Government Job and Other Recruitment Exams MCQs
Showing 50 questions (Total: 12229)
কৌশলে কর্যোদ্বার’ কোনটির অর্থ?
Correct Answer:
গ: ধরি মাছ না ছুই পানি
Explanation:
কৌশলে কর্যোদ্বার’ কোনটির অর্থ? সঠিক উত্তর ধরি মাছ না ছুই পানি গাছে তুলে মই কাড়া - সাহায্যের আশা দিয়ে সাহায্য না করা, এক ক্ষুরে মাথা মুড়ানো - একই স্বভাবের, ধরি মাছ না ছুঁই পানি - কৌশলে কার্যোদ্ধার, আকাশের চাঁদ হাতে পাওয়া - দুর্লভ বস্তু হাতে পাওয়া।
রাশিয়া ও ইউক্রেনের নিরাপদ শস্য রপ্তানি চুক্তিতে মধ্যস্থতা করে কোন দেশ?
Correct Answer:
ঘ: তুরস্ক
নিচের যে গুচ্ছে কোনো অপপ্রয়োগ ঘটেনি-
Correct Answer:
ঘ: ভাষী ও সবান্ধব
‘আমরা’ এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
Correct Answer:
খ: আমি, তুমি, ও সে
Explanation:
‘আমরা’ এর সঠিক ব্যাসবাক্য কোনটি? সঠিক উত্তর আমি, তুমি, ও সে যে সমাসে সমস্যমান পদগুলো নিত্য সমাসবদ্ধ থাকে ব্যাসবাক্যের প্রয়োজন হয় না তাকে নিত্যসমাস বলে। তদর্থবাচক ব্যাখ্যামূলক শব্দ বা ব্যাকাংশ যোগে এগুলো অর্থ বিশাদ করতে হয়। যেমন: তুমি আমি ও সে = আমরা ; অন্য গৃহ = গৃহান্তর; দুই এবং নব্বই = বিরানব্বই; অন্য গ্রাম = গ্রামান্তর।
জাতিসংঘ দিবস কোনটি?
Correct Answer:
ঘ: ২৪ অক্টোবর
Explanation:
জাতিসংঘ দিবস কোনটি? সঠিক উত্তর ২৪ অক্টোবর জাতিসংঘ দিবস ২৪শে অক্টোবর তারিখে বিশ্বের সকল স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রে উদযাপিত হয়। সাধারণ পরিষদের সিদ্ধান্ত অনুসারে জাতিসংঘ সনদ অনুমোদনের দিনে ১৯৪৮ সালে এ দিবস পালনের জন্য নির্দিষ্ট করা হয়েছিল।
ডাক ও খনার বচনের একটি বিশেষ বৈশিষ্ট ভূমিকা রেখেছেন-
Correct Answer:
ক: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
Which one of the following is the assertive sentence form of "Can you read the holy Quran"?
Correct Answer:
B: You can read the holy Quran
Explanation:
Which one of the following is the assertive sentence form of "Can you read the holy Quran"? Correct Answer You can read the holy Quran এক্ষেত্রে Auxiliary verb কে subject এর পরে বসিয়ে বাক্যটিকে Assertive বাক্যের পরিণত করা যায়। বাক্যের অর্থ: আপনি পবিত্র কোরআন পড়তে পারেন।
ব্যধিকরণ বহুব্রীহি সমাস কোনটি?
Correct Answer:
ঘ: কথাসর্বস্ব
‘সংগ্রাম’ ও ‘প্রত্যাশা’ কি?
Correct Answer:
গ: বাংলাদেশ নৌবাহিনীর দুটি যুদ্ধ জাহাজ
Explanation:
‘সংগ্রাম’ ও ‘প্রত্যাশা’ কি? সঠিক উত্তর বাংলাদেশ নৌবাহিনীর দুটি যুদ্ধ জাহাজ বাংলাদেশ নৌবাহিনীর জন্য চীনে তৈরি নতুন দুইটি যুদ্ধজাহাজ 'সংগ্রাম' ও 'প্রত্যাশা'। ৯০ মিটার লম্বা ও ১১ মিটার প্রস্থের জাহাজ দুইটি ঘণ্টায় সর্বোচ্চ ২৫ নটিক্যাল মাইল বেগে চলতে পারে।বাংলাদেশ নৌবাহিনীর জন্য জাহাজ দুইটি (করভেট) নির্মাণের লক্ষ্যে ২০১৫ সালের ২৯ সেপ্টেম্বর চীনের শিপ বিল্ডিং অ্যান্ড অফশোর কোম্পানি লিমিটেডের সঙ্গে চুক্তি হয়। ২০১৬ সালের ৯ আগস্ট জাহাজ দুইটির স্টিল কাটিংয়ের মাধ্যমে নির্মাণকাজ শুরু হয়। ২০১৯ সালের ২৮ মার্চ সরবরাহকারী প্রতিষ্ঠানটি বাংলাদেশ নৌবাহিনীর কাছে হস্তান্তর করে।
যক্ষা শরীরের কোন অংশে হয়?
