.org/1998/Math/MathML"><mo>&#x2234;</mo></math> তৃতীয় কোণ = 20°এখন, 1 রেডিয়ান = <math xmlns = "http://www.w3.org/1998/Math/MathML"><mfrac><mn>2</mn><mi mathvariant = "normal">&#x3C0;</mi></mfrac></math> সমকোণঅর্থাৎ 1 সমকোণ বা 90° = <math xmlns = "http://www.w3.org/1998/Math/MathML"><mfrac><mi mathvariant = "normal">&#x3C0;</mi><mn>2</mn></mfrac></math> রেডিয়ান <math xmlns = "http://www.w3.org/1998/Math/MathML"><mo>&#x2234;</mo></math> 20° = <math xmlns = "http://www.w3.org/1998/Math/MathML"><mfrac><mrow><mi mathvariant = "normal">&#x3C0;</mi><mo>&#xD7;</mo><mn>20</mn><mo>&#xB0;</mo></mrow><mrow><mn>2</mn><mo>&#xD7;</mo><mn>90</mn><mo>&#xB0;</mo></mrow></mfrac><mo> = </mo><mfrac><mi mathvariant = "normal">&#x3C0;</mi><mn>9</mn></mfrac></math> রেডিয়ান
বৃত্তের যে কোনো দুটি বিন্দুর সংযোজক রেখাংশ বৃত্তের একটি-
Correct Answer:
ঘ: জ্যা
Explanation:
বৃত্তের যে কোনো দুটি বিন্দুর সংযোজক রেখাংশ বৃত্তের একটি- সঠিক উত্তর জ্যা চাপঃ বৃত্তের পরিধির যে কোনো অংশকে বলা হয় চাপ। ব্যাসঃ ভৃত্তের কেন্দ্র ছেদকারী সকল জ্যা - ই ব্যাস।ব্যাসার্ধঃ কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে বলা হয় ব্যাসার্ধ।
দুটি কোণের একটি সাধারণ বাহু থাকলে এবং কোণ দুটি সাধারণ বাহুর বিপরীত দিকে অবস্থিত হলে কোণ দুটিকে বলে-
Correct Answer:
ক: সন্নিহিত কোণ
Explanation:
দুটি কোণের একটি সাধারণ বাহু থাকলে এবং কোণ দুটি সাধারণ বাহুর বিপরীত দিকে অবস্থিত হলে কোণ দুটিকে বলে- সঠিক উত্তর সন্নিহিত কোণ বিপ্রতীপ কোণঃ দুটি সরল্রেখা পরস্পরকে ছেদ করলে ছেদ বিন্দুতে যে চারটি কোণ উৎপন্ন হয়, তাদের যে কোনো একটি কোণকে তার বিপরীত কোণের বিপ্রতীপ কোণ হলে। পূরক কোণঃ যদি দুটি কোণের পরিমাণ ৯০° কোণের সমান হয়, তবে একটি কোণকে অপর কোনের পূরক কোণ বলে। <math xmlns = "http://www.w3.org/1998/Math/MathML"><mo>&#x2220;</mo><mi>x</mi><mo> = </mo><mn>50</mn><mo>&#xB0;</mo></math> এবং <math xmlns = "http://www.w3.org/1998/Math/MathML"><mo>&#x2220;</mo><mi>y</mi><mo> = </mo><mn>40</mn><mo>&#xB0;</mo></math> হলে x কে y কোণের পূরক কোণ বলে। সম্পূরক কোণঃ যদি দুটি কোণের পরিমাণ 180° - এর সমান হয়, তরে একটি কোণকে অপর কোণের সম্পূরক কোণ বলা হয়। <math xmlns = "http://www.w3.org/1998/Math/MathML"><mo>&#x2220;</mo><mi>x</mi><mo> = </mo><mn>130</mn><mo>&#xB0;</mo></math> এবং <math xmlns = "http://www.w3.org/1998/Math/MathML"><mo>&#x2220;</mo><mi>y</mi><mo> = </mo><mn>50</mn><mo>&#xB0;</mo></math> হলে x কে y কোণের সম্পূরক কোণ বলে। সুতরাং প্রশ্নের সংজ্ঞানুযায়ী সঠিক উত্তর হবে (ক)।
a3-21a-20 রাশিটির একটি উৎপাদক হবে নিচের কোনটি ?
Correct Answer:
গ: (a+1)
Explanation:
a3-21a-20 রাশিটির একটি উৎপাদক হবে নিচের কোনটি ? সঠিক উত্তর (a+1) প্রদত্ত রাশি : <math xmlns = "http://www.w3.org/1998/Math/MathML"><msup><mi>a</mi><mn>3</mn></msup><mo> - </mo><mn>21</mn><mi>a</mi><mo> - </mo><mn>20</mn><mspace linebreak = "newline"/><msup><mi>a</mi><mn>3</mn></msup><mo> - </mo><msup><mi>a</mi><mn>2</mn></msup><mo> - </mo><msup><mi>a</mi><mn>2</mn></msup><mo> - </mo><mi>a</mi><mo> - </mo><mn>20</mn><mi>a</mi><mo> - </mo><mn>20</mn><mspace linebreak = "newline"/><msup><mi>a</mi><mn>2</mn></msup><mo>(</mo><mi>a</mi><mo> + </mo><mn>1</mn><mo>)</mo><mo> - </mo><mi>a</mi><mo>(</mo><mi>a</mi><mo> + </mo><mn>1</mn><mo>)</mo><mo> - </mo><mn>20</mn><mo>(</mo><mi>a</mi><mo> + </mo><mn>1</mn><mo>)</mo><mspace linebreak = "newline"/><mo>(</mo><mi>a</mi><mo> + </mo><mn>1</mn><mo>)</mo><mo>(</mo><msup><mi>a</mi><mn>2</mn></msup><mo> - </mo><mi>a</mi><mo> - </mo><mn>20</mn><mo>)</mo><mspace linebreak = "newline"/><mo>(</mo><mi>a</mi><mo> + </mo><mn>1</mn><mo>)</mo><mo>(</mo><msup><mi>a</mi><mn>2</mn></msup><mo> - </mo><mn>5</mn><mi>a</mi><mo> + </mo><mn>4</mn><mi>a</mi><mo> - </mo><mn>20</mn><mo>)</mo><mspace linebreak = "newline"/><mo>(</mo><mi>a</mi><mo> + </mo><mn>1</mn><mo>)</mo><mo>{</mo><mi>a</mi><mo>(</mo><mi>a</mi><mo> - </mo><mn>5</mn><mo>)</mo><mo> + </mo><mn>4</mn><mo>(</mo><mi>a</mi><mo> - </mo><mn>5</mn><mo>)</mo><mo>}</mo><mspace linebreak = "newline"/><mo>(</mo><mi>a</mi><mo> + </mo><mn>1</mn><mo>)</mo><mo>(</mo><mi>a</mi><mo> + </mo><mn>4</mn><mo>)</mo><mo>(</mo><mi>a</mi><mo> - </mo><mn>5</mn><mo>)</mo></math>সুতরাং সঠিক উত্তর অপশন (গ)।