Directorate of Rural Development and Cooperatives A house is a farm Field Assistant MCQs
Showing 50 questions (Total: 60)
গৃহী শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি ?
Correct Answer:
ঘ: সন্ন্যাসী
Explanation:
গৃহী শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি ? সঠিক উত্তর সন্ন্যাসী গৃহী শব্দের বিপরীতার্থক শব্দ সন্ন্যাসী। গৃহী শব্দের অর্থ গৃহস্থ, সংসারী বা বিবাহিত ব্যক্তি । সন্ন্যাসী শব্দের অর্থ - যে ব্যক্তি সংসারধর্ম ত্যাগ করে চতুর্থ আশ্রম অর্থাৎ সন্ন্যাস গ্রহণ করেছে ।
The anti social elements are still at lerge এর বঙ্গানুবাদ হচ্ছে -
Correct Answer:
ক: সমাজবিরোধীরা এখনো ধরা ছোঁয়ায় বাহিরে
Explanation:
The anti social elements are still at lerge এর বঙ্গানুবাদ হচ্ছে - সঠিক উত্তর সমাজবিরোধীরা এখনো ধরা ছোঁয়ায় বাহিরে 'At large' phrase টির বাংলা অর্থ স্বাধীন; মুক্ত। সুতরাং The anti - social elements are still at large - এর বাংলা অনুবাদ সমাজবিরোধীরা এখনো ধরাছোঁয়ার বাইরে।
বাংলা ভাষার বর্ণের সংখ্যা কত?
Correct Answer:
ক: ৫০ টি
Explanation:
বাংলা ভাষার বর্ণের সংখ্যা কত? সঠিক উত্তর ৫০ টি বাংলা বর্ণমালা ৫০ টি বর্ণ রয়েছে । তার মধ্যে স্বরবর্ণ ১১ টি এবং ব্যঞ্জনবর্ণ ৩৯ টি । পূর্ণমাত্রা, অর্ধমাত্রা ও মাত্রাহীন বর্ণের সংখ্যা যথাক্রমে ৩২ টি, ৮ টি ও ১০ টি ।
বাংলাদেশ স্বপ্ন দেখে - কাব্যগ্রন্থের রচয়িতা কে ?
Correct Answer:
খ: শামছুর রহমান
Explanation:
বাংলাদেশ স্বপ্ন দেখে - কাব্যগ্রন্থের রচয়িতা কে ? সঠিক উত্তর শামছুর রহমান বাংলাদেশের আধুনিক কবি শামসুর রহমান। তার প্রকাশিত কাব্যের সংখ্যা ৬৫ টি । তাঁর রচিত প্রথম কাব্যগ্রন্থের নাম - প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে (১৯৬০)। বাংলাদেশ স্বপ্ন দেখে কাব্যগ্রন্থের ১৯৭৭ সালে প্রকাশিত হয়।
আমার বন্ধু নাই বললেই চলে - ইংরেজীতে শুদ্ধ অনুবাদ কোনটি?
Correct Answer:
গ: I have few friend
Explanation:
আমার বন্ধু নাই বললেই চলে - ইংরেজীতে শুদ্ধ অনুবাদ কোনটি? সঠিক উত্তর I have few friend Few শব্দটি negative ধারণা প্রদান করে আর a few হ্যাঁ বোধক ধারণা প্রদান করে। সুতরাং আমার বন্ধু নাই বললেও চলে এর ইংরেজি - I have few friends ।
জয় বাংলা বাংলার জয় - গানটির রচয়িতা কে ?
Correct Answer:
গ: গাজী মাযহারুল আনোয়ার
Explanation:
জয় বাংলা বাংলার জয় - গানটির রচয়িতা কে ? সঠিক উত্তর গাজী মাযহারুল আনোয়ার 'জয় বাংলা বাংলার জয়' গানটির গীতিকার গাজী মাজহারুল আনোয়ার। জনপ্রিয় এই গানটির সুরকার আনোয়ার পারভেজ।
মনীষা শব্দের সন্ধি বিচ্ছেদ কি?