Correct Answer:
ঘ: ফুসফুসে
কোন তাপমাত্রায় ফারেনহাইট ও সেন্টিগ্রেড স্কেল একই পাঠ দিবে?
Correct Answer:
খ: -40 ডিগ্রি
গণ অভ্যুত্থান দিবস-
Correct Answer:
গ: ২৪ জানুয়ারি
Explanation:
গণ অভ্যুত্থান দিবস- সঠিক উত্তর ২৪ জানুয়ারি পাকিস্তানের স্বৈরশাসক আইয়ুব খানের বিরুসশে আন্দোলন জোরদার করতে ১৯৬৯ সালের জানুয়ারিতে গঠন করা হয় কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ। পরিষদ ২০ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সমাবেশের ডাক দেয়। সমাবেশ শেষে মিছিল যাওয়ার পথে ডাকা মেডিকেল কলেজের সামনে পুলিশের সাথে ছাত্রদের সংঘর্ষ বাধে। এক পর্যায়ে পুলিশের গুলিতে নিগত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা আসাদুজ্জামান আসাদ। এতে আন্দোলন আরো জোরদার হয়। ২৪ জানুয়ারি স্বৈরাচারবিরোধী মিছিল সচিবালয় এলাকা অতিক্রম করে যাচ্ছিল পল্টনের দিকে। মিছিলে গুলি চালায় পুলিশ। নিহত হন নবকুমার ইনস্টিটিউটের দশম শ্রেণীর ছাত্র মতিউর রহমান সহ পাচজন। এর পর থেকে দিনটি গণভ্যুত্থান দিবস হিসেবে পালন করা হয়।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মীনিকে কোন নামে অভিহিত করা হয়।
Correct Answer:
খ: বঙ্গমাতা
Explanation:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মীনিকে কোন নামে অভিহিত করা হয়। সঠিক উত্তর বঙ্গমাতা জাতির পিতার পরিবার - সদস্যগণের নিরাপত্তা আইন, ২০০৯ ( ২০০৯ সনের ৬৩ নং আইন )
‘Less is more ' এটি কোন স্থপতির দর্শন?
Correct Answer:
খ: Mies Van Der Rohe
Explanation:
‘Less is more ' এটি কোন স্থপতির দর্শন? সঠিক উত্তর Mies Van Der Rohe জার্মান - আমেরিকান স্থপতি মাইস ভ্যান ডের রোহে আধুনিক স্থাপত্যের অগ্রদূত হিসেবে সর্বাধিক পরিচিত। তারবিখ্যাত্ “less is more” প্রস্তাবনা টি তাকে স্থাপত্য মহলে স্মরণীয় করে রেখেছে। এবং তার এই প্রস্তাবনার মাধ্যমে তিনি স্থাপত্য বিদ্যায় Contemporary স্থাপত্য রীতির প্রবর্তন করেন এবং তা ডিজাইনে সহজ এবংসাবলীল মাত্রা যোগ করেছিল। তিনি তার বিল্ডিং গুলোতে বিভিন্ন আধুনিক ম্যাটেরিয়ালস যেমন - প্লেট গ্লাস, ইন্ড্রাস্টিয়াল স্টিল ইত্যাদি ব্যবহার করতেন যা ডিজাইনে ইন্টেরিয়র স্পেস প্ল্যানিং এ খুবই কার্যকরী। তার উল্লেখ্যযোগ্য স্থাপত্য কর্ম গুলো হলো - বার্সেলোনা প্যাভিলিয়ন, ফার্নসওয়ার্থ হাউস, নিউ ন্যাশনাল গ্যালারী,ওয়েস্ট মাউন্ট স্কয়ার, টরন্টো ডমিনিয়ন সেন্টার।
‘ইত্যাদি’ এর সঠিক সন্ধি বিচ্ছেদ কি?
