Government Job and Other Recruitment Exams MCQs
Showing 50 questions (Total: 12229)
গ্যালিলিও কি?
Correct Answer:
ঘ: পৃথিবী থেকে পাঠানো বৃহস্পতির একটি কৃত্রিম উপগ্রহ
Explanation:
গ্যালিলিও কি? সঠিক উত্তর পৃথিবী থেকে পাঠানো বৃহস্পতির একটি কৃত্রিম উপগ্রহ গ্যালিলিও হচ্ছে পৃথিবী থেকে নাসার পাঠানো বৃহস্পতির একটি মনুষ্যবিহীন কৃত্রিম উপগ্রহ। এই কৃত্রিম উপগ্রহ/উপগ্রহটির নাম বিজ্ঞানী গ্যালিলিও - এর নামানুসারে নামকরণ করা হয়।
'বকনা' শব্দের অর্থ-
Correct Answer:
খ: মাদি বাছুর
Explanation:
'বকনা' শব্দের অর্থ- সঠিক উত্তর মাদি বাছুর কতগুলো শব্দের আগে নর, মদ্দা ইত্যাদি পুরুষবাচক শব্দ এবং স্ত্রী, মাদী, মাদা ইত্যাদি শব্দ যোগ করে স্ত্রীবাচক শব্দ গঠন করা যায়। যেমন: এঁড়ে বাছুর(পুরুষবাচক) - বকনা বাছুর( স্ত্রী বাচক) অর্থাৎ বকনা শব্দের অর্থ - মাদী বাছুর।
'নির্বদ্ধ' অর্থ-
Correct Answer:
ক: বিধান
Explanation:
'নির্বদ্ধ' অর্থ- সঠিক উত্তর বিধান নির্বদ্ধ শব্দের অর্থ - বিধান, ব্যবস্থা, নিয়ম, সংযোগ, ঘটনা, একান্ত অনুরোধ ইত্যাদি। প্রদত্ত শব্দটি একটি বিশেষ্য পদ।
সামাজিক যোগাযোগ মাধ্যম “ফেসবুক” এর প্রতিষ্ঠাতা কে?
Correct Answer:
ক: মার্ক জুকারবার্গ
Explanation:
সামাজিক যোগাযোগ মাধ্যম “ফেসবুক” এর প্রতিষ্ঠাতা কে? সঠিক উত্তর মার্ক জুকারবার্গ মার্ক জাকারবার্গ, একজন আমেরিকান কম্পিউটার প্রোগ্রামার ও সফটওয়্যার ডেভেলপার। তার পুরো নাম মার্ক এলিয়ট জাকারবার্গ। যার আসল পরিচিতি হল জনপ্রিয় সামাজিক যোগাযোগ ওয়েবসাইট ফেইসবুক প্রতিষ্ঠাতা হিসেবে। তিনি বর্তমানে ফেইসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং প্রেসিডেন্ট।
কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ-
Correct Answer:
গ: অগ্নিবীণা
Explanation:
কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ- সঠিক উত্তর অগ্নিবীণা অগ্নিবীণা - বিংশ শতাব্দীর প্রথমার্ধ এর অন্যতম জনপ্রিয় বাঙালি কবি কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ। এটি ১৩২৯ বঙ্গাব্দের কার্তিক মাসে(অক্টোবর, ১৯২২) খ্রীষ্টাব্দে প্রথম প্রকাশিত হয়। এতে মোট ১২ টি কবিতা রয়েছে। কবিতাগুলো হচ্ছে - প্রলয়োল্লাস, বিদ্রোহী, আগমনী, ধূমকেতু, কামাল পাশা, শাত - ইল - আরব, রক্তাম্বর - ধারিণী মা, খেয়াপারের তরণী, মোহররম, কোরবানি, আনোয়ার, রণভেরী।
In the sense of "lack of rainfall", which of the following words is right.
Correct Answer:
B: drought
Explanation:
In the sense of "lack of rainfall", which of the following words is right. Correct Answer drought বৃষ্টিপাতের অভাবে যে প্রতিকূল অবস্থার সৃষ্টি হয় তা হলো drought। আর Draught অর্থ নকশা। draft অর্থ খসড়া। সঠিক উত্তর - draught.
