Government Job and Other Recruitment Exams MCQs
Showing 50 questions (Total: 12229)
শব্দের তীক্ষ্মতা মাপা হয় কি দিয়ে?
Correct Answer:
ক: ডেসিবল
জলজ শামুক, ঝিনুকের খোলক কি দিয়ে গঠিত?
Correct Answer:
ক: কার্বনেট
আয়নার পশ্চাতে যে ধাতুটি ব্যবহৃত হয়-
Correct Answer:
গ: মার্কারি
Explanation:
আয়নার পশ্চাতে যে ধাতুটি ব্যবহৃত হয়- সঠিক উত্তর মার্কারি প্রশ্ন: আয়নার পশ্চাতে যে ধাতু ব্যবহৃত হয় - - - - উত্তর: ( খ )এবং( গ ) সিলভার অফ মার্কারি ব্যাখ্যা: কপার এবং জিঙ্ক গ্যালভানাইজিং এর কাজে ব্যবহার করা হয় । আয়নার পশ্চাতে পূর্বে মার্কারি ও পারদ এর প্রলেপ দেওয়া হতো । তবে বর্তমানে সিলভার এর প্রলেপ দেয়া হয়। সুতরাং সঠিক উত্তর 'খ'ও গ' ।
সবচেয়ে মূল্যবান ধাতু-
Correct Answer:
ঘ: প্লাটিনাম
Explanation:
সবচেয়ে মূল্যবান ধাতু- সঠিক উত্তর প্লাটিনাম প্রশ্নঃ সব মূল্যবান ধাতু কি? উত্তরঃ প্লাটিনাম ব্যাখ্যাঃ সবচেয়ে মূল্যবান ধাতু প্লাটিনাম। সবচেয়ে মূল্যবান পদার্থ হীরক।
বৈষ্ণব পদাবলীর অবাঙালি কবি কে?
Correct Answer:
ঘ: বিদ্যাপতি
Explanation:
বৈষ্ণব পদাবলীর অবাঙালি কবি কে? সঠিক উত্তর বিদ্যাপতি বৈষ্ণব পদাবলীর অবাঙালি কবি বিদ্যাপতি। বিদ্যাপতি পঞ্চদশ শতকের মৈথিলি কবি। বঙ্গদেশে তার প্রচলিত পদাবলীর ভাষা ব্রজবুলি। কথিত আছে যে পরমপুরুষ শ্রীচৈতন্য মহাপ্রভু প্রতিদিন তার রচিত পদ গাইতে ভালবাসতেন। বাঙালিরা চর্যাগীতির ভাষা থেকে এই ব্রজবুলীকে অনেক সহজে বুঝতে পারেন। এই কারণেই বিদ্যাপতিকে বাঙালি কবিদের অন্যতম হিসেবে গণ্য করা হয়। বিদ্যাপতিকে কোন কোন কবি দেহবাদি কবি বলে আখ্যায়িত করেছেন।
'ঘর' শব্দের বিশেষণ হলো-
Correct Answer:
গ: ঘরোয়া
Explanation:
'ঘর' শব্দের বিশেষণ হলো- সঠিক উত্তর ঘরোয়া ঘর : /বিশেষ্য পদ/ গৃহ, কক্ষ, বাড়ি - বাসস্থান, আবাস। /গ্রহ্ + অ/। ঘরোয়া : /বিশেষণ পদ/ গৃহ - সংক্রান্ত; স্বকীয়, পারিবারিক।
'ভূত' শব্দের স্ত্রীলিঙ্গ কোনটি?
Correct Answer:
খ: পেত্নী
Explanation:
'ভূত' শব্দের স্ত্রীলিঙ্গ কোনটি? সঠিক উত্তর পেত্নী ভূত শব্দের অর্থ - অদৃশ্য আত্মা বিশেষ । প্রদত্ত শব্দটি একটি বিশেষ্য পদ। পেত্নী শব্দের অর্থ - প্রেতিনী,স্ত্রী ভূত। প্রদত্ত শব্দটি একটি বিশেষ্য পদ এবং স্ত্রীবাচক শব্দ। তাই ভূত শব্দের স্ত্রীবাচক শব্দ পেত্নী।
'ওয়াল স্ট্রীট' কোথায় অবস্থিত?