Correct Answer:
ক: ইতি + আদি
Explanation:
‘ইত্যাদি’ এর সঠিক সন্ধি বিচ্ছেদ কি? সঠিক উত্তর ইতি + আদি ই/ঈ এরপরে ই/ঈ ছাড়া অন্য কোন স্বরধ্বনি থাকলে ই/ঈ - র জায়গায় য (য - ফলা, ্য) হয় এবং তা ই/ঈ - র আগের ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়। যেমন: অতি + অন্ত = অত্যন্ত প্রতি + অহ = প্রত্যহ অতি + অধিক = অত্যধিক আদি + অন্ত = আদ্যন্ত যদি + অপি = যদ্যপি পরি + অন্ত = পর্যন্ত ইতি + আদি = ইত্যাদি প্রতি + আশা = প্রত্যাশা
Fill in the blank : "Each of the ladies' told____own story.
Correct Answer:
B: her
Explanation:
Fill in the blank : "Each of the ladies' told____own story. Correct Answer her Each , either, neither, everyone এর possessive case- টি singular ( Lis, her, your, its) হয়। সুতরাং, Each of the ladies' told her own story.
বাংলাদেশের সরকার এ পর্যন্ত মোট কতটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা করেছে?
Correct Answer:
গ: ৮টি
Explanation:
বাংলাদেশের সরকার এ পর্যন্ত মোট কতটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা করেছে? সঠিক উত্তর ৮টি বাংলাদেশে এ পর্যন্ত ৮টি পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে ৭টি পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পন্ন হয়েছে এবং ৮ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলমান রয়েছে। ২৯ ডিসেম্বর, ২০২০ সালে বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ ৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনা ২০২১ - ২০২৫ মেয়াদে " চূড়ান্ত অনুমোদন দেয়। তবে এটির কার্যকাল ধরা হয়েছে জুন, ২০২০ - জুলাই, ২০২৫ পর্যন্ত।
‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-2 তৈরি এবং উৎক্ষেপণ করবে কোন প্রতিষ্ঠান?
Correct Answer:
ক: গ্লাভকসমস (রাশিয়া)
Explanation:
‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-2 তৈরি এবং উৎক্ষেপণ করবে কোন প্রতিষ্ঠান? সঠিক উত্তর গ্লাভকসমস (রাশিয়া) মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট - ২ উৎক্ষেপণের জন্য রাশিয়ার গ্লাভকসমসের সঙ্গে সমঝোতা স্মারক সই করা হয়েছে। রাশিয়ার মহাকাশ বিষয়ক রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গ্লাভকসমসের সঙ্গে স্যাটেলাইট তৈরি ও উৎক্ষেপণ বিষয়ে সহযোগিতা স্মারক সইয়ের মধ্য দিয়ে আর্থ অবজারভেটরি ক্যাটাগরির এই স্যাটেলাইটটির নির্মাণ পর্ব শুরু হচ্ছে।
জিব্রাল্টার প্রণালী কোন দেশকে পৃথক করেছে?
Correct Answer:
ঘ: মরক্কো ও স্পেন
Explanation:
জিব্রাল্টার প্রণালী কোন দেশকে পৃথক করেছে? সঠিক উত্তর মরক্কো ও স্পেন জিব্রান্টার প্রণালী আটলান্টিক ও ভূমধ্যসাগরকে সংযুক্ত করেছে এবং আফ্রিকা ও ইউরোপকে পৃথক করেছে। দেশ হিসেবে মরক্কো ও স্পেনকে পৃথক করেছে।
অনুসর্গ সাধারণত কোথায় বসে?
Correct Answer:
খ: শব্দের পরে
Explanation:
অনুসর্গ সাধারণত কোথায় বসে? সঠিক উত্তর শব্দের পরে অনুসর্গ শব্দের পরে যুক্ত হয়ে শব্দটির অর্থের পরিবর্তন সাধন করে এবং উপসর্গ শব্দের আগে বসে শব্দের অর্থ পরিবর্তন করে।
“আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী” গানটির রচয়িতা কে?