A doctor who studies and treats diseases of the nerve is ---
Correct Answer:
D: a neurologist
Explanation:
A doctor who studies and treats diseases of the nerve is --- Correct Answer a neurologist যে ডাক্তার স্নায়ু রোগ সম্পর্কে গবেষণা করে এবং স্নায়ু রোগের চিকিৎসা করে তাকে neurologist বলে। paeditrician - শিশু চিকিৎসক। Oncologist - ক্যান্সার বিশেষজ্ঞ।
'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি ' রচনাটি -
Correct Answer:
গ: সাংবাদিক আব্দুল গাফফার চৌধুরী রচিত কবিতা, পরে গান
Explanation:
'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি ' রচনাটি - সঠিক উত্তর সাংবাদিক আব্দুল গাফফার চৌধুরী রচিত কবিতা, পরে গান "আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি " - গানটির রচয়িতা " আব্দুল গাফফার চৌধুরী। " তিনি বাংলাদেশের একজন সুপরিচিত গ্রন্থাকার, কলাম লেখক বা সাংবাদিক। তিনি ভাষা আন্দোলনের জন্য স্মরণীয় উপরোক্ত গানটি রচনা করেনত। তার উল্লেখযোগ্য গ্রন্থ - নাম না জানা ভোর, নীল যমুনা, শেষ রজনীর চাঁদ ইত্যাদি।
কোন বানানটি শুদ্ধ?
Correct Answer:
গ: ব্যতীত
Explanation:
কোন বানানটি শুদ্ধ? সঠিক উত্তর ব্যতীত সঠিক বানান - ব্যতীত। ব্যতীত শব্দের অর্থ - বিনা, ছাড়া, বাদে, ব্যতিরেকে ইত্যাদি। প্রদত্ত শব্দটি একটি অব্যয় পদ।
মুক্তিযুদ্ধের একটি নাটক -
Correct Answer:
গ: কী চাহ শঙ্খচিল
Explanation:
মুক্তিযুদ্ধের একটি নাটক - সঠিক উত্তর কী চাহ শঙ্খচিল মুক্তিযুদ্ধের একটি নাটক - " কি চাহ শঙ্খচিল"। নাটকটি লিখেছেন মমতাজউদ্দীন আহমদ। তিনি ছিলেন একজন প্রখ্যাত বাংলাদেশি নাট্যকার, অভিনেতা ও ভাষা সৈনিক। তিনি স্বাধীনতা উত্তর বাংলাদেশ এর নাট্য আন্দোলনের অন্যতম পথিকৃৎ। তার উল্লেখযোগ্য নাটক - কি চাহ শঙ্খচিল, স্বাধীনতা আমার স্বাধীনতা, জমিদার দর্পণ ইত্যাদি।
The word "beautify" is ---
Correct Answer:
C: a verb
Explanation:
The word "beautify" is --- Correct Answer a verb Beatify - সৌন্দর্যসাধন করা। Beautify শব্দটি হলো verb. অপরপক্ষে beautify এর noun, adverb এবং adjective form যথাক্রমে beauty, beautifully, beautiful.
বেগম রোকেয়ার পিতার নাম কি ?
Correct Answer:
গ: জহির উদ্দিন আবু আলী হায়দর সাবের
Explanation:
বেগম রোকেয়ার পিতার নাম কি ? সঠিক উত্তর জহির উদ্দিন আবু আলী হায়দর সাবের বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন ছিলেন একজন সাহিত্যিক, সমাজসেবা ও শিক্ষাব্রতী। এক রক্ষনশীল মুসলীম পরিবারের তার জন্ম। তার পিতা জহির উদ্দীন আবু আলী হায়দর সাবের, স্বামী সাখাওয়াত হোসেন। স্বামীর মৃত্যু ঘটে ১৯০৯ খ্রিষ্টাব্দে।
ইসমাইল হোসেন সিরাজী জন্মগ্রহন করেন-
Correct Answer:
খ: ১৮৮০
Explanation:
ইসমাইল হোসেন সিরাজী জন্মগ্রহন করেন- সঠিক উত্তর ১৮৮০ ইসমাঈন হোসেন সিরাজী ১৮৮০ খ্রিস্টাব্দের ১৩ জুলাই সিরাজগঞ্জে জন্মগ্রহন করেন। মৃতুবরন করেন ১৯৩১ খ্রিস্টাব্দের ১৭ জুলাই।
খাঁটি দ্বিরুক্ত শব্দ কোনটি?