Correct Answer:
ক: নিউইয়র্ক
Explanation:
'ওয়াল স্ট্রীট' কোথায় অবস্থিত? সঠিক উত্তর নিউইয়র্ক ওয়াল স্ট্রিট নিউ ইয়র্ক শহরের একটি প্রখ্যাত সড়ক। পৃথিবীর অন্যতম গুরুত্ববহ বিনিয়োগ বাজার নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ এই সড়কে অবস্থিত বলে এর প্রসিদ্ধি জগৎজোড়া। অর্থনীতি বিষয়ক আন্তর্জাতিক দৈনিক পত্রিকা দ্য ওয়াল স্ট্রিট জার্নালের সদর দপ্তর এ সড়কেই অবস্থিত। কার্যত বিংশ শতাব্দীতে "ওয়াল স্ট্রিট" বিশ্ব অর্থনীতির তাপমান যন্ত্রে পরিণত হয়েছে। নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ ছাড়াও বহু গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠান এই সড়ক অবস্থিত।
x+2y =4 এবং x/y=2 হলে, x এর মান কত?
Correct Answer:
ঘ: 2
Explanation:
x+2y =4 এবং x/y=2 হলে, x এর মান কত? সঠিক উত্তর 2 দেয়া আছে, x + 2y = 4, , , , , , , , , , , (১) আবার, x/y = 2 x = 2y, , , , , , , , , , , , , , , , , , , , (২) x - এর মান (১) নং সমীকরণে বসিয়ে পাই, 2y + 2y = 4 4y = 4 so, y = 1 y - এর মান ২ নং এ বসিয়ে পাই, x = 2.1 = 2
প্রথম নোবেল বিজয়ী নারী কে?
Correct Answer:
ক: মাদাম কুরি
পোর্ট সৈয়দ কোন দেশের সমুদ্র বন্দর ?
Correct Answer:
খ: মিশর
বিশ্বের দীর্ঘতম রেলপথের নাম কি?
Correct Answer:
খ: ট্রান্স সাইবেরিয়ান রেলপথ
রয়টার্স কোন দেশের সংবাদ সংস্থা ?
Correct Answer:
খ: যুক্তরাজ্য
আবু গারিব কারাগার কোথায়?
Correct Answer:
খ: ইরাক
'M - 19' কোন দেশের গেরিলা সংগঠন ?
Correct Answer:
খ: কলম্বিয়া
Explanation:
'M - 19' কোন দেশের গেরিলা সংগঠন ? সঠিক উত্তর কলম্বিয়া সবচেয়ে কম বৃষ্টিপাত নাটোরের লালপুর
অসংখ্য দ্বীপ নিয়ে গঠিত বনাঞ্চল কোনটি?
Correct Answer:
ক: সুন্দরবন
Explanation:
অসংখ্য দ্বীপ নিয়ে গঠিত বনাঞ্চল কোনটি? সঠিক উত্তর সুন্দরবন চীন হতে কেনা সাবমেরিন দুটির নাম 'নবযাত্রা' ও 'জয়যাত্রা'।
ম্যাকমোহন রেখা -
Correct Answer:
ঘ: ভারত ও চীনের সীমানা নির্দেশক লাইন
James Joyce's famous novel--
Correct Answer:
B: Ulysses
বিশেষ্য ও বিশেষণের সাথে ধাতু যুক্ত হয়ে যে ক্রিয়া পদ গঠিত হয় তাকে বলে -
Correct Answer:
খ: মিশ্র ক্রিয়া
Explanation:
বিশেষ্য ও বিশেষণের সাথে ধাতু যুক্ত হয়ে যে ক্রিয়া পদ গঠিত হয় তাকে বলে - সঠিক উত্তর মিশ্র ক্রিয়া বিশেষ্য ও বিশেষণের সাথে ধাতু যুক্ত হয়ে যে ক্রিয়া পদ গঠিত হয় তাকে বলে - মিশ্র ক্রিয়া।
কোন ধাতুর সাথে পুরুষ ও কালসূচক ক্রিয়া বিভক্তি যোগে সেই ক্রিয়াপদ গঠিত হয়?