Correct Answer:
ঘ: মনস + ঈষা
Explanation:
মনীষা শব্দের সন্ধি বিচ্ছেদ কি? সঠিক উত্তর মনস + ঈষা বাংলা ব্যাকরণে এমন কিছু সন্ধি রয়েছে যেগুলো নিয়মবহির্ভূত, কিন্তু প্রচলিত। এদেরকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলা হয়। যেমন আ + চর্য = আশ্চর্য, বৃহৎ + প্রতি = বৃহস্পতি; মনস + ঘষা = মনীষা; ষট্ + দশ = ষোড়শ ইত্যাদি।
মোদের গরব মোদের আশা আ-মরি বাংলা ভাষা - এর রচয়িতা কে?
Correct Answer:
খ: অতুলপ্রসাদ সেন
Explanation:
মোদের গরব মোদের আশা আ-মরি বাংলা ভাষা - এর রচয়িতা কে? সঠিক উত্তর অতুলপ্রসাদ সেন অতুলপ্রসাদ সেনের জন্ম ঢাকায় হলো তিনি কর্মস্থল লক্ষ্ণৌ শহরের স্থায়ীভাবে বসবাস করতেন। তার বিখ্যাত চরণ 'মোদের গর্ব মোদের আশা/ আ - মরি বাংলা ভাষা'। আব্দুল গফফার চৌধুরী কর্তৃক বাংলা ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে রচিত গান - 'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি। '
সকলের জন্য প্রযোজ্য - এক কথায় কি হবে?
Correct Answer:
ক: সর্বজনীন
Explanation:
সকলের জন্য প্রযোজ্য - এক কথায় কি হবে? সঠিক উত্তর সর্বজনীন সর্বজনীন - সকলের জন্য প্রযোজ্য সর্বজনীন - সর্বজনের হিতকর সার্বজনীন - সকলের জন্য অনুষ্ঠিত
কবি কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কবিতার নাম কি?
Correct Answer:
খ: মুক্তি
Explanation:
কবি কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কবিতার নাম কি? সঠিক উত্তর মুক্তি মুক্তি কবিতাটি কাজী নজরুল ইসলামের প্রকাশিত প্রথম কবিতা। এই কবিতাটি ১৩২৬ বঙ্গাব্দে মুসলিম সাহিত্য পত্রিকায় প্রথম প্রকাশিত হয়।
বনস্পতি - শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
Correct Answer:
খ: বন+পতি
Explanation:
বনস্পতি - শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর বন+পতি ব্যাকরণের সাধারণ বা বিশেষ কোন নিয়ম অনুসারেই যখন কোন সন্ধি সংঘটিত হয় না, তখন সেই ব্যতিক্রমকে বৈধতা দেয়াকে নিপাতনে সিদ্ধ বলে। বনস্পতি নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। বনস্পতি = বন + পতি
সকালে উঠিয়া আম মনে মনে বলি ; সারাদিন আম যেনো ভালো হয়ে চলি - কার রচনা?
Correct Answer:
খ: মদনমোহন তর্কালঙ্কার
Explanation:
সকালে উঠিয়া আম মনে মনে বলি ; সারাদিন আম যেনো ভালো হয়ে চলি - কার রচনা? সঠিক উত্তর মদনমোহন তর্কালঙ্কার শিশুসাহিত্যিক মদনমোহন তর্কালঙ্কারের ( ১৮১৭ - ১৮৫৮) অন্যতম সাহিত্যকর্ম শিশু শিক্ষা (১ম - ২য় ভাগ১৮৪৯ ও ৩য় ভাগ ১৮৫০) একটি শিশুতোষ গ্রন্থ। 'পাখি সব করে রব, রাতি পোহাইল' এই গ্রন্থের প্রথম ভাগের একটি সুপরিচিত ও জনপ্রিয় শিশুতোষ কবিতা।
কবি রবীন্দ্রনাথের জন্ম কবে?