Correct Answer:
গ: রাশি-রাশি
Explanation:
খাঁটি দ্বিরুক্ত শব্দ কোনটি? সঠিক উত্তর রাশি-রাশি দ্বিরুক্ত অর্থ দুবার উক্ত হয়েছে এমন। বাংলা ভাষায় কোনো কোনো শব্দ, পদ একবার ব্যবহার করলে যে অর্থ প্রকাশ করে, সেগুলোকে দুবার ব্যবহার করলে অন্য কোনো সম্প্রসারিত অর্থ প্রকাশ করে।
One who mends shoes is a ---
Correct Answer:
C: cobbler
Explanation:
One who mends shoes is a --- Correct Answer cobbler যে ব্যক্তি জুতা মেরামত করে তাকে cobbler বলে। Carpenter - কাঠের মিস্ত্রী। Butcher - - - কসাই। Potter - কুলি।
The English translation of "আমরা না হেসে পারলাম না”--
Correct Answer:
গ: We could not but laugh
Explanation:
The English translation of "আমরা না হেসে পারলাম না”-- সঠিক উত্তর We could not but laugh না করে পারলাম না ; না হেসে পারলাম না ইত্যাদির ক্ষেত্রে could not but ব্যবহার হয় এবং এরপর verb এর present form ব্যবহৃত হয়। সুতরাং সঠিক উত্তর we could not but laugh.
Who of the following is known as a dramatist?
Correct Answer:
B: William Shakespeare
Explanation:
Who of the following is known as a dramatist? Correct Answer William Shakespeare William Shakespeare dramatist হিসেবে পারে। তাকে English dramaএর জনক বলা হয়। William Wordsworth হলো romantic period. এর কবি।
To complete the sentence "A businessman has set ---- this school", we need ----
Correct Answer:
B: up
Explanation:
To complete the sentence "A businessman has set ---- this school", we need ---- Correct Answer up set up অর্থ হলো - স্থাপন করা। শূন্যস্থানে up বসালে বাংলা অর্থ হয় - একজন ব্যবসায়ী স্কুল প্রতিষ্ঠা করেছে। set down - যানবাহন থেকে নাম। set out - যাত্রা করা।
The phrase "at the out set" means---
Correct Answer:
C: At the beginning
Explanation:
The phrase "at the out set" means--- Correct Answer At the beginning At the out set - প্রারম্ভে। At the beginning - প্রারম্ভে। In the middle - মধ্যখানে। In the end - পরিশেষে। সঠিক উত্তর - at the beginning.
The book "A tale of Two Cities" is written by ---
Correct Answer:
B: Charles Dicknes
Explanation:
The book "A tale of Two Cities" is written by --- Correct Answer Charles Dicknes 'A tale of two cities ' বইটির লেখক Charles dickens. উপন্যাসটি Charles dickens ইউরোপে অবস্থিত দুটি বিখ্যাত শহর লন্ডন এবং প্যারিসের বর্ণনা তুলে ধরেছেন।
'উলুবনে মুক্তা ছড়ানো'- এর সঠিক অর্থ-
Correct Answer:
খ: অপাত্রে সম্প্রদান করা
Explanation:
'উলুবনে মুক্তা ছড়ানো'- এর সঠিক অর্থ- সঠিক উত্তর অপাত্রে সম্প্রদান করা এটি একটি বাগধারা। এর অপর অর্থ ‘অস্থানে মূল্যবান দ্রব্য প্রদান’।
Which of the following is a common gender?
Correct Answer:
C: spouse
Explanation:
Which of the following is a common gender? Correct Answer spouse Prince - রাজকুমার। masculine gender. Ewe - ভেড়ী। Mare - ঘোটকী। Spouse - স্বামী বা স্ত্রী। masculine gender.
নিচের কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস?