Correct Answer:
গ: নাম ধাতুর ক্রিয়া
Explanation:
কোন ধাতুর সাথে পুরুষ ও কালসূচক ক্রিয়া বিভক্তি যোগে সেই ক্রিয়াপদ গঠিত হয়? সঠিক উত্তর নাম ধাতুর ক্রিয়া বিশেষ্য, বিশেষণ ও ধ্বন্যাত্বক অব্যয়ের সাথে আ প্রত্যয় যোগে গঠিত নামধাতুর সাথে ক্রিয়াবিভক্তি যোগে যে ক্রিয়া গঠিত হয় তাকে নামধাতুর ক্রিয়া বলে। গঠন - নামশব্দ + আ প্রত্যয় = নামধাতু + ক্রিয়াবিভক্তি = নামধাতুর ক্রিয়া।উদাহরণ - শিক্ষক ছাত্রটাকে বেতালেন।
'যা কিছু হারায় গিন্নী বলেন, কেষ্ট বেটাই চোর '- এ বাক্যে হারায় কোন ধাতু?
Correct Answer:
খ: প্রযোজক
Explanation:
'যা কিছু হারায় গিন্নী বলেন, কেষ্ট বেটাই চোর '- এ বাক্যে হারায় কোন ধাতু? সঠিক উত্তর প্রযোজক 'যা কিছু হারায় গিন্নী বলেন, কেষ্ট বেটাই চোর ' - এ বাক্যে হারায় প্রযোজক ধাতু। প্রযোজক ধাতু: মৌলিক ধাতুর সাথে 'আ' বা 'ওয়া' যুক্ত হয়ে ণিজন্ত বা প্রযোজন ধাতু গঠিত হয়। এটা এক ধরনের সাধিত ধাতু। যেমন - _/কর + আ = করা। ''যা কিছু হারায় গিন্নী বলেন, কেষ্টা বেটাই চোর।'', এখানে ''হারায়'' হল প্রযোজক ধাতু।
'আগে প্রতি বছর এখানে খেলা হত' -- এ বাক্যে কোন ধরনের অতীতকালের প্রয়োগ লক্ষ্য করা যায়?
Correct Answer:
ঘ: নিত্যবৃত্ত অতীতকাল
Explanation:
'আগে প্রতি বছর এখানে খেলা হত' -- এ বাক্যে কোন ধরনের অতীতকালের প্রয়োগ লক্ষ্য করা যায়? সঠিক উত্তর নিত্যবৃত্ত অতীতকাল 'আগে প্রতি বছর এখানে খেলা হত' - - এ বাক্যে নিত্যবৃত্ত অতীতকালের প্রয়োগ লক্ষ্য করা যায়। নিত্যবৃত্ত অতীত: যে ক্রিয়া অতীতে প্রায়ই ঘটত এমন বোঝায়, তাকে নিত্যবৃত্ত অতীত কাল বলা হয়। যেমন: বাবা প্রতিদিন বাজার করতেন। ছুটিতে প্রতিবছর গ্রামের বাড়িতে বেড়াতে যেতাম।
বিষুবরেখার দৈর্ঘ্য যদি ৪০ মিলিয়ন মিটার হয়, তবে পৃথিবীর ব্যাসার্ধ কত কিলোমিটার?