Correct Answer:
খ: ১৮৬১
Explanation:
কবি রবীন্দ্রনাথের জন্ম কবে? সঠিক উত্তর ১৮৬১ কবি রবীন্দ্রনাথের জন্ম কবে ১৮৬১ । রবীন্দ্রনাথ ঠাকুর এফআরএএস (৭ মে ১৮৬১ - ৭ আগস্ট ১৯৪১; ২৫ বৈশাখ ১২৬৮ - ২২ শ্রাবণ ১৩৪৮ বঙ্গাব্দ) ছিলেন অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, সংগীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোটগল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক। তাকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয়। রবীন্দ্রনাথকে “গুরুদেব”, “কবিগুরু” ও “বিশ্বকবি” অভিধায় ভূষিত করা হয়। রবীন্দ্রনাথের ৫২টি কাব্যগ্রন্থ, ৩৮টি নাটক, ১৩টি উপন্যাস ও ৩৬টি প্রবন্ধ ও অন্যান্য গদ্যসংকলন তার জীবদ্দশায় বা মৃত্যুর অব্যবহিত পরে প্রকাশিত হয়। তার সর্বমোট ৯৫টি ছোটগল্প ও ১৯১৫টি গান যথাক্রমে গল্পগুচ্ছ ও গীতবিতান সংকলনের অন্তর্ভুক্ত হয়েছে। রবীন্দ্রনাথের যাবতীয় প্রকাশিত ও গ্রন্থাকারে অপ্রকাশিত রচনা ৩২ খণ্ডে রবীন্দ্র রচনাবলী নামে প্রকাশিত হয়েছে। রবীন্দ্রনাথের যাবতীয় পত্রসাহিত্য উনিশ খণ্ডে চিঠিপত্র ও চারটি পৃথক গ্রন্থে প্রকাশিত। এছাড়া তিনি প্রায় দুই হাজার ছবি এঁকেছিলেন । রবীন্দ্রনাথের রচনা বিশ্বের বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে। ১৯১৩ সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন ।
হাত ধুয়ে বসা - বাগধারার অর্থ কি?
Correct Answer:
ক: নিশ্চিত বোধ করা
Explanation:
হাত ধুয়ে বসা - বাগধারার অর্থ কি? সঠিক উত্তর নিশ্চিত বোধ করা হাত ধুয়ে বসা - আশা ছেড়ে দেয়া/ নিশ্চিন্ত বোধ করা কেঁচে গণ্ডুষ - পুনরায় শুরু তুলসী বনের বাঘ - ভণ্ড
১৯৭১ সালে বাংলাদেশের মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?
Correct Answer:
গ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
Explanation:
১৯৭১ সালে বাংলাদেশের মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন? সঠিক উত্তর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালে বাংলাদেশের মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি ছিলেন শেখ মুজিবুর রহমান। মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ এবং অর্থমন্ত্রী ছিলেন ক্যাপ্টেন এম. মনসুর আলী।
মুক্তিযুদ্ধে কয়জন মহিলা বীরপ্রতিক খেতাবে ভূষিত হন?
Correct Answer:
খ: ২ জন
Explanation:
মুক্তিযুদ্ধে কয়জন মহিলা বীরপ্রতিক খেতাবে ভূষিত হন? সঠিক উত্তর ২ জন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বীরত্বসূচক অবদানের জন্য বাংলাদেশ সরকার দুইজন মহিলাকে বীরপ্রতীক খেতাবে ভূষিত করে। তারা হচ্ছেন ক্যাপ্টেন ডা. সেতারা বেগম ( সেনাবাহিনী ২ নং সেক্টর) এবং তারামন বিবি ( গণবাহিনী ১১ নং সেক্টর)
এক কথায় প্রকাশ করুন - যা বলা হয়নি
Correct Answer:
ক: অনুক্ত
Explanation:
এক কথায় প্রকাশ করুন - যা বলা হয়নি সঠিক উত্তর অনুক্ত যা বলা হয়নি - অনুক্ত যা প্রকাশিত হয়নি - অব্যক্ত
বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম সংসদ নেতা কে?
Correct Answer:
ক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
Explanation:
বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম সংসদ নেতা কে? সঠিক উত্তর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন হয় ১৯৭৩ সালে। এই জাতীয় সংসদের প্রথম সংসদ নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। উল্লেখ্য বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম স্পিকার মোহাম্মদ উল্লাহ। তাজউদ্দিন আহমেদ ও ক্যাপ্টেন এম. মনসুর আলী যথাক্রমে মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী ছিলেন।
রূপসী বাংলার কবি কাকে বলা হয়?