Correct Answer:
গ: আব্দুল গাফফার চৌধুরী
Explanation:
“আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী” গানটির রচয়িতা কে? সঠিক উত্তর আব্দুল গাফফার চৌধুরী 'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি' গানের রচয়িতা আব্দুল গাফফার চৌধুরী। আবদুল গাফফার চৌধুরী (জন্ম : ১২ ডিসেম্বর ১৯৩৪) একজন সুপরিচিত বাংলাদেশী গ্রন্থকার, কলাম লেখক। তিনি ভাষা আন্দোলনের স্মরণীয় গান "আমার ভাইয়ের রক্তে রাঙানো" এর রচয়িতা। স্বাধীনতা যুদ্ধে মুজিবনগর সরকারে মাধ্যমে নিবন্ধিত স্বাধীন বাংলার প্রথম পত্রিকা সাপ্তাহিক জয় বাংলার প্রতিষ্ঠাতা ও সম্পাদক ছিলেন। গাফফার বরিশাল জেলার এক জলবেষ্টিত গ্রাম উলানিয়ার চৌধুরী বাড়িতে জন্মগ্রহণ করেন।
The different between two numbers is 5 and the different between their squares is 65. What is the larger number?
Correct Answer:
B: 9
Explanation:
The different between two numbers is 5 and the different between their squares is 65. What is the larger number? Correct Answer 9 Let, larger number = P, smaller Number Is = Q p - Q = 5 P2 - Q2 = 65 or, (P+Q)(P-Q) = 65 P+Q = 65/5 = 13now, P+Q = 13 P-Q = 5 (Doing Addition), we get, 2P = 18, P= 9 (Ans)
কম্পিউটারকে আক্রমন করে যে ভাইরাস , সেটা কি?
Correct Answer:
ঘ: কোনটি নয়
Explanation:
কম্পিউটারকে আক্রমন করে যে ভাইরাস , সেটা কি? সঠিক উত্তর কোনটি নয় Overwrite Viruses – এই ভাইরাস গুলি আপনার কম্পিউটারে ঢুকে, সিস্টেম ফাইল বা যেকোনো ফাইল ডিলিট করে দিতে পারে। এবং, ফাইল ডিলিট করে এগুলি নিজের মতো সেই ফাইল গুলি এডিট কোরে আপনার সিস্টেমে ক্ষতি সাধন করে। ৫. Malware – এই ধরণের সিস্টেম ভাইরাস বানানো হয় আপনার কম্পিউটারকে damaged (ক্ষতিগ্রস্থ) করার জন্য বানানো এবং ছড়ানো হয়।
What is the interrogative form of `All love flowers'?
Correct Answer:
C: Who do not love flowers?
নিচের যেটি বাংলা ভাষার অপপ্রয়োগের দৃষ্টান্ত-
Correct Answer:
ক: সবগুলো
রক্ত বন্ধনে ( Blood coagulation ) সাহায্য করে কোন খনিজ মৌল?
Correct Answer:
ক: ক্যালসিয়াম
Explanation:
রক্ত বন্ধনে ( Blood coagulation ) সাহায্য করে কোন খনিজ মৌল? সঠিক উত্তর ক্যালসিয়াম রক্ত জমাট বাধায় ক্যালসিয়াম ধাতুর আয়ন সাহার্য করে।
আলংকারিক প্রয়োগ বর্জনীয় যে ক্ষেত্রে-
Correct Answer:
ঘ: সারাংশ লিখন
Which one is a compound sentence?
Correct Answer:
C: I will study hard, or I will fail in the exam.
Explanation:
Which one is a compound sentence? Correct Answer I will study hard, or I will fail in the exam. Compund sentence হল সেই সব sentence যেখানে দুই বা ততোধিক বাক্যে and/or/but ইত্যাদি হলো Conjunction দ্বারা যুক্ত থাকে। বাক্যের অর্থ : ১৯৯০ সাল থেকে আমি এই কাজ করছি। এখানে অপশন a) হলো simple বাক্যের উদাহরণ এবং অপশন b) হল complex বাক্যের উদাহরণ এবং অপশন d) হলো exclamatory বাক্যের বাক্যের উদাহরণ। বাক্যের অর্থ : কঠোরভাবে পড়ালেখা না করলে আমি অকৃতকার্য হবো।
10 কেজি ভরের একটি স্থির বস্তুর ওপর 10 সেকেন্ড ব্যাপী 10 নিউটন বল প্রয়োগ করা হলে উহার গতিশক্তি কত?