Correct Answer:
গ: ৬৩৬৩.৬৩
Explanation:
বিষুবরেখার দৈর্ঘ্য যদি ৪০ মিলিয়ন মিটার হয়, তবে পৃথিবীর ব্যাসার্ধ কত কিলোমিটার? সঠিক উত্তর ৬৩৬৩.৬৩ ধরি, পৃথিবীর ব্যসার্ধ = R বিষুব রেখার দৈর্ঘ্য = ২πR তাহলে, ২πR = ৪০০০০০০০ R = ৪০০০০০০০/২π R = ৬৩৬৯৪২৬.৭৫ মিটার = ৬৩৬৯.৪২৬ কিলোমিটার এর কাছাকাছি উত্তর হবে, ৬৩৬৩.৬৩ কিলোমিটার।
কোথায় যাওয়া হচ্ছে? -- এটি কোন বাচ্যের উদাহরণ?
Correct Answer:
খ: ভাববাচ্য
Explanation:
কোথায় যাওয়া হচ্ছে? -- এটি কোন বাচ্যের উদাহরণ? সঠিক উত্তর ভাববাচ্য কোথায় যাওয়া হচ্ছে? - - এটি ভাববাচ্যের উদাহরণ। ভাববাচ্য : বাক্যে ক্রিয়ার অর্থই বিশেষভাবে প্রকাশিত হলে তাকে ভাববাচ্য বলে। এ ধরনের বাক্যে কর্ম থাকে না এবং কর্তাও প্রধান হয় না। কাউকে কোন কিছু সরাসরি না বলে ঘুরিয়ে বলতে গেলে ভাববাচ্যে বলা যায়। যেমন - আমার খাওয়া হল না। (নামপুরুষের ক্রিয়াপদ) তোমার যাওয়া হবে না। (নামপুরুষের ক্রিয়াপদ) এ পথে চলা যায় না। (সহযোগী ক্রিয়াপদ যুক্ত)
একটি বড় বাক্সের মধ্যে ৪টি বাক্স আছে। এর পত্যেকটির মধ্যে ৪টি করে ছোট বাক্স আছে। মোট বাক্সের সংখ্যা কত?
Correct Answer:
ক: ২১
Explanation:
একটি বড় বাক্সের মধ্যে ৪টি বাক্স আছে। এর পত্যেকটির মধ্যে ৪টি করে ছোট বাক্স আছে। মোট বাক্সের সংখ্যা কত? সঠিক উত্তর ২১ যেহেতু প্রতিটি বাক্সের মধ্যে ৪ টি করে বক্স আছে। সুতরাং বাক্স সংখ্য = ১ + ৪ = ৫ টি বাক্স সংখ্যা = ৪ × ৫ = ২০ টি বড় বাক্সসহ মোট বাক্স সংখ্য = ( ২০ + ১) = ২১ টি (উত্তর)
৬ ফুট দীর্ঘ একটি বাঁশের ৪ ফুট দীর্ঘ ছায়া হয়। একই সমযে একটি গাছের ছায়া ৬৪ ফুট লম্বা। গাছটির উচ্চতা কত ফুট?
Correct Answer:
ক: ৯৬
Explanation:
৬ ফুট দীর্ঘ একটি বাঁশের ৪ ফুট দীর্ঘ ছায়া হয়। একই সমযে একটি গাছের ছায়া ৬৪ ফুট লম্বা। গাছটির উচ্চতা কত ফুট? সঠিক উত্তর ৯৬ ৪ ফুট ছায়া হলে উচ্চতা = ৬ ফুট ৬৪ " " " " = ৬৪×৬/৪ ফুট = ৯৬ ফুট
নিচের দশমিক সংখ্যাগুলোর বৃহত্তম সংখ্যা দ্বারা ক্ষুদ্রতম সংখ্যাকে গুণ করলে গুণফল কত হবে?.১, .০০০৯, .০২০, .০০১
Correct Answer:
ক: .০০০০৯
Explanation:
নিচের দশমিক সংখ্যাগুলোর বৃহত্তম সংখ্যা দ্বারা ক্ষুদ্রতম সংখ্যাকে গুণ করলে গুণফল কত হবে?.১, .০০০৯, .০২০, .০০১ সঠিক উত্তর .০০০০৯ সংখ্যাগুলোর মধ্যে বৃহত্তম .১ ও ক্ষুদ্রতম .০০০৯ এদের গুণফল ০.১ × ০.০০০৯ = ০.০০০০৯
ক্রয়মূল্য বিক্রয়মূল্যের ৪/৫ হলে শতকরা লাভের পরিমাণ কত?