Correct Answer:
খ: জীবনানন্দ দাশ
Explanation:
রূপসী বাংলার কবি কাকে বলা হয়? সঠিক উত্তর জীবনানন্দ দাশ জসিমউদ্দিন - পল্লী কবি জীবনানন্দ দাশ - রূপসী বাংলার কবি রবীন্দ্রনাথ ঠাকুর - বিশ্বকবি সুফিয়া কামাল - জননী সাহসিকা
মহান মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশী ব্যক্তি ওডারল্যান্ড কোন দেশের নাগরিক?
Correct Answer:
খ: নেদারল্যান্ড
Explanation:
মহান মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশী ব্যক্তি ওডারল্যান্ড কোন দেশের নাগরিক? সঠিক উত্তর নেদারল্যান্ড মুক্তিযুদ্ধের একমাত্র বিদেশি খেতাবপ্রাপ্ত ( বীর প্রতীক ) হলেন নেদারল্যান্ডস বা হল্যান্ডে জন্মগ্রহণকারী অস্ট্রেলিয়ান নাগরিক ডব্লিউ এ এস ওডারল্যান্ড । তিনি ১৮ মে ২০০১ সালে মৃত্যুবরণ করেন।
মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ সরকারের সর্বদলীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান কে ছিলেন?
Correct Answer:
ঘ: মাওলানা ভাসানী
Explanation:
মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ সরকারের সর্বদলীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান কে ছিলেন? সঠিক উত্তর মাওলানা ভাসানী মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ সরকারের সর্বদলীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান ছিলেন মওলানা ভাসানী। সৈয়দ নজরুল ইসলাম ও তাজউদ্দীন আহমদ মুজিবনগর সরকারের যথাক্রমে অস্থায়ী রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ছিলেন।
১ লা আগস্ট ১৯৭১ 'দ্য কনসার্ট ফর বাংলাদেশ' অনুষ্ঠিত হয়েছিলো -
Correct Answer:
গ: নিউইয়র্কে
Explanation:
১ লা আগস্ট ১৯৭১ 'দ্য কনসার্ট ফর বাংলাদেশ' অনুষ্ঠিত হয়েছিলো - সঠিক উত্তর নিউইয়র্কে পূর্ব পাকিস্তানের ( বর্তমান বাংলাদেশ ) শরণার্থীদের জন্য আন্তর্জাতিক সচেতনতা এবং তহবিল প্রচেষ্টা বাড়াতে ১ আগস্ট ১৯৭১ রবিবার নিউইয়র্ক সিটির ম্যাডিসন স্কয়ার গার্ডেনে প্রায় ৪০, ০০০ দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় 'দ্য কনসার্ট ফর বাংলাদেশ'। এ সঙ্গীতানুষ্ঠানের সংগঠক ছিলেন জর্জ হ্যারিসন ভারতীয় সেতারবাদক রবিশঙ্কর ।
অপারেশন জ্যাকপট কি?
Correct Answer:
ঘ: বাংলাদেশের মুক্তিযুদ্ধে নৌ কমান্ডোদের অভিযান
Explanation:
অপারেশন জ্যাকপট কি? সঠিক উত্তর বাংলাদেশের মুক্তিযুদ্ধে নৌ কমান্ডোদের অভিযান অপারেশন জ্যাকপট হলো পাকিস্তানের হানাদার বাহিনীর বাংলাদেশে নৌপথের সৈন্য ও অন্যান্য সরঞ্জাম পরিবহনের ব্যবস্থা বানচাল করা। ১৫ আগস্ট ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে নৌ কমান্ডোদের দ্বারা পরিচালিত অভিযানই হলো অপারেশন জ্যাকপট।
বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম ইউরোপীয় দেশ কোনটি?
Correct Answer:
ক: পূর্ব জার্মানি
Explanation:
বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম ইউরোপীয় দেশ কোনটি? সঠিক উত্তর পূর্ব জার্মানি বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দানকারী প্রথম ইউরোপীয় দেশ তৎকালীন পূর্ব জার্মানি। দেশটি ১৯৭২ সালের ১১ জানুয়ারি বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে। যুক্তরাজ্য ১৯৭২ সালের ৪ ফেব্রুয়ারি, পোল্যান্ড ১২ জানুয়ারি ১৯৭২, রাশিয়া ২৪ জানুয়ারি ১৯৭২ বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়।
মুক্তিযুদ্ধের সময় ব্রিগ্রেড আকারে কয়টি ফোর্স গঠিত হয়েছিলো?