Correct Answer:
খ: 500j
বাংলাদেশের বিখ্যাত জলপ্রপাত ‘মাধবকুন্ড’ কোন জেলায় অবস্থিত?
Correct Answer:
খ: মৌলভীবাজার
Explanation:
বাংলাদেশের বিখ্যাত জলপ্রপাত ‘মাধবকুন্ড’ কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর মৌলভীবাজার মাধবকুণ্ড জলপ্রপাত, বাংলাদেশের সর্ববৃহৎ জলপ্রপাত হিসেবে সমধিক পরিচিত যা সিলেট বিভাগের মৌলভীবাজার জেলায় অবস্থিত। পাথারিয়া পাহাড় (পূর্বনাম: আদম আইল পাহাড়) কঠিন পাথরে গঠিত; এই পাহাড়ের উপর দিয়ে গঙ্গামারা ছড়া বহমান। এই ছড়া মাধবকুণ্ড জলপ্রপাত হয়ে নিচে পড়ে হয়েছে মাধবছড়া।
পাঁচ বাহু বিশিষ্ট বহুভুজের কত টি বর্ণ আছে?
Correct Answer:
ঘ: ৫টি
নিউজিল্যান্ডের বিপক্ষে বিদেশের মাটিতে বাংলাদেশের টেস্ট বিজয়ে ম্যাচ সেরা নির্বাচিত হন কোন খেলোয়াড়?
Correct Answer:
ক: এবাদত হোসেন
Explanation:
নিউজিল্যান্ডের বিপক্ষে বিদেশের মাটিতে বাংলাদেশের টেস্ট বিজয়ে ম্যাচ সেরা নির্বাচিত হন কোন খেলোয়াড়? সঠিক উত্তর এবাদত হোসেন ট্রেন্ট বোল্টের পঞ্চম উইকেট নিয়ে নিউজিল্যান্ডকে গুড়িয়ে দেন হাসান মিরাজ। ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন এবাদত হোসেন চৌধুরী
NATO কি?
Correct Answer:
B: সামরিক জোট
লালবাগ কেল্লা কোন স্থাপত্য শৈলীতে নির্মিত?
Correct Answer:
গ: মুঘল
Explanation:
লালবাগ কেল্লা কোন স্থাপত্য শৈলীতে নির্মিত? সঠিক উত্তর মুঘল সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় পুত্র শাহজাদা আজম বাংলার সুবাদার থাকাকালীন এই মসজিদ নির্মাণ করেছিলেন ১৬৭৮ - ৭৯ খ্রিষ্টাব্দে। আয়তাকারে (১৯.১৯ মি: × ৯.৮৪ মি) নির্মিত তিন গম্বুজ বিশিষ্ট মসজিদটি এদেশের প্রচলিত মুঘল মসজিদের একটি আদর্শ উদাহরণ।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিউর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় কোন বিভাগে অধ্যয়ন করেন?
Correct Answer:
ঘ: আইন
রবীন্দ্রনাথ ঠাকুর ‘আমার সোনার বাংলা’ গানটি রচনা করেন কোন ঘটনায় প্রেক্ষাপটে?
Correct Answer:
খ: বঙ্গভঙ্গ
Explanation:
রবীন্দ্রনাথ ঠাকুর ‘আমার সোনার বাংলা’ গানটি রচনা করেন কোন ঘটনায় প্রেক্ষাপটে? সঠিক উত্তর বঙ্গভঙ্গ ১৯০৫ সালে বঙ্গভঙ্গ আন্দোলনের প্রেক্ষিতে রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক এই সংগীত রচিত হয়েছিল। বাংলাদেশে ১৩ জানুয়ারি, ১৯৭২ সালে মন্ত্রীসভার প্রথম বৈঠকে এই গানটির প্রথম ১০ লাইন সদ্যগঠিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে নির্বাচিত হয়। উল্লেখ্য, গানটির প্রথম ৪ লাইন যন্ত্র সংগীত হিসেবে পরিবেশনের বিধান রাখা হয়।
"Gulliver's Travels ' is written by-
Correct Answer:
B: Jonathan Swift
Explanation:
"Gulliver's Travels ' is written by- Correct Answer Jonathan Swift Gulliver’s Travels, original title Travels into Several Remote Nations of the World, four - part satirical work by Anglo - Irish author Jonathan Swift, published anonymously in 1726 as Travels into Several Remote Nations of the World. A keystone of English literature, it was one of the books that gave birth to the novel form, though it did not yet have the rules of the genre as an organizing tool. A parody of the then popular travel narrative, Gulliver’s Travels combines adventure with savage satire, mocking English customs and the politics of the day.