Correct Answer:
খ: ২৫%
Explanation:
ক্রয়মূল্য বিক্রয়মূল্যের ৪/৫ হলে শতকরা লাভের পরিমাণ কত? সঠিক উত্তর ২৫% ধরি, বিক্রিয় মূল্য = ৫ টাকা ক্রয় মূল্য = ৪ টাকা ∴ লাভ হয় = (৫ - ৪) = ১ টাকা ৪ টাকায় লাভ হয় = ১ টাকা ১ টাকায় লাভ হয় = ১/৪ টাকা ∴১০০ টাকায় লাভ হয় = (১×১০০)/৪ টাকা = ২৫%
ধাতুর পরে কৃৎ প্রত্যয় যোগ হয়ে যে শব্দ গঠিত হয় তাকে বলা হয় --
Correct Answer:
খ: কৃদন্ত শব্দ
Explanation:
ধাতুর পরে কৃৎ প্রত্যয় যোগ হয়ে যে শব্দ গঠিত হয় তাকে বলা হয় -- সঠিক উত্তর কৃদন্ত শব্দ ধাতুর পরে কৃৎ প্রত্যয় যোগ হয়ে যে শব্দ গঠিত হয় তাকে বলা হয় - - কৃদন্ত শব্দ। কৃদন্ত শব্দ: কৃৎপ্রত্যয় সাধিত শব্দকে বলা হয় কৃদন্ত শব্দ। যেমন : চলন্ত, জমা ও লিখিত।
৬, ১৭, ৪৯, ১৪৪ ক্রমটির পরবর্তী পদ কত?
Correct Answer:
ঘ: ৪২৮
Explanation:
৬, ১৭, ৪৯, ১৪৪ ক্রমটির পরবর্তী পদ কত? সঠিক উত্তর ৪২৮ ৬ × ৩ = ১৮ - ১ = ১৭ ১৭ × ৩ = ৫১ - ২ = ৪৯ ৪৯ × ৩ = ১৪৭ - ৩ = ১৪৪ পঞ্চম পদ ১৪৪ × ৩ = ৪৩২ - ৪ = ৪২৮
একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ৫০ বর্গ সে.মি। ত্রিভুজটির প্রতি বাহুর দৈর্ঘ্য কত?
Correct Answer:
গ: ১০.৭ সেমি
Explanation:
একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ৫০ বর্গ সে.মি। ত্রিভুজটির প্রতি বাহুর দৈর্ঘ্য কত? সঠিক উত্তর ১০.৭ সেমি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (√3/4 ) a² বর্গ সে.মি. = > (√3/4) a² = 50 = > a² = (50×4) /√3 = > a² = 200/1.732 = > a² = 115.47 ∴ a = 10.74 সে.মি.
২৯+২৫+২১+..........-২৩ = কত?
Correct Answer:
ঘ: ৪২
Explanation:
২৯+২৫+২১+..........-২৩ = কত? সঠিক উত্তর ৪২ এখানে, প্রথম পদ, a = ২৯ সাধারণ অন্তর, d = ২৫ - ২৯ = - ৪ n তম পদ = - ২৩ আমরা জানি, n তম পদ = a + (n - 1)d বা, - ২৩ = ২৯ + (n - ১) ( - ৪) বা, - ২৩ = ২৯ - ৪n + ৪ বা, ৪n = ২৩ + ২৯ + ৪ n = ১৪ এখন, n সংখ্যক পদের সমষ্টি S = n/2{2a + (n - 1)d} = ১৪/২ {২×২৯ + (১৪ - ১)( - ৪)} = ৭{৫৮ + ১৩( - ৪)} = ৭(৫৮ - ৫২) = ৭ × ৬ = ৪২
০.২৪ এর সমান ভগ্নাংশটি-
Correct Answer:
খ: ৮/৩৩
Explanation:
০.২৪ এর সমান ভগ্নাংশটি- সঠিক উত্তর ৮/৩৩ ০.২৪ = ২৪ /১০০ = ০.২৪ আবার, ৮/৩৩ = ০.২৪ অতএব, ০.২৪ এবং ৮/৩৩ এই দুটি সমান ভগ্নাংশ।
একটি কাঠের টুকরোর দৈর্ঘ্য আরেকটি টুকরোর দৈর্ঘ্যের ৩ গুণ। টুকরো দুটো সংযুক্ত করা হলে সংযুক্ত টুকরোটির দৈর্ঘ্য ছোট টুকরোর চেয়ে কত গুণ বড় হবে?