Correct Answer:
ঘ: গৃহদাহ্
Explanation:
নিচের কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস? সঠিক উত্তর গৃহদাহ্ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত ত্রিভুজ প্রেমের একটি উপন্যাস - গৃহদাহ। এ উপন্যাসটি মাসিক "ভারতবর্ষ " পত্রিকায় প্রকাশিত হয়। এ উপন্যাসের মূল চরিত্র হলো - মহিম, অচলা, সুরেশ, মৃণাল।
Which of the following is not a singular number?
Correct Answer:
C: cattle
Explanation:
Which of the following is not a singular number? Correct Answer cattle Analysis, poetry, alms শব্দগুলো singular. Cattle হলো plural form. Cattle এর অর্থ হলো - গবাদিপশুর দল।
প্রাচীন পুণ্ড্রনগর কোথায় অবস্থিত?
Correct Answer:
গ: মহাস্থানগড়
পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদী -----
Correct Answer:
গ: আমাজান
Explanation:
পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদী ----- সঠিক উত্তর আমাজান পৃথিবীর দীর্ঘতম নদী-নীল নদ,পৃথিবীর উচ্চতর নদী নরেক (রাশিয়া)পৃথিবীর ক্ষুদ্রতম নদী - ডি রিভার
কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি ----
Correct Answer:
ক: হামিদুর রহমান
Explanation:
কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি ---- সঠিক উত্তর হামিদুর রহমান কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি - - হামিদুর রহমান । ১৯৪৭ সালের নভেম্বর - ডিসেম্বর ভাষার দাবিতে বিক্ষোভ শুরু হলেও ১৯৪৮ সালের মার্চ মাসে আন্দোলনে রূপ নেয়, যা ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি চরম প্রকাশ ঘটে। ওইদিন সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ১৪৪ ধারা অমান্য করে রাজপথে বেরিয়ে এলে পুলিশ তাদের ওপর গুলি চালায়। এতে আবুল বরকত, আবদুল জব্বার, আবদুস সালামসহ বেশ কয়েকজন ছাত্র - যুবক হতাহত হন। ভাষাশহীদদের স্মৃতিকে অমর করে রাখার জন্য ২৩ ফেব্রুয়ারি রাতের মধ্যেই মেডিকেল কলেজ হোস্টেল প্রাঙ্গণে গড়ে তোলা হয় একটি স্মৃতিস্তম্ভ, যা সরকার ২৬ ফেব্রুয়ারি গুড়িয়ে দেয়। শেরেবাংলা এ.কে. ফজলুল হক এবং আওয়ামী লীগের উদ্যোগে যুক্তফ্রন্ট সরকার কর্তৃক ১৯৫৬ সালে পূর্ব পাকিস্তানের সর্বত্র স্বতঃস্ফূর্তভাবে একুশে ফেব্রুয়ারি পালিত হয়। এরফলেই শহীদ মিনারের নতুন স্থাপনা নির্মাণ করা সহজতর হয়ে ওঠে। বাংলাদেশের বিখ্যাত চিত্রশিল্পী হামিদুর রহমান মহান ভাষা আন্দোলনের স্মৃতিবিজড়িত শহীদ মিনারের স্থপতি হিসেবে চিহ্নিত হয়ে আছেন। তাঁরই রূপকল্পনা অনুসারে নভেম্বর, ১৯৫৭ সালে তিনি ও নভেরা আহমেদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে সংশোধিত আকারে শহীদ মিনারের নির্মাণ কাজ কাজ শুরু হয়। ১৯৬৩ সালের ২১শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের অন্যতম শহীদ ব্যক্তিত্ব আবুল বরকতের মাতা হাসিনা বেগম কর্তৃক নতুন শহীদ মিনারের উদ্বোধন করা হয়। Normal 0 false false false EN - US X - NONE X - NONE /* Style Definitions */ table.MsoNormalTable {mso - style - name:"Table Normal"; mso - tstyle - rowband - size:0; mso - tstyle - colband - size:0; mso - style - noshow:yes; mso - style - priority:99; mso - style - qformat:yes; mso - style - parent:""; mso - padding - alt:0in 5.4pt 0in 5.4pt; mso - para - margin - top:0in; mso - para - margin - right:0in; mso - para - margin - bottom:10.0pt; mso - para - margin - left:0in; line - height:115%; mso - pagination:widow - orphan; font - size:11.0pt; font - family:"Calibri", "sans - serif"; mso - ascii - font - family:Calibri; mso - ascii - theme - font:minor - latin; mso - hansi - font - family:Calibri; mso - hansi - theme - font:minor - latin; mso - bidi - font - family:"Times New Roman"; mso - bidi - theme - font:minor - bidi;}
বাংলাদেশে উপজাতি গোষ্ঠীর সংখ্যা-
Correct Answer:
ঘ: কোনোটিই নয়
Explanation:
বাংলাদেশে উপজাতি গোষ্ঠীর সংখ্যা- সঠিক উত্তর কোনোটিই নয় বাংলাদেশে বসবাসকারী উপজাতির সংখ্যা – ৪৫ টি। ✿ সরকারি হিসেবে দেশের মোট ক্ষুদ্র নৃ - গোষ্ঠীর সংখ্যা – ৪৮ টি। .. . ✿ উপজাতীয় বর্ষবরণ উৎসবকে সামগ্রিকভাবে বলা হয় – বৈসাবি। ✿ ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইনে যতটি ক্ষুদ্র নৃগোষ্ঠী ও শ্রেণির জণগণের উল্লেখ আছে – ২৭ টি।
১৯৯৭ সালের শিক্ষা কমিশনের চেয়ারম্যান-
Correct Answer:
গ: অধ্যাপক এম শামসুল হক
লালবাগ দুর্গের পূর্ব নাম কি ছিল?
Correct Answer:
খ: আওরঙ্গবাদ দুর্গ
বর্তমানে বাংলাদেশের কোন অংশকে সমতট বলা হতো?
Correct Answer:
ক: কুমিল্লা ও নোয়াখালি
Explanation:
বর্তমানে বাংলাদেশের কোন অংশকে সমতট বলা হতো? সঠিক উত্তর কুমিল্লা ও নোয়াখালি বাংলাদেশের প্রাচীন জনপদের নাম হলো - সমতট, পুণ্ড, বরেন্দ্র, হরিকেল ইত্যাদি। সমতট অঞ্চল গড়ে তোলা হয় - কুমিল্লা ও নোয়াখালী জেলাকে নিয়ে। এ দুই অঞ্চলকে সমতট বলা হয়।
ঢাকার চকরে মসজিদের নির্মাতা ----
Correct Answer:
গ: শায়েস্তা খান
সোনারগাঁও -এর পূর্ব নাম ছিল ----
Correct Answer:
খ: সুবর্ণগ্রাম
The antonym of the word "smooth" is ---
Correct Answer:
C: sharp
Explanation:
The antonym of the word "smooth" is --- Correct Answer sharp Smooth - মসৃণ। Rough - অমসৃণ। Hard - কঠোর। Sharp - ধারালো। Plain - সমতল।
জোট নিরপেক্ষ আন্দোলন শুরু হয়-
Correct Answer:
ঘ: ১৯৬১ সালে
Explanation:
জোট নিরপেক্ষ আন্দোলন শুরু হয়- সঠিক উত্তর ১৯৬১ সালে জোট - নিরপেক্ষ আন্দোলন : Non - Aligned Movement (NAM)) হল একটি আন্তর্জাতিক সংগঠন। ১৯৬১ সালে পুরাতন যুগোস্লাভিয়ার রাজধানী বেলগ্রেডে জন্ম হয় জোট নিরপেক্ষ আন্দোলনের।
এশিয়ার দীর্ঘতম নদী কোনটি?
Correct Answer:
খ: ইয়াংসিকিয়াং
Explanation:
এশিয়ার দীর্ঘতম নদী কোনটি? সঠিক উত্তর ইয়াংসিকিয়াং এশিয়ার দীর্ঘতম নদীর নাম ইয়াংসিকিয়াং । নদীটি চীনে অবস্থিত । তিব্বতের মালভূমি এর উৎপত্তিস্থল এবং পতিত হয়েছে পূর্ব চীন সাগরে। হোয়াংহো নদীকে চীনের দুঃখ বলা হয় ।
বাংলাদেশের কোন অঞ্চলের খনিতে হীরক ও স্বর্ণের সন্ধান পাওয়ার সম্ভাবনা রয়েছে?