শৃঙ্গার রসকে বৈষ্ণব পদাবলিতে কি রস বলে?
Correct Answer:
ঘ: মধুর রস
Explanation:
শৃঙ্গার রসকে বৈষ্ণব পদাবলিতে কি রস বলে? সঠিক উত্তর মধুর রস কাব্যসাহিত্য শৃঙ্গার, হাস্য , করুণ ,বীর, অদ্ভুত , ভয়ানক, বীভৎস শান্ত, বাৎসল্য - রসের সন্ধান পাওয়া যায়। বিভিন্ন প্রকার ভাব থেকে রসের উৎপত্তি । বৈষ্ণব সাহিত্য ও সাধনার পাঁচ পন্থা - শান্ত, দাস্য , সখ্য, বাৎসল্য, মধুর রস। বৈষ্ণব পদাবলির মধুর রসের মধ্যে রাধাকৃষ্ণর রপকাশ্রয়ে ভক্ত ও ভাগবানের নিত্য বিরহমিলনের লীলাবৈিচত্র্যের পরিচয় পাওয়া যায়।
‘আকাশনীলা’ কাব্য কার লেখা?
Correct Answer:
গ: জীবনানন্দ দাশ
Explanation:
‘আকাশনীলা’ কাব্য কার লেখা? সঠিক উত্তর জীবনানন্দ দাশ জীবনানন্দের প্রথম কাব্যগ্রন্থ ঝরা পালক প্রকাশিত হয়েছিল ১৯২৭ খ্রিষ্টাব্দে। এর দীর্ঘ কাল পর ১৯৩৬ - এ প্রকাশিত হয় তার দ্বিতীয় কাব্যগ্রন্থ ধূসর পাণ্ডুলিপি। তৃতীয় কাব্যগ্রন্থ বনলতা সেন প্রকাশিত হয় ১৯৪২ - এ। এটি "কবিতাভবন সংস্করণ" নামে অভিহিত। সিগনেট প্রেস বনলতা সেন প্রকাশ করে ১৯৫২ - তে। বনলতা সেন কাব্যগ্রন্থের কবিতাসমূহ সহ পরবর্তী কবিতাগ্রন্থ মহাপৃথিবী ১৯৪৪ - এ প্রকাশিত। জীবনানন্দর জীবদ্দশায় সর্বশেষ প্রকাশিত গ্রন্থ সাতটি তারার তিমির (১৯৪৮)। ১৯৫৪ খ্রিষ্টাব্দে মৃত্যুর কিছু আগে প্রকাশিত হয় জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা। কবির মৃত্যু - পরবর্তী প্রকাশিত গ্রন্থসমূহ হলো ১৯৫৭ - তে প্রকাশিত রূপসী বাংলা এবং ১৯৬১ - তে প্রকাশিত বেলা অবেলা কালবেলা। জীবনানন্দ দাশ রূপসী বাংলা'র পাণ্ডুলিপি তৈরি করে থাকলেও জীবদ্দশায় এর প্রকাশের উদ্যোগ নেন নি। তিনি গ্রন্থটির প্রচ্ছদ নাম নির্ধারণ করেছিলেন বাংলার ত্রস্ত নীলিমা। ১৯৫৭ খ্রিষ্টাব্দে প্রকাশকালে এর নামকরণ করা হয় "রূপসী বাংলা। " তার অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলো হলো: সুদর্শনা (১৯৭৩), আলো পৃথিবী (১৯৮১), মনোবিহঙ্গম, হে প্রেম, তোমারে ভেবে ভেবে (১৯৯৮), অপ্রকাশিত একান্ন (১৯৯৯) এবং আবছায়া (২০০৪)। কবির প্রকাশিত - অপ্রকাশিত গ্রন্থিত - অগ্রন্থিত সকল কবিতার আঁকড় দেবীপ্রসাদ বন্দ্যোপাধ্যায় সম্পাদিত জীবনানন্দ দাশের কাব্যসংগ্রহ সর্বপ্রথম প্রকাশিত হয় ১৯৯৩ খ্রিষ্টাব্দে। অব্যবহিত পরে গ্রন্থিত - অগ্রন্থিত সকল কবিতার পরিবর্ধিত সংস্করণ প্রকাশিত হয় ১৯৯৪ খ্রিষ্টাব্দে আবদুল মান্নান সৈয়দের উদ্যোগে। পরবর্তী কালে আবিষ্কৃত আরো কবিতা অন্তর্ভুক্ত করে ক্ষেত্র গুপ্ত ২০০১ - এ প্রকাশ করেন জীবনানন্দ দাশের কাব্য সমগ্র। ২০০৫ খ্রিষ্টাব্দে ভূমেন্দ্র গুহ প্রতিক্ষণ প্রকাশনী থেকে প্রকাশ করেন জীবনানন্দ দাশের প্রকাশিত - অপ্রকাশিত - গ্রন্থিত - অগ্রন্থিত সকল কবিতার আঁকড় গ্রন্থ পাণ্ডুলিপির কবিতা (১৪ খন্ড)।