Correct Answer:
খ: ৪ গুণ
Explanation:
একটি কাঠের টুকরোর দৈর্ঘ্য আরেকটি টুকরোর দৈর্ঘ্যের ৩ গুণ। টুকরো দুটো সংযুক্ত করা হলে সংযুক্ত টুকরোটির দৈর্ঘ্য ছোট টুকরোর চেয়ে কত গুণ বড় হবে? সঠিক উত্তর ৪ গুণ ধরি, ছোট টুকরার দৈর্ঘ্য = ক বড় টুকরার দৈর্ঘ্য = ৩ক সংযুক্ত টুকরার দৈর্ঘ্য = (৩ক + ক) = ৪ক তাহলে, সংযোগকৃত দৈর্ঘ্য ছোটটির তুলনায় ৪/১ বা ৪ গুণ বড়।
ছয়টি ক্রমিক পূর্ণ সংখ্যার প্রথম তিনটির গড় ৮ হলে, শেষ তিনটির যোগফল-
Correct Answer:
গ: ৩৩
Explanation:
ছয়টি ক্রমিক পূর্ণ সংখ্যার প্রথম তিনটির গড় ৮ হলে, শেষ তিনটির যোগফল- সঠিক উত্তর ৩৩ সংখ্যাগুলো ক্রমিক ও প্রথম সংখ্যা তিনটির গড় ৮ হওয়ায় সংখ্যাগুলো হবে ৭,৮,৯,১০,১১ ও ১২। সুতরাং, শেষের সংখ্যা তিনটির যোগফল = ১০ + ১১ + ১২ = ৩৩।
১+৫+৯ .....+৮১ = কত?
Correct Answer:
খ: ৮৬১
Explanation:
১+৫+৯ .....+৮১ = কত? সঠিক উত্তর ৮৬১ পদসংখ্যা = 81−1/4 = 21 যোগফল = 1 + 81/2 ×21 = 861
পিতা ও মাতার বয়সের গড় ৪৫ বছর। আবার পিতা, মাতা ও পুত্রের বয়সের গড় ৩৬ বছর্ পুত্রের বয়স কত?
Correct Answer:
ঘ: ১৮ বছর
Explanation:
পিতা ও মাতার বয়সের গড় ৪৫ বছর। আবার পিতা, মাতা ও পুত্রের বয়সের গড় ৩৬ বছর্ পুত্রের বয়স কত? সঠিক উত্তর ১৮ বছর পিতা ও মাতা বয়সের গড় ৪৫ বছর পিতা ও মাতার মোট বয়স = ৪৫×২ = ৯০ পিতা, মাতা ও এক পুত্রের বয়সের গড় ৩৬ বছর পিতা, মাতা ও এক পুত্রের মোট বয়স = ৩৬×৩ = ১০৮ পুত্রের বয়স = (১০৮ - ৯০) = ১৮ বছর
১টি দ্রব্য ৩৮০ টাকায় বিক্রয় করায় ২০ টাকা ক্ষতি হলো। ক্ষতির শতকরা হার কত?