Correct Answer:
খ: জয়পুরহাটের জামালগঞ্জ
Explanation:
বাংলাদেশের কোন অঞ্চলের খনিতে হীরক ও স্বর্ণের সন্ধান পাওয়ার সম্ভাবনা রয়েছে? সঠিক উত্তর জয়পুরহাটের জামালগঞ্জ বাংলাদেশের ইউরেনিয়ামের সন্ধান পাওয়া গেছে - - - - - - কুলাউড়া পাহাড়ে। বাংলাদেশের অঞ্চলের খনিতে হীরক ও স্বর্নের সন্ধান পাওয়ার সম্ভাবনা রয়েছে - - - - - জয়পুরহাটের জামালগঞ্জে।
'সোর্ড অব অনার' সম্মান প্রদান উল্লেখিত কোন শ্রেনীর সাথে সম্পর্কিত?
Correct Answer:
ঘ: সবগুলো
Explanation:
'সোর্ড অব অনার' সম্মান প্রদান উল্লেখিত কোন শ্রেনীর সাথে সম্পর্কিত? সঠিক উত্তর সবগুলো সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী এদেরকে "সোর্ড অব অনার " দেয়া হয়। সশস্ত্র বাহিনীর শ্রেষ্ঠ ক্যাডেটদের "সোর্ড অব অনার " প্রদান করা হয়। সুতরাং সঠিক উত্তর হবে - সবগুলো।
অষ্টম শতাব্দীতে নির্মিত শালবন বিহার কোথায়?
Correct Answer:
গ: ময়নামতিতে
বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেনেন্ট মতিউর রহমানের বাড়ী কোথায়?
Correct Answer:
ক: ঢাকা
Explanation:
বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেনেন্ট মতিউর রহমানের বাড়ী কোথায়? সঠিক উত্তর ঢাকা বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের বাড়ি ঢাকা। তার পৈতৃক নিবাস নরসিংদীতে। ২৪ জুন ২০০৬ করাচি থেকে তার দেহাবশেষ ফিরিয়ে এনে ঢাকার মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়।
বার্লিনের দেয়াল কত সালে নির্মিত হয়েছিল?
Correct Answer:
ঘ: ১৯৬১ সালে
Explanation:
বার্লিনের দেয়াল কত সালে নির্মিত হয়েছিল? সঠিক উত্তর ১৯৬১ সালে বার্লিন প্রাচীর ছিলো একটি সুরক্ষিত কংক্রিটের অন্তরায়। , যা ১৯৬১ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত আক্ষরিক ও মতাদর্শগতভাবে বার্লিন শহরকে বিভক্ত করেছিল। জার্মান গণতান্ত্রিক প্রজাতন্ত্র (জিডিআর, পূর্ব জার্মানি) কর্তৃক এই প্রাচীরটি নির্মাণ করা হয়।
”ইয়ং বেঙ্গল” গোষ্ঠীর মুখপত্ররূপে কোন পত্রিকা প্রকাশিত হয় ?
Correct Answer:
খ: জ্ঞানান্বেষণ
Explanation:
”ইয়ং বেঙ্গল” গোষ্ঠীর মুখপত্ররূপে কোন পত্রিকা প্রকাশিত হয় ? সঠিক উত্তর জ্ঞানান্বেষণ ইংয় বেঙ্গল বলতে ইংরেজি ভাবধারাপুষ্ট বাঙালি যুবকদের বোঝাত। ইয়ং বেঙ্গল গোষ্ঠীর মুখপত্ররূপে "জ্ঞানান্বেষণ " পত্রিকাটি প্রকাশিত হয় ১৮৩১ সাল থেকে ১৮৪৪ সাল পর্যন্ত। সঠিক উত্তর - জ্ঞানান্বেষণ।
১৯৭০ সালের জাতীয় পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ লাভ করেছিল-
Correct Answer:
খ: ১৬৭ টি আসন
Explanation:
১৯৭০ সালের জাতীয় পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ লাভ করেছিল- সঠিক উত্তর ১৬৭ টি আসন ১৯৭০ সালে পাকিস্তানের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পরিষদ ও প্রাদেশিক পরিষদ উভয় ক্ষেত্রে নির্বাচন করে অভূতপূর্ব সাফল্য লাভ করে। এ নির্বাচন আওয়ামী লীগের রাজনৈতিক ইতিহাসের একটি উজ্জ্বল নক্ষত্র। ১৯৭০ সালের পাকিস্তানের জাতীয় ও প্রাদেশিক নির্বাচনে আওয়ামী লীগ ১৬৭ টি আসনে জয়ী,হয়।
”হপ্ত পয়কার” কার রচনা?