বাংলাদেশের কোন কোন খেলোয়ার ২০২১ সালে আইসিসি’র বর্ষসেরা একদিনের আন্তর্জাতিক একাদশে স্থান পেয়েছেন?
Correct Answer:
ঘ: সাকিব, মুশফিক, মুস্তাফিজ
Explanation:
বাংলাদেশের কোন কোন খেলোয়ার ২০২১ সালে আইসিসি’র বর্ষসেরা একদিনের আন্তর্জাতিক একাদশে স্থান পেয়েছেন? সঠিক উত্তর সাকিব, মুশফিক, মুস্তাফিজ বাংলাদেশের তিন ক্রিকেটার সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান এবং মুশফিকুর রহিম সুযোগ পয়েছেন এই একাদশে। আইসিসি'র বেছে নেওয়া ২০২১ বর্ষসেরা ওডিআই দলের উইকেটরক্ষক মুশফিকুর। বাংলাদেশেরই সর্বাধিক ক্রিকেটার এই দলে সুযোগ পেয়েছেন। এ ছাড়া আইসিসি'র ঘোষিত এই একাদশে রয়েছেন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা এবং দিশমন্ত চামেরা।
দহগ্রাম ছিটমহল কোন জেলার অন্তর্গত ?
Correct Answer:
ক: লাল মনির হাট
কলকল রবে নদী বইছে। এখানে ‘কল কল’ কোন অব্যয়?
Correct Answer:
ঘ: অনুকার
Explanation:
কলকল রবে নদী বইছে। এখানে ‘কল কল’ কোন অব্যয়? সঠিক উত্তর অনুকার কলকল রবে নদী বইছে। এখানে ‘কল কল’ অনুকার অব্যয়। অনুকার অব্যয় যে সকল অব্যয় কোনো শব্দ বা ধ্বনির অনুকরণে গঠিত হয় তাদেরকে অনুকার অব্যয় বা ধ্বন্যাত্মক অব্যয় বলে। যেমন: শোঁ শোঁ (বাতাসের ধ্বনি), রুম্ঝুম্ (নূপুরের আওয়াজ), ঝম্ঝম (বৃষ্টির শব্দ), বৃষ্টি পড়ে টাপুর টুপুর, বজ্রের ধ্বনি কড়কড়, মেঘের গর্জন গুড়গুড় চকচক, ছমছম, টনটন, ছল্ ছল্, কল্ কল্, ঝম্ ঝম্, সিংহের গর্জন – গর গর, ঘোড়ার ডাক – চিহি চিহি, কোকিলের ডাক – কুহু কুহু, চুড়ির শব্দ – টুং টুং, ইত্যাদি। অনুভূতিমূলক অব্যয়ও অনুকার অব্যয়ের শ্রেণিভুক্ত। যেমন: ঝাঁ ঝাঁ, খাঁখাঁ ইত্যাদি। অনুকার অব্যয়জাত : কনকনে শীত, শনশনে হাওয়া, ধিকিধিকি আগুন, টসটসে ফল, তকতকে মেঝে ইত্যাদি। অনুকার শব্দ যোগেঃ কুহু কুহু , গুনগুন , ঘেউ ঘেউ , শন শন , ছল ছল ইত্যাদি অনুকার অব্যয়ের কিছু উদাহরণ: রিমঝিম বৃষ্টি পড়ে। শনশন বায়ু বয়। শনশন করে বাতাস বইছে। ঝম্ঝম্ করে বৃষ্টি পড়ছে। হন্হন্ করে হেঁটে যাচ্ছে। ঘড়িতে ঢং ঢং করে চারটা বাঁচল। ছেলেটি ভেউ ভেউ করে কাঁদছে। বৃষ্টি পড়ে টাপুর - টুপুর। বাতাসে এখন শোঁ শোঁ শব্দ।
A rolling stone gathers no moss. Here `rolling' is-
Correct Answer:
C: Participle
‘এক থেকে আরম্ভ করে’ বাক্যটির সংকুচিত রূপ কী?