Correct Answer:
গ: ৫%
Explanation:
১টি দ্রব্য ৩৮০ টাকায় বিক্রয় করায় ২০ টাকা ক্ষতি হলো। ক্ষতির শতকরা হার কত? সঠিক উত্তর ৫% দ্রব্যটি ৩৮০ টাকায় বিক্রয় করায় ২০ টাকা ক্ষতি হয় দ্রব্যটির ক্রয়মূল্য = (৩৮০ + ২০) = ৪০০ টাকা ৪০০ টাকায় ক্ষতি হয় ২০ টাকা ১ টাকায় ক্ষতি হয় ২০/৪০০ টাকা ১০০ টাকায় ক্ষতি হয় (২০*১০০)/৪০০ টাকা = ৫ টাকা উ: ৫%
৫ টাকায় ২টি কমলা ক্রয় করে ৩৫ টাকায় কয়টিক করে কমলা বিক্রয় করলে শতকরা ৪০ টাকা হবে?
Correct Answer:
খ: ১০টি
Explanation:
৫ টাকায় ২টি কমলা ক্রয় করে ৩৫ টাকায় কয়টিক করে কমলা বিক্রয় করলে শতকরা ৪০ টাকা হবে? সঠিক উত্তর ১০টি প্রতিটি কমলার ক্রয়মূল্য = ৫/২ = ২.৫ টাকা ৪০% লাভে প্রতিটি কমলার বিক্রয়মুল্য = ২.৫ x ১.৪ = ৩.৫ টাকা ৩.৫ টাকায় বিক্রি করতে হবে ১ টি কমলা ৩৫ টাকায় বিক্রি করতে হবে = ৩৫/৩.৫ = ১০ টি কমলা
৩, ৯, ও ৪ চতুর্থ সমানুপাতিক কত?
Correct Answer:
ঘ: ১২
Explanation:
৩, ৯, ও ৪ চতুর্থ সমানুপাতিক কত? সঠিক উত্তর ১২ ক্রমিক সমানুপাতিক এর ক্ষেত্রে ১ম রাশি x ৪র্থ রাশি = ২য় রাশি x ৩য় রাশি বা, ৩ × চতুর্থ রাশি = ৯×৪ বা, চতুর্থ রাশি = {(৯×৪)/৩} = ১২
একটি পঞ্চভুজের সমষ্টি-
Correct Answer:
খ: ৬ সমকোণ
Explanation:
একটি পঞ্চভুজের সমষ্টি- সঠিক উত্তর ৬ সমকোণ n বাহুবিশিষ্ট বহুভুজের অন্তঃস্থ কোণের সমষ্টি = (n - ২) x (২ সমকোণ) সুতরাং, পঞ্চভুজের অন্তঃস্থ কোণের সমষ্টি = (৫ - ২) x (২ সমকোণ) = ৬ সমকোণ
বঙ্গভঙ্গ কত সালে রদ হয়?
Correct Answer:
খ: ১৯১১
Explanation:
বঙ্গভঙ্গ কত সালে রদ হয়? সঠিক উত্তর ১৯১১ বঙ্গভঙ্গ ১৯১১ সালে রদ করা হয়। ১৯০৫ খ্রিষ্টাব্দে ঢাকাকে দ্বিতীয়বারের মত রাজধানী ঘোষণা করে লর্ড কার্জন বঙ্গভঙ্গ ঘোষণা করেন। ১৯১১ খ্রিষ্টাব্দে ইংরেজ শাসক লর্ড হার্ডিঞ্জের শাসনামলে দিল্লীর এক সভাতে ব্রিটিশ রাজা পঞ্চম জর্জের উপস্থিতিতে বঙ্গভঙ্গ রদ করা হয়।
(-৩, 4) বিন্দুটি কোন চতুর্ভাগে অবস্থিত?
Correct Answer:
খ: দ্বিতীয়
Explanation:
(-৩, 4) বিন্দুটি কোন চতুর্ভাগে অবস্থিত? সঠিক উত্তর দ্বিতীয় ( - , + ) ( + , + ) ২য় | ১ম ৩য় | ৪র্থ ( - , - ) ( + , - ) ( - 3, 4) বিন্দুটি দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত ।
কোন উপজাতিটি মাতৃতান্ত্রিক?