Correct Answer:
ক: সৈয়দ আলাওল
Explanation:
”হপ্ত পয়কার” কার রচনা? সঠিক উত্তর সৈয়দ আলাওল সৈয়দ আলাওল রচিত "হপ্তপয়কার " কাব্যটি পারস্যের কবি নিজামী গঞ্জভীর কাব্যের ভাবানুবাদ। এ কাব্যের আরব ও আজমের অধিপতি নোমানের পুত্র বাহরামের রাজ্যলাভ এবং তার কাহিনি বর্ণিত হয়েছে।
The writer of David Copperfield is--
Correct Answer:
C: Charles Dickens
”তুমি আসবে বলে হে স্বাধীনতা সখিনা বিবির কপাল ভাঙল”। এটি কোন বাক্য?
Correct Answer:
খ: জটিল
Explanation:
”তুমি আসবে বলে হে স্বাধীনতা সখিনা বিবির কপাল ভাঙল”। এটি কোন বাক্য? সঠিক উত্তর জটিল একটি বাক্যে একটি প্রধান খণ্ডবাক্যের এক বা একাধিক আশ্রিতবাক্য পরস্পর সাপেক্ষভাবে ব্যবহৃত হলে তাকে মিশ্র ব জটিল বাক্য বলে।
ফারাক্কা বাঁধ কোন নদীর উপর নির্মিত?
Correct Answer:
ক: পদ্মা
Explanation:
ফারাক্কা বাঁধ কোন নদীর উপর নির্মিত? সঠিক উত্তর পদ্মা ফারাক্কা বাঁধ অবস্থিত পদ্মা নদীর উপর। নদীটি গোয়ালন্দ ঘাটের নিকটে গঙ্গা ও যমুনার সঙ্গমস্থল থেকে পরবর্তীতে ভাটিতে মিলিত প্রবাহই পদ্মা নামে অভিহিত। তবে বাংলাদেশে গঙ্গার প্রবেশ স্থল নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মোনাকোসা ও দুর্লভপুর ইউনিয়ন থেকে চাঁদপুর পর্যন্ত নদীটি পদ্মা নামে পরিচিত।
The adjective for ' love' is --
Correct Answer:
B: lovely
মাইকেল মধুসূদন দত্তের 'বীরাঙ্গনা' কাব্য কোন ধরনের কাব্য?
Correct Answer:
গ: পত্রকাব্য
Explanation:
মাইকেল মধুসূদন দত্তের 'বীরাঙ্গনা' কাব্য কোন ধরনের কাব্য? সঠিক উত্তর পত্রকাব্য মাইকেল মধুসূদন দত্তের 'বীরাঙ্গনা' কাব্য এক ধরনের পত্রকাব্য। মাইকেল মধুসূদন দত্তের 'বীরাঙ্গনা' অমিত্রাক্ষর ছন্দে রচিত বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য। তার আরও কয়েকটি কাব্যগ্রন্থ হলো - The captive Lady, তিলোত্তমাসম্ভব, ব্রজাঙ্গনা, চতুর্দশপদী কবিতাবলী। বাংলা সাহিত্যের প্রথম সনেট সংকলন 'চতুর্দশপদী কবিতাবলী' ও অমিত্রাক্ষর ছন্দে রচিত প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ 'তিলোত্তমাসম্ভব'। তবে মধুসূদন অমিত্রাক্ষর ছন্দের সর্বপ্রথম প্রয়োগ ঘটান তার 'পদ্মাবতী' নাটকে।
The verb for 'Culture' is--
Correct Answer:
C: cultivate