Correct Answer:
খ: ৩ টি
Explanation:
মুক্তিযুদ্ধের সময় ব্রিগ্রেড আকারে কয়টি ফোর্স গঠিত হয়েছিলো? সঠিক উত্তর ৩ টি মুক্তিযুদ্ধের সময় সম্মুখ সমরে পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে লিপ্ত হওয়ার জন্য ৩ টি নিয়মিত ব্রিগেড গঠন করা হয়। ব্রিগেড গুলো হলো - ১. লে. কর্নেল জিয়াউর রহমানের নামানুসারে জেড ফোর্স ২. লে. কর্নেল খালেদ মোশাররফের নামানুসারে কে ফোর্স ও ৩. লে. কর্নেল কে এম সফিউল্লাহ - এর নাম অনুসারে এস ফোর্স ।
২০১৭ সালে অর্থনীতি তে নোবেল পুরষ্কার পেয়েছেন কে ?
Correct Answer:
ক: Richard H Thaler
মহান স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য কতজনকে বীরউত্তম খেতাব ভুষিত করা হয়?
Correct Answer:
ঘ: ৬৮
বাংলাদেশ ক্রিকেটে ওয়ানটেড স্ট্যাটাস লাভ করে কত সালে?
Correct Answer:
ক: ১৯৯৭ সালে
ঐতিহাসিক ছয় দফা দাবি প্রণয়ন হয়েছিলো -
Correct Answer:
ঘ: ১৯৬৬ সালে
Explanation:
ঐতিহাসিক ছয় দফা দাবি প্রণয়ন হয়েছিলো - সঠিক উত্তর ১৯৬৬ সালে পূর্ব পাকিস্তানকে সামরিক শাসন থেকে রক্ষা এবং অর্থনৈতিক বৈষম্য থেকে মুক্ত করার লক্ষ্যে ১৯৬৬ সালের ৫ - ৬ ফেব্রুয়ারি লাহোরে অনুষ্ঠিত বিরোধী দলগুলোর সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ছয় দফা কর্মসূচি পেশ করেন।
মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিলো?
Correct Answer:
ক: ৮ নং
Explanation:
মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিলো? সঠিক উত্তর ৮ নং মুক্তিযুদ্ধের সময় সমগ্র বাংলাদেশকে মোট ১১ টি সেক্টরে ভাগ করা হয়। সেখান মুজিবনগর ৮ নং সেক্টরের অন্তর্ভুক্ত ছিল। ৮ নং সেক্টরের ব্যাপ্তি ছিল সমগ্র কুষ্টিয়া ও যশোর জেলা, ফরিদপুরের অংশবিশেষ এবং দৌলতপুর - সাতক্ষীরা সড়ক পর্যন্ত খুলনা জেলার এলাকা।
' To carry coal to new castle ' means -
Correct Answer:
C: To take things they are already plentiful
Explanation:
' To carry coal to new castle ' means - Correct Answer To take things they are already plentiful 'To carry coal to new castle' অর্থ তেলা মাথায় তেল দেওয়া বা যেখানে প্রচুর রয়েছে সেখানে আরো কিছু প্রদান করা অর্থাৎ To take things where they are already plentiful ।
He was ----- honourary magistrate শূন্যস্থানে কোনটি বসবে?
Correct Answer:
খ: An
Explanation:
He was ----- honourary magistrate শূন্যস্থানে কোনটি বসবে? সঠিক উত্তর An যদি শব্দের প্রথম অক্ষর h থাকে এবং h অনুচ্চারিত থাকে তাহলে a না বসে an বসে। প্রদত্ত honourary শব্দের h অনুচ্চারিত হওয়ায় এর পূর্বে an বসবে।
Honesty is the best policy, এখানে honesty কোন noun?