Correct Answer:
গ: খাসিয়া
Explanation:
কোন উপজাতিটি মাতৃতান্ত্রিক? সঠিক উত্তর খাসিয়া খাসিয়া উপজাতিটি মাতৃতান্ত্রিক। বাংলাদেশে বসবাসকারী ৪৫টি উপজাতির মধ্যে গারো ও খাসিয়া মাতৃতান্ত্রিক উপজাতি। বাকি ৪৩টি পিতৃতান্ত্রিক উপজাতি।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কোন তারিখে থেকে?
Correct Answer:
খ: ১৬ ডিসেম্বর ১৯৭২
Explanation:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কোন তারিখে থেকে? সঠিক উত্তর ১৬ ডিসেম্বর ১৯৭২ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান 16 ডিসেম্বর 1972 সালে কার্যকর হয়। 12 অক্টোবর 1972 সংবিধানের খসড়া গণপরিষদে উত্থাপন করা হয়, 4 নভেম্বর 1972 গৃহীত হয় এবং 16 ই ডিসেম্বর 1972 কার্যকর হয়।
যমুনা সেতুর দৈর্ঘ্য কত কিলোমিটার?
Correct Answer:
ঘ: ৪.৮ কিমি
Explanation:
যমুনা সেতুর দৈর্ঘ্য কত কিলোমিটার? সঠিক উত্তর ৪.৮ কিমি যমুনা সেতুর দৈর্ঘ্য 4.8 কিলোমিটার। সেতুটির প্রস্থ 18 50 মিটার। নির্মাণে ব্যয় হয় 696 মিলিয়ন মার্কিন ডলার। পাইল 121 টি, স্প্যান 49টি - পিলার 50 টি, স্থায়িত্ব 120 বছর।
দহগ্রাম ছিটমহল কোন জেলার অন্তর্গত?
Correct Answer:
ক: লালমনিরহাট
Explanation:
দহগ্রাম ছিটমহল কোন জেলার অন্তর্গত? সঠিক উত্তর লালমনিরহাট দহগ্রাম ছিটমহল লালমনিরহাট জেলার অন্তর্গত। লালমনিরহাট জেলার অন্তর্গত পাটগ্রাম থানায় এ ছিটমহলটি অবস্থিত। এর আয়তন ৩৫ বর্গমাইল। উল্লেখ্য, ১ আগষ্ট ২০১৫ বাংলাদেশ ও ভারতের মধ্যে ১৬২টি ছিটমহল বিনিময় হয়।
একটি সংখ্যার বর্গের সাথে ৪ যোগ করলে যোগফল ৪০ হয়। সংখ্যাটি কত?
Correct Answer:
ঘ: ৬
Explanation:
একটি সংখ্যার বর্গের সাথে ৪ যোগ করলে যোগফল ৪০ হয়। সংখ্যাটি কত? সঠিক উত্তর ৬ ৬ সংখ্যার বর্গের সাথে ৪ যোগ করলে যোগফল ৪০ হয়। যেমন: ৬২ + ৪ = ৩৬ + ৪ = ৪০
৩০ ও ৪০ এর মধ্যবর্তী বৃহত্তর ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার ব্যবধান কত?
Correct Answer:
খ: ৬
Explanation:
৩০ ও ৪০ এর মধ্যবর্তী বৃহত্তর ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার ব্যবধান কত? সঠিক উত্তর ৬ 30 থেকে 40 এর মধ্যে বৃহত্তম মৌলিক সংখ্যা 37 30 থেকে 40 এর মধ্যে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা 31 ব্যবধান = 37 - 31 = 6
২, ৩, ৫, ৯, ১৭ ধারার পরবর্তী সংখ্যাটি কত?
Correct Answer:
ক: ৩৩
Explanation:
২, ৩, ৫, ৯, ১৭ ধারার পরবর্তী সংখ্যাটি কত? সঠিক উত্তর ৩৩ ধারাঃ ২ ৩ ৫ ৯ ১৭ ৩৩ অন্তরঃ ১ ২ ৪ ৮ ১৬ ধারার পরবর্তী সংখ্যাটি (১৭ + ১৬) = ৩৩