Correct Answer:
ক: একাদিক্রমে
বাংলাদেশের বিভাগ কয়টি?
Correct Answer:
গ: ৮
দুটি ত্রিভুজের মধ্যে কোন উপাদানগুলো সমান হওয়া সত্ত্বেও ত্রিভুজ দুটি সর্বনাম নাও হতে পারে?
Correct Answer:
ক: তিন কোণ
কোনটি আউটপুট ডিভাইসের উদাহরণ?
Correct Answer:
খ: প্রিন্টার
Explanation:
কোনটি আউটপুট ডিভাইসের উদাহরণ? সঠিক উত্তর প্রিন্টার ব্যবহারকারী ও কম্পিউটার ব্যবস্থার মধ্যে যোগাযোগের মাধ্যমকে আউটপুট ডিভাইস বলা হয়। আসলে ব্যবহারকারীর নির্দেশমতো কাজ করার পরে কম্পিউটার যখন তার ফলাফল জানায়, তখন যে যন্ত্রাংশগুলির মাধ্যমে ব্যবহারকারী তা জানতে পারেন, সেগুলিই আউটপুট ডিভাইসের অংশ। যেমন, মনিটর, প্রিন্টার এবং প্লটার।
সম্প্রতি রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বাংলাদেশের কোন কার্গোবাহী বাণিজ্য জাহাজটি কৃষ্ণ সাগরের অলভিয়া বন্দরে রাশিয়ার মিসাইল/বোমার আঘাতে ক্ষতিগ্রস্থ হয়?
Correct Answer:
গ: ‘বাংলার সমৃদ্ধি’
Explanation:
সম্প্রতি রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বাংলাদেশের কোন কার্গোবাহী বাণিজ্য জাহাজটি কৃষ্ণ সাগরের অলভিয়া বন্দরে রাশিয়ার মিসাইল/বোমার আঘাতে ক্ষতিগ্রস্থ হয়? সঠিক উত্তর ‘বাংলার সমৃদ্ধি’ ইউক্রেনের অলিভিয়া সমুদ্রবন্দরে আটকা পড়া বাংলা শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’তে ০২.০২.২০২২ এ রকেট হামলা হয়। হামলায় জাহাজের থার্ড ইঞ্জিয়ার মো. হাদিসুর রহমানের মৃত্যু হয়।
বাংলাদেশে সবচেয়ে বেশি পাট উৎপাদন হয় কোন জেলায়?
Correct Answer:
ক: ফরিদ পুর
নিচের কোনটি বিদেশি শব্দ?
Correct Answer:
ঘ: কলম
Explanation:
নিচের কোনটি বিদেশি শব্দ? সঠিক উত্তর কলম রাজনৈতিক, ধর্মীয়, সংস্কৃতিগত ও বাণিজ্যিক কারণে বাংলাদেশে আসা বিভিন্ন ভাষাভাষী মানুষের বহু শব্দ বাংলায় এসে স্থান করে নিয়েছে। এসব শব্দকে বলা হয় বিদেশি শব্দ। আরবি শব্দ : আদালত, আলেম, ইনসান, ঈদ, উকিল, ওজর, এজলাস, এলেম, কানুন, কলম, কিতাব, কেচ্ছা, খারিজ, গায়েব, দোয়াত, নগদ, বাকি, মহকুমা, মুন্সেফ, মোক্তার, রায় ইত্যাদি।