Correct Answer:
ঘ: Abstract noun
Explanation:
Honesty is the best policy, এখানে honesty কোন noun? সঠিক উত্তর Abstract noun Abstract noun কোন ব্যক্তির বা বস্তুর গুণ, অবস্থা বা কাজের নাম প্রকাশ করে। Honesty শব্দটি দ্বারা গুণের নাম প্রকাশ করায় এটি abstract noun ।
One of the boys ----- present.
Correct Answer:
B: Was
Explanation:
One of the boys ----- present. Correct Answer Was One of the + plural noun + singular verb হয় সুতরাং শূন্যস্থানে was বসবে।
He has no control ---- himself.
Correct Answer:
D: Over
Explanation:
He has no control ---- himself. Correct Answer Over Control over somebody অর্থ কারো উপর নিয়ন্ত্রণ বা কর্তিত্ব। শূন্যস্থানে over বসিয়ে বাক্যটির বাংলা - তার নিজের উপর কোন নিয়ন্ত্রন নেই।
Choose the word which never has a plural -
Correct Answer:
D: Information
Explanation:
Choose the word which never has a plural - Correct Answer Information Information শব্দটি হলো uncountable অর্থাৎ যার কোন plural form নেই। অন্যদিকে option - এর বাকি তিনটি শব্দের plural হলো mouse - mice intension - intentions woman - women
Nasif said to Rommel, ' go away ' বাক্যটির indirect speech হবে -
Correct Answer:
ঘ: Nafis said romel to go away
Explanation:
Nasif said to Rommel, ' go away ' বাক্যটির indirect speech হবে - সঠিক উত্তর Nafis said romel to go away Imperative sentence দ্বারা আদেশ, অনুরোধ এগুলো না বোঝা গেলে Reporting verb হিসেবে ask, tell, beg ইত্যাদি ব্যবহার করেও indirect speech এ রূপান্তর করা যায়। সুতরাং প্রদত্ত বাক্যটির indirect speech হলো Nafis asked Romel to go away ।
What kind of noun is ' cattle ' ?
Correct Answer:
C: Collective
Explanation:
What kind of noun is ' cattle ' ? Correct Answer Collective Cattle শব্দটি দ্বারা গবাদি পশুর সমষ্টিকে বোঝায়। সুতরাং cattle শব্দটি collective noun । কারণ collective noun ব্যক্তি বা বস্তুকে পৃথকভাবে না বুঝিয়ে তাদের সমষ্টি কে বোঝায়।
He came to Dhaka with a view to ------ a new place.
Correct Answer:
B: Visiting
Explanation:
He came to Dhaka with a view to ------ a new place. Correct Answer Visiting With a view to + verb + ing হলো সঠিক sequence । Visiting যোগে প্রদত্ত বাক্যটির বাংলা অর্থ : নতুন জায়গায় ভ্রমণের উদ্দেশ্যে সে ঢাকায় আসল ।
Birds of a feather - means
Correct Answer:
C: Person of same nature
Explanation:
Birds of a feather - means Correct Answer Person of same nature Birds of a feather অর্থ একই শ্রেণীর মানুষ বা একই প্রকৃতির মানুষ অর্থাৎ persons of same nature ।
ত্রিভুজের তিন কোণের সমষ্টি = কত?
Correct Answer:
খ: দুই সমকোণ
Explanation:
ত্রিভুজের তিন কোণের সমষ্টি = কত? সঠিক উত্তর দুই সমকোণ ত্রিভুজের তিন কোণের সমষ্টি ১৮০° বা দুই সমকোণ
৬০ মিটার দৈর্ঘ বাঁশকে ৩:৭:১০ অনুপাতে ভাগ করলে টুকরো সাইজ কত?
Correct Answer:
গ: ৯ মি. ২১ মি. ৩০ মি.
একটি চাকা প্রতি মিনিটে ৯০ বার ঘোরে। এক সেকেন্ড চাকাটি কত ডিগ্রি ঘোরে?
Correct Answer:
ঘ: ৫৪০ ডিগ্রি
Explanation:
একটি চাকা প্রতি মিনিটে ৯০ বার ঘোরে। এক সেকেন্ড চাকাটি কত ডিগ্রি ঘোরে? সঠিক উত্তর ৫৪০ ডিগ্রি ১ মিনিট বা ৬০ সেকেন্ডে ঘুরে = ৯০ বার ∴ ১ সেকেন্ডে ঘুরে = ৯০ /৬০ বার = ৩/২ বার ১ বার ঘুরলে ঘোরে = ৩৬০ ডিগ্রি ২/৩ বার ঘুরলে ঘোরে = (৩৬০×২)/৩ ডিগ্রি = ৫৪০ ডিগ্রি
একটি চৌবাচ্চার দৈর্ঘ, প্রস্থ ও গভীরতা ০.১ মিটার হলে ঐ চৌবাচ্চার কত ঘনমিটার পানি ধরবে?
Correct Answer:
ঘ: ০.০০১ ঘনমিটার
Explanation:
একটি চৌবাচ্চার দৈর্ঘ, প্রস্থ ও গভীরতা ০.১ মিটার হলে ঐ চৌবাচ্চার কত ঘনমিটার পানি ধরবে? সঠিক উত্তর ০.০০১ ঘনমিটার চৌবাচ্চাটির আয়তন = (দৈর্ঘ্য × প্রস্থ × উচ্চতা) ঘন একক = (০.১ × ০.১ × ০.১) ঘনমিটার = ০.০০১ ঘনমিটার
১, ২, ৩, ৫, ৮, ১৩, ২১, ৩৪......... ধারার পরবর্তী সংখ্যাটি কত?
Correct Answer:
ক: ৫৫
Explanation:
১, ২, ৩, ৫, ৮, ১৩, ২১, ৩৪......... ধারার পরবর্তী সংখ্যাটি কত? সঠিক উত্তর ৫৫ ধারাটি হচ্ছে 'ফবোনাক্কি' অর্থাৎ একটি পদ আগের দুটি পদের যোগফলের সমান। সুতরাং ৩৪ এর পরবর্তী সংখ্যাটি হবে ৩৪ এবং ২১ এর যোগফলের সমান। ∴ ৩৪ + ২১ = ৫৫
৬% হারে ৯ মাসে ১০,০০০ টাকার সুদ কত হবে?
Correct Answer:
গ: ৪৫০ টাকা
Explanation:
৬% হারে ৯ মাসে ১০,০০০ টাকার সুদ কত হবে? সঠিক উত্তর ৪৫০ টাকা আমরা জানি, I = pnr ∴ I = ১০০০০ × (৯/১২) × ৬/১০০ = ৪৫০ টাকা
১৫ টাকার ৭% কত?
Correct Answer:
ক: ১.০৫
Explanation:
১৫ টাকার ৭% কত? সঠিক উত্তর ১.০৫ ১৫ টাকার ৭% ১৫ এর ৭/১০০ = ১.০৫
০ হতে ৯৯ পর্যন্ত সংখ্যা সমূহের যোগফল কত?
Correct Answer:
খ: ৪৯৫০
Explanation:
০ হতে ৯৯ পর্যন্ত সংখ্যা সমূহের যোগফল কত? সঠিক উত্তর ৪৯৫০ আমরা জানি, স্বাভাবিক সংখ্যার যোগফল = {n(n + ১)}/২ = {৯৯×(৯৯ + ১)}/২ = ৪৯৫০
১ বিলিয়ন সংখ্যায় প্রকাশ করতে ১ এর পর কতটি শূন্য লাগবে?
Correct Answer:
গ: ৯ টি
একটি চাকার পরিধি ৫ মিটার। ৮০ কিলোমিটার পথ যেতে চাকাটি কত বার ঘুরবে?
Correct Answer:
গ: ১৬০০০
Explanation:
একটি চাকার পরিধি ৫ মিটার। ৮০ কিলোমিটার পথ যেতে চাকাটি কত বার ঘুরবে? সঠিক উত্তর ১৬০০০ আমরা জানি, একটি গাড়ি একবার ঘুরে তার পরিধি সমান দূরত্ব অতিক্রম করে। ৫ মিটার পথ যেতে = ১ বার ঘুরে ∴ ১ মিটার পথ যেতে = ১/৫ বার ঘুরে ∴ ৮০০০০ মিটার পথ যেতে = ৮০০০০/৫ বার ঘুরে = ১৬০০০ বার ঘুরে